ধীবর-বৃত্তান্ত

50+ Practice Questions
29+ Study Notes
25 min read
50 MCQs29 Notes
Share:

Key Topics & Concepts

1.নাটকের মূল বিষয় (Main Theme)

  • কালিদাসের "অভিজ্ঞানশকুন্তলম্" নাটক - ধীবর বৃত্তান্ত অংশ
  • শকুন্তলা ও দুষ্মন্তের প্রেম ও বিচ্ছেদ কাহিনী
  • অঙ্গুরীয় (আংটি) হারিয়ে যাওয়া - ঋষির অভিশাপ
  • ধীবর কর্তৃক মাছের পেটে আংটি আবিষ্কার
  • স্মৃতি ফিরে পাওয়া ও পুনর্মিলনের পথ

2.নাট্যিক বৈশিষ্ট্য (Dramatic Features)

  • সংস্কৃত নাটকের বাংলা অনুবাদ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • কালিদাসের কাব্যিক সংলাপ ও রোমান্টিক ধারা
  • ধীবর চরিত্র - সাধারণ মানুষের ভূমিকা
  • নাটকীয় ঘটনা - আংটির আবিষ্কার ও সংকট সমাধান
  • ভারতীয় শাস্ত্রীয় নাটকের শ্রেষ্ঠ নিদর্শন

3.পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় (Exam Important Topics)

  • কবি কালিদাস - ভারতীয় সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি
  • অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের কাহিনী সংক্ষেপ
  • ধীবর বৃত্তান্ত - আংটি আবিষ্কারের ঘটনা
  • শকুন্তলা-দুষ্মন্তের প্রেম ও দুর্বাসা মুনির অভিশাপ
  • অভিজ্ঞান (স্মৃতিচিহ্ন) হিসেবে আংটির তাৎপর্য

Study Notes

নাটক
ধীবর-বৃত্তান্ত
প্রশ্নের মান - ১

প্রশ্ন ও উত্তর সেট - ১

১. ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশটি কোন কবির রচনা?
উত্তর: এটি প্রখ্যাত সংস্কৃত কবি কালিদাসের রচনা।

২. কোন সময় শকুন্তলার হাত থেকে স্মারক আংটি জলে পড়ে যায়?
উত্তর: শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় আংটি জলে পড়ে যায়।

৩. ধীবরকে কে আটক করে নিয়ে আসে?
উত্তর: রাজশ্যালক ও রক্ষীদ্বয় ধীবরকে আটক করে নিয়ে আসে।

৪. নগররক্ষীরা ধীবরকে কী প্রশ্ন করেছিল?
উত্তর: তারা জিজ্ঞেস করেছিল, রাজনামাঙ্কিত মণিখচিত আংটি সে কোথায় পেল।

৫. ধীবর চুরির অভিযোগ কীভাবে প্রতিক্রিয়া জানায়?
উত্তর: ধীবর বলেছিল, সে চুরি করেনি।

৬. ধীবরের কথা শুনে প্রথম রক্ষী কী বলে?
উত্তর: সে ব্যঙ্গ করে বলে, রাজা ধীবরকে সন্ত্রায়ণ ভেবে আংটি দান করেছে।

৭. ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশটি বাংলা ভাষায় কে অনুবাদ করেন?
উত্তর: সত্যনারায়ণ চক্রবর্তী এই নাট্যাংশটি বাংলা ভাষায় তরজমা করেন।

৮. শকুন্তলার পিতৃ-মাতার নাম কী?
উত্তর: শকুন্তলার পিতা ঋষি বিশ্বামিত্র এবং মাতা অপ্সরা মেনকা।

৯. ঋষি দুর্বাসা কেমন স্বভাবের ছিলেন?
উত্তর: তিনি ছিলেন কোপন ও সহজে রুষ্ট স্বভাবের।

১০. ঋষি দুর্বাসা শকুন্তলাকে কী অভিশাপ দেন?
উত্তর: তিনি বলেন, যার চিন্তায় সে মগ্ন, সেই ব্যক্তি তাকে ভুলে যাবেন।

প্রশ্ন ও উত্তর সেট - ২

১১. শকুন্তলার শাপমুক্তির জন্য ঋষি দুর্বাসা কী শর্ত দিয়েছিলেন?
উত্তর: তিনি বলেন, শকুন্তলা যদি রাজাকে কোনো নিদর্শন বা স্মারক দেখাতে পারে, তাহলে রাজার সব মনে পড়বে।

১২. রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিদায় নেওয়ার সময় কী স্মারক দিয়েছিলেন?
উত্তর: তিনি শকুন্তলাকে নিজের নামাঙ্কিত রত্নখচিত এক বহুমূল্য আংটি দেন।

১৩. ধীবর নিজের বাসস্থান কোথায় বলে?
উত্তর: সে বলে, তার বাসস্থান শত্রুাবতারে।

১৪. ধীবরের আত্মপরিচয় শুনে দ্বিতীয় রক্ষী তাকে কী বলে সম্বোধন করে?
উত্তর: সে ধীবরকে ‘ব্যাটা বাটপাড়’ বলে সম্বোধন করে।

১৫. রাজশ্যালকের সঙ্গী দ্বিতীয় রক্ষীর নাম কী ছিল?
উত্তর: দ্বিতীয় রক্ষীর নাম ছিল জানুক।

১৬. রাজশ্যালক ধীবরকে কথা বলতে দেওয়ার জন্য কাকে নির্দেশ দেন?
উত্তর: তিনি সূচককে নির্দেশ দেন ধীবরকে বাধা না দিয়ে সব বলতে দিতে।

১৭. ধীবর কোথা থেকে আংটিটি পায়?
উত্তর: সে একটি রুই মাছ কাটার সময় তার পেট থেকে আংটিটি পায়।

১৮. ধীবর আংটি পেয়ে কী করছিল, যার ফলে ধরা পড়ে?
উত্তর: সে আংটি বিক্রি করার জন্য লোককে দেখাচ্ছিল, তখনই ধরা পড়ে।

১৯. ধীবর আংটির কাহিনি বলার পর কী বলেছিল?
উত্তর: সে বলেছিল— “এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন।”

২০. রাজশ্যালকের সঙ্গী দুই রক্ষীর মধ্যে সূচক কে ছিল?
উত্তর: সূচক ছিল প্রথম রক্ষী।

প্রশ্ন ও উত্তর সেট - ৩

২১. ধীবরের গা থেকে কী গন্ধ পেয়ে রাজশ্যালক তাকে গোসাপ খাওয়া জেলে বলে অনুমান করেছিলেন?
উত্তর: রাজশ্যালক ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পেয়ে তাকে গোসাপ খাওয়া জেলে বলে অনুমান করেছিলেন।

২২. ধীবরের আংটি প্রাপ্তির সত্যতা যাচাই করতে রাজশ্যালক কোথায় গিয়েছিলেন?
উত্তর: রাজশ্যালক রাজমহলে গিয়েছিলেন।

২৩. রাজমহলে প্রবেশের সময় সূচককে রাজশ্যালক কী নির্দেশ দেন?
উত্তর: তিনি সূচককে বলেন, সদর দরজার সামনে সাবধানে চোরকে নিয়ে অপেক্ষা করতে।

২৪. ধীবরের প্রতি রাজার অনুগ্রহকে সূচক কীভাবে ব্যাখ্যা করে?
উত্তর: সূচক বলে, “এ যে শূল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো।”

২৫. জানুক ‘হুজুর’ সম্বোধন করে কী মন্তব্য করেছিল আংটি সম্পর্কে?
উত্তর: সে বলেছিল, রাজার পারিতোষিকের পরিমাণ থেকে বোঝা যায় আংটিটি তাঁর কত প্রিয় ছিল।

২৬. রাজমহলে গিয়ে রাজশ্যালক কী উপলব্ধি করেন আংটির গুরুত্ব সম্পর্কে?
উত্তর: তিনি বোঝেন, আংটির মূল্য তার আর্থিক মূল্যের চেয়ে বেশি কারণ এটি রাজাকে প্রিয়মুখ স্মরণ করিয়ে দিয়েছে।

