আবহবিকার

90 questions
45 min read
Share:

Study Notes

পঞ্চম অধ্যায়
আবহবিকার
প্রশ্নের মান - ১

প্রশ্ন ও উত্তর সেট - ১

১. নগ্নীভবন কোন কোন কারণে ঘটে?
উত্তর: নগ্নীভবন ঘটে আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের ফলে।

২. শঙ্কমোচন প্রক্রিয়া সাধারণত কোন শিলায় কার্যকর হয়?
উত্তর: গ্রানাইট শিলায়।

৩. কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়?
উত্তর: উষ্ণ-আর্দ্র অঞ্চলে।

৪. শঙ্কমোচন প্রক্রিয়া প্রধানত কোন অঞ্চলে বেশি দেখা যায়?
উত্তর: উষ্ণ মরু অঞ্চলে।

৫. জারণ প্রক্রিয়ায় শিলামধ্যস্থ খনিজের সঙ্গে কী যুক্ত হয়?
উত্তর: জল।

৬. মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে কী গঠিত হয়?
উত্তর: রেগোলিথ।

৭. আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল স্তরকে কী বলে?
উত্তর: রেগোলিথ।

৮. মৃত্তিকার A স্তরকে কী বলা হয়?
উত্তর: এলুভিয়েটেড স্তর।

৯. ল্যাটেরাইট মাটি কোথায় সৃষ্টি হয়?
উত্তর: ক্রান্তীয় অঞ্চলে।

১০. কোন প্রক্রিয়ায় হেমাটাইট থেকে লিমোনাইট তৈরি হয়?
উত্তর: জলযোজন প্রক্রিয়ায়।

১১. জল বরফে পরিণত হলে তার আয়তন কত গুণ বাড়ে?
উত্তর: প্রায় ১০ গুণ।

১২. রেগোলিথ কোন প্রকার আবহবিকারে সৃষ্টি হয়?
উত্তর: যান্ত্রিক আবহবিকারে।

১৩. মরু অঞ্চলে শিলার কোন ধর্মটি বেশি দেখা যায়?
উত্তর: সংকোচন ও প্রসারণের হার।

১৪. কৃষ্ণমৃত্তিকা তুলা উৎপাদনের জন্য কেন অনুকূল?
উত্তর: কারণ এটি আর্দ্রতা ধরে রাখে।

১৫. 'আবহবিকার' শব্দের ইংরেজি প্রতিশব্দ ‘weathering’ প্রথম কে ব্যবহার করেন?
উত্তর: জি. কে. গিলবার্ট।

১৬. উঁচু পার্বত্য অঞ্চলে কোণাকৃতি শিলাখণ্ডের প্রবাহকে কী বলে?
উত্তর: ডেব্রিস প্রবাহ।

১৭. কোন অঞ্চলে সিরোজেম মাটি সৃষ্টি হয়?
উত্তর: শুষ্ক, বৃষ্টিহীন মরু অঞ্চলে।

১৮. শিলামধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কোন আবহবিকার ঘটে?
উত্তর: জারণ।

১৯. পলিমাটি কী ধরনের মাটির একটি রূপ?
উত্তর: সিরোজেম অনাঞ্চলিক।

২০. তুষার আবহবিকারের ফলে উৎপন্ন কোণাকৃতি শিলাখণ্ডকে কী বলা হয়?
উত্তর: ট্যালাস।

প্রশ্ন ও উত্তর সেট - ২

২১. আবহবিকারজাত পদার্থের স্থানান্তরকে কী বলা হয়?
উত্তর: ক্ষয়ীভবন।

২২. চারনোজেম মাটিতে সাধারণত কোন ধরনের উদ্ভিদ জন্মায়?
উত্তর: তৃণ উদ্ভিদ।

২৩. শিলার অন্তর্গত ফেরাস অক্সাইড কোন প্রক্রিয়ায় ফেরিক অক্সাইডে পরিণত হয়?
উত্তর: অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায়।

২৪. আবহবিকারের আরেকটি নাম কী?
উত্তর: বিচূর্ণীভবন।

২৫. আবহবিকারের ফলে শিলার ওপর যে শিথিল স্তর তৈরি হয়, তাকে কী বলে?
উত্তর: রেগোলিথ।

২৬. হিউমিক অ্যাসিড তৈরি হতে কোন জৈব উপাদানের ভূমিকা গুরুত্বপূর্ণ?
উত্তর: উদ্ভিদের।

২৭. শিলায় মরচে পড়ার প্রক্রিয়াটি কোন ধরনের আবহবিকার?
উত্তর: জারণ প্রক্রিয়া।

২৮. শঙ্কমোচন প্রক্রিয়ায় আবহবিকার কোন পদ্ধতিতে ঘটে?
উত্তর: যান্ত্রিক পদ্ধতিতে।

২৯. প্রস্তরচাঁই খণ্ডীকরণ প্রক্রিয়া প্রধানত কোন শিলায় ঘটে?
উত্তর: ব্যাসল্ট শিলায়।

৩০. শল্কমোচন প্রক্রিয়ায় শিলাস্তর কীভাবে ভাঙে?
উত্তর: শিলাস্তর পেঁয়াজের খোসার মতো খুলে যায়।

৩১. চুনাপাথরের সঙ্গে কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ায় কী তৈরি হয়?
উত্তর: ক্যালশিয়াম বাইকার্বনেট।

৩২. হিউমিফিকেশন কী?
উত্তর: মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচন প্রক্রিয়ায় হিউমাসে পরিণত হওয়া।

৩৩. বিচূর্ণীভবনের হার ও প্রকৃতির উপর প্রধানত কী প্রভাব ফেলে?
উত্তর: আঞ্চলিক জলবায়ু।

৩৪. টর কীভাবে সংগঠিত হয়?
উত্তর: যান্ত্রিক আবহবিকারের ফলে।

৩৫. চুনাপাথরযুক্ত অঞ্চলে গর্ত সৃষ্টিকারী রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াটি কী?
উত্তর: কার্বনেশন।

৩৬. মৃত উদ্ভিদ ও প্রাণী বিয়োজিত হয়ে কী সৃষ্টি হয়?
উত্তর: হিউমাস।

৩৭. মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং কেমন হয়?
উত্তর: কালো।

৩৮. উন্নতা, জল এবং আর্দ্রতা কোন আবহবিকার প্রক্রিয়ায় ভূমিকা নেয়?
উত্তর: যান্ত্রিক আবহবিকার।

৩৯. চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকার দ্বারা গঠিত ভূ-আস্তরণটির নাম কী?
উত্তর: টেরারোসা।

৪০. আবহবিকার সৃষ্ট শিলাচূর্ণ পর্বতের পাদদেশে অনুভূমিকভাবে সঞ্চিত হলে তাকে কী বলে?
উত্তর: ফেলসেনমার।

প্রশ্ন ও উত্তর সেট - ৩

৪১. ড্যুরিক্রাস্ট কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: রাসায়নিক আবহবিকারের ফলে।

৪২. পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ কী?
উত্তর: মাধ্যাকর্ষণ শক্তি।

৪৩. পুঞ্জিত ক্ষয়ের প্রথম ব্যাখ্যা কে দেন?
উত্তর: শার্প।

৪৪. কৃষ্ণমৃত্তিকা ও ল্যাটেরাইট মাটি কোন শিলা থেকে সৃষ্টি হয়?
উত্তর: ব্যাসল্ট শিলা।

৪৫. মরুভূমি অঞ্চলে কোন আবহবিকার বেশি ঘটে?
উত্তর: ক্ষুদ্রকণা বিশরণ।

৪৬. উপগোলাকার আবহবিকার কাকে বলে?
উত্তর: শল্কমোচন।

৪৭. চুনাপাথর অঞ্চলে কোন রাসায়নিক আবহবিকার বেশি হয়?
উত্তর: অঙ্গারযোজন।

৪৮. জলযোজন প্রক্রিয়ায় কী পরিবর্তন ঘটে?
উত্তর: অ্যানহাইড্রাইট জিপসামে পরিণত হয়।

৪৯. জারণ প্রক্রিয়া কোন খনিজে সবচেয়ে কার্যকরী?
উত্তর: লোহা খনিজে।

৫০. বৃষ্টির জলে খনিজ পদার্থ নীচে নামার প্রক্রিয়াকে কী বলে?
উত্তর: এলুভিয়েশন।

৫১. রাসায়নিক আবহবিকারের ফলাফল কীভাবে দেখা যায়?
উত্তর: খালি চোখে।

৫২. মৃত্তিকার উপরিভাগ চাদরের মতো অপসারণ হলে তাকে কী বলে?
উত্তর: শিট ক্ষয়।

৫৩. মৃত্তিকার A স্তর থেকে B স্তরে পদার্থ অপসারণের প্রক্রিয়াকে কী বলে?
উত্তর: ইলুভিয়েশন।

৫৪. কোন আবহবিকার প্রক্রিয়ায় শিলা ফাটার আওয়াজ পাওয়া যায়?
উত্তর: ক্ষুদ্রকণা বিশরণ প্রক্রিয়ায়।

৫৫. কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে?
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার সর্বাধিক ঘটে।

৫৬. ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চলে কোন আবহবিকার বেশি গুরুত্বপূর্ণ?
উত্তর: যান্ত্রিক আবহবিকার।

৫৭. জলকণার বিশ্লেষের ফলে কোন খনিজ ফেরাস অক্সাইডে পরিণত হয়?
উত্তর: অলিভাইন শ্রেণির খনিজ।

৫৮. ধস কী ধরনের ক্ষয়?
উত্তর: ধস এক ধরনের পুঞ্জিত ক্ষয়।

৫৯. কীভাবে পুঞ্জিত ক্ষয় ঘটে?
উত্তর: অভিকর্ষের টানে আবহবিকারগ্রস্ত পদার্থ নেমে এসে পুঞ্জিত ক্ষয় ঘটায়।

৬০. আবহবিকারের ফলে শিলার কী পরিবর্তন হয়?
উত্তর: শিলা শিথিল হয়।

প্রশ্ন ও উত্তর সেট - ৪

৬১. কোন ধরনের শিলায় প্রস্তর-চাঁই খণ্ডীকরণের সম্ভাবনা বেশি?
উত্তর: সমসত্ত্ব, উল্লম্ব ও অনুভূমিক দারণযুক্ত শিলায়।

৬২. ফেলসেনমার কী কারণে সৃষ্টি হয়?
উত্তর: আবহবিকারের ফলে।

৬৩. জোয়ারভাটার ফলে উপকূলে যে আবহবিকার ঘটে, তাকে কী বলে?
উত্তর: স্নেকিং।

৬৪. শব্দ সহযোগে সংঘটিত আবহবিকারের প্রক্রিয়া কোনটি?
উত্তর: ক্ষুদ্রকণা বিসরণ।

৬৫. আবহবিকারে আবহাওয়ার কোন উপাদানটি বিশেষভাবে ক্রিয়াশীল?
উত্তর: তাপমাত্রা।

৬৬. শিলায় উদ্ভিদের শিকড় প্রবেশ করে যে ধরনের আবহবিকার ঘটায়, তা কী?
উত্তর: জৈবিক আবহবিকার।

৬৭. যান্ত্রিক আবহবিকার সবচেয়ে বেশি ঘটে কোন অঞ্চলে?
উত্তর: মরু অঞ্চলে।

৬৮. ক্ষুদ্রকণা বিসরণ কোন মরুভূমিতে ঘটে?
উত্তর: সাহারা মরুভূমিতে।

৬৯. উষ্ণ-আর্দ্র অঞ্চলে কোন আবহবিকারের প্রাধান্য বেশি?
উত্তর: রাসায়নিক আবহবিকারের।

৭০. মরু অঞ্চলে শিলা শব্দ করে ফেটে যায় কোন প্রক্রিয়ায়?
উত্তর: ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়ায়।
Question List

প্রশ্নের মান - ২

[1] জারণ বা অক্সিডেশন কাকে বলে?****[V.V.I]
[2] সোলাম কাকে বলে? **
[3] টেরারসা কী? ****
[4] শস্যা বর্তনের সুবিধা কী কী? ***[V.V.I]
[5] ক্ষয়সীমা কাকে বলে?
[6] ইলুভিয়েশন কাকে বলে? ****[V.V.I]
[7] কার্স্ট অঞ্চল কী?**
[8] জলযোজন কী?**
[9] সমোন্নতি শস্যায়ন কাকে বলে? **
[10] শল্কমোচন কাকে বলে?***
[11] মালচিং কী? **
[12] দ্রবণ বা সলিউশন কি? বিক্রিয়া সহ লেখ। **
[13] স্ক্রী বা ট্যালাস কাকে বলে?**
[14] ফেলসেনমার বা ব্লকস্পেড কাকে বলে?**
[15] ফালি চাষ বা Strip cropping কাকে বলে?
[16] ঝুম চাষ বা Step cropping কাকে বলে?***[V.V.I]
[17] টর কাকে বলে? *
[18] মরুভার্নিস কাকে বলে?
[19] হিউমাস কাকে বলে?***
[20] ট্যাফোনি কাকে বলে?**

প্রশ্নের মান - ৩

[1] আবহবিকার কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।**
[2] আবহবিকার সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো।***[V.V.I]
[3] ক্ষয়ীভবন কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।****
[4] পুঞ্জিত ক্ষয় কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।**
[5] নগ্নীভবন কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।***
[6] আবহবিকার, ক্ষয়ীভবন ও নগ্নীভবনের মধ্যে পার্থক্য ও সম্পর্ক লেখ।**
[7] আবহবিকারকে বিচূর্ণীভবন বলা হয় কেন? ****[V.V.I]
[8] মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন?*
[9] নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হয় কেন?**
[10] পুঞ্জিত ক্ষয়কে ক্ষয়ীভবন বলা হয় কেন? ****[V.V.I]
[11] যান্ত্রিক আবহবিকার কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো**
[12] শিলার পেঁয়াজের খোসা মতো স্তরে স্তরে খুলে যায় কেন?
[13] ক্ষুদ্রকণা বিশরণ কাকে বলে? এর পদ্ধতি ও বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। ****[V.V.I]
[14] থর মরুভূমি অঞ্চলে বিকালে অধিবাসীরা গোলাগুলির শব্দ শুনে কেন?
[15] তুষার আবহবিকার বা তুহিন খন্ডিকরন কাকে বলে? এর পদ্ধতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
[16] শিলায় মরচে পরে কেন? ****[V.V.I]
[17] রেগোলিথ থেকে মাটি কিভাবে সৃষ্টি হয়?****[V.V.I]

