ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ

100 questions
50 min read
Share:

Study Notes

চতুর্থ অধ্যায়
ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
প্রশ্নের মান - ১

প্রশ্ন ও উত্তর সেট - ১

১. অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার কী পরিবর্তন হয়?
উত্তর: উচ্চতা কমে যায়।

২. বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট পর্বতকে কী বলা হয়?
উত্তর: ক্ষয়জাত পর্বত।

৩. গিরিজনি আলোড়ন ভূপৃষ্ঠে কীভাবে ক্রিয়া করে?
উত্তর: অনুভূমিকভাবে।

৪. ধীর আলোড়নের ফলে কী গঠিত হয়?
উত্তর: স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা।

৫. ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে কোন প্রক্রিয়া?
উত্তর: পার্থিব প্রক্রিয়া।

৬. একটি আকস্মিক ভূ-বিপর্যয়ের উদাহরণ কী?
উত্তর: ভূমিকম্প।

৭. ভূমিকম্প কোন ধরনের প্রক্রিয়ার উদাহরণ?
উত্তর: অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ।

৮. ভূ-অভ্যন্তরের বলের প্রভাবে ভূত্বকের পরিবর্তন হলে তাকে কী বলে?
উত্তর: অন্তর্জাত প্রক্রিয়া।

৯. ভূপৃষ্ঠের ভূমিরূপের ভারসাম্য রক্ষার আলোড়নকে কী বলে?
উত্তর: সমস্থিতিক আলোড়ন।

১০. হিমালয় পর্বত গঠিত হয়েছে কোন আলোড়নের ফলে?
উত্তর: গিরিজনি আলোড়নের প্রভাবে।

১১. অসংখ্য পর্বত যেখানে মিলিত হয়, তাকে কী বলা হয়?
উত্তর: পর্বতগ্রন্থি।

১২. টেথিস মহীখাত থেকে গঠিত পর্বতের নাম কী?
উত্তর: হিমালয়।

১৩. আলফ্রেড ওয়েগনার কোন খ্রিস্টাব্দে মহীসঞ্চরণ মতবাদ ব্যাখ্যা করেন?
উত্তর: ১৯১২ খ্রিস্টাব্দে।

১৪. পাতসংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়?
উত্তর: পিঁচো।

১৫. সাগরের দিকে প্রসারিত স্থলভাগের সরু অংশকে কী বলা হয়?
উত্তর: কেপ।

১৬. স্তূপ পর্বতের একটি উদাহরণ কী?
উত্তর: ব্ল্যাকফরেস্ট।

১৭. একটি জীবন্ত আগ্নেয় পর্বতের নাম লেখো।
উত্তর: ভিসুভিয়াস।

১৮. ক্যালডেরা কোথায় লক্ষ করা যায়?
উত্তর: আগ্নেয় পর্বতে।

১৯. পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বতের নাম কী?
উত্তর: মৌনালোয়া।

২০. কোন নবীন ভঙ্গিল পর্বতে আগ্নেয়গিরি দেখা যায়?
উত্তর: আন্দিজ পর্বতে।

প্রশ্ন ও উত্তর সেট - ২

২১. কোনটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বত?
উত্তর: অ্যাপেলেসিয়ান পর্বত।

২২. উরাল পর্বত কী ধরনের পর্বত?
উত্তর: প্রাচীন ভঙ্গিল পর্বত।

২৩. তিব্বত মালভূমি কী ধরনের মালভূমি?
উত্তর: পর্বতবেষ্টিত মালভূমি।

২৪. মহাদেশীয় মালভূমি সৃষ্টির জন্য কোন প্রক্রিয়া দায়ী?
উত্তর: পাত সঞ্চারণ।

২৫. একটি প্রাচীন মহাদেশীয় মালভূমির নাম লেখো।
উত্তর: কানাডিয়ান শিল্ড।

২৬. ভারতের একটি অবশিষ্ট পাহাড়ের নাম কী?
উত্তর: আরাবল্লি।

২৭. একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ কী?
উত্তর: লাদাখ মালভূমি।

২৮. ভারতের মহারাষ্ট্র মালভূমি কী ধরনের মালভূমি?
উত্তর: লাভা মালভূমি।

২৯. ভারতের একমাত্র পর্বতবেষ্টিত মালভূমির নাম কী?
উত্তর: লাডাক মালভূমি।

৩০. পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি কী ধরনের মালভূমি?
উত্তর: মহাদেশীয় মালভূমি।

৩১. একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ কী?
উত্তর: ছোটোনাগপুর মালভূমি।

৩২. স্বাভাবিক বাঁধ কোথায় দেখা যায়?
উত্তর: প্লাবনভূমিতে।

৩৩. মরু অঞ্চলের সমপ্রায় ভূমিকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তর: Pediplain।

৩৪. পৃথিবীর সবচেয়ে বড়ো পর্বতবেষ্টিত মালভূমির নাম কী?
উত্তর: তিব্বত মালভূমি।

৩৫. বন্যার সময় পলি জমে যে সমভূমি গঠিত হয়, তা কী নামে পরিচিত?
উত্তর: প্লাবন সমভূমি।

৩৬. ভারতের পূর্ব উপকূল কী ধরনের সমভূমি?
উত্তর: উন্নত সমভূমি।

৩৭. তুরানের সমভূমি কী ধরনের ভূমিরূপ?
উত্তর: অবনত সমভূমি।

৩৮. পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী?
উত্তর: সাইবেরিয় সমভূমি।

৩৯. একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ লেখো।
উত্তর: মাউন্ট ফুজি।

৪০. বিদার অগ্ন্যুদ্গমের ফলে কোন ভূমিরূপ গঠিত হয়েছে?
উত্তর: লাভা মালভূমি।

প্রশ্ন ও উত্তর সেট - ৩

৪১. ভঙ্গিল পর্বত সাধারণত কোন শিলা দ্বারা গঠিত হয়?
উত্তর: পাললিক শিলা।

৪২. পৃথিবীর উচ্চতম পর্বত কোনটি?
উত্তর: হিমালয়।

৪৩. পাতগুলি সরে যাওয়ার প্রধান কারণ কী?
উত্তর: পরিচলন স্রোত।

৪৪. ভূ-অভ্যন্তরের অন্তর্জাত শক্তির উৎস কী?
উত্তর: তাপের পরিচলন স্রোত।

৪৫. ইউস্ট্যাটিক আলোড়নের ফলে কী পরিবর্তন ঘটে?
উত্তর: সমুদ্রপৃষ্ঠের উত্থান-পতন।

৪৬. গিরিজনি আলোড়নের ফলে কী সৃষ্টি হয়?
উত্তর: ভঙ্গিল পর্বত।

৪৭. বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে কোন প্রক্রিয়া যুক্ত?
উত্তর: আবহবিকার।

৪৮. লাভা মালভূমির একটি উদাহরণ কী?
উত্তর: মহারাষ্ট্র মালভূমি।

৪৯. পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী?
উত্তর: তিব্বত মালভূমি।

৫০. মধ্য আটলান্টিক শৈলশিরা কোথায় অবস্থিত?
উত্তর: প্রতিসারী পাত সীমান্তে।

৫১. উত্তর আমেরিকায় অ্যাপালেশিয়ান পর্বত কোন ধরনের?
উত্তর: ভঙ্গিল পর্বত।

৫২. ভোজ ও ব্ল্যাকফরেস্ট কোন ধরনের ভূ-রূপ?
উত্তর: হোর্স্ট।

৫৩. মেক্সিকোর পোপোকেটিপেটল কী ধরনের পর্বত?
উত্তর: আগ্নেয় পর্বত।

৫৪. ভূ-আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে কী সৃষ্টি হয়?
উত্তর: ভঙ্গিল পর্বত।

৫৫. হিমালয় ও কারাকোরামের মধ্যে কোন মালভূমি অবস্থিত?
উত্তর: লাদাখ মালভূমি।

৫৬. ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা ও অধোভঙ্গে উপত্যকা গঠিত হলে তাকে কী বলা হয়?
উত্তর: জুরা গঠন।

৫৭. চ্যুতির ফলে কোন ধরনের পর্বত গঠিত হয়?
উত্তর: স্তূপ পর্বত।

৫৮. পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমির নাম কী?
উত্তর: তিব্বত মালভূমি।

৫৯. সমপ্রায় ভূমির মাঝে যে শক্ত পাথরের টিলা থাকে তাকে কী বলে?
উত্তর: মোনাড্‌নক্।

৬০. বহির্জাত প্রক্রিয়াগুলির শক্তির উৎস কী?
উত্তর: সূর্য।

প্রশ্ন ও উত্তর সেট - ৪

৬১. স্ট্রম্বোলি আগ্নেয়গিরিকে কী বলা হয়?
উত্তর: ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ।

৬২. ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বতের নাম কী?
উত্তর: ব্যারেন।

৬৩. ‘টেবিলল্যান্ড’ নামে কোন ভূমিরূপটি পরিচিত?
উত্তর: মালভূমি।

৬৪. মধ্য ভারতের কোন মালভূমি লাভা মালভূমির উদাহরণ?
উত্তর: মালব মালভূমি।

৬৫. ভারতের কোন মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ?
উত্তর: মালনাদ মালভূমি।

৬৬. লোয়েস সমভূমি কীভাবে গঠিত হয়?
উত্তর: বায়ুর সঞ্চয় কাজের দ্বারা।

৬৭. 'পৃথিবীর ছাদ' কাকে বলা হয়?
উত্তর: পামির মালভূমিকে।

৬৮. পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কী?
উত্তর: হাওয়াই দ্বীপের মৌনালোয়া।

৬৯. পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি কোথায় দেখা যায়?
উত্তর: মরু অঞ্চলে।

৭০. হটস্পট কোথায় গঠিত হয়?
উত্তর: অভিসারী পাতসীমান্তে।

৭১. কোন পর্বতটি ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে?
উত্তর: হিমালয় পর্বত।

৭২. পৃথিবীর প্রধান পাতের সংখ্যা কতটি?
উত্তর: ৭টি।

৭৩. প্রতিসারী পাত সীমান্তে কোন ভূ-রূপ গঠিত হয়েছে?
উত্তর: মধ্য আটলান্টিক শৈলশিরা।

৭৪. শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তাকে কী বলা হয়?
উত্তর: ভঙ্গিল পর্বত।

৭৫. ভারতের একটি গ্রস্ত উপত্যকা কোন নদীর গতিপথে অবস্থিত?
উত্তর: নর্মদা নদীর গতিপথে।

৭৬. ভারতের দুটি স্তূপ পর্বতের নাম লিখো।
উত্তর: সাতপুরা ও বিন্ধ্য।

৭৭. গিরিজনি আলোড়ন পৃথিবীর কোন দিক বরাবর ক্রিয়া করে?
উত্তর: পৃথিবীর স্পর্শক বরাবর।
Question List

প্রশ্নের মান - ২

[1] অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? **
[2] বহির্জাত প্রক্রিয়া কাকে বলে?**
[3] মহীভাবক আলোড়ন কাকে বলে?****
[4] গিরিজনি আলোড়ন কাকে বলে?***
[5] অবরোহন কাকে বলে?****
[6] আরোহন কাকে বলে?***
[7] পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে?****[V.V.I]
[8] ভূ-বিপর্যয় বা ডায়াস্ট্রফিজম কাকে বলে?***
[9] অভিসারী পাত কাকে বলে? **
[10] অপসারী পাত কাকে বলে?***
[11] সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি কাকে বলে?**
[12] সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি কাকে বলে?***
[13] প্রশান্ত মহাসাগরীয় মেঘলা কাকে বলে?****[V.V.I]
[14] গ্রস্ত উপত্যকা কাকে বলে?*
[15] গ্রাবেন কাকে বলে?****[V.V.I]
[16] লোয়েস সমভূমি কাকে বলে?****[V.V.I]
[17] বাজাদা সমভূমি কাকে বলে?****[V.V.I]
[18] লাভা সমভূমি কাকে বলে?***
[19] সমপ্রায় ভূমি কাকে বলে?**
[20] পাদদেশীয় সমভূমি কাকে বলে?**
[21] মরু সমপ্রায় ভূমি কাকে বলে?***
[22] আপেক্ষিক উচ্চতা কাকে বলে?
[23] গ্রাবরেখা কাকে বলে? ****
[24] বিদার অগ্নুৎপাত কাকে বলে?**
[25] ড্রেকান ট্র্যাপ কাকে বলে?****[V.V.I]
[26] সিবন রেখা কাকে বলে?****[V.V.I]
[27] জিও ক্লাইন কাকে বলে?**
[28] বেনীয়ক মন্ডল কাকে বলে?****[V.V.I]
[29] ক্যালডেরা কাকে বলে?*
[30] সুচার লাইন কাকে বলে?***
[31] মহীখাত ও জিওসিনক্লাইন কাকে বলে?**

প্রশ্নের মান - ৩

[1] পর্বত কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।**
[2] ভঙ্গিল পর্বত কাকে বলে? বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।****
[3] ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন?***
[4] নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন?****[V.V.I]
[5] হিমালয়-আল্পস ভঙ্গিল পার্বত্য অঞ্চলে আগ্নেয়গিরি গড়ে ওঠেনি কেন?**
[6] রকি-আন্দিজ পার্বত্য অঞ্চলে অসংখ্য আগ্নেয়গিরি গড়ে ওঠে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার সৃষ্টি হয়েছে কেন?**
[7] আগ্নেয় পর্বত কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।**
[8] স্তূপ পর্বত কাকে বলে? বৈশিষ্ট্য সহ আলোচনা করো।****[V.V.I]
[9] সব হোর্স্ট স্তূপ পর্বত না হলেও, সব স্তূপ পর্বত হোর্স্ট হয় কেন?****
[10] ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত কাকে বলে? এর বৈশিষ্ট্য আলোচনা করো।****[V.V.I]
[11] মালভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।***
[12] মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন?****[V.V.I]
[13] পামিরকে পৃথিবীর ছাদ বলা হয় কেন?****[V.V.I]
[14] পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।****[V.V.I]
[15] লাভা মালভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য সহ আলোচনা করো।***
[16] ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।****
[17] মহাদেশীয় মালভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।**
[18] মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ কেন?*
[19] দাক্ষিণাত্য পর্বতবেষ্টিত মালভূমি নয় কেন?***
[20] সমভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।***
[21] পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমিতে বসবাস করে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
[22] ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয় কেন?****[V.V.I]
[23] প্রত্যেকটি শিল্ড অঞ্চল মালভূমি, কিন্তু প্রতিটি মালভূমি শিল্ড অঞ্চল নয় - ব্যাখ্যা করো।****[V.V.I]

প্রশ্নের মান - ৩
পার্থক্য লেখো

[1] স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখ।***
[2] পর্বত বেষ্টিত মালভূমি এবং লাভা মালভূমির মধ্যে পার্থক্য আলোচনা করো।**
[3] সঞ্চয়জাত পর্বত এবং ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য আলোচনা করো।*
[4] নবীন ভঙ্গিল পর্বত ও প্রাচীন ভঙ্গিল পর্বতের মধ্যে পার্থক্য লেখ।****[V.V.I]
[5] ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বতের মধ্যে পার্থক্য আলোচনা করো।**
[6] ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য আলোচনা করো।****
[7] আন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আলোচনা করো।****[V.V.I]
[8] মহীভাবক আলোড়ন ও গিরিজনি আলোড়নের মধ্যে পার্থক্য আলোচনা করো।****[V.V.I]
[9] অবরোহন ও আরোহণের মধ্যে পার্থক্য আলোচনা করো।****[V.V.I]
[10] ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য আলোচনা করো।****[V.V.I]
[11] পেনিপ্লেন ও পেডিপ্লেন এর মধ্যে পার্থক্য আলোচনা করো।***
[12] পলল সমভূমি ও প্লাবন সমভূমির মধ্যে পার্থক্য আলোচনা করো।
[13] বদ্বীপ সমভূমি ও উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য আলোচনা করো।**
[14] ক্ষয়জাত সমভূমি ও সঞ্চয়জাত সমভূমির মধ্যে পার্থক্য আলোচনা করো।***

প্রশ্নের মান - ৫

[1] পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো।****[V.V.I]
[2] চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি আলোচনা করো।****[V.V.I]
[3] ক্ষয়জাত পর্বতের উৎপত্তি আলোচনা করো।***
[4] চিত্রসহ চার প্রকার মালভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও।*
[5] উদাহরণসহ বিভিন্ন প্রকার সঞ্চয়জাত সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও।
[6] মানব জীবনে পর্বতের গুরুত্ব আলোচনা করো।***
[7] প্রকৃতি ও সময়কাল অনুসারে আগ্নেয় পর্বতের শ্রেণীবিভাগ করো।
[8] মালভূমির গুরুত্ব আলোচনা করো।*
[9] সমভূমির গুরুত্ব আলোচনা করো।*
প্রশ্নের মান - ২/৩
[1] অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? **
উত্তর:-
❑ অর্থ : ইংরেজি Endogenetic শব্দটির উৎপত্তি দুটি গ্রিক শব্দ Endon (অন্তরভাগ) ও Genesis (উৎপত্তি) থেকে এসেছে, যার অর্থ হল অন্তর্জাত।

❑ সংজ্ঞা: ভূ-অভ্যন্তরে সৃষ্ট যে সকল ধীর ও আকস্মিক বল ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। এই বল স্থানীয় বা আঞ্চলিকভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায়।

❑ অন্তর্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য:
i. অন্তর্জাত প্রক্রিয়া মূলত ভূ- অভ্যন্তরে সৃষ্টি হয়।
ii. এই প্রক্রিয়ার কাজ মূলত গঠনমূলক।
iii. ভূ-অভ্যন্তরে ধীর এবং আকস্মিকভাবে এই প্রক্রিয়া কার্যকর হয়।
iv. ভূ-অভ্যন্তরের উত্তপ্ত অবস্থা এই প্রক্রিয়া সৃষ্টির জন্য দায়ী।
v. ভূপৃষ্ঠের ভূমিরূপ বিবর্তনকে এই প্রক্রিয়া প্রভাবিত করে।
[2] বহির্জাত প্রক্রিয়া কাকে বলে?**
উত্তর:-
» অর্থ : ইংরেজি Exogenetic শব্দটি দুটি গ্রিক শব্দ — Exo (অর্থাৎ বহির্ভাগ) ও Genesis (অর্থাৎ উৎপত্তি) — থেকে এসেছে। এর অর্থ হচ্ছে "বাহ্যিক উৎস থেকে উৎপন্ন", অর্থাৎ বহির্জাত।

