দুর্যোগ ও বিপর্যয়

70 questions
35 min read
Share:

Study Notes

ষষ্ঠ অধ্যায়
দুর্যোগ ও বিপর্যয়
প্রশ্নের মান - ১

প্রশ্ন ও উত্তর সেট - ১

১. বন্যা প্রবণ অঞ্চলে টিউবওয়েল কীভাবে রাখা উচিত?
উত্তর: টিউবওয়েলগুলির গোড়ায় পাইপ লাগিয়ে উঁচু করে রাখতে হয়।

২. খরার সৃষ্টি হয় কখন?
উত্তর: বৃষ্টি স্বাভাবিকের তুলনায় ৭৫% কম হলে খরা সৃষ্টি হয়।

৩. সুনামি শব্দটি কোন ভাষার?
উত্তর: সুনামি শব্দটি জাপানি ভাষার।

৪. যে সকল চরম ঘটনাবলি মানুষের স্বাভাবিক জীবনে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে তাকে কী বলা হয়?
উত্তর: তাকে বিপর্যয় বলা হয়।

৫. জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে সৃষ্ট বন্যা কোন ধরনের বিপর্যয়?
উত্তর: এটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়।

৬. ভূমিকম্প কোন ধরনের বিপর্যয়?
উত্তর: ভূমিকম্প একটি প্রাকৃতিক বিপর্যয়।

৭. বিশ্বের সবচেয়ে খরাপ্রবণ মহাদেশ কোনটি?
উত্তর: আফ্রিকা মহাদেশ সবচেয়ে খরাপ্রবণ।

৮. কোন বিপর্যয় কোনো অঞ্চলের সমগ্র বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দিতে পারে?
উত্তর: দাবানল এমন একটি বিপর্যয় যা কোনো অঞ্চলের সমগ্র বাস্তুতন্ত্র ধ্বংস করে দেয়।

৯. পশ্চিমবঙ্গের কোন জেলা সবচেয়ে বেশি খরাপ্রবণ?
উত্তর: পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা হল পুরুলিয়া।

১০. গ্যাস দুর্ঘটনা কোন ধরনের বিপর্যয়ের উদাহরণ?
উত্তর: এটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ।

১১. ভূতাত্ত্বিক বিপর্যয়ের একটি উদাহরণ কী?
উত্তর: ভূমিকম্প একটি ভূতাত্ত্বিক বিপর্যয়।

১২. ভূমিধসের প্রধান কারণ কী?
উত্তর: ভূমিধসের প্রধান কারণ হলো বন সংহার।

১৩. বন্যা কোন ধরনের বিপর্যয়?
উত্তর: বন্যা একটি আধা প্রাকৃতিক বিপর্যয়।

১৪. ক্রমাগত দুর্যোগের আরেক নাম কী?
উত্তর: ক্রমাগত দুর্যোগকে ভূমিকম্প বলা হয়।

১৫. সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে সৃষ্ট বন্যার প্রধান কারণ কী?
উত্তর: সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে সৃষ্ট বন্যার কারণ হল ঘূর্ণিঝড়।

১৬. ভূমিকম্পের ফলে কী ধরনের প্রভাব পড়ে?
উত্তর: ভূমিকম্পের ফলে অল্প সময়ে প্রচুর মানুষের মৃত্যু ঘটে।

১৭. ভারতের কোন অঞ্চলে ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের আকার ধারণ করার সম্ভাবনা বেশি?
উত্তর: ভারতের জনঘনত্বপূর্ণ উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড় বিপর্যয়ের আকার ধারণ করতে পারে।

১৮. সাধারণত তুষারঝড় কোথায় দেখা যায়?
উত্তর: সাধারণত তুষারঝড় মেরু অঞ্চলে দেখা যায়।

১৯. পশ্চিমবঙ্গে কোন জেলায় ভূমি ধসের সম্ভাবনা সবচেয়ে বেশি?
উত্তর: দার্জিলিং জেলায় ভূমি ধসের সম্ভাবনা সবচেয়ে বেশি।

২০. একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ কী?
উত্তর: খরা একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ।

প্রশ্ন ও উত্তর সেট - ২

২১. ২০০৯ সালে আয়লা ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল কোনটি ছিল?
উত্তর: ২০০৯ সালে আয়লা ঘূর্ণিঝড়ের কারণে সুন্দরবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

২২. বিপর্যয় ব্যবস্থাপনা কয়টি স্তরে করা যায়?
উত্তর: বিপর্যয় ব্যবস্থাপনা তিনটি স্তরে করা যায়।

২৩. ভোপাল গ্যাস দুর্ঘটনা কখন ঘটে?
উত্তর: ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে ১৯৮৪ সালে।

২৪. ওয়েস্ট ইন্ডিজে যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে কী বলা হয়?
উত্তর: ওয়েস্ট ইন্ডিজে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে হ্যারিকেন বলা হয়।

২৫. বিপর্যয় লঘুকরণ দিবস কোন তারিখে পালন করা হয়?
উত্তর: বিপর্যয় লঘুকরণ দিবস ১০ অক্টোবর পালন করা হয়।

২৬. পার্বত্য অঞ্চলে হালকা কাঠের বাড়ি তৈরির প্রধান কারণ কী?
উত্তর: পার্বত্য অঞ্চলে হালকা কাঠের বাড়ি তৈরির প্রধান কারণ হল ভূমিকম্পের হাত থেকে বাঁচা।

২৭. ফিলিপিন্সের কাছে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কী?
উত্তর: ফিলিপিন্সের কাছে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে ব্যাগুই নামে পরিচিত।

২৮. বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের একটি উদাহরণ কী?
উত্তর: বায়ুমণ্ডলীয় বিপর্যয় হল ঘূর্ণিঝড়।

২৯. একটি জলবায়ুগত দুর্যোগের উদাহরণ কী?
উত্তর: বন্যা একটি জলবায়ুগত দুর্যোগের উদাহরণ।

৩০. একটি আধা প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ কী?
উত্তর: ধস একটি আধা প্রাকৃতিক দুর্যোগ।

৩১. পশ্চিমবঙ্গের কোন জেলা ধসপ্রবণ?
উত্তর: পশ্চিমবঙ্গের ধসপ্রবণ জেলা হল দার্জিলিং।

৩২. সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দক্ষিণবঙ্গে কোন ধরনের দুর্যোগের আশঙ্কা থাকে?
উত্তর: সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে।

৩৩. ভূমিকম্পের দেশ হিসেবে কোন দেশকে বলা হয়?
উত্তর: ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে।

৩৪. সমুদ্র উপকূলে কোন ধরনের বিপর্যয় দেখা যায়?
উত্তর: সমুদ্র উপকূলে সুনামি দেখা যায়।

৩৫. ধস কোথায় বেশি লক্ষণীয়?
উত্তর: ধস পার্বত্য অঞ্চলে বেশি লক্ষণীয়।

৩৬. ঘূর্ণিঝড় কোন ধরনের দুর্যোগের উদাহরণ?
উত্তর: ঘূর্ণিঝড় একটি জৈব দুর্যোগের উদাহরণ।

৩৭. ভারতীয় উপমহাদেশে ঘূর্ণিঝড়কে কী নামে ডাকা হয়?
উত্তর: ঘূর্ণিঝড়কে ভারতীয় উপমহাদেশে সাইক্লোন বলা হয়।

৩৮. ভূমিধসের জন্য কোনটি দায়ী নয়?
উত্তর: ভূমিধসের জন্য সুনামি দায়ী নয়।

৩৯. আমেরিকা ও কানাডার পূর্বাংশে ১৮৮৮ সালে কোন দুর্যোগ ঘটেছিল?
উত্তর: আমেরিকা ও কানাডার পূর্বাংশে ১৮৮৮ সালে ব্লিজার্ড ঘটেছিল।
Question List

প্রশ্নের মান - ৩

[১] দুর্যোগ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো।
[২] বিপর্যয় কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো।
[৩] বন্যা বলতে কী বোঝায়? বন্যা সৃষ্টি হওয়ার কারণগুলি ব্যাখ্যা করো।
[৪] ধরা কী? খরা হওয়ার কারণগুলি উল্লেখ করো।
[৫] খরার প্রভাব লেখো।
[৬] ভূমিকম্প বলতে কী বোঝায়? ভূমিকম্প সৃষ্টির কারণগুলি লেখো।
[৭] ভূমিকম্পের ফলে সৃষ্ট বিপর্যয়গুলি আলোচনা করো।
[৮] হিমালয় পার্বত্য অঞ্চল অত্যধিক ভূমিকম্প প্রবণ কেন?
[৯] সুনামি কী? সুনামি সৃষ্টির কারণগুলি লেখো। *
[১০] সুনামির ফলে সৃষ্ট বিপর্যয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।
[১১] ধস কাকে বলে? ধস সৃষ্টির কারণগুলি লেখো।
[১২] ধসের কারণে সৃষ্ট বিপর্যয়গুলি ব্যাখ্যা করো।
[১৩] হিমানী সম্প্রপাত সৃষ্টির কারণসমূহ উল্লেখ করো।
[১৪] হিমানী সম্প্রপাতের ফলে সৃষ্ট বিপর্যয়গুলি কী কী?
[১৫] হিমানী সম্প্রপাত রোধ করার উপায়গুলি কী কী?
[১৬] তুষারঝড় কী? এটি সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।
[১৭] তুষারঝড়ের ফলে সৃষ্ট বিপর্যয়গুলি কী কী?
[১৮] অগ্ন্যুৎপাত কী? অগ্ন্যুৎপাত সৃষ্টির কারণগুলি লেখো।
[১৯] অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট বিপর্যয়গুলি সংক্ষেপে আলোচনা করো।
[২০] দাবানল বলতে কী বোঝায়? দাবানল সৃষ্টির কারণগুলি উল্লেখ করো।
[২১] দাবানল রোধ করার উপায়গুলি কী কী?
[২২] পশ্চিমবঙ্গে বন্যা হওয়ার প্রধান কারণগুলি উল্লেখ করো।
[২৩] পশ্চিমবঙ্গে খরা সৃষ্টির মূল কারণগুলি ব্যাখ্যা করো।
[২৪] বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
[২৫] বিপর্যয় মোকাবিলায় যোগাযোগ ব্যবস্থার ভূমিকা লেখো।
[২৬] বন্যা সংক্রান্ত বিপর্যয় মোকাবিলার জন্য কী ব্যবস্থাপনা নেওয়া হয় ?
[২৭] খরার প্রভাব কমাতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত?
[২৮] ভূমিকম্পজনিত বিপর্যয় মোকাবিলায় কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত?
[২৯] বিপর্যয় ব্যবস্থাপনার চক্র বলতে কী বোঝায়?
[৩০] বিপর্যয় ব্যবস্থাপনায় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো।
[৩১] পশ্চিমবঙ্গে বিপর্যয় মোকাবিলায় গৃহীত প্রধান কৌশলগুলি কী কী?
[৩২] দুর্যোগ ও বিপর্যয়-এর মধ্যে পার্থক্য লেখো।
[৩৩] প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ-এর মধ্যে পার্থক্য লেখো।
[৩৪] বন্যা ও খরা-এর মধ্যে পার্থক্য লেখো।
[৩৫] টীকা : সুনামি, হিমানী সম্প্রপাত, রিজার্ড
প্রশ্নের মান - ২/৩
[১] দুর্যোগ কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো।

জাতিসংঘ (UNO)-এর মতে, প্রাকৃতিক অথবা মানুষের সৃষ্টি এমন ঘটনা, যা মানুষের জীবন, সম্পদ, পরিবেশ এবং সমাজের উপর ক্ষতিকর প্রভাব ফেলে, তাকে দুর্যোগ বলে।

দুর্যোগের বৈশিষ্ট্য:

