পৃথিবীর গতিসমূহ

60 questions
30 min read
Share:

Study Notes

দ্বিতীয় অধ্যায়
পৃথিবীর গতিসমূহ
প্রশ্নের মান - ১

প্রশ্ন ও উত্তর সেট - ১

১. পৃথিবী যে পথে সূর্যের চারদিকে ঘোরে, তাকে কী বলা হয়?
উত্তর: কক্ষপথ।

২. পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন?
উত্তর: উপবৃত্তাকার।

৩. পৃথিবী থেকে সূর্যকে কখন ছোটো দেখায়?
উত্তর: অপসূর অবস্থানে।

৪. পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
উত্তর: ৬৬½° কোণে।

৫. পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে কত?
উত্তর: ৩০ কিমি।

৬. শীতকালে সূর্য আকাশে কোন দিকে ঘেঁষে ওঠে?
উত্তর: দক্ষিণ দিকে।

৭. অধিবর্ষে ২৯ দিনের মাসটি কোনটি?
উত্তর: ফেব্রুয়ারি।

৮. কোন দুটি গ্রহ বাদে সব গ্রহই পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে?
উত্তর: শুক্র ও ইউরেনাস।

৯. বুধ গ্রহ সূর্যকে কত দিনে পরিক্রমণ করে?
উত্তর: ৮৮ দিনে।

১০. দিন ও রাত্রির দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধির কারণ কী?
উত্তর: পৃথিবীর হেলানো অবস্থান।

১১. শীত ও গ্রীষ্মের মধ্যবর্তী আরামদায়ক ঋতুকে কী বলা হয়?
উত্তর: বসন্তকাল।

১২. পৃথিবীর সুমেরু বিন্দু থেকে কোন তারকাকে ঠিক মাথার ওপর দেখা যায়?
উত্তর: ধ্রুবতারা।

১৩. কোরিওলিস বল কে এবং কবে আবিষ্কার করেন?
উত্তর: বিজ্ঞানী কোরিওলিস, ১৮৩৫ খ্রিস্টাব্দে।

১৪. তারকাদের সাপেক্ষে সূর্য প্রতিদিন গড়ে কত ডিগ্রি পূর্বে সরে যায়?
উত্তর: ১°।

১৫. ২৩ সেপ্টেম্বর দিনটি কী নামে পরিচিত?
উত্তর: জলবিষুব।

১৬. সূর্যের উত্তরায়ণ কবে শুরু হয়?
উত্তর: ২৩ ডিসেম্বর।

১৭. বসন্তকালীন বিষুব কবে হয়?
উত্তর: ২১ মার্চ।

১৮. উত্তর গোলার্ধে সবচেয়ে বড়ো দৈর্ঘ্যের দিন কবে হয়?
উত্তর: ২১ জুন।

১৯. পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
উত্তর: ২৩½° ডিগ্রি কোণে।

২০. মকর সংক্রান্তি অবস্থানে কর্কটক্রান্তি ও মকরক্রান্তিরেখায় সূর্যরশ্মির পতন কোণ কত?
উত্তর: ৯০°।

প্রশ্ন ও উত্তর সেট - ২

২১. আকাশে সূর্যের দৈনিক আপাত গতি কোন কারণে দেখা যায়?
উত্তর: পৃথিবীর আবর্তন গতির জন্য।

২২. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত?
উত্তর: ১৬৭৪ কিমি/ঘণ্টা।

২৩. GPS উপগ্রহ থেকে আসা তরঙ্গ কী ধরনের?
উত্তর: রেডিয়ো তরঙ্গ।

২৪. বায়ু ও সমুদ্রস্রোতের দিক পরিবর্তনের জন্য কোন বল দায়ী?
উত্তর: কোরিওলিস বল।

২৫. পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে?
উত্তর: পশ্চিম থেকে পূর্ব দিকে।

২৬. পৃথিবীর দুই মেরুতে আবর্তনের গতিবেগ কত?
উত্তর: প্রায় শূন্য।

২৭. উত্তর গোলার্ধে যখন শরৎকাল, তখন দক্ষিণ গোলার্ধে কোন ঋতু থাকে?
উত্তর: বসন্তকাল।

২৮. বৃহস্পতি সূর্যকে একবার পরিক্রমণ করতে কত বছর সময় নেয়?
উত্তর: ১২ বছর।

২৯. কোন গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় নেয়?
উত্তর: নেপচুন।

৩০. কোন গ্রহে একদিন এক বছরের থেকেও বড়?
উত্তর: শুক্র গ্রহে।

৩১. সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তর: ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।

৩২. সূর্যের পূর্বে ওঠা ও পশ্চিমে অস্ত যাওয়ার ঘটনাকে কী বলা হয়?
উত্তর: সূর্যের দৈনিক আপাত গতি।

৩৩. পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে—এই ধারণা প্রথম কে দেন?
উত্তর: নিকোলাস কোপারনিকাস।

৩৪. কোরিওলিস বলের আরেক নাম কী?
উত্তর: দিক বিক্ষেপকারী বল।

৩৫. ৮০° উত্তর অক্ষরেখায় জুন মাসে দিনের দৈর্ঘ্য কেমন হয়?
উত্তর: বেশি হয়।

৩৬. অপসূর অবস্থানে উত্তর গোলার্ধে কোন ঋতু থাকে?
উত্তর: গ্রীষ্মকাল।

৩৭. চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর কী ধরনের ছায়া দেখা যায়?
উত্তর: পৃথিবীর বৃত্তাকার ছায়া।

৩৮. পৃথিবীর কেন্দ্রবহির্মুখী শক্তি সর্বাধিক কোথায় দেখা যায়?
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে।

৩৯. মঙ্গল গ্রহের আবর্তনের সময় কেমন?
উত্তর: পৃথিবীর মতোই।

৪০. অনুসূর অবস্থানে উত্তর গোলার্ধে কোন ঋতু থাকে?
উত্তর: শীতকাল।

প্রশ্ন ও উত্তর সেট - ৩

৪১. অধিবর্ষ হিসেবে ২৪০০ খ্রিস্টাব্দ কোন ধরনের বছর?
উত্তর: অধিবর্ষ।

৪২. দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট রাত কবে হয়?
উত্তর: ২২ ডিসেম্বর।

৪৩. মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন?
উত্তর: নিউটন।

৪৪. সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়?
উত্তর: ১৩ লক্ষ গুণ বড়।

৪৫. সূর্যের আপাত বার্ষিক গতির সীমানা কত ডিগ্রি উত্তর থেকে দক্ষিণ?
উত্তর: ২৩½° উত্তর থেকে ২৩½° দক্ষিণ।

৪৬. সূর্যের আপাত দৈনিক গতির দিক কী?
উত্তর: পূর্ব থেকে পশ্চিম।

৪৭. মহাবিষুবের দিন কোনটি?
উত্তর: ২১ মার্চ।

৪৮. উত্তর অয়নান্ত দিবসটি কবে?
উত্তর: ২১ জুন।

৪৯. পৃথিবীর অনুসূর অবস্থান কবে ঘটে?
উত্তর: ৩ জানুয়ারি।

৫০. সূর্যের বার্ষিক আপাত গতির পথকে কী বলা হয়?
উত্তর: রবিমার্গ।

৫১. কলকাতায় পৃথিবীর আবর্তন গতিবেগ কত?
উত্তর: ১৫৩৬ কিমি/ঘণ্টা।

৫২. পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে?
উত্তর: পশ্চিম থেকে পূর্ব দিকে।

৫৩. আমেরিকায় যখন দিন, তখন ভারতে কী থাকে?
উত্তর: রাত্রি।

৫৪. ‘সূর্য স্থির ও পৃথিবী গতিশীল’—এই কথা কে প্রমাণ করেন?
উত্তর: গ্যালিলিয়ো গ্যালিলি।

৫৫. ২৩ সেপ্টেম্বর সূর্য কোথায় লম্বভাবে কিরণ দেয়?
উত্তর: নিরক্ষরেখার উপর।

৫৬. পৃথিবী সূর্যকে একবার পরিক্রমণ করতে কত সময় লাগে?
উত্তর: প্রায় ৩৬৫ দিন।

৫৭. জ্যোতির্বিদ্যায় ঊষা কাকে বলা হয়?
উত্তর: যখন সূর্য দিগন্তরেখার নিচে ১৮° কোণে থাকে।

