আবহমান

30+ Practice Questions
30+ Study Notes
15 min read
30 MCQs30 Notes
Share:

Key Topics & Concepts

1.কবিতার মূল বিষয় (Main Theme)

  • জীবনানন্দ দাশের "অবহমান" কবিতা - গ্রামবাংলার নস্টালজিয়া
  • শিকড়ে ফেরার আকুতি ও শৈশবের স্মৃতিকাতরতা
  • গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য - ধানক্ষেত, নদী, প্রকৃতি
  • কবির ধ্যানমগ্ন জীবনের আকাঙ্ক্ষা ও নির্জনতার প্রতি আকর্ষণ
  • বাংলার লোকায়ত জীবন ও জীবিকার প্রতি শ্রদ্ধা

2.কাব্যিক বৈশিষ্ট্য (Poetic Features)

  • জীবনানন্দ দাশের স্বকীয় চিত্রকল্প - শঙ্খচিল, কুয়াশা, শালিখের বাসা
  • প্রকৃতি ও মানবজীবনের অপূর্ব সংমিশ্রণ
  • সহজ ভাষায় গভীর দার্শনিক ভাবনা প্রকাশ
  • "অবহমান" শব্দের তাৎপর্য - চিরপ্রবাহমান সময়
  • ত্রিশের দশকের আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন

3.পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় (Exam Important Topics)

  • কবি জীবনানন্দ দাশ পরিচিতি ও তাঁর কাব্যধারা
  • "অবহমান" শব্দের অর্থ ও কবিতার নামকরণের সার্থকতা
  • গ্রামীণ প্রকৃতির বর্ণনা - ধানসিদ্ধ, কুয়াশা, শালিখ
  • কবির শিকড়ে ফেরার আকুতি ও নস্টালজিয়া ব্যাখ্যা
  • চিত্রকল্প বিশ্লেষণ - শঙ্খচিল, নদী, ধানক্ষেত

Study Notes

কবিতা
আবহমান
প্রশ্নের মান - ১

প্রশ্ন ও উত্তর সেট - ১

১. নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আরেকটি কবিতার নাম কী?
উত্তর: ‘উলঙ্গ রাজা’।

২. নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: ‘নির্জন’ (১৯৫৪) ও ‘প্রথম নায়ক’ (১৯৬১)।

৩. কবি কোথায় দাঁড়াতে বলেছেন?
উত্তর: উঠোনে লাউমাচাটার পাশে।

৪. “নেভে না তার যন্ত্রণা”— এখানে কোন যন্ত্রণার কথা বলা হয়েছে?
উত্তর: শৈশব থেকে বিচ্যুত হবার যন্ত্রণার কথা বলা হয়েছে।

৫. ‘আবহমান’ কবিতার রচয়িতা কে?
উত্তর: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

৬. “যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া”—এই উদ্ধৃতির বক্তা কে?
উত্তর: বক্তা স্বয়ং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

৭. “যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া”— এখানে ‘তোর’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: ‘তোর’ বলতে প্রবাসী মানুষদের বোঝানো হয়েছে।

৮. ‘আবহমান’ কবিতায় প্রবাসী মানুষকে কোথায় দাঁড়াতে বলা হয়েছে?
উত্তর: গ্রামবাংলার উঠোনের লাউমাচাটির পাশে।

৯. ‘আবহমান’ কবিতায় কোন সময়ের হাওয়ায় ফুলটি দোলে ওঠে?
উত্তর: সন্ধ্যাকালীন হাওয়ায়।

১০. ‘আবহমান’ কবিতায় কতবার লাউমাচার উল্লেখ করা হয়েছে?
উত্তর: মোট চারবার।

প্রশ্ন ও উত্তর সেট - ২

১১. “ফুরায় না তার কিছুই ফুরায় না”—এই পঙ্‌ক্তিতে কী বোঝানো হয়েছে?
উত্তর: শৈশব, মাটি ও স্মৃতির প্রতি মানুষের ভালোবাসা ও টান কখনো ফুরায় না।

১২. “নটে গাছটি বুড়িয়ে ওঠে”—এখানে ‘নটে গাছ’ কী বোঝায়?
উত্তর: এখানে ‘নটে গাছ’ বলতে মানুষের জীবনকে বোঝানো হয়েছে।

১৩. “তেমনি করে সূর্য ওঠে”—এই চরণে কবি কী স্মরণ করেছেন?
উত্তর: কবি শৈশবে দেখা সূর্যোদয়ের স্মৃতি স্মরণ করেছেন।

১৪. ‘আবহমান’ শব্দের অর্থ কী?
উত্তর: আবহমান শব্দের অর্থ হল ক্রমাগত বা চিরপ্রচলিত।

১৫. ‘আবহমান’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: এটি ‘অন্ধকার বারান্দা’ (১৯৬১) কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

১৬. ‘লাউমাচার পাশে’ চরণটি কবি কেন একাধিকবার ব্যবহার করেছেন?
উত্তর: কারণ এটি বঙ্গপ্রকৃতির চিরায়ত রূপকে প্রকাশ করে।

১৭. ‘আবহমান’ কবিতায় কবি কোন দৃশ্যটির উল্লেখ করেছেন সন্ধ্যার সময়?
উত্তর: সন্ধ্যার বাতাসে ছোট্ট একটি ফুল দোলার দৃশ্য।

১৮. কবির মনে কী স্মৃতি ভেসে ওঠে?
উত্তর: শৈশব জীবনের নানা ঘটনার স্মৃতি।

১৯. সারারাত তারায় তারায় কী আঁকার কথা বলা হয়েছে?
উত্তর: স্বপ্ন আঁকার কথা।

২০. ‘আবহমান’ কবিতায় যে ফুলটির কথা বারবার বলা হয়েছে, সেটি কী?
উত্তর: লাউমাচার ছোটো লাউফুল।

প্রশ্ন ও উত্তর সেট - ৩

২১. “ফুরয় না, তার কিছুই ফুরয় না”—এখানে ‘তার’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: প্রবাসী মানুষকে।

২২. “বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না”—এখানে কিসের কথা বলা হয়েছে?
উত্তর: নটে গাছের কথা।

২৩. “ফুরয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা”—এখানে ‘একগুঁয়েটা’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: প্রকৃতিপ্রেমী প্রবাসী মানুষকে।