[i] এটি স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটায়।

[ii] প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে।

[iii] সামাজিক ও আর্থিক স্থিতিতে বিপর্যয় সৃষ্টি করে।

[iv] সঠিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

[v] পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়।
[২] বিপর্যয় কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, বিপর্যয় হলো একটি এমন ঘটনা বা পরিস্থিতি, যা মানুষের জীবনহানি, আর্থিক ক্ষতি এবং স্বাস্থ্য পরিষেবার এতটাই অবনতি ঘটায় যে, বাইরের সাহায্য ছাড়া তা সামাল দেওয়া সম্ভব হয় না। অর্থাৎ, যে কোনো ঘটনা যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে এবং প্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়, তাকে বিপর্যয় বলা হয়। উদাহরণস্বরূপ—ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, প্রবল ঘূর্ণিঝড়, বন্যা, সুনামি ইত্যাদি বিপর্যয় সৃষ্টি করতে পারে।

» বিপর্যয়ের বৈশিষ্ট্য:

[i] এটি মানুষের জীবন ও সম্পদের বড় ধরনের ক্ষতি ঘটায়।

[ii] স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।

[iii] স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে এবং বাইরের সহযোগিতা প্রয়োজন হয়।

[iv] জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়।

[v] মানুষ মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ও অসহায় হয়ে পড়ে।
[৩] বন্যা বলতে কী বোঝায়? বন্যা সৃষ্টি হওয়ার কারণগুলি ব্যাখ্যা করো।

» ভারতীয় আবহাওয়া দপ্তরের সংজ্ঞানুসারে, কোনো অঞ্চলে যদি স্বাভাবিক বার্ষিক বৃষ্টিপাতের তুলনায় ১২৫ শতাংশ বা তার বেশি বৃষ্টিপাত ঘটে, তবে সেই পরিস্থিতিকে বন্যা বলা হয়। তবে বন্যা বলতে শুধু জল জমাকেই বোঝায় না। বরং, যখন অতিবৃষ্টির ফলে নদীর জলস্তর অতিরিক্তভাবে বেড়ে যায় এবং তা নদীর তীর ছাড়িয়ে পার্শ্ববর্তী অঞ্চলকে প্লাবিত করে, তখনই সেই অবস্থাকে প্রকৃত অর্থে বন্যা বলা হয়।

» বন্যা সৃষ্টির প্রাকৃতিক কারণ:

[i] অতিবৃষ্টি ও মেঘভাঙা বৃষ্টি: বর্ষাকালে টানা অতিবৃষ্টির ফলে নদীর ধারণক্ষমতা অতিক্রম করে জল উপচে পড়ে। যেমন ২০১৩ সালে কেদারনাথ অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ফলে ব্যাপক বন্যা হয়।

[ii] হিমবাহ গলন: উচ্চ তাপমাত্রার ফলে হিমালয়ের হিমবাহ গলে যায়, ফলে নদীতে অতিরিক্ত জল আসে ও নিচু এলাকায় বন্যা ঘটে। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র প্রভৃতি হিমবাহজাত নদীতে এই কারণে বারংবার বন্যা হয়।

[iii] নদীর তলদেশে পলি জমা: নদী উপত্যকায় দীর্ঘদিন ধরে পলি জমে গেলে নদীর গভীরতা কমে যায়। ফলে বর্ষায় জল উপচে পড়েই বন্যা ঘটে। যেমন – গঙ্গা নদীতে প্রায় প্রতিবছরই এই কারণে বন্যা হয়।

[iv] ঘূর্ণিঝড় ও সুনামি: সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় হলে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রতীরবর্তী অঞ্চল প্লাবিত হয়। যেমন ২০০৯ সালে 'আয়লা' ঝড়ের প্রভাবে সুন্দরবনে বন্যা সৃষ্টি হয়, আবার ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামিতে তামিলনাড়ুর বহু এলাকা প্লাবিত হয়।

» বন্যা সৃষ্টির মনুষ্যসৃষ্ট কারণ:

[i] বন উজাড় ও মৃত্তিকা ক্ষয়: নির্বিচারে বৃক্ষচ্ছেদন ও কৃষিজমিতে অতিরিক্ত চাষের ফলে মাটির বন্ধন নষ্ট হয়। ফলে বৃষ্টির জল মাটি ভেঙে নদীতে পলি হিসাবে জমে নদীর গভীরতা কমায়।

[ii] নদীতে বাঁধ নির্মাণ ও অতিরিক্ত জল ছাড়া: বর্ষাকালে বাঁধে জলস্তর বেড়ে গেলে হঠাৎ জল ছাড়া হলে তলানির অঞ্চল প্লাবিত হয়। যেমন - দামোদর ভ্যালি কর্পোরেশনের বাঁধ থেকে হঠাৎ জল ছাড়লে পশ্চিমবঙ্গে প্রায়শই বন্যা দেখা যায়।

[iii] নগরায়ণ ও অপরিকল্পিত উন্নয়ন: বহু শহরে জল অপসারণের সুব্যবস্থা না থাকায়, রাস্তা, পাকা বাড়ি ও ফ্লাইওভারের কারণে জল মাটিতে শোষিত না হয়ে পৃষ্ঠে জমে বন্যা সৃষ্টি করে। যেমন – চেন্নাইয়ের ২০১৫ সালের শহুরে বন্যা।

[iv] নদীর গতিপথ পরিবর্তন: জলবিদ্যুৎ প্রকল্প, সেচ, শিল্পায়নের কারণে নদীর স্বাভাবিক প্রবাহে বাঁধা সৃষ্টি হলে, নিম্ন অববাহিকায় জল আটকে গিয়ে বন্যা হয়।
[৪] খরা কী? খরা হওয়ার কারণগুলি উল্লেখ করো।

» খরা হলো এক ধরনের ধীর গতিসম্পন্ন প্রাকৃতিক দুর্যোগ, যেখানে দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের তুলনায় অত্যন্ত কম বৃষ্টিপাত ঘটে, ফলে সেই অঞ্চলে জলাভাব দেখা দেয়। এর ফলে কৃষিকাজ, পানীয় জল, পশুপালন ও জীবজগতের উপর মারাত্মক প্রভাব পড়ে। ভারতীয় আবহাওয়া দপ্তরের সংজ্ঞা অনুযায়ী, যদি কোনো অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাতের মাত্র ৭৫% বা তারও কম বৃষ্টি হয় অথবা পরপর অনেকদিন বৃষ্টি না হয়, তাহলে সেই অঞ্চল খরাপ্রবণ বলে ধরা হয়।

» খরা সৃষ্টির প্রাকৃতিক কারণ:

[i] বিলম্বিত বা ব্যর্থ বর্ষাকাল: সময়মতো বর্ষা না হলে বা বর্ষাকালে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে খরার আশঙ্কা বেড়ে যায়।

[ii] বাষ্পীভবনের হার বেড়ে যাওয়া: যদি মাটির জলীয় অংশ বৃষ্টির তুলনায় বেশি হারে বাষ্প হয়ে যায়, তাহলে মাটি দ্রুত শুকিয়ে যায়।

[iii] বিশ্ব উষ্ণায়ন: তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু শুষ্ক হয়ে উঠছে, বৃষ্টি কম হচ্ছে, যার ফলে খরার ঝুঁকি বাড়ছে।

[iv] এল-নিনো প্রভাব: প্রশান্ত মহাসাগরের গরম জলীয় স্রোত বর্ষার প্রবাহকে ব্যাহত করে, যার ফলে ভারতে বৃষ্টিপাত কমে যায় ও খরা হয়।

» খরা সৃষ্টির মনুষ্যসৃষ্ট কারণ:

[i] বনভূমি ধ্বংস: গাছপালা জলীয়বাষ্পের জোগান দেয়, বন কেটে ফেললে মেঘ তৈরি কম হয় এবং বৃষ্টিপাত কমে যায়।

[ii] অতিনগরায়ণ ও শিল্পায়ন: কংক্রিটের শহর, কলকারখানার তাপ ইত্যাদি পরিবেশকে অতিরিক্ত গরম করে তোলে, ফলে বৃষ্টিপাত হ্রাস পায়।

[iii] ভূগর্ভস্থ জলের অপব্যবহার: কৃষিকাজ ও শিল্পের জন্য অতিরিক্ত জলের ব্যবহার মাটিকে শুষ্ক করে তোলে, জলস্তর কমে যায়।

[iv] বায়ুদূষণ ও অ্যারোসলের বৃদ্ধি: বাতাসে ধুলিকণা, ধোঁয়া ইত্যাদি জমে জলীয়বাষ্প জমা হতে বাধা দেয়, ফলে মেঘ জমে না এবং বৃষ্টি হয় না।
[৫] খরার প্রভাব লেখো।

খরা একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ, যার প্রভাব প্রাণীজগৎ থেকে শুরু করে পরিবেশ ও অর্থনীতির ওপর পর্যন্ত পড়ে। নিম্নে খরার প্রধান ৫টি প্রভাব উল্লেখ করা হলো—

[1] উদ্ভিদের ওপর প্রভাব: খরার ফলে মাটিতে আর্দ্রতার অভাব দেখা দেয়, যার কারণে—

[i] গাছপালা শুকিয়ে যায় ও মৃতপ্রায় হয়ে পড়ে।

[ii] ফুল ও ফল উৎপাদন ব্যাহত হয়।

[iii] উদ্ভিদের বৃদ্ধি ও বংশবিস্তার বাধাগ্রস্ত হয়।

[2] প্রাণীর ওপর প্রভাব: জলের ঘাটতির ফলে প্রাণীরা চরম সংকটে পড়ে—

[i] জলজ প্রাণী ও জলনির্ভর প্রজাতি ধ্বংস হয়ে যায়।

[ii] ঘাস, গাছপালা না থাকায় তৃণভোজী প্রাণীরা অনাহারে মারা যায়।

[iii] বন্যপ্রাণীরা খাদ্য ও জলের সন্ধানে লোকালয়ে চলে আসে।

[3] মানবজীবনের ওপর প্রভাব: খরার প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলে—

[i] পানীয় জলের ঘাটতি দেখা যায়।

[ii] কৃষিকাজ ব্যাহত হয়, ফলে খাদ্যাভাব সৃষ্টি হয়।

[iii] অপুষ্টি, রোগব্যাধি ও মৃত্যুহার বেড়ে যায়।

[iv] কর্মসংস্থান ও জীবিকায় ক্ষতির মুখে পড়ে বহু মানুষ।

[4] পরিবেশগত প্রভাব: খরা পরিবেশের ভারসাম্য নষ্ট করে—

[i] পুকুর-খাল শুকিয়ে যাওয়ায় জীববৈচিত্র্যের ক্ষতি হয়।

[ii] বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খল ভেঙে যায়।

[iii] মরুকরণ ও মাটির ক্ষয় ত্বরান্বিত হয়।

[5] অর্থনৈতিক প্রভাব: খরা দেশের অর্থনীতিতেও গভীর ক্ষতি করে—

[i] কৃষিপণ্যের উৎপাদন কমে যায়, দাম বেড়ে যায়।

[ii] শিল্প ও কৃষিনির্ভর কর্মসংস্থান হ্রাস পায়।

[iii] রাজ্য ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হয়।
[৬] ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্পের কারণগুলি আলোচনা করো।

» ভূত্বকের নিচে হঠাৎ করে সঞ্চিত শক্তি মুক্ত হয়ে গেলে, তার প্রভাবে ভূ-পৃষ্ঠ কেঁপে ওঠে। এই কম্পন কয়েক সেকেন্ড থেকে এক-দুই মিনিট স্থায়ী হয়। এই আকস্মিক কাঁপুনিকেই ভূমিকম্প (Earthquake) বলা হয়। এটি কখনো মৃদু, আবার কখনো ভয়াবহ ধ্বংসাত্মক হতে পারে।

» ভূমিকম্পের প্রাকৃতিক কারণ:

[i] টেকটোনিক প্লেটের সংঘর্ষ: পৃথিবীর টেকটোনিক প্লেটগুলো যখন একে অপরের সঙ্গে ঠেলে ধাক্কা খায় বা সরে যায়, তখন সঞ্চিত শক্তি হঠাৎ মুক্তি পেয়ে ভূমিকম্প সৃষ্টি করে।

[ii] অগ্নেয়গিরির অগ্নুৎপাত: কোনো অগ্নেয়গিরি থেকে লাভা, গ্যাস ও ছাই হঠাৎ বেরিয়ে এলে তার চাপের কারণে আশেপাশের অঞ্চলে ভূমিকম্প হতে পারে।