২৭. রাজা দুষ্মন্ত আংটি হাতে পেয়ে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন?
উত্তর: রাজা বিহ্বলভাবে কিছুক্ষণ আংটির দিকে তাকিয়ে ছিলেন।

২৮. রাজাকে আংটি ফিরিয়ে দেওয়ার কাজকে সূচক কী বলে উল্লেখ করেছিল?
উত্তর: সূচক বলেছিল এটি মহারাজের সেবা।

২৯. আংটির রত্নখচিত ও নামাঙ্কিত হওয়ায় রক্ষীরা কী অনুমান করেছিল?
উত্তর: তারা ভেবেছিল, রাজা এর প্রাপ্তিতে খুব খুশি হবেন।

৩০. রাজা দুষ্মন্তের আংটির কী কী বৈশিষ্ট্য ছিল?
উত্তর: আংটি ছিল বহুমূল্য, রত্নখচিত ও রাজার নামাঙ্কিত।

প্রশ্ন ও উত্তর সেট - ৪

৩১. রাজশ্যালকের রাজবাড়ি থেকে ফিরতে দেরি হওয়ার কারণ কী মনে করেছিল দ্বিতীয় রক্ষী?
উত্তর: দ্বিতীয় রক্ষী মনে করেছিল, রাজার কাছে যাওয়া সহজ নয়, তাই অবসর বুঝে যেতে হয় বলেই দেরি হচ্ছে।

৩২. প্রথম রক্ষীর হাত কেন নিশপিশ করছিল?
উত্তর: জেলেকে মারবার আগে যে মালা পরানো হবে তা গাঁথার জন্য তার হাত নিশপিশ করছিল।

৩৩. ধৃত ধীবর রক্ষীদের কী অনুরোধ করেছিল?
উত্তর: ধীবর বলেছিল, সে নির্দোষ, তাই তারা যেন তাকে না মারে।

৩৪. রাজশ্যালক রাজমহল থেকে বের হওয়ার সময় কী নিয়ে ফিরেছিলেন?
উত্তর: তিনি মহারাজের হুকুমনামা নিয়ে ফিরেছিলেন।

৩৫. দ্বিতীয় রক্ষী হুকুমনামা নিয়ে কী অনুমান করেছিল?
উত্তর: সে ভেবেছিল, রাজার হুকুম হতে পারে— হয় জেলেকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, নয়তো কুকুর দিয়ে।

৩৬. রাজমহল থেকে ফিরে রাজশ্যালক ধীবর সম্পর্কে কী নির্দেশ দেন?
উত্তর: তিনি বলেন, ধীবরকে ছেড়ে দিতে, কারণ সে যা বলেছে তা সত্য।

৩৭. ধীবরকে ছেড়ে দেওয়ার সময় দ্বিতীয় রক্ষী কী বলেছিল?
উত্তর: সে বলেছিল, “এই জেলে যমের বাড়ি গিয়ে আবার ফিরে এল।”

৩৮. ধীবর মুক্তির নির্দেশ শুনে রাজশ্যালককে কী বলেছিল?
উত্তর: ধীবর বলেছিল, “প্রভু, আজ আমার সংসার চলবে কীভাবে?”

৩৯. রাজা দুষ্মন্ত ধীবরকে কী পুরস্কার দিয়েছিলেন?
উত্তর: রাজা আংটির সমমূল্যের অর্থ প্রদান করেছিলেন ধীবরকে।

৪০. ধীবর তার জীবিকা সম্পর্কে কী বলেছিল?
উত্তর: সে বলেছিল, জাল, বড়শি ইত্যাদি দিয়ে মাছ ধরে সে সংসার চালায়।

৪১. ধীবরের জীবিকা শুনে রাজশ্যালক কী বলেছিলেন?
উত্তর: তিনি হেসে, ব্যঙ্গ করে বলেছিলেন— “তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি।”

৪২. রাজশ্যালকের ব্যঙ্গোক্তির উত্তরে ধীবর কী বলেছিল?
উত্তর: ধীবর বলেছিল, মানুষ যে বৃত্তি নিয়ে জন্মায়, তা নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়।
Question List

প্রশ্নের মান - ৩

[১] শকুন্তলা কোন ঋষির আশ্রমে প্রতিপালিত হয়েছিলেন? তাঁর নাম ‘শকুন্তলা’ রাখার পেছনে কী কারণ ছিল?
[২] ঋষি দুর্বাসা শকুন্তলার কোন আচরণে নিজেকে অপমানিত মনে করেছিলেন? এরপর কী ঘটেছিল?
[৩] "শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়।" — শকুন্তলা কে ছিলেন? রাজসভায় তাঁর অপমানের কারণ কী ছিল?
[৪] রাজা দুষ্মন্ত যে বহুমূল্য আংটিটি শকুন্তলাকে দিয়েছিলেন, তা তিনি কীভাবে হারিয়ে ফেলেছিলেন?
[৫] শকুন্তলার হাতে থাকা রাজার আংটি কীভাবে এক ধীবরের হাতে পৌঁছায়?
[৬] “তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি।” — কে এই মন্তব্যটি করেছে এবং কোন প্রসঙ্গে বলেছেন?
[৭] “ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর ...” — কোন ঘটনার ফলে ধীবর আংটিটি পেয়েছিল?
[৮] ‘শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়।’ — রাজসভায় শকুন্তলার এমন অপমানের কারণ কী ছিল, তা লেখো।
[৯] ‘মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন।’ — এই উক্তির বক্তা কে? মহারাজ দুষ্মন্তের নাম উল্লেখ করে তাঁর খুশি হওয়ার কারণ ব্যাখ্যা করো।
[১০] “এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে।” — কে এই কথা বলেছেন এবং কেন এমন বলেছেন?
[১১] “এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন।” — উক্তিটি কে বলেছেন এবং এর তাৎপর্য ব্যাখ্যা করো।
[১২] “সূচক, এই জেলেকে ছেড়ে দাও।” — কে এই কথাটি বলেছেন? কেন জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে?

প্রশ্নের মান - ৫

[১] “তখন তপোবনে এলেন ঋষি দুর্বাসা।” — ‘দুর্বাসা’ কে ছিলেন? তিনি কখন তপোবনে আসেন? তাঁর আগমনের পর তপোবনে কী ঘটনা ঘটেছিল?
[২] “শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়।” — কোন রাজসভায় শকুন্তলা অপমানিতা হন? কী কারণে তিনি সেই রাজসভায় অপমানের শিকার হন?
[৩] ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশের ভিত্তিতে ধীবর চরিত্রটির বিশ্লেষণ করো।
[৪] “সখীরা মনে করলেন সেই আংটিই হবে ভবিষ্যতের স্মারকচিহ্ন।” — এখানে কোন আংটির উল্লেখ করা হয়েছে? সেই আংটি কীভাবে ‘স্মারকচিহ্ন’ হিসেবে বিবেচিত হতে পারে? আংটিটি কীভাবে হারিয়ে গিয়েছিল?
[৫] “তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি।” — এই উদ্ধৃতাংশের বক্তা কে? তিনি কাকে উদ্দেশ করে এই কথা বলেছেন? নাট্যাংশের প্রেক্ষিতে উক্তিটির মধ্যে যে শ্লেষ রয়েছে, তা ব্যাখ্যা করো।
[৬] “ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর...” — সে কার আংটি পেয়েছিল? আংটি হারিয়ে যাওয়ার পেছনে যে ঘটনাটি রয়েছে, তা লেখো।
[৭] “এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে।” — কারা পরস্পরের বন্ধু হয়েছে? কীভাবে তারা একে অপরের বন্ধু হয়ে উঠেছে?
প্রশ্নের মান - ৩
[১] শকুন্তলা কোন ঋষির আশ্রমে প্রতিপালিত হয়েছিলেন? তাঁর নাম ‘শকুন্তলা’ রাখার পেছনে কী কারণ ছিল?

