বিংশ শতকে ইউরোপ

80 questions
40 min read
Share:

Study Notes

পঞ্চম অধ্যায়
বিংশ শতকে ইউরোপ
প্রশ্নের মান - ১

প্রশ্ন ও উত্তর সেট - ১

১. রুশ জারতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: চতুর্থ আইভান ছিলেন রুশ জারতন্ত্রের প্রতিষ্ঠাতা।

২. রাশিয়ায় জারতন্ত্র কবে অবসান ঘটে?
উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে।

৩. জার্মান নাৎসি পার্টির পুরো নাম কী?
উত্তর: ন্যাশানাল সোস্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি।

৪. ‘ফ্যাসেস’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ফ্যাসেস’ শব্দের অর্থ হল শক্তি।

৫. নাৎসি পার্টির পুরো নাম কী ছিল?
উত্তর: ন্যাশানাল সোস্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি।

৬. নারদনিক আন্দোলন কবে শুরু হয়?
উত্তর: ১৮৭৪ খ্রিস্টাব্দে।

৭. রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় নিকোলাস।

৮. রুশ বিপ্লবের ফলে কী ঘটেছিল?
উত্তর: রোমানভ বংশের শাসনের অবসান ঘটে।

৯. বলশেভিক বিপ্লবের পূর্বে মোট কতজন জার রাশিয়াতে রাজত্ব করেছিলেন?
উত্তর: মোট ১৮ জন জার।

১০. রাশিয়ায় বলশেভিক আন্দোলন কাদের শাসনকালে সংঘটিত হয়?
উত্তর: দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে।

১১. ইয়ং কমিটির সুপারিশে জার্মানিকে কত ঋণ দেবার কথা বলা হয়েছিল?
উত্তর: ৮৩২,৫০০,০০০ ডলার ঋণ দেবার কথা বলা হয়েছিল।

১২. রাশিয়ায় কার আমলে ডেমোক্রিস্ট আন্দোলন হয়েছিল?
উত্তর: প্রথম নিকোলাসের আমলে।

১৩. রাশিয়ায় ‘ভূমিদাস উচ্ছেদ আইন’ কবে পাশ হয়েছিল?
উত্তর: ১৮৮১ খ্রিস্টাব্দে।

১৪. প্রথম বিশ্বযুদ্ধের পর গঠিত একটি নতুন রাষ্ট্রের নাম কী?
উত্তর: পোল্যান্ড।

১৫. ‘RSDWP’ কথাটির অর্থ কী?
উত্তর: রাশিয়ান সোশ্যাল ডেমোক্র্যাটিক ওয়ার্কার্স পার্টি।

১৬. রাশিয়ার সম্রাটদের কী বলা হতো?
উত্তর: জার বলা হতো।

১৭. জারের সাম্রাজ্য কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল?
উত্তর: বান্টিক থেকে প্রশান্ত মহাসাগর, কৃষ্ণসাগর থেকে কাস্পিয়ান সাগর হয়ে আরল সাগর পর্যন্ত।

১৮. কে ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন?
উত্তর: জার দ্বিতীয় আলেকজান্ডার।

১৯. রাশিয়ার একজন উদারপন্থী জার কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় আলেকজান্ডার।

২০. কে ভূমিদাসদের মুক্তিনামা অগ্রাহ্য করেন?
উত্তর: জার তৃতীয় আলেকজান্ডার।

প্রশ্ন ও উত্তর সেট - ২

২১. রাশিয়ার নির্বাচিত আইনসভাকে কী বলা হয়?
উত্তর: ডুমা।

২২. কবে ডুমার প্রথম অধিবেশন বসে?
উত্তর: ১৯০৬ খ্রিস্টাব্দে।

২৩. ১৯০৫ খ্রিস্টাব্দের পূর্বে রাশিয়ার সমাজ কীভাবে বিভক্ত ছিল?
উত্তর: সুবিধাভোগী অভিজাত ও সুবিধাবঞ্চিত দরিদ্র কৃষক—এই দুটি শ্রেণিতে।

২৪. ‘নিহিলিস্ট’ কী ছিল?
উত্তর: এটি রাশিয়ার এক চরমপন্থী গোষ্ঠী।

২৫. ‘নিহিলিস্ট’ শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়?
উত্তর: তুর্গেনেভ-এর ফাদারস্ অ্যান্ড সনস্ উপন্যাসে।