[iii] ভূগর্ভস্থ জলীয়বাষ্পের চাপ: মাটির নিচে অতিরিক্ত জলীয়বাষ্প জমে তা বিস্ফোরণের মতো বের হলে শিলাস্তর ভেঙে ভূমিকম্প হয়।

[iv] পাহাড়ি হিমবাহ ধস: পাহাড় থেকে বড় আকারের বরফের খণ্ড নিচে পড়ে গেলে পার্বত্য এলাকায় তা কম্পন সৃষ্টি করে।

[v] উল্কাপিণ্ড পতন: বৃহৎ আকৃতির উল্কাপিণ্ড যদি পৃথিবীতে সজোরে আছড়ে পড়ে, তাহলে সেই অঞ্চলে ভূমিকম্প অনুভূত হতে পারে।

» ভূমিকম্পের কৃত্রিম কারণ:

[i] পারমাণবিক বিস্ফোরণ: গবেষণামূলক বা সামরিক উদ্দেশ্যে মাটির নিচে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হলে পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্প সৃষ্টি হয়।

[ii] খনিজ অনুসন্ধান ও খনন: মাটির নিচ থেকে খনিজ তোলার সময় ভারসাম্য নষ্ট হয়ে ভূত্বক কম্পিত হতে পারে।

[iii] ডিনামাইট বা বিস্ফোরক ব্যবহারে নির্মাণকাজ: পাহাড় বা টানেল খননের সময় বিস্ফোরক ব্যবহারের ফলে স্থানীয় ভূমিকম্প দেখা যায়।
[৭] ভূমিকম্পের ফলে সৃষ্ট বিপর্যয়গুলি আলোচনা করো।

» ভূমিকম্প একটি প্রাকৃতিক বিপর্যয় যা মুহূর্তের মধ্যে ভূ-পৃষ্ঠে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। এর প্রভাবে ভূমিরূপ ও মানবজীবনে নানারকম ক্ষতি ঘটে। প্রধান বিপর্যয়গুলি নিম্নরূপ—

[i] ভূ-আকৃতির পরিবর্তন: ভূমিকম্পে শিলাস্তরে ভাঁজ, চ্যুতি ও ফাটলের সৃষ্টি হয়, ফলে ভূমির গঠন বদলে যায়।

[ii] পার্বত্য ধস ও নদীর গতিপথ পরিবর্তন: পাহাড়ি অঞ্চলে ধস নামার ফলে নদীর গতিপথ বন্ধ হয়ে অন্যদিকে প্রবাহিত হতে পারে।

[iii] হিমবাহ ও তুষারধস: ভূমিকম্প পার্বত্য অঞ্চলে হিমবাহ ভেঙে তুষারধসের সৃষ্টি করতে পারে, যা বিপুল ক্ষতি ডেকে আনে।

[iv] সুনামি সৃষ্টি: সমুদ্রতলে প্রবল ভূমিকম্পে দৈত্যাকার ঢেউ বা সুনামি হয়, যা উপকূলীয় অঞ্চলে প্রাণ ও সম্পদের মারাত্মক ক্ষতি ঘটায়।

[v] মানব ও পশু-পাখির প্রাণহানি: গ্রাম, শহর মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়, অসংখ্য মানুষ ও প্রাণী মারা যায়, আহত হয় বা গৃহহীন হয়।

[vi] অবকাঠামো ধ্বংস: সেতু, রেললাইন, রাস্তা, বিদ্যুৎ, টেলিযোগাযোগ ইত্যাদি ভেঙে পড়ে বা অচল হয়ে যায়, ফলে দুর্গত অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
[৮] হিমালয় পার্বত্য অঞ্চল অত্যধিক ভূমিকম্প প্রবণ কেন?

» হিমালয় পৃথিবীর একটি নবীন ভঙ্গিল পর্বতশ্রেণি, যা আজও ভূ-আন্তরিক গতিবিধির ফলে গঠনের প্রক্রিয়ায় রয়েছে। ফলে এই অঞ্চলটিকে ভূমিকম্পের জন্য একটি অত্যন্ত সংবেদনশীল ও সক্রিয় ভূতাত্ত্বিক অঞ্চল হিসেবে ধরা হয়। হিমালয় অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হওয়ার প্রধান কারণগুলি হল -

[i] টেকটোনিক পাতের সংঘর্ষ: ভারতীয় টেকটোনিক পাত উত্তরে ইউরেশীয় পাতের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এই ধারাবাহিক চাপের ফলে পাথুরে স্তরগুলিতে প্রচণ্ড টান ও বিকৃতি তৈরি হচ্ছে, যার ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়।

[ii] ভাঁজ ও চ্যুতির গঠন: হিমালয় অঞ্চলে শিলাস্তরগুলোতে ক্রমাগত ভাঁজ ও চ্যুতি (fault) তৈরি হচ্ছে। যখন এই চাপ কোনো স্তরে সহনক্ষমতা অতিক্রম করে, তখন হঠাৎ শক্তি মুক্তি পেয়ে ভূমিকম্প হয়।

[iii] পর্বত গঠনের চলমান প্রক্রিয়া: হিমালয় একটি নবীন পর্বত, যা এখনও গঠনের প্রক্রিয়ায় রয়েছে। এই গঠনতাত্ত্বিক অস্থিরতা অঞ্চলটিকে ভূমিকম্প প্রবণ করে তোলে।

[iv] ভূত্বকের ভারসাম্য ফিরে আসা: ভূত্বকে কোনো নির্দিষ্ট পরিবর্তন ঘটলে ভূ-আভ্যন্তরীণ শক্তির মাধ্যমে তা আবার ভারসাম্য ফিরিয়ে আনতে চায়। এই সমস্থিতিক ভারসাম্যের পুনঃপ্রতিষ্ঠার চেষ্টায় ভূমিকম্প হয়।

[v] ভূমিধস ও হিমানী ধস: পার্বত্য ঢালে তীব্র বৃষ্টিপাত বা তুষারধসের ফলে বিশাল পাথর বা বরফ নিচে ধসে পড়ে। এই প্রাকৃতিক বিপর্যয় ভূত্বকে ঝাঁকুনি দিয়ে স্থানীয় ভূমিকম্প সৃষ্টি করতে পারে।
[৯] সুনামি কী? সুনামি সৃষ্টির কারণগুলি লেখো।

» সুনামি শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে— যেখানে ‘Tsu’ মানে বন্দর এবং ‘Nami’ মানে ঢেউ। অর্থাৎ, সুনামি বলতে বোঝায় বন্দরের দিকে ধেয়ে আসা বিশাল ঢেউ। এটি সাধারণত সমুদ্রতলের আকস্মিক পরিবর্তনের ফলে সৃষ্ট হয়। যখন সমুদ্রের গভীরে কোনো ভূমিকম্প, অগ্ন্যুৎপাত বা ভূমিধস ঘটে, তখন সমুদ্রজল প্রচণ্ডভাবে স্থানচ্যুত হয়ে প্রবল জলোচ্ছ্বাস আকারে উপকূলের দিকে ধেয়ে আসে— একে সুনামি বলা হয়।

সুনামি সৃষ্টির প্রধান কারণ:

[i] সমুদ্রতলে শক্তিশালী ভূমিকম্প: সমুদ্রের নিচে বড় মাত্রার ভূমিকম্প হলে জলরাশির ভারসাম্য ভেঙে পড়ে, ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয়। যেমন – ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামি।

[ii] সমুদ্রগর্ভস্থ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরি বিস্ফোরিত হলে সৃষ্ট চাপ জলস্তরে বিকৃতি ঘটায়, যার ফলে সুনামি হতে পারে। উদাহরণ – ক্রাকাতোয়া দ্বীপে ১৮৮৩ সালের অগ্ন্যুৎপাতে সৃষ্ট সুনামি।

[iii] সমুদ্রতীরবর্তী বিশাল ভূমিধস: উপকূলবর্তী পাহাড় বা পাথুরে এলাকা থেকে বড় ভূমিধস হলে তা সাগরের জলে পতিত হয়ে বিশাল ঢেউ সৃষ্টি করে।

[iv] হিমানীর ধস বা বরফের বৃহৎ স্তূপ পতন: আর্কটিক বা হিমবাহ অঞ্চল থেকে যখন বিশাল বরফের চাঁই সমুদ্রে পড়ে, তখন জলের বিশাল ঢেউ সৃষ্টি হয়।

[v] প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে: কখনো কখনো প্রবল ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্রতলে সৃষ্টি হওয়া কম্পন ও চাপের পরিবর্তনের জন্যও সুনামি দেখা যেতে পারে।
[১০] সুনামির ফলে সৃষ্ট বিপর্যয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও।

» সুনামির ফলে সৃষ্ট বিপর্যয়ের বিবরণ:

[i] মানব ও প্রাণহানি: সুনামি হঠাৎ আঘাত হানে, ফলে উপকূলবর্তী জনপদ ধ্বংস হয় এবং বহু মানুষ ও প্রাণীর মৃত্যু ঘটে। যেমন – ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামিতে ইন্দোনেশিয়ার বান্দা আচে অঞ্চলে লক্ষাধিক মানুষের প্রাণহানি হয়েছিল।

[ii] বহুমূল্য সম্পদের ক্ষয়ক্ষতি: উপকূলীয় শহর, বন্দর, হোটেল, জাহাজ, শিল্প ও কৃষি খাতে প্রচুর সম্পদ ধ্বংস হয়ে যায়। পর্যটন কেন্দ্র ও যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে।

[iii] ভয়াবহ বন্যা ও কৃষিক্ষতির আশঙ্কা: সুনামির জলোচ্ছ্বাসে উপকূল অঞ্চল প্লাবিত হয়। লবণাক্ত জল জমে মাটির উর্বরতা কমে যায়, ফলে চাষাবাদ ব্যাহত হয়।

[iv] প্রাকৃতিক পরিবেশ ও অরণ্য ধ্বংস: উপকূলের গাছপালা ও বিশেষ করে ম্যানগ্রোভ বনভূমি ধ্বংসপ্রাপ্ত হয়, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে।

[v] রোগবালাই ও স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি: সুনামির পর মৃতদেহ ও দূষিত জলের কারণে কলেরা, টাইফয়েড, ডায়ারিয়া ইত্যাদি মহামারির আকারে ছড়িয়ে পড়ে।

[vi] পারমাণবিক ও রাসায়নিক দূষণ: সুনামির ফলে উপকূলবর্তী পারমাণবিক কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয় বিকিরণ ঘটাতে পারে। যেমন – ২০১১ সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা।
[১১] ধস কাকে বলে? ধস সৃষ্টির কারণগুলি লেখো।

» ধস: পাহাড় বা উঁচু ঢাল থেকে শিলাখণ্ড, শিলাচূর্ণ, মৃত্তিকা ও অন্যান্য আলগা পদার্থ হঠাৎ করেই মাধ্যাকর্ষণ বলের প্রভাবে নিচে নেমে এলে তাকে ধস বলে। এটি একটি বিপজ্জনক ভূপ্রাকৃতিক ঘটনা, যা সাধারণত পার্বত্য এলাকায় বেশি ঘটে। যেমন – দার্জিলিং অঞ্চলে প্রায় প্রতিবছর বর্ষাকালে ভূমিধস দেখা যায়।

» কারণ: ধস সৃষ্টির কারণগুলি -

» প্রাকৃতিক কারণ:

[i] অতিরিক্ত বৃষ্টিপাত: দীর্ঘ সময় অতিবৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলের মাটি ও শিলা ভিজে নরম হয়ে যায়, ফলে ভূমিধসের আশঙ্কা বেড়ে যায়।

[ii] ঢালু ভূমি ও মাধ্যাকর্ষণ বল: খাড়া ঢালে অবস্থানকারী মাটি ও শিলাবিচ্ছিন্ন পদার্থ সহজেই নীচে গড়িয়ে পড়ে, বিশেষ করে ভারী বৃষ্টির পর।

[iii] পাথরের প্রাকৃতিক ক্ষয়: সূর্যের তাপ, বৃষ্টির জল, গাছের শিকড় ও বায়ুর কারণে শিলা দীর্ঘদিন ধরে ফেটে দুর্বল হয়ে পড়ে, যা ধসের কারণ হয়।