২৪. ‘দুরন্ত পিপাসা’ বলতে কী বোঝায়?
উত্তর: দুর্বার পিপাসা বা অনন্ত আকাঙ্ক্ষা।

২৫. প্রবাসী মানুষ কবিতায় কীসের আকর্ষণে বারবার ফিরে আসে?
উত্তর: প্রকৃতিলগ্ন জন্মভূমি ও গ্রামজীবনের অনাবিল সৌন্দর্যের আকর্ষণে।

২৬. “এইখানে এসেছিল অনেক বছর আগে”—এখানে ‘এইখানে’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ফেলে আসা প্রকৃতিলগ্ন জন্মভূমি।

২৭. কবি সন্ধ্যার বাতাসের প্রসঙ্গ কেন এনেছেন?
উত্তর: কারণ জীবনের পড়ন্ত বেলায় তিনি শৈশবের স্মৃতিচারণ করছেন।

২৮. “কে এখানে এসেছিল অনেক বছর আগে?”—এই উক্তিতে কী বোঝানো হয়েছে?
উত্তর: এখানে বোঝানো হয়েছে শৈশবের দিনগুলি যেখানে কেটেছে সেই জায়গার কথা।

২৯. “কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে”—এই উক্তির তাৎপর্য কী?
উত্তর: এটি বোঝায় যে মানুষ কর্মজীবনে গিয়ে শৈশব থেকে দূরে গেলেও সেই অতীত স্মৃতি থেকে বিচ্ছিন্ন হয় না।

৩০. “কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে”—এই উক্তিতে কাদের কথা বলা হয়েছে?
উত্তর: প্রবাসী, নগরজীবনে ক্লান্ত মানুষের কথা।
প্রশ্নের তালিকা

প্রশ্নের মান - ৩

[১] ‘যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া’— উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো।
[২] ‘ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল / সন্ধ্যার বাতাসে’— এখানে কোন্ ফুলের উল্লেখ করা হয়েছে? সন্ধ্যার বাতাসে ফুল দোলার তাৎপর্য বা প্রাসঙ্গিকতা কী?
[৩] ‘কে এইখানে এসেছিল অনেক বছর আগে’—উদ্ধৃতাংশের মাধ্যমে কবি কী প্রকাশ করতে চেয়েছেন তা লেখো।
[৪] “ফুরয় না তার যাওয়া এবং ফুরয় না তার আসা”—এ কথা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
[৫] ‘এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে’—উদ্ধৃতাংশে ‘এই মাটি’ ও ‘এই হাওয়া’ বলতে কী বোঝানো হয়েছে? এবং কেন তাদের ভালোবাসা যায়, তা লেখো।
[৬] ‘ফুরয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা’—উদ্ধৃতাংশে ‘সেই একগুঁয়েটা’ বলতে কাকে বোঝানো হয়েছে? আর ‘দুরন্ত পিপাসা’ দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন, তা লেখো।
[৭] “সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে”—উদ্ধৃতাংশে কে ঘাসের গন্ধ মাখে এবং কেন তা মাখে, তা লেখো।
[৮] ‘নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না!’—উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো।
[৯] ‘সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে’—উদ্ধৃতাংশে কে স্বপ্ন আঁকে? কেন স্বপ্ন আঁকে, তা লেখো।
[১০] ‘নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি’—উদ্ধৃতাংশে ‘তার’ বলতে কাকে বোঝানো হয়েছে? এবং এই উক্তির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন, তা লেখো।
[১১] ‘হারায় না তার বাগান থেকে কুন্দফুলের হাসি’—উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো।
[১২] ‘তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া / নামলে তাবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া’—উৎস উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো।

প্রশ্নের মান - ৫

[১] ‘আবহমান’ কবিতায় কবি যে গ্রামীণ প্রকৃতির চিত্র তুলে ধরেছেন, তার পরিচয় দাও।
[২] “ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল / সন্ধ্যার বাতাসে” — এখানে কোন ফুলের উল্লেখ করা হয়েছে? সন্ধ্যার বাতাসে ফুলটির দোলার তাৎপর্য ব্যাখ্যা করো।
[৩] ‘কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে’—উদ্ধৃতাংশে কাকে বোঝানো হয়েছে? তার হারিয়ে গিয়েও ফিরে আসার তাৎপর্য ব্যাখ্যা করো।
[৪] “নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, / হারায় না তার বাগান থেকে কুন্দফুলের হাসি” —উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।
[৫] ‘নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া’—নদীর হাওয়া কোথায় ছুটে আসে? এবং নদীর হাওয়া ছুটে আসার তাৎপর্য ব্যাখ্যা করো।
প্রশ্নের মান - ৩
[১] ‘যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া’— উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো।
উত্তর:-
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতা থেকে নেওয়া। এখানে কবি শহরমুখী মানুষদের শিকড়ে ফিরে যাওয়ার আন্তরিক আহ্বান জানিয়েছেন। ‘উঠান’ শব্দটির আভিধানিক অর্থ আঙ্গিনা হলেও, কবি এই শব্দের মাধ্যমে গভীর প্রতীকী তাৎপর্য বহন করেছেন। এখানে ‘উঠান’ বলতে বোঝানো হয়েছে সেই চিরপরিচিত জন্মভূমিকে—যেখানে মানুষ তার শৈশব কাটিয়েছে, যে মাটি, যে হাওয়া তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। নাগরিক জীবনের যান্ত্রিকতা ও ক্লান্তির বিপরীতে কবি চেনা ভিটেতে ফিরে গিয়ে প্রকৃতির কাছাকাছি থেকে জীবনের সহজ সৌন্দর্য অনুভব করার পরামর্শ দিয়েছেন। এই উক্তির মাধ্যমে কবির অন্তর্মুখী আবেগ, শিকড়ের প্রতি টান এবং গ্রামীণ জীবনের প্রতি গভীর মমত্ববোধের প্রকাশ ঘটেছে।
[২] ‘ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল / সন্ধ্যার বাতাসে’— এখানে কোন্ ফুলের উল্লেখ করা হয়েছে? সন্ধ্যার বাতাসে ফুল দোলার তাৎপর্য বা প্রাসঙ্গিকতা কী?
উত্তর:-
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতা থেকে নেওয়া, যা তাঁর ‘অন্ধকার বারান্দা’ কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত। এখানে 'ছোট্ট ফুল' বলতে কবি বোঝাতে চেয়েছেন পল্লিজীবনের চেনা উঠোনে লাউমাচায় ফোটা ছোটো লাউফুলকে।

