নোঙর

44+ Practice Questions
30+ Study Notes
22 min read
44 MCQs30 Notes
Share:

Key Topics & Concepts

1.কবিতার মূল বিষয় (Main Theme)

  • অজিত দত্তের "নোঙর" - শাদা মেঘ কালো পাহাড় (1970)
  • নোঙরে বাঁধা নৌকা - জীবনের বন্ধন ও আবদ্ধতা
  • সপ্তসিন্ধুপারে যাত্রার স্বপ্ন ও বাস্তব বাধা
  • দাঁড় টানা মিছে - ব্যর্থ প্রচেষ্টা ও হতাশা
  • জীবনের আকাঙ্ক্ষা ও বাস্তবতার দ্বন্দ্ব

2.কাব্যিক বৈশিষ্ট্য (Poetic Features)

  • নোঙর প্রতীক - জীবনের বাধা, দায়িত্ব, সামাজিক বন্ধন
  • বাণিজ্যতরী - স্বপ্ন ও অভিজ্ঞতায় ভরা জীবন
  • জোয়ার-ভাটা - আশা ও নিরাশার প্রতীক
  • স্রোতের বিদ্রূপ - জীবনের ব্যর্থতার বেদনা
  • অজিত দত্তের আধুনিক কবিতার বৈশিষ্ট্য

3.পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় (Exam Important Topics)

  • কবি অজিত দত্ত - ত্রিশের দশকের আধুনিক কবি
  • নোঙর প্রতীকের তাৎপর্য - জীবনের বাধা
  • বাণিজ্যতরী বাঁধা পড়ে থাকা - আকাঙ্ক্ষা ও ব্যর্থতা
  • সারারাত দাঁড় টানা - সংগ্রাম ও হতাশার দ্বন্দ্ব
  • কবিতার নামকরণ ও জীবন দর্শন

Study Notes

কবিতা
নোঙর
প্রশ্নের মান - ১

প্রশ্ন ও উত্তর সেট - ১

১. ‘নোঙর’ কবিতার রচয়িতা কে?
উত্তর: কবি অজিত দত্ত ‘নোঙর’ কবিতার রচয়িতা।

২. কবি কোথায় পাড়ি দিতে চান?
উত্তর: কবি পাড়ি দিতে চান সুদূর সপ্তসিন্ধুপারে।

৩. ‘নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে’ — এই চরণে 'নোঙর' কী বোঝায়?
উত্তর: এখানে 'নোঙর' জীবনের বন্ধন, দায়িত্ব ও সামাজিক আবদ্ধতার প্রতীক।

৪. কবির দাঁড় টানা কেন মিছে হয়?
উত্তর: কারণ তাঁর নৌকা নোঙরে বাঁধা থাকায় অগ্রসর হতে পারে না।

৫. ‘জোয়ারের ঢেউ’ কবিতায় কী বোঝাতে চেয়েছেন কবি?
উত্তর: কবি ‘জোয়ারের ঢেউ’ দিয়ে আশা ও নতুন সম্ভাবনার প্রতীক বোঝাতে চেয়েছেন।

৬. ঢেউ ‘মাথা ঠুকে’ ফিরে যায় কেন?
উত্তর: কারণ কবির নৌকা নোঙরে বাঁধা, সে এগোতে পারে না।

৭. ‘ভাঁটার শোষণ’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: ভাঁটার শোষণ বলতে কবি জীবনের ব্যর্থতা ও হতাশাকে বোঝাতে চেয়েছেন।

৮. কবির ‘বাণিজ্য-তরী’ কোথায় বাঁধা পড়ে আছে?
উত্তর: কবির ‘বাণিজ্য-তরী’ তটের কাছে বাঁধা পড়ে আছে।

৯. ‘দাঁড়’ ও ‘পাল’ এখানে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘দাঁড়’ ও ‘পাল’ মানুষের চেষ্টা ও ইচ্ছাশক্তির প্রতীক।

১০. কবির ‘নৌকা চিরকাল’ কেন বাঁধা থাকে?
উত্তর: কারণ জীবনের দায়িত্ব ও সামাজিক বন্ধনে তিনি আবদ্ধ।

প্রশ্ন ও উত্তর সেট - ২

১১. ‘নোঙর’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: ‘নোঙর’ কবিতাটি অজিত দত্ত রচিত ‘শাদা মেঘ কালো পাহাড়’ (১৯৭০) কাব্যগ্রন্থের অন্তর্গত।

১২. ‘কুসুমের মাস’ কী?
উত্তর: ‘কুসুমের মাস’ অজিত দত্তের একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম।

১৩. কবি কোথায় পাড়ি দিতে চান?
উত্তর: কবি তরিখানি নিয়ে দূর সিন্ধুপারে পাড়ি দিতে চান।

১৪. কবির তরিটি কী ধরনের তরি?
উত্তর: কবির তরিটি একটি পণ্যবাহী তরি বা বাণিজ্যতরি।

১৫. বাণিজ্যতরি বলতে কী বোঝায়?
উত্তর: বাণিজ্যতরি হলো ব্যবসা বা বাণিজ্য করার জন্য পণ্যদ্রব্য বা পসরাবাহী নৌকা।

১৬. কবির বাণিজ্যতরি কোথায় পড়ে আছে?
উত্তর: কবির বাণিজ্যতরি জোয়ারভাটায় বাঁধা তটের কাছে পড়ে আছে।

১৭. কবির যাত্রা কী কারণে ব্যাহত হয়?
উত্তর: কবির যাত্রা তাঁর নৌকার নোঙর তটের কিনারে পড়ে যাওয়ায় ব্যাহত হয়।

১৮. নোঙর বাঁধার মোটা দড়িকে কী বলা হয়?
উত্তর: নোঙর বাঁধার মোটা দড়িকে নোঙরের কাছি বলা হয়।

১৯. নৌকা চিরকাল কীতে বাঁধা থাকে?
উত্তর: নৌকা চিরকাল নোঙরের কাছিতে বাঁধা থাকে।

২০. কীসের গর্জনে নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে?
উত্তর: সাগরগর্জনে নিস্তব্ধ মুহূর্তগুলি কেঁপে ওঠে।

প্রশ্ন ও উত্তর সেট - ৩

২১. জোয়ারের ঢেউগুলি কোথায় মাথা ঠুকে ছোটে?
উত্তর: জোয়ারের ঢেউগুলি কবির তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে ছোটে।

