পশ্চিমবঙ্গ - প্রাকৃতিক পরিবেশ

80 questions
40 min read
Share:

Study Notes

অষ্টম অধ্যায় (৮.২)
পশ্চিমবঙ্গ - প্রাকৃতিক পরিবেশ
Question List

প্রশ্নের মান - ২/৩

[1] 'ভাবর' বলতে কী বোঝো?***(V.V.I)
[2] তাল কী? ***(V.V.I)
[3] বরেন্দ্রভূমি' কী? **
[4] বরাভূম কাকে বলে?*
[5] 'সুন্দরবন' নামকরণের কারণ কী?
[6] বাগরি অঞ্চল কী ?
[7] তিনবিঘা করিডর কাকে বলে?*
[8] আন্তর্জাতিক নদী কাকে বলে? উদাহরণ দাও।*
[9] তিস্তা উইন্ডো কী ও কোথায় দেখা যায়?*
[10] আশ্বিনের ঝড় কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। ***(V.V.I)
[11] 'পশ্চিমি ঝঞ্ঝা' কী? ***(V.V.I)
[12] মৌসুমি বায়ু বলতে কী বোঝো?
[13] দক্ষিণবঙ্গের অধিকাংশ নদী পূর্ববাহিনী হওয়ার কারণ কী?**
[14] বাদা ও অবাদা কাকে বলে? **
[15] ডুংরি কী?***(V.V.I)
[16] 'ত্রাসের নদী' কাকে বলে এবং কেন?***(V.V.I)
[17] পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলিতে সারাবছর জল থাকে না কেন?***(V.V.I)
[18] মৌসুমি বিস্ফোরণ কাকে বলে?***(V.V.I)
[19] সামাজিক বনসৃজন কাকে বলে?**
[20] দার্জিলিং অঞ্চলের উন্নতির প্রতীক তিনটি – এরা কী কী?

[21] কালবৈশাখী কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো।
[22] লু কাকে বলে?***(V.V.I)
[23] ম্যানগ্রোভ উদ্ভিদ কী?
[24] অভয়ারণ্য কী? [25] ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন? এই মাটিতে কী কী ফসল চাষ হয় ?***(V.V.I)
[26] 'খারিজ' ও 'ঝিল' কী?
[27] অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। ***(V.V.I)

প্রশ্নের মান - ৩

[1] পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের অপর নাম ডুয়ার্স বা দুয়ার কেন?*
[2] কংসাবতীকে 'মেদিনীপুরের দুঃখ' বলা হয় কেন?**
[3] উত্তরবঙ্গের নদীগুলি বন্যাপ্রবণ কেন? ***
[4] ভাগীরথী-হুগলি নদীকে 'পশ্চিমবঙ্গের জীবনরেখা' বলে কেন?***(V.V.I)
[5] পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ববাহিনী কেন?*
[6] পশ্চিমবঙ্গের শীত শুষ্ক ও গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হওয়ার কারণ কী?***
[7] উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদীগুলির মধ্যে পার্থক্য লেখো।***(V.V.I)
[8] ল্যাটেরাইট ও পডজল মৃত্তিকা-এর পার্থক্য লেখো।*
[9] লোহিত মাটি (Red Soil) ও ল্যাটেরাইট মাটি (Laterite Soil)-এর মধ্যে পার্থক্য লেখো।***(V.V.I)
[10] ভাঙ্গর (Bhangar) ও খাদার (Khadar)-এর মধ্যে পার্থক্য লেখো। ***(V.V.I)

প্রশ্নের মান - ৫

[1] পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো।***
[2] পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও।***
[3] পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো।
[4] পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির তুলনা করো।**
[5] পশ্চিমবঙ্গের বরফ গলা জলে পুষ্ট নদ-নদীর পরিচয় দাও।
[6] পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদ-নদীর বৈশিষ্ট্য লেখো।
[7] পশ্চিমবঙ্গের বৃষ্টির জলে পুষ্ট নদনদীর পরিচয় দাও।
[8] পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল এবং সুন্দরবন অঞ্চলের নদনদীর তুলনামূলক আলোচনা করো।***(V.V.I)
[9] পশ্চিমবঙ্গে জলের বহুমুখী ব্যবহার আলোচনা করে জলসম্পদের প্রভাব বর্ণনা করো।***(V.V.I)
[10] পশ্চিমবঙ্গের জলসম্পদের অতি ব্যবহারের ফলাফলগুলি লেখো। ***(V.V.I)
[11] পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লেখো।****
[12] পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো।****
[13] পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাবগুলি লেখো।**
[14] পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।****(V.V.I)
[15] কুপ ও ভৌমজলের বহুমুখী ব্যবহারের ফলাফলগুলি লেখো।
[16] মৃত্তিকা *কাকে বলে? পশ্চিমবঙ্গের মৃত্তিকাকে ক-ভাগে ভাগ করা যায় ও কী কী? বিভিন্ন প্রকার মৃত্তিকা সম্পর্কে আলোচনা করো।***(V.V.I)
[17] পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। **
প্রশ্নের মান - ২/৩
[1] 'ভাবর' বলতে কী বোঝো?***(V.V.I)
উত্তর:-
❑ সংজ্ঞা: পশ্চিমে সিন্ধু নদ থেকে পূর্বে তিস্তা নদী পর্যন্ত শিবালিক পার্বত্যঞ্চলের পাদদেশ বরাবর অবস্থিত সংকীর্ণ নুড়ি পাথরময় ভূমিভাগকে ভাবর বলে।

❑ উৎপত্তি: হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চল থেকে অসংখ্য নদী শিবালিক অঞ্চলের পাদদেশে নেমে এসেছে। এইসকল নদীগুলি প্রাকৃতিকভাবেই অধিক পরিমাণে ক্ষয়প্রবণ এবং এদের বহন ক্ষমতাও অনেকাংশে বেশী । উচ্চতাহ্রাস জনিত কারণে এরা এই অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি, পাথর বা ট্যালাস জমা করতে থাকে , যা সঞ্চিত হয়ে কালক্রমে ভাবরের সৃষ্টি হয়েছে।

❑ বৈশিষ্ট্য: ভাবর অঞ্চল–এর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ -
i. এটি ৮ কিমি – ১৬ কিমি প্রশস্ত।
ii.এখানকার ভূমিভাগ নুড়ি-পাথর দ্বারা গঠিত হওয়ায় অঞ্চলটি অত্যন্ত সচ্ছিদ্র প্রকৃতির।
iii. এখানে বহু জলাভূমির সৃষ্টি হয়েছে।
iv. এখানকার নদিগুলিতে বন্যার প্রকোপ দেখা যায়।
v. নুড়ি-পাথর সমৃদ্ধ হওয়ায় এই অঞ্চল কৃষিকার্যের পক্ষে সহায়ক নয়।
[2] তাল কী? ***(V.V.I)
উত্তর:-
❑ অর্থ: ‘তাল’ শব্দের অর্থ হল নিম্নভূমি বা হ্রদ।

❑ সংজ্ঞা: কোচবিহার, আলিপুরদুয়ারের দক্ষিণাংশ ও মালদহের পশ্চিমাংশে যে নিম্ন সমভূমি জলাভূমিপূর্ণ ও খাল-বিলবিশিষ্ট, স্থানীয় ভাষায় তাকেই ‘তাল’ বলা হয়।

❑ বৈশিষ্ট্য:
[i] এই অঞ্চলে খাল, বিল ও জলাভূমি রয়েছে।
[ii] অঞ্চলটি নবীন পলিতে গঠিত, তাই অত্যন্ত উর্বর।
[iii] বর্ষাকালে প্রায়ই বন্যা দেখা যায়।
[iv] কৃষিকাজের জন্য এই ভূমি অত্যন্ত উপযোগী।
[3] বারিন্দ বা বরেন্দ্রভূমি' কী? **
উত্তর:- উত্তর দিনাজপুরের দক্ষিণাংশ, সমগ্র দক্ষিণ দিনাজপুর ও মালদহের পূর্বাংশে অবস্থিত একটি প্রাচীন পলি ও শক্ত ল্যাটেরাইট মাটির দ্বারা গঠিত ঢেউ খেলানো উচ্চভূমিকে বারিন্দ বা বরেন্দ্রভূমি বলা হয়।

❑ বৈশিষ্ট্য :
[i] এই অঞ্চলটি প্রাচীন পলি ও ল্যাটেরাইট মাটিতে গঠিত।
[ii] মাটি অনুর্বর ও জলধারণক্ষমতা কম, ফলে কৃষির পক্ষে কঠিন।
[iii] এখানে লালচে রঙের শক্ত ল্যাটেরাইট মাটি দেখা যায়।
[iv] কিছু স্থানে ৩০ মিটার উচ্চতার ঢিবি বা ‘নোল’ লক্ষ্য করা যায়।
[4] বরাভূম কাকে বলে?*
উত্তর:-
❑ অর্থ: বরাভূম’ শব্দের অর্থ তরঙ্গায়িত বা ঢেউ খেলানো উচ্চভূমি।

❑ অবস্থান: পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে মালভূমি অঞ্চলের দক্ষিণাংশ, বিশেষ করে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের ঢেউ খেলানো ভূমিকে স্থানীয়ভাবে বরাভূম বলা হয়।

❑ বৈশিষ্ট্য:
[i] এটি একটি ঢেউ খেলানো উঁচু ভূমিভাগ।
[ii] বরাভূম পূর্ব ও পশ্চিম দিকে ধাপে ধাপে নেমে গেছে।
[iii] এখানে কিছু বিচ্ছিন্ন পাহাড় রয়েছে, যেমন—বেলপাহাড়ি।
[iv] অঞ্চলের মাটি ল্যাটেরাইট প্রকৃতির ও খনিজসমৃদ্ধ।
[5] 'সুন্দরবন' নামকরণের কারণ কী?

উত্তর:- উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণাংশে বঙ্গোপসাগর-সংলগ্ন এলাকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চিরসবুজ ম্যানগ্রোভ বনভূমি আছে। ঐ বনভূমিতে বিভিন্ন ধরনের গাছের মধ্যে 'সুন্দরী' (সুঁদরি) নামে এক ধরনের গাছ বেশি দেখা যায় বলে ঐ বনভূমির নাম হয়েছে সুন্দরবন। এই অরণ্য পৃথিবী বিখ্যাত 'রয়্যাল বেঙ্গল টাইগার'-এর বাসভূমি।
[6] বাগরি অঞ্চল কী?
উত্তর:-
❑ সংজ্ঞা: নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার উত্তরাংশে ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তনের ফলে গঠিত একটি নিম্নাঞ্চলীয় সমভূমিকে বাগরি অঞ্চল বলা হয়। এই অঞ্চলে নদীগুলি মজে গিয়ে বদ্বীপ গঠনের কাজ বন্ধ হয়ে গেছে এবং জলাভূমি, বিল ও হ্রদের আধিক্য দেখা যায়।

❑ বৈশিষ্ট্য:

[i] এখানে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, জলাভূমি ও পরিত্যক্ত নদীখাত প্রচুর পরিমাণে দেখা যায়।

[ii] জলঙ্গী, মাথাভাঙ্গা, চূর্ণীর মতো শাখানদীগুলি মজে গেছে ও নদীখাত ভরাট হয়েছে।

[iii] এই অঞ্চলে নতুন বদ্বীপ গঠনের প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে।

[iv] অঞ্চলটি জলাভূমিপূর্ণ হওয়ায় বর্ষাকালে জলাবদ্ধতার প্রবণতা বেশি।
[7] তিনবিঘা করিডর কাকে বলে?*

উত্তর:- যখন দুটি প্রতিবেশী দেশ পারস্পরিক আলোচনার মাধ্যমে এক দেশের অভ্যন্তরে অবস্থিত অন্য দেশের অঞ্চল পর্যন্ত যাতায়াতের সুবিধার্থে শর্তসাপেক্ষে নির্দিষ্ট একটি স্থানের ব্যবহার অনুমোদন করে, তখন সেই স্থানটিকে করিডর বলা হয়। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জের কুচলিবাড়ি অঞ্চলে অবস্থিত ১৭৮ মিটার দীর্ঘ ও ৮৫ মিটার প্রশস্ত একটি ভূখণ্ড ভারত ১৯৯২ সালের ২৬ জুন তারিখে বাংলাদেশকে ব্যবহারের জন্য লিজ দেয়। এটি “তিন বিঘা করিডর” নামে পরিচিত। এই করিডরের মাধ্যমে বাংলাদেশের দাহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের বাসিন্দারা মূল বাংলাদেশ ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পান।
[8] আন্তর্জাতিক নদী কাকে বলে? উদাহরণ দাও।*

উত্তর:- যে সব নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাকে আন্তর্জাতিক নদী বলে।