এই লাউফুল কেবল একটি ফুল নয়, এটি এক প্রতীক—যা পল্লিপ্রকৃতির সৌন্দর্য, শান্তি ও স্বাভাবিক জীবনের প্রতিফলন। সন্ধ্যার স্নিগ্ধ বাতাসে ফুলের দোলা গ্রামবাংলার সহজ-সাবলীল, নিরুপদ্রব জীবনের চিরচেনা আবহকে স্মরণ করিয়ে দেয়। এই দৃশ্যের মধ্য দিয়ে কবি প্রবাসী মানুষের মনে শিকড়ের টান, শৈশবের স্মৃতি এবং গ্রামীণ প্রকৃতির মায়াময় আবেশকে জাগিয়ে তোলেন। ফলে সন্ধ্যার বাতাসে লাউফুলের দোলা কবিতায় শুধু প্রাকৃতিক চিত্র নয়, বরং তা আবহমান বাংলার জীবনের এক গভীর প্রতীক হয়ে উঠেছে।
[৩] ‘কে এইখানে এসেছিল অনেক বছর আগে’—উদ্ধৃতাংশের মাধ্যমে কবি কী প্রকাশ করতে চেয়েছেন তা লেখো।
উত্তর:-
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ‘আবহমান’ কবিতা থেকে গৃহীত। এখানে কবি মূলত সেই সব মানুষদের কথা স্মরণ করছেন, যারা বহু বছর আগে বাংলার মাটি, জল ও বাতাসকে ভালোবেসে এই দেশে তাদের বাসস্থান গড়ে তুলেছিল। সভ্যতার প্রারম্ভে এই ভূখণ্ডেই তারা গড়ে তুলেছিল এক প্রাণবান, সমৃদ্ধ সংস্কৃতি। এই মানুষদের উত্তরসূরিরাই কালক্রমে বাংলার জনপদকে ভরিয়ে তুলেছে।

কিন্তু সময়ের পরিবর্তনে, নানা সামাজিক-অর্থনৈতিক কারণে তাদের অনেকেই জন্মভূমি ছেড়ে চলে গিয়েছে। তবু শিকড়ের টান, জন্মভূমির টানে তারা কখনো সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হতে পারেনি। কবি এই উদ্ধৃতাংশে সেই পুরনো মানুষের স্মৃতি এবং তাদের উত্তরসূরিদের অন্তরালে থাকা শিকড়ের টান, নাড়ির টান এবং মাটির প্রতি অবিচ্ছেদ্য ভালোবাসাকেই প্রকাশ করতে চেয়েছেন।
[৪] “ফুরয় না তার যাওয়া এবং ফুরয় না তার আসা”—এ কথা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর:-
উক্তিটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ‘আবহমান’ কবিতা থেকে নেওয়া। এখানে কবি জীবনের চিরন্তন আগমন ও প্রস্থান—এই আসা-যাওয়ার ধারাবাহিকতাকে তুলে ধরেছেন।

আলোচ্য কবিতায় কবি বোঝাতে চেয়েছেন, পৃথিবীতে জন্ম ও মৃত্যু যেমন অনিবার্য, তেমনই মাতৃভূমি থেকে মানুষের সাময়িক বিচ্ছেদ এবং পুনরায় ফিরে আসাও এক অবিরাম প্রক্রিয়া। মানুষ কর্মসূত্রে, প্রয়োজনে বা বাধ্য হয়ে জন্মভূমি ছেড়ে দূরে চলে যায়, কিন্তু তার অন্তরে শিকড়ের টান চিরকাল থেকে যায়। সেই টানেই মানুষ ফিরে আসে পরিচিত উঠোনে, মাটিতে, বাতাসে, প্রকৃতির কোলে।

যেমন সারাদিন ঘাসের গন্ধ মাখা, কিংবা রাতে তারায় তারায় স্বপ্ন আঁকা থামে না—তেমনই শিকড় থেকে দূরে যাওয়া আর ফেরার এই আবর্তনও শেষ হয় না।
[৫] ‘এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে’—উদ্ধৃতাংশে ‘এই মাটি’ ও ‘এই হাওয়া’ বলতে কী বোঝানো হয়েছে? তাদের ভালোবাসার কারণ লেখো।
উত্তর:-
উদ্ধৃতাংশে ‘মাটি’ ও ‘হাওয়া’ বলতে বোঝানো হয়েছে বাংলার প্রিয় জন্মভূমি ও তার প্রাকৃতিক পরিবেশ।

এই মাটি ও হাওয়া মানুষকে স্মরণ করিয়ে দেয় তার শিকড়, তার শৈশব-স্মৃতি ও আবেগঘন দিনগুলিকে। কোনো এক সময় বাংলার পল্লিপ্রকৃতিকে ভালোবেসে তারা এখানে ঘর বেঁধেছিল। উঠোনের লাউমাচা, কুন্দফুলের হাসি, সন্ধ্যার হাওয়া—এই সবকিছু মিলিয়ে গড়ে উঠেছিল এক নিবিড় আবেশপূর্ণ আবাস। তাই যান্ত্রিক নাগরিক জীবনে ক্লান্ত মানুষ আবার ফিরে আসে এই জন্মভূমির টানে, ভালোবাসে সেই মাটি ও হাওয়াকে, কারণ এখানেই সে খুঁজে পায় বেঁচে থাকার প্রকৃত আনন্দ ও আত্মিক প্রশান্তি।
[৬] ‘ফুরয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা’—উদ্ধৃতাংশে ‘সেই একগুঁয়েটা’ বলতে কাকে বোঝানো হয়েছে? ‘দুরন্ত পিপাসা’ দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন, তা লেখো।
উত্তর:-
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ‘আবহমান’ কবিতা থেকে নেওয়া। এখানে ‘সেই একগুঁয়েটা’ বলতে বোঝানো হয়েছে বাংলার প্রতীক রূপে উপস্থাপিত বঙ্গমাতাকে।