উত্তর:- শকুন্তলা মহামুনি কণ্বের আশ্রমে প্রতিপালিত হয়েছিলেন।

তাঁর নাম ‘শকুন্তলা’ রাখার কারণ: তিনি ছিলেন ঋষি বিশ্বামিত্র ও স্বর্গের অপ্সরা মেনকার কন্যা। জন্মের পর মেনকা শিশুকন্যা শকুন্তলাকে মালিনী নদীর তীরে ফেলে রেখে স্বর্গে ফিরে যান। তখন পিতা-মাতা পরিত্যক্ত শকুন্তলা নদীতীরে পড়ে থাকেন। একটি শকুন্ত (ভাসপাখি) তার ডানার ছায়ায় শিশুটিকে রৌদ্রতাপ থেকে রক্ষা করে। এক সময় মহর্ষি কণ্ব নদীতীরে সেই শিশুকন্যাকে দেখতে পান এবং তাঁর আশ্রমে এনে নিজে তাকে প্রতিপালনের দায়িত্ব নেন। যেহেতু শকুন্ত পাখি শিশুটিকে রক্ষা করেছিল, সেই জন্যই তাঁর নাম রাখা হয় ‘শকুন্তলা’।
[২] ঋষি দুর্বাসা শকুন্তলার কোন আচরণে নিজেকে অপমানিত মনে করেছিলেন? এরপর কী ঘটেছিল?

উত্তর:- কালিদাস রচিত ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশ অনুযায়ী, মহর্ষি কণ্বের তপোবনে অতিথি সেবার দায়িত্ব ছিল আশ্রমকন্যা শকুন্তলার ওপর। একদিন মহামুনি দুর্বাসা আশ্রমে আগমন করলে, শকুন্তলা তখন স্বামী দুষ্মন্তের চিন্তায় গভীরভাবে নিমগ্ন ছিলেন। ফলে তিনি ঋষি দুর্বাসার আগমন লক্ষ করেননি এবং যথাযথ অভ্যর্থনা জানাতে পারেননি। এই উপেক্ষাকে অপমান হিসেবে গ্রহণ করে রুষ্ট ঋষি দুর্বাসা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে শকুন্তলাকে অভিশাপ দেন—“যার চিন্তায় তুমি এত মগ্ন, স্মরণ করালেও সেই ব্যক্তি তোমাকে চিনতে পারবে না।”

» পরবর্তী ঘটনা: পরবর্তীতে শকুন্তলার প্রিয় সখী প্রিয়ংবদা কাতরভাবে ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করলে, দুর্বাসা কিছুটা শান্ত হন এবং বলেন—যদি শকুন্তলা কোনো নিদর্শন (স্মারকচিহ্ন) দেখাতে পারেন, তাহলে সেই অভিশাপের প্রভাব দূর হবে। এইভাবে শাপের পাশাপাশি তার খণ্ডনের পথও তিনি নির্দেশ করে দেন।
[৩] "শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়।" — শকুন্তলা কে ছিলেন? রাজসভায় তাঁর অপমানের কারণ কী ছিল?

উত্তর:- শকুন্তলা ছিলেন মহর্ষি কণ্বের পালিতা কন্যা এবং ঋষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার জন্মসন্তান। তিনি ছোটবেলায় পিতা-মাতা পরিত্যক্ত হয়ে মালিনী নদীর তীরে পড়ে ছিলেন। সেখান থেকে মহামুনি কণ্ব তাঁকে উদ্ধার করে নিজের আশ্রমে নিয়ে গিয়ে প্রতিপালন করেন।

» রাজসভায় তাঁর অপমানের কারণ: রাজা দুষ্মন্ত তপোবনে এসে শকুন্তলাকে বিবাহ করেন এবং বিদায় নেওয়ার সময় স্মৃতিস্বরূপ একটি আংটি তাঁর হাতে পরিয়ে দেন। এই আংটিকেই শকুন্তলার সখীরা ভবিষ্যতের স্মারকচিহ্ন হিসেবে মনে করেন, যাতে দুর্বাসার অভিশাপের প্রভাবে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে গেলেও, আংটি দেখে তাঁর স্মৃতি ফিরে আসে।

কিন্তু দুর্ভাগ্যবশত পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায় ও হারিয়ে যায়। পরবর্তীতে তিনি যখন রাজসভায় উপস্থিত হন, তখন কোনো স্মারকচিহ্ন না থাকায় রাজা তাঁকে চিনতে পারেন না। ফলে প্রমাণের অভাবে শকুন্তলাকে রাজসভায় অপমানিত হতে হয়।
[৪] রাজা দুষ্মন্ত যে বহুমূল্য আংটিটি শকুন্তলাকে দিয়েছিলেন, তা তিনি কীভাবে হারিয়ে ফেলেছিলেন?

উত্তর:- কণ্বমুনির আশ্রমে গান্ধর্ব মতে বিবাহের সময় রাজা দুষ্মন্ত শকুন্তলাকে একটি বহুমূল্য রত্নখচিত আংটি উপহার দেন, যাতে তাঁর নিজের নাম খোদাই করা ছিল। এই আংটিটিই ছিল একমাত্র স্মারকচিহ্ন, যার মাধ্যমে রাজা ভবিষ্যতে শকুন্তলাকে চিনতে পারতেন— বিশেষ করে দুর্বাসার অভিশাপের প্রেক্ষাপটে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পতিগৃহে যাওয়ার পথে শকুন্তলা শচীতীর্থে স্নান করতে নামেন। স্নানের পর জল থেকে অঞ্জলি দিতে গিয়ে অসাবধানতাবশত আংটিটি তাঁর হাত থেকে খুলে পড়ে যায় এবং একটি রুই মাছ তা গিলে ফেলে। ফলে রাজাকে নিজের পরিচয় প্রমাণের জন্য শকুন্তলা যে স্মারকটি পেয়েছিলেন, সেটিই হারিয়ে যায়। এইভাবেই তিনি রাজা দুষ্মন্তের দেওয়া আংটিটি হারিয়ে ফেলেন।
[৫] শকুন্তলার হাতে থাকা রাজার আংটি কীভাবে এক ধীবরের হাতে পৌঁছায়?

উত্তর:- ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশে নামাঙ্কিত একটি বহুমূল্য রত্নখচিত আংটি দুষ্মন্ত শকুন্তলাকে স্মারক হিসেবে দিয়ে যান।

পরবর্তীতে মহর্ষি কণ্বের উদ্যোগে শকুন্তলাকে পতিগৃহে পাঠানো হয়। পথে শচীতীর্থে স্নান করার পর শকুন্তলা যখন অঞ্জলি দিতে যান, তখন অসাবধানতাবশত সেই আংটি তাঁর হাত থেকে খুলে জলে পড়ে যায়। সেসময় একটি রুই মাছ সেই আংটিটি গিলে ফেলে। পরে ঘটনাক্রমে ওই মাছ ধরা পড়ে এক ধীবরের হাতে। ধীবর যখন মাছটি কাটতে শুরু করে, তখন সে মাছের পেট থেকে রাজা দুষ্মন্তের নামাঙ্কিত সেই আংটিটি পেয়ে যায়। এইভাবে শকুন্তলার হাতে থাকা রাজার আংটি এক ধীবরের হাতে পৌঁছে যায়।
[৬] “তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি।” — কে এই মন্তব্যটি করেছে এবং কোন প্রসঙ্গে বলেছেন?

উত্তর:- এই মন্তব্যটি করেছেন রাজা দুষ্মন্তের শ্যালক।

» প্রসঙ্গ: ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশে ধীবরের হাতে রাজা দুষ্মন্তের নামাঙ্কিত মণিখচিত আংটি পাওয়া গেলে, দুই রাজরক্ষী তাকে চোর সন্দেহে ধরে আনে। ধীবর নিজের নির্দোষিতা প্রমাণ করতে চাইলেও রক্ষীরা তাকে বারবার কটাক্ষ করে। ধীবর তখন জানায়, সে একজন জেলে এবং জাল, বড়শি প্রভৃতির সাহায্যে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তার এই কথার উত্তরে রাজা দুষ্মন্তের শ্যালক ব্যঙ্গভরে মন্তব্য করেন—“তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি।” এখানে তিনি ধীবরের পেশাকে তাচ্ছিল্য করে শ্লেষের সঙ্গে কথাটি বলেন।
[৭] “ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর ...” — কোন ঘটনার ফলে ধীবর আংটিটি পেয়েছিল?

