খেয়া

38+ Practice Questions
34+ Study Notes
19 min read
38 MCQs34 Notes
Share:

Key Topics & Concepts

1.কবিতার মূল বিষয় (Main Theme)

  • রবীন্দ্রনাথ ঠাকুরের "খেয়া" - চৈতালি কাব্যগ্রন্থের সনেট
  • জীবন পারাপারের রূপক - এক তীর থেকে অন্য তীরে
  • মৃত্যু ও পরলোকে যাত্রার দার্শনিক ভাবনা
  • জীবন নদী পার হয়ে অনন্তের পথে যাত্রা
  • বিশ্বপ্রকৃতির মাঝি - পরম সত্তার পরিচালনা

2.কাব্যিক বৈশিষ্ট্য (Poetic Features)

  • সনেট ছন্দ - রবীন্দ্রনাথের সনেট রচনার দক্ষতা
  • খেয়া প্রতীক - জীবন পারাপারের নৌকা
  • মাঝি প্রতীক - পরমাত্মা বা বিধাতা
  • গভীর দার্শনিক চিন্তার কাব্যিক প্রকাশ
  • চৈতালি কাব্যগ্রন্থের অন্যতম শ্রেষ্ঠ সনেট

3.পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় (Exam Important Topics)

  • কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর - চৈতালি কাব্যগ্রন্থ
  • খেয়া প্রতীকের তাৎপর্য - জীবন-মৃত্যু-পরলোক
  • মাঝি প্রতীক - পরমাত্মা বা বিধাতার ভূমিকা
  • সনেট ছন্দ - বাংলা সাহিত্যে সনেট রচনা
  • জীবন পারাপারের দার্শনিক ব্যাখ্যা

Study Notes

কবিতা
খেয়া
প্রশ্নের মান - ১

প্রশ্ন ও উত্তর সেট - ১

১. ‘খেয়ানৌকা পারাপার করে নদীস্রোতে’ — এখানে ‘খেয়ানৌকা’ কী বোঝানো হয়েছে?
উত্তর: এখানে ‘খেয়ানৌকা’ বোঝানো হয়েছে সেই নৌকাকে, যা নদীর এক পাড় থেকে আরেক পাড়ে মানুষকে পারাপার করে।

২. “কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে” — এই পঙ্ক্তির মাধ্যমে কী বোঝানো হয়েছে?
উত্তর: এই পঙ্ক্তির মাধ্যমে বোঝানো হয়েছে জীবনের অবিরাম চলাচল; কেউ কাজ সেরে ঘরে ফেরে, কেউ কাজে বেরিয়ে পড়ে। এটি জন্ম ও মৃত্যুর প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে।

৩. ‘দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা’ — এই পঙ্ক্তিতে কী সম্পর্কের কথা বলা হয়েছে?
উত্তর: এই পঙ্ক্তিতে নদীর দুই তীরের দুটি গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক জানাশোনা ও আত্মীয়তার সম্পর্কের কথা বলা হয়েছে।

৪. ‘সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা’ — কে বা কারা আনাগোনা করে?
উত্তর: নদীর দুই পাড়ের গ্রামের মানুষ খেয়া নৌকায় চেপে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাতায়াত করে, তাদের আনাগোনার কথাই এখানে বলা হয়েছে।

৫. ‘পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ’ — এই কথার মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: কবি বোঝাতে চেয়েছেন যে পৃথিবীতে নানা সময়ে যুদ্ধ, হিংসা, ক্ষমতার লড়াইয়ে মানুষ ও সভ্যতার চরম ক্ষতি হয়েছে।

৬. “নূতন নূতন কত গড়ে ইতিহাস” — এই পঙ্‌ক্তিতে ইতিহাস গড়ার অর্থ কী?
উত্তর: এখানে বোঝানো হয়েছে মানবসভ্যতার বিবর্তন ও পরিবর্তন, যেখানে পুরনো ধ্বংস হয়ে নতুন সাম্রাজ্য ও ইতিহাস সৃষ্টি হয়েছে।

৭. “সোনার মুকুট কত ফুটে, আর টুটে!” — এখানে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: কবি বোঝাতে চেয়েছেন যে রাজশক্তি ও ক্ষমতা ক্ষণস্থায়ী, যেমন একসময় তা গৌরবময় হয়, আবার একসময় তা ধ্বংস হয়ে যায়।

৮. “উঠে কত হলাহল, উঠে কত সুধা!” — এই পঙ্‌ক্তির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: কবি বোঝাতে চেয়েছেন, সভ্যতার অগ্রগতিতে যেমন কল্যাণ (সুধা) আছে, তেমনই ক্ষয় ও সর্বনাশ (হলাহল) ও আছে।

৯. ‘শুধু হেথা দুই তীরে, কেবা জানে নাম’ — এখানে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: কবি বোঝাতে চেয়েছেন যে গ্রাম দুটি অজানা হলেও তাদের মধ্যে গভীর আত্মিক সম্পর্ক আছে, যা নামের চেয়েও গুরুত্বপূর্ণ।

১০. “এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে”— এই পঙ্ক্তির তাৎপর্য কী?
উত্তর: এই পঙ্ক্তির মাধ্যমে কবি জীবনের চিরন্তন চলমানতাকে বোঝাতে চেয়েছেন—জন্ম-মৃত্যুর চক্রে মানবজীবনের অবিরাম যাত্রা।

প্রশ্ন ও উত্তর সেট - ২

১১. ‘খেয়া’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চৈতালি’ কাব্যগ্রন্থ থেকে ‘খেয়া’ কবিতাটি নেওয়া হয়েছে।

১২. নদীতে খেয়া তরির কাজ কী?
উত্তর: খেয়া তরির কাজ হল দুই তীরের গ্রাম সংলগ্ন ঘাটের মাঝে যাত্রীদের পারাপার করা।

১৩. খেয়া নৌকায় কীভাবে যাত্রী ওঠে?
উত্তর: নদীর দুই তীরে অবস্থিত গ্রাম দুটির মানুষ কেউ ঘরে ফেরে, কেউ বা ঘর ছেড়ে অন্যত্র যায়।

১৪. যাত্রীরা কোথা থেকে কোথায় যায়?
উত্তর: যাত্রীরা নদীর দুই তীরের গ্রাম থেকে আসে এবং কেউ কেউ আপন ঘরে ফেরে।

১৫. ‘খেয়া’ কবিতায় নাম না জানা দুটি গ্রামের কী সম্পর্ক দেখানো হয়েছে?
উত্তর: দুটি গ্রামের মধ্যে নিরন্তর যোগাযোগ রয়েছে, খেয়া নৌকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের আনাগোনা করায়।

১৬. গ্রাম দুটি কেমন সম্পর্কে আবদ্ধ?
উত্তর: গ্রাম দুটি গভীর পরিচয়ের বন্ধনে আবদ্ধ এবং প্রতিদিন একই সময়ে তাদের মধ্যে আনাগোনা হয়।

১৭. মানুষ কিভাবে ভয়ংকর সর্বনাশ ডেকে আনে?
উত্তর: হিংসা, ক্রোধ ও প্রলোভনে অন্ধ হয়ে মানুষ একে অপরের রক্তপাত ঘটিয়ে সর্বনাশ ডেকে আনে।

১৮. কবি ‘খেয়া’ কবিতায় কী ধরনের দৃশ্য দেখেছেন?
উত্তর: কবি মনশ্চক্ষে পৃথিবীতে যুগে যুগে বহু দ্বন্দ্ব-সংঘাত ও সর্বনাশের ঘটনা ঘটতে দেখেছেন।

১৯. ‘খেয়া’ শব্দের আভিধানিক অর্থ কী?
উত্তর: ‘খেয়া’ শব্দের অর্থ নদী পারাপারের নৌকা বা জলযানের দ্বারা নদী পার হওয়া।

৩২. ‘খেয়া’ কোন শ্রেণির শব্দ?
উত্তর: ‘খেয়া’ একটি দেশি শব্দ ও বিশেষ্যপদ।

প্রশ্ন ও উত্তর সেট - ২

২১. ‘খেয়া’ কবিতাটি কয়টি অংশে বিভক্ত?
উত্তর: ‘খেয়া’ কবিতাটি দুটি স্পষ্ট ভাগে বিভক্ত—প্রথমটি আট পঙ্ক্তির ও দ্বিতীয়টি ছয় পঙ্ক্তির।