[iv] ভূমিকম্প: ভূমিকম্পে পাথরে ফাটল সৃষ্টি হয় এবং দুর্বল হয়ে পড়া শিলা পরে ধসে যায়।

» মনুষ্যসৃষ্ট কারণ:

[i] বন উজাড়: পাহাড়ি এলাকায় অতিরিক্তভাবে গাছ কেটে ফেললে মাটির বাঁধন নষ্ট হয় এবং ধসের ঝুঁকি বেড়ে যায়।

[ii] অবৈজ্ঞানিক নির্মাণ: খাড়া ঢালে ঘরবাড়ি বা রাস্তা নির্মাণ করলে পাহাড় দুর্বল হয়ে পড়ে, ফলে ধসের সম্ভাবনা দেখা যায়।

[iii] বিস্ফোরণজনিত কম্পন: খনিজ খননের জন্য ডিনামাইট বিস্ফোরণের ফলে সৃষ্ট কম্পন শিলাকে দুর্বল করে এবং ধসের কারণ হয়।

[iv] অবৈজ্ঞানিক চাষাবাদ: ঝুমচাষ, ধাপ চাষ বা ঢালের উপর অনিয়মিত চাষাবাদ মাটির স্থিতি নষ্ট করে এবং ধস সৃষ্টি করে।

[১২] ধসের কারণে সৃষ্ট বিপর্যয়গুলি ব্যাখ্যা করো।

» ধসের কারণে সৃষ্ট বিপর্যয়:

» জনজীবনের ওপর প্রভাব:

[i] আবাসন ও অবকাঠামোর ক্ষতি: ধসের ফলে পার্বত্য অঞ্চলের ঘরবাড়ি, সড়কপথ ও সেতু ভেঙে পড়ে, ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং দৈনন্দিন জীবন ব্যাহত হয়।

[ii] কৃষি ও বাগানের ধ্বংস: পাহাড়ি ঢালে থাকা কৃষিজমি ও চা, কফি, কোকো, আপেল, কমলালেবু ইত্যাদি ফলের বাগান ধ্বংস হয়ে যায়, যার ফলে কৃষি উৎপাদন হ্রাস পায় এবং অর্থনৈতিক ক্ষতি হয়।

[iii] যোগাযোগ ও পর্যটনের ক্ষতি: ধসের কারণে রেলপথ ও সড়কপথ বিচ্ছিন্ন হয়ে যায়, পর্যটন শিল্পে বড় ধাক্কা লাগে এবং বহু মানুষের প্রাণহানি ঘটে।

» পরিবেশের ওপর প্রভাব:

[i] বনভূমি ও জীববৈচিত্র্যের ক্ষতি: ধসের ফলে পাহাড়ি ঢালের বনভূমি ধ্বংস হয়, যার ফলে স্থানীয় প্রাণী ও উদ্ভিদের বাসস্থান নষ্ট হয়।

[ii] বন্যার সৃষ্টি: নদীর গতিপথ ধসে রুদ্ধ হলে হঠাৎ বন্যা দেখা দেয়, যা নিম্নাঞ্চলের জনপদে ব্যাপক ক্ষয়ক্ষতি আনে।

[iii] সুনামির আশঙ্কা: সমুদ্র তীরবর্তী এলাকায় ভূমিধস ঘটলে জলরাশির স্থানচ্যুতি হয়ে সুনামি তৈরি হয়, যা উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়।
[১৩] হিমানী সম্প্রপাত সৃষ্টির কারণসমূহ উল্লেখ করো।

উত্তর: পার্বত্য অঞ্চলে বরফের স্তূপ হঠাৎ ভেঙে প্রচণ্ড বেগে নিচে নেমে আসাকে হিমানী সম্প্রপাত বলা হয়। এটি একটি বিপজ্জনক প্রাকৃতিক ঘটনা, যা সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলে ঘটে। এই ঘটনার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।

» হিমানী সম্প্রপাতের কারণসমূহ:

[i] অতিরিক্ত তুষারপাত: উচ্চ পর্বতাঞ্চলে দীর্ঘ সময় অতিবৃষ্টির মতো অতিতুষারপাত হলে তুষারের স্তর ভারী হয়ে যায় এবং ভার সইতে না পেরে নিচে ধসে পড়ে।

[ii] তাপমাত্রার পরিবর্তন: দিনের তাপমাত্রা বেড়ে গেলে বরফ গলতে শুরু করে। এতে তুষারের ওপরের স্তর আলগা ও দুর্বল হয়ে পড়ে, যা হঠাৎ করে ভেঙে পড়ে।

[iii] দ্রুত বায়ুপ্রবাহ: প্রবল বায়ুপ্রবাহ তুষারপৃষ্ঠের ওপর চাপ সৃষ্টি করে এবং উপরের আলগা বরফের স্তর ভেঙে দিয়ে হিমানী সম্প্রপাত ঘটাতে পারে।

[iv] ভূমিকম্প: তুষারাবৃত অঞ্চলে ভূকম্পনের ফলে বরফের স্থিতি নষ্ট হয় এবং হঠাৎ করে বিশাল বরফের স্তূপ নিচে নেমে আসে।

[v] মানবসৃষ্ট কার্যকলাপ: পাহাড়ি অঞ্চলে অবৈজ্ঞানিকভাবে রাস্তা নির্মাণ, ডিনামাইট ব্যবহার, বন উজাড় এবং তুষারে খেলাধুলা বা পর্যটনের চাপ হিমানী সম্প্রপাতের ঝুঁকি বাড়ায়।
[১৪] হিমানী সম্প্রপাতের ফলে সৃষ্ট বিপর্যয়গুলি কী কী?

» হিমানী সম্প্রপাতের ফলে সৃষ্ট প্রধান বিপর্যয়:

[i] জীবনহানি: বরফের হঠাৎ ধস পার্বত্য অঞ্চলের মানুষ, পর্যটক, শ্রমিক ও প্রাণীদের ওপর আছড়ে পড়ে, ফলে ব্যাপক প্রাণহানি ঘটে।

[ii] বসতি ধ্বংস: হোটেল, বাড়িঘর, পর্যটন কেন্দ্র বা শিবির—যা পার্বত্য ঢালে নির্মিত, তা হিমানী সম্প্রপাতের আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

[iii] যাতায়াত ব্যাহত হওয়া: রাস্তাঘাট, সেতু বা পাহাড়ি পথ বরফে ঢেকে গেলে বহুদিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, জরুরি পরিষেবাও ব্যাহত হয়।

[iv] পরিবেশগত ক্ষতি: গাছপালা, বনভূমি ও পার্বত্য প্রাণীবৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়; বিশেষত হিমালয় ও অ্যাল্পস অঞ্চলের মতো সংবেদনশীল বাস্তুতন্ত্র ভেঙে পড়ে।

[v] অর্থনৈতিক ক্ষয়ক্ষতি: পর্যটন, পরিবহণ, কৃষি, পশুপালন ইত্যাদি জীবিকা হঠাৎ থেমে যায় এবং বিপুল সম্পত্তি ধ্বংসের ফলে স্থানীয় অর্থনীতিতে ধস নামে।
[১৫] হিমানী সম্প্রপাত রোধ করার উপায়গুলি কী কী?

» হিমানী সম্প্রপাত প্রতিরোধের উপায়:

[i] সতর্কতা ও পূর্বাভাস ব্যবস্থা জোরদার করা: তুষারপাতের পরিমাণ, তাপমাত্রার ওঠানামা, বাতাসের গতি ইত্যাদি তথ্য বিশ্লেষণ করে আধুনিক প্রযুক্তির সাহায্যে আগাম হুঁশিয়ারি বা পূর্বাভাস প্রদান করতে হবে।

[ii] পার্বত্য অঞ্চলে গাছ লাগানো ও বন রক্ষা: বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক বনাঞ্চল সংরক্ষণ বরফের স্তর স্থিতিশীল রাখতে সাহায্য করে, যা হিমানী সম্প্রপাতের ঝুঁকি কমায়।

[iii] খাড়া ঢালে প্রতিরোধমূলক কাঠামো নির্মাণ: পাহাড়ি ঢালে কংক্রিটের বাঁধ, তুষার প্রতিরোধক ব্যারিয়ার ও ধস-নিবারক জাল বসিয়ে বরফের গতিপথ নিয়ন্ত্রণ করা যায়।

[iv] নির্মাণ কাজের ওপর নিয়ন্ত্রণ: হিমানীপ্রবণ অঞ্চলে হোটেল, পর্যটন কেন্দ্র বা বসতিগুলি অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট নিয়ম মেনে নির্মাণ করতে হবে যাতে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে।

[v] মানবসৃষ্ট বিস্ফোরণ ও কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ: তুষারাবৃত অঞ্চলে ডিনামাইট বিস্ফোরণ, নির্মাণকাজ কিংবা তুষারভিত্তিক খেলাধুলা নিয়ন্ত্রিত ও নিরাপদভাবে পরিচালনা করতে হবে।
[১৬] তুষারঝড় কী? এটি সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।
[১৭] তুষারঝড়ের ফলে সৃষ্ট বিপর্যয়গুলি কী কী?

» তুষারঝড়ের ফলে সৃষ্ট বিপর্যয়:

[i] পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার ভঙ্গুরতা: দীর্ঘ সময় ধরে তুষারঝড় চলতে থাকলে সড়ক, রেল ও বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ঘন তুষারপাতের কারণে দৃশ্যমানতা শূন্যে নেমে আসে, ফলে চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়ে।

[ii] জীবনধারণের প্রয়োজনীয় পরিষেবা ব্যাহত হওয়া: ঝড় চলাকালীন বিদ্যুৎ, পানীয় জল, চিকিৎসা পরিষেবা ও ত্রাণ সরবরাহ ব্যাহত হয়, যা জনজীবনে চরম সংকট সৃষ্টি করে।

[iii] স্বাস্থ্যঝুঁকি ও রোগবিস্তার: প্রচণ্ড ঠান্ডা ও কম বায়ুচাপের কারণে শ্বাসকষ্ট, হাইপোথার্মিয়া ও ফ্রস্টবাইটের মতো সমস্যা দেখা দেয়। এতে মানুষের পাশাপাশি পশুপাখিও ক্ষতিগ্রস্ত হয়।

[iv] কৃষি ও বনজ সম্পদের ক্ষতি: তুষারের পুরু স্তরে ফসলের খেত, ফলের বাগান ও গাছপালা ঢেকে যায়, ফলে কৃষিজ পণ্যের ব্যাপক ক্ষতি হয়।

[v] বন্যার সম্ভাবনা বৃদ্ধি: তুষারঝড়ের পর জমে থাকা পুরু বরফ গলে নদীতে জলস্তর বৃদ্ধি করে, যা হঠাৎ বন্যার সৃষ্টি করতে পারে।
[১৮] অগ্ন্যুৎপাত কী? অগ্ন্যুৎপাত সৃষ্টির কারণগুলি লেখো।

অগ্ন্যুৎপাত: ভূঅভ্যন্তরের প্রচণ্ড তাপ ও চাপের কারণে ভূত্বকের দুর্বল স্থান বা ফাটল দিয়ে গলিত শিলা (ম্যাগমা), গ্যাস, ধোঁয়া, বাষ্প ও ছাই নিঃসৃত হয়ে বাইরে বেরিয়ে আসাকে অগ্ন্যুৎপাত বলে। এটি কখনও নিঃশব্দে, আবার কখনও তীব্র বিস্ফোরণের মাধ্যমে ঘটে, যা মানুষের জীবন ও সম্পত্তির জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনে।

» অগ্ন্যুৎপাত সৃষ্টির প্রধান কারণ:

[i] পাত সঞ্চারণ ও সংঘর্ষ (অভিসারী সীমানা): দুটি টেকটোনিক পাত মুখোমুখি ধাক্কা লাগলে ভারী সামুদ্রিক পাত হালকা মহাদেশীয় পাতের নিচে ঢুকে গলে ম্যাগমায় পরিণত হয়, যা উপরে উঠে অগ্ন্যুৎপাত ঘটায়।