প্রশ্নের মান - ৩
পার্থক্য লেখো

[1] আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো।***[V.V.I]
[2] আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য লেখো। ***[V.V.I]
[3] পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো।**
[4] শল্কমোচন ও ক্ষুদ্র কণা বিশরণ এর মধ্যে পার্থক্য লেখো।*
[5] ক্ষুদ্রকণা বিশরণ ও প্রস্তর চাই খন্ডিকরন এর মধ্যে পার্থক্য লেখো।**
[6] যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার এর মধ্যে পার্থক্য লেখো। ****[V.V.I]
[7] জারণ ও অঙ্গারযোজনের এর মধ্যে পার্থক্য লেখো।**
[8] হাইড্রেশন ও হাইড্রোলিসিস এর মধ্যে পার্থক্য লেখো। ****[V.V.I]

প্রশ্নের মান - ৫

[1] চিত্রসহ জৈবিক আবহবিকার প্রক্রিয়া ব্যাখ্যা করো।
[2] আবহবিকারের ফলাফল ও গুরুত্ব আলোচনা করো।****[V.V.I]
[3] চিত্রসহ মাটি ক্ষয় কাকে বলে? মাটি ক্ষয়ের কারণ গুলি আলোচনা করো। **
[4] চিত্রসহ মাটি সংরক্ষণ কাকে বলে? মাটি সংরক্ষণের কারণগুলি আলোচনা করো।****[V.V.I]
[5] রাসায়নিক আবহবিকার কাকে বলে? প্রধান চার প্রকার রাসায়নিক আবহবিকার এর ব্যাখ্যা করো।
প্রশ্নের মান - ২/৩
[1] জারণ বা অক্সিডেশন কাকে বলে?****[V.V.I]
উত্তর:-
যখন বায়ুর অক্সিজেন গ্যাস জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লৌহযুক্ত শিলার সঙ্গে বিক্রিয়া করে, তখন একটি রাসায়নিক পরিবর্তন ঘটে, যার ফলে শিলার রং ও গঠন বদলে যায়। একে জারণ বা অক্সিডেশন বলে।

❑ বিক্রিয়া : (i) 4FeO + 3H2O + O2 = 2Fe2O3, 3H2O; (ii) FeS + 2O2 = FeSO4
[2] সোলাম কাকে বলে? **
উত্তর:-
‘Soil’ শব্দটি ল্যাটিন শব্দ Solum (সোলাম) থেকে এসেছে, যার অর্থ ‘মেঝে’ বা ‘ভূমি’। আবহবিকারের ফলে গঠিত রেগোলিথের উপরিভাগে যে মৃত্তিকা স্তর থেকে উদ্ভিদ খাদ্য সংগ্রহ করে, তাকে সোলাম বলে। এক কথায় মৃত্তিকার A ও B স্তর মিলেই সোলাম গঠন করে।

❑ বৈশিষ্ট্য:
[i] সোলাম কেবলমাত্র পরিণত মৃত্তিকায় গঠিত হয়, অপরিণত মৃত্তিকায় নয়।
[ii] এটি উদ্ভিদ, ক্ষুদ্র প্রাণী ও জীবাণুর আবাসস্থল।
[iii] সোলাম মৃত্তিকার জৈব রসায়নাগার হিসেবে কাজ করে।
[iv] এটি উদ্ভিদ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টিদ্রব্যের আধার।
[3] টেরারোসা কী? ****
উত্তর:-
‘Terra’ শব্দের অর্থ মৃত্তিকা ও ‘Rossa’ শব্দের অর্থ লাল। চুনাপাথর গঠিত কার্স্ট অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে লোহাকণায় সমৃদ্ধ লাল রঙের মৃত্তিকা স্তর সৃষ্টি হয়, যাকে টেরারোসা বলা হয়।
[4] শস্যা বর্তনের সুবিধা কী কী? ***[V.V.I]
উত্তর:-
❑ শস্যাবর্তন: যে কৃষি ব্যবস্থার মাধ্যমে একই জমিতে বছরের বিভিন্ন ঋতুতে বা বিভিন্ন সময়ে অনেক প্রকার ফসল উৎপাদন করে জমির স্বাভাবিক উর্বরতা শক্তি বজায় রাখার চেষ্টা করা হয়, তাকে শস্যাবর্তন বলে।

❑ সুবিধা:
[i] মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।
[ii] ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
[iii] আগাছা ধ্বংস হয়।
[iv] মাটির জৈব পদার্থ বৃদ্ধি পায়।
[5] ক্ষয়সীমা কাকে বলে?
উত্তর:-
ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নীচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে, তা হল ক্ষয়সীমা। সমুদ্রতল হল শেষ ক্ষয়সীমা। J W Powell হলেন ক্ষয়সীমা ধারণার প্রবর্তক।
[6] ইলুভিয়েশন (সঞ্চায়ন) ও এলুভিয়েশন (অধোগমন) কাকে বলে? ****[V.V.I]
উত্তর:-
1. ইলুভিয়েশন

❑ অর্থ : ইলুভিয়েশন শব্দটি ল্যাটিন শব্দ ‘ILLU’থেকে এসেছে। যার অর্থ সঞ্চয়, এক কথায় ইলুভিয়েশন কথার অর্থ সঞ্চয়ন স্তর।

❑ সংজ্ঞা:- যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ায় দ্রবীভূত খনিজ গুলি মাটির উর্দ্ধস্তর থেকে মৃত্তিকার নিম্ন স্তরে সঞ্চিত হতে থাকে, এই সঞ্চয় পদ্ধতিকে ইলুভিয়েশন বলা হয়। মৃত্তিকার A স্তরকে এলুভিয়াল স্তর এবং B স্তরকে ইলুভিয়াল স্তর বলা হয়।

2. এলুভিয়েশন:
❑ অর্থ:- ল্যাটিন শব্দ ‘ELU’এর অর্থ বহিরগমন স্তর।

❑ সংজ্ঞা:- যে প্রক্রিয়ায় মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে বা জলে ভাসমান অবস্থায় মাটির নিচের স্তরে স্থানান্তরিত হয় তাকে এলুভিয়েশন বলে।
[7] কার্স্ট অঞ্চল কী?**
উত্তর:-
» সংজ্ঞা: চুনাপাথর বা লাইমস্টোনযুক্ত অঞ্চলে ভৌমজলের রাসায়নিক ক্রিয়া, বিশেষ করে কার্বনেশন প্রক্রিয়ায়, যে বিশেষ ধরনের ভূমিরূপ গঠিত হয়, তাকে কার্স্ট অঞ্চল বলে। এই প্রক্রিয়ায় জল ও কার্বন ডাই-অক্সাইড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে দ্রবণীয় ক্যালশিয়াম বাইকার্বোনেট তৈরি করে।

» বৈশিষ্ট্য:
[i] স্ট্যালাকটাইট (গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের খাড়া গঠন)।
[ii] স্ট্যালাগমাইট (গুহার মেঝেতে দাঁড়ানো খাড়া গঠন)।
[iii] সিঙ্কহোল বা ডোবা সদৃশ ভূমি অবনমন।
[iv] গুহা ও সুরঙ্গের সৃষ্টি, যা ভূগর্ভস্থ জলের কাজের ফল।
[8] জলযোজন বা হাইড্রেশন কী?**
উত্তর:-
শিলাস্তরের মধ্যে অবস্থিত কোনো খনিজ পদার্থের সঙ্গে জল যুক্ত হলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তার ফলে খনিজ পদার্থটির আয়তন বৃদ্ধি পায় এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়ে খনিজটি বিয়োজিত হয়। এই প্রক্রিয়াকে জলযোজন বলে।

❑ বিক্রিয়া : 2F2O3 + 3H2O = 2Fe2O3, 3H3O; CaSO4 +2H2O=CaSO4, 2H2O
[9] সমোন্নতি শস্যায়ন কাকে বলে? **
উত্তর:-
» সংজ্ঞা: ঢালু জমিতে শস্য চাষের সময় সমোন্নতি রেখা বরাবর আল ও নালা তৈরি করে জলধারণ ও নিষ্কাশনের যে পদ্ধতি গ্রহণ করা হয়, তাকে সমোন্নতি শস্যায়ন বলা হয়। এতে বৃষ্টির জল ধীরে মাটিতে প্রবেশ করে এবং অতিরিক্ত জল নালার মাধ্যমে নিষ্কাশিত হয়।

» বৈশিষ্ট্য:
[i] এটি ঢালু জমিতে মাটিক্ষয় রোধ করে।
[ii] শুষ্ক অঞ্চলে বৃষ্টির জল মাটিতে ধরে রাখতে সাহায্য করে।
[iii] অতিরিক্ত বৃষ্টির জল সহজে নিষ্কাশনের ব্যবস্থা করে।
[iv] ফসল উৎপাদনের জন্য মাটির আর্দ্রতা দীর্ঘক্ষণ ধরে রাখে।
[10] শল্কমোচন কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।***
উত্তর:-
❑ সংজ্ঞা: ‘শল্ক’ মানে খোসা এবং ‘মোচন’ মানে ত্যাগ। উষ্ণতার হ্রাস-বৃদ্ধির ফলে শিলার উপরের স্তর পেঁয়াজের খোসার মতো আস্তে আস্তে খসে পড়ে, এই যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াকে শল্কমোচন বলা হয়।

❑ উদাহরণ : তামিলনাড়ুর মহাবলীপুরমে অবস্থিত ‘কৃষ্ণ ভেন্নাই পান্ধ’ নামক বিখ্যাত গ্রানাইট গম্বুজটি শল্কমোচনের ফলে সৃষ্টি হয়েছে।

❑ বৈশিষ্ট্য:
[i] উষ্ণ ও শুষ্ক মরুভূমি অঞ্চলে এটি বেশি দেখা যায়।
[ii] একই ধরনের খনিজ গঠিত সমজাতীয় শিলায় এই প্রক্রিয়া কার্যকর।
[iii] পৃষ্ঠ থেকে গভীরে তাপীয় ঢাল তৈরি হয়।
[iv] শল্কমোচনের ফলে পর্বত চূড়া গোলাকার হয়ে যায়।
[11] মালচিং কী? **
উত্তর:-
» সংজ্ঞা: শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে মাটির উপর খড়, শুকনো পাতার আস্তরণ, ঘাস, আগাছা বা ফসল কাটার পর অবশিষ্ট অংশ বিছিয়ে দিয়ে বাষ্পীভবন কমিয়ে মাটির আর্দ্রতা বজায় রাখার যে প্রক্রিয়া গ্রহণ করা হয়, তাকে মালচিং বলে।

» বৈশিষ্ট্য:
[i] মাটির জল ধরে রাখে, ফলে ফসল চাষে সুবিধা হয়।
[ii] জল ও বায়ুজনিত মাটিক্ষয় রোধ করে মৃত্তিকা সংরক্ষণে সাহায্য করে।
[12] দ্রবণ বা সলিউশন কি? বিক্রিয়া সহ লেখ। **

উত্তর:- যখন বৃষ্টির জল বা প্রবাহিত জলধারা শিলায় উপস্থিত সহজে দ্রবীভূত খনিজ পদার্থ (যেমন—ক্যালসাইট, জিপসাম, সৈন্ধব লবণ) কে সম্পূর্ণভাবে গলিয়ে নিয়ে যায়, তখন সেই প্রক্রিয়াকে দ্রবণ বা সলিউশন বলা হয়।

❑ বিক্রিয়া : সৈন্ধব লবণ + জল → সৈন্ধব লবণের দ্রবণ (NaCl + H₂O → Na⁺ + Cl⁻)
[13] স্ক্রী বা ট্যালাস কাকে বলে?**
উত্তর:-
শীতপ্রধান পার্বত্য অঞ্চলে দিনের তাপ ও রাতের অতিরিক্ত ঠান্ডার প্রভাবে শিলাস্তর ফেটে যায় এবং কোণবিশিষ্ট বহু প্রস্তরখণ্ড সৃষ্টি হয়। এই প্রস্তরখণ্ডগুলি যখন পর্বতের ঢালে বা গাত্রে উল্লম্বভাবে জমে থাকে, তখন তাদের স্ক্রী বা ট্যালাস বলা হয়। এটি যান্ত্রিক আবহবিকারের একটি ফল।
[14] ফেলসেনমার বা ব্লকস্পেড কাকে বলে?**
উত্তর:-
যখন তুষারবাহিত যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট কোণবিশিষ্ট স্ক্রি বা ট্যালাস পর্বতের পাদদেশে জমে বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে, তখন ওই পাথুরে এলাকা ফেলসেনমার বা ব্লকস্পেড বা প্রস্তরক্ষেত্র নামে পরিচিত হয়।
[15] ফালি চাষ বা Strip cropping কাকে বলে?
উত্তর:-
» সংজ্ঞা: উদ্ভিদহীন ঢালু জমিতে বৃষ্টির জলের প্রবাহে মাটিক্ষয় বেশি হয়। এই অবস্থায় ঢালের আড়াআড়ি দিকে চওড়া ফিতের মতো জমি ভাগ করে সেখানে ক্ষয়রোধী শস্য যেমন—বিন, সয়াবিন, বাদাম, ডাল প্রভৃতি চাষ করা হলে মাটির ক্ষয় রোধ হয়। এই পদ্ধতিকে ফালি চাষ বা Strip Cropping বলা হয়।

