আমরা

60+ Practice Questions
28+ Study Notes
30 min read
60 MCQs28 Notes
Share:

Key Topics & Concepts

1.কবিতার মূল বিষয় (Main Theme)

  • সত্যেন্দ্রনাথ দত্তের "আমরা" - বাঙালি জাতীয়তাবোধ ও গর্ব
  • বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতার উদযাপন
  • বাংলা ভাষা ও সাহিত্যের গৌরব - রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র
  • বাঙালির আত্মপরিচয় ও জাতীয় অহংকার
  • স্বদেশপ্রেম ও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য

2.কাব্যিক বৈশিষ্ট্য (Poetic Features)

  • ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের ছন্দ-কুশলতা
  • ওজস্বী ও দৃপ্ত ভাষা - জাতীয়তাবাদী উচ্চারণ
  • ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রসঙ্গের সমাবেশ
  • "আমরা" সর্বনামের পুনরাবৃত্তি - ঐক্যের প্রকাশ
  • বাংলা সাহিত্যের মহান ব্যক্তিত্বদের উল্লেখ

3.পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় (Exam Important Topics)

  • কবি সত্যেন্দ্রনাথ দত্ত - ছন্দের জাদুকর পরিচিতি
  • বাঙালি জাতীয়তাবোধ ও আত্মপরিচয়ের প্রকাশ
  • বাংলা ভাষা ও সাহিত্যের গৌরব - রবীন্দ্রনাথ, বঙ্কিম
  • কবিতার নামকরণ "আমরা" - সার্থকতা ব্যাখ্যা
  • স্বদেশপ্রেম ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব

Study Notes

কবিতা
আমরা
প্রশ্নের মান - ১

প্রশ্ন ও উত্তর সেট - ১

১. ‘ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট’ কথাটির অর্থ কী?
উত্তর: এর অর্থ হল বঙ্গদেশের কপালে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ মুকুটের মতো অবস্থান করছে।

২. ‘কনক ধান্য’ বলে ধানকে কেন অভিহিত করা হয়েছে?
উত্তর: কারণ পাকা ধানের রং সোনার মতো এবং ধান বঙ্গদেশের শ্রেষ্ঠ ফসল।

৩. কবি সত্যেন্দ্রনাথ দত্তের পিতার নাম কী ছিল?
উত্তর: কবি সত্যেন্দ্রনাথ দত্তের পিতার নাম ছিল রজনীনাথ দত্ত।

৪. সত্যেন্দ্রনাথ দত্তের মাতার নাম কী ছিল?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্তের মাতার নাম ছিল মহামায়া দেবী।

৫. ধীমান ও বিপাল কারা ছিলেন?
উত্তর: তাঁরা পালযুগের বরেন্দ্রীয় অধিবাসী ও বিশিষ্ট স্থপতি ছিলেন।

৬. বিবেকানন্দের কয়েকটি উল্লেখযোগ্য রচনার নাম লেখো।
উত্তর: ‘জ্ঞানযোগ’, ‘ভক্তিযোগ’, ‘কর্মযোগ’, ‘প্রাচ্য ও পাশ্চাত্য’, ‘পরিব্রাজক’ ইত্যাদি।

৭. ‘বিধি’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ‘বিধি’ অর্থাৎ বিধাতাপুরুষ হলেন ভাগ্যের দেবতা ও জগতের সৃষ্টিকর্তা।

৮. গৃহস্থরা আকাশে প্রদীপ কেন জ্বালান?
উত্তর: গৃহস্থের কল্যাণ ও মঙ্গল কামনায় পূর্বপুরুষকে পথ দেখাতে আকাশপ্রদীপ জ্বালানো হয়।

৯. ‘ঠাকুরালি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ঠাকুরালি’ শব্দের অর্থ মানুষের ঠাকুর বা দেবতার মতো আচরণ বা কর্ম।

১০. সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কবিতা কোথায় প্রকাশিত হয়?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কবিতা ‘হিতৈষী’ পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন ও উত্তর সেট - ২

১১. সত্যেন্দ্রনাথ দত্ত কোন বিশিষ্ট ব্যক্তির পৌত্র ছিলেন?
উত্তর: তিনি ছিলেন বিশিষ্ট গদ্যলেখক ও ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক অক্ষয়কুমার দত্তের পৌত্র।

১২. ‘আমরা’ কবিতায় কোন কোন ফুলের নাম উল্লেখ আছে?
উত্তর: পদ্ম, অতসী ও অপরাজিতা।

১৩. চতুরঙ্গ সৈন্যদল বলতে কী বোঝায়?
উত্তর: গজারোহী, অশ্বারোহী, রথারোহী ও পদাতিক সৈন্য নিয়ে গঠিত বাহিনীকে চতুরঙ্গ বলে।

১৪. সিংহল নামের উৎস কী?
উত্তর: বিজয়সিংহ লঙ্কা জয় করার পর তার নামানুসারে লঙ্কা 'সিংহল' নামে পরিচিত হয়।

১৫. বরভূধর কোথায় অবস্থিত?
উত্তর: বরভূধর বর্তমান ইন্দোনেশিয়ার মধ্য জাভার ম্যাগেলাং-এর কাছে অবস্থিত।

১৬. ‘ওঙ্কার-ধাম’ কী এবং এটি কোথায় অবস্থিত?
উত্তর: ‘ওঙ্কার-ধাম’ একটি নগরমন্দির, যা বর্তমানে কম্বোডিয়ায় অবস্থিত।

১৭. প্রাচীন বাংলার দুই বিখ্যাত ভাস্করের নাম কী?
উত্তর: ধীমান ও বিটপাল।

১৮. ‘অমিয় মথিয়া’ বলতে কী বোঝায়?
উত্তর: ‘অমিয় মথিয়া’ অর্থাৎ অমৃত মন্থন, যা দেবতা ও অসুর সংক্রান্ত এক পৌরাণিক ঘটনা।

১৯. ‘আমরা’ কবিতাটি প্রকৃতিগতভাবে কেমন একটি রচনা?
উত্তর: এটি একটি স্বদেশপ্রেমমূলক রচনা।