[ii] পাতের দূরে সরে যাওয়া (প্রতিসারী সীমানা): দুটি পাত বিপরীত দিকে সরে গেলে ফাটল সৃষ্টি হয়, আর সেই ফাটল দিয়ে ভূগর্ভস্থ ম্যাগমা উপরে উঠে আসে।

[iii] ট্রান্সফর্ম চ্যুতি ও ঘর্ষণ: নিরপেক্ষ পাত সীমানায় ঘর্ষণ ও চ্যুতি সৃষ্টির ফলে ভূত্বকে চাপ জমে, যা দুর্বল স্থানে অগ্ন্যুদ্‌গমের কারণ হয়।

[iv] ভূত্বকের দুর্বল অংশ ও ভূ-আলোড়ন: ভূমিকম্প বা ভূ-আলোড়নের ফলে শিলায় ফাটল তৈরি হলে সেগুলি ম্যাগমা, গ্যাস ও বাষ্প বেরোনোর পথ করে দেয়।

[v] ভূঅভ্যন্তরের তাপ বৃদ্ধি ও বাষ্পচাপ: ভূগর্ভস্থ তেজস্ক্রিয় পদার্থ (যেমন ইউরেনিয়াম, রেডিয়াম) তাপ উৎপন্ন করে, আর শিলার ফাটল দিয়ে প্রবেশ করা জল অত্যধিক তাপে বাষ্পে পরিণত হয়ে গ্যাসের সঙ্গে মিলে প্রচণ্ড চাপ সৃষ্টি করে ম্যাগমাকে উপরে তোলে।

[১৯] অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট বিপর্যয়গুলি সংক্ষেপে আলোচনা করো।

» অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট বিপর্যয়ের বিবরণ:

[i] বায়ু ও জলদূষণ: অগ্ন্যুৎপাতের সময় সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডসহ বিভিন্ন বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা বায়ুমণ্ডল দূষিত করে। এসব গ্যাসের প্রভাবে অ্যাসিড বৃষ্টি ঘটে, যা বন, নদী ও মাটির গুণমান নষ্ট করে।

[ii] ভূমিকম্প ও ভূমিধসের ঝুঁকি: বিস্ফোরণজনিত প্রবল কম্পন অনেক সময় পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প ও ভূমিধসের সৃষ্টি করে, যা পরিবেশের স্থিতিশীলতা নষ্ট করে।

[iii] জীববৈচিত্র্যের ক্ষতি: লাভা ও ছাইপড়ার কারণে আগ্নেয়গিরির চারপাশের বনাঞ্চল ধ্বংস হয়, বহু প্রাণী ও উদ্ভিদ প্রজাতি বিলুপ্ত হয়, ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়।

[iv] জীবনহানি ও আহতের ঘটনা: প্রবল বিস্ফোরণ ও লাভাপ্রবাহের ফলে বহু মানুষ ও প্রাণীর মৃত্যু হয়, অনেকে গুরুতরভাবে আহত হয়।

[v] আবাসন ও অবকাঠামো ধ্বংস: লাভা ও গলিত শিলার প্রবাহ ঘরবাড়ি, রাস্তা, সেতু ও অন্যান্য স্থাপনা ধ্বংস করে দেয়, যার ফলে স্থানীয় মানুষজন গৃহহীন হয়ে পড়ে।

[vi] কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষতি: লাভা কৃষিজমি ঢেকে দেয়, ছাইপড়া ফসল নষ্ট করে এবং জমির উর্বরতা কমিয়ে দেয়, যার ফলে খাদ্য উৎপাদনে দীর্ঘমেয়াদী সংকট তৈরি হয়।
[২০] দাবানল বলতে কী বোঝায়? দাবানল সৃষ্টির কারণগুলি উল্লেখ করো।

বৃহৎ বনাঞ্চলে হঠাৎ সৃষ্ট আগুন, যা দ্রুত ছড়িয়ে পড়ে গাছপালা, ঝোপঝাড়, শুকনো পাতা ও জীববৈচিত্র্য ধ্বংস করে দেয়, তাকে দাবানল বলা হয়। এটি প্রাকৃতিক বা মানুষের কর্মকাণ্ড—উভয় কারণেই ঘটতে পারে।

» দাবানল সৃষ্টির কারণ:

[১] প্রাকৃতিক কারণ:

[i] বজ্রপাত: শুকনো পাতা ও ডালপালায় বজ্রপাত হলে আগুন লেগে দাবানল ছড়িয়ে পড়ে।

[ii] দীর্ঘস্থায়ী খরা: দীর্ঘ সময় বৃষ্টি না হলে বনাঞ্চল শুকিয়ে যায়, যা আগুন লাগার অনুকূল পরিবেশ তৈরি করে।

[iii] আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: আগ্নেয়গিরি থেকে বের হওয়া লাভা নিকটবর্তী বনভূমিতে আগুন লাগাতে পারে।

[iv] শুষ্ক মৌসুমে ঘর্ষণজনিত আগুন: প্রবল বাতাসে শুকনো ডালপালা বা পাথরের ঘর্ষণে সৃষ্ট স্ফুলিঙ্গ দাবানলের কারণ হতে পারে।

[২] মনুষ্যসৃষ্ট কারণ:

[i] ঝুম চাষ: পাহাড়ি অঞ্চলে জঙ্গল কেটে ও পুড়িয়ে চাষ করার ফলে বনাঞ্চলে আগুন ছড়ায়।

[ii] অসতর্কতা: পর্বতারোহী বা পর্যটকদের ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেট, দেশলাই ইত্যাদি থেকে আগুন লেগে যায়।

[iii] রান্নার আগুন: ক্যাম্পিং বা জঙ্গলের মধ্যে রান্নার সময় নিয়ন্ত্রণহীন আগুন দাবানলে রূপ নিতে পারে।

[iv] বিদ্যুতের ত্রুটি: বনাঞ্চলের ভিতরে বিদ্যুতের শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে।
[২১] দাবানল রোধ করার উপায়গুলি কী কী?

» দাবানল প্রতিরোধের উপায়:

[i] দাহ্য পদার্থ ব্যবহারে নিয়ন্ত্রণ: বনাঞ্চল বা তার আশেপাশে আগুন জ্বালানো, বনভোজনের রান্না, আতশবাজি পোড়ানো বা সিগারেট ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা। যদি রান্নার প্রয়োজন হয়, তবে নির্দিষ্ট ও সুরক্ষিত স্থানে তা করতে হবে।

[ii] শুকনো ও দাহ্য আবর্জনা অপসারণ: বনভূমির শুকনো পাতা, ঘাস, ভাঙা ডালপালা ও অন্যান্য দাহ্য পদার্থ নিয়মিত পরিষ্কার করতে হবে যাতে আগুনের জ্বালানি না জমে।

[iii] প্রতিরোধক ফাঁকা এলাকা বা পরিখা তৈরি: দাবানল প্রবণ বনাঞ্চলের চারপাশে ফাঁকা জমি বা প্রশস্ত পরিখা তৈরি করতে হবে, যাতে আগুন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়াতে না পারে।

[iv] দক্ষ ও প্রস্তুত দমকল বাহিনী গঠন: আধুনিক যন্ত্রপাতি, কেমিক্যাল মিশ্রিত জল ও বিশেষ আগুন নেভানোর সরঞ্জাম দিয়ে সজ্জিত প্রশিক্ষিত দল সবসময় প্রস্তুত রাখতে হবে।

[v] সতর্কতা ও নজরদারি ব্যবস্থা জোরদার: সিসিটিভি, ড্রোন, স্যাটেলাইট মনিটরিং এবং আগাম সতর্কবার্তা ব্যবস্থার মাধ্যমে বনাঞ্চলে ক্রমাগত নজরদারি রাখতে হবে। সম্ভাব্য বিপদের সংকেত পাওয়া মাত্র দ্রুত ব্যবস্থা নিতে হবে।

[vi] স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি: বনাঞ্চলের বাসিন্দা ও পর্যটকদের দাবানল প্রতিরোধ ও প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কৌশল শেখানো এবং নিয়মিত মহড়া করানো।
[২২] পশ্চিমবঙ্গে বন্যা হওয়ার প্রধান কারণগুলি উল্লেখ করো।

» পশ্চিমবঙ্গে বন্যা হওয়ার প্রধান কারণ:

[i] অতিবৃষ্টি ও মৌসুমি বায়ুর প্রভাব: বর্ষাকালে মৌসুমি বায়ুর প্রভাবে টানা প্রবল বর্ষণ হলে নদীর জলস্তর দ্রুত বেড়ে গিয়ে দুকূল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, ১৯৭৮ সালে দামোদর নদে প্রবল বর্ষণের ফলে ভয়াবহ বন্যা হয়েছিল।

[ii] ঘূর্ণিঝড় ও উপকূলীয় বন্যা: উপকূল অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানলে সমুদ্রের জলোচ্ছ্বাস ও ভরা কোটালের সময় নদীর জল উপচে পড়ে বন্যা হয়। যেমন, ২০০৯ সালের আয়লার প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল।

[iii] বাঁধ ভেঙে যাওয়া: বন্যা প্রতিরোধের জন্য নির্মিত বাঁধ ও প্রতিরক্ষা কাঠামো কখনো অতিরিক্ত জলচাপ বা দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে ভেঙে যায়, ফলে আশপাশের অঞ্চল দ্রুত বন্যাগ্রস্ত হয়ে পড়ে।

[iv] জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়া: মাইথন, পাঞ্চেত, ফারাক্কা প্রভৃতি জলাধার থেকে একসঙ্গে প্রচুর পরিমাণে জল ছেড়ে দিলে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যায় এবং নিম্নভূমিতে বন্যা দেখা দেয়।
[২৩] পশ্চিমবঙ্গে খরা সৃষ্টির মূল কারণগুলি ব্যাখ্যা করো।

» পশ্চিমবঙ্গে খরা সৃষ্টির প্রধান কারণগুলি

[i] বর্ষার বৃষ্টিপাতের ঘাটতি: মৌসুমি বায়ু সময়মতো না আসা, দুর্বল হয়ে আসা বা অল্প সময়ের জন্য সক্রিয় থাকার ফলে প্রয়োজনীয় বৃষ্টিপাত হয় না। এতে মাটির আর্দ্রতা কমে যায় ও কৃষি ক্ষতিগ্রস্ত হয়।

[ii] অনিয়মিত ও বিচ্ছিন্ন বৃষ্টিপাত: বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টি হলেও যদি তা কয়েক দিনে অতিরিক্তভাবে হয় এবং বাকি সময়ে দীর্ঘ বিরতি থাকে, তবে ফসলের প্রয়োজনীয় জলের অভাব ঘটে, যা খরার কারণ হয়।

[iii] উত্তপ্ত ও শুষ্ক বায়ুর প্রভাব: গ্রীষ্মকালে দীর্ঘ সময় ধরে প্রবল তাপপ্রবাহ ও শুষ্ক লু বইতে থাকলে মাটির আর্দ্রতা দ্রুত হ্রাস পায়, ফলে খরা পরিস্থিতি দেখা দেয়।

[iv] সেচ ব্যবস্থার অভাব: খরা-প্রবণ অঞ্চলে পর্যাপ্ত সেচ সুবিধা না থাকলে বৃষ্টির ঘাটতি সরাসরি ফসল উৎপাদনে প্রভাব ফেলে এবং খরার তীব্রতা বাড়ায়।

[v] অরণ্যনিধন ও পরিবেশগত পরিবর্তন: বনভূমি ধ্বংসের ফলে আঞ্চলিক জলচক্রে ব্যাঘাত ঘটে, যা দীর্ঘমেয়াদে বৃষ্টিপাত কমিয়ে খরা পরিস্থিতি তৈরিতে ভূমিকা রাখে।
[২৪] বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?

