সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা

Updated for Madhyamik 2027
Board Exam Preparation
128+ Practice Questions
108+ Study Notes
64 min read
128 MCQs108 Notes
Share:

Key Topics & Concepts

1.উনিশ শতকের ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলন

  • রামমোহন রায় (১৭৭২-১৮৩৩) - ব্রাহ্মসমাজ (১৮২৮) প্রতিষ্ঠাতা, সতীদাহ প্রথা রদ (১৮২৯)
  • দেবেন্দ্রনাথ ঠাকুর - ব্রাহ্মসমাজ পরিচালক (১৮৪৩), তত্ত্ববোধিনী সভা ও পত্রিকা প্রতিষ্ঠা
  • কেশবচন্দ্র সেন - নববিধান প্রতিষ্ঠা, ব্রহ্মানন্দ নামে পরিচিত
  • বিদ্যাসাগর - বিধবাবিবাহ আইন (১৮৫৬, ৭ ডিসেম্বর), Traditional Modernizer নাম দিয়েছেন বিনয় ঘোষ
  • স্বামী বিবেকানন্দ - শিকাগো ধর্মসভা (১৮৯৩), সর্বধর্মসমন্বয়, "যত্র জীব তত্র শিব"

2.শিক্ষাবিস্তার ও সংবাদপত্র

  • হিন্দু কলেজ (১৮১৭) - ডেভিড হেয়ার ও রাজা রামমোহন, ডিরোজিও শিক্ষক ছিলেন
  • বেথুন স্কুল (১৮৪৯) - নারীশিক্ষার প্রথম প্রতিষ্ঠান, হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম
  • কলকাতা মেডিক্যাল কলেজ (১৮৩৫) - মধুসূদন গুপ্ত প্রথম মৃতদেহ ব্যবচ্ছেদ
  • বামাবোধিনী পত্রিকা (১৮৬৩) - উমেশচন্দ্র দত্ত সম্পাদক, নারীশিক্ষা বিষয়ক ৬০ বছর স্থায়ী
  • সংবাদ প্রভাকর - ঈশ্বরচন্দ্র গুপ্ত, প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র, MCQ-তে খুবই গুরুত্বপূর্ণ

3.নব্যবঙ্গ ও ইয়ং বেঙ্গল আন্দোলন

  • হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (১৮০৯-১৮৩১) - মাত্র ২২ বছর বেঁচেছিলেন, নব্যবঙ্গের নেতা
  • অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন (১৮২৮) - ডিরোজিও প্রতিষ্ঠা করেন, এথেনিয়াম পত্রিকা মুখপত্র
  • "To India - My Native Land" কবিতা - ডিরোজিওর রচনা, জাতীয়তাবাদী ভাবধারা
  • নব্যবঙ্গ গোষ্ঠী - ক্যালাইডোস্কোপ পত্রিকায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রচার
  • ইয়ং বেঙ্গল বৈশিষ্ট্য - যুক্তিবাদ, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে, সামাজিক সংস্কার

4.গুরুত্বপূর্ণ MCQ বিষয়

  • শ্রীরামপুর কলেজ (১৮১৮) - এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ, শ্রীরামপুর ত্রয়ী প্রতিষ্ঠা
  • কলকাতা বিশ্ববিদ্যালয় (১৮৫৭) - প্রথম BA পরীক্ষা ১৮৫৮, স্যার আশুতোষ উপাচার্য (১৯০৬)
  • নীলদর্পণ - দীনবন্ধু মিত্র রচনা, শ্রীরামপুরে ছাপা (১৮৬০), রেভাঃ জেমস লঙ অনুবাদ
  • হুতোম প্যাঁচার নক্শা - কালীপ্রসন্ন সিংহ, চড়ক প্রথম নক্শা, ব্যঙ্গসাহিত্য
  • উডের ডেসপ্যাচ (১৮৫৪) - শিক্ষার মহাসনদ, কলকাতা/বোম্বে/মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

Study Notes

প্রথম অধ্যায়
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
প্রশ্নের মান - ১

প্রশ্ন ও উত্তর সেট - ১

১. উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিষয়টি কোন পত্রিকায় কেন্দ্রীয় আলোচ্য ছিল?
উত্তর: বামাবোধিনী পত্রিকা।

২. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকাটি প্রথম কী ধরনের সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল?
উত্তর: সাপ্তাহিক ইংরেজি পত্রিকা।

৩. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: গিরিশচন্দ্র ঘোষ।

৪. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকায় বিশেষভাবে কাদের সম্পর্কে লেখা হত?
উত্তর: নীল বিদ্রোহীদের সম্পর্কে।

৫. হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুর পর ১৮৬২ সালে ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কে হন?
উত্তর: কৃষ্ণদাস পাল।

৬. ‘হুতোম প্যাঁচার নক্‌শা’-য় প্রথম প্রকাশিত নক্‌শা কোনটি?
উত্তর: চড়ক।

৭. ‘নীলদর্পণ’ নাটকের প্রথম অভিনয় হয়েছিল কত সালে?
উত্তর: ১৮৭২ খ্রিস্টাব্দে।

৮. ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: উমেশচন্দ্র দত্ত।

৯. ‘বামাবোধিনী’ পত্রিকাটি কী ধরনের ছিল?
উত্তর: মাসিক।

১০. এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর: শ্রীরামপুরে।

১১. ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর: রাজা রাধাকান্ত দেব।

১২. ‘হুতোম প্যাঁচার নক্শা’র লেখক কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কী ছিল?
উত্তর: হুতোম প্যাঁচা।

১৩. ‘নীলদর্পণ’ নাটকটি কোথায় ছাপা হয়েছিল?
উত্তর: শ্রীরামপুরে।

১৪. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি কী ধরনের নাটক?
উত্তর: জাতীয়তাবোধমূলক নাটক।

১৫. ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন?
উত্তর: রেভাঃ জেমস লঙ।

১৬. ‘নীলদর্পণ’ নাটকের অন্যতম পুরুষ চরিত্রের নাম কী?
উত্তর: তোরাপ।

১৭. সাধারণ জনশিক্ষা কমিটি কোন সালে গঠিত হয়?
উত্তর: ১৮২৩ খ্রিস্টাব্দে।

১৮. সরকারি চাকুরিতে ইংরেজি শিক্ষিত ব্যক্তিদের অগ্রাধিকার প্রদানের ঘোষণা কে দেন?
উত্তর: লর্ড হার্ডিঞ্জ।

১৯. ‘ওরিয়েন্টাল সেমিনারি’ কে স্থাপন করেন?
উত্তর: গৌরমোহন আঢ্য।

২০. ‘বামাবোধিনী’ পত্রিকার শেষ সম্পাদক কে ছিলেন?
উত্তর: আনন্দকুমার দত্ত।

প্রশ্ন ও উত্তর সেট - ২

২১. ১৮৬৩ সালে কেশবচন্দ্র সেন কর্তৃক প্রতিষ্ঠিত ‘বামাবোধিনী সভা’-র মুখপত্র কোনটি ছিল?
উত্তর: বামাবোধিনী পত্রিকা।

২২. প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন কে?
উত্তর: উইলিয়ম জোনস।

২৩. ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী?
উত্তর: বেঙ্গল গেজেট।

২৪. কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদনা করতেন?
উত্তর: সংবাদ প্রভাকর।

২৫. এশিয়াটিক সোসাইটি (১৭৮৪ খ্রিস্টাব্দ) কী উদ্দেশ্যে তৈরি হয়েছিল?
উত্তর: প্রাচ্য বিদ্যাচর্চার জন্য।

২৬. এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন?
উত্তর: রাজা রাজেন্দ্রলাল মিত্র।

২৭. “কন্যাকে প্রতিপালন করিবেক ও যত্নের সহিত শিক্ষা দিবেক” –কোন পত্রিকার উপরের অংশে লেখা থাকত?
উত্তর: বামাবোধিনী।

২৮. ‘বোধিনী’ শব্দের অর্থ কী?
উত্তর: সহায়িকা বই।

২৯. ‘মেট্রোপলিটন ইনস্টিটিউশন’ (১৮৬৪) কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৩০. ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কোন সালে গঠন করা হয়?
উত্তর: ১৯০২ খ্রিস্টাব্দে।

৩১. ডিরোজিও ও ইয়ং বেঙ্গলের মুখপত্র কোনটি ছিল?
উত্তর: এথেনিয়াম।

৩২. রামমোহন রায়-এর পর ব্রাহ্মসমাজ পরিচালনা করেন কে?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।

৩৩. যে আইন দ্বারা বিধবা বিবাহ চালু হয় তা কী?
উত্তর: রেগুলেশন অ্যাক্ট-XV।

৩৪. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা কোন সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৮৫৮ খ্রিস্টাব্দে।

৩৫. বাংলায় গোঁড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপত্র কোনটি ছিল?
উত্তর: সমাচার চন্দ্রিকা।

৩৬. ‘সমাচার চন্দ্রিকা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়।

৩৭. ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত কোথায় ঘটে?
উত্তর: বাংলায়।

৩৮. দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন কত সালে?
উত্তর: ১৮৪৩ খ্রিস্টাব্দে।

৩৯. ‘ব্রাহ্মবন্ধু সভা’ কে স্থাপন করেন?
উত্তর: কেশবচন্দ্র সেন।

৪০. মেয়েদের মধ্যে প্রথম এমএ পাস করেন কে?
উত্তর: চন্দ্রমুখী বসু।

প্রশ্ন ও উত্তর সেট - ৩

৪১. ব্রাহ্ম ধর্মের প্রবর্তক কে?
উত্তর: রামমোহন রায়।

৪২. ব্রাহ্মসমাজের মুখপত্র ‘তত্ত্ববোধিনী পত্রিকা’র সম্পাদক কে ছিলেন?
উত্তর: অক্ষয়কুমার দত্ত।

৪৩. ‘To India - My Native Land’ কবিতার রচয়িতা কে?
উত্তর: ডিরোজিও।

৪৪. ‘অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন’ (১৮২৮) এর মুখপত্র কোনটি?
উত্তর: এথেনিয়াম।

৪৫. হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কত বছর বেঁচেছিলেন?
উত্তর: ২২ বছর।

৪৬. নব্যবঙ্গ গোষ্ঠী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কোন মাধ্যমে প্রচার করত?
উত্তর: ক্যালাইডোস্কোপ পত্রিকার মাধ্যমে।

৪৭. কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: ডা. এম জে ব্রামলি।

৪৮. প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) কোন সালে গঠিত হয়?
উত্তর: ১৮৮২ খ্রিস্টাব্দে।

৪৯. ‘ইন্ডিয়ান অ্যাকাডেমি’-র পূর্বনাম কী ছিল?
উত্তর: অ্যাংলো-হিন্দু স্কুল।

৫০. নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রথম প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: বেথুন স্কুল।

৫১. ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ প্রথমে কোন ধরনের পত্রিকা ছিল?
উত্তর: পাক্ষিক পত্রিকা।

৫২. ‘গ্রামবার্ত্তা প্রকাশিকা’ পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হত?
উত্তর: কুষ্টিয়া থেকে।

৫৩. ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকা কে প্রকাশ করেন?
উত্তর: গ্ল্যাডউইন।

৫৪. ‘জ্ঞানান্বেষণ’ পত্রিকা কে প্রকাশ করেন?
উত্তর: দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।

৫৫. স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন কত সালে?
উত্তর: ১৯০৬ খ্রিস্টাব্দে।

৫৬. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন?
উত্তর: দেলওয়ার হোসেন আহমেদ।

৫৭. ‘বামাবোধিনী’ পত্রিকাটি কত বছর স্থায়ী ছিল?
উত্তর: ৬০ বছর।

৫৮. ‘যত মত তত পথ’ – এই উক্তিটি কে করেছিলেন?
উত্তর: শ্রীরামকৃষ্ণ পরমহংস।

৫৯. ‘যত্র জীব তত্র শিব’ – এই বাণীটি কার?
উত্তর: স্বামী বিবেকানন্দ।

৬০. ‘নারীশিক্ষাভাণ্ডার’ তহবিল কে গঠন করেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

প্রশ্ন ও উত্তর সেট - ৪

৬১. কলকাতা মেডিক্যাল কলেজ তৈরির জন্য জমি দান করেন কে?
উত্তর: মোতিলাল শীল।

৬২. কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম মহিলা স্নাতক কে ছিলেন?
উত্তর: বিধুমুখী বসু।

৬৩. প্রথম বিধবাবিবাহ কত তারিখে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৮৫৬ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর।

৬৪. কলকাতায় প্রথম বিধবাবিবাহ কে সম্পন্ন করেন?
উত্তর: শ্রীশচন্দ্র বিদ্যারত্ন।

৬৫. ‘তত্ত্ববোধিনী সভা’র প্রতিষ্ঠাতা কে?
উত্তর: দেবেন্দ্রনাথ ঠাকুর।

৬৬. ‘ব্রহ্মানন্দ’ নামে কে পরিচিত ছিলেন?
উত্তর: কেশবচন্দ্র সেন।

৬৭. ‘ইয়ং বেঙ্গল’ কার অনুগামীদের বলা হত?
উত্তর: ডিরোজিওর অনুগামীদের।

৬৮. উনিশ শতকের নবজাগরণকে ‘তথাকথিত নবজাগরণ’ বলে অভিহিত করেছেন কে?
উত্তর: অশোক মিত্র।

৬৯. হুগলির ইমামবাড়ার প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হাজি মহম্মদ মহসিন।

৭০. সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন কে?
উত্তর: স্বামী বিবেকানন্দ।

৭১. ‘স্ত্রীশিক্ষা বিষয়ক’ গ্রন্থের লেখক কে?
উত্তর: গৌরমোহন বিদ্যালঙ্কার।

৭২. সতীদাহপ্রথার পক্ষে কোন পত্রিকা সমর্থন করেছিল?
উত্তর: সমাচার চন্দ্রিকা।

৭৩. ‘মধ্যবিত্ত শ্রেণি’ কথাটির উল্লেখ প্রথম কোন সংবাদপত্রে পাওয়া যায়?
উত্তর: বঙ্গদূত।

৭৪. ‘Downward Filtration Theory’-এর প্রবক্তা কে ছিলেন?
উত্তর: মেকলে।

৭৫. সতীদাহপ্রথা রদ হয় কোন আইনের মাধ্যমে?
উত্তর: রেগুলেশন – XVII।

৭৬. সতীদাহপ্রথা রদ হয় কত সালে?
উত্তর: ১৮২৯ খ্রিস্টাব্দে।

৭৭. প্রথম দৈনিক বাংলা সংবাদপত্রের নাম কী?
উত্তর: সংবাদ প্রভাকর।

৭৮. প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটান কে?
উত্তর: লর্ড বেন্টিঙ্ক।

৭৯. গ্রামে ঘুরে নীলচাষিদের দুর্দশার কাহিনি সংবাদপত্রে কে লিখতেন?
উত্তর: শিশির কুমার ঘোষ।

৮০. ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের জন্য কার জেল ও জরিমানা হয়?
উত্তর: রেভারেন্ড জেমস লঙ।

প্রশ্ন ও উত্তর সেট - ৫

৮১. নববিধান প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: কেশবচন্দ্র সেন।

৮২. বাংলার ইতিহাসে ‘রেনেসাঁ’ শব্দের প্রথম ব্যবহার করেন কে?
উত্তর: সুশোভন সরকার।

৮৩. পাঞ্জাব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮৮২ সালে।

৮৪. এলাহাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮৮৭ সালে।

৮৫. ‘গ্রামীণ সংবাদপত্রের জনক’ বলা হয় কোন পত্রিকাকে?
উত্তর: গ্রামবার্ত্তা প্রকাশিকা।

৮৬. ‘স্ত্রীশিক্ষা বিধায়ক’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: রাধাকান্ত দেব।

৮৭. নীল বিদ্রোহের সমর্থনে কোন সংবাদপত্র দাঁড়িয়েছিল?
উত্তর: হিন্দু প্যাট্রিয়ট।

৮৮. উত্তর-পশ্চিম প্রদেশে ‘হালকাবন্দি’ ব্যবস্থা চালু করেন কে?
উত্তর: জেমস থমসন।

৮৯. ‘ফোর্ট উইলিয়ম কলেজ’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮০০ সালে।

৯০. ‘শ্রীরামপুর কলেজ’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮১৮ সালে।

৯১. ‘বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯১৬ সালে।

৯২. ‘আত্মীয় সভা’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮১৫ সালে।

৯৩. ‘লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৮২৪ সালে।

৯৪. ‘হিন্দু বালিকা বিদ্যালয়’-এর বর্তমান নাম কী?
উত্তর: বেথুন স্কুল।

৯৫. ‘কলিকাতা কমলালয়’ গ্রন্থের লেখক কে?
উত্তর: ভবানীচরণ ব্যানার্জী।

৯৬. ‘হুতোম প্যাঁচার নকশা’ কোন ধরনের সাহিত্য?
উত্তর: ব্যঙ্গসাহিত্য।

৯৭. বিদ্যাসাগরের স্ত্রীশিক্ষা বিস্তারের অন্যতম সহযোগী কে ছিলেন?
উত্তর: বেথুন সাহেব।

৯৮. ‘Notes on Bengal Renaissance’ গ্রন্থের লেখক কে?
উত্তর: সুশোভন সরকার।

৯৯. বাংলার নবজাগরণ প্রধানত কী ছিল?
উত্তর: কলকাতাকেন্দ্রিক।

১০০. হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল কোন বিষয়ে?
উত্তর: শিক্ষা বিস্তারের লক্ষ্যে।

১০১. ‘নব্য বেদান্ত’ বলা হয় কার মতবাদকে?
উত্তর: স্বামী বিবেকানন্দের মতবাদকে।

প্রশ্নের মান - ২

১. উনিশ শতকের বাংলার সামাজিক ইতিহাসের আলোকে সংবাদপত্র ও সাহিত্যের গুরুত্ব ব্যাখ্যা করো।
২. উনিশ শতকের শুরুতে বাংলার নারীসমাজের অবস্থা কেমন ছিল?***
৩. কে, কবে বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন ?****(V.V.I)
৪. বামাবোধিনী পত্রিকা প্রকাশের লক্ষ্য কী ছিল?
৫. কে, কবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশ করেন?****(V.V.I)
৬. কে, কবে হুতোম প্যাঁচার নক্শা' গ্রন্থটি প্রকাশ করেন ?****(V.V.I)
৭. 'হুতোম প্যাঁচার নক্শা' গ্রন্থের মূল বিষয়বস্তু কী ছিল? *
৮. 'নীলদর্পণ' নাটক কে রচনা করেছিলেন এবং এটি কবে প্রকাশিত হয়? নাটকটির গুরুত্ব কী ছিল?****
৯. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা কে প্রকাশ করেছিলেন এবং তিনি কোন নামে পরিচিত ছিলেন?**
১০. হরিনাথকে কেন ‘কাঙাল হরিনাথ’ বলা হয়?**
১১. 'দেশীয় শিক্ষা' বলতে কী বোঝো?**
১২. প্রাথমিকভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগ কেন নেয়নি?*
১৩. এদেশে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল?****(V.V.I)
১৪. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?****(V.V.I)
১৫. গ্র্যান্টের অবজারভেশন' বলতে কী বোঝায় ? ***
১৬. কেন ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল?***
১৭. ইভানজেলিস্ট' কাদের বলা হয়?**
১৮. পাশ্চাত্য শিক্ষার বিস্তারে আলেকজান্ডার ডাফের উদ্যোগ কী ছিল?*
১৯. ‘চুঁইয়ে পড়া নীতি' বা 'Filtration Theory' কী?****(V.V.I)
২০. অ্যাডামের রিপোর্ট বলতে কী বোঝায় ?***
২১. কে, কবে ‘জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন' প্রতিষ্ঠা করেন?****(V.V.I)
২২. ‘জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন' গঠনের উদ্দেশ্য কী ছিল?***
২৩. 'প্রাচ্যবাদী' ও 'পাশ্চাত্যবাদী' কাদের বলা হয় ?*****(V.V.I)
২৪. ‘মেকলে মিনিট' কী?****(V.V.I)
২৫. কবে, কে ইংরেজি ভাষাকে ভারতের পাশ্চাত্য শিক্ষাবিস্তারের মাধ্যম হিসেবে ঘোষণা করেন? এর গুরুত্ব কী?**
২৬. ‘কাউন্সিল অফ এডুকেশন' কী ?*
২৭. লর্ড হার্ডিঞ্জ-এর শিক্ষাবিষয়ক নির্দেশনামা' গুরুত্বপূর্ণ কেন?*
২৮. শ্রীরামপুর ত্রয়ী' কারা ছিলেন? *****(V.V.I)
২৯. কবে, কারা 'হিন্দু কলেজ' প্রতিষ্ঠা করেন?*****(V.V.I)
৩০. ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রধান উদ্দেশ্য কী ছিল?****(V.V.I)
৩১. কারা, কেন ‘ক্যালকাটা স্কুল সোসাইটি' প্রতিষ্ঠা করেন ?****(V.V.I)
৩২. উডের ডেসপ্যাচ’কী ?*****(V.V.I)
৩৩. উডের ডেসপ্যাচকে 'মহাসনদ' বলা হয় কেন?**
৩৪. উডের সুপারিশ অনুযায়ী কবে এবং কোথায় বিশ্ববিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়?*****(V.V.I)
৩৫. ১৯০৪ সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনে কী বিধান করা হয়েছিল?**
৩৬. কে এবং কবে র‍্যালে কমিশন গঠন করেছিলেন? এই কমিশনের দুই ভারতীয় সদস্যের নাম কী?**
৩৭. 'ফিমেল জুভেনাইল সোসাইটি' কী ছিল এবং এর উদ্দেশ্য কী ছিল?***
৩৮. বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের অবদান কী ছিল? *****(V.V.I)
৩৯. 'হিন্দু বালিকা বিদ্যালয়' কবে এবং কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? এর বর্তমান নাম কী?**** (V.V.I)
৪০. নারীশিক্ষা বিস্তারে বেথুন সাহেবের অবদান লেখো। ****(V.V.I)
৪১. ভগবতী বিদ্যালয় কে এবং কোথায় প্রতিষ্ঠা করেন?*
৪২. রামমোহন রায় কবে এবং কী উদ্দেশ্যে 'বেদান্ত কলেজ' প্রতিষ্ঠা করেন?***
৪৩. ক্যালকাটা মেডিক্যাল কলেজ কেন প্রতিষ্ঠিত হয় ?**** (V.V.I)
৪৪. মধুসূদন গুপ্ত কে ছিলেন?**** (V.V.I)
৪৫. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?**
৪৬. উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো।***
৪৭. উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলন গুলির প্রধান উদ্দেশ্য কী ছিল?***
৪৮. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?**
৪৯. ব্রাহ্মসমাজের দুটি সমাজসংস্কারমূলক কাজ উল্লেখ করো।*
৫০. সতীদাহপ্রথা' কী ? *
৫১. ডিরোজিও বিখ্যাত কেন?***
৫২. নব্যঙ্গ গোষ্ঠী কাদের বলা হত ?****(V.V.I)
৫৩. 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' কে দ্বারা এবং কবে প্রতিষ্ঠিত হয়?****(V.V.I)
৫৪. সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল?***
৫৫. 'নববিধান' কী ?*
৫৬. কে কবে বিধবাবিবাহ আইন পাস করেন ?**** (V.V.I)
৫৭. বিদ্যাসাগরকে কে, কেন ট্রাডিশনাল মর্ডানাইজার' বলেছেন ?****(V.V.I)
৫৮. হাজি মহম্মদ মহসিন বিখ্যাত কেন?***
৫৯. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?*
৬০. ‘বাংলার নবজাগরণ' বলতে কী বোঝায়?****(V.V.I)
৬১. ‘তিন আইন' কী?*****(V.V.I)
৬২. ব্রাক্ষ্মসমাজে কেশবচন্দ্র সেনের অবদান কী ছিল?****(V.V.I)
৬৩. বাংলার নবজাগরণকে কে, কেন ‘এলিটিস্ট আন্দোলন' বলেছেন?**
১. উনিশ শতকের বাংলার সামাজিক ইতিহাসের আলোকে সংবাদপত্র ও সাহিত্যের গুরুত্ব ব্যাখ্যা করো।
উত্তর:-
সামাজিক ইতিহাস জানার জন্য সংবাদপত্র ও সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলোর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে। সংবাদপত্র তৎকালীন ঘটনার বিবরণ দেয়, আর সাহিত্য সমাজের সংস্কৃতি, কৃষ্টি ও মানুষের চিন্তাধারার প্রতিফলন ঘটায়। এগুলো জনমত গঠনে সাহায্য করে এবং সামাজিক পরিবর্তনের পথ প্রশস্ত করে। উনিশ শতকের বাংলায় সংবাদপত্র ও সাহিত্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে নবজাগরণের পথে এগিয়ে যেতে সাহায্য করেছিল। তাই এগুলো সামাজিক ইতিহাস জানার প্রধান উপাদান।
২. উনিশ শতকের শুরুতে বাংলার নারীসমাজের অবস্থা কেমন ছিল?***
উত্তর:-
উনিশ শতকের শুরুতে বাংলার নারীসমাজের অবস্থা ছিল খুবই শোচনীয়। তখন নারীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল। জমিদার বাড়ি বা ব্যক্তিগত উদ্যোগে কিছু শিক্ষা ব্যবস্থা থাকলেও তা ছিল খুবই সীমিত। জানা যায়, মুরশিদাবাদে মাত্র ৯ জন নারী নিজেদের নাম লিখতে পারতেন। এছাড়া, বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহপ্রথা ও নানা কুসংস্কার নারীদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। শিক্ষা ও সামাজিক সংস্কারের অভাবে নারীরা অধিকারবঞ্চিত ছিল এবং তাদের অবস্থা ছিল অত্যন্ত দুর্বল।
৩. কে, কবে বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন?*****(V.V.I)
উত্তর:-
উমেশচন্দ্র দত্ত বামাবোধিনী পত্রিকা প্রকাশ করেন।

প্রকাশকাল: এটি প্রথম প্রকাশিত হয় ১৮৬৩ খ্রিস্টাব্দের আগস্ট মাসে (১২৭০ বঙ্গাব্দের ভাদ্র মাসে)। তিনি এই পত্রিকার প্রথম সম্পাদকও ছিলেন।
৪. বামাবোধিনী পত্রিকা প্রকাশের লক্ষ্য কী ছিল?
উত্তর:-
বামাবোধিনী ছিল নারীদের জন্য প্রকাশিত একটি মাসিক পত্রিকা, যার প্রধান লক্ষ্য ছিল নারীদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা। এটি বিশেষভাবে গৃহবধূদের মানসিক উন্নতি ঘটাতে সাহায্য করত এবং তাদের কুসংস্কার ও অজ্ঞতা থেকে মুক্ত করতে কাজ করত। এছাড়া, নারীদের সঠিক জ্ঞান প্রদান, সমাজে তাদের অবস্থার উন্নতি করা এবং আত্মনির্ভরশীল করে তোলাই ছিল এর মূল উদ্দেশ্য। এই পত্রিকা নারীজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
৫. কে, কবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশ করেন?*****(V.V.I)
উত্তর:-
প্রকাশক: কলকাতার একজন বিশিষ্ট ব্যাংকার মধুসূদন রায় প্রথম এই পত্রিকাটি প্রকাশ করেন।

সম্পাদক: পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ।

প্রকাশকাল: ১৮৫৩ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি, কলকাতা থেকে এটি সাপ্তাহিক ইংরেজি পত্রিকা হিসেবে প্রথম প্রকাশিত হয়।
৬. কে, কবে ‘হুতোম প্যাঁচার নক্শা’ গ্রন্থটি প্রকাশ করেন?*****(V.V.I)
উত্তর:-
গ্রন্থকার: কালীপ্রসন্ন সিংহ ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে এই গ্রন্থটি রচনা ও প্রকাশ করেন।

