পশ্চিমবঙ্গ - অবস্থান ও প্রশাসনিক বিভাগ

70 questions
35 min read
Share:

Study Notes

অষ্টম অধ্যায় (৮.১)
পশ্চিমবঙ্গ - অবস্থান ও প্রশাসনিক বিভাগ
Question List

প্রশ্নের মান - ২/৩

[১] গোর্খাল্যান্ড বলতে কী বোঝো?**
[২] তিনবিঘা করিডর বলতে কী বোঝো?****[V.V.I]
[৩] পশ্চিমবঙ্গ রাজ্যটি কীভাবে গঠিত হয়?***[V.V.I]
[৪] পশ্চিমবঙ্গের চতুঃসীমা সম্পর্কে লেখো।*
[৫] ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ বলতে কী বোঝায় তা লেখো।**
[৬] পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যগুলির নাম লেখো। **
[৭] শিলিগুড়িকে কেন ‘উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার’ বলা হয় তা ব্যাখ্যা করো।****[V.V.I]
[৮] গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জি.টি.এ) চুক্তি কী তা ব্যাখ্যা করো।**

প্রশ্নের মান - ৫

[১] পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব সম্পর্কে লেখো।
[২] পশ্চিমবঙ্গকে উন্নত রাজ্য হিসেবে গণ্য করার কারণগুলি আলোচনা করো।
প্রশ্নের মান - ২/৩
[১] গোর্খাল্যান্ড বলতে কী বোঝো?**

উত্তর:- পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ি অঞ্চল যেখানে নেপালি সম্প্রদায় গোর্খা নামে পরিচিত। সমস্ত গোর্খা সম্প্রদায়ভুক্ত লোকরা তাদের স্বাধীন পরিচয় এবং আর্থিক-সামাজিক উন্নয়ন অক্ষুণ্ণ রাখতে একটি আলাদা রাষ্ট্রগঠনের প্রতিষ্ঠান চান। তাদের প্রস্তাবিত রাষ্ট্রকে গোর্খাল্যান্ড নামে পরিচিত করা হবে। 1980 সালে, গোর্খাল্যান্ড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের মাধ্যমে দার্জিলিং, ডুয়ার্স এবং শিলিগুড়ি নিয়ে গোর্খাল্যান্ডের প্রথম দাবি উত্থান করা হয়।
[২] তিনবিঘা করিডর বলতে কী বোঝো?****[V.V.I]