৫৮. সৌরদিন ও নাক্ষত্রদিনের মধ্যে সময়ের পার্থক্য কত?
উত্তর: ৩ মিনিট ৫৬ সেকেন্ড।

৫৯. কে ও কী পরীক্ষার মাধ্যমে পৃথিবীর আবর্তন গতি প্রমাণ করেন?
উত্তর: ফুকো, দোলক পরীক্ষার মাধ্যমে।

৬০. সূর্য স্থির এবং পৃথিবী ঘূর্ণায়মান—এই মতবাদ প্রথম কে দেন?
উত্তর: আর্যভট্ট।
Question List

প্রশ্নের মান - ২/৩

[1] মহাকর্ষ সূত্র কী?**
[2] মুক্তিবেগ কী?****
[3] সৌরদিন কী? *
[4] সৌরবছর কী? *
[5] চান্দ্রমাস কাকে বলে? **
[6] উষা ও গােধূলি বলতে কী বােঝাে? ****[V.V.I]
[7] ঋতুচক্র কী? **
[8] অরােরা অস্ট্রালিস কী?****[V.V.I]
[9] নিশীথ সূর্যের দেশ বা মধ্য রাত্রির সূর্যের দেশ কাকে বলে?**
[10] ফেরেলের সূত্র কী?****[V.V.I]
[11] মহাবিষুব কাকে বলে?**
[12] জলবিষুব কাকে বলে?**
[13] পৃথিবীর কয়টি গতি ও কী কী? সেগুলির নাম ও সংজ্ঞা লেখো।
[14] সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন কাকে বলে?**
[15] অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান কাকে বলে?****
[16] ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা কুমেরু অভিযানে যান কেন? ****[V.V.I]
[17] পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতির মধ্যে তুলনা করো। ****[V.V.I]
[18] ভারতের শীতকালে কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং আন্টার্কটিকায় গ্রীষ্মকালে বড়দিন পালিত হয় কেন?
[19] আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। ****[V.V.I]
[20] আমরা আবর্তন গতি অনুভব করি না— কারণ ব্যাখ্যা করো।***
[21] অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। ****[V.V.I]
[22] পৃথিবীর আবর্তনের সর্বত্র সমান নয় কেন?**
[23] পৃথিবীর আবর্তন থেমে গেলে কী ঘটবে?**
[24] আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না কেন?**
[25] সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? *****
[26] আবর্তন গতির অপর নাম বার্ষিক গতি কেন?***
[27] নাক্ষত্র দিনের তুলনায় সৌর দিন দীর্ঘতর হয় কেন?
[28] পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন? ****[V.V.I] [29] সূর্যের বার্ষিক আপাত গতি কাকে বলে? ***
[30] কাকে কেন নিশীথ সূর্যের দেশ বলে? ***[V.V.I]
[31] মেরুজ্যোতি বা মেরুপ্রভা কাকে বলে? ****[V.V.I]
[32] নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিনরাত্রি সমান থাকে কেন?***
[33] নিরক্ষীয় অঞ্চলের ঋতু পরিবর্তন হয় না কেন? **

প্রশ্নের মান - ৫

[1] পৃথিবীর পরিক্রমণ গতির পাঁচটি ফলাফল উল্লেখ করো।****[V.V.I]
[2] চিত্রসহ পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ আলোচনা করো।****[V.V.I]
[3] পৃথিবীর আবর্তন গতির পাঁচটি ফলাফল উল্লেখ করো। ****[V.V.I]
প্রশ্নের মান - ২/৩
[1] মহাকর্ষ সূত্র কী?**
উত্তর: মহাকর্ষ সূত্র অনুসারে, মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু অপর ভরযুক্ত বস্তুকে একটি আকর্ষণ বল প্রয়োগ করে, যাকে মহাকর্ষ বল বলা হয়। এই বল বস্তুগুলির ভরের গুণফলের সমানানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ১৬৮৭ খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইজ্যাক নিউটন এই সূত্রটি প্রবর্তন করেন।
[2] মুক্তিবেগ কী?****
উত্তর: যে গতিতে কোনো বস্তুকে পৃথিবীর উপরের দিকে ছুড়ে দিলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে মহাশূন্যে চলে যায়, সেই গতিকে মুক্তিবেগ বলা হয়। পৃথিবীতে মুক্তিবেগের মান সেকেন্ডে ১১.২ কিলোমিটার। কৃত্রিম উপগ্রহ, রকেট ও মহাকাশযান এই বেগ অতিক্রম করেই মহাকাশে পৌঁছে যায়।
[3] সৌরদিন কী? *
উত্তর: পৃথিবী নিজ অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বদিকে ঘূর্ণায়মান থাকার ফলে একটি নির্দিষ্ট স্থানে পরপর দুটি সূর্যদয়ের মধ্যবর্তী সময়কে সৌরদিন বলা হয়। এই সময়ের পরিমাণ প্রায় ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড, যা আমাদের দৈনন্দিন এক দিনের সমান বলে বিবেচিত।
[4] সৌরবছর কী? *
উত্তর: পৃথিবী সূর্যকে সামনে রেখে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তন করে। সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে প্রায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়কালকে সৌরবছর বলা হয়।
[5] চান্দ্রমাস কাকে বলে? **
উত্তর: চাঁদ হল পৃথিবীর একমাত্র উপগ্রহ, যা পৃথিবীর চারদিকে আবর্তন করে। চাঁদ পৃথিবীকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ২৯ দিন ১২ ঘণ্টা ৪৪ মিনিট ৩ সেকেন্ড। চাঁদের এই একবার আবর্তনের সময়কালকে চান্দ্রমাস বলা হয়।
[6] উষা ও গােধূলি বলতে কী বােঝাে? ****(V]V]I)
❑ উষা: সকাল হওয়ার কিছু আগে বা সূর্যোদয়ের ঠিক পূর্বে সূর্যের বিচ্ছুরিত আলো যখন আকাশে ম্লানভাবে দেখা যায়, তখনকার সময়কে উষা বলা হয়।

❑ গােধূলি: সূর্যাস্তের ঠিক পর বা সন্ধ্যার কিছু আগে সূর্যের আলো যখন আকাশে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, তখনকার সময়কে গোধূলি বলা হয়।

নিরক্ষরেখার কাছে উষা ও গোধূলির স্থায়িত্ব সবচেয়ে কম এবং মেরু অঞ্চলে সবচেয়ে বেশি।
[7] ঋতুচক্র কী? **
উত্তর: পৃথিবীর সূর্যকে পরিক্রমণের ফলে বছরে তাপমাত্রা ও আবহাওয়ার পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের ভিত্তিতে বছরকে চারটি ভাগে ভাগ করা হয়— গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত। এই ঋতুগুলি ধারাবাহিকভাবে ঘুরে ফিরে আসে। ঋতুগুলির এই পর্যায়ক্রমিক পরিবর্তনকে ঋতুচক্র বলা হয়।
[8] অরােরা অস্ট্রালিস কী?****(V]V]I)
উত্তর: প্রতি বছর ২১ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাস ধরে দক্ষিণ মেরু বা কুমেরু অঞ্চলের আকাশে রাতে যে অসাধারণ রঙিন আলো দেখা যায়, তাকে কুমেরুপ্রভা বা অরোরা অস্ট্রালিস বলে।
[9] নিশীথ সূর্যের দেশ বা মধ্য রাত্রির সূর্যের দেশ কাকে বলে?**
উত্তর: ২১ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর গোলার্ধে এবং ২৩ সেপ্টেম্বর থেকে ২১ মার্চ পর্যন্ত দক্ষিণ গোলার্ধে মেরুবৃত্ত সংলগ্ন অঞ্চলে একটানা প্রায় ছয় মাস সূর্য অস্ত যায় না। ওই সময় রাতেও আকাশে সূর্য দেখা যায়, যাকে নিশীথ সূর্য বলে। নরওয়ের উত্তর সীমান্তের হ্যামারস্টে বন্দর সংলগ্ন অঞ্চলে এই দৃশ্য দেখা যায়। এই কারণে নরওয়েকে "নিশীথ সূর্যের দেশ" বা "মধ্যরাত্রির সূর্যের দেশ" বলা হয়।
[10] ফেরেলের সূত্র কী?****(V]V]I)
উত্তর: পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কোরিওলিস বলের কারণে ভূপৃষ্ঠের ওপর চলমান বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত ইত্যাদি গতিশীল প্রাকৃতিক উপাদান উত্তর গোলার্ধে ডান দিকে (ঘড়ির কাঁটার দিকে) এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে (ঘড়ির কাঁটার বিপরীত দিকে) বেঁকে যায়। এই নীতিকেই ফেরেলের সূত্র বলা হয়। ১৮৫৯ খ্রিস্টাব্দে মার্কিন আবহবিদ উইলিয়ম ফেরেল এই সূত্রটি প্রস্তাব করেন বলে তার নামানুসারে এটি “ফেরেলের সূত্র” নামে পরিচিত। উদাহরণ: আয়ন বায়ু উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে উত্তর-পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু হিসেবে প্রবাহিত হয়।
[11] মহাবিষুব কাকে বলে?**
উত্তর: ২১শে মার্চ তারিখে পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করতে করতে এমন এক অবস্থানে পৌঁছায়, যেখানে মধ্যাহ্ন সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর লম্বভাবে পড়ে এবং উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে। এই কারণে ঐ দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয়। এই বিশেষ দিনটিকে মহাবিষুব বা বসন্ত বিষুব বলা হয়। এই সময় উত্তর গোলার্ধে বসন্ত ঋতুর সূচনা ঘটে বলে একে বসন্ত বিষুবও বলা হয়।

