Previous Year Question Paper 2024

Updated for Madhyamik 2027
Board Exam Preparation
14 min read
28 MCQs8 Notes
Share:

Key Topics & Concepts

1.পরীক্ষার প্যাটার্ন 2024

  • মোট নম্বর: ৯০
  • বিভাগ ক: MCQ (১ নম্বর × ২১)
  • বিভাগ খ: সংক্ষিপ্ত প্রশ্ন (২ নম্বর × ৭)
  • বিভাগ গ: সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন (৩ নম্বর × ১২)
  • বিভাগ ঘ: দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (৫ নম্বর × ৩)

2.গুরুত্বপূর্ণ অধ্যায়

  • জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়
  • জীবনের প্রবাহমানতা
  • বংশগতি এবং জিনগত রোগ
  • অভিব্যক্তি ও অভিযোজন
  • পরিবেশ, তার সম্পদ এবং সংরক্ষণ

3.প্রশ্ন বিতরণ

  • স্নায়ুতন্ত্র ও হরমোন সংক্রান্ত প্রশ্ন
  • বংশগতির সূত্র ও DNA সংক্রান্ত প্রশ্ন
  • বিবর্তন ও অভিযোজন
  • পরিবেশ দূষণ ও সংরক্ষণ
  • জীবজগতের শ্রেণীবিন্যাস