উত্তর:- ১৯৯২ সালের ২৬ জুনে ভারত সরকার বাংলাদেশ সরকারকে লিজ দিয়েছে মেখলিগঞ্জ-কুচলিবাড়ি অঞ্চলের তিন বিঘা জমির জন্য, যা বাংলাদেশের দহগ্রাম ও গানবাড়ি ছিটমহলের মধ্যে যাতায়াতের জন্য সুনির্দিষ্ট কালের জন্য হয়েছে। এই প্রতিরূপ একফালি রুমিই তিনবিঘা করিডর হিসেবে পরিচিত।
[৩] পশ্চিমবঙ্গ রাজ্যটি কীভাবে গঠিত হয়?***[V.V.I]
উত্তর:- ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার সময় অবিভক্ত বঙ্গদেশ দ্বিখণ্ডিত হয়। তৎকালীন বাংলা দুটি ভাগে বিভক্ত হয়ে যায়—পূর্বাংশ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় ‘পূর্ববঙ্গ’ নামে, যা পরবর্তীতে বাংলাদেশ নামে আত্মপ্রকাশ করে, এবং পশ্চিমাংশ ভারতের অন্তর্ভুক্ত হয়। এই পশ্চিম অংশ নিয়েই ‘পশ্চিমবঙ্গ’ রাজ্যটি গঠিত হয়। বঙ্গদেশের পশ্চিমাঞ্চলীয় ভৌগোলিক অবস্থান থেকেই রাজ্যটির নামকরণ হয় ‘পশ্চিমবঙ্গ’।
[৪] পশ্চিমবঙ্গের চতুঃসীমা সম্পর্কে লেখো।*
উত্তর:- পশ্চিমবঙ্গের চতুঃসীমা জাতীয় ও আন্তর্জাতিক সীমানা দ্বারা পরিবেষ্টিত। উত্তরে সিকিম ও ভুটান, উত্তর-পূর্বে অসম, পূর্বে বাংলাদেশ এবং উত্তর-পশ্চিমে নেপাল অবস্থিত। পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড এবং দক্ষিণ-পশ্চিমে ওড়িশা রাজ্য রয়েছে। রাজ্যের দক্ষিণ প্রান্ত বঙ্গোপসাগর দ্বারা সীমাবদ্ধ। ফলে তিনদিক স্থলভাগ ও একদিক জলভাগ দ্বারা বেষ্টিত হওয়ায় পশ্চিমবঙ্গের অবস্থানকে উপদ্বীপীয় অবস্থান বলা হয়। এই ভৌগোলিক বৈচিত্র্য রাজ্যটিকে বিশেষ গুরুত্ব প্রদান করে।
[৫] ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ বলতে কী বোঝায় তা লেখো।**
উত্তর:-
‘রাজ্য পুনর্গঠন কমিশন’ হলো ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ১৯৫৫ সালে গঠিত হয়। এর উদ্দেশ্য ছিল দেশের রাজ্যগুলিকে ভাষাভিত্তিক ও প্রশাসনিক দিক থেকে নতুনভাবে সংগঠিত করা। কমিশনের সুপারিশ অনুযায়ী ১৯৫৬ সালের ১ নভেম্বর ‘রাজ্য পুনর্গঠন আইন’ কার্যকর হয় এবং ভারত ১৪টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়। পরবর্তীতে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে।
[৬] পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যগুলির নাম লেখো। **
উত্তর:-
❑ প্রতিবেশী দেশ : পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলির মধ্যে রয়েছে পূর্বদিকে বাংলাদেশ, উত্তরে ভুটান এবং উত্তর-পশ্চিমে নেপাল।

❑ প্রতিবেশী রাজ্য: প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে রয়েছে দক্ষিণ-পশ্চিমে ওড়িশা, পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড, উত্তরে সিকিম এবং উত্তর-পূর্বে অসম। যদিও ত্রিপুরা সরাসরি সীমান্তে নেই, তবুও সেটিকে প্রতিবেশী রাজ্য হিসেবে ধরা হয়।
[৭] শিলিগুড়িকে কেন ‘উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার’ বলা হয় তা ব্যাখ্যা করো।****[V.V.I]
উত্তর:-
শিলিগুড়ি শহরটি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ স্থান, যা উত্তর-পূর্ব ভারতের সিকিম, অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল প্রদেশের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষা করে। এই শহরের মাধ্যমেই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে অন্যান্য রাজ্যের পণ্য পরিবহণ ও বাণিজ্যিক আদানপ্রদান ঘটে। ভূ-রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর কৌশলগত গুরুত্ব থাকায় একে ‘উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার’ বলা হয়।
[৮] গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জি.টি.এ) চুক্তি কী তা ব্যাখ্যা করো।**
উত্তর:-
২০১১ সালের ১৮ জুলাই, দার্জিলিং জেলায় সুখনার পিনটেল ভিলেজে গোর্খা জনমুক্তি আন্দোলনের প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে দার্জিলিং পার্বত্য অঞ্চলের স্বায়ত্তশাসন সম্পর্কিত গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জি টি এ) গঠন করা হবে, যা ১৯৮৮ সালে পূর্বতন দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ (ডি জি এইচ সি) থেকে অনেক বেশি ক্ষমতা ও স্বাধীনতা পাবে।
প্রশ্নের মান - ৫
[১] পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব সম্পর্কে লেখো।

উত্তর:- পশ্চিমবঙ্গের অবস্থানগত গুরুত্বগুলি নিম্নরূপ :

1. রাজনৈতিক গুরুত্ব: পশ্চিমবঙ্গের চারপাশে নেপাল, ভুটান, বাংলাদেশ এই তিনটি প্রতিবেশী দেশের সীমানা আছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া, প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, এবং সিকিমের সীমানাও দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ।