» বৈশিষ্ট্য:
[i] ছায়াবৃত্ত প্রতিটি সমাক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে।
[ii] পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমানভাবে সূর্যালোক পড়ে।
[iii] উভয় গোলার্ধেই ১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত্রি হয়।
[iv] উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল বিরাজ করে।
[12] জলবিষুব কাকে বলে?**
উত্তর: সংজ্ঞা: ২৩শে সেপ্টেম্বর তারিখে পৃথিবী সূর্যের চারদিকে পরিক্রমণ করতে করতে এমন একটি অবস্থানে পৌঁছায়, যেখানে মধ্যাহ্ন সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার ওপর পড়ে। এই দিনে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করে। ফলে পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় (১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত্রি)। এই দিনটিকে জলবিষুব বা শরৎ বিষুব বলা হয়।

» বৈশিষ্ট্য:
[i] ছায়াবৃত্ত প্রতিটি সমাক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে।
[ii] উত্তর ও দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সমান দূরত্বে থাকে।
[iii] পৃথিবীর উভয় গোলার্ধে একই সময়ে সূর্যালোক পড়ে।
[iv] উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে।
[13] পৃথিবীর কয়টি গতি ও কী কী? সেগুলির নাম ও সংজ্ঞা লেখো।
উত্তর: পৃথিবীর দুটি প্রধান গতি রয়েছে— (১) আবর্তন গতি বা আহ্নিক গতি এবং (২) পরিক্রমণ গতি বা বার্ষিক গতি।

[i] আবর্তন গতি: পৃথিবী তার কক্ষতলের সঙ্গে ৬৬.৫° কোণে হেলে নিজের অক্ষ বা মেরুরেখার চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান থাকে। এই গতিকেই আবর্তন গতি বলা হয়। পৃথিবী একবার আবর্তন সম্পন্ন করতে সময় নেয় ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড, যা প্রায় ২৪ ঘণ্টা বা একদিনের সমান। তাই একে আহ্নিক গতি বলা হয়। নিরক্ষরেখায় এই আবর্তন বেগ সর্বাধিক (ঘণ্টায় প্রায় ১৬৭০ কিমি) এবং মেরুর দিকে এটি ধীরে ধীরে কমে যায়।

[ii] পরিক্রমণ গতি: আবর্তনের পাশাপাশি পৃথিবী সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে ঘড়ির কাঁটার বিপরীতে নিরবিচারে প্রদক্ষিণ করে। এই গতিকে বলা হয় পরিক্রমণ গতি। পৃথিবী একবার সূর্যকে পূর্ণভাবে পরিক্রমণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড, অর্থাৎ এক বছর। এজন্য একে বার্ষিক গতি বলা হয়। এই গতিতে পৃথিবীর পরিক্রমণ বেগ হয় প্রায় ৩০ কিমি/সেকেন্ড।
[14] সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন কাকে বলে?**
উত্তর:
» সূর্যের উত্তরায়ণ: ২১শে মার্চের পর থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে পড়ে। এই সময় সূর্যকে উত্তর দিকে সরতে দেখা যায়, যদিও এটি আপাতদৃষ্টিতে ঘটে। সূর্যের এই উত্তরমুখী চলাচলকে উত্তরায়ণ বলা হয়।

» সূর্যের দক্ষিণায়ন: ২৩শে সেপ্টেম্বর থেকে ২১শে মার্চ পর্যন্ত পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে পড়ে। ফলে সূর্যকে দক্ষিণ দিকে গমন করতে দেখা যায়। সূর্যের এই দক্ষিণমুখী গমনকালকে দক্ষিণায়ন বলা হয়। এই দুইটি গতিই সূর্য-ভিত্তিক ঋতু পরিবর্তনের প্রধান কারণ।
[15] অপসূর অবস্থান ও অনুসূর অবস্থান কাকে বলে?****
উত্তর: ১. অপসূর অবস্থান:
» অর্থ: ‘Aphelion’ শব্দটি এসেছে গ্রিক শব্দ apo (দূরে) ও helios (সূর্য) থেকে। অপসূর অর্থ সূর্য থেকে দূরে।

» সংজ্ঞা: প্রতি বছর ৪ জুলাই পৃথিবী কক্ষপথে সূর্য থেকে সর্বাধিক দূরত্বে অবস্থান করে, যা প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি। এই অবস্থানকে অপসূর বলা হয়।

» বৈশিষ্ট্য:
[i] সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সবচেয়ে বেশি থাকে।
[ii] পৃথিবী সূর্যকে তুলনামূলক ধীরে আবর্তন করে।
[iii] উত্তর গোলার্ধে এই সময় গ্রীষ্ম ঋতু বিরাজ করে।

২. অনুসূর অবস্থান:
» অর্থ: ‘Perihelion’ শব্দটি এসেছে গ্রিক শব্দ peri (কাছে) ও helios (সূর্য) থেকে। অনুসূর অর্থ সূর্য থেকে কাছে।

» সংজ্ঞা: প্রতি বছর ৩ জানুয়ারি পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে, প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি দূরত্বে। একে অনুসূর বলা হয়।

» বৈশিষ্ট্য:
[i] সূর্য ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে।
[ii] পৃথিবীর গতি অপেক্ষাকৃত দ্রুত হয়।
[iii] উত্তর গোলার্ধে এই সময় শীতকাল বিরাজ করে।
[16] ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা কুমেরু অভিযানে যান কেন? ****(V.V.I)
উত্তর: পৃথিবী নিজের অক্ষের উপর ৬৬.৫° কোণে হেলে সূর্যকে একটি উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করে। এই অবস্থানের ফলে বছরের নির্দিষ্ট দিনে সূর্যরশ্মি কিছু অক্ষরেখার ওপর লম্বভাবে এবং অন্যত্র তির্যকভাবে পড়ে। এতে দিন-রাত্রির দৈর্ঘ্য ও ঋতু পরিবর্তন ঘটে। ডিসেম্বর মাসে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকায়, সেখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং গ্রীষ্মকাল শুরু হয়। এই সময় দক্ষিণ মেরুর তুষারাবৃত অঞ্চল অ্যান্টার্কটিকায় তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকে (প্রায় -৪০° সেলসিয়াস)। শীতকালে এখানে তাপমাত্রা আরও নিচে নেমে যাওয়ায় সেখানে পদার্পণ করাই কঠিন হয়ে পড়ে। তাই প্রতিবছর ডিসেম্বর মাসে, যখন আবহাওয়া কিছুটা সহনীয় থাকে এবং দিন দীর্ঘ হয়, তখন বৈজ্ঞানিকরা গবেষণার উদ্দেশ্যে অ্যান্টার্কটিকা অভিযানে যান।
[17] পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতির মধ্যে তুলনা করো। ****(V.V.I)