২০. কবিতায় ‘মুক্তবেণীর গঙ্গা’ কী বিতরণ করে?
উত্তর: ‘মুক্তবেণীর গঙ্গা’ আনন্দের সঙ্গে মুক্তি বিতরণ করে।

প্রশ্ন ও উত্তর সেট - ৩

২১. বিবেকানন্দর প্রকৃত নাম কী ছিল?
উত্তর: বিবেকানন্দর প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত।

২২. অজন্তা গুহা কোন ধরনের চিত্রে শোভিত?
উত্তর: অজন্তা গুহা বুদ্ধজীবন বিষয়ক বিভিন্ন চিত্রমালায় শোভিত।

২৩. সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘সবিতা’ (১৯০০ খ্রিস্টাব্দ)।

২৪. ‘মধুর কোমল কান্ত’ শব্দবন্ধটি কার রচনার সৌন্দর্য বোঝাতে ব্যবহৃত হয়েছে?
উত্তর: কবি জয়দেবের ‘গীতগোবিন্দম্’ কাব্যের পদাবলীর সৌন্দর্য বোঝাতে।

২৫. ‘কাঞ্চন-শৃঙ্গ’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: এর অর্থ হল সোনার মতো দীপ্তিমান তুষারশৃঙ্গ, যা কাঞ্চনজঙ্ঘার প্রতীক।

২৬. পক্ষধর মিশ্র কে ছিলেন?
উত্তর: পক্ষধর মিশ্র ছিলেন মধ্যযুগে মিথিলার একজন দর্শনশাস্ত্রজ্ঞ পণ্ডিত।

২৭. জয়দেব কোন ভাষায় কাব্য রচনা করতেন?
উত্তর: জয়দেব সংস্কৃত ভাষায় কাব্য রচনা করতেন।

২৮. ‘গরমিল’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘গরমিল’ শব্দের অর্থ হল অমিল।

২৯. সত্যেন্দ্রনাথ দত্তকে কী নামে আখ্যায়িত করা হয়েছিল?
উত্তর: তাঁকে ‘ছন্দের জাদুকর’ নামে আখ্যায়িত করা হয়েছিল।

৩০. ‘আমরা’ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত?
উত্তর: ‘আমরা’ কবিতাটি ‘কুহু ও কেকা’ নামক গ্রন্থ থেকে সংগৃহীত।

প্রশ্ন ও উত্তর সেট - ৪

৩১. বিবেকানন্দ কার শিষ্য ছিলেন?
উত্তর: বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন।

৩২. শব-সাধনা কী?
উত্তর: মৃতদেহের ওপর বসে তান্ত্রিকদের সাধনার বিশেষ পদ্ধতিকেই শব-সাধনা বলে।

৩৩. রসায়ন বিদ্যা কী নিয়ে আলোচনা করে?
উত্তর: একাধিক পদার্থের সংযুক্তি ও রূপান্তরের বিদ্যাই রসায়ন।

৩৪. কবি ‘আমরা’ কবিতায় বাঙালির নব্য রসায়নকার কাকে বলেছেন?
উত্তর: আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে।

৩৫. জড়ের সাড়া বোঝাতে কী আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু?
উত্তর: তিনি উদ্ভিদের উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা আবিষ্কার করেছিলেন।

৩৬. ‘আমরা’ কবিতায় কোন দুই বাঙালি মহামানবের কথা বলা হয়েছে?
উত্তর: চৈতন্যদেব ও স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে।

৩৭. সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যুর পরে প্রকাশিত দুটি কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: ‘বেলা শেষের গান’ ও ‘বিদায় আরতি’।

৩৮. চৈতন্যদেবের পিতৃদত্ত নাম কী ছিল?
উত্তর: চৈতন্যদেবের পিতৃদত্ত নাম ছিল বিশ্বম্ভর।

৩৯. ষোড়শ শতককে ‘চৈতন্য রেনেসাঁ’ বলা হয় কেন?
উত্তর: কারণ চৈতন্যদেব বিচ্ছিন্ন বঙ্গসমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন।

৪০. কবিতায় বঙ্গদেশের বাম ও ডান হাতে কী ছিল বলা হয়েছে?
উত্তর: বাম হাতে কমলার ফুল এবং ডান হাতে মধুক-মালা।

প্রশ্ন ও উত্তর সেট - ৫

৪১. ‘ব্যাঘ্রে-বৃষভে’ কথাটির অর্থ কী?
উত্তর: বাঘ ও ষাঁড়ের মধ্যে মিল বা বৈপরীত্যের মধ্যে ঐক্য।

৪২. কীর্তন গান কী?
উত্তর: কৃষ্ণলীলাবিষয়ক সংগীতকে কীর্তন বলা হয়।

৪৩. ‘সাঙ্খ্যকার কপিল’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: সাংখ্যদর্শনের রচয়িতা কপিল মুনিকে বোঝানো হয়েছে।

৪৪. অতীশ দীপঙ্করের পূর্ণ পরিচয় কী?
উত্তর: তিনি ছিলেন বাঙালি বৌদ্ধ আচার্য ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ, তাঁর পূর্ণ নাম অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।

৪৫. জয়দেব রচিত কাব্যের নাম কী এবং তার বিষয়বস্তু কী?
উত্তর: কাব্যের নাম ‘গীতগোবিন্দম্’ এবং এটি কৃষ্ণলীলাভিত্তিক।

৪৬. সত্যেন্দ্রনাথ দত্তের দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: ‘ফুলের ফসল’ এবং ‘বেণু ও বীণা’।

৪৭. বাউলগান কী?
উত্তর: চৈতন্য সম্প্রদায়ের এক বিশেষ শাখা বাউলদের নিজস্ব সাধনসংগীতকে বাউলগান বলা হয়।

৪৮. বাউলগানকে বিশ্বব্যাপী পরিচিত করতে কার অবদান সবচেয়ে বেশি?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের।