প্রকাশকাল: ১৮৬১ খ্রিস্টাব্দে এই গ্রন্থটি রচিত ও প্রকাশিত হয়।
৭. 'হুতোম প্যাঁচার নক্শা' গ্রন্থের মূল বিষয়বস্তু কী ছিল?*
উত্তর:-
১৮৬১ সালে কালীপ্রসন্ন সিংহ ‘হুতোম প্যাঁচার নক্‌শা’ গ্রন্থটি প্রকাশ করেন, যা উনিশ শতকের কলকাতার নাগরিক জীবনের একটি বাস্তব দলিল। এই গ্রন্থে তৎকালীন বাঙালি সমাজের বিভিন্ন দিক ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে।

মূল বিষয়বস্তু:
  • প্রথমভাগে চড়ক পার্বণ, বারোয়ারি পূজা, মাহেশের স্নানযাত্রার বর্ণনা রয়েছে।
  • দ্বিতীয়ভাগে দুর্গোৎসব, রথযাত্রা ইত্যাদির বিবরণ তুলে ধরা হয়েছে।
  • চলিত ও কথ্য বাংলায় রচিত এই বই সমাজের হাস্যকর দিকগুলিকে ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করে জনপ্রিয়তা পায়।
৮. 'নীলদর্পণ' নাটক কে রচনা করেছিলেন এবং এটি কবে প্রকাশিত হয়? নাটকটির গুরুত্ব কী ছিল?****
উত্তর:-
রচয়িতা: দীনবন্ধু মিত্র ১৮৬০ খ্রিস্টাব্দে ‘নীলদর্পণ’ নাটকটি রচনা করেন।

গুরুত্ব:
  • নাটকটিতে ব্রিটিশ নীলকর ও জমিদারদের দ্বারা বাংলার নীলচাষিদের উপর অত্যাচারের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
  • এটি সাধারণ মানুষ ও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির মধ্যে নীলচাষিদের প্রতি সহানুভূতি সৃষ্টি করে।
৯. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা কে প্রকাশ করেছিলেন এবং তিনি কোন নামে পরিচিত ছিলেন?**
উত্তর:-
প্রকাশক: ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকাটি হরিনাথ মজুমদার প্রকাশ করেন।

তিনি কোন নামে পরিচিত ছিলেন? হরিনাথ মজুমদার ‘কাঙাল হরিনাথ’ নামে সুপরিচিত ছিলেন।
১০. হরিনাথকে কেন ‘কাঙাল হরিনাথ’ বলা হয়?**
উত্তর:-
উনিশ শতকের গ্রামবাংলার সমাজজীবনের প্রতিচিত্র ছিল ‘গ্রামবার্তা প্রকাশিকা’। ১৮৬৩ খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত, এই পত্রিকাটি প্রকাশ করেন।

হরিনাথকে ‘কাঙাল হরিনাথ’ বলার কারণ:
  • মানবসেবায় আত্মনিয়োগ – হরিনাথ মজুমদার গ্রামের মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে ও তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকা প্রকাশ করেন। নিজের স্বার্থের কথা না ভেবে তিনি সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেন।
  • অর্থকষ্ট ও ত্যাগ – শিক্ষকতার কাজ ছেড়ে পত্রিকা প্রকাশে মনোনিবেশ করায় তিনি অর্থকষ্টে পড়েন। তবুও সমাজের জন্য কাজ চালিয়ে যান। এই ত্যাগ ও দারিদ্র্যের কারণে তাঁকে ‘কাঙাল হরিনাথ’ বলা হয়।
১১. 'দেশীয় শিক্ষা' বলতে কী বোঝো?**
উত্তর:-
দেশীয় শিক্ষা বলতে উনিশ শতকের আগের ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থাকে বোঝানো হয়। এই শিক্ষাব্যবস্থা মূলত ধর্মীয় ও ভাষাগত শিক্ষার উপর নির্ভরশীল ছিল। সংস্কৃত পাঠশালা, চতুষ্পাঠী ও টোলে সংস্কৃত ভাষা, ব্যাকরণ ও ধর্মশাস্ত্র শেখানো হত। মক্তব ও মাদ্রাসায় আরবি-ফারসি ভাষা ও ধর্মীয় শিক্ষা প্রদান করা হত।
১২. প্রাথমিকভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগ কেন নেয়নি?*
উত্তর:-
ব্রিটিশদের ভারতে আগমনের সময় ভারতীয়রা মূলত দেশীয় শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষা লাভ করত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে ইংরেজি শিক্ষার প্রসারে আগ্রহ দেখায়নি। এর দুটি প্রধান কারণ ছিল—

  • প্রথমত, ব্রিটিশ সরকার মনে করত পাশ্চাত্য শিক্ষা দিলে ভারতীয়রা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে।
  • দ্বিতীয়ত, শাসনের প্রাথমিক পর্যায়ে ব্রিটিশরা তাদের রাজনৈতিক ভিত্তি মজবুত করাকে বেশি গুরুত্ব দিয়েছিল, তাই তারা শিক্ষাবিস্তারে বিশেষ উদ্যোগ নেয়নি।
১৩. এদেশে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল?****(V.V.I)
উত্তর:-
ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে খ্রিস্টান মিশনারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের প্রধান উদ্দেশ্য ছিল খ্রিস্টধর্ম প্রচার করা।

প্রধান উদ্দেশ্য:
  • সরকারি সাহায্য ছাড়াই তারা নিজেদের উদ্যোগে স্কুল প্রতিষ্ঠা করে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটায়।
  • মিশনারিরা বিশ্বাস করতেন যে খ্রিস্টীয় সভ্যতার আলোই অসভ্য জাতিগুলিকে সভ্য করতে পারে।
  • তাই তারা শুধু ধর্মশিক্ষাই নয়, ইতিহাস, ভূগোল, ব্যাকরণ ইত্যাদির পাঠও চালু করেন, যাতে শিক্ষার মাধ্যমে ভারতীয় সমাজে পরিবর্তন আনা যায়।
১৪. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?****(V.V.I)
উত্তর:-
প্রতিষ্ঠাতা: ১৭৮৪ সালে উইলিয়ম জোনস এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

প্রধান উদ্দেশ্য:
  • ভারতের প্রাচীন সংস্কৃতি, ইতিহাস ও ভাষার গবেষণা করা।
  • ভারতীয় সাহিত্যকে ইংরেজিতে অনুবাদ করা, যাতে ব্রিটিশ ও ভারতীয় শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক দৃঢ় হয়।
  • ভারতীয় ভাষা, ধর্ম ও শাস্ত্র সম্পর্কে ইউরোপীয়দের জ্ঞান বৃদ্ধি করা।
এশিয়াটিক সোসাইটি ভারতীয় জ্ঞানচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৫. 'গ্র্যান্টের অবজারভেশন' বলতে কী বোঝায়?***
উত্তর:-
বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হলেও তারা প্রথমে শিক্ষা ও সংস্কৃতিতে হস্তক্ষেপ করতে চায়নি। খ্রিস্টান মিশনারিরা ধর্মপ্রচারের উদ্দেশ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটান। ১৭৯২ সালে চার্লস গ্র্যান্ট "অবজারভেশন" নামে একটি পুস্তিকা প্রকাশ করেন, যেখানে তিনি ভারতীয় শিক্ষাব্যবস্থা উন্নত করার প্রস্তাব দেন। তবে কোম্পানি সরকার তখন এটি গুরুত্ব দেয়নি। পরে ধীরে ধীরে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে এবং ব্রিটিশ শাসনের অধীনে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে ওঠে।
১৬. কেন ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল?***
উত্তর:-
১৮০০ সালে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। তাঁর মূল উদ্দেশ্য ছিল ভারতে কাজ করতে আসা ইউরোপীয় কর্মকর্তাদের ভারতীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে শিক্ষা দেওয়া, যাতে তারা প্রশাসনিক কাজে দক্ষ হতে পারেন। এই কলেজে বাংলা, ফারসি, আরবি ও সংস্কৃত ভাষার প্রশিক্ষণ দেওয়া হত। ভারতীয় ভাষা ও সংস্কৃতির চর্চার ফলে পরবর্তীতে বাংলা সাহিত্যের বিকাশে এই কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৭. 'ইভানজেলিস্ট' কাদের বলা হয়?**
উত্তর:-
ভারতে প্রথম ইংরেজি শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খ্রিস্টান মিশনারিরা। বিভিন্ন ইউরোপীয় দেশের মিশনারিরা এখানে এসে বহু ইংরেজি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। পাশ্চাত্য শিক্ষার প্রসারের পাশাপাশি তারা সমাজ থেকে কুসংস্কার ও কুপ্রথা দূর করার প্রচারও চালান। চার্লস গ্র্যান্ট ও উইলবার ফোর্স ছিলেন বিশিষ্ট মিশনারি শিক্ষাবিদ, যারা এই কাজে অগ্রণী ভূমিকা নেন। সমাজ ও শিক্ষার উন্নতির লক্ষ্যে কাজ করা এই মিশনারিদের ইভানজেলিস্ট বলা হয়।
১৮. পাশ্চাত্য শিক্ষার বিস্তারে আলেকজান্ডার ডাফের উদ্যোগ কী ছিল?*
উত্তর:-
উনিশ শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ শিক্ষাবিস্তারে বিশেষ উদ্যোগ নেন এবং বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার অন্যতম উদ্যোগ ছিল ১৮৩০ সালে প্রতিষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যা পরে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত হয়। ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে তার অবদানের জন্য ১৮৩০-১৮৫৭ খ্রিস্টাব্দের সময়কাল ‘ডাফের যুগ’ নামে পরিচিত হয়।
১৯. ‘চুঁইয়ে পড়া নীতি' বা 'Filtration Theory' কী?****(V.V.I)
উত্তর:-
চুঁইয়ে পড়া নীতি বা Filtration Theory ছিল ব্রিটিশ সরকারের শিক্ষানীতি, যেখানে তারা উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিল। ধারণা ছিল, উচ্চশিক্ষিত ব্যক্তিরা পরে সাধারণ মানুষের মধ্যেও শিক্ষার বিস্তার ঘটাবে। এটি ফিলটারের পানির মতো, যা ওপর থেকে নিচে ধীরে ধীরে প্রবাহিত হয়। তবে এই নীতির ফলে নিম্নবিত্তরা শিক্ষা থেকে বঞ্চিত হয়, যার ফলে সমাজে শিক্ষার বৈষম্য তৈরি হয়। এই নীতিকেই চুঁইয়ে পড়া নীতি বা Filtration Theory বলা হয়।
২০. অ্যাডামের রিপোর্ট বলতে কী বোঝায়?***
উত্তর:-
অ্যাডামস রিপোর্ট : খ্রিস্টান পাদরি উইলিয়াম অ্যাডাম বাংলার দেশীয় শিক্ষাব্যবস্থা সম্পর্কে অনুসন্ধান করেন। ১৮১৩ সালের সনদ আইনে ব্রিটিশ সরকার শিক্ষাবিস্তারের জন্য বার্ষিক ১ লাখ টাকা বরাদ্দ করে, যা প্রাচ্যবাদীরা দেশীয় শিক্ষার জন্য দাবি করেন। এই দাবির সমর্থনে ১৮৩৫ সালে অ্যাডাম বাংলার শিক্ষাব্যবস্থা নিয়ে রিপোর্ট দেন। তাঁর প্রতিবেদনে জানা যায়, বাংলায় তখন প্রায় ১ লাখ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল, যা সমকালীন জনসংখ্যার তুলনায় যথেষ্ট ছিল।
২১. কে, কবে ‘জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন' প্রতিষ্ঠা করেন?****(V.V.I)
উত্তর:-
প্রতিষ্ঠাতা : বড়োলাট লর্ড হেস্টিংস এই কমিটি প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাকাল: ১৮২৩ খ্রিস্টাব্দে এই কমিটি প্রতিষ্ঠিত হয়।
২২. ‘জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন' গঠনের উদ্দেশ্য কী ছিল?***
উত্তর:-
১৮২৩ খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন (জনশিক্ষা কমিটি) গঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল তৎকালীন ভারতের প্রচলিত শিক্ষাব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং শিক্ষার প্রসার ও মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ করা। এই কমিটি শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২৩. 'প্রাচ্যবাদী' ও 'পাশ্চাত্যবাদী' কাদের বলা হয়?*****(V.V.I)
উত্তর:-
১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের শিক্ষার জন্য বছরে ১ লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয়। তবে এই অর্থ কোন শিক্ষায় ব্যয় হবে, তা নিয়ে বিতর্ক হয় এবং জনশিক্ষা কমিটি দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে—

i. প্রাচ্যবাদী (Orientalist): এইচ.টি. প্রিন্সেপ, কোলব্রুক প্রমুখ, যারা ভারতীয় ভাষা, সংস্কৃতি ও প্রচলিত শিক্ষাব্যবস্থার পক্ষে ছিলেন।
ii. পাশ্চাত্যবাদী (Anglicist): আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স প্রমুখ, যারা ইউরোপীয় বিজ্ঞান, প্রযুক্তি ও ইংরেজি শিক্ষার প্রচারের পক্ষে ছিলেন।
২৪. ‘মেকলে মিনিট' কী?****(V.V.I)
উত্তর:-
থমাস ব্যাবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়ম বেন্টিঙ্কের আইনসচিব ও জনশিক্ষা কমিটির সভাপতি। তিনি পাশ্চাত্য শিক্ষার সমর্থক ছিলেন এবং ভারতে ইংরেজি শিক্ষার প্রসার চেয়েছিলেন।

মেকলে মিনিট: ১৮৩৫ সালের ২ ফেব্রুয়ারি, তিনি গভর্নর জেনারেলের কাছে পাশ্চাত্য শিক্ষার পক্ষে একটি প্রতিবেদন (মিনিট) পেশ করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। এতে তিনি ভারতীয় ভাষার পরিবর্তে ইংরেজি শিক্ষা চালুর সুপারিশ করেন। তাঁর প্রস্তাবের ফলে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটে, এবং ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার শুরু হয়।
২৫. কবে, কে ইংরেজি ভাষাকে ভারতের পাশ্চাত্য শিক্ষাবিস্তারের মাধ্যম হিসেবে ঘোষণা করেন? এর গুরুত্ব কী?**
উত্তর:-
১৮৩৫ সালে লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক ইংরেজি ভাষাকে ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের প্রধান মাধ্যম হিসেবে ঘোষণা করেন।

গুরুত্ব:
i. পাশ্চাত্য শিক্ষার প্রসার: ইংরেজির মাধ্যমে ভারতীয়রা ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতার সঙ্গে পরিচিত হয়।
ii. প্রাচ্য-পাশ্চাত্য বিতর্কের অবসান: শিক্ষাব্যবস্থায় ইংরেজি ভাষার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়।
iii. আধুনিক শিক্ষাব্যবস্থার সূচনা: নতুন চিন্তাধারা গড়ে ওঠে এবং পশ্চিমা শিক্ষার প্রচলন বৃদ্ধি পায়।
২৬. ‘কাউন্সিল অফ এডুকেশন' কী ?*
উত্তর:-
উনিশ শতকে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষার প্রচলন শুরু হয়। ১৮৪২ সালে লর্ড হার্ডিঞ্জ শিক্ষাব্যবস্থা উন্নতির জন্য কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠা করেন। এটি জনশিক্ষা কমিটির (GCPI) পরিবর্তে শিক্ষাব্যবস্থা পরিচালনার দায়িত্ব পায়। লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষাজ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হবে, যা পাশ্চাত্য শিক্ষার বিস্তারকে আরও ত্বরান্বিত করে।
২৭. লর্ড হার্ডিঞ্জ-এর শিক্ষাবিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন?*
উত্তর:-
১৮৩৫ সালে লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করেন। এরপর, ১৮৪২ সালে লর্ড হার্ডিঞ্জ শিক্ষার উন্নতির জন্য কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠা করেন। তিনি ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষাজ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হবে। এতে ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে এবং পাশ্চাত্য শিক্ষার বিস্তার সহজ হয়।
২৮. 'শ্রীরামপুর ত্রয়ী' কারা ছিলেন?*****(V.V.I)
উত্তর:-
হুগলি জেলার শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন খ্রিস্টধর্ম প্রচার ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনজন বিশিষ্ট ব্যক্তি— উইলিয়ম কেরি, ফ্রাঁসোয়া মার্শম্যান ও উইলিয়ম ওয়ার্ড একসঙ্গে কাজ করেন, যাঁদের শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তাঁরা ছাপাখানা প্রতিষ্ঠা, দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকা প্রকাশ, ২৬টি ভাষায় বাইবেল অনুবাদ, এবং বিভিন্ন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। তাঁদের প্রচেষ্টায় ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে।
২৯. কবে, কারা 'হিন্দু কলেজ' প্রতিষ্ঠা করেন?*****(V.V.I)
উত্তর:-
বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে হিন্দু কলেজের প্রতিষ্ঠা ছিল এক গুরুত্বপূর্ণ ঘটনা। ১৮১৭ সালের ২০ জানুয়ারি এই কলেজ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে, ১৮৫৫ সালে এটি প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়, যা বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত।

সুপ্রিম কোর্টের বিচারপতি হাইড ইস্ট, ডেভিড হেয়ার ও বৈদ্যনাথ মুখোপাধ্যায় ছিলেন এর প্রধান প্রতিষ্ঠাতা। রাজা রাধাকান্ত দেব এতে সহযোগিতা করেন, এবং শোনা যায়, রাজা রামমোহন রায়ও যুক্ত ছিলেন।
৩০. ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রধান উদ্দেশ্য কী ছিল?****(V.V.I)
উত্তর:-
ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রধান উদ্দেশ্য:

i. ভালো পাঠ্যবই প্রকাশ: ইংরেজি ও ভারতীয় ভাষায় সহজ ও উন্নত মানের পাঠ্যবই রচনা ও প্রকাশ করা।
ii. শিক্ষার প্রসার: কম দামে বই বিক্রি বা বিনামূল্যে বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে শিক্ষা বিস্তার করা।
iii. পশ্চিমি ও দেশীয় জ্ঞানের সংযোগ: পাশ্চাত্য ও ভারতীয় শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করে শিক্ষাব্যবস্থার উন্নতি করা।
৩১. কারা, কেন ‘ক্যালকাটা স্কুল সোসাইটি' প্রতিষ্ঠা করেন?****(V.V.I)
উত্তর:-
১৮১৮ খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার ও রাজা রাধাকান্ত দেব ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন।

কারণ: এর মূল কারণ ছিল মফস্সল অঞ্চলে শিক্ষার প্রসার ঘটানো। কলকাতায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও গ্রামের দিকে তেমন স্কুল ছিল না। তাই, এই সংগঠন নতুন স্কুল স্থাপন ও শিক্ষার সুযোগ বাড়ানোর জন্য কাজ করে।
৩২. ‘উডের ডেসপ্যাচ’ কী?*****(V.V.I)
উত্তর:-
মূল বিষয়: ১৮৫৪ খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতের শিক্ষাবিষয়ক নির্দেশনামা (ডেসপ্যাচ) জারি করেন।

প্রধান নির্দেশনা:
i. কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই— এই তিন শহরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
ii. প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা।
iii. শিক্ষক-প্রশিক্ষণ ও ছাত্রদের জন্য বৃত্তির ব্যবস্থা।
iv. নারীশিক্ষার প্রসার নিশ্চিত করা।

গুরুত্ব: ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে এটি "মহাসনদ" (Magna Carta) হিসেবে পরিচিত।
৩৩. উডের ডেসপ্যাচকে 'মহাসনদ' বলা হয় কেন?**
উত্তর:-
১৮৫৪ সালে চার্লস উডের ডেসপ্যাচ প্রকাশিত হওয়ার পর ভারতের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আসে। এর কারণ:
i. শিক্ষাবিস্তারের গতি বৃদ্ধি: আগে শিক্ষার প্রসার ধীরগতির ছিল, কিন্তু ডেসপ্যাচের পর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
ii. তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা: কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়।
iii. শিক্ষার নতুন কাঠামো: প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষাব্যবস্থার উন্নয়ন হয়।

এ কারণে এটি ইংল্যান্ডের "Magna Carta"-এর অনুকরণে "ভারতের শিক্ষার মহাসনদ" বলা হয়।
৩৪. উডের সুপারিশ অনুযায়ী কবে এবং কোথায় বিশ্ববিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়?*****(V.V.I)
উত্তর:-
১৮৫৪ সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষাবিষয়ক এক নির্দেশনামা জারি করেন, যা উডের প্রতিবেদন নামে পরিচিত। এর ফলে ১৮৫৭ সালে কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এছাড়া, প্রতিটি প্রদেশে শিক্ষা অধিকর্তার পদ সৃষ্টি করা হয় শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য।
৩৫. ১৯০৪ সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইনে কী বিধান করা হয়েছিল?**
উত্তর:-
ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা ও উন্নতি পর্যালোচনার জন্য এক কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯০৪ সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয়। এতে বলা হয়—
i. বিশ্ববিদ্যালয়ের সিনেটে সরকারের মনোনীত সদস্যদের সংখ্যা বাড়ানো হবে।
ii. কলেজগুলি পরিদর্শন করা হবে।
iii. শিক্ষার মানোন্নয়নের জন্য নতুন শিক্ষক নিয়োগ করা হবে।
৩৬. কে এবং কবে র‍্যালে কমিশন গঠন করেছিলেন? এই কমিশনের দুই ভারতীয় সদস্যের নাম কী?**
উত্তর:-
বড়োলাট লর্ড কার্জন ভারতের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য ১৯০২ সালে স্যার টমাস র‍্যালের সভাপতিত্বে র‍্যালে কমিশন গঠন করেন।

এই কমিশনের দুটি বিশিষ্ট ভারতীয় সদস্য:
i. স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
ii. সৈয়দ হুসেন বিলগ্রামি

উদ্দেশ্য: কমিশনের উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষার গুণগত মান উন্নত করা।
৩৭. 'ফিমেল জুভেনাইল সোসাইটি' কী ছিল এবং এর উদ্দেশ্য কী ছিল?***
উত্তর:-
১৮১৯ সালে ইংল্যান্ডের মিশনারিরা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাদের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় বালিকাদের শিক্ষা দেওয়া।

উদ্দেশ্য:
i. নারীশিক্ষার প্রসার: বালিকাদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা।
ii. বিদ্যালয় প্রতিষ্ঠা: এই সংগঠনের উদ্যোগে ৬ বছরে প্রায় ৬টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

বাংলায় নারীশিক্ষার প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
৩৮. বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের অবদান কী?*****(V.V.I)
উত্তর:-
রাজা রাধাকান্ত দেব বাংলায় নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৮১২ সালে তিনি "স্ত্রীশিক্ষা বিধায়ক" নামে একটি গ্রন্থ রচনা করেন, যেখানে তিনি দেখান যে নারীশিক্ষা হিন্দু আদর্শের বিরোধী নয়। ১৮১৭ সালে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির অবৈতনিক সম্পাদক হন এবং ভালো পাঠ্যবই তৈরিতে সাহায্য করেন। ১৮১৯ সালে তাঁর উদ্যোগে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয়, যা নারীশিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বাংলায় নারীশিক্ষার অগ্রগতিতে রাধাকান্ত দেবের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩৯. 'হিন্দু বালিকা বিদ্যালয়' কবে এবং কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? এর বর্তমান নাম কী?*****(V.V.I)
উত্তর:-
১৮৪৯ সালের ৭ মে, জন এলিয়ট ড্রিংকওয়াটার বেথুন ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যৌথ প্রচেষ্টায় কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এটি ছিল বাংলায় নারীশিক্ষার প্রসারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমানে এই বিদ্যালয়টি "বেথুন স্কুল" নামে পরিচিত।
৪০. নারীশিক্ষা বিস্তারে বেথুন সাহেবের অবদান লেখো।*****(V.V.I)
উত্তর:-
উনিশ শতকে নারীদের শিক্ষার সুযোগ ছিল খুবই সীমিত, বিশেষ করে ভদ্র হিন্দু বালিকারা মিশনারি স্কুলে পড়তে যেত না। এই সমস্যা সমাধানে ১৮৪৯ সালে জন এলিয়ট ড্রিংকওয়াটার বেথুন হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বালিকাদের নিরাপদে আসা-যাওয়ার জন্য সংস্কৃত শ্লোক লেখা পালকি ও ঘোড়ার গাড়ির ব্যবস্থা করেন। ২১ জন ছাত্রী নিয়ে শুরু হওয়া এই বিদ্যালয় পরবর্তীতে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠে। এটি হিন্দু বালিকাদের পাশ্চাত্য শিক্ষার পথ খুলে দেয়। বর্তমানে এই বিদ্যালয় "বেথুন স্কুল" নামে পরিচিত এবং নারীশিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
৪১. ভগবতী বিদ্যালয় কে এবং কোথায় প্রতিষ্ঠা করেন?*
উত্তর:-
নারীশিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার মাধ্যমে নারীমুক্তি সম্ভব। তাই ১৮৯০ সালে, নিজের গ্রাম বীরসিংহে, মা ভগবতী দেবীর স্মৃতিতে "ভগবতী বিদ্যালয়" প্রতিষ্ঠা করেন। এটি নারীশিক্ষার প্রসারে তাঁর এক মহৎ উদ্যোগ ছিল।
৪২. রামমোহন রায় কবে এবং কী উদ্দেশ্যে 'বেদান্ত কলেজ' প্রতিষ্ঠা করেন?***
উত্তর:-
উনিশ শতকের সমাজসংস্কারক রাজা রামমোহন রায় কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি দূর করতে শিক্ষার গুরুত্ব বুঝেছিলেন। ১৮২৫ সালে, তিনি বেদান্ত শিক্ষার প্রসারের জন্য "বেদান্ত কলেজ" প্রতিষ্ঠা করেন। এই কলেজের মাধ্যমে তিনি বেদান্ত দর্শনের প্রচার ও সমাজ সংস্কারের কাজে নিয়োজিত ছিলেন।
৪৩. ক্যালকাটা মেডিক্যাল কলেজ কেন প্রতিষ্ঠিত হয়?*****(V.V.I)
উত্তর:-
১৮৩৫ সালে গভর্নর জেনারেল লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক কলকাতায় ক্যালকাটা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেন। এর প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় ছাত্রদের আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় দক্ষ করে তোলা এবং প্রাচীন ভারতীয় চিকিৎসার পরিবর্তে উন্নত ইউরোপীয় চিকিৎসাবিদ্যার প্রচলন করা।
৪৪. মধুসূদন গুপ্ত কে ছিলেন?*****(V.V.I)
উত্তর:-
মধুসূদন গুপ্ত ১৮০০ সালে হুগলি জেলার বৈদ্যবাটীতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের আধুনিক চিকিৎসাবিদ্যার পথপ্রদর্শক ছিলেন। তখন সমাজে কুসংস্কারের কারণে কেউ শবব্যবচ্ছেদ করতে চাইতেন না। কিন্তু ১৮৩৬ সালে রাজকৃষ্ণ দে ও উমাচরণ শেঠের সহায়তায় মধুসূদন গুপ্ত সাহসিকতার সঙ্গে প্রথম শবব্যবচ্ছেদ করেন। এই ঐতিহাসিক ঘটনার সম্মান জানিয়ে ফোর্ট উইলিয়াম থেকে তোপধ্বনি করা হয়। তিনি ‘London Pharmacopoeia’ বাংলায় ও ‘Anatomist Vade Mecum’ সংস্কৃতে অনুবাদ করেন। তাঁর অবদানের ফলে ভারতে আধুনিক চিকিৎসাশিক্ষার প্রসার ঘটে।
৪৫. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?**
উত্তর:-
১. উচ্চশিক্ষার প্রসার: ১৮৫৪ সালে চার্লস উডের প্রতিবেদনে ভারতের তিনটি প্রেসিডেন্সি শহরে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। সেই অনুযায়ী ১৮৫৭ সালে কলকাতায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা বেঙ্গল প্রেসিডেন্সির উচ্চশিক্ষার কেন্দ্র হয়ে ওঠে।