২২. ‘খেয়া’ কবিতার যাত্রীরা কীভাবে চলাফেরা করে?
উত্তর: তারা খেয়া নৌকায় নদী পার হয়—কেউ ঘর থেকে যায়, কেউ ঘরে ফেরে।

২৩. কবি কীভাবে রক্তাক্ত ইতিহাসকে দেখেছেন?
উত্তর: কবি রক্তাক্ত ইতিহাসকে মানবতার পরিপন্থী বলে মনে করেছেন।

২৪. কীভাবে রক্তাক্ত ইতিহাস তৈরি হয়েছে বলে কবি উল্লেখ করেছেন?
উত্তর: দেশ-দেশান্তরে দ্বন্দ্ব, সোনার মুকুটের লড়াই ও সর্বনাশের মাধ্যমে নতুন ইতিহাস গড়ে উঠেছে।

২৫. খেয়া নৌকার যাত্রীদের গন্তব্য কীভাবে চিত্রিত হয়েছে?
উত্তর: কিছু যাত্রী আপন ঘর থেকে বেরিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।

২৬. কবিতার শেষ পঙ্ক্তিতে কবির মনোভাব কী ধরনের?
উত্তর: কবি সেখানে বিষণ্ণ হলেও আশান্বিত; তিনি জীবনপ্রবাহকে নদীস্রোতের সঙ্গে তুলনা করেছেন।

২৭. কবি ‘জানাশোনা’ শব্দটি কোন সম্পর্ক বোঝাতে ব্যবহার করেছেন?
উত্তর: নদীর দুই তীরের গ্রামের দীর্ঘস্থায়ী পরিচয় ও সম্পর্ক বোঝাতে।

২৮. কবিতায় কেমন গ্রাম দুটি চিত্রিত হয়েছে?
উত্তর: কবিতায় নদীর দুই তীরে অবস্থিত দুটি বহু পরিচিত, চেনাজানা গ্রামকে চিত্রিত করা হয়েছে।

২৯. ‘ফেনিয়ে ওঠা রক্তপ্রবাহ’-এর মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: কবি এর মাধ্যমে হিংসায় উন্মত্ত রাজশক্তির ভয়ংকর রূপ বোঝাতে চেয়েছেন।

৩০. ‘সোনার মুকুট’ দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: কবি ‘সোনার মুকুট’ দ্বারা রাজশক্তির রক্তাক্ত সাফল্য ও গর্ব বোঝাতে চেয়েছেন।

প্রশ্ন ও উত্তর সেট - ৪

৩১. ‘ফুটে আর টুটে’ শব্দ দুটি দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: কবি বোঝাতে চেয়েছেন, রাষ্ট্রনায়কদের বিজয় ও অহংকার ক্ষণস্থায়ী, কিছুদিন পরেই তা ভেঙে পড়ে।

৩২. ‘সুধা’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘সুধা’ অর্থে ব্যবহৃত হয়েছে অমৃততুল্য সেই প্রেরণা, যা মানুষকে শত বাধা পেরিয়ে বেঁচে থাকতে সাহায্য করে।

৩৩. কবি ‘মানবসভ্যতার ধ্বংস আর সৃষ্টি’ বলতে কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: কবি বোঝাতে চেয়েছেন মানুষের পতন যেমন ঘটেছে, তেমনি আবার সে প্রেরণায় জেগে উঠে বিজয়ীও হয়েছে।

৩৪. ‘খেয়া’ কবিতায় নদীর তটে কী ধরনের গ্রামের কথা বলা হয়েছে?
উত্তর: বহু পরিচিত, মুখোমুখি অবস্থিত দুটি গ্রামের কথা বলা হয়েছে, যারা বহুদিন ধরে টিকে আছে।

৩৫. গ্রাম দুটি বহির্জগতে কেমন?
উত্তর: গ্রাম দুটি বহির্জগতের কাছে অজানা, শান্ত নদীর ধারে অবস্থিত, যেখানে কোনো উন্মাদনা পৌঁছায় না।

৩৬. ‘দোঁহা-পানে চেয়ে আছে’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: বোঝানো হয়েছে—গ্রাম দুটি যুগ যুগ ধরে পরস্পরের দিকে মমতাময়ী দৃষ্টিতে চেয়ে আছে।

৩৭. গ্রাম দুটি কিভাবে মানবসভ্যতার সঙ্গে যুক্ত?
উত্তর: গ্রাম দুটি বহু যুগের সাক্ষী, তারা সভ্যতার প্রাচীনতা ও ধারাবাহিকতার গর্ব বহন করে চলেছে।

৩৮. কবি জীবন ও মরণের সম্পর্ক কীভাবে দেখিয়েছেন?
উত্তর: কবি দেখিয়েছেন, গ্রাম দুটি একে অপরের দিকে চেয়ে থাকে যেমন জীবন মরণের দিকে তাকিয়ে থাকে।

৩৯. গ্রাম দুটি কীভাবে সভ্যতার আসল ধারক হয়ে উঠেছে?
উত্তর: তারা সভ্যতার উন্মত্ততাকে দূরে রেখে নীরবে প্রকৃত মানবিক সুরকে বহন করছে।

৪০. কবিতায় খেয়া নৌকার ভূমিকা কী?
উত্তর: খেয়া নৌকা নদীর দুই পারে চিরকাল ধরে মানুষের পারাপার করিয়ে সেতুবন্ধনের কাজ করে।
প্রশ্নের তালিকা

প্রশ্নের মান - ৩

[১] “খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে;”— খেয়া নৌকা কোথায় চলাচল করে? এই চিত্রের মাধ্যমে কবি কী প্রকাশ করতে চেয়েছেন?
[২] ‘কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে’ — এই পঙ্ক্তির দ্বারা কবি কী প্রকাশ করতে চেয়েছেন?
[৩] “পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ”— এই কথার মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
[৪] “নূতন নূতন কত গড়ে ইতিহাস”—এই পঙ্ক্তিটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
[৫] “দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা”—কবির মতে এই পরিচয় বা জানাশোনার সম্পর্ক কীভাবে গড়ে উঠেছে?
[৬] “সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা”—‘আনাগোনা’ শব্দের অর্থ কী? কারা, কীভাবে আনাগোনা করে তা ব্যাখ্যা করো।
[৭] “সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা”—এই পঙ্ক্তিটির দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন, তা ব্যাখ্যা করো।
[৮] “পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ”—এই দ্বন্দ্ব ও সংঘাতের মূল কারণ কী? এর কী পরিণতি হয় তা লেখো।
[৯] “রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে”—উক্তিটির প্রসঙ্গসহ তাৎপর্য লেখো।
[১০] “উঠে কত হলাহল, উঠে কত সুধা”—এই পঙ্ক্তিটির প্রসঙ্গসহ তাৎপর্য আলোচনা করো।
[১১] “এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে”—‘এই খেয়া’ বলতে কোন খেয়াকে বোঝানো হয়েছে? এই উক্তিটির তাৎপর্য লেখো।
[১২] “শুধু হেথা দুই তীরে, কেবা জানে নাম”—এখানে কী বিষয়ে বলা হয়েছে? এই প্রসঙ্গ উত্থাপনের কারণ কী?
[১৩] “সোনার মুকুট” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? এর পরিণতি কী হয়?
[১৪] সভ্যতার কালসমুদ্রে কী কী ঘটনার অবতারণা করেছেন কবি?