৪৯. মগেরা কারা এবং কীভাবে তারা পরিচিত?
উত্তর: মগেরা ছিল ব্রহ্মদেশ বা আরাকানবাসী এবং তারা এ দেশে জলদস্যুরূপে পরিচিত ছিল।

৫০. চাঁদ ও প্রতাপ কারা ছিলেন?
উত্তর: চাঁদ রায় ও প্রতাপাদিত্য বঙ্গের দুই বিখ্যাত ভূঁইয়া ছিলেন।
Question List

প্রশ্নের মান - ৩

[১] “মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে”—উদ্ধৃতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? ‘মুক্তবেণীর গঙ্গা’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
[২] “বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি।” — এখানে ‘আমরা’ বলতে কাদের বোঝানো হয়েছে? উক্তিটির তাৎপর্য লিখ।
[৩] “নাগেরি মাথায় নাচি।” — বাঙালিদের সম্পর্কে এই কথাটি কেন বলা হয়েছে?
[৪] “সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে”—এই পঙ্ক্তির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
[৫] “আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে”—এই পঙ্‌ক্তিতে ‘চতুরঙ্গ’ বলতে কী বোঝানো হয়েছে?
[৬] “মুক্ত হইব, দেব-ঋণে মোরা মুক্তবেণীর তীরে।” — এখানে ‘দেবঋণ’ বলতে কী বোঝানো হয়েছে? আমরা কীভাবে এই ঋণ থেকে মুক্ত হব?
[৭] “চাঁদ-প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লিনাথে।” — এখানে কবি কোন ঘটনার উল্লেখ করেছেন?
[৮] “জ্বালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর।” — এই পঙ্‌ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
[৯] “জ্ঞানের নিধান আদিবিদ্বান ...” — কবি কার সম্পর্কে এই মন্তব্য করেছেন এবং কেন করেছেন?
[১০] “বাঙালির ছেলে ফিরে এল দেশে যশের মুকুট পরি।” — এই উদ্ধৃতাংশের তাৎপর্য লিখ।
[১১] “ধেয়ানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর” — এই পঙ্‌ক্তির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
[১২] “মন্বন্তরে মরিনি আমরা মারী নিয়ে ঘর করি” — এই পঙ্‌ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
[১৩] “ঘরের ছেলে চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া” — এই কথার মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
[১৪] “বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া।” — এই পঙ্‌ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।
[১৫] “তপের প্রভাবে বাঙালি সাধক...” — এখানে কবি কোন বাঙালির কথা বলেছেন? তিনি কী কাজ করেছেন?
[১৬] “বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান” — এই উদ্ধৃতাংশের ব্যাখ্যা করো।
[১৭] “মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে” — এখানে ‘শতদল’ শব্দের অর্থ কী? এই উদ্ধৃতাংশের মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
[১৮] “বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়।” — এই পঙ্‌ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
প্রশ্নের মান - ৩
[১] “মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে”—উদ্ধৃতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? ‘মুক্তবেণীর গঙ্গা’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:- উদ্ধৃতাংশটি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ‘আমরা’ কবিতা থেকে নেওয়া হয়েছে।

এখানে ‘মুক্তবেণীর গঙ্গা’ বলতে কবি সেই গঙ্গার ধারাকে বুঝিয়েছেন, যেটি শাখা-উপশাখায় বিভক্ত হয়ে বাংলার ভূখণ্ডে প্রবাহিত হয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, গঙ্গা একসময় একক ধারা ছিল, কিন্তু পরে তার স্রোতধারা বিনুনিমুক্ত হয়ে নানা পথে প্রবাহিত হয়েছে। তাই কবি একে বলেছেন ‘মুক্তবেণীর গঙ্গা’।
[২] “বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি।” — এখানে ‘আমরা’ বলতে কাদের বোঝানো হয়েছে? উক্তিটির তাৎপর্য লিখ।

উত্তর:- এখানে ‘আমরা’ বলতে কবি সেই সংগ্রামী বাঙালি জাতিকে বোঝাতে চেয়েছেন, যারা জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও অটুট থাকে।

তাৎপর্য : বিশেষত সুন্দরবনের মানুষরা জীবিকার জন্য গভীর অরণ্যে প্রবেশ করে, যেখানে তাদের রয়্যাল বেঙ্গল টাইগার, সাপ, কুমিরের মতো প্রাণীর মুখোমুখি হতে হয়। জীবনের প্রতিটি ঝুঁকি মোকাবিলা করেও তারা বেঁচে থাকে। এই লড়াই-ই তাদের সাহস, স্থিতিশীলতা ও টিকে থাকার প্রতীক।
[৩] “নাগেরি মাথায় নাচি।” — বাঙালিদের সম্পর্কে এই কথাটি কেন বলা হয়েছে?

উত্তর:- কবি সত্যেন্দ্রনাথ দত্ত ‘আমরা’ কবিতায় এই উক্তির মাধ্যমে বাঙালির সাহস ও বিপদজয়ী মনোভাবকে তুলে ধরেছেন। সভ্যতার শুরু থেকেই বাঙালিরা হিংস্র প্রাণী ও প্রাকৃতিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে টিকে থেকেছে। জীবনের নানা ঝুঁকি ও সংকটকে তারা দক্ষতায় জয় করেছে। সাপের মাথায় নাচার রূপকটি দ্বারা কবি বাঙালির সাহস, চাতুর্য ও বিপদকে বশ মানানোর ক্ষমতা বোঝাতে চেয়েছেন।
[৪] “সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে”—এই পঙ্ক্তির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:- এই পঙ্ক্তির মাধ্যমে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বঙ্গভূমির মহিমা ও মাতৃমূর্তিকে শ্রদ্ধার সঙ্গে উপস্থাপন করেছেন। ভৌগোলিকভাবে বাংলার দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের ঢেউ যেন মাতৃভূমির চরণ ছুঁয়ে তাকে প্রণাম করছে। এই তরঙ্গভঙ্গে কবির কল্পনায় সাগরের শ্রদ্ধা, ভালোবাসা ও বন্দনাই ধ্বনিত হয়েছে। এটি বাঙালির আবেগ ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত।
[৫] “আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে”—এই পঙ্‌ক্তিতে ‘চতুরঙ্গ’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর:- এই পঙ্‌ক্তিটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ‘আমরা’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ‘চতুরঙ্গ’ বলতে বোঝানো হয়েছে প্রাচীন সৈন্যবাহিনীর চারটি অংশ—হস্তি (হাতি), অশ্ব (ঘোড়সওয়ার), রথ এবং পদাতিক সেনা। কবি এই পঙ্‌ক্তির মাধ্যমে অতীত বাংলার বীরত্ব ও সামরিক ঐতিহ্যের কথা স্মরণ করেছেন, যেখানে বাঙালিরা সজ্জিত চতুরঙ্গ বাহিনী নিয়ে বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে সাহসের সঙ্গে যুদ্ধ করত।
[৬] “মুক্ত হইব, দেব-ঋণে মোরা মুক্তবেণীর তীরে।” — এখানে ‘দেবঋণ’ বলতে কী বোঝানো হয়েছে? আমরা কীভাবে এই ঋণ থেকে মুক্ত হব?