‘দুরন্ত পিপাসা’ বলতে বোঝানো হয়েছে মায়ের সন্তানের প্রতি গভীর আকর্ষণ, ভালোবাসা ও তাকে ফিরে পাওয়ার অটল বাসনা। প্রবাসী সন্তান যত দূরেই যাক না কেন, মা মনে করেন সে একদিন ঠিকই ফিরে আসবে। এই অবিচল বিশ্বাস, আদরের আকুলতা ও প্রত্যাবর্তনের আশাতেই তাঁর মন সর্বদা অস্থির থাকে। কবি এই পঙ্‌ক্তির মাধ্যমে মাতৃভূমির সঙ্গে সন্তানের আত্মিক সম্পর্ক ও চিরন্তন টানকেই হৃদয়স্পর্শীভাবে প্রকাশ করেছেন।
[৭] “সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে”—উদ্ধৃতাংশে কে ঘাসের গন্ধ মাখে? কেন ঘাসের গন্ধ মাখে?
উত্তর:-
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতা থেকে নেওয়া। এখানে ‘ঘাসের গন্ধ মাখে’—এই পঙ্‌ক্তিটি সেই শহরজীবনে ক্লান্ত মানুষটির মানসিক অবস্থাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে, যে মানুষ একসময় গ্রামে ছিল, কিন্তু এখন নাগরিক জীবনের যান্ত্রিকতায় বন্দি।

এই মানুষটি অন্তরে আজও গ্রামীণ জীবনের স্নিগ্ধতা, প্রকৃতির ছোঁয়া ও শিকড়ের টান অনুভব করে। সে আপন মনে সারাদিন ধরে ঘাসের গন্ধ মেখে যেন স্মৃতিময় গ্রামজীবনের সহজ সৌন্দর্যে ফিরে যেতে চায়। প্রকৃতির প্রতি তার চিরন্তন আকর্ষণ, ফেলে আসা শৈশব ও পল্লিপ্রকৃতির অভাববোধই এই উদ্ধৃতাংশের মূল তাৎপর্য।
[৮] ‘নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়য় না!’—উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো।
উত্তর:-
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতা থেকে নেওয়া। এখানে নটেগাছ একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। সাধারণত রূপকথার গল্প শেষ হলে নটেগাছটি মুড়িয়ে যায়, কিন্তু কবির চোখে পল্লিবাংলায় মানুষের ফিরে আসার গল্প কোনও রূপকথা নয়—এ এক চিরন্তন, বাস্তব, অব্যাহত সত্য।

মানুষ বারবার তার শিকড়ে ফেরে, তার মাটি ও জন্মভূমির টানে ফিরে আসে। এই ঘরে ফেরার যাত্রা শেষ হয় না, থেমে যায় না। তাই কবির মতে, নটেগাছটি মুড়োয় না—বরং কালের ভারে বুড়িয়ে ওঠে।
[৯] ‘সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে’—উদ্ধৃতাংশে কে স্বপ্ন আঁকে? কেন স্বপ্ন আঁকে, তা লেখো।
উত্তর:-
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে স্বপ্ন আঁকে সেই প্রবাসী মানুষ, যে কোনও এক সময় নিজের প্রয়োজনে জন্মভূমি বাংলাকে ছেড়ে গিয়েছিল।

নাগরিক জীবনের ক্লান্তি, যান্ত্রিকতা ও নিঃসঙ্গতার ভিড়ে থেকেও তার অন্তরে শিকড়ের টান চিরকাল জাগ্রত থাকে। দিনের কর্মব্যস্ততার শেষে সে রাতের আকাশের তারাগুলিতে খুঁজে ফেরে ফেলে আসা গ্রামীণ জীবনের স্মৃতি, পল্লিপ্রকৃতির শান্তি ও মায়া। তাই সে স্বপ্ন আঁকে—লাউমাচার পাশে পরিচিত উঠোনে ফিরে যাওয়ার, শৈশবের সহজ আনন্দে আবার একবার নিজেকে খুঁজে পাওয়ার। এই স্বপ্ন সেই চিরন্তন প্রত্যাশার রূপ, যা তাকে শিকড়ের সঙ্গে বেঁধে রাখে।
[১০] ‘নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি’—উদ্ধৃতাংশে ‘তার’ বলতে কাকে বোঝানো হয়েছে? এবং এই উক্তির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন, তা লেখো।
উত্তর:-
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ‘তার’ বলতে বোঝানো হয়েছে বাংলার প্রতীকী মূর্তি—বঙ্গমাতাকে।

যেসব সন্তানেরা একসময় এই মাটি-জল-হাওয়াকে ভালোবেসে এখানে ঘর বেঁধেছিল, তাদেরই উত্তরসূরিরা আজ নানা প্রয়োজনে জন্মভূমি ত্যাগ করেছে। এই বিচ্ছেদই বঙ্গমাতার হৃদয়ে এক নিরবচ্ছিন্ন বেদনার সঞ্চার করেছে। সেই যন্ত্রণা কখনও নিভে না, ক্ষীণ হয় না, কারণ সন্তানের প্রত্যাগমনের আশায় মা আজও চেয়ে থাকে পথের দিকে। কবির দৃষ্টিতে এই যন্ত্রণাই মাতার প্রকৃত ভালোবাসার প্রকাশ—যা পুরোনো হয় না, বাসি হয় না, বরং চিরনবীন অনুভব হয়ে হৃদয়ে বেঁচে থাকে।
[১১] ‘হারায় না তার বাগান থেকে কুন্দফুলের হাসি’—উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো।
উত্তর:-
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতা থেকে নেওয়া। এখানে ‘কুন্দফুলের হাসি’ প্রতীকরূপে ব্যবহৃত হয়েছে প্রবাসী মানুষের শৈশবস্মৃতি, মাতৃভূমির শান্ত প্রকৃতি ও গ্রামবাংলার সহজ সৌন্দর্যের প্রতিনিধিত্ব করতে।

কবি বোঝাতে চেয়েছেন, যারা নানা কারণে জন্মভূমি ছেড়ে দূরে গেছে, তাদের মনের গভীরে আজও অম্লান রয়েছে বাংলার পল্লিপ্রকৃতি ও শিকড়ের স্মৃতি। কুন্দফুল যেমন সাধারণ, তেমনই চিরচেনা—যা গ্রামবাংলার প্রতিটি উঠোন, বাগানে দেখা যায়। সেই কুন্দফুল আজও হারিয়ে যায়নি তাদের হৃদয়ের বাগানে, আজও ফুটে থাকে স্মৃতির রঙে, আবেগের স্নিগ্ধতায়।