উত্তর:-
বিষয় আহ্নিক গতি বার্ষিক গতি
1. সংজ্ঞা পৃথিবী নিজ অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে
2. গতি সম্পন্ন হতে সময় ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড (প্রায় ১ দিন) ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড (প্রায় ১ বছর)
3. গতি নির্ণয় পদ্ধতি নিজ অক্ষের উপর ঘূর্ণন সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ
4. গতি ফলাফল দিন ও রাতের সৃষ্টি, সূর্যোদয়-সূর্যাস্ত, কোরিওলিস বল ঋতু পরিবর্তন, দিন-রাত্রির দৈর্ঘ্যের পার্থক্য, মেরুজ্যোতি ইত্যাদি
5. গতির গড় বেগ নিরক্ষরেখায় প্রায় ১৬৭৪ কিমি/ঘণ্টা প্রায় ৩০ কিমি/সেকেন্ড
[18] ভারতের শীতকালে কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং আন্টার্কটিকায় গ্রীষ্মকালে বড়দিন পালিত হয় কেন?
উত্তর:- ডিসেম্বর মাসে উত্তর গােলার্ধে যখন শীতকাল, তখন পৃথিবীর দক্ষিণ মেরু সূর্যের একটু কাছে আসার ফলে দক্ষিণ গােলার্ধে সূর্যের আলাে খাড়াভাবে পড়ে। এইজন্য দক্ষিণ গােলার্ধে দিন বড় এবং রাত ছােট হয়। দিন বড় হওয়ার দরুন এই সময় দক্ষিণ গােলার্ধের ভূ-পৃষ্ঠ ও বায়ুস্তর তুলনামূলক ভাবে গরম হওয়ার সুযােগ পায় অনেক বেশী। ফলে ঐ সময় দক্ষিণ গােলার্ধ তথা অ্যান্টার্কটিকা মহাদেশে গ্রীষ্মকালের সূচনা হয়।