» উদাহরণ: গঙ্গা নদী (ভারত-বাংলাদেশ), ব্রহ্মপুত্র নদী (চীন-ভারত-বাংলাদেশ)।
[9] তিস্তা উইন্ডো কী ও কোথায় দেখা যায়?*

উত্তর:- নিম্নক্ষয়ের মাধ্যমে হিমালয়কে কেটে তিস্তা নদী প্রাচীন শিলাকে বের করেছে। এই সংকীর্ণ ভূমি জানালার মতো দেখতে বলে তিস্তা উইন্ডো নামে পরিচিত। তিস্তা উইন্ডোর কাছে 'লাভারস্ পয়েন্ট' তিস্তা বাজারে দেখা যায়।
[10] আশ্বিনের ঝড় কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। ***(V.V.I)

উত্তর:- সেপ্টেম্বরের শেষদিকে সূর্যের দক্ষিণায়নের ফলে অক্টোবর মাসে উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা কমে যায় এবং পাঞ্জাবে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়। এই উচ্চচাপ থেকে নির্গত শুষ্ক বায়ু যখন বঙ্গোপসাগর বা আরব সাগরের আর্দ্র প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, তখন যে ঘূর্ণিঝড় বা ঝঞ্ঝার সৃষ্টি হয়, তাকেই ‘আশ্বিনের ঝড়’ বলা হয়। এটি বাংলার আশ্বিন মাসে ঘটে বলেই এই নামকরণ।

» বৈশিষ্ট্য:
[i] এটি সাধারণত অক্টোবর মাসে ঘটে।
[ii] বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে।
[iii] এ ঝড় হঠাৎ প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া নিয়ে আসে।
[iv] মাঝে মাঝে বড়ো ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়।
[11] 'পশ্চিমি ঝঞ্ঝা' কী? ***(V.V.I)

উত্তর:- শীতকালে, ভূমধ্যসাগর থেকে আসা দুর্বল ঘূর্ণবাতের প্রভাবে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলে (পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, জম্মু ও কাশ্মীর) মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত হয় এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটে। এই অবস্থাকে স্থানীয় ভাষায় "পশ্চিমি ঝঞ্ঝা" বা "পশ্চিমি ঝামেলা" বলা হয়।

❑ বৈশিষ্ট্য:
[i] শীতকালে উত্তর-পূর্ব বায়ুর শান্ত পরিস্থিতিতে হঠাৎ ঝড়বৃষ্টি ঘটায়।
[ii] পশ্চিমবঙ্গে ৭৫ থেকে ১০০ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
[iii] উত্তরে পাহাড়ি অঞ্চলে তুষারপাত হয়।
[iv] কুয়াশাচ্ছন্ন আবহাওয়া তৈরি হয় ও দিনভর সূর্যের দেখা মেলে না।
[12] মৌসুমি বায়ু বলতে কী বোঝো?

উত্তর:- মৌসুমি বায়ু হল এমন এক ধরনের বায়ুপ্রবাহ, যা ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে। ‘মৌসিম’ শব্দটি এসেছে আরবি ভাষা থেকে, যার অর্থ ‘ঋতু’। এই বায়ু গ্রীষ্ম ও শীতকালভেদে ভিন্ন দিক থেকে প্রবাহিত হয়।

❑ বৈশিষ্ট্য:
[i] গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু জলভাগ থেকে স্থলভাগে আসে।
[ii] শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগ থেকে জলভাগে যায়।
[iii] মৌসুমি বায়ুর আগমন কখনও আগে, কখনও পরে হয় — আচরণ অনিশ্চিত।
[iv] পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর সংঘর্ষে ঘূর্ণবাত সৃষ্টি হয়।
[13] দক্ষিণবঙ্গের অধিকাংশ নদী পূর্ববাহিনী হওয়ার কারণ কী?**

উত্তর:- মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী দক্ষিণ ভারতের এই চারটি প্রধান নদী পূর্ব বাহিনী। দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী হওয়ার কারণ গুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো।

i. ঢালের দিক - দাক্ষিণাত্য মালভূমির ভূমির সাধারণ ঢাল পশ্চিম থেকে পূর্বে হওয়ায় এই অঞ্চলের নদী ভূমির ঢাল বরাবর প্রবাহিত হওয়ায় পূর্ব বাহিনী।

ii. পাত ও চ্যুতি - ভারতের পশ্চিম উপকূল চ্যুতি যুক্ত হওয়ায় আরবীয় পাতের চাপ প্রতিরোধ করতে গিয়ে পশ্চিম উপকূল পূর্ব দিকে বেঁকে যায় ও পূর্ব দিকে ঢাল যুক্ত হয়। তাই নদী গুলি ঢাল কে অনুসরণ করে পূর্ব বাহিনী হয়েছে।
[14] বাদা ও অবাদা কাকে বলে? **

উত্তর:-

❑ বাদা : সুন্দরবনের নিচু, কর্দমাক্ত ও লবণাক্ত জলা জমি ও বনভূমিকে বাদা বলা হয়। এই অঞ্চলে নোনা জল থাকার ফলে কৃষিকাজ সম্ভব নয়।

❑ অবাদা : সুন্দরবনের কিছু অঞ্চলে বাঁধ নির্মাণের মাধ্যমে জোয়ারের নোনা জল প্রতিরোধ করে জমিকে লবণমুক্ত করা হয়েছে। এইভাবে তৈরি হওয়া উর্বর ও কৃষিযোগ্য জমিকে অবাদা বলা হয়।
[15] ডুংরি কী?***(V.V.I)
উত্তর:-
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে ছোট ছোট পাহাড় দেখা যায়, যেগুলি কঠিন শিলায় গঠিত এবং স্থানীয় ভাষায় ডুংরি নামে পরিচিত। যেমন - বীরভূমের মামা ভাগ্নে।
[16] 'ত্রাসের নদী' কাকে বলে এবং কেন?***(V.V.I)

উত্তর:- তিস্তা নদীকে 'ত্রাসের নদী' বলা হয়।

❑ কারণ: পার্বত্য উৎসস্থল থেকে বরফগলা জল ও বৃষ্টিজলে সঞ্জীবিত তিস্তা নদী অত্যন্ত খরস্রোতা। বর্ষাকালে এর প্রবাহ হঠাৎ বেড়ে গিয়ে প্রায় প্রতিবছর ভয়ংকর বন্যার সৃষ্টি করে। এই ধ্বংসাত্মক প্রবণতার জন্যই তিস্তা নদীকে ‘ত্রাসের নদী’ বলা হয়।
[17] পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলিতে সারাবছর জল থাকে না কেন?***(V.V.I)
উত্তর:- পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলি, যেমন—দামোদর, ময়ূরাক্ষী, কংসাবতী প্রভৃতি, মূলত বৃষ্টির জলে পুষ্ট। বর্ষাকালে এই নদীগুলিতে প্রচুর জল প্রবাহিত হলেও, শুষ্ক ঋতুতে বৃষ্টির অভাব এবং অতিরিক্ত তাপের কারণে জল বাষ্পীভূত হয়ে যায়। ফলে এই নদীগুলি প্রায় শুকিয়ে যায় এবং ক্ষীণ ধারায় প্রবাহিত হয়। তাই সারাবছর পর্যাপ্ত জল থাকে না।
[18] মৌসুমি বিস্ফোরণ কাকে বলে?***(V.V.I)

উত্তর:- গ্রীষ্মের শেষে উত্তর-পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের ফলে বঙ্গোপসাগর ও আরবসাগর থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আকস্মিকভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করে যে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টিপাত ঘটায় এবং বর্ষার সূচনা করে, তাকে মৌসুমি বিস্ফোরণ বলা হয়।

» বৈশিষ্ট্য:
[i] এটি হঠাৎ প্রবল বর্ষণের মাধ্যমে ঘটে।
[ii] বজ্রবিদ্যুৎসহ মেঘঝড় সহ থাকে।
[iii] মৌসুমি বায়ুর আগমনের সূচক।
[iv] বর্ষাকালের সূচনা এর মাধ্যমে চিহ্নিত হয়।
[19] সামাজিক বনসৃজন কাকে বলে?**

উত্তর:- সমাজের কল্যাণ সাধনের জন্য যখন নির্ধারিত অরণ্য সীমার বাইরে, রাস্তার পাশে, পতিত জমিতে বা অন্য কোনো ফাঁকা জায়গায় বন সৃজনকে সামাজিক বনসৃজন বলে। এখানে সাধারণত স্থানীয় মানুষের অংশগ্রহনের দ্বারা বৃক্ষরোপণ করা ও রোপিত বৃক্ষের যত্ন করানো হয় এবং বৃক্ষ গুলি থেকে উৎপাদিত দ্রব্য সকলের মধ্যে সমান ভাবে বন্টন করা হয়। অন্য ভাবে বলতে গেলে সামাজিক বনসৃজন হল – “forestry by the people, of the people for the people”.

❑ উদ্দেশ্য : সামাজিক বনসৃজনের উদ্দেশ্যগুলো হলো -

[i] কৃষিজমির আশেপাশে অব্যবহৃত জমিতে বনাঞ্চল গড়ে তোলা এবং পতিত জমি পুনরুদ্ধার ও ভূমিক্ষয় রোধ করা।
[ii] অদক্ষ শ্রমিক ও বেকারদের কর্ম সংস্থানের সুযোগ দেওয়া ।
[iii] মিশ্র বনভূমি সৃষ্টির মাধ্যমে জ্বালানি কাঠ, ফলমূল ইত্যাদির যোগান দেওয়া।
iv] পতিত ও পরিত্যক্ত জমি ব্যবহার করা।
[v] জনগণের অর্থনৈতিক উন্নতি ঘটানো।
[20] দার্জিলিং অঞ্চলের উন্নতির প্রতীক তিনটি – এরা কী কী?

উত্তর:- দার্জিলিং পার্বত্য অঞ্চলের অর্থনীতি মূলত তিনটি T—Tea (চা), Timber (কাঠ) ও Tourism (পর্যটন)—এর উপর নির্ভরশীল। এই অঞ্চলের চা বিশ্বখ্যাত, কাঠ প্রাকৃতিক সম্পদ হিসেবে গুরুত্বপূর্ণ এবং অপার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতিবছর বহু পর্যটক এখানে ভিড় করেন। তাই বলা হয়, দার্জিলিং-এর অর্থনৈতিক উন্নয়ন ও জীবিকা এই তিনটি T-র উপর ভিত্তি করেই গড়ে উঠেছে।
[21] কালবৈশাখী কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো।

উত্তর:- কালবৈশাখী হল পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল (মার্চ-এপ্রিল-মে) সময়ে সৃষ্টি হওয়া একটি স্থানীয় বায়ুপ্রবাহ বা ঘূর্ণিঝড়। এ সময় স্থলভাগ অতিরিক্ত উত্তপ্ত হয়ে নিম্নচাপ সৃষ্টি করে। সমুদ্র থেকে আসা ঠান্ডা ও আর্দ্র বায়ু এই নিম্নচাপ পূরণ করতে ছুটে এসে হঠাৎ প্রবল ঝড়-বৃষ্টি ঘটায়, যা 'কালবৈশাখী' নামে পরিচিত।

❑ বৈশিষ্ট্য:
[i] এটি সাধারণত উত্তর-পশ্চিম দিক থেকে আসে, তাই একে ‘Nor'wester’ বলা হয়।
[ii] ঝড়ের সময় তাপমাত্রা ১০°–১৫° সেলসিয়াস পর্যন্ত কমে যায়।
[iii] এর স্থায়িত্ব খুব অল্প সময়ের হলেও প্রচণ্ড শক্তিশালী হয়।
[iv] এটি কৃষিক্ষেত্রে ধান, পাকা আম ও ফসলের ব্যাপক ক্ষতি করে।
[22] লু কাকে বলে?***(V.V.I)
উত্তর:-
❑ সংজ্ঞা: গ্রীষ্মকালে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে (মে- জুন) উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে যে তীব্র উত্তপ্ত বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়, তাকে লু বলা হয়।

❑ প্রভাবিত অঞ্চল: গ্রীষ্মকালে লু বায়ুর দ্বারা প্রভাবিত হয় উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, বিহার এবং দিল্লীর বিস্তীর্ণ অঞ্চল।

❑ বৈশিষ্ট্য: লু-এর বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
i. এটি একপ্রকার আঞ্চলিক বায়ুপ্রবাহ, যা উষ্ণ (৪০°C – ৪৮°C) ও শুষ্ক।
ii. আগুনের হল্কার স্রোতের মত প্রচন্ডবেগে শোঁ শোঁ শব্দ করে প্রবাহিত হয়।
iii. প্রচন্ড উষ্ণতার কারণে এইপ্রকার বায়ুপ্রবাহের সৃষ্টি হয়।

❑ প্রভাব: লু-এর প্রভাবগুলি হলো নিম্নরূপ -
i. উষ্ণতা বহুলাংশে বৃদ্ধি করে প্রভাবিত অঞ্চলে।
ii. অত্যন্ত কষ্টদায়ক আবহাওয়া সৃষ্টি হয়।
iii. প্রতি বছর এর প্রভাবে অনেক মানুষ ও গবাদি পশু মারা যায়।
[23] ম্যানগ্রোভ উদ্ভিদ কী?