উত্তর:- এই পঙ্‌ক্তিটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা ‘আমরা’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ‘দেবঋণ’ বলতে বোঝানো হয়েছে দেবতার ইচ্ছা, আশীর্বাদ ও কল্যাণের প্রতি মানুষের ঋণ।

কবির মতে, বাঙালি জাতি দেব-দেবীর কৃপায় প্রাকৃতিক সৌন্দর্য, জ্ঞান ও ঐতিহ্যের ধারক। তাই এই জাতিতে জন্ম নেওয়া এক পরম সৌভাগ্য। কবির বিশ্বাস, বিশ্বমানবতাবাদের বার্তা ছড়িয়ে দিয়ে, মিলনের মহামন্ত্রে দীক্ষিত করে বাঙালি জাতি এই দেবঋণ থেকে মুক্তি লাভ করবে মুক্তবেণীর গঙ্গার তীরে।
[৭] “চাঁদ-প্রতাপের হুকুমে হঠিতে হয়েছে দিল্লিনাথে।” — এখানে কবি কোন ঘটনার উল্লেখ করেছেন?

উত্তর:- এই পঙ্‌ক্তিতে কবি সত্যেন্দ্রনাথ দত্ত মোগলদের বিরুদ্ধে বাংলার জমিদারদের বিদ্রোহের কথা উল্লেখ করেছেন। আকবর ও জাহাঙ্গিরের সময়ে চাঁদ রায় ও প্রতাপাদিত্যসহ বারো ভূঁইয়া মোগল শাসন মানেননি। প্রতাপাদিত্য প্রথমে মোগল বাহিনীকে প্রতিরোধ করেছিলেন, যা বাঙালির সাহস ও বীরত্বের নিদর্শন।
[৮] “জ্বালিল জ্ঞানের দীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর।” — এই পঙ্‌ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর:- এই পঙ্‌ক্তিতে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাঙালি বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের অবদানের কথা তুলে ধরেছেন। তিনি পাল যুগে বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন। মহাযান বৌদ্ধধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি হিমালয়ের দুর্গম পথ অতিক্রম করে তিব্বতে গিয়ে ধর্ম প্রচার, শিক্ষাদান ও গ্রন্থরচনার মাধ্যমে জ্ঞানের আলো বিস্তার করেন। তাঁর কীর্তি বাঙালির গর্বের সম্পদ।
[৯] “জ্ঞানের নিধান আদিবিদ্বান ...” — কবি কার সম্পর্কে এই মন্তব্য করেছেন এবং কেন করেছেন?

উত্তর:- এই মন্তব্যটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর ‘আমরা’ কবিতায় মহর্ষি কপিল মুনির সম্পর্কে করেছেন। কপিল মুনি দর্শনশাস্ত্রের অন্যতম ও প্রাচীনতম শাখা সাখ্যদর্শনের প্রণেতা। এই দর্শনে তিনি ঈশ্বরের সত্তা অস্বীকার করে জ্ঞানের গুরুত্বকে প্রতিষ্ঠা করেন। উপনিষদে তাঁকে 'আদিবিদ্বান' ও 'জ্ঞানের আধার' হিসেবে বর্ণনা করা হয়েছে। তাই কবি তাঁকে ‘জ্ঞানের নিধান’ আখ্যা দিয়ে বাঙালির প্রাচীন গৌরবের পরিচয় তুলে ধরেছেন।
[১০] “বাঙালির ছেলে ফিরে এল দেশে যশের মুকুট পরি।” — এই উদ্ধৃতাংশের তাৎপর্য লিখ।

