Previous Year Question Paper 2018

Updated for Madhyamik 2027
Board Exam Preparation
8 min read
15 MCQs7 Notes
Share:

Key Topics & Concepts

1.পরীক্ষার প্যাটার্ন 2018

  • মোট নম্বর: ৯০
  • বিভাগ ক: MCQ (১ নম্বর × ২১)
  • বিভাগ খ: সংক্ষিপ্ত প্রশ্ন (২ নম্বর × ৭)
  • বিভাগ গ: সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (৩ নম্বর × ১২)
  • বিভাগ ঘ: দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (৫ নম্বর × ৩)

2.গুরুত্বপূর্ণ অধ্যায়

  • জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
  • জীবনের প্রবাহমানতা
  • বংশগতি এবং জিনগত রোগ
  • অভিব্যক্তি ও অভিযোজন
  • পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ

3.প্রশ্ন বিতরণ

  • স্নায়ুতন্ত্র ও হরমোন সংক্রান্ত প্রশ্ন
  • বংশগতির সূত্র ও DNA সংক্রান্ত প্রশ্ন
  • বিবর্তন ও অভিযোজন
  • পরিবেশ দূষণ ও সংরক্ষণ
  • জীবজগতের শ্রেণীবিন্যাস

4.2018 সালের পরীক্ষার প্রস্তুতি টিপস

  • আগের বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন
  • চিত্রসহ উত্তর দিতে শিখুন
  • বৈজ্ঞানিক নাম ভালভাবে মুখস্থ করুন
  • সময় ব্যবস্থাপনা অনুশীলন করুন
  • গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও সূত্র মনে রাখুন
Scroll →
Q. 1
সঠিক উত্তরটি নির্বাচন করো :

সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হল —

A
সিসমোন্যাস্টি
B
থার্মোন্যাস্টি
C
কেমোন্যাস্টি
D
ফোটোন্যাসটি
Click an option to check your answer
Q. 2
সঠিক উত্তরটি নির্বাচন করো :

নীচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ?

A
গ্রাহক → কারক → বহির্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু
B
বহির্বাহী স্নায়ু → গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → কারক
C
স্নায়ুকেন্দ্র → গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → কারক → বহির্বাহী স্নায়ু
D
গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহী স্নায়ু → কারক
Click an option to check your answer
Q. 3
সঠিক উত্তরটি নির্বাচন করো :

মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়োলাসকে অবলুপ্ত হতে দেখা যায়?

A
প্রোফেজ
B
অ্যানাফেজ
C
মেটাফেজ
D
টেলোফেজ
Click an option to check your answer
Q. 4
সঠিক উত্তরটি নির্বাচন করো :

বিজ্ঞানীদের মতে, পৃথিবী জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন -

A
নদীর জলে ঠান্ডা ঘন সুপ
B
সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ
C
মাটির তলার জলে তপ্ত ঘন সুপ
D
সমুদ্রের জলে ঠান্ডা ঘন সুপ
Click an option to check your answer
Q. 5
সঠিক উত্তরটি নির্বাচন করো :

নীচের কোন জীবানুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে ?

A
অ্যাজোটোব্যাকটর
B
সিউডোমোনাস
C
থায়োব্যাসিলাস
D
নাইট্রোসোমোনাস
Click an option to check your answer
Q. 6
সঠিক উত্তরটি নির্বাচন করো :

এক্স-সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল -

A
করবেট জাতীয় উদ্যান
B
নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ
C
ক্রায়োসংরক্ষণ
D
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প
Click an option to check your answer
Q. 7
সঠিক উত্তরটি নির্বাচন করো :

মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না?

A
থ্যালাসেমিয়া
B
কানের যুক্ত লতি
C
হিমোফিলিয়া
D
রোলার জিভ
Click an option to check your answer
Q. 8
সঠিক উত্তরটি নির্বাচন করো :

নীচের কোনটি DNA -এর গঠনগত উপাদান নয়?

A
থাইমিন ক্ষারক
B
ইউরাসিল ক্ষারক
C
ডি-অক্সিরাইবোজ শর্করা
D
ফসফরিক অ্যাসিড
Click an option to check your answer
Q. 9
সঠিক উত্তরটি নির্বাচন করো :

নীচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপিক অনুপাত?

A
3 : 1
B
9 : 3 : 3 : 1
C
1 : 2 : 1
D
2 : 1 : 2
Click an option to check your answer
Q. 10
সঠিক উত্তরটি নির্বাচন করো :

নীচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম?

A
বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম
B
শকুন ও হায়েনার মধ্যে সংগ্রাম
C
ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম
D
পুকুরে রুইমাছদের মধ্যে সংগ্রাম
Click an option to check your answer
Q. 11
সঠিক উত্তরটি নির্বাচন করো :

যৌন জনন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক?

A
যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর
B
যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
C
যৌন জননে একটিমাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে
D
যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিতৃ জীবের মতো হয়
Click an option to check your answer
Q. 12
সঠিক উত্তরটি নির্বাচন করো :

অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপের অনুপাত কী হতে পারে?

A
3 : 1
B
1 : 2 : 1
C
9 : 3 : 3 : 1
D
2 : 1 : 1
Click an option to check your answer
Q. 13
সঠিক উত্তরটি নির্বাচন করো :

মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে-হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হল —

A
ইস্ট্রোজেন
B
TSH
C
ACTH
D
ADH
Click an option to check your answer
Q. 14
সঠিক উত্তরটি নির্বাচন করো :

জলদূষণের ফলে নীচের যেটি ঘটে তা হল -

A
ইউট্রোফিকেশন
B
বধিরতা
C
ব্রংকাইটিস
D
বিশ্ব উষ্ণায়ন
Click an option to check your answer
Q. 15
সঠিক উত্তরটি নির্বাচন করো :

নীচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি?

A
সমগ্র দেহের আকার বৃদ্ধি
B
পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
C
পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
D
পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি
Click an option to check your answer