2. অর্থনৈতিক গুরুত্ব: নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চলের রাজ্যগুলি বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উপর নির্ভরশীল। কলকাতা বন্দর এই অঞ্চলের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার। এই বন্দরের মাধ্যমে বাংলাদেশের কাঁচা পাট, মাছ, নিউজপ্রিন্ট ও বিদেশি খনিজ তেল, যন্ত্রাংশ, খাদ্যশস্য আমদানি হয়। আবার চা, পাটজাত পণ্য, কয়লা, লৌহ আকরিক প্রভৃতি পণ্য এখান থেকেই রপ্তানি করা হয়।

❑ উন্নত পরিবহণ ব্যবস্থার গুরুত্ব :

i.. বিমানপথ: দেশে-বিদেশে যোগাযোগ রক্ষা করা যায় খুব সহজেই পশ্চিমবঙ্গের দমদমে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরটির মাধ্যমে।

ii. জলপথ: বঙ্গোপসাগরের দক্ষিণে অবস্থানের কারণে পশ্চিমবঙ্গে জলপথে জাহাজ সেবার মাধ্যমে ভারতের বিভিন্ন উপকূলবর্তী অঞ্চল ও বিদেশি দেশের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্যিক আদানপ্রদান সম্ভব হয়েছে।

iii. সড়কপথ: ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে উন্নত যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থা গড়ে তুলেছে পশ্চিমবঙ্গে বিস্তৃত ২, ৬, ৩৪, ৩৫ এবং ৪১ নং জাতীয় সড়ক।

iv. রেলপথ: পশ্চিমবঙ্গের পরিবহণ ব্যবস্থার গুরুত্ব বাড়িয়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব রেলপথের সংযোগ।

v. বন্দর: পূর্ব ভারতের যাবতীয় ব্যবসাবাণিজ্য ও যোগাযোগ সংঘটিত হয় কলকাতা ও হলদিয়া বন্দরের মাধ্যমে।
[২] পশ্চিমবঙ্গকে উন্নত রাজ্য হিসেবে গণ্য করার কারণগুলি আলোচনা করো।

উত্তর:- সার্বিক দিক থেকে পশ্চিমবঙ্গকে উন্নত রাজ্য হিসেবে বিবেচনা করার কারণগুলি নিম্নরূপ -

১. কৃষিক্ষেতে অগ্রগতি: পশ্চিমবঙ্গ ভারতের অন্যতম শীর্ষ কৃষিপ্রধান রাজ্য। ধান ও পাট উৎপাদনে এটি প্রথম স্থানে রয়েছে। এছাড়াও গম, তৈলবীজ, ডালশস্য ও নানা ধরনের শাকসবজি উল্লেখযোগ্য পরিমাণে উৎপন্ন হয়, যা রাজ্য ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

২. মৎস্য শিল্পে সাফল্য: নদী ও সমুদ্রবেষ্টিত রাজ্য হওয়ায় এখানে মাছ ধরার ও মাছচাষের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনেও শীর্ষস্থানে রয়েছে এবং বহু মানুষের জীবিকার উৎস হিসেবে কাজ করছে।

৩. শিল্পোন্নয়ন ও তথ্যপ্রযুক্তি: রাজ্যটি পাটশিল্পে দেশের মধ্যে অগ্রণী, বিশেষত ভাগীরথী-হুগলি নদীতীরবর্তী অঞ্চলে। দুর্গাপুরে লৌহ ও ইস্পাত কারখানা, চিত্তরঞ্জনে রেলইঞ্জিন কারখানা, হলদিয়ায় পেট্রোরসায়ন শিল্প এবং সল্টলেকে তথ্যপ্রযুক্তি খাত রাজ্যকে শিল্পসমৃদ্ধ করেছে। কুটির ও হস্তশিল্পেও পশ্চিমবঙ্গ অগ্রণী ভূমিকা পালন করে।

৪. বিদ্যুৎ উৎপাদনে অগ্রগতি: ব্যান্ডেল, বজবজ, কোলাঘাট, সাঁওতালডিহি ও ফারাক্কায় তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কিছু স্থানে জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। এর ফলে শিল্পোন্নয়নের পাশাপাশি গ্রামীণ বিদ্যুৎ সরবরাহেও উন্নতি হয়েছে।

৫. বাণিজ্যিক গুরুত্ব: পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এখানে কলকাতা বন্দর, বিশাল রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা, এবং নানা ধরনের বাজার রাজ্যটির বাণিজ্যিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে।

Practice MCQs

70 multiple-choice questions on পশ্চিমবঙ্গ - অবস্থান ও প্রশাসনিক বিভাগ. Tap an option to check the answer.