২২. ‘নোঙর’ বলতে কী বোঝায়?
উত্তর: ‘নোঙর’ হল কাছির সঙ্গে বাঁধা লোহার অঙ্কুশ বিশেষ, যার সাহায্যে নৌকা বা জলযান বেঁধে রাখা হয়।

২৩. নোঙর কোথায় পড়েছে?
উত্তর: নোঙর তটের কিনারে পড়েছে।

২৪. কবি সারারাত কী করেন?
উত্তর: কবি সারারাত দাঁড় টানেন।

২৫. কবির সারারাত দাঁড় টানাকে কী বলা হয়েছে?
উত্তর: কবির সারারাত দাঁড় টানাকে ‘মিছে’ বলে মনে হয়েছে।

২৬. কবিতায় উল্লিখিত তরির চালক কে?
উত্তর: কবিতায় উল্লিখিত তরির চালক হলেন কবি স্বয়ং।

২৭. কী কারণে পৃথিবীর জল ফুলে ওঠে এবং একে কী বলে?
উত্তর: চাঁদ-সূর্যের আকর্ষণে পৃথিবীর জল ফুলে উঠলে একে জোয়ার বলে।

২৮. কতক্ষণ অন্তর অন্তর জোয়ার হয়?
উত্তর: প্রতি ১২ ঘণ্টা অন্তর জোয়ার হয়।

২৯. জোয়ারের ঢেউগুলি কেমন করে ওঠে?
উত্তর: জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে।

৩০. ভাটার শোষণ কী আহরণ করে?
উত্তর: ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে নেয়।
প্রশ্নের তালিকা

প্রশ্নের মান - ৩

[১] “নোঙর গিয়েছে পড়ে...” —উক্তিটির উৎস উল্লেখ করো। এখানে ‘নোঙর’ শব্দটি দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?
[২] “নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে।” —এই মন্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো।
[৩] “তারপর ভাঁটার শোষণ” —এই উক্তির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
[৪] “স্রোতের প্রবল প্রাণ করে আহরণ” — কে কীভাবে এই কাজটি করে?
[৫] “যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল,” — প্রসঙ্গসহ এই চরণটির বক্তব্য বা অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো।
[৬] “সারারাত মিছে দাঁড় টানি” — কবি দাঁড় টানাকে ‘মিছে’ বলেছেন কেন? তা সত্ত্বেও তিনি কেন অবিরাম দাঁড় টেনে যান?
[৭] “জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, / এ-তরীতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে।” — উদ্ধৃত চরণগুলির তাৎপর্য ব্যাখ্যা করো।
[৮] “তরীভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্তসিন্ধুপারে” — এখানে ‘তরীভরা পণ্য’ দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? কবি কেন দূর সিন্ধুপারে পাড়ি দিতে চান?
[৯] “তারার দিকে চেয়ে করি দিকের নিশানা” — কে তারার দিকে চেয়ে দিক নির্ধারণ করেন এবং কেন তা করেন?
[১০] “নিস্তব্ধ মুহূর্তগুলি সাগরগর্জনে ওঠে কেঁপে” — প্রসঙ্গসহ উদ্ধৃত চরণটির তাৎপর্য ব্যাখ্যা করো।
[১১] “নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল।” — এখানে কোন নৌকার উল্লেখ করা হয়েছে? এই উক্তির মাধ্যমে কবির আক্ষেপ প্রকাশ পেয়েছে কেন?
[১২] “স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে।” — এই উদ্ধৃত চরণটির তাৎপর্য ব্যাখ্যা করো।

প্রশ্নের মান - ৫

[১] “নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে” — এখানে ‘নোঙর’ বলতে কী বোঝানো হয়েছে? নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কী বোঝানো হয়েছে?
[২] “আমার বাণিজ্যতরী বাঁধা পড়ে আছে” — কার ‘বাণিজ্যতরী’ কোথায় বাঁধা পড়ে আছে? এই বাঁধা পড়ে থাকার অর্থ ও তাৎপর্য বিশ্লেষণ করো।
[৩] ‘নোঙর’ কবিতার ভিত্তিতে কবির সমুদ্রযাত্রার প্রচেষ্টা ও সেই যাত্রায় ব্যর্থতার কারণ ব্যাখ্যা করো।
[৪] “নিস্তব্ধ মুহূর্তগুলি সাগরগর্জনে ওঠে কেঁপে, / স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে।” — এখানে ‘স্রোতের বিদ্রূপ’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? এই প্রসঙ্গে কবির মনোভাব ব্যাখ্যা করো।
[৫] “নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল।” — কবির এই উপলব্ধির পেছনের কারণ বিশ্লেষণ করো।
প্রশ্নের মান - ৩
[১] “নোঙর গিয়েছে পড়ে...” —উক্তিটির উৎস উল্লেখ করো। এখানে ‘নোঙর’ শব্দটি দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:- “নোঙর গিয়েছে পড়ে...” — উক্তিটির উৎস হল কবি অজিত দত্ত রচিত পাঠ্য কবিতা ‘নোঙর’।

এখানে ‘নোঙর’ শব্দটি আক্ষরিক অর্থে একটি লোহার যন্ত্র, যা নৌকা বা জাহাজকে তটের সঙ্গে আটকে রাখে। তবে কবি এই শব্দটি ব্যবহার করেছেন প্রতীক রূপে। তিনি বোঝাতে চেয়েছেন, মানুষের জীবনে যেমন মায়া, মোহ, দায়িত্ব ও সামাজিক বন্ধন থাকে, যা তাকে এগিয়ে যেতে বাধা দেয় — ঠিক তেমনই এই ‘নোঙর’ মানুষের অগ্রগতিকে থামিয়ে দেয়। তাই ‘নোঙর’ এখানে জীবনের বাধা ও আবদ্ধতার প্রতীক।
[২] “নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে।” —এই মন্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর:- এই পঙ্‌ক্তিতে 'নোঙর' প্রতীক হয়ে উঠেছে বন্ধনের, আর 'তট' বোঝায় বাস্তবজীবনের আবদ্ধ পরিসর। কবির মন দূর সমুদ্রপারে, অজানার উদ্দেশ্যে যাত্রা করতে চায়—স্বপ্ন, কল্পনা ও মুক্তির জগতে পৌঁছাতে চায়। কিন্তু তাঁর জীবনের বাস্তব দায়িত্ব, কর্তব্য, সংসার ও সামাজিক বন্ধন তাঁকে আটকে রাখে। মন যতই উড়ে যেতে চায়, ততই নোঙরের মতো এই বন্ধন তাঁকে স্থির করে রাখে। ফলে কবির মনে এক গভীর আক্ষেপ জন্ম নেয়—স্বপ্ন দেখেও তা পূরণ করা যায় না।
[৩] “তারপর ভাঁটার শোষণ” —এই উক্তির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?

