Previous Year Question Paper 2017

Updated for Madhyamik 2027
Board Exam Preparation
8 min read
15 MCQs7 Notes
Share:

Key Topics & Concepts

1.পরীক্ষার প্যাটার্ন 2017

  • মোট নম্বর: ৯০
  • বিভাগ ক: MCQ (১ নম্বর × ২১)
  • বিভাগ খ: সংক্ষিপ্ত প্রশ্ন (২ নম্বর × ৭)
  • বিভাগ গ: সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (৩ নম্বর × ১২)
  • বিভাগ ঘ: দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (৫ নম্বর × ৩)

2.গুরুত্বপূর্ণ অধ্যায়

  • জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
  • জীবনের প্রবাহমানতা
  • বংশগতি এবং জিনগত রোগ
  • অভিব্যক্তি ও অভিযোজন
  • পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ

3.প্রশ্ন বিতরণ

  • স্নায়ুতন্ত্র ও হরমোন সংক্রান্ত প্রশ্ন
  • বংশগতির সূত্র ও DNA সংক্রান্ত প্রশ্ন
  • বিবর্তন ও অভিযোজন
  • পরিবেশ দূষণ ও সংরক্ষণ
  • জীবজগতের শ্রেণীবিন্যাস

4.2017 সালের পরীক্ষার প্রস্তুতি টিপস

  • আগের বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন
  • চিত্রসহ উত্তর দিতে শিখুন
  • বৈজ্ঞানিক নাম ভালভাবে মুখস্থ করুন
  • সময় ব্যবস্থাপনা অনুশীলন করুন
  • গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও সূত্র মনে রাখুন
Scroll →
Q. 1
সঠিক উত্তরটি নির্বাচন করো :

সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সঙ্গে যুক্ত?

A
অ্যামোনিফিকেশন
B
নাইট্রোজেন আবদ্ধকরণ
C
নাইট্রিফিকেশন
D
ডিনাইট্রিফিকেশন
Click an option to check your answer
Q. 2
সঠিক উত্তরটি নির্বাচন করো :

'দৈহিক উষ্ণতা' নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল —

A
সুষুম্নাশীর্ষক
B
থ্যালামাস
C
হাইপোথ্যালামাস
D
লঘুমস্তিষ্ক
Click an option to check your answer
Q. 3
সঠিক উত্তরটি নির্বাচন করো :

জনন-অঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের —

A
বার্ধক্য দশায়
B
শৈশব দশায়
C
বয়ঃসন্ধি দশায়
D
সদ্যোজাত দশায়
Click an option to check your answer
Q. 4
সঠিক উত্তরটি নির্বাচন করো :

নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়?

A
অগ্র প্রকোষ্ঠ
B
রেটি মিরাবিলি
C
গ্যাস্ট্রিক গ্রন্থি
D
রেড গ্রন্থি
Click an option to check your answer
Q. 5
সঠিক উত্তরটি নির্বাচন করো :

কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায় । এটি হল—

A
কেমোন্যাস্টি
B
সিসমোন্যাস্টি
C
থার্মোন্যাস্টি
D
ফটোন্যাস্টি
Click an option to check your answer
Q. 6
সঠিক উত্তরটি নির্বাচন করো :

নীচের কোন জোড়াটি সঠিক?

A
পুনরুৎপাদন—ড্রায়োপটেরিস
B
কোর্কোদগম—ইস্ট
C
রেনু উৎপাদন—অ্যামিবা
D
খন্ডীভবন—কেঁচো
Click an option to check your answer
Q. 7
সঠিক উত্তরটি নির্বাচন করো :

বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল —

A
হেপাটাইটিস, ব্রংকাইটিস, বধিরতা
B
ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার
C
ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস
D
ফুসফুসের ক্যান্সার, পোলিয়ো, ম্যালেরিয়া
Click an option to check your answer
Q. 8
সঠিক উত্তরটি নির্বাচন করো :

মটরগাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল —

A
বেগুনি রঙের ফুল
B
কাক্ষিত পুষ্প
C
কুঞ্চিত বীজ
D
হলুদ রঙের বীজ
Click an option to check your answer
Q. 9
সঠিক উত্তরটি নির্বাচন করো :

পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল —

A
নীলগিরি থর
B
রেড পান্ডা
C
ওরাংওটাং
D
লায়ন টেল্ড ম্যাকাক
Click an option to check your answer
Q. 10
সঠিক উত্তরটি নির্বাচন করো :

পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে-গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল —

A
অক্সিজেন
B
মিথেন
C
অ্যামোনিয়া
D
হাইড্রোজেন
Click an option to check your answer
Q. 11
সঠিক উত্তরটি নির্বাচন করো :

ডায়াবেটিস মেলিটাস -এ আক্রান্ত একজন ব্যক্তি নীচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম ?

A
ইনসুলিন
B
থাইরক্সিন
C
অ্যাড্রেনালিন
D
টেস্টোস্টেরন
Click an option to check your answer
Q. 12
সঠিক উত্তরটি নির্বাচন করো :

সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল —

A
উৎপত্তিগত ও গঠনগতভাবে এক
B
উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজও ভিন্ন
C
অপসারী বিবর্তনকে নির্দেশ করে
D
উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই
Click an option to check your answer
Q. 13
সঠিক উত্তরটি নির্বাচন করো :

YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামট উৎপন্ন হয়?

A
1 ধরনের
B
2 ধরনের
C
4 ধরনের
D
3 ধরনের
Click an option to check your answer
Q. 14
সঠিক উত্তরটি নির্বাচন করো :

হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যাসন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল —

A
0%
B
100%
C
50%
D
75%
Click an option to check your answer
Q. 15
সঠিক উত্তরটি নির্বাচন করো :

তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে । দশাটি হল —

A
প্রফেজ
B
মেটাফেজ
C
টেলোফেজ
D
অ্যানাফেজ
Click an option to check your answer