Q. 1
কোচবিহার পশ্চিমবঙ্গের জেলা হিসেবে অন্তর্ভুক্ত হয় কত সালে?
A
১৯৪৭ সালে
B
১৯৫০ সালে
C
১৯৪৮ সালে
D
১৯৫৬ সালে
Click an option to check your answer
Q. 2
অবিভক্ত বঙ্গ দেশের কোন অংশ নিয়ে পশ্চিমবঙ্গ গঠিত হয়?
A
পশ্চিমাংশ
B
পূর্বাংশ
C
উত্তরাংশ
D
দক্ষিণাংশ
Click an option to check your answer
Q. 3
ত্রিপুরা রাজ্যের প্রধান ভাষা কী?
A
হিন্দি
B
অসমীয়া
C
কোচরাজবংশী
D
বাংলা
Click an option to check your answer
Q. 4
পশ্চিমবঙ্গের সবচেয়ে ঘন বসতিপূর্ণ জেলা কোনটি?
A
হাওড়া
B
হুগলি
C
উত্তর ২৪ পরগনা
D
কলকাতা
Click an option to check your answer
Q. 5
২৪ পরগনা জেলাকে কবে ভাগ করা হয়?
A
১৯৫২ সালে
B
১৯৫০ সালে
C
১৯৫৬ সালে
D
১৯৬০ সালে
Click an option to check your answer
Q. 6
ছিটমহল কোথায় অবস্থিত?
A
আলিপুরদুয়ার
B
কোচবিহার
C
মালদা
D
নদিয়া
Click an option to check your answer
Q. 7
পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
A
হাওড়া
B
দক্ষিণ ২৪ পরগনা
C
পুরুলিয়া
D
উত্তর ২৪ পরগনা
Click an option to check your answer
Q. 8
চিল্কা হ্রদ কোন প্রতিবেশী রাজ্যে অবস্থিত?
A
বিহার
B
ওড়িশা
C
ত্রিপুরা
D
ঝাড়খণ্ড
Click an option to check your answer
Q. 9
পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা কার আছে?
A
বাংলাদেশ
B
ভুটান
C
মায়ানমার
D
নেপাল
Click an option to check your answer
Q. 10
পশ্চিমবঙ্গের ‘Chicken’s Neck’ বলা হয় কোন এলাকাকে?
A
জলপাইগুড়ি
B
আলিপুরদুয়ার
C
উত্তর দিনাজপুর
D
শিলিগুড়ি
Click an option to check your answer
Q. 11
পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর কোন রেখা পূর্ব-পশ্চিমে প্রসারিত হয়েছে?
A
বিষুবরেখা
B
মকরক্রান্তি রেখা
C
প্রধান মধ্যরেখা
D
কর্কটক্রান্তি রেখা
Click an option to check your answer
Q. 12
১৯৫৬ সালে কোন জেলা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়?
A
পুরুলিয়া
B
মালদা
C
বর্ধমান
D
দার্জিলিং
Click an option to check your answer
Q. 13
জলপাইগুড়ি জেলা ভেঙে কোন নতুন জেলা তৈরি হয়েছে?
A
কোচবিহার
B
আলিপুরদুয়ার
C
দার্জিলিং
D
মালদা
Click an option to check your answer
Q. 14
পশ্চিমবঙ্গের সীমানায় কতটি রাজ্য অবস্থিত?
A
৫টি
B
৭টি
C
৬টি
D
৪টি
Click an option to check your answer
Q. 15
ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গ দখল করে?
A
২.৭%
B
৩.১%
C
২.৯%
D
২.৫%
Click an option to check your answer
Q. 16
পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল কোনটি?
A
ভুট্টা
B
ধান
C
গম
D
চা
Click an option to check your answer
Q. 17
ভারতের কোন রাজ্যে প্রথম মেট্রো রেল চালু হয়?
A
পশ্চিমবঙ্গ
B
দিল্লি
C
চেন্নাই
D
মুম্বই
Click an option to check your answer
Q. 18
পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?
A
হুগলি
B
কলকাতা
C
দার্জিলিং
D
হাওড়া
Click an option to check your answer