» বিপর্যয় ব্যবস্থাপনা হলো—বিপর্যয়ের সব পর্যায়ে গৃহীত নীতি, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বিত প্রয়োগ, যার মাধ্যমে বিপর্যয়ের প্রভাব কমানো ও দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করা হয়।

বিপর্যয় ব্যবস্থাপনার উদ্দেশ্য

[i] জনগণের সক্ষমতা বৃদ্ধি: এমন একটি সচেতন ও প্রস্তুত জনগোষ্ঠী গড়ে তোলা যারা বিপর্যয়ের সময় কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে।

[ii] ঝুঁকি চিহ্নিতকরণ ও বিশ্লেষণ: সম্ভাব্য বিপর্যয় সনাক্ত করে তার প্রকৃতি ও প্রভাব বিশ্লেষণ করা।

[iii] দ্রুত কার্যক্রম শুরু: বিপর্যয়ের সময় বিলম্ব না করে তৎক্ষণাৎ উদ্ধার ও ত্রাণ কার্য শুরু করা।

[iv] প্রতিবিধানমূলক ব্যবস্থা: বিপর্যয় ঘটার আগে প্রতিরোধ ও ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগ গ্রহণ করা।

[v] সুসংহত প্রযুক্তি ব্যবহার: আধুনিক প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে ঝুঁকি এবং ক্ষতি ন্যূনতম রাখা।

[vi] পুনরুদ্ধার সক্ষমতা গড়ে তোলা: সামাজিক ও অর্থনৈতিক কাঠামো মজবুত করে দ্রুত পুনর্গঠনের ক্ষমতা।
[২৫] বিপর্যয় মোকাবিলায় যোগাযোগ ব্যবস্থার ভূমিকা লেখো।

» বিপর্যয় মোকাবিলায় যোগাযোগ ব্যবস্থার ভূমিকা

[i] দ্রুত সতর্কবার্তা প্রেরণ: উন্নত যোগাযোগ ব্যবস্থা বিপর্যয়ের আগে আবহাওয়া দপ্তর, টেলিভিশন, রেডিও, মোবাইল বার্তা ও সাইরেনের মাধ্যমে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দিতে সাহায্য করে, যাতে মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারে।

[ii] তথ্য বিনিময় ও সমন্বয়: উদ্ধারকাজে যুক্ত সরকারি ও বেসরকারি সংস্থাগুলির মধ্যে তাৎক্ষণিক তথ্য বিনিময় সম্ভব হয়, যা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত ও কার্যকর করে তোলে।

[iii] উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে দিকনির্দেশ: দুর্গত এলাকার সঠিক অবস্থান, মানুষের প্রয়োজন এবং বিপদের মাত্রা সম্পর্কে নির্ভুল তথ্য যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে পাওয়া যায়, যা ত্রাণ বিতরণ ও চিকিৎসা সহায়তায় সাহায্য করে।

[iv] জনসচেতনতা বৃদ্ধি: বিপর্যয়ের আগে, চলাকালীন এবং পরে গণমাধ্যম, সামাজিক মাধ্যম ও স্থানীয় প্রচার ব্যবস্থার মাধ্যমে মানুষকে সচেতন করা যায়, যাতে ভবিষ্যতে ক্ষতি কম হয়।

[v] বহির্বিশ্বের সহায়তা লাভ: আন্তর্জাতিক সংস্থা ও দূরবর্তী অঞ্চলের সাহায্য দ্রুত চাওয়া ও গ্রহণ করার জন্য যোগাযোগ প্রযুক্তি অপরিহার্য ভূমিকা পালন করে।
[২৬] বন্যা সংক্রান্ত বিপর্যয় মোকাবিলার জন্য কী ব্যবস্থাপনা নেওয়া হয় ?

» বন্যা সংক্রান্ত বিপর্যয় মোকাবিলার জন্য গৃহীত ব্যবস্থাপনা:

[i] পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা আবহাওয়া দপ্তরের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সম্ভাব্য বন্যার পূর্বাভাস দেওয়া হয় এবং রেডিও, টেলিভিশন, মোবাইল সতর্কবার্তা, সাইরেন ইত্যাদির মাধ্যমে মানুষকে আগে থেকেই সতর্ক করা হয়।

[ii] বাঁধ ও জলাধার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নদীর দুকূল রক্ষার জন্য শক্ত বাঁধ নির্মাণ ও মেরামত করা হয় এবং জলাধারে অতিরিক্ত জল সঠিকভাবে নিয়ন্ত্রণ করে বন্যার প্রবাহ কমানো হয়।

[iii] জলনিকাশি ও খাল সংস্কার শহর ও গ্রামাঞ্চলের নিকাশি ব্যবস্থা উন্নত করা হয় এবং প্রাকৃতিক খাল-নদী পরিষ্কার রেখে জল জমে যাওয়া প্রতিরোধ করা হয়।

[iv] উচ্চভূমি ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত বন্যাকবলিত মানুষদের স্থানান্তরের জন্য উঁচু জমিতে আশ্রয়কেন্দ্র তৈরি ও প্রয়োজনীয় খাবার, পানীয় জল, ওষুধ মজুত রাখা হয়।

[v] দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সেনা, এনডিআরএফ ও স্বেচ্ছাসেবী দলকে প্রস্তুত রাখা হয়, যাতে নৌকা ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে দ্রুত মানুষকে উদ্ধার ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায়।

[vi] জনসচেতনতা বৃদ্ধি বন্যা প্রবণ অঞ্চলে বাসিন্দাদের আগে থেকে নিরাপত্তা বিধি, প্রাথমিক চিকিৎসা ও সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতন করা হয়।
[২৭] খরার প্রভাব কমাতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত?

» খরার প্রভাব কমাতে গ্রহণযোগ্য পদক্ষেপ:

[i] জল সংরক্ষণ: বৃষ্টির জল সংরক্ষণের জন্য রেইনওয়াটার হারভেস্টিং ব্যবস্থা গড়ে তোলা।

[ii] জল ব্যবহারে সতর্কতা: কৃষি, শিল্প ও গৃহস্থালি ক্ষেত্রে পানির অপচয় রোধ করা।

[iii] খরা-সহনশীল ফসল চাষ: কম পানি লাগে এমন ও খরা-সহনশীল জাতের ফসল চাষ করা।

[iv] সেচ ব্যবস্থার উন্নতি: ড্রিপ ইরিগেশন ও স্প্রিঙ্কলার সেচ ব্যবহার করে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।

[v] বৃক্ষরোপণ: বৃষ্টিপাত ধরে রাখা ও মাটির আর্দ্রতা বজায় রাখতে ব্যাপক বৃক্ষরোপণ করা।

[vi] ভূগর্ভস্থ জল পুনর্ভরণ: চেক ড্যাম, পারকোলেশন ট্যাঙ্ক ইত্যাদি তৈরি করে ভূগর্ভস্থ জলের স্তর বাড়ানো।

[vii] সরকারি ত্রাণ ও সহায়তা: ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তা, বীজ, খাদ্য ও পশুখাদ্য সরবরাহ করা।

[viii] জনসচেতনতা বৃদ্ধি: জল সংরক্ষণ ও খরা মোকাবিলার বিষয়ে গ্রাম পর্যায়ে সচেতনতা কর্মসূচি চালানো।
[২৮] ভূমিকম্পজনিত বিপর্যয় মোকাবিলায় কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত?

উত্তর: ভূমিকম্পজনিত বিপর্যয় মোকাবিলায় গৃহীত ব্যবস্থা —

১. গঠনমূলক ব্যবস্থা:

[i] ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বাড়িঘর, দপ্তর, হাসপাতাল ইত্যাদি নির্মাণের সময় ভূমিকম্প-সহনশীল নকশা ও মানসম্পন্ন উপকরণ ব্যবহার করতে হবে।

[ii] বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের পরামর্শ অনুযায়ী যথাযথ ফাউন্ডেশন ও কম্পন-নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখতে হবে।

[iii] গুরুত্বপূর্ণ স্থাপনার (যেমন সেতু, বাঁধ, বিদ্যুৎকেন্দ্র) কাঠামোকে ভূমিকম্প-সহনশীলভাবে শক্তিশালী করতে হবে।

[iv] পুরনো ও দুর্বল ভবন সংস্কার করে তাদের কাঠামোকে নিরাপদ করে তুলতে হবে।

২. অগঠনমূলক ব্যবস্থা:

[i] ভূমিকম্পপ্রবণ এলাকা চিহ্নিত করে স্পষ্ট মানচিত্র তৈরি ও প্রচার করতে হবে।

[ii] জনসাধারণকে ভূমিকম্পের সময় নিরাপদে থাকার উপায় সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে, যেমন—"ডাক, কভার, হোল্ড" পদ্ধতি শেখানো।

[iii] জরুরি উদ্ধার পরিকল্পনা তৈরি করে মহড়া চালাতে হবে, যাতে বিপদের সময় দ্রুত উদ্ধার সম্ভব হয়।

[iv] ভূমিকম্পের পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে।

[v] শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি দপ্তরে জরুরি নির্গমনপথ স্পষ্টভাবে চিহ্নিত ও খোলা রাখতে হবে।
[২৯] বিপর্যয় ব্যবস্থাপনার চক্র বলতে কী বোঝায়?
[৩০] বিপর্যয় ব্যবস্থাপনায় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো।

ভূমিকা: প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয় মানুষের জীবন ও সম্পদের উপর মারাত্মক প্রভাব ফেলে। ভূমিকম্প, বন্যা, বজ্রপাত, দাবানল বা ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতিতে দ্রুত ও সঠিক পদক্ষেপ ক্ষয়ক্ষতি অনেকটাই কমাতে পারে। এই ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা সমাজে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক সাহায্য প্রদান এবং প্রস্তুতি গ্রহণে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

» বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা:

[i] সচেতনতা বৃদ্ধি করা: বিপর্যয়ের সময় কী করা উচিত ও কী করা উচিত নয়, তা বিদ্যালয় ও সমাজে প্রচার করা। যেমন—বজ্রপাতের সময় ফাঁকা মাঠে না থাকা বা ভূমিকম্পে খোলা জায়গায় চলে যাওয়া।

[ii] ভূমিকম্পে নিরাপদ আশ্রয় নেওয়া: ভূমিকম্পের সময় দ্রুত খোলা মাঠে বেরিয়ে যাওয়া অথবা ঘরে থাকলে মজবুত টেবিল/বেঞ্চের নিচে আশ্রয় নেওয়ার প্রশিক্ষণ অর্জন ও অন্যদের শেখানো।

[iii] বন্যা মোকাবিলার প্রস্তুতি: বিশুদ্ধ পানীয় জল তৈরির পদ্ধতি (যেমন হ্যালোেজন বড়ি বা ব্লিচিং পাউডার ব্যবহার) শেখা ও তা বন্যাপীড়িত মানুষের মধ্যে প্রয়োগ করা।

[iv] বজ্রপাত সচেতনতা বৃদ্ধি: বজ্রপাতের সময় ফাঁকা মাঠ বা গাছের নিচে না দাঁড়ানো এবং ঘরের ভিতরে থাকা যে নিরাপদ—এই বিষয়ে পরিবার ও প্রতিবেশীদের সচেতন করা।

[v] বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ: বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া।

