অষ্টম অধ্যায় (৮.৩)
পশ্চিমবঙ্গ : প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ
পশ্চিমবঙ্গ : প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ
| বিষয় | কৃষিভিত্তিক শিল্প | খনিজভিত্তিক শিল্প |
|---|---|---|
| 1. কাঁচামালের উৎস | কৃষিভিত্তিক শিল্পের কাঁচামাল আসে কৃষি ক্ষেত্র থেকে, যেমন—পাট, তুলা, আখ, দুধ প্রভৃতি। | খনিজভিত্তিক শিল্পের কাঁচামাল আসে মাটি ও ভূগর্ভ থেকে, যেমন—লোহা, কয়লা, বক্সাইট, চুনাপাথর ইত্যাদি। |
| 2. শিল্প স্থাপনের এলাকা | কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠে কৃষিপ্রধান অঞ্চলে, যেখানে কাঁচামাল সহজে পাওয়া যায়। | খনিজভিত্তিক শিল্প গড়ে ওঠে খনিজসম্পদসমৃদ্ধ এলাকায়, যেমন—দুর্গাপুর, জামশেদপুর বা ভদ্রাবতী। |
| 3. প্রকৃতির উপর নির্ভরতা | কৃষিভিত্তিক শিল্প অনেকটাই প্রকৃতি, আবহাওয়া ও মৌসুমি বৃষ্টির উপর নির্ভরশীল। | খনিজভিত্তিক শিল্পে সেই নির্ভরতা তুলনামূলকভাবে কম। |
| 3. কাঁচামালের প্রকৃতি | পচনশীল ও জীবজ উৎপত্তিসম্পন্ন (যেমন: পাট, তুলা, আখ)। | অপচনশীল ও অজৈব উৎসজাত (যেমন: লোহা, কয়লা, বক্সাইট)। |
| 3. শিল্পের উদাহরণ | কৃষিভিত্তিক শিল্পের মধ্যে পাটশিল্প, সুতা ও বস্ত্রশিল্প, চিনি শিল্প উল্লেখযোগ্য। | খনিজভিত্তিক শিল্পের মধ্যে রয়েছে লৌহ-ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প ও সিমেন্ট শিল্প। |
| বিষয় | শহর | মহানগর |
|---|---|---|
| 1. সংজ্ঞা | নির্দিষ্ট জনসংখ্যা ও নাগরিক পরিকাঠামো নিয়ে গঠিত একটি বসতি, যা গ্রাম থেকে উন্নত। | একটি বৃহৎ শহর, যেখানে বিপুল জনসংখ্যা ও উচ্চমাত্রার পরিকাঠামো, পরিবহণ ও অর্থনৈতিক কার্যকলাপ থাকে। |
| 2. আয়তন | শহর তুলনামূলক ছোটো আয়তনের হয়। | মহানগর সাধারণত বিস্তৃত ও বৃহদায়তনের হয়। |
| 3. পরিকাঠামো ও সুযোগসুবিধা | সীমিত নাগরিক সুযোগ-সুবিধা থাকে (যেমন: রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল)। | উন্নত নাগরিক পরিকাঠামো ও বহুমুখী পরিষেবা (যেমন: মেট্রো, ফ্লাইওভার, কর্পোরেট অফিস)। |
| 4. জনসংখ্যা | শহরের জনসংখ্যা সাধারণত ৫,০০০ বা তার বেশি হয়। | মহানগরের জনসংখ্যা সাধারণত ১০ লক্ষ বা তার বেশি হয়। |
| 4. উদাহরণ | উলুবেড়িয়া, তমলুক, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর প্রভৃতি। | কলকাতা, মুম্বই, দিল্লি, চেন্নাই প্রভৃতি। |
| বিষয় | ক্ষুদ্র শিল্প | কুটির শিল্প |
|---|---|---|
| 1. সংজ্ঞা | জমি ও কারখানা বাদে অন্যান্য স্থায়ী সম্পদের মূল্য ১.৫০ কোটি টাকার বেশি নয়, এমন শিল্পই ক্ষুদ্র শিল্প। | পরিবারের সদস্যদের দ্বারা পূর্ণ বা খণ্ডকালীন সময় উৎপাদন বা সেবামূলক কাজকে কুটির শিল্প বলে। |
| 2. শ্রমিক | সাধারণত ১০-৫০ জন পর্যন্ত বহিরাগত শ্রমিক নিয়োগ করা হয়। | শ্রমিক হিসেবে পরিবারের সদস্যরাই কাজ করে থাকেন। |
| 3. বিনিয়োগ | কুটির শিল্পে বিনিয়োগের পরিমাণ পাঁচ লক্ষ টাকার বেশি হয় না। | ক্ষুদ্র শিল্পে সর্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ হতে পারে। |
| 4. উৎপাদন | কুটির শিল্পকে খণ্ডকালীন উৎপাদন ইউনিট বলা হয় | অন্যদিকে ক্ষুদ্র শিল্প বৃহৎ উৎপাদন ইউনিটের পর্যায়ে পড়ে। |
| 5. উদাহরণ | চামড়া প্রক্রিয়াকরণ, হোসিয়ারি, হস্তচালিত তাঁত শিল্প ইত্যাদি। | কাঁথা সেলাই, পাটি তৈরি, মাটির পুতুল, তাঁত বোনা প্রভৃতি। |
No MCQs available for this topic yet.
← Back to Geography ChaptersWork through the remaining questions in this chapter.