এই পঙ্‌ক্তির মাধ্যমে কবি শিকড়ের টান, ফেলে আসা গ্রামীণ জীবনের প্রতি মানুষের অবিচল ভালোবাসা এবং ফিরে যাওয়ার অফুরন্ত আকাঙ্ক্ষাকেই মর্মস্পর্শীভাবে তুলে ধরেছেন।
[১২] ‘তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া / নামলে তাবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া’—উৎস উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো।
উত্তর:-
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতা থেকে নেওয়া।

প্রবাসী সন্তানেরা যখন মাকে ছেড়ে দূরে যায়, তখন বঙ্গমাতার বুকে নেমে আসে নিঃসঙ্গতা ও বেদনার ছায়া। তবুও প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে—প্রতিদিন সূর্য ওঠে, আবার সন্ধ্যার ছায়া নামে, এবং নদীর হাওয়া ফিরে আসে চেনা পথ ধরে। কবি বোঝাতে চেয়েছেন, মানুষ দূরে গেলেও বাংলার পল্লিপ্রকৃতি অপরিবর্তিত থেকে যায়—চিরকালীন, শান্ত ও আপন। এই চিরাচরিত প্রকৃতিই জন্মভূমিতে ফিরে আসা মানুষকে আশ্রয় দেয়, স্বস্তি দেয়, যা কখনো ফুরিয়ে যায় না।
প্রশ্নের মান - ৫
[১] ‘আবহমান’ কবিতায় কবি যে গ্রামীণ প্রকৃতির চিত্র তুলে ধরেছেন, তার পরিচয় দাও।
উত্তর:-
নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ‘আবহমান’ কবিতায় কবি এক গভীর আবেগময় গ্রামীণ প্রকৃতির চিত্র তুলে ধরেছেন। এই কবিতায় বাংলার পল্লিপ্রকৃতির শান্ত, স্নিগ্ধ ও চিরচেনা রূপ পাঠকের সামনে মূর্ত হয়ে ওঠে। কবি “যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউমাচাটার পাশে” পঙ্‌ক্তিতে এক পরিচিত উঠোনের দৃশ্য এঁকে বাংলার সহজ সরল জীবনের রূপায়ণ করেছেন। সন্ধ্যার বাতাসে দুলতে থাকা লাউফুল, সারাদিন ঘাসের গন্ধ মাখা আর রাতভর তারায় তারায় স্বপ্ন আঁকা—এইসব চিত্রকল্পে কবি প্রকৃতি ও মানুষের অন্তর্গত সম্পর্ককে তুলে ধরেছেন।

তিনি দেখিয়েছেন, শহরজীবনে ক্লান্ত মানুষ প্রকৃতির টানে, শিকড়ের আকর্ষণে বারবার ফিরে আসে এই বাংলায়—যেখানে সূর্য ওঠে, ছায়া নামে, নদীর হাওয়া বয়ে যায় পূর্বের মতোই। প্রকৃতির এই চিরন্তনতা আর গ্রামীণ জীবনের স্থায়ী রূপই ‘আবহমান’ কবিতায় ফুটে উঠেছে। কবি বুঝিয়েছেন, মানুষের স্বপ্ন, সুখ ও আত্মিক শান্তির শিকড় লুকিয়ে আছে এই পল্লিপ্রকৃতির মধ্যেই, যা কখনো পুরোনো হয় না—যেমন নটেগাছ বুড়িয়ে গেলেও মুড়িয়ে যায় না। এভাবেই কবি বাংলার চিরায়ত, আত্মিক ও নিবিড় প্রকৃতি-নির্ভর জীবনের এক অনুপম চিত্র উপস্থাপন করেছেন।
[২] “ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল / সন্ধ্যার বাতাসে” — এখানে কোন ফুলের উল্লেখ করা হয়েছে? সন্ধ্যার বাতাসে ফুলটির দোলার তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তর:-
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতা থেকে গৃহীত। এখানে কবি যে ফুলের কথা বলেছেন, তা হলো গ্রামীণ উঠোনে লাউমাচার গায়ে ফোটা ছোট্ট লাউফুল।

এই লাউফুল আপাতদৃষ্টিতে ক্ষুদ্র হলেও, তার দোদুল্যমানতা পল্লিপ্রকৃতির এক গভীর প্রতীক। সন্ধ্যার নরম বাতাসে ফুলটির নড়াচড়া যেন গ্রামবাংলার স্নিগ্ধ, শান্ত পরিবেশ ও সহজ, সরল জীবনের প্রতিচ্ছবি হয়ে ওঠে। এটি শুধুই একটি দৃশ্য নয়—এ যেন এক অনুভব, যা প্রবাসী বাঙালির মনে শিকড়ের টান, শৈশবের স্মৃতি ও মাটির ঘ্রাণ ফিরিয়ে আনে।

এই চিত্রকল্পের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে, বাংলার প্রকৃতি এতটাই আপন ও প্রাণময় যে তার প্রতিটি উপাদান, এমনকি একটি ছোট্ট ফুলও মানুষের মনে ফিরে আসার এক অমোঘ আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। সন্ধ্যার বাতাসে ফুলের দোলায় যেন বাংলার চিরন্তন সৌন্দর্য, শান্তি ও আত্মিক বন্ধনের আহ্বান ধ্বনিত হয়।
[৩] ‘কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে’—উদ্ধৃতাংশে কাকে বোঝানো হয়েছে? তার হারিয়ে গিয়েও ফিরে আসার তাৎপর্য ব্যাখ্যা করো।করো।
উত্তর:-
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতা থেকে গৃহীত। এখানে ‘কে’ বলতে বোঝানো হয়েছে সেই প্রবাসী বঙ্গসন্তানদের, যারা একসময় অর্থ, যশ বা প্রয়োজনে জন্মভূমি পল্লিবাংলা ছেড়ে দূরে চলে গিয়েছিল।