২. পরীক্ষা ও উপাধি প্রদান: কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বাংলার ব্রিটিশ শাসিত অঞ্চলের স্কুল-কলেজ অনুমোদন, পরীক্ষাগ্রহণ ও ডিগ্রি প্রদান করা। এর ফলে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পায় এবং পশ্চিমা শিক্ষাব্যবস্থা আরও প্রসারিত হয়।
৪৬. উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো।***
উত্তর:-
উডের নির্দেশনামা অনুসারে ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর কাজ ছিল অধীনস্থ স্কুল ও কলেজগুলির পরীক্ষা নেওয়া ও ফল প্রকাশ করা। পরবর্তীতে এখানে স্নাতকোত্তর পড়াশোনা ও গবেষণার সুযোগ সৃষ্টি হয়। বিভিন্ন বিভাগ খোলা হয় এবং নারীদের শিক্ষার পথ সুগম হয়।

কলকাতা বিশ্ববিদ্যালয় উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আধুনিক উচ্চশিক্ষার কেন্দ্র হয়ে ওঠে এবং শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখে।
৪৭. উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল?***
উত্তর:-
উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনের উদ্দেশ্য:

i. যুক্তিবাদের প্রসার – এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল সমাজ থেকে কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করা এবং মানুষের মধ্যে যুক্তিবাদী চিন্তার বিকাশ ঘটানো। শিক্ষিত সমাজ ধর্মীয় গোঁড়ামি ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে।

ii. নারীকল্যাণ ও শিক্ষার প্রসার – সমাজে নারীদের অবস্থার উন্নতি ঘটানো, নারীশিক্ষার প্রসার, বিধবা বিবাহ প্রচলন ও বাল্যবিবাহ রোধ ছিল আন্দোলনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। নারীদের অধিকারের জন্য বিভিন্ন সামাজিক পরিবর্তন আনা হয়।
৪৮. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?**
উত্তর:-
১৮২৮ সালে রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরে ব্রাহ্মসমাজ নামে পরিচিত হয়। এই সমাজের মূল লক্ষ্য ছিল—

i. এক ঈশ্বরের উপাসনা – মূর্তিপূজাবিহীন এক অদ্বিতীয় ব্রহ্মের উপাসনা প্রচলন করা।

ii. হিন্দুধর্মের সংস্কার – বৈদান্তিক আদর্শের ভিত্তিতে হিন্দুধর্মের পুনর্জাগরণ ঘটানো।

iii. কুসংস্কার দূর করা – ধর্মের নামে প্রচলিত কুসংস্কার ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা।
৪৯. ব্রাহ্মসমাজের দুটি সমাজসংস্কারমূলক কাজ উল্লেখ করো।*
উত্তর:-
রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত ব্রাহ্মসমাজ সমাজসংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

i. নারীর অধিকার – নারীশিক্ষা ও স্বাধীনতার দাবি তোলে, বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নেয় এবং বিধবাবিবাহকে স্বীকৃতি দেওয়ার কথা বলে।

ii. সামাজিক সমতা – জাতিভেদ ও অস্পৃশ্যতা দূর করতে কাজ করে এবং শ্রমিক কল্যাণ ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রাহ্মসমাজের প্রচেষ্টা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।
৫০. সতীদাহপ্রথা কী?*
উত্তর:-
সতীদাহপ্রথা হিন্দুসমাজে একটি নিষ্ঠুর রীতি ছিল, যেখানে স্বামী মারা গেলে তার স্ত্রীকেও একই চিতায় পুড়িয়ে মারা হতো। একে সহমরণও বলা হতো।

রাজা রামমোহন রায় এই প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন এবং সমাজে এর অমানবিক দিক তুলে ধরেন। তার প্রচেষ্টায় ১৮২৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক সতীদাহপ্রথাকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করেন। এতে সমাজে নারীদের প্রতি অন্যায় কমতে শুরু করে।
৫১. ডিরোজিও বিখ্যাত কেন?***
উত্তর:-
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের একজন তরুণ শিক্ষক। তিনি ছাত্রদের মধ্যে যুক্তিবাদ, স্বাধীন চিন্তা ও সত্যের অনুসন্ধানের আগ্রহ জাগিয়েছিলেন। তার চারপাশে গড়ে ওঠা ছাত্রগোষ্ঠী "নব্যবঙ্গ" বা "Young Bengal" নামে পরিচিত হয়।

ডিরোজিও সমাজের কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন চালান এবং ১৮২৮ সালে "অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন" প্রতিষ্ঠা করেন। এছাড়া পার্থেনন, এনকোয়ারার, ক্যালাইডোস্কোপ ও স্পেকটেটর পত্রিকার মাধ্যমে সমাজ সংস্কারের মত প্রচার করেন।
৫২. নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হত?****(V.V.I)
উত্তর:-
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন একজন তরুণ শিক্ষক, যিনি সমাজের কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তার অনুগামীদের "নব্যবঙ্গ" বা "Young Bengal" বলা হত। এই আন্দোলন যুক্তিবাদ ও স্বাধীন চিন্তার প্রসার ঘটায়। নব্যবঙ্গ গোষ্ঠীর বিশিষ্ট সদস্যরা ছিলেন রামতনু লাহিড়ী, রাধানাথ শিকদার, দ্বারকারঞ্জন মুখোপাধ্যায় ও রসিককৃষ্ণ মল্লিক।
৫৩. 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' কে দ্বারা এবং কবে প্রতিষ্ঠিত হয়?****(V.V.I)
উত্তর:-
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ১৮২৮ খ্রিস্টাব্দে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন।
৫৪. সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল?***
উত্তর:-
নব্যবঙ্গ গোষ্ঠী উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এঁরা যুক্তিবাদ, স্বাধীন চিন্তা ও আধুনিক শিক্ষার প্রসার ঘটান। সমাজের কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে মানুষকে সচেতন করেন। নারী-পুরুষের সমানাধিকার, বিধবাবিবাহ, নারীশিক্ষা ও দাসপ্রথার বিরোধিতা করেন।

তাঁরা সংবাদপত্রের স্বাধীনতা, ব্যবসায়ের ন্যায়সঙ্গত নিয়ম ও শিক্ষাব্যবস্থার সংস্কারের পক্ষেও মত প্রকাশ করেন। যদিও তাঁদের কাজ বিতর্কিত ছিল, কিন্তু তাঁরা সমাজকে নতুন দৃষ্টিভঙ্গিতে ভাবতে শেখান। তাঁদের কারণে সমাজ সংস্কারে যুক্তির আলো ও মুক্তচিন্তার পথ সুগম হয়।
৫৫. 'নববিধান' কী?*
উত্তর:-
১৮৫৭ সালে কেশবচন্দ্র সেন ব্রাহ্মসমাজে যোগ দিলে ব্রাহ্ম আন্দোলন আরও শক্তিশালী হয়। তিনি অসবর্ণ বিবাহ, বিধবাবিবাহ এবং বাংলায় মন্ত্রোচ্চারণ চালু করার মতো প্রগতিশীল পরিবর্তন আনতে চান। কিন্তু এতে সনাতনপন্থী দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর মতবিরোধ ঘটে, ফলে ব্রাহ্মসমাজ বিভক্ত হয়।

কেশবচন্দ্র সেন ব্রাহ্মসমাজে যে নতুন নীতি গ্রহণ করেন, তা নববিধান নামে পরিচিত হয়। এই পরিবর্তন সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ব্রাহ্ম আন্দোলনকে নতুন দিক নির্দেশনা দেয়।
৫৬. কে কবে বিধবাবিবাহ আইন পাস করেন?**** (V.V.I)
উত্তর:-
ভারতের বড়োলাট লর্ড ক্যানিং বিধবাবিবাহ আইন পাস করেন।

১৮৫৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই বিধবাবিবাহ আইন পাস হয়।
৫৭. বিদ্যাসাগরকে কে, কেন 'ট্রাডিশনাল মর্ডানাইজার' বলেছেন?****(V.V.I)
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বাংলার অন্যতম সমাজ সংস্কারক। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী তাঁকে ‘ট্রাডিশনাল মর্ডানাইজার’ বলেছেন, কারণ তিনি প্রাচীন শাস্ত্রের যুক্তি ব্যবহার করে সমাজে নতুন সংস্কার চালু করেছিলেন।

তাঁর অন্যতম কীর্তি বিধবাবিবাহ প্রচলন, যা ১৮৫৬ সালে আইন হিসাবে স্বীকৃতি পায়। বিদ্যাসাগর রামমোহন রায়ের পথ অনুসরণ করে সমাজের কুসংস্কার ও কুপ্রথার বিরুদ্ধে সংগ্রাম চালান। তাঁর প্রচেষ্টায় নারীশিক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রসার লাভ করে।
৫৮. হাজি মহম্মদ মহসিন বিখ্যাত কেন?***
উত্তর:-
হাজি মহম্মদ মহসিন ছিলেন বাংলার এক মহান দানশীল ব্যক্তি ও সমাজসেবক। তিনি তাঁর বিশাল সম্পত্তি শিক্ষা, স্বাস্থ্য ও জনহিতকর কাজে ব্যয় করেন।

তাঁর দানে অনেক স্কুল, কলেজ, হাসপাতাল ও দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। মৃত্যুর পর সরকার ‘মহসিন ফান্ড’ তৈরি করে, যা আজও নানা জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। তাঁর উদারতা ও সমাজসেবার জন্য তিনি আজও স্মরণীয়।
৫৯. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?*
উত্তর:-
কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্মসমাজ বিভক্ত হয়ে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ গঠিত হয়। কিন্তু কিছুদিন পর মতপার্থক্যের কারণে আবার বিভাজন ঘটে।

কেশবচন্দ্র সেন গুরুবাদ প্রতিষ্ঠা করতে চান, যা ব্রাহ্ম ধর্মের নীতির বিরুদ্ধে ছিল। এছাড়া, তিনি ব্রাহ্মসমাজের বিধান উপেক্ষা করে নিজের কন্যার হিন্দু রীতি অনুযায়ী বিবাহ দেন, যা বিরোধ সৃষ্টি করে। এর ফলে, ১৮৭৮ সালে শিবনাথ শাস্ত্রীর নেতৃত্বে সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়। কেশবচন্দ্র সেনের গোষ্ঠী নববিধান ব্রাহ্মসমাজ নামে পরিচিত হয়। এই বিভাজন ব্রাহ্মসমাজের ভবিষ্যৎকে প্রভাবিত করেছিল।
৬০. ‘বাংলার নবজাগরণ' বলতে কী বোঝায়?****(V.V.I)
উত্তর:-
উনিশ শতকে বাংলায় বহু মনীষীর নেতৃত্বে সমাজে পরিবর্তনের জোয়ার আসে, যা বাংলার নবজাগরণ নামে পরিচিত। রাজা রামমোহন রায়ের হাত ধরে এর সূচনা হয়।

এই নবজাগরণে সমাজ, শিক্ষা ও ধর্মে পরিবর্তন আসে। পাশাপাশি সাহিত্য, সাংবাদিকতা, রাজনীতি, দেশপ্রেম ও বিজ্ঞানচিন্তা বিকশিত হয়, যা সমাজকে নতুন পথে এগিয়ে নিয়ে যায়।
৬১. ‘তিন আইন' কী?*****(V.V.I)
উত্তর:-
উনিশ শতকে বাংলায় সমাজসংস্কার আন্দোলন জোরদার হয়। রাজা রামমোহন রায়ের নেতৃত্বে ব্রাহ্মসমাজ কুসংস্কার ও সামাজিক অনাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে।

পরবর্তীতে কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্মসমাজের কার্যক্রম আরও শক্তিশালী হয়। তাঁর প্রচেষ্টায় ১৮৭২ সালে ব্রিটিশ সরকার তিন আইন পাস করে। এই আইনের ফলে বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ হয়। এর ফলে হিন্দুসমাজের অনেক কুসংস্কার দূর হয় এবং নারী ও সাধারণ মানুষের মর্যাদা বৃদ্ধি পায়, যা সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল।
৬২. ব্রাক্ষ্মসমাজে কেশবচন্দ্র সেনের অবদান কী ছিল?****(V.V.I)
উত্তর:-
কেশবচন্দ্র সেন ব্রাহ্মসমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি প্রথম ব্রাহ্ম ধর্মকে বাংলার বাইরে ছড়িয়ে দিয়ে জাতীয়তাবাদের উন্মেষ ঘটান।

তাঁর নেতৃত্বে সমাজসংস্কার আন্দোলন আরও গতিশীল হয়। তিনি মানুষকে আধ্যাত্মিকতার সঙ্গে নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করেন, যা তরুণ সমাজকে সৎ ও ন্যায়পরায়ণ হতে অনুপ্রাণিত করে। পাশাপাশি, তিনি নারীমুক্তি ও স্বাধীনতার পক্ষে কাজ করেন, যা পরবর্তী প্রজন্মকে নারীর অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। তাঁর অবদান ব্রাহ্মসমাজের অগ্রগতিতে অনন্য।
৬৩. বাংলার নবজাগরণকে কে, কেন ‘এলিটিস্ট আন্দোলন' বলেছেন?**
উত্তর:-
অশোক মিত্র ১৯৫১ সালে আদমশুমারির সময় বাংলার উনিশ শতকের নবজাগরণকে ‘তথাকথিত নবজাগরণ’ বলেন।

তাঁর মতে, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে নতুন জমিদার শ্রেণি সাধারণ কৃষকদের শোষণ করে বিপুল সম্পদ অর্জন করেছিল। এই অর্থের একটি বড় অংশ তারা কলকাতার সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যয় করে। কিন্তু এই সংস্কার আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের প্রত্যক্ষ যোগ ছিল না। তাই প্রকৃত অর্থে এটি সর্বজনীন নবজাগরণ ছিল না, বরং এটি ছিল উচ্চবিত্ত সমাজের এক সংস্কার প্রচেষ্টা।

প্রশ্নের মান - ৪

1. উনিশ শতকের নারীকল্যাণে বামাবোধিনী পত্রিকা'-র অবদান আলোচনা করো।***
2. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রকাশ সম্পর্কে আলোচনা করো। ****
3. বাংলায় নীলচাষিদের কল্যাণে 'হিন্দু 'প্যাট্রিয়ট' পত্রিকার হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? ****(V.V.I)
অথবা, নীলকরদের বিরুদ্ধে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ও তাঁর 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার কী ভূমিকা ছিল?*****
4. শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী?****(V.V.I)
5. হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পর্কে কী জান?**
6. 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকার প্রকাশ সম্পর্কে আলোচনা করো।******
7. গ্রামবাৰ্ত্তা প্রকাশিকা পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায় ? **
8. কালীপ্রসন্ন সিংহের 'হুতোম প্যাঁচার নক্সা' উপন্যাস থেকে তৎকালীন বাংলার কী সমাজচিত্র পাওয়া যায়? **
অথবা, 'হুতোম প্যাঁচার নক্শা' গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ?****(V.V.I)
9. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কীভাবে প্রতিফলিত হয়েছিল?
অথবা,'নীলদর্পণ' নাটক সম্পর্কে কী জান?****
10. 'নীলদর্পণ' নাটকের গুরুত্ব কী ?*
11. হরিনাথ মজুমদার বা ‘কাঙাল হরিনাথ' সম্পর্কে কী জান?***
12. ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের প্রেক্ষাপট আলোচনা করো।
অথবা, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে বেন্টিঙ্ক ও মেকলের কী ভূমিকা ছিল?
অথবা, ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনে 'মেকলে মিনিট'-এর ভূমিকা কী ছিল?****(V.V.I)
13. ভারতে আধুনিক শিক্ষার ইতিহাসে ফোর্ট উইলিয়ম কলেজের অবদান কী ছিল ?****
14. উডের ডেসপ্যাচ (১৮৫৪ খ্রি.) সম্পর্কে কী জান?*
অথবা, ‘উডের নির্দেশনামা' (১৮৫৪ খ্রি.)-কে এদেশের শিক্ষাবিস্তারের 'মহাসনদ' বলা হয় কেন? *****(V.V.I)
15. 'প্রাচ্যবাদী' ও 'পাশ্চাত্যবাদী' কাদের বলা হয় ? ****
16. ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে খ্রিস্ট ধর্মপ্রচারকদের অবদান আলোচনা করো।*
অথবা, বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের অবদান লেখো।****(V.V.I)
17. আধুনিক শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীর অবদান কী ছিল?****(V.V.I)
18. পাশ্চাত্য শিক্ষাবিস্তারে রাজা রাধাকান্ত দেব-এর ভূমিকা আলোচনা করো।****(V.V.I)
19. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো।
20. উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিংকওয়াটার ৰেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন ?****(V.V.I)
21. নারীশিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল?****(V.V.I)
22. বাংলায় পাশ্চাত্য শিক্ষাবিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকার উল্লেখ করো। ****(V.V.I)
23. 'ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো।
অথবা, ভারতে পাশ্চাত্য ও আধুনিক চিকিৎসা বিদ্যাচর্চার বিকাশে কলকাতা মেডিক্যাল কলেজের ভূমিকা আলোচনা করো। ****(V.V.I)
24. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো।
অথবা, উচ্চ শিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো।***(V.V.I)
25. উনিশ শতকে বাংলায় সতীদাহ-বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
অথবা, রাজা রামমোহন রায়ের নেতৃত্বে সতীদাহ বিরোধী আন্দোলনের পরিচয় দাও।
অথবা, সতীদাহ প্রথা সম্পর্কে কী জান?
অথবা, সহমরণ কী?****(V.V.I)
26. টীকা লেখো: ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলন।*
অথবা, সমাজসংস্কার তথা বঙ্গীয় নবজাগরণে ডিরোজিও-র অবদান কী?****
অথবা, ডিরোজিও ও নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার মূলক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো।
27. নব্যবঙ্গ গোষ্ঠীর আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? *
অথবা, নব্যবঙ্গ গোষ্ঠীর আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
28. বাংলার সমাজ ও ধর্মসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের কী অবদান ছিল?****
30. উনিশ শতকে বাংলায় বিধবাবিবাহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ***
31. মুসলিম সমাজের উন্নয়নে হাজি মহম্মদ মহসীনের ভূমিকা সম্পর্কে আলোচনা করো।
অথবা, হাজি মহম্মদ মহসিন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ****(V.V.I)
32. শ্রীরামকৃষ্ণের সর্বধর্মসমন্বয়'-এর আদর্শ ব্যাখ্যা করো।*****(V.V.I)
33. স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক মতাদর্শ ব্যাখ্যা করো। *
অথবা, টীকা লেখো :স্বামী বিবেকানন্দ।**
34. স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো।* *
অথবা, মানবসেবার আদর্শ সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা সংক্ষেপে উল্লেখ করো।
অথবা, স্বামীজির ‘নব্য বেদান্ত' ব্যাখ্যা করো। ****(V.V.I)
35. উনিশ শতকের বাংলার নবজাগরণের ত্রুটি বা সীমাবদ্ধতা এবং গুরুত্ব কী ছিল?
অথবা, বাংলার নবজাগরণের অবদান ও সীমাবদ্ধতা কী ছিল?**** (V.V.I)
36. বাংলার সমাজ জীবনে লালন ফকিরের অবদান কী?**
37. বিজয়কৃষ্ণ গোস্বামী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
অথবা, ধর্ম ও সমাজ সংস্কারে বিজয়কৃষ্ণ গোস্বামীর ভূমিকা আলোচনা করো। ****(V.V.I)
১. উনিশ শতকের নারীকল্যাণে 'বামাবোধিনী পত্রিকা'-র অবদান আলোচনা করো। ***(V.V.I)
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের বাংলা সমাজে নারীকল্যাণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনের অন্যতম দিক ছিল। এই সময় সমাজে নারীরা বিভিন্ন কুপ্রথা ও বৈষম্যের শিকার হন। তাদের উন্নতির লক্ষ্যে বেশ কিছু পত্র-পত্রিকার প্রকাশ ঘটে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল 'বামাবোধিনী পত্রিকা'। ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেনের অনুগামী উমেশচন্দ্র দত্ত ১৮৬৩ সালে এই মাসিক পত্রিকা প্রকাশ করেন। পত্রিকাটি নারীদের শিক্ষা, সামাজিক অধিকার, পেশাগত উন্নয়ন ও আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টির মাধ্যমে নারীজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

i. সামাজিক সংস্কার: উনিশ শতকের হিন্দু সমাজে নারীরা বাল্যবিবাহ, পণপ্রথা ও অন্যান্য কুপ্রথার শিকার ছিলেন। 'বামাবোধিনী পত্রিকা' নিয়মিতভাবে এসব কুপ্রথার বিরুদ্ধে প্রচার চালিয়ে জনমত গঠনের চেষ্টা করে। এটি নারীদের মধ্যে কুসংস্কার ও সন্দেহ দূর করার পাশাপাশি সমাজে পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ii. শিক্ষার প্রসার: উনিশ শতকে নারীশিক্ষার প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নেতিবাচক ছিল। 'বামাবোধিনী পত্রিকা' নারীশিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সমাজকে সচেতন করতে প্রচার চালায়। এটি নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মেয়েদের স্কুল ও কলেজে পড়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।

iii. নারী অধিকার ও মর্যাদা: সেই সময় নারীরা ঘরের চার দেওয়ালের মধ্যেই আবদ্ধ ছিলেন এবং সমাজে তাদের অধিকার ছিল সীমিত। 'বামাবোধিনী পত্রিকা' নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। পত্রিকাটির সম্পাদকমণ্ডলী নারী অধিকারের সমর্থকগণ দ্বারা গঠিত হয়, যা নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করে।

iv. প্রগতিশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ: নারীদের আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টি করাই ছিল 'বামাবোধিনী পত্রিকা'র অন্যতম লক্ষ্য। এই পত্রিকার মাধ্যমে নারীরা স্বনামে বা বেনামে নিজেদের মত প্রকাশ করতে পারতেন। এছাড়াও, নারীদের জন্য বিভিন্ন বই ও পত্রিকা প্রকাশের মাধ্যমে তাদের জ্ঞানচর্চার ক্ষেত্র বিস্তৃত করা হয়।

উপসংহার: 'বামাবোধিনী পত্রিকা' উনিশ শতকের নারীদের মুক্তি ও অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নারীদের শিক্ষিত করে তোলার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করে এবং নারী অধিকারের বিষয়ে জনমত গঠনে সহায়তা করে। এর ফলে নারীরা ধীরে ধীরে শিক্ষাক্ষেত্র ও পেশাজীবনে প্রবেশের সুযোগ পান। 'বামাবোধিনী পত্রিকা' কেবল একটি সংবাদপত্র ছিল না; এটি নারীদের জন্য পরিবর্তনের পথপ্রদর্শক হয়ে উঠেছিল।
২. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রকাশ সম্পর্কে আলোচনা করো। ****
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের বাংলায় নীলকর সাহেবদের অত্যাচার ও বিভিন্ন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৮৫৩ সালের ৬ জানুয়ারি প্রকাশিত 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকা ছিল এদেশের কৃষক ও শোষিত জনগণের পক্ষে একটি শক্তিশালী প্রতিবাদী কণ্ঠ। প্রথমে সাপ্তাহিক হিসেবে প্রকাশিত হলেও পরবর্তীতে এটি দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। পত্রিকাটির প্রথম স্বত্বাধিকারী ছিলেন মধুসূদন রায়, এবং এর অন্যতম বিশিষ্ট সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

i. নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ: নীলকরদের নির্মম শোষণের বিরুদ্ধে 'হিন্দু প্যাট্রিয়ট' নির্ভীকভাবে প্রতিবাদ জানায়। বিশেষ করে নীল বিদ্রোহের সময় পত্রিকাটি কৃষকদের দুর্দশা ও ব্রিটিশ শাসকদের নিষ্ঠুরতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবাদী অবস্থানের কারণে পত্রিকাটি ব্রিটিশ সরকারের রোষানলে পড়ে।

ii. সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা: 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার অন্যতম শ্রেষ্ঠ সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি প্রথম আড়াই বছর বিনা পারিশ্রমিকে পত্রিকাটি সম্পাদনা করেন এবং পরে এর মালিকানাও গ্রহণ করেন। আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েও তিনি টেলিগ্রাফের মাধ্যমে বিদেশি সংবাদ সংগ্রহের ব্যবস্থা করেন, ফলে এটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে এবং আধুনিক পত্রিকায় পরিণত হয়।

iii. জাতীয়তাবাদ ও বিদ্রোহের প্রচার: 'হিন্দু প্যাট্রিয়ট' শুধু নীল বিদ্রোহ নয়, সাঁওতাল বিদ্রোহ ও ১৮৫৭ সালের মহাবিদ্রোহ সম্পর্কেও সংবাদ প্রচার করে। পত্রিকাটি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী মনোভাব জাগ্রত করে এবং জনগণের মধ্যে দেশপ্রেম উসকে দেয়। এ কারণে এটি ব্রিটিশ সরকারের নজরদারির আওতায় চলে আসে।

iv. আধুনিক সাংবাদিকতার সূচনা: হরিশচন্দ্র মুখোপাধ্যায় 'হিন্দু প্যাট্রিয়ট'-কে একটি আধুনিক পত্রিকায় রূপান্তরিত করেন। তিনি সংবাদ সংগ্রহের নতুন পদ্ধতি প্রবর্তন করেন এবং বিদেশি সংবাদ সংগ্রহের জন্য টেলিগ্রাফ ব্যবহার শুরু করেন। এই পত্রিকাটি ব্রিটিশদের পরিচালিত অন্যান্য ইংরেজি পত্রিকাগুলোর সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হয়।

উপসংহার: 'হিন্দু প্যাট্রিয়ট' শুধু একটি সংবাদপত্র ছিল না, এটি উনিশ শতকের বাংলায় অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। ইংরেজি ভাষায় প্রকাশিত হলেও এটি বাঙালি জাতির জাতীয়তাবাদী চেতনাকে উদ্বুদ্ধ করে। কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহসহ নানা ঐতিহাসিক ঘটনার সংবাদ প্রকাশের মাধ্যমে এটি জনগণের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যুগিয়েছিল।
৩. বাংলায় নীলচাষিদের কল্যাণে 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? ****(V.V.I)
অথবা, নীলকরদের বিরুদ্ধে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ও তাঁর 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার কী ভূমিকা ছিল? *****
উত্তর:-
ভূমিকা: ভারতীয় সাংবাদিকতা ও বঙ্গীয় নবজাগরণের ইতিহাসে হরিশচন্দ্র মুখোপাধ্যায় (১৮২৪-১৮৬১ খ্রি.) সম্পাদিত ইংরেজি সংবাদপত্র 'হিন্দু প্যাট্রিয়ট' এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। উনিশ শতকের বাংলার সামাজিক ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে এই পত্রিকা সাহসী ভূমিকা পালন করে। বিশেষ করে, নীল বিদ্রোহের (১৮৫৯-৬০ খ্রি.) সময় পত্রিকাটি দরিদ্র নীলচাষিদের পক্ষে দাঁড়িয়ে বিদেশি নীলকর সাহেবদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

i. নীলকরদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ: উনিশ শতকে বাংলার নীলচাষিদের ওপর ব্রিটিশ নীলকরদের অত্যাচার সীমাহীন ছিল। কৃষকদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করা হতো, ন্যায্য মূল্য দেওয়া হতো না, আর প্রতিবাদ করলে তাদের উপর নির্যাতন চালানো হতো। 'হিন্দু প্যাট্রিয়ট' নিয়মিত এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং নীলকরদের অত্যাচারের বাস্তব চিত্র তুলে ধরে। এর ফলে সমগ্র বাংলায় এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পায়।

ii. শিক্ষিত সমাজের সচেতনতা বৃদ্ধি: গ্রামবাংলার সাধারণ নীলচাষিদের দুর্দশার কথা কলকাতার শিক্ষিত উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির কাছে পরিচিত ছিল না। 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকায় নীল চাষিদের দুর্দশার খবর প্রকাশিত হতে থাকলে শহরের শিক্ষিত সমাজ এ বিষয়ে সচেতন হয় এবং তারা প্রতিবাদে সামিল হয়।

iii. আইনি সহায়তা ও পরামর্শ: হরিশচন্দ্র মুখোপাধ্যায় শুধু প্রতিবাদ করেই থেমে যাননি, তিনি নীল চাষিদের আইনগত সাহায্য ও পরামর্শও দিতেন। দরিদ্র কৃষকদের হয়ে দরখাস্ত লিখে দেওয়া, আদালতের শরণাপন্ন হওয়ার উপদেশ দেওয়া এবং তাদের ন্যায়বিচার পাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করা—এসব ছিল তার সাংবাদিকতার অংশ। ফলে কৃষকদের মধ্যে প্রতিবাদী চেতনার সৃষ্টি হয় এবং তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে শুরু করে।

iv. অক্লান্ত পরিশ্রম ও মৃত্যু: অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হরিশচন্দ্র মুখোপাধ্যায় নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারেননি। সীমাহীন পরিশ্রম, পারিবারিক দুশ্চিন্তা ও মানসিক চাপের ফলে মাত্র ৩৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার অকালপ্রয়াণে বাংলার কৃষক সমাজ যেন অভিভাবকহীন হয়ে পড়ে। তার মৃত্যু উপলক্ষে বাংলায় একটি কবিতা প্রচলিত ছিল—
"উত্তর নীলবানরে সোনার বাংলা
করল এবার ছাড়খার,
অসময়ে হরিশ ম’লো
লঙের হ'ল কারাগার।"