» বৈশিষ্ট্য:
[i] মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায়।
[ii] ঢালু জমিতে মাটিক্ষয় কমে যায়।
[16] ধাপ চাষ বা Step cropping কাকে বলে?***[V.V.I]
উত্তর:-
» সংজ্ঞা: পার্বত্য ঢালে বিভিন্ন উচ্চতায় সিঁড়ির মতো অর্ধচন্দ্রাকার ধাপে ধাপে সমতল জমি তৈরি করে, প্রতিটি ধাপের প্রান্তে পাথর ও মাটি দিয়ে বাঁধ দিয়ে ঘেরা হয়। এতে জলপ্রবাহ রোধ হয় এবং ভূমিক্ষয় কমে যায়। এই ধরনের কৃষিপদ্ধতিকে ধাপ চাষ বা Step Cropping বলা হয়।

» বৈশিষ্ট্য:
[i] ঢাল বরাবর জলপ্রবাহ বাধা পেয়ে মাটিক্ষয় রোধ হয়।
[ii] জমিতে জল জমে থেকে ফসল উৎপাদনে সহায়তা করে।
[iii] আড়াআড়ি সারিতে ফসল রোপণ সম্ভব হয়।
[iv] পাহাড়ি অঞ্চলে চাষের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি হয়।
[17] টর কাকে বলে? *
উত্তর:-
» সংজ্ঞা: ‘টর’ (Tor) শব্দের অর্থ পাহাড় বা পাথুরে শৃঙ্গ। আর্দ্র অঞ্চলের দারণ (জয়েন্ট) যুক্ত গ্রানাইট শিলায় যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে অন্তঃস্থ কঠিন অংশের চারপাশ ভেঙে পড়ে এবং অপসারিত হলে সেই কঠিন অংশ ছোটো ছোটো গোলাকার টিলার মতো ভূমিরূপ গঠন করে, একে টর বলা হয়।

❑ উদাহরণ: ভারতের ছোটোনাগপুর মালভূমিতে টর দেখা যায়।

❑ বৈশিষ্ট্য:
[i] টর সাধারণত আর্দ্রক্রান্তীয় জলবায়ু অঞ্চলে গঠিত হয়।
[ii] এখানে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার একসঙ্গে কাজ করে।
[iii] এগুলি গোলাকার ও অনুচ্চ আকৃতির হয়, প্রায় ৬ মিটার উঁচু।
[iv] টর বিচ্ছিন্নভাবে ভূমিপৃষ্ঠে দাঁড়িয়ে থাকে।
[18] মরুভার্নিস কাকে বলে?
উত্তর:-
❑ সংজ্ঞা : মরুভূমি অঞ্চলে কোয়ার্টজ কণা, শিলাখণ্ড বা বোল্ডারের উপর যে উজ্জ্বল কমলা বা বাদামি আস্তরণ পড়ে, তাকে মরুভার্নিস বলা হয়।

❑ বৈশিষ্ট্য :

[i] মরুভার্নিস আবহবিকারের ফলে সৃষ্টি হলেও শিলার খনিজ মান অপরিবর্তিত থাকে।

[ii] এটি একপ্রকার রাসায়নিক আস্তরণ যা শিলার উপর গঠিত হয়।

[iii] এই আস্তরণ মূলত কাদা, লৌহ অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও সিলিকা দিয়ে গঠিত হয়।

[iv] এটি খালি চোখে সাধারণত দেখা যায় না, তবে কখনো এটি বেশ পুরুও হতে পারে।
[19] হিউমাস কাকে বলে?***
উত্তর:- মৃত্তিকায় থাকা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ যখন অতি সূক্ষ্ম জীবাণুদের মাধ্যমে বিয়োজন ও পচন প্রক্রিয়ায় ধীরে ধীরে ভেঙে যায়, তখন যে জটিল, কালো রঙের, কলয়েডধর্মী জৈব পদার্থ তৈরি হয়, তাকে হিউমাস বলা হয়। এটি মৃত্তিকার উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

❑ হিউমাসের বৈশিষ্ট‍্য: হিউমাসের বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ -

[i] হিউমাস একটি জৈব কলয়েডধর্মী পদার্থ।
[ii] মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ জৈব পচন প্রক্রিয়ায় জারিত হয়ে হিউমাস সৃষ্টি করে।
[iii] হিউমাস কালো বা গাঢ় বাদামি বর্ণের হয়।
[iv] হিউমাসের জলধারণ ক্ষমতা খুব বেশি।
[20] ট্যাফোনি কাকে বলে?**
উত্তর:-
❑ সংজ্ঞা:
ট্যাফোনি হল একটি বিশেষ ভূমিরূপ, যা যান্ত্রিক আবহবিকারের ফলে গঠিত হয়। বিশেষত লবণের প্রভাবে শিলার আবহবিকারে শিলার গাত্রে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হয়, যা একসঙ্গে মৌচাকের মতো দেখতে হয়। এটি বেলেপাথর, গ্রানাইট ও বালিময় চুনাপাথরে গঠিত হতে দেখা যায়।

» বৈশিষ্ট্য:
[i] এটি যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের সম্মিলিত প্রভাবে সৃষ্টি হয়।
[ii] শিলার গাত্রে গহ্বর বা ছিদ্রের মতো গঠন তৈরি হয়।
[iii] এর আকার মৌচাক সদৃশ হয়।
[iv] ভারতের ধর মরুভূমি, ক্যালিফোর্নিয়া উপকূল, সুমেরু ও আন্টার্কটিকায় ট্যাফোনি দেখা যায়।
প্রশ্নের মান - ৩
[1] আবহবিকার কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।**
উত্তর:-
» সংজ্ঞা: আবহাওয়া ও বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান যেমন—উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, সূর্যালোক, নদী, তুষার ও হিমবাহের প্রভাবে ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয় এবং রাসায়নিক বিক্রিয়ায় বিয়োজিত হয়ে মূল শিলার উপর একটি পরিবর্তিত স্তর গঠন করলে, তাকে আবহবিকার বা শিলাবিকার বলা হয়।

» বৈশিষ্ট্য:
[i] এটি ধীরগতির প্রাকৃতিক প্রক্রিয়া।

[ii] এতে শিলার ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়।

[iii] আবহবিকারক শক্তিগুলি সাধারণত স্থিতিশীল ও প্রাকৃতিক (যেমন উষ্ণতা, আর্দ্রতা, গ্যাস)।

[iv] এই প্রক্রিয়ায় উৎপন্ন শিলাচূর্ণ স্থানচ্যুত হয় না।

[v] ভূত্বকের নীচের মূল শিলাস্তর ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় না, ফলে এটি একটি স্থাতিক প্রক্রিয়া।
[2] আবহবিকার সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো।***[V.V.I]
উত্তর:-
❑ আবহবিকার সৃষ্টির নিয়ন্ত্রক:

[i] শিলা : শিলা যদি শক্ত ও অপ্রবেশ্য হয় (যেমন ব্যাসল্ট), তাহলে আবহবিকার খুব ধীরে হয়। আবার মোটা দানাযুক্ত শিলা (যেমন বেলেপাথর) বা ফাটলযুক্ত শিলায় বৃষ্টির জল সহজে প্রবেশ করে এবং দ্রুত আবহবিকার ঘটে।

[ii] ভূপ্রকৃতি : ভূমিরূপের ভিন্নতায় বিচূর্ণীভবনের পার্থক্য হয়। বেশি ঢালু অঞ্চলে দ্রুত যান্ত্রিক আবহবিকার ঘটে। অন্যদিকে, কম ঢালু ভূমিতে জল আটকে থাকে বা ধীরে ধীরে প্রবাহিত হয়, যার ফলে রাসায়নিক আবহবিকার বেশি হয়।

[iii] জীবজগৎ : উদ্ভিদের শিকড় শিলাকে ফাটায়, জীবজন্তু শিলায় গর্ত করে, এবং মানুষ শিলায় কাজকর্মের মাধ্যমে যান্ত্রিক আবহবিকার ঘটায়। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ও বর্জ্য পচে রাসায়নিক আবহবিকারের হার বাড়ায়।

[iv] সময় : সময়ের সাথে আবহবিকারের সরল সম্পর্ক রয়েছে। যদি শিলার প্রকৃতিতে উন্মুক্ততার সময় বেশি হয়, তবে শিলার যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার বেশি হতে পারে। সময় কম হলে শিলার আবহবিকার হার কম হতে পারে।
[3] ক্ষয়ীভবন কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।****
উত্তর:-
❑ সংজ্ঞা : যে প্রক্রিয়ায় স্থিতিশীল প্রাকৃতিক শক্তি দ্বারা শিলা চূর্ণ-বিচূর্ণ হয়ে উৎপত্তি স্থলে পড়ে থাকে এবং পরবর্তীতে নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ বা হিমবাহের মতো গতিশীল প্রাকৃতিক শক্তি সেই পদার্থকে উৎপত্তিস্থল থেকে অপসারণ করে অন্যত্র স্থানান্তর করে ভূপৃষ্ঠে ক্ষয় সৃষ্টি করে, তাকে ক্ষয়ীভবন বলা হয়। অর্থাৎ, ক্ষয়ীভবন = আবহবিকার + অপসারণ।

❑ বৈশিষ্ট্য :

[i] প্রাকৃতিক শক্তি : নদী, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ ও হিমবাহের মতো গতিশীল শক্তির মাধ্যমে ক্ষয়ীভবন ঘটে।

[ii] স্থানচ্যুতি : আবহবিকারপ্রাপ্ত শিলাচূর্ণ উৎপত্তিস্থল থেকে সরে যায়, তাই এটি একট গতিশীল প্রক্রিয়া।

[iii] সময়কাল : ক্ষয়ীভবন দ্রুতগতি সম্পন্ন প্রক্রিয়া।

[iv] ভূত্বক : ঘর্ষণ, বহন ও সঞ্চয়ের মাধ্যমে শিলা ক্ষয় হয়ে নতুন ভূমির সৃষ্টি করে।

[v] শিলা : ক্ষয়ীভবনে শিলার গঠন বা রাসায়নিক ধর্ম বদলায় না; কেবল স্থানান্তর ঘটে।
[4] পুঞ্জিত ক্ষয় কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।**
উত্তর:-
❑ সংজ্ঞা: আবহবিকারের ফলে গঠিত চূর্ণবিচূর্ণ শিলাখণ্ড ও মৃত্তিকা যখন ঢালু বা পার্বত্য অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তির টানে পিচ্ছিল তলের মাধ্যমে ধীরে অথবা দ্রুতগতিতে নিচের দিকে নেমে আসে এবং এই নেমে আসার পথে ভূ-গাত্রে ক্ষয় সৃষ্টি করে, তখন তাকে পুঞ্জিত ক্ষয় বলা হয়।

❑ বৈশিষ্ট্য:

[i] প্রধান মাধ্যম: অভিকর্ষশক্তি পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালক শক্তি।

[ii] স্থান: পার্বত্য ও উচ্চভূমি অঞ্চলে এটি সবচেয়ে বেশি ঘটে।

[iii] গতি: এই ক্ষয় ধীরে বা দ্রুত—উভয় গতিতেই সংঘটিত হতে পারে।

[iv] কার্যকারিতা: ঢালে থাকা আবহবিকারগ্রস্ত পদার্থ নিচে নেমে এসে ভূমি ক্ষয় করে।

[v] জলের ভূমিকা: জল সরাসরি মাধ্যম না হলেও পিচ্ছিলতা বাড়িয়ে পুঞ্জিত ক্ষয়কে ত্বরান্বিত করে।
[5] নগ্নীভবন কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।***
উত্তর:-
❑ অর্থ : ‘নগ্নীভবন’ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ “Denudare”, যার অর্থ “অনাবৃত করা” বা “উন্মুক্ত করে দেওয়া”।

❑ সংজ্ঞা : যখন আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগের আবরণ অপসারিত হয় এবং অভ্যন্তরীণ অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে পড়ে, তখন তাকে নগ্নীভবন বলা হয়। অর্থাৎ, নগ্নীভবন = আবহবিকার + ক্ষয়ীভবন + পুঞ্জিত ক্ষয়। সকল অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল নগ্নীভবন।

❑ বৈশিষ্ট্য:
[i] এটি একটি সম্মিলিত প্রক্রিয়া—তিনটি অবরোহণ প্রক্রিয়ার সমন্বয়ে ঘটে।

[ii] অভ্যন্তরীণ শিলাস্তর ভূপৃষ্ঠে অনাবৃত হয়ে পড়ে।

[iii] মূল শিলার উপরিপৃষ্ঠ সম্পূর্ণরূপে অপসারিত হয়।

[iv] দীর্ঘ সময়ে ধীরে ধীরে এই প্রক্রিয়া কার্যকর হয়।

[v] নগ্নীভবন ও অবরোহণ পরস্পর সমার্থক ধরা হয়, কারণ দুটোতেই ভূত্বক ক্ষয়ে যায়।
[6] আবহবিকার, ক্ষয়ীভবন ও নগ্নীভবনের মধ্যে সম্পর্ক লেখ।**
উত্তর:-
আবহবিকার, ক্ষয়ীভবন ও নগ্নীভবন—এই তিনটি ভৌগোলিক প্রক্রিয়া ভিন্ন হলেও পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং একে অপরের পরিপূরক। আবহবিকার একটি স্থাতিক প্রক্রিয়া, যেখানে স্থিতিশীল প্রাকৃতিক শক্তি (যেমন—উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু) দ্বারা শিলা চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হয় এবং সেই উৎপন্ন পদার্থ স্থানচ্যুত না হয়ে উৎপত্তিস্থলে পড়ে থাকে।