তবে তারা মনের গভীরে আজও লালন করে শিকড়ের টান, শৈশবের স্মৃতি, মাতৃভূমির মাটি ও হাওয়ার আত্মিক সম্পর্ক। এই টানেই তারা বারবার ফিরে আসতে চায় সেই চেনা উঠোনে, সন্ধ্যার বাতাসে দুলতে থাকা লাউফুলের পাশে, শান্তির আশ্রয়ে। কবির দৃষ্টিতে, এ ফিরে আসা শুধু ভৌগোলিক নয়—এ এক আত্মিক প্রত্যাবর্তন, নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার এক গভীর আকাঙ্ক্ষা। তাই, হারিয়ে গেলেও তারা ফিরে আসে—কারণ বাংলার প্রকৃতি, মাটি, জল, হাওয়া তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই প্রত্যাবর্তন মানবপ্রকৃতির চিরন্তন ধারা, যা ‘আবহমান’ কবিতায় মর্মস্পর্শীভাবে ফুটে উঠেছে।
[৪] “নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, / হারায় না তার বাগান থেকে কুন্দফুলের হাসি” —উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তর:-
উদ্ধৃতাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতা থেকে গৃহীত। এখানে কবি বঙ্গমাতার হৃদয়ে লুকিয়ে থাকা চিরন্তন বেদনাকেই একদিকে তুলে ধরেছেন, অপরদিকে প্রকৃতির নিরন্তর সৌন্দর্য এবং বাংলার সঙ্গে মানুষের অটুট সম্পর্কের কথাও বলেছেন।

‘তার’ বলতে বোঝানো হয়েছে বাংলার প্রতীকী মূর্তি—বঙ্গমাতাকে। সন্তান যখন জন্মভূমি ছেড়ে দূরে চলে যায়, তখন মাতার অন্তরদহন শুরু হয়। এই যন্ত্রণা নেভে না, এই দুঃখ কখনোই বাসি হয় না—কারণ সন্তানের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় মা চিরকাল তৃষিত থাকেন।

তবুও সেই যন্ত্রণার মাঝেও বাংলার প্রকৃতি যেমন ছিল, তেমনই থাকে—তার বাগানে কুন্দফুলের হাসি কখনো হারায় না। কুন্দফুল এখানে এক প্রতীক, যা গ্রামীণ সৌন্দর্য, শান্তি ও পরিচিত জীবনের চিরন্তনতা বোঝায়। কবি বুঝিয়েছেন, বাংলার প্রকৃতির এই অনন্ত রূপই মানুষকে বারবার টানে, শিকড়ে ফিরিয়ে আনে।

এই উদ্ধৃতাংশের মাধ্যমে কবি মায়ের অফুরন্ত ভালোবাসা, নিঃশেষ বেদনা এবং বাংলার প্রকৃতির অপার সৌন্দর্যকে একত্রে প্রকাশ করেছেন—যা কখনো ম্লান হয় না, থেমে যায় না। এটি বাঙালির আত্মপরিচয় ও আবহমান সংস্কৃতির গভীর এক প্রতিচ্ছবি।
[৫] ‘নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া’—নদীর হাওয়া কোথায় ছুটে আসে? নদীর হাওয়া ছুটে আসার তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তর:-
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আবহমান’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে নদীর হাওয়া ছুটে আসে সেই প্রিয় জন্মভূমিতে ফিরে আসা প্রবাসী সন্তানের কাছে, অর্থাৎ বাংলার মাটিতে, পল্লিজীবনের পরিধিতে।

এই ‘সান্ধ্য নদীর হাওয়া’ কেবল একটি প্রাকৃতিক দৃশ্য নয়—এটি এক প্রতীক, যা বাংলার মায়ার, স্নেহের, স্বাগত জানাবার আবেগের রূপ ধারণ করেছে। কবি বোঝাতে চেয়েছেন, যখন প্রবাসে থাকা বাঙালি শিকড়ের টানে, আবেগে ফিরে আসে মাতৃভূমিতে, তখন প্রকৃতিও তাকে স্বাগত জানায়। সন্ধ্যার স্নিগ্ধ, শীতল নদীহাওয়া যেন এক মাতৃসুলভ আলিঙ্গনের মতো এসে তাকে জড়িয়ে ধরে। এই ছুটে আসা হাওয়া বাংলার প্রকৃতির পক্ষ থেকে এক অন্তরঙ্গ আহ্বান, এক আনন্দঘন অভ্যর্থনা, যা মানুষের ফেলে আসা জীবনের সঙ্গে প্রকৃতির গভীর সংলগ্নতার প্রতীক। এইভাবে কবি দেখিয়েছেন, শুধু মানুষ নয়, বাংলার প্রকৃতিও বারে বারে ডাকে, ফিরে আসার পথ দেখায় এবং ফিরে আসা মানুষকে আপন করে নেয় তার অপরিবর্তিত রূপে।
কবি পরিচিতি ও গল্পের সারসংক্ষেপ

✦ কবি পরিচিতি: নীরেন্দ্রনাথ চক্রবর্তী

🔶 ভূমিকা

  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী বাংলা সাহিত্যের আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। কেবল কবিতার ক্ষেত্রেই নয়, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কিশোরসাহিত্য, কাব্যনাট্য ও ভ্রমণসাহিত্যে তাঁর দক্ষতা সমানভাবে প্রতিভাত হয়েছে। তাঁর রচনার ভাষা সহজ অথচ গভীর, যার মাধ্যমে তিনি সাধারণ পাঠকের হৃদয়েও সাহিত্যচর্চার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছেন।

🔶 জন্ম ও শৈশব:

  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী ১৯২৪ খ্রিস্টাব্দের ১৯ অক্টোবর, বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার চান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জিতেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যের বিশিষ্ট অধ্যাপক এবং মাতা প্রফুল্লনন্দিনী দেবী ছিলেন এক সংস্কৃতিবান নারী।

🔶 শিক্ষাজীবন

  • প্রাথমিক শিক্ষার সূত্রপাত হয় গ্রামের পাঠশালায়। পরে তিনি কলকাতার মিত্র ইন্সটিটিউশন (মেন) এবং বঙ্গবাসী কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেন। ১৯৪০ সালে ম্যাট্রিকুলেশন পাস করে সেন্ট পল্‌স কলেজ থেকে বিএ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ ডিগ্রি অর্জন করেন।

🔶 কর্মজীবন

  • ছাত্রজীবনে ‘শ্রীহর্ষ’ পত্রিকা সম্পাদনার মাধ্যমে তাঁর সাহিত্যজগতে প্রবেশ ঘটে। পরবর্তীতে ‘প্রত্যহ’, ‘মাতৃভূমি’, ‘স্বরাজ’, ‘ভারত’, ‘ইউনাইটেড প্রেস অব ইন্ডিয়া’, ‘সত্যযুগ’ ইত্যাদি পত্রিকায় সাংবাদিকতা করেন। ১৯৫১ সালে ‘আনন্দবাজার পত্রিকা’য় যোগ দিয়ে প্রথমে সংবাদ বিভাগে, পরে রবিবাসরীয় বিভাগের সঙ্গে যুক্ত হন। ১৯৭৬ সালে তিনি শিশু-কিশোর পত্রিকা ‘আনন্দমেলা’ সম্পাদনার দায়িত্ব নেন এবং তাঁর দক্ষ সম্পাদনায় পত্রিকাটি বিপুল জনপ্রিয়তা লাভ করে।