উত্তর:- ধীবর একটি বিশেষ ঘটনার ফলে রাজা দুষ্মন্তের নামাঙ্কিত রত্নখচিত আংটিটি পেয়েছিল।

» ঘটনার বিবরণ: শকুন্তলা যখন পতিগৃহে যাওয়ার পথে শচীতীর্থে স্নান করতে নামেন, তখন অঞ্জলি দেওয়ার সময় তাঁর হাত থেকে রাজা দুষ্মন্তের দেওয়া আংটি জলে পড়ে যায় এবং হারিয়ে যায়। পরে একটি রুই মাছ সেই আংটিটি গিলে ফেলে।

পরবর্তীতে ঘটনাক্রমে সেই রুই মাছ ধরা পড়ে এক ধীবরের হাতে। ধীবর যখন মাছটি কাটছিল, তখন মাছের পেটের মধ্যে থাকা মণিমুক্তাখচিত আংটিটি সে দেখতে পায়। পরে সে সেই আংটি বিক্রি করার জন্য লোকজনকে দেখাতে শুরু করে, তখনই রক্ষীরা সেটি দেখে সন্দেহ করে এবং ধীবরকে চোর ভেবে ধরে নিয়ে আসে। এইভাবেই ঘটনাক্রমে আংটিটি ধীবরের হাতে পৌঁছায়।
[৮] ‘শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়।’ — রাজসভায় শকুন্তলার এমন অপমানের কারণ কী ছিল, তা লেখো।
উত্তর:-
» রাজসভায় তাঁর অপমানের কারণ: রাজা দুষ্মন্ত তপোবনে এসে শকুন্তলাকে বিবাহ করেন এবং বিদায় নেওয়ার সময় স্মৃতিস্বরূপ একটি আংটি তাঁর হাতে পরিয়ে দেন। এই আংটিকেই শকুন্তলার সখীরা ভবিষ্যতের স্মারকচিহ্ন হিসেবে মনে করেন, যাতে দুর্বাসার অভিশাপের প্রভাবে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে গেলেও, আংটি দেখে তাঁর স্মৃতি ফিরে আসে।

কিন্তু দুর্ভাগ্যবশত পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায় ও হারিয়ে যায়। পরবর্তীতে তিনি যখন রাজসভায় উপস্থিত হন, তখন কোনো স্মারকচিহ্ন না থাকায় রাজা তাঁকে চিনতে পারেন না। ফলে প্রমাণের অভাবে শকুন্তলাকে রাজসভায় অপমানিত হতে হয়।
[৯] ‘মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন।’ — এই উক্তির বক্তা কে? মহারাজ দুষ্মন্তের নাম উল্লেখ করে তাঁর খুশি হওয়ার কারণ ব্যাখ্যা করো।

উত্তর:- এই উক্তিটির বক্তা ছিলেন রাজা দুষ্মন্তের দুই রক্ষীর একজন।

» প্রসঙ্গ ও ব্যাখ্যা: রাজা দুষ্মন্ত যখন কণ্বমুনির আশ্রমে শকুন্তলাকে বিবাহ করেন, তখন তিনি একটি রত্নখচিত নামাঙ্কিত আংটি স্মারক হিসেবে শকুন্তলাকে দেন। কিন্তু শকুন্তলা যখন পতিগৃহে যাওয়ার পথে শচীতীর্থে স্নান করছিলেন, তখন অঞ্জলি দেওয়ার সময় সেই আংটি তাঁর হাত থেকে জলে পড়ে যায়। পরবর্তীতে একটি রুই মাছ সেই আংটি গিলে ফেলে।

ঘটনাক্রমে ধীবর সেই মাছ ধরে এবং মাছের পেট চিরে রাজার নামাঙ্কিত আংটিটি খুঁজে পায়। পরে যখন সে আংটিটি বিক্রি করতে যায়, তখন রাজরক্ষীরা সেটি দেখে সন্দেহ করে এবং ধীবরকে চোর সন্দেহে আটক করে রাজশ্যালকের কাছে নিয়ে আসে। রাজশ্যালক তখন আংটিটি রাজা দুষ্মন্তের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্থান করলে, এক রক্ষী ব্যঙ্গের সুরে বলে ওঠে— “মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন।”
[১০] “এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে।” — কে এই কথা বলেছেন এবং কেন এমন বলেছেন?

উত্তর:- উক্তিটি বলেছেন রাজা দুষ্মন্তের শ্যালক।

» প্রসঙ্গ ও ব্যাখ্যা: ধীবরের কাছ থেকে রাজা দুষ্মন্তের নামাঙ্কিত রত্নখচিত আংটি পেয়ে দুই রাজরক্ষী তাকে চোর মনে করে রাজশ্যালকের কাছে নিয়ে আসে। ধীবর জানায়, সে একজন জেলে এবং একটি রুই মাছ কাটতে গিয়ে মাছের পেট থেকে আংটিটি পেয়েছে। প্রথমে কেউ তার কথা বিশ্বাস না করলেও, পরে রাজশ্যালক সেই আংটি রাজাকে দেখান এবং রাজা তা দেখে বিহ্বল হয়ে পড়েন— কারণ সেটি ছিল তাঁর প্রিয় স্মারক, যা তিনি শকুন্তলাকে দিয়েছিলেন। সততা ও সত্যতার স্বীকৃতিস্বরূপ রাজা দুষ্মন্ত ধীবরকে পারিতোষিক দেন। ধীবর কৃতজ্ঞতা প্রকাশ করে সেই পুরস্কারের অর্ধেক অংশ রাজরক্ষীদের ‘ফুলের দাম’ হিসেবে দিতে চান।

ধীবরের এই মানবিকতা, সততা ও উদার মনোভাব দেখে রাজশ্যালক মুগ্ধ হন। সেই মুগ্ধতাজনিত প্রশংসা ও সম্মান থেকেই তিনি ধীবরকে উদ্দেশ করে বলেন— “এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে।
[১১] “এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন।” — উক্তিটি কে বলেছেন এবং এর তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর:- উক্তিটি করেছেন ধীবর।

» প্রসঙ্গ ও তাৎপর্য: ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশে শত্রুবতারে বসবাসকারী এক ধীবর একটি রুই মাছ ধরেন। মাছটি কাটতে গিয়ে সে রাজা দুষ্মন্তের নামাঙ্কিত মণিখচিত একটি আংটি পায়। সে আংটিটি বিক্রি করার উদ্দেশ্যে লোকজনকে দেখাতে গেলে রাজরক্ষীরা তাকে চোর সন্দেহে ধরে আনে।

ধীবর তখন নিজের পরিচয় এবং আংটি পাওয়ার প্রকৃত ঘটনা পরিষ্কারভাবে বোঝাতে চেষ্টা করে। কিন্তু প্রথম থেকেই রাজরক্ষীরা তার কথা বিশ্বাস না করে তাকে কটাক্ষ ও বিদ্রুপ করে। এমনকি রাজা দুষ্মন্তের শ্যালকও ধীবরের পেশা নিয়ে ব্যঙ্গ করেন। এই পরিস্থিতিতে ধীবর যখন দেখে যে, তার কথা কেউ বিশ্বাস করছে না, তখন সে হতাশ ও নিরুপায় হয়ে বলে ওঠে — “এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন।”
[১২] “সূচক, এই জেলেকে ছেড়ে দাও।” — কে এই কথাটি বলেছেন? কেন জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে?