» সংজ্ঞা: ভূপৃষ্ঠের উপর সূর্যতাপ, বায়ু, জল, হিম, তরঙ্গ প্রভৃতি বাহ্যিক প্রাকৃতিক শক্তির দীর্ঘমেয়াদি প্রভাবে শিলাস্তরের বিয়োজন, ক্ষয়, অপসারণ ও স্থানান্তরণজনিত যে পরিবর্তন ঘটে এবং ভূমিরূপ গঠিত হয়, সেই প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া (Exogenetic process) বা ক্রমায়ন প্রক্রিয়া বলে।

» বৈশিষ্ট্য:
[i] এটি মূলত সূর্যতাপ ও অভিকর্ষ শক্তির দ্বারা চালিত বাহ্যিক প্রক্রিয়া।

[ii] শিলার উপরের স্তরে ধীরে ধীরে ক্ষয় ঘটিয়ে ভূমিরূপে পরিবর্তন আনে।

[iii] এই প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ ভূমিকে নিচু করে ও নিম্নভূমিকে ভরাট করে একটি সমতল তল বা পেনিপ্লেন গঠিত হয়।
[3] মহীভাবক আলোড়ন কাকে বলে?****
উত্তর:-
❑ অর্থ: ইংরেজি শব্দ `Epeirogenic`-এর উৎপত্তি গ্রিক শব্দ 'epeiros' (মহাদেশ) ও genesis' (জন্ম) থেকে। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থে মহাদেশ গঠনকারী অন্তর্জাত বল।

❑ সংজ্ঞা : যে বল পৃথিবীর ব্যাসার্ধ বরাবর বা উলম্বভাবে কার্যকর হয়ে ভূত্বকের বিস্তীর্ণ অংশ খাড়া ভাবে উপরে উঠে গিয়ে মহাদেশ অথবা নিচে বসে গিয়ে মহাদেশের অংশ সমুদ্রে পরিণত হয় তাকে মহীভাবক আলোড়ন বলে।

❑ বৈশিষ্ট্য:
i. মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠে উল্লম্বভাবে বা ব্যাসার্ধ বরাবর কাজ করে।
ii. মহাদেশীয় ভূমির উত্থান ও অবনমন ঘটে থাকে।
iii. মহাদেশ গঠনকারী ধীর অন্তর্জাত বল।

❑ উদাহরণ: ভারতের বিন্ধ্য ও সাতপুরা স্তূপ পর্বত; নর্মদা নদীর গ্রস্ত উপত্যকা এইভাবে সৃষ্টি হয়েছে।
[4] গিরিজনি আলোড়ন কাকে বলে?***
উত্তর:-
❑ অর্থ : ইংরেজি শব্দ Orogenic-এর উৎপত্তি গ্রিক শব্দ oros (পর্বত) এবং genesis (জন্ম) থেকে, যার অর্থ পর্বত গঠনকারী অন্তর্জাত বল।

❑ সংজ্ঞা: ভঙ্গিল পর্বত গঠনকারী ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে প্রযুক্ত বা বক্র ভূপৃষ্ঠে স্পর্শক বরাবর কার্যকরী অন্তর্জাত ধীর শক্তিকে গিরিজনি আলোড়ন বলে।

❑ বৈশিষ্ট্য:

i. পৃথিবীর স্পর্শক বরাবর বা অনুভূমিক ভাবে কাজ করে।
ii. ব্যাপক বা বিশাল অঞ্চল জুড়ে কাজ করে।
iii. এটি ভঙ্গিল পর্বত গঠনকারী ধীর অন্তর্জাত বল।
iv. সাধারণত মহাসাগর তলদেশে বা উপকূল অঞ্চলে সংঘটিত হয়।

❑ সৃষ্ট ভূমিরূপ: ভঙ্গিল পর্বত, চ্যুতি, ন্যাপ, পর্বতবেষ্টিত মালভূমি এর ফলে সৃষ্ট ভূমিরূপ।

❑ উদাহরণ : আন্দিজ, হিমালয়, রকি ইত্যাদি ভঙ্গিল পর্বতমালা এই আলোড়নে সৃষ্টি হয়েছে।
[5] অবরোহন কাকে বলে?****
উত্তর:-
যে বহির্জাত প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির প্রভাবে আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ভূমির উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায় এবং ভূভাগ ক্রমশ নিচু হয়ে ক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তাকে অবরোহণ (Degradation) বলে।

» উদাহরণ : আন্দিজ, হিমালয়, রকি ইত্যাদি ভঙ্গিল পর্বতমালা এই আলোড়নে সৃষ্টি হয়েছে।

» বৈশিষ্ট্য:

[i] এটি এক ধরনের বহির্জাত প্রক্রিয়া যা ভূমির উচ্চতা হ্রাস করে।

[ii] আবহবিকার ও ক্ষয়ের দ্বারা ভূভাগকে সমানতলে পরিণত করে।

[iii] সাধারণত উচ্চভূমি, পর্বত বা মালভূমিতে কার্যকরী।

[iv] দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় ভূমিরূপ ধীরে ধীরে লোপ পায় ও সমতল ভূমিতে রূপান্তরিত হয়।
[6] আরোহন কাকে বলে?***
উত্তর:-
যে বহির্জাত প্রক্রিয়ায় অবরোহণে উৎপন্ন খণ্ডিত ও বিয়োজিত পদার্থগুলি প্রাকৃতিক শক্তির দ্বারা নিচু স্থানে সঞ্চিত হয়ে ধীরে ধীরে ভরাট হয় এবং ভূমির উচ্চতা বৃদ্ধি পেয়ে একসময় সাধারণ তলে পরিণত হয়, তাকে আরোহণ (Aggradation) বলে।

❑ বৈশিষ্ট্য:
[i] এটি একধরনের সঞ্চয় প্রক্রিয়া।
[ii] নদী, হিমবাহ, বায়ু ইত্যাদি বাহক পদার্থ বহন করে জমা করে।
[iii] নিম্নভূমি বা অববাহিকায় ভূমি ভরাট করে উচ্চতা বৃদ্ধি করে।
[iv] দীর্ঘকাল পরে সমতল ভূমি বা সমপ্রায় সমতল গঠন করে।
[7] পর্যায়ন প্রক্রিয়া কাকে বলে?****[V.V.I]
উত্তর:-
» সংজ্ঞা: বহির্জাত প্রক্রিয়াগুলির (যেমন—ক্ষয়, পরিবহন ও সঞ্চয়) ক্রমাগত কার্যকলাপের ফলে ভূভাগের উচ্চতা হ্রাস পেয়ে ধীরে ধীরে অসমতল, বন্ধুর ভূপ্রকৃতি সমতল ভূমিতে রূপান্তরিত হয়—এই সমগ্র রূপান্তর প্রক্রিয়াকেই পর্যায়ন প্রক্রিয়া (Gradation) বলে।

এই ধারণা সর্বপ্রথম ১৮৭৬ সালে গ্রোভ কার্ল গিলবার্ট ‘গ্রেড’ শব্দ ব্যবহার করে উত্থাপন করেন। পরে ১৯০৪ সালে চেম্বারলিন ও সলিসবেরি একে 'পর্যায়ন' বা 'ক্রমায়ন' প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন। ক্ষয়ের চূড়ান্ত সীমার ধারণা দেন ভূবিজ্ঞানী জন ওয়েসলি পাওয়েল।
[8] ভূ-বিপর্যয় বা ডায়াস্ট্রফিজম কাকে বলে?***

উত্তর:- ধীর অন্তর্জাত শক্তির ক্রিয়ায় মহাদেশ ও মহাসাগরীয় ভূত্বকের উত্থান-পতন, অনুভূমিক ও উল্লম্ব সঞ্চালন, পর্বত ও খাত সৃষ্টি, ভাঁজ ও চ্যুতি গঠন, ভূমিকম্প, আগ্নেয়োচ্ছ্বাস প্রভৃতি যে প্রাকৃতিক পরিবর্তন সংঘটিত হয়, তাকে ভূ-বিপর্যয় (Diastrophism) বলে।

❑ বৈশিষ্ট্য :-
[i] পর্বত, মালভূমি ইত্যাদি প্রথম শ্রেণির ভূমিরূপ গঠিত হয়।
[ii] এটি ধীর ও আকস্মিক—দুই প্রকারের হতে পারে।
[iii] ভূত্বকের গঠন ও বিন্যাসে স্থায়ী পরিবর্তন আনে।
[iv] অন্তর্জাত বলের দীর্ঘমেয়াদি প্রভাবে ভূমির রূপান্তর ঘটায়।
[9] অভিসারী পাত কাকে বলে? **

উত্তর:- ❑ অভিসারী পাত সীমানা:- যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর মুখোমুখি এগিয়ে আসে, তাকে অভিসারী পাত সীমানা বলে ৷

❑ উদাহরণ:- ইউরেশীয় ও ভারতীয় এই দুটি পরস্পরমুখী পাত সীমানা অভিসারী পাত সীমানার অন্তর্গত।
[10] অপসারী পাত কাকে বলে?***

উত্তর:- যে সীমানা বরাবর দুটি ভূত্বকীয় পাত পরস্পর থেকে বিপরীত দিকে সরে যায়, তাকে অপসারী পাত সীমানা বা গঠনকারী পাত সীমানা বলে।

❑ বৈশিষ্ট্য:- এই প্রকার পাত সীমানার দুটি বৈশিষ্ট্য হল –
i. এই ধরনের পাত সীমানায় মাঝের ফাটল বরাবর ম্যাগমা বাইরে বেরিয়ে আসে এবং শীতল ও কঠিন হয়ে মধ্য-সামুদ্রিক শৈলশিরা তৈরি করে।

ii. এই ধরনের পাত সীমানায় ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি ঘটে।

❑ উদাহরণ:- আটলান্টিক মহাসাগরের তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর এই পাত দেখা যায়।
[11] সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি কাকে বলে?**
উত্তর:- যেসব আগ্নেয়গিরি উৎপত্তি হওয়ার পর থেকে অবিরামভাবে বা প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলেছে, তাদের সক্রিয় বা জীবিত আগ্নেয়গিরি বলে। এই ধরনের আগ্নেয়গিরি দুই প্রকার -

[i] অবিরাম আগ্নেয়গিরি:- এই ধরনের আগ্নেয়গিরি থেকে প্রায় সবসময় লাভা বের হয়। যেমন-ইটালির লিপারি দ্বীপের স্ট্রম্বোলি আগ্নেয়গিরি।

[ii] সবিরাম আগ্নেয়গিরি:- এই ধরনের আগ্নেয়গিরি থেকে কিছু দিন অন্তর অন্তর লাভা বা আগ্নেয় পদার্থ নির্গত হয়। যেমন-সিসিলি দ্বীপের এটনা, জাপানের মাউন্ট আসামা ইত্যাদি।
[12] সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি কাকে বলে?***
উত্তর:-
❑ সংজ্ঞা:
যেসব আগ্নেয়গিরিতে অতীতে অগ্ন্যুৎপাত ঘটেছে, কিন্তু বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় আছে এবং ভবিষ্যতে যেকোনো সময় পুনরায় অগ্ন্যুৎপাত ঘটতে পারে, তাদের সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি (Dormant Volcano) বলা হয়।

❑ বৈশিষ্ট্য:
[i] এগুলি দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকে।

[ii] গ্যাসচাপ কমে যাওয়ায় অগ্ন্যুৎপাত বন্ধ থাকে।

[iii] যেকোনো সময় হঠাৎ জেগে উঠতে পারে।

[iv] অত্যন্ত বিপজ্জনক ও ধ্বংসাত্মক হতে পারে।

❑ উদাহরণ: ফুজিয়ামা (জাপান), ক্রাকাতোয়া (ইন্দোনেশিয়া), পারকাটিন (মেক্সিকো), কিলিমাঞ্জারো (আফ্রিকা), নারকোল্ডাম (ভারত)।
[13] প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কাকে বলে?****[V.V.I]
উত্তর:-
❑ সংজ্ঞা : ‘মেখলা’ শব্দের অর্থ হল কোমরের বন্ধনী। প্রশান্ত মহাসাগরের চারদিকে কোমরের মতো বেষ্টন করে থাকা অঞ্চলে পৃথিবীর প্রায় ৭০% সক্রিয় আগ্নেয়গিরি অবস্থান করে, তাই একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলা হয়।

❑ বিস্তার : এটি দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরীপ থেকে শুরু হয়ে আন্দিজ ও রকি পর্বতমালা পেরিয়ে আলাস্কা, কামচাটকা, শাখালিন, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া হয়ে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত।

❑ সৃষ্টির কারণ :
i. প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর অভিসারী পাত সীমান্তের কারণে এই আগ্নেয় মেখলা সৃষ্টি হয়েছে।
ii. পূর্ব উপকূলে, আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে আগ্নেয়গিরি গড়ে উঠেছে।
iii. পশ্চিম উপকূলে, এশিয়া ও অস্ট্রেলিয়া পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে আগ্নেয়গিরি গড়ে উঠেছে।
[14] গ্রস্ত উপত্যকা কাকে বলে?*

উত্তর:- দুটি সমান্তরাল স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী ভূভাগ প্রসারণ বা টানের ফলে পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় নীচে বসে গিয়ে যে দীর্ঘ, সংকীর্ণ, গভীর ও অবনত উপত্যকা গঠিত হয়, তাকে গ্রস্ত উপত্যকা (Rift Valley) বলে।

❑ বৈশিষ্ট্য:
[i] এটি দুটি চ্যুতির মাঝে অবস্থিত নিম্নভূমি।
[ii] এর দু’পাশে স্তূপ পর্বত বা উত্থিত ভূমি থাকে।
[iii] নদী বা জলাধার এতে প্রবাহিত হতে পারে।
[iv] এটি স্থলভাগে ও সমুদ্রতলে উভয় স্থানেই গঠিত হতে পারে।

❑ উদাহরণ:- ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট এই দুই স্তূপ পর্বতের মাঝখানে আছে গ্রাবেন জাতীয় গ্রস্ত উপত্যকা।
[15] গ্রাবেন কাকে বলে?****[V.V.I]

উত্তর:- দুটি স্তূপ পর্বতের মাঝে সৃষ্ট ক্ষুদ্রায়তন, সংকীর্ণ, খাড়া ঢালযুক্ত গ্রস্ত উপত্যকাকে জার্মান ভাষায় গ্রাবেন বলে। এটি মূলত গ্রস্ত উপত্যকার সমার্থক হলেও কিছু গঠনগত পার্থক্য বিদ্যমান।

❑ বৈশিষ্ট্য:
[i] এটি আকারে ছোট ও গভীরতায় অপেক্ষাকৃত কম।
[ii] প্রান্তিক চ্যুতির মাধ্যমে সৃষ্টি হয়।
[iii] সাধারণত ক্ষারীয় লাভা নির্গমন দেখা যায় না।
[iv] এটি একটি ক্ষুদ্রাকৃতি নিম্নচ্যুত ভূমিরূপ।
[16] লোয়েস সমভূমি কাকে বলে?****[V.V.I]
উত্তর:-
❑ অর্থ: ‘Loess’ শব্দটি জার্মান শব্দ ‘Loss’ থেকে এসেছে, যার অর্থ “সূক্ষ্ম পলি”।

❑ সংজ্ঞা: অতিসূক্ষ্ম বালিকণা বায়ুপ্রবাহ দ্বারা পরিবাহিত হয়ে মরুভূমি সীমানার অনেক দূরে নিয়ে গিয়ে জমা হয়ে যে সমভূমি গঠন করে, তাকে লোয়েস সমভূমি বলে। বিশিষ্ট জার্মান ভূ-বিজ্ঞানী রিকটোফেন (Richthofen) সর্বপ্রথম লোয়েস চিহ্নিত করেন।

❑ উদাহরণ: হোয়াং হো অববাহিকায় হোয়াংটু সমভূমি (চিন), যুক্তরাষ্ট্রের অ্যাডোব সমভূমি, মধ্য ইউরোপের লিমন সমভূমি।

❑ বৈশিষ্ট্য: লোয়েস সমভূমির বৈশিষ্ট্যগুলি হলো -
[i] এর রং হলদে।
[ii] এটি অতি সুক্ষ্ম নরম, প্রবেশ্য ও চুনময়।
[iii] এই মাটি খুবই উর্বর।
[iv] বায়ুপ্রবাহের দিকে ক্রমশ বিস্তার লাভ করে।
[v] বায়ুর বহন ও সঞ্জয় কাজ দ্বারা মরুভূমি থেকে দূরে গড়ে ওঠে।
[17] বাজাদা সমভূমি কাকে বলে?****[V.V.I]

উত্তর:- মরু ও মরুপ্রায় অঞ্চলে পর্বতের পাদদেশে জলধারা ও বায়ুপ্রবাহ দ্বারা বাহিত নুড়ি, কাঁকর, বালি ও সূক্ষ্ম পলি পরস্পর সংযোজিত হয়ে যে মৃদু ঢালবিশিষ্ট সমভূমির সৃষ্টি করে, তাকে বাজাদা সমভূমি (Bajada Plain) বলে।

❑ উদাহরণ: সাহারা, কালাহারি, আটলাস পর্বতের পাদদেশ এবং ভারতের থর মরুভূমিতে বহু বাজাদা সমভূমি দেখা যায়।

❑ বৈশিষ্ট্য:
i. বাজাদা মূলত সূক্ষ্ম পলি, বালি ও নুড়ি দ্বারা সৃষ্টি হয়।
ii. বায়ু ও জলধারার মিলিত সঞ্চয়কাজ দ্বারা গঠিত।
iii. পেডিমেন্ট ও প্লায়া হ্রদের মাঝখানে এর অবস্থান হয়।
iv. পলল শঙ্কুর একত্রিকরণে মৃদু ঢালযুক্ত ভূমি গঠিত হয়।
[18] লাভা সমভূমি কাকে বলে?***
উত্তর:-
❑ সংজ্ঞা: বিদার অগ্ন্যুৎপাতের ফলে ম্যাগমা ভূপৃষ্ঠে এসে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ফলে অনুভূমিক লাভাস্তর যুক্ত যে স্বল্প উচ্চতার সমভূমি গড়ে ওঠে, তাকে লাভা সমভূমি বলে।