উপসংহার: নীল বিদ্রোহ ছিল বাংলার অন্যতম প্রথম গণআন্দোলন, যেখানে হিন্দু ও মুসলিম চাষিরা একসঙ্গে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাদের এই সংগ্রামের নেপথ্যে হরিশচন্দ্র মুখোপাধ্যায় এক অগ্রগামী ভূমিকা পালন করেন। তার লেখনী কৃষকদের মধ্যে নতুন চেতনার সৃষ্টি করে এবং অবশেষে নীল বিদ্রোহ সফল হয়। বাংলার কৃষক আন্দোলন ও সাংবাদিকতার ইতিহাসে হরিশচন্দ্র মুখোপাধ্যায় এক চিরস্মরণীয় নাম হয়ে থাকবেন।
4. শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী?*****(V.V.I)
৫. হরিশচন্দ্র মুখোপাধ্যায় সম্পর্কে কী জান?
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের বাংলার সাংবাদিকতা ও সমাজসেবার ইতিহাসে হরিশচন্দ্র মুখোপাধ্যায় (১৮২৪-১৮৬১ খ্রি.) এক গুরুত্বপূর্ণ নাম। তিনি ছিলেন নির্ভীক দেশপ্রেমিক, সমাজসংস্কারক এবং সাহসী সাংবাদিক। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি বাংলার নীলচাষিদের দুর্দশার কথা নির্ভীকভাবে প্রকাশ করেন।

i. জন্ম ও শৈশব জীবন: হরিশচন্দ্র মুখোপাধ্যায় ১৮২৪ খ্রিস্টাব্দে কলকাতার ভবানীপুরে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রামধন মুখোপাধ্যায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও পরিশ্রমী। দারিদ্র্যের কারণে স্কুল জীবনেই নানা কাজ করে উপার্জন করতে বাধ্য হন। তবে শিক্ষার প্রতি তাঁর আগ্রহ অটুট ছিল, যা পরবর্তীকালে তাঁকে একজন প্রভাবশালী সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করে।

ii. 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার সম্পাদনা: প্রথমদিকে 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার মালিক ছিলেন মধুসূদন রায়। পরে হরিশচন্দ্র মুখোপাধ্যায় পত্রিকাটির মালিকানা ও সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সাহসী ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে পত্রিকাটি জনপ্রিয়তা অর্জন করে। তিনি নীলচাষিদের উপর অত্যাচার, সমাজের কুসংস্কার, ব্রিটিশ শাসনের অন্যায় নীতি এবং অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদমূলক লেখা প্রকাশ করেন।

iii. নীলচাষিদের সহায়তা ও প্রতিবাদ: নীলকর সাহেবরা বাংলার দরিদ্র কৃষকদের জোরপূর্বক নীলচাষে বাধ্য করত এবং তাদের উপর অমানবিক নির্যাতন চালাত। ১৮৬০ সালে তিনি ‘হিন্দু প্যাট্রিয়ট’-এ ‘Indigo Districts’ নামে একটি নতুন বিভাগ চালু করেন, যেখানে নীলচাষিদের দুর্দশা ও অত্যাচারের কাহিনি তুলে ধরা হতো। শুধু সংবাদ প্রকাশ নয়, তিনি নীলচাষিদের আইনি পরামর্শ দিতেন, দরখাস্ত লিখে দিতেন এবং ন্যায়বিচার পাওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেন।

iv. অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগ: হরিশচন্দ্র ভারত থেকে নিত্যপ্রয়োজনীয় চাল, চিনি, তৈলবীজ ইত্যাদির রপ্তানি এবং মদের আমদানির বিপক্ষে অবস্থান নেন। তিনি ১৮৪৮-৫৬ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির সাম্রাজ্যবাদী নীতির কঠোর সমালোচনা করেন। তবে, ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময়ে তিনি ব্রিটিশদের পক্ষ সমর্থন করেন।

v. মৃত্যু ও শেষ জীবন: অত্যধিক পরিশ্রমের ফলে হরিশচন্দ্রের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি যক্ষ্মায় আক্রান্ত হন। একই সময়ে তাঁর স্ত্রী ও সন্তানদের মৃত্যু তাঁর মানসিক অবসাদ আরও বাড়িয়ে তোলে। তবুও তিনি তাঁর আদর্শ থেকে এক মুহূর্তের জন্যও সরে আসেননি। শেষ পর্যন্ত ১৮৬১ খ্রিস্টাব্দের ১৪ জুন মাত্র ৩৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

উপসংহার: হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সত্য ও ন্যায়ের নির্ভীক সৈনিক। সাংবাদিকতা, সমাজসংস্কার ও অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমে তিনি বাঙালি জাতির আত্মচেতনাকে জাগিয়ে তুলেছিলেন। নীলবিদ্রোহের সাফল্যের পেছনে তাঁর অবদান অপরিসীম। অল্প বয়সেই তিনি প্রয়াত হন, কিন্তু তাঁর আদর্শ, ন্যায়বোধ ও দেশপ্রেম আজও প্রেরণার উৎস হয়ে রয়েছে।
৬. 'গ্রামবার্ত্তা প্রকাশিকা' পত্রিকার প্রকাশ সম্পর্কে আলোচনা করো।****
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের বাংলার অন্যতম প্রভাবশালী সংবাদপত্র ছিল গ্রামবার্ত্তা প্রকাশিকা, যা গ্রামীণ সাংবাদিকতার অগ্রদূত হিসেবে কাজ করেছিল। এটি কেবল সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ ছিল না, বরং গ্রামীণ জনগণের দুঃখ-কষ্ট, শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। পত্রিকাটির সম্পাদক কাঙাল হরিনাথ মজুমদার একাধারে ছিলেন সাংবাদিক, সম্পাদক ও সমাজসংস্কারক, যিনি নির্ভীকভাবে শোষিত কৃষক ও সাধারণ মানুষের পক্ষে কলম ধরেছিলেন।

i. পত্রিকার প্রকাশ ও অগ্রগতি: ১৮৬৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে গ্রামবার্ত্তা প্রকাশিকা প্রথম প্রকাশিত হয়। প্রথমে এটি মাসিক হিসেবে প্রকাশিত হলেও পরে জনপ্রিয়তার কারণে ১৮৬৫ খ্রিস্টাব্দে পাক্ষিক এবং ১৮৭০ খ্রিস্টাব্দে সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়। প্রথমে গিরিশ বিদ্যারত্ন প্রেস থেকে মুদ্রিত হলেও ১৮৭৩ খ্রিস্টাব্দে কুষ্টিয়ার কুমারখালির মথুরানাথ প্রেস থেকে এটি প্রকাশিত হতে থাকে।

ii. সম্পাদক ও তাঁর অবদান: পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার (১৮৩৩-১৮৯৬ খ্রি.), যিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত। তিনি একাধারে সাংবাদিক, সম্পাদক, প্রকাশক এবং বিতরণকারী হিসেবে কাজ করতেন। গ্রামীণ সমাজের নানা অনিয়ম, ব্রিটিশ শাসকদের অত্যাচার, নীলকরদের শোষণ, জমিদার ও মহাজনদের দুর্নীতি—এসব বিষয় তিনি অকপটে প্রকাশ করতেন।

iii. পত্রিকার উদ্দেশ্য ও সমাজের প্রভাব: এই পত্রিকার মূল লক্ষ্য ছিল বাংলার নিপীড়িত কৃষক ও সাধারণ মানুষের দুর্দশা তুলে ধরা। ব্রিটিশ শাসনের অবিচার, নীলকরদের অত্যাচার, মহাজনদের সুদের ফাঁদ, জমিদারদের অন্যায় দমননীতি ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে পত্রিকাটি ছিল প্রতিবাদী কণ্ঠস্বর। সমাজসচেতনতা বৃদ্ধিতে এর ভূমিকা ছিল অসামান্য।

iv. অর্থনৈতিক সংকট ও বন্ধ হওয়া: পত্রিকাটি কখনও আর্থিক স্বচ্ছলতার মুখ দেখেনি। নানা প্রতিকূলতা ও সীমিত সম্পদের মধ্যে হরিনাথ একে টিকিয়ে রেখেছিলেন। সহৃদয় ব্যক্তিদের দান ও আর্থিক সহায়তার মাধ্যমে দীর্ঘ ২৫ বছর গ্রামবার্তা প্রকাশিকা টিকে ছিল। কিন্তু মাত্র ৭ টাকা ঋণের দায়ে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।

উপসংহার: গ্রামবার্ত্তা প্রকাশিকা উনিশ শতকের বাংলার সামাজিক ইতিহাস জানার এক মূল্যবান উপাদান। রবীন্দ্রনাথ ঠাকুর, মির মোশারফ হোসেন ও জলধর সেন এই পত্রিকায় নানা প্রবন্ধ লিখেছিলেন। তাঁরা তৎকালীন সামাজিক অবিচার, নীলচাষিদের ওপর অত্যাচার এবং মহাজনদের শোষণের বিরুদ্ধে সরব হন। শিক্ষাবিস্তার, সামাজিক সংস্কার ও নিপীড়িত কৃষকদের রক্ষার ক্ষেত্রে ১ পয়সা মূল্যের এই পত্রিকাটি যুগান্তকারী ভূমিকা পালন করেছিল।
৭. গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায় ?**
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদপত্র ছিল গ্রামবার্ত্তা প্রকাশিকা। ১৮৬৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এটি প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটির প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, যিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। এটি প্রথমে মাসিক হিসেবে প্রকাশিত হলেও পরে পাক্ষিক এবং সাপ্তাহিক পত্রিকায় রূপান্তরিত হয়। তৎকালীন সমাজের বিভিন্ন সমস্যা, কৃষকদের দুর্দশা, নীলকরদের অত্যাচার এবং নারীদের অবস্থা তুলে ধরার ক্ষেত্রে এই পত্রিকা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

i. নারীশিক্ষা ও সমাজে নারীদের অবস্থা: গ্রামবার্ত্তা প্রকাশিকা পত্রিকার মাধ্যমে তৎকালীন সমাজে নারীদের দুরবস্থা সম্পর্কে জানা যায়। নারীরা শিক্ষা থেকে বঞ্চিত ছিল এবং নানা কুসংস্কারের শিকার হত। তবে এক শ্রেণির প্রগতিশীল মানুষ নারীশিক্ষার প্রসারে সচেষ্ট ছিলেন। পত্রিকাটি নারীশিক্ষার প্রয়োজনীয়তা ও সমাজে নারীদের অধিকার নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করত।

ii. জমিদারদের শোষণ ও প্রজাদের দুর্দশা: ব্রিটিশ সরকারের মদতপুষ্ট জমিদার, জোতদার ও মহাজনদের অত্যাচারের কাহিনি গ্রামবার্ত্তা প্রকাশিকা-তে ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। পত্রিকায় তুলে ধরা হয় যে, সাধারণ কৃষকরা জমিদার ও মহাজনদের নিপীড়নের শিকার হলেও প্রশাসন তাদের রক্ষা করত না। বরং প্রতিবাদকারীদেরই পুলিশের নির্যাতন সহ্য করতে হতো।

iii. নীলকরদের অত্যাচারের বিরোধিতা: নীলচাষিদের উপর ইউরোপীয় নীলকরদের নির্মম অত্যাচারের চিত্র পত্রিকাটিতে স্পষ্টভাবে ধরা পড়ে। নীলকররা কৃষকদের জোরপূর্বক নীলচাষ করতে বাধ্য করত এবং ন্যায্য দাম না দিয়ে কম দামে নীল কিনে নিত। কৃষকদের এই দুর্দশার বিরুদ্ধে যখন তারা প্রতিবাদ ও বিদ্রোহ গড়ে তোলে, তখন গ্রামবার্তা প্রকাশিকা সেই বিদ্রোহের প্রকৃত কারণ ও কৃষকদের অবস্থার কথা তুলে ধরে।

iv. প্রজাদের অধিকার ও সামাজিক আন্দোলন: ১৮৭৩ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে প্রজাবিদ্রোহ শুরু হলে গ্রামবার্ত্তা প্রকাশিকা প্রজাদের সমর্থনে সরব হয়। ১৮৭৬ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের সময় কাঙাল হরিনাথ তাঁর পত্রিকার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং দরিদ্র মানুষের দুরবস্থা তুলে ধরেন। পত্রিকাটি বাংলার নিম্নবিত্ত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিল।

উপসংহার: উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলার সমাজচিত্র, কৃষকদের দুঃখ-দুর্দশা, নীলকরদের অত্যাচার, নারীদের শিক্ষার গুরুত্ব এবং সামাজিক নানা অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে গ্রামবার্তা প্রকাশিকা একটি অগ্রণী ভূমিকা পালন করেছিল। এছাড়া ডাকঘরে মানি অর্ডার ব্যবস্থার প্রচলন, লালন ফকিরের গান এবং নানা সংস্কারমূলক কর্মকাণ্ডের প্রচারের ক্ষেত্রেও পত্রিকাটির অবদান ছিল অসামান্য। দারিদ্র্যের মধ্যেও হরিনাথ মজুমদার তাঁর পত্রিকার কার্যক্রম চালিয়ে যান, যা বাংলার সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
৮. কালীপ্রসন্ন সিংহের 'হুতোম প্যাঁচার নক্সা' উপন্যাস থেকে তৎকালীন বাংলার কী সমাজচিত্র পাওয়া যায়?
উত্তর:-
ভূমিকা: কালীপ্রসন্ন সিংহ রচিত হুতোম প্যাঁচার নক্‌শা বাংলা সাহিত্যের অন্যতম ব্যঙ্গাত্মক রচনা, যা ১৮৬১ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে উনিশ শতকের কলকাতা ও আশেপাশের সমাজের বাস্তব চিত্র অত্যন্ত রসাত্মক ও তীক্ষ্ণ বিদ্রূপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ব্রিটিশ শাসনের প্রভাবে নবগঠিত বাবুসমাজের বিলাসবহুল জীবনযাত্রা, মধ্যবিত্ত শ্রেণির নৈতিক অবক্ষয় এবং সমাজের অসঙ্গতি লেখক ব্যঙ্গাত্মক ভাষায় ফুটিয়ে তুলেছেন। ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে রচিত এই গ্রন্থ তৎকালীন সমাজের আয়না স্বরূপ, যা আজও প্রাসঙ্গিক।

i. মধ্যবিত্ত সমাজের নৈতিক অবক্ষয়: উনিশ শতকের কলকাতার মধ্যবিত্ত শ্রেণি পাশ্চাত্য শিক্ষার প্রভাবে নিজস্ব সংস্কৃতির মূল চেতনা হারাতে বসেছিল। লেখক দেখিয়েছেন, কীভাবে এই শ্রেণির মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কপটতা, চাটুকারিতা ও ফন্দিফিকিরের আশ্রয় নিত। অনেকে বিদেশি কেতাদুরস্ত জীবনযাপন করলেও বাস্তবে তাদের চারিত্রিক গুণাবলি ছিল নিম্নমানের।

ii. বাবুসমাজের বিলাসিতা ও ভণ্ডামি: তৎকালীন কলকাতায় নবগঠিত বাবুসমাজ প্রচুর ধনসম্পত্তির অধিকারী হলেও তাদের জীবনযাত্রা ছিল অমিতব্যয়ী ও অনৈতিক। লেখক দেখিয়েছেন, কীভাবে বাবুরা বিলাসবহুল পোশাক, নাচ-গান, মদ্যপান ও উচ্ছৃঙ্খলতায় মেতে থাকত। তারা সমাজের প্রতি কোনো দায়িত্ব পালন না করে কেবলমাত্র স্বার্থসিদ্ধিতে ব্যস্ত থাকত, যা তাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের পরিচয় বহন করে।

iii. সমাজের শ্রেণিবিন্যাস ও দ্বিচারিতা: হুতোম প্যাঁচার নক্‌শা-তে লেখক তৎকালীন কলকাতার মানুষকে তিনটি শ্রেণিতে বিভক্ত করেছেন—
১. ইংরেজি শিক্ষায় শিক্ষিত, সাহেবি জীবনধারার অন্ধ অনুকরণকারী,
২. ইংরেজি শিক্ষিত কিন্তু নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধ ধরে রাখার চেষ্টা করা নব্যপন্থী,
৩. ইংরেজি না-জানা গোঁড়া হিন্দুসমাজ, যারা ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন ছিল।
এই তিন শ্রেণির মানুষই বিভিন্নভাবে সমাজে অনৈতিকতা, প্রতারণা ও কপটতা বিস্তার করেছিল।

iv. অসৎ উপায়ে অর্থ উপার্জন ও সামাজিক অবক্ষয়: উনিশ শতকের কলকাতায় নৈতিক মূল্যবোধের অবক্ষয় এতটাই প্রবল হয়েছিল যে সমাজের অধিকাংশ মানুষই অসৎ উপায়ে ধনী হওয়ার চেষ্টা করত। ফন্দিফিকির, প্রতারণা, জালিয়াতি, ঘুষ এবং অযোগ্যতাকে ঢেকে রাখার কৌশল ছিল তাদের মূল অস্ত্র। লেখক তার গ্রন্থে এই নৈতিক অবক্ষয়ের কঠোর সমালোচনা করেছেন এবং সমাজকে সচেতন করতে চেয়েছেন।

উপসংহার: হুতোম প্যাঁচার নক্‌শা বাংলা সাহিত্যে ব্যঙ্গরসের এক অনন্য সৃষ্টি, যা শুধু হাস্যরস সৃষ্টি করে না, বরং সমাজের গভীর অসঙ্গতিগুলোকেও তুলে ধরে। কালীপ্রসন্ন সিংহ তার ব্যঙ্গাত্মক ভাষার মাধ্যমে তৎকালীন সমাজের নৈতিক ও সামাজিক সংকটের স্বরূপ উন্মোচন করেছেন। এই গ্রন্থ আজও সমসাময়িক সমাজের জন্য শিক্ষণীয়, কারণ এটি শুধুমাত্র উনিশ শতকের নয়, বরং যে কোনো সময়ের সমাজের প্রতিচিত্র।
৯. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকে সমকালীন বাংলার সমাজচিত্র কীভাবে প্রতিফলিত হয়েছিল?
উত্তর:-
ভূমিকা: দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ (১৮৬০) বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক নাটক, যা নীলকরদের অত্যাচার ও বাংলার কৃষকদের দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরে। সিপাহি বিদ্রোহের (১৮৫৭) পরপরই রচিত এই নাটক ব্রিটিশ শাসনের ছত্রছায়ায় বাংলার নীলচাষ ব্যবস্থার শোষণ ও নির্যাতনের কাহিনি তুলে ধরে। শিল্পবিপ্লবের ফলে ইংল্যান্ডে নীলের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেলে বাংলার কৃষকদের নীলচাষে বাধ্য করা হয়। এই পরিস্থিতির বিরুদ্ধে কলম ধরেন দীনবন্ধু মিত্র, যা পরবর্তীকালে নীল বিদ্রোহের (১৮৫৯-৬০) অন্যতম প্রেরণা হয়ে ওঠে। নাটকটি একদিকে যেমন নীলকরদের নিষ্ঠুরতা উন্মোচন করে, অন্যদিকে বাংলার সাধারণ মানুষের প্রতিবাদী সত্তাকেও প্রকাশ করে।

i. নীলচাষের ভয়াবহ বাস্তবতা: নীলকরদের চক্রান্তে দরিদ্র কৃষকদের ধানচাষের জমিতে নীলচাষে বাধ্য করা হত। অল্প কিছু অগ্রিম অর্থের বিনিময়ে কৃষকদের ঠকানো হতো এবং পরে নীল উৎপাদনের পর সেই নীল নামমাত্র মূল্যে কিনে নেওয়া হতো। কৃষকরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেও তাদের ওপর নেমে আসত অকথ্য নির্যাতন।

ii. নীলকরদের অত্যাচার ও শোষণ: নীলকররা বাংলার কৃষকদের ওপর চরম নির্যাতন চালাত। তারা চাষিদের প্রহার করত, হত্যা করত, গরু-বাছুর লুট করত, এমনকি তাদের স্ত্রী-কন্যাদের লাঞ্ছিত করত। কোনো কৃষক যদি নীলচাষ করতে অস্বীকার করত, তবে তাকে কুঠিতে আটকে রাখা হত বা তার সম্পত্তি ধ্বংস করা হত। এই শোষণের ভয়াবহতা নীলদর্পণ নাটকে মর্মস্পর্শীভাবে তুলে ধরা হয়েছে।

iii. বাংলার সাধারণ মানুষের প্রতিবাদ ও নীল বিদ্রোহ: এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে বাংলার কৃষকরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে, যা ১৮৫৯-৬০ সালের নীল বিদ্রোহে রূপ নেয়। দীনবন্ধু মিত্র তাঁর নাটকে কৃষকদের সংগ্রামী চেতনার কথা তুলে ধরেছেন। নীলকরদের বর্বরতার পাশাপাশি তিনি দেখিয়েছেন কীভাবে বাংলার কৃষক সমাজ ধাপে ধাপে প্রতিরোধের দিকে এগিয়ে যায়।

iv. নাটকের প্রভাব ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া: নীলদর্পণ প্রকাশের পর সমাজে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। মাইকেল মধুসূদন দত্ত নাটকটির ইংরেজি অনুবাদ করেন, যা কলকাতা সেন্ট পলস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ, ইংরেজ ধর্মযাজক জেমস লঙ প্রচার করেন। এই অনুবাদ ইংল্যান্ডে পৌঁছালে সেখানে ব্যাপক প্রতিক্রিয়া হয়, এবং ক্ষুব্ধ নীলকররা জেমস লঙের বিরুদ্ধে মানহানির মামলা করে। আদালত তাকে এক হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেয়। এই ঘটনার ফলে নাটকটি আরও জনপ্রিয়তা পায় এবং বাংলার কৃষক সমাজের দুর্দশার কথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

উপসংহার: নীলদর্পণ শুধু একটি নাটক নয়, এটি বাংলার কৃষকশ্রেণির শোষণের বিরুদ্ধে এক ঐতিহাসিক দলিল। দীনবন্ধু মিত্র তাঁর লেখনীর মাধ্যমে নীলকরদের নির্মম অত্যাচারকে প্রকাশ্যে আনেন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন। এই নাটকের প্রভাব এতটাই ব্যাপক ছিল যে এটি শুধু বাংলায় নয়, ইংরেজি ভাষাতেও আলোড়ন তোলে। এটি পরবর্তীতে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রেরণা হয়ে ওঠে এবং বাংলা সাহিত্যে সামাজিক বাস্তবতার নিখুঁত চিত্রায়ণের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকে।
১০. 'নীলদর্পণ' নাটকের গুরুত্ব কী ?
উত্তর:-
ভূমিকা: নীলদর্পণ দীনবন্ধু মিত্র রচিত এক প্রখ্যাত বাংলা নাটক, যা নীলচাষের পটভূমিতে নীলকরদের নির্মম অত্যাচারের বাস্তব চিত্র তুলে ধরে। বাংলার ইতিহাসে এই নাটকের গুরুত্ব অসীম।

i. বাংলার কৃষকদের দুর্দশা: নীলদর্পণ নাটকে দীনবন্ধু মিত্র দেখিয়েছেন, কীভাবে বাংলার কৃষকদের ধানচাষের জমিতে জোরপূর্বক নীলচাষ করানো হতো। নীলকররা সামান্য অগ্রিম অর্থ দিয়ে কৃষকদের প্রতারণা করত এবং উৎপাদিত নীল নামমাত্র মূল্যে কিনে নিত। কৃষকরা এই অন্যায়ের প্রতিবাদ করলে তাদের ওপর নেমে আসত ভয়াবহ নির্যাতন।

ii. নীলকরদের নির্মম অত্যাচার ও শোষণ: নীলকররা বাংলার কৃষকদের শারীরিক ও মানসিকভাবে চরম নির্যাতন করত। তারা চাষিদের প্রহার, হত্যা, গৃহদাহ, সম্পত্তি লুণ্ঠন এমনকি স্ত্রী-কন্যাদের লাঞ্ছিত করত। কেবল দরিদ্র কৃষকরাই নয়, সম্পন্ন কৃষক, জমিদার ও সাধারণ মানুষও তাদের অত্যাচারের হাত থেকে রেহাই পেত না। নাটকে এই নিষ্ঠুরতার বাস্তবচিত্র উঠে এসেছে।

iii. নীল বিদ্রোহ ও কৃষকপ্রতিরোধের প্রতিফলন: ১৮৫৯-৬০ সালের নীল বিদ্রোহ ছিল কৃষকদের শোষণের বিরুদ্ধে একটি অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন। নীলদর্পণ নাটকে কৃষকদের সংগ্রাম ও প্রতিবাদের দিকটি বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে। নাটকটি বাংলার কৃষকদের প্রতিবাদী মনোভাবকে উজ্জীবিত করতে সাহায্য করে এবং নীল বিদ্রোহের পটভূমিকে আরও জোরালো করে তোলে।

iv. নাটকের আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সামাজিক প্রভাব: নীলদর্পণ প্রকাশের পর তা ব্যাপক আলোড়ন তোলে। মাইকেল মধুসূদন দত্ত নাটকটির ইংরেজি অনুবাদ করেন এবং এটি প্রচারের দায়িত্ব নেন ইংরেজ ধর্মযাজক জেমস লঙ। ইংল্যান্ডে এর তীব্র প্রতিক্রিয়া হয়, এবং ক্ষুব্ধ নীলকররা জেমস লঙের বিরুদ্ধে মামলা করে। আদালতে তাকে এক হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। নাটকটির মাধ্যমে ব্রিটিশ শাসনের অন্যায় নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি পায় এবং এটি বাংলার কৃষক আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা হয়ে ওঠে।

