অভিব্যক্তি ও অভিযোজন

Updated for Madhyamik 2027
Board Exam Preparation
146+ Practice Questions
79+ Study Notes
73 min read
146 MCQs79 Notes
Share:

Key Topics & Concepts

1.জৈব বিবর্তন (Evolution)

  • জীবাশ্ম (Fossils): আর্কিওপটেরিক্স (Archaeopteryx পাখি + সরীসৃপের মধ্যবর্তী), ট্রাইলোবাইট, ডাইনোসর হাড়
  • সমসংস্থ অঙ্গ (Homologous): একই উৎপত্তি, ভিন্ন কাজ - মানুষের হাত, তিমির ফ্লিপার, বাদুড়ের ডানা, ঘোড়ার পা (পঞ্চাঙ্গুলি পূর্বপুরুষ)
  • সমবৃত্তীয় অঙ্গ (Analogous): ভিন্ন উৎপত্তি, একই কাজ - পাখি ডানা vs প্রজাপতি ডানা, মাছের পাখনা vs তিমির ফ্লিপার
  • নিষ্ক্রিয় অঙ্গ (Vestigial): মানুষে অ্যাপেনডিক্স, কক্সিস (লেজের হাড়), কানের পেশি, wisdom teeth - বিবর্তনের প্রমাণ
  • ভ্রূণবিদ্যা প্রমাণ: সব মেরুদণ্ডী ভ্রূণে গিল স্লিট (gill slits), লেজ - সাধারণ পূর্বপুরুষ নির্দেশক

2.ডারউইনের প্রাকৃতিক নির্বাচন (Darwin's Natural Selection)

  • অতি-উৎপাদন: জীব সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি (2→4→8→16...), খাদ্য পাটীগণিত হারে (1→2→3→4...) - মাল্থাস তত্ত্ব
  • অস্তিত্বের সংগ্রাম: খাদ্য, বাসস্থান, সঙ্গীর জন্য প্রতিযোগিতা - আন্তঃপ্রজাতি + আন্তঃপ্রজাতি + পরিবেশ
  • প্রকরণ (Variation): একই প্রজাতিতে উচ্চতা, রঙ, শক্তি পার্থক্য - বিবর্তনের কাঁচামাল, জিনগত মিউটেশন
  • যোগ্যতমের উদবর্তন (Survival of fittest): অভিযোজিত বৈশিষ্ট্য টিকে থাকে, প্রজনন করে, অযোগ্য বিলুপ্ত - জিরাফের লম্বা গলা
  • প্রাকৃতিক নির্বাচন: পরিবেশ নির্বাচন করে কোন বৈশিষ্ট্য টিকবে - কৃত্রিম নির্বাচন (কবুতর, কুকুর প্রজনন) vs প্রাকৃতিক

3.অভিযোজন (Adaptation) - বিভিন্ন পরিবেশে

  • মরুভূমি অভিযোজন: ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর (জল সংরক্ষণ), গভীর মূল, উটের কুঁজে চর্বি, রাতে সক্রিয়
  • জলজ অভিযোজন: মাছের শূন্যগহ্বর (swim bladder), পাখনা (fins), পদ্মের বায়ুকোষ (aerenchyma), মাকড়সা পা (পদ্মপাতা)
  • পর্বতীয় অভিযোজন: ইয়াকের ঘন পশম, উচ্চ হিমোগ্লোবিন (কম অক্সিজেন), ছোট কান-লেজ (তাপ সংরক্ষণ)
  • ছদ্মবেশ (Camouflage): গিরগিটির রঙ পরিবর্তন, লতাপাতা পোকা (stick insect), সমুদ্র ঘোড়া (sea horse)
  • সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষ: সবচেয়ে বড় অভিযোজন - ক্লোরোফিল, স্টোমাটা, পাতার প্রশস্ততা (আলো শোষণ)

4.স্মরণীয় বিষয়

  • সমসংস্থ vs সমবৃত্তীয়: সমসংস্থ (common origin ভিন্ন কাজ), সমবৃত্তীয় (different origin একই কাজ) - convergent evolution
  • ডারউইন উদাহরণ: গ্যালাপাগোস দ্বীপের ফিঞ্চ পাখি (13 প্রজাতি ঠোঁট পার্থক্য), জিরাফের গলা (লামার্ক vs ডারউইন ব্যাখ্যা)
  • জীবাশ্ম স্তরবিন্যাস: পুরাতন স্তরে সরল জীব (ট্রাইলোবাইট), নতুন স্তরে জটিল (স্তন্যপায়ী) - ভূতাত্ত্বিক কাল
  • লামার্ক তত্ত্ব ভুল: ব্যবহার-অব্যবহার (জিরাফ গলা টানে), অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রমিক (ভুল) - ডারউইন সঠিক (প্রকরণ+নির্বাচন)
  • আধুনিক সংশ্লেষণ তত্ত্ব: ডারউইন + মেন্ডেল জিনতত্ত্ব + DNA মিউটেশন = নব্য-ডারউইনবাদ (Neo-Darwinism)

Study Notes

অভিব্যক্তি ও অভিযোজন
প্রশ্নমান - ১
1. ক্যাকটাস কী ধরনের উদ্ভিদ?
Ans :- জাঙ্গল উদ্ভিদ।

2. ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় কেন?
Ans :- বাষ্পমোচনের হার কমানোর জন্য।

3. অভিব্যক্তির জনক কে?
Ans :- চার্লস রবার্ট ডারউইন।

4. প্রথম প্রাণ কোথায় সৃষ্টি হয়েছিল?
Ans :- জলে (সমুদ্রে)।

5. দুটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্যযুক্ত প্রাণীকে কী বলে?
Ans :- সংযোগরক্ষাকারী প্রাণী।

6. ক্যাকটাসের কাঁটাগুলি কী ধরনের অঙ্গ?
Ans :- রূপান্তরিত পাতা।

7. বিবর্তনের ফলে কার্যহীন অঙ্গকে কী বলে?
Ans :- লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গ।

8. বন্য শিম্পাঞ্জিদের আচরণ নিয়ে গবেষণা করেন কোন বিজ্ঞানী?
Ans :- জেন গুডাল।

9. পায়রার ফুসফুসের সঙ্গে কতটি বায়ুথলি থাকে?
Ans :- ৯টি।

10. পায়রার কতটি যুগ্ম এবং একক বায়ুথলি থাকে?
Ans :- ৪টি যুগ্ম এবং ১টি একক।
11. জীবের উৎপত্তিস্থল পরিবেশের অভিযোজনকে কী বলে?
Ans :- মুখ্য অভিযোজন।

12. কোন উদ্ভিদে শ্বাসমূল বা নিউম্যাটোফোর থাকে?
Ans :- সুন্দরী, গরান।

13. একটি মুখ্য জলজ অভিযোজনকারী প্রাণীর নাম কী?
Ans :- মাছ।

14. একটি গৌণ জলজ অভিযোজনকারী প্রাণীর নাম কী?
Ans :- তিমি।

15. পাতার কাঁটায় রূপান্তর কী ধরনের অভিযোজন?
Ans :- অঙ্গসংস্থানগত অভিযোজন।

16. কোন গাছে পর্ণকাণ্ড দেখা যায়?
Ans :- ফণীমনসা (ক্যাকটাস)।

17. ক্যাকটাসে পাতার সংখ্যা হ্রাস পাওয়া কী ধরনের অভিযোজন?
Ans :- অঙ্গসংস্থানগত অভিযোজন।

18. ক্যাকটাসের কোন অংশ সালোকসংশ্লেষ ঘটায়?
Ans :- সবুজ ও চ্যাপ্টা কাণ্ড।

19. ক্যাকটাসের কোন অংশ জল শোষণের জন্য বেশি বিস্তৃত?
Ans :- মূল।

20. কোন মাছের পটকা নেই?
Ans :- হাঙর।
21. ডারউইন যে দ্বীপে ফিঞ্চ ও অন্যান্য পাখি পর্যবেক্ষণ করেন, তার নাম কী?
Ans :- গ্যালাপাগোস।

22. জড়বস্তু থেকে জীব সৃষ্টির মতবাদকে কী বলে?
Ans :- অজীবজনি বা অ্যাবায়োজেনেসিস।

23. উটপাখির লুপ্তপ্রায় অঙ্গটির নাম কী?
Ans :- ডানা।

24. পৃথিবীর আনুমানিক বয়স কত?
Ans :- 460 কোটি বছর।

25. জীবনের আবির্ভাব কত বছর আগে হয়েছিল?
Ans :- 370 কোটি বছর আগে।

26. তিমির ফ্লিপার কোন অঙ্গের উদাহরণ?
Ans :- সমসংস্থ অঙ্গ।

27. পতঙ্গ ও পাখির ডানা কী অঙ্গ?
Ans :- সমবৃত্তীয় অঙ্গ।

28. কোন সরীসৃপের হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠযুক্ত?
Ans :- কুমির।

29. ভেনাস হৃৎপিণ্ড কাদের মধ্যে দেখা যায়?
Ans :- মাছেদের।

30. আদি শিলায় প্রস্তরীভূত জীবদেহকে কী বলে?
Ans :- জীবাশ্ম।
31. আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কী?
Ans :- ইকুয়াস ফেরাস ক্যাবেলাস (Equus ferus cabellus)।

32. একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ কী?
Ans :- রাজকাকড়া (লিমিউলাস)।

33. একটি মেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের উদাহরণ কী?
Ans :- স্ফেনোডন।

34. আরকিওপটেরিক্স কী?
Ans :- সরীসৃপ ও পক্ষীর সংযোগকারী জীব।

35. পরিব্যক্তিবাদের প্রবক্তা কে?
Ans :- হুগো দ্য ভ্রিস।

36. কোয়াসারভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে তাকে কী বলে?
Ans :- প্রোটোসেল।

37. স্তন্যপায়ী প্রাণীর ফুলকাথলি ও ফুলকা খাঁজ কী রূপ নেয়?
Ans :- থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস প্রভৃতি গ্রন্থিরূপে।

38. অভিব্যক্তির একটি কারণ কী?
Ans :- মিউটেশন বা পরিব্যক্তি।

39. ল্যামার্কবাদের একজন সমালোচকের নাম কী?
Ans :- ওয়াইসম্যান।

40. বায়োজেনেটিক সূত্রের অপর নাম কী?
Ans :- রিক্যাপিচুলেশন থিওরি।
41. ‘ব্যবহার ও অব্যবহার' মতবাদটি কার?
Ans :- জ্যাঁ ব্যাপ্তিস্ত ল্যামার্ক।

42. অর্জিত গুণের বংশানুসরণ মতবাদ কার?
Ans :- জ্যাঁ ব্যাপ্তিস্ত ল্যামার্ক।

43. ওয়াইসম্যান কোন তত্ত্ব প্রকাশ করেন?
Ans :- জার্মপ্লাজম তত্ত্ব।

44. খাদ্য ও আশ্রয়ের জন্য প্রজাতির মধ্যে যে সংগ্রাম দেখা যায়, তাকে কী বলে?
Ans :- আন্তঃপ্রজাতি সংগ্রাম

45. ঘোড়ার কোন আঙুল ক্ষুরে রূপান্তরিত হয়েছে?
Ans :- তৃতীয় আঙুল

46. ডারউইন রচিত পুস্তকের নাম কী?
Ans :- On the Origin of Species by Means of Natural Selection

47. যোগ্যতমের উদ্‌বর্তন মতবাদটির প্রথম প্রস্তাব দেন কে?
Ans :- হারবার্ট স্পেনসার

48. উইঢিপি থেকে কাঠি দিয়ে উইপোকা বের করে খায় কোন প্রাণী?
Ans :- শিম্পাঞ্জি

49. কোন বন্যপ্রাণী পরজীবী দ্বারা আক্রান্ত হলে ওষধি গাছের পাতা খায়?
Ans :- শিম্পাঞ্জি

50. ভিন্ন পরিবেশে অভিযোজনকে কী বলে?
Ans :- গৌণ অভিযোজন
51. মিলার ও উরের পরীক্ষায় উপজাত পদার্থ কী পাওয়া যায়?
Ans :- অ্যামিনো অ্যাসিড

52. নিওল্যামার্কিজম প্রবর্তনকারী একজন বিজ্ঞানীর নাম কী?
Ans :- হারবার্ট স্পেনসার

53. নয়া ডারউইনবাদ প্রবর্তনকারী একজন বিজ্ঞানীর নাম কী?
Ans :- ডাবঝানস্কি

54. একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের নাম কী?
Ans :- গিংকগো বাইলোবা

55. ‘ব্যক্তিজনি জাতিজনির পুনরাবৃত্তি ঘটায়’—এই মতবাদের প্রবক্তা কে?
Ans :- বিজ্ঞানী হেকেল

56. 'প্রাকৃতিক নির্বাচন' কার মতবাদ?
Ans :- চার্লস ডারউইন

57. ল্যামার্ক তার মতবাদ কোন বইয়ে লিপিবদ্ধ করেন?
Ans :- ফিলোজফিক জুলজিক

58. ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ীর নাম কী?
Ans :- প্লাটিপাস

59. ঘোড়ার প্রাচীনতম আদিপুরুষের জীবাশ্মের নাম কী?
Ans :- ইওহিপ্পাস

60. ইওহিপ্পাসের উচ্চতা কত ছিল?
Ans :- ১১ ইঞ্চি
61. ইওহিপ্পাসের সামনের পায়ে এবং পেছনের পায়ে কতটি আঙুল ছিল?
Ans :- সামনের পায়ে ৪টি এবং পেছনের পায়ে ৩টি

62. ডারউইনের মতে জীবের সংখ্যা কীভাবে বৃদ্ধি পায়?
Ans :- জ্যামিতিক হারে

63. ডারউইনের 'অন দ্য অরিজিন অফ স্পিসিস' বইটির অপর নাম কী?
Ans :- দ্য প্রিজার্ভেশন অফ ফেবার্ড রেসেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ

64. যে জীবাশ্ম পর্যবেক্ষণের জন্য অণুবীক্ষণ যন্ত্র লাগে, তাকে কী বলে?
Ans :- মাইক্রোফসিল

65. উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ কী কী?
Ans :- ভূনিম্নস্থ কাণ্ডের শঙ্কপত্র ও কালকাসুন্দার বন্ধ্যা পুংকেশর

66. প্রথম নিউক্লিক অ্যাসিড কোন প্রকারের ছিল?
Ans :- RNA

67. আদি পৃথিবীতে কার্বন কীরূপে ছিল?
Ans :- বিজারিতরূপে বিভিন্ন হাইড্রোকার্বন যৌগ

68. আদি পৃথিবীতে কার্বন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়েছিল?
Ans :- মিথেন, অ্যাসিটিলিন, ইথিলিন

69. সরল জীব থেকে জটিল জীব সৃষ্টিকে কী বলে?
Ans :- জৈব বিবর্তন

70. ব্যক্তবীজী ও গুপ্তবীজীর মধ্যে সংযোগরক্ষাকারী জীবটির নাম কী?
Ans :- নিটাম
71. জীবের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে কী বলে?
Ans :- অভিযোজন

72. দুটি ভিন্ন পরিবেশে অভিযোজন ঘটলে তাকে কী বলে?
Ans :- দ্বি-অভিযোজন

73. মৌমাছির ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
Ans :- কার্ল ভন ফ্রিশ

74. বায়োজেনেটিক সূত্রটি কে প্রণয়ন করেন?
Ans :- আর্নস্ট হেকেল

75. বায়োজেনেটিক সূত্রটি আর কী নামে পরিচিত?
Ans :- রিক্যাপিচুলেশন থিওরি বা পুনরাবৃত্তিবাদ

76. পাখির ডানার সঙ্গে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায়?
Ans :- অগ্রপদ

77. উদংশীয় জীব থেকে উন্নত জীবের আবির্ভাবের প্রক্রিয়াকে কী বলে?
Ans :- বিবর্তন

78. ডারউইন যে জাহাজে পৃথিবী পরিক্রমা করেছিলেন তার নাম কী?
Ans :- এইচ এম এস বিগল (HMS Beagle)

79. মানুষের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ কী?
Ans :- ভার্মিফর্ম অ্যাপেনডিক্স ও তৃতীয় পল্লব

80. ফলকের মতো প্রসারিত কাণ্ডকে কী বলে?
Ans :- পর্ণকাণ্ড
81. জীবের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ার পরিবর্তনকে কী বলে?
Ans :- অভিযোজন

82. ওয়াগন কথার অর্থ কী?
Ans :- গাড়ি বা যানবাহন

83. কার্ল ভন ফ্রিশ কী ব্যাখ্যা করেছিলেন?
Ans :- মৌনৃত্যের রীতিনীতি

84. কোন সালে কার্ল ভন ফ্রিশ নোবেল পুরস্কার পেয়েছিলেন?
Ans :- ১৯৭৩ সালে

85. মৌমাছির ওয়াল নৃত্যের গতিপথ কেমন?
Ans :- ইংরেজি সংখ্যা '৮' আকৃতির

86. ওয়াল নৃত্যের সাহায্যে মৌমাছি কী নির্দেশ করে?
Ans :- খাবারের উৎসের দিক

87. অধিমূল দেখা যায় কোন উদ্ভিদে?
Ans :- সুন্দরী

88. মাছের পটকা কোথায় থাকে?
Ans :- উদরগহ্বরের ওপরের দিকে

89. কোন প্রাণী গাঢ় মূত্র ত্যাগের মাধ্যমে জলশোষণ কমায়?
Ans :- উট

90. উটের RBC ডিম্বাকার হওয়ার সুবিধা কী?
Ans :- সরু রক্তবাহে সহজে চলাচল করে
91. শিম্পাঞ্জি বাদামের খোলা ভাঙতে কী ব্যবহার করে?
Ans :- শক্ত পাথরের পাটাতন

92. ঠেসমূল দেখা যায় কোন উদ্ভিদে?
Ans :- সুন্দরী

93. ৫০-৭৫ মিটার দূরত্বের খাবার শনাক্ত করতে মৌমাছি কোন নৃত্য করে?
Ans :- চক্রাকার নৃত্য

94. ৭৫ মিটারের বেশি দূরত্বের খাবার শনাক্ত করতে মৌমাছি কোন নৃত্য করে?
Ans :- ওয়াল নৃত্য

95. একটি গৌণ জলজ অভিযোজনকারী প্রাণীর নাম কী?
Ans :- তিমি

96. কোন পাখনার সাহায্যে মাছ দিক পরিবর্তন করে?
Ans :- পুচ্ছ পাখনা

97. একটি মরুবাসী প্রাণীর নাম কী?
Ans :- উট

98. কোন প্রাণী ত্বকের সাহায্যে জল শোষণ করে?
Ans :- মোলোক হরিডাস

99. কোন বন্যপ্রাণী ওষধি পাতা খায় পরজীবী আক্রমণের সময়?
Ans :- শিম্পাঞ্জি

100. কোন প্রাণী কাঠি দিয়ে উইপোকা বের করে খায়?
Ans :- শিম্পাঞ্জি
101. মাছ কোন পাখনার সাহায্যে দিক পরিবর্তন করে?
Ans :- পুচ্ছ পাখনা

102. একটি জলজ স্তন্যপায়ীর নাম কী?
Ans :- তিমি

103. একটি মুখ্য খেচর অভিযোজনকারী প্রাণীর নাম কী?
Ans :- পায়রা

104. একটি গৌণ খেচর অভিযোজনকারী প্রাণীর নাম কী?
Ans :- বাদুড়

105. পায়রার কতটি যুগ্ম ও কতটি একক বায়ুথলি থাকে?
Ans :- ৪টি যুগ্ম এবং ১টি একক

106. কোন প্রাণী ত্বকের সাহায্যে জল শোষণ করে?
Ans :- মোলোক হরিডাস

107. একটি মরুবাসী স্তন্যপায়ী প্রাণীর নাম কী?
Ans :- উট

প্রশ্নের মান - ২/৩

  1. জৈব অভিব্যক্তি বা বিবর্তন কাকে বলে?***
  2. সমসংস্থ বা হোমোলোগাস অঙ্গ কী?
  3. জীবাশ্ম বা ফসিল কাকে বলে?*
  4. কেমোজেনি কাকে বলে?***
  5. আচরণ বিজ্ঞান বা ইথোলজি কী?***
  6. বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ কী জন্য বিখ্যাত?***
  7. মৌমাছির ওয়াল নৃত্য বলতে কী বোঝ?
  8. যোগ্যতমের উদ্‌বর্তন বলতে কী বোঝ?
  9. নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষণবাদ বলতে কী বোঝ?***
  10. প্যালিওন্টলজি কাকে বলে?
  11. চার্লস ডারউইন কী জন্য বিখ্যাত?***
  12. প্রকরণ বা Variation কাকে বলে?
  13. জার্মপ্লাজমবাদ কী?
  14. অভিসারী অভিব্যক্তি কাকে বলে?***
  15. অপসারী বিবর্তন কাকে বলে?
  16. সমবৃত্তি অঙ্গ কাকে বলে?
  17. শিম্পাঞ্জিরা খাওয়ার জন্য কীভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো।
  18. শারীরবৃত্তীয় অভিযোজন কাকে বলে?***
  19. মিসিং লিংক বা হৃতযোজক কাকে বলে?
  20. চার্লস ডারউইনের তুলনামূলক ভ্ৰূণতত্ত্বে কী অবদান ছিল?
  21. নিওল্যামার্কিজম কাকে বলে?***
  22. ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কবাদ কাকে বলে?****
  23. RNA পৃথিবী প্রকল্প বা RNA ওয়ার্ল্ড হাইপোথেসিস কী?
  24. ‘অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ' বলতে কী বোঝ?
  25. কোয়াসারভেট কী?
  26. নিও ডারউইনিজম কাকে বলে?**
  27. 'হট ডাইলিউট সাপ' বলতে কী বোঝ?**
  28. অভিযোজন কাকে বলে?**
  29. লবণাম্বু উদ্ভিদ কাকে বলে?
  30. শ্বাসমূল বা নিউম্যাটোফোর কাকে বলে?**
  31. নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অঙ্গ বলতে কী বোঝ?
  32. মুখ্য খেচর প্রাণী কাকে বলে? উদাহরণ দাও।
  33. ডারউইনবাদের দুটি ত্রুটি উল্লেখ করো। ***
  34. জরায়ুজ অঙ্কুরোদ্‌গম বলতে কী বোঝ?
  35. পায়রার অভিযোজনে বায়ুথলির ভূমিকা কী?***
  36. মাছের অভিযোজনে পটকার ভূমিকা কী?***
  37. রিটি মিরাবিলি কী?**
  38. গৌণ জলজ প্রাণী কাকে বলে?**
  39. সুন্দরী গাছকে 'লুকিং গ্লাস ট্রি' বলে কেন?*
১. জৈব অভিব্যক্তি বা বিবর্তন কাকে বলে?
❑ সংজ্ঞা: যে ধীর, ধারাবাহিক এবং গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে সরলতম আদিম পূর্বপুরুষ থেকে ক্রমান্বয়ে জটিলতর এবং উন্নত জীবের সৃষ্টি হয়, তাকে জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলা হয়।
২. সমসংস্থ বা হোমোলোগাস অঙ্গ কী?