উত্তর:- ম্যানগ্রোভ উদ্ভিদ হলো এমন এক ধরনের বিশেষ উদ্ভিদ, যেগুলি শ্বাসমূল, ঠেসমূল এবং জরায়ুজ অঙ্কুরোদ্গামের মতো শারীরবৃত্তীয় অভিযোজনের মাধ্যমে সমুদ্রসংলগ্ন লবণাক্ত ও কর্দমাক্ত মৃত্তিকায় প্রতিকূল পরিবেশে জন্মে ও বেঁচে থাকে।

❑ অবস্থান: পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলে এই ধরনের উদ্ভিদ দেখা যায়। উদাহরণ—সুন্দরী, গরান, হোগলা, গেঁওয়া, গোলপাতা, ক্যাওড়া, পিঠালি ইত্যাদি।

❑ ব্যবহারিক গুরুত্ব:
[i] ঘর ছাওয়ার কাজে এই উদ্ভিদের পাতা ব্যবহৃত হয়।
[ii] ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের সৌন্দর্য বৃদ্ধি করে এবং পর্যটন শিল্পকে উন্নত করে।
[iii] কাঠ জ্বালানি ও গৃহনির্মাণে ব্যবহৃত হয়।
[iv] অরণ্য থেকে মোম ও মধু সংগ্রহ করা যায়।
[24] অভয়ারণ্য কী?

উত্তর:- অভয়ারণ্য হল এমন একটি সুরক্ষিত অরণ্য অঞ্চল, যেখানে বন্যপ্রাণীরা স্বাভাবিক পরিবেশে নির্ভয়ে বসবাস ও প্রজনন করতে পারে। এটি বন ও জীববৈচিত্র্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায়।

❑ ব্যবহারিক গুরুত্ব:
i. অভয়ারণ্যে পশুহত্যা, গাছকাটা ও মাছধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
ii. এটি সরকারিভাবে সংরক্ষিত বনাঞ্চল।
iii. বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে।
iv. পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও বিকশিত হয়, যেমন জলদাপাড়া অভয়ারণ্য।
[25] ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন? এই মাটিতে কী কী ফসল চাষ হয় ?***(V.V.I)
উত্তর:-
❑ অর্থ: লাতিন শব্দ 'ল্যাটার' থেকে 'ল্যাটেরাইট' কথাটির সৃষ্টি হয়েছে। 'ল্যাটার' শব্দের অর্থ 'ইট'।

❑ ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হওয়ার কারণ: ল্যাটেরাইট মাটিতে বৃষ্টিপাতের ফলে ধৌত প্রক্রিয়ায় সিলিকা মাটির নীচের স্তরে চলে যায় এবং ওপরের স্তরে লোহা ও অ্যালুমিনিয়ামের অক্সাইডের আধিক্য দেখা যায়। লৌহ অক্সাইডের উপস্থিতির জন্যই এই মাটির রং লাল।

❑ উৎপন্ন ফসল: ল্যাটেরাইট মাটি অনুর্বর। তবে সার প্রয়োগ ও জলসেচ প্রক্রিয়ার মাধ্যমে এই মাটিতে ধান, ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি মিলেট জাতীয় শস্য ও কিছু শাকসবজি চাষ হয়।
[26] 'খারিজ' ও 'ঝিল' কী?
উত্তর:-
❑ খারিজ: বিভিন্ন জলাশয়ের মধ্যে অপেক্ষাকৃত ছোট, উঁচু ও প্রায় সবসময় জলপূর্ণ জলাভূমিকে খারিজ বলা হয়।

❑ ঝিল: প্রাকৃতিকভাবে গঠিত, পুকুরের তুলনায় বড় এবং নিম্নভূমিতে অবস্থিত বিস্তৃত জলাভূমিকে ঝিল বলা হয়।
[27] অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী?***(V.V.I)
উত্তর:-
❑ বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা : জনজীবনে বনভূমির প্রভাব অপরিসীম । প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানারকম উপকার বনভূমি থেকে পাওয়া যায়, যেমন—

1. আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য : বনভূমি আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। দিনের বেলা গাছেরা নিজেদের সালোকসংশ্লেষের প্রয়োজনে প্রাণীজগতের পক্ষে দূষিত বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষন করে এবং প্রাণীজগতের অশেষ কল্যান সাধন করে। বনভূমি পরিবেশকে দুষণ মুক্ত রাখতে সাহায্য করে। শহরাঞ্চলে প্রধানত এই কারণেই বৃক্ষ রোপন করা হয়।

2. ভূমিক্ষয় রোধ : বনভূমি ভূমিক্ষয় প্রতিরোধ করে। গাছেরা নিজেদের শিকড়ের সাহায্যে মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে বৃদ্ধি পায়। এতে ভূমিক্ষয় নিরারণ হয়।

3. মরুভূমির প্রসার রোধ : বনভূমি মরুভূমির প্রসার রোধে সাহায্য করে। বনভূমির উপস্থিতির ফলে ভূমিক্ষয় বন্ধ হয়ে মরুভূমির প্রসার রোধ করে।

4. মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি : বনভূমি মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করে। বনভূমির গাছেদের পাতা, ফুল, মূল, কান্ড প্রভৃতি পচে মৃত্তিকার উর্বরতা বাড়ায়।
প্রশ্নের মান - ৩
[1] পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের অপর নাম ডুয়ার্স বা দুয়ার কেন?*

উত্তর:- ‘তরাই’ অর্থ স্যাঁতসেঁতে নিম্নভূমি, যা হিমালয়ের পাদদেশে অবস্থিত। পশ্চিমবঙ্গের উত্তরের এই তরাই অঞ্চলের পূর্বদিকে অবস্থিত আলিপুরদুয়ারের উত্তরের অংশকে ‘ডুয়ার্স’ বলা হয়। ‘ডুয়ার্স’ শব্দের অর্থ ‘দরজা (door)’। কারণ এই অঞ্চল দিয়েই ভুটানের পার্বত্য অঞ্চলে প্রবেশ করা যায়। ভুটানের সঙ্গে যোগাযোগের জন্য এই পথ একটি প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হওয়ায় তরাই অঞ্চলের অপর নাম ডুয়ার্স বা দুয়ার।
[2] কংসাবতীকে 'মেদিনীপুরের দুঃখ' বলা হয় কেন?**

উত্তর:- কংসাবতী নদী পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় থেকে উৎপন্ন হয়ে কাসাই নামে পরিচিত হয়ে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলায় প্রবাহিত হয়ে হুগলি নদীতে মিশেছে। বর্ষাকালে নদীর উৎস অঞ্চলে অতিবৃষ্টির ফলে নদীর জলে হঠাৎ জলস্ফীতি ঘটে। মধ্যপ্রবাহে ঢাল বেশি থাকায় জল দ্রুত গড়িয়ে আসে, কিন্তু পূর্ব মেদিনীপুর অঞ্চলে নদীর ঢাল একেবারে কম এবং গভীরতাও কম, ফলে জল সঞ্চিত হয়ে পড়ে। এতে নদীর দু’কূল প্লাবিত হয়, জলমগ্ন হয় বিস্তীর্ণ এলাকা, ঘরবাড়ি ও ফসলের প্রচুর ক্ষতি হয়। প্রায় প্রতি বর্ষাতেই এই ধ্বংসাত্মক বন্যা দেখা যায়। এই কারণে কংসাবতী নদীকে ‘মেদিনীপুরের দুঃখ’ বলা হয়।
[3] উত্তরবঙ্গের নদীগুলি বন্যাপ্রবণ কেন? ***

উত্তর:- উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল যেমন জলপাইগুড়ির দক্ষিণাংশ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাগুলি বর্ষাকালে প্রায়শই বন্যায় প্লাবিত হয়। এর প্রধান কারণ হলো—

❑ বন্যাপ্রবণ হওয়ার কারণ:

[i] নিম্নভূমি প্রকৃতি: কালিন্দী নদীর বামতীর অঞ্চলের ভূমি (তাল অঞ্চল) পার্শ্ববর্তী এলাকার তুলনায় নিচু হওয়ায় জল দ্রুত জমে যায়।

[ii] ধীরগতির নদীপ্রবাহ: তোর্সা, জলঢাকা, কালিন্দী, মহানন্দা প্রভৃতি নদীর গতি ধীর হওয়ায় বর্ষাকালে জল চলাচলে বাধা সৃষ্টি হয় এবং নদী গতিপথ পরিবর্তন করে প্লাবন ঘটায়।

[iii] নদীখাত ভরাট হওয়া: নদীগুলির খাতে পলি, বালি, নুড়ি জমে নদী অগভীর হয়ে পড়ে, ফলে জলধারণ ক্ষমতা কমে যায়।

[iv] বর্ষায় অতিবৃষ্টি: বর্ষার সময় অতিরিক্ত জলের চাপে নদীর দু’কূল ছাপিয়ে আশেপাশের এলাকা প্লাবিত হয়, ফলে বন্যার সৃষ্টি হয়।
[4] ভাগীরথী-হুগলি নদীকে 'পশ্চিমবঙ্গের জীবনরেখা' বলে কেন?***(V.V.I)

উত্তর:- ভাগীরথী-হুগলি নদী গঙ্গা নদীর একটি প্রধান শাখা এবং এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ও গুরুত্বপূর্ণ নদী।

❑ কারণ: ভাগীরথী-হুগলি নদীকে 'পশ্চিমবঙ্গের জীবনরেখা' বলা হয় কারণ –

[i] কৃষিকাজে সহায়তা: এই নদীর অববাহিকায় নবীন পলি সঞ্চিত হয়ে অত্যন্ত উর্বর কৃষিভূমি গঠিত হয়েছে, যা চাষাবাদের পক্ষে খুবই উপযোগী।

[ii] শিল্প বিকাশ: হুগলি নদীর দুই তীরে গড়ে উঠেছে পাট শিল্প, কারণ নদীর জল, পরিবহণ ব্যবস্থা ও উর্বর মাটি এই শিল্পের পক্ষে অনুকূল।

[iii] পরিবহণ ও বন্দর: কলকাতা বন্দরের মাধ্যমে এই নদী জলপথে পরিবহণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পূর্ব ভারতের আমদানি-রপ্তানির প্রধান কেন্দ্র।

[iv] জীবনধারণ: এই নদী পানীয় জল, কৃষিজ জল ও জীবজন্তুদের জলের চাহিদা পূরণ করে, এবং এর চারপাশে সাংস্কৃতিক ও সামাজিক উন্নতি ঘটেছে।
[5] পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অধিকাংশ নদী পূর্ববাহিনী কেন?*

উত্তর:- পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূমির প্রাকৃতিক ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে হওয়ায় সেই ঢাল বরাবর নদীগুলির প্রবাহ ঘটে। অজয়, ময়ূরাক্ষী, দামোদর, রূপনারায়ণ প্রভৃতি নদী ছোটনাগপুর মালভূমির উচ্চভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভাগীরথী-হুগলি নদীতে মিলিত হয়। ভূমির এই ঢাল এবং নদীর মোহনার অবস্থান পূর্ব দিকে হওয়ায় এই অঞ্চলের অধিকাংশ নদীই পূর্ববাহিনী হিসেবে পরিচিত।
[6] পশ্চিমবঙ্গের শীত শুষ্ক ও গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হওয়ার কারণ কী?***
উত্তর:- পশ্চিমবঙ্গের ঋতুভিত্তিক জলবায়ু প্রকৃতিগতভাবে ভিন্ন। পশ্চিমবঙ্গের শীত শুষ্ক ও গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র প্রকৃতির হওয়ার কারণ -

[i] পশ্চিমবঙ্গের শুষ্ক শীতকাল : শীতকালে (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি) সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়, ফলে উত্তর গোলার্ধের পশ্চিমবঙ্গে সূর্যকিরণের তীব্রতা কমে যায় এবং তাপমাত্রা অনেকটা হ্রাস পায়। এই সময় দক্ষিণ গোলার্ধে নিম্নচাপ সৃষ্টি হলে শূন্যস্থান পূরণের জন্য তিব্বত থেকে শীতল ও শুষ্ক বায়ু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে শীতকাল হয় শুষ্ক ও শীতল প্রকৃতির।