উত্তর:- এই পঙ্‌ক্তিটি সত্যেন্দ্রনাথ দত্তের ‘আমরা’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ‘বাঙালির ছেলে’ বলতে বোঝানো হয়েছে ন্যায়শাস্ত্রজ্ঞ পণ্ডিত রঘুনাথ শিরোমণিকে এবং ‘পক্ষধর’ বলতে মিথিলার খ্যাতনামা নৈয়ায়িক পক্ষধর মিশ্রকে। রঘুনাথ শিরোমণি তরুণ বয়সে গুরুপদ পক্ষধরকে তর্কযুদ্ধে পরাজিত করে বিশাল খ্যাতি অর্জন করেন। এই বিজয় তাঁকে যশের মুকুট পরিয়ে দেয়, আর বাঙালির জ্ঞান-গরিমার গৌরবকে বিশ্বদৃষ্টিতে প্রতিষ্ঠিত করে।
[১১] “ধেয়ানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর” — এই পঙ্‌ক্তির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:- এই পঙ্‌ক্তিটি সত্যেন্দ্রনাথ দত্তের ‘আমরা’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে বাঙালির প্রাচীন ভাস্কররা তাঁদের ধ্যান ও কল্পনার শক্তিকে কাজে লাগিয়ে অসাধারণ শিল্পকর্ম সৃষ্টি করেছিলেন। পাল যুগের বিট্‌পাল ও ধীমান প্রমুখ ভাস্করেরা তাদের মননের ভাবনাকে পাথর ও ধাতুতে রূপ দিয়ে বাংলার শিল্প ও সংস্কৃতিকে গৌরবান্বিত করেছেন। তাদের সৃষ্টি আজও অমলিন।
[১২] “মন্বন্তরে মরিনি আমরা মারী নিয়ে ঘর করি” — এই পঙ্‌ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর:- এই পঙ্‌ক্তিতে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাঙালি জাতির সহনশীলতা, জীবনীশক্তি ও অস্তিত্ব রক্ষার প্রতিজ্ঞাকে তুলে ধরেছেন। ইতিহাসে বহুবার বাংলার বুকে মন্বন্তর তথা দুর্ভিক্ষ ও মারী অর্থাৎ মহামারি নেমে এসেছে। তবু বাঙালি জাতি হার মানেনি, মরে যায়নি। মৃত্যুকে সঙ্গী করেই তারা জীবনযুদ্ধে লড়েছে, টিকে থেকেছে। কবি এই পঙ্‌ক্তির মাধ্যমে বাঙালির অবিনাশী মনোবল ও সংগ্রামী চেতনাকে উদযাপন করেছেন।
[১৩] “ঘরের ছেলে চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া” — এই কথার মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:- সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর ‘আমরা’ কবিতায় এই পঙ্‌ক্তির মাধ্যমে বোঝাতে চেয়েছেন, বাঙালির ঘরের ছেলেই এমন গুণে গৌরবে পরিপূর্ণ যে তার মধ্যে বিশ্বসম্রাটের ছায়া ধরা দেয়। এখানে কবি মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের কথা বলেছেন, যিনি ধনী-দরিদ্র, জাত-পাত নির্বিশেষে ভালোবাসা ও মানবতাবাদের বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি রাজাসুলভ ক্ষমতা ছাড়াও হৃদয়ে স্থান করে নিয়ে মানুষের চেতনায় বিশ্বভূপের আসনে অধিষ্ঠিত হয়েছিলেন।
[১৪] “বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া।” — এই পঙ্‌ক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর:- সত্যেন্দ্রনাথ দত্তের ‘আমরা’ কবিতার এই পঙ্‌ক্তিতে কবি বোঝাতে চেয়েছেন, মহাপ্রভু শ্রীচৈতন্যদেব বাঙালির হৃদয়ের অমিয় গুণাবলির প্রতিফলন। এখানে ‘অমিয়’ বলতে বোঝানো হয়েছে বাঙালির হৃদয়ে নিহিত প্রেম, দয়া, ভক্তি, সহানুভূতি ও সততা—যা অমৃতের মতো পবিত্র ও অমর। কবির কল্পনায়, এই মহান গুণগুলিই যেন মন্থিত হয়ে মানব-রূপ ধারণ করেছে নিমাইয়ের মধ্যে। শ্রীচৈতন্য ছিলেন সেই মহামানব, যিনি বাঙালির আত্মিক মহত্ত্বের জীবন্ত প্রকাশ।
[১৫] “তপের প্রভাবে বাঙালি সাধক...” — এখানে কবি কোন বাঙালির কথা বলেছেন? তিনি কী কাজ করেছেন?

উত্তর:- সত্যেন্দ্রনাথ দত্তের ‘আমরা’ কবিতায় এই পঙ্‌ক্তিতে কবি বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসুর কথা বলেছেন। তিনি সাধকের মতো একাগ্রচিত্তে বিজ্ঞানচর্চা করে প্রথম প্রমাণ করেন যে উদ্ভিদেরও প্রাণ আছে এবং তারাও উত্তেজনায় সাড়া দেয়। পূর্বে যা কেবল ধারণা ছিল, তিনি তা বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত করেন। জড় বস্তু হিসেবে পরিচিত গাছের মধ্যেও যে জীবনের স্পন্দন রয়েছে—এই সত্য তিনিই বিশ্ববাসীর সামনে প্রথম তুলে ধরেন, যা বাঙালির গৌরব।
[১৬] “বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান” — এই উদ্ধৃতাংশের ব্যাখ্যা করো।