উত্তর:- এই অংশটি নেওয়া হয়েছে কবির রচিত ‘নোঙর’ কবিতা থেকে। প্রকৃতিতে যেমন চাঁদ ও সূর্যের আকর্ষণে জোয়ার-ভাটা ঘটে, তেমনি মানবজীবনেও চলে আশা ও নিরাশার টানাপোড়েন। জোয়ারের মতো জীবন যখন উদ্দীপনা, আশা ও স্রোতে ভরে ওঠে, তখনই হঠাৎ নিরাশা বা ব্যর্থতার ভাটার টানে সব কিছু নিস্তেজ হয়ে পড়ে। জীবনের কঠিন মুহূর্ত, পরাজয় ও হতাশার বাস্তবতাকে কবি এই ‘ভাঁটার শোষণ’-এর মাধ্যমে গভীর প্রতীকে প্রকাশ করেছেন।
[৪] “স্রোতের প্রবল প্রাণ করে আহরণ” — কে কীভাবে এই কাজটি করে?

উত্তর:- “স্রোতের প্রবল প্রাণ করে আহরণ” — এখানে ভাটা এই কাজটি করে।

প্রকৃতিতে জোয়ার-ভাটা নিয়মিত ঘটে। জোয়ারে জলস্রোত প্রাণবন্ত ও উচ্ছ্বসিত হয়, আর ভাটায় তা স্তিমিত হয়ে পড়ে। কবি জোয়ারের ঢেউয়ের মাধ্যমে মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে দেখিয়েছেন, আর ভাটাকে জীবনের হতাশা ও ব্যর্থতার রূপে দেখিয়েছেন। এই ভাটা জীবনের প্রাণশক্তিকে শোষণ করে, অর্থাৎ জীবনের উদ্যমকে ধীরে ধীরে নষ্ট করে দেয়।
[৫] “যতই না দাঁড় টানি, যতই মাস্তুলে বাঁধি পাল,” — প্রসঙ্গসহ এই চরণটির বক্তব্য বা অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর:- এই চরণে কবি জীবনের সংগ্রাম ও হতাশার জটিলতা ব্যক্ত করেছেন। মানুষ জীবনের মহৎ লক্ষ্যে পৌঁছানোর জন্য শত চেষ্টা করে, সত্য ও মুক্তির সন্ধানে পিপাসিত মন নিয়ে এগিয়ে চলে। কিন্তু বাহ্যিক মায়া-মোহ, সংসারের বাধা এবং নানা দায়িত্ব তাকে আটকে রাখে। যেমন নোঙরবাঁধা তরীকে যতই দাঁড় টানা হোক বা মাস্তুলে পাল বাঁধা হোক, নৌকা অগ্রসর হতে পারে না, তেমনি জীবনের যতই প্রচেষ্টা হোক, বাধা ও সীমাবদ্ধতার কারণে অনেক সময় সফল হওয়া সম্ভব হয় না। কবি এই চরণের মাধ্যমে জীবনযাত্রার এই অনিশ্চয়তা ও প্রতিবন্ধকতাকে বোঝাতে চেয়েছেন, যেখানে পরিশ্রম থাকলেও বাস্তবতা অনেক সময় এগিয়ে যাওয়ায় বাধা হয়ে দাঁড়ায়।
[৬] “সারারাত মিছে দাঁড় টানি” — কবি দাঁড় টানাকে ‘মিছে’ বলেছেন কেন? তা সত্ত্বেও তিনি কেন অবিরাম দাঁড় টেনে যান?

উত্তর:- » দাঁড় টানাকে মিছে বলার কারণ: কবির মন অজানার প্রতি আকর্ষণে প্রতিনিয়ত উদ্দীপ্ত থাকে, কিন্তু বাস্তবে সেখানে পৌঁছানো তার পক্ষে সম্ভব নয়। তার নৌকা, অর্থাৎ জীবন, দায়িত্ব ও সংসারের বাধায় বাঁধা পড়ে ‘তটের কিনারে’ আটকে আছে। তাই যতই সে চেষ্টা করুক, দাঁড় টানা বৃথা।

» তবুও দাঁড় টানা চালিয়ে যাওয়ার কারণ: অজানার আকর্ষণ মানুষের অন্তরে গভীরভাবে লালিত। সংসারের বাঁধন অস্বীকার করা সম্ভব নয়, তবুও কল্পনার মন স্বাধীনতা ও বন্ধনহীন জীবনের স্বাদ পেতে চায়। বাস্তবতায় আটকে থাকলেও, মনের গভীরে দূরপুরীর উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আকাঙ্ক্ষা থেমে থাকে না। এই আকাঙ্ক্ষা থেকেই কবি জানিয়ে দেন, দাঁড় টানা মিথ্যা জেনেও সে তা করে চলেছে।
[৭] “জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, / এ-তরীতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে।” — উদ্ধৃত চরণগুলির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর:- উক্ত অংশটি কবি অজিত দত্তের রচিত ‘নোঙর’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে কবি দূর সমুদ্রপারে পাড়ি দিতে চান, কিন্তু তটের কাছে তাঁর নৌকা নোঙরের সঙ্গে আটকে রয়েছে। ঢেউগুলো নৌকার কাছে এসে আঘাত করলেও, নৌকা (যা জীবনের বন্ধন) সেগুলোকে সামলিয়ে ধরে সমুদ্রের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এর পরেই বোঝা যায়, নৌকাটি আটকে থাকার কারণে সেই প্রবল ঢেউসমূহের শক্তি তার বাঁধনকে ভাঙতে পারে না। তাই এই চরণে জীবনের আকাঙ্ক্ষা ও বাস্তবতার মধ্যে সংঘাত এবং অবরুদ্ধতার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
[৮] “তরীভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্তসিন্ধুপারে” — এখানে ‘তরীভরা পণ্য’ দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? কবি কেন দূর সিন্ধুপারে পাড়ি দিতে চান?