❑ উদাহরণ : গুজরাটের মালব সমভূমি, দাক্ষিণাত্য মালভূমি ইত্যাদি।

❑ বৈশিষ্ট্য:
[i] ক্ষারীয় তরল ব্যাসল্ট লাভা স্তরে স্তরে জমে।
[ii] উপরিভাগ চ্যাপ্টা ও মৃদু ঢালযুক্ত।
[iii] প্রান্তভাগে সিঁড়ির মতো ধাপ থাকে।
[iv] উর্বর কৃষিযোগ্য কালো মাটি (রেগুর) দিয়ে আবৃত।
[v] একাধিকবার বিদার অগ্ন্যুৎপাতের ফলে গঠিত হয়।
[19] সমপ্রায় ভূমি কাকে বলে?**
উত্তর:-
❑ সংজ্ঞা : আর্দ্র জলবায়ু অঞ্চলে দীর্ঘকাল ধরে নদনদীর ক্ষয়কাজের ফলে একটি উচ্চ, প্রাচীন ভূভাগ ধীরে ধীরে ক্ষয় হয়ে মৃদু ঢালযুক্ত ও কিছুটা ঢেউ খেলানো প্রায় সমতল ভূমিতে পরিণত হয়—এই ভূমিরূপকে সমপ্রায় ভূমি বা পেনিপ্লেন (Peneplain) বলা হয়।

❑ উদাহরণ : ভারতের রাঁচি ও হাজারিবাগ অঞ্চল এই ধরনের সমপ্রায় ভূমির শ্রেষ্ঠ উদাহরণ।

❑ বৈশিষ্ট্য:
[i] এটি মূলত আর্দ্র অঞ্চলে নদীর ক্ষয়কাজে গঠিত হয়।
[ii] ভূভাগ কচ্ছপের পিঠের মতো ঢেউ খেলানো ও উত্তল প্রকৃতির।
[iii] সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি উচ্চতায় থাকে।
[iv] এর উপরিভাগে কিছু অনুচ্চ, শক্ত শিলা গঠিত পাহাড় (মোনাডনক) থাকে।
[20] পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি কাকে বলে?**
উত্তর:- মরু ও মরুপ্রায় অঞ্চলে দীর্ঘ সময় ধরে বায়ু ও জলধারার যৌথ ক্ষয়কাজের ফলে পর্বতের ঢাল বরাবর যে মৃদু ঢালবিশিষ্ট ও উন্মুক্ত ভূশিলাস্তরযুক্ত সমভূমি গঠিত হয়, তাকে পাদদেশীয় সমভূমি বা পেডিমেন্ট (Pediment) বলে।

❑ উদাহরণ : আফ্রিকার আটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট গঠনের উৎকৃষ্ট উদাহরণ দেখা যায়।

❑ বৈশিষ্ট্য :
[i] এটি বায়ু ও জলধারার যৌথ ক্ষয়ক্রিয়ায় গঠিত।
[ii] ইনসেলবার্জ বা একাকী পাহাড়ের পাদদেশে এর অবস্থান থাকে।
[iii] উপরিভাগে বড় বড় শিলাচূর্ণ বা নুড়ি ছড়িয়ে থাকে।
[iv] এটি স্থানীয় প্লায়া হ্রদের পৃষ্ঠের তুলনায় উচ্চতায় বেশি হয়।
[21] মরু সমপ্রায় ভূমি কাকে বলে?***
উত্তর:-
❑ সংজ্ঞা : মরু ও মরুপ্রায় অঞ্চলে দীর্ঘকাল ধরে বায়ুর ক্ষয়কাজে পাদদেশীয় সমভূমি ও মরু সমপ্রায় ভূমির মিলনে যে প্রায় সমতল ও বিস্তৃত শিলাচূর্ণে আবৃত ভূমি গঠিত হয়, তাকে মরু সমপ্রায় ভূমি বা পেডিপ্লেন (Pediplain) বলে।

❑ উদাহরণ : আলজেরিয়ার রেগ (পাথুরে মরুভূমি), মিশর ও লিবিয়ার সেরীর, সাহারার আর্গ (বালিময় এলাকা) ও হামাদা (শিলাময় অঞ্চল)।

❑ বৈশিষ্ট্য :
[i] এটি শুষ্ক ও উষ্ণ মরু জলবায়ুতে বায়ুর ক্ষয়ক্রিয়ায় গঠিত।
[ii] ভূভাগ কিছুটা অবতল বা ঢেউ খেলানো প্রকৃতির হয়।
[iii] ভূমি বালি, কাঁকর, নুড়ি ও পাথরখণ্ড দ্বারা আবৃত থাকে।
[iv] উপরিভাগে বিক্ষিপ্তভাবে ইনসেলবার্জ (অবশিষ্ট পাহাড়) দেখা যায়।
[22] আপেক্ষিক উচ্চতা কাকে বলে?
উত্তর:- কোনো ভূমির সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানের উচ্চতার পার্থক্যকে আপেক্ষিক উচ্চতা (Relative Height) বলে। এটি ভূভাগের উঁচুনিচুতা বা বন্ধুরতা নির্দেশ করে।
[23] গ্রাবরেখা কাকে বলে? ****

উত্তর:- গ্রাবরেখা বা অধঃক্ষিপ্ত হিমবাহ হলো হিমবাহের অবক্ষেপণ বা সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিক্ষয়। হিমবাহ অগ্রসর হওয়ার সময় এর সাথে যেসব পাথরখণ্ড, বালি, কাদা প্রভৃতি বাহিত হয়, হিমবাহ গলতে শুরু করলে সেগুলি হিমবাহের প্রবাহপথের আশে পাশে সঞ্চিত হতে থাকে। এই অসংবদ্ধ মিশ্র পদার্থের সঞ্চয়কে গ্রাবরেখা বা অধঃক্ষিপ্ত হিমবাহ বলে।
[24] বিদার অগ্নুৎপাত কাকে বলে?**

উত্তর:- ভূপৃষ্ঠের কোনো ফাটল বা দুর্বল স্থান বরাবর উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা নিঃশব্দে কোনোরকম বিস্ফোরণ না ঘটিয়ে লাভা বেরিয়ে আসে। এই প্রকার অগ্ন্যুদ্গমকে বিদার অগ্ন্যুদ্গম বা ফিসার অগ্ন্যুৎপাত বলে।

❑ ভূমিরূপ গঠন:- বিদার অগ্ন্যুদ্গমের ফলে বিস্তীর্ণ অঞ্চল লাভা দ্বারা আবৃত হলে মালভূমি বা লাভা সমভূমি সৃষ্টি করে।

❑ উদাহরণ:- ভারতের দাক্ষিণাত্য মালভূমি এরূপ অগ্ন্যুদ্গমের ফলে সৃষ্টি হয়েছে।
[25] ড্রেকান ট্র্যাপ কাকে বলে?****[V.V.I]
উত্তর:-
❑ অর্থ: ইংরেজি 'Deccan' শব্দের অর্থ দক্ষিণ প্রান্ত বা দাক্ষিণাত্য এবং সুইডিশ 'Trap' শব্দের অর্থ সিঁড়ির ধাপ।

❑ সংজ্ঞা: উপদ্বীপীয় দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে ব্যাসল্ট লাভা গঠিত এবং পূর্বাংশে ধাপযুক্ত মালভূমি অঞ্চলকে ডেকান ট্র্যাপ বলে।

❑ অবস্থান: দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে সমগ্র মহারাষ্ট্র ছাড়াও মধ্যপ্রদেশ ও গুজরাটের অংশবিশেষ জুড়ে এই ডেকান ট্র্যাপ অর্থাৎ লাভা মালভূমি দেখা যায়।

❑ উৎপত্তি: ক্রেটাসিয়াস থেকে ইয়োসিন যুগে (৭-১৩ কো. বছর আগে)বিদার অগ্ন্যুৎপাতে ব্যাসল্ট লাভা চাদরের আকারে জমা হয়ে ও বৈষম্যমূলক ক্ষয়কাজের ফলে সৃষ্টি হয়।

❑ ডেকান ট্রাপের বৈশিষ্ট্য:

1. ডেকান ট্র্যাপ লাভা মালভূমির ক্ষেত্রমান প্রায় 5 লক্ষ বর্গ কিমি।
2. এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই (1646 মিটার)।
3. সমগ্র মালভূমিটি পশ্চিম থেকে পূর্ব দিকে ধাপে ধাপে নেমে গেছে।
4. ভূভাগকালোমাটি আবৃত।
5. পাহাড় চূড়াগুলি চ্যাপটা।
[26] সিবন রেখা কাকে বলে?****[V.V.I]
উত্তর:-
» সংজ্ঞা: দুটি মহাদেশীয় পাতের অভিসারী সীমানায় ম্যাগমা নির্গত হয়ে যে রেখা বরাবর পাত দুটিকে ঝালাই-এর মতো যুক্ত করে, তাকে সিবন রেখা (Suture Line) বলে।

» উদাহরণ: সিন্ধু-সাংপো ও ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চলে টেথিস সাগরের অবলুপ্তির ফলে গঠিত সিবন রেখা।

» বৈশিষ্ট্য:
[i] এর প্রস্থ কয়েকশো মিটার থেকে ৩ কিমি পর্যন্ত হতে পারে।
[ii] এটি দুই ভিন্ন ভূত্বকের শিলা একত্রিত করে রাখে।
[iii] এটি প্রাচীন সমুদ্র বা মহাসাগরের বিলুপ্তির স্মৃতিচিহ্ন বহন করে।
[27] জিও ক্লাইন কাকে বলে?**
উত্তর:-
» সংজ্ঞা: প্রাচীনকালে মহাদেশ ও মহাসাগরের সংযোগস্থলে যে সংকীর্ণ, দীর্ঘ ও অবনমিত অঞ্চল গঠিত হত, তাকে জিয়োক্লাইন (Geosyncline) বলে। এতে পলিরাশি জমে পরে ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে।

» উদাহরণ: রকি পর্বতমালা (উ. আমেরিকা), আন্দিজ পর্বতমালা (দ. আমেরিকা)।

» বৈশিষ্ট্য:
[i] এটি একটি দীর্ঘ, সংকীর্ণ ও নিম্নাঞ্চল।
[ii] এখানে পলি সঞ্চিত হয়ে পরবর্তীতে ভাঁজ ও পর্বত গঠন করে।
[iii] পর্বতগঠনের পূর্ববর্তী ভূ-গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত।
[28] বেনীয়ক মন্ডল কাকে বলে?****[V.V.I]
উত্তর:-
» সংজ্ঞা: অভিসারী পাত সীমান্তে ভারী মহাসাগরীয় পাত যখন হালকা মহাদেশীয় পাতের নিচে ঢালু তলের বরাবর অবনমন ও বিদারণ ঘটায় এবং তাতে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটে, সেই অধঃপাত অঞ্চলকে বেনীয়ফ মণ্ডল (Benioff Zone) বলে।

» বৈশিষ্ট্য:
[i] এটি সাধারণত ৩০°–৮০° কোণে (গড়ে ৪৫°) অ্যাসথেনোস্ফিয়ারের মধ্যে হেলে যায়।
[ii] এ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প ঘন ঘন ঘটে।
[iii] এর গভীরতা প্রায় ৭০০ কিমি পর্যন্ত বিস্তৃত হয়।
[29] ক্যালডেরা কাকে বলে?*

উত্তর:- ক্যালডেরা’ একটি স্পেনীয় শব্দ, যার অর্থ বৃহৎ সদৃশ অগভীর জ্বালামুখ। অর্থাৎ সাধারণভাবে বলা যায় বিভিন্ন কারণে আগ্নেয় শঙ্কুর ঊর্ধ্বাংশ অপসারিত হলে আগ্নেয়গিরির চূড়ায় যে খাড়া পাড়ওয়ালা জ্বালামুখ অপেক্ষা কয়েকগুণ বৃহৎ আয়তন বিশিষ্ট গহ্বর সৃষ্টি হয় তাকে ক্যালডেরা বলে।
[30] সুচার লাইন কাকে বলে?***

উত্তর:- দুটি অভিসারী পাত প্রথম যে রেখা বরাবর মিলিত হয় তাকে সূচার লাইন বলে।

❑ উদাহরণ: হিমালয় পার্বত্য অঞ্চলের সিন্ধু-সীবনরেখা সূচার লাইনের নিদর্শন।
[31] মহীখাত বা জিওসিনক্লাইন কাকে বলে?**

উত্তর:- প্রাচীন কালে দুটি মহাদেশীয় পাতের সংযোগস্থলে দীর্ঘ ও সংকীর্ণ অবনমিত অঞ্চলকে জিওসিনক্লাইন বলে। মহিখাতের কঠিন ভূভাগকে ফোরল্যান্ড বলে। মহীখাত সম্পর্কে প্রথম ধারণা দেন ভূ-বিজ্ঞানী J. Hall, J. D. Dana প্রমুখ ।

❑ বৈশিষ্ট্য:
i. মহীখাত ভূপৃষ্ঠের একটি দীর্ঘ এবং সংকীর্ণ অবনমিত জলভাগ।
ii. প্রতিটি মহীখাত প্রাচীন ভূখণ্ড দ্বারা আচ্ছাদিত।
iii. মহীখাত সময়ের সাথে সাথে পলি সঞ্চয়ের দ্বারা অবনমিত হয়।
iv. এখানে সঞ্চিত পলিরাশি ভাঁজ প্রপ্ত হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়।

❑ উদাহরণ : টেথিস মহীখাত।
প্রশ্নের মান - ৩
[1] পর্বত কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।**
উত্তর:-
❑ সংজ্ঞা : সুবিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত সুউচ্চ, খাড়া ঢালবিশিষ্ট, বহু শৃঙ্গযুক্ত, শিলাময় ও অত্যন্ত বন্ধুর ভূমিরূপকে পর্বত (Mountain) বলে। এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ মিটারের বেশি এবং আপেক্ষিক উচ্চতা ৭০০ মিটারেরও বেশি হয়।

❑ উদাহরণ : হিমালয়, আল্পস, রকি, আন্দিজ, আরাবল্লী, সাতপুরা, সহ্যাদ্রি, অ্যাপালেশিয়ান, আরাকান য়োমা, উরাল।

❑ বৈশিষ্ট্য :

[i] শৃঙ্গ ও বন্ধুরতা : বহু সুউচ্চ শৃঙ্গ ও গভীর গিরিখাত থাকে; ভূভাগ অত্যন্ত উঁচুনিচু ও বন্ধুর প্রকৃতির।

[ii] উচ্চতা : গড় উচ্চতা ১০০০ মিটারের বেশি হয়।

[iii] বিস্তার : একটানা বিশাল এলাকা জুড়ে শিলাস্তূপ হিসেবে অবস্থান করে।

[iv] ঢাল : ঢাল সাধারণত খুব খাড়া, প্রায় ৮০°–৯০° পর্যন্ত হতে পারে।

[v] আকৃতি: বেশিরভাগ পর্বত শঙ্কু আকৃতির, তবে কিছু গম্বুজ ও চ্যাপটাও হয়।
[2] ভঙ্গিল পর্বত কাকে বলে? বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।****
উত্তর:-
❑ সংজ্ঞা: গিরিজনি আলোড়নের ফলে অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে পাললিক শিলায় যে মসৃণ ভাঁজ সৃষ্টি হয় এবং তার ফলে সুউচ্চ ও সুবিস্তৃত পর্বতের গঠন ঘটে, তাকে ভঙ্গিল পর্বত (Fold Mountain) বলে।

[i] ভাঁজ : প্রবল পার্শ্বচাপের ফলে ঊর্ধ্বভঙ্গ, অর্ধভঙ্গ, প্রতিসম ভাঁজ, ন্যাপ ইত্যাদি দেখা যায়।

[ii] শিলা: মূলত পাললিক শিলা দ্বারা গঠিত, তবে আগ্নেয় ও রূপান্তরিত শিলাও থাকতে পারে।

[iii] বিস্তৃতি ও উচ্চতা: ভঙ্গিল পর্বতের উচ্চতা ও বিস্তার সবচেয়ে বেশি; শৃঙ্গ ও গিরিখাত পাশাপাশি অবস্থান করে।

[iv] জীবাশ্ম: অগভীর সমুদ্রগর্ভ থেকে উত্থিত হওয়ার ফলে এখানে প্রাচীন জীবের জীবাশ্ম, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়।

[v] ভূপৃষ্ঠের দুর্বল অংশ : পাত সীমানার উপর অবস্থিত এবং প্রবল পার্শ্বচাপের কারণে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ হয়। এটাই তাই এটি ভূপৃষ্ঠের অস্থিতিশীল অংশ।
[3] ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন?***

উত্তর:- জীবাশ্ম = জীব + অশ্ম। জীব অর্থাৎ, যার জীবন আছে এবং অশ্ম শব্দের অর্থশিলা বা প্রস্তর। কোনো জীবদেহ শিলায় পরিণত হলে, বা প্রস্তরীভূত হলে, তাকে জীবাশ্ম (Fossils) বলে।

সমুদ্রগর্ভে যখন স্তরে স্তরে পলি জমা হয়, তখন তার মধ্যে বিভিন্ন ধরনের সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহ চাপা পড়ে। পলি জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টির সময় ওই সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীদেহ প্রবল চাপে ধীরে ধীরে প্রস্তরীভূত হয়ে যায়। এজন্য পাললিক শিলার মধ্যে উদ্ভিদ ও প্রাণীদেহের ছাপযুক্ত জীবাশ্মের সন্ধান পাওয়া যায়। সমুদ্রগর্ভে সৃষ্ট ওই পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয়। এই কারণে ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়।
[4] নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন?****[V.V.I]

উত্তর:- বিশ্বের প্রায় ৫০% ভূমিকম্প নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে ঘটে, কারণ এই অঞ্চলগুলো অত্যন্ত অস্থিতিশীল ও ভূ-প্রক্রিয়ায় সক্রিয়। কারণ -

» কারণ:

1. পাত সঞ্চালন ও সংঘর্ষ : অভিসারী দুটি পাত মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, যেখানে এক পাতা অন্যটির নিচে সরে যায়, ফলে প্রচণ্ড আলোড়ন ও চ্যুতি সৃষ্টি হয়।

2. অব্যাহত পর্বত গঠন: এই অঞ্চলে পর্বত গঠনের প্রক্রিয়া এখনো সক্রিয়, ফলে ভূত্বক অস্থির ও অস্থিতিশীল থাকে।

3. প্রবল পার্শ্বচাপ : প্রবল পার্শ্বচাপে পাললিক শিলায় ভাঁজ পড়ার সময় শিলার স্থিতিস্থাপকতা বিনষ্ট হলে ভূমিকম্প সৃষ্টি হয়।

