চিঠি

50+ Practice Questions
36+ Study Notes
25 min read
50 MCQs36 Notes
Share:

Key Topics & Concepts

1.চিঠির মূল বিষয় (Main Theme)

  • স্বামী বিবেকানন্দের চিঠি - সিস্টার নিবেদিতাকে লেখা
  • ভারতবর্ষের দারিদ্র্য, কুসংস্কার ও অবহেলিত জনগণ
  • সমাজসেবা ও জনকল্যাণের আদর্শ
  • শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের প্রয়োজনীয়তা
  • আত্মত্যাগ ও নিঃস্বার্থ সেবার মহত্ত্ব

2.বিবেকানন্দের দর্শন ও বার্তা (Philosophy & Message)

  • ভারতের দরিদ্র জনগণের প্রতি সহানুভূতি ও সেবা
  • কুসংস্কার ও অজ্ঞতার বিরুদ্ধে সংগ্রাম
  • নারী শিক্ষা ও নারী উন্নয়নের গুরুত্ব
  • ব্যবহারিক বেদান্ত - জীবে প্রেম, শিবে জ্ঞান
  • সিস্টার নিবেদিতাকে ভারতের সেবায় অনুপ্রাণিত করা

3.পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় (Exam Important Topics)

  • স্বামী বিবেকানন্দ - জীবন, কর্ম ও ভারতসেবা
  • সিস্টার নিবেদিতা পরিচিতি ও ভারতে তাঁর অবদান
  • চিঠিতে বর্ণিত ভারতের সমাজচিত্র ও সমস্যা
  • বিবেকানন্দের সমাজসেবা ও মানবকল্যাণের আদর্শ
  • চিঠির ভাষা, শৈলী ও আবেগময় প্রকাশ

Study Notes

গল্প
চিঠি
প্রশ্নের মান - ১

প্রশ্ন ও উত্তর সেট - ১

১. মিস মুলারের সম্পূর্ণ নাম কী ছিল?
উত্তর: মিস হেনরিয়েটা মুলার।

২. “তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন”— এখানে ‘তিনি’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: মিসেস সারা বুল।

৩. স্বামী বিবেকানন্দ তাঁর কোন শিষ্যাকে ‘ধীরামাতা’ বলে সম্বোধন করতেন?
উত্তর: মিসেস সারা বুলকে।

৪. “একখানা চিঠি কাল পেয়েছি”— স্বামী বিবেকানন্দ কার কাছ থেকে এই চিঠি পেয়েছিলেন?
উত্তর: মি. ই. টি. স্টার্ডির কাছ থেকে।

৫. ভারতীয় আদর্শে স্ত্রীশিক্ষা প্রচলনের উদ্দেশ্যে ভগিনী নিবেদিতা কোন বিদ্যালয় স্থাপন করেছিলেন?
উত্তর: নিবেদিতা বালিকা বিদ্যালয়।

৬. মি. স্টার্ডির লেখা চিঠিটি কেমন ছিল?
উত্তর: মি. স্টার্ডির লেখা চিঠিটি ছিল বড়ো শুষ্ক, প্রাণহীন এবং হতাশাপূর্ণ।

৭. মি. স্টার্ডির চিঠিতে হতাশার প্রকাশ কেন ঘটেছে?
উত্তর: কারণ, লন্ডনের কাজ পণ্ড হওয়ায় তিনি হতাশ হয়েছিলেন।

৮. “এই ধারণা ছেলেবেলা থেকেই তার মাথায় ঢুকেছে…” — এখানে কার ধারণার কথা বলা হয়েছে এবং কী সে ধারণা?
উত্তর: মিস মুলারের ধারণার কথা বলা হয়েছে, যে তিনি আজন্ম নেত্রী এবং টাকা দিয়ে গোটা পৃথিবীকে পরিবর্তন করা যায়।

৯. “তিনি আজন্ম নেত্রী!” — এই মন্তব্যটি কার সম্পর্কে এবং কে করেছেন?
উত্তর: এই মন্তব্যটি মিস মুলার সম্পর্কে স্বামী বিবেকানন্দ করেছেন।

১০. “তার বর্তমান সংকল্প এই যে”— এখানে কাকে বোঝানো হয়েছে এবং তাঁর সংকল্প কী?
উত্তর: এখানে মিস মুলারকে বোঝানো হয়েছে এবং তাঁর সংকল্প হল কলকাতায় নিজের ও ইউরোপীয় বন্ধুদের জন্য বাড়ি ভাড়া নেওয়া।

প্রশ্ন ও উত্তর সেট - ২

১১. ‘পারি ফ্যাশনের পোশাক’ বলতে কী বোঝায়?
উত্তর: ‘পারি ফ্যাশনের পোশাক’ বলতে বোঝানো হয় ফ্রান্সের প্যারিস শহরের ফ্যাশন অনুযায়ী তৈরি পোশাক।

১২. ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কী ছিল?
উত্তর: ভগিনী নিবেদিতার প্রকৃত নাম ছিল মার্গারেট এলিজাবেথ নোবেল।

১৩. “কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা কর”— এই কথার মাধ্যমে স্বামীজি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: তিনি মিস নোবেলকে কর্মের প্রতিকূল দিকগুলি ভেবে দেখে সিদ্ধান্ত নিতে বলেছেন।

১৪. “... এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ...”— এখানে স্বামীজির কী বিশ্বাস হয়েছে?
উত্তর: তাঁর বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেলের এক বিরাট ভবিষ্যৎ রয়েছে।

১৫. মিসেস সেভিয়ারের শ্রেষ্ঠ কীর্তি কী ছিল?
উত্তর: ‘মায়াবতী অদ্বৈত আশ্রম’ প্রতিষ্ঠা।

১৬. “আমার পরামর্শ এই যে…” — স্বামীজি কী পরামর্শ দিয়েছিলেন?
উত্তর: স্বামীজি মিস নোবেলকে পরামর্শ দিয়েছিলেন যেন তিনি মিস ম্যাকলাউড ও মিসেস বুলের সঙ্গে ভারতে আসেন।

১৭. স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে ভারতের কোন কোন সমস্যার ব্যাপারে ধারণা করতে না পারার কথা বলেছেন?
উত্তর: ভারতের দুঃখ, কুসংস্কার ও দাসত্ব প্রভৃতির ব্যাপকতা সম্পর্কে।

১৮. ভারতের নারীসমাজের উন্নতির জন্য কেমন নারীর প্রয়োজন বলে স্বামীজি মনে করেন?
উত্তর: একজন প্রকৃত সিংহীর মতো তেজস্বিনী নারীর প্রয়োজন।

১৯. “তুমি ঠিক সেইরূপ নারী, যাকে আজ প্রয়োজন”— এই কথাটি স্বামীজি কেন বলেছেন?
উত্তর: মিস নোবেলের শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, ভালোবাসা ও দৃঢ়তা দেখে তিনি এ কথা বলেছেন।

২০. “কিন্তু বিঘ্নও আছে বহু”— এখানে বিঘ্ন বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ভারতের নারীসমাজের সার্বিক উন্নয়নের কাজে প্রচুর বাধা ও সমস্যা বোঝানো হয়েছে।

প্রশ্ন ও উত্তর সেট - ৩

২১. “কল্যাণীয়া মিস নোবেল” নামে যাকে সম্বোধন করা হয়েছে, তাঁর পুরো নাম কী?
উত্তর: মার্গারেট এলিজাবেথ নোবেল।

২২. “কিন্তু বিঘ্নও আছে বহু”— কী কী বিষয়ে বিঘ্ন হতে পারে?
উত্তর: দুঃখ, কুসংস্কার, দাসত্ব, জাতিভেদ, অস্পৃশ্যতা ইত্যাদি কারণে উন্নয়নে বিঘ্ন হতে পারে।

২৩. “সরাসরি তোমাকে লেখা ভালো”— এখানে ‘তোমাকে’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: এখানে 'তোমাকে' বলতে মিস মার্গারেট নোবেলকে বোঝানো হয়েছে।

২৪. মিস নোবেল ভারতে এলে কী ধরনের পরিবেশে নিজেকে দেখতে পাবেন বলে স্বামীজি মনে করেন?
উত্তর: তিনি নিজেকে অসংখ্য অর্ধ-উলঙ্গ নরনারীতে পরিবেষ্টিত অবস্থায় দেখতে পাবেন।

২৫. “তার সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়”— এখানে কোন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে?
উত্তর: এখানে বলা হয়েছে সেই ব্যক্তি সম্পর্কে, যে নিজের পায়ে দাঁড়াতে পারেন অর্থাৎ স্বনির্ভর হতে পারেন।

২৬. সেভিয়ার দম্পতি কী কারণে ভারতবর্ষে এসেছিলেন?
উত্তর: সেভিয়ার দম্পতি ভারতীয়দের ওপর কর্তৃত্ব ফলাতে আসেননি এবং তাঁরা ভারতবাসীকে ঘৃণা করতেন না।

২৭. “আমেরিকার সংবাদে জানলাম যে…” — স্বামীজি কী জানতে পেরেছিলেন?
উত্তর: স্বামীজি জানতে পেরেছিলেন যে তাঁর দুই বন্ধু মিস ম্যাকলাউড ও মিসেস বুল শরৎকালে ভারত ভ্রমণে আসছেন।

২৮. স্বামী বিবেকানন্দ ভারতের কোন অঞ্চল থেকে মিস নোবেলকে চিঠি লিখেছিলেন?
উত্তর: উত্তরাখণ্ডের আলমোড়া অঞ্চল থেকে।

২৯. শ্বেতাঙ্গরা ভারতীয়দের প্রতি কেমন মনোভাব পোষণ করত?
উত্তর: শ্বেতাঙ্গরা ভারতীয়দের প্রতি অত্যন্ত ঘৃণার মনোভাব পোষণ করত।