[vi] প্রাথমিক চিকিৎসা প্রদান: প্রাথমিক চিকিৎসার জ্ঞান অর্জন করে বিপর্যয়কালে ডাক্তার বা স্বেচ্ছাসেবক পৌঁছানোর আগে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া।
[৩১] পশ্চিমবঙ্গে বিপর্যয় মোকাবিলায় গৃহীত প্রধান কৌশলগুলি কী কী?
[৩২] দুর্যোগ ও বিপর্যয়-এর মধ্যে পার্থক্য লেখো।
উত্তর :
বিষয় দুর্যোগ বিপর্যয়
1. অর্থ 'Hazard' শব্দটি প্রাচীন আরবি শব্দ ‘az-zhar’ থেকে এসেছে, যার অর্থ Chance বা Luck (দৈবঘটনা বা অদৃষ্ট)। 'Disaster' শব্দটি ফরাসি শব্দ ‘Desastre’ থেকে এসেছে; ‘Des’ অর্থ Bad (মন্দ) এবং ‘astre’ অর্থ Star (তারা) – অর্থাৎ “মন্দ তারা”।
2. সংজ্ঞা প্রাকৃতিক বা মানবসৃষ্ট যে ঘটনাগুলি মানুষের জীবনযাত্রায় বিঘ্ন ঘটানোর সম্ভাবনা রাখে ও পরিবেশে ক্ষতির আশঙ্কা তৈরি করে, তাকে দুর্যোগ বলে। প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ যা বাস্তব ক্ষতি ডেকে আনে এবং ব্যাপক জীবন ও সম্পত্তিহানি ঘটায়, তাকে বিপর্যয় বলে।
3. কারণ ও ফল বিপর্যয়ের পূর্বে দুর্যোগ ঘটে। অর্থাৎ, দুর্যোগ হল বিপর্যয়ের কারণ। দুর্যোগের পথ ধরে বিপর্যয় আসে। অর্থাৎ, দুর্যোগের ফলাফল হল বিপর্যয়।
4. ঘটনাক্রম সব দুর্যোগ বিপর্যয়ে পরিণত হয় না। যেমন— সমুদ্রের মাঝের ঘূর্ণিঝড়, যা উপকূলে আছড়ে না পড়লে বিপর্যয় হবে না। বিপর্যয় ঘটতে হলে আগে একটি দুর্যোগ ঘটতে হবে। যেমন— সমুদ্রের মাঝের ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ে ব্যাপক ক্ষতি করলে তা বিপর্যয়।
5. জনজীবনে প্রভাব সাময়িক প্রতিকূল অবস্থা তৈরি হয়, যা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। দীর্ঘমেয়াদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং পুনরুদ্ধারে দীর্ঘ সময় লাগে।
6. ক্ষয়ক্ষতি দুর্যোগের ফলে ক্ষয়ক্ষতি ঘটে। তবে তা সামান্য পরিমাণে। বিপর্যয়ের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হারে ঘটে।
[৩৩] প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ-এর মধ্যে পার্থক্য লেখো।
উত্তর:-
বিষয় প্রাকৃতিক দুর্যোগ মনুষ্যসৃষ্ট দুর্যোগ
1. সংজ্ঞা প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তির কারণে সৃষ্ট বিপর্যয়কে প্রাকৃতিক দুর্যোগ বলে। মানুষের অবিবেচনাপ্রসূত কাজ, অবহেলা বা প্রযুক্তিগত ত্রুটির কারণে সৃষ্ট বিপর্যয়কে মনুষ্যসৃষ্ট দুর্যোগ বলে।
2. কারণ প্রাকৃতিক প্রক্রিয়া যেমন— ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ইত্যাদি। শিল্প দুর্ঘটনা, যুদ্ধ, আগুন, রাসায়নিক বা তেজস্ক্রিয় পদার্থের লিক, পরিবেশ ধ্বংস ইত্যাদি।
3. নিয়ন্ত্রণের সুযোগ মানুষ পুরোপুরি প্রতিরোধ করতে পারে না, তবে প্রস্তুতি ও পরিকল্পনার মাধ্যমে ক্ষতি কমানো যায়। সচেতনতা, আইন, প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই প্রতিরোধ সম্ভব।
4. ক্ষতির ধরন হঠাৎ ঘটে, ক্ষতির মাত্রা ও বিস্তার সাধারণত বেশি হয়। অনেক সময় ধীরে ধীরে ক্ষতি করে, তবে বড় দুর্ঘটনায় ব্যাপক ক্ষতি হতে পারে।
5. উদাহরণ ভূমিকম্প, সুনামি, অগ্ন্যুৎপাত, ঘূর্ণিঝড়, খরা। গ্যাস লিক (ভোপাল দুর্ঘটনা), পারমাণবিক বিস্ফোরণ (চেরনোবিল), তেল ছড়িয়ে পড়া, শিল্প দূষণ।
[৩৪] বন্যা ও খরা-এর মধ্যে পার্থক্য লেখো।
উত্তর:-
বিষয় বন্যা খরা
1. সংজ্ঞা স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বৃষ্টিপাত বা জলস্তর বৃদ্ধির ফলে বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত হওয়াকে বন্যা বলে। দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের তুলনায় অত্যন্ত কম বা অনুপস্থিত বৃষ্টিপাতের ফলে জলাভাব দেখা দেওয়াকে খরা বলে।
2. কারণ অতিবৃষ্টি, নদীর বাঁধ ভেঙে যাওয়া, ঘূর্ণিঝড়, জলাধারের জলছাড়া ইত্যাদি। বৃষ্টিপাতের ঘাটতি, অতিরিক্ত তাপমাত্রা, জলসম্পদের অপব্যবহার ইত্যাদি।
3. প্রভাব ফসল, গৃহ ও সম্পদ নষ্ট হয়; মানুষ ও পশুর প্রাণহানি ঘটে; স্বাস্থ্যঝুঁকি বাড়ে। ফসল নষ্ট হয়, পানীয় জলের অভাব হয়, খাদ্য সংকট ও পশুর মৃত্যু ঘটে।
4. সময়কাল সাধারণত স্বল্প সময়ে ঘটে কিন্তু ক্ষতি তীব্র হয়। দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে প্রভাব বিস্তার করে।
5. প্রতিরোধ/ব্যবস্থাপনা নদীবাঁধ মজবুত করা, জলনিকাশের উন্নতি, আগাম সতর্কীকরণ। সেচব্যবস্থা উন্নত করা, জল সংরক্ষণ, খরা-সহনশীল ফসল চাষ।
[৩৬] ঘূর্ণিঝড় কাকে বলে? ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ লেখো।

ঘূর্ণিঝড়: ঘূর্ণিঝড় হল একটি শক্তিশালী নিম্নচাপজনিত ঝড়, যেখানে বায়ু চারপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ কেন্দ্রের দিকে দ্রুত বেগে ঘূর্ণায়মানভাবে ছুটে আসে। এই বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে বাঁদিকে এবং দক্ষিণ গোলার্ধে ডানদিকে ঘোরে। সাধারণত সমুদ্রের ওপর থেকে শুরু হয়ে এটি উপকূলবর্তী অঞ্চলে প্রবল ধ্বংসাত্মক প্রভাব ফেলে।

কারণ: ঘূর্ণিঝড় সৃষ্টির প্রধান কারণগুলি :

[i] সমুদ্রপৃষ্ঠের অতিরিক্ত উষ্ণতা : সমুদ্রের উপরিভাগ যখন অত্যন্ত গরম হয়ে যায়, তখন তা বিপুল পরিমাণ জলীয়বাষ্প তৈরি করে, যা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ গড়ে তোলে।

[ii] গভীর নিম্নচাপের সৃষ্টি : কোনো অঞ্চলে হঠাৎ বায়ুচাপ অনেকটা কমে গেলে সেখানে গভীর নিম্নচাপ তৈরি হয়, যা ঘূর্ণিঝড়ের কেন্দ্র হিসাবে কাজ করে।

[iii] কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি : আকাশে বিশাল আকারের ঘন, উঁচু কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হলে তা ঘূর্ণিঝড়ের শক্তি বৃদ্ধি করে।

[iv] জলীয়বাষ্পের ঘনীভবনে লীনতাপ নির্গমন : জলীয়বাষ্প ঘনীভূত হলে প্রচুর পরিমাণে লীনতাপ নিঃসৃত হয়, যা বায়ুমণ্ডলকে আরও উত্তপ্ত করে এবং ঘূর্ণিঝড়ের শক্তি বাড়িয়ে তোলে।

Practice MCQs

70 multiple-choice questions on দুর্যোগ ও বিপর্যয়. Tap an option to check the answer.