শীতকালে ২৫শে ডিসেম্বর তারিখে উত্তর গােলার্ধে বড়দিন বা খ্রীষ্টমাস উৎসব পালিত হয়, এই সময় দক্ষিণ গােলার্ধে গ্রীষ্মকালের সূচনা হয়। এইজন্য উত্তর গােলার্ধের অধিবাসীরা শীতকালে (২৫শে ডিসেম্বর) বড়দিন পালন করলেও ঐ সময় দক্ষিণ গােলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকার অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে।
18. আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য লেখো। ***(V.V.I)
বিষয় আবর্তন গতি পরিক্রমণ গতি
1. সময় পৃথিবীর একবার পূর্ণ আবর্তনের সময় হলঠিক২৪ ঘণ্টা বা একদিন। একবার পূর্ণ পরিক্রমণেরসময়হলঠিক ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড বা এক বছর।
2. প্রকৃতি এই গতিতে পৃথিবীনিজ মেরুরেখার চারপাশে ঘোরে। এই গতিতে পৃথিবী নিজ কক্ষপথে সূর্যের চারপাশে ঘোরে।
3. ফলাফল আবর্তন গতির ফলে পৃথিবীতে দিনরাত্রি সংঘটন হয়। এই গতির ফলে পৃথিবীতে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়।
4. গতিবেগ বেগ ঘণ্টায় ১৬০০ কিমি। নিরক্ষরেখায় গতিবেগ সর্বাধিক হয় ও ক্রমশ উত্তর বা দক্ষিণে হ্রাস পেয়ে মেরুতে সর্বনিম্ন হয়। পরিক্রমণ গতিরবেগ ঘণ্টায় ১ লক্ষ ৯ হাজারকিমি। গতি বেগ অনুসূর অবস্থায় সর্বাধিক ও অপসূরে সর্বনিম্ন হয়।
[20] আমরা আবর্তন গতি অনুভব করি না— কারণ ব্যাখ্যা করো।***
উত্তর: পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘূর্ণায়মান হলেও আমরা তার আবর্তন গতি অনুভব করতে পারি না, এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, কোনো বস্তুর গতি অনুভব করতে হলে তার তুলনায় স্থির বা ভিন্ন গতিমুখী অন্য কোনো বস্তুর উপস্থিতি প্রয়োজন। কিন্তু মহাকাশে পৃথিবীর আশেপাশে এমন কোনো বস্তু নেই যার সঙ্গে পৃথিবীর আবর্তন গতি তুলনা করা যায়। দ্বিতীয়ত, ঘরবাড়ি, গাছপালা, বায়ুমণ্ডল, এমনকি আমরা নিজেরাও পৃথিবীর সঙ্গে একই বেগে আবর্তিত হচ্ছি, তাই আপেক্ষিক পরিবর্তন অনুভূত হয় না। তৃতীয়ত, মানুষের আকার সুবিশাল পৃথিবীর তুলনায় এতটাই ক্ষুদ্র যে আবর্তনের প্রভাব আমাদের ওপর বোঝা যায় না। চতুর্থত, পৃথিবীর প্রতিটি স্থানে আবর্তন বেগ নির্দিষ্ট, সুস্থির ও নিয়মিত হওয়ায় কোনো ঝাঁকুনি বা গতি পরিবর্তনের অনুভূতি হয় না। এসব কারণেই আমরা পৃথিবীর আবর্তন গতি উপলব্ধি করতে পারি না।
20. অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। ***(V.V.I)
বিষয় অপসূর অনুসূর
1. অর্থ অপ' অর্থাৎ দূরে এবং 'সুর' অর্থাৎ সূর্য। অর্থাৎ, অপসূর মানে সূর্য থেকে দূরে। 'অনু' অর্থাৎ কাছে এবং 'সুর' অর্থাৎ সূর্য। অর্থাৎ, অনুসুর শব্দের অর্থ সূর্যের কাছে।
2. প্রকৃতি এটি পৃথিবী ও সূর্যের মধ্যেদূরতম অবস্থান। দূরত্ব ১৫.২ কোটি কিমি। এটি নিকটতম অবস্থান। দূরত্ব ১৪.৭ কোটি কিমি।
3. তারিখ প্রতি বছর গ্রীষ্মকালে ৪ জুলাই অপসূর অবস্থা সৃষ্টি হয়। প্রতি বছর ৩ জানুয়ারি শীতকালে অনুসূর অবস্থার সৃষ্টি হয়।
4. বেগ এই অবস্থানে পৃথিবীর পরিক্রমণ বেগ কিছুটা হ্রাস পায়। এই অবস্থানে পৃথিবীর পরিক্রমণ বেগ কিছুটা বৃদ্ধি পায়।
[22] পৃথিবীর আবর্তনের সর্বত্র সমান নয় কেন?**
উত্তর: পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র এক নয়, কারণ পৃথিবী পুরোপুরি গোলাকার নয়, বরং একটু চ্যাপ্টা বা অভিগত গোলক। ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে পরিধিগত দূরত্ব একরকম নয়। নিরক্ষরেখায় পৃথিবীর পরিধি সর্বাধিক (প্রায় ৪০,০৭৭ কিমি), তাই এখানে আবর্তন বেগও সবচেয়ে বেশি—ঘণ্টায় প্রায় ১৬৭০ কিমি। কিন্তু নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণ দিকে অগ্রসর হওয়া যায়, পরিধি কমতে থাকে এবং সেই অনুযায়ী আবর্তন বেগও হ্রাস পায়। মেরু অঞ্চলে (সুমেরু ও কুমেরু) পৃথিবীর পরিধি প্রায় শূন্য হওয়ায় সেখানে আবর্তন বেগও শূন্য হয়। এই বৈচিত্র্য পৃথিবীর আকৃতি ও অক্ষাংশভেদে পরিধির পরিবর্তনের ফলেই ঘটে।
[23] পৃথিবীর আবর্তন থেমে গেলে কী ঘটবে?**
উত্তর: যদি পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে যায়, তবে তা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি করবে। পৃথিবী তার আবর্তনের ফলে একটি গতিজাড্য ধারণ করে, যা থেমে গেলে ঘরবাড়ি, গাছপালা, মানুষসহ সবকিছু পূর্বদিকে ছিটকে পড়ে ধ্বংস হয়ে যাবে। দিন ও রাত্রির পরিবর্তন বন্ধ হয়ে যাবে—পৃথিবীর একদিকে চিরকাল দিন এবং অন্যদিকে চিরকাল রাত থাকবে, যা তাপমাত্রার চরম পার্থক্য সৃষ্টি করে জীবজগৎ ধ্বংস করবে। পাশাপাশি, আবর্তনের অভাবে বায়ুপ্রবাহের গতিবিধি ও সমুদ্রের জোয়ার-ভাটাও সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, যার ফলে পৃথিবীর আবহাওয়া ব্যবস্থা ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হবে। সব মিলিয়ে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে উঠবে।
[24] আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না কেন?**
উত্তর: পৃথিবী ঘূর্ণায়মান থাকার কারণে আমাদের ওপর এক ধরনের কেন্দ্রবর্হিমুখী বল ক্রিয়া করে, যা আমাদের বাইরের দিকে ছিটকে দেওয়ার প্রবণতা তৈরি করে। কিন্তু সেই বলের তুলনায় পৃথিবীর অভিকর্ষ বল অনেক বেশি শক্তিশালী। এই অভিকর্ষ বল আমাদের ভূপৃষ্ঠের দিকে টেনে রাখে, যার ফলে আমরা ছিটকে পড়ি না। কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে সেটি কিছুদূর উঠে আবার পৃথিবীর আকর্ষণে নিচে নেমে আসে। পৃথিবীর ঘূর্ণনের ফলে যে বল তৈরি হয়, তা অভিকর্ষ বলকে পরাজিত করতে পারে না বলেই আমরা স্থিরভাবে ভূপৃষ্ঠে অবস্থান করতে পারি।
[25] সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? *****
উত্তর:- পৃথিবী নিজের মেরুদণ্ডের ওপর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করতে করতে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। তাই আপাতভাবে সূর্যকে পূর্বদিকে উদিত হতে এবং পশ্চিমদিকে অস্ত যেতে দেখা যায়। আকাশে সূর্যের এই পূর্ব থেকে পশ্চিমে চলনকে সূর্যের আপাত দৈনিক গতি বলে।
[26] আবর্তন গতির অপর নাম বার্ষিক গতি কেন?***
উত্তর:- ‘অহ্ন' শব্দটির অর্থ 'দিন'। 'অহ' থেকেই 'আহ্নিক' শব্দটির উৎপত্তি। নিজের মেরুদণ্ডের চারদিকে একবার সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড অর্থাৎ ২৪ ঘণ্টা বা একদিন। পৃথিবীর একবার সম্পূর্ণ আবর্তনের সময়কে একদিন বা এক অহ্ন ধরা হয় বলে এই গতিকে পৃথিবীর আহ্নিক গতিও বলে।
[27] নাক্ষত্র দিনের তুলনায় সৌর দিন দীর্ঘতর হয় কেন?
উত্তর: নাক্ষত্র দিন নির্ধারিত হয় দূরের কোনো নক্ষত্রকে ভিত্তি করে। পৃথিবী নিজ অক্ষের উপর ঘূর্ণন করে যখন ঠিক ৩৬০° ঘুরে পুনরায় সেই নক্ষত্রের মুখোমুখি হয়, তখন সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড—এটাই নাক্ষত্র দিন। কিন্তু সৌর দিন নির্ধারিত হয় সূর্যকে ভিত্তি করে। পৃথিবী প্রতিদিন সূর্যকে প্রদক্ষিণ করতে গিয়ে কক্ষপথে প্রায় ১° এগিয়ে যায়, ফলে সূর্যের মুখোমুখি হতে অতিরিক্ত ১° ঘূর্ণন করতে হয়। এই অতিরিক্ত ঘূর্ণনের জন্য প্রায় ৪ মিনিট বেশি সময় লাগে। তাই সৌর দিনের দৈর্ঘ্য হয় ঠিক ২৪ ঘণ্টা, যা নাক্ষত্র দিনের তুলনায় কিছুটা দীর্ঘতর।
[28] পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন? ****(V.V.I)
উত্তর:- সূর্যকে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়কালকে বলে এক সৌরবছর। তবে, হিসাবের সুবিধার জন্য পৃথিবীর একবার সম্পূর্ণ পরিক্রমণের সময়কে ৩৬৫ দিন ধরে প্রতি চতুর্থ বছরের দিনসংখ্যার সঙ্গে ১ দিন যােগ করে ৩৬৬ দিন ধরা হয়। এইভাবে, পরিক্রমণ গতির মাধ্যমে বছর নির্ধারিত হয় বলে এই গতির আর এক নাম বার্ষিক গতি।
[29] সূর্যের বার্ষিক আপাত গতি কাকে বলে? ***
উত্তর: পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করার ফলে আকাশে সূর্যকে কর্কটক্রান্তি (২৩½° উ.) থেকে মকরক্রান্তি (২৩½° দ.) পর্যন্ত উত্তর ও দক্ষিণ দিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এই দেখাকে সূর্যের বার্ষিক আপাত গতি বলে। সূর্যের এই গতি যাত্রাপথকে "রবিমার্গ" নামে অভিহিত করা হয়।
[30] কাকে কেন নিশীথ সূর্যের দেশ বলে? ***(V.V.I)
উত্তর: নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়, কারণ এটি ইউরোপ মহাদেশের এমন একটি দেশ যা সুমেরুবৃত্তের (৬৬.৫° উত্তর অক্ষাংশ) উত্তরে অবস্থিত। প্রতি বছর ২১ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৮৬ দিন উত্তর মেরু অঞ্চলে একটানা দিন থাকে। এই সময় নরওয়ের হ্যামারফেস্ট বন্দর ও তার আশপাশের অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতেও সূর্য আকাশে দেখা যায়। সূর্য অস্ত না যাওয়ায় রাতেও আলো থাকে, যা নিশীথ সূর্য নামে পরিচিত। এই বিশেষ বৈশিষ্ট্যের জন্য নরওয়েকে “নিশীথ সূর্যের দেশ” বলা হয়।
[31] মেরুজ্যোতি বা মেরুপ্রভা কাকে বলে? ****(V.V.I)
উত্তর: পৃথিবীর দুই মেরু অঞ্চলে একটানা ৬ মাস করে রাত থাকা কালে আকাশে মাঝে মাঝে উজ্জ্বল নানা রঙের এক অপরূপ আলোর ঝরনা ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। একে মেরুজ্যোতি বলে। কানাডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, আন্টার্কটিকার আকাশে এই রঙিন আলোর রোশনাই দেখা যায়। ২৩ সেপ্টেম্বর থেকে ২১ মার্চ পর্যন্ত সুমেরুতে একটানা ৬ মাস রাত চলাকালে যে মেরুজ্যোতি দেখা যায়, তাকে সুমেরুপ্রভা বলে। ২১ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কুমেরুতে একটানা ৬ মাস রাত চলাকালে যে মেরুজ্যোতি দেখা যায় তাকে কুমেরুপ্রভা বলে।
[32] নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিনরাত্রি সমান থাকে কেন?***
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিন ও রাত সমান থাকার মূল কারণ হলো পৃথিবীর গোলাকার আকৃতি ও নিরক্ষরেখার অবস্থান। এখানে পৃথিবীর কেন্দ্র ও ছায়াবৃত্তের কেন্দ্র সর্বদা একই থাকে, ফলে দিনরাত্রি প্রায় ১২ ঘণ্টা করে থাকে। সারা বছর সূর্য যেকোনো অবস্থানে থাকলেও নিরক্ষরেখায় মধ্যাহ্ন সূর্য ঠিক লম্বভাবে পড়ে এবং আলো ও অন্ধকারের সময় সমানভাবে বিভাজিত হয়।
[33] নিরক্ষীয় অঞ্চলের ঋতু পরিবর্তন হয় না কেন? **
উত্তর: নিরক্ষীয় অঞ্চলে (০°–৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ) সারা বছর একটি মাত্র উষ্ণ ও আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে এবং ঋতুর প্রকৃত পরিবর্তন হয় না। কারণ, ছায়াবৃত্ত সারা বছর নিরক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করে, ফলে দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে। সূর্যরশ্মি এখানে সারা বছর প্রায় লম্বভাবে পড়ে, ফলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে। প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগরের ওপর সরাসরি সূর্যরশ্মির প্রভাবে বিপুল জলীয় বাষ্প তৈরি হয় এবং পরিচলন বৃষ্টিপাতের কারণে অঞ্চলটি আর্দ্র থাকে। এই কারণেই নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন ঘটে না।
প্রশ্নের মান - ৫
1. পৃথিবীর পরিক্রমণ গতির পাঁচটি ফলাফল উল্লেখ করো।***(V.V.I)
উত্তর:-
❑ সংজ্ঞা: যে গতিতে পৃথিবী নিজ মেরুদণ্ডের চারদিকে আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট দিকে (পশ্চিম থেকে পূর্বে), একটি নির্দিষ্ট পথে (উপবৃত্তাকার কক্ষপথে) ও একটি নির্দিষ্ট সময়ে ( 365 দিন 5 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড) সূর্যকে প্রদক্ষিণ করে, তাকে পৃথিবীর বার্ষিক গতিবা পরিক্রমণ গতি (Revolution) বলে।