[ii] পশ্চিমরাার উষ্ণ আর্দ্র গ্রীষ্মকাল : গ্রীষ্মকালে (এপ্রিল থেকে জুন) সূর্য কর্কটক্রান্তিরেখার কাছাকাছি অবস্থান করে পশ্চিমবঙ্গে সরাসরি কিরণ দেয়, ফলে তাপমাত্রা অত্যন্ত বেড়ে যায়। এতে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রবেশ করে এবং মাঝে মাঝে কালবৈশাখী ঝড় সৃষ্টি হয়। মে মাসের শেষ দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আগমন পশ্চিমবঙ্গে আর্দ্রতা বৃদ্ধি করে। এই কারণে গ্রীষ্মকাল হয় উষ্ণ ও আর্দ্র প্রকৃতির।
[7] উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদীগুলির মধ্যে পার্থক্য লেখো।***(V.V.I)
বিষয় উত্তরবঙ্গের নদী দক্ষিণবঙ্গের নদী
1. উৎসস্থল নদীর উৎসস্থল হিমালয়ের পার্বত্য অঞ্চল। নদীর উৎসস্থল ছোটোনাগপুর মালভূমি অঞ্চল (ভাগীরথী ছাড়া)।
2. স্রোতের প্রকৃতি এই নদীগুলি যথেষ্ট খরস্রোতা ও দ্রুত গতিসম্পন্ন। নদীগুলিতে কম স্রোত থাকে।
3. কার্যের ধরন পার্বত্য অঞ্চলের নদী খরস্রোতা বলে ক্ষয়কার্যের ক্ষমতা বেশি। নদীগুলি সমভূমি অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার জন্য সঞ্জয় ক্ষমতা বেশি।
4. প্রবাহ উত্তরবঙ্গের নদীগুলি পার্বত্য ও সমভূমি অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বমুখে প্রবাহিত হয়ে পদ্মা ও যমুনায় মিশে। দক্ষিণবঙ্গের নদীগুলি মালভূমি ও সমভূমির উপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভাগীরথী-হুগলিতে মিশে।
5. উদাহরণ তিস্তা, তোর্সা, জলঢাকা, মহানন্দা প্রভৃতি । ভাগীরথী-হুগলি, দামোদর, অজয়, কংসাবতী, মাতলা, গোসাবা প্রভৃতি।
[8] ল্যাটেরাইট ও পডজল মৃত্তিকা-এর পার্থক্য লেখো।*
বিষয় ল্যাটেরাইট মৃত্তিকা পডজল মৃত্তিকা
1. উৎপত্তি অঞ্চল ল্যাটেরাইট মাটি পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের মালভূমি অঞ্চলে দেখা যায়। পডজল মৃত্তিকা দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার পার্বত্য অঞ্চলে প্রধানত দেখা যায়।
2. জলবায়ু ল্যাটেরাইট মাটি উষ্ণ ও চরমভাবাপন্ন জলবায়ু অঞ্চলে দীর্ঘদিনের আবহাওয়াজনিত প্রভাবে গড়ে ওঠে। পডজল মৃত্তিকা শীতল ও নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে দীর্ঘদিনে গড়ে ওঠা একটি মৃত্তিকা।
3. উপাদান ল্যাটেরাইট মাটিতে লোহা ও অ্যালুমিনিয়াম বেশি থাকলেও জৈব পদার্থের পরিমাণ খুব কম। পডজল মাটিতে জৈব পদার্থ বেশি ও মাটির উপরিস্তর সিলিকা দ্বারা সমৃদ্ধ হয়ে থাকে।
4. রং লালচে বা ইটের মতো রঙের ধূসর বা ছাই রঙের
5. উৎপন্ন ফসল ল্যাটেরাইট মাটি প্রাকৃতিকভাবে অনুর্বর হলেও জলসেচের মাধ্যমে ধান, আলু ও বিভিন্ন তৈলবীজের চাষ করা সম্ভব। পডজল মাটিতে চা, কমলালেবু ও সিঙ্কোনা চাষ উপযোগী।
[9] লোহিত মাটি ও ল্যাটেরাইট মাটি -এর মধ্যে পার্থক্য লেখো।***(V.V.I)
বিষয় লোহিত মাটি ল্যাটেরাইট মাটি
1. উৎপত্তি স্বল্প বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রার কারণে রাসায়নিক বিয়োজনের ফলে গঠিত। দীর্ঘদিনের অতিবৃষ্টির ফলে ধৌত প্রক্রিয়ায় পুষ্টি উপাদান ধুয়ে গিয়ে এই মৃত্তিকা গঠিত হয়।
2. প্রধান উপাদান লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড সমৃদ্ধ; জৈব পদার্থ অপেক্ষাকৃত কম। লোহা ও অ্যালুমিনিয়ামের উপস্থিতি বেশি, তবে ক্যালসিয়াম, পটাশ ইত্যাদি প্রায় অনুপস্থিত।
3. উর্বরতা জৈব সার প্রয়োগে কিছুটা চাষোপযোগী করা যায়; তুলনামূলকভাবে বেশি উর্বর। অত্যন্ত অনুর্বর, জলসেচ ও সার ছাড়া কৃষিকাজ কঠিন।
4. অবস্থান পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান অঞ্চলে পাওয়া যায়। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়।
5. উৎপন্ন ফসল জোয়ার, বাজরা, রাগি, আলু, তৈলবীজ ইত্যাদি। ধান, তৈলবীজ, আলু (জলসেচে); গাছপালার বৃদ্ধি তুলনামূলক কম।
[10] ভাঙ্গর ও খাদার-এর মধ্যে পার্থক্য লেখো। ***(V.V.I)
বিষয় খাদার ভাঙ্গার
1. অবস্থান নদীর নিকটবর্তী নিচু অঞ্চলে দেখা যায়, যেমন—গঙ্গার অববাহিকা; 'খাদার' বা 'বাগড়ি' মাটি নামেও পরিচিত। নদীর দূরবর্তী তুলনামূলক উঁচু অঞ্চলে দেখা যায়, যেমন—মালদহ, দক্ষিণ দিনাজপুর; ‘ভাঙ্গার’ বা ‘বরেন্দ্রভূমি’ মাটি নামে পরিচিত।
2. রং সাধারণত ধূসর রঙের হয়। সাধারণত লালচে রঙের হয়।
3. উর্বরতা প্রতিবছর বন্যার পলি সঞ্চয় হয়, তাই খুবই উর্বর; ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ। পলি সঞ্চয়ের অভাবে অপেক্ষাকৃত অনুর্বর; নাইট্রোজেন ও ফসফরাস কম থাকে।
4. মাটির প্রকৃতি সুক্ষ্ম দানার পলি দ্বারা গঠিত; এঁটেল থেকে বেলে প্রকৃতির। ল্যাটেরাইট ও প্রাচীন পলি মিশ্রিত; সাধারণত এঁটেল প্রকৃতির।
5. প্রধান উৎপন্ন ফসল ধান, তৈলবীজ, লঙ্কা ইত্যাদি ভালো হয়। ধান, পাট, আখ ও আলুর চাষ উপযুক্ত।
প্রশ্নের মান - ৫
[1] পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো।***
উত্তর:-
❑ অবস্থান: পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত পার্বত্য অঞ্চলটি শিলিগুড়ি মহকুমার বাইরে সমগ্র দার্জিলিং জেলা, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কুমারগ্রাম ও কালচিনি থানা এলাকাজুড়ে বিস্তৃত। এই অঞ্চল হিমালয়ের নিম্নভাগে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এটি রাজ্যের মোট ভৌগোলিক এলাকার প্রায় ৪% জুড়ে রয়েছে। এই অঞ্চলকে 'দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল' নামে অভিহিত করা হয়।

❑ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য :

[i] এই অঞ্চলের উচ্চতা ৬০০ থেকে ৩০০০ মিটার এবং দক্ষিণ থেকে উত্তরে হঠাৎ উঁচু হয়েছে।

[ii] এটি নবীন ভঙ্গিল পর্বতশ্রেণির অন্তর্গত এবং ভূগঠনের দিক থেকে পশ্চিমবঙ্গের নবীনতম অঞ্চল।

[iii] তরাই সমভূমি থেকে অঞ্চলটি খাড়াভাবে উপরের দিকে উঠেছে।

[iv] ভূপ্রকৃতি অত্যন্ত বন্ধুর এবং অঞ্চলটি দক্ষিণমুখী ঢালবিশিষ্ট।

[v] পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত এই অঞ্চলে সুগভীর খাত ও নদী উপতাকা দেখা যায়।

❑ তিস্তার পূর্বদিকের পার্বত্য অঞ্চল :

[i] ভূপ্রকৃতি : এটি দার্জিলিং হিমালয়ের সবচেয়ে উঁচু, বন্ধুর ও বিস্তৃত পার্বত্য অঞ্চল।

[ii] বিস্তার : অঞ্চলটি তিস্তা নদী থেকে শুরু করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের উত্তর প্রান্ত পর্যন্ত বিস্তৃত।

[iii] পর্বতশ্রেণি : এখানে দেওলা ও দুরবিনদারা নামে দুটি প্রধান পর্বতশ্রেণি রয়েছে।

[iv] বিশেষত্ব ও শৃঙ্গসমূহ : দুরবিনদারার ঋষিলা শৃঙ্গ হলো তিস্তার পূর্বাংশ তথা দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ।

[v] শৃঙ্গ ও গিরিপথ: সিলা পর্বতের রেনি গাঙ্গো, চোলা পর্বতের ডেলো, বক্সা পাহাড়ের সাংচুলি শৃঙ্গ এবং বক্সাদুয়ার গিরিপথ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভৌগোলিক উপাদান।

❑ তিস্তার পশ্চিমদিকের পার্বত্য অঞ্চল :

[i] ভূপ্রকৃতি : এই অঞ্চল অনেক বেশি প্রসারিত ও উচ্চতাসম্পন্ন এবং ভূপ্রকৃতি অত্যন্ত বন্ধুর।

[ii] বিস্তার: নেপাল সীমান্ত থেকে তিস্তা নদী পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত।

[iii] পর্বতশ্রেণি : এখানে দুটি শৈলশিরা রয়েছে—সিঙ্গালিলা শৃঙ্খলা ও দার্জিলিং শৃঙ্খলা (ঘুম রেঞ্জ)।

[iv] বিশেষত্ব ও শৃঙ্গসমূহ : সিঙ্গালিলা রেঞ্জে দার্জিলিং ও পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু (৩,৬৩০ মি) অবস্থিত।

[iv] শৃঙ্গসমূহ: ফালুট (৩,৫৯৫ মি), সবরগ্রাম (৩,৫৪৩ মি), টংলু (৩,০৬৩ মি) ও টাইগার হিল (২,৫৮৫ মি) এই অঞ্চলের উল্লেখযোগ্য শৃঙ্গ।
[2] পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। **
উত্তর:-
❑ অবস্থান ও বিস্তার: পশ্চিমবঙ্গের পশ্চিমপ্রান্তে অবস্থিত মালভূমি অঞ্চলটি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার পশ্চিমাংশ নিয়ে গঠিত। এটি রাজ্যের মোট ভূখণ্ডের প্রায় ৭% অঞ্চল জুড়ে বিস্তৃত।

❑ নামকরণ : পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে অবস্থিত হওয়ায় একে পশ্চিমের মালভূমি বলা হয়।

❑ ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য: পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ছোটনাগপুর মালভূমি ও রাজমহল উচ্চভূমির সম্প্রসারিত অংশ। এই অঞ্চলের ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্যগুলি হল:
[i] অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ ঢালু।
[ii] গঠনে প্রাচীন ও রূপান্তরিত আগ্নেয় শিলা রয়েছে।
[iii] দীর্ঘ ক্ষয়কার্যে সমপ্রায়ভূমিতে পরিণত হয়েছে।
[iv] এটি পশ্চিমবঙ্গের ভূগঠনের দিক থেকে প্রাচীনতম অঞ্চল।
[v] গড় উচ্চতা ১৫০–২০০ মিটার, পশ্চিমে ৩০০ মি. ও পূর্বে ৭৫ মি.।
[vi] কাঁকরযুক্ত ও ল্যাটেরাইট মাটিতে আচ্ছাদিত; কিছু জায়গায় ‘ডুংরি’ নামে পরিচিত টিলা বা পাহাড় রয়েছে।
[3] পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো।
[4] পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির তুলনা করো।**
বিষয় পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল
1. অবস্থান পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার; রাজ্যের প্রায় ৪% অঞ্চল। পশ্চিমবঙ্গের পশ্চিমে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম; রাজ্যের প্রায় ৭% অঞ্চল।
2. উচ্চতা উচ্চতা ৬০০–৩০০০ মিটার; অত্যন্ত সুউচ্চ। উচ্চতা ১৫০–২০০ মিটার; তুলনামূলকভাবে অনুচ্চ।
3. ভূমিরঢাল সমগ্র অঞ্চলটি ক্রমশ উত্তর থেকে দক্ষিণে ঢালু হয়ে গেছে। সমগ্র অঞ্চলটি ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বে ঢালু হয়ে গেছে।
4. সর্বোচ্চ শৃঙ্গ এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু (3,630 মি)। এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল অযোধ্যা পাহাড়ের গোগাবুরু (677মি)।
5. শিলা এই অঞ্চলটি পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। এই অঞ্চলটি প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত।
[5] পশ্চিমবঙ্গের বরফ গলা জলে পুষ্ট নদ-নদীর পরিচয় দাও।