অপরদিকে, ক্ষয়ীভবন একটি গতিশীল প্রক্রিয়া, যেখানে স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তির সম্মিলিত প্রভাবে শিলাস্তরের চূর্ণীকরণ, বিয়োজন ও অপসারণ ঘটে এবং উৎপন্ন পদার্থ অন্যত্র পরিবাহিত হয়। আবহবিকার যত বেশি হয়, ক্ষয়ীভবন তত দ্রুত হয়; আবার ক্ষয়ীভবনের ফলে নিচের মূল শিলাস্তর উন্মুক্ত হলে, সেখানে নতুন করে আবহবিকার শুরু হয়।

এরই ধারাবাহিকতায় নগ্নীভবন ঘটে, যেখানে আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের শিলাস্তর অপসারিত হয়ে উচ্চতা হ্রাস পায় এবং অভ্যন্তরস্থ শিলা উন্মুক্ত হয়ে পড়ে। ফলে, তিনটি প্রক্রিয়া পৃথক হলেও তারা মিলিতভাবে ভূমিরূপ পরিবর্তনে সহায়ক।
[7] আবহবিকারকে বিচূর্ণীভবন বলা হয় কেন? ****[V.V.I]
উত্তর:-
আবহাওয়ার উপাদান যেমন—উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুর গ্যাস ও জীবজন্তুর প্রভাবে শিলাস্তর যান্ত্রিক ও রাসায়নিকভাবে ভেঙে চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হয়। এই ভাঙা পদার্থ উৎপত্তিস্থলে থেকে যায়, স্থানচ্যুতি ঘটে না। তাই এই প্রক্রিয়াকে বিচূর্ণীভবন বলা হয়, যা স্থাতিক ও ধীরগতির একটি প্রক্রিয়া।
[8] মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন?*
উত্তর:-
1. অধিক উষ্ণতার প্রসর : মরু অঞ্চলে দিন ও রাতের উষ্ণতার পার্থক্য যথেষ্ট বেশি। দিনের বেলায় শিলার প্রসারণ ও রাত্রিতে শিলার সংকোচন ঘটে। এই সংকোচন ও প্রসারণের ফলে শিলা চাই এর আকারে খন্ডে খন্ডে বিভক্ত হয়ে পড়ে। এই প্রক্রিয়ায় প্রস্তর চাঁই বিচ্ছিন্ন করন ঘটে থাকে।

2. শিলায় বিষম প্রকৃতির খনিজের উপস্থিতি : মরু অঞ্চলে যে শিলা গুলি ভিন্ন ভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত হয়, সেই শিলা গুলির তাপের সংস্পর্শে উত্তপ্ত হওয়ার ক্ষমতাও বিভিন্ন। ফলে বিষম সত্ত্ব শিলায় প্রবল পীড়ন ও টানের সৃষ্টি হয় এবং মরু অঞ্চলে শিলা গুলি সশব্দে মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই প্রক্রিয়া কে ক্ষুদ্রকনা বিশরন বলে।

3. সমজাতীয় খনিজ গঠিত শিলা : মরু অঞ্চলে স্তর বিশিষ্ট সমজাতীয় খনিজে গঠিত শিলা গুলির উপরের অংশ তাপের সংস্পর্শে উত্তপ্ত ও প্রসারিত হয়ে অনেক সময় মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে পেয়াজের খোসার মতো খসে পরে, এই প্রক্রিয়া কে শল্কমোচন বলে।

4. বেশি মাত্রায় ক্ষয়ীভবন : মরু অঞ্চলে বায়ু প্রবাহের পরিমাণ বেশি এবং প্রবাহিত বায়ুর সাথে সূক্ষ্ম বালিকনা থাকায় বায়ুর ঘর্ষণ জনিত ক্ষয়ী ভবন বেশি হওয়ায় শিলার ওপরের স্তরে চাপ কিছুটা হ্রাস পায়। ফলে নিচের শিলা স্তর চাপ হ্রাস জনিত কারণে প্রসারিত হয় ও ভূত্বকের সমান্তরালে শিলায় বিভিন্ন আকারের ফাটলের সৃষ্টি হয়।

5. অধিক বাষ্পীভবন : উষ্ণ মরু অঞ্চলে বাষ্পীভবন বেশি পরিমাণে হলে লবণ কেলাস তৈরি হয়ে ভূপৃষ্ঠস্থ শিলা যান্ত্রিকভাবে আবহবিকারগ্রস্থ হয়।
[9] নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হয় কেন?**
উত্তর:-
নিরক্ষীয় অঞ্চলে উচ্চ উষ্ণতা, প্রবল বৃষ্টিপাত ও আর্দ্র পরিবেশ বছরভর বিরাজ করে। এর ফলে অক্সিডেশন, হাইড্রেশন, হাইড্রালিসিস ও সলিউশন প্রক্রিয়ায় রাসায়নিক আবহবিকার অত্যন্ত সক্রিয় হয়। এই অঞ্চলের চিরহরিৎ অরণ্যে মৃত লতাপাতা পচে হিউমিক অ্যাসিড তৈরি হয়, যা শিলার জৈব বিয়োজন ঘটায়। এছাড়া অসংখ্য জীবজন্তুর দেহাবশেষ ও নির্গত পদার্থ থেকেও জৈব অম্ল সৃষ্টি হয়, যা রাসায়নিকভাবে শিলার গঠন পরিবর্তন করে। ফলে, নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার তুলনামূলকভাবে অনেক বেশি ঘটে।
[10] পুঞ্জিত ক্ষয়কে ক্ষয়ীভবন বলা হয় না কেন? ****[V.V.I]

উত্তর:- যদিও “ক্ষয়” শব্দটি পুঞ্জিত ক্ষয়ের মধ্যে আছে, তবুও একে ক্ষয়ীভবন বলা যায় না। কারণ, ক্ষয়ীভবনে আবহবিকারপ্রাপ্ত পদার্থ প্রধানত নদী, বায়ু, হিমবাহ বা সমুদ্র তরঙ্গের মতো গতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা স্থানান্তরিত হয়, যেখানে জল পরিবহন মাধ্যম হিসেবে কাজ করে। কিন্তু পুঞ্জিত ক্ষয়ে ভূমির ঢালে অভিকর্ষ বলই প্রধান চালক শক্তি। এখানে ক্ষয়িত পদার্থ জলের মাধ্যমে বহন না হয়ে নিজস্ব ওজন ও মাধ্যাকর্ষণের প্রভাবে ধসে পড়ে। যদিও জলের উপস্থিতিতে পুঞ্চিত ক্ষয় ত্বরান্বিত হয়, তবু জল এখানে মূল পরিবাহক নয়। এছাড়া, পুঞ্চিত ক্ষয়ে জলের তুলনায় অনেক বেশি পরিমাণে শিলা ও মৃত্তিকার সঞ্চার ঘটে, যা ক্ষয়ীভবনের বৈশিষ্ট্যের সঙ্গে মেলে না।
[11] যান্ত্রিক আবহবিকার কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।**
উত্তর:-
আবহাওয়া বিভিন্ন উপাদান যেমন বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ইত্যাদি এবং সূর্যালোক, নদী, জলরাশি, তুষারপাত, হিমবাহ প্রভৃতি দ্বারা শিলার উপরিস্তর বা অভ্যন্তরে ক্রিয়ার ফলে ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং উৎপন্ন শিলাচূর্ণ সেই স্থানে পড়ে থাকে, তাকে যান্ত্রিক আবহবিকার বলে।

» বৈশিষ্ট্য:
[i] এই প্রক্রিয়ায় শিলার গঠন পরিবর্তন হয়, কিন্তু রাসায়নিক ধর্ম অপরিবর্তিত থাকে।

[ii] এটি একটি ধীরগতির প্রাকৃতিক প্রক্রিয়া।

[iii] চূর্ণ-বিচূর্ণ শিলাংশ মূলত উৎপত্তিস্থলে থেকে যায়, অপসারিত হয় না।
[12] শিলার পেঁয়াজের খোসা মতো স্তরে স্তরে খুলে যায় কেন?
উত্তর:-
দিন ও রাতের উষ্ণতার তারতম্যের কারণে শিলার উপরের স্তরে বারবার প্রসারণ ও সংকোচন ঘটে। দিনের বেলায় সূর্যের তাপে শিলা প্রসারিত হয় এবং রাতে ঠান্ডায় তা সংকুচিত হয়। এই বারবার তাপীয় চাপের পরিবর্তন শিলার উপরের স্তরে ফাটল সৃষ্টি করে। ফলে, শিলা পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে খুলে পড়ে। এই যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াকে শল্কমোচন (Exfoliation) বলা হয়।
[13] ক্ষুদ্রকণা বিশরণ কাকে বলে? এর পদ্ধতি ও বৈশিষ্ট্য গুলি আলোচনা করো। ****[V.V.I]
উত্তর:-
❑ সংজ্ঞা : দিন ও রাতের উষ্ণতার তারতম্যের ফলে শিলার উপর প্রসারণ ও সংকোচনের চাপ পড়ে। এই চাপে শিলা ফেটে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে পড়ে। এই যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াকে ক্ষুদ্রকণা বিসরণ বলা হয়।

❑ প্রক্রিয়া : বিষমসত্ত্ব শিলা বিভিন্ন ধরনের খনিজ দ্বারা গঠিত। প্রতিটি খনিজ তাপমাত্রার পরিবর্তনের ফলে ভিন্নভাবে সংকুচিত ও প্রসারিত হয়। এই অসম বিক্রিয়ার ফলে খনিজের সংযোগস্থলে চাপ তৈরি হয়। ক্রমাগত তাপমাত্রা পরিবর্তনে শিলাটি সশব্দে ফেটে ক্ষুদ্র কণায় পরিণত হয়।

❑ বৈশিষ্ট্য :
[i] এই প্রক্রিয়া প্রধানত উষ্ণ ও শুষ্ক মরুভূমি অঞ্চলে ঘটে।

[ii] সূর্যাস্তের পর শিলা ফাটার শব্দ অনেক সময় শোনা যায়।

[iii] শিলার টুকরো ধূলা ও বালির কণায় পরিণত হয়।

[iv] এর ফলে ইনসেলবার্জ নামক ভূমিরূপ গঠিত হতে পারে।

[v] গ্রানাইট ও বেলেপাথর শিলায় এটি বিশেষভাবে দেখা যায়।
[14] থর মরুভূমি অঞ্চলে বিকালে অধিবাসীরা গোলাগুলির শব্দ শুনে কেন?
উত্তর:- রাজস্থানের থর মরুভূমিতে দিনে প্রখর সূর্যরশ্মির প্রভাবে শিলাস্তর প্রচণ্ড উত্তপ্ত হয় এবং বিভিন্ন খনিজ অসমভাবে প্রসারিত হয়। বিকেলে তাপমাত্রা হঠাৎ কমে গেলে শিলার গাত্রে প্রচণ্ড চাপ ও টান সৃষ্টি হয়। এর ফলে ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়ায় শিলার খনিজ কণা সশব্দে বিচ্ছিন্ন হয়ে তীব্র বেগে ছিটকে পড়ে। এই শব্দ অনেক সময় বন্দুক থেকে গুলি ছোড়ার মতো শোনায়, যদিও আশেপাশে কাউকে দেখা যায় না।
[15] তুষার আবহবিকার বা তুহিন খন্ডিকরন কাকে বলে? এর পদ্ধতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
উত্তর:-
» সংজ্ঞা: যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় হিম শীতল অঞ্চলে শিলার ফাটলে জমে থাকা জল বরফে পরিণত হয়ে আয়তন বৃদ্ধি করে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এর ফলে শিলা ফেটে গিয়ে কোণযুক্ত শিলাখণ্ডে ভেঙে পড়ে। এই প্রক্রিয়াকে তুষার আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ বলা হয়।

» প্রক্রিয়া: উচ্চ পার্বত্য বা মেরু অঞ্চলে দিনে বা গ্রীষ্মে বরফ গলে জল শিলার ফাটলে প্রবেশ করে। রাতে বা শীতে তা বরফে পরিণত হয় এবং আয়তন প্রায় ৯% বৃদ্ধি পায়, ফলে প্রতি বর্গসেন্টিমিটারে প্রায় ১৫০ কেজি চাপ সৃষ্টি হয়। আবার গলে গেলে চাপ হ্রাস পায়। এই চাপের তারতম্যে শিলায় পীড়ন ও টান সৃষ্টি হয়ে তা ভেঙে যায়।