❑ বার্ষিক গতির ফলাফল:

[i] পৃথিবীর অক্ষের হেলে অবস্থান : পৃথিবী তার মেরুরেখা কক্ষতলের সঙ্গে ৬৬½° কোণে হেলে থেকে সূর্যকে পরিক্রমণ করে বলে ছায়াবৃত্ত সমাক্ষরেখাগুলিকে অসমানভাবে বিভাজিত করে। এর ফলে সূর্যরশ্মির পতনের কোণে ভিন্নতা দেখা যায়। এক সময় উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে বেশি আলো পায়, ফলে দিন বড়ো হয়; অপরদিকে দক্ষিণ গোলার্ধে আলো কম পড়ায় রাত বড়ো হয়। পরবর্তীতে বিপরীত গোলার্ধে এই পরিবর্তন ঘটে।

[ii] সূর্যোদয় ও সূর্যাস্তের স্থান পরিবর্তন : ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর সূর্য ঠিক পূর্ব দিকে উদিত ও পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু পৃথিবীর পরিক্রমণ গতির কারণে বছরের অন্যান্য দিনগুলিতে সূর্য কিছুটা উত্তর বা দক্ষিণ দিকে সরে যায়, ফলে সূর্যোদয় ও সূর্যাস্তের দিক সামান্য পরিবর্তিত হয়।

[iii] পৃথিবীর গোলীয় আকৃতি : পৃথিবী গোলাকার হওয়ায় একসঙ্গে ভূপৃষ্ঠের সর্বত্র সূর্যের আলো পড়ে না বা একসঙ্গে অন্ধকার হয় না। এই কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে দিন ও রাত্রির দৈর্ঘ্যে পার্থক্য বা হ্রাস-বৃদ্ধি ঘটে।

[iv] মেরুজ্যোতি সৃষ্টি : পৃথিবীর পরিক্রমণ গতির ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে ছয় মাস ধরে রাত বিরাজ করে। এই দীর্ঘ রাত্রিতে আকাশে রামধনুর মতো আকর্ষণীয় আলো দেখা যায়, যাকে মেরুজ্যোতি বলে। উত্তর মেরুতে একে সুমেরুপ্রভা এবং দক্ষিণ মেরুতে একে কুমেরুপ্রভা নামে অভিহিত করা হয়। এটি একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য।

[v] ঋতুপরিবর্তন : দিন-রাত্রির দৈর্ঘ্যের পরিবর্তনের ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে তাপমাত্রার ভিন্নতা দেখা যায়। এই তাপমাত্রা বা উষ্ণতার পার্থক্যের ভিত্তিতে এক বছরে সময়কে চারটি ভাগে ভাগ করা হয়— গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত। এই প্রতিটি ভাগকে ঋতু বলে। ঋতুগুলির এই ধারাবাহিক পরিবর্তনকেই ঋতুপরিবর্তন বলা হয়।

[vi] বছর ও অধিবর্ষ গণনা : পৃথিবী সূর্যের চারদিকে একবার পরিক্রমণ সম্পন্ন করতে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড সময় নেয়। সাধারণভাবে আমরা বছরে ৩৬৫ দিন হিসাব করি। অতিরিক্ত সময় জমে প্রতি ৪ বছরে একদিন বাড়িয়ে ৩৬৬ দিনের একটি বছর গঠন করা হয়, যাকে অধিবর্ষ বলে। এক বছরকে ১২ মাসে ভাগ করা হয় এবং প্রতিটি মাসে গড়ে ৩০ দিন থাকে। দিনকে আবার ঘণ্টা, মিনিট ও সেকেন্ডে ভাগ করে সময় গণনা করা হয়।
2. চিত্রসহ পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ আলোচনা করো।***(V.V.I)

উত্তর:- পৃথিবীতে আলো ও তাপ এর উৎস হল সূর্য । ভূপৃষ্ঠে সারাবছর সূর্যরশ্মি সমানভাবে পড়ে না। লম্বভাবে পতিত সূর্য রশ্মি ও তীর্যকভাবে পতিত সূর্য রশ্মির কারণে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে সারা বছর ধরে উষ্ণতা হ্রাস বৃদ্ধি দেখা যায়। উষ্ণতার তারতম্য অনুসারে বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটি ভাগ কে ঋতু বলে। ঋতুর পর্যায় ক্রমিক পরিবর্তন কে ঋতু পরিবর্তন বলে। এই ঋতু পরিবর্তনের কারণ গুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হল।

❑ ঋতু পরিবর্তনের কারণ: বিভিন্ন কারণে উষ্ণতার তারতম্যের ফলে ভূপৃষ্ঠে ঋতু পরিবর্তন হয়। এই কারণ গুলি হল -

[i] পৃথিবীর অভিগত গোলক আকৃতি : পৃথিবীর অভিগত গোলক আকৃতির জন্য সূর্য রশ্মি ভূপৃষ্ঠে কোথাও লম্বভাবে পরে, কোথাও বা তীর্যকভাবে পরে। তির্যক ও লম্বভাবে পতিত সূর্য রশ্মির মধ্যে উত্তাপ এর তারতম্য থাকায় কোথাও শীত কোথাও গ্রীষ্ম ঋতু দেখা যায়।

[ii] পৃথিবীর আবর্তন গতি : পৃথিবীর আবর্তন গতির জন্য দিনরাত্রি সংঘটিত হয় এর ফলে উষ্ণতার তারতম্য ঘটে ও ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর আবর্তন গতি না থাকলে অর্ধেক পৃথিবীতে চির গ্রীষ্ম ও অর্ধেক পৃথিবীতে চির শীত বিরাজ করতো।

[iii] পৃথিবীর পরিক্রমণ গতি: পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপ বৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে, যা পরিক্রমণ গতি নামে পরিচিত। এই পরিক্রমন গতির জন্য ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বছরের বিভিন্ন সময়ে সূর্য রশ্মি প্রাপ্তির তারতম্য দেখা যায়। যার দরুন ঋতু পরিবর্তন সংঘটিত হয়।

[iv] পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ : পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে জন্য সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর সমান থাকে না। এর ফলে উষ্ণতার পার্থক্য সৃষ্টি হয়।

[v] পৃথিবীর মেরু রেখার একই দিকে অবস্থান: পৃথিবীর কক্ষতলের ওপর তার মেরু রেখার সাড়ে 66 ডিগ্রী কোণে সর্বদা একই দিকে অবস্থানের ফলে দিন ও রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। এর ফলে শীত ও গ্রীষ্মের তারতম্য দেখা যায়।
3. পৃথিবীর আবর্তন গতির পাঁচটি ফলাফল উল্লেখ করো। ***(V.V.I)
উত্তর:- পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক পরিবর্তন ও ঘটনা ঘটে যা আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। নিচে এর প্রধান পাঁচটি ফলাফল উল্লেখ করা হলো:

[i] সূর্যোদয় ও সূর্যাস্ত : পৃথিবী সূর্যের সামনে নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বদিকে আবর্তিত হওয়ার ফলে প্রতিদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয় এবং পশ্চিম দিগন্তে অস্ত যায়। যদিও সূর্য স্থির, তবুও পৃথিবীর আবর্তনের কারণে আপাতদৃষ্টিতে সূর্যকে পূর্ব থেকে পশ্চিম দিকে চলমান মনে হয়।

[ii] দিন-রাত্রি সংঘটন : পৃথিবীর আবর্তনের ফলে যে অংশটি সূর্যের সামনে আসে, সেখানে সূর্যোদয় ঘটে এবং আলোর উপস্থিতিতে দিন শুরু হয়। অন্যদিকে, পৃথিবীর যে অংশটি ধীরে ধীরে সূর্য থেকে সরে যায়, সেখানে সূর্যাস্ত ঘটে এবং অন্ধকার নামতে শুরু করে। এইভাবেই পৃথিবীতে দিন ও রাত্রির ধারাবাহিক পরিবর্তন ঘটে।