উত্তর:- যে সমস্ত অঙ্গের উৎপত্তি বা অন্তর্গঠনগতভাবে এক, তবে বহিরাকৃতি ও কার্যগতভাবে পৃথক, তাদের সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অঙ্গ বলা হয়।

উদাহরণ: পাখির ডানা ও মানুষের হাত।

বৈশিষ্ট্য:
i. হোমোলোগাস অঙ্গের অভ্যন্তরীণ গঠন (যেমন হাড়ের বিন্যাস) একরকম হয়।

ii. পরিবেশ ও কাজের চাহিদা অনুযায়ী অঙ্গগুলোর বহিরাকৃতি ও কাজ আলাদা হয়।
৩. জীবাশ্ম বা ফসিল কাকে বলে?

উত্তর:-

পৃথিবীর অভ্যন্তরে প্রাচীন পাললিক শিলাস্তরে যুগের পর যুগ ধরে সংরক্ষিত অধুনালুপ্ত উদ্ভিদ বা প্রাণীদেহের সম্পূর্ণ বা আংশিক প্রস্তরীভূত রূপ বা ছাপকে জীবাশ্ম বা ফসিল বলে।

উদাহরণ: আরকিওপটেরিক্স-এর জীবাশ্ম।

বৈশিষ্ট্য:

  • জীবাশ্ম মূলত প্রাচীন উদ্ভিদ বা প্রাণীর দেহাংশ বা তাদের জীবনের চিহ্ন, যা পাললিক শিলায় রূপান্তরিত হয়ে সংরক্ষিত থাকে।
  • জীবাশ্ম বিভিন্ন সময়ের জীবজগতের বিবর্তন এবং তাদের মধ্যকার সম্পর্ক বোঝাতে সাহায্য করে।
৪. কেমোজেনি কাকে বলে?

উত্তর:- প্রাচীন পৃথিবীর পরিবেশে সরল রাসায়নিক উপাদান (যেমন মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন) থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জীবের জন্য প্রয়োজনীয় জৈব যৌগ সৃষ্টির ধারাবাহিক ঘটনাকে কেমোজেনি বা জীবনের রাসায়নিক উৎপত্তি বলা হয়।

উদাহরণ: অ্যামিনো অ্যাসিডের সৃষ্টি: মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও জলের বিক্রিয়া থেকে।

বৈশিষ্ট্য:

  • রাসায়নিক বিক্রিয়া: প্রাথমিক উপাদান ও শক্তির মাধ্যমে জৈব যৌগ তৈরি হয়।
  • বিজ্ঞানীদের তত্ত্ব: হ্যালডেন ও ওপারিন এই প্রক্রিয়ার ধাপ বর্ণনা করেন।
৫. আচরণ বিজ্ঞান বা ইথোলজি কী?

উত্তর:- জীববিজ্ঞানের যে শাখায় জীবজন্তু ও পোকামাকড়ের আচার-আচরণ এবং পরিবেশের সঙ্গে তাদের মিথস্ক্রিয়া নিয়ে গবেষণা করা হয়, তাকে আচরণ বিজ্ঞান বা ইথোলজি বলে।

❑ উদাহরণ: পাখির বাসা বানানোর আচরণ।

❑ বৈশিষ্ট্য:
i. আচার-আচরণের বিশ্লেষণ: প্রাণীর প্রাকৃতিক আচরণ পর্যবেক্ষণ।
ii. পরিবেশের মিথস্ক্রিয়া: আচরণ ও পরিবেশের সম্পর্ক বিশ্লেষণ।
৬. বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ কী জন্য বিখ্যাত?***

উত্তর:- বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছিদের আচরণ নিয়ে গবেষণা করে তাদের বিশেষ যোগাযোগ পদ্ধতি আবিষ্কার করেন। তিনি দেখান, শ্রমিক মৌমাছি কোনো স্থানে মিষ্টি ফুলের রস খুঁজে পেলে মৌচাকে ফিরে এসে চাকের সামনে বিশেষ ভঙ্গিতে নাচের মাধ্যমে সঙ্গীদের সেই খাদ্যের অবস্থান জানায়। এই নাচের ধরণ থেকে খাদ্যের দূরত্ব এবং দিক সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়।

কার্ল ভন ফ্রিশ এই বিশেষ ভঙ্গিগুলো লিপিবদ্ধ করেন এবং তাদের অর্থ বিশ্লেষণ করেন। তার এই গবেষণা প্রাণীদের আচরণ ও যোগাযোগ ব্যবস্থার ওপর এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা ইথোলজির (আচরণ বিজ্ঞানের) ক্ষেত্রে এক অসাধারণ অবদান।
৭. মৌমাছির ওয়াগটেল বা ওয়াগল নৃত্য বলতে কী বোঝ?**

উত্তর:- মৌমাছিরা খাদ্যের উৎসের সন্ধান পাওয়ার পর, তা তাদের সঙ্গীদের জানাতে বিশেষ ধরনের নৃত্য পরিবেশন করে। যদি খাদ্যের উৎস মৌচাক থেকে 50-75 মিটার দূরের বেশি হয়, তখন স্কাউট মৌমাছি একটি নির্দিষ্ট ধাঁচে নাচে। তারা একবার ডান দিকে এবং একবার বাম দিকে লুপ তৈরি করে, যা দেখতে ইংরেজি অক্ষর '8'-এর মতো। এই নাচের লুপের মাঝে থাকা সরলরৈখিক অংশে তারা তাদের উদর অংশ দ্রুত আন্দোলিত বা ওয়াগল করে। এই বিশেষ নৃত্যকে ওয়াগল নৃত্য বা ওয়াগটেল ড্যান্স বলা হয়।
৮. যোগ্যতমের উদ্‌বর্তন বলতে কী বোঝ?

উত্তর:- "যোগ্যতম" হল, প্রকৃতির পরিবেশে সবচেয়ে বেশি অভিযোজিত জীব, এবং "উদ্‌বর্তন" হল, জীবনসংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকা। কিছু জীব নিজেদের অভিযোজনের মাধ্যমে অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে, আবার কিছু জীব পরিবেশের পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়ে যায়। ডারউইন এই প্রক্রিয়াকে "যোগ্যতমের উদ্‌বর্তন" (survival of the fittest) বলেছেন, অর্থাৎ, যে জীব প্রকৃতির চাহিদার সঙ্গে সেরা ভাবে অভিযোজিত, সে জীবন সংগ্রামে জয়ী হয় এবং বেঁচে থাকে।
৯. নয়া ডারউইনবাদ বা নিও ডারউইনিজম বা আধুনিক সংশ্লেষণবাদ বলতে কী বোঝ?***

উত্তর:- ভাইসম্যান, দ্য-ভ্রিস, গোল্ডস্মিথ, হ্যালডেন প্রমুখ বিশিষ্ট বিজ্ঞানীগণ ডারউইনের মতবাদকে নতুনভাবে বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তাকে নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষণবাদ বলা হয়। এই মতবাদ অনুসারে, জীবের অভিযোজন শুধু প্রাকৃতিক নির্বাচন দ্বারা নয়, বরং বিভিন্ন শক্তির একত্রিত কার্যকারিতার ফলস্বরূপ ঘটে। প্রাকৃতিক নির্বাচন জীবের অভিযোজনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও, এটি একমাত্র কারণ নয়। নয়া ডারউইনবাদে জীবের অভিযোজন প্রক্রিয়া বিভিন্ন জেনেটিক এবং পরিবেশগত শক্তির সমন্বয়ে ঘটে, যা জীবের বিবর্তনকে আরও সুস্পষ্ট করে তোলে।
১০. প্যালিওন্টলজি কাকে বলে?

উত্তর:- জীববিদ্যার যে শাখায় জীবাশ্মের নমুনা পরীক্ষা করে জীবের অতীত এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা করা হয়, তাকে প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টলজি বলা হয়।
১১. চার্লস ডারউইন কী জন্য বিখ্যাত?***

উত্তর:- চার্লস ডারউইন 1859 খ্রিস্টাব্দে তাঁর বিখ্যাত গ্রন্থ "On the Origin of Species by Means of Natural Selection"-এ বিবর্তন সম্পর্কিত প্রাকৃতিক নির্বাচনের মতবাদ আলোচনা করেন। এই মতবাদের জন্যই তিনি বিশ্ববিখ্যাত।
১২. ভেদ বা প্রকরণ বা Variation কাকে বলে?

উত্তর:- ডারউইনের মতে, পৃথিবীতে দুটি জীব কখনোই একেবারে একই রকম হতে পারে না, অর্থাৎ তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা ভেদ থাকবে। এমনকি একই পিতামাতার দুটি সন্তানের মধ্যেও কিছু পার্থক্য দেখা যায়। তিনি বিশ্বাস করতেন যে, অবিরত তিন প্রকারের সংগ্রামের ফলে জীবদেহে ভেদ বা প্রকরণ স্পষ্ট হয়, যা প্রজননকালে নতুন প্রজন্মে সঞ্চারিত হয়ে জীবের বৈশিষ্ট্য হিসেবে প্রতিষ্ঠিত হয়।

ডারউইনের মতে, ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই নতুন প্রজাতির উদ্ভবের জন্য দায়ী। যে বৈশিষ্ট্যের জন্য একটি জীব অন্য জীবের থেকে আলাদা হয়ে ওঠে, তাকে ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশন (Variation) বলা হয়। উদাহরণস্বরূপ, বিভিন্ন ফিঞ্চ পাখির ঠোঁটের আকার ও আকৃতি, অথবা কুকুরছানার গাত্রবর্ণ ও দেহাকৃতি বিভিন্ন রকম হতে পারে।
১৩. জার্মপ্লাজমবাদ কী?

উত্তর:- বিজ্ঞানী ওয়াইসম্যানের মতে, জীবের বংশগত বৈশিষ্ট্যগুলি দেহকোশের মাধ্যমে পরবর্তী বংশে সঞ্চারিত হয় না, বরং এই বৈশিষ্ট্যগুলি জননকোশ (গামেট) এর মাধ্যমে পুরুষানুক্রমে সঞ্চারিত হয়। এ ধারণাটিই জার্মপ্লাজমবাদ নামে পরিচিত।
১৪. অভিসারী অভিব্যক্তি কাকে বলে?***

উত্তর:- সম্পর্কবিহীন জীবসমূহের সমবৃত্তীয় অঙ্গের একই পরিবেশে বসবাস করার ফলে একই ধরনের অভিযোজন ঘটে। এই ধরনের অভিব্যক্তিজনিত অভিযোজনকে অভিসারী অভিযোজন বলা হয় এবং ওই ধরনের বিবর্তনকে অভিসারী অভিব্যক্তি বলে।

❑ উদাহরণ: মটর গাছের আকর্ষ (যা রূপান্তরিত পত্রক) এবং কুমড়ো গাছের আকর্ষ (যা রূপান্তরিত শাখা)। এখানে দুইটি ভিন্ন গাছের একই ধরনের অভিযোজন ঘটে, যা অভিসারী অভিব্যক্তির উদাহরণ হিসেবে পরিচিত।
১৫. অপসারী বিবর্তন কাকে বলে?

উত্তর:- একই পূর্বপুরুষের অন্তর্গত জীবেরা ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করার জন্য বিভিন্ন প্রকারের প্রজাতির জীবের উৎপত্তি ঘটে। এই প্রক্রিয়াকে ডাইভারজেন্ট ইভোলিউশন বলা হয়।

❑ উদাহরণ: তিমি, ঘোড়া, হাতি, মানুষ প্রভৃতি স্তন্যপায়ী প্রাণীরা একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে, তবে ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজিত হয়ে বিভিন্ন প্রজাতির জীবের উৎপত্তি ঘটেছে।
১৬. সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে?

উত্তর:- যে সমস্ত অঙ্গ উৎপত্তি বা অন্তর্গঠনগতভাবে ভিন্ন প্রকারের হলেও বহিরাকৃতি ও কার্যকারিতার দিক থেকে একই প্রকারের, তাদের সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালোগাস অঙ্গ বলা হয়। এই ধরনের অঙ্গের উৎপত্তি ভিন্ন হলেও, তারা একই কাজ বা কার্যকারিতা সম্পাদন করে।

❑ উদাহরণ: বাদুড়ের প্যাটাজিয়াম এবং পতঙ্গের ডানা। এ দুটি অঙ্গের গঠন ও উৎপত্তি ভিন্ন হলেও, উভয়েরই কার্যকারিতা এক—অর্থাৎ উড়ে চলা।
১৭. শিম্পাঞ্জিরা খাওয়ার জন্য কীভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো।

উত্তর:- শিম্পাঞ্জিরা উইপোকা শিকারের জন্য বুদ্ধিদীপ্ত পদ্ধতি ব্যবহার করে। তারা উইঢিবি খুঁজে বের করে এবং গাছের শাখা দিয়ে একটি সরল লাঠি তৈরি করে। লাঠির এক প্রান্ত সূচালো করে সেটি উইঢিবির ছিদ্রে প্রবেশ করায়। এতে উইপোকারা উত্তেজিত হয়ে লাঠি বেয়ে সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসে। শিম্পাঞ্জিরা তখন লাঠি থেকে উইপোকাগুলিকে সংগ্রহ করে আনন্দের সঙ্গে খাদ্য হিসেবে ভক্ষণ করে। এটি শিম্পাঞ্জিদের সরঞ্জাম ব্যবহারের অসাধারণ ক্ষমতার একটি উদাহরণ।
১৮. শারীরবৃত্তীয় অভিযোজন কাকে বলে?

উত্তর:- পরিবর্তিত পরিবেশে টিকে থাকার জন্য জীবের দেহে যে সকল শারীরবৃত্তীয় প্রক্রিয়ার উন্নত ও স্থায়ী পরিবর্তন ঘটে, তাকে শারীরবৃত্তীয় অভিযোজন বলা হয়। উদাহরণস্বরূপ, সুন্দরী গাছের সাধারণ মূল রূপান্তরিত হয়ে শ্বাসমূল গঠন করে, যা জলে নিমজ্জিত অবস্থায় অক্সিজেন গ্রহণে সাহায্য করে।
১৯. মিসিং লিংক বা হৃতযোজক কাকে বলে?

উত্তর:- বিবর্তনের ইতিহাসে দুটি ভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে সংযোগকারী প্রাণীদের হৃতযোজক বা মিসিং লিংক বলা হয়। এই প্রাণীদের লুপ্ত হওয়ার ফলে জীবজগতে বিবর্তনের ধারায় ফাঁক তৈরি হয়। জীবাশ্ম আবিষ্কারের মাধ্যমে এই ফাঁক পূরণ করা সম্ভব হয়েছে। উদাহরণস্বরূপ, আর্কিওপটেরিক্স নামক জীবটি সরীসৃপ এবং পক্ষী উভয় শ্রেণির বৈশিষ্ট্য বহন করে। তাই এটি সরীসৃপ ও পক্ষীর মধ্যে মিসিং লিংক হিসেবে বিবেচিত হয়।
২০. চার্লস ডারউইনের তুলনামূলক ভ্ৰূণতত্ত্বে কী অবদান ছিল?

উত্তর:- বিজ্ঞানী ভন বেয়ারের স্তূপতত্ত্বের নীতির ভিত্তিতে চার্লস ডারউইন প্রথমবারের মতো ভ্রুণতত্ত্বকে অভিব্যক্তির ব্যাখ্যায় ব্যবহার করেন। ডারউইন উল্লেখ করেন যে বিভিন্ন প্রাণীর ভ্রূণগত মিল তাদের একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি প্রমাণ করে। তিনি আরও বলেন যে, ভ্রূণে উদ্ভূত বিশেষ বৈশিষ্ট্যগুলো প্রাণীটিকে পরিবেশের সাথে অভিযোজিত হতে সহায়তা করে।
২১. নিওল্যামার্কিজম কাকে বলে?

উত্তর:- ল্যামার্কের ‘অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ’ মতবাদটি পরিবেশ ও জীবের পারস্পরিক ক্রিয়ার ভিত্তিতে আধুনিকভাবে ব্যাখ্যা করা হয়, যা নয়া-ল্যামার্কবাদ বা নিওল্যামার্কিজম নামে পরিচিত। এই মতবাদ অনুযায়ী, পরিবেশের প্রভাবের ফলে জীবদেহে যে পরিবর্তন বা বৈশিষ্ট্য তৈরি হয়, তা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতে পারে। বিজ্ঞানী ওয়াডিংটন, প্যাকার্ড এবং স্পেনসার নয়া-ল্যামার্কবাদের গুরুত্বপূর্ণ প্রবক্তা।
২২. ল্যামার্কের মতবাদ বা ল্যামার্কবাদ কাকে বলে?

উত্তর:- ফরাসি বিজ্ঞানী জাঁ ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক (Jean Baptist de Monet Lamarck, 1744-1829) 1809 খ্রিস্টাব্দে তাঁর বিখ্যাত গ্রন্থ ফিলোজফি জুওলজিক (Philosophie Zoologique)-এ সর্বপ্রথম অভিব্যক্তি সম্পর্কিত মতবাদ প্রকাশ করেন। তাঁর এই মতবাদকে ল্যামার্কবাদ (Lamarckism) বলা হয়।
২৩. RNA পৃথিবী প্রকল্প বা RNA ওয়ার্ল্ড হাইপোথেসিস কী?

উত্তর:- প্রোটোসেল বা আদিকোশে প্রথম জেনেটিক উপাদান হিসেবে RNA-এর উপস্থিতি ধারণা করা হয়। পরবর্তীকালে, DNA মূল জেনেটিক উপাদান হিসেবে আত্মপ্রকাশ করে। অর্থাৎ, RNA থেকে DNA-এর উৎপত্তি হয়। এই ধারণাটিকে RNA পৃথিবী প্রকল্প বা RNA ওয়ার্ল্ড হাইপোথেসিস বলা হয়।
২৪. ‘অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ' বলতে কী বোঝ?

উত্তর:- পরিবেশের প্রভাবে জীব অভিযোজনের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য অর্জন করে, এবং এই বৈশিষ্ট্যগুলি বংশানুক্রমে তাদের সন্তানের মধ্যে সঞ্চারিত হয়। বহু প্রজন্ম ধরে নতুন বৈশিষ্ট্যগুলি অর্জন ও বংশানুসরণের ফলে জীবটি ধীরে ধীরে পূর্বপুরুষের থেকে ভিন্ন হয়ে যায়। এই প্রক্রিয়াতেই নতুন প্রজাতির উদ্ভব ঘটে। ল্যামার্ক এই মতবাদকে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলে উল্লেখ করেছেন।
২৫. কোয়াসারভেট কী?

উত্তর:- প্রোটিন, লিপিড, এবং শর্করা মিশে যে কোলয়েডজাতীয় পদার্থ গঠন করেছিল, তাকে কোয়াসারভেট বলা হয়। কোয়াসারভেট হলো এমন একটি সত্ত্বা, যা দ্বিস্তরী আবরণে গঠিত এবং কোশপর্দার মতো বৈশিষ্ট্য ধারণ করে। বিজ্ঞানী অপারিন (1920) কোয়াসারভেট মতবাদটি প্রবর্তন করেন। তার মতে, প্রাথমিক পৃথিবীতে উত্তপ্ত সমুদ্রের জলে শর্করা, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন প্রভৃতি জটিল জৈব যৌগ মিশে কোয়াসারভেট গঠন করেছিল, যা ছিল দ্বিস্তরী পর্দাবেষ্টিত, গোলাকার এবং বিভাজন ক্ষমতাযুক্ত। অপারিনের ধারণা অনুযায়ী, পৃথিবীতে প্রথম জীবের সৃষ্টি কোয়াসারভেট থেকে হয়েছে।
২৬. প্রাকৃতিক নির্বাচন বলতে কী বোঝ? এটি কার মতবাদ?