4. ভূমিধস ও হিমানী সম্প্রপাত : সুউচ্চ পর্বতে ধস নামার সময় এবং হিমবাহ থেকে বরফের চাঁই খসে পড়ার সময় ভূমিকম্প ঘটে।
[5] হিমালয়-আল্পস ভঙ্গিল পার্বত্য অঞ্চলে আগ্নেয়গিরি গড়ে ওঠেনি কেন?**
উত্তর:-
❑ কারণ: হিমালয় ও আল্পস অঞ্চলে আগ্নেয়গিরির সৃষ্টি হয়নি, যদিও এগুলি অভিসারী পাত সীমান্তে অবস্থিত। কারণ -

[i] অতিরিক্ত ভূত্বকীয় গভীরতা: মহিখাতে দীর্ঘকাল ধরে মহাদেশীয় পদার্থ জমে ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়েছে। এর ফলে অ্যাসথেনোস্ফিয়ারের থেকে ভূত্বকের গভীরতা এতটাই বেশি হয়েছে যে ফাটল বা দুর্বল স্থান তৈরি হয়নি, ফলে ম্যাগমা বেরোতে পারেনি।

[ii] সমঘনত্বযুক্ত পাত: দুটি সমঘনত্বযুক্ত মহাদেশীয় পাতের সংঘর্ষে একটি পাত মৃদুভাবে বাঁক নিয়ে নিচে প্রবেশ করেছে, গলন যথেষ্ট না হওয়ায় ম্যাগমা সৃষ্টি হয়নি।

[iii] কঠিন মহাদেশীয় স্তর: অঞ্চলটি কঠিন মহাদেশীয় ভূত্বক দ্বারা গঠিত হওয়ায় ভূগর্ভস্থ ম্যাগমা উপরে উঠে আসতে পারেনি।
[6] রকি-আন্দিজ পার্বত্য অঞ্চলে অসংখ্য আগ্নেয়গিরি গড়ে ওঠে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার সৃষ্টি হয়েছে কেন?**

উত্তর:- রকি-আন্দিজ পার্বত্য অঞ্চল প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার অংশ, যেখানে অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরি গড়ে উঠেছে। কারণ -

[i] পাত গলন ও ম্যাগমা সৃষ্টি: প্রশান্ত মহাসাগরীয় পাতটি আমেরিকা মহাদেশের মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করতে গিয়ে প্রবল ঘর্ষণ ও চাপের ফলে গলে অ্যান্ডিসাইট ধরনের ম্যাগমায় পরিণত হয়, যা পরে অগ্ন্যুৎপাত ঘটায়।

[ii] সুবিস্তৃত সাবডাকশন অঞ্চল: এই অভিসারী পাত সীমানায় মহাদেশীয় ভূত্বক তুলনামূলকভাবে পাতলা (প্রায় ৮০–১৬০ কিমি), যার ফলে ম্যাগমা সহজে ওপরে উঠে আসতে পারে।

[iii] ম্যাগমার চাপ ও ফাটল: ভূত্বকের দুর্বল ফাটল ও সংযোগস্থল বরাবর ম্যাগমার গ্যাসচাপ ও পরিচলন স্রোতের প্রভাবে বিস্ফোরণ ঘটে, যার ফলে অগ্ন্যুৎপাত হয় এবং অসংখ্য আগ্নেয়গিরি গড়ে ওঠে।
[7] আগ্নেয় পর্বত কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।**

উত্তর:- ভূগর্ভস্থ অন্তর্জাত শক্তির প্রভাবে অর্ধতরল সান্দ্র ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বরাবর উপরে উঠে এসে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে পর্বতের সৃষ্টি করে, তাকে আগ্নেয় পর্বত (Volcano) বলে। এটি এক ধরনের সঞ্চয়জাত পর্বত, যেখানে বিভিন্ন সময়ে লাভা, গ্যাস, ছাই ও ভষ্ম নির্গত হয়ে পর্বতের আকৃতি নির্মাণ করে।

❑ উদাহরণ : জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালোয়া (বিশ্বের সর্বোচ্চ আগ্নেয় পর্বত), ভারতের ব্যারেন ও নারকোন্ডাম দ্বীপ।

❑ বৈশিষ্ট্য:
[i] আকৃতি: আগ্নেয় পর্বতের আকৃতি কিছুটা ত্রিভুজ বা শঙ্কুর মতো হয়।

[ii] জ্বালামুখের উপস্থিতি: চূড়ায় একটি মুখ থাকে, যেখান দিয়ে অগ্ন্যুৎপাত হয়, তাকে জ্বালামুখ বলা হয়।

[iii] একাধিক জ্বালামুখ: বড় আগ্নেয় পর্বতের একাধিক জ্বালামুখ থাকতে পারে।

[iv] ম্যাগমা গহবরের সঙ্গে সংযোগ: আগ্নেয় পর্বতের জ্বালামুখ একটি নলাকৃতি পথের মাধ্যমে ভূগর্ভের ম্যাগমা গহবরের সঙ্গে যুক্ত থাকে।

[v] ঢাল: আগ্নেয় পর্বতের চারপাশের ঢাল যথেষ্ট খাড়া হয়।

[vi] উচ্চতা: উচ্চতা সাধারণত মাঝারি, তবে সক্রিয় পর্বতগুলিতে ক্রমাগত লাভা সঞ্চয়ের ফলে উচ্চতা বৃদ্ধি পায়।
[8] স্তূপ পর্বত কাকে বলে? বৈশিষ্ট্য সহ আলোচনা করো।****[V.V.I]

উত্তর:- মহীভাবক অন্তর্জাত শক্তির ফলে ভূত্বকের শিলাস্তরে যখন ফাটল ও চ্যুতি সৃষ্টি হয় এবং দুটি সমান্তরাল চ্যুতির মাঝখানে অবস্থিত ভূভাগ তুলনামূলকভাবে উপরে উঠে যায়, তখন যে পর্বতের সৃষ্টি হয়, তাকে স্তূপ পর্বত (Block Mountain) বলা হয়।

❑ উদাহরণ: ভারতের সাতপুরা ও বিন্ধ্য পর্বত, ফ্রান্সের ভোজ পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত।

❑ বৈশিষ্ট্য :

[i] বিস্তার : স্তূপ পর্বত ভঙ্গিল পর্বতের মতো বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত হয় না।

[ii] উচ্চতা : স্তূপ পর্বতের উচ্চতা খুব বেশি হয় না। গড়ে ২০০০ মিটার।

[iii] ঢাল : ঢাল খাড়া হয়; কখনও কখনও ৯০° পর্যন্ত হতে পারে।

[iv] শৃঙ্গ : সাধারণত ছুঁচালো শৃঙ্গ থাকে না; থাকলেও তা ক্ষয়জনিত।

[v] গ্রস্ত উপত্যকা : স্তূপ পর্বতের পাশে চ্যুতি ও গ্রস্ত উপত্যকা থাকে যা নদী বা হ্রদ দ্বারা অধিকৃত হয়।
[9] সব হোর্স্ট স্তূপ পর্বত না হলেও, সব স্তূপ পর্বত হোর্স্ট হয় কেন?****

উত্তর:- হোর্স্ট হল দুটি সমান্তরাল চ্যুতির মাঝের ভূভাগ, যা সংনমন বলের কারণে পার্শ্ববর্তী অঞ্চল থেকে উপরে উঠে যায় এবং উপরিভাগ মালভূমির মতো চ্যাপ্টা হয়। এটি স্তূপ পর্বতের প্রাথমিক অবস্থা। তবে সব হোর্স্টই পরবর্তীতে স্তূপ পর্বতে পরিণত হয় না, কারণ ক্ষয়, নদীর কাজ বা ভূ-গঠনে বিভিন্নতার কারণে তারা পূর্ণ পর্বতের রূপ লাভ করে না।

» কারণ:
[i] স্তূপ পর্বত গঠনের প্রথম ধাপ হোর্স্ট: প্রতিটি স্তূপ পর্বতের উৎপত্তি হোর্স্ট হিসেবে শুরু হয়।

[ii] ক্ষয় ও উত্তোলন প্রক্রিয়া: হোর্স্ট যদি সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে ও উত্তোলিত হয়ে উচ্চতা ও ঢাল অর্জন করে, তবে তা স্তূপ পর্বতে পরিণত হয়।

[iii] ভূ-প্রক্রিয়ার নির্ভরতা: সব হোর্স্টে এই ক্ষয় ও উত্তোলন প্রক্রিয়া না ঘটলে, তারা স্তূপ পর্বত হয় না, কিন্তু স্তূপ পর্বতের উৎপত্তি সর্বদা হোর্স্ট থেকেই হয়।
[10] ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত কাকে বলে? এর বৈশিষ্ট্য আলোচনা করো।****[V.V.I]

উত্তর:- পৃথিবীর উপরিভাগে বৃষ্টি, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি বহির্জাত প্রাকৃতিক শক্তির ক্রমাগত ক্ষয়কার্যে নরম শিলাযুক্ত অঞ্চল দ্রুত ক্ষয়ে যায় এবং শক্ত ও কঠিন শিলার অংশ অপেক্ষাকৃত কম ক্ষয়প্রাপ্ত হয়ে চারপাশের তুলনায় উঁচু হয়ে যায়—এইভাবে গঠিত পর্বতকে ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত (Residual Mountain) বলা হয়।

❑ উদাহরণ :
(১) ভারতে — আরাবল্লী, নীলগিরি, পরেশনাথ, মহাদেব, মহাকাল
(২) যুক্তরাষ্ট্রে — অ্যাপালেশিয়ান পর্বত।

❑ বৈশিষ্ট্য :

[i] প্রাচীনতা :এই পর্বতগুলি অত্যন্ত প্রাচীন ও ক্ষয়প্রাপ্ত।

[ii] উচ্চতা : উচ্চতা বেশি নয়, এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও হ্রাস পায়।

[iii] বন্ধুরতা : ঢাল ও বন্ধুরতা কম, মোটামুটি সমতল ও মসৃণ প্রকৃতির।

[iv] গঠনকারী শিলা : প্রধানত প্রাচীন ও কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা এই পর্বত গঠিত ।

[v] শীর্ষদেশের আকৃতি : ছুঁচালো বা শৃঙ্গযুক্ত নয়; বরং গোলাকার বা গম্বুজ আকৃতির হয়।
[11] মালভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।***
উত্তর:-
» সংজ্ঞা: সমুদ্রপৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতায় অবস্থিত, চারপাশে খাড়া ঢালযুক্ত এবং উপরিভাগ তরঙ্গায়িত ও বিস্তৃত ভূমিরূপকে মালভূমি (Plateau) বলে। এর উচ্চতা সাধারণত ৩০০ থেকে ৬০০ মিটারের মধ্যে হলেও কিছু মালভূমির উচ্চতা আরও বেশি হতে পারে। এটি স্থলভাগের প্রায় ৩০% এলাকা জুড়ে বিস্তৃত।

❑ উদাহরণ : (১) ভারতে দাক্ষিণাত্য, ছোটোনাগপুর, মেঘালয়,
(২) চিনের তিব্বত (বৃহত্তম), পামির (উচ্চতম),

❑ বৈশিষ্ট্য:

[i] উচ্চতা : সাধারণত ৩০০ মিটারের বেশি, তবে পর্বতবেষ্টিত মালভূমির উচ্চতা অনেক বেশি হয় (যেমন পামির – ৪৮৭৩ মি)।

[ii] বিস্তার : এটি বিস্তৃত এলাকাজুড়ে অবস্থান করে (যেমন তিব্বত – প্রায় ৪৫ লক্ষ বর্গমাইল)।

[iii] বয়সকাল : এটি প্রাচীন (দাক্ষিণাত্য) এবং নবীন (তিব্বত) উভয়েই হয়।

[iv] বন্ধুরতা : উপরিভাগ তরঙ্গায়িত, ঢেউ খেলানো ও অসমতল; আপেক্ষিক উচ্চতা কম।

[v] ঢাল: মালভূমির চারপাশের ভূমিঢাল খুবই খাড়া হয়। প্রায় ৮০-৯০° । প্রান্তভাগে অত্যন্ত খাড়াভাবে নীচে নেমে যায়।

[vi] আকৃতি: মালভূমির আকৃতি অনেকটা টেবিলের মতো। তাই একে 'টেবিল ল্যান্ড' বলে।
[12] মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন?****[V.V.I]

উত্তর:- মালভূমির উপরিভাগ প্রায় সমতল বা সামান্য ঢেউ খেলানো হয় এবং এর চারপাশের ঢাল অত্যন্ত খাড়া, প্রায় ৮০°–৯০° কোণে নিচে নেমে যায়। এর চ্যাপটা ও বিস্তৃত উপরের অংশটি দেখতে অনেকটা বড় টেবিলের মতো হওয়ায় মালভূমিকে ‘টেবিল ল্যান্ড’ বলা হয়।
[13] পামিরকে পৃথিবীর ছাদ বলা হয় কেন?****[V.V.I]

উত্তর:- মধ্য এশিয়ার পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, যার গড় উচ্চতা প্রায় ৪৮৭৩ মিটার। এর উপরিভাগ প্রায় সমতল এবং চারপাশ খুবই খাড়াভাবে নিচে নেমে গেছে। দেখতে এটি অনেকটা বাড়ির ছাদের মতো হওয়ায় পামিরকে “পৃথিবীর ছাদ” বলা হয়।
[14] পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।****[V.V.I]

উত্তর:- ভূ-আন্দোলনের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণির মধ্যবর্তী অপেক্ষাকৃত নীচু স্থানগুলো চাপের ফলে কিছুটা উঁচু ও খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয়। চারিদিকে পর্বতবেষ্টিত থাকায় এই জাতীয় মালভূমিগুলিকে পর্বতবেষ্টিত মালভূমি বলা হয়।

❑ উদাহরণ: মধ্য এশিয়ার পামির মালভূমি ও তিব্বত মালভূমি এই শ্রেণির উল্লেখযোগ্য উদাহরণ।

❑ বৈশিষ্ট্য:
i. উচ্চতা : ভঙ্গিল পর্বত দ্বারা বেষ্টিত এই মালভূমিগুলির উচ্চতা অনেক বেশি এবংক্রমশ উচ্চতা বাড়তে থাকে। যেমন, তিব্বতের উচ্চতা ৩৬৫০ মিটার।

ii. বিস্তার : এরা আকারে অত্যন্ত বৃহৎ; যেমন তিব্বতের ক্ষেত্রফল প্রায় ৪৫ লক্ষ বর্গকিমি।

iii. পর্বতঘেরা : এই মালভূমিগুলি নবীন ভঙ্গিল পর্বতের দ্বারা বেষ্টিত থাকে।

iv. গঠনকারী শক্তি: ভূ-অভ্যন্তরের অন্তর্জাত শক্তির প্রভাবে এদের গঠন ঘটে।
[15] লাভা মালভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য সহ আলোচনা করো।***
উত্তর:-
❑ সংজ্ঞা: বিদার অগ্ন্যুৎপাতের ফলে ম্যাগমা ভূপৃষ্ঠে এসে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ফলে অনুভূমিক লাভাস্তর যুক্ত যে স্বল্প উচ্চতার সমভূমি গড়ে ওঠে, তাকে লাভা সমভূমি বলে।

❑ উদাহরণ : গুজরাটের মালব সমভূমি, দাক্ষিণাত্য মালভূমি ইত্যাদি।

❑ বৈশিষ্ট্য:
i. সৃষ্টি : ভূ-অভ্যন্তরের প্রবল চাপে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ দিয়ে বাইরে এসে সঞ্চিত হয়ে এই মালভূমি সৃষ্টি হয়।

ii. শীর্ষদেশ : এই মালভূমির উপরিভাগ চ্যাপটা হয়। পাহাড় ও পর্বত চূড়াগুলিও চ্যাপটা হয়।

iii. ধাপ : ম্যাগমার ঘনত্বের পার্থক্য, আবহবিকার ও ক্ষয়কাজের ফলে প্রান্তভাগে সিঁড়ির মতো ধাপ গড়ে ওঠে।

iv. বিস্তার : লাভা মালভূমি মহাদেশীয় মালভূমির তুলনায় কম অঞ্চল জুড়ে বিস্তৃত।
[16] ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।****

উত্তর:- নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক ক্ষয়কারী শক্তির মাধ্যমে প্রাচীন মালভূমি অঞ্চল ধীরে ধীরে ক্ষয় পেয়ে উচ্চতা হ্রাস পায়। নদনদী ও সেগুলির শাখাপ্রশাখা মালভূমিটিকে ছোটো ছোটো অংশে ভাগ করে দেয়। এইভাবে কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল সংকীর্ণ নদী উপত্যকার মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে।

❑ বৈশিষ্ট্য:

[i] বিচ্ছিন্নতা : এই মালভূমিগুলি সংকীর্ণ নদী উপত্যকা দ্বারা পরস্পর বিচ্ছিন্ন।

[ii] উচ্চতা : নদী উপত্যকার দ্বারা বিচ্ছিন্ন এই মালভূমির গড় উচ্চতা কম এবং এর উচ্চতা ক্রমশ কমতে থাকে।

[iii] শিলা : এই মালভূমি কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত হয়।

[iv] বিস্তার : আয়তনে এরা খুবই ছোটো হয়।

[v] পাহাড় : ব্যবচ্ছিন্ন মালভূমির উপর ক্ষুদ্র ক্ষুদ্র টিলা বা মোনাডনক থাকে যা প্রায় সমউচ্চতা যুক্ত ও গোলাকার।
[17] মহাদেশীয় মালভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।**

উত্তর:- ভূত্বকের অতি প্রাচীন ও স্থিতিশীল অংশগুলি প্রবল ভূ-আলোড়নের ফলে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যে বিস্তৃত, কঠিন ও ক্ষয়প্রতিরোধী মালভূমির সৃষ্টি করে, তাকে মহাদেশীয় মালভূমি (Continental Plateau) বলে। এগুলি ভূত্বকের শিল্ড অঞ্চল হিসেবেও পরিচিত।

» উদাহরণ: গন্ডোয়ানাল্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত দাক্ষিণাত্য মালভূমি (ভারত), আরবীয় মালভূমি, আফ্রিকা মালভূমি, ব্রাজিল মালভূমি, ও পশ্চিম অস্ট্রেলীয় মালভূমি।

❑ বৈশিষ্ট্য :

i. বিস্তার : মহাদেশীয় মালভূমি সুবিশাল অঞ্চল জুড়ে অবস্থান করে।

ii. প্রাচীনত্ব : এই মালভূমি অত্যন্ত প্রাচীন শিলাগঠিত।

iii. অনমনীয়তা: এরা ক্ষয়প্রতিরোধী আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত কঠিন ভূত্বক বিশিষ্ট অঞ্চল।

iv. সমপ্রায়ভূমি রূপ : দীর্ঘ ক্ষয়কার্যে ব্যবচ্ছিন্ন ও অনুচ্চ হয়ে যায়; এতে বহু অবশিষ্ট পাহাড় (residual hills) দেখা যায়।
[18] মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ কেন?*