উত্তর:- ‘তরীভরা পণ্য’ বলতে কবি বোঝিয়েছেন মানুষের আজীবনের নানা অভিজ্ঞতা, স্মৃতি ও অনুভূতির সমষ্টি। সৃষ্টিশীল মানুষের মন সবসময় অস্থির থাকে, তারা পরিচিত জগতের বাইরে অজানার সন্ধানে নতুন পথে পাড়ি দিতে চায়।

» সিন্ধুপারে পাড়ি দেওয়ার কারণ: কবি এই নতুন ও অজানা জগতের প্রতি আকর্ষণ নিয়ে তাঁর জীবনের সমস্ত অভিজ্ঞতাকে নিয়ে, মানে ‘তরীভরা পণ্য’ নিয়ে, দূর সিন্ধুপারে পাড়ি দিতে চান। কারণ, সেখানে তিনি অজানাকে জানার, অদেখাকে দেখার ও জীবনের নতুন অর্থ অন্বেষণের আকাঙ্ক্ষা বুকে লালন করেন।
[৯] “তারার দিকে চেয়ে করি দিকের নিশানা” — কে তারার দিকে চেয়ে দিক নির্ধারণ করেন এবং কেন তা করেন?

উত্তর:- এখানে কবি অজিত দত্ত জীবনকে সমুদ্রের সঙ্গে তুলনা করে মানুষের সংগ্রাম ও উদ্দেশ্যের কথা বলেছেন।

» সমুদ্রে যাত্রা করা নাবিকরা রাতে আকাশের তারার ওপর নির্ভর করে পথ নির্ধারণ করেন। একইভাবে, জীবনের সমুদ্রে ভাসমান সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হয়ে বিভ্রান্ত হন। তখন তারা নিজের জীবনের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য বা নিশানা ঠিক করার চেষ্টা করেন, যেন বিভ্রান্ত না হয়ে এগিয়ে যেতে পারেন। যদিও জীবনের বাধাবিঘ্ন তাদের গতিহীন করে তোলে, তবুও থেমে থাকতে চায় না মানুষ। তাই তারা তারার দিকে তাকিয়ে দিক নির্ধারণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়।
[১০] “নিস্তব্ধ মুহূর্তগুলি সাগরগর্জনে ওঠে কেঁপে” — প্রসঙ্গসহ উদ্ধৃত চরণটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর:- অজিত দত্তের ‘নোঙর’ কবিতায় “নিস্তব্ধ মুহূর্তগুলি সাগরগর্জনে ওঠে কেঁপে” এই চরণে জীবনের সংকীর্ণতা ও বেদনার গভীর প্রকাশ ঘটেছে।

মুক্তির আকাঙ্ক্ষায় মানুষ স্বপ্ন পূরণের চেষ্টা করে, কিন্তু সাংসারিক বাধা ও নোঙরের মতো আবদ্ধতার কারণে সে কখনো পুরোপুরি সফল হয় না। এই সীমাবদ্ধতার মধ্যে থেকেও জীবনের উদ্দামতা, চলাচলের তীব্র আকাঙ্ক্ষা মানুষের হৃদয়ে প্রবল উত্তেজনা সৃষ্টি করে। কবি বহিঃপ্রকৃতি যেমন সাগরের গর্জনকে প্রতীক হিসেবে এনেছেন, তেমনি মানুষের অন্তঃপ্রকৃতির সেই উত্তেজনা, কেঁপে ওঠার অভিব্যক্তি দেখিয়েছেন। নিস্তব্ধ মুহূর্তগুলোতে এই ভেতরের গভীর স্পন্দন ও অসন্তোষ সাগরের গর্জনের মতো প্রকাশ পায়।
[১১] “নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল।” — এখানে কোন নৌকার উল্লেখ করা হয়েছে? এই উক্তির মাধ্যমে কবির আক্ষেপ প্রকাশ পেয়েছে কেন?

উত্তর:- এখানে উল্লেখিত নৌকাটি কবির জীবনের প্রতীক, অর্থাৎ তার জীবনতরী। এটি তার জীবনের সংগ্রাম, দায়িত্ব এবং সামাজিক বাধাবন্ধনের ফলে তটের কিনারে নোঙরে বাঁধা পড়ে রয়েছে।

কবি দূর সমুদ্রপারের অজানা ও স্বাধীন জীবনের স্বপ্ন নিয়ে পাড়ি দিতে চান, কিন্তু বাস্তব জীবনের বাধা তাকে আটকে রেখেছে। তাই এই নৌকা—অর্থাৎ তার জীবন—মুক্ত হতে পারেনি। এই অবস্থায় কবির মন দুঃখ ও আক্ষেপে ভরে ওঠে। তার এই হতাশা ও ব্যর্থতার বেদনা ‘নোঙরের কাছি বাঁধা নৌকা’—এই বচনে স্পষ্ট প্রকাশ পায়।
[১২] “স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে।” — এই উদ্ধৃত চরণটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর:- কবি নৌকা নিয়ে দূর সমুদ্রপারে পাড়ি দিতে চান, কিন্তু তাঁর নৌকাটি তটের কিনারে নোঙরে আটকে পড়ে আছে। তার মন যতই বাঁধাগুলোকে অগ্রাহ্য করে দাঁড় টানতে থাকে, প্রতিবার সেই দাঁড় টানার সঙ্গে সঙ্গে জলের শব্দ যেন স্রোতের ঠাট্টা ও বিদ্রুপের মতো শোনা যায়।

স্রোত যেমন মুক্ত ও গতিশীল, কবির জীবনতরী ঠিক তেমনি আটকে থাকা ও অগ্রসর হতে না পারার কারণে থমকে গেছে। কবি যতই চেষ্টা করুক, সাংসারিক বাধা তাকে ছাড়িয়ে যেতে দেয় না। তাই স্রোত কবির এই অগ্রগতি বিঘ্নিত অবস্থাকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে। এই চরণে জীবনের স্থিরতা ও বাস্তবতার মধ্যে থাকা দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে।
প্রশ্নের মান - ৫
[১] “নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে” — এখানে ‘নোঙর’ বলতে কী বোঝানো হয়েছে? নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর:- এই চরণে ‘নোঙর’ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে জীবনের আবেগ, দায়িত্ব, পারিবারিক বন্ধন, সামাজিক নিয়ম ও মানসিক জড়তার। এটি সেই অবরোধ যা মানুষের মনকে তার কল্পনা ও স্বাধীন ইচ্ছার পথে চলতে দেয় না।