২৬. রাসপুটিন কাদের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল?
উত্তর: রাসপুটিন দ্বিতীয় নিকোলাসের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল।

২৭. রাশিয়ার স্বৈরাচারিতার চিত্র কে তুলে ধরেছিলেন?
উত্তর: রুশ সাহিত্যিক ও দার্শনিকরা।

২৮. বাকুনিন কে ছিলেন?
উত্তর: তিনি রাশিয়ার একজন নৈরাজ্যবাদী বিপ্লবী ছিলেন।

২৯. রাশিয়ায় ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৯৮ খ্রিস্টাব্দে।

৩০. ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: জর্জ প্লেখানভ।

৩১. পোর্টসমাউথের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দে।

৩২. পোর্টসমাউথের সন্ধি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর: রাশিয়া ও জাপানের মধ্যে।

৩৩. 'রক্তাক্ত রবিবার'-এর ঘটনা কোথায় ঘটেছিল?
উত্তর: রাশিয়ার পেট্রোগ্রাড শহরে।

৩৪. 'রক্তাক্ত রবিবার'-এর ঘটনা কবে ঘটেছিল?
উত্তর: ১৯০৫ খ্রিস্টাব্দে।

৩৫. রাশিয়ার গ্রাম ও শহরের সাধারণ মানুষের দ্বারা গঠিত পরিষদকে কী বলা হত?
উত্তর: সোভিয়েত।

৩৬. ‘সোভিয়েত’ কথার অর্থ কী?
উত্তর: পরিষদ।

৩৭. “১৯০৫ সালের বিপ্লব ছিল ১৯১৭ সালের বিপ্লবের ড্রেস রিহার্সাল”— কে এই কথা বলেন?
উত্তর: ট্রটস্কি।

৩৮. রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে কী বলা হত?
উত্তর: মির।

৩৯. রাশিয়ার নতুন জমিদার শ্রেণিকে কী বলা হত?
উত্তর: কুলাক।

৪০. স্টোলিপিন কবে নিহত হন?
উত্তর: ১৯১১ খ্রিস্টাব্দে।

প্রশ্ন ও উত্তর সেট - ৩

৪১. রাশিয়ার শেষ জার কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় নিকোলাস।

৪২. ‘U.S.S.R’ কথাটির পুরো নাম কী?
উত্তর: ইউনিয়ন অফ সোভিয়েত সোস্যালিস্ট রিপাবলিক।

৪৩. কমিউনিস্ট ইন্টারন্যাশনালে প্রথম নির্বাচিত ভারতীয় কে ছিলেন?
উত্তর: মানবেন্দ্র নাথ রায় (এম. এন. রায়)।

৪৪. ভাইমার প্রজাতন্ত্র কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: ফ্রেডারিক ইবার্ট ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন।

৪৫. ১৯২৯-এর ধসে কোন দুটি দেশের কৃষি ও শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা।

৪৬. “নিউ ডিল” কে প্রবর্তন করেন?
উত্তর: রুজভেল্ট।

৪৭. ‘লেবেনস্রাউম’ কথার অর্থ কী?
উত্তর: জার্মানদের জন্য আরও অধিক বাসভূমি প্রয়োজন।

৪৮. রাশিয়ার একজন বিখ্যাত সাহিত্যিকের নাম কী?
উত্তর: লিও টলস্টয় রাশিয়ার একজন বিখ্যাত সাহিত্যিক।

৪৯. ‘ত্রিশক্তি আঁতাত’ কবে গঠিত হয় এবং কারা এতে অংশগ্রহণ করেছিল?
উত্তর: ১৯০৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া মিলে ‘ত্রিশক্তি আঁতাত’ গঠন করে।

৫০. ‘নারদ’ শব্দের অর্থ কী?
উত্তর: জনগণ।

৫১. নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: আলেকজান্ডার হার্জেন।

৫২. কবে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান ঘটে?
উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দে।

৫৩. রাশিয়ায় জারতন্ত্রের পতন কী কারণে হয়?
উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের ফলে।

৫৪. কার আমলে রাশিয়ায় সাহিত্যের উন্নতি হয়েছিল?
উত্তর: জার প্রথম নিকোলাসের আমলে।