৩০. মিসেস বুলের আনুমানিক বয়স কত ছিল?
উত্তর: মিসেস বুলের বয়স ছিল প্রায় পঞ্চাশ বছর।

প্রশ্ন ও উত্তর সেট - ৪

৩১. স্বামী বিবেকানন্দ মিসেস সেভিয়ারকে কী নামে অভিহিত করেছেন?
উত্তর: তিনি মিসেস সেভিয়ারকে ‘নারীকুলের রত্নবিশেষ’ বলে অভিহিত করেছেন।

৩২. “সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত রক্ত”— এখানে কিসের কথা বলা হয়েছে?
উত্তর: এখানে মিস নোবেলের ধমনীতে কেল্টিক জাতির রক্ত প্রবাহিত হচ্ছে বলা হয়েছে।

৩৩. “স্টার্ডির একখানি চিঠি কাল পেয়েছি”— এখানে স্টার্ডি কে ছিলেন?
উত্তর: মি. ই টি স্টার্ডি ছিলেন স্বামী বিবেকানন্দের ইংরেজ ভক্ত, যিনি ইংল্যান্ডে বেদান্ত প্রচারে তাঁকে সাহায্য করেছিলেন।

৩৪. মিস নোবেল রচিত একটি গ্রন্থের নাম লিখো।
উত্তর: The Master as I Saw Him।

৩৫. ভারতবর্ষের জলবায়ু সম্পর্কে স্বামী বিবেকানন্দ কী বলেছেন?
উত্তর: তিনি বলেছেন, এদেশের জলবায়ু অত্যন্ত গ্রীষ্মপ্রধান, শীতকাল ইউরোপের গ্রীষ্মের মতো এবং দক্ষিণাঞ্চলে সর্বদাই আগুনের হলকা প্রবাহিত হয়।

৩৬. বক্তা তাঁর প্রভাব দিয়ে কী করতে চান?
উত্তর: বক্তা তাঁর যতটুকু প্রভাব আছে তা দিয়ে ভারতীয়দের উন্নতির কাজে মিস নোবেলকে সাহায্য করতে চান।

৩৭. মানবসেবার কর্মে ঝাঁপ দিলে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে?
উত্তর: সে কাজে ব্যর্থতা বা বিরক্তি আসার সম্ভাবনা থাকতে পারে।

৩৮. “মরদ কি বাত হাতি কা দাত” প্রবাদটির অর্থ কী?
উত্তর: এর অর্থ, হাতির দাঁত যেমন বের হলে আর ভিতরে যায় না, তেমনি একজন যথার্থ পুরুষের প্রতিশ্রুতি কখনও বদলায় না।
Question List

প্রশ্নের মান - ৩

[১] ‘কল্যাণীয়া মিস নোবল,’—উক্ত উক্তিতে ‘মিস নোবল’-এর সংক্ষিপ্ত পরিচয় লেখো।
[২] “একজন প্রকৃত সিংহীর প্রয়োজন।” — কে, কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? বক্তা কেন তাকে 'প্রকৃত সিংহী' বলে উল্লেখ করেছেন?
[৩] “স্টার্ডি-র একখানি চিঠি কাল পেয়েছি।” — কে এই চিঠি পেয়েছেন? চিঠি পড়ে তিনি কী জানতে পেরেছেন?
[৪] “ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে,” — কে, কাকে এই কথা বলেছেন এবং কোন কাজের কথা বলেছেন?
[৫] “তুমি নিজেকে অর্ধ-উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে।” — উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
[৬] “তুমি ঠিক সেইরূপ নারী...” — এখানে ‘তুমি’ কে? ‘সেইরূপ নারী’ বলতে কী বোঝানো হয়েছে?
[৭] “মরদ কি বাত হাতি কা দাঁত” — বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো।
[৮] “তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি।” — কে, কাকে স্বাগত জানিয়েছেন এবং কেন?
[৯] “আমাকে আমরণ তোমার পাশেই পাবে” — উক্তিটি কার? তিনি কাকে উদ্দেশ করে এই কথাটি বলেছেন? তিনি কেন ওই ব্যক্তির পাশে থাকতে চান?
[১০] “এত ভালো, এত স্নেহময়ী তিনি।” — এই উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? লেখকের কোন মানসিকতার পরিচয় এখানে ফুটে উঠেছে?
[১১] “তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন।” — লেখক এখানে কাকে নির্দেশ করেছেন? কেন তিনি এমন একজন নারীর প্রয়োজনীয়তা অনুভব করেছেন?
[১২] “খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই।” — কোন প্রসঙ্গে বক্তা এই কথাটি বলেছেন? উক্তিটির তাৎপর্য লেখো।
[১৩] “তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন” — এখানে ‘তিনি’ কে? তিনি কেন কলকাতায় একটি বাড়ি ভাড়া নিতে চান?
[১৪] “মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ।” — মিসেস সেভিয়ার কে? তাঁকে ‘নারীকুলের রত্ন’ বলা হয়েছে কেন?
[১৫] “এমনকি স্টার্ডিকেও বাদ দেওয়া চলে না।” — স্টার্ডি কে? কোন বিষয় থেকে তাঁকে বাদ দেওয়া চলেনা?
[১৬] “তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে।” — লেখক এখানে কাদের কথা বলেছেন? ‘একঘেয়েমি’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন?
[১৭] “তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে,” — এখানে ‘তারা’ কারা? লেখক কী পরামর্শ দিয়েছেন?

প্রশ্নের মান - ৫

[১] স্বামী বিবেকানন্দ তাঁর চিঠিতে ভারতবর্ষ সম্পর্কে মিস নোবলকে কোন কোন বিষয় জানিয়েছিলেন?
[২] “কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো...” — কে, কোন কর্মে ঝাঁপ দিতে বলছেন? কেন সেই কর্মে ঝাঁপ দেওয়ার আগে ‘বিশেষভাবে’ চিন্তা করা প্রয়োজন?
[৩] “পুরুষের চেয়ে নারীর—একজন প্রকৃত সিংহীর প্রয়োজন।” — কেন একজন প্রকৃত সিংহীর প্রয়োজন ছিল? সেই ‘প্রকৃত সিংহী’-র পরিচয় লেখো।
[৪] “কারও কারও সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো।” — লেখক কার সম্পর্কে এই মন্তব্য করেছেন? তিনি কেন এমন মন্তব্য করেছেন?
[৫] স্বামী বিবেকানন্দ মিস নোবলকে ভারতে আসার আগে ভারতবর্ষের কোন কোন সমস্যার কথা বলেছেন?
প্রশ্নের মান - ৩
[১] ‘কল্যাণীয়া মিস নোবল,’—উক্ত উক্তিতে ‘মিস নোবল’-এর সংক্ষিপ্ত পরিচয় লেখো।

উত্তর:- ‘কল্যাণীয়া মিস নোবল’ উক্তিতে যাঁর কথা বলা হয়েছে, তিনি হলেন স্বামী বিবেকানন্দের অন্যতম শিষ্যা মিস মার্গারেট এলিজাবেথ নোবল। তাঁর জন্ম আয়ারল্যান্ডে হলেও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ভারতে আসেন এবং ভারতের নারীশিক্ষা ও জাতীয় জাগরণে নিজের জীবন উৎসর্গ করেন। পরবর্তীতে তিনি ‘ভগিনী নিবেদিতা’ নামে পরিচিত হন। নারীশিক্ষা প্রসারের উদ্দেশ্যে কলকাতার বাগবাজারে তিনি একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যা আজ ‘নিবেদিতা বালিকাবিদ্যালয়’ নামে পরিচিত। ১৯১১ খ্রিস্টাব্দে তিনি দার্জিলিংয়ে দেহত্যাগ করেন।
[২] “একজন প্রকৃত সিংহীর প্রয়োজন।” — কে, কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? বক্তা কেন তাকে 'প্রকৃত সিংহী' বলে উল্লেখ করেছেন?

উত্তর:- স্বামী বিবেকানন্দ রচিত “চিঠি” রচনা থেকে গৃহীত উদ্ধৃতাংশে এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। তিনি এই কথা বলেছেন তাঁর শিষ্যা মিস মার্গারেট নোবলকে উদ্দেশ্য করে, যিনি পরবর্তীতে ‘ভগিনী নিবেদিতা’ নামে পরিচিত হন।

» 'প্রকৃত সিংহী' বলার কারণ: স্বামীজির মতে, ভারতের বিশেষত নারী সমাজের উন্নয়নের জন্য এক সাহসিনী, আত্মপ্রত্যয়ী, দৃঢ়চেতা এবং আদর্শনিষ্ঠ নারীর প্রয়োজন, যিনি নেতৃত্ব দিতে সক্ষম। মিস নোবলের মধ্যে শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, ভালোবাসা ও দৃঢ়তার যে গুণাবলি ছিল, তা-ই তাঁকে ‘প্রকৃত সিংহী’ করে তুলেছিল। তাঁর ধমনিতে প্রবাহিত কেল্টিক রক্ত ও মানবতার প্রতি গভীর ভালোবাসা স্বামী বিবেকানন্দকে এই বিশ্বাসে দৃঢ় করেছিল যে, তিনি ভারতের জন্য উপযুক্ত এক সংগ্রামী নারী।
[৩] “স্টার্ডি-র একখানি চিঠি কাল পেয়েছি।” — কে এই চিঠি পেয়েছেন? চিঠি পড়ে তিনি কী জানতে পেরেছেন?