উপসংহার: নীলদর্পণ কেবল একটি নাটক নয়, এটি বাংলার কৃষকদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ। দীনবন্ধু মিত্র তাঁর লেখার মাধ্যমে সমাজের এক নিষ্ঠুর বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন, যা শুধুমাত্র সাহিত্যিক গুরুত্ব নয়, সামাজিক ও রাজনৈতিকভাবেও অপরিসীম তাৎপর্যপূর্ণ।
১১. হরিনাথ মজুমদার বা ‘কাঙাল হরিনাথ' সম্পর্কে কী জান?
উত্তর:-
ভূমিকা: কাঙাল হরিনাথ মজুমদার ছিলেন বাংলার এক অগ্রগণ্য সাংবাদিক, লেখক ও সমাজসংস্কারক। ১৮৬৩ খ্রিস্টাব্দে তিনি গ্রামবার্তা প্রকাশিকা নামক একটি পত্রিকা প্রকাশ করেন, যা বাংলার গ্রামীণ সমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। দারিদ্র্যের সঙ্গে আজীবন লড়াই করেও তিনি সততা ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর অসামান্য অবদান বাংলা সাংবাদিকতা ও সামাজিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

i. প্রথম জীবন ও কাঙাল উপাধি: ১৮৩৩ খ্রিস্টাব্দে নদিয়া জেলার কুমারখালিতে (বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া) জন্মগ্রহণ করা হরিনাথ মজুমদার শৈশব থেকেই চরম দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেছেন। পিতৃমাতৃহীন এই অনাথ শিশুটি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে এক মহৎ ব্যক্তিতে পরিণত হন। দারিদ্র্য তাঁর ছায়াসঙ্গী ছিল, আর সে কারণেই তিনি ‘কাঙাল হরিনাথ’ নামে পরিচিতি লাভ করেন।

ii. ‘গ্রামবার্তা প্রকাশিকা’ ও সাংবাদিকতা: ১৮৬৩ সালে কাঙাল হরিনাথ নিজ উদ্যোগে গ্রামবার্তা প্রকাশিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেন, যা প্রথমে মাসিক, পরে পাক্ষিক এবং ১৮৭০ সালে সাপ্তাহিক পত্রিকায় পরিণত হয়। এই পত্রিকায় সাহিত্য, দর্শন, বিজ্ঞানসহ নানাবিষয়ক লেখনী প্রকাশিত হত। এটি ছিল বাংলার গ্রামীণ জনগোষ্ঠীর কণ্ঠস্বর এবং সমকালীন সমাজের প্রকৃত দর্পণ।

iii. শোষণের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর: গ্রামবার্তা প্রকাশিকা শুধু সাহিত্যচর্চার মাধ্যম ছিল না, এটি শোষিত ও নির্যাতিত কৃষক সমাজের অধিকার প্রতিষ্ঠারও অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল। জমিদার, মহাজন, নীলকর ও ব্রিটিশ সরকারের অত্যাচারের বিরুদ্ধে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রতিবাদমূলক লেখা প্রকাশিত হত। এর ফলে অত্যাচার কিছুটা হলেও কমে আসে এবং ব্রিটিশবিরোধী জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

iv. শিক্ষার প্রসার ও সংস্কারমূলক কার্যক্রম: কাঙাল হরিনাথ শিক্ষার প্রচারে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তাঁর পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, মির মশাররফ হোসেন, জলধর সেন প্রমুখের লেখা প্রকাশিত হত, যা শিক্ষিত সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি নিজ গ্রামে বন্ধুদের সহযোগিতায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপসংহার: ১৮৯৬ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল কাঙাল হরিনাথ মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে ইন্ডিয়ান মিরর পত্রিকায় বলা হয়েছিল— "নদিয়া জেলাবাসী একজন মহান ব্যক্তিত্বকে হারালো।" দুর্ভাগ্যের বিষয়, যিনি আজীবন শোষিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তাঁর সংকটের দিনে কেউ পাশে ছিল না, শুধু লালন ফকির ও তাঁর অনুসারীরা ছাড়া। তবে তাঁর কর্ম ও আদর্শ আজও বাংলার সাংবাদিকতা ও সমাজসেবার ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। গ্রামবার্তা প্রকাশিকা শুধু একটি পত্রিকা নয়, এটি এক সময় গ্রামীণ সমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছিল এবং কাঙাল হরিনাথকে পরিণত করেছিল গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ হিসেবে।
১২. ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের প্রেক্ষাপট আলোচনা করো।
উত্তর:-
ভূমিকা: ভারতে ব্রিটিশ শাসনের অধীনে শিক্ষাব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনের মাধ্যমে। ১৮১৩ সালের সনদ আইনে প্রথমবারের মতো ব্রিটিশ সরকার ভারতের শিক্ষার জন্য প্রতি বছর ১ লক্ষ টাকা বরাদ্দ করে। তবে এই অর্থ কীভাবে ব্যয় করা হবে—প্রাচীন ভারতীয় শিক্ষা নাকি পাশ্চাত্য শিক্ষার প্রসারে—তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এই বিতর্কের সমাধান হয় ১৮৩৫ সালে মেকলের মিনিটের মাধ্যমে, যা ভারতীয় শিক্ষাব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করে।

i. প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার বিতর্ক: ১৮১৩ সালের সনদ আইনের পর ভারতের শিক্ষানীতি নিয়ে দুটি মতবাদ সামনে আসে। প্রাচ্যবাদীরা মনে করতেন, ভারতের শিক্ষাব্যবস্থা সংস্কৃত, ফারসি ও আরবি ভাষার ওপর ভিত্তি করে গড়ে ওঠা উচিত এবং ভারতীয় দর্শন ও সাহিত্য শিক্ষাদানের জন্য গুরুত্বপূর্ণ। এই মতের সমর্থনে ছিলেন এইচ. টি. প্রিন্সেপ, কোলব্রুক ও উইলসন প্রমুখ। অপরদিকে, পাশ্চাত্যবাদীরা মনে করতেন, পাশ্চাত্য বিজ্ঞান, যুক্তিবাদ ও ইংরেজি ভাষায় শিক্ষাদান ভারতের উন্নতির জন্য অপরিহার্য। এই মতের সমর্থক ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে, আলেকজান্ডার ডাফ, সন্ডার্স ও কলভিন।

ii. মেকলের 'মিনিট': লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের শাসনামলে (১৮২৮-৩৫) জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ১৮৩৫ সালের ২ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন (Minutes) দাখিল করেন, যা 'মেকলের মিনিট' নামে পরিচিত। এই প্রতিবেদনে তিনি দাবি করেন যে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা অবৈজ্ঞানিক ও উন্নত জ্ঞানচর্চার উপযোগী নয়। তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এর ফলে এমন একটি শ্রেণি তৈরি হবে যারা "রক্তে ও বর্ণে ভারতীয় হলেও রুচি, মত, নৈতিকতা ও বুদ্ধিমত্তায় হবে ইংরেজ।"

iii. সরকারের সিদ্ধান্ত ও শিক্ষানীতি: মেকলের প্রতিবেদনের ভিত্তিতে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ১৮৩৫ সালের ৭ মার্চ পাশ্চাত্য শিক্ষা ও ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে নির্ধারণ করেন। এই সিদ্ধান্তের ফলে ভারতে ইংরেজি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়, এবং প্রাচীন ভারতীয় শিক্ষাব্যবস্থা গুরুত্ব হারায়।

উপসংহার: মেকলের শিক্ষানীতির ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রচলন ঘটে, যা আধুনিক শিক্ষাব্যবস্থার ভিত্তি স্থাপন করে। যদিও এটি ভারতীয় ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছিল, তবে পাশ্চাত্য বিজ্ঞান, যুক্তিবাদ ও আধুনিক চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিক্ষানীতির ফলে এক নতুন ইংরেজি শিক্ষিত শ্রেণির সৃষ্টি হয়, যারা পরবর্তীতে ভারতের সমাজ, সংস্কৃতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি হয়ে ওঠে।
13. ভারতে আধুনিক শিক্ষার ইতিহাসে ফোর্ট উইলিয়ম কলেজের অবদান কী ছিল ?****
১৪. উডের ডেসপ্যাচ (১৮৫৪ খ্রি.) সম্পর্কে কী জান?*
অথবা, ‘উডের নির্দেশনামা' (১৮৫৪ খ্রি.)-কে এদেশের শিক্ষাবিস্তারের 'মহাসনদ' বলা হয় কেন? ******(V.V.I)
উত্তর:-
উডের ডেসপ্যাচ (১৮৫৪) এবং ভারতে শিক্ষাব্যবস্থার উন্নয়ন: ১৮৫৪ সালে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতে শিক্ষাব্যবস্থার পুনর্গঠনের লক্ষ্যে একটি বিশদ পরিকল্পনা ঘোষণা করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই নির্দেশনামার মাধ্যমে ভারতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষার একটি কাঠামো নির্ধারণ করা হয়।

চার্লস উডের সুপারিশ: চার্লস উডের নির্দেশনামায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছিল—

i. প্রতিটি প্রদেশে শিক্ষাব্যবস্থা তদারকির জন্য পৃথক শিক্ষাবিভাগ থাকবে এবং একজন শিক্ষা অধিকর্তা তার নিয়ন্ত্রক হবেন।
ii. শিক্ষাব্যবস্থাকে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ—এই তিনটি স্তরে ভাগ করে সুসংগঠিত করার প্রস্তাব দেওয়া হয়।
iii. শিক্ষক-শিক্ষণের ব্যবস্থা করতে হবে।
iv. নারীশিক্ষার প্রসার ঘটাতে হবে।
v. দেশীয় ভাষার মাধ্যমে সাধারণ শিক্ষা প্রদান করা।

উডের নির্দেশনামার কারণ ও প্রভাব: চার্লস উডের সুপারিশের ফলে ভারতে শিক্ষাব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে—

i. ১৮৫৫ সালে সরকারি শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করা হয়, যার ফলে শিক্ষার প্রসার ও উন্নতি সহজ হয়।
ii. উডের নির্দেশনার ফলস্বরূপ ১৮৫৭ সালে কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল।
iii. বহু বিদ্যালয়কে সরকারি অনুদান দেওয়া শুরু হয়, ফলে পাশ্চাত্য শিক্ষার প্রসার দ্রুতগতিতে বাড়তে থাকে।

উডের সুপারিশের ফলাফল: চার্লস উডের নির্দেশনামার দীর্ঘমেয়াদি প্রভাব ছিল সুদূরপ্রসারী—

i. ১৮৫৫ সালে লর্ড ডালহৌসি বাংলা, বোম্বাই ও পাঞ্জাবে শিক্ষাদফতর প্রতিষ্ঠা করেন, যার ফলে শিক্ষার প্রশাসনিক কাঠামো আরও মজবুত হয়।
ii. ১৮৫৭ সালে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যা ভারতের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে।
15. 'প্রাচ্যবাদী' ও 'পাশ্চাত্যবাদী' কাদের বলা হয় ? ****
১৬. ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারে খ্রিস্ট ধর্মপ্রচারকদের অবদান আলোচনা করো।
উত্তর:-
ভূমিকা: বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমদিকে পাশ্চাত্য শিক্ষার প্রচারে খুব বেশি আগ্রহ দেখায়নি। কিন্তু খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচারের পাশাপাশি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের প্রচেষ্টায় বাংলায় আধুনিক শিক্ষার সূচনা হয়।

চার্লস গ্রান্টের প্রস্তাব: ১৭৯২ সালে চার্লস গ্রান্ট ‘অবজারভেশন’ নামে একটি পুস্তিকা প্রকাশ করেন, যেখানে ভারতে সুসংগঠিত শিক্ষাব্যবস্থা চালুর প্রস্তাব ছিল। যদিও কোম্পানি তখন এটি গ্রহণ করেনি, তবুও এটি ভবিষ্যতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে সাহায্য করে।

মিশনারিদের অবদান:

i. ব্যাপটিস্ট মিশন: ১৮০০ সালে শ্রীরামপুরে উইলিয়াম কেরি, মার্শম্যান ও ওয়ার্ড ‘ব্যাপটিস্ট মিশন’ প্রতিষ্ঠা করেন। তাঁরা বাংলা ভাষায় শিক্ষার প্রসার ঘটান এবং ‘দিগদর্শন’ ও ‘সমাচার দর্পণ’ পত্রিকা প্রকাশ করেন। তাঁদের প্রচেষ্টায় ১৮১৮ সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়।

ii. লন্ডন মিশনারি সোসাইটি: লন্ডন মিশনারি সোসাইটি বাংলার বিভিন্ন স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠা করে। বিশেষ করে কলকাতা, চুঁচুড়া, কালনা, বর্ধমান ও বহরমপুরে তাদের অবদান ছিল উল্লেখযোগ্য।

iii. স্কটিশ মিশন ও আলেকজান্ডার ডাফ: আলেকজান্ডার ডাফ পাশ্চাত্য শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৮৩০ সালে তিনি ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন’ (বর্তমান স্কটিশ চার্চ কলেজ) প্রতিষ্ঠা করেন। এছাড়া, নারীশিক্ষার প্রসারে ফিমেল জুভেনাইল সোসাইটি, মিস কুক ও মেরি কার্পেন্টারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

উপসংহার: মিশনারিরা সরকারি সাহায্য ছাড়াই বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রাখেন। তাঁদের বিদ্যালয়ে খ্রিস্টধর্মের পাশাপাশি ইংরেজি, ইতিহাস ও বিজ্ঞান শেখানো হত। এর ফলে বাংলার মানুষ পাশ্চাত্য শিক্ষা গ্রহণের সুযোগ পায় এবং সমাজে শিক্ষার জাগরণ ঘটে।
১৭. আধুনিক শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীর অবদান কী ছিল?
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের বাংলায় শিক্ষার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা ছিলেন তিনজন খ্রিস্টান মিশনারি— উইলিয়াম কেরি, মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ড, যারা ১৮০০ সালে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন। তাঁদের প্রচেষ্টায় বাংলায় আধুনিক শিক্ষা, ছাপাখানা ও পত্রিকা প্রকাশের যাত্রা শুরু হয়।

শ্রীরামপুর ত্রয়ীর অবদান:

i. ছাপাখানা প্রতিষ্ঠা: ১৮০০ সালে শ্রীরামপুর মিশনারিরা একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন, যা বাংলা ভাষার বই ও পত্রিকা প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ii. পুস্তক ও পত্রিকা প্রকাশ: শ্রীরামপুর ত্রয়ীর উদ্যোগে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, অভিধান ও ইতিহাসবিষয়ক বই প্রকাশিত হয়। তাঁরা ‘দিগদর্শন’ ও ‘সমাচার দর্পণ’ পত্রিকা প্রকাশ করেন, যা বাংলার প্রথম সংবাদপত্র হিসেবে পরিচিত।

iii. বাইবেল অনুবাদ ও ভাষা উন্নয়ন: তাঁরা বাংলা সহ ২৬টি আঞ্চলিক ভাষায় বাইবেলের অনুবাদ করেন, যা ভাষা ও সাহিত্য বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

iv. বিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠা: শ্রীরামপুর মিশনারিরা শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন এবং তাঁদের উদ্যোগে ১২৬টি বিদ্যালয় গড়ে ওঠে, যা বাংলায় শিক্ষার প্রসার ঘটায়।

উপসংহার: ভারতে আধুনিক শিক্ষা, ছাপাখানা ও সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে শ্রীরামপুর ত্রয়ীর অবদান অপরিসীম। তাঁদের প্রচেষ্টায় বাংলায় শিক্ষার নবজাগরণ ঘটে এবং ভবিষ্যতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের পথ সুগম হয়।
১৮. পাশ্চাত্য শিক্ষাবিস্তারে রাজা রাধাকান্ত দেব-এর ভূমিকা আলোচনা করো।
উত্তর:-
ভূমিকা: রাজা রাধাকান্ত দেব ছিলেন একজন বিদ্বান ও রক্ষণশীল হিন্দুসমাজের নেতা, তবে তিনি পাশ্চাত্য শিক্ষা, নারীশিক্ষা ও চিকিৎসাবিদ্যার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার মাধ্যমে সমাজের উন্নতি সম্ভব বলে তিনি বিশ্বাস করতেন এবং নানা শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে সক্রিয় ভূমিকা রাখেন।

❑ শিক্ষা প্রসারে রাধাকান্ত দেবের অবদান:

i. হিন্দু কলেজের পরিচালনা: রাধাকান্ত দেবের পিতা গোপীমোহন দেব হিন্দু কলেজের পরিচালন কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। ১৮১৮ সালে পিতার পর তিনিও দীর্ঘ ৩২ বছর হিন্দু কলেজ পরিচালনা করেন এবং কলেজের নিয়মাবলী রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ii. স্কুল ও পাঠ্যবই প্রকাশনা: ১৮১৭ সালে প্রতিষ্ঠিত ‘স্কুল বুক সোসাইটি’তে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই সংস্থার মাধ্যমে দেশীয় ছাত্রদের পাঠ্যবই রচনা করা হতো। ১৮১৮ সালে ‘স্কুল সোসাইটি’ প্রতিষ্ঠিত হলে তিনি ভারতীয় সম্পাদক নিযুক্ত হন এবং কলকাতায় বেশ কয়েকটি বিদ্যালয় স্থাপনে ভূমিকা রাখেন।

iii. বিজ্ঞান ও চিকিৎসা শিক্ষার প্রসার: তিনি ভারতীয় ছাত্রদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী ছিলেন। কলকাতা মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত থেকে তিনি উচ্চতর চিকিৎসাবিদ্যা ও শবব্যবচ্ছেদ শিক্ষাকে সমর্থন করেন। ভারতীয় ছাত্রদের ইংল্যান্ডে পাঠানোর জন্য গঠিত তহবিলকেও তিনি সমর্থন করেন।

iv. নারীশিক্ষার প্রসার: তিনি নারীশিক্ষার পক্ষপাতী ছিলেন এবং মনে করতেন, সমাজের উন্নতির জন্য এটি অপরিহার্য। ১৮২২ সালে গৌরমোহন বিদ্যালঙ্কারের ‘স্ত্রীশিক্ষাবিধায়ক’ পুস্তিকা প্রকাশে তিনি সাহায্য করেন। ১৮৪৯ সালে বেথুন ‘ক্যালকাটা ফিমেল স্কুল’ প্রতিষ্ঠা করলে তিনিও এতে সহায়তা করেন।

❑ উপসংহার: রাজা রাধাকান্ত দেব পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। হিন্দু কলেজ, স্কুল বুক সোসাইটি, স্কুল সোসাইটি, চিকিৎসা ও নারীশিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান বাংলার শিক্ষার ইতিহাসে স্মরণীয়। তাঁর প্রচেষ্টায় সমাজে শিক্ষার প্রসার ঘটে এবং ভারতীয় শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ সম্ভব হয়।
১৯. পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো।
উত্তর:-
ভূমিকা: ডেভিড হেয়ার ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, যিনি ব্রিটিশ ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কলকাতায় ব্যবসার জন্য এলেও তিনি ভারতীয়দের শিক্ষা উন্নয়নে মনোনিবেশ করেন এবং সারা জীবন শিক্ষার বিস্তারে কাজ করেন।

ডেভিড হেয়ারের উদ্যোগ ও অবদান:

i. হিন্দু কলেজ প্রতিষ্ঠা: ১৮১৭ সালে কলকাতায় ‘হিন্দু কলেজ’ প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন ডেভিড হেয়ার। এটি পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয় এবং আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ii. স্কুল বুক সোসাইটি: ১৮১৭ সালে তিনি ‘স্কুল বুক সোসাইটি’ প্রতিষ্ঠা করেন, যা শিক্ষার্থীদের জন্য বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যবই প্রকাশ করত। এর ফলে ভারতীয় ছাত্রদের শিক্ষা লাভ সহজতর হয়।

iii. কলকাতা স্কুল সোসাইটি: ১৮১৮ সালে তিনি ‘কলকাতা স্কুল সোসাইটি’ গঠন করেন, যার মাধ্যমে কলকাতা ও বাংলার বিভিন্ন অঞ্চলে বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নারীশিক্ষার প্রসারেও এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

iv. কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা: ১৮৩৫ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পেছনে ডেভিড হেয়ারের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি ১৮৩৭-১৮৪২ সাল পর্যন্ত এই কলেজের সম্পাদক ছিলেন এবং শবব্যবচ্ছেদ শিক্ষার প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উপসংহার: ডেভিড হেয়ার পাশ্চাত্য শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। তার উদ্যোগে বাংলা ও ইংরেজি শিক্ষার প্রসার ঘটে, নারীশিক্ষা বিকশিত হয় এবং চিকিৎসাবিজ্ঞানেও অগ্রগতি আসে। তার অবদান আজও স্মরণীয়।
২০. উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিংকওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন?****(V.V.I)
উত্তর:-
ভূমিকা: ড্রিংকওয়াটার বেথুন ছিলেন ব্রিটিশ কোম্পানি সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী, তবে তার পরিচয় কেবল একজন প্রশাসক হিসেবে সীমাবদ্ধ ছিল না। তিনি বাংলার নারীশিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেন। নারীদের শিক্ষাবঞ্চিত অবস্থা দেখে তিনি নারীশিক্ষার গুরুত্ব উপলব্ধি করেন এবং এই লক্ষ্যেই ১৮৪৯ সালে হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে বেথুন স্কুল নামে খ্যাত হয়।

নারীশিক্ষা বিস্তারে বেথুনের অবদান:

i. বেথুন স্কুল প্রতিষ্ঠা: বেথুন নারীদের শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে ১৮৪৯ সালের ৭ মে ‘হিন্দু ফিমেল স্কুল’ প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বেথুন স্কুল নামে পরিচিত হয়। এই বিদ্যালয় ছিল বাংলার প্রথম মহিলা শিক্ষাপ্রতিষ্ঠান, যা নারীদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার দ্বার উন্মুক্ত করে।

ii. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যোগদান: বেথুনের ডাকে বিদ্যাসাগর ১৮৫০ সালে বিদ্যালয়ের পরিচালন কমিটির সচিব হিসেবে যোগ দেন। তার সক্রিয় প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত হয় এবং এটি আরও সুপ্রতিষ্ঠিত হয়।

iii. সম্ভ্রান্ত পরিবারের নারীদের অংশগ্রহণ: বেথুন স্কুলে রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, মদনমোহন তর্কালঙ্কার ও বিদ্যাসাগরের মতো সমাজের বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত থাকায় সম্ভ্রান্ত পরিবারের মেয়েরাও এখানে শিক্ষালাভে আগ্রহী হন। ফলে নারীশিক্ষার প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

iv. সম্পত্তি দান ও নারীশিক্ষার প্রসার: বেথুন তার স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি বিদ্যালয়ের উন্নতির জন্য দান করেন। তার এই উদারতা নারীশিক্ষার প্রসারে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এবং পরবর্তী যুগে নারীশিক্ষার বিকাশে অনুপ্রেরণা জোগায়।

উপসংহার: ১৮৫১ সালের ১২ আগস্ট বেথুনের মৃত্যু হলেও তার প্রতিষ্ঠিত বেথুন স্কুল আজও নারীশিক্ষার পথপ্রদর্শক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি একবার বলেছিলেন, “আমি বিশ্বাস করি আজকের দিনটিতে একটি বিপ্লবের সূচনা করতে যাচ্ছি।” তার এই কথা সত্য প্রমাণিত হয়েছে, কারণ তার বপন করা নারীশিক্ষার বীজ আজ মহীরুহে পরিণত হয়েছে।
২১. নারীশিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল?****(V.V.I)
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের শুরুর দিকে বাংলার সমাজে নারীশিক্ষা ছিল প্রায় অনুপস্থিত। বিভিন্ন সামাজিক কুসংস্কার ও রক্ষণশীল মানসিকতার ফলে মেয়েদের শিক্ষালাভের সুযোগ ছিল অত্যন্ত সীমিত। তবে এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে অগ্রণী ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি নারীশিক্ষার প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করেছিলেন এবং সমাজের সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে নারীশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

নারীশিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান:

i. নারীশিক্ষার গুরুত্ব উপলব্ধি: বিদ্যাসাগর বিশ্বাস করতেন, সমাজের প্রকৃত উন্নতি তখনই সম্ভব, যখন নারী-পুরুষ উভয়েই শিক্ষা লাভের সুযোগ পাবে। তিনি উপলব্ধি করেন যে, নারীশিক্ষা ছাড়া সমাজ সংস্কারের কোনো প্রচেষ্টাই সফল হতে পারে না। তাই তিনি মেয়েদের শিক্ষার প্রসারে উদ্যোগী হন এবং বিভিন্ন বিদ্যালয় স্থাপনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন।

ii. বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ: নারীশিক্ষার প্রসারে বিদ্যাসাগরের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ১৮৪৯ সালে ড্রিঙ্কওয়াটার বেথুনের সহযোগিতায় হিন্দু বালিকা বিদ্যালয় (বর্তমান বেথুন স্কুল) প্রতিষ্ঠা করা। পরবর্তী সময়ে তিনি বাংলার বিভিন্ন অঞ্চলে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার উদ্যোগে বাংলার গ্রামাঞ্চলে ৩৫টি বালিকা বিদ্যালয় গড়ে ওঠে, যেখানে প্রায় ১৩০০ জন ছাত্রী শিক্ষালাভ করত।

iv. বালিকা বিদ্যালয়ের বিস্তারে প্রচেষ্টা: বিদ্যাসাগর শুধু বিদ্যালয় স্থাপন করেই থেমে থাকেননি, তিনি মেয়েদের বিদ্যালয়ে পাঠানোর জন্য সমাজকে উদ্বুদ্ধ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। তিনি দরিদ্র পরিবারগুলোর মেয়েদের বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য অর্থনৈতিক সাহায্যও প্রদান করতেন। এই প্রচেষ্টার ফলে মেয়েদের বিদ্যালয়ে যাওয়ার হার বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে সমাজ নারীশিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলে।

v. উচ্চশিক্ষার প্রসারে অবদান: বিদ্যাসাগর শুধুমাত্র প্রাথমিক শিক্ষা নয়, উচ্চশিক্ষার দিকেও সমান গুরুত্ব দিয়েছিলেন। লর্ড হার্ডিঞ্জের সহযোগিতায় তিনি বহু বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন। ১৮৫৭ সালে তিনি ব্যক্তিগত উদ্যোগে মেট্রোপলিটন ইনস্টিটিউশন (পরবর্তীতে বিদ্যাসাগর কলেজ) প্রতিষ্ঠা করেন, যা নারী ও পুরুষ উভয়ের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করে।

উপসংহার: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বাংলার নারীশিক্ষার অগ্রগতি এক নতুন দিগন্তে পৌঁছায়। তার অক্লান্ত পরিশ্রম ও সামাজিক সংস্কারমূলক কর্মকাণ্ডের জন্য তিনি আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। শ্রীরামকৃষ্ণ পরমহংস তাঁকে "খাল নয়, নালা নয়, প্রকৃতই সাগর" বলে অভিহিত করেছিলেন, যা তার জ্ঞানের গভীরতা ও মহানুভবতার প্রতিচ্ছবি।

২২. বাংলায় পাশ্চাত্য শিক্ষাবিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকার উল্লেখ করো।****(V.V.I)
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের বাংলায় আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারে অন্যতম পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়। তিনি শুধু সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের অগ্রদূত ছিলেন না, বরং ভারতীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁকে ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ বলা হয়, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে, বিজ্ঞান ও যুক্তিবাদের আলোকে গড়ে ওঠা আধুনিক পাশ্চাত্য শিক্ষা ছাড়া ভারতীয় সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয়।