“নোঙর তটের কিনারে পড়ে গিয়েছে”—এই বাক্যাংশ দ্বারা বোঝানো হয়েছে, কবি অজানার উদ্দেশ্যে যাত্রা করতে চাইলেও তাঁর জীবনতরী বাস্তবতার কঠিন গাঁটে আটকে গেছে। তিনি কল্পনার জগতে উড়ে যেতে চান, কিন্তু জীবনতরীর গতি আটকে যায় এই নোঙরের কারণে।

এই চরণে কবি বোঝাতে চেয়েছেন যে মানুষের মনে যতই উচ্চাকাঙ্ক্ষা বা মুক্তির আকাঙ্ক্ষা থাকুক না কেন, বাস্তব জীবনের টান, দায়িত্ব ও দুঃখ তাকে তটেই বেঁধে রাখে। ফলে কবির মতো সাধারণ মানুষও এগিয়ে যেতে চেয়েও আটকে থাকে—এটাই এই চরণের গভীর আক্ষেপ ও প্রতীকধর্মী তাৎপর্য।
[২] “আমার বাণিজ্যতরী বাঁধা পড়ে আছে” — কার ‘বাণিজ্যতরী’ কোথায় বাঁধা পড়ে আছে? এই বাঁধা পড়ে থাকার অর্থ ও তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর:- “আমার বাণিজ্যতরী বাঁধা পড়ে আছে”—এই পঙ্‌ক্তিটি কবি অজিত দত্ত রচিত ‘নোঙর’ কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে ‘বাণিজ্যতরী’ বলতে কবির নিজস্ব জীবনতরীকেই বোঝানো হয়েছে, যা তিনি সাতসিন্ধুপারে অজানার উদ্দেশ্যে নিয়ে যেতে চেয়েছিলেন।

এই তরী তটের কিনারায় বাঁধা পড়ে আছে, অর্থাৎ কবির জীবনের যাত্রা বাস্তবতার কঠিন বাঁধনে থেমে গেছে। ‘বাণিজ্যতরী’ একদিকে যেমন কবির ব্যক্তিজীবনের প্রতীক, তেমনি তা তাঁর স্বপ্ন, সৃষ্টিশীলতা, সাধনা ও জীবনের অভিজ্ঞতায় পূর্ণ এক যাত্রার প্রতিচ্ছবি। কিন্তু সংসারের দায়িত্ব, কর্তব্য, মানসিক টানাপড়েন ও সামাজিক বন্ধন সেই তরীকে অগ্রসর হতে দেয় না।

এই বন্ধন প্রতীকীভাবে বোঝায় যে, মানুষ জীবনে যতই অগ্রসর হতে চায় বা উচ্চতর লক্ষ্য স্থির করুক না কেন, বাস্তবতার জালে সে প্রায়শই আবদ্ধ হয়ে পড়ে। কবির এই “বাঁধা পড়ে থাকা” জীবনের গতিহীনতা, ব্যর্থ আকাঙ্ক্ষা এবং চিরন্তন আক্ষেপেরই রূপক। তাই এই চরণে কবির গভীর বেদনা ও জীবনের অপূর্ণতার যন্ত্রণাই ফুটে উঠেছে।
[৩] ‘নোঙর’ কবিতার ভিত্তিতে কবির সমুদ্রযাত্রার প্রচেষ্টা ও সেই যাত্রায় ব্যর্থতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর:- কবি অজিত দত্ত রচিত ‘নোঙর’ কবিতায় কবির এক গভীর রোমান্টিক স্বপ্নের প্রকাশ ঘটেছে—সেটি হল সপ্তসিন্ধুপারে দূর অজানার উদ্দেশে পাড়ি দেওয়া। কবির জীবন যেন একটি বাণিজ্যতরী, যা তিনি স্বপ্ন, অভিজ্ঞতা ও সৃষ্টিসম্পদে পূর্ণ করে দূর গন্তব্যে চালাতে চান। সেই লক্ষ্য পূরণের জন্য তিনি মাস্তুলে পাল বেঁধেছেন, হাতে তুলে নিয়েছেন দাঁড়, মনপ্রাণ দিয়েছেন প্রস্তুতিতে।

কিন্তু কবি বুঝতে পারেন অজান্তেই নোঙর পড়ে গেছে তটের কিনারে। অর্থাৎ, সংসার, দায়িত্ব, কর্তব্য ও পারিপার্শ্বিক বাস্তবতার বন্ধনে তিনি এতটাই আবদ্ধ যে তাঁর তরী আর এগোতে পারে না। কবির মন সেই বন্ধন মেনে নিতে চায় না বলেই তিনি সারারাত দাঁড় টেনে যান, যদিও জানেন এ প্রয়াস মিছে বা বৃথা।

তারপরও কবির চেষ্টা থামে না। তিনি বারবার স্রোতের সঙ্গে টক্কর দেন, কিন্তু স্রোত যেন তাঁর স্থবির জীবনতরিকে বিদ্রূপ করে। কবি ব্যর্থ হলেও থেমে যান না—এটাই তাঁর আকাঙ্ক্ষার প্রকাশ এবং এক নিরুপায় মনোবেদনার চিত্র। এইভাবে কবির সমুদ্রযাত্রার চেষ্টা যেমন মহৎ, তেমনি তাঁর ব্যর্থতার কারণ হল জীবনের বাস্তব বাঁধন, যা তাঁকে কল্পনার উন্মুক্ত দিগন্তে পৌঁছাতে বাধা দেয়।
[৪] “নিস্তব্ধ মুহূর্তগুলি সাগরগর্জনে ওঠে কেঁপে, / স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে।” — এখানে ‘স্রোতের বিদ্রূপ’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন? এই প্রসঙ্গে কবির মনোভাব ব্যাখ্যা করো।

উত্তর:- উদ্ধৃত চরণ দুটি কবি অজিত দত্ত রচিত ‘নোঙর’ কবিতা থেকে নেওয়া হয়েছে।

এখানে ‘স্রোতের বিদ্রূপ’ বলতে কবি বোঝাতে চেয়েছেন—জীবনের চলার পথে যতই চেষ্টা করা হোক না কেন, বাস্তবের নানা বাধাবন্ধন সেই চেষ্টাকে ব্যর্থ করে তোলে। কবি জানেন, তাঁর জীবনতরি নোঙরে বাঁধা, তাই যতই তিনি দাঁড় টানেন, ততই সেই চেষ্টাগুলো বিফল হয়। সেই ব্যর্থ প্রচেষ্টা যেন স্রোতের কানে বিদ্রূপরূপে ধ্বনিত হয়—যেন স্রোত হাসছে কবির চেষ্টার উপর।