উত্তর:- স্বামী বিবেকানন্দ রচিত “চিঠি” রচনা থেকে গৃহীত উদ্ধৃতাংশে এই চিঠিটি পেয়েছেন স্বামী বিবেকানন্দ ১৮৯৭ খ্রিস্টাব্দের ২৮ জুলাই।

চিঠিটি পাঠিয়ে ছিলেন তাঁর ইংরেজ শিষ্য মি. স্টার্ডি। চিঠি পড়ে স্বামী বিবেকানন্দ জানতে পারেন যে, তাঁর অন্যতম এবং অগ্রগণ্য শিষ্যা মিস মার্গারেট নোবল ভারত সফরের জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হয়েছেন এবং তিনি ভারতে এসে সবকিছু নিজের চোখে প্রত্যক্ষ করতে ইচ্ছুক।
[৪] “ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে,” — কে, কাকে এই কথা বলেছেন এবং কোন কাজের কথা বলেছেন?

উত্তর:- এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। তিনি এই কথা বলেছেন তাঁর শিষ্যা মিস মার্গারেট নোবলকে উদ্দেশ্য করে।

» কাজের পরিচয়: স্বামীজির বিশ্বাস ছিল, ভারতের নারীসমাজ বহুদিন ধরেই অশিক্ষা, কুসংস্কার ও অজ্ঞানতার মধ্যে আবদ্ধ। এই অবস্থার পরিবর্তন ঘটাতে হলে প্রয়োজন একজন সাহসী, শিক্ষিত, দৃঢ়চেতা ও মানবদরদি নারীর, যিনি নারীসমাজকে জাগিয়ে তুলতে সক্ষম। স্বামী বিবেকানন্দ মনে করেছিলেন, মিস নোবলের শিক্ষাগত যোগ্যতা, আত্মনিবেদন, ভালোবাসা ও শক্ত মনোবল এই কাজের জন্য উপযুক্ত। তাই তিনি নারীসমাজের উন্নতির লক্ষ্যে মিস নোবলের ভারতের কর্মক্ষেত্রে এক “বিরাট ভবিষ্যৎ” দেখেছিলেন।
[৫] “তুমি নিজেকে অর্ধ-উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে।” — উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর:- এই উক্তির মাধ্যমে স্বামী বিবেকানন্দ তাঁর শিষ্যা মিস মার্গারেট নোবলকে ভারতবর্ষের তৎকালীন বাস্তব চিত্র তুলে ধরে সতর্ক করছেন। তিনি বোঝাতে চেয়েছেন, ভারতবাসীর মধ্যে তখন চরম দারিদ্র্য, অশিক্ষা ও কুসংস্কার ছড়িয়ে ছিল। সাধারণ মানুষ আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত ছিল এবং তাদের জীবনযাত্রার মান ছিল অত্যন্ত নিম্ন। জাতি, ছুঁচো ছুঁচি ও ধর্মীয় গোঁড়ামির কারণে তারা পশ্চিমা মানুষকে সন্দেহ ও ঘৃণার চোখে দেখত। বিশেষত নারীদের অবস্থাও ছিল দুর্দশাগ্রস্ত — শিক্ষাহীন, অবহেলিত ও সমাজে উপেক্ষিত। স্বামীজি এই বাস্তবতাগুলি মিস নোবলকে আগেই জানাতে চেয়েছেন যাতে তিনি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে ভারতের নারীসমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।
[৬] “তুমি ঠিক সেইরূপ নারী...” — এখানে ‘তুমি’ কে? ‘সেইরূপ নারী’ বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর:- এখানে ‘তুমি’ বলতে বোঝানো হয়েছে মিস মার্গারেট নোবলকে, যিনি পরবর্তীকালে ‘ভগিনী নিবেদিতা’ নামে পরিচিত হন।

» 'সেইরূপ নারী'র পরিচয়: ‘সেইরূপ নারী’ বলতে বোঝানো হয়েছে এমন এক নারী, যিনি শিক্ষিতা, সাহসী, দৃঢ়সংকল্পবদ্ধ, সহানুভূতিশীলা এবং মানবসেবায় আত্মনিবেদিত। তাঁর মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা, দৃঢ়তা, পবিত্রতা, ভালোবাসা এবং আত্মত্যাগের মানসিকতা ছিল। বিশেষত তাঁর ধমনিতে প্রবাহিত কেল্টিক রক্ত ও আদর্শনিষ্ঠ জীবনের কারণে স্বামীজি মনে করেন, তিনি ভারতীয় সমাজ, বিশেষত নারীসমাজের উন্নতির জন্য একজন “প্রকৃত সিংহী” — এক অপ্রতিরোধ্য শক্তিসম্পন্ন নারী।
[৭] “মরদ কি বাত হাতি কা দাঁত” — বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো।

উত্তর:- এই উক্তিটির আক্ষরিক অর্থ হলো: “পুরুষের কথা হাতির দাঁতের মতো”— যেমন হাতির দাঁত একবার বের হলে আর ভিতরে ফেরে না, তেমনি একজন প্রকৃত পুরুষের কথাও দৃঢ় ও অচলনীয়। স্বামী বিবেকানন্দ এই প্রবাদটি ব্যবহার করেছেন নিজের প্রতিজ্ঞার দৃঢ়তা বোঝাতে।

তিনি মিস মার্গারেট নোবলকে সতর্ক করে জানিয়েছেন যে, ভারতে এসে তাঁকে নানা প্রতিকূলতা, কষ্ট ও সমাজের কঠোর বিধিনিষেধের মুখোমুখি হতে হবে। কিন্তু এর পরেও যদি তিনি ব্যর্থ হন বা কাজে আগ্রহ হারান, তবুও স্বামীজি আজীবন তাঁর পাশে থাকবেন—এই অটল প্রতিজ্ঞা তিনি করেছেন। এই প্রতিজ্ঞার দৃঢ়তাই বোঝাতে গিয়ে তিনি উক্ত প্রবাদটি ব্যবহার করেছেন। এতে তাঁর ব্যক্তিত্বের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্ববোধের গভীরতা প্রকাশ পায়।
[৮] “তবে অবশ্য তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি।” — কে, কাকে স্বাগত জানিয়েছেন এবং কেন?

উত্তর:- এই কথাটি বলেছেন স্বামী বিবেকানন্দ। তিনি এটি বলেছেন তাঁর শিষ্যা মিস মার্গারেট নোবলকে উদ্দেশ্য করে, যিনি পরবর্তীতে ‘ভগিনী নিবেদিতা’ নামে পরিচিত হন।

» কারণ: স্টার্ডির চিঠি এবং মিস মুলারের মাধ্যমে স্বামীজি জানতে পেরেছিলেন যে মিস নোবল ভারতে এসে ভারতীয় সমাজের জন্য কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে তিনি জানতেন, ভারতে এলে তাঁকে দারিদ্র্য, কুসংস্কার, জাতপাতের সংকীর্ণতা, অজ্ঞানতা ও বিদেশি বিদ্বেষের মতো নানা বাধার মুখোমুখি হতে হবে। তাই তিনি মিস নোবলকে আগেই এ সব বাস্তবতা সম্পর্কে সতর্ক করেছিলেন।

তবুও যদি মিস নোবল এই সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে সাহসের সঙ্গে কাজে আত্মনিয়োগ করতে প্রস্তুত থাকেন, তবে স্বামী বিবেকানন্দ তাঁকে আন্তরিকভাবে শতবার স্বাগত জানান — এই উক্তির মাধ্যমে তাঁর সেই আন্তরিকতা ও সম্মান জানানো হয়েছে।
[৯] “আমাকে আমরণ তোমার পাশেই পাবে” — উক্তিটি কার? তিনি কাকে উদ্দেশ করে এই কথাটি বলেছেন? তিনি কেন ওই ব্যক্তির পাশে থাকতে চান?

উত্তর:- এই উক্তিটি স্বামী বিবেকানন্দের, যা তিনি তাঁর অন্যতমা শিষ্যা মিস মার্গারেট নোবলকে (পরবর্তীকালে ভগিনী নিবেদিতা) উদ্দেশ্য করে বলেছেন।

» পাশে থাকার কারণ: স্বামীজি স্টার্ডির চিঠির মাধ্যমে মিস নোবলের কর্মপ্রণালী ও ভারতে আসার আগ্রহ সম্পর্কে অবগত হন। ভারতীয় সমাজের দারিদ্র্য, কুসংস্কার ও অজ্ঞানতার অবস্থা বিবেচনা করে তিনি বুঝেছিলেন, একক প্রচেষ্টায় এই দুরবস্থা দূর করা সম্ভব নয়। তাই তিনি মিস নোবলের মতো একজন সাহসিনী, আত্মনিবেদিত, আদর্শনিষ্ঠ ব্যক্তিকে পাশে পেতে চেয়েছেন। তিনি জানতেন, এই কঠিন পথচলায় মিস নোবলকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। তাই তাঁর প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার আশ্বাস দিতে গিয়েই স্বামীজি এই কথা বলেছেন যে, কর্মে সাফল্য আসুক বা না-ই আসুক, তিনি আমরণ তাঁর পাশে থাকবেন।
[১০] “এত ভালো, এত স্নেহময়ী তিনি।” — এই উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? লেখকের কোন মানসিকতার পরিচয় এখানে ফুটে উঠেছে?

উত্তর:- এই উক্তিটি স্বামী বিবেকানন্দ বলেছেন মিসেস সেভিয়ারকে উদ্দেশ্য করে।

» লেখকের মানসিকতার পরিচয়: এই উক্তির মাধ্যমে লেখক মিসেস সেভিয়ারের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা, স্নেহ ও আস্থার প্রকাশ ঘটিয়েছেন। স্বামীজি মনে করতেন, মিসেস সেভিয়ার ও তাঁর স্বামী ক্যাপ্টেন সেভিয়ার সেই বিরল ইংরেজ ব্যক্তি, যাঁরা ভারতীয়দের প্রতি কোনো বিদ্বেষ পোষণ করেন না এবং ভারতবর্ষে মুরুব্বিয়ানার মনোভাব নিয়ে আসেননি। তাঁদের মানবিকতা, সহমর্মিতা এবং দেশের প্রতি নিষ্ঠা দেখে স্বামী বিবেকানন্দ এতটাই আস্থাশীল ছিলেন যে, তিনি মনে করেছিলেন—মিস নোবল ভারতে এলে মিসেস সেভিয়ার তাঁর সহকর্মী হিসেবে কাজে সহায়ক হতে পারেন। এই মন্তব্যে স্বামী বিবেকানন্দের উদার দৃষ্টিভঙ্গি ও মানবতাবোধপূর্ণ মনোভাব সুস্পষ্ট হয়ে ওঠে।
[১১] “তুমি ঠিক সেইরূপ নারী যাকে আজ প্রয়োজন।” — লেখক এখানে কাকে নির্দেশ করেছেন? কেন তিনি এমন একজন নারীর প্রয়োজনীয়তা অনুভব করেছেন?