উত্তর:- পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে বা পার্বত্য অঞ্চলে (মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়) কয়েকটি গুরুত্বপূর্ণ নদী প্রবাহিত হয়েছে যেগুলি হিমালয়ের বরফগলা জল ও বর্ষার জলে পুষ্ট। এই নদীগুলির উৎপত্তি হিমালয় থেকে এবং এরা সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে বাংলাদেশের যমুনা বা পদ্মা নদীতে মিশে যায়।

❑ প্রধান বরফগলা জলে পুষ্ট নদ-নদী:

1. তিস্তা নদী (৩১৫ কিমি): এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং-হিমালয় অঞ্চলের প্রধান নদী, যা সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়। সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে যমুনায় মিশে যায়। বর্ষাকালে বন্যা প্রবণ হওয়ায় একে "ত্রাসের নদী" বলা হয়। এর উপনদী—বড়ো রঙ্গিত, রিয়াং, রংপো প্রভৃতি।

2. তোর্সা নদী (প্রায় ৩২০ কিমি) : চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয়ে ভুটানে ‘আমুচু’ নামে প্রবাহিত হয় এবং আলিপুরদুয়ার ও কোচবিহার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এর সঙ্গে কালজানি নদী যুক্ত হয়েছে।

3. মহানন্দা নদী (প্রায় ৩৬০ কিমি): দার্জিলিং হিমালয়ের মহালধিরাম পাহাড়ের পাগলাঝোরা প্রস্রবণ থেকে উৎপন্ন হয়ে বিহার হয়ে মালদা দিয়ে বাংলাদেশের পদ্মায় মিশেছে। উপনদী—বালাসন, মেচি।

4. জলঢাকা নদী (প্রায় ১৯২ কিমি): সিকিম-ভুটান সীমান্তের বিদাং হ্রদ থেকে উৎপন্ন। জলপাইগুড়ি ও কোচবিহার অতিক্রম করে যমুনা নদীতে মিশেছে। উপনদী—নকশালখোলা, মুজনাই, ডায়না, দুদুয়া প্রভৃতি।

❑ বৈশিষ্ট্য :
[i] এই নদীগুলি হিমালয়ের বরফগলা জল ও বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় বারোমাস প্রবাহিত হয়।

[ii] এরা গঙ্গা ও ব্রহ্মপুত্রের উপনদী হিসেবে পরিচিত।

[iii] পাহাড়ি ঢালে দ্রুত বেগে প্রবাহিত হয়ে গভীর গিরিখাত তৈরি করে, ফলে এদের ‘পূর্ববর্তী নদী’ বলা হয়।

[iv] তরাই ও ডুয়ার্স অঞ্চলে প্রবেশ করে নদীগুলি বন্যাপ্রবণ ও পলি সঞ্চয়কারী নদীতে পরিণত হয়।

[v] তিস্তা, তোর্সা, মহানন্দা ও জলঢাকা—উত্তরবঙ্গের নদীগুলির মধ্যে গুরুত্বপূর্ণ বরফগলা জলে পুষ্ট নদী।
[6] পশ্চিমবঙ্গের জোয়ারের জলে পুষ্ট নদ-নদীর বৈশিষ্ট্য লেখো।

উত্তর:- পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল, বিশেষ করে মালভূমি ও রাঢ় অঞ্চলে প্রবাহিত বেশ কিছু নদ-নদী প্রধানত বর্ষার বৃষ্টির জলের ওপর নির্ভরশীল। এই নদীগুলি ছোটনাগপুর মালভূমি বা পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে রাজ্যের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভাগীরথী-হুগলি নদী অথবা সরাসরি বঙ্গোপসাগরে মিশেছে। এদের প্রধান জলের উৎস বৃষ্টিপাত হওয়ায় এদের বৃষ্টিনির্ভর নদী বা বৃষ্টির জলে পুষ্ট নদ-নদী বলা হয়।

❑ প্রধান প্রধান নদনদী :

1. দামোদর নদী (৫৯২ কিমি): খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে মিশেছে। অতীতে অত্যন্ত বন্যাপ্রবণ ছিল, এজন্য একে ‘বাংলার দুঃখ’ বলা হত।

2. অজয় নদী (২৭৬ কিমি): ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিম বর্ধমান ও বীরভূমের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভাগীরথীতে মিশেছে। বর্ষায় জলপ্রবাহ থাকে, গ্রীষ্মে প্রায় শুকিয়ে যায়।

3. ময়ূরাক্ষী নদী (২৪১ কিমি): সাঁওতাল পরগনার ত্রিকূট পাহাড় থেকে উৎপন্ন হয়ে বীরভূম হয়ে প্রবাহিত হয়ে ভাগীরথীতে মিশেছে। উপনদী—বক্রেশ্বর, কোপাই, দ্বারকা ইত্যাদি।

4. দ্বারকেশ্বর নদী: পুরুলিয়ার তিলাবনি পাহাড় থেকে উৎপন্ন হয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পর্যন্ত গিয়ে শিলাবতী নদীর সঙ্গে মিলিত হয়েছে।

5. রূপনারায়ণ নদী (১৩৮ কিমি): দ্বারকেশ্বর ও শিলাই নদী মেদিনীপুরের ঘাটালে মিলিত হয়ে রূপনারায়ণ নদী গঠন করেছে। রূপনারায়ণ দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে গেঁওখালির কাছে হুগলি নদীতে মিশে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

6. কংসাবতী বা কাঁসাই ( 336 কিমি) : অযোধ্যা পাহাড় থেকে উৎপন্ন কংসাবতী নদী পুরুলিয়া ও বাঁকুড়া জেলা অতিক্রম করে ঝাড়গ্রামে প্রবেশ করে দুটি শাখায় বিভক্ত হয়। একটি শাখা রূপনারায়ণ নদীতে এবং অপরটি কেলেঘাই নদীতে মিশে হলদি নামে হুগলি নদীতে পতিত হয়েছে। এর একটি গুরুত্বপূর্ণ উপনদী হল কুমারী নদী। নদীটি বৃষ্টিনির্ভর ও বর্ষাকালে জলস্ফীতি প্রবণ।

7. সুবর্ণরেখা (477 কিমি) : ঝাড়খণ্ডের ছোটোনাগপুর মালভূমি থেকে উৎপন্ন সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম সীমান্ত ঘেঁষে অল্প দূরত্ব প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে।

❑ বৈশিষ্ট্য : i. নদীগুলি ছোটোনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে।
ii. এগুলি ভাগীরথী-হুগলির উপনদী এবং নাতিদীর্ঘ।
iii. এরা পাহাড় ও মালভূমির বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় চিরপ্রবাহী নয়। গ্রীষ্মকালে নদীখাত শুষ্ক থাকে।
iv. সমগ্র প্রবাহপথে নদী উপত্যকা সুপ্রশস্ত ও অগভীর। নদীবক্ষে বালিচর দেখা যায়।
v. বর্ষাকালে প্রবল বর্ষণে অগভীর নদীগুলিতে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। প্রায়ই গতিপথ পরিবর্তন করে।
[7] পশ্চিমবঙ্গের বৃষ্টির জলে পুষ্ট নদনদীর পরিচয় দাও।
[8] পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল এবং সুন্দরবন অঞ্চলের নদনদীর তুলনামূলক আলোচনা করো।***(V.V.I)
বিষয় পার্বত্য অঞ্চলের নদী মালভূমি অঞ্চলের নদী সুন্দরবন অঞ্চলের নদী
১. অবস্থান উত্তরপ্রান্তে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায়। পশ্চিমপ্রান্তে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমের মালভূমি অঞ্চলে দেখা যায় দক্ষিণপ্রান্তে পূর্বমেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বঙ্গোপসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে দেখাযায়।
2. জলের স্থায়িত্ব সারাবছর নদীগুলিতে জল থাকে। শুষ্ক ঋতুতে নদীগুলির জল শুকিয়ে যায়। ভাটার সময় নদীগুলি প্রায় শুকিয়ে যায়।
3. জলবায়ু সমুদ্রপৃষ্ঠ থেকে ২-৩ হা.মি. উঁচু হওয়ায় জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। অভ্যন্তরীণ অবস্থান ও পাথুরে শক্ত মাটির জন্য জলবায়ুচরমভাবাপন্ন। সমুদ্রের কাছে অবস্থানের জন্য জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির।
4. জলের উৎস হিমালয়ের বরফগলা জল ও বৃষ্টির জলে পুষ্ট। কেবল বৃষ্টির জলে পুষ্ট। জোয়ারের জলে পুষ্ট।
5. মোহানা মহানন্দা ছাড়া অন্যান্য নদী বাংলাদেশে যমুনা নদীতে মিশেছে। এই নদীগুলি মূলত ভাগীরথী-হুগলি নদীতে মিশেছে। এখানকার নদীগুলি বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
6. বিদ্যুৎ উৎপাদন নদীগুলির প্রবল স্রোত জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। মালভূমির খরস্রোতা নদীগুলিতেও জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা আছে। জোয়ারভাটা শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ আছে।
[9] পশ্চিমবঙ্গে জলের বহুমুখী ব্যবহার আলোচনা করে জলসম্পদের প্রভাব বর্ণনা করো।***(V.V.I)

উত্তর:- জল মানব সভ্যতার এক অপরিহার্য উপাদান। পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনীতি, কৃষি, শিল্প, পরিবহণ ও জনজীবনের প্রতিটি স্তরে জলের বহুমুখী ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশ্চিমবঙ্গের জলসম্পদ প্রধানত দুই শ্রেণিতে বিভক্ত—ভূ-পৃষ্ঠস্থ জল (নদী, খাল, হ্রদ প্রভৃতি) এবং ভৌমজল (মাটির নিচের জল)। এই দুই ধরনের জলসম্পদ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।

1. কৃষিকাজে ব্যবহার: পশ্চিমবঙ্গের প্রধান জীবিকা কৃষি। ভাগীরথী-হুগলি নদীর অববাহিকায়, বিশেষত ডেল্টা অঞ্চলে, ভৌমজল এবং নদীজলের মাধ্যমে জলসেচ করে ধান, পাট, চা, আলু, তৈলবীজ ইত্যাদি চাষ করা হয়।

2. পানীয় ও গৃহস্থালির কাজে: নলকূপ, কূপ এবং গভীর নলকূপ থেকে ভৌমজল তুলে এনে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। নদী বা জলাধারের জল পরিশোধনের মাধ্যমে শহরাঞ্চলেও জল সরবরাহ করা হয়। রান্না, স্নান, ধোয়া-মোছার মতো গৃহস্থালি কাজেও জল অপরিহার্য।

3. বিদ্যুৎ উৎপাদনে: পার্বত্য ও মালভূমি অঞ্চলের খরস্রোতা নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। যেমন—জলঢাকা, ম্যাসাঞ্জোর, ছোটো রংগিত, বাঘমুণ্ডি প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র।

4. মৎস্য চাষে: নদী, খাল, বিল ও জলাভূমির জল ব্যবহার করে ভেড়ি তৈরি করে চিংড়ি ও মিঠা জলের মাছের চাষ করা হয়। সুন্দরবন অঞ্চলের খাঁড়ি ও বদ্ধজলাশয়ে বাণিজ্যিক মৎস্যচাষ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ক্ষেত্র।

5. পরিবহণের কাজ : পরিবহণে নৌকা পথের প্রধান অংশ রয়েছে। হুগলি নদীতে জাহাজ, ট্রলার, নৌকা সহ বিভিন্ন জাহাজের মাধ্যমে পরিবহণ করা হয়। সুন্দরবনে পরিবহণের অন্য এক প্রধান মাধ্যম হল নদী।

❑ সুপ্রভাব:

[i] জলাভিত্তিক মৎস্যচাষে অগ্রগতি ঘটেছে, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে।

[ii] শহর ও নগরের জলসেবা ব্যবস্থা উন্নত হওয়ায় নগরায়ন প্রসার লাভ করেছে।

[iii] শিল্পাঞ্চলে জল ব্যবহার করে বিভিন্ন শিল্প উৎপাদনে অগ্রগতি হয়েছে।

[iv] জলবিদ্যুৎ কেন্দ্র ও তাপবিদ্যুৎ কেন্দ্রে জল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

[v] জলসেচের মাধ্যমে ধান, পাট, চা সহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন বেড়েছে।

❑ কুপ্রভাব:

[i] দীর্ঘদিন মাটির নিচের জল ব্যবহার করায় আর্সেনিক দূষণ অনেক এলাকায় প্রকট হয়েছে।

[ii] শিল্প বর্জ্য ও গৃহস্থালির বর্জ্য নদীতে পড়ে জলদূষণ সৃষ্টি করছে।

[iii] মাত্রাতিরিক্ত জলসেচ ও রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে।

[iv] জনসংখ্যা বৃদ্ধির কারণে শহরাঞ্চলে জলসঙ্কট ঘনঘন দেখা দিচ্ছে।
[10] পশ্চিমবঙ্গের জলসম্পদের অতি ব্যবহারের ফলাফলগুলি লেখো। ***(V.V.I)

উত্তর:- জল জীবনের অপরিহার্য অংশ এবং পশ্চিমবঙ্গের কৃষি, শিল্প, গৃহস্থালি, পরিবহণ ও পর্যটন – সব ক্ষেত্রেই জলসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে জলের অপরিকল্পিত ও অতিরিক্ত ব্যবহার আজ পশ্চিমবঙ্গের নানা অঞ্চলে পরিবেশগত ও আর্থ-সামাজিক সমস্যার জন্ম দিয়েছে।

❑ জলসম্পদের ব্যবহারের সুফল:

[i] বহুফসলি কৃষির প্রসার: ভাগীরথী-হুগলি অববাহিকার উর্বর জমিতে ভূ-জল ও নদীর জলের সেচের মাধ্যমে একফসলি জমিকে বহুফসলি চাষের আওতায় আনা সম্ভব হয়েছে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এই সেচব্যবস্থা কৃষি উন্নয়নে সহায়ক হয়েছে।

[ii] পানীয় জল ও গৃহস্থালির চাহিদা পূরণ: নলকূপ, কূপ ও নদীর পরিশোধিত জলের মাধ্যমে দার্জিলিং, কলকাতা, নদীয়া প্রভৃতি শহরে মানুষের পানীয় জলের চাহিদা ও গৃহস্থালির কাজে ব্যবহৃত জলের চাহিদা মেটানো হয়।

[iii] মৎস্য চাষে অগ্রগতি: মিঠা ও নোনা জলের নদী, খাল, বিল, পুকুর, ভেড়ি এবং খাঁড়িগুলিতে মাছ চাষের মাধ্যমে পশ্চিমবঙ্গ মৎস্য উৎপাদনে শীর্ষস্থানে রয়েছে, যেমন – সুন্দরবনের নদী ও ভেড়ি এলাকায়।

[iv] শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার: দামোদর, হুগলি, মহানন্দা প্রভৃতি নদীর জল শিল্পাঞ্চলে (দুর্গাপুর, হলদিয়া, শিলিগুড়ি, কলকাতা) শিল্পকার্য ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি ম্যাসাঞ্জোর ও ছোটো রংগিত নদীতে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে।

❑ জলসম্পদের অতিরিক্ত ব্যবহারের কুফল:

[i] ভূমিজল স্তরের পতন ও ভূমির অবনমন: অতিরিক্ত ভূগর্ভস্থ জল উত্তোলনের ফলে ভূগর্ভস্থ জলের স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে, বিশেষ করে কলকাতার মতো শহরে। এর ফলে ভূমির অবনমন ও ধসের ঝুঁকি বাড়ছে।

[ii] মাটি লবণাক্ত ও ক্ষারীয় হয়ে পড়ছে: বারবার সেচের ফলে দ্রবণীয় লবণ (যেমন সোডিয়াম, সালফেট, ক্লোরাইড) মাটির উপরে উঠে এসে জমি লবণাক্ত করছে। এতে উৎপাদনশীলতা কমছে। উদাহরণ: হুগলি ও বর্ধমান জেলার নদী বাঁধ সংলগ্ন জমি।

[iii] জলদূষণের প্রকট সমস্যা: গৃহস্থালি, শিল্প, কৃষি ও স্নান-ধোয়ার বর্জ্যপদার্থ জলাশয়ে মিশে নদী-খাল দূষণ করছে। শহরাঞ্চলের আবর্জনা, রাসায়নিক দ্রব্য, ডিটারজেন্ট, মলমূত্র ইত্যাদি নদীতে গিয়ে জল অযোগ্য করে তুলছে।

[iv] আর্সেনিক দূষণ ও পানীয় জলের সংকট: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ইত্যাদি জেলায় ভূগর্ভস্থ জলে আর্সেনিকের পরিমাণ বেড়ে গিয়ে জনস্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়েছে। একইসঙ্গে বৃষ্টিহীন সময়ে জলসংকটও প্রকট হচ্ছে।
[11] পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি লেখো।****

উত্তর:- পশ্চিমবঙ্গের জলবায়ু বেশ কতকগুলি বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জলবায়ুর নিয়ন্ত্রকগুলি হল –

1. অক্ষাংশ: পশ্চিমবঙ্গ কর্কটক্রান্তিরেখার নিকটবর্তী হওয়ায় এটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অন্তর্গত। কর্কটক্রান্তিরেখা রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার উপর দিয়ে অতিক্রম করেছে। এই কারণে সূর্যের কিরণ এখানে লম্বভাবে পড়ে এবং সারা বছর উষ্ণতা বেশি থাকে। ফলে রাজ্যের জলবায়ু প্রধানত উষ্ণ ও আর্দ্র হয়।

2. হিমালয় পর্বত: রাজ্যের উত্তর প্রান্তে অবস্থিত হিমালয় পর্বত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুকে বাধা দিয়ে দার্জিলিং ও সংলগ্ন অঞ্চলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। আবার শীতকালে হিমালয় সাইবেরিয়া থেকে আসা ঠান্ডা মেরু বায়ুকে প্রতিহত করে, ফলে রাজ্য তীব্র শৈত্যপ্রবাহ থেকে অনেকাংশে রক্ষা পায়।

3. ভূমির উচ্চতা : উচ্চতার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায় (প্রতি ১০০০ মিটারে ৬.৪°সেলসিয়াস)। এই কারণে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য অঞ্চলে সারা বছর ঠান্ডা জলবায়ু বিরাজ করে। অন্যদিকে সমভূমি ও মালভূমি অঞ্চলে গ্রীষ্মে অতিরিক্ত গরম এবং শীতে হালকা ঠান্ডা থাকে।

4. বায়ুপ্রবাহ: বর্ষায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যে বৃষ্টি নিয়ে আসে, শীতে উত্তর-পূর্ব বায়ু ঠান্ডা সৃষ্টি করে। গ্রীষ্মকালে স্থানীয় গরম বায়ু ‘লু’ তাপপ্রবাহ ঘটায় এবং কালবৈশাখী বজ্র-সহ বৃষ্টি ঘটায়। এছাড়াও, পশ্চিম দিক থেকে আগত পশ্চিমি ঝঞ্ঝা শীতে বৃষ্টির কারণ হয়।

5. সমুদ্রের প্রভাব : দক্ষিণে বঙ্গোপসাগরের অবস্থান উপকূলবর্তী অঞ্চলে (দিঘা, হলদিয়া) জলবায়ুকে সমভাবাপন্ন করে তোলে। সমুদ্র থেকে আগত জলীয় বাষ্প বর্ষায় বৃষ্টিপাত ঘটায়। আবার আশ্বিন মাসে উপকূলে ঘূর্ণিঝড় বা আশ্বিনের ঝড় প্রবল বৃষ্টিপাত ও ঝড় সৃষ্টি করে।

6. মৃত্তিকা: মাটির গঠন ও গুণাবলি স্থানীয় তাপমাত্রাকে প্রভাবিত করে। পশ্চিমাঞ্চলের ল্যাটেরাইট ও কাঁকরযুক্ত মাটি দ্রুত গরম ও ঠান্ডা হয়, ফলে আবহাওয়া চরম হয়। গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি ধীরে তাপ শোষণ করে বলে আবহাওয়া তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে।
[12] পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো।****

উত্তর:- পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ -

1. ঋতু পরিবর্তন : মৌসুমি বায়ুর আসা ও ফিরে যাওয়ার ভিত্তিতে রাজ্যে চারটি ঋতুর পর্যায়ক্রমিক আবর্তন ঘটে গ্রীষ্মকাল (মধ্য মার্চ-মধ্য জুন), বর্ষাকাল (মধ্য জুন-আগস্ট), শরৎকাল (সেপ্টেম্বর ও অক্টোবর) ও শীতকাল (ডিসেম্বর-মধ্য ফেব্রুয়ারি)।

2. বৃষ্টিপাতের বিভিন্নতা : পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত যেখানে 300-500 সেমি. সেখানে দক্ষিণবঙ্গে 150-200 সেমি এবং পুরুলিয়া জেলায় চরম প্রকৃতির জলবায়ু পরিলক্ষিত হয়।

3. আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল: গ্রীষ্মকালের শেষভাগে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের সর্বত্র পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটিয়ে আর্দ্র করে। বর্ষাকালের সূচনা হয়। আবার শীতকালে স্থলভাগ থেকে আগত জলীয় বাষ্পহীন উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর জন্য শুষ্ক আবহাওয়া সৃষ্টি হয়।

4. উষ্ণতার স্বাভাবিক অবস্থা: মূলত পুরুলিয়া জেলা ছাড়া অন্য কোনো জায়গায় গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যন্ত অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় না। এবং শীতকালে দার্জিলিং-এর পাহাড়িমহালে কোনো জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নামে না।

5. মৌসুমি বায়ুর প্রভাব: পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (আর্দ্র) এবং শীতকাল উত্তর-পূর্ব মৌসুমী বায়ু (শুষ্ক) প্রবাহিত হয়। যারা এই অঞ্চলের বৃষ্টিপাত উষ্ণতা এবং ঋতু নিয়ন্ত্রণ করে।

6. স্থানভেদে উষ্ণতার তারতম্য : পশ্চিমবঙ্গে বিভিন্ন ঋতুতে স্থানভেদে উষ্ণতার তারতম্য লক্ষিত হয়। যেমন - গ্রীষ্মকালে কলকাতার চেয়ে আসানসোলের তাপমাত্রা বেশি হয়। শীতকালে দার্জিলিং-এর তাপমাত্রা শিলিগুড়ির চেয়ে কম হয়।

7. অনিশ্চিত বৃষ্টিপাত : মৌসুমি বায়ু খুবই খামখেয়ালি। কোনো বছর আগে আসে ও ফিরে যায়। আবার কোনো বছর পরে এসে আগে ফিরে যায়। ফলে সব বছর সমভাবে বৃষ্টিপাত হয় না। কখনও অতিবৃষ্টিতে বন্যা এবং কখনও অনাবৃষ্টিতে খরা সৃষ্টি হয়।
[13] পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাবগুলি লেখো।**

উত্তর:- পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করার জন্য হিমালয় পর্বতের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত দার্জিলিং ও কালিম্পং জেলা সহ নেপাল-সিকিম ও ভুটানের হিমালয় পর্বতগুলি এই প্রভাব বৃদ্ধি দেয়। যেমন -

1. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে দার্জিলিং, কালিম্পং, ও আলিপুরদুয়ারের বক্সা-দুয়ার অঞ্চলে প্রবল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। এই অঞ্চলে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয়।

2. উচ্চতার কারণে তাপমাত্রা হ্রাস: হিমালয়ের উচ্চতার ফলে প্রতি ১০০০ মিটারে প্রায় ৬.৪° সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। দার্জিলিং-এর মতো পাহাড়ি অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে ১০°–১৬°C এবং শীতে ০°–৪°C, ফলে সারা বছরই শীতল পরিবেশ বজায় থাকে।

3. শীতকালে ঠান্ডা বাতাসের আগমন: শীতকালে হিমালয় অঞ্চলের শীতল বায়ু দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়ে, ফলে শীতের সময় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ঠান্ডার অনুভূতি বেড়ে যায়।

4. সাইবেরিয়ান শৈত্যপ্রবাহ প্রতিরোধ:মধ্য এশিয়ার সাইবেরিয়া থেকে আগত অতিরিক্ত ঠান্ডা বায়ু হিমালয় পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হয়। এর ফলে পশ্চিমবঙ্গ চরম শৈত্যপ্রবাহ থেকে অনেকাংশে রক্ষা পায়।

5. নিম্ন আর্দ্রতা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ:উত্তরের হিমালয় অঞ্চলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম থাকায় এবং আবহাওয়া শীতল হওয়ায় প্রায় সারা বছর সেখানে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করে।

6. তুষারপাত ও তুষারাবৃত শৃঙ্গ: দার্জিলিং ও কালিম্পং জেলার উচ্চ পার্বত্য অঞ্চলে শীতকালে তুষারপাত ঘটে এবং বহু পর্বতশৃঙ্গ সারা বছর তুষারাবৃত থাকে, যা এই অঞ্চলের জলবায়ুকে অনন্য করে তোলে।
[14] পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো।****(V.V.I)