আধুনিক শিক্ষার প্রসারে রাজা রামমোহন রায়ের অবদান:

i. ইংরেজি শিক্ষার প্রচলনে উদ্যোগ: রাজা রামমোহন রায় বাংলা, ফারসি, আরবি ও সংস্কৃতে গভীর পাণ্ডিত্য অর্জন করলেও ইংরেজি শিক্ষার গুরুত্ব অনুধাবন করেন। ১৮১৬ সালে তিনি কলকাতার হেদুয়ার কাছে শুঁড়িপাড়ায় নিজ উদ্যোগে একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরে ‘অ্যাংলো হিন্দু স্কুল’ নামে পরিচিত হয়। এই শিক্ষাপ্রতিষ্ঠান পরে ‘ইন্ডিয়ান অ্যাকাডেমি’ নামেও খ্যাতি লাভ করে।

ii. হিন্দু কলেজ প্রতিষ্ঠায় ভূমিকা: ১৮১৭ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট-এর উদ্যোগে কলকাতায় ‘হিন্দু কলেজ’ প্রতিষ্ঠিত হয়। কথিত আছে, রাজা রামমোহন রায় এই কলেজ প্রতিষ্ঠায় নানাভাবে সহায়তা করেন, যদিও ইতিহাসবিদ ড. রমেশচন্দ্র মজুমদার এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। হিন্দু কলেজ পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) নামে পরিচিত হয় এবং এটি আধুনিক শিক্ষার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে।

iii. সংস্কৃত শিক্ষার বিরোধিতা ও ইংরেজি শিক্ষার পক্ষে মতপ্রকাশ: ১৮২৩ সালে কোম্পানি সরকার ভারতীয় শিক্ষার উন্নতির জন্য ‘জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন’ গঠন করে এবং সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। তবে রামমোহন এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন এবং ১৮২৩ সালের ১১ ডিসেম্বর লর্ড আমহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত শিক্ষার অসারতা তুলে ধরেন। তিনি বৈজ্ঞানিক ও আধুনিক ইংরেজি শিক্ষার পক্ষে জোরালো যুক্তি প্রদান করেন। তাঁর এই পত্র ভারতীয় নবজাগরণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে পরিগণিত হয়।

iv. মিশনারিদের সহযোগিতা ও জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা: রাজা রামমোহন রায় খ্রিস্টান মিশনারিদের সঙ্গে শিক্ষার প্রসারে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৮৩০ সালে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ কলকাতায় ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন’ প্রতিষ্ঠার উদ্যোগ নিলে রামমোহন রায় তাঁর অন্যতম প্রধান সহায়ক হিসেবে কাজ করেন। এই প্রতিষ্ঠান পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত হয় এবং আধুনিক পাশ্চাত্য শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপসংহার: রাজা রামমোহন রায় শুধু ধর্মীয় ও সামাজিক সংস্কারের অগ্রদূত ছিলেন না, তিনি আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রচলনেও অসামান্য অবদান রেখেছেন। তিনি বিশ্বাস করতেন যে, বিজ্ঞান, যুক্তিবাদ ও আধুনিক শিক্ষা ভারতের পুনরুজ্জীবনের মূল চাবিকাঠি। তাঁর প্রচেষ্টায় আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপিত হয়, যা পরবর্তী প্রজন্মের শিক্ষাবিদ ও সমাজ সংস্কারকদের জন্য পথপ্রদর্শক হয়ে ওঠে। ইংরেজ ঐতিহাসিক স্পীয়ার যথার্থই বলেছেন, রামমোহন রায় ছিলেন "আধুনিক ভারতের স্রষ্টা"।
২৩. 'ভারতে আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো।
অথবা, ভারতে পাশ্চাত্য ও আধুনিক চিকিৎসা বিদ্যাচর্চার বিকাশে কলকাতা মেডিক্যাল কলেজের ভূমিকা আলোচনা করো। ****(V.V.I)

উত্তর:-
ভূমিকা: ১৮৩৫ খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেন, যা ভারতীয় চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ।

কলকাতা মেডিক্যাল কলেজের ভূমিকা ও অবদান:

i. সরকারি উদ্যোগ ও আধুনিক চিকিৎসার প্রসার: কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার দেশীয় চিকিৎসাশাস্ত্র শিক্ষাদানের জন্য অর্থ ব্যয় বন্ধ করে দেয়। ফলে ঐতিহ্যবাহী আয়ুর্বেদ ও ইউনানী চিকিৎসাশাস্ত্রের পরিবর্তে পাশ্চাত্যের আধুনিক চিকিৎসাবিদ্যার প্রচলন দ্রুতগতিতে বৃদ্ধি পায়।

ii. ইউরোপীয় চিকিৎসাবিদ্যার প্রচলন: কলকাতা মেডিক্যাল কলেজে প্রথমবারের মতো দেশীয় চিকিৎসাশাস্ত্রের পরিবর্তে আধুনিক ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হয়। এটি ছিল এশিয়ার দ্বিতীয় কলেজ, যেখানে আধুনিক ইউরোপীয় চিকিৎসাবিদ্যার উপর শিক্ষা প্রদান করা হত।

iii. প্রথম ব্যাচ ও শিক্ষার্থীদের অবদান: কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ভারতীয় চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে পথিকৃৎ হয়ে ওঠেন। উমাচরণ শেঠ, রাজকুয় দে, দ্বারকানাথ গুপ্ত প্রমুখ এই কলেজ থেকে পাশ করে দেশের বিভিন্ন অঞ্চলে (যেমন ঢাকা, চট্টগ্রাম, মুর্শিদাবাদ, পাটনা) চিকিৎসক হিসেবে নিযুক্ত হন।

iv. হাতেকলমে শিক্ষা ও শবব্যবচ্ছেদ: কলকাতা মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের ব্যবহারিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিত। ১৮৩৬ খ্রিস্টাব্দে প্রথমবারের মতো এখানে শবব্যবচ্ছেদ (ডিসেকশন) করা হয়, যা তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মধুসূদন গুপ্ত, যিনি ভারতের প্রথম ব্যক্তি হিসেবে প্রকাশ্যে শবব্যবচ্ছেদ করেন এবং চিকিৎসাবিদ্যায় বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করেন।

উপসংহার: কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার ফলে ভারতীয় চিকিৎসাবিদ্যায় এক নতুন যুগের সূচনা হয়। এটি শুধু আধুনিক চিকিৎসাশাস্ত্রের বিস্তার ঘটায়নি, বরং দক্ষ চিকিৎসক তৈরি করেও দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসাব্যবস্থার উন্নতি সাধন করে। এই কলেজের শিক্ষার্থীরা পরবর্তীকালে উচ্চতর শিক্ষা লাভের জন্য বিলেতে ডাক্তারি পড়ার সুযোগ পান এবং ভারতীয় চিকিৎসাক্ষেত্রের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এক কথায়, কলকাতা মেডিক্যাল কলেজ ভারতের চিকিৎসাবিদ্যার উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করে।
২৪. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো।
***(V.V.I)
উত্তর:-
ভূমিকা: ভারতে আধুনিক উচ্চশিক্ষার প্রসারে ১৮৫৭ খ্রিস্টাব্দে ‘ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন’ (Indian University Act) প্রবর্তনের মাধ্যমে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই আইনের মাধ্যমে ভারতীয় শিক্ষাব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল পূর্ব ভারত, উত্তর ভারত এবং মধ্য ভারতের বৃহত্তম ও প্রধান শিক্ষাকেন্দ্র। ২৪ জানুয়ারি, ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার ফলে এই দিনটিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও অবদান:

i. বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও উদ্দেশ্য: কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল অধীনস্থ স্কুল ও কলেজগুলোর শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ, ডিগ্রি প্রদান এবং শিক্ষার মানোন্নয়ন। প্রতিষ্ঠার সময় এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭টি সরকারি, ৬টি মিশনারি ও ১৪টি বেসরকারি মিলিয়ে মোট ২৭টি কলেজ অন্তর্ভুক্ত ছিল। বিশ্ববিদ্যালয়টি প্রথমদিকে কেবলমাত্র ডিগ্রি প্রদানকারী সংস্থা হিসেবে কাজ করলেও পরবর্তীকালে তা গবেষণা ও উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে।

ii. প্রথম স্নাতক ও নারী শিক্ষার প্রসার: ১৮৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার বি.এ. পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ১১ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২ জন উত্তীর্ণ হন—বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ বসু। পরবর্তীকালে, নারী শিক্ষার অগ্রগতিতে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৮৮৩ সালে কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু প্রথম ভারতীয় মহিলা হিসেবে স্নাতক ডিগ্রি অর্জন করেন, যা নারী শিক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা ছিল।

iii. উচ্চশিক্ষার সম্প্রসারণ ও গবেষণার বিকাশ: কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ভারতীয় শিক্ষাক্ষেত্রে বাস্তবিক উন্নতি দেখা দেয়। ১৮৮১-৮২ সালে সারা দেশে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ৩,৯১৬টি, যা ১৯০১-০২ সালে বেড়ে হয় ৫,২৪৮টি। একইভাবে, ১৮৮২ সালে কলেজের সংখ্যা ছিল ৭২টি, যা ১৯০১ সালে বেড়ে দাঁড়ায় ১৪৫টিতে। কলকাতা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সাধারণ শিক্ষায় সীমাবদ্ধ ছিল না, এটি গবেষণার ক্ষেত্রেও অসামান্য অবদান রাখে। এশিয়ার প্রথম ডি. লিট. ডিগ্রি অর্জনকারী বেণীমাধব বড়ুয়া এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

iv. বৃত্তি ও পুরস্কারের মাধ্যমে শিক্ষার প্রসার: উচ্চশিক্ষার উন্নতিকল্পে অনেক ধনী ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়কে সহায়তা করেন। ১৮৬৮ সালে বোম্বাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী প্রেমচাঁদ রায়চাঁদ বিশ্ববিদ্যালয়ের জন্য স্কলারশিপ চালু করেন, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে অনুপ্রাণিত করে। পরবর্তীকালে ঈশান স্কলারশিপ, গ্রিফিথ মেমোরিয়াল প্রাইজ, স্যার আশুতোষ স্বর্ণপদকসহ বহু পুরস্কার ও বৃত্তির ব্যবস্থা করা হয়, যা শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপসংহার: কলকাতা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র উচ্চশিক্ষার প্রসারে নয়, ভারতীয় সমাজের সামগ্রিক বুদ্ধিবৃত্তিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ছিল আধুনিক ভারতের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা বহু বিদ্বান, সমাজ সংস্কারক ও বিজ্ঞানী তৈরি করেছে। নারী শিক্ষার প্রসার, গবেষণার অগ্রগতি ও উচ্চশিক্ষার বিকাশে এই বিশ্ববিদ্যালয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
২৫. সতীদাহ প্রথা সম্পর্কে কী জান?
অথবা, সহমরণ কী?
****(V.V.I)
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের শুরুতেও বাংলা তথা সমগ্র ভারতীয় হিন্দুসমাজে নারীরা নানা সামাজিক কুসংস্কার ও নিষ্ঠুরতার শিকার হতেন। এর মধ্যে অন্যতম ছিল সতীদাহ প্রথা, যেখানে বিধবাদের স্বামীর মৃত্যুর পর তার চিতায় আত্মাহুতি দিতে বাধ্য করা হতো। সমাজের রক্ষণশীল অংশ একে ধর্মীয় আচার হিসেবে গ্রহণ করলেও, মানবিক দৃষ্টিকোণ থেকে এটি ছিল এক চরম নিষ্ঠুর প্রথা। এই অমানবিক রীতির বিরুদ্ধে প্রথম সোচ্চার হন সমাজসংস্কারক রাজা রামমোহন রায়, যার প্রচেষ্টায় ১৮২৯ সালে লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন।

সতীদাহ প্রথার বিলোপে প্রধান কারণ ও উদ্যোগ

i. সতীদাহ প্রথার নিষ্ঠুরতা ও কুসংস্কার: সতীদাহ প্রথা ছিল এক ভয়াবহ ও নিষ্ঠুর সামাজিক রীতি, যেখানে স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রীকে সমাজের চাপে, কখনও জোরপূর্বক, স্বামীর চিতায় আত্মাহুতি দিতে বাধ্য করা হতো। একে ধর্মীয় কর্তব্য ও মহিমান্বিত ত্যাগ হিসেবে উপস্থাপন করা হলেও, এটি নারীদের প্রতি চরম অবিচার ও অমানবিকতার নিদর্শন ছিল।

ii. রাজা রামমোহন রায়ের আন্দোলন: সতীদাহ প্রথা বন্ধের জন্য সমাজসংস্কারক রাজা রামমোহন রায় ব্যাপক প্রচার চালান। তিনি সংস্কৃত শাস্ত্র থেকে যুক্তি দিয়ে প্রমাণ করেন যে, সতীদাহ কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয় বরং এটি কুসংস্কার থেকে উদ্ভূত একটি নির্মম প্রথা। তিনি এই প্রথার বিরুদ্ধে জনমত গঠনে উদ্যোগী হন এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের স্বাক্ষরসহ একটি আবেদনপত্র লর্ড বেন্টিঙ্কের কাছে জমা দেন।

iii. ব্রিটিশ সরকারের অবস্থান ও আইন প্রণয়ন: ব্রিটিশ সরকার প্রথমদিকে সতীদাহ প্রথার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে চায়নি, কারণ এতে হিন্দু সম্প্রদায়ের বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কা ছিল। কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথার নিষ্ঠুরতা সম্পর্কে অবগত ছিলেন। অবশেষে রাজা রামমোহন রায়ের সক্রিয় প্রচেষ্টার ফলে ১৮২৯ সালে আইন প্রণয়ন করে সতীদাহ প্রথাকে বেআইনি ঘোষণা করা হয়।

iv. সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের প্রভাব: ১৮২৯ সালে "The Bengal Sati Regulation Act" প্রণয়নের মাধ্যমে ব্রিটিশ সরকার ঘোষণা করে যে, সতীদাহ প্রথা হত্যার শামিল এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এরপর ভারতের অন্যান্য অঞ্চলেও এই আইন কার্যকর করা হয়। এই আইন সমাজে নারীর অবস্থানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভারতীয় সমাজে নতুন এক যুগের সূচনা করে।

উপসংহার: সতীদাহ প্রথা বিলোপ ছিল ভারতীয় সমাজের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা নারীর প্রতি সামাজিক অবিচার ও সহিংসতার বিরুদ্ধে প্রথম সফল আন্দোলন। রাজা রামমোহন রায়ের অগ্রণী ভূমিকা ও লর্ড বেন্টিঙ্কের কার্যকর পদক্ষেপ এই প্রথার অবসানে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই আইন পাশের ফলে নারীশিক্ষা ও নারী-অধিকার আন্দোলনের পথ উন্মুক্ত হয়, যা পরবর্তী সময়ে আরও অনেক সামাজিক সংস্কারের অনুপ্রেরণা দেয়।
২৬. টীকা লেখো: ডিরোজিও ও নব্যবঙ্গ আন্দোলন।*
অথবা, সমাজসংস্কার তথা বঙ্গীয় নবজাগরণে ডিরোজিও-র অবদান কী? ****
উত্তর:-
ভূমিকা: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (১৮০৯-১৮৩১) ছিলেন হিন্দু কলেজের তরুণ শিক্ষক, যিনি বাংলা সমাজে যুক্তিবাদ ও স্বাধীন চিন্তার প্রসার ঘটান। তাঁর নেতৃত্বে গড়ে ওঠে নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল দল, যা সমাজের কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সংগ্রাম চালায়।

নব্যবঙ্গ আন্দোলনের চারটি গুরুত্বপূর্ণ দিক:

i. নব্যবঙ্গ দলের গঠন: ডিরোজিওর অনুগামী একদল তরুণ ছাত্র এই দল গঠন করেন। তাঁদের মধ্যে ছিলেন রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র প্রমুখ। তাঁরা সমাজের কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

ii. সামাজিক কুসংস্কারের বিরোধিতা: তাঁরা জাতিভেদ, পৌত্তলিকতা ও অস্পৃশ্যতার বিরোধিতা করেন। এমনকি নিষিদ্ধ মাংস খাওয়া ও ব্রাহ্মণের উপবীত ছিঁড়ে ফেলার মতো কাজও করেন, যা সমাজে আলোড়ন তোলে।

iii. পত্র-পত্রিকা ও সংগঠন: যুক্তিবাদ প্রচারের জন্য ডিরোজিও ১৮২৮ সালে "অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন" প্রতিষ্ঠা করেন। তাঁরা "পার্থেনন", "জ্ঞানান্বেষণ", "এনকোয়ারার" ইত্যাদি পত্রিকায় সমাজ সংস্কার নিয়ে লেখালিখি করেন।

iv. ডিরোজিওর সাহিত্য ও প্রভাব: তাঁর লেখা "To India – My Native Land" ও "ফকির অফ জঙ্গিরা" দেশপ্রেমের পরিচয় বহন করে। তাঁর চিন্তাধারা পরবর্তী সমাজ সংস্কার আন্দোলনে গভীর প্রভাব ফেলে।

উপসংহার: ডিরোজিওর বিপ্লবী চিন্তার জন্য তাঁকে হিন্দু কলেজ থেকে বহিষ্কার করা হয় এবং ১৮৩১ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি মারা যান। তবে তাঁর প্রচারিত যুক্তিবাদ ও স্বাধীন চিন্তার আলো বাংলার নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২৭. নব্যবঙ্গ গোষ্ঠীর আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? *
অথবা, নব্যবঙ্গ গোষ্ঠীর আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের বাংলায় সমাজসংস্কারের অন্যতম উদ্যোগ ছিল নব্যবঙ্গ আন্দোলন, যার নেতৃত্বে ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও সামাজিক অনাচারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। তবে নানা সীমাবদ্ধতার কারণে এই আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি এবং ব্যর্থতায় পর্যবসিত হয়।

নব্যবঙ্গ আন্দোলনের ব্যর্থতার কারণ:

i. নেতৃত্ব ও সংগঠনের অভাব: ডিরোজিওর অকালমৃত্যুর (১৮৩১) পর আন্দোলনটি যোগ্য নেতৃত্বের অভাবে দিশাহীন হয়ে পড়ে। তাঁর অনুসারীরা ব্যক্তিগত কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়লে আন্দোলন সংগঠিত রূপ হারায় এবং ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।

ii. জনগণের সমর্থন না পাওয়া: নব্যবঙ্গ গোষ্ঠীর আদর্শ মূলত ইংরেজি শিক্ষিত, শহুরে তরুণদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামীণ সমাজ, তাঁদের আন্দোলনের বিষয়ে অবগত ছিল না কিংবা আগ্রহী ছিল না। ফলে এটি বৃহত্তর সমাজে প্রভাব ফেলতে ব্যর্থ হয়।

iii. চরমপন্থী মতাদর্শ ও ধর্মীয় বিরোধিতা: ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে নব্যবঙ্গ গোষ্ঠী হিন্দু ধর্মের প্রায় সব আচার-অনুষ্ঠানকেই প্রত্যাখ্যান করে। তাঁরা ব্রাহ্মণ্যবাদ, জাতিভেদ প্রথা ও পৌত্তলিকতাকে আক্রমণ করলেও অন্ধভাবে হিন্দু ধর্মের সমালোচনা করায় সমাজের অধিকাংশ মানুষ তাঁদের বিরুদ্ধে চলে যায়।

iv. সুনির্দিষ্ট কর্মসূচির অভাব: আন্দোলনটি আবেগপ্রবণ ও লক্ষ্যহীন ছিল। সমাজের বাস্তব সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা বা কর্মসূচি না থাকায় এটি টেকসই হয়নি।

উপসংহার: নব্যবঙ্গ আন্দোলন স্বাধীনচিন্তা ও যুক্তিবাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সংগঠনের অভাব, ধর্মীয় চরম বিরোধিতা ও সাধারণ মানুষের দূরত্বের কারণে ব্যর্থ হয়। তবে এই আন্দোলনের প্রভাব পরবর্তী সমাজসংস্কার ও নবজাগরণে গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
২৮. বাংলার সমাজ ও ধর্মসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজের কী অবদান ছিল?****
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকে বাংলার সমাজ ও ধর্মসংস্কারের ক্ষেত্রে ব্রাহ্মসমাজ একটি গুরুত্বপূর্ণ আন্দোলন গড়ে তোলে। রাজা রামমোহন রায়ের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই সমাজ ধর্মীয় কুসংস্কার, সামাজিক অবিচার ও পশ্চাদপদতা দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করে। এর ফলে বাংলার সমাজে আধুনিক চিন্তাধারার বিকাশ ঘটে এবং জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটে।

❑ ব্রাহ্মসমাজের প্রধান অবদান:

i. কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রাম: ব্রাহ্মসমাজ বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রথা, অস্পৃশ্যতা ও পর্দাপ্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। এর ফলে সমাজে ধর্মীয় গোঁড়ামির প্রভাব কমতে থাকে এবং সাধারণ মানুষ নতুন আলোর সন্ধান পায়।

ii. শিক্ষা ও নারী স্বাধীনতার প্রসার: ব্রাহ্মসমাজ নারীশিক্ষা, নারীস্বাধীনতা ও তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করে। বিধবাদের পুনর্বিবাহকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন গড়ে তোলে এবং শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজে প্রগতিশীল চিন্তার বিকাশ ঘটায়।

iii. সামাজিক সংস্কার ও আইন প্রবর্তন: ব্রাহ্মসমাজের প্রচেষ্টায় ব্রিটিশ সরকার 'তিন আইন' (১৮৭২) প্রণয়ন করে, যার ফলে বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ হয় এবং বিধবা ও অসবর্ণ বিবাহ আইনসিদ্ধ হয়। এই আইন ভারতের সামাজিক উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল।

iv. দরিদ্র ও নিপীড়িতদের সহায়তা: ব্রাহ্মসমাজ দরিদ্র ও নিপীড়িত মানুষদের সাহায্যের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়। কেশবচন্দ্র সেন "সঙ্গত সভা" (১৮৬০) প্রতিষ্ঠা করেন, যা সমাজের অবহেলিত শ্রেণির উন্নতির জন্য কাজ করে।

❑ উপসংহার: ব্রাহ্মসমাজ বাংলার সমাজ সংস্কারের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তাদের আন্দোলনের ফলে সমাজে প্রগতিশীল পরিবর্তন আসে এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে।
৩০. উনিশ শতকে বাংলায় বিধবাবিবাহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ***
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের বাংলায় সামাজিক সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল বিধবাবিবাহ আন্দোলন। তৎকালীন হিন্দুসমাজে বিধবাদের জন্য পুনরায় বিবাহের সুযোগ ছিল না, যা তাঁদের দুর্বিষহ জীবনযাপনের কারণ হয়ে দাঁড়াত। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত সমাজসংস্কারকরা এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এর মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অগ্রগামী নেতা, যাঁর প্রচেষ্টায় শেষ পর্যন্ত ১৮৫৬ সালে বিধবাবিবাহ আইন পাস হয়।

বিধবাবিবাহ আন্দোলনের প্রধান দিকসমূহ:

i. প্রাথমিক উদ্যোগ ও সামাজিক বাধা: সতীদাহ প্রথা রদ হওয়ার পর বিধবাবিবাহ প্রচলনের দাবিও ওঠে। ১৮৩৭ সালে ভারতীয় আইন কমিশন বিভিন্ন বিচারপতির মতামত নেয়, যেখানে সবাই বিধবাবিবাহকে সমর্থন করেন। তবে সমাজের রক্ষণশীল অংশ এই প্রচেষ্টাকে তীব্রভাবে প্রতিহত করে।

ii. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলন: বিদ্যাসাগর বিধবাবিবাহকে শাস্ত্রসম্মত প্রমাণের জন্য বহু গবেষণা করেন এবং বিভিন্ন পত্রিকায় প্রবন্ধ লিখে জনমত গঠনের চেষ্টা করেন। তিনি পরাশর সংহিতার উদ্ধৃতি দিয়ে দেখান যে বিধবাবিবাহ বৈধ।

iii. আইন প্রণয়ন ও বিরোধিতা: বিদ্যাসাগর ১০০০ জন বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষরসহ আবেদনপত্র সরকারের কাছে পাঠান, অন্যদিকে রক্ষণশীলরা ৩৬,৭৬৩ জনের স্বাক্ষরসহ বিরোধিতাপত্র দেয়। সব বিতর্কের পর ১৮৫৬ সালের ২৬ জুলাই লর্ড ক্যানিং বিধবাবিবাহ আইন পাস করেন।

iv. প্রথম বিধবাবিবাহ ও বিদ্যাসাগরের অবদান: আইন পাশের পর বাংলায় প্রথম বিধবাবিবাহ অনুষ্ঠিত হয় ১৮৫৬ সালের ৭ ডিসেম্বর। পরে বিদ্যাসাগর নিজের ছেলের সঙ্গে এক বিধবার বিয়ে দেন এবং নিজের অর্থে ৬০ জন বিধবার বিবাহ সম্পন্ন করেন। যদিও এটি জনপ্রিয় হয়নি, তবে সমাজে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা ঘটে।

উপসংহার: বিধবাবিবাহ আন্দোলন বাংলার সমাজ সংস্কারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। যদিও এটি প্রথমে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়নি, তবে নারীর অধিকারের ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অক্লান্ত প্রচেষ্টায় সামাজিক অন্যায়ের বিরুদ্ধে জয় সম্ভব হয়েছিল, যা পরবর্তী কালে নারী স্বাধীনতার পথ প্রশস্ত করে।
৩১. মুসলিম সমাজের উন্নয়নে হাজি মহম্মদ মহসীনের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ***** (V.V.I)
অথবা, হাজি মহম্মদ মহসিন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। *****
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের বাংলার মুসলিম সমাজ ছিল শিক্ষা, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে পিছিয়ে। এই সমাজের উন্নয়নে হাজি মহম্মদ মহসীন (১৭৩২-১৮১২ খ্রি.) এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন একাধারে শিক্ষাব্রতী, সমাজসেবক ও দানবীর, যাঁর অর্থ ও প্রচেষ্টায় মুসলিম সমাজে শিক্ষার প্রসার ঘটে। তাঁর দান ও উদ্যোগ আজও স্মরণীয়।

❑ মহসীনের মুসলিম সমাজ উন্নয়নে প্রধান অবদান:

i. আধুনিক শিক্ষার প্রসার: মহসীন উপলব্ধি করেন যে সমাজের প্রকৃত অগ্রগতি অর্জনের জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রয়োজন। তাই তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন, যা মুসলিম সমাজের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ii. দান ও জনকল্যাণমূলক কাজ: মহসীন তাঁর বিপুল সম্পদ দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে দান করেন। তাঁর দানকৃত অর্থ মাদ্রাসা পরিচালনা, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, চিকিৎসাসেবা, রাস্তা নির্মাণ ও পুকুর খননে ব্যয় করা হয়। বিশেষ করে ১৭৭০ সালের ছিয়াত্তরের মন্বন্তরে তাঁর দানে বহু অনাহারী মানুষ জীবন রক্ষা পায়।

iii. মহসীন শিক্ষা তহবিল ও কলেজ প্রতিষ্ঠা: ১৮৩৫ সালে ব্রিটিশ গভর্নর চার্লস মেটকাফের উদ্যোগে মহসীনের দানে ‘মহসীন শিক্ষা তহবিল’ গঠিত হয়, যা মুসলিম সমাজের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ব্যয় করা হয়। তাঁর দানে ১৮৩৬ সালে হুগলিতে মহসীন কলেজ প্রতিষ্ঠিত হয়, যা আজও শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্র।

iv. বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ ও স্থায়ী অবদান: মহসীন ফান্ডের অর্থে হুগলি কলেজিয়েট স্কুল, হুগলি মাদ্রাসা, ইমামবাড়া হাসপাতাল (১৮৩৬ খ্রি.) ও হুগলি ইমামবাড়া (১৮৪১ খ্রি.) প্রতিষ্ঠিত হয়। এছাড়া তাঁর দানকৃত জমিতে জুবিলি ব্রিজ, চুঁচুড়া থানা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে।