উত্তর:- এই কথাটি বলেছেন রাজা দুষ্মন্তের শ্যালক।

» প্রসঙ্গ ও ব্যাখ্যা: ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশ অনুযায়ী, এক ধীবর মাছ ধরতে গিয়ে একটি রুই মাছের পেটে রাজা দুষ্মন্তের নামাঙ্কিত রত্নখচিত আংটি পায়। সে আংটিটি বিক্রি করতে গেলে রাজরক্ষীরা তাকে চোর মনে করে ধরে আনে এবং রাজা দুষ্মন্তের শ্যালকের সামনে উপস্থিত করে। ধীবর বারবার তার নির্দোষতার কথা বললেও কেউ তা বিশ্বাস করে না। পরে রাজশ্যালক সেই আংটি নিয়ে রাজা দুষ্মন্তের কাছে যান এবং আংটি দেখে রাজা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ধীবর আংটি সম্পর্কে যে ঘটনা বলেছে, তা একেবারে সত্যি। এরপর রাজা ধীবরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। রাজশ্যালক রাজাদ্বারা প্রদত্ত সেই আদেশ অনুযায়ী সূচককে নির্দেশ দেন — “সূচক, এই জেলেকে ছেড়ে দাও।”
প্রশ্নের মান - ৫
[১] “তখন তপোবনে এলেন ঋষি দুর্বাসা।” — ‘দুর্বাসা’ কে ছিলেন? তিনি কখন তপোবনে আসেন? তাঁর আগমনের পর তপোবনে কী ঘটনা ঘটেছিল?

উত্তর:- এখানে 'দুর্বাসা' হলেন মহর্ষি অত্রি ও অনুসূয়ার পুত্র, যিনি কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মজ্ঞান অর্জন করেছিলেন। তিনি মহাজ্ঞানী হলেও অত্যন্ত রাগী, অহংকারী ও সহজেই অপমানিত বোধ করতেন। সামান্য ত্রুটিতেও তিনি সহজে অভিশাপ দিতেন।

» দুর্বাসার তপোবনে আগমন: শকুন্তলা যখন মহর্ষি কণ্বের আশ্রমে অবস্থান করছিলেন, সেই সময় তিনি স্বামী রাজা দুষ্মন্তের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন ছিলেন। এই মনোভাবাপন্ন অবস্থাতেই ঋষি দুর্বাসার তপোবনে আগমন ঘটে।

» দুর্বাসার তপোবনে আগমনের ফলাফল: আত্মমগ্ন শকুন্তলা তখন ঋষি দুর্বাসার উপস্থিতি লক্ষ্য করেননি বা যথাযথ অতিথিসেবা দিতে পারেননি। এতে ঋষি দুর্বাসা নিজেকে অপমানিত মনে করেন এবং ক্রোধে শকুন্তলাকে অভিশাপ দেন— “যাঁর চিন্তায় সে মগ্ন, সেই ব্যক্তি তাকে ভুলে যাবে।” এই অভিশাপে শকুন্তলা চরম সংকটে পড়েন। তাঁর প্রিয় সখী প্রিয়ংবদা ঋষিকে শাপ তুলে নেওয়ার অনুরোধ করলে, ঋষি বলেন— “যদি কোনো নিদর্শন (স্মারকচিহ্ন) দেখাতে পারে, তবে শাপের প্রভাব দূর হবে।”

পরবর্তীতে রাজসভায় যখন শকুন্তলা উপস্থিত হন, তখন দুর্ভাগ্যবশত স্মারক হিসেবে থাকা আংটি শচীতীর্থে স্নানের সময় জলে পড়ে হারিয়ে যায়। সেই কারণে তিনি রাজা দুষ্মন্তকে কোনো প্রমাণ দেখাতে পারেননি এবং দুর্বাসার অভিশাপ কার্যকর হয়— রাজা তাঁকে চিনতেই পারেন না। ফলে শকুন্তলাকে ভরা রাজসভায় অপমানিত হতে হয়। এইভাবে ঋষি দুর্বাসার আগমন আশ্রমে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক ঘটনার সূচনা করে।
[২] “শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়।” — কোন রাজসভায় শকুন্তলা অপমানিতা হন? কী কারণে তিনি সেই রাজসভায় অপমানের শিকার হন?

উত্তর:- “শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়।” — এই রাজসভাটি ছিল অষ্ট্রকুরের রাজা দুষ্মন্তের রাজসভা।

» রাজসভায় অপমানের কারণ: শকুন্তলা ছিলেন মহর্ষি কণ্বের পালিতা কন্যা। মহর্ষির অনুপস্থিতিতে রাজা দুষ্মন্ত আশ্রমে এসে শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ করেন এবং বিদায়ের সময় একটি নামাঙ্কিত রত্নখচিত আংটি স্মারক হিসেবে তাঁর হাতে পরিয়ে দিয়ে রাজধানীতে ফিরে যান। তবে দুষ্মন্ত দীর্ঘদিন শকুন্তলার কোনো খোঁজ নেননি। স্বামীর চিন্তায় আত্মবিমুখ শকুন্তলা একদিন ঋষি দুর্বাসার আগমনের সময় তাঁকে স্বাগত জানাতে ভুল করেন। এতে অপমানিত হয়ে ঋষি দুর্বাসা অভিশাপ দেন— যার চিন্তায় শকুন্তলা মগ্ন, সেই পুরুষ (দুষ্মন্ত) তাকে ভুলে যাবে।

শকুন্তলার সখী প্রিয়ংবদার অনুরোধে দুর্বাসা বলেন, যদি কোনো স্মারকচিহ্ন দেখাতে পারেন, তবে অভিশাপের প্রভাব দূর হবে। তখন সখীরা মনে করে, দুষ্মন্তের দেওয়া আংটিটিই হবে সেই স্মারক। মহর্ষি কণ্ব তীর্থযাত্রা শেষে ফিরে এসে শকুন্তলাকে স্বামীর গৃহে পাঠানোর আয়োজন করেন। কিন্তু পথে শচীতীর্থে স্নানের সময় শকুন্তলার হাত থেকে সেই আংটি জলে পড়ে যায় ও হারিয়ে যায়।

পরবর্তীতে দুষ্মন্তের রাজসভায় উপস্থিত হলে, স্মারকচিহ্ন না থাকায় রাজা শকুন্তলাকে চিনতে পারেন না। সেই কারণেই তিনি রাজসভায় উপস্থিত রাজপুরুষদের সামনে অপমানের শিকার হন। এই অপমান ছিল দুর্বাসার অভিশাপেরই ফল।
[৩] ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশের ভিত্তিতে ধীবর চরিত্রটির বিশ্লেষণ করো।

উত্তর:- ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশটি মহাকবি কালিদাস রচিত ‘অভিজ্ঞান-শকুন্তলম্’ নাটকের অনুবাদিত একটি অংশ, যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন সাধারণ, দরিদ্র কিন্তু সত্যনিষ্ঠ ধীবর বা জেলে চরিত্রটি। নাট্যাংশে ধীবরের চরিত্রটি শুধুই একটি ঘটনা নয়—তার ব্যক্তিত্ব, আচরণ ও মূল্যবোধ নাটকের একটি অনন্য মানবিক দিক উন্মোচন করে।

» ধীবর চরিত্র:

[i] ধীবরের পরিচয় ও জীবনযাপন: ধীবর একজন সাধারণ নিম্নবিত্ত মৎস্যজীবী, যার জীবিকা জাল ও বড়শি দিয়ে মাছ ধরা। সে ‘শত্রু অবতারে’ বসবাসকারী হলেও, তার চরিত্রের মধ্যে অসাধারণ গুণাবলি প্রকাশ পেয়েছে।

[ii] সত্যনিষ্ঠা ও আত্মমর্যাদা: ধীবর যখন রাজা দুষ্মন্তের নামাঙ্কিত রত্নখচিত আংটি এক রুই মাছের পেট থেকে পেয়ে বিক্রি করতে চায়, তখন রাজরক্ষীরা ও রাজশ্যালক তাকে চোর সন্দেহে ধরে আনে। অপমান ও শারীরিক অত্যাচার সত্ত্বেও ধীবর নিজের নির্দোষতা দৃঢ়ভাবে ও সরলভাবে তুলে ধরে। সে একাধিকবার জানায় যে সে আংটিটি চুরি করেনি। তার সত্যনিষ্ঠা ও আত্মবিশ্বাস রাজশ্যালককে বাধ্য করে রাজার কাছে বিষয়টি যাচাই করতে। পরবর্তীতে রাজা ধীবরের কথাকেই সত্য বলে মেনে নেন।