❑ বৈশিষ্ট্য :
[i] বরফের আয়তন বৃদ্ধির ফলে শিলায় পীড়ন ও চাপ তৈরি হয়।

[ii] দিন ও রাতের তাপমাত্রার চরম তারতম্য থাকলে প্রক্রিয়াটি বেশি কার্যকর হয়।

[iii] উচ্চ পার্বত্য ও মেরু অঞ্চলে এটি সাধারণত দেখা যায়।

[iv] পাললিক ও দুর্বল শিলায় এই প্রক্রিয়া বেশি ঘটে।

[v] এর ফলে স্ক্রী বা ট্যালাস ও ফেলসেনমার ভূমিরূপ গঠিত হয়।
[16] শিলায় মরচে পরে কেন? ****[V.V.I]
উত্তর:-
শিলায় মরচে পড়া একটি রাসায়নিক আবহবিকার, যা মূলত অক্সিডেশন প্রক্রিয়ায় ঘটে। শিলার গঠনকারী লৌহযুক্ত খনিজের সঙ্গে বায়ুমণ্ডলের অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় ফেরাস অক্সাইড জারিত হয়ে ফেরিক অক্সাইডে রূপান্তরিত হয়। এই পরিবর্তনের ফলে শিলার উপর বাদামি বা লালচে রঙের মরিচার আস্তরণ পড়ে। আর্দ্রতা ও জলীয় বাষ্প এই বিক্রিয়াকে আরও ত্বরান্বিত করে। তাই এই ধরনের মরচে পড়া প্রধানত আর্দ্র পরিবেশে বেশি দেখা যায়।
[17] রেগোলিথ থেকে মাটি কিভাবে সৃষ্টি হয়?****[V.V.I]
উত্তর:-
আদি শিলা যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে চূর্ণবিচূর্ণ হয়ে যে শিথিল ও কোমল আবরণ সৃষ্টি করে, তাকে রেগোলিথ বলা হয়। এটি মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক স্তর। রেগোলিথে জলের প্রবেশ, জীবাণু, উদ্ভিদমূল ও জৈব পদার্থের প্রভাবে বিভিন্ন জৈব-রাসায়নিক প্রক্রিয়া ঘটে। ফলে সূক্ষ্ম শিলাচূর্ণ স্তরীভূত ও বিশ্লিষ্ট হয়ে ধীরে ধীরে উর্বর মৃত্তিকায় পরিণত হয়। তাই রেগোলিথ হল শিলাচূর্ণ ও মৃত্তিকার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ রূপ।
পার্থক্য লেখো
[1] আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো।***[V.V.I]
বিষয় আবহবিকার ক্ষয়ীভবন
① সংজ্ঞা শিলার উপরিভাগ আবহাওয়ার উপাদানে চূর্ণ-বিচূর্ণ ও বিয়োজিত হয়ে উৎপত্তিস্থলে পড়ে থাকা প্রক্রিয়া। শিলার চূর্ণীকরণ, বিয়োজন ও অপসারণ একত্রে ঘটলে তাকে ক্ষয়ীভবন বলে।
② প্রাকৃতিক শক্তি স্থিতিশীল প্রাকৃতিক শক্তি যেমন—বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বিভিন্ন গ্যাস দ্বারা ঘটে। নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গের মতো গতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা ঘটে।
③ ভূত্বকের প্রভাব শিলার উপরের স্তর বিয়োজিত হলেও মূল শিলাস্তর উন্মুক্ত হয় না। অপসারণের ফলে নিচের মূল শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে।
④ গতি এটি একটি ধীরগতির প্রক্রিয়া। এটি একটি দ্রুতগতির প্রক্রিয়া।
[2] আবহবিকার ও পুঞ্জিতক্ষয়ের মধ্যে পার্থক্য লেখো। ***[V.V.I]
বিষয় আবহবিকার পুঞ্জিতক্ষয়
① সংজ্ঞা কোনো স্থানের শিলা চূর্ণবিচূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে আবহবিকার বলে। অভিকর্ষজ বলের প্রভাবে ঢাল বেয়ে শিলার কণা বা মৃত্তিকার নিচে নেমে যাওয়াকে পুঞ্জিত ক্ষয় বলে।
② নিয়ন্ত্রক শক্তি স্থিতিশীল প্রাকৃতিক শক্তি যেমন—উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, গ্যাস ইত্যাদি। প্রধান নিয়ন্ত্রক শক্তি হল পৃথিবীর অভিকর্ষ বল; প্রাকৃতিক শক্তির প্রভাব কম।
③ ঢাল ঢালের উপস্থিতি বা অনুপস্থিতি আবহবিকারকে তেমন প্রভাবিত করে না। ভূমি যত ঢালু হবে, পুঞ্জিত ক্ষয় তত বেশি তীব্র হয়।
④ বিপর্যয় এই প্রক্রিয়ায় হঠাৎ কোনো বিপর্যয় বা ধসের সম্ভাবনা থাকে না। ভূমিধস, হিমানী ধস প্রভৃতি হঠাৎ বিপর্যয় ঘটতে পারে পুঞ্জিত ক্ষয়ের ফলে।
[3] পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য লেখো।**
বিষয় পুঞ্জিত ক্ষয় ক্ষয়ীভবন
① সংজ্ঞা অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বেয়ে শিলাজাত পদার্থ বা মৃত্তিকার স্থানান্তরকে পুঞ্জিতক্ষয় বলে। ক্ষয়ীভবন হল শিলার উপরিভাগ চূর্ণবিচূর্ণ হয়ে অপসারিত হয়ে যাওয়া।
② নিয়ন্ত্রক পৃথিবীর অভিকর্ষজ বল হল পুঞ্জিত ক্ষয়ের প্রধান নিয়ন্ত্রক। প্রাকৃতিক শক্তির ভূমিকা খুবই কম থাকে। গতিশীল প্রাকৃতিক শক্তি (নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ) দ্বারা ক্ষয়ীভবন ঘটে।
③ ঢাল ভূমিঢালের উপর পুঞ্জিতক্ষয়ের তীব্রতা নির্ভর করে। ক্ষয়ীভবনে মৃদু বা খাড়া ঢালের কোনো কার্যকরী ভূমিকা নেই।
④ বিপর্যয় ধস, হিমানী সম্প্রপাত কোনো স্থানে হঠাৎ বিপর্যয়ের সৃষ্টি করতে পারে। এই প্রক্রিয়ার ফলে বিপর্যয়ও দুর্যোগের সম্ভাবনা থাকেনা।
[4] শল্কমোচন ও ক্ষুদ্রকণা বিশরণ এর মধ্যে পার্থক্য লেখো।*
বিষয় শল্কমোচন ক্ষুদ্রকণা বিশরণ
① শিলার ধরন একই প্রকার খনিজ বা সমপ্রকৃতির খনিজ দ্বারা গঠিত সমসত্ত্ব শিলায় ঘটে। বিভিন্ন প্রকার খনিজ বা বিষমপ্রকৃতির খনিজ দ্বারা গঠিত শিলায় ঘটে।
② শব্দ শিলা শব্দহীনভাবে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে খসে পড়ে। শিলা সশব্দে ফেটে যায়, কখনো গুলির শব্দের মতো শোনা যায়।
③ শিলার পরিবর্তন উপরের স্তরগুলো ধীরে ধীরে আলাদা হয়ে পড়ে, শিলা গোলাকৃতি রূপ পায়। শিলাটি ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়, যা পরে বালি বা ধূলিকণায় রূপান্তরিত হয়।
④ ভূমিরূপের আকৃতি শল্কমোচনে পাহাড়ের মাথাগুলো গোলাকার হয়। ক্ষুদ্রকণা বিসরণে পাহাড়ের মাথা ছুঁচোলো বা ফলার মতো আকার ধারণ করে।
[5] ক্ষুদ্রকণা বিশরণ ও প্রস্তর চাই খন্ডিকরন এর মধ্যে পার্থক্য লেখো।**
বিষয় ক্ষুদ্রকণা বিশরণ প্রস্তরচাই খন্ডিকরন
① সংজ্ঞা বিভিন্ন খনিজের ভিন্ন হারে প্রসারণ-সংকোচনের ফলে শিলা ক্ষুদ্র কণায় ভেঙে পড়ে। শিলার ফাটলে জল জমে বরফ হয়ে আয়তন বৃদ্ধি করে শিলাকে ফাটিয়ে দেয়।
② শব্দ প্রচণ্ড শব্দে শিলা ফাটে, অনেক সময় গুলির মতো শব্দ হয়। সাধারণত নিঃশব্দ প্রক্রিয়া, বরফের প্রসারণ ধীরে ঘটে।
③ কার্যপদ্ধতি খনিজের সংযোগস্থলে চাপ তৈরি হয়ে শিলা চূর্ণ হয়। শিলার ফাটলে জমে থাকা জল বরফে পরিণত হয়ে চাপ সৃষ্টি করে শিলা ফাটায়।
④ উদাহরণ মরু অঞ্চলে পাললিক ও ব্যাসল্ট শিলায় বেশি দেখা যায়। মরু অঞ্চলে বেলেপাথর ও গ্রানাইট শিলায় বেশি দেখা যায়।
[6] যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার এর মধ্যে পার্থক্য লেখো। ****[V.V.I]
বিষয় যান্ত্রিক আবহবিকার রাসায়নিক আবহবিকার
① সংজ্ঞা আবহাওয়ার উপাদানে শিলা যান্ত্রিকভাবে চূর্ণ-বিচূর্ণ হলে তাকে যান্ত্রিক আবহবিকার বলে। শিলার খনিজ পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় দ্রবীভূত বা পরিবর্তিত হলে তাকে রাসায়নিক আবহবিকার বলে।
② নিয়ন্ত্রক প্রধানত উষ্ণতা, আর্দ্রতা, তাপমাত্রার পার্থক্য ও চাপ দ্বারা নিয়ন্ত্রিত। জল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিড প্রভৃতি রাসায়নিক উপাদান দ্বারা নিয়ন্ত্রিত।
③ স্থানগত পার্থক্য উষ্ণ মরু ও মরু প্রায় অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয়। উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি হয়ে থাকে।
④ প্রভাব ভূমিরূপ গঠনে সরাসরি ও দৃশ্যমান প্রভাব ফেলে। ভূমিরূপে তুলনামূলকভাবে ধীর ও অদৃশ্যমান পরিবর্তন আনে।
[7] জারণ ও অঙ্গারযোজনের এর মধ্যে পার্থক্য লেখো।**
বিষয় জারণ অঙ্গারযোজন
① সংজ্ঞা শিলা গঠনকারী খনিজের সঙ্গে O2-এর রাসায়নিক বিক্রিয়াকে জারণ বলে। শিলা গঠনকারী খনিজের সঙ্গে CO2-এর রাসায়নিক বিক্রিয়াকে অঙ্গারযোজন বলে।
② নিয়ন্ত্রক জল ও অক্সিজেন হল প্রধান নিয়ন্ত্রক। জল ও কার্বন ডাইঅক্সাইড এই প্রক্রিয়ার প্রধান নিয়ন্ত্রক।
③ উৎপন্ন দ্রব্য এতে সোদক ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি হয়। এতে ক্যালসিয়াম বাইকার্বোনেট বা কলিচুন তৈরি হয়।
④ ফলাফল এর ফলে শিলায় মরচে পড়ে। এর ফলে চুনাপাথরযুক্ত অঞ্চলে নানান আকৃতির অবনত ভূমিরূপ সৃষ্টি হয়।
[8] হাইড্রেশন ও হাইড্রোলিসিস এর মধ্যে পার্থক্য লেখো। ****[V.V.I]
বিষয় হাইড্রেশন হাইড্রালিসিস
① কার্যকরী খনিজ লোহা বর্গীয় খনিজ, অ্যাম্ফিবোল, পাইরক্সিন, বায়োটাইটে হাইড্রেশন কার্যকর। সিলিকেট খনিজ যেমন: অভ্র, অর্থোরেজ, ফেলসপারে হাইড্রোলিসিস কার্যকর।
② আণবিক খনিজের আণবিক গঠনে বড় পরিবর্তন ঘটে না; মূল খনিজ পুনরায় পাওয়া যায়। খনিজের আণবিক গঠন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়; মূল খনিজ পুনরুদ্ধার সম্ভব নয়।
③ জলের ভূমিকা সাধারণ জল খনিজে যুক্ত হয় (H₂O)। আয়নিত জল (H⁺ ও OH⁻) খনিজের সঙ্গে বিক্রিয়া করে।
④ ফলাফল গৌণ খনিজ নমনীয় হয়, নতুন খনিজ গঠিত হয় না। নতুন খনিজ ও রাসায়নিক যৌগ সৃষ্টি হয়।
প্রশ্নের মান - ৫
[1] জৈব আবহবিকার কাকে বলে? জৈব আবহবিকার কী কী পদ্ধতিতে সংঘটিত হয়?
উত্তর:-
❑ জৈব আবহবিকার: মানুষসহ উদ্ভিদ ও প্রাণী দ্বারা শিলারাশি যান্ত্রিকভাবে বিচূর্ণীকৃত ও রাসায়নিকভাবে বিয়োজিত হয় তখন তাকে জৈব আবহবিকার বলে।

❑ প্রক্রিয়াসমূহ:

A. জৈব যান্ত্রিক আবহবিকার:

❑ সংজ্ঞা: প্রাণী ও উদ্ভিদের ক্রিয়ায় শিলা যান্ত্রিকভাবে ভেঙে উৎপন্ন পদার্থ স্থানচ্যুতি না হয়ে স্থানে থাকলে তা জৈব যান্ত্রিক আবহবিকার।জৈব-যান্ত্রিক আবহবিকার আবার তিন ভাগে বিভক্ত। যথা -

[i] উদ্ভিদ দ্বারা: গাছের শিকড় শিলার ফাটলে প্রবেশ করে ধীরে ধীরে বড় হয়। শিকড়ের চাপ শিলার ফাটল প্রশস্ত করে এবং শিলাকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে যান্ত্রিক আবহবিকার ঘটায়।

[ii] প্রাণীদের দ্বারা: কেঁচো, পিঁপড়ে, খরগোশ, ইঁদুর, শামুকসহ বিভিন্ন প্রাণী শিলায় গর্ত করে ও আঁচড় কাটে, ফলে শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে যান্ত্রিক আবহবিকার ঘটে।

[iii] মানুষের বিভিন্ন কার্যাবলি : রাস্তা নির্মাণ, কৃষিকাজ, খনিজ দ্রব্য উত্তোলন, এবং বৃক্ষচ্ছেদনের ফলে শিলায় আবহবিকার ঘটে এবং শিলাগুলি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।

B. জৈব রাসায়নিক আবহবিকার:

❑ সংজ্ঞা : বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের মৃতদেহ পচে যে জৈব অম্ল উৎপন্ন হয়, তা শিলার খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে শিলাকে বিয়োজিত করে। উৎপন্ন পদার্থ উৎপত্তি স্থলে থেকেই যায়। একে জৈব রাসায়নিক আবহবিকার বলে।

[i] উদ্ভিদ দ্বারা : আর্দ্র জলবায়ু অঞ্চলে শিলার উপর জন্মানো মস, লিচেন, শৈবাল, গাছের পাতা ও শিকড় পচে গেলে বৃষ্টির জলে মিশে হিউমিক, ল্যাকটিক, সাইট্রিক ও ফালভিক অ্যাসিড তৈরি হয়। এই জৈব অ্যাসিডগুলো ফেলসপার, সালফার ও ম্যাগনেসিয়ামযুক্ত শিলার রাসায়নিক গঠন পরিবর্তন করে, ফলে শিলা বিয়োজিত হয়ে আবহবিকার ঘটে।