উত্তর:- এখানে লেখক স্বামী বিবেকানন্দ তাঁর শিষ্যা মিস মার্গারেট নোবলকে (ভগিনী নিবেদিতা) নির্দেশ করেছেন।

» নারীর প্রয়োজনীয়তা অনুভব করার কারণ: স্বামী বিবেকানন্দ অনুভব করেছিলেন যে, তৎকালীন ভারতের নারীসমাজ অশিক্ষা, কুসংস্কার, অজ্ঞানতা ও পরাধীনতার অন্ধকারে আবদ্ধ। তাদের আত্মমর্যাদা, সচেতনতা এবং শিক্ষার অধিকার ছিল না। এই পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রয়োজন ছিল এক সাহসিনী, শিক্ষিতা, দৃঢ়চেতা ও আদর্শনিষ্ঠ নারীর, যিনি নারীসমাজকে নতুন দিশা দেখাতে পারবেন।

মিস নোবলের মধ্যে ছিল সেই গুণাবলি—শিক্ষা, আন্তরিকতা, আত্মনিবেদন, ভালোবাসা, দৃঢ়তা এবং তাঁর ধমনিতে প্রবাহিত ছিল কেল্টিক রক্ত, যা স্বাধীনতা ও সংগ্রামের প্রতীক। এইসব গুণ দেখে স্বামী বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন যে, তিনি-ই সেই উপযুক্ত নারী যাঁর আজ ভারতের জন্য, বিশেষত নারীসমাজের জন্য, প্রয়োজন। তাই তিনি মিস নোবলকে উদ্দেশ করে এই মন্তব্য করেছেন।
[১২] “খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই।” — কোন প্রসঙ্গে বক্তা এই কথাটি বলেছেন? উক্তিটির তাৎপর্য লেখো।

উত্তর:- এই কথাটি স্বামী বিবেকানন্দ বলেছেন তাঁর শিষ্যা মিস মার্গারেট নোবলকে (ভগিনী নিবেদিতা) উদ্দেশ্য করে, ভারতের নারীসমাজের উন্নয়নের কাজে তাঁকে উৎসাহিত করার প্রসঙ্গে।

» উক্তিটির তাৎপর্য: স্বামীজি চিঠিতে মিস নোবলকে জানিয়েছেন যে, ভারতে এসে কাজ করতে গেলে তাঁকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে—দারিদ্র্য, কুসংস্কার, জাতপাত, অশিক্ষা ইত্যাদি। এমনকি কাজ করতে গিয়ে যদি তাঁর মনে বিরক্তি আসে, যদি তিনি ব্যর্থতা অনুভব করেন, বেদান্ত ধর্ম থেকে সরে যান বা ভারতের জন্য আর কাজ করতে না চান—তবুও স্বামী বিবেকানন্দ আমৃত্যু তাঁর পাশে থাকবেন।

এই অটল প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে বোঝাতে গিয়েই স্বামীজি বলেন, “খাঁটি লোকের কথারও তেমনি নড়চড় নেই।” এই উক্তির তাৎপর্য হলো—যেমন হাতির দাঁত একবার বেরোলে আর ভিতরে যায় না, তেমনি একজন সত্যিকারের মানুষের প্রতিজ্ঞাও একবার উচ্চারিত হলে আর বদলায় না।
[১৩] “তিনি কলকাতায় একটি বাড়ি ভাড়া নেবেন” — এখানে ‘তিনি’ কে? তিনি কেন কলকাতায় একটি বাড়ি ভাড়া নিতে চান?

উত্তর:- এখানে ‘তিনি’ বলতে বোঝানো হয়েছে মিস হেনরিয়েটা মুলারকে, যিনি স্বামী বিবেকানন্দের একসময়ের শিষ্যা ও শুভানুধ্যায়ী ছিলেন।

» কলকাতায় একটি বাড়ি ভাড়া নেওয়ার কারণ: স্বামী বিবেকানন্দ তাঁর চিঠিতে উল্লেখ করেছেন যে, মিস মুলার কলকাতায় একটি বাড়ি ভাড়া নিতে চান—নিজের জন্য, মিস মার্গারেট নোবলের (ভবিষ্যতের ভগিনী নিবেদিতা) জন্য এবং ইউরোপ ও আমেরিকা থেকে যে বন্ধুরা ভারত সফরে আসতে পারেন, তাঁদের থাকার ব্যবস্থার জন্য।
[১৪] “মিসেস সেভিয়ার নারীকুলের রত্নবিশেষ।” — মিসেস সেভিয়ার কে? তাঁকে ‘নারীকুলের রত্ন’ বলা হয়েছে কেন?

উত্তর:- মিসেস সেভিয়ার হলেন ক্যাপ্টেন জে এইচ সেভিয়ারের স্ত্রী এবং স্বামী বিবেকানন্দের অন্যতম ইংরেজ শিষ্যা, যিনি বেদান্ত প্রচারের মহান কাজে নিজের জীবন সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। রামকৃষ্ণ সংঘে তিনি শ্রদ্ধার সঙ্গে ‘মাদার’ নামে পরিচিত ছিলেন।

» নারীকুলের রত্ন বলার কারণ: স্বামী বিবেকানন্দ তাঁকে ‘নারীকুলের রত্ন’ বলেছেন, কারণ তিনি ছিলেন এক স্নেহময়ী, হৃদয়বান এবং উদারচেতা নারী। সাধারণ ইংরেজদের মতো ভারতীয়দের প্রতি ঘৃণা না পোষণ করে তিনি তাঁদের ভালোবেসেছিলেন এবং ভারতের কল্যাণের জন্য কাজ করেছিলেন। তাঁর এই আত্মত্যাগ, উদারতা ও মানবপ্রেমই তাঁকে স্বামী বিবেকানন্দের চোখে নারীদের মধ্যে অনন্য ও মূল্যবান করে তুলেছিল। তাই তিনি তাঁকে ‘নারীকুলের রত্নবিশেষ’ বলে অভিহিত করেছেন।
[১৫] “এমনকি স্টার্ডিকেও বাদ দেওয়া চলে না।” — স্টার্ডি কে? কোন বিষয় থেকে তাঁকে বাদ দেওয়া চলেনা?

উত্তর:- এখানে স্টার্ডি হলেন স্বামী বিবেকানন্দের এক ইংরেজ ভক্ত এবং বেদান্ত প্রচারের কাজে ইংল্যান্ডে স্বামীজিকে সাহায্য করেছিলেন।

স্বামী বিবেকানন্দ তাঁর চিঠিতে বলেছেন, সেভিয়ার দম্পতির মতো স্টার্ডিও একজন বিরল ইংরেজ, যিনি ভারতীয়দের প্রতি কখনো ঘৃণা পোষণ করেননি। সাধারণত ইংরেজদের মধ্যে ভারতীয়দের প্রতি একপ্রকার উপেক্ষা ও বিদ্বেষ ছিল, কিন্তু সেভিয়ার দম্পতির মতো স্টার্ডিও সে ধারা থেকে সম্পূর্ণ আলাদা। এই মানবিক মানসিকতার দৃষ্টান্ত হিসেবে তাঁকেও সেই শ্রেণিতে গণ্য করা উচিত। তাই এই প্রসঙ্গে স্বামীজি উল্লেখ করেছেন যে, “এমনকি স্টার্ডিকেও বাদ দেওয়া চলে না।”
[১৬] “তাদের সঙ্গে এলে তোমার পথের একঘেয়েমি দূর হতে পারে।” — লেখক এখানে কাদের কথা বলেছেন? ‘একঘেয়েমি’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:- এখানে ‘তাদের’ বলতে স্বামী বিবেকানন্দ তাঁর দুই ঘনিষ্ঠ শিষ্যা ও অনুগত অনুরাগী মিস ম্যাকলাউড ও মিসেস বুল-এর কথা বলেছেন। এই উক্তি তিনি লিখেছেন মিস মার্গারেট নোব্‌ল্‌কে (ভবিষ্যতের ভগিনী নিবেদিতা) উদ্দেশ্য করে।

স্বামী বিবেকানন্দ জানতেন, ইউরোপ বা আমেরিকা থেকে ভারতে আসার দীর্ঘ সমুদ্রযাত্রা ছিল অত্যন্ত ক্লান্তিকর, সময়সাপেক্ষ (প্রায় তিন মাস) এবং নিঃসঙ্গতায় ভরা। আত্মীয়স্বজনহীন এই একঘেয়ে যাত্রাপথে মানসিক অবসাদ দেখা দিত। তাই তিনি পরামর্শ দেন, যদি মিস নোবল মিস ম্যাকলাউড ও মিসেস বুলের সঙ্গে আসেন, তাহলে পথের সেই ‘একঘেয়েমি’ বা বিরক্তিকর নিঃসঙ্গতা অনেকটাই লাঘব হবে।
[১৭] “তারা ইউরোপ হয়ে এদেশে আসছেন, সুতরাং আমার পরামর্শ এই যে,” — এখানে ‘তারা’ কারা? লেখক কী পরামর্শ দিয়েছেন?