Q. 1
বিপর্যয় লঘুকরণ দিবস' কোন তারিখে পালন করা হয়?
A
৫ অক্টোবর
B
২০ অক্টোবর
C
১০ অক্টোবর
D
১৫ অক্টোবর
Click an option to check your answer
Q. 2
সম্পূর্ণ প্রকৃতিঘটিত দুর্যোগের উদাহরণ কোনটি?
A
অগ্ন্যুৎপাত
B
ভূমিকম্প
C
পারমাণবিক বিস্ফোরণ
D
ধস
Click an option to check your answer
Q. 3
কোনটি ক্রমাগত দুর্যোগ হিসেবে পরিচিত?
A
সুনামি
B
বন্যা
C
ভূমিকম্প
D
খরা
Click an option to check your answer
Q. 4
বিপর্যয় ব্যবস্থাপনা কত স্তরে করা যায়?
A
তিন স্তরে
B
দুই স্তরে
C
চার স্তরে
D
পাঁচ স্তরে
Click an option to check your answer
Q. 5
ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়কে কী নামে ডাকা হয়?
A
সাইক্লোন
B
হারিকেন
C
ব্যাগুই
D
টাইফুন
Click an option to check your answer
Q. 6
কোনো দেশের ভারসাম্য বজায় রাখতে কত শতাংশ অরণ্য আবৃত থাকা প্রয়োজন?
A
৪০%
B
২৫%
C
৩৩%
D
৫০%
Click an option to check your answer
Q. 7
১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত সময়কালকে কী নামে ডাকা হয়?
A
পরিবেশ রক্ষা দশক
B
আন্তর্জাতিক দুর্যোগ দশক
C
আন্তর্জাতিক বিপর্যয় নিবারণ দশক
D
আন্তর্জাতিক শান্তি দশক
Click an option to check your answer
Q. 8
ইটালির কোন শহর অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়?
A
মিলান
B
পম্পেই
C
রোম
D
ভেনিস
Click an option to check your answer
Q. 9
কোনটি ভূতাত্ত্বিক বিপর্যয়ের উদাহরণ?
A
বন্যা
B
ঘূর্ণিঝড়
C
খরা
D
ভূমিকম্প
Click an option to check your answer
Q. 10
Hazard শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
A
আরবি
B
ফরাসি
C
ল্যাটিন
D
ইংরেজি
Click an option to check your answer
Q. 11
পশ্চিমবঙ্গে ভূমি ধসের সম্ভাবনা সবচেয়ে বেশি কোন জেলায়?
A
মালদা
B
জলপাইগুড়ি
C
দার্জিলিং
D
বর্ধমান
Click an option to check your answer
Q. 12
ভারতীয় উপমহাদেশে ঘূর্ণিঝড়কে কী বলা হয়?
A
হারিকেন
B
সুনামি
C
সাইক্লোন
D
টর্নেডো
Click an option to check your answer
Q. 13
ভোপাল গ্যাস দুর্ঘটনা কখন ঘটেছিল?
A
১৯৮৪
B
১৯৯০
C
১৯৭৫
D
১৯৮০
Click an option to check your answer
Q. 14
পৃথিবীতে সুনামি সতর্কতা ব্যবস্থা কী নামে পরিচিত?
A
UNISDR
B
FEMA
C
NOAA
D
DART
Click an option to check your answer
Q. 15
ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র কী?
A
ব্যারোমিটার
B
সিসমোগ্রাফ
C
থার্মোমিটার
D
রিখটার স্কেল
Click an option to check your answer
Q. 16
পশ্চিমবঙ্গে কোন জেলা খরাপ্রবণ হিসেবে পরিচিত?
A
বাঁকুড়া
B
নদীয়া
C
হাওড়া
D
পুরুলিয়া
Click an option to check your answer
Q. 17
সেপ্টেম্বর-অক্টোবর মাসে দক্ষিণবঙ্গে কোন দুর্যোগের আশঙ্কা থাকে?
A
ঘূর্ণিঝড়
B
খরা
C
ভূমিকম্প
D
বন্যা
Click an option to check your answer
Q. 18
ভূমিধসের প্রধান কারণ কী?
A
ভূমিকম্প
B
ভারী বর্ষণ
C
খরার তীব্রতা
D
বন সংহার
Click an option to check your answer
Q. 19
ভূমিকম্পের ফলে কি ঘটে?
A
অল্প সময়ের মধ্যে প্রচুর মৃত্যু
B
শুধু স্থাপত্যের ক্ষতি
C
শুধু পরিবেশের ক্ষতি
D
দীর্ঘ সময় ধরে ক্ষতি
Click an option to check your answer
Q. 20
সুনামি' শব্দের অর্থ কী?
A
সমুদ্রের ঝড়
B
বন্দরের ঢেউ
C
ভূমিধস
D
ধ্বংসাত্মক বৃষ্টি
Click an option to check your answer
Q. 21
১৯৯৯ সালের ২৯ অক্টোবর ওড়িশায় কোন সাইক্লোন আছড়ে পড়ে?
A
ফাইলিন
B
তম্বোরা
C
সুপার সাইক্লোন
D
আয়লা
Click an option to check your answer
Q. 22
সাম্প্রতিক উত্তরাখণ্ডের বিপর্যয়ের মূল কারণ কী?
A
বন্যা
B
হড়পা বান
C
সুনামি
D
ধস
Click an option to check your answer
Q. 23
টাইফুন কোন সাগরে দেখা যায়?
A
চিন সাগর
B
ভারত মহাসাগর
C
প্রশান্ত মহাসাগর
D
আটলান্টিক মহাসাগর
Click an option to check your answer
Q. 24
ইংরেজি শব্দ ‘Disaster’ এর অর্থ কী?
A
শুভ তারকা
B
সৌভাগ্য
C
অশুভ তারা
D
সুখকর ঘটনা
Click an option to check your answer
Q. 25
জলবায়ুগত বিপর্যয়ের পূর্বাভাস কী মাধ্যমে দেওয়া হয়?
A
ভূমিকম্পের যন্ত্র
B
রাডার
C
টেলিস্কোপ
D
উপগ্রহ
Click an option to check your answer
Q. 26
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কী?
A
সুনামি
B
সাইক্লোন
C
টর্নেডো
D
হারিকেন
Click an option to check your answer
Q. 27
নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয়?
A
দাঙ্গা
B
সুনামি
C
ভূমিকম্প
D
বন্যা
Click an option to check your answer
Q. 28
আধা প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ কোনটি?
A
দাবানল
B
ভূমিকম্প
C
ঘূর্ণিঝড়
D
বন্যা
Click an option to check your answer
Q. 29
‘Disaster’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
A
ইংরেজি
B
জার্মান
C
ফরাসি
D
স্প্যানিশ
Click an option to check your answer
Q. 30
পৃথিবীর মোট ভৌগোলিক অঞ্চলের কত শতাংশ অঞ্চল বন্যাপ্রবণ?
A
২০%
B
১২%
C
২৫%
D
১৪%
Click an option to check your answer
Q. 31
নিচের কোনটি জৈব দুর্যোগের উদাহরণ নয়?
A
দাবানল
B
ডেঙ্গু
C
প্লেগ
D
ঘূর্ণিঝড়
Click an option to check your answer
Q. 32
ফিলিপিন্সের কাছে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কী?
A
সাইক্লোন
B
ব্যাগুই
C
টাইফুন
D
হারিকেন
Click an option to check your answer
Q. 33
সাধারণত কোথায় তুষারঝড় দেখা যায়?
A
ট্রপিকাল অঞ্চল
B
মেরু অঞ্চল
C
সমুদ্রতীর অঞ্চল
D
মরুভূমি অঞ্চল
Click an option to check your answer
Q. 34
বিশ্বে প্রথম বিপর্যয় তালিকা তৈরির উদ্যোগ নেওয়া সংস্থা কোনটি?
A
UNESCO
B
UNICEF
C
FAO
D
WHO
Click an option to check your answer
Q. 35
কোন বিপর্যয় একটি অঞ্চলের সমগ্র বাস্তুতন্ত্র ধ্বংস করে?
A
বন্যা
B
ঘূর্ণিঝড়
C
ভূমিধস
D
দাবানল
Click an option to check your answer
Q. 36
২০০৯ সালের ঘূর্ণিঝড় আয়লার কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চল কোনটি?
A
দক্ষিণ ২৪ পরগনা
B
বর্ধমান
C
জলপাইগুড়ি
D
সুন্দরবন
Click an option to check your answer
Q. 37
সম্পূর্ণ মনুষ্যসৃষ্ট দুর্যোগের উদাহরণ কোনটি?
A
ঘূর্ণিঝড়
B
বন্যা
C
খরা
D
পারমাণবিক বিস্ফোরণ
Click an option to check your answer
Q. 38
জলবায়ুগত দুর্যোগের একটি উদাহরণ কী?
A
ভূমিকম্প
B
খরা
C
দাবানল
D
সুনামি
Click an option to check your answer
Q. 39
‘Disaster’ শব্দটির আক্ষরিক অর্থ কী?
A
দুর্যোগের কারণ
B
দুর্যোগের পরিণতি
C
বিপদ
D
সৌভাগ্য
Click an option to check your answer
Q. 40
জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে কোন ধরনের বিপর্যয় ঘটে?
A
মনুষ্যসৃষ্ট বিপর্যয়
B
প্রাকৃতিক বিপর্যয়
C
সামাজিক বিপর্যয়
D
অর্থনৈতিক বিপর্যয়
Click an option to check your answer
Q. 41
বন্যা প্রবণ অঞ্চলে টিউবওয়েল কিভাবে রাখা উচিত?
A
সরাসরি মাটিতে
B
পানির নিচে
C
গোড়ায় পাইপ লাগিয়ে উঁচু
D
মাটির নীচে
Click an option to check your answer
Q. 42
ঘূর্ণিঝড় কোন ধরনের বিপর্যয়?
A
মানবসৃষ্ট
B
বায়ুমণ্ডলীয়
C
জৈব
D
ভূতাত্ত্বিক
Click an option to check your answer
Q. 43
বিশ্ব উষ্ণায়ন কোন ধরনের দুর্যোগ?
A
মনুষ্যসৃষ্ট দুর্যোগ
B
প্রাকৃতিক দুর্যোগ
C
জলবায়ুগত দুর্যোগ
D
ভূমিকম্প
Click an option to check your answer
Q. 44
ভারতে 'কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পরিষদ' কখন গঠিত হয়?
A
১৯৭২
B
১৯৬০
C
১৯৫৪
D
১৯৪৫
Click an option to check your answer
Q. 45
সবচেয়ে ধসপ্রবণ এলাকা কোনটি?
A
সমতল
B
উপকূলীয় অঞ্চল
C
মরুভূমি
D
পাহাড়ি বা পার্বত্য এলাকা
Click an option to check your answer
Q. 46
সবচেয়ে খরাপ্রবণ মহাদেশ কোনটি?
A
অস্ট্রেলিয়া
B
আফ্রিকা
C
দক্ষিণ আমেরিকা
D
এশিয়া
Click an option to check your answer
Q. 47
খরার সৃষ্টি হয় যখন বৃষ্টিপাত স্বাভাবিকের কত শতাংশের কম হয়?
A
৫০%
B
৭৫%
C
৬০%
D
৯০%
Click an option to check your answer
Q. 48
ভূমিকম্প কোন ধরনের বিপর্যয়ের উদাহরণ?
A
অর্থনৈতিক বিপর্যয়
B
মনুষ্যসৃষ্ট বিপর্যয়
C
পরিবেশগত বিপর্যয়
D
প্রাকৃতিক বিপর্যয়
Click an option to check your answer
Q. 49
দুর্যোগের চরম পরিণতি কী?
A
বন্যা
B
বিপর্যয়
C
খরা
D
ঝড়
Click an option to check your answer
Q. 50
Early Warning System এর সংক্ষিপ্ত রূপ কী?
A
ECS
B
ERS
C
EWS
D
EMS
Click an option to check your answer
Q. 51
ওয়েস্ট ইন্ডিজ অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে কী বলা হয়?
A
হারিকেন
B
টাইফুন
C
ব্যাগুই
D
সাইক্লোন
Click an option to check your answer
Q. 52
২০০৯ সালে পশ্চিমবঙ্গে প্রবল বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কী ছিল?
A
সুপার সাইক্লোন
B
ফাইলিন
C
তম্বোরা
D
আয়লা
Click an option to check your answer
Q. 53
বন্যার প্রধান প্রাকৃতিক কারণ কী?
A
ভূমিকম্প
B
দাবানল
C
খরা
D
অতিবৃষ্টি
Click an option to check your answer
Q. 54
পার্বত্য অঞ্চলে হালকা কাঠের বাড়ি তৈরির কারণ কী?
A
ঘূর্ণিঝড় প্রতিরোধ
B
ভূমিকম্প থেকে বাঁচা
C
বন্যা প্রতিরোধ
D
দাবানল থেকে রক্ষা
Click an option to check your answer
Q. 55
হিমানী সম্প্রপাত কোথায় প্রধানত ঘটে থাকে?
A
মরুভূমি
B
সমতল ভূমি
C
উচ্চ পার্বত্য অঞ্চল
D
সমুদ্রতীরবর্তী এলাকা
Click an option to check your answer
Q. 56
‘ভূমিকম্পের দেশ’ কোন দেশকে বলা হয়?
A
নেপাল
B
চীন
C
জাপান
D
ইন্দোনেশিয়া
Click an option to check your answer
Q. 57
ওড়িশার উপকূলে কোন ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল?
A
আয়লা
B
কটিনার
C
বুলবুল
D
ফাইলিন
Click an option to check your answer
Q. 58
মানুষের স্বাভাবিক জীবনে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করলে তাকে কী বলা হয়?
A
বিপর্যয়
B
ঝড়
C
দুর্যোগ
D
দুর্ভিক্ষ
Click an option to check your answer
Q. 59
Community Based Mitigation এর সংক্ষিপ্ত রূপ কী?
A
CBM
B
EWS
C
GBM
D
DRM
Click an option to check your answer
Q. 60
গ্যাস দুর্ঘটনা কোন ধরনের বিপর্যয়ের উদাহরণ?
A
অর্থনৈতিক বিপর্যয়
B
প্রাকৃতিক বিপর্যয়
C
প্রযুক্তিগত বিপর্যয়
D
মনুষ্যসৃষ্ট বিপর্যয়
Click an option to check your answer
Q. 61
সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণ কী?
A
ভূমিকম্প
B
ঘূর্ণিঝড়
C
বন্যা
D
খরা
Click an option to check your answer
Q. 62
পশ্চিমবঙ্গে ধসপ্রবণ জেলা কোনটি?
A
নদীয়া
B
দার্জিলিং
C
উত্তর ২৪ পরগনা
D
মালদা
Click an option to check your answer
Q. 63
আন্টার্কটিকা কী নামে পরিচিত?
A
The Frozen Continent
B
The Icy Land
C
The Cold Desert
D
The Home of Blizzard
Click an option to check your answer
Q. 64
কোন ঘটনা প্রাকৃতিক বিপর্যয় হিসেবে গণ্য হয় না?
A
মিথেন গ্যাস দুর্ঘটনা
B
ঘূর্ণিঝড়
C
ভূমিকম্প
D
অগ্ন্যুৎপাত
Click an option to check your answer
Q. 65
ঘূর্ণিঝড়ের বিপর্যয় আকার ধারণ করার সম্ভাবনা থাকে ভারতের কোন এলাকায়?
A
পাহাড়ি অঞ্চল
B
জনঘনত্বপূর্ণ উপকূল অঞ্চল
C
ডেল্টা অঞ্চল
D
মরুভূমি অঞ্চল
Click an option to check your answer
Q. 66
২০১৩ সালে উত্তরাখণ্ডে কী ধরনের দুর্যোগে অনেক মানুষ মারা গিয়েছিল?
A
ভূমিকম্প
B
বন্যা
C
মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বান
D
ঘূর্ণিঝড়
Click an option to check your answer
Q. 67
পশ্চিমবঙ্গের কোন জেলা খরাপ্রবণ?
A
হাওড়া
B
পুরুলিয়া
C
মেদিনীপুর
D
দার্জিলিং
Click an option to check your answer
Q. 68
বিপর্যয় মোকাবিলায় প্রত্যাশিত ক্ষয়ক্ষতির পরিমাণকে কী বলা হয়?
A
ঝুঁকি (Risk)
B
দুর্যোগ
C
প্রভাব
D
বিপর্যয়
Click an option to check your answer
Q. 69
সুনামি শব্দটি কোন ভাষার?
A
ইংরেজি
B
হিন্দি
C
জাপানি
D
গ্রিক
Click an option to check your answer
Q. 70
Government Based Mitigation এর পূর্ণরূপ কী?
A
Environmental Warning System
B
Disaster Risk Management
C
Community Based Mitigation
D
Government Based Mitigation
Click an option to check your answer

More practice

Work through the remaining questions in this chapter.