উপসংহার: হাজি মহম্মদ মহসীন শুধু একজন দানবীর নন, বরং মুসলিম সমাজের পুনর্জাগরণের অন্যতম পথপ্রদর্শক। তাঁর দানের ফলে শিক্ষা, চিকিৎসা ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রসার ঘটে, যা আজও উপকারী। স্যার আশুতোষ মুখোপাধ্যায় যথার্থই বলেছেন, "তিনি আঠারো শতকের শ্রেষ্ঠ ভারতীয়দের অন্যতম"।
৩২. শ্রীরামকৃষ্ণের ‘সর্বধর্মসমন্বয়’-এর আদর্শ ব্যাখ্যা করো। ****** (V.V.I)
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকে যখন বাংলার সমাজ হিন্দুধর্মের কুসংস্কার ও গোঁড়ামির বেড়াজালে আবদ্ধ, তখন এক মহান আধ্যাত্মিক পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব (১৮৩৬-১৮৮৬ খ্রি.) সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেন। তিনি বিশ্বাস করতেন যে সমস্ত ধর্মই মূলত এক এবং সব ধর্মের মধ্যে ঐক্য রয়েছে। তাঁর শিক্ষা হিন্দুসমাজকে নতুন পথ দেখায় এবং সর্বধর্মসম্প্রীতির বার্তা প্রচার করে।

শ্রীরামকৃষ্ণের সর্বধর্মসমন্বয়ের প্রধান আদর্শ:

i. শিবজ্ঞানে জীবসেবা: শ্রীরামকৃষ্ণ মানুষকে "জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবা" করার শিক্ষা দেন। তিনি মনে করতেন, প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি রয়েছে। তাই কোনো মানুষকে সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। তাঁর এই শিক্ষা সমাজসেবার ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে এবং পরবর্তীকালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মূল ভিত্তি হয়।

ii. যত মত, তত পথ: তিনি প্রচার করেন "যত মত, তত পথ", অর্থাৎ সকল ধর্মই ঈশ্বরলাভের পথ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৈষ্ণব, শাক্ত—সব ধর্মের সাধনার মধ্য দিয়েই ঈশ্বরকে লাভ করা সম্ভব। তবে তিনি বলেন, সমস্ত পথ একসঙ্গে অনুসরণ না করে একটিকে আশ্রয় করে ঈশ্বরলাভের চেষ্টা করা উচিত।

iii. ভক্তির গুরুত্ব ও আড়ম্বরবিহীন ধর্মচর্চা: শ্রীরামকৃষ্ণ মনে করতেন যে, ঈশ্বরকে পাওয়ার একমাত্র উপায় হল ভক্তি। তিনি বলেন, মূর্তিপূজা, যাগযজ্ঞ, আড়ম্বরপূর্ণ উপাসনা বা ধর্মীয় রীতিনীতি পালন করলেই ঈশ্বরলাভ সম্ভব নয়। বরং একনিষ্ঠ ভক্তি, আন্তরিকতা ও প্রেমের মাধ্যমেই ঈশ্বরকে পাওয়া যায়।

iv. সর্বধর্মসমন্বয় ও সহনশীলতা: শ্রীরামকৃষ্ণের ধর্মীয় দর্শনের মূল ভিত্তি ছিল সর্বধর্মসমন্বয়। তিনি বলতেন—
"সব মতকে এক-একটি পথ বলে জানবে। আমার ঠিক পথ, আর সকলের মিথ্যা—এরূপ বোধ না হয়। বিদ্বেষভাব না হয়।"
অর্থাৎ, নিজের ধর্মকে সত্য বলে মনে করলেও অন্য ধর্মকে তুচ্ছ করা উচিত নয়। সব ধর্মের মধ্যে সামঞ্জস্য রয়েছে এবং এক ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা অন্যায়।

উপসংহার: শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ধর্মীয় গোঁড়ামি ও সংকীর্ণতা দূর করে সর্বধর্মসম্প্রীতির বার্তা প্রচার করেন। তাঁর শিক্ষা পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং রামকৃষ্ণ মিশনের মাধ্যমে বাস্তবায়িত হয়। তাঁর সর্বধর্মসমন্বয়ের আদর্শ আজও সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় সহনশীলতার পথপ্রদর্শক।
৩৩. স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক মতাদর্শ ব্যাখ্যা করো। *
অথবা, স্বামী বিবেকানন্দ সম্পর্কে আলোচনা করো। **
উত্তর:-
ভূমিকা: স্বামী বিবেকানন্দ ছিলেন নবভারতের রূপকার, আত্মবিশ্বাসের প্রতীক ও জাতীয়তাবাদের অগ্রদূত। তিনি কেবল ধর্মীয় ভাবনায় সীমাবদ্ধ ছিলেন না, বরং আধ্যাত্মিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে এক নতুন সমাজ গঠনের স্বপ্ন দেখেছিলেন। তিনি পরাধীন ভারতবাসীকে দেব-দেবীর উপাসনার পরিবর্তে ভারতমাতাকে আরাধ্যা দেবী হিসেবে মানতে বলেন। তাঁর শিক্ষা ও আদর্শ মানুষের আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা ও মানবসেবার ওপর ভিত্তি করে গঠিত হয়েছিল। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে ‘বর্তমান ভারত’, ‘পরিব্রাজক’, ‘জ্ঞানযোগ’, ‘রাজযোগ’ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য।

❑ স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক মতাদর্শ:

i. কুসংস্কার ও সামাজিক অনাচারের বিরোধিতা: স্বামী বিবেকানন্দ জাতিভেদ, ধর্মীয় কুসংস্কার, সামাজিক অনাচার, অশিক্ষা ও অসাম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি মনে করতেন, একটি আধুনিক ও উন্নত সমাজ গঠনের জন্য কুসংস্কার মুক্ত হওয়া অপরিহার্য। তিনি ভারতের পশ্চাৎপদতার কারণ হিসেবে ধর্মের অপব্যাখ্যা, রক্ষণশীলতা ও অজ্ঞতাকে দায়ী করেন এবং জনগণকে সচেতন হতে বলেন।

ii. রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা ও মানবসেবা: ১৮৯৭ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এটি শুধু ধর্মীয় কেন্দ্র ছিল না, বরং মানবসেবার অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। তিনি বলেন, “নারায়ণকে খুঁজতে মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই, দীন-দরিদ্রের সেবায় নিয়োজিত হওয়াই প্রকৃত ঈশ্বরসেবা”। এই মিশনের সদস্যরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রাণকাজ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

iii. সমন্বয়ের আদর্শ ও শ্রমজীবী শ্রেণির গুরুত্ব: স্বামীজি মনে করতেন, ভারতের প্রকৃত শক্তি এর শ্রমজীবী মানুষদের মধ্যে নিহিত। তিনি পূর্ব ও পশ্চিমের সংস্কৃতির মধ্যে সমন্বয় ঘটিয়ে একটি আধুনিক, শক্তিশালী ও আত্মনির্ভরশীল ভারত গড়তে চেয়েছিলেন। তাঁর মতে, কেবল ধনী ও শিক্ষিতদের উন্নয়ন হলেই সমাজের অগ্রগতি হবে না, বরং গরিব, নিপীড়িত ও শ্রমজীবী শ্রেণির উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ।

iv. জাতীয়তাবাদের অগ্রদূত ও যুবসমাজের প্রতি আহ্বান: স্বামী বিবেকানন্দ প্রত্যক্ষ রাজনীতিতে অংশ না নিলেও ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম পথপ্রদর্শক ছিলেন। তাঁর বক্তব্য ও রচনা যেমন ‘জ্ঞানযোগ’, ‘রাজযোগ’, ‘বর্তমান ভারত’, ‘পরিব্রাজক’ প্রভৃতি গ্রন্থ ভারতীয় বিপ্লবীদের জন্য জাতীয়তাবাদের মূল প্রেরণা হয়ে ওঠে।

উপসংহার: স্বামী বিবেকানন্দ ছিলেন ভারতের আত্মপরিচয়ের জাগরণে অন্যতম প্রধান নেতা। তিনি মনে করতেন, দেশের ভবিষ্যৎ যুবসমাজের হাতে, তাই তাদের আত্মবিশ্বাসী, শিক্ষিত ও আত্মনির্ভরশীল হতে হবে। তাঁর শিক্ষাগুলি আজও সমাজে জাতীয়তাবাদ, মানবসেবা ও আত্মনির্ভরতার আদর্শকে শক্তিশালী করে চলেছে। অধ্যাপক আর. জি. প্রধান তাঁকে ‘ভারতীয় জাতীয়তাবাদের জনক’ বলে অভিহিত করেছেন।
৩৪. স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। * *
অথবা, মানবসেবার আদর্শ সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা সংক্ষেপে উল্লেখ করো।
অথবা, স্বামীজির ‘নব্য বেদান্ত' ব্যাখ্যা করো। ***** (V.V.I)
উত্তর:-
ভূমিকা: স্বামী বিবেকানন্দ (১৮৬৩-১৯০২ খ্রি.) ছিলেন ভারতীয় নবজাগরণের অন্যতম পথপ্রদর্শক, যিনি আধ্যাত্মিকতা ও মানবসেবার সমন্বয়ে নব্য বেদান্তবাদের প্রচার করেন। তিনি শ্রীশ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান শিষ্য ছিলেন এবং তাঁর ‘শিবজ্ঞানে জীবসেবা’ ও ‘যত মত তত পথ’ দর্শনে গভীরভাবে প্রভাবিত হন। ১৮৯৩ সালে শিকাগোর বিশ্বধর্ম সম্মেলনে অংশগ্রহণ করে তিনি হিন্দুধর্মকে আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠিত করেন এবং বিশ্ববাসীর কাছে ভারতীয় দর্শনের গৌরব তুলে ধরেন। তাঁর প্রচারিত নব্য বেদান্তবাদ ছিল আধুনিক বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক অপূর্ব সমন্বয়, যা ভারতীয় সমাজের নতুন পথ দেখিয়েছিল।

স্বামী বিবেকানন্দের ধর্মীয় আদর্শ ও নব্য বেদান্তবাদ:

i. নব্য বেদান্ত ও ধর্মীয় সহিষ্ণুতা: স্বামী বিবেকানন্দ হিন্দুধর্মের অদ্বৈতবাদ ও বৈদান্তিক দর্শনের পুনর্জাগরণ ঘটান। তিনি মনে করতেন, আধুনিক বিজ্ঞানের নতুন আবিষ্কারগুলি আসলে বেদান্তের প্রতিধ্বনিমাত্র। তাঁর মতে, হিন্দুধর্ম শুধু মূর্তিপূজা বা আচার-অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, বরং এতে আত্মা ও পরমাত্মার চরম সত্য নিহিত রয়েছে। তিনি বলেন, অন্যান্য ধর্ম যেখানে নির্দিষ্ট নিয়ম অনুসরণের ওপর গুরুত্ব দেয়, সেখানে হিন্দুধর্ম সত্যের বিভিন্ন দিককে গ্রহণ করে এবং সকল মতের সহাবস্থান নিশ্চিত করে।

ii. আত্মা ও পরমাত্মার সম্পর্ক: বিবেকানন্দ ব্যাখ্যা করেন, দেহ নশ্বর হলেও আত্মা অবিনশ্বর। আত্মা কোনো বস্তু থেকে সৃষ্টি হয়নি, এটি নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, অনাদি, অমর ও পরিপূর্ণ। তিনি বলেন, “দেহ ধ্বংস হয়, কিন্তু আত্মা ধ্বংস হয় না”। তাঁর মতে, অদ্বৈতবাদের মাধ্যমে ব্যক্তির আত্মউন্নয়ন ঘটতে পারে এবং আত্মসাধনার মাধ্যমে পরমাত্মার সঙ্গে ঐক্য স্থাপনই মানবজীবনের পরম লক্ষ্য।

iii. মানবসেবা ও কর্মযোগ: স্বামী বিবেকানন্দ কেবল ধর্মতত্ত্বের প্রচার করেননি, বরং ধর্মকে মানবসেবার সঙ্গে যুক্ত করেছেন। তিনি বলেন, “বনের বেদান্তকে ঘরে আনতে হবে”, অর্থাৎ শুধুমাত্র ত্যাগ ও সন্ন্যাসের মাধ্যমে নয়, বরং কর্মযোগের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণেই ধর্মের বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। তিনি পাশ্চাত্যের কর্মযোগ, অধ্যবসায় ও আত্মবিশ্বাসকে গ্রহণ করে তার সঙ্গে ভারতীয় আধ্যাত্মিকতা ও মানবতাবাদকে যুক্ত করতে বলেন।

iv. রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা ও সামাজিক সেবা: শ্রীশ্রীরামকৃষ্ণের আদর্শ অনুসরণ করে স্বামী বিবেকানন্দ ১৮৯৭ সালে বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এটি কেবল ধর্মচর্চার কেন্দ্র ছিল না, বরং শিক্ষা, চিকিৎসা, দীনদরিদ্রের সেবা ও সমাজকল্যাণমূলক কাজে নিবেদিত ছিল। তিনি বলেন, “জনসেবাই প্রকৃত ঈশ্বরসেবা”। তাই রামকৃষ্ণ মিশনের কার্যক্রমে দারিদ্র্য দূরীকরণ, নারীর উন্নয়ন, শিক্ষা প্রসার এবং স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উপসংহার: স্বামী বিবেকানন্দের ধর্মীয় আদর্শ কেবল আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা সমাজ সংস্কার, জাতীয়তাবাদ ও মানবসেবার এক অটুট ভিত্তি গড়ে তুলেছিল। তিনি বিশ্বাস করতেন, “Motion is the sign of life”, অর্থাৎ কর্মই জীবনের মূল চিহ্ন। তাই তিনি ব্যক্তি মোক্ষের চেয়ে সমষ্টির মুক্তিকেই প্রধান লক্ষ্য বলে মনে করতেন।
35. উনিশ শতকের বাংলার নবজাগরণের ত্রুটি বা সীমাবদ্ধতা এবং গুরুত্ব কী ছিল? অথবা, বাংলার নবজাগরণের অবদান ও সীমাবদ্ধতা কী ছিল?**** (V.V.I)
৩৬. বাংলার সমাজ জীবনে লালন ফকিরের অবদান কী? **
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের বাংলার সর্বধর্মসমন্বয়ের অন্যতম পথিকৃৎ ছিলেন লালন ফকির (১৭৭৪-১৮৯০ খ্রি.), যিনি লালন সাঁই নামেও পরিচিত। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক বাউল সাধক, যিনি ধর্ম, জাত, বর্ণ ও গোত্রের ঊর্ধ্বে উঠে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। তাঁর গানে অসাম্প্রদায়িকতা, মানবপ্রেম ও আধ্যাত্মিক চেতনার সুর প্রতিধ্বনিত হয়েছে। লালনের দর্শন কেবল বাংলার মাটিতে নয়, পুরো বিশ্বে সাম্য ও মানবতার বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

লালন ফকিরের জীবন ও দর্শন:

১. জন্ম ও শৈশব: লালন ফকিরের প্রকৃত জন্মস্থান নিয়ে এখনো মতভেদ রয়েছে। কেউ বলেন, তিনি যশোর জেলার ঝিনাইদহ মহকুমার হারিশপুর গ্রামে, আবার কেউ বলেন কুষ্টিয়া জেলার কুমারখালি থানার ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে একবার তীর্থভ্রমণে গিয়ে তিনি গভীর অসুস্থ হয়ে পড়েন। তখন মলম শাহ ও তাঁর স্ত্রী মতিজানের সেবায় তিনি সুস্থ হন। এরপর থেকেই তিনি বাউল মতাদর্শের প্রতি আকৃষ্ট হন এবং সাধনার পথ বেছে নেন।

২. ধর্ম ও সাম্যের বার্তা: লালনের ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্ক থাকলেও তিনি নিজে কখনো নিজেকে হিন্দু বা মুসলিম বলে পরিচয় দেননি। তাঁর মতে, ধর্ম মানুষের আত্মিক উন্নতির পথ মাত্র, জাত বা সম্প্রদায়ের পরিচয় নয়। তিনি গেয়েছেন—
"সব লোকে কয় লালন কি জাতি সংসারে,
লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে।"


তিনি সমাজে ধর্মীয় বৈষম্য দূর করতে চেয়েছিলেন এবং এক সম্প্রীতিপূর্ণ সমাজের স্বপ্ন দেখেছিলেন—
"এমন সমাজ কবে গো সৃজন হবে,
যেদিন হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান, জাতি গোত্র নাহি রবে।"


৩. বাউল গান ও দর্শন: লালন ছিলেন একজন প্রজ্ঞাবান সাধক, যিনি শিক্ষাদীক্ষা ছাড়াই হিন্দু ও ইসলাম ধর্ম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছিলেন। তিনি প্রায় ২ হাজারের বেশি বাউল গান রচনা করেন, যেখানে তিনি আধ্যাত্মিক চেতনা, মানবপ্রেম ও সহজিয়ার দর্শনের কথা বলেছেন।

তিনি মনে করতেন, প্রত্যেক মানুষের ভেতরে একজন ‘মনের মানুষ’ আছে, যার সঙ্গে মিলনই প্রকৃত মুক্তি। তিনি গেয়েছেন—
"মিলন হবে কত দিনে,
আমার মনের মানুষেরই সনে।"


৪. ঠাকুরবাড়ির সঙ্গে সম্পর্ক ও প্রভাব: লালনের দর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর গভীর প্রভাব ফেলেছিল। ঠাকুরবাড়ির অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন—
"লালন ফকির হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও জৈন ধর্মের সমন্বয় করে কী যেন একটা বলতে চেয়েছেন— আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত।"

তিনি লালনের বহু গান সংগ্রহ করেন এবং বিশ্ববাসীর কাছে তাঁর চিন্তাধারা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।

উপসংহার: লালন ফকির ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার অন্যতম পথপ্রদর্শক। তিনি ধর্ম, জাতি ও বর্ণের বিভেদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং মানুষের অন্তর্নিহিত সত্যকে খোঁজার শিক্ষা দিয়েছেন। তাঁর মৃত্যুর পরও হিন্দু বা মুসলিম কোনো ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি, যা তাঁর সর্বধর্মসমন্বয়ের দর্শনেরই প্রতিফলন। আজও লালনের গান ও আদর্শ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের জন্য প্রাসঙ্গিক এবং সর্বধর্মসমন্বয়ের এক জ্বলন্ত প্রতীক।
৩৭. বিজয়কৃষ্ণ গোস্বামী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। **
অথবা, ধর্মও সমাজ সংস্কারে বিজয়কৃষ্ণ গোস্বামীর ভূমিকা আলোচনা করো। *****(V.V.I)
উত্তর:-
ভূমিকা: উনিশ শতকের বাংলার ধর্ম ও সমাজজীবনে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী (১৮৪১–১৮৯৯ খ্রি.)। তিনি ছিলেন শ্রীচৈতন্যদেবের শিষ্য অদ্বৈতাচার্যের বংশধর, যার ফলে শৈশব থেকেই ধর্মের প্রতি তাঁর অনুরাগ ছিল প্রবল। যদিও তিনি প্রথমে ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হন, পরে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে বৈষ্ণবভক্তিতে নিমগ্ন হন। তাঁর জীবন ছিল সত্যানুসন্ধান, যোগসাধনা ও ধর্ম প্রচারের এক উজ্জ্বল উদাহরণ।

❑ বিজয়কৃষ্ণ গোস্বামীর জীবন ও ধর্মচিন্তা:

১. শৈশব ও শিক্ষাজীবন: বিজয়কৃষ্ণ গোস্বামীর জন্ম নদিয়ার শান্তিপুরে, একটি ধার্মিক গোস্বামী পরিবারে। শৈশব থেকেই তিনি ছিলেন গভীর ধর্মনিষ্ঠ। উপনয়ন অনুষ্ঠানের পর তাঁর আচরণ সকলকে মুগ্ধ করেছিল। তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন, যেখানে তিনি হিন্দু শাস্ত্রের গভীর জ্ঞান লাভ করেন।

২. ব্রাহ্মসমাজে যোগদান ও বিচ্ছেদ: প্রথাগত পূজা-পাঠের প্রতি আস্থা হারিয়ে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মধর্মের প্রতি আকৃষ্ট হন এবং ১৮৬০ খ্রিস্টাব্দে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন। তিনি উপবীত ত্যাগ করেন এবং ব্রাহ্মসমাজের একজন সক্রিয় প্রচারক ও আচার্যে পরিণত হন। তবে, ব্রাহ্মসমাজ তাঁর গভীর আধ্যাত্মিক সাধনার প্রতি সমর্থন দেখাতে পারেনি, ফলে তিনি এটি ত্যাগ করতে বাধ্য হন।

৩. শ্রীরামকৃষ্ণের সংস্পর্শ ও বৈষ্ণব ভক্তিতে মনোনিবেশ: শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে বিজয়কৃষ্ণ গোস্বামীর ধর্মজীবনে এক বৈপ্লবিক পরিবর্তন আসে। তিনি কীর্তনানন্দে মগ্ন হয়ে ওঠেন এবং যোগসাধনায় আত্মনিয়োগ করেন। তাঁর মতে, ভক্তি ও যোগসাধনার মাধ্যমে ঈশ্বরের সাথে একাত্ম হওয়া সম্ভব।

৪. হিন্দুধর্মে প্রত্যাবর্তন ও বৈষ্ণবধর্মের প্রচার: ব্রাহ্মসমাজ ত্যাগের পর তিনি আবার হিন্দুধর্ম ও বৈষ্ণবধর্ম গ্রহণ করেন। তিনি উপবীত পরিধান করেন এবং হরিনাম সংকীর্তন ও ভক্তিবাদ প্রচার করতে শুরু করেন। জীবনের শেষপর্যন্ত তিনি বৈষ্ণবধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন এবং অসংখ্য মানুষকে দীক্ষা দেন।