উত্তর:- মালভূমি অঞ্চলগুলি খনিজ সম্পদের এক বিশাল ভাণ্ডার। যেমন ভারতের ছোটোনাগপুর মালভূমি ও ব্রাজিলের উচ্চভূমি খনিজে সমৃদ্ধ। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে:

❑ কারণ:
[i] মালভূমিগুলি প্রধানত প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এই আগ্নেয় শিলা ধীরে ধীরে ঠান্ডা হওয়ায় তার মধ্যে লোহা, ম্যাঙ্গানিজ, অভ্র প্রভৃতি খনিজ জমা হয়।

[ii] রূপান্তরিত শিলায় তাপ ও চাপে খনিজের পুনর্বিন্যাস ঘটে, ফলে সোনা, রুপা, তামা ও মূল্যবান পাথর পাওয়া যায়।

[iii] মালভূমির নদী অববাহিকার পাললিক শিলায় জমা হওয়া জৈব পদার্থ থেকে উৎকৃষ্ট কার্বণসমৃদ্ধ কয়লা, নাইট্রেট ইত্যাদি খনিজ পাওয়া যায়।
[19] দাক্ষিণাত্য পর্বতবেষ্টিত মালভূমি নয় কেন?***

উত্তর:- দাক্ষিণাত্য মালভূমি চারদিকে সাতপুরা, নীলগিরি, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বত দ্বারা পরিবেষ্টিত হলেও একে পর্বতবেষ্টিত মালভূমি (Intermontane Plateau) বলা যায় না। এর কয়েকটি নির্দিষ্ট কারণ রয়েছে:

[i] ভূ-আলোড়নের অভাব: এই মালভূমি গঠনের সময় গিরিজনি আলোড়নের ফলে কোনো ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়নি, বরং এটি ভূ-আলোড়নের প্রভাব ছাড়াই গঠিত হয়েছে।

[ii] অগ্ন্যুৎপাতমূলক উৎস: ক্রেটাসিয়াস যুগে বিশাল বিদার অগ্ন্যুৎপাতের ফলে উত্তপ্ত ব্যাসল্টিক ম্যাগমা স্তরে স্তরে সঞ্চিত হয়ে লাভা মালভূমি তৈরি করেছে, যা পাললিক শিলার মধ্যবর্তী অঞ্চলের ভাঁজজাত মালভূমি নয়।

[iii] সিঁড়ির মতো ধাপ: পূর্বদিকে লাভা নিঃসরণের ফলে সিঁড়ির মতো ধাপ গঠিত হয়েছে, যাকে ডেকান ট্র্যাপ বলা হয়। এই বৈশিষ্ট্যটি সাধারণত পর্বতবেষ্টিত মালভূমিতে দেখা যায় না।
[20] সমভূমি কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।***

উত্তর:- সমুদ্রপৃষ্ঠের একই সমতলে বা 300 মিটারের কম উচ্চতাবিশিষ্ট প্রায় সমতল বা সমতল ভূভাগকে সমভূমি বলে। যেমন– ভারতের গঙ্গা নদী বিধৌত সমভূমি অঞ্চল, রাশিয়ার সাইবেরিয়ান সমভূমি।

❑ বৈশিষ্ট্য :

i. উচ্চতা : সমভূমি সমুদ্র পৃষ্ঠের প্রায় একই সমতলে অবস্থিত। গড় উচ্চতা প্রায় ৩০০ মিটার।

ii. ঢাল : সমভূমি বন্ধুর প্রকৃতির নয়। এর উপরিভাগ সমতল প্রকৃতির। গড় ঢাল প্রতি কিমিতে ৫ মিটার। ধীরে ধীরে ঢালু হয়ে সমুদ্র তলে মেশে।

iii. বন্ধুরতা : সমভূমি বন্ধুর প্রকৃতির নয়। এর উপরিভাগ সমতল প্রকৃতির।

iv. বিস্তার : বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সমভূমিগুলি অবস্থান করে। পৃথিবীর স্থলভাগের অর্ধেকের বেশি অংশ সমভূমির অন্তর্গত।

v. মাটির স্তর : সমভূমি ভূতাত্ত্বিকভাবে সুস্থিত স্থান ও সাধারণত নরম মাটির স্তর দ্বারা আবৃত থাকে।

vi. পরিলক্ষিত অঞ্চল : পৃথিবীর অধিকাংশ সমভূমি অঞ্চল নদী অববাহিকা অথবা সমুদ্র উপকূলে বিরাজ করছে।
[21] পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমিতে বসবাস করে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো।
[22] ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয় কেন?****[V.V.I]

উত্তর:- ভারতে উত্তোলিত মোট খনিজ সম্পদের প্রায় 33% ছোটোনাগপুর মালভূমি অঞ্চল থেকে পাওয়া যায়। এই অঞ্চল থেকে প্রাপ্ত খনিজ পদার্থগুলি হল – কয়লা, আকরিক লোহা, তামা, অভ্র, বক্সাইট, ম্যাঙ্গানিজ, গ্রাফাইট ইত্যাদি। ভারতে মোট কয়লা সঞ্চয়ের 70%, অভ্র সঞ্চয়ের 50%, তামা সঞ্চয়ের 95% এখানে আছে। ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে এতরকম বৈচিত্র্যপূর্ণ খনিজ সম্পদ পাওয়া যায় বলে একে ‘ভারতের খনিজ ভাণ্ডার’ বলা হয়।
[23] প্রত্যেকটি শিল্ড অঞ্চল মালভূমি, কিন্তু প্রতিটি মালভূমি শিল্ড অঞ্চল নয় - ব্যাখ্যা করো।****[V.V.I]

উত্তর:- ‘শিল্ড' শব্দের অর্থ 'কর্ম' বা 'ঢাল'। পৃথিবীর অতি প্রাচীন মালভূমি যেগুলি বর্মের মতো খুব কঠিন শিলায় গঠিত সেগুলিকে শিল্ড বলে। অর্থাৎ, প্রাচীন শিলায় গঠিত মালভূমিগুলিই শিল্ডনামে পরিচিত। কিন্তু, যে-সকল মালভূমি প্রাচীন শিলায় গঠিত নয়, পরবর্তী পর্যায়ে ভূ-আলোড়ন বা সঞ্চয়কাজ বা ক্ষয়কার্যের ফলে সৃষ্টিহয়েছে, সেগুলি শিল্ড নয়। সুতরাং, বলা যায় প্রত্যেকটি শিল্ড অঞ্চল মালভূমি হলেও, প্রতিটি মালভূমি কিন্তু শিল্ড অঞ্চল নয়।

❑ উদাহরণ : কানাডিয়ান শিল্ড, সাইবেরিয়ান শিল্ড হল মালভূমি। কিন্তু, পামির ও তিব্বত মালভূমি শিল্ড অঞ্চল নয়।
পার্থক্য লেখো
[1] স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখ।***
বিষয় স্তূপ পর্বত গ্রস্ত উপত্যকা
১. প্রকৃতি চ্যুতির ফলে এটিএকটি উত্থিত ভূমিরূপ। চ্যুতির ফলেএটিএকটি অবনত ভূমিরূপ।
২. সৃষ্টির কারণ দুটি স্বাভাবিক চ্যুতি মধ্যবর্তীভূভাগ প্রবল চাপে উত্থিত হয়ে ও ক্ষয়ের ফলে এটি গড়ে ওঠে। দুটি স্বাভাবিক চ্যুতি মধ্যবর্তী ভূভাগ পার্শ্ববর্তী অঞ্চল থেকে অবনমিত হয়ে এটি সৃষ্টি হয়।
৩. শিলাস্তূপ এটি অধঃস্তূপ বা পাদমূল প্রাচীরের উপর গড়ে ওঠে এবংদুই পাশেঝুলন্ত প্রাচীর থাকে। এটি ঊর্ধ্বস্তূপ বাঝুলন্ত প্রাচীরের উপর গড়ে ওঠে এবং দুই পাশে পাদমূল প্রাচীর থাকে।
৪. নিয়ন্ত্রণকারী শক্তি অন্তর্জাত সংনমন বল এবং ভূপৃষ্ঠস্থ বহির্জাত প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজ দ্বারা স্তুপ পর্বত সৃষ্টি হয়। অন্তর্জাত টানজনিত প্রসারণ ও সংনমনজনিত সংকোচন বল দ্বারা গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়।
[2] পর্বত বেষ্টিত মালভূমি এবং লাভা মালভূমির মধ্যে পার্থক্য আলোচনা করো।**
[3] সঞ্চয়জাত পর্বত এবং ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য আলোচনা করো।*
বিষয় সঞ্চয়জাত পর্বত ক্ষয়জাত পর্বত
১. উৎপত্তি ভূ-অভ্যন্তরের উত্তপ্ত গলিত ম্যাগমা বা আগ্নেয় পদার্থ ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে গঠিত হয়। প্রাচীন ভঙ্গিল, স্তূপ বা আগ্নেয় পর্বত ক্ষয়ের মাধ্যমে অবশিষ্ট অংশ থেকে গঠিত হয়।
২. বয়স সাধারণত নবীন পর্বত। অত্যন্ত প্রাচীন ও পুরনো পর্বত।
৩. উচ্চতা মাঝারি থেকে বেশি এবং সময়ের সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধি পায়। উচ্চতা কম এবং ক্ষয়ের ফলে ধীরে ধীরে হ্রাস পায়।
৪. আকৃতি সাধারণত শঙ্কু বা গম্বুজ আকৃতির ও খাড়া ঢাল যুক্ত। নির্দিষ্ট আকৃতি থাকে না, মসৃণ ও গোলাকার শীর্ষ বিশিষ্ট।
৫. উদাহরণ ফুজিয়ামা (জাপান), মৌনালোয়া (হাওয়াই), ভিসুভিয়াস (ইতালি)। আরাবল্লী, নীলগিরি, অ্যাপালেশিয়ান, মহাকাল পর্বত।
[4] নবীন ভঙ্গিল পর্বত ও প্রাচীন ভঙ্গিল পর্বতের মধ্যে পার্থক্য লেখ।****[V.V.I]
বিষয় নবীন ভঙ্গিল পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বত
১. সময় এদের উৎপত্তি ঘটে ৫-৮ কোটি বছর আগে টার্শিয়ারি যুগে। তাই এরা বয়সে অপেক্ষাকৃত নবীন। বয়সে প্রাচীন এই পর্বতগুলির উৎপত্তি ঘটে ২২-৬০ কোটি বছর আগে প্যালিয়োজোয়িকও প্রিক্যামব্রিয়ান মহাযুগে।
২. ঢাল এই পর্বতগুলি খাড়া ঢাল বিশিষ্ট হয়। এই পর্বতের ঢাল খুব মৃদু হয়ে থাকে।
৩. উচ্চতা উত্থান ক্রিয়া অব্যাহত থাকায় উচ্চতা ক্রমশ বাড়ছে। ক্ষয়কার্যের ফলে ক্রমশ উচ্চতা হ্রাস পাচ্ছে।
৪. শৃঙ্গ নবীন ভঙ্গিল পর্বতের শৃঙ্গগুলি শঙ্কু বা তীক্ষ্ণ প্রকৃতির। প্রাচীন ভঙ্গিল পর্বতের শৃঙ্গগুলি প্রায় গোলাকৃতি হয়।
[5] ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বতের মধ্যে পার্থক্য আলোচনা করো।**
বিষয় ভঙ্গিল পর্বত আগ্নেয় পর্বত
১. উৎপত্তি এটি গিরিজনি ভূআলোড়নে পার্শ্বচাপে সৃষ্টি হয়। এটি অগ্ন্যুৎপাতের ফলে ম্যাগমা সঞ্জয় দ্বারা সৃষ্টি হয়।
২. শিলা ভঙ্গিল পর্বত মূলত পাললিক শিলা দ্বারা গঠিত হয়। আগ্নেয় পর্বতমূলত আগ্নেয় শিলা দ্বারা গঠিত হয়।
৩. উচ্চতা ভাঁজ পর্বত সুউচ্চ হয়, উচ্চতা গড়ে ৪০০০ মিটার। এর উচ্চতা মাঝারি হয় ও সঞ্চয়েরজন্যে ক্রমশ বৃদ্ধি পায়।
৪. ঢাল ভঙ্গিল পর্বতের ঢাল খুব বেশি খাড়াই হয় না। আগ্নেয় পর্বতের চারপাশের ঢাল যথেষ্ট খাড়াই হয়ে থাকে।
[6] ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য আলোচনা করো।****
বিষয় ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত
১. সংজ্ঞা শিলায় ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয়, তাকে ভঙ্গিল পর্বত বলে। দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ ভূ-আলোড়নের ফলে উপরে উঠে গিয়ে যে পর্বতের সৃষ্টি হয়, তাকে স্তূপ পর্বত বলে।
২. উচ্চতা এই পর্বতের উচ্চতা অপেক্ষাকৃত অনেক বেশি। উচ্চতা গড়ে ৪০০০মি। এই পর্বতের উচ্চতা তুলনামূলকভাবে কম। গড়ে ২০০০মি।
৩. ঢাল ভঙ্গিল পর্বতেরঢাল খুব বেশি খাড়াই হয় না। স্তূপ পর্বতের ঢাল চ্যুতিতলের জন্য অত্যন্ত খাড়াই হয়।
৪. শৃঙ্গ ভঙ্গিল পর্বতের চূড়াগুলি শৃঙ্গ আকৃতির হয়। এগুলিকে শৃঙ্গ বলে। স্তূপ পর্বতের চূড়াগুলি চ্যাপটা হয়।
[7] আন্তর্জাত প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আলোচনা করো।****[V.V.I]
বিষয় অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া
১. সংজ্ঞা যে প্রক্রিয়ায় ভূ-অভ্যন্তরে সৃষ্ট বলের প্রভাবে ভূ-ত্বকের পরিবর্তন ঘটে ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের বাইরের বিভিন্ন শক্তির প্রভাবে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে।
২. প্রকৃতি এটি ভূ-অভ্যন্তরে সৃষ্ট ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এটি ভূপৃষ্ঠে সৃষ্ট ভূমিরূপ পরিবর্তনকারী প্রক্রিয়া।
৩. প্রক্রিয়াসমূহ মহীভাবক ও গিরিজনি আলোড়ন, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি। আবহবিকার, ক্ষয়ীভবন, নগ্নীভবন, পুঞ্জিতক্ষয় প্রভৃতি।
৪. শক্তির উৎস ভূ-অভ্যন্তরস্থ প্রচণ্ড তাপশক্তি এই প্রক্রিয়ার প্রয়োজনীয় শক্তির উৎস। সৌরশক্তি মূল উৎস। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতি পরোক্ষ উৎস।
[8] মহীভাবক আলোড়ন ও গিরিজনি আলোড়নের মধ্যে পার্থক্য আলোচনা করো।****[V.V.I]
বিষয় মহিভাবক আলোড়ন গিরিজনি আলোড়ন
১. সংজ্ঞা যে ভূ-আলোড়নের প্রভাবে উত্থান ও অবনমনের মধ্য দিয়ে মহাদেশের গঠন নির্ধারিত হয়, তাকে মহীভাবক আলোড়ন বলে। যে আলোড়নের প্রভাবে শিলাস্তরে ভাঁজ পড়ে গিরি বা পর্বত গঠিত হয়, তাকে গিরিজনি আলোড়ন বলে।
২. প্রকৃতি এটি মহাদেশ গঠনকারী ধীর অন্তর্জাত বল। এটি ভঙ্গিল পর্বত গঠনকারী ধীর অন্তর্জাতবল।
৩. সংঘটন স্থল এটি মূলত মহাদেশ সমূহে সংঘটিত হয়। এটি সাধারণত মহাসাগর তলদেশে সংঘটিত হয়।
৪. সৃষ্ট ভূমিরূপ স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, মালভূমি, ভৃগুতট প্রভৃতি। হিমালয়, রকি, আন্দিজ প্রভৃতি ভঙ্গিল পর্বত, চ্যুতি ইত্যাদি।
[9] অবরোহন ও আরোহণের মধ্যে পার্থক্য আলোচনা করো।****[V.V.I]
বিষয় অবরোহণ আরোহন
১. সংজ্ঞা বহির্জাত প্রক্রিয়ায় আবহবিকার ও ক্ষয়ের ফলে ভূমির উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায়। বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয়িত পদার্থ নিচু স্থানে সঞ্চিত হয়ে উচ্চতা বৃদ্ধি পায়।
২. প্রকৃতি এতে ভূত্বকের শিলাস্তর ক্ষয় পেয়ে নীচের শিলা বেরিয়ে পড়ে। এই প্রক্রিয়ায় ক্ষয়জাত পদাৰ্থসমূহ অন্যত্র সঞ্চিত হয়।
৩. নিয়ন্ত্রক আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের শক্তিসমূহ। ক্ষয়ীভবনের ব্যাক্তিসমূহ অথ্যাৎ নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ।
৪. কার্যপ্রক্রিয়া ক্ষয় ও অপসারণের মাধ্যমে উচ্চ ভূমি নিচু হয়ে পড়ে। সঞ্চয়ের মাধ্যমে নিম্ন ভূমি ধীরে ধীরে উঁচু হয়ে পড়ে।
[10] ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য আলোচনা করো।****[V.V.I]
বিষয় ম্যাগমা লাভা
১. সংজ্ঞা ভূগর্ভের গভীরে অবস্থানকারী উত্তপ্ত গলিত শিলা পদার্থকে ম্যাগমা বলে। ম্যাগমা যখন ভূপৃষ্ঠে নির্গত হয়, তখন তাকে লাভা বলা হয়।
২. অবস্থান ভূগর্ভের অভ্যন্তরে থাকে। ভূপৃষ্ঠের উপর প্রবাহিত হয়।
৩. মিশ্রণ ম্যাগমাতে গ্যাস ও বাষ্প মিশ্রিত থাকে। লাভাতে কোনো গ্যাস ও বাষ্প থাকে না।
৪. অবস্থা এটি বিভিন্ন খনিজের কেবল তরল অবস্থা। এটি বিভিন্ন খনিজের তরল ও কঠিন অবস্থা।
[11] পেনিপ্লেন ও পেডিপ্লেন এর মধ্যে পার্থক্য আলোচনা করো।***
বিষয় পেনিপ্লেন (সমপ্রায় ভূমি) পেডিপ্লেন (পেডিমেন্ট)
১. সংজ্ঞা আর্দ্র জলবায়ু অঞ্চলে নদী দ্বারা দীর্ঘকাল ক্ষয়প্রাপ্ত সমপ্রায় ভূমি। শুষ্ক বা আধাশুষ্ক জলবায়ু অঞ্চলে বায়ু ও জল দ্বারা ক্ষয়প্রাপ্ত সমপ্রায় ভূমি।
২. ক্ষয়কারী শক্তি নদী বা জলধারার কার্যে এই ভূমিরূপ গঠিত হয়। বায়ু ও জলধারার মিলিত কার্যে এই ভূমিরূপ গঠিত হয়।
৩. উচ্চতা এটি সমুদ্রতলের কাছাকাছি উচ্চতায় অবস্থান করে। এটি সমুদ্রতল থেকে অনেক উঁচুতে অবস্থান করে।
৪. পাহাড় পেনিপ্লেনের উপর মোনাডনক থাকে। পেডিপ্লেনের উপর ইনসেলবার্জ বা বোর্নহার্ড থাকে।
[12] পলল সমভূমি ও প্লাবন সমভূমির মধ্যে পার্থক্য আলোচনা করো।
বিষয় পলল সমভূমি প্লাবন সমভূমি
১. অঞ্চল নদী অববাহিকার সমগ্র অঞ্চলে গড়ে ওঠে। নদীর বন্যাপ্রবণ মধ্যও নিম্ন প্রবাহে গড়ে ওঠে।
২. উপাদান এটি নুড়ি, কাঁকর, বালি, পলি দ্বারা গঠিত। এটি সূক্ষ্ম শিল্ট, পলি, কাদা দ্বারা গঠিত।
৩. ক্ষেত্রমান সমগ্র প্লাবন সমভূমি সহ এটি ক্ষেত্রমানে সুবৃহৎ হয়। পলল সমভূমির একটি অংশ হল প্লাবন সমভূমি।
৪. বন্যা এতে প্রতি বছর বন্যার জল প্রবেশ করেনা । এতে প্রতি বছর বন্যার জলে পলি, কাদা সঞ্চিত হয়।
[13] বদ্বীপ সমভূমি ও উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য আলোচনা করো।**
বিষয় ব-দ্বীপ সমভূমি উপকূলীয় সমভূমি
১. অবস্থান কেবলমাত্র নদী মোহানায় এই সমভূমি গড়ে ওঠে। সমস্ত উপকূল ভাগেই এই সমভূমি কম-বেশি দেখা যায়।
২. শক্তি নদনদীর সঞ্জয় কাজের ফলে বদ্বীপ সৃষ্টি হয়। তরঙ্গ ও নদীক্ষয়-সঞ্জয়কাজ এবং ভূআলোড়নে সৃষ্টি হয়।
৩. চাল এই সমভূমি অত্যন্ত মৃদু ঢালযুক্ত হয়। ব-দ্বীপ সমভূমি অপেক্ষা এর ঢাল বেশি।
৪. গঠন মূলত সূক্ষ্ম পলিরাশি দ্বারা বদ্বীপ সমভূমি গঠিত হয়। নুড়ি, বালি, পলি,কাদা দ্বারা উপকূলীয় সমভূমি গঠিত হয়।
[14] ক্ষয়জাত সমভূমি ও সঞ্চয়জাত সমভূমির মধ্যে পার্থক্য আলোচনা করো।***
বিষয় ক্ষয়জাত পর্বত আগ্নেয় / সঞ্চয়জাত পর্বত
১. উৎপত্তি ভঙ্গিল, স্তূপ বা আগ্নেয় পর্বত বহুদিন ধরে ক্রমাগত ক্ষয় পেয়ে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি ঘটে। ভূ-অভ্যন্তরের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্জিত হয়ে আগ্নেয় পর্বতের উৎপত্তি ঘটে।
২. শক্তি এর উৎপত্তির সঙ্গে ভূ-বহির্জাত শক্তির সম্পর্ক থাকে। এর উৎপত্তির সঙ্গে ভূ-অন্তর্জাত শক্তির প্রভাব থাকে।
৩. শিলা এই পর্বত প্রাচীন আগ্নেয়, পাললিক বা রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এই পর্বত সাধারণত নবীন আগ্নেয়শিলা দ্বারা গঠিত ।
৪. উচ্চতা এরউচ্চতাকম ও ক্ষয়কাজের জন্য তা ক্রমশ হ্রাস পায়। এর উচ্চতা মাঝারি ও সঞ্চয়কাজের জন্য ক্রমশ বৃদ্ধি পায়।
প্রশ্নের মান - ৫
[1] পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো।****[V.V.I]
উত্তর:-
❑ পাতসংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের গঠন : পাতসংস্থান তত্ত্ব অনুযায়ী, পৃথিবীর ভূত্বক একাধিক বিচ্ছিন্ন পাত দিয়ে গঠিত এবং এই পাতগুলির সংঘর্ষ, বিচ্যুতি ও সঞ্চালনের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এই তত্ত্বের ব্যাখ্যা দেন উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার ও মরগান। ১৯৩৮ সালে ফরাসি বিজ্ঞানী জেভিয়ার লা পিঁচো এই তত্ত্বের ভিত্তি স্থাপন করেন, আর 'পাত' ও 'পাতসংস্থান' শব্দ দুটি প্রথম ব্যবহার করেন জে. তুজো উইলসন।