Q. 19
পশ্চিমবঙ্গের উত্তরের সীমানা স্পর্শ করে এমন দুটি রাজ্য কোনগুলি?
A
অসম ও ওড়িশা
B
সিকিম ও অসম
C
বিহার ও ঝাড়খণ্ড
D
সিকিম ও বিহার
Click an option to check your answer
Q. 20
ত্রিপুরার মানুষের প্রধান জীবিকা কী?
A
কৃষিকাজ
B
কারুশিল্প
C
বনজ সংগ্রহ
D
মৎস্যচাষ
Click an option to check your answer
Q. 21
কোন শহরকে ‘ভুটান রাষ্ট্রের দরজা’ বলা হয়?
A
কোচবিহার
B
জলপাইগুড়ি
C
আলিপুরদুয়ার
D
শিলিগুড়ি
Click an option to check your answer
Q. 22
পশ্চিমবঙ্গের অবস্থান কেমন প্রকৃতির?
A
মরু
B
পাহাড়ি
C
উপদ্বীপীয়
D
দ্বীপীয়
Click an option to check your answer
Q. 23
পশ্চিমবঙ্গের সীমানায় কতটি প্রতিবেশী দেশ রয়েছে?
A
৪টি
B
৫টি
C
৩টি
D
২টি
Click an option to check your answer
Q. 24
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কতটি?
A
৫টি
B
৭টি
C
৮টি
D
৬টি
Click an option to check your answer
Q. 25
পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী?
A
আসানসোল
B
হাওড়া
C
কলকাতা
D
শিলিগুড়ি
Click an option to check your answer
Q. 26
পশ্চিমবঙ্গকে কতটি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে?
A
৭টি
B
৪টি
C
৬টি
D
৫টি
Click an option to check your answer
Q. 27
ভারতে মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বসবাস করে?
A
৮.২৫%
B
৬.৪৫%
C
৭.৫৫%
D
৫.৬৫%
Click an option to check your answer
Q. 28
তিনবিঘা করিডর বাংলাদেশকে কবে লিজ দেওয়া হয়?
A
১৯৯০
B
১৯৯২
C
১৯৯৩
D
১৯৯১
Click an option to check your answer
Q. 29
পশ্চিমবঙ্গের সবচেয়ে পূর্বদিকের জেলাটি কোনটি?
A
আলিপুরদুয়ার
B
কোচবিহার
C
মালদা
D
দার্জিলিং
Click an option to check your answer
Q. 30
বর্ধমান বিভাগে মোট কয়টি জেলা রয়েছে?
A
৫টি
B
৪টি
C
৩টি
D
৬টি
Click an option to check your answer
Q. 31
পশ্চিমবঙ্গের উত্তর-দক্ষিণ বিস্তার কত কিমি?
A
৬২৩ কিমি
B
৫৭৫ কিমি
C
৫৬০ কিমি
D
৬০০ কিমি
Click an option to check your answer
Q. 32
মেদিনীপুর জেলা ভাগ হয়ে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিভক্ত হয় কত সালে?
A
১৯৯৯
B
২০০২
C
২০০১
D
২০০০
Click an option to check your answer
Q. 33
বর্তমানে ভারতে মোট কতটি অঙ্গরাজ্য রয়েছে?
A
২৮টি
B
২৯টি
C
৩০টি
D
২৬টি
Click an option to check your answer
Q. 34
১৯১১ সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল কোথায়?
A
মুম্বই
B
চেন্নাই
C
দিল্লি
D
কলকাতা
Click an option to check your answer
Q. 35
পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?
A
হুগলি
B
হাওড়া
C
কলকাতা
D
নদিয়া
Click an option to check your answer
Q. 36
কলকাতা কী নামে পরিচিত?
A
গঙ্গার তীরের নগরী
B
সাংস্কৃতিক রাজধানী
C
পূর্ব ভারতের প্রবেশদ্বার
D
শিল্পের শহর
Click an option to check your answer
Q. 37
পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয়?