উত্তর:- এখানে ‘তারা’ বলতে বোঝানো হয়েছে স্বামী বিবেকানন্দের দুই প্রিয় শিষ্যা ও অনুগত বন্ধু মিস জোসেফাইন ম্যাকলাউড ও মিসেস সারা বুল-কে।

» লেখকের পরামর্শ: এই উক্তিটি স্বামী বিবেকানন্দ তাঁর শিষ্যা মিস মার্গারেট নোব্‌ল্‌ (ভবিষ্যতের ভগিনী নিবেদিতা)-কে উদ্দেশ করে বলেছেন। তিনি পরামর্শ দিয়েছেন, মিস নোব্‌ল্‌ যদি মিস ম্যাকলাউড ও মিসেস বুল-এর সঙ্গে ইউরোপ হয়ে ভারতে আসেন, তবে দীর্ঘ সমুদ্রযাত্রার একঘেয়েমি ও নিঃসঙ্গতা অনেকটাই লাঘব হবে। পাশাপাশি তাঁদের সাহচর্যও তাঁর জন্য উপকারী ও অনুপ্রেরণাদায়ক হতে পারে। সুতরাং, লেখক এই সহানুভূতিপূর্ণ পরামর্শই দিয়েছেন তাঁর ভবিষ্যৎ সহকর্মীকে।
প্রশ্নের মান - ৫
[১] স্বামী বিবেকানন্দ তাঁর চিঠিতে ভারতবর্ষ সম্পর্কে মিস নোবলকে কোন কোন বিষয় জানিয়েছিলেন?

উত্তর:- ১৮৯৭ খ্রিস্টাব্দের ২৯ জুলাই আলমোড়া থেকে লেখা এক বিশেষ পত্রে স্বামী বিবেকানন্দ মিস মার্গারেট নোব্‌ল্‌কে (ভবিষ্যতের ভগিনী নিবেদিতা) ভারতবর্ষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বাস্তব তথ্য, সতর্কতা ও পরামর্শ প্রদান করেন। সেই চিঠিতে তিনি ভারতবর্ষের যে বিষয়গুলি তুলে ধরেছিলেন, তা নিম্নরূপ—

[1] ভারতবাসীর অবস্থা: স্বামীজি লেখেন যে, ভারতবাসী তখনও অশিক্ষা, কুসংস্কার ও অজ্ঞতার ঘোর অন্ধকারে ডুবে আছে। বিশেষ করে নারীদের অবস্থা অত্যন্ত করুণ—তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত, আত্মচেতনার অভাব রয়েছে এবং সমাজে তাদের অবস্থান অত্যন্ত নিচু।

[2] সামাজিক ও রাজনৈতিক প্রতিকূলতা: একজন ইউরোপীয় নারী হয়ে মিস নোব্‌ল্‌ ভারতে এসে কাজ করতে গেলে তাঁকে নানা সামাজিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে। সাধারণ ভারতীয়রা, বিশেষত নারীরা, সংস্কারের দোহাই দিয়ে তাঁকে সহজে গ্রহণ নাও করতে পারে। অন্যদিকে, ইংরেজদের মধ্যে অনেকেই তাঁর কাজকে উপহাস করতে পারে বা তা ‘খামখেয়ালিপনা’ বলে মনে করতে পারে।

[3] মিস মুলারের সতর্কতা: স্বামীজি মিস মুলার সম্পর্কে বলেন—তিনি বুদ্ধিমতী হলেও আত্মগর্বে উদ্ধত ও রুক্ষ স্বভাবের। তাই তাঁর নেতৃত্বে কাজ করলে সমস্যা হতে পারে। তিনি পরামর্শ দেন, মিস নোব্‌ল্‌ যেন কারও পক্ষপাত না করে নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেন।

[4] জলবায়ু ও জীবনধারা: ভারতের জলবায়ু ইউরোপের তুলনায় ভিন্ন এবং কষ্টকর। এখানকার জীবনধারা ও পরিবেশের সঙ্গে মানিয়ে চলা একজন ইউরোপীয় নারীর পক্ষে কঠিন হতে পারে।

[5] সেভিয়ার দম্পতির প্রশংসা: স্বামীজি সেভিয়ার দম্পতিকে সৎ ও ভারত-প্রেমী বলে অভিহিত করেন এবং বলেন, যদি মিস নোব্‌ল্‌ তাঁদের সহকর্মী হিসেবে পান, তবে তাঁর কাজ আরও সহজ ও ফলপ্রসূ হবে।

[6] সহযাত্রার পরামর্শ: মিস নোব্‌ল্‌ যদি শরৎকালে মিস ম্যাকলাউড ও মিসেস বুলের সঙ্গে ভারতে আসেন, তবে তাঁর দীর্ঘ সমুদ্রযাত্রার একঘেয়েমি কিছুটা হলেও দূর হবে।

[7] ভবিষ্যৎ সম্ভাবনার কথা: স্বামী বিবেকানন্দ মিস নোব্‌ল্‌-কে ‘প্রকৃত সিংহী’ বলে অভিহিত করেন এবং বলেন, তাঁর মধ্যে নেতৃত্ব, শিক্ষা, সাহস, নিষ্ঠা ও দৃঢ়তা রয়েছে—এই গুণাবলি ভারতবর্ষের নারীদের উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই তিনি মনে করেন, ভারতের কাজে মিস নোব্‌ল্‌-এর এক বিশাল ভবিষ্যৎ রয়েছে।

[8] নিজের পাশে থাকার অঙ্গীকার: সবশেষে স্বামীজি বলেন—সব প্রতিকূলতা সত্ত্বেও যদি মিস নোব্‌ল্‌ ভারতবাসীর কল্যাণে কাজ করতে চান, তবে তিনি আমরণ তাঁর পাশে থাকবেন।
[২] “কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো...” — কে, কোন কর্মে ঝাঁপ দিতে বলছেন? কেন সেই কর্মে ঝাঁপ দেওয়ার আগে ‘বিশেষভাবে’ চিন্তা করা প্রয়োজন?

উত্তর:- এই কথাটি স্বামী বিবেকানন্দ তাঁর শিষ্যা মিস মার্গারেট নোব্‌ল্‌ (ভবিষ্যতের ভগিনী নিবেদিতা)-কে উদ্দেশ করে বলেছেন।

» কোন কর্মে ঝাঁপ দেওয়ার কথা: মিস নোব্‌ল্‌ ইংল্যান্ড থেকে ভারতে এসে জনসেবার কাজে, বিশেষত ভারতীয় নারীসমাজের উন্নতির কাজে নিজেকে নিযুক্ত করতে চেয়েছিলেন। সেই মহৎ কর্মে ঝাঁপ দেওয়ার কথাই এখানে বলা হয়েছে।

» 'বিশেষভাবে' চিন্তা করার কারণ: স্বামীজি মিস নোব্‌ল্‌কে সরল আবেগে নয়, বাস্তবতা বুঝেই কাজ শুরু করতে বলেন। মানবসেবা যেমন মহান, তেমন কঠিন। ভারতবর্ষের বাস্তব পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন ও প্রতিকূল—

[i] এদেশের নারীরা অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন ও সামাজিকভাবে বঞ্চিত।

[ii] দেশের জনসাধারণ অর্ধ-উলঙ্গ ও দারিদ্র্যপীড়িত, তাদের পাশে থেকে কাজ করতে হলে প্রবল মানসিক শক্তি দরকার।

[iii] ব্রিটিশ শাসনাধীন ভারতে জাতিভেদ, অস্পৃশ্যতা এবং শ্বেতাঙ্গদের প্রতি ভারতীয়দের এক ধরনের ভয় ও অবিশ্বাস ছিল।

[iv] ইউরোপীয় জাতি হিসেবে শাসক ইংরেজরা মিস নোব্‌ল্‌কে অবিশ্বাস করবে এবং তাঁর কর্মকাণ্ডকে খামখেয়ালি বলে মনে করতে পারে।

[v] এছাড়া ভারতের গ্রীষ্মপ্রধান জলবায়ু একজন ইউরোপীয় নারীর জন্য দারুণ চ্যালেঞ্জ হতে পারে।

এই সমস্ত প্রতিকূলতার মুখোমুখি হওয়ার আগে স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন, মিস নোব্‌ল্‌ যেন আবেগ নয়, বিবেচনা ও বাস্তবতা বিচার করেই সিদ্ধান্ত নেন। সেই কারণেই তিনি বলেছিলেন, “কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো।”
[৩] “পুরুষের চেয়ে নারীর—একজন প্রকৃত সিংহীর প্রয়োজন।” — কেন একজন প্রকৃত সিংহীর প্রয়োজন ছিল? সেই ‘প্রকৃত সিংহী’-র পরিচয় লেখো।

উত্তর:- এই মন্তব্যটি স্বামী বিবেকানন্দ ১৮৯৭ খ্রিস্টাব্দের ২৯ জুলাই আলমোড়া থেকে মিস মার্গারেট নোব্‌ল্‌ (ভবিষ্যতের ভগিনী নিবেদিতা)-কে লেখা এক চিঠিতে করেন।

» ‘প্রকৃত সিংহী’-র প্রয়োজনের কারণ: স্বামী বিবেকানন্দ উপলব্ধি করেছিলেন যে, ভারতীয় নারীসমাজ যুগের পর যুগ ধরে কুসংস্কার, অজ্ঞতা ও সামাজিক গোঁড়ামিতে আবদ্ধ। তারা নিজের চারপাশে গড়ে তুলেছে এক দুর্ভেদ্য অন্ধকারের প্রাচীর। এই অবস্থায় একজন শক্তিমান, নির্ভীক, মননশীল এবং শিক্ষিতা নারীর নেতৃত্বেই নারীদের মুক্তি সম্ভব। স্বামীজি মনে করতেন, একজন নারী-ই প্রকৃতভাবে নারীদের মনের কথা বুঝতে পারেন এবং তাঁদের দুঃখ, সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে সমাজে আত্মপ্রকাশের পথ দেখাতে পারেন। তাই পুরুষের থেকে একজন ‘প্রকৃত সিংহী’ নারী এই কাজের জন্য অধিক উপযুক্ত।

» সেই ‘প্রকৃত সিংহী’-র পরিচয়: স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মিস মার্গারেট নোব্‌ল্‌-ই ছিলেন সেই ‘প্রকৃত সিংহী’।

[i] তিনি ছিলেন স্বামীজির অন্যতম ও অগ্রগণ্য ইউরোপীয় শিষ্যা।

[ii] স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ভারতে এসে নিজ জীবন উৎসর্গ করেন ভারতীয় নারী সমাজের সেবায়।

[iii] বাগবাজারে প্রতিষ্ঠা করেন একটি বালিকা বিদ্যালয়, যা পরবর্তীতে ‘নিবেদিতা বালিকা বিদ্যালয়’ নামে পরিচিত হয়।

[iv] শুধু নারী শিক্ষা নয়, তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এইসব গুণ ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে স্বামী বিবেকানন্দ তাঁকেই ভারতের নবজাগরণের জন্য এক ‘প্রকৃত সিংহী’ বলে উল্লেখ করেন।
[৪] “কারও কারও সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো।” — লেখক কার সম্পর্কে এই মন্তব্য করেছেন? তিনি কেন এমন মন্তব্য করেছেন?