৫৫. রাশিয়ায় কত বছর রোমানভ রাজবংশ শাসন করেছিল?
উত্তর: ৩০০ বছর।

৫৬. রুশ জার দ্বিতীয় নিকোলাস কোন বংশের শাসক ছিলেন?
উত্তর: রোমানভ বংশের।

৫৭. বুলিঘিন শাসনতন্ত্র কে চালু করেন?
উত্তর: জার দ্বিতীয় নিকোলাস।

৫৮. কবে জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করেন?
উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দের ১৪ মার্চ।

৫৯. রাশিয়ার সংখ্যালঘু দলের নাম কী ছিল?
উত্তর: মেনশেভিক দল।

৬০. রুশ পার্লামেন্টের নাম কী?
উত্তর: ডুমা।
,

প্রশ্নের মান - ২

[১] “মির' কী?
[২] “জারতন্ত্র' কী?**
[৩] লেনিন কেন বিখ্যাত?*
[৪] অর্থনৈতিক মহামন্দা কী?
[৫] ডুমা' কাকে বলে?***(V.V.I)
[৬] 'কুলাক’ কাদের বলা হয়?
[৭] 'চোদ্দো দফা নীতি' কী?(V.V.I)
[৮] 'কালো কুর্তা' নামে কারা পরিচিত?**
[৯] 'গমের যুদ্ধ' বা 'Battle of Wheat' কী?
[১০] ‘হেরেনভক তত্ত্ব' কাকে বলে?***(V.V.I)
[১১] “নারোদনিক আন্দোলন' কাকে বলে?
[১২] ফ্যাসিবাদ মতবাদটির মূল বক্তব্য কী ছিল?*
[১৩] জাতিসংঘের দুটি প্রধান উদ্দেশ্য কী ছিল?**
[১৪] 'বলশেভিক' ও 'মেনশেভিক' কাদের বলা হয় ?*
[১৫] 'ভাইমার প্রজাতন্ত্র' বলতে কী বোঝো?***(V.V.I)
[১৬] ট্রটস্কি কে ছিলেন এবং তাঁর প্রকৃত নাম কী ছিল?
[১৭] ‘মেনশেভিক’ ও ‘বলশেভিক’ শব্দদ্বয়ের অর্থ কী?
[১৮] কালো বৃহস্পতিবার’ এবং ‘কালো মঙ্গলবার' কী?
[১৯] কাকে 'আধুনিক রাশিয়ার জনক' বলা হয় এবং কেন?
[২০] এপ্রিল থিসিসে লেনিন কী বক্তব্য পেশ করেছিলেন?
[২১] NEP বা 'নতুন অর্থনৈতিক নীতি' বলতে কী বোঝায়?
[২২] 'পেট্রোগ্রাড ধর্মঘট' কখন এবং কী কারণে শুরু হয়েছিল?**
[২৩] কোন্ যুদ্ধকে 'প্রথম বিশ্বযুদ্ধ' বলা হয় এবং কেন?**(V.V.I)
[২৪] হিটলার কবে ও কার সঙ্গে যুগ্মভাবে জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?
[২৫] ‘চোদ্দো দফা' নীতি কে, কবে ও কী উদ্দেশ্যে ঘোষণা করেন ?(V.V.I)
[২৬] ১৮৬১ খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে কী বলা হয়েছিল?
[২৭] কোন্ ঐতিহাসিক ঘটনাটি 'রক্তাক্ত রবিবার' বা 'Bloody Sunday' নামে পরিচিত?**
[২৮] ‘অক্টোবর ইস্তাহার' বা 'October Manifesto' বলতে কী বোঝো?**
[২৯] 'শান্তি-জমি-রুটি' এই স্লোগানটি কে এবং কার উদ্দেশ্যে দিয়েছিলেন?
[৩০] প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল এবং তা শুরু হওয়ার কারণ কী ছিল?***
[৩১] প্রথম বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে শেষ হয়েছিল এবং যুদ্ধশেষে কোথায় ‘শান্তিচুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল?***
৩২]
প্রথম বিশ্বযুদ্ধের সময় ‘চোদ্দোদফা নীতি’ কে, কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়েছিল?***(V.V.I)
[৩৩] উড্রো উইলসন কে ছিলেন এবং তিনি কী কারণে বিখ্যাত ছিলেন?*
[৩৪] ভার্সাই সন্ধিকে কেন ‘আরোপিত সন্ধি’ বা ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলা হয়?***(V.V.I)
[৩৫] ‘ইয়ং পরিকল্পনা’ বা ‘আওয়েন পরিকল্পনা’ বলতে কী বোঝানো হয়?**
[৩৬] ফ্যাসিস্ট দল কে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই দলের প্রধান লক্ষ্য কী ছিল?*
[৩৭] ১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দাকে কেন 'বিশ্ব অর্থনৈতিক মন্দা' নামে অভিহিত করা হয়?***(V.V.I)
[৩৮] জার দ্বিতীয় আলেকজান্ডারকে কেন 'মুক্তিদাতা জার' নামে অভিহিত করা হয়?***(V.V.I)
[৩৯] 'ভাইমার প্রজাতন্ত্র' কখন ও কোথায় গঠিত হয় এবং এই নামকরণ কীভাবে হয়েছিল?***
[৪০] কবে কাদের মধ্যে 'রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি' স্বাক্ষরিত হয়? এই চুক্তিভুক্ত জোটের নাম কী ছিল?
[৪১] কেন ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লবকে ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের ‘মহড়া’ হিসেবে বিবেচনা করা হয়?
[৪২] ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয় এবং এই দলে বিভাজন কখন ঘটে?