উত্তর:- সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর ‘আমরা’ কবিতায় এই পঙ্‌ক্তিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেছেন। রবীন্দ্রনাথ ছিলেন বিশ্বমানবতাবাদের কবি, যিনি মানুষে মানুষে বিভেদ নয়, মিলনের বাণী ঘোষণা করেছেন। তাঁর সাহিত্য, সংগীত ও চেতনার মাধ্যমে তিনি জাতি, ধর্ম, ভাষা, শ্রেণি নির্বিশেষে সমগ্র মানবজাতিকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করার বার্তা দেন। কবির চোখে, রবীন্দ্রনাথ বাঙালির সেই কবি, যিনি জগতে মিলনের মহামন্ত্র গেয়ে মানবতার বিজয়গান রচনা করেছেন।
[১৭] “মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে” — এখানে ‘শতদল’ শব্দের অর্থ কী? এই উদ্ধৃতাংশের মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:- সত্যেন্দ্রনাথ দত্তের ‘আমরা’ কবিতার এই পঙ্‌ক্তিতে ‘শতদল’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে শত পাপড়ির পদ্মফুল, যা শ্রেষ্ঠত্ব ও শুভ্রতার প্রতীক। এখানে ‘শতদল’ রূপে কবি সৃজনশীলতার গভীর সম্ভাবনাকে চিত্রিত করেছেন। তাঁর মতে, অতীতের গৌরবময় বাঙালি জাতির অন্তরে আজও লুকিয়ে আছে অনন্য প্রতিভা ও সৃষ্টিশক্তি, যা ভবিষ্যতের শ্রেষ্ঠ সৃষ্টির বীজ রূপে বিরাজ করছে।
[১৮] “বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়।” — এই পঙ্‌ক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর:- সত্যেন্দ্রনাথ দত্তের ‘আমরা’ কবিতায় এই পঙ্‌ক্তির মাধ্যমে কবি অসম্ভবকে সম্ভব করার প্রতীকী বার্তা দিয়েছেন। বাস্তবে বাঘ ও ষাঁড়ের মিলন অসম্ভব হলেও, বাঙালির এক অসাধারণ সন্তান—স্বামী বিবেকানন্দ—তা সম্ভব করেছিলেন তাঁর আত্মিক শক্তি ও চিন্তাশক্তির মাধ্যমে। শিকাগো ধর্মমহাসভায় তাঁর বক্তৃতা বিশ্ববাসীকে মুগ্ধ করেছিল এবং ভারতীয়দের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। এইভাবেই বাঙালি ছেলে বিশ্বজয় করেছিল।
Q. 1
“বিধাতার কাজ সাধিবে বাঙালি”—এখানে ‘বিধাতার কাজ’ বলতে কী বোঝানো হয়েছে?
A
ধ্বংস
B
প্রতিশোধ
C
যুদ্ধ
D
মানবকল্যাণ ও ঐক্য
Click an option to check your answer
Q. 2
“চাঁদ-প্রতাপের হুকুমে দিল্লিনাথে হঠিতে হয়েছে”—এখানে কার কথা বলা হয়েছে?
A
চাঁদ সদাগর
B
শাহ জাহান ও আওরঙ্গজেব
C
চাঁদ রায় ও প্রতাপাদিত্য
D
হুমায়ুন ও বাবর
Click an option to check your answer
Q. 3
“বাঙালি ধাতার আশীর্বাদে” — এখানে ‘আশীর্বাদ’ বলতে কী বোঝানো হয়েছে?
A
বিজয়ের প্রতীক
B
দেবতার কৃপা
C
রাজশক্তি
D
বিদ্রোহের অনুপ্রেরণা
Click an option to check your answer
Q. 4
“আমাদের করতলের মধ্যে ভবিষ্যতের অমরতা লুকানো”—এর মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
A
মৃত্যু অবধারিত
B
বাঙালি ভবিষ্যৎ নির্ধারক
C
ভাগ্য অন্য কারো হাতে
D
অমরতা নেই মানবজাতির
Click an option to check your answer
Q. 5
“ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট”—এখানে ‘কাঞ্চন-শৃঙ্গ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
A
সোনার মুকুট
B
পাহাড়
C
তুষারশৃঙ্গ
D
রাজমুকুট
Click an option to check your answer
Q. 6
“বাঙালি বিষম ধাতুর মিলন ঘটিয়েছে”—এই কথার অর্থ কী?
A
জটিলতা মিশিয়ে সমাধান করেছে
B
ধাতু গলিয়ে অস্ত্র বানিয়েছে
C
বিজ্ঞান চর্চা করেছে
D
যুদ্ধ সৃষ্টি করেছে
Click an option to check your answer
Q. 7
“আমাদেরি এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি”—এখানে ‘ঠাকুরালি’ বলতে কী বোঝানো হয়েছে?
A
পূজার আসন
B
দেবতার বাসস্থান
C
মানবরূপে ঈশ্বরের উপস্থিতি
D
দেবমন্দির
Click an option to check your answer
Q. 8
“একহাতে মোরা মগেরে রুখেছি”—‘মগ’ বলতে বোঝানো হয়েছে কারা?
A
আফগান বণিক
B
মোগল সেনা
C
পাঠান যুদ্ধবাজ
D
আরাকানের জলদস্যু
Click an option to check your answer
Q. 9
“শ্মশানের বুকে আমরা রোপণ করেছি, পঞ্চবটী”—এই বাক্যটি কী বোঝায়?
A
বিপদের মধ্যেও আশা
B
বাঙালির মৃত্যু
C
শ্মশানে পুষ্পরোপণ
D
ধর্মীয় অনুষ্ঠান
Click an option to check your answer
Q. 10
“বাঙালি কবি গাহিছে জগতে মহামিলনের গান”—এখানে কবি কার কথা বলেছেন?
A
কাজী নজরুল
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
দ্বিজেন্দ্রলাল রায়
D
মাইকেল মধুসূদন
Click an option to check your answer
Q. 11
“বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়”—এখানে ‘বিবেক’ বলতে কে বোঝানো হয়েছে?
A
বিবেকানন্দ
B
গৌতম বুদ্ধ
C
মহর্ষি অরবিন্দ
D
রামকৃষ্ণ পরমহংস
Click an option to check your answer
Q. 12
‘ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট’—এখানে ‘ভালে’ শব্দের অর্থ কী?
A
মুখ
B
মাথা
C
বুক
D
কপাল
Click an option to check your answer
Q. 13