উত্তর:- ‘যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ-সুবিধা ভোগ করে, তাকে প্রাকৃতিক নির্বাচন বলে। অনুকুল ভেদ সমন্বিত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হলে অধিক সংখ্যায় বেঁচে থাকে এবং অধিক হারে বংশবিস্তার করে; অপরপক্ষে, প্রতিকূল ভেদ সমন্বিত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় না বলে পরাজিত সৈনিকের মতো ধীরে ধীরে অবলুপ্ত হয়।

মতবাদের প্রবর্তক:- প্রাকৃতিক নির্বাচন মতবাদটির প্রবর্তক হলেন চার্লস রবার্ট ডারউইন।
২৭. 'হট ডাইলিউট সাপ' বলতে কী বোঝ?

উত্তর:- আদি পৃথিবীতে জীবের রাসায়নিক উৎপত্তির দ্বিতীয় পর্যায়ে, সরল জৈব যৌগগুলো বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে জটিল জৈব যৌগে পরিণত হয়, যেমন অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওটাইড, ফ্যাট ইত্যাদি। এই যৌগগুলি সমুদ্রের জলে মিশে একটি উত্তপ্ত তরল পদার্থ তৈরি করে, যা হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ হিসেবে পরিচিত। এই পদার্থের মধ্য থেকেই আদি কোশ সৃষ্টি হয়, এজন্য একে প্রিবায়োটিক স্যুপ বলা হয়।
২৮. অভিযোজন কাকে বলে?

উত্তর:- বিজ্ঞানী বাফালো (Buffaloe, 1964) অভিযোজনের যে সংজ্ঞা দিয়েছেন তা হল: “কোনো নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার এবং বংশবৃদ্ধি করার জন্য জীবের গঠনগত, আচরণগত এবং শারীরবৃত্তীয় যে স্থায়ী পরিবর্তন ঘটে, তাকে অভিযোজন বলে।”
২৯. লবণাম্বু উদ্ভিদ কাকে বলে?

উত্তর:- যে সকল উদ্ভিদ সমুদ্র উপকূলবর্তী লবণাক্ত অঞ্চলে বা নদীর মোহনায় ভিজে, কর্দমাক্ত এবং লবণাক্ত মাটিতে জন্মায়, তাদের লবণাম্বু উদ্ভিদ বা হ্যালোফাইট (halophyte) বলা হয়। উদাহরণস্বরূপ, সুন্দরী, গরান, হেঁতাল ইত্যাদি উদ্ভিদ লবণাক্ত পরিবেশে জন্মায়।
৩০. শ্বাসমূল বা নিউম্যাটোফোর কাকে বলে?

উত্তর:- সুন্দরী গাছের মূল মাটির গভীরে প্রবেশ করে না, বরং মাটির অল্প নীচে বিস্তৃত থাকে। সুন্দরবনের লবণাক্ত মাটিতে অক্সিজেনের সরবরাহ কম হওয়ার কারণে, কিছু শাখা-প্রশাখা মূল অভিকর্ষের বিপরীতে মাটির উপরে উঠে এসে শ্বাসমূল বা নিউম্যাটোফোর (pneumatophore) তৈরি করে। এই শ্বাসমূলগুলিতে অসংখ্য শ্বাসরন্ধ্র (lenticel) থাকে, যার মাধ্যমে গাছ বায়ু থেকে অক্সিজেন শোষণ করে।
৩১. নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অঙ্গ বলতে কী বোঝ?

উত্তর:- যেসব অঙ্গ পূর্বপুরুষের দেহে বা সমগোত্রীয় অন্য জীবের দেহে সক্রিয় ছিল, কিন্তু দীর্ঘকাল অপ্রয়োজনীয়তা এবং অব্যবহারের কারণে ক্রমবিবর্তনের মাধ্যমে কর্মক্ষমতা হারিয়ে ছোট আকারে পরিণত হয়েছে, সেগুলিকে লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। উদাহরণস্বরূপ, বানরের সক্রিয় লেজ মানুষের কক্সিসে পরিণত হয়েছে। এরকম অঙ্গগুলি এখন আর কার্যকরী ভূমিকা পালন করে না, এবং শুধুমাত্র ছোট আকারে দেহে অবস্থান করে।
৩২. মুখ্য খেচর প্রাণী কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর:- যে সমস্ত প্রাণী যারা তাদের উৎপত্তির সময় থেকেই প্রকৃত উড্ডয়ন বা খেচর বৈশিষ্ট্যে অভিযোজিত, অর্থাৎ যাদের শরীরের গঠন এবং শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য উড়তে সক্ষম করে তোলে। তাদের মুখ্য খেচর প্রাণী বলে। যেমন—পায়রা, বাদুড়।
৩৩. ডারউইনবাদের দুটি ত্রুটি উল্লেখ করো।

উত্তর:-
i. ডারউইন ক্ষুদ্র প্রকরণের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু দেখা গেছে, সেগুলির বংশানুসরণ না হওয়ার কারণে এদের কোনো ভূমিকা অভিব্যক্তিতে নেই। নতুন প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে ক্ষুদ্র প্রকরণের ভূমিকা নেই।

ii. ডারউইন কোশ ও জনন কোশের প্রকরণগুলিকে পৃথক করতে পারেননি, যার কারণে তার তত্ত্বে এই পার্থক্য ঠিকমতো ব্যাখ্যা হয়নি।
৩৪. জরায়ুজ অঙ্কুরোদ্‌গম বলতে কী বোঝ?

উত্তর:- যে অঙ্কুরোদ্‌গমে বীজ ফল থেকে বের হওয়ার আগেই, অর্থাৎ গাছে থাকাকালীন অবস্থায় অঙ্কুরিত হয়, তাকে জরায়ুজ অঙ্কুরোদ্‌গম বলে। এটি সাধারণত লবণাক্ত মাটিতে অঙ্কুরোদ্‌গমের অসুবিধার কারণে লবণাম্বু উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। উদাহরণস্বরূপ, রাইজোফোরা ও গরান গাছে জরায়ুজ অঙ্কুরোদ্‌গম দেখা যায়। তবে, সুন্দরী গাছে এই ধরনের অঙ্কুরোদ্‌গম ঘটে না।
৩৫. পায়রার অভিযোজনে বায়ুথলির ভূমিকা কী?

উত্তর:- পায়রা একটি খেচর অভিযোজনকারী প্রাণী, যার অভিযোজনের জন্য বায়ুথলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

i. ওড়ার সময় পায়রার প্রচুর শক্তি প্রয়োজন হয়। এই অতিরিক্ত শক্তি উৎপাদনের জন্য ফুসফুসের মাধ্যমে বেশি পরিমাণ অক্সিজেন গ্রহণের প্রয়োজন হয়, যা বায়ুথলি সরবরাহ করে।
ii. বায়ুথলি ফুসফুসের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি করে, ফলে প্রশ্বাসকার্যে সহায়ক হয়।
iii. এছাড়া, ওড়ার সময় বায়ুথলিগুলি বায়ুপূর্ণ হয়ে পায়রার দেহের আপেক্ষিক গুরুত্ব কমিয়ে দেয়, যা তাকে হাওয়ায় ভেসে থাকতে সাহায্য করে।
৩৬. মাছের অভিযোজনে পটকার ভূমিকা কী?

উত্তর:- মাছের অভিযোজনে পটকার ভূমিকা: পটকা মাছের অভিযোজন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা মাছকে জলে ভাসতে বা ডুবতে সাহায্য করে।

1. আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ:
i. পটকায় বায়ুর পরিমাণ বাড়লে মাছের আপেক্ষিক গুরুত্ব কমে যায়, ফলে মাছ জলে ভেসে উঠতে পারে।
ii. পটকা বায়ুশূন্য হলে মাছের আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায়, যা মাছকে জলের গভীরে ডুবতে সাহায্য করে।

2. জলের গভীরতা পরিবর্তন: পটকার বায়ুর পরিমাণ হ্রাস-বৃদ্ধির মাধ্যমে মাছ প্রয়োজন অনুযায়ী জলের বিভিন্ন গভীরতায় চলাচল করতে পারে।

3. রিটি মিরাবিলির সহায়তা: রিটি মিরাবিলি নামক রক্তজালকগুচ্ছ পটকার বায়ুর পরিমাণ নিয়ন্ত্রণ করে, যা মাছের জলের গভীরতা পরিবর্তনের প্রক্রিয়াকে আরও কার্যকর করে।
৩৭. রিটি মিরাবিলি কী?

উত্তর:- অস্থিবিশিষ্ট মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে থাকা গ্যাস শোষণক্ষম রক্তজালকগুচ্ছকে রিটি মিরাবিলি (Rete Mirabile) বলে।

❑ বৈশিষ্ট্য:
i. রিটি মিরাবিলি লাল গ্রন্থি থেকে নিঃসৃত গ্যাস শোষণ করে।
ii. গ্যাস শোষণের ফলে পটকার আয়তন কমে যায়।
iii. এর ফলে মাছের দেহ ভারী হয়ে যায় এবং মাছ সহজেই জলের নিচে ডুবে যেতে পারে।
৩৮. গৌণ জলজ প্রাণী কাকে বলে?

উত্তর:- গৌণ জলজ প্রাণী: যে সকল প্রাণীর পূর্বপুরুষ স্থলে বসবাস করত কিন্তু বিশেষ কারণবশত তারা বর্তমানে জলে বসবাসের উপযোগী হয়ে উঠেছে, তাদের গৌণ জলজ প্রাণী বলে।

❑ উদাহরণ: তিমি, কুমির, কচ্ছপ
৩৯. সুন্দরী গাছকে 'লুকিং গ্লাস ট্রি' বলে কেন?

উত্তর:- সুন্দরী গাছের পাতার ত্বক পুরু এবং কিউটিক্লযুক্ত। পাতার উপর মোমের মতো আবরণ থাকে, যা পানি ও লবণাক্ত পরিবেশে প্রতিরোধী হতে সাহায্য করে।

i. পাতার নীচের দিকে ছোটো, সুন্দর, চকচকে আঁশজাতীয় পদার্থ থাকে।
ii. সূর্যের আলো পাতায় পড়লে, দূর থেকে এটি চকচক করে ওঠে।
এই বৈশিষ্ট্যের জন্য সুন্দরী গাছকে "লুকিং গ্লাস ট্রি" বলা হয়।
পার্থক্য লেখো: অভিযোজন ও অভিব্যক্তি

প্রশ্নের মান - ৫

  1. অভিব্যক্তি কাকে বলে? জৈব যৌগের উৎপত্তি কীভাবে ঘটেছিল তা সংক্ষেপে লেখো।
  2. জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও ঊরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো।
  3. ঘোড়ার বিবর্তন সংক্ষেপে আলোচনা করো।
  4. ক্যাকটাসের শারীরবৃত্তীয় অভিযোজনগুলি উল্লেখ করো।
  5. পায়রার বায়ুথলির অভিযোজন গত বৈশিষ্ট্য উল্লেখ করো।
  6. সুন্দরী গাছের শারীরবৃত্তীয় অভিযোজনগুলি উল্লেখ করো।
  7. উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা উল্লেখ করো।
  8. উটের লোহিত কণিকার আকৃতি চিত্রসহ ব্যাখ্যা করো।
  9. ক্যাকটাসের অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য উল্লেখ কর?
  10. রুইমাছের জলজ অভিযোজনগুলি উল্লেখ করো।
  11. সমবৃত্তীয় অঙ্গ কীভাবে জৈব অভিব্যক্তির সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে, তা লেখো।
  12. বিবর্তনের সপক্ষে ডারউইনের মতবাদ সম্বন্ধে আলোচনা করো।
  13. ডারউইন-এর তত্ত্বের ত্রুটিগুলি উল্লেখ করো।
  14. অভিযোজন কাকে বলে? ক্যাকটাসের অভিযোজন বৈশিষ্ট্য উল্লেখ করো।
  15. ল্যামার্কের মতবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো।
  16. ল্যামার্কের মতবাদের স্বপক্ষে তিনটি এবং বিপক্ষে দুটি উদাহরণ দাও।
  17. ডারউইনের মতবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো।
  18. ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো।
  19. জিরাফের লম্বা গ্রীবা সম্পর্কে ল্যামার্ক ও ডারউইনের মতবাদ সংক্ষেপে আলোচনা করো।
  20. অর্জিত গুণাবলির বংশানুসরণ উদাহরণসহ বোঝাও। ল্যামার্কের মতবাদের প্রধান ত্রুটিগুলি কী?
  21. পায়রার দেহে বায়ু থলির গুরুত্ব কী? জলে ভারসাম্য রক্ষার জন্য রুই মাছের পটকার ভূমিকা ব্যাখ্যা করো।
  22. মেরুদন্ডী প্রাণীদের (মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী) হৃদপিণ্ডের গঠনের সংক্ষেপে তুলনামূলক আলোচনা করো।
  23. শিম্পাঞ্জি ও মৌমাছিদের অভিযোজনগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
  24. মৌমাছিদের বিভিন্ন আচরণগত অভিযোজন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
১. অভিব্যক্তি কাকে বলে? জৈব যৌগের উৎপত্তি কীভাবে ঘটেছিল তা সংক্ষেপে লেখো।

উত্তর:-

❑ অভিব্যক্তি: ইভোলিউশন শব্দটি লাতিন শব্দ ‘Evolveri’ থেকে এসেছে, যার অর্থ ক্রমবিকাশ। এটি জীবজগতের ক্রমবিকাশ বা পরিবর্তন বোঝাতে ব্যবহৃত হয়।

শিক্ষাবিদ হার্বার্ট স্পেনসার (Herbert Spencer) এর মতে, ইভোলিউশন এমন একটি প্রক্রিয়া যেখানে জীবের ক্রমবিকাশ মন্থর হলেও গতিশীল এবং পর্যায়ক্রমিকভাবে ঘটে। এই প্রক্রিয়ায় সরল প্রজাতি থেকে জটিল প্রজাতি সৃষ্টি হয়। তখন ওই রকম পরিবর্তনকে অভিব্যক্তি বা ইভোলিউশন (Evolution) বলে।

❑ জৈব যৌগের উৎপত্তি:

জীবের প্রথম জৈব যৌগগুলি ধাপে ধাপে সৃষ্টি হয়েছিল। এই প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের যৌগ গঠন হয়েছিল, যার মধ্যে প্রধান কিছু হলো:

1. হাইড্রোকার্বন সৃষ্টি: প্রথম যে কার্বন যৌগ সৃষ্টি হয়েছিল তা ছিল হাইড্রোকার্বন। এর মধ্যে অ্যাসিটিলিন (C₂H₂), মিথেন (CH₄), এবং ইথিলিন (C₂H₄) প্রমুখ।

2. কার্বনের অক্সি ও হাইড্রক্সি যৌগ গঠন: সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলি উত্তপ্ত বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অক্সি এবং হাইড্রক্সি যৌগ সৃষ্টি করেছিল। এর মধ্যে অ্যালডিহাইড, কিটোন, এবং অ্যাসিড অন্তর্ভুক্ত।

3. শর্করা সৃষ্টি: হাইড্রক্সি যৌগগুলি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন শর্করা সৃষ্টি করেছিল, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, এবং সুক্রোজ।

4. স্নেহপদার্থ গঠন: অ্যালডিহাইড এবং কিটোন প্রথমে ঘনীভূত হয়ে পলিমার গঠন করে এবং তাদের জারণের ফলে ফ্যাটি অ্যাসিড সৃষ্টি হয়। আদি সমুদ্রে, এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যুক্ত হয়ে ফ্যাট বা স্নেহপদার্থ সৃষ্টি হয়।

5. অ্যামাইনো অ্যাসিড গঠন: হাইড্রোকার্বন যৌগগুলি অ্যামোনিয়া এবং জলের সাহায্যে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি করে।

২. জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও ঊরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো।

উত্তর:- 1953 সালে, শিকাগো বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্ট্যানলি মিলার এবং গ্রহবিজ্ঞানী হ্যারল্ড উরে ওপারিন-হ্যালডেনের তত্ত্বের ওপর একটি পরীক্ষা করেন। তারা পরীক্ষাগারে আদিম পৃথিবীর পরিবেশের মতো পরিস্থিতি তৈরি করে ১৮ দিন ধরে পুনরাবৃত্তি করেন। এই পরীক্ষার মাধ্যমে তারা জীবনের রাসায়নিক উৎপত্তি সম্পর্কে জোরালো প্রমাণ পান, যা ওপারিন এবং হ্যালডেনের রাসায়নিক সংশ্লেষ তত্ত্বকে সমর্থন করে।

❑ যন্ত্রের বিভিন্ন অংশ :
(i) তড়িৎ সংযোগযুক্ত টাংস্টেন ' তার নির্মিত দুটি ইলেকট্রোড,
(ii) গোলাকার কাচের ফ্লাস্ক,
(iii) গোলতল ফ্লাস্ক,
(iv) U-আকৃতির কাচের নল,
(v) ঘনীভবন যন্ত্র।

❑ পরীক্ষার বর্ণনা: 1953 সালে, স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে ওপারিন-হ্যালডেনের তত্ত্ব পরীক্ষা করেন। তারা একটি গোলাকার কাচের ফ্লাস্কে মিথেন (CH₄), অ্যামোনিয়া (NH₃) এবং হাইড্রোজেন (H₂) গ্যাস ২:২:১ অনুপাতে জলীয় বাষ্পে রেখে প্রায় 60,000 ভোল্টের বিদ্যুৎ প্রয়োগ করেন। ছোট ফ্লাস্ক থেকে উত্তপ্ত জলের বাষ্প নলের মাধ্যমে বড় ফ্লাস্কে আসে, এবং ঘনীভবন যন্ত্রে (condenser) উৎপন্ন জৈব যৌগ ‘U’ আকৃতির নলে জণীয় মাধ্যমে জমা হয়। । এক সপ্তাহের পর, এসব যৌগ ক্রোমাটোগ্রাফি ও বিশ্লেষণ পদ্ধতিতে শনাক্ত করা হয়। উৎপন্ন যৌগগুলো ছিল গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, অ্যাসপারটিক অ্যাসিড, ফরমিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড, ইউরিয়া, এবং অ্যাডেনিন। এই পরীক্ষার মাধ্যমে তারা প্রমাণ করেন যে, আদিম পৃথিবীর পরিবেশে জৈব যৌগ গঠন সম্ভব, যা জীব সৃষ্টির প্রাথমিক উপাদান।

❑ পর্যবেক্ষণ: পরীক্ষায় প্রাপ্ত রাসায়নিক পদার্থগুলির বিশ্লেষণের মাধ্যমে তারা প্রায় ২০টি অ্যামিনো অ্যাসিড, যেমন গ্লাইসিন এবং অ্যাসপারটিক অ্যাসিড, এবং কিছু জৈব অ্যাসিড শনাক্ত করেন।

❑ সিদ্ধান্ত: এই পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, প্রাচীন পৃথিবীতে অক্সিজেনবিহীন বায়ুমণ্ডলে অতিবেগুনি রশ্মি বা অগ্নুৎপাতের তাপ শক্তির প্রভাবে জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন প্রভৃতি মৌল বা যৌগের বিক্রিয়ায় জটিল যৌগ সৃষ্টি হয়। এই পরীক্ষায় প্রাপ্ত অ্যামিনো অ্যাসিড জীবের দেহ গঠনের গুরুত্বপূর্ণ উপাদান।

৩. ঘোড়ার বিবর্তন সংক্ষেপে আলোচনা করো।

উত্তর:-

❑ ঘোড়ার বিবর্তন: ঘোড়ার বিবর্তন পর্যালোচনা করলে দেখা যায়, ঘোড়া তার প্রাথমিক পূর্বপুরুষ ইওহিপ্পাস থেকে পরবর্তী তিনটি ধাপ অতিক্রম করে আধুনিক কালের ঘোড়া, অর্থাৎ ইকুয়াস-এ পৌঁছেছে। প্রতিটি পর্যায়ের ঘোড়ার জীবাশ্ম পাওয়া গেছে, যা তাদের বিবর্তনের সম্পূর্ণ ইতিহাস জানার সুযোগ দিয়েছে। নীচে বিবর্তনের প্রতিটি পর্যায়ে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্মের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো।