[iii] বিনয় ও সহিষ্ণুতা: ধীবর চরিত্রটি অত্যন্ত বিনয়ী ও সহিষ্ণু। অপমান, ব্যঙ্গবিদ্রূপ, নিপীড়ন সত্ত্বেও সে কখনো উদ্ধত বা প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে না। রাজশ্যালক যখন তার পেশাকে ব্যঙ্গ করে বলেন, “তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি,” তখন ধীবর আত্মমর্যাদার সঙ্গে পাল্টা উত্তর দেয়—জন্মগত বৃত্তি ঘৃণ্য হলেও, যদি তা সৎ উপায়ে জীবিকা নির্বাহে ব্যবহৃত হয়, তবে তা কখনোই নিন্দনীয় নয়।

[iv] মানবিকতা ও উদারতা: ধীবর শুধু আত্মমর্যাদাবোধসম্পন্ন নয়, সে অত্যন্ত উদারমনা ও মানবিক। রাজা যখন তাকে পারিতোষিক প্রদান করেন, তখন সেই পুরস্কারের অর্ধেক অংশ সে তাদের দিয়ে দেয় যারা তাকে এত অপমান করেছিল। তার এই আচরণ রাজশ্যালকের মন পরিবর্তনে সহায়ক হয় এবং শেষে রাজশ্যালক নিজে তাকে “বিশিষ্ট বন্ধু” বলে সম্বোধন করেন।

» উপসংহার: ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশে ধীবর শুধুমাত্র একটি পার্শ্বচরিত্র নয়—সে আমাদের সমাজের সেই শ্রেণির প্রতিনিধি, যারা নিচু পেশায় থাকলেও উচ্চ মনুষ্যত্বের অধিকারী। তার চরিত্র নাটকের এক শক্তিশালী নৈতিক ভিত্তি হয়ে দাঁড়ায়, যা দর্শক-পাঠকের মনে স্থায়ী ছাপ ফেলে।
[৪] “সখীরা মনে করলেন সেই আংটিই হবে ভবিষ্যতের স্মারকচিহ্ন।” — এখানে কোন আংটির উল্লেখ করা হয়েছে? সেই আংটি কীভাবে ‘স্মারকচিহ্ন’ হিসেবে বিবেচিত হতে পারে? আংটিটি কীভাবে হারিয়ে গিয়েছিল?

উত্তর:- এখানে যে আংটির উল্লেখ করা হয়েছে, তা হল রাজা দুষ্মন্তের দেওয়া নামাঙ্কিত রত্নখচিত মূল্যবান আংটি, যা তিনি তপোবনে শকুন্তলাকে বিবাহ করার সময় তাঁর হাতে পরিয়ে দিয়েছিলেন।

» এই আংটিকে ‘স্মারকচিহ্ন’ হিসেবে বিবেচনার কারণ: ঋষি দুর্বাসার অভিশাপে বলা হয়েছিল, শকুন্তলা যাঁর চিন্তায় মগ্ন, সেই ব্যক্তি (অর্থাৎ দুষ্মন্ত) তাঁকে ভুলে যাবেন। তবে কোনো স্মারক বা নিদর্শন দেখাতে পারলে অভিশাপের প্রভাব কাটবে। সেই কারণে শকুন্তলার সখীরা মনে করেছিল, রাজা দুষ্মন্তের দেওয়া এই নামাঙ্কিত আংটিটিই হবে ভবিষ্যতে শকুন্তলার পরিচয়ের একমাত্র স্মারকচিহ্ন।

» আংটিটি হারিয়ে যাওয়া: মহর্ষি কণ্বের উদ্যোগে শকুন্তলা যখন স্বামীর গৃহে যাচ্ছিলেন, তখন পথিমধ্যে শচীতীর্থে স্নানের সময় অঞ্জলি দেওয়ার সময় তাঁর আঙুল থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। একটি রুই মাছ সেটি গিলে ফেলে এবং এইভাবেই আংটিটি হারিয়ে যায়। পরবর্তীতে ঘটনাক্রমে সেই মাছ ধরা পড়ে জনৈক ধীবরের হাতে, এবং ধীবর মাছ কাটতে গিয়ে আংটিটি পায়। এই আংটি ছিল শকুন্তলার আত্মপরিচয়ের একমাত্র স্মারক, যা হারিয়ে যাওয়ায় রাজসভায় রাজা দুষ্মন্ত তাঁকে চিনতে পারেননি এবং শকুন্তলাকে অপমানিত হতে হয়।
[৫] “তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি।” — এই উদ্ধৃতাংশের বক্তা কে? তিনি কাকে উদ্দেশ করে এই কথা বলেছেন? নাট্যাংশের প্রেক্ষিতে উক্তিটির মধ্যে যে শ্লেষ রয়েছে, তা ব্যাখ্যা করো।

উত্তর:- এই উদ্ধৃতাংশটির বক্তা ছিলেন রাজা দুষ্মন্তের শ্যালক, যিনি রাজধানীর নগররক্ষার দায়িত্বে নিযুক্ত ছিলেন।

তিনি একজন ধীবরকে উদ্দেশ করে এই মন্তব্যটি করেন। ধীবর রাজা দুষ্মন্তের নামাঙ্কিত রত্নখচিত আংটি পেয়ে বিক্রি করতে গিয়ে রাজরক্ষীদের হাতে ধরা পড়েছিল।

» নাট্যাংশের প্রেক্ষিতে উক্তিটির শ্লেষ ব্যাখ্যা: মহাকবি কালিদাস রচিত ‘অভিজ্ঞান-শকুন্তলম্’ নাটকের বাংলা অনুবাদ ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশে দেখা যায়, এক ধীবর একটি মাছের পেট থেকে রাজা দুষ্মন্তের আংটি পায় এবং তা বিক্রি করতে চায়। তখন রাজরক্ষীরা ও রাজশ্যালক তাকে চোর সন্দেহে ধরে আনে এবং বিনা তদন্তে কটাক্ষ ও কটুক্তি করে।

ধীবর নিজের পেশা সম্পর্কে জানায় যে সে জাল ও বড়শির সাহায্যে মাছ ধরে সৎপথে জীবিকা নির্বাহ করে। তার উত্তরে রাজশ্যালক ব্যঙ্গ করে বলেন— “তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি।”

এখানে ‘পবিত্র’ শব্দটি সত্যিকার অর্থে নয়, ব্যঙ্গার্থে ব্যবহার করা হয়েছে। ধীবরের সৎ পেশাকেই তিনি কটাক্ষ করে বলেছেন, কারণ তিনি বিশ্বাস করেননি ধীবর সত্য বলছে। এ উক্তির মাধ্যমে রাজশ্যালক বোঝাতে চেয়েছেন যে, ধীবর মাছ ধরা পেশার কথা বলে আসলে চুরির অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে চাচ্ছে।
[৬] “ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর...” — সে কার আংটি পেয়েছিল? আংটি হারিয়ে যাওয়ার পেছনে যে ঘটনাটি রয়েছে, তা লেখো।

উত্তর:- ধীবর যে আংটিটি পেয়েছিল, তা ছিল রাজা দুষ্মন্তের নামাঙ্কিত রত্নখচিত বহুমূল্য আংটি। এই আংটিটি রাজা দুষ্মন্ত তাঁর স্ত্রী শকুন্তলাকে গান্ধর্ব বিবাহের সময় স্মারকচিহ্ন হিসেবে দিয়েছিলেন।