“আমাদের ছেলে বিজয়সিংহ লঙ্কা করিছে জয়”— এখানে ‘বিজয়সিংহ’ কে?
A
একজন কল্পিত রাজার নাম
B
একজন ঐতিহাসিক বাঙালি বীর
C
একটি কাব্যনায়ক
D
একজন মোগল সেনাপতি
Click an option to check your answer
Q. 14
“বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে”—এখানে ‘ধাত’ শব্দের অর্থ কী?
A
ঈশ্বর
B
জ্ঞান
C
প্রকৃতি
D
শক্তি
Click an option to check your answer
Q. 15
“দেবতারে মোরা আত্মীয় জানি”—এখানে ‘আত্মীয়’ বলতে কী বোঝানো হয়েছে?
A
ঘরের লোক
B
আপন ঈশ্বর
C
পুরোহিত
D
আপনজন
Click an option to check your answer
Q. 16
“সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে”—সাগর কী করছে?
A
স্নান করছে
B
পদচিহ্ন নিচ্ছে
C
বন্দনার গান গাইছে
D
আঘাত করছে
Click an option to check your answer
Q. 17
“বেতালের মুখের প্রশ্ন বাঙালিরা কেড়ে নিয়েছে”—এই লাইনটি কী বোঝায়?
A
বাঙালির বুদ্ধির সাহসিকতা
B
বাঙালির ভীতু মন
C
বাঙালির ইতিহাস জ্ঞান
D
বাঙালির প্রশ্নভীতি
Click an option to check your answer
Q. 18
“যাদের নাম অবিনশ্বর”—এখানে ‘যাদের’ বলতে কার কথা বোঝানো হয়েছে?
A
রবি ও নজরুল
B
বিটপাল ও ধীমান
C
চাঁদ রায় ও প্রতাপ
D
অতীশ ও দীপঙ্কর
Click an option to check your answer
Q. 19
‘দশানন’ শব্দটি দ্বারা কাকে বোঝানো হয়েছে?
A
রামচন্দ্র
B
ভরত
C
রাবণ
D
মহিষাসুর
Click an option to check your answer
Q. 20
“জ্ঞানের নিধান আদিবিদ্বান্”—উক্তিতে ‘আদিবিদ্বান’ কাকে বলা হয়েছে?
A
অতীশ দীপঙ্কর
B
শঙ্খচর্য
C
বাল্মীকি
D
কপিল মুনি
Click an option to check your answer
Q. 21
“বাঙালির গৌরব বিধাতার আশীর্বাদে ভরে উঠবে”—এখানে ‘বিধাতা’ বলতে বোঝায়—
A
সমাজ
B
শিক্ষক
C
রাজা
D
ঈশ্বর
Click an option to check your answer
Q. 22
“আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়”—এখানে 'পট' বলতে কী বোঝানো হয়েছে?
A
পটচিত্র
B
শিল্পকর্ম
C
ইতিহাস
D
কাপড়
Click an option to check your answer
Q. 23
“আমরা মনের দ্বার খুলে দিই কীর্তন আর বাউলের গানে”—এখানে কবি কী বোঝাতে চেয়েছেন?
A
সংগীতের সৌন্দর্য
B
হৃদয় উন্মুক্তকরণ
C
বাঙালির ভক্তি
D
উৎসবের বর্ণনা
Click an option to check your answer
Q. 24
গিরি তুষার অতিক্রম করে তিব্বতে গিয়েছিলেন কোন বাঙালি?
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
কপিল মুনি
C
অতীশ দীপঙ্কর
D
রামানুজ
Click an option to check your answer
Q. 25
“এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক-হার”—এখানে ‘সূত্র’ বলতে কী বোঝানো হয়েছে?
A
দর্শন সূত্র
B
প্রবাদ
C
কাহিনি
D
কবিতা
Click an option to check your answer
Q. 26
‘আমরা’ কবিতার রচয়িতা কে?
A
মাইকেল মধুসূদন দত্ত
B
জীবনানন্দ দাশ
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
সত্যেন্দ্রনাথ দত্ত
Click an option to check your answer
Q. 27
কপিল মুনি কোন দর্শনের প্রবর্তক ছিলেন?
A
ন্যায় দর্শন
B
সাংখ্য দর্শন
C
বৌদ্ধ দর্শন
D
যোগ দর্শন
Click an option to check your answer
Q. 28
“বাংলার রবি” শব্দবন্ধে ‘রবি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
A
মধুসূদন দত্ত
B
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
নজরুল ইসলাম
Click an option to check your answer
Q. 29
“সাগরের হাওয়া নিয়ে গম্ভীরা নিশিতে সময় কাটায়”—এখানে ‘গম্ভীরা নিশি’ বলতে কী বোঝানো হয়েছে?
A
গভীর দুঃখ
B
গম্ভীর পরিবেশ
C
ঝড়ের রাত
D
রাত্রিকাল
Click an option to check your answer
Q. 30
“আকাশে প্রদীপ জ্বালি”—এটি কোন অনুভূতির প্রকাশ?
A
উৎসাহ
B
ভয়
C
রাগ
D
শ্রদ্ধা
Click an option to check your answer
Q. 31
“জবাব দিয়েছি জগতের আগে”—এই পঙ্‌ক্তিতে কবি কী বোঝাতে চেয়েছেন?
A
বাঙালি অনেক পরে জবাব দেয়
B
বাঙালি আগে কথা বলে না
C
বাঙালি সবসময় চুপ থাকে
D
বাঙালি সাহস করে জবাব দেয়
Click an option to check your answer
Q. 32
“আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে”— এখানে কোন দেশের কথা বলা হয়েছে?
A
গুজরাট
B
আসাম
C
পাঞ্জাব
D
বঙ্গদেশ
Click an option to check your answer
Q. 33
“বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই কায়া ধরেছেন”—এখানে ‘নিমাই’ বলতে কাকে বোঝানো হয়েছে?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মহাত্মা গান্ধী
C
শ্রীচৈতন্যদেব
D
স্বামী বিবেকানন্দ
Click an option to check your answer
Q. 34
“বাঙালির ছেলে সমন্বয় ঘটাবে ব্যাঘ্রে-বৃষভে”—এই পঙ্‌ক্তিতে কী বোঝানো হয়েছে?
A
অসম্ভবকে সম্ভব করা
B
ধর্মের প্রচার
C
মানব-প্রকৃতির মিলন
D
রাগ-ভক্তির সমন্বয়
Click an option to check your answer
Q. 35
‘সিংহল’ নামে কী বোঝানো হয়েছে?
A
লঙ্কাদ্বীপ