1. আবির্ভাবের সময়কাল: ইওসিন যুগ
ঘোড়ার বিবর্তন: ইওহিপ্পাস

❑ ইওহিপ্পাসের বৈশিষ্ট্যসমূহ:

i. আকৃতি ও উচ্চতা: ইওহিপ্পাস শেয়ালের মতো দেখতে ছিল এবং এর উচ্চতা ছিল প্রায় ৩০ সেন্টিমিটার (১১-১২ ইঞ্চি)।

ii. পদ: অগ্রপদে ৪টি এবং পশ্চাদপদে ৩টি আঙুল ছিল, যা সবই ভূমি স্পর্শ করত।

iii. দাঁত: পেষক দাঁত ছিল খাঁজবিহীন এবং অসম্পূর্ণ সিমেন্টবিশিষ্ট।

iv. বসবাসের সময়কাল: প্রায় ৫৫ মিলিয়ন বছর আগে এই প্রজাতি পৃথিবীতে ছিল।

v. শরীরের গঠন: শরীরের তুলনায় মাথা ও হাত-পা ছিল ছোট।

vi. বির্বতন: ইওহিপ্পাসকে 'ঊষাকালের ঘোড়া' বলা হয়।

2. আবির্ভাবের সময়কাল: অলিগোসিন যুগ

ঘোড়ার বিবর্তন: মেসোহিপ্পাস

❑ মেসোহিপ্পাসের বৈশিষ্ট্যসমূহ:

i. আকৃতি ও উচ্চতা: মেসোহিপ্পাসের আকার ভেড়ার মতো ছিল এবং এর উচ্চতা ছিল প্রায় ৬০ সেন্টিমিটার (২৪ ইঞ্চি)।

ii. পদ: উভয় পায়ে তিনটি করে আঙুল ছিল, এবং মাঝের আঙুলটি ছিল লম্বা ও মজবুত।

iii. দাঁত: পেষক দাঁতে অল্প খাঁজ ছিল।
iv. বসবাসের সময়কাল: প্রায় ৪০ মিলিয়ন বছর আগে মেসোহিপ্পাস পৃথিবীতে বসবাস করত।

v. বিভিন্ন পরিবর্তন: তৃণভূমির সৃষ্টি হওয়ার সাথে সাথে দৌড়ানোর সুবিধার্থে এদের সামনের পায়ে একটি আঙুল হ্রাস পায়।

vi. বিবর্তন: মেসোহিপ্পাসকে 'অন্তর্বর্তী ঘোড়া' বলা হয়, কারণ এটি ইওহিপ্পাস এবং আধুনিক ঘোড়ার মধ্যে একটি মধ্যবর্তী অবস্থানে ছিল।

3. আবির্ভাবের সময়কাল: মায়োসিন যুগ

ঘোড়ার বিবর্তন: মেরিচিপ্পাস

❑ মেরিচিপ্পাসের বৈশিষ্ট্যসমূহ:

i. আকৃতি ও উচ্চতা: মেরিচিপ্পাসের আকার টাট্টু ঘোড়ার মতো ছিল এবং এর উচ্চতা ছিল প্রায় ১০০ সেন্টিমিটার (৪০ ইঞ্চি)।

ii. পদ: এদের পায়ে তিনটি করে আঙুল ছিল, যাদের মাঝে মধ্যম আঙুলটি ছিল লম্বা এবং খুরযুক্ত।

iii. দাঁত: পেষক দাঁতগুলি দীর্ঘক্রাউন সমন্বিত ছিল, যা ঘাস চিবানোর উপযুক্ত। পুরপেষক দাঁতগুলি পেষক দাঁতের মতো ছিল।

iv. বিবর্তন: মেরিচিপ্পাস প্রায় ২৫ মিলিয়ন বছর আগে এসেছিল। এদের পায়ের তৃতীয় আঙুলটি লম্বা ও চওড়ায় বৃদ্ধি পেয়ে ক্ষুরের সৃষ্টি হয়।

v. গ্রীবা অংশ: মেরিচিপ্পাসের গ্রীবা অংশও বৃদ্ধি পায়।

vi. বিবর্তনের অবস্থান: মেরিচিপ্পাসকে 'রোমন্থক ঘোড়া' বলা হয়, কারণ এটি মেসোহিপ্পাস ও আধুনিক ঘোড়ার মধ্যে একটি মধ্যবর্তী অবস্থানে ছিল।

4. আবির্ভাবের সময়কাল: প্লায়োসিন যুগ
ঘোড়ার বিবর্তন: প্লিওহিপ্পাস

❑ প্লিওহিপ্পাসের বৈশিষ্ট্যসমূহ:

i. আকৃতি ও উচ্চতা: প্লিওহিপ্পাসের উচ্চতা ছিল প্রায় ১২০ সেন্টিমিটার (৪৮ ইঞ্চি)। এটি আধুনিক ঘোড়ার মতো দেখতে হলেও আকারে ছোটো ছিল।

ii. পদ: এদের উভয় পায়ে ক্ষুর সৃষ্টি হয়, এবং তৃতীয় আঙুলই খুর সৃষ্টিতে সাহায্য করে। সমস্ত আঙুল মাটি স্পর্শ করতে পারত না, তবে মাঝের আঙুলটি বৃদ্ধি পায় এবং অন্যান্য আঙুলগুলি ক্ষুদ্র হয়ে তৃতীয় আঙুলের দু-পাশে বিন্যস্ত হত।

iii. দাঁত: আধুনিক ঘোড়ার মতো পেষক দাঁতের সংখ্যা বৃদ্ধি পায়, যা ঘাস চিবানোর জন্য সহায়ক ছিল।

iv. বিবর্তন: প্লিওহিপ্পাস প্রায় ১০ মিলিয়ন বছর আগে এসেছিল। এদের আকারে ছোটো হলেও এটি আধুনিক ঘোড়ার মতো দেখতে ছিল এবং এটি প্রথম এক আঙুলযুক্ত ঘোড়া হিসেবে বিবেচিত।

v. উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: এটি মেরিচিপ্পাস থেকে বিবর্তিত হয়ে আধুনিক ঘোড়ার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।

5. আবির্ভাবের সময়কাল: প্লিস্টোসিন যুগ

ঘোড়ার বিবর্তন: ইকুয়াস

❑ ইকুয়াস (আধুনিক ঘোড়া) এর বৈশিষ্ট্যসমূহ:

i. আকৃতি ও উচ্চতা: ইকুয়াসের উচ্চতা প্রায় ১৫০ সেন্টিমিটার (৬০ ইঞ্চি)। এটি আধুনিক ঘোড়ার মতো দেখতে, এবং এর গ্রীবার দৈর্ঘ্যও বৃদ্ধি পেয়েছে।

ii. পদ: ইকুয়াসের প্রত্যেক পায়ে খুর দ্বারা আবৃত একমাত্র শক্ত আঙুল থাকে। অন্যান্য আঙুলগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে ছোটো হয়ে যায়।

iii. দাঁত: ইকুয়াসের পেষক ও পুরপেষক দাঁত উভয়ই সম্পূর্ণ সিমেন্টবিশিষ্ট, যা তাদের ঘাস চিবানোর জন্য সহায়ক।

iv. বিবর্তন: ইকুয়াস প্রায় ১০ লক্ষ বছর আগে প্লিওহিপ্পাস থেকে বিবর্তিত হয়ে আধুনিক ঘোড়া হিসেবে আবির্ভূত হয়।

v. উল্লেখযোগ্য বৈশিষ্ট্য: এটি আধুনিক ঘোড়ার প্রাথমিক আদি রূপ, যার মধ্যে একমাত্র শক্ত আঙুলের উপস্থিতি, ক্ষুরের গঠন, এবং ঘাস চিবানোর জন্য বিশেষভাবে অভিযোজিত দাঁত রয়েছে।
৪. ক্যাকটাসের শারীরবৃত্তীয় অভিযোজনগুলি উল্লেখ করো।

উত্তর:-

❑ ক্যাকটাসের শারীরবৃত্তীয় অভিযোজন: ক্যাকটাসের শারীরবৃত্তীয় অভিযোজনগুলি প্রকৃতির কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে তৈরি হয়েছে। নিচে তাদের প্রধান শারীরবৃত্তীয় অভিযোজনগুলি উল্লেখ করা হলো:

i. জল সংরক্ষণ: ক্যাকটাসের কান্ড চ্যাপ্টা, স্থূল এবং রসালো হওয়ার কারণে এটি প্রচুর পরিমাণ জল সংরক্ষণ করতে সক্ষম। গাছের কান্ডে থাকা জল মূলত দীর্ঘ খরার সময়ে ব্যবহৃত হয়।

ii. জল শোষণ: ক্যাকটাসের শাখা এবং প্রধান শিকড় মাটির অল্প গভীরে ছড়িয়ে পড়ে, তবে কিছু শিকড় মাটির গভীরে প্রবেশ করে, যাতে তারা সহজে জল শোষণ করতে পারে।

iii. বাষ্পমোচন রোধ: ক্যাকটাসের পাতাগুলো প্রায় সম্পূর্ণভাবে অদৃশ্য বা ছোট আকারে পরিবর্তিত হয়, এবং কান্ডের ত্বকে কিউটিকল এবং মোমজাতীয় আবরণী থাকে। এই গঠন বাষ্পমোচন রোধ করে, যার ফলে জল সংরক্ষণে সহায়ক হয়।

iv. সালোকসংশ্লেষ: ক্যাকটাসের পাতা কম বা একেবারেই থাকে না, তবে এদের কাণ্ড চ্যাপ্টা, প্রসারিত এবং সবুজ রং থাকে, যা সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় ক্লোরোফিল ধারণ করে। ফলে, ক্যাকটাসের কান্ডই সালোকসংশ্লেষের কাজ করে, যা খাদ্য উৎপাদনে সাহায্য করে।
৫.
৬. সুন্দরী গাছের শারীরবৃত্তীয় অভিযোজনগুলি উল্লেখ করো।

উত্তর:-

❑ সুন্দরী গাছের অভিযোজন: সুন্দরী গাছের শারীরবৃত্তীয় অভিযোজনগুলি গাছটি তার পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষভাবে তৈরি হয়েছে। নিচে সুন্দরী গাছের প্রধান শারীরবৃত্তীয় অভিযোজনগুলি উল্লেখ করা হলো:

1. মূলের অভিযোজন:

i. শ্বাসমূল: সুন্দরী গাছের মূল মাটির গভীরে প্রবেশ করতে পারে না, তবে প্রধান মূলতন্ত্রের অনুভূমিক অংশ থেকে শাখা বেরিয়ে বায়ু থেকে অক্সিজেন গ্রহণের উদ্দেশ্যে মাটির উপরে উঠে আসে। এই শ্বাসমূলের মাধ্যমে গাছ বায়ু থেকে অক্সিজেন শোষণ করে এবং মূলতন্ত্রে সরবরাহ করে। শ্বাসমূলের লেন্টিসেল (লক্ষণীয় গহ্বর) সাহায্যে অক্সিজেন শোষণ হয়।

ii. অধিমূল (রুট বাট্রেস): কাণ্ডের গোড়ার চারপাশ থেকে চ্যাপটা তক্তার মতো শাখা বের হয়, যা মাটিতে ভেতরে আবদ্ধ থাকে। এই অংশগুলি গাছকে মাটির উপর দাঁড়িয়ে থাকতে সহায়তা করে, বিশেষত জলের অভাবে ও শক্তিশালী বাতাসের মধ্যে।

2. কাণ্ডের অভিযোজন:

i. কিউটিকল ও মোমজাতীয় পদার্থ: কাণ্ডের বাইরের অংশে কিউটিকল এবং মোমজাতীয় পদার্থ থাকে, যা জলীয় বাষ্পের ক্ষয় কমায় এবং গাছকে জল শোষণ ও সংরক্ষণে সহায়তা করে।

ii. সংবহন কলার উন্নতি: কাণ্ডে সংগৃহীত জল যাতে গাছের সমস্ত অংশে সহজে পৌঁছাতে পারে, সেজন্য এর সংবহন কলা (ভাস্কুলার টিস্যু) খুবই সুগঠিত থাকে।

3. পাতার অভিযোজন:

i. নিমজ্জিত পত্ররন্ধ্র: পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা কম এবং তারা পাতার ভিতরের দিকে অবস্থিত। এর ফলে বাষ্পমোচনের হার কম থাকে, যা জল সংরক্ষণে সহায়ক।

ii. মোমের প্রলেপ: পাতার উপর মোমের এক স্তর থাকে (জাঙ্গল বৈশিষ্ট্য), যা জলীয় বাষ্পের ক্ষয় হ্রাস করে এবং গাছের জল সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করে।
৭. উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা উল্লেখ করো।

উত্তর:-

❑ উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা: উট (Camelus dromedarius) মরুভূমির কঠোর পরিবেশে বেঁচে থাকার জন্য বিভিন্ন অভিযোজন বৈশিষ্ট্য প্রদর্শন করে, যা তাদের জল সাশ্রয়ী করতে সহায়তা করে। নিচে উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতা এবং তার অভিযোজন বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো:

1. পুরু চামড়া এবং রোম: উটের চামড়া খুব পুরু এবং রোমযুক্ত, যা বাষ্পীভবন (ঘাম হওয়ার প্রক্রিয়া) কমায় এবং শরীরের জল ধরে রাখে। এটি তাদের শরীরকে তাপ থেকে রক্ষা করে।

2. নাসাপথে জল শোষণ: উট যখন নিশ্বাস নেয়, তখন নাসাপথে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শোষিত হয়, ফলে শরীর থেকে জল বের হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়।

3. ইউরিক অ্যাসিড ত্যাগ: উট মূত্রে জল অপচয় কমানোর জন্য ইউরিক অ্যাসিড ত্যাগ করে, যা তুলনামূলকভাবে কম জল শোষণ করে, এবং ফলে মূত্রের জলসংকোচন বাড়ে।

4. কুঁজে সঞ্চিত ফ্যাট: উটের কুঁজে ফ্যাট সঞ্চিত থাকে, যা বিপাকক্রিয়ায় শক্তিতে রূপান্তরিত হয় এবং বিপাকের ফলে জল উৎপন্ন হয়, যা শরীরের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করে।

5. ওয়াটার স্যাক (Water Sac): উটের পাকস্থলীতে একটি জল সঞ্চয়কারী স্যাক থাকে, যা শুকনো পরিবেশে জল প্রয়োজন হলে সরবরাহ করে।

6. হেনলির লুপ: উটের কিডনিতে হেনলির লুপের উপস্থিতি মূত্রের পুনঃশোষণের হার বাড়ায়, ফলে মূত্র আরও ঘন হয়ে যায় এবং জল সাশ্রয় হয়।

7. গ্লোমেরিউলাসের পরিশ্রুতকরণের হার কমানো: উটের কিডনিতে গ্লোমেরিউলাসের পরিশ্রুতকরণের হার কম থাকে, যাতে মূত্রে জল সংরক্ষণ করা যায় এবং অতিরিক্ত জল অপচয় রোধ করা যায়।

এই অভিযোজন বৈশিষ্ট্যগুলো মরুভূমির তাপমাত্রা ও জলের অভাবের মধ্যে উটকে টিকে থাকার জন্য অত্যন্ত কার্যকরী।
৮. উটের লোহিত রক্তকণিকার আকৃতি চিত্রসহ ব্যাখ্যা করো।

উত্তর:-

❑ উটের লোহিত রক্ত কণিকার আকৃতি এবং অভিযোজন: উটের লোহিত রক্ত কণিকার (RBC) অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো তাদের মরুভূমির কঠোর পরিবেশে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে উটের RBC এর অভিযোজন বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো:

i. ছোট ডিম্বাকার ও লম্বাটে আকৃতি: উটের RBC খুব ছোট এবং ডিম্বাকার, যা তাদেরকে রক্তনালীগুলির মধ্যে সহজে চলাচল করতে সহায়ক করে। এর ফলে জলাভাবে রক্ত ঘন হলেও, RBC এখনও রক্তবাহের মধ্যে সঠিকভাবে চলাচল করতে পারে।

ii. অতি সূক্ষ্ম রক্তবাহে চলাচল: উটের RBC এর বিশেষ গঠন তাদেরকে এমন সূক্ষ্ম রক্তবাহে চলাচল করতে সক্ষম করে, যেখানে রক্ত ঘন হয়ে গেলে সহজেই তাদের চলাচল বাধাহীন থাকে।

iii. 200 লিটার পর্যন্ত জল পান: উট একবারে 200 লিটার পর্যন্ত জল পান করতে পারে। এই সময় RBC তে উপস্থিত নিউক্লিয়াস জল শোষণে সহায়ক ভূমিকা পালন করে, যার ফলে রক্তে জল প্রবেশে সহায়তা হয়।

iv. উচ্চতর অভিস্রবণীয় চাপ সহ্য করতে সক্ষম: উটের RBC অতিরিক্ত চাপ সহ্য করার জন্য অভিযোজিত, যা মরুভূমির তাপ এবং জল অভাবে সৃষ্ট চাপের প্রভাব মোকাবেলা করতে সাহায্য করে।

v. RBC এর প্রসারণ ক্ষমতা: উটের RBC স্বাভাবিক আয়তনের 240% পর্যন্ত প্রসারিত হতে পারে, ফলে অতিরিক্ত জল প্রবেশ করলেও RBC ফেটে যায় না (হিমলাইসিস ঘটে না)। যখন জল শরীরে প্রবাহিত হয়, তখন এটি RBC থেকে বেরিয়ে আসে এবং উটের জলের চাহিদা পূরণে সহায়তা করে।

এই অভিযোজন বৈশিষ্ট্যগুলো উটকে মরুভূমির তাপ, জলাভাবে ও কঠোর পরিবেশে বেঁচে থাকতে সক্ষম করে।
৯. ক্যাকটাসের অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য উল্লেখ কর?

উত্তর:-

❑ ক্যাকটাসের অঙ্গ সংস্থানিক অভিযোজন: ক্যাকটাস উদ্ভিদ শুষ্ক মরু পরিবেশে জন্মায় এবং তার পরিবেশে টিকে থাকার জন্য একাধিক অঙ্গসংস্থানিক অভিযোজন গঠন করেছে। এই অভিযোজনগুলি তাকে তাপ, জলহীনতা এবং মরুভূমির অন্যান্য চ্যালেঞ্জের মোকাবিলা করতে সাহায্য করে। নিচে ক্যাকটাসের অঙ্গসংস্থানিক অভিযোজনগুলির বিস্তারিত বর্ণনা দেওয়া হলো:

১. মূল:

i. ক্যাকটাসের মূল তন্ত্র অত্যন্ত সুগঠিত এবং এর অনেক শাখা প্রশাখা যুক্ত থাকে। মূলগুলি মাটির গভীরে প্রবাহিত হয়ে জল শোষণের জন্য বিস্তৃত হয়।

ii. প্রধান মূলটি মাটির অনেক গভীরে প্রবেশ করে, এবং শাখা প্রশাখাগুলি মাটির নিচে একটি জালের মতো ছড়িয়ে থাকে, যা জল শোষণের পরিমাণ বৃদ্ধি করে।

iii. ক্যাকটাসের মূলসমূহ মূলরক্ষার এবং জল সংগ্রহের জন্য অত্যন্ত কার্যকরী।


২. কান্ড:

i. ক্যাকটাসের কান্ড ছোট, প্রশস্ত, স্থূল এবং রসালো প্রকৃতির হয়, যা জল ধারণের জন্য উপযোগী। কান্ডের অভ্যন্তরে জল ধারণের ক্ষমতা থাকে, যাতে শুষ্ক মরু পরিবেশে আর্দ্রতা বজায় থাকে।

ii. কান্ডটি সবুজ এবং এতে ক্লোরোফিল থাকে, যার ফলে এটি সূর্যালোক থেকে শক্তি গ্রহণ করে। এই ধরনের কান্ডকে পর্নোকাণ্ড বা ফাইলোক্ল্যাড বলা হয়।

iii. কান্ডের উপর কিউটিকল আবরণ থাকে, যা জল শোষণ কমাতে সাহায্য করে এবং কান্ডটি মিউসিলেজ সমৃদ্ধ থাকে, যা জল ধরে রাখতে সহায়ক।


৩. পাতা:

i. ক্যাকটাসের পাতাগুলি সাধারণত রূপান্তরিত হয়ে কঠিন কষ্টক (spines) এ পরিণত হয়, যাতে জল ক্ষয় কম হয় এবং শিকারি প্রাণী থেকে সুরক্ষা থাকে। কিছু ক্যাকটাসে পাতাও থাকে, তবে সেগুলি ক্ষুদ্র আকারে এবং সংখ্যা কম থাকে।

ii. পাতার রন্ধ্রের সংখ্যা কম এবং এটি নিবিড়ভাবে আবৃত থাকে, যাতে জল বাষ্পীভবন কম হয়।

iii. পাতার ওপর মোমের আবরণ থাকে, যা জল ধরে রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত জল হারানো রোধ করে।


৪. ফুল এবং বীজ:

i. ক্যাকটাসের ফুলগুলি রঙিন এবং সাধারণত পতঙ্গ দ্বারা পরাগিত হয়, যা ফুলের পরাগায়ন প্রক্রিয়া নিশ্চিত করে।

ii. ফুলের পর, ক্যাকটাসে বীজ তৈরি হয়, যা সুরক্ষিত এবং ঢাকা থাকে, যাতে বীজগুলো শুষ্ক পরিবেশে রক্ষা পায় এবং সঠিক সময়ে অঙ্কুরিত হয়।
১০. রুইমাছের জলজ অভিযোজনগুলি উল্লেখ করো।

উত্তর:-

❑ রুই মাছের জলজ অভিযোজন: মাছ মুখ্য জলজ প্রাণী জলে বসবাস করার জন্য এদের দেহে নিম্নলিখিত অভিযোজন গুলি পরিলক্ষিত হয়।

❑ রুই মাছের বিজ্ঞানসম্মত নাম Labio rohita

১. দেহাকৃতি: রুই মাছের দেহের আকৃতি মাকুর বা বেমের মতো, যা পানিতে সাঁতার কাটার সময় জলপ্রবাহের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করে। এর ফলস্বরূপ, মাছ সহজেই সাঁতার কাটতে পারে এবং দ্রুত চলতে সক্ষম হয়। এই বিশেষ আকৃতির দেহে জলপ্রবাহের চাপ কম হয়, যা তার চলাচলকে আরও দক্ষ করে তোলে।