[ii] প্রাণী দ্বারা : উষ্ণ ও আর্দ্র অঞ্চলে প্রাণীর মৃত দেহ, মল ও মূত্র পচে তৈরি হওয়া জৈব অম্ল শিলাকে রাসায়নিকভাবে বিয়োজিত করে। এছাড়াও, শিলায় বসবাসকারী বিভিন্ন কীট ও জীবাণুর নিঃসৃত রস ও বর্জ্যও শিলার রাসায়নিক গঠন পরিবর্তন করে।

[iii] মানুষ দ্বারা : মানুষের বর্জ্য পচে সৃষ্ট জৈব অম্ল ও অ্যাসিড বৃষ্টির প্রভাবে শিলা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে ভেঙে পড়ে।
[2] আবহবিকারের ফলাফল ও গুরুত্ব আলোচনা করো।****[V.V.I]

উত্তর:- ভূপৃষ্ঠে আবহবিকারের ফলে নানা অবস্থার সৃষ্টি হয় বলে পৃথিবীতে আবহবিকারের গুরুত্ব অত্যন্ত বেশি। কিছু কিছু ক্ষেত্রে আবহবিকারের ফলাফল ধ্বংসাত্মক হলেও অনেক ক্ষেত্রে মানুষের অশেষ কল্যাণসাধন করে। আবহবিকারের ফলাফলগুলি নিম্নরূপ-

[i] রেগোলিথ ও মাটি সৃষ্টি : যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে শিলা চূর্ণ হয়ে একটি শিথিল ও কোমল আবরণ গঠিত হয়, যাকে রেগোলিথ বলে। রেগোলিথ হলো মাটি সৃষ্টির প্রাথমিক স্তর। কালক্রমে এই রেগোলিথের সঙ্গে জৈব পদার্থ ও আর্দ্রতা যুক্ত হয়ে উৎপন্ন হয় উর্বর মাটি, যেমন ল্যাটেরাইট বা চারনোজেম মাটি।

[ii] টেরারোসা সৃষ্টি : চুনাপাথরের কার্স্ট অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে লাল রঙের লোহা সমৃদ্ধ একটি ভূ-আস্তরণ গঠিত হয়, যাকে টেরারোসা বলে। এটি কৃষিকাজে উপযোগী।

[iii] মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি : আবহবিকারের ফলে মাটিতে খনিজ দ্রব্য যুক্ত হয়, সছিদ্রতা বাড়ে এবং জল ও বায়ু চলাচল সহজ হয়। এতে উদ্ভিদের পুষ্টি সংগ্রহ সহজ হয় এবং কৃষিক্ষেত্রে উপকারে আসে।

[iv] খনিজ সৃষ্টি : রাসায়নিক আবহবিকারের ফলে বিভিন্ন ধাতব আকরিক যেমন বক্সাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, কেওলিন ইত্যাদি গঠিত হয়, যা শিল্পকারখানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[v] ভূমিকম্পের সম্ভাবনা : আবহবিকারের ফলে ভূপৃষ্ঠে চাপ হ্রাসের ফলে ভূমিকম্পের সম্ভাবনা থাকে।

[vi] ভৌমজলের সমৃদ্ধি : আবহবিকারের ফলে সৃষ্ট ফাটল ও ছিদ্র দিয়ে বৃষ্টির জল সহজে প্রবেশ করে এবং ভূগর্ভস্থ সছিদ্রস্তরে যুক্ত হয়ে ভৌমজল ভাণ্ডার সমৃদ্ধ হয়।
[3] মাটি ক্ষয় কাকে বলে? মাটি ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। **
উত্তর:-
❑ মৃত্তিকা ক্ষয় : বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন- জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, হিমবাহ, বৃষ্টিপাত ইত্যাদির প্রভাবে এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের কারণে মাটির উপরের অংশ অসংবদ্ধ ও আলগা হয়ে অপসারিত হলে, তাকে মৃত্তিকাক্ষয় বলা হয়।

❑ মৃত্তিকা ক্ষয়ের কারণ : মৃত্তিকাক্ষয়ের কারণগুলিকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়। যথা -

(A) প্রাকৃতিক কারণ:-

[i] তীব্র জলপ্রবাহ: তীব্র জলপ্রবাহের কারণে মৃত্তিকার উপরের স্তর ক্ষয় হয়। ভূমির ঢাল বরাবর প্রবাহিত নদীর জলস্রোতের প্রভাবে মৃত্তিকা ক্ষয় হয়।

[ii] জোয়ারের জল ও সমুদ্র তরঙ্গ: সমুদ্রের উপকূলীয় অঞ্চলে জোয়ারের প্রবল জলস্রোত ও ঢেউয়ের প্রতিঘাতে সমুদ্রতীর ভেঙে যায়, ফলে উপকূল থেকে মাটি ও শিলাখণ্ড ধীরে ধীরে অপসারিত হয়।

[iii] ভূপ্রকৃতি ও ভূমিঢাল : পার্বত্য ও মালভূমি অঞ্চলের ঢালে জলপ্রবাহের গতি বেশি হওয়ায় সেখানে ভূমিক্ষয় দ্রুত ঘটে। অপরদিকে, সমভূমিতে জল ধীরে প্রবাহিত হওয়ায় ভূমিক্ষয় কম হয় বা অনিয়মিতভাবে ঘটে থাকে।

[iv] বৃষ্টিপাত: বৃষ্টির বড় বড় ফোঁটা যখন উপর থেকে জোরে পড়ে, তখন তা মাটির উপর আঘাত হানে। এতে মাটির দানাদার গঠন ভেঙে যায়, মাটি আলগা হয়ে সহজেই ক্ষয়প্রবণ হয়ে ওঠে।

(B) মনুষ্যসৃষ্ট কারণ :

[i] অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন : উদ্ভিদের শিকড় মাটিকে আঁকড়ে ধরে স্থিতিশীল রাখে এবং গাছের পাতা বৃষ্টির ফোঁটার সরাসরি আঘাত থেকে মাটিকে রক্ষা করে। কিন্তু মানুষের অতিরিক্ত প্রয়োজন মেটাতে নির্বিচারে বৃক্ষচ্ছেদন ঘটছে, যার ফলে মাটির প্রাকৃতিক সুরক্ষা কমে গিয়ে মৃত্তিকাক্ষয় ধীরে ধীরে বেড়ে চলেছে।

[ii] অবৈজ্ঞানিক কৃষিকাজ : আধুনিক কৃষিযন্ত্র যেমন ট্রাক্টর ও হারভেস্টারের অতিরিক্ত ব্যবহারে মাটি ভেঙে পড়ে ও আলগা হয়ে যায়, ফলে সহজেই ক্ষয় হয়। অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক সার, কীটনাশক ও অতিরিক্ত জলসেচ মাটির সংগঠন নষ্ট করে। পাহাড়ি অঞ্চলে ঝুমচাষের ফলে বনভূমি ধ্বংস হয়ে শীর্ষ মৃত্তিকাস্তর ক্ষয়প্রাপ্ত হয় এবং ভূমিক্ষয় ত্বরান্বিত হয়।

[iii] খনিজ উত্তোলন : খনিজ উত্তোলনের জন্য অতিরিক্ত মাটি খননের ফলে জমি দুর্বল হয়ে ভূমিধস ঘটে এবং তাতে ব্যাপক ভূমিক্ষয় হয়।

[iv] অনিয়ন্ত্রিত পশুচারণ : অনিয়ন্ত্রিত পশুচারণে তৃণভূমির ঘাস ধ্বংস হয়ে যায়, ফলে মাটি আলগা হয়ে ক্ষয়প্রবণ হয় এবং পশুর ক্ষুরাঘাতে পৃষ্ঠস্তরের মাটিও ক্ষতিগ্রস্ত হয়।
[4] মাটি সংরক্ষণ কাকে বলে? মাটি সংরক্ষণের কারণগুলি আলোচনা করো।****[V.V.I]

উত্তর:- মাটির ক্ষয় রোধ করে তার উর্বরতা ও উৎপাদনশীলতা পুনরুদ্ধার, জমির কার্যকারিতা বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদকে টেকসইভাবে ব্যবহারের উদ্দেশ্যে যে সকল বৈজ্ঞানিক ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়, তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে।

❑ মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিসমূহ: মৃত্তিকা সংরক্ষণের জন্য যেসমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়, সেগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। যথা -

A. কৃষিজ পদ্ধতি :

[i] শস্যাবর্তন : শস্যাবর্তন, আন্তঃকৃষি ও একাধিক শস্য একই জমিতে চাষের মাধ্যমে মাটিকে সারাবছর উদ্ভিদের আচ্ছাদনে ঢেকে রাখা যায়। ফলে জমি উন্মুক্ত না থাকায় মৃত্তিকার ক্ষয় রোধ হয় ও জমির গঠন মজবুত থাকে। ভারতে বর্ষাকালে ভুট্টা, মটর, ছোলা ইত্যাদি শস্য একই জমিতে চাষ করা হয়।

[ii] ফালি চাষ (Strip Cropping) : ঢালু ও উদ্ভিদহীন জমিতে বৃষ্টির জলধারার কারণে সহজে মৃত্তিকাক্ষয় ঘটে। এ সমস্যা রোধে ঢালের আড়াআড়িভাবে চওড়া ফিতের মতো জমি ভাগ করে বিন, সয়াবিন, বাদাম, ডাল প্রভৃতি ক্ষয়রোধী শস্য চাষ করা হয়। এতে জলধারা বাধাপ্রাপ্ত হয়, জলক্ষয় কমে এবং মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায়।

[iii] ধাপ চাষ (Terrace Farming) : পার্বত্য অঞ্চলে মৃত্তিকাক্ষয় রোধে ঢাল বরাবর সিঁড়ির মতো ধাপে ধাপে অর্ধচন্দ্রাকার সমতল জমি তৈরি করা হয়, যা ধাপ চাষ নামে পরিচিত। প্রতিটি ধাপের প্রান্তে ছোট পাথর ও মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হয়। এতে জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়, ভূমিক্ষয় বন্ধ হয় এবং জমায়িত জলে সারিবদ্ধভাবে ফসল উৎপাদন করা যায়।

[iv] মালচিং : শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে মৃত্তিকা সংরক্ষণের জন্য মাটির ওপর শুকনো লতাপাতা, খড়কুটো, আগাছা বা ঘাস বিছিয়ে দেওয়া হয়। এতে বাষ্পীভবনের হার কমে যায়, মাটির আর্দ্রতা বজায় থাকে এবং জল ধরে রাখার ক্ষমতা বাড়ে। এই পদ্ধতিকে মালচিং (Mulching) বলা হয়।

[v] সমোন্নতি রেখা বরাবর চাষ : পার্বত্য অঞ্চলে সমোন্নতিরেখা বরাবর বাঁধ দিয়ে চাষাবাদ করলে ঢাল বেয়ে প্রবাহিত জলধারা বাধাপ্রাপ্ত হয় এবং মৃত্তিকা ক্ষয় রোধ হয়। এছাড়া ঢালের আড়াআড়িভাবে ফালি তৈরি করে চাষ (ফালিচাষ) করলে মাটি আলগা না হয়ে স্থিতিশীল থাকে, ফলে মাটি সংরক্ষণ সম্ভব হয়।

B. যান্ত্রিক পদ্ধতি :

[i] বনভূমি সৃষ্টি করা : মরুপ্রান্ত বা পাহাড়ি ঢালে দ্রুত বর্ধিষ্ণু গাছ লাগিয়ে সামাজিক বন সৃষ্টি এবং বিদ্যমান বনভূমির সংরক্ষণ ও বৃক্ষচ্ছেদন বন্ধ করা ভূমির অবক্ষয় রোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে এবং মৃত্তিকা সংরক্ষণে সাহায্য করে।

[ii] বাঁধ নির্মাণ: নদী বা সমুদ্র উপকূলে বাঁধ বা কংক্রিটের দেওয়াল নির্মাণ করে মৃত্তিকাক্ষয় কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়।

[iii] বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ : শুষ্ক অঞ্চলে মৃত্তিকাক্ষয়ের প্রধান কারণ হলো প্রবল বায়ুপ্রবাহ। এই অঞ্চলে মৃত্তিকাকে আর্দ্র অবস্থায় রাখা, বায়ুর গতিপথে গাছপালা বা বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা এবং মাটি জৈব পদার্থে আবৃত করার মাধ্যমে বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ করে মৃত্তিকা সংরক্ষণ সম্ভব হয়।
[5] রাসায়নিক আবহবিকার কাকে বলে? প্রধান চার প্রকার রাসায়নিক আবহবিকার এর ব্যাখ্যা করো।
উত্তর:- শিলার মধ্যে উপস্থিত খনিজ পদার্থ যখন জল, বায়ু, বাষ্প, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড প্রভৃতির সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয়ে গঠনগতভাবে পরিবর্তিত বা বিয়োজিত হয়, তখন তাকে রাসায়নিক আবহবিকার (Chemical Weathering) বলে। এই প্রক্রিয়ায় শিলার খনিজ গলে যায়, ভেঙে যায় বা নতুন খনিজে রূপান্তরিত হয়। নিচে রাসায়নিক আবহবিকারের প্রধান চারটি প্রকার ব্যাখ্যা করা হলো:

» প্রক্রিয়াসমূহ :

1. জারণ (Oxidation): জল বা জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহা-সমৃদ্ধ শিলার সঙ্গে বায়ুর অক্সিজেন গ্যাসের রাসায়নিক বিক্রিয়ায় ফেরাস অক্সাইড জারিত হয়ে ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি হয়। এই প্রক্রিয়াকে জারণ বা অক্সিডেশন বলা হয়।