B
সিংহবাহিনী
C
তিব্বত
D
বর্মা
Click an option to check your answer
Q. 36
কবি নবীন সাধনাকে কোন সাধনার সঙ্গে তুলনা করেছেন?
A
প্রার্থনাসাধনা
B
যোগসাধনা
C
শব-সাধনা
D
মন্ত্রসাধনা
Click an option to check your answer
Q. 37
“আমরা যুদ্ধ করে বেঁচে আছি বাঘের সঙ্গে”—এই বাক্যে কাদের সংগ্রামের কথা বলা হয়েছে?
A
বিহারিদের
B
রাজপুতদের
C
মোগলদের
D
বাঙালিদের
Click an option to check your answer
Q. 38
“বাঙালির ছেলে দেশে ফিরে এসেছিল যশের মুকুট পরে”—এখানে কার কথা বলা হয়েছে?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বিবেকানন্দ
C
বঙ্কিমচন্দ্র
D
অতীশ দীপঙ্কর
Click an option to check your answer
Q. 39
“আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে”— এখানে ‘বঙ্গে’ কোন স্থান?
A
বাংলাভূমি
B
পাঞ্জাব
C
মহারাষ্ট্র
D
মেঘালয়
Click an option to check your answer
Q. 40
“বসবাস করি মহামারি নিয়ে”—এখানে কবি কী বোঝাতে চেয়েছেন?
A
দেবতার আশীর্বাদ
B
মড়ক ও বিপদ সহ্য
C
দারিদ্র্য
D
অজ্ঞানতা
Click an option to check your answer
Q. 41
‘আমরা’ কবিতায় নিচের কোনটি ফুলের নাম নেই?
A
গোলাপ
B
অপরাজিতা
C
পদ্ম
D
অতসী
Click an option to check your answer
Q. 42
“বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে”—এই উদ্ধৃতাংশে কবি কী বোঝাতে চেয়েছেন?
A
শক্তি
B
পরিশ্রম
C
রাজশক্তি
D
বিধাতার ইচ্ছা
Click an option to check your answer
Q. 43
“মোদেরি প্রাচীন কীর্তি ওঙ্কার ধাম”—‘ওঙ্কার ধাম’ কোথায় স্থাপিত?
A
তামিলনাড়ু
B
বিহার
C
শ্যাম-কম্বোজ
D
উড়িষ্যা
Click an option to check your answer
Q. 44
“মন্বন্তরে আমরা মরিনি”—এখানে ‘মন্বন্তর’ বলতে কী বোঝানো হয়েছে?
A
মহামারী
B
দুর্ভিক্ষ
C
যুদ্ধ
D
দুর্যোগ
Click an option to check your answer
Q. 45
“মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে”—এখানে ‘শতদল’ শব্দের অর্থ কী?
A
শতপত্র
B
অজস্র সৃষ্টি
C
অমূল্য রত্ন
D
পদ্মফুল
Click an option to check your answer
Q. 46
“প্রতিভার দ্বারা ভুবন বাঙালির গৌরবে ভরে উঠবে”—এই লাইনটি কী বোঝায়?
A
বাঙালির গৌরব ক্ষণস্থায়ী
B
বাঙালির প্রতিভা বিশ্বকে আলো দেয়
C
ভুবন ধ্বংস হবে
D
বাঙালি প্রতিভাহীন
Click an option to check your answer
Q. 47
বঙ্গভূমির বুক ভরা আছে—
A
ভালোবাসায়
B
স্নেহে
C
সাহসে
D
শক্তিতে
Click an option to check your answer
Q. 48
“আমাদের সেনা যুদ্ধ করছে সজ্জিত চতুরঙ্গে”—‘চতুরঙ্গ’ বলতে বোঝায়?
A
চারটি নদী
B
চারপাশ
C
চারটি সৈন্য বিভাগ
D
চার ধাপ
Click an option to check your answer
Q. 49
‘আমরা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থে অন্তর্গত?
A
কল্পতরু
B
কাব্যসুধা
C
কুহু ও কেকা
D
কবিতাঞ্জলি
Click an option to check your answer
Q. 50
“স্থপতি মোদের স্থাপনা করেছে বরভূধরের ভিত্তি”—এখানে ‘স্থপতি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
A
ধর্মগুরু
B
বাঙালি স্থপতি
C
ভাস্কর
D
নির্মাতা
Click an option to check your answer
Q. 51
“তাহারি ছায়ায় আমরা মিলাব জগতের শতকোটি”—এখানে ‘তাহারি’ কাকে বোঝানো হয়েছে?
A
শ্মশান
B
বটগাছ
C
পঞ্চবটী
D
বাংলা
Click an option to check your answer
Q. 52
“গোপন সৃজনের শতদলে” — এই পঙ্‌ক্তির মধ্যে কোন ফুলের রূপকে ব্যবহার হয়েছে?
A
কাঞ্চন
B
পদ্ম
C
চামেলি
D
গোলাপ
Click an option to check your answer
Q. 53
“বাঙালি সাধক জড়ের সাড়া পেয়েছে তপের প্রভাবে”—এই সাধক কে?
A
জগদীশচন্দ্র বসু
B
সত্যেন্দ্রনাথ দত্ত
C
অতীশ দীপঙ্কর
D
প্রফুল্লচন্দ্র রায়
Click an option to check your answer
Q. 54
“একহাতে মোরা মগেরে রুখেছি”—‘মগ’ বলতে বোঝানো হয়েছে কারা?
A
পর্তুগিজ সৈন্য
B
আরাকানের জলদস্যু
C
মোগল রাজা
D
ইংরেজ সেনা
Click an option to check your answer
Q. 55
“বিশ্বভূপ” কথার অর্থ কী?
A
সমগ্র পৃথিবীর প্রতিভু
B
রাজা
C
বিশ্বের রূপ
D
বিশ্বভূমির প্রতিভা
Click an option to check your answer
Q. 56
রামচন্দ্রের প্রপিতামহ কে ছিলেন?
A
রঘু
B
অজ
C
দশরথ
D
ভরদ্বাজ
Click an option to check your answer
Q. 57
“বাম হাতে যার কমলার ফুল”—উক্ত পঙ্‌ক্তিতে কাকে বোঝানো হয়েছে?
A
গঙ্গা নদী
B
সরস্বতী নদী
C
বঙ্গভূমি
D
ভারতমাতা
Click an option to check your answer
Q. 58
“আমরা হেলায় নাগেরে খেলাই”—‘নাগ’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
A
বাঘ
B
সিংহ
C
সাপ
D
মোষ
Click an option to check your answer
Q. 59
বঙ্গভূমির চরণে কী আছে?
A
শঙ্খ
B
পদ্ম
C
সিংহাসন
D
বটগাছ
Click an option to check your answer
Q. 60
বঙ্গভূমির কোল ভরা কী দিয়ে?
A
জল
B
ধান
C
ফুল
D
সোনা
Click an option to check your answer