২. দেহাবরণ: রুই মাছের দেহে সাইক্লয়েড আঁশের আবরণ থাকে, যা মাছকে বাইরের আঘাত ও ক্ষতিকর পরিসরের প্রভাব থেকে রক্ষা করে। এই আঁশগুলি ত্বককে পিচ্ছিল করে তোলে, ফলে মাছ চলাচলের সময় জলবাহিত ঘর্ষণ কমাতে সক্ষম হয়। এছাড়া, মাছের দেহে মিউকাসজাতীয় একটি পিচ্ছিল আবরণ থাকে, যা মাছকে সুরক্ষা দেয় এবং চলাচলের সময় জলবাহিত বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে।

৩. পাখনা: রুই মাছের পাখনা তার প্রধান চলাচল অঙ্গ। মাছের দেহে বেশ কয়েকটি পাখনা থাকে, যার মধ্যে পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, বক্ষ পাখনা, শ্রেণী পাখনা, এবং পুচ্ছ পাখনা অন্তর্ভুক্ত। পাখনাগুলি অতি সূক্ষ্মভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকে, ফলে জলচাপের বিরুদ্ধে এটি প্রতিরোধ সৃষ্টি করে এবং মাছের চলাচলকে সহজ করে তোলে। পাখনাগুলি বিশেষভাবে স্থিতিশীল, যাতে মাছের গতি নিয়ন্ত্রণ করা যায় এবং সুসমভাবে জলস্তরের সাথে সেঁটে থাকে।

৪. স্পর্শেন্দ্রীয় রেখা: রুই মাছের দেহের দু'পাশে, কানকোর পেছন থেকে লেজ পর্যন্ত দুটি স্পর্শেন্দ্রীয় রেখা বিস্তৃত থাকে। এই রেখাগুলি রিসেপটর (গ্রাহক) হিসেবে কাজ করে, যার মাধ্যমে মাছ বিভিন্ন ধরনের তথ্য যেমন জলপ্রবাহের চাপ, তাপমাত্রা, গভীরতা, স্রোত, শব্দ ইত্যাদি বুঝতে পারে। এটি মাছের পরিবেশে সঠিক অবস্থান ও ভারসাম্য বজায় রাখতে সহায়ক, পাশাপাশি মাছের দেহের আভ্যন্তরীণ অবস্থা সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে।

৫. পটকা (Swim Bladder): রুই মাছের দেহের মেরুদণ্ডের নিচে একটি বায়ু পূর্ণ থলি বা পটকা থাকে, যা মাছের পানির উপরিভাগে ভাসা এবং নিচে ডুবার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। পটকায় অবস্থিত রেড গ্রন্থী (Red Glands) গ্যাস উৎপাদন করে, যা মাছের আপেক্ষিক গুরুত্ব পরিবর্তন করে। যখন পটকা ফুলে ওঠে, তখন মাছ পানির উপরে উঠে আসে এবং যখন পটকা চুপসে যায়, তখন মাছ পানির নিচে চলে যায়। এই প্রক্রিয়া মাছকে পানির বিভিন্ন গভীরতায় চলাফেরা করতে সহায়ক করে তোলে।

৬. শ্বাস-প্রশ্বাস অঙ্গ (Gills): রুই মাছের শ্বাস-প্রশ্বাসের প্রধান অঙ্গ হল ফুলকা (gills)। ফুলকাগুলিতে রক্তজালক (capillaries) থাকে, যা মাছের শরীরে দ্রবীভূত অক্সিজেন শোষণ করতে সাহায্য করে। শ্বাস-প্রশ্বাসের সময়, জল থেকে অক্সিজেন শোষিত হয়ে রক্তে প্রবাহিত হয় এবং একইভাবে, শরীর থেকে CO2 (কার্বন ডাই অক্সাইড) নির্গত হয়। ফুলকার রক্তজালকগুলি অক্সিজেন এবং CO2-এর আদান-প্রদান প্রক্রিয়া সম্পন্ন করে, যা মাছের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১১. সমবৃত্তীয় অঙ্গ কীভাবে জৈব অভিব্যক্তির সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে, তা লেখো ।
১২.
১৩. নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষণবাদ বলতে কী বোঝ?*** ডারউইন-এর তত্ত্বের ত্রুটিগুলি উল্লেখ করো ।

উত্তর:-

❑ নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষণবাদ: ভাইসম্যান, দ্য-ভ্রিস, গোল্ডস্মিথ, হ্যালডেন প্রমুখ বিশিষ্ট বিজ্ঞানীগণ ডারউইনের মতবাদকে নতুনভাবে বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তাকে নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষণবাদ বলা হয়। এই মতবাদ অনুসারে, জীবের অভিযোজন শুধু প্রাকৃতিক নির্বাচন দ্বারা নয়, বরং বিভিন্ন শক্তির একত্রিত কার্যকারিতার ফলস্বরূপ ঘটে। প্রাকৃতিক নির্বাচন জীবের অভিযোজনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও, এটি একমাত্র কারণ নয়। নয়া ডারউইনবাদে জীবের অভিযোজন প্রক্রিয়া বিভিন্ন জেনেটিক এবং পরিবেশগত শক্তির সমন্বয়ে ঘটে, যা জীবের বিবর্তনকে আরও সুস্পষ্ট করে তোলে।

ডারউইন-এর তত্ত্বের ত্রুটি:
১. ডারউইন ক্ষুদ্র প্রকরণের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু দেখা গেছে, সেগুলির বংশানুসরণ না হওয়ার কারণে এদের কোনো ভূমিকা অভিব্যক্তিতে নেই। নতুন প্রজাতির উৎপত্তির ক্ষেত্রে ক্ষুদ্র প্রকরণের ভূমিকা নেই।

২. ডারউইন কোশ ও জনন কোশের প্রকরণগুলিকে পৃথক করতে পারেননি, যার কারণে তার তত্ত্বে এই পার্থক্য ঠিকমতো ব্যাখ্যা হয়নি।

৩. ডারউইন প্রকরণের উৎপত্তি সম্পর্কে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তার তত্ত্বে প্রকরণের উৎপত্তি নিয়ে কোনো ধারণা ছিল না।

৪. ডারউইন যোগ্যতমের উদ্‌বর্তনের কারণ ব্যাখ্যা করতে অপারগ ছিলেন। তিনি যে তত্ত্ব দিয়েছিলেন, তা শুধুমাত্র "যোগ্যতমের উদ্‌বর্তন" বলেছিল, কিন্তু এর উৎপত্তির কারণ বা বিশ্লেষণ করতে পারেননি।

৫. ডারউইন মিউটেশনকে 'প্রকৃতির খেলা' বলে উপেক্ষা করেছিলেন। তিনি মিউটেশনের গুরুত্ব বুঝতে পারেননি, তবে হুগো দ্য ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা ছিলেন, যা জীবের বৈশিষ্ট্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৬. ডারউইন লুপ্তপ্রায় অঙ্গের উৎপত্তি ব্যাখ্যা করতে পারেননি। তার তত্ত্বে কিছু অঙ্গের অতিরিক্ত বৃদ্ধির ক্ষেত্রে বিবর্তনের প্রক্রিয়া ঠিকমতো ব্যাখ্যা হয়নি, যা বাস্তবতায় কখনো কখনো জীবের বিলুপ্তির কারণ হতে পারে।
১৪. অভিযোজন কাকে বলে? ক্যাকটাসের অভিযোজন বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তর:-

❑ অভিযোজন: বিজ্ঞানী বাফালো (Buffaloe, 1964) অভিযোজনের সংজ্ঞা দিয়েছেন: "কোনো নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার এবং বংশবৃদ্ধির জন্য জীবের যে গঠনগত, আচরণগত ও শারীরবৃত্তীয় স্থায়ী পরিবর্তন ঘটে, তা হলো অভিযোজন।"

❑ ক্যাকটাসের অভিযোজন:

১. মূল:

i. ক্যাকটাসের মূল তন্ত্র সুগঠিত এবং মাটির অনেক গভীরে বিস্তৃত, যা জল শোষণের জন্য কার্যকরী।
ii. মূলে মূলরম এবং মূলত্রাণ থাকে, যা জল শোষণের ক্ষমতা বাড়ায়।
iii. ক্যাকটাসের মূল শাখা-প্রশাখা দ্বারা মাটির অল্প নিচে বিস্তৃত থাকে, যাতে বৃষ্টির জল সহজেই শোষণ করা যায়।

২. কান্ড:

i. কান্ড সাধারণত মোমজাতীয় পদার্থ দ্বারা আবৃত থাকে, যা বাষ্পমোচন রোধে সাহায্য করে।
ii. রসালো, সবুজ এবং চ্যাপ্টা কান্ডটি পর্ণকাণ্ড হিসেবে পরিচিত, যেটি সালোকসংশ্লেষে অংশগ্রহণ করে।
iii. কান্ডের ত্বকে কিউটিকল থাকে, যা জল হারানো কমিয়ে দেয়।
iv. কান্ডের সংবহন কলা ও যান্ত্রিক কলা সুগঠিত, যা জল পরিবহন এবং গাছের সমর্থন প্রদান করে।
v. কান্ডে মিউসিলেজ জাতীয় পিচ্ছিল পদার্থ থাকে, যা জল ধারণ ক্ষমতা বাড়ায়।

৩. পাতা:

i. ক্যাকটাসের পাতা ক্ষুদ্র এবং সংখ্যা কম থাকে, যার ফলে জল খরচ কম হয়।
ii. ফনিমনসা গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, যা জল শোষণের ক্ষমতা বৃদ্ধি করে।
iii. পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা খুব কম, এবং এই রন্ধ্রগুলো পাতার নিম্নতলের ভিতরের দিকে অবস্থিত, যাতে বাষ্পমোচন কম হয়।
১৬. ল্যামার্কের মতবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো।

উত্তর:-

❑ ল্যামার্কের মতবাদ: ফরাসি বিজ্ঞানী জাঁ ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক (Jean Baptist de Monet Lamarck, 1744-1829) ১৮০৯ সালে তাঁর প্রখ্যাত গ্রন্থ "ফিলোজফি জুওলজিক" (Philosophie Zoologique) প্রকাশ করেন, যেখানে তিনি প্রথমবারের মতো জীববিজ্ঞানে অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ পেশ করেন। এই মতবাদকে ল্যামার্কবাদ (Lamarckism) বলা হয় এবং এটি বিবর্তনের তত্ত্বের প্রাথমিক ধারণা হিসেবে বিবেচিত।

❑ ল্যামার্কের বিবর্তন তত্ত্বের প্রধান ধারণাগুলি:

১. পরিবেশের প্রভাব:
ল্যামার্কের মতে, জীবদের গঠনে পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ। পরিবেশের পরিবর্তন হলে জীবের স্বভাব ও দেহের গঠনও পরিবর্তিত হয়। মাটি, খাদ্য, এবং তাপমাত্রার পরিবর্তন জীবদের অভ্যাস ও স্থান পরিবর্তনে সাহায্য করে।

২. অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র:
ল্যামার্কের মতে, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে জীবদেহের কিছু অঙ্গ বেশি ব্যবহৃত হয়, আর কিছু অঙ্গ কম ব্যবহৃত হয়। ক্রমাগত ব্যবহারের ফলে কিছু অঙ্গ শক্তিশালী ও সুগঠিত হয়, এবং অব্যবহারের ফলে অঙ্গগুলি দুর্বল বা ক্ষয়প্রাপ্ত হয়ে শেষ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায়।

৩. অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র:
ল্যামার্কের মতে, পরিবেশের প্রভাবে জীবের জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জিত হয়, তা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। অর্থাৎ, জীবের শরীর বা আচরণের পরিবর্তন, যা তাদের জীবনের সময় ঘটে, পরবর্তী প্রজন্মের মধ্যে এগুলি উত্তরাধিকারসূত্রে চলে আসে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনগুলো বড়ো আকারে দৃশ্যমান হয়। যেমন—বহুকাল আগে জিরাফের গলা ছোটো ছিল। কিন্তু কালক্রমে উঁচু গাছের পাতা আহরণের চেষ্টায় তা ক্রমশ লম্বা হয়েছে। এই লম্বা গলার বৈশিষ্ট্যটি বংশপরম্পরায় সঞ্ঝারিত হয়ে আজকের লম্বা গলাযুক্ত জিরাফের আবির্ভাব হয়েছে।

৪. নতুন প্রজাতির উৎপত্তি:
ল্যামার্কের মতে, অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রমে পরবর্তী প্রজন্মে পৌঁছালে ধীরে ধীরে একটি প্রজাতি থেকে নতুন প্রজাতির সৃষ্টি হয়। প্রতিটি জনুতে নতুন বৈশিষ্ট্য অর্জিত হওয়ার মাধ্যমে প্রজাতির মধ্যে পরিবর্তন আসে এবং অনেক প্রজন্ম পর তা একটি নতুন প্রজাতির উৎপত্তির কারণ হয়। এটি ল্যামার্কের বিবর্তন তত্ত্বের মূল পদ্ধতি।
১৭. ল্যামার্কের মতবাদের স্বপক্ষে তিনটি এবং বিপক্ষে দুটি উদাহরণ দাও।

উত্তর:-

❑ ল্যামার্কের মতবাদের সপক্ষে উদাহরণ:
১. হাঁসের লিপ্তপদ:
ল্যামার্কের মতে, স্থলচর পাখি যখন খাদ্যের খোঁজে জলে যায় এবং ক্রমাগত সাঁতার কাটে, তখন তাদের পায়ের আঙুলগুলির অন্তর্বর্তী স্থানে পাতলা চামড়া যুক্ত হয় এবং এটি ধীরে ধীরে লিপ্তপদে পরিণত হয়, যেমন হাঁসের লিপ্তপদ।

২. জিরাফের গলার বৃদ্ধি:
ল্যামার্কের মতে, খর্ব গলাযুক্ত জিরাফ উঁচু গাছের পাতা খাওয়ার জন্য প্রতিটি প্রজন্মে তার গলা ও সামনের পা একটু একটু করে লম্বা করে, যার ফলে বর্তমান কালের লম্বা গলা ও পা-বিশিষ্ট জিরাফের সৃষ্টি হয়েছে।

৩. সাপের পা বিলুপ্তি:
সাপের পূর্বপুরুষের গিরগিটির মতো চারটি পা ছিল, কিন্তু ভূগর্ভে অভিযোজনের জন্য ক্রমাগত পা না ব্যবহারের ফলে সাপের পা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে।

৪. উটপাখির ডানা:
উটপাখির পূর্বপুরুষের সক্রিয় ডানা ছিল এবং তারা আকাশে উড়তে পারত, কিন্তু বংশানুক্রমে ডানার ব্যবহার না করার ফলে এটি ধীরে ধীরে লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়েছে।

❑ ল্যামার্কের মতবাদের বিপক্ষে উদাহরণ:
১. ভাইসম্যানের পরীক্ষা:
বিজ্ঞানী উইসম্যান ল্যামার্কের মতবাদকে নাকচ করেছেন। তিনি একজোড়া ইঁদুর দম্পতির লেজ কেটে দিয়ে তাদের প্রজনন ঘটান এবং পরবর্তী প্রজন্মে আবার লেজ কেটে প্রজনন ঘটাতে থাকেন। এভাবে ৩৫ প্রজন্ম ধরে লেজ কাটা সত্ত্বেও কোনো ইঁদুরের লেজবিহীন হওয়ার ঘটনা ঘটেনি। এই পরীক্ষার মাধ্যমে ল্যামার্কের "অর্জিত বৈশিষ্ট্য বংশানুক্রমে সঞ্চারিত হয়" মতবাদটি ভুল প্রমাণিত হয়েছে।

২. ড্রসোফিলা মাছির পরীক্ষা:
বিজ্ঞানী ল্যামার্কের তত্ত্বের বিপক্ষে আরো একটি পরীক্ষা করেন, যেখানে ৬০ প্রজন্ম ধরে ড্রসোফিলা মাছিকে অন্ধকারে রেখে তাদের জনন ঘটানো হয়। তবে কোনো মাছির মধ্যে অন্ধত্বের লক্ষণ দেখা যায়নি। এর মাধ্যমে ল্যামার্কের মতবাদকে অস্বীকার করা হয়, কারণ তিনি বলেছিলেন যে, পরিবেশের প্রভাবে অর্জিত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়।

এই দুটি পরীক্ষার ফলাফলে ল্যামার্কের তত্ত্বকে সঠিকভাবে প্রতিপন্ন করা সম্ভব হয়নি, যা তার মতবাদকে ভুল প্রমাণিত করে।
১৮. ডারউইনের মতবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো।

উত্তর:-

❑ ডারউইনের মতবাদ:
ডারউইন 1859 খ্রিস্টাব্দে "অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন" (On the Origin of Species by Means of Natural Selection) গ্রন্থে যে মতবাদটি প্রকাশ করেন, তা হল ডারউইনবাদ বা ডারউইনিজম, যা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জৈব অভিব্যক্তি বা বিবর্তন ব্যাখ্যা করে। ডারউইনের মতবাদের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি হলো:

১. অত্যধিক হারে বংশবৃদ্ধি:
ডারউইনের মতে, জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হল অত্যধিক হারে বংশবৃদ্ধি। এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, একটি স্ত্রী সালমন মাছ প্রজনন ঋতুতে প্রায় ৩ কোটি ডিম পাড়ে এবং একটি ঝিনুক একবারে প্রায় ১২ কোটি ডিম্বাণু উৎপাদন করে।
ডারউইনের মতে, একজোড়া হাতি থেকে উৎপন্ন সকল হাতি বেঁচে থাকলে ৭৫০ বছরে হাতির সংখ্যা এক কোটি নব্বই লক্ষ হবে, যদিও হাতি ১২ বছরে একটি সন্তান প্রসব করে।

২. সীমিত খাদ্য ও বাসস্থান:
জনসংখ্যা বৃদ্ধি হওয়ার সাথে সাথে খাদ্যের উৎপাদন এবং পৃথিবীর আয়তন বৃদ্ধি পায় না। জীবের সংখ্যা বৃদ্ধি পেলেও তাদের বসবাসের স্থান এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্যের সংকট দেখা দেয়। ফলে, বাসস্থান ও খাদ্যের জন্য প্রতিযোগিতা বৃদ্ধি পায়, যা জীবের বেঁচে থাকার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।

৩. অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম:
জীবের সংখ্যা জ্যামিতিক ও গাণিতিক হারে বৃদ্ধি পায়, তবে খাদ্য ও বাসস্থান সীমিত থাকে। ফলে, জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতায় জড়িয়ে পড়তে হয়, যা ডারউইন "অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম" হিসেবে বর্ণনা করেছেন। এই সংগ্রাম প্রধানত তিন ধরনের হয়ে থাকে:
i. অন্তঃপ্রজাতিক সংগ্রাম:
এটি একপ্রজাতির জীবদের মধ্যে সংঘটিত সংগ্রাম। উদাহরণস্বরূপ, একই খাদ্য বা বাসস্থান পাওয়ার জন্য দুইটি বাঘের মধ্যে প্রতিযোগিতা।

ii. আন্তঃপ্রজাতিক সংগ্রাম:
এটি বিভিন্ন প্রজাতির জীবদের মধ্যে সংঘটিত সংগ্রাম। উদাহরণস্বরূপ, বাঘ ও হরিণের মধ্যে খাদ্য বা বাসস্থানের জন্য প্রতিযোগিতা।

iii. প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম:
জীবদের বিভিন্ন প্রতিকূল পরিবেশ যেমন খরা, বন্যা, তাপমাত্রার পরিবর্তন ইত্যাদির সঙ্গে সংগ্রাম করতে হয়।

৪. প্রকরণ বা ভ্যারিয়েশন:
ডারউইনের মতে, পৃথিবীতে কোন দুটি জীব কখনোই একদম অবিকল একই রকম হয় না; তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা ভেদ থাকে। এই পার্থক্যকে প্রকরণ বা ভ্যারিয়েশন বলা হয়।

৫. যোগ্যতমের উদ্‌বর্তন:
ডারউইনের মতে, জীবনের সংগ্রামে যেসব জীবের দেহে ছোটো ছোটো সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্য আসে, তারা জীবিত থাকার জন্য বেশি সক্ষম এবং এই বৈশিষ্ট্যগুলি তাদের বেঁচে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এই জীবগুলো জীবন সংগ্রামে জয়ী হয় এবং ভবিষ্যতে বংশবৃদ্ধি করে। অন্যদিকে, যেসব জীব এই ধরনের অভিযোজনমূলক বৈশিষ্ট্য অর্জন করতে সক্ষম হয় না, তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। এই জীববৈচিত্র্যে অভিযোজন এবং জীবন সংগ্রামে উত্তরণের এই প্রক্রিয়াটিকে যোগ্যতমের উদ্‌বর্তন (Survival of the Fittest) বলা হয়।

৬. প্রাকৃতিক নির্বাচন:
যে প্রাকৃতিক প্রক্রিয়ায় অনুকূল ভেদ বা অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগ-সুবিধা ভোগ করে, তাকে প্রাকৃতিক নির্বাচন বলে।