[iii] দিনে দুবার জোয়ার-ভাটা সৃষ্টি : চাঁদের মহাকর্ষ বলের প্রভাবে সমুদ্রের জলরাশি স্ফীত হয়ে জোয়ার সৃষ্টি হয়। যদি পৃথিবী স্থির থাকত, তাহলে একটি নির্দিষ্ট স্থানে প্রতি সাড়ে ২৭ দিন অন্তর একবার জোয়ার দেখা যেত। কিন্তু পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণায়মান হওয়ায় প্রতিদিন একটি স্থান চাঁদের সম্মুখীন হয়ে মুখ্য জোয়ার এবং প্রায় ১২ ঘণ্টা ২৪ মিনিট পর চাঁদের বিপরীত দিকে গিয়ে গৌণ জোয়ারের সম্মুখীন হয়। এছাড়া, চাঁদের তুলনায় সমকোণে অবস্থিত অঞ্চলগুলিতে জলরাশি ঢালের দিকে সরে গিয়ে দিনে দু’বার ভাটা সৃষ্টি করে। এর ফলে পৃথিবীতে নিয়মিত জোয়ার-ভাটা ঘটে।

[iv] বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিকবিক্ষেপ : নিরক্ষরেখা থেকে মেরুর দিকে পৃথিবীর আবর্তন বেগ ধীরে ধীরে কমে যাওয়ায় কোরিওলিস বলের সৃষ্টি হয়, যার ফলে গতিশীল বস্তুর গতিপথ সোজাসুজি থাকে না। নিয়তবায়ু, সমুদ্রস্রোত ইত্যাদি বায়ুপ্রবাহ নিরক্ষরেখা থেকে উত্তর দিকে চললে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ দিকে চললে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। এই দিকবিক্ষেপের নীতিকে ফেরেল-এর সূত্র বলা হয়।

[v] উদ্ভিদজগৎ ও প্রাণীজগৎ সৃষ্টি : পৃথিবীর আবর্তন গতির ফলে বিভিন্ন অঞ্চলে নিয়মিত ও পরিমিত পরিমাণে আলো ও উত্তাপ পৌঁছায়, যা উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব ও বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে।

Practice MCQs

60 multiple-choice questions on পৃথিবীর গতিসমূহ. Tap an option to check the answer.