A
১৯৫০ সালে
B
১৯৪৭ সালে
C
১৯৪৫ সালে
D
১৯৪৯ সালে
Click an option to check your answer
Q. 38
বর্তমানে ভারতে মোট কয়টি অঙ্গরাজ্য আছে?
A
৩০টি
B
২৭টি
C
২৬টি
D
২৯টি
Click an option to check your answer
Q. 39
পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয় কোনটি?
A
দিল্লি হাইকোর্ট
B
মুম্বই হাইকোর্ট
C
পাটনা হাইকোর্ট
D
কলকাতা হাইকোর্ট
Click an option to check your answer
Q. 40
জনসংখ্যার ভিত্তিতে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত?
A
দ্বিতীয়
B
পঞ্চম
C
চতুর্থ
D
তৃতীয়
Click an option to check your answer
Q. 41
পশ্চিমবঙ্গের চারপাশে কতটি স্বাধীন দেশ রয়েছে?
A
৫টি
B
৩টি
C
২টি
D
৪টি
Click an option to check your answer
Q. 42
পশ্চিমবঙ্গের সবচেয়ে পশ্চিমে অবস্থিত জেলা কোনটি?
A
পুরুলিয়া
B
পশ্চিম বর্ধমান
C
বাঁকুড়া
D
ঝাড়গ্রাম
Click an option to check your answer
Q. 43
১৯৫০ সালে পশ্চিমবঙ্গের সঙ্গে কোনটি যুক্ত হয়?
A
কোচবিহার
B
মালদা
C
নদিয়া
D
আলিপুরদুয়ার
Click an option to check your answer
Q. 44
ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগর কোনটি?
A
বেঙ্গালুরু
B
মুম্বই
C
কলকাতা
D
দিল্লি
Click an option to check your answer
Q. 45
পশ্চিমবঙ্গের নবতম জেলা কোনটি?
A
আলিপুরদুয়ার
B
পূর্ব মেদিনীপুর
C
উত্তর দিনাজপুর
D
পশ্চিম বর্ধমান
Click an option to check your answer
Q. 46
অক্ষাংশ অনুযায়ী পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত?
A
দক্ষিণ গোলার্ধে
B
কেন্দ্রীয় অঞ্চলে
C
উত্তর গোলার্ধে
D
পশ্চিম গোলার্ধে
Click an option to check your answer
Q. 47
উত্তর ২৪ পরগনার সদর দপ্তর কোথায়?
A
বারাসাত
B
কাকদ্বীপ
C
বনগাঁ
D
হাবরা
Click an option to check your answer
Q. 48
পশ্চিমবঙ্গের উত্তর-পূর্ব সীমানায় কোন রাজ্যটি অবস্থিত?
A
অসম
B
বিহার
C
ত্রিপুরা
D
সিকিম
Click an option to check your answer
Q. 49
পশ্চিমবঙ্গের মালভূমি কোন শিলাস্তরের অংশ?
A
হিমালয়
B
আরবল্লি
C
গন্ডোয়ানাল্যান্ড
D
তিব্বত
Click an option to check your answer
Q. 50
দ্রাঘিমাংশ অনুযায়ী পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত?
A
পশ্চিম গোলার্ধে
B
শূন্য রেখায়
C
দক্ষিণ গোলার্ধে
D
পূর্ব গোলার্ধে
Click an option to check your answer
Q. 51
নেপাল ও ভুটান কোন বন্দর ব্যবহারে বৈদেশিক বাণিজ্য চালায়?
A
দিঘা বন্দর
B
তামিলনাড়ু বন্দর
C
হলদিয়া বন্দর
D
কলকাতা বন্দর
Click an option to check your answer
Q. 52
নদিয়া জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত?
A
মালদা বিভাগ
B
বর্ধমান বিভাগ
C
প্রেসিডেন্সি বিভাগ
D
মেদিনীপুর বিভাগ
Click an option to check your answer
Q. 53
পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থিত প্রতিবেশী দেশ কোনটি?
A
বাংলাদেশ
B
ভুটান
C
মায়ানমার
D
নেপাল
Click an option to check your answer