৭. নতুন প্রজাতির উৎপত্তি:
ডারউইনের তত্ত্ব অনুযায়ী, একটি বিশেষ জীবগোষ্ঠীর মধ্যে অনুকূল প্রকরণগুলির পুঞ্জীভূত হওয়ায়, বেশ কিছু প্রজন্ম পরে পূর্বপুরুষ ও উত্তরপুরুষের মধ্যে বৈশাদৃশ্য বা পার্থক্য বৃদ্ধি পায়। এর ফলে, সময়ের সঙ্গে সঙ্গে একে অপর থেকে পৃথক হয়ে একটি নতুন প্রজাতির উৎপত্তি ঘটে। যত বেশি অনুকূল বৈশিষ্ট্য সংগ্রহ হয়, তত বেশি ভিন্নতা দেখা দেয় এবং এতে নতুন প্রজাতির সৃষ্টি হয়।
১৯. ল্যামার্কবাদ ও ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো।

উত্তর:-
বিষয় ল্যামার্কবাদ ডারউইনবাদ
1. বিবতর্নে পরিবেশের প্রভাব জীবনধারণের জন্য সব জীবই প্রকৃতির সঙ্গে সমন্বয় রেখে বেঁচে থাকে এবং পরিবেশের পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে তাদের দেহে অভিযোজনগত পরিবর্তন ঘটে। যেসব জীব জীবন সংগ্রামে সফল, তারা প্রকৃতির সঙ্গে সমন্বয় রেখে এই পৃথিবীতে বেঁচে থাকতে সক্ষম।
2. জীবনসংগ্রাম ল্যামার্ক জীবনসংগ্রামের কোনো উল্লেখ করেননি। তাঁর মতে, অভ্যন্তরীন চাহিদাই কোনো অঙ্গের বৃদ্ধি বা ক্ষয়ের কারণ। ডারউইন তিন প্রকার জীবনসংগ্রামের কথা বলেন। যথা—অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম ও পরিবেশের সাথে সংগ্রাম।
3. অভিব্যক্তির কারণ ব্যবহার ও অব্যবহারের কারণে কোনো অঙ্গের পরিবর্তন ঘটে এবং ওই অর্জিত পরিবর্তনগুলি বংশানুক্রমে সঞ্চারিত হয়ে অভিব্যক্তি সৃষ্টি করে। জীবন সংগ্রামের জন্য বিভিন্ন ধরনের ভেদ দেখা যায়, যা অভিব্যক্তির অন্যতম প্রধান কারণ।
4. অঙ্গের ব্যবহার ও অব্যবহার দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি অতীতে ব্যবহার ছিল, কিন্তু অব্যবহারের জন্যই বর্তমানে অঙ্গগুলি লুপ্তপ্রায় দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি সম্পর্কে এই মতবাদ কোনো ব্যাখ্যা দিতে পারেনি।
5. জীবের বৃদ্ধির ল্যামার্ক বাদে জীবের আয়তন বৃদ্ধির কথা বলা হয়েছে। ডারউইন বাদে জীবের সংখ্যা বৃদ্ধির কথা বলা হয়েছে।
২০. জিরাফের লম্বা গ্রীবা সম্পর্কে ল্যামার্ক ও ডারউইনের মতবাদ সংক্ষেপে আলোচনা করো।

উত্তর:-

❑ জিরাফের লম্বা গ্রীবা সম্পর্কে ল্যামার্কের মত:
ল্যামার্কের মতে, বহু বছর আগে জিরাফের গলা ছিল ছোট। তবে, উচ্চ গাছের পাতা খাওয়ার জন্য গলাটি ক্রমশ দীর্ঘ হতে থাকে। ল্যামার্কের মতবাদ অনুসারে, জিরাফের এই গলা দীর্ঘ হওয়ার পরিবর্তনটি অর্জিত বৈশিষ্ট্য ছিল, যা পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। অর্থাৎ, এক প্রজন্মের অর্জিত বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে প্রাকৃতিকভাবে চলে আসে, এবং এভাবে গলার লম্বা হওয়া একটি স্থায়ী বৈশিষ্ট্য হয়ে ওঠে।

এইভাবে, দীর্ঘ গলার বৈশিষ্ট্যটি বংশপরম্পরায় সঞ্চারিত হয়ে আজকের লম্বা গলাযুক্ত জিরাফের উদ্ভব ঘটেছে।

❑ জিরাফের লম্বা গ্রীবা সম্পর্কে ডারউইনের মত:
ডারউইনের মতে, জিরাফের পূর্বপুরুষদের মধ্যে বিভিন্ন আকৃতির গলা ছিল, কিছু গলা ছিল লম্বা, কিছু মাঝারি, এবং কিছু ছোটো। যেহেতু দীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফেরা উচ্চ গাছের পাতা খাওয়ার জন্য আরও সক্ষম ছিল, তারা খাদ্যপ্রাপ্তি এবং বেঁচে থাকার ক্ষেত্রে অধিক সুবিধা পেত। এর ফলে, এই দীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফদের প্রজননের সুযোগও বৃদ্ধি পেত এবং তারা বেশি সংখ্যক সন্তান জন্ম দিতে সক্ষম হতো।

অন্যদিকে, ছোটো গ্রীবাযুক্ত জিরাফেরা খাদ্য না পেয়ে মারা যেতে থাকত, যার ফলে তারা বংশবিস্তারে সক্ষম হত না। এর ফলে, দীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেত এবং ছোটো গ্রীবাযুক্ত জিরাফদের সংখ্যা কমে যেত। এইভাবে, প্রকৃতি প্রকৃতির চাহিদা ও প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অভিযোজনকে সমর্থন করে, এবং লম্বা গ্রীবাযুক্ত জিরাফদের মধ্যে প্রাকৃতিক নির্বাচন মাধ্যমে বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়। ফলে, দীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফদের প্রজাতি ক্রমে আরও শক্তিশালী হয়ে ওঠে।
২১. অর্জিত গুণাবলির বংশানুসরণ উদাহরণসহ বোঝাও। ল্যামার্কের মতবাদের প্রধান ত্রুটিগুলি কী?

উত্তর:-

❑ ল্যামার্কবাদে অর্জিত গুণাবলির বংশানুসরণ:
ল্যামার্কবাদে একটি প্রধান তত্ত্ব হল অর্জিত গুণাবলির বংশানুসরণ। এর মানে হলো, পরিবেশের প্রভাবে জীবের মধ্যে কিছু পরিবর্তন ঘটে, এবং এই পরিবর্তিত বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। অর্থাৎ, জীবের জীবনকালে যে বৈশিষ্ট্য তারা অর্জন করে, তা তাদের বংশধরদের মধ্যে প্রবাহিত হয়।

❑ উদাহরণ: বহুকাল আগে জিরাফের গলা ছিল ছোটো। তবে, সময়ের সাথে সাথে উঁচু গাছের পাতা খাওয়ার জন্য তাদের গলা ক্রমশ লম্বা হতে থাকে। ল্যামার্কের মতে, এই পরিবর্তনটি অর্জিত বৈশিষ্ট্য হিসেবে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়েছিল এবং ফলস্বরূপ, আজকের লম্বা গলাযুক্ত জিরাফের সৃষ্টি হয়েছে।

এটি ল্যামার্কের মতবাদের মূল ভিত্তি, যেখানে অর্জিত বৈশিষ্ট্যগুলি বংশপরম্পরায় সঞ্চারিত হয়ে নতুন প্রজাতির উৎপত্তি ঘটায়।

❑ ল্যামার্কের মতবাদের প্রধান ত্রুটি:
1. প্রথম ত্রুটি:
ল্যামার্কের মতবাদের প্রথম প্রতিপাদ্যটি সার্বজনীন নয়। তিনি দাবি করেছিলেন যে, জীবের অভ্যন্তরীণ পরিবেশে অভিযোজনের ফলে অঙ্গের গঠন পরিবর্তন ঘটে। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি অঙ্গগুলি ক্ষুদ্র হয়, বড়ো হয় না। উদাহরণস্বরূপ, কিছু জীবের অঙ্গের আকার পরিবর্তন না হওয়ার প্রবণতা দেখা যায়, যা ল্যামার্কের তত্ত্বকে খণ্ডিত করে।

2. দ্বিতীয় ত্রুটি:
ল্যামার্কের দ্বিতীয় প্রতিপাদ্যটি পুরোপুরি সঠিক নয়। তিনি বলেছেন যে, পরিবেশের প্রভাব জীবের নতুন অঙ্গের সৃষ্টি করতে পারে। তবে বিজ্ঞানীরা জানিয়েছেন যে, জীবের নতুন অঙ্গ শুধুমাত্র অভ্যন্তরীণ প্রয়োজন বা বিশেষ ধরণের চাপের কারণে তৈরি হয়। পরিবেশের প্রভাব জীবের অঙ্গ সৃষ্টি করার ক্ষমতা রাখে না। উদাহরণস্বরূপ, একে স্থলজ জীবকে জলে বসবাসকারী জীবের মতো অঙ্গ তৈরি করতে বাধ্য করা যায় না।

3. তৃতীয় ত্রুটি:
ল্যামার্কের তৃতীয় প্রতিপাদ্য কিছুটা সত্য হলেও এটি যথাযথ নয়। তিনি বলেছেন যে, কোনো অঙ্গের ব্যবহারে তা শক্তিশালী বা সুগঠিত হয়, কিন্তু আমরা জানি যে, একাধিক ক্ষেত্রে এমনটা হয় না। যেমন, জীবের হৃদপিণ্ড সবসময় সক্রিয় থাকলেও তা বড়ো বা সুগঠিত হয় না, যা ল্যামার্কের তত্ত্বের অসঙ্গতি প্রকাশ করে।

4. চতুর্থ ত্রুটি:
ল্যামার্কের তত্ত্বের মূল প্রতিপাদ্য—‘অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ’—এটি পুরোপুরি সঠিক নয়। অর্জিত বৈশিষ্ট্য তখনই বংশানুক্রমে সঞ্চারিত হয় যখন তা জননকোশের মাধ্যমে ঘটে। বিজ্ঞানী ওয়াইসম্যান তাঁর গবেষণায় প্রমাণ করেন যে, জীবদ্দশায় অর্জিত বৈশিষ্ট্য বংশগতভাবে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় না। তিনি তাঁর পরীক্ষায় ইঁদুরের লেজ কেটে ২২ প্রজন্ম পর্যন্ত প্রজনন ঘটালেও কোনো লেজহীন ইঁদুর জন্মায়নি। একইভাবে, ড্রসোফিলা মাছিকে ৬০ প্রজন্ম অন্ধকারে রেখে পরবর্তী প্রজন্মে অন্ধ মাছি সৃষ্টি হয়নি। এই প্রমাণগুলির মাধ্যমে ল্যামার্কের 'অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ' তত্ত্ব বাতিল হয়ে যায়।

এগুলি ল্যামার্কের মতবাদের প্রধান ত্রুটি হিসেবে চিহ্নিত।
২২. পায়রার দেহে বায়ু থলির গুরুত্ব কী? জলে ভারসাম্য রক্ষার জন্য রুই মাছের পটকার ভূমিকা ব্যাখ্যা করো।****(V.V.I)

উত্তর:-

❑ পায়রা একটি খেচর প্রাণী, যার বিশেষ একটি অভিযোজন হলো বায়ুথলি। বায়ুথলি হল সাতটি বায়ুপ্রবাহী প্রকোষ্ঠ, যা পেশি ও রক্তনালীহীন, এবং ক্লোমশাখা থেকে উৎপন্ন হয়ে বায়ুতে উড়ার জন্য পায়রাকে সহায়তা করে।

❑ বায়ুথলির কার্যক্রম:

i. অক্সিজেন সরবরাহ: উড়ানের জন্য অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। বায়ুথলি অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে, যা পায়রার শ্বাসপ্রশ্বাসে সহায়তা করে। বায়ুর নিচের স্তরে উচ্চতর অক্সিজেন থাকে, যা পায়রা বায়ুথলিতে পূর্ণ করে নেয়।

ii. দেহের হালকা হওয়া: বায়ুথলির মাধ্যমে পায়রার দেহ হালকা হয়, ফলে উড়তে সুবিধা হয় এবং বাতাসে ভাসতে সহজ হয়।

এই অভিযোজনের মাধ্যমে পায়রা অনেক সময় আকাশে উড়তে সক্ষম হয় এবং কম ক্লান্ত হয়।

❑ রুই মাছের পটকা:
রুই মাছের (Labeo rohita) দেহে দুটি পটকা থাকে, যা মেরুদণ্ডের নীচে অবস্থিত। পটকাগুলি মাছকে জলের ওপরে ভাসতে এবং ডুবতে সহায়তা করে, এর মাধ্যমে মাছের ভর নিয়ন্ত্রণ করা হয়।

❑ পটকার কার্যক্রম:
i. রেডগ্রন্থি: পটকার অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেডগ্রন্থি গ্যাস তৈরি করে। এই গ্যাসের ফলে অগ্রপ্রকোষ্ঠ ফুলে ওঠে এবং মাছ জলেও ভেসে ওঠে।

ii. রেটিয়া মিরাবিলিয়া: পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া নামক বিশেষ রক্তজালক গ্যাস শোষণ করে। গ্যাস শোষিত হলে পটকা চুপসে যায় এবং মাছ জলেই ডুবে যায়।

iii. ভালভের কাজ: উভয় প্রকোষ্ঠের মাঝখানে একটি ভালভ থাকে, যা গ্যাস প্রবাহ নিয়ন্ত্রণ করে। ভালভ বন্ধ হলে গ্যাস অগ্রপ্রকোষ্ঠে আটকে থাকে এবং মাছ ভাসে, আর ভালভ খুললে গ্যাস পশ্চাৎ প্রকোষ্ঠে চলে গিয়ে মাছ ডুবতে পারে।

এই পদ্ধতির মাধ্যমে রুই মাছ জলের স্তরের উপর এবং নিচে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে।
২৩. মেরুদন্ডী প্রাণীদের (মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী) হৃদপিণ্ডের গঠনের সংক্ষেপে তুলনামূলক আলোচনা করো।

উত্তর:- মেরুদন্ডী প্রাণীদের হৃদপিন্ডের গঠন এবং এর জটিলতা বিশ্লেষণ করলে দেখা যায় যে, সমস্ত মেরুদন্ডী প্রাণীর হৃদপিন্ডের মৌলিক কাঠামো এক হলেও, প্রতিটি শ্রেণীর প্রাণীর হৃদপিন্ডের গঠন ও কার্যকারিতা বিপাক ক্রিয়া, পরিবেশ এবং জীবনযাত্রার চাহিদার উপর ভিত্তি করে ভিন্ন হতে পারে।

i. মাছ: মাছের হৃদপিন্ডে দুটি প্রকোষ্ঠ থাকে - একটি অলিন্দ এবং একটি নিলয়। এর গঠন অনেকটা সরল, এবং এই হৃদপিন্ডের মাধ্যমে কেবল CO2 যুক্ত রক্ত প্রবাহিত হয়। মাছের হৃদপিন্ড জলে বসবাসের উপযোগী, কারণ তাদের বিপাক হার কম থাকে এবং অক্সিজেনের চাহিদাও কম।

ii. উভচর: উভচর প্রাণীর হৃদপিন্ডে তিনটি প্রকোষ্ঠ থাকে: ডান অলিন্দ, বাম অলিন্দ এবং একটি নিলয়। এদের হৃদপিন্ড কিছুটা উন্নত হলেও, তাদের নিলয়ে CO2 এবং O2 যুক্ত রক্তের মিশ্রণ ঘটে। এটি মাছের তুলনায় কিছুটা জটিল হলেও, সম্পূর্ণরূপে পৃথক রক্ত প্রবাহ নেই।

iii. সরীসৃপ: সরীসৃপের হৃদপিন্ডে চারটি প্রকোষ্ঠ থাকে, তবে এটি অসম্পূর্ণভাবে বিভক্ত। এখানে ডান অলিন্দ, বাম অলিন্দ এবং নিলয় থাকে, তবে নিলয়ের প্রাচীর অসম্পূর্ণ হওয়ায়, দূষিত এবং বিশুদ্ধ রক্তের কিছুটা মিশ্রণ ঘটে। কুমির ছাড়া, অন্যান্য সরীসৃপের হৃদপিন্ডের গঠন মাছ এবং উভচরের তুলনায় উন্নত হলেও, তাদের হৃদপিন্ডে এখনও কিছু অকার্যকর মিশ্রণ রয়েছে।

iv. পক্ষী এবং স্তন্যপায়ী: পক্ষী এবং স্তন্যপায়ীদের হৃদপিন্ডে চারটি প্রকোষ্ঠ থাকে - দুটি অলিন্দ এবং দুটি নিলয়। তাদের হৃদপিন্ডের গঠন পরিপূর্ণ এবং জটিল, যেখানে দূষিত ও বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটে না। এই গঠন তাদের বিপাক ক্রিয়ার হার বেশি হওয়ার কারণে সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উপরোক্ত আলোচনায় পরিষ্কারভাবে বোঝা যায় যে, সমস্ত মেরুদন্ডী প্রাণীর হৃদপিন্ডের মৌলিক গঠন এক, তবে বিভিন্ন শ্রেণীর প্রাণীতে গঠনগত জটিলতা ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এর মূল কারণ হল, বিপাক ক্রিয়ার হার বাড়ানোর জন্য প্রত্যেক শ্রেণীর প্রাণীর হৃদপিন্ডে অক্সিজেন এবং CO2 যুক্ত রক্তের সঠিক প্রবাহ প্রয়োজন। জলজ পরিবেশে বাসকারী মাছের বিপাক হার কম থাকায় তাদের হৃদপিন্ড সরল, তবে স্থলজ প্রাণী যেমন পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীর বিপাক হার বেশি হওয়ায় তাদের হৃদপিন্ড অনেক জটিল ও কার্যকর।

মন্তব্য: বিপাক হারের সঙ্গে সামঞ্জস্য রেখে মাছ → উভচর → সরীসৃপ → স্তন্যপায়ীদের হৃদপিণ্ড ক্রমান্বয়ে সরল থেকে জটিলতর হয়েছে। মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের মৌলিক গঠন কাঠামোর ঐক্য ইঙ্গিত দেয় যে তারা একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত। সরল গঠনের হৃদপিণ্ড থেকে জটিল গঠনের হৃদপিণ্ডের বিবর্তন জৈব বিবর্তনের ধারাকেই নির্দেশ করে।
২৪. শিম্পাঞ্জি আচরণগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উত্তর:-

❑ শিম্পাঞ্জিদের অভিযোজনমূলক আচরণ ও কৌশল: শিম্পাঞ্জি, আফ্রিকার ঘন অরণ্যের বাসিন্দা, মানুষের সবচেয়ে ঘনিষ্ঠ প্রজাতি। তাদের আচরণে মানুষের সঙ্গে আশ্চর্যজনক মিল এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর অসাধারণ দক্ষতা দেখা যায়। নিচে তাদের অভিযোজনমূলক আচরণগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো:

১. হাতুড়ি ও নেহাইয়ের ব্যবহার: Tai শিম্পাঞ্জি কাঠ ব্যবহার করে হাতুড়ির মতো বাদামের শক্ত খোসা ভেঙে বাদাম বের করে খায়। Fongoli এবং Assirik শিম্পাঞ্জি পাথর ব্যবহার করে বিভিন্ন ফলের খোসা ভেঙে খাবার বের করে।

২. ঔষধি উদ্ভিদের ব্যবহার: শিম্পাঞ্জি পরজীবী দ্বারা আক্রান্ত হলে ভেষজ গাছের পাতা খায়। স্ত্রী শিম্পাঞ্জি হিক্কা ওঠার সময়ও ঔষধি গাছের পাতা গ্রহণ করে। Aspilia rudis এবং আরও ১৯টি ঔষধি উদ্ভিদ শিম্পাঞ্জি রোগ প্রতিরোধে ব্যবহার করে।

৩. উইপোকা শিকার: গাছের শাখা ভেঙে তা সরু লাঠিতে পরিণত করে উইঢিবির গর্তে প্রবেশ করায়। উইপোকাগুলো লাঠির সঙ্গে লেগে বের হয়, যা তারা সহজেই খাদ্য হিসেবে গ্রহণ করে।

৪. শিকার করা: শিম্পাঞ্জি লম্বা, ছুঁচালো ডাল দিয়ে গাছের গর্ত থেকে ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে। খাদ্যের অভাবে, বিশেষ করে স্ত্রী ও শিশু শিম্পাঞ্জি এ কৌশলে খাদ্য সংগ্রহ করে।

৫. ভাবনা ও অনুভূতি প্রকাশ: শিম্পাঞ্জিরা মায়ের মতো গালে হাত দিয়ে ভাবনায় মগ্ন হতে দেখা যায়। বিজ্ঞানী Jill Pruetz এর মতে, শিম্পাঞ্জিরা দুঃখ, কষ্ট, আনন্দ, ও খুশির মতো মানবীয় অনুভূতি প্রকাশ করতে পারে।

৬. মাতৃস্নেহ: মা শিম্পাঞ্জি তার সন্তানদের সবসময় আগলে রাখে। সন্তানদের বিপদ থেকে রক্ষা এবং খাবার সংগ্রহে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৭. আরামের প্রবণতা: শিম্পাঞ্জিরা কখনো কখনো কোনো খাবার সন্ধানে না গিয়ে শুধুমাত্র ফল খেয়ে আরাম করে দিন কাটিয়ে দেয়।