উত্তর:- ভারত একটি মৌসুমি বায়ু নির্ভর দেশ, এবং পশ্চিমবঙ্গ এই মৌসুমি বায়ুর অন্যতম প্রধান বিচরণক্ষেত্র। দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর আগমন ও প্রস্থানের ওপর রাজ্যের ঋতুচক্র, বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি মৌলিক জলবায়ুগত উপাদানগুলি নির্ভর করে। এই কারণে পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমি প্রকৃতির বলে অভিহিত হয়।

1. ঋতু পরিবর্তন : মৌসুমি বায়ুর আগমন ও প্রস্থানকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে চারটি মৌসুমি ঋতুর সৃষ্টি হয়—গ্রীষ্ম (মার্চ-মে), বর্ষা (জুন-আগস্ট), শরৎ (সেপ্টেম্বর-অক্টোবর) ও শীতকাল (নভেম্বর-ফেব্রুয়ারি)। এই ঋতুগুলির আবর্তন মৌসুমি বায়ুর প্রবাহের উপর নির্ভরশীল।

2. উষ্ণতা: মৌসুমি বায়ুর কারণে রাজ্যের বিভিন্ন স্থানে উষ্ণতার তারতম্য দেখা যায়। গ্রীষ্মকালে কলকাতায় গড় তাপমাত্রা ৩৫°C হলেও আসানসোলে তা ৪৫°C পর্যন্ত পৌঁছে যায়। আবার শীতকালে পার্বত্য অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচেও নেমে যায়।

3. বৃষ্টিপাতের অসম বণ্টন : মৌসুমি বায়ু বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবে প্রবাহিত হওয়ায় বৃষ্টিপাতের পরিমাণ স্থানভেদে ভিন্ন। যেমন উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত ৩০০–৫০০ সেমি., দক্ষিণবঙ্গে ১৫০–২০০ সেমি., আর পশ্চিমের মালভূমিতে ১০০–১২৫ সেমি. হয়।

4. অনিশ্চিত বৃষ্টিপাত : মৌসুমি বায়ু খুবই খামখেয়ালি। কোনো বছর আগে আসে ও ফিরে যায়। আবার কোনো বছরপরে এসে আগে ফিরে যায়। ফলে সব বছর সমভাবেবৃষ্টিপাতহয় না। কখনও অতিবৃষ্টিতে বন্যা এবং কখনও অনাবৃষ্টিতে খরা সৃষ্টি হয়।

5. শীতল উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব: উত্তর-পূর্ব মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হলেও বিভিন্ন স্থানে শীতলতার প্রভেদ লক্ষ করা যায়। যেমন পার্বত্য ও মালভূমি অঞ্চলে উয়তা কম হলেও দক্ষিণবঙ্গে উষ্ণতা খুব কম হয় না।

6. আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল: গ্রীষ্মকালের শেষভাগে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের সর্বত্র পর্যাপ্ত বৃষ্টিপাত ঘটিয়ে আর্দ্র করে। বর্ষাকালের সূচনা হয়। আবার শীতকালে স্থলভাগ থেকে আগত জলীয় বাষ্পহীন উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর জন্য শুষ্ক আবহাওয়া সৃষ্টি হয়।

7. মৌসুমি বায়ুর প্রভাব: পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (আর্দ্র) এবং শীতকাল উত্তর-পূর্ব মৌসুমী বায়ু (শুষ্ক) প্রবাহিত হয়। যারা এই অঞ্চলের বৃষ্টিপাত উষ্ণতা এবং ঋতু নিয়ন্ত্রণ করে।
[15] কুপ ও ভৌমজলের বহুমুখী ব্যবহারের ফলাফলগুলি লেখো।

উত্তর:- ❑ কুপ ও ভৌমজলের বহুমুখী ব্যবহারের সুফল :

1. জলসেচ : যেসব অঞ্চলে নদী ও খাল দ্বারা সেচ সম্ভব নয়, সেখানে কুপ ও নলকূপের মাধ্যমে ১৫ মিটার নিচ থেকে ভূগর্ভস্থ জল তুলে সারাবছর বহুফসলি কৃষিকাজ সম্ভব হয়েছে।

2. পানীয় জল সরবরাহ : পশ্চিমবঙ্গের প্রধান পানীয় জলের উৎস হলো ভূগর্ভস্থ জল। অল্প গভীরতার পলিমাটির স্তরে থাকা জলভাণ্ডার থেকে কুপ-নলকূপ দ্বারা জল উত্তোলন করে রাজ্যের কোটি কোটি মানুষকে পানীয় জল সরবরাহ করা হয়।

3. শিল্পকাজে ব্যবহার : খাদ্য প্রক্রিয়াকরণ, আইসক্রিম, পানীয় প্রভৃতি শিল্পে সরাসরি ভৌমজল ব্যবহার করে উৎপাদন সম্ভব হচ্ছে, যা শিল্পোন্নয়নের সহায়ক।

4. গৃহস্থালির কাজকর্ম : রান্না, স্নান, জামাকাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা ইত্যাদি গৃহস্থালির প্রতিদিনের কাজে ভৌমজল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

❑ ভৌমজলের অতিব্যবহারের কুফল :

1. আর্সেনিক দূষণ : ভাগীরথী-হুগলি অববাহিকার ৯টি জেলায় অতিরিক্ত ভৌমজল উত্তোলনের ফলে আর্সেনিক, নাইট্রেট ও ফ্লুরাইডের উপস্থিতি পানীয় জলে বেড়ে গেছে। এতে ক্যান্সার, ব্ল্যাকফুট রোগের ঝুঁকি বাড়ছে।

2. মাটির লবণতা বৃদ্ধি : হুগলি, বর্ধমান, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুরশিদাবাদ জেলায়। মাত্রাতিরিক্ত মাটির জল তুলে জলসেচের ফলে মাটি সবসময় ভিজে থাকায় লবণাক্ত ও ক্ষারীয় হয়ে উৎপাদিকা শক্তি হ্রাস পাচ্ছে।

3. পানীয় জলসংকট : কলকাতা, হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি প্রভৃতি শহরে ভৌমজলের স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। বাঁকুড়ায় ২০০৯–১০ সালে জলের স্তর ৪.৩ মিটার পর্যন্ত নিচে নেমে যায়। ফলে শুষ্ক ঋতুতে পানীয় জলের ঘাটতি দেখা দেয়।

4. ভূভাগের নিমজ্জন : অত্যধিক মাত্রায় ভূগর্ভস্থ জল উত্তোলনের ফলে জলবাহী সছিদ্র শিলাস্তর ফাঁকা হয়ে হালকা হয়ে পড়ে এবং উপরের ঘরবাড়ির চাপে সমগ্র এলাকাটি বসে যেতে পারে। এভাবে কলকাতা মহানগরীর নিমজ্জন ঘটতে পারে।

Practice MCQs

80 multiple-choice questions on পশ্চিমবঙ্গ - প্রাকৃতিক পরিবেশ. Tap an option to check the answer.