প্রশ্নের মান - ৫

[১] কবি “সকাল হইতে সন্ধ্যা” কথাটি কেন ব্যবহার করেছেন? “দুই গ্রাম” কী অর্থ প্রকাশ করে বা কী ব্যঞ্জনা বহন করে তা লেখো।
[২] “নূতন নূতন কত গড়ে ইতিহাস”—এই পঙ্ক্তিটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো।
[৩] “রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে”—এই পঙ্ক্তিটির প্রসঙ্গ ও ব্যাখ্যা লেখো।
[৪] “দোঁহা-পানে চেয়ে আছে দুইখানি গ্রাম”—এই ধরনের উক্তির পেছনে কী কারণ রয়েছে তা লেখো।
[৫] ‘খেয়া’ কবিতায় নদী-তীরবর্তী গ্রামের জীবনের যে রূপ তুলে ধরা হয়েছে, তা আলোচনা করো।
[৬] “কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে”—এখানে ‘কেহ’ বলতে কাদের বোঝানো হয়েছে? ‘ঘর’ শব্দের দ্বারা কবি কী অর্থ প্রকাশ করতে চেয়েছেন?
[৭] “উঠে কত হলাহল, উঠে কত সুধা!”—কোন প্রসঙ্গে কবি এই কথা বলেছেন? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
[৮] “এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে”—কবি কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
প্রশ্নের মান - ৩
[১] “খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে;”— খেয়া নৌকা কোথায় চলাচল করে? এই চিত্রের মাধ্যমে কবি কী প্রকাশ করতে চেয়েছেন?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতায় খেয়া নৌকাটি নদীর দুই তীরের দুটি গ্রামের মধ্যে চলাচল করে এবং এক পাড়ের মানুষকে অন্য পাড়ে পৌঁছে দেয়।

এই খেয়া নৌকার চিত্রের মাধ্যমে কবি গ্রামবাংলার মানুষের সহজ-সরল ও শান্তিপূর্ণ জীবনযাত্রার একটি গভীর রূপ তুলে ধরেছেন। কবিতার দুইটি গ্রাম শুধু ভৌগোলিক অবস্থান নয়, তারা একে অপরের সঙ্গে আত্মিক সম্পর্কে যুক্ত। খেয়া নৌকা এখানে প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে—যা মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহানুভূতি এবং মিলনের সেতুবন্ধন হিসেবে কাজ করে।
[২] ‘কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে’ — এই পঙ্ক্তির দ্বারা কবি কী প্রকাশ করতে চেয়েছেন?

উত্তর:- আলোচ্য পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এই পঙ্ক্তির মাধ্যমে কবি নদীর দুই পাড়ে অবস্থিত নাম না-জানা দুটি গ্রামের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনচিত্র তুলে ধরেছেন। কেউ খেয়া নৌকায় চড়ে কাজ শেষে ঘরে ফিরছে, আবার কেউ ঘর থেকে বেরিয়ে জীবিকার সন্ধানে অন্য পারে যাচ্ছে।

এই যাত্রা যেন এক নিরবিচ্ছিন্ন চক্রের মতো—যেখানে মানুষের আসা-যাওয়ার মধ্যেই জীবনের স্বাভাবিক ছন্দ বহমান। কবি এখানে জীবনের সরলতা, আন্তরিকতা এবং পল্লিজীবনের শান্ত ছন্দময় গতিকে তুলে ধরেছেন।
[৩] “পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ”— এই কথার মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতার উদ্ধৃত পঙ্ক্তিটির মাধ্যমে কবি পৃথিবীর কঠোর ও হিংসাত্মক বাস্তবতাকে তুলে ধরেছেন। তিনি নাগরিক জীবনের সঙ্গে গ্রামীণ জীবনের একটি স্পষ্ট বিভাজন চিত্রিত করেছেন।

নাগরিক সমাজে মানুষ ক্ষমতা, প্রতিপত্তি ও আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ে জড়িয়ে পড়ে। সেখানে রাজনীতিক ও রাষ্ট্রনায়কেরা সাম্রাজ্য গড়ে তোলে, আবার ধ্বংসও ডেকে আনে। ইতিহাসের পাতায় একের পর এক রক্তাক্ত অধ্যায় লেখা হয়। মানুষের মধ্যকার হিংসা, সংঘাত, যুদ্ধ ও হানাহানিই পৃথিবীতে চরম সর্বনাশ ঘটায়।
[৪] “নূতন নূতন কত গড়ে ইতিহাস”—এই পঙ্ক্তিটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতার এই উদ্ধৃত পঙ্ক্তির মাধ্যমে কবি মানবসভ্যতার ইতিহাসে ঘটে যাওয়া সাম্রাজ্যবাদী লড়াই ও রক্তপাতের বাস্তব চিত্র তুলে ধরেছেন।

ইতিহাস সাক্ষ্য দেয়, পৃথিবীর বিভিন্ন সময়ে নানা যুদ্ধ ও সংঘর্ষের মাধ্যমে এক একটি সাম্রাজ্যের পতন হয়েছে, আবার নতুন সাম্রাজ্যের উত্থান ঘটেছে। মানুষ সুখ, সম্পদ ও ক্ষমতার লোভে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে। এই ক্ষমতালিপ্সাই সংঘাতের সূত্রপাত ঘটিয়েছে। ফলত, রাজশক্তির হাতবদল হয়েছে, ইতিহাসের পাতা নতুনভাবে রচিত হয়েছে—তবে তার পেছনে লেগে আছে রক্তের দাগ।
[৫] “দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা”—কবির মতে এই পরিচয় বা জানাশোনার সম্পর্ক কীভাবে গড়ে উঠেছে?

উত্তর:- উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতায় দুটি গ্রামের মাঝখানে একটি গ্রামীণ নদী প্রবাহিত হয়েছে, যার মধ্যে দিয়ে প্রতিদিন খেয়া নৌকা চলাচল করে। এই খেয়া নৌকার মাধ্যমেই দুই গ্রামের মানুষ এক পাড় থেকে অন্য পাড়ে যাতায়াত করে—কেউ ঘর থেকে বেরিয়ে কাজে যায়, আবার কেউ কাজ সেরে ঘরে ফিরে।

এই নিয়মিত যোগাযোগের ফলে দুই গ্রামের মানুষের মধ্যে একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। নৌকা শুধু বাহন নয়, এটি দুই পাড়ের মানুষের মধ্যে এক ধরনের বন্ধনের প্রতীক। এই নিয়মিত দেখা-সাক্ষাৎ, সহযোগিতা ও পারস্পরিক নির্ভরতার ভিত্তিতেই গড়ে ওঠে এক নিবিড় ‘জানাশোনা’র সম্পর্ক, যা কবি গ্রামীণ জীবনের আন্তরিক ও মানবিক রূপ হিসেবে তুলে ধরেছেন।
[৬] “সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা”—‘আনাগোনা’ শব্দের অর্থ কী? কারা, কীভাবে আনাগোনা করে তা ব্যাখ্যা করো।

উত্তর:- ‘আনাগোনা’ শব্দের অর্থ হলো—যাওয়া-আসা বা যাতায়াত।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতায় নদীতীরবর্তী দুটি গ্রামের মানুষের মধ্যে যে নিয়মিত চলাফেরা বা যাতায়াত চলে, তা বোঝাতে কবি এই শব্দটি ব্যবহার করেছেন। গ্রামীণ মানুষের জীবনযাত্রা অনেকাংশেই খেয়া নৌকার ওপর নির্ভরশীল। তারা প্রতিদিন নানান প্রয়োজনে—কেউ কাজে বেরোয়, কেউ কাজ শেষে ঘরে ফেরে—নদী পার হয়ে এক পাড় থেকে অন্য পাড়ে যায়।

এই খেয়া নৌকাই দুই গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করে এবং মানুষকে পারাপার করায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যাতায়াত অব্যাহত থাকে। কবি এই পঙ্ক্তির মাধ্যমে গ্রামীণ মানুষের সহজ-সরল, কর্মমুখর জীবনের একটি আন্তরিক ও বাস্তবচিত্র তুলে ধরেছেন।
[৭] “সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা”—এই পঙ্ক্তিটির দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন, তা ব্যাখ্যা করো।

উত্তর:- উক্ত পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে গৃহীত। এই পঙ্ক্তির মাধ্যমে কবি আধুনিক সভ্যতার অন্ধ উন্নতির পেছনে থাকা মানুষের অসীম লালসা ও চাহিদাকে তুলে ধরেছেন।