৮. গাছের ডালে চলাচল করার দক্ষতা: শিম্পাঞ্জি গাছের ডাল পা দিয়ে আঁকড়ে ধরে ক্যানোপির কাছে, প্রায় ৩০ ফুট ওপরে দ্রুত চলাচল করতে পারে। বিজ্ঞানীরা মনে করেন, দ্বিপদ গমনের অভিযোজন গাছের ডালেই শুরু হয়েছিল।
২৫. মৌমাছিদের বিভিন্ন আচরণগত অভিযোজন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উত্তর:-

❑ মৌমাছির (Apis dorsata) বার্তা আদান-প্রদান: মৌমাছিরা সামাজিক পোকা হিসেবে বিশেষ দক্ষতা প্রদর্শন করে, বিশেষত খাবারের উৎসের সন্ধান এবং সেই তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে। তাদের নৃত্যভঙ্গি বার্তা আদান-প্রদানের একটি অত্যন্ত কার্যকর মাধ্যম।

১. খাবারের সন্ধান ও সংকেত প্রদান: কর্মী মৌমাছিরা খাবারের সন্ধানে উড়ে দূর-দূরান্তে যায়। কোনো খাদ্যের উৎস খুঁজে পেলে, তারা মৌচাকে ফিরে আসে এবং অন্য কর্মীদের কাছে সেই তথ্য জানাতে বিশেষ নৃত্য পরিবেশন করে। এই নৃত্য তাদের সহযোগীদের খাদ্যের উৎস সম্পর্কে দিক এবং দূরত্বের সঠিক ধারণা দেয়।

২. চক্রাকার নৃত্য (Round Dance): যদি খাদ্যের উৎস মৌচাক থেকে ৫০-৭৫ মিটার দূরে হয়, মৌমাছিরা চক্রাকার নৃত্য করে। এই নৃত্যের মাধ্যমে তারা শুধু জানায় যে খাদ্য নিকটবর্তী। তবে এতে খাদ্যের সঠিক দিক বোঝানো হয় না।

৩. ওয়াগল নৃত্য (Wagtail Dance): খাদ্যের উৎস যদি ৭৫ মিটারের বেশি দূরে থাকে, মৌমাছিরা ওয়াগল নৃত্য প্রদর্শন করে। এই নৃত্য দেখতে ইংরেজি ‘৪’ অক্ষরের মতো। এটি খাদ্যের উৎসের সঠিক দিক এবং দূরত্ব নির্দেশ করে, যা কর্মী মৌমাছিদের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সাহায্য করে।

৪. ওয়াগল নৃত্যের দিক নির্দেশনা: নৃত্যের অভিমুখ যদি উপরের দিকে হয়, তা বোঝায় যে খাদ্যের উৎস সূর্যের দিকে। যদি নৃত্যের অভিমুখ নিচের দিকে হয়, তাহলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে অবস্থিত। নৃত্যের কোণের মাধ্যমে সূর্যের সাপেক্ষে খাদ্যের সঠিক দিক নির্দেশ করা হয়।

৫. ওয়াগল নৃত্যের মাধ্যমে দূরত্ব নির্দেশনা: নৃত্যের দৈর্ঘ্য এবং কম্পনের মাত্রার মাধ্যমে খাদ্যের দূরত্ব বোঝা যায়। দীর্ঘ সময় ধরে নাচা মানে খাদ্যের উৎস বেশি দূরে, আর কম সময়ের নাচ মানে উৎস কাছাকাছি।

৬. স্কাউট ও ফোরেজার মৌমাছির ভূমিকা: স্কাউট মৌমাছিরা প্রথমে খাদ্যের উৎস আবিষ্কার করে এবং মৌচাকে ফিরে এসে নৃত্যের মাধ্যমে সংকেত দেয়। ফোরেজার মৌমাছিরা সেই সংকেত দেখে নির্দিষ্ট কোণে উড়ে গিয়ে খাদ্যের উৎসে পৌঁছে যায়।