🔶 সাহিত্যজীবন

    অল্প বয়স থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘নীল-নির্জন’ প্রকাশিত হয় ১৯৫৪ সালে, যা পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর একে একে প্রকাশিত হয়েছে—
  • অন্ধকার বারান্দা (১৯৬১)
  • নীরক্ত করবী (১৯৬৫)
  • নক্ষত্র জয়ের জন্য (১৯৬৯)
  • কলকাতার যীশু (১৯৬৯)
  • উলঙ্গ রাজা (১৯৭১)
  • খোলামুঠি (১৯৭৪)
  • আজ সকালে (১৯৭৮)
  • পাগলা ঘণ্টি (১৯৮১)
  • ঘর-দুয়ার (১৯৮৩)
  • রূপকাহিনী (১৯৯১)
  • সন্ধ্যারাতের কবিতা (১৯৯৭) প্রভৃতি।

🔶 ছোটদের জন্য রচনা:

  • নীরেন্দ্রনাথ চক্রবর্তী কিশোর পাঠকদের জন্য লিখেছেন— সাদা বাঘ, বিবির ছড়া, বারো মাসের ছড়া, কলকাতা প্রভৃতি স্মরণীয় গ্রন্থ।

🔶 গদ্য সাহিত্য ও অন্যান্য অবদান:

  • তাঁর উপন্যাস ‘পিতৃপুরুষ’ এবং আত্মজীবনীমূলক উপন্যাস ‘নীরবিন্দু’ উল্লেখযোগ্য। কাব্যনাট্য ‘প্রথম নায়ক’ পাঠকমহলে প্রশংসিত হয়েছে। কবিতা বিষয়ক আলোচনাগ্রন্থ হিসেবে ‘কবিতার ক্লাস’, ‘কবিতা কী ও কেন’ বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান। তাঁর ভ্রমণকাহিনি ‘গঙ্গা-যমুনা’ এক অনন্য দৃষ্টান্ত।

🔶 সম্মান ও স্বীকৃতি:

  • তাঁর সাহিত্যিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি বহু পুরস্কারে ভূষিত হন।
  • উল্টোরথ পুরস্কার (১৯৫৮)
  • তারাশঙ্কর পুরস্কার (১৯৭০)
  • সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৭৪) — উলঙ্গ রাজা কাব্যের জন্য
  • আনন্দ পুরস্কার (১৯৭৬)
  • সাম্মানিক ডক্টরেট, কলকাতা বিশ্ববিদ্যালয় (২০০৭)

✦ উৎস

‘আবহমান’ কবিতাটি রচনাকাল ১৮ ভাদ্র, ১৩৬৫ বঙ্গাব্দ। এটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অন্ধকার বারান্দা’ (প্রকাশকাল: ১৯৬১) থেকে গৃহীত। এই গ্রন্থে কবিতাটি ৩০তম স্থানে সংকলিত হয়েছে। কবিতাটি বাংলা আধুনিক কাব্যধারায় এক ব্যতিক্রমী অনুভব ও আবেগের নিদর্শন হিসেবে বিবেচিত।

✦ সারসংক্ষেপ

‘আবহমান’ কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী চিত্রায়ন করেছেন মানুষের শিকড়ে ফেরার চিরন্তন বাসনা ও প্রকৃতির সঙ্গে তার অবিচ্ছিন্ন সম্পর্কের কথা। গ্রামীণ জীবনের সহজতা, আত্মিক শান্তি ও প্রকৃতির অনাবিল সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ যুগে যুগে একই রকম থেকেছে।

এক সময় গ্রামবাংলার মানুষ প্রকৃতিকে ভালোবেসে, মাটি ও হাওয়ায় নিবিড় অনুরাগে গড়ে তুলেছিল তাদের আপন ঘরবাড়ি। কিন্তু কালের বিবর্তনে, আধুনিক নাগরিক জীবনের আর্থিক চাপে অনেকেই গ্রাম ছেড়ে শহরমুখী হয়েছে। তথাপি শহরের দমবন্ধ পরিবেশ, কৃত্রিমতা ও যান্ত্রিক ক্লান্তি মানুষকে বারবার টেনে আনে তার শিকড়ের দিকে।

এই কবিতায় কবি বলেছেন, প্রকৃতি আজও তেমনি আছে—চিরচেনা ছায়ায়, নটেগাছের নীচে, লাউমাচার পাশে, সন্ধ্যার বাতাসে দুলতে থাকা ছোট্ট ফুলে। সারাদিন মানুষ নিজের অজান্তেই মাখে ঘাসের গন্ধ, সারারাত তারায় তারায় আঁকে ফেলে আসা শৈশবের স্বপ্ন।