❑ মূল বক্তব্য:

1. ভূত্বকে ৭টি বাড়ো পাত, ৮টি মাঝারি পাত, ২০টি ছোটো পাত আছে।
2. পাতগুলি বছরে ১-১২ সেমি হারে বিভিন্ন দিকে গতিশীল।
3. পাতগুলি অ্যাসথেনোস্ফিয়ারে সান্দ্র ম্যাগমার উপর ভেসে রয়েছে। ম্যাগমার পরিচলন স্রোতের জন্য পাতগুলি সর্বদা গতিশীল।
4. এই পাত সঞ্চারণ প্রতিসারী পাত সীমানা, নিরপেক্ষ পাত সীমানা, অভিসারী পাত সীমানা এই তিনভাবে হয়ে থাকে এবং বিভিন্ন ভূমিরূপ গঠন করে, যার মধ্যে উল্লেখযোগ্য হল ভঙ্গিল পর্বত।

❑ পাতসঞ্চারণ ও ভঙ্গিল পর্বাত্তর উত্থান : অভিসারী পাত সীমান্তে ভঙ্গিল পর্বতের উত্থান : অভিসারী পাত সীমান্তে চলমান দুটি পাত পরস্পরের অভিমুখে এসে ধাক্কা খায় এবং সংঘর্ষ সীমান্তে ভঙ্গিল পর্বতসহ নানা ধরনের ভূমিরূপ গঠিত হয়।

অভিসারী পাতসীমান্ত প্রধানত তিন প্রকার হয়-
i. মহাদেশীয়-মহাদেশীয়
ii. মহাদেশীয় মহাসাগরীয়
iii. মহাসাগরীয় মহাসাগরীয়

i. মহাদেশীয় মহাদেশীয় পাত সীমান্তে ভঙ্গিল পর্বাভর উৎপত্তি : যখন দুটি মহাদেশীয় পাত অভিসারী গতিতে একে অপরের দিকে আগাতে থাকে, তখন তাদের মধ্যবর্তী ভূত্বকের অগভীর ও সংকীর্ণ অংশ, যাকে মহীখাত বলা হয়, ক্রমশ সংকুচিত হতে থাকে। এই মহীখাতে দীর্ঘদিন ধরে পলি, নুড়ি, বালি সঞ্চিত হয়। দুটি পাতের পার্শ্বচাপের ফলে এসব পাললিক স্তরে ভাঁজ পড়ে এবং সময়ের সাথে সাথে সেগুলি উপরদিকে উঠে এসে ভঙ্গিল পর্বত (Fold Mountain) গঠন করে। এইভাবেই গঠিত হয় হিমালয় ও আল্পসের মতো পর্বত।

ii. মহাদেশীয়-মহাসাগরীয় পাত সীমানায় ভঙ্গিল পর্বতের সৃষ্টি: মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের অভিসারী সীমানায় সংঘর্ষের সময় ভারী মহাসাগরীয় পাতটি একটি হেলানো তল বরাবর, যাকে বেনিয়ফ মণ্ডল বলা হয়, হালকা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে অন্তর্হিত হয়। এই প্রক্রিয়ায় সামুদ্রিক ভূত্বকে সঞ্চিত পলি ও পাললিক শিলাস্তরে প্রবল পার্শ্বচাপ সৃষ্টি হয়, যার ফলে সেখানে ভাঁজ গঠিত হয়। ধীরে ধীরে এই ভাঁজপ্রাপ্ত অঞ্চল জলতলের উপরে উঠে এসে ভঙ্গিল পর্বতের রূপ নেয়। এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হল রকি পর্বত, যা উত্তর প্রশান্ত মহাসাগরীয় ও উত্তর আমেরিকা পাতের সংঘর্ষের ফলে গঠিত হয়েছে।
[2] চিত্রসহ স্তূপ পর্বতের উৎপত্তি আলোচনা করো।****[V.V.I]
উত্তর:-
❑ স্তূপ পর্বত: মহীভাবক আলোড়নে দুটি চ্যুতির মাঝের ভূভাগ উত্থিত হয়ে যে পর্বত গঠিত হয়, তাকে স্তূপ পর্বত বলে।

❑ স্তূপ পর্বতের উৎপত্তি / সৃষ্টির কারণ :

1. চ্যুতি সৃষ্টি : প্রবল গিরিজনি ভূআলোড়নের ফলে ভূত্বকের শিলাস্তরে প্রচণ্ড পীড়ন সৃষ্টি হয়ে তা অনেকগুলি খণ্ডে বিভক্ত হয়। পরবর্তীতে মহীভাবক আলোড়নের প্রভাবে এই খণ্ডগুলির প্রান্তে ফাটল সৃষ্টি হয় এবং শিলাস্তর ওঠানামা করে, যার ফলে চ্যুতি ও স্তূপ-গ্রস্ত গঠনের প্রক্রিয়া শুরু হয়।

2. স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা সৃষ্টি : সমান্তরাল দুটি চ্যুতির একপাশের অংশ অপর পাশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মহীভাবক আলোড়নের ফলে ওই চ্যুতি বরাবর মধ্যবর্তী বা পার্শ্ববর্তী ভূভাগ চারভাবে ওঠানামা করতে পারে। এইভাবে শিলাস্তরের ওঠানামার ফলে স্তূপ পর্বতের সৃষ্টি হয়, যা চ্যুতিজনিত পর্বতের একটি রূপ।

i. দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূভাগ যখন মহীভাবক আলোড়নের প্রবল চাপের ফলে উপরে উঠে যায়, তখন ওই অংশে একটি স্তূপ পর্বত গঠিত হয়। পাশাপাশি, উত্থিত অংশের দুপাশে ভূমি নিচু হয়ে তৈরি হয় দুটি গ্রস্ত উপত্যকা।

❑ উদাহরণ : ভারতের সাতপুরা পর্বত এবং এর দুপাশে নর্মদা ও তাপ্তি নদীর গ্রস্ত উপত্যকা।

ii. দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ নিচে বসে গেলে, মাঝখানে গ্রস্ত উপত্যকা ও পাশে স্তূপ পর্বত গঠিত হয়।

❑ উদাহরণ : ফ্রান্সের ভোজ পর্বত এবং জার্মানির ব্ল্যাকফরেস্ট পর্বত। মাঝে রাইন নদীর গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে।

iii. দুটি সমান্তরাল চ্যুতির পার্শ্ববর্তী ভূভাগ যখন প্রবল মহীভাবক চাপের ফলে নিচে বসে যায়, তখন ওই দুটি অংশে গ্রস্ত উপত্যকা তৈরি হয়। একইসঙ্গে মধ্যবর্তী অংশ স্থির থেকে উপরে অবস্থান করলে সেখানে একটি স্তূপ পর্বত গঠিত হয়।

iv. দুটি সমান্তরাল চ্যুতির মাঝের অংশ তির্যকভাবে উত্থিত হলে অসাম্য ঢালযুক্ত স্তূপ পর্বত গঠিত হয়। উদাহরণ: পশ্চিমঘাট।
[3] ক্ষয়জাত পর্বতের উৎপত্তি আলোচনা করো।***

উত্তর:- তিনভাবে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি ঘটে —

i. ভঙ্গিল ও স্তূপ পর্বত ক্ষয় : প্রাচীন ভঙ্গিল ও স্তূপ পর্বতের নরম ও ভঙ্গুর শিলাগুলি সূর্যোত্তাপ, বৃষ্টিপাত, আর্দ্রতা, নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ ইত্যাদি প্রাকৃতিক শক্তি দ্বারা আবহবিকার, ক্ষয়ীভবন ও নগ্নীভবন প্রক্রিয়ায় অপসারিত হয়ে কঠিন শিলা গঠিত অবশিষ্ট পর্বতরূপে অবস্থান করে।

❑ উদাহরণ: আরাবল্লী, বিন্ধ্য, উরাল, অ্যাপালেশিয়ান ক্ষয়জাত প্রাচীন ভঙ্গিল পর্বত।

ii. আগ্নেয় পর্বত ক্ষয় : পাললিক শিলার নীচে উদ্‌বেধী আগ্নেয় শিলা বস্ বা স্টকের আকারে সজ্জিত থাকে। পরবর্তীকালে প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতে উপরের নরম শিলাস্তর অপসারিত হলে ভূঅভ্যন্তরস্থ আগ্নেয় উদ্ভেদ ভূপৃষ্ঠে উন্মুক্ত হয়ে ক্ষয় প্রতিরোধ করে পর্বতরূপে দাঁড়িয়ে থাকে।

❑ উদাহরণ: যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত, ডেভিলস টাওয়ার।

iii. প্রাচীন মালভূমি ক্ষয় : প্রাচীন ও উচ্চ শিল্ড মালভূমি সুদীর্ঘকাল ধরে প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও ব্যবচ্ছিন্ন হয়ে কঠিন শিলা গঠিত অংশগুলি অনুচ্চ অবশিষ্ট পর্বত, মোনাডনক, ইনসেলবার্জ, মেসা, বাটেরূপে বিক্ষিপ্তভাবে অবস্থান করে।

❑ উদাহরণ: মহাদেব, মহাকাল পর্বত।
[4] চিত্রসহ চার প্রকার মালভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও।*

উত্তর:- পৃথিবীর প্রধান চার প্রকার মালভূমি হল -
i. পর্বতবেষ্টিত মালভূমি,
ii. লাভা মালভূমি
iii. ব্যবচ্ছিন্ন মালভূমি,
iv. মহাদেশীয় মালভূমি।

1. পর্বতবেষ্টিত মালভূমি:

❑ সংজ্ঞা: গিরিজনি আলোড়নের ফলে ভঙ্গিল পার্বত্য অঞ্চলের চারপাশে পর্বত ঘেরা যে সুউচ্চ ও বৃহদাকার মালভূমি সৃষ্টি হয়, তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে।
❑ উদাহরণ: তিব্বত মালভূমি (বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমি), পামির মালভূমি (উচ্চতম মালভূমি) প্রভৃতি।

❑ বৈশিষ্ট্য:
i. এগুলি সুউচ্চ মালভূমি। ভঙ্গিল পর্বতের সঙ্গে এদেরও উচ্চতা বৃদ্ধি পায়।
ii. এই মালভূমিগুলি নবীন ভঙ্গিল পর্বত দ্বারা ঘেরা থাকে। ফলে শুষ্ক ও শীতল হয়।
iii. মালভূমিগুলি পাললিক শিলায় গঠিত হয় এবং এতে জীবাশ্ম থাকতে পারে।

2. লাভা মালভূমি:

❑ সংজ্ঞা : ভূগর্ভস্থ ম্যাগমা কয়েকবার বিদার অগ্ন্যুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠে নির্গত হয়ে বিস্তৃত অঞ্চলে লাভারূপে সঞ্চিত হয়ে চ্যাপটা শীর্ষদেশ যুক্ত যে মালভূমি গড়ে ওঠে, তাকে লাভা মালভূমি বলে।

❑ উদাহরণ : দাক্ষিণাত্য মালভূমি, কলম্বিয়া মালভূমি, ইথিওপিয়া মালভূমি প্রভৃতি।

❑ বৈশিষ্ট্য:
i. এগুলি মহাদেশের অভ্যন্তরভাগে অবস্থান করে।
ii. এই মালভূমির উপরিভাগ চ্যাপটা হয়।
iii. কালো ব্যাসল্ট শিলার জন্য এই মালভূমি কৃষ্ণ মৃত্তিকা দ্বারা আবৃত থাকে।

3. ব্যবচ্ছিন্ন মালভূমি:

❑ সংজ্ঞা : কোনো বিস্তীর্ণ মালভূমি অঞ্চল কতকগুলি নদী উপত্যকা দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হলে, তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে।

❑ উদাহরণ : ছোটোনাগপুর মালভূমি, মালনাদ মালভূমি প্রভৃতি।

❑ বৈশিষ্ট্য:
i. মালভূমিগুলি প্রাচীন শিলাগঠিত ও খনিজ সমৃদ্ধ হয়।
ii. এই মালভূমিগুলি সংকীর্ণ নদী উপত্যকা দ্বারা পরস্পর বিচ্ছিন্ন।
iii. এরা কম উচ্চতা বিশিষ্ট নিম্ন মালভূমি।

4. মহাদেশীয় মালভূমি:

❑ সংজ্ঞা : ভূত্বকের প্রাচীন অংশগুলি বিচ্ছিন্ন হয়ে সুবিস্তৃত মহাদেশ জুড়ে সুস্থায়ী যে প্রাচীন মালভূমি গড়ে ওঠে, তাকে মহাদেশীয় মালভূমি বলে।

❑ উদাহরণ : গন্ডোয়ানাল্যান্ড বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে দাক্ষিণাত্য মালভূমি, আরবীয় মালভূমি, আফ্রিকা মালভূমি, ব্রাজিল মালভূমি ও পশ্চিম অস্ট্রেলীয় মালভূমি।