৭. বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশের অবদান: বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছিদের নৃত্যের ভঙ্গি নিয়ে গবেষণা করেন। তিনি দেখিয়েছেন কীভাবে এই ভঙ্গি খাদ্যের দিক এবং দূরত্ব নির্দেশ করে। তাঁর গবেষণায় মৌমাছিরা যে একটি জটিল ভাষার মাধ্যমে বার্তা আদান-প্রদান করে, তা প্রমাণিত হয়েছে।
Q. 1
লোহিত রক্তকণিকা স্বাভাবিক আকারের ২৪০% বৃদ্ধি পায় কোন প্রাণীর?
A
শিম্পাঞ্জি
B
উট
C
শেয়াল
D
মানুষ
Click an option to check your answer
Q. 2
লবণসহনের জন্য অভিযোজন ঘটেছে যে উদ্ভিদটিতে তা কোনটি?
A
সুন্দরী
B
তেঁতুল
C
পলাশ
D
ক্যাকটাস
Click an option to check your answer
Q. 3
প্রাকৃতিক নির্বাচনের তত্ত্বের প্রবক্তা কে?
A
আলফ্রেড ওয়ালেস
B
গ্রেগর মেন্ডেল
C
জ্যঁ ল্যামার্ক
D
চার্লস ডারউইন
Click an option to check your answer
Q. 4
অস্তিত্বের জন্য সংগ্রাম' কথাটি প্রথম ব্যবহার করেছিলেন কে?
A
ডারউইন
B
মেন্ডেল
C
ল্যামার্ক
D
স্পেনসার
Click an option to check your answer
Q. 5
অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ তত্ত্বের বিরোধিতা করেন কে?
A
ডারউইন
B
অসবোর্ন
C
ওয়াইসম্যান
D
কুভিয়ের
Click an option to check your answer
Q. 6
কম অক্সিজেনযুক্ত রক্ত পরিবহণকারী প্রাণী কোনটি?
A
সাপ
B
মাছ
C
কুমির
D
পাখি
Click an option to check your answer
Q. 7
পটকার অগ্রপ্রকোষ্ঠ ফুলে উঠলে মাছ কীভাবে প্রভাবিত হয়?
A
মাছ জলের ওপরে ভেসে ওঠে
B
মাছের ওজন বেড়ে যায়
C
মাছ ডুবতে থাকে
D
মাছ তীরে উঠে আসে
Click an option to check your answer
Q. 8
পায়রার যে পেশি উড্ডয়নের জন্য প্রয়োজনীয় নয় তা হল—
A
পেক্টোরালিস মাইনর
B
কোরাকো ব্রাকিয়ালিস
C
পেক্টোরালিস মেজর
D
মায়োটম
Click an option to check your answer
Q. 9
কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না?
A
তিমি
B
ব্যাং
C
পাখি
D
উট
Click an option to check your answer
Q. 10
ভৌত শুষ্ক মৃত্তিকায় জন্মায় এমন উদ্ভিদ কোনটি?
A
ক্যাকটাস
B
সুন্দরী
C
গরান
D
গেঁও
Click an option to check your answer
Q. 11
সুন্দরী গাছ কীভাবে নোনা মাটিতে বেঁচে থাকে?
A
শ্বাসমূল
B
লবণ গ্রন্থি
C
গভীর শিকড়
D
পুরু ছাল
Click an option to check your answer
Q. 12
"The Origin of Life" গ্রন্থটি কে রচনা করেন?
A
ওপারিন
B
মিলার
C
পাস্তুর
D
ডারউইন
Click an option to check your answer
Q. 13
পায়রা দূর থেকে শস্যদানা দেখতে কোন অঙ্গ ব্যবহার করে?
A
মূত্রাশয়
B
পিত্তাশয়
C
ডিম্বনালি
D
পেকটেন
Click an option to check your answer
Q. 14
বিজ্ঞানী মিলার কোন উপাদানগুলি থেকে সরল অ্যামিনো অ্যাসিড সংশ্লেষ করেন?
A
N2, NH3, HCN এবং O2
B
H2O, O2, N2 এবং H2O
C
H2, NH3, CH4 এবং জলীয় বাষ্প
D
NH3, CH4, HCN
Click an option to check your answer
Q. 15
প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবর্তক কে?
A
ওয়াইসম্যান
B
ল্যামার্ক
C
ডারউইন
D
মেন্ডেল
Click an option to check your answer
Q. 16
কাঠের টুকরো ব্যবহার করে বাদামের খোলা ভাঙে কোন প্রাণী?
A
বাঘ
B
উট
C
বিড়াল
D
শিম্পাঞ্জি
Click an option to check your answer
Q. 17
প্রথম কোশ সৃষ্টি হয়েছিল কোথায়?
A
স্থলভাগে
B
মাটির গভীরে
C
সমুদ্রের জলে
D
বায়ুমণ্ডলে
Click an option to check your answer
Q. 18
'জাতিজনি' (Phylogeny) কাকে বলা হয়?
A
এক জীবের গঠনের পরিবর্তন
B
এক জীব থেকে অন্য জীবের সৃষ্টি
C
জীবনের মধ্যে প্রাকৃতিক পরিবর্তন
D
জীবের বিবর্তনের ইতিহাস
Click an option to check your answer
Q. 19
শ্বাসমূল দেখা যায় কোন গাছে?
A
সুন্দরী গাছে
B
মটর গাছে
C
পাইন গাছে
D
ক্যাকটাসে
Click an option to check your answer
Q. 20
ল্যামার্কের মতবাদকে কী বলা হয়?
A
ওপারিনবাদ
B
মিলারবাদ
C
ল্যামার্কবাদ
D
ডারউইনবাদ
Click an option to check your answer
Q. 21
অধিমূল দেখা যায় কোন উদ্ভিদে?
A
গেওয়া
B
সুন্দরী
C
ক্যাকটাস
D
আম
Click an option to check your answer
Q. 22
উটের লোহিত রক্তকণিকার আকৃতি কী?
A
দ্বি-অবতলাকার
B
শাঙ্কবাকার
C
ডিম্বাকার
D
গোলাকার
Click an option to check your answer
Q. 23
কোয়াসারভেট কী দ্বারা গঠিত হয়?
A
নিউক্লিক অ্যাসিড
B
লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট
C
শুধুমাত্র কার্বোহাইড্রেট
D
শুধুমাত্র প্রোটিন
Click an option to check your answer
Q. 24
প্রথম কোশীয় সংগঠন কোথায় দেখা যায়?
A
কোয়াসারভেট
B
সিকাম
C
প্রোটোবায়োন্ট
D
অ্যামিবা
Click an option to check your answer
Q. 25
প্রথম এক আঙুলযুক্ত ঘোড়া কোনটি?
A
ইওহিপ্পাস
B
মেরিচিপ্পাস
C
প্লিওহিপ্পাস
D
ইকুয়াস
Click an option to check your answer
Q. 26
হেকেল কোন সূত্র আবিষ্কার করেছিলেন?
A
বায়োজেনেটিক সূত্র
B
সেল থিওরি
C
ল্যামার্কের সূত্র
D
বিবর্তনের সূত্র
Click an option to check your answer
Q. 27
অন্তর্বর্তী ঘোড়া কোনটি?
A
প্লিওহিপ্পাস
B
মেরিচিপ্পাস
C
মেসোহিপ্পাস
D
ইকুয়াস
Click an option to check your answer
Q. 28
জীবনের উৎপত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব যৌগ কোনটি?
A
নিউক্লিওসাইড
B
মৌমাছি
C
নিউক্লিওটাইড
D
প্রোটিন
Click an option to check your answer
Q. 29
চার্লস ডারউইন কোন দ্বীপপুঞ্জে ফিঞ্চ পাখি পর্যবেক্ষণ করেছিলেন?
A
আন্দামান দ্বীপপুঞ্জ
B
হাওয়াই দ্বীপপুঞ্জ
C
ক্যানারি দ্বীপপুঞ্জ
D
গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ
Click an option to check your answer
Q. 30
উষাকালের ঘোড়া বলা হয়—
A
প্লিওহিপ্পাস
B
মেসোহিপ্পাস
C
ইওহিপ্পাস
D
মেরিচিপ্পাস
Click an option to check your answer
Q. 31
আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম কী?
A
প্লিওহিপ্পাস
B
ইওহিপ্পাস
C
ইকুয়াস
D
মেসোহিপ্পাস
Click an option to check your answer
Q. 32
সরীসৃপ ও স্তন্যপায়ীর সংযোগরক্ষাকারী প্রাণী কোনটি?
A
আরকিওপটেরিক্স
B
অক্টোপাস
C
প্লাটিপাস
D
পেরিপেটাস
Click an option to check your answer
Q. 33
রুই মাছের দেহে পটকার মূল কাজ কী?
A
মাছের খাদ্য হজমে সাহায্য করে
B
মাছকে শ্বাস নিতে সাহায্য করে
C
মাছকে ভাসতে ও ডুবতে সাহায্য করে
D
মাছের ওজন বাড়ায়
Click an option to check your answer
Q. 34
রোমন্থক ঘোড়া বলা হয়—
A
ইওহিপ্পাস
B
মেরিচিপ্পাস
C
মেসোহিপ্পাস
D
প্লিওহিপ্পাস
Click an option to check your answer
Q. 35
স্কাউট মৌমাছি খাদ্যের সন্ধান পেলে কী ধরনের সংকেত প্রদান করে?
A
ফুলের উপর বসে থাকে
B
খাবার নিয়ে আসে
C
নৃত্য প্রদর্শন করে
D
গুঞ্জন করে
Click an option to check your answer
Q. 36
প্রাণীদের অস্তিত্ব রক্ষায় ও জনন প্রক্রিয়ায় সাহায্য করে—
A
আবরণ
B
আবর্তন
C
আচরণ
D
বিবর্তন
Click an option to check your answer
Q. 37
অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ তত্ত্বের প্রবক্তা কে?
A
স্পেনসার
B
ল্যামার্ক
C
ডারউইন
D
ওয়াইসম্যান
Click an option to check your answer
Q. 38
জীবনের উৎপত্তি' তত্ত্ব প্রথম কে প্রবর্তন করেন?
A
পাস্তুর
B
ওপারিন
C
ডারউইন
D
কোনোটিই নয়
Click an option to check your answer
Q. 39
কোয়াসারভেট মতবাদের প্রবক্তা কে ছিলেন?
A
ফক্স
B
মিলার
C
ওপারিন
D
ল্যামার্ক
Click an option to check your answer
Q. 40
ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মের নাম কী?
A
ইওহিপ্পাস
B
মেরিচিক্সাস
C
প্লিওহিপ্পাস
D
মেসোহিপ্পাস
Click an option to check your answer
Q. 41
সংযোগরক্ষাকারী প্রাণী হিসেবে আরকিওপটেরিক্স কোন প্রাণীগোষ্ঠীর মধ্যবর্তী?
A
সরীসৃপ ও স্তন্যপায়ী
B
সরীসৃপ ও পক্ষী
C
উভচর ও সরীসৃপ
D
পক্ষী ও স্তন্যপায়ী
Click an option to check your answer
Q. 42
ভ্রূণতত্ত্ব (Embryology) কী নিয়ে অধ্যয়ন করে?
A
প্রাণী ও উদ্ভিদের বৃদ্ধির গতি
B
ভ্রূণের বংশগত বৈশিষ্ট্য
C
প্রাণীজগতের বিবর্তন
D
নিষিক্ত ডিম্বাণু থেকে প্রাণী বা উদ্ভিদ গঠনের প্রক্রিয়া
Click an option to check your answer
Q. 43
আদিম পৃথিবীতে কোন উপাদানটি ছিল না?
A
O2
B
H2
C
CH4
D
NH3
Click an option to check your answer
Q. 44
পায়রার দেহে বায়ুথলি থাকার উদ্দেশ্য কী?
A
শ্বাসক্রিয়া উন্নত করা
B
ওজন কমানো
C
খাবার সংরক্ষণ
D
শক্তি সঞ্চয়
Click an option to check your answer
Q. 45
ব্যবহার ও অব্যবহার' মতবাদের প্রবক্তা কে?
A
নিউক্লিওপ্রোটিন
B
ডারউইন
C
মুলার
D
ল্যামার্ক
Click an option to check your answer
Q. 46
বিবর্তনের জৈব অভিব্যক্তি' প্রক্রিয়ায় কী ঘটে?
A
পরিব্যক্তি
B
পরিবৃত্তি
C
জৈব অভিযোজন
D
সরল জীব থেকে জটিল জীব
Click an option to check your answer
Q. 47
পায়রার হূৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত?
A
4
B
5
C
2
D
3
Click an option to check your answer
Q. 48
ঘোড়ার উৎপত্তি কত বছর আগে হয়েছিল?
A
১০০ মিলিয়ন বছর
B
৪০ মিলিয়ন বছর
C
৫৫ মিলিয়ন বছর
D
৬৫ মিলিয়ন বছর
Click an option to check your answer
Q. 49
স্তন্যপায়ী ও মাছের ভ্রূণের মধ্যে কি পার্থক্য লক্ষ্য করা যায়?
A
স্তন্যপায়ী ও মাছের ভ্রূণের মিল একরকম
B
স্তন্যপায়ীদের ভ্রূণের মিল মাছের চেয়ে দীর্ঘস্থায়ী
C
মাছের ভ্রূণের মিল স্তন্যপায়ীদের চেয়ে দীর্ঘস্থায়ী
D
মাছের ভ্রূণের কোনো মিল থাকে না
Click an option to check your answer
Q. 50
জীবাশ্ম সম্পর্কে জ্ঞান অর্জন করার পদ্ধতিকে কি বলা হয়?
A
বিপাক
B
গমন
C
এমব্রায়োলজি
D
প্রত্নজীববিদ্যা
Click an option to check your answer
Q. 51
জীব থেকে জীবের সৃষ্টি হয়' এই মতবাদকে কী বলা হয়?
A
পরিব্যক্তি
B
জৈব বিবর্তন
C
জীবজনি
D
অভিযোজন
Click an option to check your answer
Q. 52
মরু অঞ্চলের প্রাণীদের ত্বকের বৈশিষ্ট্য কী?
A
খুব পাতলা
B
পাতলা
C
পুরু
D
মাঝারি
Click an option to check your answer
Q. 53
সরীসৃপের হৃৎপিণ্ড দুটি অলিন্দ ও একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় থাকে। এর ব্যতিক্রম হল—
A
গিরগিটি
B
কচ্ছপ
C
কুমির
D
কোনোটি নয়
Click an option to check your answer
Q. 54
পৃথিবীতে জীববৈচিত্র্যের মূল কারণ কী?
A
গমন
B
অভিযোজন
C
অভিব্যক্তি
D
এমব্রায়োলজি
Click an option to check your answer
Q. 55
জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে ব্যাখ্যা করেছেন কে?
A
ডারউইন
B
ল্যামার্ক ও ডারউইন
C
প্লেটো ও দান্তে
D
মিলার ও উরে
Click an option to check your answer
Q. 56
নীচের কোন প্রাণীটি পরজীবী দ্বারা আক্রান্ত হলে ভেষজ উদ্ভিদ খায়?
A
সবকটি
B
উট
C
শিম্পাঞ্জি
D
মাছ
Click an option to check your answer
Q. 57
'ব্যক্তিজনি' (Ontogeny) কাকে বলা হয়?
A
জীবনের প্রতিটি স্তরের পুনরাবৃত্তি
B
ভ্রূণের মধ্য দিয়ে জীবনের পূর্ণতা
C
জীবের গঠন ও বিবর্তন
D
জীবনের মধ্যে প্রাকৃতিক পরিবর্তন
Click an option to check your answer
Q. 58
সুন্দরী গাছ কীভাবে অতিরিক্ত লবণ ত্যাগ করে?
A
শিকড় দিয়ে পরিস্রুত করে
B
পাতা ও ছালের মাধ্যমে
C
উপরোক্ত সব
D
ঘাম উৎপন্ন করে
Click an option to check your answer
Q. 59
মিউটেশন' তত্ত্বের প্রবক্তা কে?
A
ল্যামার্ক
B
ডারউইন
C
হুগো দ্য ভিস
D
দ্যভ্রিস
Click an option to check your answer
Q. 60
পৃথিবীতে আধুনিক মানুষের আবির্ভাব কবে ঘটেছে?
A
1 লক্ষ বছর আগে
B
100 কোটি বছর আগে
C
25 লক্ষ বছর আগে
D
2,500 বছর আগে
Click an option to check your answer
Q. 61
পরিবর্তনশীল পরিবেশে জীবের মানিয়ে চলার প্রক্রিয়াকে কী বলা হয়?
A
পরিব্যক্তি
B
অভিযোজন
C
অভিব্যক্তি
D
পরিবৃত্তি
Click an option to check your answer
Q. 62
উটের কুঁজ কী কাজে লাগে?
A
খাদ্য সঞ্চয়
B
অক্সিজেন সংরক্ষণ
C
ফ্যাট সঞ্চয়, যা জল উৎপন্ন করে
D
ওয়াটার স্যাক হিসাবে
Click an option to check your answer
Q. 63
পৃথিবীতে প্রথম প্রাণ কবে সৃষ্টি হয়েছিল?
A
270 কোটি বছর আগে
B
370 কোটি বছর আগে
C
100 কোটি বছর আগে
D
25 লক্ষ বছর আগে
Click an option to check your answer
Q. 64
পায়রার ফুসফুসের সঙ্গে কোন অঙ্গ যুক্ত থাকে?
A
মূত্রাশয়
B
ডিম্বাশয়
C
পাকস্থলী
D
এয়ার স্যাক
Click an option to check your answer
Q. 65
বেঁচে থাকার কৌশলকে কী বলা হয়?
A
অভিযোজন
B
পরিব্যক্তি
C
বংশগতি
D
জনন
Click an option to check your answer
Q. 66
আদি জীব থেকে জীবের ক্রমবিকাশকে বলা হয়?
A
প্রকরণ
B
পরিব্যক্তি
C
অভিব্যক্তি
D
অভিযোজন
Click an option to check your answer
Q. 67
ইওহিপ্পাস বিরাজ করত কোন যুগে?
A
মিওসিন যুগ
B
প্লিওসিন যুগ
C
অলিগোসিন যুগ
D
ইওসিন যুগ
Click an option to check your answer
Q. 68
ফিলোজফিক জুলজিক' গ্রন্থের লেখক কে?
A
ওয়াইসম্যান
B
ল্যামার্ক
C
ডারউইন
D
দ্যভিস
Click an option to check your answer
Q. 69
মৌমাছির ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
A
নিকো টিনবারজেন
B
কনরাড লোরেঞ্জ
C
কার্ল ভন ফ্রিশ
D
জেন গুডাল
Click an option to check your answer
Q. 70
ল্যামার্ক কোন গ্রন্থে তার মতবাদ প্রকাশ করেন?
A
ফিলোজফি জুওলজিক
B
রাসায়নিক বিবর্তন
C
ইভোলিউশন অফ লাইফ
D
দ্য অরিজিন অফ স্পিসিজ
Click an option to check your answer
Q. 71
অন দি অরিজিন অফ স্পিসিস' গ্রন্থের লেখক কে?
A
মেন্ডেল
B
ডারউইন
C
ল্যামার্ক
D
দ্য ভ্রিস
Click an option to check your answer
Q. 72
মাছের পটকা সংলগ্ন গ্যাস শোষক গ্রন্থি কোনটি?
A
কানকো
B
রিটি মিরাবিলি
C
সবুজ গ্রন্থি
D
মিটি রিরাবিলি
Click an option to check your answer
Q. 73
ফণীমনসার কাণ্ডকে কী বলা হয়?
A
পর্ণবৃত্ত
B
গ্রন্থিকাণ্ড
C
পর্ণকাণ্ড
D
মৃদ্‌তকাণ্ড
Click an option to check your answer
Q. 74
ফিলোজফিক জুলজিক' পুস্তক প্রকাশিত হয় কত সালে?
A
1759
B
1709
C
1809
D
1589
Click an option to check your answer
Q. 75
ঘোড়ার 24 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট পূর্বপুরুষ কে ছিল?
A
মেসোহিপ্পাস
B
মেরিচিপ্পাস
C
পিওহিপ্পাস
D
ইওহিপ্পাস
Click an option to check your answer
Q. 76
জীবের আকার বা আচরণের পরিবর্তনকে কী বলা হয়?
A
পরিব্যক্তি
B
অভিব্যক্তি
C
উপযোজন
D
অভিযোজন
Click an option to check your answer
Q. 77
ভন বিয়ার কোন ক্ষেত্রের বিজ্ঞানী ছিলেন?
A
ভ্রূণতত্ত্ব
B
ভূতত্ত্ব
C
পদার্থবিজ্ঞান
D
গ্যাস্ট্রোনমি
Click an option to check your answer
Q. 78
জীবন্ত জীবাশ্মের উদাহরণ কোনটি?
A
লিমিউলাস
B
কেঁচো
C
নিমিউলাস
D
রুইমাছ
Click an option to check your answer
Q. 79
পরিবেশের কোনো ইঙ্গিতের প্রভাবে জীব যে ক্রিয়া করে, তাকে কী বলা হয়?
A
জনন
B
আচরণ
C
বিবর্তন
D
পরিভ্রমণ
Click an option to check your answer
Q. 80
ইওহিপ্পাস-এর উচ্চতা কত ছিল?
A
81 ইঞ্চি
B
71 ইঞ্চি
C
11 ইঞ্চি
D
51 ইঞ্চি
Click an option to check your answer
Q. 81
কালকাসুন্দা ফুলের একটি লুপ্তপ্রায় অংশ কী?
A
পুংকেশর
B
পাপড়ি
C
গর্ভকেশর
D
বৃতি
Click an option to check your answer
Q. 82
পায়রার হূৎপিণ্ড কেমন প্রকৃতির?
A
একচক্রী প্রকৃতির
B
দ্বিচক্রী প্রকৃতির
C
মিশ্র প্রকৃতির
D
ভেনাস প্রকৃতির
Click an option to check your answer
Q. 83
শারীরবৃত্তীয় অভিযোজনের একটি উদাহরণ কী?
A
ক্যাকটাসের কাঁটা
B
উটের লালারস
C
পায়রার বায়ুথলি
D
সুন্দরীর লবণসহন ক্ষমতা
Click an option to check your answer
Q. 84
সুন্দরবনের লবণাক্ত মাটিকে বলা হয়—
A
শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা
B
ল্যাটারাইট মৃত্তিকা
C
লবণাক্ত মৃত্তিকা
D
ভৌত শুষ্ক মৃত্তিকা
Click an option to check your answer
Q. 85
মাছের প্রধান হাইড্রোস্ট্যাটিক অঙ্গ কোনটি?
A
পটকা
B
পার্শ্বরেখা
C
কানকো
D
পাখনা
Click an option to check your answer
Q. 86
মৌমাছির নৃত্য নিয়ে গবেষণা করে কে তাদের ভাষা আবিষ্কার করেন?
A
আইজ্যাক নিউটন
B
চার্লস ডারউইন
C
আলবার্ট আইনস্টাইন
D
কার্ল ভন ফ্রিশ
Click an option to check your answer
Q. 87
মটর গাছ ও ঝুমকোলতার আকর্ষ কোন ধরণের অঙ্গ?
A
সমসংস্থ অঙ্গ
B
সমবৃত্তীয় অঙ্গ
C
বিশেষ অঙ্গ
D
লুপ্তপ্রায় অঙ্গ
Click an option to check your answer
Q. 88
উৎপত্তি ও অন্তর্গঠনগত সাদৃশ্যযুক্ত অঙ্গগুলিকে কী বলা হয়?
A
সমসংস্থ অঙ্গ
B
সমবৃত্তীয় অঙ্গ
C
বিশেষ অঙ্গ
D
লুপ্তপ্রায় অঙ্গ
Click an option to check your answer
Q. 89
নিচের কোন উদ্ভিদটি হ্যালোফাইট নয়?
A
সুন্দরী
B
গেঁও
C
ক্যাকটাস
D
গরান
Click an option to check your answer
Q. 90
আধুনিক ঘোড়ার বৈজ্ঞানিক নাম কী?
A
ইকুয়াস
B
মেরিচিপ্পাস
C
মেসোহিপ্পাস
D
প্লিওহিপ্পাস
Click an option to check your answer
Q. 91
প্রোটোবায়োন্ট বা প্রোটোসেল কী দ্বারা গঠিত হয়েছিল?
A
শুধুমাত্র প্রোটিন
B
শুধুমাত্র লিপিড
C
মাইক্রোস্ফিয়ার এবং কার্বোহাইড্রেট
D
কোয়াসারভেট এবং নিউক্লিক অ্যাসিড
Click an option to check your answer
Q. 92
উটের লোহিত রক্তকণিকা কী ধরনের এবং কী কাজে লাগে?
A
সরল, প্রসারিত হতে পারে
B
গোলাকার, বেশি অক্সিজেন বহন করে
C
অনিয়মিত, বেশি রক্ত ধারণ করে
D
ডিম্বাকার, বেশি অক্সিজেন বহন করে
Click an option to check your answer
Q. 93
মানুষের ক্ষেত্রে লুপ্তপ্রায় অঙ্গটি কী?
A
ভার্মিফর্ম অ্যাপেনডিক্স
B
অ্যাপেনডিক্স
C
ল্যাজ
D
হিউমেরাস
Click an option to check your answer
Q. 94
চক্ষুপল্লব দীর্ঘ রোম দ্বারা ঘেরা প্রাণী কোনটি?
A
বেড়াল
B
শেয়াল
C
উট
D
গোরু
Click an option to check your answer
Q. 95
কোন প্রাণী পরজীবী দ্বারা আক্রান্ত হলে অ্যাসপিলিয়া রুডিস গ্রহণ করে?
A
শিম্পাঞ্জি
B
সিংহ
C
হাতি
D
বাঘ
Click an option to check your answer
Q. 96
উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ হল—
A
ফুল
B
মুকুল
C
শল্কপত্র
D
বীজপত্র
Click an option to check your answer
Q. 97
মাছের পটকার রেড গ্রন্থির প্রধান কাজ কী?
A
গ্যাস নির্গত করে
B
জল থেকে অক্সিজেন শোষণ করে
C
ভারসাম্য রক্ষা করে
D
গ্যাস উৎপন্ন করে
Click an option to check your answer
Q. 98
অঙ্গসংস্থানগত অভিযোজনের একটি উদাহরণ কী?
A
মটর গাছ
B
পায়রার বায়ুথলি
C
উটের রক্তকণিকা
D
সুন্দরীর শ্বাসমূল
Click an option to check your answer
Q. 99
ল্যামার্ক কোন বছর তার মতবাদ প্রকাশ করেন?
A
1920
B
1744
C
1809
D
1953
Click an option to check your answer
Q. 100
পায়রার পুচ্ছে রেন্ট্রিসেস পালকের সংখ্যা কত?
A
8
B
12
C
10
D
14
Click an option to check your answer
Q. 101
মাছের পটকার (air bladder) কাজ কী?
A
মাছকে জলে ভাসতে এবং ডুবতে সাহায্য করে
B
ভারসাম্য রক্ষা করে
C
হজমে সাহায্য করে
D
অক্সিজেন সংরক্ষণে সাহায্য করে
Click an option to check your answer
Q. 102
শিম্পাঞ্জি কীভাবে উই পোকা ধরার জন্য যন্ত্র তৈরি করে?
A
খোঁচা দিয়ে
B
লম্বা লাঠি
C
পাথর দিয়ে
D
গাছের শাখা দিয়ে লাঠি তৈরি করে
Click an option to check your answer
Q. 103
উটের কুঁজে কী সংরক্ষিত থাকে যা মরুভূমিতে বেঁচে থাকতে সাহায্য করে?
A
গ্লুকোজ
B
জল
C
ফ্যাট
D
লবণ
Click an option to check your answer
Q. 104
স্ট্যানলি মিলার এবং হ্যারোল্ড উরে কী প্রমাণ করেছিলেন?
A
কোয়াসারভেট অকার্যকর
B
মাইক্রোস্ফিয়ার শুধুমাত্র প্রোটিন
C
ওপারিনের অনুমান সত্য
D
জৈব যৌগ তৈরি হয়নি
Click an option to check your answer
Q. 105
পায়রার কোন অঙ্গ দেহকে হালকা করতে সাহায্য করে?
A
ডিম্বাশয়
B
মূত্রাশয়
C
বায়ুথলি
D
পিত্তাশয়
Click an option to check your answer
Q. 106
উইপোকার ঢিপিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে যে প্রাণী, সেটি কী?
A
উট
B
শিম্পাঞ্জি
C
হাতি
D
বাঘ
Click an option to check your answer
Q. 107
জীবের উদ্ভব পূর্ববর্তী জীব থেকে ঘটে' এই মতবাদটির প্রবক্তা কে?
A
মেন্ডেল
B
ওপারিন
C
লুই পাস্তুর
D
অ্যারিস্টটল
Click an option to check your answer
Q. 108
জল সংরক্ষণের জন্য ক্যাকটাসের পাতা রূপান্তরিত হয়—
A
শঙ্কে
B
ফুলে
C
কাঁটায়
D
বাকলে
Click an option to check your answer
Q. 109
পায়ের নীচে মাংসল গদি যুক্ত প্রাণী কোনটি?
A
গাধা
B
ঘোড়া
C
মহিষ
D
উট
Click an option to check your answer
Q. 110
ওয়াগল নৃত্য কোন মৌমাছি করে?
A
পুরুষ মৌমাছি
B
শ্রমিক মৌমাছি
C
রাজা মৌমাছি
D
রানি মৌমাছি
Click an option to check your answer
Q. 111
মায়োটম পেশি কোথায় পাওয়া যায়?
A
সাপ
B
হরিণ
C
মাছ
D
তিমি
Click an option to check your answer
Q. 112
"সংযোগী জীব" কীভাবে পরিচিত হয়?
A
যেগুলি দুটি গোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে
B
যেগুলি এক প্রজাতির অন্তর্গত
C
যেগুলি বিভিন্ন পরিবেশে বাস করে
D
যেগুলি একক দেহ গঠন করে
Click an option to check your answer
Q. 113
স্ট্যানলি মিলার এবং হ্যারোল্ড উরে কোন বছরের পরীক্ষাটি পরিচালনা করেন?
A
1920
B
1965
C
1953
D
1809
Click an option to check your answer
Q. 114
কোন প্রাণীর পাকস্থলীতে জল ধারণকারী কোশ দেখা যায়?
A
শেয়াল
B
তরমুজ
C
উট
D
ক্যাকটাস
Click an option to check your answer
Q. 115
মাছ জলের গভীরতা পরিবর্তনের জন্য কী ব্যবহার করে?
A
পাখনা
B
লেজ
C
পটকা
D
গিল
Click an option to check your answer
Q. 116
মরুভূমির উদ্ভিদকে কী বলা হয়?
A
জাঙ্গল উদ্ভিদ
B
শুষ্ক উদ্ভিদ
C
খরাপ্রবণ উদ্ভিদ
D
জলজ উদ্ভিদ
Click an option to check your answer
Q. 117
জরায়ুজ অঙ্কুরোদ্‌গম কোথায় দেখা যায়?
A
সুন্দরী গাছে
B
গরান গাছ
C
ক্যাকটাসে
D
ওক গাছে
Click an option to check your answer
Q. 118
পায়রার ডানায় রেমিজেস পালকের সংখ্যা কত?
A
12
B
14
C
10
D
23
Click an option to check your answer
Q. 119
ডারউইন কী লক্ষ করেছিলেন ফিঞ্চ পাখির ঠোঁট সম্পর্কে?
A
খাদ্যের সাথে মানানসই নয়
B
সব ঠোঁট একই রকম
C
প্রধান ভূখণ্ডের ফিঞ্চের মতো
D
খাদ্যের ধরন অনুযায়ী ভিন্ন
Click an option to check your answer
Q. 120
স্কাউট মৌমাছির নৃত্যের অভিমুখ ঊর্ধ্বমুখী হলে, খাদ্যের উৎস কোথায় থাকে?
A
সূর্যের দিকে
B
উত্তর দিকে
C
সূর্যের বিপরীত দিকে
D
দক্ষিণ দিকে
Click an option to check your answer
Q. 121
"ওয়াগল" শব্দটির অর্থ কী?
A
কোণ
B
বৃত্ত
C
আন্দোলন/কম্পন
D
চলাচল
Click an option to check your answer
Q. 122
ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে ল্যামার্কের তত্ত্বের ভুল প্রমাণ করেছিলেন কে?
A
ডারউইন
B
হুগো দ্য ভ্রিস
C
ওয়াইসম্যান
D
মেন্ডেল
Click an option to check your answer
Q. 123
যোগ্যতমের উদ্‌বর্তন' কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
A
ডারউইন
B
ল্যামার্ক
C
হুগো দ্য ভিস
D
হারবার্ট স্পেনসার
Click an option to check your answer
Q. 124
মৌমাছির ওয়াগল নৃত্য কী নির্দেশ করে?
A
মৌমাছির উড়ানের ধরন
B
খাদ্যের উৎসের দূরত্ব ও অভিমুখ
C
খাদ্যের পরিমাণ
D
মৌচাকের অবস্থান
Click an option to check your answer
Q. 125
মিসিং লিংকের একটি উদাহরণ কোনটি?
A
আরকিওপটেরিক্স
B
মেরিচিক্সাস
C
পেরিপেটাস
D
প্লাটিপাস
Click an option to check your answer
Q. 126
"অরিজিন অফ স্পিসিজ" গ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়েছিল?
A
১৮৩১
B
১৮৮২
C
১৮০৯
D
১৮৫৯
Click an option to check your answer
Q. 127
নীচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়?
A
ল্যাজ
B
অ্যাপেনডিক্স
C
চোখের তৃতীয় পর্দা
D
নখ
Click an option to check your answer
Q. 128
মিওসিন যুগে ঘোড়ার পায়ে তিনটি করে আঙুল ছিল, সেটি কোনটি?
A
প্লিওহিপ্পাস
B
ইওহিপ্পাস
C
মেরিচিপ্পাস
D
মেসোহিপ্পাস
Click an option to check your answer
Q. 129
বেশ কিছু সময় ধরে জীবদেহের পরিবর্তনের জন্য যে শব্দটি ব্যবহৃত হয়?
A
অভিব্যক্তি
B
জনন
C
অভিযোজন
D
উপযোজন
Click an option to check your answer
Q. 130
মেরিচিপ্পাস নামক ঘোড়ার পূর্বপুরুষের উচ্চতা কত ছিল?
A
60 সেমি
B
160 সেমি
C
100 সেমি
D
28 সেমি
Click an option to check your answer
Q. 131
উদ্ভিদের জন্য শুষ্ক মৃত্তিকায় প্রধান অসুবিধা কোনটি?
A
CO₂ ও জল
B
লবণ ও জল
C
জল ও অক্সিজেন
D
কোনোটিই নয়
Click an option to check your answer
Q. 132
খাদ্যের উৎস ৫০-৭৫ মিটার দূরে থাকলে কর্মী মৌমাছিরা কী ধরনের নৃত্য প্রদর্শন করে?
A
অনিয়মিত নৃত্য
B
ওয়াগল নৃত্য
C
চক্রাকার নৃত্য
D
গোলাকার নৃত্য
Click an option to check your answer
Q. 133
মৌমাছি এবং কাঁকড়াবিছার হুল কোন ধরনের অঙ্গ?
A
সমসংস্থ অঙ্গ
B
সমবৃত্তীয় অঙ্গ
C
A এবং B উভয়ই
D
কোনোটিই নয়
Click an option to check your answer
Q. 134
ব্যক্তিজনি জীবজনির সংক্ষিপ্ত পুনরাবৃত্তি করে' এই সূত্রের প্রবক্তা হলেন—
A
মেন্ডেল
B
ল্যামার্ক
C
ডারউইন
D
হেকেল
Click an option to check your answer
Q. 135
জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে?
A
গোল্ডস্মিথ
B
ল্যামার্ক
C
অগাস্ট ওয়াইসম্যান
D
মরগ্যান
Click an option to check your answer
Q. 136
মৌমাছির খাদ্যের উৎস দূরে হলে কোন নৃত্য দেখা যায়?
A
ওয়াগল নৃত্য
B
রোটেশন নৃত্য
C
চৌকোনাকার নৃত্য
D
কৌণিক নৃত্য
Click an option to check your answer
Q. 137
উটের দেহে জল ক্ষয় রোধের প্রধান বৈশিষ্ট্য কী?
A
পাতলা চামড়া
B
দীর্ঘ শ্বাসনালী
C
পুরু চামড়া ও রোমযুক্ত ত্বক
D
দ্রুত জল শোষণ
Click an option to check your answer
Q. 138
শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় অভিযোজিত উদ্ভিদ কোনটি?
A
সুন্দরী
B
পদ্ম
C
পাইন
D
ক্যাকটাস
Click an option to check your answer
Q. 139
জীবাণু থেকে জীব সৃষ্টি মতবাদের প্রবক্তা কে?
A
কুভিয়ের
B
দ্যভ্রিস
C
অসবোর্ন
D
ওয়াইসম্যান
Click an option to check your answer
Q. 140
মাছের পটকার কোন অংশ গ্যাস শোষণ করে?
A
রেড গ্রন্থি
B
ভালভ
C
রেটিয়া মিরাবিলিয়া
D
পেক্টোরাল পাখনা
Click an option to check your answer
Q. 141
জলের অভাব মেটাতে সুন্দরী ও ক্যাকটাস জাতীয় উদ্ভিদের সাধারণ ব্যবস্থাপনা হল—
A
পাতার সংখ্যা হ্রাস
B
শ্বাসমূল
C
পাতার কাঁটায় পরিণত হওয়া
D
কিউটিক্‌ল
Click an option to check your answer
Q. 142
মাইক্রোস্ফিয়ার কী?
A
কোয়াসারভেট
B
শুধুমাত্র লিপিড
C
কোশপর্দাবেষ্টিত প্রোটিনের গঠন
D
নিউক্লিক অ্যাসিড
Click an option to check your answer
Q. 143
শিম্পাঞ্জি কীভাবে বাদামের খোসা ছাড়ায়?
A
পাথরের টুকরো ব্যবহার করে
B
অন্য কোনো প্রাণীকে দিয়ে
C
হাতুড়ি ও নেহাইয়ের মতো কিছু ব্যবহার করে
D
দাঁত দিয়ে
Click an option to check your answer
Q. 144
মাছের চলন ও গমনে সাহায্যকারী অঙ্গ কোনটি?
A
কানকো
B
পাখনা
C
ফুলকা
D
স্পর্শেন্দ্রিয় রেখা
Click an option to check your answer
Q. 145
আধুনিক ঘোড়ার আবির্ভাব কত বছর আগে ঘটে?
A
৫ লক্ষ বছর
B
১০ লক্ষ বছর
C
২০ লক্ষ বছর
D
১৫ লক্ষ বছর
Click an option to check your answer
Q. 146
বায়ুথলি দেখা যায় কোন প্রাণীর দেহে?
A
উট
B
পায়রা
C
কুকুর
D
বানর
Click an option to check your answer