উত্তর:- এই মন্তব্যটি করেছেন স্বামী বিবেকানন্দ। তিনি এই কথা মিস মুলার-কে লক্ষ্য করে বলেছেন।

» এমন মন্তব্য করার কারণ: ১৮৯৭ খ্রিস্টাব্দের ২৯ জুলাই আলমোড়া থেকে মিস মার্গারেট নোব্‌ল্‌ (ভবিষ্যতের ভগিনী নিবেদিতা)-কে লেখা এক চিঠিতে স্বামীজি এই উক্তিটি করেন। মি. স্টার্ডির চিঠি এবং মিস মুলারের কাছ থেকে তিনি মিস নোব্‌ল্‌-এর ভারতে আগমনের আগ্রহ ও সমাজসেবামূলক কর্মপ্রয়াস সম্পর্কে জানতে পারেন। সেই সূত্রে তিনি তাঁকে এদেশে কাজ করতে গেলে সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলির বিষয়ে অবহিত করেন।

» স্বামী বিবেকানন্দ মনে করেছিলেন—

[i] মিস মুলার নিজের ভাবনায় চমৎকার হলেও তাঁর স্বভাবে রয়েছে অহংবোধ, রুক্ষতা, এবং অস্থিরতা।

[ii] তাঁর মধ্যে নেতৃত্ব জাহির করার প্রবণতা রয়েছে এবং তিনি সবকিছুর নিয়ন্ত্রণ রাখতে চান।

[iii] তিনি মনে করেন, টাকা দিয়েই দুনিয়াকে পালটে ফেলা যায়, যা বাস্তবজ্ঞানহীন একটি দৃষ্টিভঙ্গি।

[iv] তিনি অন্যদের নিজের প্রভাবাধীন রাখতে চান, ফলে স্বাধীনমনা ও বিচক্ষণ নারী হিসেবে মিস নোব্‌ল্‌ তাঁর সঙ্গে মানিয়ে চলতে পারবেন না।

এই সব কারণেই স্বামী বিবেকানন্দ মিস নোব্‌ল্‌-কে সাবধান করে বলেন — “কারও কারও সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো।”

এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চান যে, মিস মুলারের মতো ব্যক্তির সঙ্গে দূরত্ব রেখে সম্পর্ক বজায় রাখাই অধিক বুদ্ধিমানের কাজ, যাতে অনর্থক মনোমালিন্য বা সংঘর্ষ এড়ানো যায়।
[৫] স্বামী বিবেকানন্দ মিস নোবলকে ভারতে আসার আগে ভারতবর্ষের কোন কোন সমস্যার কথা বলেছেন?

উত্তর:- স্বামী বিবেকানন্দ ১৮৯৭ খ্রিস্টাব্দের ২৯ জুলাই আলমোড়া থেকে মিস মার্গারেট নো (ভবিষ্যতের ভগিনী নিবেদিতা)-কে লেখা চিঠিতে ভারতে আসার আগে এদেশের নানা সমস্যার কথা স্পষ্ট করে জানিয়েছিলেন। তিনি মিস নোবলকে সতর্ক করেন, কারণ—

» তিনি ভারতবর্ষের যেসব সমস্যার কথা বলেছেন, সেগুলি হলো:

[i] সামাজিক কুসংস্কার ও দাসত্ব: ভারতবর্ষ ছিল একটি পরাধীন দেশ। সাধারণ মানুষ, বিশেষ করে নারীসমাজ, ছিল অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন ও মানসিকভাবে পরাধীন। নারীশিক্ষা ও নারীজাগরণ ছিল একপ্রকার অসম্ভব কাজ।

[ii] চরম দারিদ্র্য ও দুর্দশা: ভারতের মানুষের আর্থিক ও সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। এদেশে কাজ করতে গিয়ে মিস নোবলকে অর্ধউলঙ্গ দরিদ্র নরনারীতে পরিবেষ্টিত অবস্থায় নিজেকে দেখতে হবে।

[iii] শ্বেতাঙ্গদের প্রতি ভারতীয়দের বিরূপ মনোভাব: ভারতবাসী তখন শ্বেতাঙ্গদের প্রতি আতঙ্ক ও ঘৃণাবোধে অভ্যস্ত ছিল। ফলে একজন ইংরেজ মহিলা হিসেবে মিস নোবলকে সহজভাবে গ্রহণ করা হতো না।

[iv] ইংরেজদের দৃষ্টিভঙ্গি: অন্যদিকে, ইংরেজ শাসকগোষ্ঠী মিস নোবলকে খামখেয়ালি মনে করবে এবং তাঁর প্রতিটি পদক্ষেপকে সন্দেহের চোখে দেখবে, কারণ তিনি উপনিবেশের শাসক শ্রেণির প্রতিনিধি হওয়া সত্ত্বেও পরাধীন জাতির পাশে দাঁড়াতে চাইছেন।

[v] জলবায়ু ও পরিবেশগত বৈষম্য: ভারতবর্ষের গ্রীষ্মপ্রধান জলবায়ু একজন ইউরোপীয় নারীর পক্ষে কষ্টকর। শহরের বাইরে ইউরোপীয় স্বাচ্ছন্দ্য তো দূর, ন্যূনতম সুযোগ-সুবিধাও পাওয়া কঠিন হবে।

» উপসংহার: এই সমস্ত প্রতিবন্ধকতার কথা জেনেও যদি মিস নোবল সাহস করে ভারতে কাজ করতে আসেন, তবে স্বামী বিবেকানন্দ তাঁকে "শতবার স্বাগত" জানিয়েছেন। তাঁর মতে, এইসব দুঃখ-কষ্টের মাঝেও একজন “প্রকৃত সিংহী” নারীই পারে ভারতীয় সমাজে আলোর দিশা আনতে।
লেখক পরিচিতি ও গল্পের সারসংক্ষেপ

✍️ পরিচিতি: স্বামী বিবেকানন্দ

স্বামী বিবেকানন্দ ছিলেন উনিশ শতকের হিন্দু নবজাগরণের অন্যতম পুরোধা এবং ব্রিটিশ শাসিত ভারতে জাতীয়তাবাদের এক গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। তিনি পাশ্চাত্য জগতে ভারতের বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেন।

🔶 জন্ম ও শৈশব:

  • ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতার সিমলা পল্লির দত্ত পরিবারে তাঁর জন্ম। তাঁর আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। পিতা ছিলেন বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী। মেট্রোপলিটন স্কুল থেকে পাশ করে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরে জেনারেল অ্যাসেমব্লিজ ইনস্টিটিউশনে স্থানান্তরিত হন এবং সেখান থেকে স্নাতক হন। তিনি আইন পড়া শুরু করলেও পিতার মৃত্যুতে আর্থিক অনটনের কারণে তা বন্ধ হয়ে যায়।

🔶 আধ্যাত্মিকতা ও কর্মজীবন

  • ছাত্রাবস্থায় শ্রীরামকৃষ্ণ পরমহংসের সংস্পর্শে এসে তাঁর শিষ্য হন। গুরুপ্রয়াণের পর বরানগরে শ্রীরামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। ১৮৯০ সালে পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে সমগ্র ভারত ভ্রমণ করেন। ১৮৯৩ সালে শিকাগো ধর্ম মহাসভায় হিন্দুধর্ম নিয়ে তাঁর অসাধারণ বক্তৃতা তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এরপর তিনি ইউরোপ ও আমেরিকায় ঘুরে ঘুরে ভারতীয় দর্শনের প্রচার করেন।

🔶 ভগিনী নিবেদিতা ও রামকৃষ্ণ মিশন

  • ইংল্যান্ডে বক্তৃতা দিতে গিয়ে মিস মার্গারেট নোবলের সঙ্গে পরিচয় হয়, যিনি পরে ভগিনী নিবেদিতা নামে পরিচিত হন। স্বামীজির আহ্বানে সাড়া দিয়ে তিনি ভারতে এসে নারী শিক্ষার কাজে নিজেকে নিয়োজিত করেন। ১৮৯৭ সালে স্বামীজি দেশে ফিরে এসে রামকৃষ্ণ মিশন এবং ১৮৯৯ সালে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন।

🔶 সমাজভাবনা ও সাহিত্যকর্ম

  • তিনি সমাজসেবা ও যুবসমাজের upliftment-এ গভীর বিশ্বাসী ছিলেন। তাঁর বাণী “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”—আজও মানুষের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। তিনি বাংলায় চলিত ভাষার প্রচলনেও বিশেষ অবদান রাখেন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে ভাববার কথা, পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, Karmayoga, Rajayoga, Jnanayoga, Bhaktiyoga প্রভৃতি।