❑ বৈশিষ্ট্য:
i. এগুলি সুবিশাল মহাদেশ জুড়ে প্রসারিত।
ii. এই মালভূমি পৃথিবী উৎপত্তিকালীন অখণ্ড ভূভাগ প্যানজিয়ার বিচ্ছিন্ন অংশ, তাই এগুলি সুপ্রাচীন মালভূমি।
[5] উদাহরণসহ বিভিন্ন প্রকার সঞ্চয়জাত সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও।
[6] মানব জীবনে পর্বতের গুরুত্ব আলোচনা করো।***
উত্তর:-
1. জলবায়ু নিয়ন্ত্রণ: উচ্চ-পর্বত শ্রেণির অবস্থানের ফলে জলবায়ু নিয়ন্ত্রিত হয়। পর্বতের প্রতিবাত ঢালে মেঘ বাধা পেয়ে বৃষ্টি ঘটায়। আবার উল্টো দিকে অনুবাত ঢালে জলীয় বাস্প কম হওয়ায় বৃষ্টিপাত হয় না বললেই চলে। ভারতের পশ্চিমঘাট পর্বতের অবস্থানের ফলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাধা পেয়ে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। পর্বত কনকনে ঠান্ডা বায়ুকে আটকে মানুষকে স্বস্তি দেয়। যেমন - উত্তরে হিমালয় পর্বতের অবস্থানের জন্য সাইবেরিয়া থেকে আগত শীতল বাতাস ভারতে প্রবেশ করতে পারে না।

2. নদনদীর উৎস : বরফাবৃত পর্বতমালা নদনদীর উৎস হিসেবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের জোগান দেয়।

3. জলবিদ্যুৎ উৎপাদন : বন্ধুর পার্বত্যভূমিতে নদী খরস্রোতা, বরফগলাজলে পুষ্ট, সংকীর্ণউপত্যকায় বাঁধ নির্মাণ সুবিধা জনকহওয়ায় বহুমুখী নদী পরিকল্পনায় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে। যেমন—ভাকরা-নাঙ্গাল, তেহরি, বিয়াসি, জলঢাকা প্রকল্প।

4. পশুপালন: সুউচ্চ পর্বতের ঢালে যেখানে গাছপালা কম থাকে এবং চাষবাস হয় না সেই সব অঞ্চলে প্রচুর ঘাস থাকে যার ফলে সেখানে পশুপালন করা হয়। কাশ্মীর, হিমাচল প্রদেশ প্রভৃতি অঞ্চলে অনেক উপজাতিদের পশুপালনই একমাত্র পেশা।

5. বাগিচা কৃষি : পার্বত্যঢালে মৃদু ও আর্দ্রজলবায়ুতে চা, কফি, কোকো, রবার, মশলা, ফলমূল চাষ উন্নতি লাভ করে।

6. লোকবসতি : বন্ধুর ভূপ্রকৃতি, প্রতিকূল জলবায়ু, কৃষিজমি র অভাব, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্পে অনগ্রসরতা প্রভৃতি কারণে পার্বত্য অঞ্চলে লোকবসতি কম।
[7] প্রকৃতি ও সময়কাল অনুসারে আগ্নেয় পর্বতের শ্রেণীবিভাগ করো।

উত্তর:- আগ্নেয়গিরির প্রকৃতি ও অগ্ন্যুৎপাতের সময়কালের ব্যাপ্তি অনুসারে আগ্নেয়গিরিকে প্রধানত তিনভাগে ভাগ করা যায়। সেগুলি হল -
i. জীবন্ত আগ্নেয়গিরি,
ii. সুপ্ত আগ্নেয়গিরি,
iii. মৃত আগ্নেয়গিরি।

1. জীবন্ত আগ্নেয়গিরি:

❑ সংজ্ঞা : যে সব আগ্নেয়গিরিতে নিয়মিত বা মাঝে মাঝে প্রায়ই অগ্ন্যুৎপাত হয়, তাদের সক্রিয়আগ্নেয়গিরি বলে।এদের ম্যাগমা প্রকোষ্ঠের আয়তন বৃহদাকার হয়। এক্ষেত্রে বিস্ফোরণের মাত্রা সর্বদা সমান থাকে না বা সকল আগ্নেয় পদার্থ একসঙ্গে নির্গত হয় না। এই জীবন্ত আগ্নেয়গিরি আবার দুই প্রকার, সেগুলি হল--

i. অবিরাম আগ্নেয়গিরি :

❑ সংজ্ঞা: যেসব আগ্নেয়গিরি থেকে নিয়মিত বা প্রায় প্রতিনিয়ত অগ্ন্যুৎপাত ঘটে, তাদের অবিরাম আগ্নেয়গিরি বলা হয়।

❑ উদাহরণ : ভিসুভিয়াস, স্ট্রম্বলি, মাউন্ট এরাবাস, মাউন্ট পিলি, কটোপাক্সি।

ii. সবিরাম আগ্নেয়গিরি:

❑ সংজ্ঞা: যেসব জীবন্ত আগ্নেয়গিরি থেকে কয়েক মাস, বছর বা যুগের ব্যবধানে অগ্ন্যুৎপাত ঘটে এবং আগ্নেয় পদার্থ নির্গত হয়, সেগুলিকে সবিরাম আগ্নেয়গিরি বলা হয়।

❑ উদাহরণ: ইটালির স্টুম্বোলি, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া।

2. সুপ্ত আগ্নেয়গিরি:

❑ সংজ্ঞা: যেসব আগ্নেয়গিরি অতীতে সক্রিয় ছিল কিন্তু বর্তমানে অগ্ন্যুৎপাত বন্ধ রয়েছে, অথচ ভবিষ্যতে যেকোনো সময় পুনরায় অগ্ন্যুৎপাত ঘটতে পারে, সেগুলিকে সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি বলা হয়।

❑ উদাহরণ: জাপানের ফুজিয়ামা বা মাউন্ট ফুজি, মেক্সিকোর পারিকুতিন।

3. মৃত আগ্নেয়গিরি:

❑ সংজ্ঞা: যেসব আগ্নেয়গিরি শুধু তাদের উৎপত্তির সময় একবার অগ্ন্যুৎপাত ঘটিয়েছে এবং বর্তমানে একেবারেই নিষ্ক্রিয়, এমনকি ভবিষ্যতেও অগ্ন্যুৎপাতের সম্ভাবনা নেই, সেগুলিকে মৃত বা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি বলা হয়।

❑ উদাহরণ: মায়ানমারের মাউন্ট পোপো।
[8] মালভূমির গুরুত্ব আলোচনা করো।*

উত্তর:-

❑ মালভূমির গুরুত্ব : প্রাকৃতিক পরিবেশ ও মানব জীবনে মালভূমির গুরুত্ব অপরিসীম।

1. খনিজ ভাণ্ডার: আগ্নেয় বা রূপান্তরিত শিলায় গঠিত মালভূমি কঠিন ও প্রাচীন শিলা দ্বারা গঠিত হওয়ায় লোহা, তামা, ম্যাঙ্গানিজ, সোনা ইত্যাদি খনিজ পদার্থে সমৃদ্ধ। অন্যদিকে, পর্বতবেষ্টিত মালভূমি পাললিক শিলায় গঠিত হওয়ায় এখানে কয়লা, খনিজ তেল প্রভৃতি জীবাশ্ম জ্বালানি প্রচুর পরিমাণে পাওয়া যায়।

2. শিল্প স্থাপন : এখানে শিল্প গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় খনিজ ও কৃষিজ কাঁচামাল সহজলভ্য হওয়ায় লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং ও কার্পাস বয়ন শিল্প সহজেই বিকশিত হয়েছে।

3. জলবিদ্যুৎ উৎপাদন : ব্যাসল্ট শিলায় গঠিত মালভূমিতে ধাপ ও খাড়া ঢাল থাকায় এখানকার নদীগুলি সাধারণত খরস্রোতা হয়। ফলে জলপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে সহজেই জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। এছাড়া ব্যাসল্ট শিলা কঠিন হওয়ায় নদীগুলিতে পলির পরিমাণও তুলনামূলকভাবে অনেক কম থাকে।

4. পর্যটন শিল্প : মালভূমি অঞ্চলের পাহাড়-পর্বত, জলপ্রপাত, প্রস্রবণ ও ঘন অরণ্যের মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং স্বাস্থ্যকর ও মনোহর জলবায়ু পর্যটকদের আকর্ষণ করে। ফলে এই অঞ্চলে পর্যটন শিল্পের উল্লেখযোগ্য উন্নতি ঘটে। যেমন— পাঁচমাড়ি, কোদাইকানাল, উদগামণ্ডলম, মহাবালেশ্বর প্রভৃতি।

5. বনজ সম্পদ : মালভূমির দুর্গম অংশে পর্ণমোচী বৃক্ষবিশিষ্ট ঘন বনভূমিতে কাঠ, মধু, মোম, পাতা ও ভেষজদ্রব্যসহ বিভিন্ন অরণ্যসম্পদ সংগ্রহ করা হয়, যা অনেক মানুষের জীবিকার উৎস। এছাড়া শুষ্ক তৃণভূমি অঞ্চলে গবাদি পশু পালন ব্যাপকভাবে প্রচলিত ও উন্নত।

6. কৃষিকাজ: মালভূমির মাটি খনিজসমৃদ্ধ হওয়ায় সেচযুক্ত অঞ্চলে গম ও বার্লি এবং সেচবিহীন অঞ্চলে জোয়ার, বাজরা ও রাগির চাষ হয়। বিশেষভাবে, দাক্ষিণাত্য মালভূমির কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মাটি তুলো চাষের জন্য অত্যন্ত উপযোগী ও উর্বর হিসেবে বিবেচিত।
[9] সমভূমির গুরুত্ব আলোচনা করো।*

উত্তর:- মানবজীবনে সমভূমির প্রভাব অপরিসীম। যেমন–

i. কৃষিকাজ: বিশ্বের অধিকাংশ সমভূমি গঠিত হয়েছে নদীর দ্বারা বয়ে আনা পলি সঞ্চয়ের মাধ্যমে। ফলে এটি পর্বত ও মালভূমির তুলনায় অধিক উর্বর ও কৃষিকাজের জন্য উপযোগী। এছাড়া এই অঞ্চলগুলির মধ্যে দিয়ে বড়ো বড়ো নদী প্রবাহিত হওয়ায় সেচ ও পানীয় জলের পর্যাপ্ত জোগান নিশ্চিত হয়, যা কৃষিকে আরও সহায়তা করে।

ii. পশুপালন: সমভূমি অঞ্চলে কৃষিকাজের পাশাপাশি অনেক মানুষ পশুপালন করে জীবিকা নির্বাহ করেন। তারা গোরু, মোষ, ছাগল ইত্যাদি পালন করে এবং সেগুলির দুধ, চামড়া ও অন্যান্য পশুজাত পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করে থাকেন।

iii. শিল্প: কাঁচামালের সহজলভ্যতা, উন্নত পরিবহণ, ঘনবসতি ও বাজারের উপস্থিতির ফলে সমভূমি অঞ্চলে ধাতু ও কৃষিভিত্তিক শিল্প সহজে গড়ে ওঠে। যেমন— জাপানের কান্টো সমভূমিতে টোকিও-ইয়োকোহামা শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে।

iv. পরিবহন ও যোগাযোগ উন্নতি : সমভূমির সমতল ভূমিরূপ ও বিপুল জনসংখ্যার কেন্দ্রীভবনের কারণে এখানে ঘন জালের মতো সড়ক, রেল, পাতাল রেল, নদী ও আকাশপথের বিস্তার ঘটে। ফলে দেশ-বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার অসাধারণ উন্নতি সাধিত হয়।

v. সাংস্কৃতিক বিকাশ : সমভূমি অঞ্চলে উন্নত জীবনযাত্রা, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সাহিত্য ও জ্ঞানচর্চার সুযোগ সহজলভ্য হওয়ায় এগুলি বিশ্বের সর্বোন্নত আর্থ-সাংস্কৃতিক অঞ্চল হিসেবে বিকশিত হয়েছে। জনসংখ্যার কেন্দ্রীভবনের ফলে জনঘনত্ব সর্বাধিক হয় এবং এখানে গড়ে ওঠে কলকাতা, মুম্বই, দিল্লি, লন্ডন, প্যারিস, টোকিও প্রভৃতি বিশ্বখ্যাত মহানগর।

Practice MCQs

100 multiple-choice questions on ভূ-গাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ. Tap an option to check the answer.