» আংটি হারিয়ে যাওয়ার পেছনের ঘটনাটি: রাজা দুষ্মন্ত মহর্ষি কণ্বের অনুপস্থিতিতে আশ্রমকন্যা শকুন্তলাকে বিবাহ করে রাজধানীতে ফিরে যান। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তিনি শকুন্তলার কোনো খোঁজ নেন না। এরই মধ্যে, ঋষি দুর্বাসা আশ্রমে এলে শকুন্তলা স্বামীর চিন্তায় এতটাই মগ্ন ছিলেন যে, ঋষির উপস্থিতি তিনি বুঝতে পারেননি। এতে দুর্বাসা অপমানবোধ করে রাগে শকুন্তলাকে অভিশাপ দেন— "যাঁর চিন্তায় তুমি মগ্ন, সেই ব্যক্তি তোমাকে ভুলে যাবেন।"

সখী প্রিয়ংবদার অনুরোধে দুর্বাসা জানান, শকুন্তলা যদি সেই ব্যক্তিকে (রাজা দুষ্মন্ত) কোনো স্মারকচিহ্ন দেখাতে পারে, তবে অভিশাপের প্রভাব লঘু হবে। এই অবস্থায় শকুন্তলার সখীরা মনে করে, রাজা দুষ্মন্ত যে আংটি শকুন্তলাকে দিয়েছিলেন, সেটিই হবে ভবিষ্যতের সেই নিদর্শন।

পরে মহর্ষি কণ্ব তীর্থ থেকে ফিরে এসে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর ব্যবস্থা করেন। পথিমধ্যে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দিতে গিয়ে শকুন্তলার হাত থেকে সেই আংটি জলে পড়ে যায় এবং একটি রুই মাছ সেটি গিলে ফেলে। পরে একজন ধীবর সেই মাছ ধরার পর তার পেট চিরে আংটিটি পায়। এইভাবেই ঘটনাক্রমে রাজা দুষ্মন্তের স্মারকচিহ্ন স্বরূপ আংটি এক ধীবরের হাতে এসে পড়ে।
[৭] “এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে।” — কারা পরস্পরের বন্ধু হয়েছে? কীভাবে তারা একে অপরের বন্ধু হয়ে উঠেছে?

উত্তর:- এই উক্তিটি করেছেন রাজা দুষ্মন্তের শ্যালক। তিনি এই কথা ধীবরকে উদ্দেশ করে বলেছেন। নাট্যাংশের শেষে রাজশ্যালক ও ধীবর পরস্পরের বন্ধু হিসেবে মেনে নিয়েছিলেন।

» যেভাবে বন্ধু হলেন: মহাকবি কালিদাস রচিত ‘অভিজ্ঞান-শকুন্তলম্’-এর বাংলা অনুবাদ ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশে, এক ধীবর রাজা দুষ্মন্তের নামাঙ্কিত রত্নখচিত আংটি পেয়ে তা বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেলে রাজরক্ষীরা ও রাজশ্যালক তাকে চোর সন্দেহে বেঁধে আনে। ধীবর বারবার আংটি পাওয়ার সত্য ঘটনাটি বললেও কেউ তা বিশ্বাস করে না এবং তারা ধীবরকে অবজ্ঞা ও ব্যঙ্গ করে।

তবুও ধীবর ধৈর্য ও সংযম বজায় রেখে প্রকৃত ঘটনা জানায়। পরে রাজশ্যালক সেই আংটি রাজা দুষ্মন্তের কাছে নিয়ে গেলে রাজা নিশ্চিত হন যে, ধীবর সত্য বলেছে। ধীবর মুক্তি পায় এবং রাজা তাকে উপযুক্ত পুরস্কার দেন।