এই প্রসঙ্গে কবির মনোভাব গভীর আকাঙ্ক্ষা ও আক্ষেপে পূর্ণ। তিনি মুক্ত জীবনের স্বপ্ন দেখেন, অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে চান, কিন্তু সংসারের নোঙর তাঁকে টেনে ধরে রাখে। তিনি জানেন চেষ্টা বৃথা, তবু থেমে থাকতে পারেন না। এই হতাশা ও আশার দ্বন্দ্বেই কবির অন্তর্লোক সাগরগর্জনের মতো কেঁপে ওঠে। এইভাবে কবির অসহায়তা, দুর্বলতা, কিন্তু চেষ্টায় অটল থাকা মনোভাব এখানে প্রতিফলিত হয়েছে।
[৫] “নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল।” — কবির এই উপলব্ধির পেছনের কারণ বিশ্লেষণ করো।

উত্তর:- উদ্ধৃত চরণটি কবি অজিত দত্ত রচিত ‘নোঙর’ কবিতা থেকে নেওয়া হয়েছে।

এই উপলব্ধির পেছনে আছে কবির আত্মসংঘাত ও জীবনের গভীর বোধ। কবি চেয়েছিলেন পরিচিত গণ্ডি পেরিয়ে দূর, অজানা, অচেনা জগতে পাড়ি দিতে—যেমন সপ্তসিন্ধুপারে এক সৃষ্টিশীল অভিযাত্রা। কিন্তু বাস্তব জীবনের দায়িত্ব, কর্তব্য, মায়া-মোহের বন্ধন তাঁর জীবনতরিকে তটের কাছেই আটকে রেখেছে। ‘নোঙরের কাছি’ এখানে প্রতীক—যা জীবনের স্থবিরতা, সামাজিক ও সাংসারিক আবদ্ধতা বোঝায়। কবির মন বারবার পাড়ি দিতে চায়, দাঁড় টেনে নৌকাকে চালাতে চায়, তারার দিকে চেয়ে গন্তব্য ঠিক করতে চায়, কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়, কারণ জীবনের নোঙর তাঁকে আটকে রেখেছে তটের কিনারায়। এই উপলব্ধি—নৌকা আর কোনোদিনই মুক্তভাবে ভাসবে না, কবিকে ভরিয়ে তোলে অভ্যন্তরীণ বেদনা ও অতৃপ্তির অনুভবে। তাই এই চরণে প্রকাশ পায় কবির তীব্র হতাশা, সীমাবদ্ধতার স্বীকৃতি ও স্থবিরতার প্রতি বেদনার্ত উপলব্ধি।
কবি পরিচিতি ও গল্পের সারসংক্ষেপ

✦ কবি পরিচিতি: অজিত দত্ত

🔶 ভূমিকা

  • বিশ শতকের ত্রিশ ও চল্লিশের দশকের আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রতিভাধর কবি অজিত দত্ত। তিনি কেবল কবিই নন, ছন্দ, রবীন্দ্র-ভাবনা, সাহিত্যমূল্যায়ন এবং শিশুসাহিত্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা করেছেন।

🔶 জন্ম ও শৈশব:

  • ১৯০৭ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে এক অভিজাত পরিবারে তাঁর জন্ম। পিতা অতুলকুমার দত্ত এবং মাতা হেমনলিনী দেবী। মা ছিলেন সাহিত্যপ্রেমী এবং ‘অর্ঘ্য’ নামে তাঁর একটি কবিতা-সংকলন রয়েছে। ছোটবেলায় পিতা ও পিতামহের মৃত্যুতে পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে, ফলে কবির শৈশব কেটেছে অনটনের মধ্যেই।

🔶 ছাত্রজীবন

  • অজিত দত্ত ছিলেন অত্যন্ত মেধাবী। ১৯২৪ সালে ঢাকার কিশোরীলাল জুবিলি স্কুল থেকে প্রবেশিকা, ১৯২৬ সালে আইএ (জগন্নাথ কলেজ), এবং পরে কলকাতার বিদ্যাসাগর কলেজে ইংরেজি অনার্সে বিএ পড়েন। পরে ঢাকায় ফিরে এসে ১৯২৮ সালে সংস্কৃত ও বাংলা অনার্স-সহ বিএ এবং ১৯৩০ সালে এমএ ডিগ্রি লাভ করেন।

🔶 কর্মজীবন

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে কলকাতায় রিপন স্কুল ও কলেজে শিক্ষকতা করেন। কিছুদিন সাপ্তাহিক নায়ক পত্রিকার সম্পাদনাও করেন। টি-বোর্ডে প্রচার অধিকর্তা, প্রকাশনা ব্যবসা, শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে কাজ করে অবসর নেন।

🔶 সাহিত্যজীবন

    বুদ্ধদেব বসুর সঙ্গে যৌথভাবে প্রগতি পত্রিকা সম্পাদনা করেন। ‘কল্লোল’ ও ‘কবিতা’ পত্রিকায় ছিলেন সক্রিয়। তিনি আদ্যোপান্ত কবি, এবং আটটি কাব্যগ্রন্থ রচনা করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ কুসুমের মাস (১৯৩০) তাঁকে বিখ্যাত করে তোলে। অন্যান্য কাব্যগ্রন্থ: পাতালকন্যা, নষ্ট চাঁদ, পুনর্নবা, ছড়ার বই, ছায়ার আলপনা, জানালা, ও শাদা মেঘ কালো পাহাড়।

    প্রবন্ধগ্রন্থ: জনান্তিকে, মন পবনের নাও, বাংলা সাহিত্যে হাস্যরস।

    তিনি ‘রৈবতক’ ছদ্মনামে রম্যরচনা লিখেছেন এবং সনেট রচনায় ছিলেন সিদ্ধহস্ত।

🔶 জীবনাবসান

  • ১৯৭৯ সালের ৩০ ডিসেম্বর কলকাতায় তাঁর জীবনাবসান ঘটে।

✦ উৎস

কবি অজিত দত্ত রচিত ‘নোঙর’ কবিতাটি তাঁর শেষ কাব্যগ্রন্থ ‘শাদা মেঘ কালো পাহাড়’ (১৯৭০) থেকে সংগৃহীত। এটি কবির ‘শ্রেষ্ঠ কবিতা সংকলনেও অন্তর্ভুক্ত হয়েছে। কাব্যটি ছোট হলেও তা গভীর জীবনবোধ এবং মানবচেতনার প্রতিফলন বহন করে।