বাগানে আজও হারায় না কুন্দফুলের হাসি, নদীর হাওয়া সন্ধ্যা নামলেই ফিরে আসে আপন ছন্দে। এই কবিতার প্রতিটি চিত্রকল্প মানুষের শিকড়ের টান, প্রকৃতির প্রতি মমতা ও ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে মূর্ত করে তোলে। এই আবহমান যাত্রায় মানুষ যেন নিজের অস্তিত্ব খুঁজে পায় সেই চিরচেনা বাংলার কোণায়—লাউমাচার পাশে, দুলতে থাকা ছোট্ট একটিফুলের শান্ত আবেগে।
Q. 1
“আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া”— কখন আসে?
A
গাছ কাঁপলে
B
ছায়া নামলে
C
রাত নামলে
D
বৃষ্টি হলে
Click an option to check your answer
Q. 2
“সারাটা রাত তারায়-তারায়...” – এর মাধ্যমে কী বোঝানো হয়েছে?
A
কল্পনা
B
বাস্তবতা
C
আলো আঁধারি
D
স্বপ্ন আঁকার কথা
Click an option to check your answer
Q. 3
“লাউমাচাটার পাশে”— কী করতে বলা হয়েছে?
A
ফুল তুলতে
B
ছায়া খুঁজতে
C
দাঁড়াতে
D
শুয়ে পড়তে
Click an option to check your answer
Q. 4
“সারাটা দিন আপন মনে”— কী করে সে?
A
ঘাসের গন্ধ মাখে
B
হাওয়ায় ভেসে যায়
C
ফুল তোলে
D
ঘাস কেটে চলে
Click an option to check your answer
Q. 5
‘ফুরয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা’— এখানে কোন পিপাসার কথা বলা হয়েছে?
A
নদীতে নামার
B
গ্রামে ফিরে আসার
C
ঘুমের
D
খাওয়ার
Click an option to check your answer
Q. 6
“যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া”— কোথায় দাঁড়াতে বলা হয়েছে?
A
বটগাছের নিচে
B
লাউমাচাটার পাশে
C
আমগাছের ছায়ায়
D
পুকুরপাড়ে
Click an option to check your answer
Q. 7
‘আবহমান’ শব্দের প্রকৃত অর্থ কী?
A
প্রাচীন
B
চিরন্তন
C
পরিবর্তনশীল
D
সাময়িক
Click an option to check your answer
Q. 8
“নটেগাছটি বুড়িয়ে ওঠে”— কেমন হয়ে ওঠে?
A
বুড়িয়ে ওঠে
B
শক্তিশালী
C
ঝরে যায়
D
তরুণ
Click an option to check your answer
Q. 9
“হয় না বাসি”— কী জিনিস কখনও বাসি হয় না?
A
মেঘ
B
দুঃখ
C
আনন্দ
D
জল
Click an option to check your answer
Q. 10
‘আবহমান’ কবিতাটিতে মোট কয়টি স্তবক আছে?
A
৭টি
B
৬টি
C
৫টি
D
৮টি
Click an option to check your answer
Q. 11
“এইখানে ঘর বেঁধেছে”— কীভাবে ঘর বেঁধেছে?
A
নিবিড় অনুরাগে
B
ক্রোধে
C
হঠাৎ
D
রাগে
Click an option to check your answer
Q. 12
“কে এইখানে এসেছিল”— কখন এসেছিল?
A
অনেক বছর আগে
B
গতকাল
C
ভবিষ্যতে
D
গত সপ্তাহে
Click an option to check your answer
Q. 13
“নটেগাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু”— কী হয় না?
A
ভেঙে যায়
B
ঝরে যায় না
C
ফল ধরে না
D
মুড়য় না
Click an option to check your answer
Q. 14
“তেমনি করেই”— কী ঘটে তেমনি করে?
A
বাতাস থামে
B
চাঁদ ডুবে যায়
C
সূর্য ওঠে
D
বৃষ্টি নামে
Click an option to check your answer
Q. 15
“একটা ফুল দুলছে”— কোন ধরনের ফুলের কথা বলা হয়েছে?
A
শিউলি
B
গোলাপ
C
কুন্দফুল
D
লাউফুল
Click an option to check your answer
Q. 16
“ফুল দুলছে”— কখন দুলছে?
A
সন্ধ্যার বাতাসে
B
রাতের কুয়াশায়
C
সকালের রোদে
D
দুপুরের গরমে
Click an option to check your answer
Q. 17
কোনটি কখনো ফুরিয়ে যায় না?
A
ফুলের সৌন্দর্য
B
নদীর স্রোত
C
মাটির গন্ধ
D
যাওয়া-আসা
Click an option to check your answer
Q. 18
কুন্দফুলের হাসি কোথা থেকে হারায় না?
A
জানালা থেকে
B
হৃদয় থেকে
C
আকাশ থেকে
D
বাগান থেকে
Click an option to check your answer
Q. 19
কবি কোথায় দাঁড়াতে বলেছেন?
A
নদীর ধারে
B
ছায়ার নিচে
C
লাউমাচার পাশে
D
আমগাছের পাশে
Click an option to check your answer
Q. 20
“ফুরয় না সেই একগুঁয়েটার”— কার কোন পিপাসা ফুরোয় না?
A
নদীর বয়ে চলা
B
বাতাসের বেগ
C
একগুঁয়েটার দুরন্ত পিপাসা
D
শিশুর কৌতূহল
Click an option to check your answer
Q. 21
“তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে”— কখন সে স্বপ্ন আঁকে?
A
বিকেলে
B
সারাটা রাত
C
দুপুরে
D
সকালবেলা
Click an option to check your answer
Q. 22
লাউমাচাটি কোথায় অবস্থিত?
A
পুকুরে
B
উঠোনে
C
বনে
D
মাঠে
Click an option to check your answer
Q. 23
“নামলে আবার ছুটে আসে”— কে ছুটে আসে?
A
সান্ধ্য নদীর হাওয়া
B
শিশির
C
রাত
D
সূর্য
Click an option to check your answer
Q. 24
আবহমান' কবিতার রচয়িতা কে?
A
জীবনানন্দ দাশ
B
অরুণ মিত্র
C
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
D
সুভাষ মুখোপাধ্যায়
Click an option to check your answer
Q. 25
মানুষটি সারাটা দিন কী মাখে?
A
কাদা
B
ঘাসের গন্ধ
C
ফুলের রেণু
D
ধুলো
Click an option to check your answer
Q. 26
“সন্ধ্যার বাতাসে”— কী ঘটে?
A
ছোট্ট একটা ফুল দোলে
B
পাখির ডাক শোনা যায়
C
কুয়াশা নামে
D
ফুল শুকিয়ে যায়
Click an option to check your answer
Q. 27
“হারায় না তার বাগান থেকে”— কী হারায় না?
A
কুন্দফুলের হাসি
B
নদী
C
পাখির ডাক
D
গন্ধ
Click an option to check your answer
Q. 28
মানুষ সারাটা রাত কী করে?
A
তারায় তারায় স্বপ্ন আঁকে
B
পথ চেয়ে থাকে
C
গান শোনে
D
গল্প পড়ে
Click an option to check your answer
Q. 29
“এইখানে হারিয়ে গিয়েও আবার”— কী হয়?
A
ফিরে আসে
B
চলে যায়
C
ভুলে যায়
D
খুঁজে পায় না
Click an option to check your answer
Q. 30
“নেভে না তার”— এখানে ‘তার’ কী জিনিস নেভে না?
A
আলো
B
বাতি
C
নদী
D
যন্ত্রণা
Click an option to check your answer