🔶 জীবনাবসান ও উত্তরাধিকার

  • মাত্র ৩৯ বছর বয়সে, ১৯০২ সালের ৪ জুলাই, তিনি পরলোকগমন করেন। তাঁর জন্মদিন, ১২ জানুয়ারি, আজও ভারতে জাতীয় যুব দিবস হিসেবে উদযাপিত হয়।

✍️ উৎস

পাঠ্য ‘চিঠি’ প্রবন্ধটি সংগৃহীত হয়েছে স্বামী বিবেকানন্দের ‘বাণী ও রচনা’ গ্রন্থের সপ্তম খণ্ড থেকে, যার তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় আগস্ট ১৯৪৭ সালে। এটি উক্ত গ্রন্থের ৩৬০তম চিঠি হিসেবে অন্তর্ভুক্ত। চিঠিটি প্রথম প্রকাশ পায় উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত ‘পত্রাবলী : স্বামী বিবেকানন্দ’ গ্রন্থে, যেখানে এটি ৫৮৫ নম্বর পৃষ্ঠায় মুদ্রিত আছে।

চিঠিটি মূলত ইংরেজি ভাষায় লেখা, এবং স্বামী বিবেকানন্দের ইংরেজি ভাষায় রচিত এই চিঠিগুলির আবিষ্কারক ছিলেন মেরি লুই বার্ক। এই মূল ইংরেজি চিঠিটি সংরক্ষিত আছে The Complete Works of Swami Vivekananda গ্রন্থের অষ্টম খণ্ডে।

✍️ চিঠি (স্বামী বিবেকানন্দ) — সারসংক্ষেপ

স্বামী বিবেকানন্দ রচিত ‘চিঠি’ প্রবন্ধটি ১৮৯৭ খ্রিস্টাব্দের ২৯ জুলাই ভারতের আলমোড়া থেকে লেখা একটি গুরুত্বপূর্ণ পত্র। এটি স্বামীজির ইংরেজি ভাষায় লেখা ৩৬০তম চিঠি, যা পরে বাংলা অনুবাদে “চিঠি” নামে পাঠ্যভুক্ত হয়। চিঠিটি তিনি লেখেন মিস মার্গারেট নোব্‌লকে (ভবিষ্যতের ভগিনী নিবেদিতা) উদ্দেশ্য করে।

এই চিঠিতে স্বামীজি মিস নোব্‌লকে ভারতে গঠনমূলক কাজ করতে আন্তরিকভাবে স্বাগত জানান। পাশাপাশি, ভারতীয় সমাজের জটিল বাস্তবতা—প্রাকৃতিক প্রতিকূলতা, সামাজিক কুসংস্কার, জাতিভেদ, দাসত্ব, এবং শ্বেতাঙ্গ-অশন্বেতাঙ্গ সম্পর্কের সংকট—সম্পর্কে স্পষ্ট করে তাঁকে আগাম সতর্কও করেন।

স্বামীজি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, মিস নোব্‌লের শিক্ষা, সততা, ঐকান্তিকতা, সহানুভূতি, এবং তাঁর ধমনিতে প্রবাহিত কেল্টিক জাতির তেজস্বী রক্ত তাঁকে একজন প্রকৃত “সিংহী” রূপে গড়ে তুলেছে—যার নেতৃত্বে ভারতীয় নারীসমাজের মুক্তি সম্ভব। কিন্তু একইসাথে, তিনি এও উপলব্ধি করেন, এত বাধা-বিপত্তির মাঝে কাজ করতে গেলে কখনও হতাশা আসতেই পারে। তাই তিনি মিস নোব্‌লকে বলেন, সে পরিস্থিতিতে তিনি স্বামীজিকে সবসময় পাশে পাবেন।

চিঠিতে তিনি সতর্ক করে বলেন, মিস মুলারের মতো ব্যক্তিত্বের ওপর নির্ভর না করে যেন মিস নোব্‌ নিজেই আত্মনির্ভর হন। মিস মুলারের মধ্যে নেত্রীসুলভ অথচ কর্তৃত্বপরায়ণ মানসিকতা ও অহংবোধ রয়েছে—যা একজন স্বাধীনচেতা কর্মী নারীর পথের অন্তরায় হতে পারে।

এই চিঠিতে স্বামীজি মিসেস ও মি. সেভিয়ারের নামও উল্লেখ করেন—যাঁরা ভারতীয়দের প্রতি সম্মান রেখে কাজ করতে এসেছেন। যদিও তাঁরা তখনও কোনো নির্দিষ্ট পরিকল্পনা স্থির করতে পারেননি, তবু মিস নোব্‌ল তাঁদের সহকর্মী হিসেবে পেতে পারেন বলে স্বামীজি জানান।

এছাড়াও, তিনি মিসেস বুল ও মিস ম্যাকলাউডের আগমনের সংবাদ দেন এবং পরামর্শ দেন যে মিস নোব্‌ল তাঁদের সঙ্গেই ভারত ভ্রমণে আসলে দীর্ঘ যাত্রার ক্লান্তি অনেকটা কমবে।