মানবসভ্যতা প্রাচীনকাল থেকেই নানা আবিষ্কার, উন্নয়ন ও প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রাকে উন্নত করার চেষ্টা করে এসেছে। এতে মানুষ যেমন সুখ-সমৃদ্ধি অর্জন করেছে, তেমনি সেই অগ্রগতির পেছনে ক্রমাগত বেড়ে চলেছে তার চাহিদা, লোভ ও ক্ষমতার প্রতি আকাঙ্ক্ষা। এই অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষাই সভ্যতার “নব নব তৃষ্ণা ক্ষুধা”—অর্থাৎ নতুন নতুন চাহিদা ও লালসার জন্ম দিয়েছে। কবি দেখাতে চেয়েছেন, সভ্যতার এই তৃষ্ণা ও ক্ষুধা একসময় পরিবেশ ধ্বংস, মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং সমাজে হিংসা ও সংঘাতের জন্ম দেয়।
[৮] “পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ”—এই দ্বন্দ্ব ও সংঘাতের মূল কারণ কী? এর কী পরিণতি হয় তা লেখো।

উত্তর:- উদ্ধৃত পঙ্ক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এই পঙ্ক্তিতে কবি মানবসভ্যতার ইতিহাসে সংঘটিত অসংখ্য দ্বন্দ্ব ও তার পরিণতি সম্পর্কে ইঙ্গিত করেছেন।

পৃথিবীতে দ্বন্দ্ব ও সংঘাতের মূল কারণ হলো মানুষের ক্ষমতালিপ্সা, হিংসা, অহংবোধ ও পাশবিক স্বার্থপরতা। শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে দখল করার জন্য লড়াই করে। ব্যক্তি ও জাতি উভয় স্তরেই ক্ষমতা প্রতিষ্ঠা ও আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে সংঘাতের সৃষ্টি হয়। এর ফলেই মানুষে-মানুষে এবং রাষ্ট্রে-রাষ্ট্রে বিভেদ, হিংসা ও যুদ্ধ শুরু হয়।

এই দ্বন্দ্ব ও সংঘাতের পরিণাম অত্যন্ত ভয়াবহ। যুদ্ধবিগ্রহে রক্তপাত হয়, ইতিহাস কলঙ্কিত হয়, এবং দুর্বল জাতিগুলি শোষিত ও পরাধীন হয়ে পড়ে। একটি সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে আরেকটি সাম্রাজ্যের উত্থান ঘটে। ফলে ইতিহাস বারবার রচিত হয় রক্তের ধারায়। কবি এই পঙ্ক্তিতে মানবসভ্যতার সেই রক্তাক্ত ইতিহাস ও তার করুণ পরিণতির কথাই তুলে ধরেছেন।
[৯] “রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে”—উক্তিটির প্রসঙ্গসহ তাৎপর্য লেখো।

উত্তর:- উক্তিটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এই পঙ্ক্তিটি মানবসভ্যতার রক্তক্ষয়ী ইতিহাস ও তার অন্তর্নিহিত অসারতা তুলে ধরতে ব্যবহৃত হয়েছে।

কবির দৃষ্টিতে ইতিহাস কেবলই হিংসা, যুদ্ধ ও দ্বন্দ্বে ভরপুর। শক্তিশালী রাষ্ট্র দুর্বল রাষ্ট্রকে আক্রমণ করে তার স্বাধীনতা কেড়ে নেয়। বিজয়ী রাষ্ট্রনেতার অহংকার সীমাহীন হয়ে ওঠে, ক্ষমতার দম্ভে সে মানবতার অবমাননাও করতে কুণ্ঠাবোধ করে না। কিন্তু কবির মতে, এই অহংকার ও দম্ভ তেমন কিছু নয়—তা একেবারেই ক্ষণস্থায়ী।

এই প্রসঙ্গে কবি বলেন, “রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে”—অর্থাৎ রক্তপাতের ইতিহাসের মধ্যেই মাঝে মাঝে জেগে ওঠে বিজয়ের উচ্ছ্বাস, অহংকার, রাজমুকুটের জয়। কিন্তু সেই ফেনার মতোই তা মুহূর্তে মিলিয়ে যায়, হারিয়ে যায় মহাকালের স্রোতে।
[১০] “উঠে কত হলাহল, উঠে কত সুধা”—এই পঙ্ক্তিটির প্রসঙ্গসহ তাৎপর্য আলোচনা করো।

উত্তর:- উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে গৃহীত। এই পঙ্ক্তির মাধ্যমে কবি বিশ্বসৃষ্টির প্রাচীন পুরাণকথা এবং মানবসভ্যতার দ্বৈত প্রকৃতি তুলে ধরেছেন।

পুরাণ মতে, দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন করেছিলেন অমৃত প্রাপ্তির আশায়। সেই মন্থনে প্রথমে উঠে এসেছিল ভয়ানক বিষ—হলাহল, পরে উঠে এসেছিল অমৃত—সুধা। কবি এই উপমার সাহায্যে মানবসভ্যতার বাস্তব ইতিহাসের তুলনামূলক বিশ্লেষণ করেছেন।

সভ্যতার ইতিহাস রক্তপাত, হিংসা ও সংঘর্ষে ভরা—যা হলাহলের মতো বিধ্বংসী। রাষ্ট্র ও মানুষের মধ্যে সংঘাত, যুদ্ধ ও লড়াই সভ্যতাকে কলঙ্কিত করেছে। আবার এই সভ্যতার মধ্যেই আছে আলো, আশার দ্যুতি, মহৎ ভাবনা, সৃষ্টিশীলতা ও শুভবোধ—যা সুধার প্রতীক।
[১১] “এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে”—‘এই খেয়া’ বলতে কোন খেয়াকে বোঝানো হয়েছে? এই উক্তিটির তাৎপর্য লেখো।

উত্তর:- উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে 'এই খেয়া' বলতে শুধু নদীর উপর ভেসে চলা খেয়া নৌকাটিকেই বোঝানো হয় না, বরং এটি একটি গভীর প্রতীক। কবি এর মাধ্যমে মানবসভ্যতার চিরন্তন প্রবাহ ও জীবনচক্রকে বোঝাতে চেয়েছেন।

দুই গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা নদীতে প্রতিদিন মানুষ খেয়া নৌকার মাধ্যমে এপার থেকে ওপারে যায়—কেউ ঘরে ফেরে, কেউ ঘর ছেড়ে বাইরে যায়। এই নিয়মিত যাতায়াত যেন মানুষের জন্ম ও মৃত্যুর চক্রের মতোই অবিরাম। কবির দৃষ্টিতে, এই খেয়া মানুষের জীবনের প্রতীক, যা জীবনের চলমানতা, আগমন-প্রস্থান, শুরু ও শেষের ধারাবাহিকতাকে প্রকাশ করে।
[১২] “শুধু হেথা দুই তীরে, কেবা জানে নাম”—এখানে কী বিষয়ে বলা হয়েছে? এই প্রসঙ্গ উত্থাপনের কারণ কী?

উত্তর:- উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে গৃহীত। এখানে কবি নদীর দুই তীরে অবস্থিত দুটি নাম না-জানা গ্রামের কথা বলেছেন।

তবে কবি এই নাম না-জানা গ্রামদ্বয়ের মাধ্যমেই এক গভীর মানবিক সত্য তুলে ধরেছেন। পৃথিবীর ইতিহাসে যত দ্বন্দ্ব, যুদ্ধ, সাম্রাজ্য বিস্তার কিংবা ধ্বংসের কাহিনি রচিত হয়েছে, তার বিপরীতে এই দুই গ্রাম শান্তভাবে নিজেদের সম্পর্ক ও জীবনধারা টিকিয়ে রেখেছে।

এই প্রসঙ্গ উত্থাপনের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে, যতই পৃথিবীতে রাজনীতি, রক্তপাত ও ক্ষমতার লড়াই চলুক না কেন, সাধারণ মানুষের জীবনধারা, পারস্পরিক সম্পর্ক ও মানবিক বন্ধন চিরকাল একইভাবে বহমান থাকে।
[১৩] “সোনার মুকুট” বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? এর পরিণতি কী হয়?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতায় “সোনার মুকুট” একটি প্রতীক। কবি এর মাধ্যমে রাজশক্তির বিজয়, দম্ভ এবং সাময়িক গৌরবকে বোঝাতে চেয়েছেন। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ ও সংঘর্ষের শেষে যে শক্তি জয়লাভ করে, তার মাথায় পরানো হয় এই সোনার মুকুট—যা ক্ষমতা, ঐশ্বর্য এবং আত্মঅহংকারের প্রতীক।