✦ সারসংক্ষেপ

‘নোঙর’ কবিতায় কবি জীবনের প্রতীকরূপে একটি নৌকার চিত্র ব্যবহার করেছেন। সেই নৌকায় তিনি ভরেছেন নিজের সমস্ত স্বপ্ন, আকাঙ্ক্ষা ও সঞ্চয়—যেন একটি বাণিজ্যতরি। কবির ইচ্ছা সেই তরিতে চেপে পাড়ি দেওয়া সপ্তসিন্ধুপারে, অর্থাৎ এক অজানা, উচ্চতর গন্তব্যে।

কিন্তু জীবনের বাস্তবতা, সংসারের দায়িত্ব-কর্তব্য, সামাজিক বন্ধন—এসবই যেন এক নোঙরের কাছির মতো তাঁকে আটকে রেখেছে তটের কিনারে। কবি চাইলেও সেই বন্ধন ছিঁড়ে সামনে এগোতে পারেন না। তিনি সারারাত দাঁড় টানেন, মাস্তুলে পাল বাঁধেন, তারার দিকে তাকিয়ে দিকনির্দেশনা খোঁজেন, তবুও তাঁর নৌকা একচুলও এগোয় না।

নদীর জোয়ার-ভাটা যেমন আসে যায়, তেমনই সময় ও পরিস্থিতি কবিকে স্পর্শ করে যায়, কিন্তু কবির যাত্রা শুরু হয় না। তাঁর এই ব্যর্থ প্রচেষ্টাগুলোর মধ্যেই লুকিয়ে আছে জীবনের এক অনিবার্য গ্লানি ও সীমাবদ্ধতা। তিনি বুঝতে পারেন, এই ‘নোঙর’ আসলে সেই বন্ধন যা থেকে মুক্তি নেই, তবুও জীবনের গন্তব্যের দিকে পৌঁছাতে তাঁকে চেষ্টা করতেই হয়, কারণ এই চেষ্টার মধ্যেই নিহিত আছে মানুষের চিরন্তন জীবনসংগ্রাম।
Q. 1
‘বাণিজ্যতরী’ কোথায় বাঁধা পড়ে আছে?
A
পাহাড়ে
B
মাঝ নদীতে
C
তটের কাছে
D
সমুদ্রের গভীরে
Click an option to check your answer
Q. 2
‘নোঙর পড়া’-র অর্থ কী?
A
তরী চালানো
B
ভেসে যাওয়া
C
বাঁধা পড়া
D
দিক নির্ণয় করা
Click an option to check your answer
Q. 3
কবি কী উদ্দেশ্যে তরি নিয়ে বেরিয়েছেন?
A
শিকার করতে
B
নিছক ভ্রমণের জন্য
C
বাণিজ্যের উদ্দেশ্যে
D
মাছ ধরতে
Click an option to check your answer
Q. 4
‘স্রোতের প্রবল প্রাণ’ কে আহরণ করে?
A
জোয়ার
B
ভাটার শোষণ
C
কবি
D
তরী
Click an option to check your answer
Q. 5
তরিতে কী বোঝাই আছে?
A
পণ্য
B
মাছ
C
বাতাস
D
নোঙর
Click an option to check your answer
Q. 6
কবির বাণিজ্যতরী কোথায় স্থির হয়ে রয়েছে?
A
নদীর মাঝে
B
খোলা সমুদ্রে
C
তটের কাছে
D
বন্দরের মধ্যে
Click an option to check your answer
Q. 7
‘বাণিজ্য-তরী’ কোথায় বাঁধা পড়ে আছে?
A
তটের কাছে
B
সমুদ্রের গভীরে
C
পাহাড়ের গুহায়
D
মাঝ নদীতে
Click an option to check your answer
Q. 8
‘নোঙর’ কবিতার রচয়িতা কে?
A
জীবনানন্দ দাশ
B
অজিত দত্ত
C
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
D
সুকান্ত ভট্টাচার্য
Click an option to check your answer
Q. 9
কবি কখন স্রোতের বিদ্রুপ শুনেন?
A
তীরে দাঁড়িয়ে
B
তরী চালানোর আগে
C
দাঁড়ের নিক্ষেপে
D
ঘুমের সময়
Click an option to check your answer
Q. 10
কবি কোথায় পাড়ি দিতে চান?
A
সপ্তসিন্ধুপারে
B
পাহাড়ের পানে
C
গ্রামবাংলার পথে
D
নদীর তীরে
Click an option to check your answer
Q. 11
‘মিছে দাঁড় টানি’ বলতে কী বোঝায়?
A
নিষ্ফল দাঁড় টানা
B
শক্তিশালী দাঁড় টানা
C
দ্রুত দাঁড় টানা
D
সফল দাঁড় টানা
Click an option to check your answer
Q. 12
‘তট’ বলতে কী বোঝানো হয়েছে?
A
পাহাড়
B
সমুদ্র
C
নৌকা
D
তীরভূমি
Click an option to check your answer
Q. 13
‘ভাটার শোষণ’ বলতে কী বোঝানো হয়েছে?
A
প্রবল ঢেউ
B
ভাটার টান
C
বৃষ্টি
D
ঝড়
Click an option to check your answer
Q. 14
‘দাঁড় টানা’ কোন কাজের জন্য হয়?
A
তরী ধ্বংস করা
B
তরীতে পণ্য তোলা
C
তরী চালিয়ে নিয়ে যাওয়া
D
তরী বেঁধে রাখা
Click an option to check your answer
Q. 15
“সারারাত মিছে দাঁড় টানি”— ‘মিছে দাঁড় টানি’ বলতে কী বোঝায়?
A
আনন্দের প্রকাশ
B
নিছক কল্পনা
C
ব্যর্থ চেষ্টা
D
সফল চেষ্টা
Click an option to check your answer
Q. 16
কার মাথায় ঠোকে জোয়ারের ঢেউ?
A
পাহাড়
B
তরি
C
নোঙর
D
বালুচর
Click an option to check your answer
Q. 17
‘ফুলে ফুলে ওঠে’—এই শব্দবন্ধটি কার সঙ্গে সম্পর্কিত?
A
কবির মন
B
তটের বালি
C
জোয়ারের ঢেউ
D
পণ্যের ওজন
Click an option to check your answer
Q. 18
কবিতায় উল্লিখিত তরির চালক কে?
A
মাঝি
B
সওদাগর
C
জেলে
D
কবি স্বয়ং
Click an option to check your answer
Q. 19
‘নোঙর’ শব্দের অর্থ কী?
A
পাল
B
তীর
C