Q. 1
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A
কানচনজঙ্ঘা
B
ঠাকুরান
C
গর্গাবুরু
D
সান্দাকফু
Click an option to check your answer
Q. 2
পশ্চিমবঙ্গের প্রাচীনতম ভূখণ্ড কোনটি?
A
গঙ্গা সমভূমি
B
তরাই
C
ডুয়ার্স
D
মালভূমি অঞ্চল
Click an option to check your answer
Q. 3
সুন্দরবন কোন অঞ্চলে অবস্থিত?
A
পর্বত্য অঞ্চল
B
সক্রিয় বদ্বীপ অঞ্চল
C
রিগোলিথ অঞ্চল
D
শুষ্ক অঞ্চল
Click an option to check your answer
Q. 4
উত্তরবঙ্গের বৃহত্তম নদীর নাম কী?
A
তিস্তা
B
মহানন্দা
C
জলঢাকা
D
তোর্সা
Click an option to check your answer
Q. 5
সুন্দরবনের বিখ্যাত প্রাণী কোনটি?
A
হরিণ
B
কুমির
C
রয়াল বেঙ্গল টাইগার
D
চিতা
Click an option to check your answer
Q. 6
উত্তরবঙ্গের নদীগুলির একটি বৈশিষ্ট্য কী?
A
কেবল বর্ষাকালে প্রবাহিত
B
জলসেচে ব্যবহার হয়
C
বরফগলা জলে পুষ্ট
D
সমুদ্র থেকে উৎপন্ন
Click an option to check your answer
Q. 7
পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি?
A
বক্সাদুয়ার
B
ডুয়ার্স
C
কোচবিহার
D
জলপাইগুড়ি
Click an option to check your answer
Q. 8
খোয়াই ভূমিরূপ কোথায় দেখা যায়?
A
ল্যাটেরাইট অঞ্চলে
B
পাহাড়ে
C
বালি অঞ্চলে
D
পলিযুক্ত অঞ্চলে
Click an option to check your answer
Q. 9
পশ্চিমবঙ্গের মালভূমির সর্বোচ্চ অংশ কী?
A
সান্দাকফু
B
রানিগঞ্জ
C
গর্গাবুরু
D
ঠাকুরান
Click an option to check your answer
Q. 10
রডোডেনড্রন উদ্ভিদ পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে দেখা যায়?
A
পার্বত্য অঞ্চল
B
উপকূল অঞ্চল
C
সমতলভূমি
D
মালভূমি অঞ্চল
Click an option to check your answer
Q. 11
উত্তরবঙ্গের সমভূমির নবীন পলিগঠিত অংশকে কী বলা হয়?
A
দিয়ারা
B
ভাবর
C
খোয়াই
D
তাল
Click an option to check your answer
Q. 12
মালভূমি অঞ্চলের ছোট ছোট টিলাকে স্থানীয় ভাষায় কী বলা হয়?
A
পাহাড়
B
ঢিবি
C
ডুংরি
D
গড়
Click an option to check your answer
Q. 13
পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় সাধারণত কবে দেখা যায়?
A
জুন-জুলাই
B
ডিসেম্বর-জানুয়ারি
C
এপ্রিল-মে
D
সেপ্টেম্বর-অক্টোবর
Click an option to check your answer
Q. 14
দুরবিন্দারা পর্বতশ্রেণির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A
ঋষিলা
B
সান্দাকফু
C
দাউহিল
D
গর্গাবুরু
Click an option to check your answer
Q. 15
সুন্দরবন অঞ্চলে যে বিশেষ ধরনের উদ্ভিদ দেখা যায় তা কী?
A
চিরসবুজ
B
ঝোপজাত
C
কনিফার
D
ম্যানগ্রোভ
Click an option to check your answer
Q. 16
গোরুমারা ও জলদাপাড়া কী?
A
উপকূল অঞ্চল
B
নদীঘেরা অঞ্চল
C
জাতীয় উদ্যান
D
অভয়ারণ্য
Click an option to check your answer
Q. 17
পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে জলসম্পদের পরিমাণ সবচেয়ে বেশি?
A
দক্ষিণবঙ্গ
B
মালভূমি
C
উত্তরবঙ্গ
D
উপকূল অঞ্চল
Click an option to check your answer
Q. 18
পশ্চিমবঙ্গে লবণাক্ত মাটি কোথায় দেখা যায়?
A
নদী উপত্যকা
B
উত্তরবঙ্গ
C
উপকূল অঞ্চল
D
মালভূমি অঞ্চল
Click an option to check your answer
Q. 19
জলদাপাড়া অভয়ারণ্যে কোন বিরল প্রাণী দেখা যায়?
A
রয়াল বেঙ্গল টাইগার
B
হাতি
C
চিতাবাঘ
D
একশৃঙ্গ গণ্ডার
Click an option to check your answer
Q. 20
পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়াড়ি ভূমিরূপ দেখা যায়?
A
পূর্ব মেদিনীপুর
B
হাওড়া
C
পুরুলিয়া
D
কোচবিহার
Click an option to check your answer
Q. 21
পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা নদী বিভক্ত হয়েছে?
A
হাওড়া
B
মালদা
C
নদিয়া
D
মুরশিদাবাদ
Click an option to check your answer
Q. 22
পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কী ধরনের?
A
শীতপ্রধান
B
নাতিশীতোষ্ণ
C
মৌসুমি
D
গ্রীষ্মপ্রধান
Click an option to check your answer
Q. 23
পশ্চিমবঙ্গে শীতকালীন ঝড়বৃষ্টিকে কী বলা হয়?
A
পশ্চিমি ঝঞ্ঝা
B
কালবৈশাখী
C
পূবালি ঝড়
D
বর্ষার গর্জন
Click an option to check your answer
Q. 24
মালদা জেলার দক্ষিণের নবীন পলিগঠিত ভূমিকে কী বলা হয়?
A
দিয়ারা
B
বদলিপাড়া
C
দোআঁশ
D
তরাই
Click an option to check your answer
Q. 25
মামা-ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত?
A
দার্জিলিং
B
পুরুলিয়া
C
জলপাইগুড়ি
D
বীরভূম
Click an option to check your answer
Q. 26
কোন নদীকে পশ্চিমবঙ্গে ‘দুঃখের নদী’ বলা হয়?
A
দামোদর
B
তিস্তা
C
গঙ্গা
D
কংসাবতী
Click an option to check your answer
Q. 27
পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক বৃষ্টিপাত হয়?
A
দার্জিলিং
B
জলপাইগুড়ি
C
মালদা
D
আলিপুরদুয়ার
Click an option to check your answer
Q. 28
দামোদর নদীর উৎস কোথায়?
A
মৈত্রাবাহু
B
খামারপাত পাহাড়
C
অযোধ্যা পাহাড়
D
গর্গাবুরু
Click an option to check your answer
Q. 29
কোন উদ্ভিদটি সরলবর্গীয়?
A
শাল
B
রডোডেনড্রন
C
গর্জন
D
পাইন
Click an option to check your answer
Q. 30
কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
A
হুগলি
B
গঙ্গা
C
দামোদর
D
পদ্মা
Click an option to check your answer
Q. 31
মালভূমি অঞ্চলের জলবায়ুর প্রকৃতি কেমন?
A
চরমভাবাপন্ন
B
শীতল
C
বর্ষণবিহীন
D
স্থিতিশীল
Click an option to check your answer
Q. 32
পশ্চিমবঙ্গের মোট বনভূমির পরিমাণ কত শতাংশ?
A
১১.২২%
B
১৫.৪৫%
C
১৩.৩৮%
D
৯.৫৮%
Click an option to check your answer
Q. 33
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সাধারণত কোন ধরনের মাটি দেখা যায়?
A
লাল
B
পলি
C
ল্যাটেরাইট
D
দোআঁশ
Click an option to check your answer
Q. 34
মালভূমি অঞ্চলে কোন ধরণের বনভূমি দেখা যায়?
A
কনিফার বনভূমি
B
ম্যানগ্রোভ বনভূমি
C
চিরসবুজ বনভূমি
D
পর্ণমোচী বনভূমি
Click an option to check your answer
Q. 35
রাঢ় অঞ্চলের মৃত্তিকা সাধারণত কী ধরণের?
A
ল্যাটেরাইট
B
দোআঁশ
C
পলি
D
কালো
Click an option to check your answer
Q. 36
তরাই অঞ্চলের যে মাটিতে বার্লি, নুড়ি ও কাঁকর থাকে তাকে কী বলে?
A
ভাবর
B
দোআঁশ
C
বাদামি মাটি
D
ল্যাটেরাইট
Click an option to check your answer
Q. 37
মাতলা, গোসাবা ও পিয়ালী নদীর জল কেন লবণাক্ত?
A
খরার জন্য
B
পাহাড়ি জলধারার জন্য
C
উষ্ণতা বেশি
D
জোয়ারের জলে পুষ্ট
Click an option to check your answer
Q. 38
পশ্চিমি ঝঞ্ঝা কোন ঋতুতে লক্ষ করা যায়?
A
বর্ষাকাল
B
শরৎকাল
C
শীতকাল
D
গ্রীষ্মকাল
Click an option to check your answer
Q. 39
উত্তরবঙ্গের অধিকাংশ নদী কোন দেশে প্রবেশ করেছে?
A
চিন
B
বাংলাদেশ
C
ভারত
D
নেপাল
Click an option to check your answer
Q. 40
প্রাচীন পলল মৃত্তিকাকে কী বলা হয়?
A
ল্যাটেরাইট
B
দোআঁশ
C
খাদর
D
ভাঙর
Click an option to check your answer
Q. 41
ভারতের মোট জলসম্পদের কত শতাংশ পশ্চিমবঙ্গে অবস্থিত?
A
৭.৫০%
B
৬.২০%
C
৪.৩০%
D
৫.৮০%
Click an option to check your answer
Q. 42
তরাই ও ডুয়ার্স অঞ্চল পৃথক হয়েছে কোন নদীর মাধ্যমে?
A
তিস্তা
B
মহানন্দা
C
জলঢাকা
D
রায়গঞ্জ
Click an option to check your answer
Q. 43
পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে কোন পর্বতশ্রেণি অবস্থিত?
A
হিমালয়
B
সিঙ্গালিলা
C
দার্জিলিং
D
ডুয়ার্স
Click an option to check your answer
Q. 44
কংসাবতী ও কেলেঘাই নদী মিলিত হয়ে কোন নদীর উৎপত্তি ঘটায়?
A
দামোদর
B
ভাগীরথী
C
রূপনারায়ণ
D
হলদি
Click an option to check your answer
Q. 45
কোন নদীকে 'পশ্চিমবঙ্গের দুঃখ' বলা হয়?
A
দামোদর
B
রূপনারায়ণ
C
গঙ্গা
D
তিস্তা
Click an option to check your answer
Q. 46
ডুয়ার্স অঞ্চলকে আর কী নামে ডাকা হয়?
A
ভুটানের প্রবেশদ্বার
B
সাঁওতাল ভূমি
C
পলি অঞ্চল
D
জলভূমি
Click an option to check your answer
Q. 47
মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি?
A
ময়ূরাক্ষী
B
সুবর্ণরেখা
C
দামোদর
D
কংসাবতী
Click an option to check your answer
Q. 48
কার্সিয়াং শহর যে শৈলশিরার ওপর অবস্থিত তা কী?
A
কাঞ্চনজঙ্ঘা
B
বাগোরা ডাউহিল
C
মহালদিরাম
D
ডাউহিল
Click an option to check your answer
Q. 49
পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমানা নির্দেশকারী নদী কোনটি?
A
ময়ূরাক্ষী
B
রূপনারায়ণ
C
সুবর্ণরেখা
D
হুগলি
Click an option to check your answer
Q. 50
তিলপাড়া ব্যারেজ কোন নদীতে অবস্থিত?
A
ময়ূরাক্ষী
B
অজয়
C
দামোদর
D
কংসাবতী
Click an option to check your answer
Q. 51
পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণকারী প্রধান কারণ কী?
A
পাহাড়
B
নদী
C
অরণ্য
D
মৌসুমি বায়ু
Click an option to check your answer
Q. 52
কোচবিহার জেলার অবনমিত অঞ্চলকে কী বলা হয়?
A
দোআঁশ
B
তাল
C
ডুয়ার্স
D
ভাবর
Click an option to check your answer
Q. 53
পশ্চিম মেদিনীপুর জেলার একটি পাহাড়ের নাম কী?
A
ঠাকুরান
B
গর্গাবুরু
C
বাগোরা
D
দামদিম
Click an option to check your answer
Q. 54
পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি?
A
দক্ষিণ উপকূল
B
মালভূমি অঞ্চল
C
উত্তরের পার্বত্য অঞ্চল
D
গাঙ্গেয় সমভূমি
Click an option to check your answer
Q. 55
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন বৃহৎ মালভূমির অংশ?
A
দণ্ডকারণ্য মালভূমি
B
মালব মালভূমি
C
ছোটোনাগপুর মালভূমি
D
মালনাদ মালভূমি
Click an option to check your answer
Q. 56
তিস্তা নদীর উৎসস্থল কোনটি?
A
হিমাদ্রি
B
গোমুখ
C
কানচনজঙ্ঘা
D
জেমু হিমবাহ
Click an option to check your answer
Q. 57
পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের পাদদেশীয় সমভূমির নাম কী?
A
মালভূমি
B
তরাই
C
সমতলভূমি
D
ডুয়ার্স
Click an option to check your answer
Q. 58
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে কোন ঋতু বিরাজ করে?
A
বর্ষাকাল
B
গ্রীষ্মকাল
C
শীতকাল
D
শরৎকাল
Click an option to check your answer
Q. 59
পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?
A
মেদিনীপুর
B
পুরুলিয়া
C
বীরভূম
D
বাঁকুড়া
Click an option to check your answer
Q. 60
শরৎকালে পশ্চিমবঙ্গে যে ঝড় হয়, তার নাম কী?
A
কালবৈশাখী
B
পূবালী ঝড়
C
বর্ষার ঝড়
D
আশ্বিনের ঝড়
Click an option to check your answer
Q. 61
পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে কী?
A
হিমালয়
B
সূর্য
C
মৌসুমি বায়ু
D
জলবায়ু পরিবর্তন
Click an option to check your answer
Q. 62
কালিন্দী ও মহানন্দা নদীর মধ্যবর্তী নিম্ন সমতলভূমিকে কী বলা হয়?
A
ভাঙর
B
ডুয়ার্স
C
দেওয়ান
D
তাল
Click an option to check your answer
Q. 63
তরাই' শব্দের অর্থ কী?
A
উঁচু সমতলভূমি
B
পাহাড়ি ভূমি
C
স্যাঁতসেঁতে ভূমি
D
জলাভূমি
Click an option to check your answer
Q. 64
দামোদর নদীর প্রধান শাখাটির নাম কী?
A
অজয়
B
হলদি
C
কংসাবতী
D
মুন্ডেশ্বরী
Click an option to check your answer
Q. 65
পশ্চিমবঙ্গের প্রধান মৃত্তিকা কোনটি?
A
পলিমাটি
B
কালো মাটি
C
বেলে মাটি
D
ল্যাটেরাইট
Click an option to check your answer
Q. 66
পার্বত্য অঞ্চলের জলবায়ু শীতল প্রকৃতির কারণ কী?
A
গড় উচ্চতা বেশি
B
নদীর উৎসস্থল
C
বরফ পড়ে
D
গাছপালা বেশি
Click an option to check your answer
Q. 67
নিম্নলিখিত কোন জেলাটি পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্ভুক্ত?
A
হুগলি
B
পুরুলিয়া
C
নদিয়া
D
মালদা
Click an option to check your answer
Q. 68
পশ্চিমের মালভূমি অঞ্চলের কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে?
A
কংসাবতী
B
দামোদর
C
সুবর্ণরেখা
D
অজয়
Click an option to check your answer
Q. 69
সুন্দরবনের সবচেয়ে বৃহৎ দ্বীপটির নাম কী?
A
মৌসুনী
B
গোসাবা
C
পূর্বাশা
D
সাগর দ্বীপ
Click an option to check your answer
Q. 70
পড়সল মাটি পশ্চিমবঙ্গে কোথায় দেখা যায়?
A
উপকূল অঞ্চল
B
সমতলভূমি
C
মালভূমি
D
পার্বত্য অঞ্চল
Click an option to check your answer
Q. 71
পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খালের নাম কী?
A
ক্যানিং খাল
B
জলপাইগুড়ি খাল
C
মেদিনীপুর খাল
D
কৃষ্ণনগর খাল
Click an option to check your answer
Q. 72
দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কী?
A
রূপনারায়ণ
B
ভাগীরথী
C
হলদি
D
কংসাবতী
Click an option to check your answer
Q. 73
পশ্চিমবঙ্গের নদী উপত্যকায় সাধারণত কী ধরণের মৃত্তিকা দেখা যায়?
A
কালো
B
ল্যাটেরাইট
C
বেলে
D
পলি
Click an option to check your answer
Q. 74
ম্যানগ্রোভ উদ্ভিদে কোন ধরনের মূল দেখা যায়?
A
আঁকড়ানো মূল
B
স্তম্ভমূল
C
শ্বাসমূল
D
পার্শ্বমূল
Click an option to check your answer
Q. 75
মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি?
A
অজয়
B
কংসাবতী
C
দামোদর
D
ময়ূরাক্ষী
Click an option to check your answer
Q. 76
আশ্বিনের ঝড় সাধারণত কবে দেখা যায়?
A
গ্রীষ্মকালে
B
বর্ষাকালে
C
শরৎকালে
D
শীতকালে
Click an option to check your answer
Q. 77
পার্বত্য অঞ্চলের কম উচ্চতায় কী ধরণের উদ্ভিদ দেখা যায়?
A
কনিফার
B
নাতিশীতোষ্ণ মিশ্র
C
চিরসবুজ
D
পর্ণমোচী
Click an option to check your answer
Q. 78
অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A
কুমারডোবা
B
মৈত্রাবাহু
C
গর্গাবুরু
D
ঠাকুরান
Click an option to check your answer
Q. 79
মহানন্দা করিডর কোথায় অবস্থিত?
A
উত্তর দিনাজপুর
B
মালদা
C
দক্ষিণ দিনাজপুর
D
জলপাইগুড়ি
Click an option to check your answer
Q. 80
সুন্দরবনের একটি নবগঠিত দ্বীপের নাম কী?
A
হেনরী
B
মৈনট
C
গোসাবা
D
পূর্বাশা
Click an option to check your answer

More practice

Work through the remaining questions in this chapter.