Q. 1
ভারতের বিন্ধ্য কোন ধরনের পর্বত?
A
আগ্নেয় পর্বত
B
ভঙ্গিল পর্বত
C
ক্ষয়জাত পর্বত
D
স্তূপ পর্বত
Click an option to check your answer
Q. 2
একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ কী?
A
মালনাদ মালভূমি
B
ছোটোনাগপুর মালভূমি
C
মহারাষ্ট্র মালভূমি
D
লাদাখ মালভূমি
Click an option to check your answer
Q. 3
চ্যুতির ফলে কোন ভূ-রূপ গঠিত হয়?
A
স্তূপ পর্বত
B
লাভা মালভূমি
C
পেডিমেন্ট
D
ক্ষয়জাত পর্বত
Click an option to check your answer
Q. 4
মহাদেশীয় মালভূমি সৃষ্টির জন্য দায়ী কোন প্রক্রিয়া?
A
নদী সঞ্চয়
B
বায়ু ক্ষয়
C
পাত সঞ্চারণ
D
লাভা সঞ্চয়
Click an option to check your answer
Q. 5
ভোজ ও ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের ভূ-রূপ?
A
হোর্স্ট
B
গ্রাবেন
C
মোনাডনক
D
হিমবাহ
Click an option to check your answer
Q. 6
আগ্নেয় পর্বতের চূড়ায় কী দেখা যায়?
A
ইনসেলবার্জ
B
জ্বালামুখ
C
পেডিমেন্ট
D
গিরিখাত
Click an option to check your answer
Q. 7
বহির্জাত প্রক্রিয়ার ফলে গঠিত পর্বতকে কী বলা হয়?
A
লাভা পর্বত
B
ভঙ্গিল পর্বত
C
স্তূপ পর্বত
D
ক্ষয়জাত পর্বত
Click an option to check your answer
Q. 8
অধঃপাত অঞ্চল কোন বিজ্ঞানীর নাম অনুসারে চিহ্নিত?
A
হুগো বেনিঅফ
B
আলফ্রেড ওয়েগনার
C
পিঁচো
D
টলম্যান
Click an option to check your answer
Q. 9
অসংখ্য পর্বত যেখানে মিলিত হয় তাকে কী বলা হয়?
A
শৈলশিরা
B
ভূখণ্ড
C
পর্বতরেখা
D
পর্বতগ্রন্থি
Click an option to check your answer
Q. 10
তিব্বত মালভূমি হিমালয় পর্বতের কোন দিকে অবস্থিত?
A
পশ্চিম
B
দক্ষিণ
C
উত্তর
D
পূর্ব
Click an option to check your answer
Q. 11
স্বাভাবিক বাঁধ কোথায় বেশি দেখা যায়?
A
সমপ্রায় ভূমিতে
B
প্লাবনভূমিতে
C
পর্বত শীর্ষে
D
হ্রদ অঞ্চলে
Click an option to check your answer
Q. 12
বিদার অগ্ন্যুদ্‌গমের ফলে কোন ভূমিরূপ গঠিত হয়েছে?
A
পেডিপ্লেন
B
হ্রদ
C
প্লাবন সমভূমি
D
লাভা মালভূমি
Click an option to check your answer
Q. 13
পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম আগ্নেয়গিরির নাম কী?
A
মৌনালোয়া
B
ব্যারেন
C
স্ট্রম্বোলি
D
ফুজিয়ামা
Click an option to check your answer
Q. 14
পৃথিবীর সবচেয়ে বড়ো পর্বতবেষ্টিত মালভূমির নাম কী?
A
তিব্বত মালভূমি
B
আফ্রিকান শিল্ড
C
মালভূমি অঞ্চল
D
পামির মালভূমি
Click an option to check your answer
Q. 15
স্তূপ পর্বতের একটি উদাহরণ কী?
A
হিমালয়
B
আরাবল্লি
C
ব্ল্যাকফরেস্ট
D
কারাকোরাম
Click an option to check your answer
Q. 16
ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বতের নাম কী?
A
মহাকাল
B
নারকোন্ডাম
C
মৌনালোয়া
D
ব্যারেন
Click an option to check your answer
Q. 17
ভারতের দুটি স্তূপ পর্বতের নাম কী?
A
সাতপুরা ও বিন্ধ্য
B
মালনাদ ও মালভূমি
C
কারাকোরাম ও হিমালয়
D
আরাবল্লি ও মালভূমি
Click an option to check your answer
Q. 18
অবরোহণ প্রক্রিয়ার ফলে ভূমির কী পরিবর্তন হয়?
A
উচ্চতা বৃদ্ধি পায়
B
ঢাল খাড়া হয়
C
ভূমি সমতল হয়
D
উচ্চতা কমে
Click an option to check your answer
Q. 19
মেক্সিকোর পোপোকেটিপেটল কী ধরনের ভূ-রূপ?
A
স্তূপ পর্বত
B
ক্ষয়জাত পর্বত
C
আগ্নেয় পর্বত
D
হিমবাহ
Click an option to check your answer
Q. 20
ভারতের একটি অবশিষ্ট পাহাড়ের নাম কী?
A
আরাবল্লি
B
সাতপুরা
C
রানি খেত
D
বিন্ধ্য
Click an option to check your answer
Q. 21
লাভা মালভূমির একটি উদাহরণ কী?
A
মালনাদ মালভূমি
B
ছোটোনাগপুর মালভূমি
C
মহারাষ্ট্র মালভূমি
D
তিব্বত মালভূমি
Click an option to check your answer
Q. 22
পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতশৃঙ্গ কোনটি?
A
মাউন্ট এভারেস্ট
B
কাঞ্চনজঙ্ঘা
C
মাউন্ট কিলিমাঞ্জারো
D
মাউন্ট ফুজি
Click an option to check your answer
Q. 23
একটি বদ্বীপ সমভূমির উদাহরণ কী?
A
প্লাবন ভূমি
B
গঙ্গা নদীর মোহানায় সৃষ্ট বদ্বীপ
C
নর্মদা অববাহিকা
D
সিন্ধু অববাহিকা
Click an option to check your answer
Q. 24
কোনটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ?
A
মহারাষ্ট্র
B
মালনাদ
C
তিব্বত
D
মালব
Click an option to check your answer
Q. 25
একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ কী?
A
মৌনালোয়া
B
স্ট্রম্বোলি
C
ভিসুভিয়াস
D
মাউন্ট ফুজি
Click an option to check your answer
Q. 26
মধ্য ভারতের কোন মালভূমি লাভা মালভূমির উদাহরণ?
A
ছোটোনাগপুর
B
মালব
C
মালনাদ
D
দাক্ষিণাত্য
Click an option to check your answer
Q. 27
বহির্জাত প্রক্রিয়ার শক্তির উৎস কী?
A
আগ্নেয়গিরি
B
চাঁদ
C
ভূকম্পন
D
সূর্য
Click an option to check your answer
Q. 28
দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উত্থিত হলে কী গঠিত হয়?
A
ভঙ্গিল পর্বত
B
শৈলশিরা
C
গ্রস্ত উপত্যকা
D
স্তূপ পর্বত
Click an option to check your answer
Q. 29
ভারতের মহারাষ্ট্র মালভূমি কী ধরনের মালভূমি?
A
ব্যবচ্ছিন্ন মালভূমি
B
পর্বতবেষ্টিত মালভূমি
C
প্লাবনভূমি
D
লাভা মালভূমি
Click an option to check your answer
Q. 30
স্ট্রম্বোলি আগ্নেয়গিরিকে কী বলা হয়?
A
ভূগর্ভের বাতিঘর
B
আগ্নেয় টিলা
C
ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ
D
অগ্নিকুণ্ড
Click an option to check your answer
Q. 31
অন্তর্জাত প্রক্রিয়ার একটি উদাহরণ কী?
A
নদী ক্ষয়
B
সঞ্চয়
C
আবহবিকার
D
ভূমিকম্প
Click an option to check your answer
Q. 32
পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী?
A
কানাডিয়ান শিল্ড
B
মালব মালভূমি
C
পামির মালভূমি
D
তিব্বত মালভূমি
Click an option to check your answer
Q. 33
আঙ্গারাল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যবর্তী প্রাচীন মহীখাতটির নাম কী?
A
টেথিস মহীখাত
B
সিবন রেখা
C
সিন্ধু মহীখাত
D
ইউরেশীয় রেখা
Click an option to check your answer
Q. 34
ধীর আলোড়নের ফলে কী গঠিত হয়?
A
স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা
B
জুরা গঠন
C
লাভা মালভূমি
D
ক্ষয়জাত পর্বত
Click an option to check your answer
Q. 35
ভূঅভ্যন্তরের বলের প্রভাবে ভূত্বকের পরিবর্তন হলে তাকে কী বলা হয়?
A
নদী গঠন
B
আবহবিকার
C
অন্তর্জাত প্রক্রিয়া
D
বহির্জাত প্রক্রিয়া
Click an option to check your answer
Q. 36
পৃথিবীর উচ্চতম আগ্নেয় পর্বতের নাম কী?
A
মৌনালোয়া
B
ব্যারেন
C
ফুজিয়ামা
D
ভিসুভিয়াস
Click an option to check your answer
Q. 37
গুরুমণ্ডলে তাপমাত্রার তারতম্যজনিত স্রোতকে কী বলা হয়?
A
সঞ্চালন স্রোত
B
গতিস্রোত
C
পরিচলন স্রোত
D
সঞ্চয় স্রোত
Click an option to check your answer
Q. 38
ভূ-আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে কী গঠিত হয়?
A
ভঙ্গিল পর্বত
B
স্তূপ পর্বত
C
লাভা মালভূমি
D
গ্রস্ত উপত্যকা
Click an option to check your answer
Q. 39
পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম কী?
A
জর্ডন উপত্যকা
B
রাইন উপত্যকা
C
দ্য গ্রেট রিফট ভ্যালি
D
সিন্ধু উপত্যকা
Click an option to check your answer
Q. 40
একাধিক লাভান্তরে গঠিত আগ্নেয় শঙ্কুকে কী বলা হয়?
A
একক আগ্নেয়গিরি
B
শীতল আগ্নেয়গিরি
C
স্তূপ আগ্নেয়গিরি
D
বিমিশ্র আগ্নেয়গিরি
Click an option to check your answer
Q. 41
ঊর্ধ্বভঙ্গে শৈলশিরা ও অধোভঙ্গে উপত্যকা গঠিত হলে তাকে কী বলা হয়?
A
জুরা গঠন
B
ভঙ্গিল গঠন
C
স্তূপ গঠন
D
পর্বতগ্রন্থি
Click an option to check your answer
Q. 42
পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী?
A
চীন সমভূমি
B
সাইবেরিয় সমভূমি
C
সিন্ধু গঙ্গা সমভূমি
D
তুরান সমভূমি
Click an option to check your answer
Q. 43
অন্তর্জাত শক্তির প্রধান উৎস কী?
A
আবহবিকার
B
তাপের পরিচলন স্রোত
C
সূর্য
D
চৌম্বক বল
Click an option to check your answer
Q. 44
মহারাষ্ট্রের লাভা মালভূমি কোন নামে পরিচিত?
A
ছোটোনাগপুর
B
মালনাদ মালভূমি
C
ডেকানট্র্যাপ
D
মালভূমি শৃঙ্খল
Click an option to check your answer
Q. 45
পৃথিবীর বৃহত্তম শিল্ড কোনটি?
A
আফ্রিকান শিল্ড
B
অস্ট্রেলীয় শিল্ড
C
ব্রাজিলীয় শিল্ড
D
কানাডিয়ান শিল্ড
Click an option to check your answer
Q. 46
গিরিজনি আলোড়ন কীভাবে ভূপৃষ্ঠে কাজ করে?
A
গোলভাবে
B
উল্লম্বভাবে
C
তির্যকভাবে
D
অনুভূমিকভাবে
Click an option to check your answer
Q. 47
পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি?
A
সাতপুরা
B
হিমালয়
C
কারাকোরাম
D
আরাবল্লি
Click an option to check your answer
Q. 48
ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে কোন প্রক্রিয়া?
A
পার্থিব প্রক্রিয়া
B
চৌম্বক বল
C
বায়ুপ্রবাহ
D
সমুদ্রপ্রবাহ
Click an option to check your answer
Q. 49
একটি আকস্মিক ভূ-বিপর্যয় কোনটি?
A
পলি সঞ্চয়
B
ভূমিধস
C
ভূমিকম্প
D
আগ্নেয়গিরি
Click an option to check your answer
Q. 50
‘টেবিলল্যান্ড’ নামে কোন ভূমিরূপ পরিচিত?
A
সমভূমি
B
দ্বীপ
C
মালভূমি
D
উপত্যকা
Click an option to check your answer
Q. 51
দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম কী?
A
হিমালয় ও আল্পস
B
হিমালয় ও রকি
C
রকি ও উরাল
D
রকি ও আন্দিজ
Click an option to check your answer
Q. 52
ভূমিরূপের ভারসাম্য রক্ষাকারী আলোড়নের নাম কী?
A
ইউস্ট্যাটিক আলোড়ন
B
গিরিজনি আলোড়ন
C
মহীভাবক আলোড়ন
D
সমস্থিতিক আলোড়ন
Click an option to check your answer
Q. 53
একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ কী?
A
তিব্বত মালভূমি
B
দাক্ষিণাত্য মালভূমি
C
ছোটোনাগপুর মালভূমি
D
মালভূমি অঞ্চল
Click an option to check your answer
Q. 54
লোয়েস সমভূমি কীভাবে গঠিত হয়?
A
বায়ু সঞ্চয়ে
B
আগ্নেয় পদার্থে
C
বরফ গলনে
D
নদীর সঞ্চয়ে
Click an option to check your answer
Q. 55
পৃথিবীর প্রধান পাতের সংখ্যা কতটি?
A
৬টি
B
৫টি
C
৭টি
D
৮টি
Click an option to check your answer
Q. 56
ইউস্ট্যাটিক আলোড়নের প্রধান প্রভাব কী?
A
নদী প্রবাহ
B
ভূকম্পন
C
সমুদ্রপৃষ্ঠের উত্থান-পতন
D
ভূমিধস
Click an option to check your answer
Q. 57
বন্ধুর ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াটিকে কী বলা হয়?
A
পর্যায়ন প্রক্রিয়া
B
পেডিপ্লেন
C
সিবনরেখা
D
সঞ্চয় প্রক্রিয়া
Click an option to check your answer
Q. 58
পৃথিবীর ছাদ' নামে পরিচিত অঞ্চলটি কী?
A
আল্পস
B
পামির
C
হিমালয়
D
তিব্বত
Click an option to check your answer
Q. 59
আলফ্রেড ওয়েগনার মহীসঞ্চরণ মতবাদ ব্যাখ্যা করেন কোন বছরে?
A
১৯৩৫ খ্রিঃ
B
১৯০৫ খ্রিঃ
C
১৯২০ খ্রিঃ
D
১৯১২ খ্রিঃ
Click an option to check your answer
Q. 60
পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি কোথায় দেখা যায়?
A
পাহাড় অঞ্চলে
B
নদী উপত্যকায়
C
সমুদ্র উপকূলে
D
মরু অঞ্চলে
Click an option to check your answer
Q. 61
ভঙ্গিল পর্বত সাধারণত কোন শিলা দ্বারা গঠিত হয়?
A
পাললিক শিলা
B
আগ্নেয় শিলা
C
রূপান্তরিত শিলা
D
বালি শিলা
Click an option to check your answer
Q. 62
ভারতের সর্বোচ্চ ভঙ্গিল পর্বতশৃঙ্গ কোনটি?
A
নন্দাদেবী
B
মাউন্ট আবু
C
কাঞ্চনজঙ্ঘা
D
ত্রিশূল
Click an option to check your answer
Q. 63
স্তূপ পর্বতের উৎপত্তিতে কোন প্রক্রিয়া কার্যকর?
A
আবহবিকার
B
চ্যুতি প্রক্রিয়া
C
জোড়া ভাঁজ
D
ক্ষয়প্রক্রিয়া
Click an option to check your answer
Q. 64
তুরানের সমভূমি কী ধরনের ভূমিরূপ?
A
অবনত সমভূমি
B
সমপ্রায় ভূমি
C
পলি জমা সমভূমি
D
লাভা ভূমি
Click an option to check your answer
Q. 65
ভাঁজের শীর্ষদেশকে কী বলা হয়?
A
প্রতিসার
B
শৈলশিরা
C
অধোভঙ্গ
D
ঊর্ধ্বভঙ্গ
Click an option to check your answer
Q. 66
গিরিজনি আলোড়নের ফলে কী সৃষ্টি হয়?
A
গ্রস্ত উপত্যকা
B
ভঙ্গিল পর্বত
C
স্তূপ পর্বত
D
লাভা পর্বত
Click an option to check your answer
Q. 67
দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কী?
A
হিমালয় ও আন্দিজ
B
আরাবল্লি ও অ্যাপেলেশিয়ান
C
সাতপুরা ও বিন্ধ্য
D
রকি ও আল্পস
Click an option to check your answer
Q. 68
ভারতের পূর্ব উপকূল কী ধরনের সমভূমি?
A
উন্নত সমভূমি
B
অবনত সমভূমি
C
ক্ষয়জাত সমভূমি
D
বায়ু সঞ্চিত ভূমি
Click an option to check your answer
Q. 69
একটি প্রাচীন মহাদেশীয় মালভূমির নাম কী?
A
কানাডিয়ান শিল্ড
B
ডেকান ট্র্যাপ
C
আফ্রিকান শিল্ড
D
তিব্বত মালভূমি
Click an option to check your answer
Q. 70
ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম কী?
A
নারকোন্ডাম
B
মৌনালোয়া
C
ব্যারেন
D
স্ট্রম্বোলি
Click an option to check your answer
Q. 71
সাগরের দিকে প্রসারিত স্থলভাগের সরু অংশকে কী বলা হয়?
A
কান্তি
B
কেপ
C
উপসাগর
D
বাঁধ
Click an option to check your answer
Q. 72
হিমালয় ও কারাকোরামের মাঝখানে কোন মালভূমি অবস্থিত?
A
তিব্বত মালভূমি
B
লাদাখ মালভূমি
C
মালনাদ মালভূমি
D
মালভূমি অঞ্চল
Click an option to check your answer
Q. 73
তিব্বত মালভূমি কী ধরনের মালভূমি?
A
পর্বতবেষ্টিত মালভূমি
B
মহাদেশীয় মালভূমি
C
ব্যবচ্ছিন্ন মালভূমি
D
লাভা মালভূমি
Click an option to check your answer
Q. 74
শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তাকে কী বলা হয়?
A
আগ্নেয় পর্বত
B
ভঙ্গিল পর্বত
C
স্তূপ পর্বত
D
অববাহিকা
Click an option to check your answer
Q. 75
ভারতের নারকোন্ডাম দ্বীপ কী ধরনের পর্বত?
A
আগ্নেয় পর্বত
B
হিমবাহ অঞ্চল
C
স্তূপ পর্বত
D
ক্ষয়জাত পর্বত
Click an option to check your answer
Q. 76
ভারতের একটি গ্রস্ত উপত্যকা কোন নদীর গতিপথে অবস্থিত?
A
ব্রহ্মপুত্র
B
নর্মদা
C
তাপ্তি
D
গঙ্গা
Click an option to check your answer
Q. 77
একটি জীবন্ত আগ্নেয় পর্বতের নাম কী?
A
ভিসুভিয়াস
B
ক্রাকাতোয়া
C
ব্যারেন
D
ফুজিয়ামা
Click an option to check your answer
Q. 78
হটস্পট কোথায় গঠিত হয়?
A
সঞ্চয় অঞ্চল
B
অভিসারী পাতসীমান্তে
C
পর্বতের শীর্ষে
D
প্রতিসারী পাতসীমান্তে
Click an option to check your answer
Q. 79
ভারতের উচ্চতম মালভূমির নাম কী?
A
লাদাখ
B
দাক্ষিণাত্য
C
মালভূমি
D
তিব্বত
Click an option to check your answer
Q. 80
একটি সুপ্ত আগ্নেয় পর্বতের নাম কী?
A
ফুজিয়ামা
B
ভিসুভিয়াস
C
ব্যারেন
D
মৌনালোয়া
Click an option to check your answer
Q. 81
পৃথিবীর দীর্ঘতম পর্বত কোনটি?
A
আন্দিজ
B
হিমালয়
C
আল্পস
D
উরাল
Click an option to check your answer
Q. 82
পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়?
A
পিঁচো
B
উইলসন
C
রিচার্ডস
D
মরগান
Click an option to check your answer
Q. 83
টেথিস মহীখাত থেকে গঠিত পর্বতের নাম কী?
A
আন্দিজ
B
সাতপুরা
C
হিমালয়
D
আল্পস
Click an option to check your answer
Q. 84
মরু অঞ্চলের সমপ্রায় ভূমিকে ইংরেজিতে কী বলা হয়?
A
Pediplain
B
Monocline
C
Plateau
D
Monadnock
Click an option to check your answer
Q. 85
হিমালয় পর্বত কোন আলোড়নের ফলে গঠিত হয়েছে?
A
সমস্থিতিক আলোড়ন
B
মহীভাবক আলোড়ন
C
ইউস্ট্যাটিক আলোড়ন
D
গিরিজনি আলোড়ন
Click an option to check your answer
Q. 86
ক্যালডেরা সাধারণত কোথায় লক্ষ করা যায়?
A
পর্বতে
B
আগ্নেয় পর্বতে
C
হ্রদে
D
উপত্যকায়
Click an option to check your answer
Q. 87
মধ্য আটলান্টিক শৈলশিরা কোথায় অবস্থিত?
A
চ্যুতি রেখায়
B
অগ্রসর সীমান্তে
C
প্রতিসারী সীমান্তে
D
অভিসারী সীমান্তে
Click an option to check your answer
Q. 88
বন্যার সময় পলি জমে যে সমভূমির সৃষ্টি হয়, তা কী নামে পরিচিত?
A
অবনত সমভূমি
B
স্থলভাগ
C
নদী উপত্যকা
D
প্লাবন সমভূমি
Click an option to check your answer
Q. 89
কাশ্মীর উপত্যকা কী ধরনের ভূমিরূপ?
A
মরুভূমি
B
হিমবাহ উপত্যকা
C
লাভা মালভূমি
D
হ্রদ সমভূমি
Click an option to check your answer
Q. 90
সমপ্রায় ভূমির মাঝে যে শক্ত পাথরের টিলা থাকে তাকে কী বলা হয়?
A
ইনসেলবার্জ
B
হোর্স্ট
C
মোনাডনক্
D
ব্লক মাউন্টেন
Click an option to check your answer
Q. 91
পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরির নাম কী?
A
ফুজিয়ামা
B
ভিসুভিয়াস
C
মৌনালোয়া
D
ক্রাকাতোয়া
Click an option to check your answer
Q. 92
অভিসারী পাতের সংযোগস্থলকে কী বলা হয়?
A
সিবন রেখা
B
স্তর রেখা
C
পাত রেখা
D
ফাটল রেখা
Click an option to check your answer
Q. 93
বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে কোনটি যুক্ত?
A
ভূমিকম্প
B
অন্তর্জাত বল
C
আবহবিকার
D
পাত সংস্থান
Click an option to check your answer
Q. 94
“পর্যায়ন” শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
A
P. Pitchou
B
G.K. Gilbert
C
Alfred Wegener
D
Hugo Benioff
Click an option to check your answer
Q. 95
হিমালয় পর্বতের সৃষ্টি কোথা থেকে হয়েছে?
A
ডেকান প্লেট
B
টেথিস মহীখাত
C
প্রশান্ত মহাসাগর
D
আন্দিজ অঞ্চল
Click an option to check your answer
Q. 96
অ্যাপালেশিয়ান কোন ধরনের পর্বত?
A
ক্ষয়জাত পর্বত
B
স্তূপ পর্বত
C
ভঙ্গিল পর্বত
D
আগ্নেয় পর্বত
Click an option to check your answer
Q. 97
জাপানের ফুজিয়ামা কী ধরনের ভূ-রূপ?
A
স্তূপ পর্বত
B
আগ্নেয় পর্বত
C
হিমবাহ
D
ক্ষয়জাত পর্বত
Click an option to check your answer
Q. 98
মধ্য আটলান্টিক শৈলশিরা কোথায় গঠিত হয়েছে?
A
সঞ্চয় সীমানায়
B
প্রতিসারী সীমান্তে
C
চ্যুতি রেখায়
D
অভিসারী সীমান্তে
Click an option to check your answer
Q. 99
গিরিজনি আলোড়ন পৃথিবীর কোন দিকে ক্রিয়া করে?
A
কেন্দ্র বরাবর
B
চ্যুতি বরাবর
C
স্পর্শক বরাবর
D
মেরুরেখা বরাবর
Click an option to check your answer
Q. 100
পৃথিবীর ভূ-গাঠনিক অবয়ব কী নামে পরিচিত?
A
ভূমিরূপ
B
ভূত্বক
C
গঠনভূগোল
D
আবহাওয়া
Click an option to check your answer

More practice

Work through the remaining questions in this chapter.