» পদ্ধতি : সাধারণত লোহা খনিজ সমৃদ্ধ শিলায় জারণ প্রক্রিয়া ঘটে থাকে। শিলায় থাকা ফেরাস অক্সাইড (FeO) অত্যন্ত কঠিন হলেও, জারণের ফলে তা ফেরিক অক্সাইড (Fe₂O₃) বা মরচেতে পরিণত হয়, ফলে শিলা দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। শিলার গায়ে হলদে বা বাদামি ছোপ পড়ে, যা মরচে হিসেবে পরিচিত। এই প্রক্রিয়ায় ফেরাস অক্সাইড লিমোনাইটে (2Fe₂O₃·3H₂O) রূপান্তরিত হয়।

4FeO + 3H2O + O2 = 2Fe2O33H2O

ফেরাস অক্সাইড + জল + অক্সিজেন = ফেরিক অক্সাইড (লিমোনাইট)

2. অঙ্গারযোজন (Carbonation): বায়ুমণ্ডলের কার্বন-ডাই-অক্সাইড (CO₂) বৃষ্টির জলের সঙ্গে মিশে কার্বনিক অ্যাসিড (H₂CO₃) গঠন করে। এই অ্যাসিড যখন চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বোনেট (CaCO₃)-সমৃদ্ধ শিলার সঙ্গে প্রতিক্রিয়া করে, তখন ক্যালসিয়াম বাইকার্বোনেট [Ca(HCO₃)₂] তৈরি হয়, যা জলে দ্রবণীয়। এই রাসায়নিক প্রক্রিয়াকে কার্বোনেশন বা অঙ্গারযোজন বলা হয়।

» পদ্ধতি : বাতাসের কার্বন ডাইঅক্সাইড (CO₂) বৃষ্টির জলের (H₂O) সঙ্গে মিশে মৃদু কার্বনিক অ্যাসিড (H₂CO₃) তৈরি করে। এই অ্যাসিডবৃষ্টি ভূপৃষ্ঠে চুনাপাথর, ডলোমাইট ও ক্যালসাইট শিলার উপর প্রতিক্রিয়া করে সেগুলিকে রাসায়নিকভাবে বিয়োজিত করে। ফলে ক্যালসিয়াম কার্বনেট (CaCO₃) দ্রবণীয় ক্যালসিয়াম বাইকার্বোনেট [Ca(HCO₃)₂]-এ রূপান্তরিত হয়ে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়।

H2O + CO2 = H2CO3

জল + কার্বন-ডাই-অক্সাইড = কার্বনিক অ্যাসিড

CaCO3 + H2CO3 = Ca(HCO3)2

চুনাপাথর (ক্যালশিয়াম কার্বনেট) + কার্বনিক অ্যাসিড = ক্যালশিয়াম বাইকার্বনেট

3. জলযোজন (Hydration): যখন শিলার মধ্যে থাকা খনিজ পদার্থের সঙ্গে জল (H₂O) যুক্ত হয়, তখন খনিজের আয়তন বৃদ্ধি পায় ও বন্ধন আলগা হয়ে যায়। ফলে খনিজ দুর্বল হয়ে গৌণ খনিজে পরিণত হয়। এই প্রক্রিয়াকে জলযোজন বা হাইড্রেশন বলে।

» পদ্ধতি : যখন শিলা মধ্যস্থিত খনিজে আণবিক বিশুদ্ধ জল প্রবেশ করে, তখন একটি রাসায়নিক বিক্রিয়া শুরু হয়, যা খনিজের আভ্যন্তরীণ গঠন দুর্বল করে তোলে। এর ফলে শিলাটি সহজেই আবহবিকারপ্রবণ হয়। যেমন—ক্যালশিয়াম সালফেট হাইড্রেশনের ফলে ভঙ্গুর জিপসামে পরিণত হয়, এবং হেমাটাইট রূপান্তরিত হয় দুর্বল লিমোনাইটে।

2Fe2O3 + 3H2O = 2Fe2O33H2O

হেমাটাইট + জল = লিমোনাইট

4. আর্দ্র বিশ্লেষণ (Hydrolysis): শিলার খনিজ অণুর সঙ্গে আয়নিত জলের রাসায়নিক বিক্রিয়ায় গঠনের পরিবর্তন ঘটলে তাকে হাইড্রোলিসিস বা আর্দ্রবিশ্লেষণ বলে।

» পদ্ধতি : জল আয়নিত হয়ে হাইড্রোজেন (H⁺) ও হাইড্রক্সিল (OH⁻) আয়নে বিভক্ত হয়, যা শিলার খনিজে থাকা ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সঙ্গে বিক্রিয়া করে গঠনে পরিবর্তন ঘটায়। ফেল্ডসপার ও অন্যান্য সিলিকেট খনিজে এই হাইড্রোলিসিস প্রক্রিয়া বিশেষভাবে কার্যকর হয়।

KAlSi3O8 + HOH = HAlSi3O8 + KOH

Practice MCQs

90 multiple-choice questions on আবহবিকার. Tap an option to check the answer.