যন্ত্র বা অঙ্কুশ
D
দাঁড়
Click an option to check your answer
Q. 20
কবি কেন দাঁড় টানাকে মিছে মনে করেন?
A
তরী বাঁধা
B
নৌকা ডুবে যায়
C
স্রোত থেমে যায়
D
পাল ছিঁড়ে যায়
Click an option to check your answer
Q. 21
“ভাঁটার শোষণ” বলতে কী বোঝানো হয়েছে?
A
নদীর গর্জন
B
জীবনের ব্যর্থতা
C
ঢেউয়ের গতি
D
নৌকার গতি
Click an option to check your answer
Q. 22
জোয়ারের ঢেউ তরিতে মাথা ঠুকে কোথায় ছোটে?
A
নদীর গভীরে
B
তটের দিকে
C
পাহাড়ের পাদদেশে
D
সমুদ্রে
Click an option to check your answer
Q. 23
‘মাস্তুল’ বলতে কী বোঝায়?
A
মাছ ধরার জাল
B
বৈঠা
C
শক্তিশালী দণ্ড
D
নদীর পাড়
Click an option to check your answer
Q. 24
“নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে” — নোঙর কী বোঝায়?
A
জীবনের বন্ধন
B
কবির সাহস
C
মুক্তির ইচ্ছা
D
কবির দুঃস্বপ্ন
Click an option to check your answer
Q. 25
“স্রোতের বিদ্রুপ” কবি কেন অনুভব করেন?
A
দাঁড় হারিয়ে ফেলেন
B
পাল খুলে যায়
C
জোয়ার আসে না
D
তরী এগোয় না
Click an option to check your answer
Q. 26
জোয়ারের ঢেউ কী করে?
A
তরীকে তোলায়
B
তরীর সঙ্গে নাচে
C
মাথা ঠুকে ফিরে যায়
D
তরী ভাসিয়ে নিয়ে যায়
Click an option to check your answer
Q. 27
‘পাড়ি দেওয়া’ বলতে কী বোঝায়?
A
দাঁড় টানা
B
তীর ঘেঁষে চলা
C
বিশ্রাম নেওয়া
D
যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া
Click an option to check your answer
Q. 28
‘পাল’ কোথায় বাঁধা হয়?
A
তলদেশে
B
তীরে
C
বৈঠার ডগায়
D
মাস্তুলে
Click an option to check your answer
Q. 29
নৌকা কোথায় বাঁধা আছে?
A
ঘাটে
B
বালুচরে
C
নোঙরের কাছিতে
D
মাঝ নদীতে
Click an option to check your answer
Q. 30
কবি কোন প্রতীক ব্যবহার করে জীবনের বন্ধন বোঝান?
A
স্রোত
B
দাঁড়
C
নোঙর
D
তরী
Click an option to check your answer
Q. 31
কবি কোন দিকে তাকিয়ে দিক ঠিক করতে চান?
A
ঢেউ
B
সূর্য
C
জোয়ার
D
তারা
Click an option to check your answer
Q. 32
জোয়ারের সময় নদীতে কী ঘটে?
A
তরী নষ্ট হয়
B
স্রোত থেমে যায়
C
জলস্ফীতি ঘটে
D
নদী শুকিয়ে যায়
Click an option to check your answer
Q. 33
কবি দাঁড় কীভাবে টানেন?
A
মাঝে মাঝে
B
অবিরাম
C
একবার করে
D
শুধু দিনের বেলা
Click an option to check your answer
Q. 34
‘পণ্য’ বলতে কী বোঝানো হয়েছে?
A
বিক্রয়ের সামগ্রী
B
খাবার
C
লেখার উপাদান
D
বন্ধনের প্রতীক
Click an option to check your answer
Q. 35
কবি কোথায় যেতে চান?
A
বনে
B
সপ্তসিন্ধুপারে
C
পাহাড়ে
D
নদীর উৎসে
Click an option to check your answer
Q. 36
জোয়ারের ঢেউগুলিকে কে শোষণ করে?
A
ভাটা
B
ঝড়
C
সূর্য
D
নদী
Click an option to check your answer
Q. 37
কবি কেন সপ্তসিন্ধুপারে যেতে চান?
A
বেড়াতে
B
মাছ ধরতে
C
বাণিজ্য করতে
D
শিকার করতে
Click an option to check your answer
Q. 38
কবির ‘বাণিজ্য তরী’ কোথায় বাঁধা পড়ে আছে?
A
অচেনা দেশে
B
সমুদ্রতটে
C
মাঝ নদীতে
D
তটের কিনারে
Click an option to check your answer
Q. 39
কবির অজ্ঞাতে কী ঘটে গেছে?
A
পণ্য পড়ে গেছে
B
তরী ভেঙে গেছে
C
মাস্তুল পড়ে গেছে
D
নোঙর পড়ে গেছে
Click an option to check your answer
Q. 40
কোন সময় সাগরগর্জনে কেঁপে ওঠে মুহূর্তগুলি?
A
নিস্তব্ধ মুহূর্তে
B
সকালবেলায়
C
ঝড়ের সময়
D
বিকেলে
Click an option to check your answer
Q. 41
‘সপ্তসিন্ধুপারে’ বলতে কী বোঝানো হয়েছে?
A
সাতটি পাহাড়
B
নদীর উৎস
C
সাতসমুদ্র পারে
D
গভীর নদী
Click an option to check your answer
Q. 42
‘দাঁড়ের নিক্ষেপ’ কী বোঝায়?
A
দাঁড় তুলে রাখা
B
দাঁড় ফেলা
C
দাঁড় চালনা
D
দাঁড় ভাঙা
Click an option to check your answer
Q. 43
তারার দিকে চেয়ে কবি কী করেন?
A
স্রোত নির্ণয় করেন
B
দিকের নিশানা করেন
C
নোঙর ফেলেন
D
বৃষ্টি কামনা করেন
Click an option to check your answer
Q. 44
কবি কখন দাঁড় টানেন?
A
সারারাত
B
সকালে
C
দুপুরে
D
ভোরে
Click an option to check your answer