Previous Year Question Paper 2023

Updated for Madhyamik 2027
Board Exam Preparation
7 min read
14 MCQs7 Notes
Share:

Key Topics & Concepts

1.পরীক্ষার প্যাটার্ন 2023

  • মোট নম্বর: ৯০
  • বিভাগ ক: MCQ (১ নম্বর × ২১)
  • বিভাগ খ: সংক্ষিপ্ত প্রশ্ন (২ নম্বর × ৭)
  • বিভাগ গ: সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (৩ নম্বর × ১২)
  • বিভাগ ঘ: দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (৫ নম্বর × ৩)

2.গুরুত্বপূর্ণ অধ্যায়

  • জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
  • জীবনের প্রবাহমানতা
  • বংশগতি এবং জিনগত রোগ
  • অভিব্যক্তি ও অভিযোজন
  • পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ

3.প্রশ্ন বিতরণ

  • স্নায়ুতন্ত্র ও হরমোন সংক্রান্ত প্রশ্ন
  • বংশগতির সূত্র ও DNA সংক্রান্ত প্রশ্ন
  • বিবর্তন ও অভিযোজন
  • পরিবেশ দূষণ ও সংরক্ষণ
  • জীবজগতের শ্রেণীবিন্যাস

4.2023 সালের পরীক্ষার প্রস্তুতি টিপস

  • আগের বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন
  • চিত্রসহ উত্তর দিতে শিখুন
  • বৈজ্ঞানিক নাম ভালভাবে মুখস্থ করুন
  • সময় ব্যবস্থাপনা অনুশীলন করুন
  • গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও সূত্র মনে রাখুন
Scroll →
Q. 1
ফার্ণের জনুক্রমে নীচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়?
A
রেনু মাতৃকোষ
B
সোরাস
C
রেনুস্থলী
D
প্রোথ্যালাস
Click an option to check your answer
Q. 2
জীবনের রাসায়নিক উৎপত্তি-সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলো কী কী?
A
মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড
B
জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন
C
নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড,
D
অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড
Click an option to check your answer
Q. 3
নীচের কোনটি ADH হরমোনের কাজ?
A
পরিণত বয়সে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে
B
স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে
C
যকৃত ও পেশিকোশে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে
D
উপধর্মনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়
Click an option to check your answer
Q. 4
অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সঙ্কর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোটি?
A
1:2:1
B
1:1:1
C
1:2:2
D
2: 1:1
Click an option to check your answer
Q. 5
গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন BbRr ওBBRR জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাতটি কী?
A
1:1
B
2:1
C
1:2
D
4:1
Click an option to check your answer
Q. 6
নীচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়?
A
জীবনসংগ্রাম
B
প্রাকৃতিক নির্বাচন
C
অর্জিত বৈশিষ্ট্যর বংশানুসরণ
D
প্রকরণ
Click an option to check your answer
Q. 7
সমসংস্থ অংগের বৈশিষ্ট্য শনাক্ত করো –
A
গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন
B
উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন
C
উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্নহলেও গঠনগতভাবে অভিন্ন
D
গঠনগত ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন
Click an option to check your answer
Q. 8
নীচের কোনটি অ্যাক্সনের গঠনসংক্রান্ত বৈশিষ্ট্য নয়?
A
সোয়ান কোষ
B
মায়েলিন সিদ
C
নিজল দানা
D
রানভিয়ারের পর্ব
Click an option to check your answer
Q. 9
কোনো একটি খাদ্যশৃংখলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নীচের কোন্ ঘটনাটি ঘটে?
A
ইউট্রফিকেশন
B
জীববিবর্ধন
C
বধিরত্ব
D
বিশ্ব উত্থায়ন
Click an option to check your answer
Q. 10
কর্নিয়া, কোরয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমর, আইরিস, ভিট্রিয়াস এই অংশগুলোর মধ্যে কয়টি হিউমর—অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম?
A
6
B
4
C
3
D
5
Click an option to check your answer
Q. 11
জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নীচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন্ জোড়টি সঠিক?
A
দূষণ – রয়্যাল বেঙ্গল টাইগার
B
বিশ্ব উষ্ণয়ন এবং জলবায়ুর পরিবর্তন – মেরুভল্লুক
C
শিকার এবং চোরাশিকার – শকুন
D
বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ— একশৃঙ্গ গণ্ডার
Click an option to check your answer
Q. 12
নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নীচের কোনটি সঠিক?
A
5-C যুক্ত শর্করা + N<sub>2 </sub> যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
B
5 Cযুক্ত শর্করা + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
C
5-C যুক্ত শর্করা + N<sub>2 </sub> যুক্ত ক্ষারক = নিউক্লিওটাইড
D
N<sub>2 </sub>যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
Click an option to check your answer
Q. 13
নীচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কৃষিত আকৃতির বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ প্রদর্শন করে?
A
YYrr, Yyrr
B
YYRR, yyrr
C
yyRR, yyRr
D
YYRr, YyRR
Click an option to check your answer
Q. 14
নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো –
A
নাইট্রোজেন স্থিতিকরণ – ডিনাইট্রিফিকেশন – অ্যামোনিফিকেশন – নাইট্রিফিকেশন
B
নাইট্রিফিকেশন – নাইট্রোজেন স্থিতিকরণ – ডিনাইটিফিকেশন – অ্যামোনিফিকেশন
C
অ্যামোনিফিকেশন— নাইট্রিফিকেশন – নাইট্রোজেন স্থিতিকরণ – ডিনাইট্রিফিকেশন
D
নাইট্রোজেন স্থিতিকরণ – অ্যামোনিফিকেশন – নাইট্রিফিকেশন – ডিনাইট্রিফিকেশন
Click an option to check your answer