তবে কবির দৃষ্টিতে, এই মুকুটের গৌরব দীর্ঘস্থায়ী নয়। সময়ের প্রবাহে সেই মুকুটের গর্ব, জয় ও মহিমা একসময় গুরুত্ব হারায়। রাজশক্তির সেই ইতিহাস রক্তপাত, হিংসা আর ভ্রাতৃঘাতী সংঘর্ষে কলঙ্কিত হয়। বিজয়ী শক্তির দম্ভ বিজিতের মনে ভয় ও শ্রদ্ধার মিশ্র অনুভূতি জাগালেও, বৃহত্তর মানবসভ্যতার প্রেক্ষাপটে তা অবশেষে তুচ্ছ ও অর্থহীন হয়ে পড়ে।
[১৪] সভ্যতার কালসমুদ্রে কী কী ঘটনার অবতারণা করেছেন কবি?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘খেয়া’ কবিতায় সভ্যতাকে এক বিশাল কালসমুদ্র হিসেবে কল্পনা করেছেন। এই কালসমুদ্র থেকে যেমন উঠে আসে সুধা—অর্থাৎ সৃজন, শুভবোধ ও মানবতার নিদর্শন, তেমনি উঠে আসে হলাহল—অর্থাৎ হিংসা, ধ্বংস ও সর্বনাশের চিত্র।

কবির দৃষ্টিতে, মানবসভ্যতার ইতিহাস শুধু সৃজন বা উন্নতির নয়, তা একইসঙ্গে ধ্বংস, পতন ও রক্তপাতের ইতিহাসও। মানুষ একদিকে যেমন সৃষ্টিশীল কর্মে রত হয়ে সভ্যতার ভিত্তি গড়ে তুলেছে, তেমনি অন্যদিকে ক্ষমতার মোহে, অহংবোধে ও লোভে পড়ে সংঘাত ও হিংসার জন্ম দিয়েছে।

এই কালসমুদ্র থেকে উঠে এসেছে কখনও কালকূটের মতো বিষ, আবার কখনও বা অমৃতের মতো মঙ্গলময় ভাবনা।
প্রশ্নের মান - ৫
[১] কবি “সকাল হইতে সন্ধ্যা” কথাটি কেন ব্যবহার করেছেন? “দুই গ্রাম” কী অর্থ প্রকাশ করে বা কী ব্যঞ্জনা বহন করে তা লেখো।

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতায় “সকাল হইতে সন্ধ্যা” শব্দবন্ধটি কেবল একটি দিনের সময়কাল বোঝাতে ব্যবহৃত হয়নি, বরং এটি জীবনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে 'সকাল' বোঝায় জীবনের শুরু—জন্ম ও শৈশব, আর 'সন্ধ্যা' বোঝায় জীবনের প্রান্তসীমা—বার্ধক্য ও মৃত্যু। কবি এই পঙ্ক্তির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে, মানুষের জীবনও এক যাত্রা, যা শুরু হয় জন্ম দিয়ে এবং শেষ হয় মৃত্যুর দিকে গিয়ে। ঠিক যেমন খেয়া নৌকা দিনভর পারাপার করে, তেমনই মানুষও জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি চলমান যাত্রার পথিক।

অন্যদিকে, কবিতায় উল্লেখিত “দুই গ্রাম” শুধু দুটি বাস্তব নদীতীরবর্তী বসতির প্রতিচ্ছবি নয়, এগুলি মানবসভ্যতার দুই পারস্পরিক সম্পর্কিত, নিরহংকার ও শান্তিপূর্ণ সমাজজীবনের প্রতীক। এই গ্রাম দুটি যেন জীবনের দুই প্রান্ত বা জন্ম-মৃত্যুর দুই কূলে দাঁড়িয়ে থাকা মানবতার প্রতিমূর্তি। কবি এই গ্রামগুলিকে একে অপরের দিকে চেয়ে থাকা অবস্থায় দেখিয়ে বুঝিয়েছেন, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, নির্ভরতাবোধ ও আত্মিক যোগাযোগই প্রকৃত সভ্যতার ভিত্তি।

এভাবে “সকাল হইতে সন্ধ্যা” ও “দুই গ্রাম”—এই দুটি উপমার মাধ্যমে কবি মানবজীবনের শাশ্বত গতি, সম্পর্কের সৌন্দর্য এবং গ্রামীণ জীবনের শান্ত, মানবিক রূপ অত্যন্ত গভীর ব্যঞ্জনার সঙ্গে তুলে ধরেছেন।
[২] “নূতন নূতন কত গড়ে ইতিহাস”—এই পঙ্ক্তিটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো।

উত্তর:- উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে নেওয়া হয়েছে, যা তাঁর ‘চৈতালী’ কাব্যগ্রন্থের অন্তর্গত একটি উল্লেখযোগ্য সনেট। এই পঙ্ক্তির মাধ্যমে কবি মানবসভ্যতার দীর্ঘ বিবর্তন এবং নানান স্তরে ইতিহাস গঠনের গভীর তাৎপর্য তুলে ধরেছেন।

“নূতন নূতন কত গড়ে ইতিহাস”—এই পঙ্ক্তিতে কবি দেখিয়েছেন, ইতিহাস কেবল অতীতের ঘটনাপুঞ্জ নয়, বরং প্রতিনিয়ত মানবজীবনে ঘটে চলা সৃজন, পরিবর্তন, সংঘাত ও অর্জনের ধারাবাহিক ফল। প্রতিটি যুগ, প্রতিটি প্রজন্ম নিজের মতো করে কর্ম, চিন্তা, সংস্কৃতি ও রাজনীতির দ্বারা নতুন ইতিহাস রচনা করে। মানুষ তার সহজাত প্রেরণা ও সৃজনশীলতার শক্তিতে সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়।

কিন্তু সেই ইতিহাসে যেমন থাকে সৃষ্টির আলো, তেমনি থাকে ধ্বংসের ছায়াও। লোভ, স্বার্থ ও ক্ষমতার মোহে মানুষ অনেক সময় হিংসা ও আত্মঘাতী কর্মকাণ্ডে লিপ্ত হয়, যার ফলে রচিত হয় রক্তাক্ত ইতিহাস। এসব ঘটনা মানবসভ্যতার কলঙ্করেখা হলেও, কবির মতে, সেই নেতিবাচক ঘটনাগুলো মহাকালের বিশাল প্রবাহে তুচ্ছ ও ক্ষণস্থায়ী।

এই পঙ্ক্তির অন্তর্নিহিত অর্থ হলো—মানবসভ্যতা কখনো থেমে থাকে না। যুগে যুগে নব নব চিন্তা, চেতনা ও কর্মপ্রবাহের মধ্য দিয়ে মানুষ ইতিহাস সৃষ্টি করে চলে। সভ্যতার চলমান ধারা প্রতিটি নতুন প্রয়াসেই একটি নতুন ইতিহাস নির্মাণ করে। কবি এই পঙ্ক্তির মাধ্যমে মানবজাতির সৃজনশীল শক্তি, পরিবর্তনের ক্ষমতা এবং আত্মবিকাশের ধারাকে গভীরভাবে শ্রদ্ধা জানিয়েছেন।
[৩] “রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে”—এই পঙ্ক্তিটির প্রসঙ্গ ও ব্যাখ্যা লেখো।

উত্তর:- উক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে গৃহীত। এই পঙ্ক্তিতে কবি ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ের দিকে ইঙ্গিত করেছেন, যেখানে মানুষ তার পাশবিক প্রবৃত্তির বশবর্তী হয়ে একের পর এক যুদ্ধ, হিংসা ও ধ্বংসের খেলায় মেতে উঠেছে। রাজশক্তির দম্ভ, ক্ষমতালিপ্সা ও বিজয়লিপ্সা সভ্যতার বুকে এনেছে ভয়াবহ রক্তপাত।

» প্রসঙ্গ: ‘চৈতালি’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া’ কবিতায় কবি সভ্যতার বহমান ধারা ও মানবজীবনের গভীরতা পর্যবেক্ষণ করেছেন। তিনি ইতিহাসের সেই রক্তাক্ত অধ্যায়গুলির কথা স্মরণ করেছেন, যেখানে সাম্রাজ্য বিস্তার ও আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ে একের পর এক সংঘর্ষ ও ধ্বংস নেমে এসেছে পৃথিবীর বুকে।