4.2024 সালের পরীক্ষার প্রস্তুতি টিপস

  • আগের বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন
  • চিত্রসহ উত্তর দিতে শিখুন
  • বৈজ্ঞানিক নাম ভালভাবে মুখস্থ করুন
  • সময় ব্যবস্থাপনা অনুশীলন করুন
  • গুরুত্বপূর্ণ সংজ্ঞা ও সূত্র মনে রাখুন
Scroll →
Q. 1
নীচের সঠিক জোড়াটি নির্বাচন করো—
A
লেন্স— নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে
B
করণিয়া— অ্যাকুয়াস হিউমর ক্ষরণ করে কোরয়েড অক্ষিগোলকের আকার বজায় রাখতে সাহায্য করে
C
রেটিনা— লেন্সকে সাসপেনসরি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে
D
অবনি — অক্ষিগোলকের আকার বজায় রাখতে সাহায্য করে
Click an option to check your answer
Q. 2
নীচের কোনটি ইক্যুয়াসের বৈশিষ্ট্য ?
A
অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত দুটি আঙুল
B
অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটিমাত্র আঙুল
C
অগ্রপদের প্রত্যেকটিতে চারটি ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে দুটি খুরযুক্ত আঙুল
D
অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত তিনটি আঙুল
Click an option to check your answer
Q. 3
মাইটোসিসের কোনো একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিওলাসের পুনরুৎপত্তি ঘটে ও বেমতত্ত্ব অবলুপ্ত হয়। দশাটি কী ?
A
টেলোফেজ
B
অ্যানাফেজ
C
প্রোফেজ
D
মেটাফেজ
Click an option to check your answer
Q. 4
চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে যে অংশে আলোকসুবেদী কোশ থাকে না, সেটি হলো অন্ধবিন্দু।
A
ঠিক
B
ভুল
Click an option to check your answer
Q. 5
ক্রায়োসংরক্ষণে তরল নাইট্রোজেন ও –196℃ উষ্ণতা ব্যবহার করা হয়।
A
ঠিক
B
ভুল
Click an option to check your answer
Q. 6
BbRr জিনোটাইপযুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস।
A
ভুল
B
ঠিক
Click an option to check your answer
Q. 7
নিষ্ক্রিয় অংগসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে।
A
ঠিক
B
ভুল
Click an option to check your answer
Q. 8
উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কী ?
A
অক্সিন
B
সাইটোকিনিন
C
জিব্রালিন
D
এথিলিন
Click an option to check your answer
Q. 9
নাইট্রোজেন চক্রের কোন ধাপের সংগে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর সংশ্লিষ্ট ?
A
নাইট্রিফিকেশন
B
নাইট্রোজেন স্থিতিকরণ
C
অ্যামোনিফিকেশন
D
ডিনাইট্রিফিকেশন
Click an option to check your answer
Q. 10
গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন BBRR, BBrr, bbRR ও bbrr জিনোটাইপ চারটির সংখ্যার অনুপাতটি কী?
A
4 : 2 : 2 : 1
B
2 : 4 : 2 : 4
C
2 : 4 : 1 : 2
D
1 : 1 : 1 : 1
Click an option to check your answer
Q. 11
মটরগাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলো কী কী ?
A
বেগুনি ও সাদা
B
সাদা ও বেগুনি
C
বেগুনি ও হলুদ
D
বেগুনি ও সবুজ
Click an option to check your answer
Q. 12
ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন।
A
ভুল
B
ঠিক
Click an option to check your answer
Q. 13
পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো ____________ ।
A
প্রকরণ
B
সমান তাপমাত্রা
C
পরিবেশগত পরিবর্তন
D
অন্তরঙ্গ পরিবেশ
Click an option to check your answer
Q. 14
মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন্ কোন্ জীববৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত ?
A
সুন্দাল্যান্ড, পূর্ব হিমালয়
B
ইন্দো-বার্মা, সুন্দাল্যান্ড
C
সুন্দাল্যান্ড, ইন্দো-বার্মা
D
পূর্বহিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা
Click an option to check your answer
Q. 15
নীচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত ?
A
সীমিত খাদ্য ও বাসস্থান
B
প্রকরণ
C
অত্যধিক হারে বংশবৃদ্ধি
D
প্রাকৃতিক নির্বাচন
Click an option to check your answer
Q. 16
নীচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও পিউরিন : অ্যাডেনিন:: পিরিমিডিন : _________।
A
সাইটোসিন
B
ক্যটোসিন
C
থাইমিন
D
গুয়ানিন
Click an option to check your answer
Q. 17
বাইসেপস, পাইরিফরমিস্ ও ল্যাটিসিমাস ডর্সাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো—
A
ফ্লেক্সর, রোটেটর, অ্যাডাক্টর
B
অ্যাডাক্টর, এক্সটেনসর, অ্যাবডাক্টর
C
রোটেটর, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর
D
এক্সটেনসর, ফ্লেক্সর, রোটেটর
Click an option to check your answer
Q. 18
বিসদৃশ শব্দটি বেছে লেখো ADH, FSH, LH, TSH
A
LH
B
TSH
C
FSH
D
ADH
Click an option to check your answer
Q. 19
উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সংগে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কী ?
A
গোলাকার লোহিত রক্তকণিকা
B
ঘনকাকার লোহিত রক্তকণিকা
C
বেলনাকার লোহিত রক্তকণিকা
D
ডিম্বাকার লোহিত রক্তকণিকা
Click an option to check your answer
Q. 20
__________ বিভাজনে বেমতত্ত্ব ও ক্রোমোজোম গঠিত হয় না।
A
অমাইটোসিস
B
মাইটোসিস
C
অ্যানাফেজ
D
মেটাফেজ
Click an option to check your answer
Q. 21
ক্রোমোজোমের কোন্ গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো একপ্রান্তে অবস্থান করতে পারে ?
A
নিউক্লিওলার অরগ্যানাইজার
B
স্যাটেলাইট
C
টেলোমিয়ার
D
সেন্ট্রোমিয়ার
Click an option to check your answer
Q. 22
হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোশবিভাজন ঘটে।
A
ভুল
B
ঠিক
Click an option to check your answer
Q. 23
মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ___________ সমৃদ্ধ ডিটারজেন্ট।
A
সোডিয়াম ক্লোরাইড
B
আর্সেনিক
C
ফসফেট
D
বিক্রেটিন
Click an option to check your answer
Q. 24
জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের __________ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে।
A
অন্তরঙ্গ
B
প্রকাশ্য
C
অধিকার
D
প্রচ্ছন্ন
Click an option to check your answer
Q. 25
স্নায়ুকোশের অ্যাক্সনের মেডুলারি সিদ্ এবং নিউরিলেম্মার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ___________ দেখা যায়।
A
ব্লট কোশ
B
শেওয়ান কোশ
C
সোয়ান কোশ
D
ক্লেট কোশ
Click an option to check your answer
Q. 26
সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নীচের কোন ঘটনাটি ঘটে ?
A
ডিম্বাশয় ভ্রুণে রূপান্তরিত হয়
B
এককোশী জাইগোট বহুকোশী ভ্রুণে রূপান্তরিত হয়
C
জাইগোট ফলে রূপান্তরিত হয়
D
জাইগোট বীজে রূপান্তরিত হয়
Click an option to check your answer
Q. 27
একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের যদি দুটি পুত্রসন্তান ও দুটি কন্যাসন্তান জন্মায়, তবে ঐ সন্তানদের মধ্যে হিমোফিলিয়া ঘটার সম্ভাবনা কত ?
A
0% পুত্র হিমোফিলিক ও 50% কন্যা হিমোফিলিক
B
100% পুত্র হিমোফিলিক ও 0% কন্যা হিমোফিলিক
C
50% পুত্র হিমোফিলিক ও 50% কন্যা হিমোফিলিক
D
50% পুত্র হিমোফিলিক ও 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা
Click an option to check your answer
Q. 28
হাঁপানির সময় শ্বাসনালীর ক্রোমশাখা ও উপক্রোমশাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ___________র ক্ষরণ ঘটে।
A
ক্যালসিয়াম
B
গ্লুকোজ
C
এডিনোসিন
D
মিউকাস
Click an option to check your answer