চিঠির শেষে স্বামীজি উল্লেখ করেন, মিস্টার স্টার্ডির লেখা চিঠিটি তিনি পেয়েছেন, কিন্তু সেটি শুষ্ক ও হতাশাজনক। এরপর তিনি মিস নোব্‌কে জানিয়ে দেন তাঁর প্রতি অনন্ত ভালোবাসা ও পূর্ণ সমর্থনের কথা।
Q. 1
মিসেস বুলের আনুমানিক বয়স কত ছিল?
A
ত্রিশ বছর
B
ষাট বছর
C
পঞ্চাশ বছর
D
চল্লিশ বছর
Click an option to check your answer
Q. 2
“এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে,” — স্বামীজি কী বিশ্বাস করেছিলেন?
A
ভারতের কাজে মিস নো-র ভবিষ্যৎ আছে
B
ভারতে কেউ কাজ করতে চায় না
C
মিস মুলার একজন বড় দানশীল
D
মিস নো-র ভবিষ্যৎ অন্ধকার
Click an option to check your answer
Q. 3
‘Studies From An Eastern Home’ গ্রন্থটির প্রকৃতি কী?
A
গল্পগ্রন্থ
B
কবিতা সংকলন
C
নাট্যসংকলন
D
আত্মজীবনীমূলক গ্রন্থ
Click an option to check your answer
Q. 4
ভারতের জলবায়ু কেমন?
A
গ্রীষ্মপ্রধান
B
তুষারপূর্ণ
C
শীতপ্রধান
D
মরুভূমি-প্রধান
Click an option to check your answer
Q. 5
ভারতের নারীসমাজের জন্য স্বামীজির মতে কাদের প্রয়োজন?
A
সমাজকর্মী
B
সমাজপ্রেমী
C
শিক্ষিকা
D
প্রকৃত সিংহী
Click an option to check your answer
Q. 6
“তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত”— কিসের প্রতীক?
A
রোগ ও দুঃখের
B
সাহস ও স্বাধীনতার
C
সন্দেহ ও সংকোচ
D
দুর্বলতা
Click an option to check your answer
Q. 7
কী কারণে স্টার্ডি হতাশ হয়েছিলেন?
A
লন্ডনের কাজ পণ্ড হওয়ায়
B
স্বামীজির অসন্তুষ্টিতে
C
চিঠির উত্তর না পেয়ে
D
ভারতে কাজের সুযোগ না পেয়ে
Click an option to check your answer
Q. 8
আলমোড়া কোন রাজ্যের অন্তর্গত শৈলশহর?
A
সিকিম
B
পশ্চিমবঙ্গ
C
উত্তরাখণ্ড
D
হিমাচল প্রদেশ
Click an option to check your answer
Q. 9
“এটা অবশ্য তাঁর সহৃদয়তা” — এখানে 'তাঁর' বলতে বোঝানো হয়েছে কাকে?
A
মিসেস বুল
B
মিস মুলার
C
মিসেস সেভিয়ার
D
মিস নোবল
Click an option to check your answer
Q. 10
মিস নোব্‌ল্ কোন জাতির অধিবাসী ছিলেন?
A
স্কটিশ
B
ফরাসি
C
ইংরেজ
D
আইরিশ
Click an option to check your answer
Q. 11
“তুমি এলে তোমার সহকর্মিরূপে তাদের পেতে পারো” — 'তাদের' মানে কে?
A
সেভিয়ার দম্পতি
B
মিস ম্যাকলাউড ও মুলার
C
স্টার্ডি ও বুল
D
মিস নো ও মিসেস বুল
Click an option to check your answer
Q. 12
‘মায়াৰ্তী অদ্বৈত আশ্রম’ কে প্রতিষ্ঠা করেন?
A
বিবেকানন্দ
B
মিস নোবল
C
মিসেস বুল ও ম্যাকলাউড
D
সেভিয়ার দম্পতি
Click an option to check your answer
Q. 13
মিস মার্গারেট ইনোব্‌ এর সম্পূর্ণ নাম কী?
A
মিস মার্গারেট ইনোব্‌
B
মিস হেনরিয়েটা ইনোব্‌
C
মিস মার্গারেট নোব্‌ল
D
ভগিনী নিবেদিতা
Click an option to check your answer
Q. 14
স্বামী বিবেকানন্দ মিস মুলারের কাছ থেকে কিসের কথা জানতে পারেন?
A
ইংল্যান্ডের রাজনীতি
B
মিস নো-এর কর্মপ্রণালী
C
রামকৃষ্ণ মিশনের পরিকল্পনা
D
মিসেস সেভিয়ারের উদ্দেশ্য
Click an option to check your answer
Q. 15
‘চিঠি’ পত্রটি কাকে উদ্দেশ করে লেখা হয়েছিল?
A
মিস ম্যাকলাউড
B
মিসেস বুল
C
মিস নোবল্
D
মিসেস সেভিয়ার
Click an option to check your answer
Q. 16
‘চিঠি’ পত্রটি কোথা থেকে রচিত হয়েছিল?
A
আলমোড়া
B
দার্জিলিং
C
কলকাতা
D
মুসৌরি
Click an option to check your answer
Q. 17
“তাঁর সঙ্গে বনিয়ে চলা অসম্ভব।” — এখানে 'তাঁর' বলতে বোঝানো হয়েছে কাকে?
A
মিস মুলার
B
মিসেস সেভিয়ার
C
মিস ম্যাকলাউড
D
মিসেস বুল
Click an option to check your answer
Q. 18
“অন্য কারও পক্ষপুটে আশ্রয় নিলে চলবে না।” — ‘পক্ষপুট’ শব্দের অর্থ কী?
A
কথা
B
নেতা
C
বন্ধন
D
পাখির ডানার ভেতর
Click an option to check your answer
Q. 19
স্বামী বিবেকানন্দ মিসেস বুলকে কী নামে সম্বোধন করতেন?
A
সিংহী
B
সহকর্মী
C
বুদ্ধিমতী
D
ধীরামাতা
Click an option to check your answer
Q. 20
“ইউরোপীয় সুখ-স্বাচ্ছন্দ্য কিছুমাত্র পাবার উপায় নেই।” — কোথায়?
A
ভারতবর্ষে
B
ইংল্যান্ডে
C
আমেরিকায়
D
আফ্রিকায়
Click an option to check your answer
Q. 21
“কল্যাণীয়া মিস” — এই সম্ভাষণটি কাকে উদ্দেশ করে বলা হয়েছে?
A
মিস ম্যাকলাউড
B
মিস মার্গারেট নোব্‌ল
C
মিস মুলার
D
মিসেস বুল
Click an option to check your answer
Q. 22
মিস মুলারের পুরো নাম কী ছিল?
A
হেনরিয়েটা মুলার
B
মেরি মুলার
C
লুসি মুলার
D
মার্গারেট মুলার
Click an option to check your answer
Q. 23
ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কী ছিল?
A
মার্গারেট নোব্‌ল্
B
মার্থা ম্যাকলাউড
C
মার্গারেট বুল
D
ম্যারি মুলার
Click an option to check your answer
Q. 24
“তা তুমি ধারণা করতে পার না”— এখানে ‘তা’ বলতে কী বোঝানো হয়েছে?
A
ভারতের সংস্কৃতি
B
ধর্মীয় ভাবনা
C
ভারতের দুঃখ-কুসংস্কার-দাসত্ব
D
ভারতের স্বাধীনতা
Click an option to check your answer
Q. 25
“ভগিনী নিবেদিতা” নামটি কে দিয়েছিলেন?
A
মহাত্মা গান্ধী
B
দীনবন্ধু মিত্র
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
স্বামী বিবেকানন্দ
Click an option to check your answer
Q. 26
‘স্টার্ডি’ কে ছিলেন?
A
মঠের সেবক
B
ভারতীয় শিক্ষক
C
স্বামীজির ইংরেজ ভক্ত
D
মিস নো-এর পিতা
Click an option to check your answer
Q. 27
“আমাকে আমরণ তোমার পাশেই পাবে” — কে বলেছেন?
A
স্বামী বিবেকানন্দ
B
মিস নো
C
মিসেস বুল
D
স্টার্ডি
Click an option to check your answer
Q. 28
“নারীকুলের রত্ন” কাকে বলা হয়েছে?
A
মিস নোবল
B
মিসেস সেভিয়ার
C
মিসেস বুল
D
মিস মুলার
Click an option to check your answer
Q. 29
মিস মার্গারেট নোব্‌ল কোথায় মিস ম্যাকলাউডকে দেখেছিলেন?
A
লন্ডন
B
কলকাতা
C
প্যারিস
D
নিউ ইয়র্ক
Click an option to check your answer
Q. 30
“ভারতের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে।” — উক্তিটি কাকে উদ্দেশ্য করে?
A
মিস ম্যাকলাউড
B
মিসেস বুল
C
মিস নো-বল্‌
D
মিসেস সেভিয়ার
Click an option to check your answer
Q. 31
“সদা ভগবৎ-পদাশ্রিত” — এই কথাটি কে বলেছেন?
A
মিস নোব্‌ল
B
স্বামী বিবেকানন্দ
C
মি. স্টার্ডি
D
মিসেস বুল
Click an option to check your answer
Q. 32
‘শ্বেতাঙ্গ’ কাকে বলা হয়?
A
যাদের চুল সাদা
B
যাদের রক্ত নীল
C
যাদের মন শুভ্র
D
যাদের গায়ের রং সাদা
Click an option to check your answer
Q. 33
“দক্ষিণাঞ্চলের আবহাওয়া...” — আবহাওয়াটি কেমন বলা হয়েছে?
A
তুষারপাতযুক্ত
B
বৃষ্টিমুখর
C
সর্বদা আগুনের হলকা
D
শীতল
Click an option to check your answer
Q. 34
সেভিয়ার দম্পতি কাদের বোঝাতে বলা হয়েছে?
A
ক্যাপ্টেন সেভিয়ার ও তাঁর স্ত্রী
B
স্টার্ডি ও ম্যাকলাউড
C
মিস নো ও মিস মুলার
D
বিবেকানন্দ ও সিস্টার নিবেদিতা
Click an option to check your answer
Q. 35
“তারাও এদের খুব ঘৃণা করে।” — এখানে 'তারাও' কারা?
A
শ্বেতাঙ্গরা
B
ভারতীয়রা
C
সন্ন্যাসীরা
D
দরিদ্র শ্রেণির মানুষ
Click an option to check your answer
Q. 36
কারা শরৎকালে ভারত পরিভ্রমণে আসছেন?
A
মিসেস বুল ও মিস ম্যাকলাউড
B
মিস নো ও মুলার
C
স্টার্ডি ও ম্যাকলাউড
D
মিসেস সেভিয়ার ও নো
Click an option to check your answer
Q. 37
“একমাত্র সেভিয়াররাই আমাদের উপর মুরুব্বিয়ানা করতে আসেননি।” — কার কথা?
A
ইংরেজ শাসক
B
ইউরোপীয় মিশনারি
C
ভারতীয় নেতারা
D
সেভিয়ার দম্পতি
Click an option to check your answer
Q. 38
রামকৃষ্ণ সংঘে ‘মাদার’ নামে কে পরিচিত ছিলেন?
A
মিসেস সেভিয়ার
B
মিস নোবল
C
মিসেস বুল
D
মিস ম্যাকলাউড
Click an option to check your answer
Q. 39
স্টার্ডির একটি চিঠি কখন স্বামী বিবেকানন্দ পেয়েছিলেন?
A
গতকাল
B
আগামীকাল
C
আজ
D
পরশু
Click an option to check your answer
Q. 40
প্যারিস ফ্যাশনের পোশাক কে পরেছিলেন?
A
মিস ম্যাকলাউড
B
মিস মার্গারেট নোব্‌ল
C
মিসেস বুল
D
মিস মুলার
Click an option to check your answer
Q. 41
“কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো” — কে এই পরামর্শ দিয়েছেন?
A
মিস মুলার
B
স্বামী বিবেকানন্দ
C
মিস নোবল
D
রবীন্দ্রনাথ ঠাকুর
Click an option to check your answer
Q. 42
ভগিনী নিবেদিতার রচিত কোন গ্রন্থে ভারতীয় সমাজচিত্র উপস্থাপিত হয়েছে?
A
Web of Indian Life
B
Voice of Freedom
C
Letters From India
D
The Master As I Saw Him
Click an option to check your answer
Q. 43
“কিন্তু তাঁদের এখনও কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই।” — এখানে 'তাঁদের' মানে কে?
A
সেভিয়ার দম্পতি
B
মিসেস বুল ও মিস নো
C
মিস মুলার ও মিসেস বুল
D
স্টার্ডি ও ম্যাকলাউড
Click an option to check your answer
Q. 44
কার চিঠি পেয়ে লেখক খুশি হয়েছিলেন?
A
মিস ম্যাকলাউড
B
মিসেস বুল
C
মি. স্টার্ডি
D
মিস নোব্‌ল
Click an option to check your answer
Q. 45
মিস্টার স্টার্ডির চিঠিটি কেমন ছিল?
A
শুষ্ক ও প্রাণহীন
B
আবেগঘন
C
রসিকতাপূর্ণ
D
প্রাণবন্ত
Click an option to check your answer
Q. 46
‘Web of Indian Life’ গ্রন্থটির ভূমিকা কে লিখেছেন?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মিস মুলার
C
ভগিনী নিবেদিতা
D
স্বামী বিবেকানন্দ
Click an option to check your answer
Q. 47
‘চিঠি’ পাঠ্যাংশে ব্যবহৃত প্রবচন কোনটি?
A
যেমন কর্ম তেমন ফল
B
আগুন জ্বলে ভস্ম হয়
C
মরদ কি বাত হাতি কা দাঁত
D
কাল করিলে আজ করো
Click an option to check your answer
Q. 48
“মিস ম্যাকলাউডকে তুমি লন্ডনেই দেখেছ।” — এখানে ‘তুমি’ কাকে বোঝায়?
A
মিসেস বুল
B
মিসেস সেভিয়ার
C
মিস মুলার
D
মিস নোবল
Click an option to check your answer
Q. 49
‘Cradle Tales of Hinduism’ গ্রন্থটির লেখক কে?
A
মিস মুলার
B
মিসেস সেভিয়ার
C
মিসেস বুল
D
ভগিনী নিবেদিতা
Click an option to check your answer
Q. 50
মিস মুলার নিজেকে কী ভাবতেন?
A
আজন্ম শিক্ষক
B
আজন্ম নেত্রী
C
আজন্ম দাসী
D
আজন্ম কুশলী
Click an option to check your answer