উপসংহার: বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন সত্যানুসন্ধানী, ধর্মপ্রাণ ও আধ্যাত্মিক এক মহান সাধক। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ব্রাহ্মধর্ম ও বৈষ্ণবধর্মের মধ্যে পার্থক্য অনুভব করেন এবং শেষ পর্যন্ত বৈষ্ণব ভক্তিতেই তৃপ্তি খুঁজে পান। তাঁর জীবন থেকে বোঝা যায়, সত্যের অনুসন্ধানে কোনো ধর্ম বা সম্প্রদায়ের গণ্ডিতে আবদ্ধ থাকা উচিত নয়, বরং ঈশ্বরপ্রাপ্তির পথই সর্বোচ্চ সত্য। বাংলার ধর্ম ও সমাজজীবনে তাঁর অবদান আজও স্মরণীয়।
Q. 1
শব্দকল্পদ্রুম' নামক সংস্কৃত অভিধানের রচয়িতা কে?
A
রাজা রাধাকান্ত দেব
B
হরপ্রসাদ শাস্ত্রী
C
রাজা রামমোহন রায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Click an option to check your answer
Q. 2
প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের দ্বন্দ্বের অবসান কীসের মাধ্যমে ঘটে?
A
উডের ডেসপ্যাচ
B
১৮১৩ সালের সনদ আইন
C
মেকলে মিনিট
D
হান্টার কমিশন
Click an option to check your answer
Q. 3
‘বিদ্যোৎসাহিনী সভা’ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
A
রাজা রামমোহন রায়
B
দীনবন্ধু মিত্র
C
কালীপ্রসন্ন সিংহ
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Click an option to check your answer
Q. 4
কে প্রথম এদেশে ডাক্তারি পাঠ্যক্রমের মধ্যে শবব্যবচ্ছেদ অন্তর্ভুক্ত করেন?
A
ডা. মহেন্দ্রলাল সরকার
B
ডা. হেনরি হ্যারি গুড়িভ
C
ডা. বিদ্যাসাগর মুখোপাধ্যায়
D
ডা. রাজেন্দ্রলাল দত্ত
Click an option to check your answer
Q. 5
বিধবাবিবাহ আইন কোন গভর্নর জেনারেলের আমলে পাস হয়?
A
লর্ড ক্যানিং
B
লর্ড ডালহৌসি
C
লর্ড কার্জন
D
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Click an option to check your answer
Q. 6
‘নীলদর্পণ’ নাটকটি কোন বিষয়ে রচিত?
A
ব্রাহ্মসমাজের আন্দোলন
B
নীলকরদের অত্যাচার
C
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ
D
বাংলার স্বাধীনতা সংগ্রাম
Click an option to check your answer
Q. 7
বিদ্যাসাগর কোন জেলায় কটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
A
৫০টি
B
২৫টি
C
৩৫টি
D
১৫টি
Click an option to check your answer
Q. 8
‘এশিয়াটিক সোসাইটি’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৮০০
B
১৭৭০
C
১৭৮৪
D
১৮১৩
Click an option to check your answer
Q. 9
কোন প্রতিষ্ঠানকে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ বলা হত?
A
বারাণসী সংস্কৃত কলেজ
B
ফোর্ট উইলিয়ম কলেজ
C
হিন্দু কলেজ
D
কলকাতা বিশ্ববিদ্যালয়
Click an option to check your answer
Q. 10
‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ গ্রন্থের রচয়িতা কে?
A
মাইকেল মধুসূদন দত্ত
B
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
Click an option to check your answer
Q. 11
"দক্ষিণ ভারতের বিদ্যাসাগর" কাকে বলা হয়?
A
কেশবচন্দ্র সেন
B
শিবনাথ শাস্ত্রী
C
আনন্দমোহন বসু
D
বীরেশলিঙ্গম পাণ্ডুলু
Click an option to check your answer
Q. 12
‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার অন্যতম সম্পাদক কে ছিলেন?
A
হরিশচন্দ্র মুখোপাধ্যায়
B
দীনবন্ধু মিত্র
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
মধুসূদন রায়
Click an option to check your answer
Q. 13
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা?
A
যদুনাথ বোস ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
মহেন্দ্রলাল সরকার ও রাজেন্দ্রলাল দত্ত
C
চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলী
D
ভোলানাথ বসু ও গোপালচন্দ্র শীল
Click an option to check your answer
Q. 14
কোন সমাজসংস্কারকের প্রচেষ্টায় সতীদাহপ্রথা রদ হয়?
A
কেশবচন্দ্র সেন
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
রাজা রামমোহন রায়
D
মহেন্দ্রলাল সরকার
Click an option to check your answer
Q. 15
প্রথম কোন আইনে ভারতীয় শিক্ষাখাতে ১ লক্ষ টাকা বরাদ্দের কথা বলা হয়?
A
১৮১৩ সালের সনদ আইন
B
১৭৭৩ সালের নিয়ামক আইন
C
১৮৫৩ সালের শিক্ষা আইন
D
১৮৩৫ সালের চার্টার আইন
Click an option to check your answer
Q. 16
‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা কোন ভাষায় প্রকাশিত হয়েছিল?
A
ফারসি
B
ইংরেজি
C
বাংলা
D
উর্দু
Click an option to check your answer
Q. 17
রেভারেন্ড জেমস লঙ কোন অপরাধে অভিযুক্ত হন?
A
ব্রিটিশদের সমালোচনা
B
সংবাদপত্রে বিদ্রোহী লেখা প্রকাশ
C
স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ
D
‘নীলদর্পণ’-এর ইংরেজি অনুবাদ প্রচার
Click an option to check your answer
Q. 18
কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
A
উইলিয়াম বেন্টিঙ্ক
B
লর্ড কার্নওয়ালিস
C
ওয়ারেন হেস্টিংস
D
লর্ড ক্যানিং
Click an option to check your answer
Q. 19
রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্মসমাজের নেতৃত্ব কে গ্রহণ করেন?
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
শিবনাথ শাস্ত্রী
C
দেবেন্দ্রনাথ ঠাকুর
D
কেশবচন্দ্র সেন
Click an option to check your answer
Q. 20
পাশ্চাত্য শিক্ষা সরকারি শিক্ষানীতিরূপে ঘোষণা করা হয় কত সালে?
A
১৮১৩
B
১৮৩৫
C
১৮৬১
D
১৮৫৪
Click an option to check your answer
Q. 21
‘বামাবোধিনী’ পত্রিকার উদ্দেশ্য কী ছিল?
A
কৃষির উন্নয়ন
B
রাজনীতির প্রচার
C
পুরুষ শিক্ষার প্রসার
D
স্ত্রীশিক্ষার প্রসার ও নারীজাতির উন্নয়ন
Click an option to check your answer
Q. 22
কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহপ্রথা নিবারণ আইন (১৮২৯) পাস হয়?
A
লর্ড ক্যানিং
B
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
C
লর্ড ডালহৌসি
D
লর্ড কার্নওয়ালিস
Click an option to check your answer
Q. 23
কেশবচন্দ্র সেনকে দেবেন্দ্রনাথ ঠাকুর কী উপাধি দেন?
A
মহর্ষি
B
সমাজসেবী
C
বিদ্যাসাগর
D
ব্রহ্মানন্দ
Click an option to check your answer
Q. 24
‘হিন্দু বালিকা বিদ্যালয়’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৮৫৪
B
১৮১৭
C
১৮৪৯
D
১৮৩৫
Click an option to check your answer
Q. 25
ক্যালকাটা স্কুল সোসাইটি' কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৮২০
B
১৮১৭
C
১৮২৫
D
১৮১৮
Click an option to check your answer
Q. 26
রাজা রামমোহন রায় কোন সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন?
A
১৮৪৫
B
১৮৫০
C
১৮৩০
D
১৮২৫
Click an option to check your answer
Q. 27
হিন্দু কলেজের বর্তমান নাম কী?
A
যাদবপুর বিশ্ববিদ্যালয়
B
কলকাতা বিশ্ববিদ্যালয়
C
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়
D
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
Click an option to check your answer
Q. 28
প্রথম কোন দুই বাঙালি ডাক্তার MRCS ডিগ্রি লাভ করেন?
A
বিধানচন্দ্র রায় ও রাজেন্দ্রলাল দত্ত
B
ভোলানাথ বসু ও গোপালচন্দ্র শীল
C
বিধানচন্দ্র রায় ও ভোলানাথ বসু
D
মহেন্দ্রলাল সরকার ও গোপালচন্দ্র শীল
Click an option to check your answer
Q. 29
ব্রাহ্মসভা' কে প্রতিষ্ঠা করেন?
A
হেনরি ডিরোজিও
B
কেশবচন্দ্র সেন
C
রাজা রামমোহন রায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Click an option to check your answer
Q. 30
বাংলার প্রথম মহিলা স্নাতক কারা?
A
কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু
B
সরোজিনী নাইডু ও রুকাইয়া সাখাওয়াত
C
প্রফুল্ল দেবী ও অবলা বসু
D
বিদ্যাসাগর ও বঙ্কিমচন্দ্র
Click an option to check your answer
Q. 31
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন'-এর একটি গুরুত্বপূর্ণ অবদান কী?
A
নারীদের শিক্ষাবঞ্চিত করা
B
ব্রিটিশ রাজ সমর্থন
C
হিন্দুধর্ম প্রচার
D
জাতিভেদ প্রথার বিরোধিতা
Click an option to check your answer
Q. 32
স্যার চার্লস উড কোন পদে আসীন ছিলেন?
A
গভর্নর জেনারেল
B
বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি
C
ভারতের ভাইসরয়
D
ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান
Click an option to check your answer
Q. 33
‘বামাবোধিনী’ পত্রিকার একজন বিশিষ্ট লেখিকা কে ছিলেন?
A
রোকেয়া সাখাওয়াত হোসেন
B
মানকুমারী বসু
C
সরোজিনী নাইডু
D
কাদম্বিনী গঙ্গোপাধ্যায়
Click an option to check your answer
Q. 34
কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম মুসলিম চিকিৎসকের নাম কী?
A
মহম্মদ ইউসুফ
B
সেলিমউদ্দিন আহমেদ
C
রহিম খান
D
আবদুল হক
Click an option to check your answer
Q. 35
‘মেকলে মিনিট’ কোন সালে প্রকাশিত হয়?
A
১৮৪২
B
১৮২৫
C
১৮১৩
D
১৮৩৫
Click an option to check your answer
Q. 36
‘হিন্দু বালিকা বিদ্যালয়’ কে প্রতিষ্ঠা করেন?
A
রাজা রামমোহন রায়
B
জন এলিয়ট ড্রিংকওয়াটার বেথুন
C
ডেভিড হেয়ার
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Click an option to check your answer
Q. 37
‘গোলদিঘির গোলামখানা’ কী?
A
বেথুন কলেজ
B
কলকাতা মেডিক্যাল কলেজ
C
প্রেসিডেন্সি কলেজ
D
কলকাতা বিশ্ববিদ্যালয়
Click an option to check your answer
Q. 38
কোন পত্রিকায় বিধবা বিবাহকে শাস্ত্রসম্মত বলে প্রবন্ধ প্রকাশিত হয়?
A
সমাচার দর্পণ
B
দ্য রিফর্মার
C
বঙ্গদর্শন
D
তত্ত্ববোধিনী পত্রিকা
Click an option to check your answer
Q. 39
ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন কে?
A
লর্ড ওয়েলেসলি
B
লর্ড ডালহৌসি
C
উইলিয়াম বেন্টিঙ্ক
D
ওয়ারেন হেস্টিংস
Click an option to check your answer
Q. 40
রাজা রামমোহন রায় কোন ধর্মীয় ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন?
A
ব্রাহ্মসমাজ
B
আর্য সমাজ
C
রামকৃষ্ণ মিশন
D
ইসকন
Click an option to check your answer
Q. 41
উনিশ শতকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কী ছিল?
A
সমাচার দর্পণ
B
সম্বাদ কৌমুদী
C
দিগদর্শন
D
হিন্দু প্যাট্রিয়ট
Click an option to check your answer
Q. 42
বিধবাবিবাহ প্রচলনের সমর্থনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থ রচনা করেন?
A
সতীদাহ প্রথার বিরুদ্ধে যুক্তি
B
সমাজসংস্কার বিষয়ক তত্ত্ব
C
নারীশিক্ষা ও সংস্কার
D
বিধবাবিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব
Click an option to check your answer
Q. 43
ক্যালকাটা মেডিক্যাল কলেজ' কোন গভর্নর জেনারেলের আমলে প্রতিষ্ঠিত হয়?
A
লর্ড ডালহৌসি
B
লর্ড কার্নওয়ালিস
C
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
D
লর্ড ক্যানিং
Click an option to check your answer
Q. 44
কত সালে ‘হিন্দু প্যাট্রিয়ট’ দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়?
A
১৯০০
B
১৯১২
C
১৮৯২
D
১৮৭৫
Click an option to check your answer
Q. 45
‘স্কুল বুক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
A
ডেভিড হেয়ার
B
বিদ্যাসাগর
C
রাজা রামমোহন রায়
D
উইলিয়াম বেন্টিঙ্ক
Click an option to check your answer
Q. 46
‘এশিয়াটিক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন?
A
ডেভিড হেয়ার
B
উইলিয়াম কেরি
C
হেনরি ভিভিয়ান ডিরোজিও
D
উইলিয়াম জোনস
Click an option to check your answer
Q. 47
ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ ও ইম্পেরিয়াল লাইব্রেরি কোন ব্রিটিশ গভর্নর জেনারেলের আমলে প্রতিষ্ঠিত হয়?
A
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
B
লর্ড কার্জন
C
লর্ড ক্যানিং
D
লর্ড ডালহৌসি
Click an option to check your answer
Q. 48
‘বামাবোধিনী’ পত্রিকা কবে প্রকাশিত হয়?
A
১৮৬৩
B
১৮৭০
C
১৮৫০
D
১৮৮৫
Click an option to check your answer
Q. 49
কত খ্রিস্টাব্দে “হিন্দু প্যাট্রিয়ট' সাপ্তাহিক পত্রিকার আবির্ভাব ঘটে?
A
১৮৫০
B
১৮৬০
C
১৮৫৩
D
১৮৪৫
Click an option to check your answer
Q. 50
অ্যাংলো-হিন্দু স্কুল' (১৮২২ খ্রি.) কে প্রতিষ্ঠা করেন?
A
ডেভিড হেয়ার
B
রাজা রামমোহন রায়
C
জনাথন ডানকান
D
বিদ্যাসাগর
Click an option to check your answer
Q. 51
‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয়?
A
উইলিয়াম কেরি, মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড
B
বিদ্যাসাগর, ডেভিড হেয়ার, রামমোহন রায়
C
ডিরোজিও, ওয়াডেল, রবার্টসন
D
হেনরি লুইস, উইলিয়াম কেরি, লর্ড ক্যানিং
Click an option to check your answer
Q. 52
বিধবাবিবাহ আইন কার্যকর হওয়ার পেছনে কোন সমাজসংস্কারকের অবদান সবচেয়ে বেশি?
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
দেবেন্দ্রনাথ ঠাকুর
C
রাজা রামমোহন রায়
D
কেশবচন্দ্র সেন
Click an option to check your answer
Q. 53
"সাধারণ ব্রাহ্মসমাজ" প্রতিষ্ঠার মূল ব্যক্তি কারা?
A
বিদ্যাসাগর ও দেবেন্দ্রনাথ ঠাকুর
B
গোপালকৃষ্ণ গোখলে ও মহেন্দ্রলাল সরকার
C
কেশবচন্দ্র সেন ও শিবনাথ শাস্ত্রী
D
আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী
Click an option to check your answer
Q. 54
কোন শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনকে ‘Magna Carta’ বলা হয়?
A
হান্টার কমিশন রিপোর্ট
B
স্যাডলার কমিশন রিপোর্ট
C
মেকলে মিনিট
D
উডের ডেসপ্যাচ
Click an option to check your answer
Q. 55
‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা কবে থেকে বাংলা ভাষায় প্রকাশিত হতে শুরু করে?
A
১৮৬০
B
১৮৫৬
C
১৮৭২
D
১৮৫০
Click an option to check your answer
Q. 56
বাংলার প্রথম মহিলা চিকিৎসকের নাম কী?
A
সরোজিনী নাইডু
B
চন্দ্রমুখী বসু
C
অবলা বসু
D
কাদম্বিনী গাঙ্গুলী
Click an option to check your answer
Q. 57
‘কস্যচিৎ পথিকস্য’ বা ‘কেনচিৎ পথিকেন’ ছদ্মনামটি কে ব্যবহার করতেন?
A
কালীপ্রসন্ন সিংহ
B
দীনবন্ধু মিত্র
C
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Click an option to check your answer
Q. 58
"আদি ব্রাহ্মসমাজ"-এর প্রধান নেতা কে ছিলেন?
A
শিবনাথ শাস্ত্রী
B
গোপালকৃষ্ণ গোখলে
C
কেশবচন্দ্র সেন
D
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
Click an option to check your answer
Q. 59
‘সংস্কৃত কলেজ’ কোন গভর্নর জেনারেলের আমলে প্রতিষ্ঠিত হয়?
A
লর্ড আমহার্স্ট
B
লর্ড ডালহৌসি
C
লর্ড কার্নওয়ালিস
D
লর্ড বেন্টিঙ্ক
Click an option to check your answer
Q. 60
উডের নির্দেশনামা কত সালে পেশ করা হয়?
A
১৮৩৫
B
১৮৬১
C
১৮৫৪
D
১৮১৩
Click an option to check your answer
Q. 61
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িকপত্রের নাম কী?
A
বামাবোধিনী
B
দিগদর্শন
C
সম্বাদ কৌমুদী
D
সমাচার দর্পণ
Click an option to check your answer
Q. 62
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত দুজন নোবেলজয়ী ভারতীয় কারা?
A
সত্যেন্দ্রনাথ বসু ও চন্দ্রশেখর ভেঙ্কট রামন
B
রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেন
C
জগদীশচন্দ্র বসু ও হোমি ভাবা
D
সুভাষচন্দ্র বসু ও সত্যজিৎ রায়
Click an option to check your answer
Q. 63
আত্মীয় সভা' কে প্রতিষ্ঠা করেন?
A
মাইকেল মধুসূদন দত্ত
B
রাজা রামমোহন রায়
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বিদ্যাসাগর
Click an option to check your answer
Q. 64
ভারতের প্রথম বালিকা বিদ্যালয়ের নাম কী?
A
হেয়ার স্কুল
B
বেথুন স্কুল
C
নেটিভ ফিমেল স্কুল
D
স্কটিশ চার্চ স্কুল
Click an option to check your answer
Q. 65
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' কে প্রতিষ্ঠা করেন?
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
C
কেশবচন্দ্র সেন
D
রাজা রামমোহন রায়
Click an option to check your answer
Q. 66
ক্যালকাটা স্কুল সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?
A
উইলিয়াম কেরি
B
ডেভিড হেয়ার
C
আলেকজান্ডার ডাফ
D
জনাথন ডানকান
Click an option to check your answer
Q. 67
‘জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন’ কোন গভর্নর জেনারেলের আমলে গঠিত হয়?
A
লর্ড ডালহৌসি
B
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
C
লর্ড আমহার্স্ট
D
লর্ড ক্যানিং
Click an option to check your answer
Q. 68
‘বামা’ শব্দের অর্থ কী?
A
সংস্কৃতি
B
নারী
C
শিক্ষা
D
সমাজ
Click an option to check your answer
Q. 69
মহারাষ্ট্রে "Widow Marriage Association" কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৮৮৩
B
১৮৯১
C
১৮৭৫
D
১৮৬৬
Click an option to check your answer
Q. 70
‘হুতোম প্যাঁচার নক্শা’ বইটি কোন বিষয়ে লেখা?
A
কৃষি ব্যবস্থার উন্নতি
B
ভারতের স্বাধীনতা সংগ্রাম
C
নারীশিক্ষার প্রসার
D
কলকাতার সামাজিক জীবন
Click an option to check your answer
Q. 71
"নববিধান ব্রাহ্মসমাজ" কোন সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৮৮০
B
১৮৭৫
C
১৮৯০
D
১৮৮৫
Click an option to check your answer
Q. 72
‘নীলদর্পণ’ নাটক কোন বিদেশি সাহিত্যকর্মের সঙ্গে তুলনা করা হয়?
A
আঙ্কল টমস কেবিন
B
ম্যাকবেথ
C
ওথেলো
D
কিং লিয়ার
Click an option to check your answer
Q. 73
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন?
A
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
B
ব্রাহ্মসমাজের নেতা
C
ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা
D
হিন্দু কলেজের শিক্ষক ও নব্যবঙ্গ গোষ্ঠীর নেতা
Click an option to check your answer
Q. 74
রবীন্দ্রনাথ ঠাকুর কাকে "বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী" বলেছেন?
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
মাইকেল মধুসূদন দত্ত
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Click an option to check your answer
Q. 75
বাংলায় স্কটিশ মিশনের প্রতিষ্ঠাতা কে?
A
জনাথন ডানকান
B
আলেকজান্ডার ডাফ
C
উইলিয়াম কেরি
D
ডেভিড হেয়ার
Click an option to check your answer
Q. 76
‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
কালীপ্রসন্ন সিংহ
C
দীনবন্ধু মিত্র
D
হরিনাথ মজুমদার (কাঙাল হরিনাথ)
Click an option to check your answer
Q. 77
প্রাচ্যশিক্ষার অন্যতম সমর্থকের নাম কী?
A
এইচ টিপ্রিন্সেপ
B
ডেভিড হেয়ার
C
হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও
D
উইলিয়াম কেরি
Click an option to check your answer
Q. 78
সাধারণ ব্রাহ্মসমাজ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৮৮৫
B
১৮৬৬
C
১৮৫৭
D
১৮৭৮
Click an option to check your answer
Q. 79
‘জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন’ কে প্রতিষ্ঠা করেন?
A
বিদ্যাসাগর
B
হেনরি ভিভিয়ান ডিরোজিও
C
ডেভিড হেয়ার
D
আলেকজান্ডার ডাফ
Click an option to check your answer
Q. 80
বিদ্যাসাগর কোথায় ‘ভগবতী বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন?
A
হুগলি
B
বর্ধমান
C
কলকাতা
D
বীরসিংহ
Click an option to check your answer
Q. 81
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (Vice Chancellor) কে ছিলেন?
A
ভোলানাথ বসু
B
রাজা রাধাকান্ত দেব
C
স্যার জেমস উইলিয়াম কোলভিল
D
গুরুদাস বন্দ্যোপাধ্যায়
Click an option to check your answer
Q. 82
ফারসি ভাষায় লেখা "তুহাত-উল-মুয়াহিদ্দিন" গ্রন্থের রচয়িতা কে?
A
বিদ্যাসাগর
B
মহার্শি দেবেন্দ্রনাথ ঠাকুর
C
কেশবচন্দ্র সেন
D
রাজা রামমোহন রায়
Click an option to check your answer
Q. 83
‘বামাবোধিনী’ পত্রিকার প্রচার বন্ধ হয় কত খ্রিস্টাব্দে?
A
১৯২৫
B
১৯১৫
C
১৯৩০
D
১৯২৩
Click an option to check your answer
Q. 84
‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার প্রথম মালিক কে ছিলেন?
A
কালীপ্রসন্ন সিংহ
B
দীনবন্ধু মিত্র
C
হরিশচন্দ্র মুখোপাধ্যায়
D
মধুসূদন রায়
Click an option to check your answer
Q. 85
‘হুতোম প্যাঁচার নক্শা’ বইটি কে লিখেছিলেন?
A
দীনবন্ধু মিত্র
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
কালীপ্রসন্ন সিংহ
Click an option to check your answer
Q. 86
ব্রাহ্মসমাজে প্রথম বিভাজন কবে হয়?
A
১৮৬৬
B
১৮৫৭
C
১৮৮০
D
১৮৭৮
Click an option to check your answer
Q. 87
‘নীলদর্পণ’ নাটক কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন?
A
দীনবন্ধু মিত্র
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
কালীপ্রসন্ন সিংহ
D
মাইকেল মধুসূদন দত্ত
Click an option to check your answer
Q. 88
MRCS-এর পুরো অর্থ কী?
A
Member of the Royal College of Surgeons
B
Medical Research Council of Scotland
C
Medical Registration and Certification System
D
Master of Royal College of Sciences
Click an option to check your answer
Q. 89
ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
A
মাদ্রাজ বিশ্ববিদ্যালয়
B
বোম্বাই বিশ্ববিদ্যালয়
C
দিল্লি বিশ্ববিদ্যালয়
D
কলকাতা বিশ্ববিদ্যালয়
Click an option to check your answer
Q. 90
কলকাতায় ‘সংস্কৃত কলেজ’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
A
১৮৩৫
B
১৮১৮
C
১৮২৪
D
১৮৩০
Click an option to check your answer
Q. 91
‘পটলডাঙা অ্যাকাডেমি’-র বর্তমান নাম কী?
A
বিদ্যাসাগর কলেজ
B
প্রেসিডেন্সি কলেজ
C
হিন্দু স্কুল
D
হেয়ার স্কুল
Click an option to check your answer
Q. 92
ব্রাহ্মসভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল?
A
একেশ্বরবাদ প্রচার
B
জাতিভেদ প্রথার সমর্থন
C
মূর্তিপূজা প্রচলন
D
বিধবা বিবাহ প্রচলন
Click an option to check your answer
Q. 93
‘জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন’ বর্তমানে কোন নামে পরিচিত?
A
প্রেসিডেন্সি কলেজ
B
বেথুন কলেজ
C
স্কটিশ চার্চ কলেজ
D
হেয়ার স্কুল
Click an option to check your answer
Q. 94
বোম্বাইতে ‘Board of Education’ কত সালে গঠিত হয়?
A
১৮১৮
B
১৮৩৫
C
১৮৪০
D
১৮৫৪
Click an option to check your answer
Q. 95
‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৮১৭
B
১৮৩৫
C
১৮২৫
D
১৮০০
Click an option to check your answer
Q. 96
কলকাতা মেডিক্যাল কলেজ অন্য কী নামে পরিচিত ছিল?
A
চ্যারিটি হাসপাতাল
B
জ্বর হাসপাতাল
C
প্রেসিডেন্সি হাসপাতাল
D
মেডিক্যাল স্কুল
Click an option to check your answer
Q. 97
স্ত্রীশিক্ষা সম্মিলনী' কে প্রতিষ্ঠা করেন?
A
রাজা রামমোহন রায়
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
ডেভিড হেয়ার
D
উইলিয়াম কেরি
Click an option to check your answer
Q. 98
হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে?
A
১৮১৭
B
১৮৫৫
C
১৮০০
D
১৮৩৫
Click an option to check your answer
Q. 99
"ইন্ডিয়ান মিরর" পত্রিকার প্রকাশক কে ছিলেন?
A
কেশবচন্দ্র সেন
B
রাজা রামমোহন রায়
C
বিদ্যাসাগর
D
দেবেন্দ্রনাথ ঠাকুর
Click an option to check your answer
Q. 100
নব্যবঙ্গ' গোষ্ঠীর দুটি গুরুত্বপূর্ণ পত্রিকার নাম কী?
A
ভারত মিত্র ও সমাচার দর্পণ
B
উন এনকোয়ারার ও জ্ঞানান্বেষণ
C
সংবাদ প্রভাকর ও তত্ত্ববোধিনী
D
যুগান্তর ও সন্দেশ
Click an option to check your answer
Q. 101
ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম কী?
A
প্রেসিডেন্সি কলেজ
B
বেথুন কলেজ
C
স্কটিশ চার্চ কলেজ
D
কলকাতা বিশ্ববিদ্যালয়
Click an option to check your answer
Q. 102
ব্রাহ্মসমাজ' কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৮২৮
B
১৮৭০
C
১৮৩০
D
১৮৫৩
Click an option to check your answer
Q. 103
রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ‘বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী’ বলে অভিহিত করেন?
A
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
রাজা রামমোহন রায়
D
মাইকেল মধুসূদন দত্ত
Click an option to check your answer
Q. 104
দীনবন্ধু মিত্রের সর্বাধিক জনপ্রিয় সাহিত্যকীর্তি কোনটি?
A
সধবার একাদশী
B
নীলদর্পণ
C
বিয়ে পাগলা বুড়ো
D
কমলে কামিনী
Click an option to check your answer
Q. 105
‘বিদ্যাবণিক’ উপাধিটি কাকে দেওয়া হয়?
A
হেনরি ডিরোজিও
B
রাজা রামমোহন রায়
C
ডেভিড হেয়ার
D
বিদ্যাসাগর
Click an option to check your answer
Q. 106
‘গ্রামবার্তা প্রকাশিকা’ কত সালে প্রকাশিত হয়েছিল?
A
১৮৮৫
B
১৮৫০
C
১৮৭০
D
১৮৬৩
Click an option to check your answer
Q. 107
কত সালে হিন্দু কলেজ ‘প্রেসিডেন্সি কলেজ’ নামে পরিচিতি লাভ করে?
A
১৮৪৫
B
১৮৬১
C
১৮৫৫
D
১৮৩৫
Click an option to check your answer
Q. 108
কলকাতা বিশ্ববিদ্যালয় কার সুপারিশে প্রতিষ্ঠিত হয়?
A
লর্ড ডালহৌসি
B
হেনরি ভিভিয়ান ডিরোজিও
C
চার্লস উড
D
উইলিয়াম জোন্স
Click an option to check your answer
Q. 109
"ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ" প্রতিষ্ঠার কৃতিত্ব কাকে দেওয়া হয়?
A
রাজা রামমোহন রায়
B
কেশবচন্দ্র সেন
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
মহেন্দ্রলাল সরকার
Click an option to check your answer
Q. 110
‘শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন’ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৮১৭
B
১৮০০
C
১৮২০
D
১৭৯৯
Click an option to check your answer
Q. 111
সঙ্গত সভা' কে প্রতিষ্ঠা করেন?
A
দেবেন্দ্রনাথ ঠাকুর
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
কেশবচন্দ্র সেন
D
রাজা রামমোহন রায়
Click an option to check your answer
Q. 112
প্রথমে কোন ভাষায় প্রকাশিত হয়েছিল ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকা?
A
ফারসি
B
ইংরেজি
C
বাংলা
D
উর্দু
Click an option to check your answer
Q. 113
কোন গভর্নর জেনারেল পাশ্চাত্য শিক্ষাকে সরকারি শিক্ষানীতিরূপে ঘোষণা করেন?
A
লর্ড ডালহৌসি
B
লর্ড ক্যানিং
C
লর্ড লিটন
D
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
Click an option to check your answer
Q. 114
‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকায় কারা শোষণের শিকার হয়েছিল?
A
নীলকররা
B
ব্রিটিশ সরকার
C
ব্যবসায়ীরা
D
জমিদাররা
Click an option to check your answer
Q. 115
‘স্কুল বুক সোসাইটি’-এর দুটি প্রধান উদ্যোগ কী ছিল?
A
ইংরেজি প্রচলন, সংস্কৃত শিক্ষা
B
সরকার পরিচালিত বিদ্যালয় স্থাপন, আরবি শিক্ষা প্রসার
C
ভালো পাঠ্যবই রচনা, সস্তায় বই বিতরণ
D
শিক্ষা আইন প্রণয়ন, ইংরেজি শিক্ষা প্রসার
Click an option to check your answer
Q. 116
‘হুতোম প্যাঁচার নক্শা’ বইটি কত সালে প্রকাশিত হয়?
A
১৮৫৬
B
১৮৬১
C
১৮৮৫
D
১৮৭০
Click an option to check your answer
Q. 117
‘সম্বাদ কৌমুদী' (১৮২১ খ্রি.)-র সম্পাদনা কে শুরু করেন?
A
দীনবন্ধু মিত্র
B
কেশবচন্দ্র সেন
C
রাজা রামমোহন রায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Click an option to check your answer
Q. 118
এশিয়ার প্রথম ডি.লিট প্রাপক কে?
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
বেণিমাধব বড়ুয়া
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
অমর্ত্য সেন
Click an option to check your answer
Q. 119
‘বিশপস কলেজ’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
A
১৮৩৫
B
১৮১৩
C
১৮২০
D
১৭৯১
Click an option to check your answer
Q. 120
‘কাউন্সিল অফ এডুকেশন’ কত সালে গঠিত হয়?
A
১৮৪২
B
১৮৫৭
C
১৮১৩
D
১৮২৫
Click an option to check your answer
Q. 121
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর কে ছিলেন?
A
লর্ড ক্যানিং
B
লর্ড আমহার্স্ট
C
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
D
লর্ড ডালহৌসি
Click an option to check your answer
Q. 122
আধুনিক ভারতের জনক' বা 'ভারতের প্রথম আধুনিক মানুষ' কাকে বলা হয়?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বিবেকানন্দ
C
রাজা রামমোহন রায়
D
মহাত্মা গান্ধী
Click an option to check your answer
Q. 123
হাজি মহম্মদ মহসিন কে ছিলেন?
A
একজন সাহিত্যিক
B
একজন দানশীল সমাজসেবক
C
ব্রাহ্মসমাজের নেতা
D
মুসলিম লীগের প্রতিষ্ঠাতা
Click an option to check your answer
Q. 124
"আদি ব্রাহ্মসমাজ" ও "ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ" কোন সালে বিভক্ত হয়?
A
১৮৬০
B
১৮৮৫
C
১৮৬৬
D
১৮৭২
Click an option to check your answer
Q. 125
ক্যালকাটা মেডিক্যাল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
১৮২৫
B
১৮৩০
C
১৮৩৫
D
১৮৪০
Click an option to check your answer
Q. 126
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
A
গুরুদাস বন্দ্যোপাধ্যায়
B
রাজা রামমোহন রায়
C
মহেন্দ্রলাল সরকার
D
বিদ্যাসাগর
Click an option to check your answer
Q. 127
জোনাথন ডানকান কোন বছর বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন?
A
১৭৮১
B
১৮১৩
C
১৭৯১
D
১৮০১
Click an option to check your answer
Q. 128
কোন গভর্নর জেনারেলের শাসনামলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
A
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
B
লর্ড কার্জন
C
লর্ড ডালহৌসি
D
লর্ড ক্যানিং
Click an option to check your answer