Q. 1
মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন?
A
নিউটন
B
কোপারনিকাস
C
গ্যালিলিয়ো
D
কেপলার
Click an option to check your answer
Q. 2
২২ ডিসেম্বর দিনটিকে কী বলা হয়?
A
মহাবিষুব
B
কর্কটসংক্রান্তি
C
জলবিষুব
D
মকরসংক্রান্তি
Click an option to check your answer
Q. 3
বৃহস্পতি গ্রহ একবার আবর্তন করতে কত সময় নেয়?
A
২২ ঘণ্টা
B
৯ ঘণ্টা ৫০ মিনিট
C
১২ ঘণ্টা
D
২৪ ঘণ্টা
Click an option to check your answer
Q. 4
অপসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
A
১৫ কোটি কিমি
B
১৬ কোটি কিমি
C
১৪ কোটি ৭০ লক্ষ কিমি
D
১৫ কোটি ২০ লক্ষ কিমি
Click an option to check your answer
Q. 5
দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোটো রাত কবে হয়?
A
২৩ সেপ্টেম্বর
B
২১ মার্চ
C
২২ ডিসেম্বর
D
২১ জুন
Click an option to check your answer
Q. 6
এক নাক্ষত্র দিনের সময় কত?
A
২৩ ঘণ্টা ৫৯ মিনিট
B
১২ ঘণ্টা
C
২৪ ঘণ্টা
D
২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
Click an option to check your answer
Q. 7
দিন ও রাতের মধ্যবর্তী সীমারেখাকে কী বলা হয়?
A
দিনরেখা
B
ছায়াবৃত্ত
C
আলোর রেখা
D
ছায়ারেখা
Click an option to check your answer
Q. 8
পৃথিবী একবার আবর্তন করতে সময় লাগে কত?
A
২৩ ঘণ্টা ৪৮ মিনিট
B
২৪ ঘণ্টা
C
১২ ঘণ্টা
D
২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
Click an option to check your answer
Q. 9
পৃথিবীর সুমেরু বিন্দু থেকে কোন তারকা মাথার ওপর দেখা যায়?
A
শুক্র
B
মঙ্গল
C
ধ্রুবতারা
D
অরুণ
Click an option to check your answer
Q. 10
এক সৌরদিনে সময় কত হয়?
A
২৪ ঘণ্টা
B
২৩ ঘণ্টা ৫০ মিনিট
C
২৩ ঘণ্টা ৫৬ মিনিট
D
২৫ ঘণ্টা
Click an option to check your answer
Q. 11
আমেরিকায় যখন দিন, তখন ভারতে কী থাকে?
A
রাত
B
দুপুর
C
সন্ধ্যা
D
সকাল
Click an option to check your answer
Q. 12
দিনের কোন সময় ছায়া সবচেয়ে ছোট হয়?
A
দুপুর ১২টা
B
সকাল ৯টা
C
বিকেল ৪টা
D
সন্ধ্যা ৬টা
Click an option to check your answer
Q. 13
‘সূর্য স্থির ও পৃথিবী গতিশীল’ — এই মত কে প্রমাণ করেন?
A
নিউটন
B
গ্যালিলিয়ো গ্যালিলি
C
কোপারনিকাস
D
কেপলার
Click an option to check your answer
Q. 14
উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সবচেয়ে বড়ো দিন কবে হয়?
A
২১ জুন
B
২২ ডিসেম্বর
C
২১ মার্চ
D
২৩ সেপ্টেম্বর
Click an option to check your answer
Q. 15
সূর্যের উত্তরায়নের শেষসীমা কোন অক্ষরেখায়?
A
৬৬½° উত্তর
B
০°
C
২৩½° উত্তর
D
২৩½° দক্ষিণ
Click an option to check your answer
Q. 16
পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম বলেন কে?
A
আর্যভট্ট
B
গ্যালিলিও
C
স্যার আইজ্যাক নিউটন
D
কোরিওলিস
Click an option to check your answer
Q. 17
২২ ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে কী ঘটে?
A
সর্বাধিক ছায়া
B
দিন-রাত সমান
C
বৃহত্তম রাত
D
বৃহত্তম দিন
Click an option to check your answer
Q. 18
নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত?
A
১০০০ কিমি/ঘণ্টা
B
১৬৭৪ কিমি/ঘণ্টা
C
১৫৩৬ কিমি/ঘণ্টা
D
১২৮০ কিমি/ঘণ্টা
Click an option to check your answer
Q. 19
সূর্যের পূর্বে ওঠা ও পশ্চিমে অস্ত যাওয়ার ঘটনাকে কী বলা হয়?
A
আপাত বার্ষিক গতি
B
সূর্যের দৈনিক আপাত গতি
C
প্রকৃত গতি
D
কক্ষীয় গতি
Click an option to check your answer
Q. 20
মহাবিষুবের দিন কোনটি?
A
২১ মার্চ
B
২৩ সেপ্টেম্বর
C
২২ ডিসেম্বর
D
২১ জুন
Click an option to check your answer
Q. 21
মকর সংক্রান্তি অবস্থানে সূর্যরশ্মির পতন কোণ কত?
A
৬৬½°
B
২৩½°
C
৯০°
D
৪৫°
Click an option to check your answer
Q. 22
পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
A
২৩½°
B
২৩°
C
৬৬°
D
৯০°
Click an option to check your answer
Q. 23
কোন সালটিকে অধিবর্ষ বলা হয়?
A
১৯০০
B
২৪০০
C
২০২২
D
২০২১
Click an option to check your answer
Q. 24
২১ জুন দিনটিকে কী বলা হয়?
A
মহাবিষুব
B
কর্কটসংক্রান্তি
C
মকরসংক্রান্তি
D
জলবিষুব
Click an option to check your answer
Q. 25
সূর্যকে পরিক্রমণে সবচেয়ে কম সময় কোন গ্রহের লাগে?
A
মঙ্গল
B
শুক্র
C
বুধ
D
পৃথিবী
Click an option to check your answer
Q. 26
পৃথিবী পরিক্রমণের সময় নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে থাকে?
A
৯০°
B
২৩½°
C
৬৬½°
D
২৩°
Click an option to check your answer
Q. 27
সূর্য দিগন্তরেখার নিচে ১৮° কোণে থাকলে তাকে কী বলা হয়?
A
সন্ধ্যা
B
ঊষা
C
গোধূলি
D
মধ্যাহ্ন
Click an option to check your answer
Q. 28
২১ জুন তারিখে দক্ষিণ মেরুবিন্দু থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত অঞ্চল কেমন থাকে?
A
১৮ ঘণ্টা দিন
B
২৪ ঘণ্টা দিন
C
২৪ ঘণ্টা রাত
D
১২ ঘণ্টা দিন
Click an option to check your answer
Q. 29
সূর্যের উত্তরায়ণ কবে শুরু হয়?
A
২১ জুন
B
২৩ ডিসেম্বর
C
২১ মার্চ
D
২৩ সেপ্টেম্বর
Click an option to check your answer
Q. 30
উত্তর গোলার্ধে যখন শরৎকাল, তখন দক্ষিণ গোলার্ধে কোন ঋতু থাকে?
A
বর্ষা
B
বসন্ত
C
শীত
D
গ্রীষ্ম
Click an option to check your answer
Q. 31
কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়?
A
থাইল্যান্ড
B
ভারত
C
চিন
D
জাপান
Click an option to check your answer
Q. 32
কলকাতায় পৃথিবীর আবর্তনের গতি কত?
A
১৩৫০ কিমি/ঘণ্টা
B
১২০০ কিমি/ঘণ্টা
C
১৫৩৬ কিমি/ঘণ্টা
D
১৬৭৪ কিমি/ঘণ্টা
Click an option to check your answer
Q. 33
বৃহস্পতি গ্রহের অক্ষ কক্ষতলের সঙ্গে কীভাবে থাকে?
A
লম্বভাবে
B
২৩½° কোণে
C
স্থির
D
তির্যকভাবে
Click an option to check your answer
Q. 34
পৃথিবী কবে অপসূর অবস্থানে থাকে?
A
২৩ সেপ্টেম্বর
B
৪ জুলাই
C
২১ জুন
D
৩ জানুয়ারি
Click an option to check your answer
Q. 35
কোরিওলিস বলের আরেক নাম কী?
A
অভিকর্ষ বল
B
দিক বিক্ষেপকারী বল
C
গতি বল
D
কেন্দ্রাতিগ বল
Click an option to check your answer
Q. 36
দুই মেরুবৃত্তে পৃথিবীর আবর্তন বেগ কত?
A
৬৬৬ কিমি/ঘণ্টা
B
১৫৩৬ কিমি/ঘণ্টা
C
০ কিমি/ঘণ্টা
D
৫৫২ কিমি/ঘণ্টা
Click an option to check your answer
Q. 37
সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর সময় কত লাগে?
A
৩৬৫ দিন ৬ ঘণ্টা
B
৩৬৫ দিন
C
৩৬৬ দিন
D
৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড
Click an option to check your answer
Q. 38
পৃথিবীর আবর্তনের ফলে কোন বল সৃষ্টি হয়?
A
নিউটন বল
B
আপেক্ষিক বল
C
কোরিওলিস বল
D
গ্যালিলিয়ো বল
Click an option to check your answer
Q. 39
উত্তর গোলার্ধে সবচেয়ে বড়ো দৈর্ঘ্যের দিন কবে হয়?
A
২১ জুন
B
২১ মার্চ
C
২২ ডিসেম্বর
D
২৩ সেপ্টেম্বর
Click an option to check your answer
Q. 40
পৃথিবীর আবর্তন বেগ কোথায় সবচেয়ে বেশি?
A
কর্কটক্রান্তিতে
B
নিরক্ষরেখায়
C
মেরু অঞ্চলে
D
মকরক্রান্তিতে
Click an option to check your answer
Q. 41
পৃথিবীর কক্ষপথের পরিধি প্রায় কত?
A
১৫০ কোটি কিমি
B
১০ কোটি কিমি
C
১ কোটি কিমি
D
৯৬ কোটি কিমি
Click an option to check your answer
Q. 42
মেরুজ্যোতির অপর নাম কী?
A
অরোরা
B
সৌরবাতাস
C
বিষুব
D
অপসূর
Click an option to check your answer
Q. 43
২৩ সেপ্টেম্বর দিনটি কী নামে পরিচিত?
A
গ্রীষ্ম বিষুব
B
মহাবিষুব
C
জলবিষুব
D
শরৎ অয়নান্ত
Click an option to check your answer
Q. 44
সূর্য পৃথিবীর থেকে কত গুণ বড়?
A
১৩ লক্ষ গুণ
B
৫ লক্ষ গুণ
C
১৫ লক্ষ গুণ
D
১০ লক্ষ গুণ
Click an option to check your answer
Q. 45
সূর্যের আপাত বার্ষিক গতির সীমানা কত?
A
২৩½° উত্তর থেকে ২৩½° দক্ষিণ
B
২৩° থেকে ৬৬½°
C
০° থেকে ৯০°
D
২১° থেকে ২১°
Click an option to check your answer
Q. 46
পৃথিবীর দুই মেরুতে আবর্তন বেগ কেমন?
A
ধীর
B
মাঝারি
C
প্রায় শূন্য
D
সর্বাধিক
Click an option to check your answer
Q. 47
অধিবর্ষে মোট কত দিনের বছর হয়?
A
৩৬৬ দিন
B
৩৬৫ দিন
C
৩৬৭ দিন
D
৩৬০ দিন
Click an option to check your answer
Q. 48
ঊষার বিপরীত সময়ে কী ঘটে?
A
সূর্যোদয়
B
গোধূলি
C
রাত
D
মধ্যাহ্ন
Click an option to check your answer
Q. 49
পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?
A
১৬ কোটি কিমি
B
১৫ কোটি কিমি
C
১৪ কোটি কিমি
D
১৩ কোটি কিমি
Click an option to check your answer
Q. 50
বিষুব' কথার অর্থ কী?
A
ঋতু
B
সমান
C
বৃষ্টি
D
গরম
Click an option to check your answer
Q. 51
সূর্যের আপাত দৈনিক গতির দিক কী?
A
পশ্চিম থেকে পূর্ব
B
দক্ষিণ থেকে উত্তর
C
উত্তর থেকে দক্ষিণ
D
পূর্ব থেকে পশ্চিম
Click an option to check your answer
Q. 52
“আধুনিক জ্যোতির্বিদ্যার জনক” কাকে বলা হয়?
A
নিউটন
B
আর্যভট্ট
C
গ্যালিলিয়ো গ্যালিলি
D
কেপলার
Click an option to check your answer
Q. 53
শুক্র গ্রহ একবার আবর্তন করতে কত দিন লাগে?
A
২১০ দিন
B
৮৮ দিন
C
২৪৩ দিন
D
৩৬৫ দিন
Click an option to check your answer
Q. 54
পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে?
A
পূর্ব থেকে পশ্চিম
B
পশ্চিম থেকে পূর্ব
C
দক্ষিণ থেকে উত্তর
D
উত্তর থেকে দক্ষিণ
Click an option to check your answer
Q. 55
কে প্রথম বলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে?
A
গ্যালিলিয়ো
B
কেপলার
C
আইজ্যাক নিউটন
D
নিকোলাস কোপারনিকাস
Click an option to check your answer
Q. 56
অনুসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব কত?
A
১৬ কোটি কিমি
B
১৫ কোটি কিমি
C
১৪ কোটি ৭০ লক্ষ কিমি
D
১৪ কোটি ৫০ লক্ষ কিমি
Click an option to check your answer
Q. 57
নরওয়ের হ্যামারফেস্ট অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ কত?
A
১৫৩৬ কিমি/ঘণ্টা
B
৫৫২ কিমি/ঘণ্টা
C
১৬৭০ কিমি/ঘণ্টা
D
১০০০ কিমি/ঘণ্টা
Click an option to check your answer
Q. 58
আকাশে সূর্যের দৈনিক আপাত গতি দেখা যায় কোন কারণে?
A
সূর্যের গতি
B
চাঁদের গতি
C
মেরুস্থিতি
D
পৃথিবীর আবর্তন গতি
Click an option to check your answer
Q. 59
সূর্যের উত্তরমুখী আপাত গমনকে কী বলা হয়?
A
দক্ষিণায়ন
B
পরিক্রমণ
C
বিষুব
D
উত্তরায়ন
Click an option to check your answer
Q. 60
নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়?
A
নরওয়ের হ্যামারফেস্ট
B
ফিনল্যান্ড
C
কানাডা
D
সুইডেন
Click an option to check your answer

More practice

Work through the remaining questions in this chapter.