» ব্যাখ্যা: “রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে”—এই উপমাটি অত্যন্ত গভীর। এখানে ‘রক্তপ্রবাহ’ বোঝায় যুদ্ধ, হিংসা ও মানবহত্যার ধারাবাহিকতা, আর ‘ফেনাইয়া ওঠা’ বোঝায় সেই রক্তক্ষয়ের মধ্যেই সাময়িক উত্থান—যেমন বিজয়, রাজসিংহাসন, কিংবা ক্ষমতার প্রতীক সোনার মুকুট। এই উত্থান ক্ষণস্থায়ী, যেমন নদীর ফেনা—মুহূর্তে জেগে ওঠে, আবার মিলিয়ে যায়।

রবীন্দ্রনাথ এই পঙ্ক্তির মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে, ইতিহাসে যে সকল রাজশক্তি বা ক্ষমতালোভী মানুষ দম্ভ ও হিংসার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তারা রক্তপাতের মাধ্যমে সাময়িক উত্থান ঘটালেও দীর্ঘস্থায়ী কোনো মহান কীর্তি গড়ে তুলতে পারেনি। বরং তাদের সেই উত্থান সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে থেকে গেছে, যা মানবতাকে অপমান করেছে।
[৪] “দোঁহা-পানে চেয়ে আছে দুইখানি গ্রাম”—এই ধরনের উক্তির পেছনে কী কারণ রয়েছে তা লেখো।

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতার এই উক্তিটির মাধ্যমে কবি চিত্রিত করেছেন দুটি নদীতীরবর্তী গ্রামের চিরন্তন সম্পর্ক, যা কেবল ভৌগোলিক নয়, বরং আত্মিক ও দার্শনিক। “দোঁহা-পানে চেয়ে আছে দুইখানি গ্রাম” কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে—নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রাম যেন একে অপরের দিকে চেয়ে থাকে নিরবিচারে, যুগের পর যুগ ধরে।

এই দুই গ্রাম মানবজীবনের দুটি অনিবার্য সত্তার প্রতীক—জন্ম ও মৃত্যু, জীবন ও পরিসমাপ্তি। তারা একে অপরের পরিপূরক এবং এই সম্পর্কের মাঝে প্রবাহিত হচ্ছে এক শান্ত ও ধীর নদী, যার ওপারে পারাপারের কাজ করে খেয়া। সেই খেয়ার মাধ্যমে চলে আসা-যাওয়া, কর্মজীবন ও জীবনের ধারাবাহিকতা।

এই উক্তির পেছনের কারণ হলো—কবি দেখাতে চেয়েছেন, মানবসভ্যতার বহমানতা মূলত নিরন্তর সম্পর্ক, পরিচয় ও চলাফেরার মধ্যে গড়ে ওঠে। দুই গ্রাম পরস্পরের দিকে তাকিয়ে আছে, মানে তারা পরস্পরের অস্তিত্ব ও প্রয়োজনকে স্বীকৃতি দিয়েছে, অথচ তারা একে অপরের নামে পরিচিত নয়। তারা ইতিহাসে বিখ্যাত না হলেও, তাদের মধ্যে রয়েছে আত্মিক বন্ধন, নীরব সহাবস্থান ও সহজ-সরল সম্পর্কের সৌন্দর্য।

তাই এই উক্তিটি প্রতীকীভাবে বোঝায়—মানুষের জীবনে সম্পর্ক, স্মৃতি ও যাত্রাপথের গভীরতা। যদিও বিশ্ব তাদের চেনে না, তবু তারা মানবতার প্রকৃত প্রতীক হিসেবে যুগ-যুগ ধরে টিকে থাকে।
[৫] ‘খেয়া’ কবিতায় নদী-তীরবর্তী গ্রামের জীবনের যে রূপ তুলে ধরা হয়েছে, তা আলোচনা করো।

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চৈতালী’ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘খেয়া’ কবিতায় কবি দুটি নদী-তীরবর্তী গ্রামের সহজসরল, শান্ত ও ছন্দময় জীবনের চিত্র তুলে ধরেছেন। জমিদারি কাজের সূত্রে কবি বহুবার নৌকায় চড়ে নদীবক্ষে ঘুরেছেন এবং সেই অভিজ্ঞতা থেকেই গ্রামীণ জীবনযাত্রার নিস্তরঙ্গ, ধীর, প্রকৃতির সঙ্গে মিশে থাকা ছন্দময় রূপটিকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন।

কবিতায় দেখা যায়, এই দুটি গ্রামের মধ্যে খেয়া তরির মাধ্যমে প্রতিদিন মানুষ যাতায়াত করে—কেউ ঘর থেকে যায়, কেউ ঘরে ফেরে। যদিও তাদের মধ্যে চাঞ্চল্যের বহিঃপ্রকাশ নেই, তবু জীবনের এক স্বাভাবিক ছন্দ রয়েছে। এই ধীর-গতি, ছন্দময়তা এবং আত্মীয়তাসূত্রেই গড়ে উঠেছে তাদের সম্পর্ক—যা নামহীন, অথচ গভীর আত্মিক বন্ধনে আবদ্ধ।

এই গ্রামীণ জীবন কোলাহলহীন, তবে তা একঘেয়ে নয়; বরং তার মধ্যে আছে শাশ্বততার ছায়া। কবি দেখিয়েছেন, সত্যের উত্থান-পতনের তোড়ে না ভেসে, গ্রাম দুটি আবহমান ছন্দে নিজেদের সহজতাকে ধরে রেখেছে। পরস্পরের দিকে যেন তারা প্রীতিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে—যেন জীবনপ্রবাহের এক নীরব প্রতিচ্ছবি।

এইভাবে ‘খেয়া’ কবিতায় নদীতীরবর্তী গ্রামের জীবনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ এক চিরন্তন গ্রামীণ সভ্যতার, শান্ত-নিবিড় মানবসম্পর্কের এবং সহজ জীবনের এক অনুপম চিত্র ফুটিয়ে তুলেছেন।
[৬] “কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে”—এখানে ‘কেহ’ বলতে কাদের বোঝানো হয়েছে? ‘ঘর’ শব্দের দ্বারা কবি কী অর্থ প্রকাশ করতে চেয়েছেন?

উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতার “কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে”—এই পঙ্ক্তিতে কবি ‘কেহ’ বলতে বোঝাতে চেয়েছেন সেই সমস্ত মানুষকে, যারা জীবনের চিরন্তন প্রবাহে এক তীর থেকে অন্য তীরে যাতায়াত করছে। আক্ষরিক অর্থে এরা হলো খেয়া নৌকায় নদী পার হওয়া যাত্রী, যারা কেউ কাজের প্রয়োজনে ঘর থেকে বাইরে যাচ্ছে, আবার কেউ বাইরের কাজ সেরে ঘরে ফিরছে।

তবে কবির দৃষ্টিতে এই যাতায়াতের মধ্যে রয়েছে এক গভীর দার্শনিক ব্যঞ্জনা। এখানে ‘ঘর’ শব্দটি শুধু বসবাসের স্থান নয়, এটি প্রতীক হয়ে উঠেছে জন্ম ও মৃত্যুর। কবি বিশ্বাস করেন, মানুষ জন্মের মাধ্যমে পরলোক থেকে ইহলোকে আসে এবং মৃত্যুর মাধ্যমে ইহলোক ত্যাগ করে আবার ফিরে যায় তার চিরন্তন গৃহে—পরলোকে। অর্থাৎ, ইহজীবন হলো ক্ষণস্থায়ী সফর, আর পরলোক হলো চিরস্থায়ী আবাস।

এইভাবে কবি ‘কেহ’ ও ‘ঘর’ শব্দদ্বয়ের মাধ্যমে মানবজীবনের অনন্ত চক্র—জন্ম ও মৃত্যুর মধ্যে চলমান অবিরাম যাত্রাকেই তুলে ধরেছেন। তাই “এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে”—এই কথার মধ্য দিয়ে তিনি মানবসভ্যতার শাশ্বত যাত্রার প্রতিচ্ছবি এঁকেছেন।
[৭] “উঠে কত হলাহল, উঠে কত সুধা!”—কোন প্রসঙ্গে কবি এই কথা বলেছেন? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর:- পঙ্ক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে গৃহীত। তিনি এই উক্তিটি মানবসভ্যতার অগ্রগতির প্রেক্ষাপটে ব্যবহার করেছেন।