Q. 54
‘উত্তর-পূর্ব ভারতের প্রবেশপথ’ বলা হয় কোন শহরকে?
A
কোচবিহার
B
শিলিগুড়ি
C
মালদা
D
আলিপুরদুয়ার
Click an option to check your answer
Q. 55
পশ্চিমবঙ্গের নবীনতম প্রতিবেশী রাজ্য কোনটি?
A
সিকিম
B
বিহার
C
ঝাড়খণ্ড
D
ওড়িশা
Click an option to check your answer
Q. 56
পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য কোনটি?
A
ঝাড়খণ্ড
B
বিহার
C
সিকিম
D
অসম
Click an option to check your answer
Q. 57
উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে?
A
শিলিগুড়ি
B
আলিপুরদুয়ার
C
মালবাজার
D
কোচবিহার
Click an option to check your answer
Q. 58
বর্তমানে পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা আছে?
A
২৩টি
B
২১টি
C
২৪টি
D
২২টি
Click an option to check your answer
Q. 59
প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত একটি জেলা হল—
A
বাঁকুড়া
B
মালদা
C
বীরভূম
D
কলকাতা
Click an option to check your answer
Q. 60
পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিমে অবস্থিত প্রতিবেশী দেশ কোনটি?
A
নেপাল
B
মায়ানমার
C
ভুটান
D
বাংলাদেশ
Click an option to check your answer
Q. 61
পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোথায়?
A
তমলুক
B
হলদিয়া
C
কাঁথি
D
মেদিনীপুর
Click an option to check your answer
Q. 62
পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কোন রাজ্যটি অবস্থিত?
A
ঝাড়খণ্ড
B
বিহার
C
ওড়িশা
D
সিকিম
Click an option to check your answer
Q. 63
ভারতের কোন দিকে পশ্চিমবঙ্গ অবস্থিত?
A
দক্ষিণে
B
পূর্বে
C
পশ্চিমে
D
উত্তরে
Click an option to check your answer
Q. 64
পশ্চিমবঙ্গের দক্ষিণে কী অবস্থিত?
A
ওড়িশা
B
হিমালয়
C
বাংলাদেশ
D
বঙ্গোপসাগর
Click an option to check your answer
Q. 65
ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়?
A
১৯৫০ সালে
B
১৯৫৬ সালে
C
১৯৪৭ সালে
D
১৯৫৩ সালে
Click an option to check your answer
Q. 66
পশ্চিমবঙ্গের পশ্চিম সীমানায় সবচেয়ে বেশি বিস্তৃত রাজ্য কোনটি?
A
ঝাড়খণ্ড
B
বিহার
C
ওড়িশা
D
ছত্তীসগঢ়
Click an option to check your answer
Q. 67
চন্দননগর পশ্চিমবঙ্গের সঙ্গে কবে যুক্ত হয়?
A
১৯৫০
B
১৯৪৭
C
১৯৫২
D
১৯৪৯
Click an option to check your answer
Q. 68
কোচবিহার জেলাটি কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত?
A
প্রেসিডেন্সি বিভাগ
B
মেদিনীপুর বিভাগ
C
বর্ধমান বিভাগ
D
জলপাইগুড়ি বিভাগ
Click an option to check your answer
Q. 69
জনঘনত্ব অনুযায়ী ভারতে পশ্চিমবঙ্গের অবস্থান কততম?
A
প্রথম
B
পঞ্চম
C
তৃতীয়
D
দ্বিতীয়
Click an option to check your answer
Q. 70
পশ্চিমবঙ্গের উত্তরে কোন রাজ্যটি অবস্থিত?
A
বিহার
B
আসাম
C
ঝাড়খণ্ড
D
সিকিম
Click an option to check your answer

More practice

Work through the remaining questions in this chapter.