Q. 1
শঙ্কমোচন প্রক্রিয়ায় আবহবিকার ঘটে কোন পদ্ধতিতে?
A
রাসায়নিক
B
যান্ত্রিক
C
জৈব
D
পরিবহন
Click an option to check your answer
Q. 2
রেগোলিথ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়?
A
দ্রবণ প্রক্রিয়া
B
রাসায়নিক আবহবিকার
C
যান্ত্রিক আবহবিকার
D
জৈবিক আবহবিকার
Click an option to check your answer
Q. 3
আদি শিলার প্রভাব বেশি থাকলে কী ধরনের মাটি তৈরি হয়?
A
পলিমাটি
B
কৃষ্ণমাটি
C
অনাঞ্চলিক
D
আন্তঃআঞ্চলিক
Click an option to check your answer
Q. 4
জৈবিক আবহবিকারের একটি ফলাফল কী?
A
পাথর উড়ে যায়
B
শিলা গলে যায়
C
শিলা ঠাণ্ডা হয়
D
শিলায় শিকড় ঢুকে ফাটল তৈরি হয়
Click an option to check your answer
Q. 5
কোন শিলায় ক্ষুদ্রকণা বিসরণ বেশি ঘটে?
A
বিষমসত্ত্ব শিলা
B
মার্বেল
C
গ্রানাইট
D
সমসত্ত্ব শিলা
Click an option to check your answer
Q. 6
জল বরফে পরিণত হলে বরফের আয়তন কত গুণ বাড়ে?
A
২০ গুণ
B
৫ গুণ
C
১০ গুণ
D
২ গুণ
Click an option to check your answer
Q. 7
যান্ত্রিক আবহবিকার কোথায় বেশি দেখা যায়?
A
গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল
B
উষ্ণ মরু ও শীতল মেরু অঞ্চল
C
সমুদ্রতট
D
নদীতীর
Click an option to check your answer
Q. 8
কার্বনেশন প্রক্রিয়ায় কোন অঞ্চল প্রভাবিত হয়?
A
জঙ্গল
B
আগ্নেয় অঞ্চল
C
চুনাপাথরযুক্ত অঞ্চল
D
মরুভূমি
Click an option to check your answer
Q. 9
রাসায়নিক আবহবিকারের প্রাধান্য কোথায় দেখা যায়?
A
নিরক্ষীয় ও আর্দ্র মৌসুমি অঞ্চল
B
শুষ্ক অঞ্চল
C
মরুভূমি
D
সমুদ্র উপকূল
Click an option to check your answer
Q. 10
শুষ্ক অঞ্চলে হঠাৎ বৃষ্টিতে নালি মাধ্যমে সৃষ্ট মৃত্তিকা ক্ষয় কী?
A
প্লাবন ক্ষয়
B
নাল ক্ষয়
C
জলাবনত ক্ষয়
D
বায়ু ক্ষয়
Click an option to check your answer
Q. 11
পুঞ্জিত ক্ষয়ের প্রথম ব্যাখ্যা কে দেন?
A
ডেভিস
B
হ্যাক
C
শার্প
D
রিটার
Click an option to check your answer
Q. 12
বৃষ্টির জল সংকীর্ণ নালা তৈরি করে মৃত্তিকা অপসারণ করলে তাকে কী বলে?
A
প্লাবন ক্ষয়
B
নালিক্ষয়
C
ধস
D
শিট ক্ষয়
Click an option to check your answer
Q. 13
আবহবিকারের ফলে মূল শিলার ওপর যে আস্তরণ তৈরি হয় তাকে কী বলে?
A
বালুমিশ্রণ
B
হিউমাস
C
রেগোলিথ
D
কাদামাটি
Click an option to check your answer
Q. 14
আবহবিকার, পুঞ্জিতক্ষয় ও ক্ষয়ীভবনের সম্মিলিত ফল কী?
A
ভূমিধস
B
নগ্নীভবন
C
ক্ষয়
D
ক্ষুদ্রকণা বিসরণ
Click an option to check your answer
Q. 15
ফেলসেনমার সৃষ্টি হয় কোন কারণে?
A
তুষার দ্বারা আবহবিকার
B
ভূমিকম্প
C
বায়ুর ঘর্ষণ
D
আগ্নেয়গিরি
Click an option to check your answer
Q. 16
আবহবিকারে তাপমাত্রার ভূমিকা কী?
A
নিষ্ক্রিয়
B
প্রতিক্রিয়া রোধক
C
ক্রিয়াশীল উপাদান
D
অনুপ্রেরক
Click an option to check your answer
Q. 17
মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বিয়োজিত হয়ে কী গঠিত হয়?
A
রিগোলিথ
B
লিমোনাইট
C
ক্যালসাইট
D
হিউমাস
Click an option to check your answer
Q. 18
তুষারের ক্রিয়ায় পর্বতের ঢাল বরাবর জমা শিলাকে কী বলে?
A
ট্যালাস বা স্ক্রী
B
রিগোলিথ
C
টেরারোসা
D
টর
Click an option to check your answer
Q. 19
মরু অঞ্চলে শিলার কোন গুণটি বেশি থাকে?
A
দ্রবণ ক্ষমতা
B
সংকোচন ও প্রসারণের হার
C
গলন ক্ষমতা
D
স্ফুটন হার
Click an option to check your answer
Q. 20
প্রাকৃতিক শক্তি দ্বারা শিলা বিচূর্ণীভবন ও অপসারণের সম্মিলিত প্রক্রিয়াকে কী বলে?
A
ক্ষয়ীভবন
B
ক্ষয়
C
আবহবিকার
D
পুঞ্জক্ষয়
Click an option to check your answer
Q. 21
গ্রানাইট শিলায় শল্কমোচনের ফলে তৈরি গোলাকার ভূমিরূপকে কী বলা হয়?
A
ড্যুরিকাস্ট
B
টর
C
গ্রানাইট টর
D
ফেলে
Click an option to check your answer
Q. 22
শিলা গঠনকারী খনিজে অক্সিজেন যুক্ত হলে কোন আবহবিকার হয়?
A
দ্রবণ
B
অঙ্গারযোজন
C
ঘর্ষণ
D
জারণ (অক্সিডেশন)
Click an option to check your answer
Q. 23
কৃষ্ণমৃত্তিকা তুলা চাষে উপযোগী কেন?
A
এতে বালি বেশি
B
এতে জল প্রবাহ কম
C
এটি আর্দ্রতা ধরে রাখে
D
এটি কঠিন
Click an option to check your answer
Q. 24
কোন শিলায় শল্কমোচন বেশি ঘটে?
A
মার্বেল
B
সমসত্ত্ব শিলা
C
চুনাপাথর
D
ব্যাসল্ট
Click an option to check your answer
Q. 25
জলের অণুর বিয়োজন ঘটে যে আবহবিকার হয় তাকে কী বলে?
A
কার্বনেশন
B
আর্দ্রবিশ্লেষণ
C
জলযোগ
D
জারণ
Click an option to check your answer
Q. 26
গোলাকৃতি আবহবিকারকে কী বলা হয়?
A
শিলাচ্যুতি
B
স্নেকিং
C
টর
D
শঙ্কমোচন
Click an option to check your answer
Q. 27
ক্ষুদ্রকণা বিসরণ কোথায় ঘটে?
A
সুন্দরবনে
B
হিমালয় পর্বতে
C
ইউরোপে
D
সাহারা মরুভূমিতে
Click an option to check your answer
Q. 28
শিলামধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কোন প্রক্রিয়া ঘটে?
A
গলন
B
জলয়োজন
C
দ্রবণ
D
জারণ
Click an option to check your answer
Q. 29
আবহবিকারের অপর নাম কী?
A
বিকিরণ
B
ঘর্ষণ
C
বিচূর্ণীভবন
D
জারণ
Click an option to check your answer
Q. 30
মাধ্যাকর্ষণের ফলে শিলাখণ্ডের স্থানান্তর কী নামে পরিচিত?
A
ক্ষয়ীভবন
B
শল্কমোচন
C
পুঞ্জক্ষয়
D
জারণ
Click an option to check your answer
Q. 31
চারনোজেম মাটিতে সাধারণত কী জন্মায়?
A
তৃণ উদ্ভিদ
B
তুলা
C
বাঁশ
D
ধান
Click an option to check your answer
Q. 32
শল্কমোচন আবহবিকার প্রক্রিয়ায় শিলা কেমনভাবে ভাঙে?
A
লম্বালম্বিভাবে
B
সমানভাবে
C
পিঁয়াজের খোসার মতো
D
স্তরে স্তরে
Click an option to check your answer
Q. 33
তুষার আবহবিকারের ফলে উৎপন্ন কোণাকৃতি শিলাখণ্ডকে কী বলে?
A
ফেলসেনমার
B
রেগোলিথ
C
ট্যালাস
D
টর
Click an option to check your answer
Q. 34
লৌহ ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে রূপান্তর ঘটে কোন প্রক্রিয়ায়?
A
কার্বনেশন
B
দ্রবণ
C
অক্সিডেশন
D
জলয়োজন
Click an option to check your answer
Q. 35
মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে কী গঠিত হয়?
A
কাদা
B
রেগোলিথ
C
পলি
D
হিউমাস
Click an option to check your answer
Q. 36
মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং কেমন হয়?
A
লাল
B
সাদা
C
ধূসর
D
কালো
Click an option to check your answer
Q. 37
দক্ষিণ ভারতের ডেকান ট্র্যাপ অঞ্চলে কোন আবহবিকার প্রকৃষ্টভাবে দেখা যায়?
A
প্রস্তরচাঁই বিচ্ছিন্নকরণ
B
ট্যালাস সৃষ্টি
C
কার্বনেশন
D
শিট ক্ষয়
Click an option to check your answer
Q. 38
শব্দ সহযোগে সংঘটিত আবহবিকার কোনটি?
A
জলয়োজন
B
কার্বনেশন
C
ক্ষুদ্রকণা বিসরণ
D
দ্রবণ
Click an option to check your answer
Q. 39
টর কী কারণে সংগঠিত হয়?
A
জৈবিক প্রক্রিয়ায়
B
বায়ুর চাপে
C
রাসায়নিক আবহবিকারে
D
যান্ত্রিক আবহবিকারে
Click an option to check your answer
Q. 40
পডজল মাটি কোথায় দেখা যায়?
A
মরুভূমি
B
শীতল-নাতিশীতোষ্ণ অঞ্চল
C
উষ্ণ আর্দ্র অঞ্চল
D
পাহাড়ি অঞ্চল
Click an option to check your answer
Q. 41
শিলায় মরচে পড়ার প্রক্রিয়াটিকে কী বলা হয়?
A
জারণ
B
ঘর্ষণ
C
হিউমিফিকেশন
D
দহন
Click an option to check your answer
Q. 42
মৃত গাছপালা জলের সঙ্গে মিশে রাসায়নিক আবহবিকার ঘটালে যাকে বলে –
A
জৈব অম্ল
B
খনিজ অপসারণ
C
চুন সঞ্চরণ
D
জলাধিক্য
Click an option to check your answer
Q. 43
হিউমিক অ্যাসিড তৈরিতে কার ভূমিকা বেশি?
A
গ্যাস
B
শিলা
C
প্রাণী
D
উদ্ভিদ
Click an option to check your answer
Q. 44
মরু অঞ্চলে শিলা শব্দ করে ফেটে যাওয়ার প্রক্রিয়াটি কী?
A
সঞ্চার
B
রাসায়নিক বিকার
C
শৈত্যপ্রবাহ
D
ক্ষুদ্রকণা বিসরণ
Click an option to check your answer
Q. 45
আবহবিকারের মাধ্যমে শিলা কী হয়?
A
বাষ্পীভূত
B
শক্ত
C
শিথিল
D
কঠিন
Click an option to check your answer
Q. 46
"কলয়েড" শব্দের অর্থ কী?
A
দানা
B
আঠা
C
কণিকা
D
বালি
Click an option to check your answer
Q. 47
যান্ত্রিক আবহবিকার সর্বাধিক কোথায় ঘটে?
A
গিরিখাত
B
মরু অঞ্চল
C
জলাভূমি
D
বনে
Click an option to check your answer
Q. 48
রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় কোথায়?
A
শীতল-আর্দ্র অঞ্চল
B
উষ্ণ-শুষ্ক অঞ্চল
C
উষ্ণ-আর্দ্র অঞ্চল
D
শীতল-শুষ্ক অঞ্চল
Click an option to check your answer
Q. 49
হেমাটাইট থেকে লিমোনাইট-এর সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়?
A
চারণ
B
জলযোজন
C
দ্রবণ
D
জারণ
Click an option to check your answer
Q. 50
জোয়ারভাটার ফলে উপকূলে সৃষ্ট আবহবিকার কী নামে পরিচিত?
A
দহন
B
স্নেকিং
C
রিজার্ভেশন
D
ক্ষয়ীভবন
Click an option to check your answer
Q. 51
জলকণার বিশ্লেষে অলিভাইন খনিজ কিসে পরিণত হয়?
A
ফেরাস সালফেট
B
ম্যাগনেটাইট
C
ফেরাস ক্লোরাইড
D
ফেরাস অক্সাইড
Click an option to check your answer
Q. 52
রাসায়নিক আবহবিকারের জন্য কোনটি প্রধান শর্ত?
A
শুষ্কতা
B
তুষারপাত
C
উষ্ণতা ও আর্দ্রতা
D
ঠাণ্ডা হাওয়া
Click an option to check your answer
Q. 53
‘আবহবিকার’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
A
ভূগোল
B
জলবায়ু
C
মাটি
D
আবহাওয়া
Click an option to check your answer
Q. 54
গ্রানাইট শিলাগঠিত অঞ্চলে কোন ধরণের আবহবিকার দেখা যায়?
A
গ্রানাইট আবহবিকার
B
ঘর্ষণ
C
জলসঞ্চালন
D
চারণ
Click an option to check your answer
Q. 55
উঁচু পার্বত্য অঞ্চলে কোণাকৃতি শিলাখণ্ডের প্রবাহকে কী বলে?
A
ডেব্রিস প্রবাহ
B
ট্যালাস
C
টর
D
রিগোলিথ
Click an option to check your answer
Q. 56
রাসায়নিক আবহবিকারের ফলাফল কেমন?
A
খালি চোখে দেখা যায় না
B
কেবল গন্ধে বোঝা যায়
C
চোখে স্পষ্ট দেখা যায়
D
কেবল শব্দ হয়
Click an option to check your answer
Q. 57
মৃত্তিকার উপরিভাগ থেকে চাদরের মতো অপসারণ হলে তাকে কী বলে?
A
শিট ক্ষয়
B
স্লিপ ক্ষয়
C
পলিক্ষয়
D
নাল ক্ষয়
Click an option to check your answer
Q. 58
A স্তরের খনিজ B স্তরে সঞ্চিত হলে একে কী বলে?
A
এলুভিয়েশন
B
রিগোলিথ
C
ইলুভিয়েশন
D
কার্বনেশন
Click an option to check your answer
Q. 59
উইপোকা ও ইঁদুর কী ধরনের আবহবিকার ঘটায়?
A
জৈব-যান্ত্রিক
B
যান্ত্রিক
C
রাসায়নিক
D
জৈবিক
Click an option to check your answer
Q. 60
পলিমাটি কী ধরনের মাটি?
A
মৃত
B
অনাঞ্চলিক
C
আন্তঃআঞ্চলিক
D
বেলে
Click an option to check your answer
Q. 61
‘শল্কমোচন’ শব্দের অর্থ কী?
A
শিলার তাপ বৃদ্ধি
B
ছাল বা খোলস উঠে যাওয়া
C
শিলার রঙ বদল
D
জল নিষ্কাশন
Click an option to check your answer
Q. 62
রাসায়নিক আবহবিকারে শিলার কী পরিবর্তন ঘটে?
A
কেবল অবস্থান
B
শুধু রঙ
C
কেবল আকার
D
আকৃতি ও ধর্ম
Click an option to check your answer
Q. 63
মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচে হিউমাসে পরিণত হওয়াকে কী বলে?
A
সঞ্চালন
B
হিউমিফিকেশন
C
জারণ
D
বিকিরণ
Click an option to check your answer
Q. 64
গণ্ডশিলার বিদারণ কোন ধরনের আবহবিকার?
A
জৈবিক
B
রাসায়নিক
C
যান্ত্রিক
D
জলীয়
Click an option to check your answer
Q. 65
‘Weathering’ শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
A
শার্প
B
জি কে গিলবার্ট
C
ডেভিস
D
রিটার
Click an option to check your answer
Q. 66
পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ কী?
A
ভূকম্পন
B
অভিকর্ষজ বল
C
তাপমাত্রা
D
বৃষ্টিপাত
Click an option to check your answer
Q. 67
আবহবিকারের ফলে সৃষ্ট আলগা শিলাচূর্ণকে কী বলে?
A
রেগোলিথ
B
হিউমাস
C
এলুভিয়াম
D
কাদামাটি
Click an option to check your answer
Q. 68
প্রস্তরচাঁই খণ্ডীকরণে কোন শিলা বেশি প্রভাবিত হয়?
A
চুনাপাথর
B
বালি
C
ব্যাসল্ট
D
গ্রানাইট
Click an option to check your answer
Q. 69
রেনজিনা মাটি কী থেকে গঠিত হয়?
A
কাদামাটি
B
চুনাপাথর, ডলোমাইট, জিপসাম
C
গ্রানাইট ও বেসাল্ট
D
বালি ও পলি
Click an option to check your answer
Q. 70
আবহবিকারের সঙ্গে কোনটি যুক্ত নয়?
A
বিয়োজন
B
অপসারণ
C
ঘর্ষণ
D
ভাঙন
Click an option to check your answer
Q. 71
শঙ্কমোচন প্রক্রিয়া সবচেয়ে বেশি কোথায় দেখা যায়?
A
উষ্ণ মরু
B
বরফাচ্ছন্ন অঞ্চল
C
পর্বতমালা
D
সাগর উপকূলে
Click an option to check your answer
Q. 72
চুনাপাথর ও কার্বনিক অ্যাসিডের বিক্রিয়ায় কী গঠিত হয়?
A
ক্যালশিয়াম সালফেট
B
ক্যালশিয়াম বাইকার্বনেট
C
ক্যালশিয়াম অক্সাইড
D
ক্যালশিয়াম নাইট্রেট
Click an option to check your answer
Q. 73
সিরোজেম মাটি কোথায় সৃষ্টি হয়?
A
নদীতীরে
B
আর্দ্র বনভূমিতে
C
শুষ্ক বৃষ্টিহীন মরু অঞ্চলে
D
পাহাড়ে
Click an option to check your answer
Q. 74
কার্স্ট ভূমিরূপ কোন প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়?
A
ঘর্ষণ
B
দহন
C
দ্রবণ
D
অঙ্গারযোজন
Click an option to check your answer
Q. 75
উষ্ণ মরু অঞ্চলে কোন প্রক্রিয়ায় প্রস্তরচাই বিচ্ছিন্ন হয়?
A
কাষ্ঠবিচ্ছিন্নতা
B
সঞ্চালন
C
ছিন্নমূলতা
D
যান্ত্রিক আবহবিকার
Click an option to check your answer
Q. 76
আবহবিকার সৃষ্ট শিলাচূর্ণ পর্বতের পাদদেশে অনুভূমিকভাবে সঞ্চিত হলে তাকে কী বলে?
A
ফেলসেনমার
B
টর
C
কার্বনেশন
D
ট্যালাস
Click an option to check your answer
Q. 77
চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারে যে ভূ-আস্তরণ তৈরি হয় তা হল –
A
টেরারোসা
B
হিউমাস
C
ড্যুরিকাস্ট
D
ফেলসেনমার
Click an option to check your answer
Q. 78
কৃষ্ণমৃত্তিকা ও ল্যাটেরাইট কোন শিলা থেকে সৃষ্টি হয়?
A
চুনাপাথর
B
ডলোমাইট
C
ব্যাসল্ট
D
গ্রানাইট
Click an option to check your answer
Q. 79
চুনাপাথরযুক্ত অঞ্চলে সৃষ্ট লাল কর্দমাক্ত মাটিকে কী বলে?
A
টেরারোসা
B
ট্যালাস
C
ড্যুরিকাস্ট
D
রিগোলিথ
Click an option to check your answer
Q. 80
উষ্ণতা, জল ও আর্দ্রতা যেসব আবহবিকারে ভূমিকা রাখে, তা হল –
A
জৈবিক
B
রাসায়নিক
C
অক্সিডেশন
D
যান্ত্রিক
Click an option to check your answer
Q. 81
কোন ধরনের শিলায় প্রস্তরচাঁই খণ্ডীকরণ বেশি ঘটে?
A
বালুময় শিলা
B
গ্লেশিয়ার শিলা
C
সমসত্ত্ব দারণযুক্ত শিলা
D
অসমসত্ত্ব শিলা
Click an option to check your answer
Q. 82
ড্যুরিকাস্ট কী প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়?
A
যান্ত্রিক
B
রাসায়নিক
C
জারণ
D
জৈবিক
Click an option to check your answer
Q. 83
আবহবিকারজাত পদার্থের স্থানান্তরকে কী বলে?
A
ক্ষয়ীভবন
B
উদ্গমন
C
সঞ্চার
D
শিলাচ্যুতি
Click an option to check your answer
Q. 84
যান্ত্রিক আবহবিকারের ফলে শিলার কী পরিবর্তন ঘটে?
A
রাসায়নিক ধর্ম
B
কেবল আকৃতি
C
গঠন ও ধর্ম
D
খনিজ সংযোজন
Click an option to check your answer
Q. 85
বিচূর্ণীভবনের হার ও প্রকৃতি প্রধানত নির্ভর করে কোনটির উপর?
A
ভূগোল
B
উচ্চতা
C
জলবায়ু
D
অক্ষাংশ
Click an option to check your answer
Q. 86
শঙ্কমোচন প্রক্রিয়া কোন শিলায় কার্যকর?
A
ডলোমাইট
B
চুনাপাথর
C
গ্রানাইট
D
শেল
Click an option to check your answer
Q. 87
তাপমাত্রার পার্থক্য শিলায় কী সৃষ্টি করে?
A
সংকোচন ও প্রসারণ
B
দ্রবণ
C
ঘর্ষণ
D
বিয়োজন
Click an option to check your answer
Q. 88
জারণ প্রক্রিয়ায় শিলামধ্যস্থ খনিজের সঙ্গে কী যুক্ত হয়?
A
জল
B
লবণ
C
বায়ু
D
গ্যাস
Click an option to check your answer
Q. 89
বৃষ্টির জলে খনিজ পদার্থ নিচে নেমে যাওয়ার প্রক্রিয়াকে কী বলে?
A
ক্ষয়
B
কার্বনেশন
C
এলুভিয়েশন
D
সঞ্চয়
Click an option to check your answer
Q. 90
কার্বনিক অ্যাসিডযুক্ত জলের সঙ্গে শিলা খনিজের বিক্রিয়াকে কী বলে?
A
জলয়োজন
B
কার্বনেশান (অঙ্গারযোজন)
C
শল্কমোচন
D
জারণ
Click an option to check your answer

More practice

Work through the remaining questions in this chapter.