» প্রসঙ্গ: ‘খেয়া’ কবিতায় কবি সভ্যতার গতিপথ পর্যবেক্ষণ করেছেন এবং দেখেছেন, মানুষের উন্নয়নচেষ্টা যেমন তাকে সুখ ও সমৃদ্ধির পথে নিয়ে গেছে, তেমনই এই অগ্রগতি সৃষ্টি করেছে হিংসা, লোভ, দ্বন্দ্ব ও ধ্বংসের পরিবেশ। এই বিবর্তনের ধারায় কবি সভ্যতার ইতিহাসকে তুলনা করেছেন পৌরাণিক সমুদ্র মন্থনের সঙ্গে—যেখানে উঠেছিল বিষ (হলাহল) এবং অমৃত (সুধা)। সভ্যতার মন্থন থেকেও একইভাবে উঠে এসেছে উভয় দিক—হিংসাত্মক ধ্বংসাত্মক রূপ (হলাহল) এবং মানবকল্যাণকর শান্তিপূর্ণ রূপ (সুধা)।

» তাৎপর্য: এই উক্তির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন, সভ্যতার ইতিহাসে শুভ ও অশুভ দুটি বিপরীত প্রবাহ পাশাপাশি বয়ে চলেছে। সুখস্বাচ্ছন্দ্য ও উন্নয়নের লোভে মানুষ সভ্যতাকে যেমন শক্তিশালী করেছে, তেমনি সেই শক্তির অপব্যবহার করে করেছে যুদ্ধ, রক্তপাত ও সর্বনাশ। তাই সভ্যতার ইতিহাস রচিত হয়েছে একইসঙ্গে সৃষ্টির অমৃত ও ধ্বংসের হলাহল নিয়ে।

রবীন্দ্রনাথ এই বৈপরীত্যে উদ্বিগ্ন হয়েছেন এবং বলেছেন—যেখানে একদিকে সভ্যতা মানুষে-মানুষে বিভেদ তৈরি করছে, অন্যদিকে পল্লিজীবনের সহজ, মানবিক জীবনধারা টিকিয়ে রেখেছে সুস্থ সম্পর্ক।
[৮] “এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে”—কবি কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর:- উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি এখানে জীবনের অনন্ত গতিশীলতার রূপকে হিসেবে খেয়া নৌকার চলাচলকে তুলে ধরেছেন।

» প্রসঙ্গ: এই পঙ্ক্তিতে কবি নদী-তীরবর্তী দুটি গ্রামের জানাশোনা ও সম্পর্কের প্রসঙ্গ তুলেছেন। গ্রাম দুটি পরস্পরের দিকে তাকিয়ে থাকে গভীর আত্মীয়তার দৃষ্টিতে, অথচ তারা নামহীন ও নিস্তরঙ্গ। এই দুই গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করে খেয়া নৌকা, যা দিনের পর দিন বিরতিহীনভাবে নদী পারাপার করে চলে। মানুষ ঘর থেকে বেরিয়ে কাজে যায়, আবার কাজ সেরে ঘরে ফিরে আসে—এই যাতায়াতই যেন জীবনের প্রতিচ্ছবি। সেই প্রতিদিনের চলাচলেরই রূপক এই খেয়া নৌকা।

» তাৎপর্য: এই খেয়া নৌকার চলাচল কেবল গ্রামীণ জীবনের একাংশ নয়, এটি মানবজীবনের চিরন্তন প্রবাহের প্রতীক। ইতিহাসে যত রকমের হিংসা, দ্বন্দ্ব, যুদ্ধ, রক্তপাত ঘটে—তবু সাধারণ মানুষের জীবন থেমে থাকে না। রাজশক্তির উত্থান-পতনের বিপরীতে মানুষের দৈনন্দিন চলাচল, সম্পর্ক, সহজ জীবনযাপন বজায় থাকে নিরবিচারে। সেই চিরকালীন জীবনের যাত্রাকে প্রতীকীভাবে প্রকাশ করতেই কবি বলেছেন—“এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে”। এটি সভ্যতার অব্যাহত প্রবাহ এবং মানবজীবনের স্বাভাবিকতার দ্যোতক।
কবি পরিচিতি ও গল্পের সারসংক্ষেপ

‘খেয়া’ কবিতার সারাংশ

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেয়া’ কবিতায় মানবসভ্যতার চিরন্তন ও অবিরাম প্রবাহকে তুলে ধরা হয়েছে এক খেয়া নৌকার প্রতীকী ব্যবহারের মাধ্যমে। নদীর বুকে খেয়া নৌকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে, পারাপার করে দুই তীরের মানুষকে। দুই তীরে অবস্থিত দুটি নাম-না-জানা গ্রাম একে অপরের দিকে তাকিয়ে থাকে নিবিড় আত্মীয়তার বন্ধনে। খেয়া নৌকার এই যাতায়াতের মধ্যে দিয়ে কবি মানবজীবনের সহজ, শান্ত, ছন্দময় ও চিরন্তন ধারাকে তুলে ধরেছেন।

অন্যদিকে পৃথিবীতে চলতে থাকা হিংসা, দ্বন্দ্ব ও ক্ষমতার লালসায় সৃষ্টি হয়েছে অগণিত রক্তপাত, সর্বনাশ, আর সেইসব ঘটনাই তৈরি করেছে নতুন নতুন ইতিহাস। সভ্যতার চাহিদা থেকে যেমন উঠে এসেছে কল্যাণময় সুধা, তেমনি উঠে এসেছে ধ্বংসাত্মক হলাহলও। অথচ এইসব সর্বনাশা সভ্যতার বাইরে নির্লিপ্তভাবে গ্রাম দুটি টিকে আছে নিজেদের সহজ-সরল সম্পর্ক নিয়ে।