কিন্তু ধীবরের প্রাপ্ত পুরস্কারে রক্ষীরা ঈর্ষান্বিত হলে, ধীবর তার প্রাপ্ত পুরস্কারের অর্ধেক রক্ষীদের দিয়ে দেয়। এই মহানুভবতা, বিনয় ও সততার জন্য ধীবরের প্রতি রাজশ্যালকের মনোভাব পাল্টে যায়। তিনি ধীবরের উদারতায় মুগ্ধ হয়ে বলেন— “এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট বন্ধু হলে।”
Q. 1
“আপনারা শান্ত হন।” — এই উক্তির বক্তা কে ছিলেন?
A
জানুক
B
ধীবর
C
রাজা
D
সূচক
Click an option to check your answer
Q. 2
ধীবর কেন বলেছিল “শুনুন মহাশয়, এরকম বলবেন না।”
A
সে কিছু বুঝতে পারেনি
B
রক্ষীরা চোর বলেছিল
C
শ্যালক জীবিকা নিয়ে ব্যঙ্গ করেছিল
D
শ্যালক তাকে মারতে চেয়েছিল
Click an option to check your answer
Q. 3
শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিলেন?
A
বাসিষ্ঠ
B
নারদ মুনি
C
দুর্বাসা মুনি
D
অত্রি মুনি
Click an option to check your answer
Q. 4
‘পূর্বাপর’ শব্দটির অর্থ কী?
A
সবকিছু বাদ দিয়ে
B
প্রথম থেকে শেষ পর্যন্ত
C
পুরো ঘটনা
D
পরে ও আগে
Click an option to check your answer
Q. 5
“শুনুন মহাশয়, এরকম বলবেন না।” — এই উক্তিটির বক্তা কে?
A
ধীবর
B
সূচক
C
রাজশ্যালক
D
রাজা
Click an option to check your answer
Q. 6
রাজ্যের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের আগে আসামীকে কী পরানো হয়?
A
সোনা
B
লোহার শিকল
C
ফুলের মালা
D
রক্ত
Click an option to check your answer
Q. 7
ধীবর কীভাবে সংসার চালাত?
A
কৃষিকাজে
B
ভিক্ষা করে
C
নাচ-গানে
D
মাছ ধরে
Click an option to check your answer
Q. 8
শকুন্তলা কোথায় অপমানিতা হন?
A
নদীতীরে
B
মন্দিরে
C
রাজসভায়
D
কণ্বর আশ্রমে
Click an option to check your answer
Q. 9
“হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে।” — এই উক্তি কোন চরিত্রকে উদ্দেশ করে বলা হয়েছিল?
A
ধীবরকে
B
শকুন্তলাকে
C
রাজাকে
D
শ্যালককে
Click an option to check your answer
Q. 10
শকুন্তলার হারানো আংটি কে পায়?
A
এক ধীবর
B
প্রিয়ংবদা
C
দুর্বাসা
D
এক রাজপুত্র
Click an option to check your answer
Q. 11
শকুন্তলা সর্বদা কার চিন্তায় মগ্ন ছিলেন?
A
পিতার
B
স্বামীর
C
পুত্রের
D
বন্ধুর
Click an option to check your answer
Q. 12
শকুন্তলা কোথায় স্নান করতে গিয়েছিলেন?
A
গঙ্গাতীরে
B
সরস্বতীতীরে
C
যমুনাতীরে
D
শচীতীর্থে
Click an option to check your answer
Q. 13
বিবাহের পর রাজা দুষ্মন্তের পক্ষ থেকে তপোবনে কে গিয়েছিল শকুন্তলার খোঁজে?
A
দূত
B
পুরোহিত
C
কেউ যায়নি
D
বন্ধু
Click an option to check your answer
Q. 14
রাজা দুষ্মন্ত শকুন্তলাকে কীভাবে বিবাহ করেছিলেন?
A
সামাজিক রীতিতে
B
গান্ধর্ব মতে
C
অসূর মতে
D
ব্রাহ্ম মতে
Click an option to check your answer
Q. 15
শকুন্তলার স্বামীর নাম কী ছিল?
A
রাজা ভরত
B
রাজা দুষ্মন্ত
C
রাজা রাম
D
রাজা অশোক
Click an option to check your answer
Q. 16
শকুন্তলা ও দুষ্মন্তের পুত্রের নাম কী ছিল?
A
রাম
B
অজ
C
ভীম
D
ভরত
Click an option to check your answer
Q. 17
রাজা আংটি দেখে কী মনে করতে পেরেছিলেন?
A
ধীবরের কথা
B
রাজসভা
C
শকুন্তলার পূর্বস্মৃতি
D
দুর্বাসার শাপ
Click an option to check your answer
Q. 18
“আপনারা শান্ত হন।” — এই উক্তিটি কার উদ্দেশে বলা হয়?
A
দুই রক্ষী
B
ধীবর ও রাজা
C
প্রিয়ংবদা ও শকুন্তলা
D
রাজা ও রানি
Click an option to check your answer
Q. 19
নগররক্ষীদের নাম কী ছিল?
A
শ্যাম-সুদীপ
B
কেশব-সুধীর
C
অঞ্জন-রজন
D
জানুক-সূচক
Click an option to check your answer
Q. 20
‘ধীবর-বৃত্তান্ত’ নাটকটি কী ধরনের রচনা?
A
মহাকাব্য
B
নাটিকা
C
উপন্যাস
D
গল্প
Click an option to check your answer
Q. 21
দুষ্মন্ত কী কারণে তপোবনে গিয়েছিলেন?
A
দীক্ষা নিতে
B
শিকার করতে
C
পূজা দিতে
D
স্নান করতে
Click an option to check your answer
Q. 22
“আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে।” — এই উক্তিটির বক্তা কে?
A
রাজা
B
প্রথম রক্ষী
C
সূচক
D
ধীবর
Click an option to check your answer
Q. 23
নগররক্ষীর সংখ্যা কত ছিল?
A
একজন
B
চারজন
C
তিনজন
D
দুইজন
Click an option to check your answer
Q. 24
শকুন্তলার পালক পিতা কে ছিলেন?
A
বাসিষ্ঠ
B
বিশ্বামিত্র
C
কণ্ব
D
নারদ
Click an option to check your answer
Q. 25
দুষ্মন্ত শকুন্তলাকে কী স্মারক দিয়ে ছিলেন?
A
সোনার চেন
B
কঙ্কণ
C
মালা
D
নামাঙ্কিত আংটি
Click an option to check your answer
Q. 26
“এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে।” — এই উক্তিটি কে কাকে উদ্দেশ করে বলেছিল?
A
ধীবর প্রথম রক্ষীকে
B
রাজা শকুন্তলাকে
C
শ্যালক দ্বিতীয় রক্ষীকে
D
ধীবর রাজাকে
Click an option to check your answer
Q. 27
শকুন্তলার জৈব পিতা কে ছিলেন?
A
দুর্বাসা
B
কণ্ব
C
বিশ্বামিত্র
D
দুষ্মন্ত
Click an option to check your answer
Q. 28
শকুন্তলার আংটি কখন হারিয়ে যায়?
A
পথে হাঁটতে
B
রাজসভায়
C
ঘুমানোর সময়
D
অঞ্জলি দেবার সময়
Click an option to check your answer
Q. 29
ধীবর কোথা থেকে আংটিটি পেয়েছিল বলে জানায়?
A
বাজার থেকে
B
রাজার কাছ থেকে
C
নদীর তীরে
D
মাছের পেট থেকে
Click an option to check your answer
Q. 30
শকুন্তলা কোথায় বাস করতেন?
A
হিমালয়ে
B
রাজমহলে
C
কণ্ব মুনির তপোবনে
D
অরণ্যগ্রামে
Click an option to check your answer
Q. 31
কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন?
A
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
B
প্রথম অশোক
C
হর্ষবর্ধন
D
সমুদ্রগুপ্ত
Click an option to check your answer
Q. 32
শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন কে করেন?
A
প্রিয়ংবদা
B
মহর্ষি কণ্ব
C
রাজা দুষ্মন্ত
D
দুর্বাসা
Click an option to check your answer
Q. 33
আংটি পেয়ে রাজা ধীবরকে কী দিয়েছিলেন?
A
দাসত্ব
B
মুকুট
C
আংটির সমমূল্যের অর্থ
D
রাজকীয় পোশাক
Click an option to check your answer
Q. 34
“একে পূর্বাপর সব বলতে দাও।” — এই উক্তির বক্তা কে?
A
সূচক
B
জানুক
C
রাজা
D
রাজশ্যালক
Click an option to check your answer
Q. 35
ঋষি দুর্বাসাকে অভিশাপ লাঘবের অনুরোধ করেন কে?
A
অনসূয়া
B
শকুন্তলা
C
প্রিয়ংবদা
D
কণ্ব
Click an option to check your answer
Q. 36
মহারাজ দুষ্মন্ত কোন বংশের রাজা ছিলেন?
A
পুরুবংশীয়
B
রঘুবংশীয়
C
মৌর্যবংশীয়
D
সোলাঙ্কি
Click an option to check your answer
Q. 37
বিবাহের পরে রাজা দুষ্মন্ত কোথায় ফিরে যান?
A
তপোবনে
B
রাজধানীতে
C
অন্য দেশে
D
অরণ্যে
Click an option to check your answer
Q. 38
ধীবরের মৃত্যুর আগে প্রথম রক্ষীর কীসের জন্য হাত নিশপিশ করছিল?
A
শিকল খোলার জন্য
B
তামার আংটি খোঁজার জন্য
C
মালা গাঁথার জন্য
D
অস্ত্র চালানোর জন্য
Click an option to check your answer
Q. 39
‘ধীবর-বৃত্তান্ত’ নাটকটির মূল রচয়িতা কে?
A
বাণভট্ট
B
ভাস
C
কালিদাস
D
ভবভূতি
Click an option to check your answer
Q. 40
রাজশ্যালক কী অনুমান করেছিলেন ধীবর সম্পর্কে?
A
সে কণ্বর শিষ্য
B
সে রাজদূত
C
সে গোসাপ খাওয়া জেলে
D
সে রাজপুত্র
Click an option to check your answer
Q. 41
‘ধীবর-বৃত্তান্ত’ নাটকটি কোন রচনার অনুবাদ?
A
কাদম্বরী
B
মেঘদূত
C
অভিজ্ঞান শকুন্তলম্
D
শকুন্তলা
Click an option to check your answer
Q. 42
শকুন্তলার দুই সখীর নাম কী ছিল?
A
উর্বশী-মেনকা
B
রাধা-কৃষ্ণা
C
অনসূয়া-প্রিয়ংবদা
D
গঙ্গা-যমুনা
Click an option to check your answer
Q. 43
দুই রক্ষী ধীবরকে কী বলে অপমান করেছিল?
A
রাজদ্রোহী
B
শত্রু
C
গাঁটকাটা
D
দস্যু
Click an option to check your answer
Q. 44
ধীবর কোথায় বসবাস করত?
A
রাজধানীতে
B
নদীতীরে
C
তপোবনে
D
শত্রুাবতারে
Click an option to check your answer
Q. 45
ধীবরকে শূল থেকে নামিয়ে হাতির পিঠে চড়িয়ে দেওয়ার কথা কে বলেছিল?
A
ধীবর
B
সূচক
C
শ্যালক
D
রাজা
Click an option to check your answer
Q. 46
বেদজ্ঞ ব্রাহ্মণ যজ্ঞের সময় কেমন আচরণ করেন?
A
নরম
B
নির্দয়
C
শ্রদ্ধাশীল
D
করুণাময়
Click an option to check your answer
Q. 47
মহর্ষি কণ্ব কোথায় গিয়েছিলেন?
A
রাজধানীতে
B
শিকার করতে
C
রাজসভায়
D
তীর্থে
Click an option to check your answer
Q. 48
“এখন থেকে তুমি আমার হলে।” — এই উক্তিটির বক্তা কে?
A
রাজা
B
ধীবর
C
রাজশ্যালক
D
সূচক
Click an option to check your answer
Q. 49
‘ধীবর-বৃত্তান্ত’ নাটকটির বাংলা তরজমা কে করেছিলেন?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মণীন্দ্র দত্ত
C
সত্যনারায়ণ চক্রবর্তী
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Click an option to check your answer
Q. 50
নগররক্ষার দায়িত্বে কে নিযুক্ত ছিলেন?
A
রাজশ্যালক
B
ধীবর
C
মহর্ষি
D
রাজা
Click an option to check your answer