কবি অতীত, বর্তমান ও ভবিষ্যতের দীর্ঘ সময়জুড়ে মানবসভ্যতার উত্থান-পতন, সংঘাত, লোভ, দম্ভ ও ধ্বংসের ইতিহাস দেখেছেন। কিন্তু সেইসব ঘটনার মাঝেও নিরবিচারে বয়ে চলেছে এক শান্ত, ক্লান্তিহীন জীবনধারা—যেখানে নবীন আসে, প্রবীণ চলে যায়, কিন্তু জীবন থেমে থাকে না। খেয়া, নদী, যাত্রীদল ও গ্রাম মিলিয়ে গড়ে উঠেছে এক প্রতীকী চিত্র, যা মানবজীবনের গম্ভীর, শান্ত ও অবিরাম চলমানতারই প্রকাশ। এইভাবেই ‘খেয়া’ কবিতায় ধরা পড়েছে মানবসভ্যতার গভীর জীবনদর্শন।
Q. 1
কবিতায় খেয়া কী কাজ করে?
A
মাছ ধরা
B
নদীভ্রমণ
C
পাহাড়ে ওঠা
D
নদী পারাপার
Click an option to check your answer
Q. 2
খেয়া নৌকার প্রধান কাজ কী?
A
মাছ ধরা
B
নদী পরিষ্কার রাখা
C
পারাপার করা
D
খেলাধুলা করা
Click an option to check your answer
Q. 3
কী ফলেই পৃথিবীতে নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে?
A
খেলা
B
যাত্রা
C
শিক্ষা
D
দ্বন্দ্ব-সর্বনাশ
Click an option to check your answer
Q. 4
‘সুধা’ শব্দের অর্থ কী?
A
অমৃত
B
বিষ
C
ঘুম
D
খাদ্য
Click an option to check your answer
Q. 5
খেয়া নৌকায় কারা যাতায়াত করে?
A
বণিকেরা
B
রাজারা
C
নদী তীরবর্তী দুই গ্রামের মানুষজন
D
শহরের লোক
Click an option to check your answer
Q. 6
“দোঁহা-পানে চেয়ে আছে দুইখানি গ্রাম”—এখানে কী বোঝানো হয়েছে?
A
দুই গ্রাম চুপ করে আছে
B
দুই গ্রাম পরস্পরের দিকে চেয়ে আছে
C
দুই গ্রাম দূরে আছে
D
দুই গ্রাম মুখ ফিরিয়ে আছে
Click an option to check your answer
Q. 7
“পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ”— এখানে ‘সর্বনাশ’ কী বোঝায়?
A
ধ্বংস
B
শিক্ষা
C
উন্নতি
D
খেলা
Click an option to check your answer
Q. 8
‘খেয়া’ কবিতায় কোন সময়কাল উল্লেখিত হয়েছে?
A
দুপুর
B
রাত
C
সকাল থেকে সন্ধ্যা
D
বিকাল
Click an option to check your answer
Q. 9
‘দোঁহা’ শব্দের অর্থ কী?
A
তিন
B
চার
C
দুই
D
এক
Click an option to check your answer
Q. 10
নদীর দুই তীরে থাকা দুটি গ্রামের মধ্যে কেমন সম্পর্ক?
A
শত্রুতা
B
জানাশোনা
C
বিচ্ছিন্ন
D
অপরিচিত
Click an option to check your answer
Q. 11
‘হলাহল’ শব্দের অর্থ কী?
A
জল
B
বিষ
C
অমৃত
D
প্রেম
Click an option to check your answer
Q. 12
“সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা”— কে আনাগোনা করে?
A
সৈন্যরা
B
গ্রামবাসী মানুষ
C
রাজারা
D
নদী
Click an option to check your answer
Q. 13
‘খেয়া’ কবিতাটি কবি কবে রচনা করেছিলেন?
A
১৫ অগ্রহায়ণ, ১৩০২ বঙ্গাব্দ
B
১৮ চৈত্র, ১৩০২ বঙ্গাব্দ
C
১৮ বৈশাখ, ১৩০১ বঙ্গাব্দ
D
১ পৌষ, ১৩০৩ বঙ্গাব্দ
Click an option to check your answer
Q. 14
‘খেয়া’ কবিতাটি কার রচনা?
A
জীবনানন্দ দাশ
B
জসীমউদ্দীন
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
কাজী নজরুল ইসলাম
Click an option to check your answer
Q. 15
‘আনাগোনা’ শব্দের অর্থ কী?
A
হাসাহাসি
B
আসা-যাওয়া
C
চিৎকার
D
খেলা
Click an option to check your answer
Q. 16
‘পারাপার’ শব্দের অর্থ কী?
A
খেলাধুলা
B
একপার থেকে অন্য পারে যাওয়া
C
গান গাওয়া
D
গর্জন
Click an option to check your answer
Q. 17
খেয়া' কবিতায় কতটি গ্রামের কথা বলা হয়েছে?
A
একটি
B
দুটি
C
চারটি
D
তিনটি
Click an option to check your answer
Q. 18
“উঠে কত হলাহল, উঠে কত সুধা!” — ‘হলাহল’ কার প্রতীক?
A
আনন্দ
B
উন্নতি
C
শক্তি
D
ধ্বংস
Click an option to check your answer
Q. 19
খেয়া নৌকার যাত্রীরা কোথা থেকে আসে?
A
সমুদ্র থেকে
B
ঘর থেকে আসে
C
বিদেশ থেকে
D
পাহাড় থেকে
Click an option to check your answer
Q. 20
খেয়া নৌকা কখন নদী পারাপার করে?
A
রাত থেকে সকাল
B
সন্ধ্যা থেকে রাত
C
বিকেল থেকে ভোর
D
সকাল থেকে সন্ধ্যা
Click an option to check your answer
Q. 21
‘খেয়া’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
A
কথা ও কাহিনী
B
ক্ষণিকা
C
সোনার তরী
D
চৈতালী
Click an option to check your answer
Q. 22
পৃথিবীতে কী কী কারণে নতুন ইতিহাস গড়ে ওঠে?
A
উৎসব
B
দ্বন্দ্ব ও সর্বনাশ
C
ভালোবাসা
D
শান্তি
Click an option to check your answer
Q. 23
“সোনার মুকুট কত ফুটে আর টুটে”—এখানে ‘টুটে’ শব্দের অর্থ কী?
A
পালটে যায়
B
খসে পড়ে
C
তৈরি হয়
D
জ্বলে ওঠে
Click an option to check your answer
Q. 24
খেয়া নৌকা কোথায় চলে?
A
খালে
B
রাস্তায়
C
সাগরে
D
নদীস্রোতে
Click an option to check your answer
Q. 25
‘কেবা জানে নাম’—এখানে কী বোঝানো হয়েছে?
A
অনেকে জানে
B
সবাই জানে
C
কেউ জানে না
D
অল্প কিছু মানুষ জানে
Click an option to check your answer
Q. 26
“এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে”— ‘চিরদিন’ বলতে কী বোঝানো হয়েছে?
A
নির্দিষ্ট কাল
B
সাময়িক সময়
C
চিরন্তন চলাচল
D
শুধুমাত্র শীতকাল
Click an option to check your answer
Q. 27
“দোঁহা-পানে চেয়ে আছে দুইখানি গ্রাম”— এখানে 'দোঁহা' মানে কী?
A
দুই কাঁঠাল
B
দুই তীর
C
দুই রাজা
D
দুই নদী
Click an option to check your answer
Q. 28
‘খেয়া’ কবিতায় বর্ণিত গ্রাম দুটি কেমনভাবে অবস্থান করছে?
A
পাহাড়ের উপরে
B
জঙ্গলের পাশে
C
পরস্পরের দিকে চেয়ে
D
নদীর এক পাশে
Click an option to check your answer
Q. 29
“নূতন নূতন কত গড়ে ইতিহাস”— কে এই ইতিহাস গড়ে তোলে?
A
সাধারণ মানুষ
B
পণ্ডিতরা
C
কাব্যকাররা
D
রাজারা
Click an option to check your answer
Q. 30
“শুধু হেথা দুই তীরে, কেবা জানে নাম”— এই পঙ্‌ক্তিতে কী বলা হয়েছে?
A
ইতিহাসের নাম
B
গ্রামের নাম কেউ জানে না
C
রাজাদের নাম
D
নদীর নাম
Click an option to check your answer
Q. 31
“দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা”— এখানে দুটি গ্রাম কোথায় অবস্থিত?
A
মাঠের মধ্যে
B
সাগরের মাঝখানে
C
শহরের পাশে
D
নদীর দুই তীরে
Click an option to check your answer
Q. 32
“সোনার মুকুট কত ফুটে, আর টুটে!” — এই মুকুট কার প্রতীক?
A
কাব্যের
B
শ্রদ্ধার
C
ক্ষমতার
D
শান্তির
Click an option to check your answer
Q. 33
“পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ”—এখানে ‘দ্বন্দ্ব’ শব্দের অর্থ কী?
A
কলহ
B
সহযোগিতা
C
মিলন
D
সমঝোতা
Click an option to check your answer
Q. 34
কবিতায় ‘নদী’ কীসের প্রতীক?
A
নদীর জলে
B
ভবিষ্যতের
C
রাত্রির
D
জীবনের
Click an option to check your answer
Q. 35
“কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে”— এই পঙ্‌ক্তি কী বোঝায়?
A
রাজা ও প্রজা
B
ঘর পরিষ্কার করা
C
মানুষের অবিরাম যাত্রা
D
যুদ্ধ শুরু ও শেষ
Click an option to check your answer
Q. 36
খেয়া নৌকার যাত্রীরা কোথায় যায়?
A
মন্দিরে
B
পাহাড়ে
C
কেউ ঘরে যায়, কেউ বাইরে যায়
D
সমুদ্রে
Click an option to check your answer
Q. 37
‘খেয়ানৌকা পারাপার করে নদীস্রোতে’— এখানে 'খেয়া' কী বোঝায়?
A
যুদ্ধের প্রতীক
B
রাজকীয় নৌকা
C
মাছ ধরার নৌকা
D
পারাপারের নৌকা
Click an option to check your answer
Q. 38
খেয়া' কীভাবে নদীতে চলে?
A
চিরদিন
B
বছরে একবার
C
মাঝে মাঝে
D
মাঝেমধ্যে
Click an option to check your answer