প্রশ্নের মান - ৪

[১] ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় নভেম্বর বিপ্লব কেন সংঘটিত হয়েছিল? ***(V.V.I)
[২] লেনিনের মতবাদ ও চিন্তাধারার একটি সংক্ষিপ্ত পরিচয় লেখো।***(V.V.I)
[৩] ‘এপ্রিল থিসিস’ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
[৪] রুশ বিপ্লবের আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব উল্লেখ করো।
[৫] মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে কেন অংশগ্রহণ করেছিল?**
[৬] ‘প্যারিসের শান্তি সম্মেলন’ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো। **
[৭] ‘ভার্সাই সন্ধি (১৯১৯ খ্রিস্টাব্দ)’ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।*
[৮] উড্রো উইলসন কর্তৃক ঘোষিত ‘চোদ্দো দফা নীতি’-র পটভূমি সংক্ষেপে ব্যাখ্যা করো।*
[৯] ট্রিয়াননের সন্ধির শর্তাবলি কেন উল্লেখযোগ্য ছিল তা ব্যাখ্যা করো।*
[১০] ‘নিউলির সন্ধি’-র শর্তাবলি সংক্ষেপে আলোচনা করো।*
[১১] ‘সেভরের সন্ধি’ কেন গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় তা ব্যাখ্যা করো।*
[১২] লেনিনের 'নতুন অর্থনৈতিক নীতি' (NEP) সম্পর্কে সংক্ষিপ্ত একটি টীকা লেখো।***
[১৩] ইটালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দলের উত্থান কেন ঘটেছিল?
[১৪] ‘ভাইমার প্রজাতন্ত্র’ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।**
[১৫] স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে কী জানো?***
[১৬] ‘নারদনিক আন্দোলন’ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।

প্রশ্নের মান - ৮

[1] ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বা বলশেভিক বিপ্লবের কারণ গুলি কী ছিল?***(V.V.I)
[2] উড্রো উইলসনের 'চোদ্দো দফা নীতি'-র প্রেক্ষিত কী ছিল? ‘চোদ্দো দফা নীতি বর্ণনা করো।**
[3] ১৯২৯ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণ গুলি লেখো।*
[4] স্পেনের গৃহযুদ্ধ (Spanish Civil War)-এর কারণ কী ছিল? এর গুরুত্ব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো।***(V.V.I)
প্রশ্নের মান - ২/৩
[১] মির' কী?
উত্তর :- ‘মির’ ছিল রাশিয়ার গ্রাম্য সমিতি, যা ভূমিদাস মুক্তির পর কৃষিজমির মালিকানা নিয়ন্ত্রণ করত। ১৮৬১ খ্রিস্টাব্দে জার দ্বিতীয় আলেকজান্ডার কৃষকদের জমি দিলেও ব্যক্তিগত মালিকানা স্বীকৃত হয়নি। বরং ‘মির’ সমিতির মাধ্যমে জমির স্বত্ব নির্ধারিত হতো। এর ফলে কৃষকরা ‘মির’-এর অধীনে নির্যাতনের শিকার হতো।
[২] “জারতন্ত্র' কী?**
উত্তর :- বলশেভিক বিপ্লবের পুর্বে রাশিয়ায় বিদ্যমান স্বৈরাচারী রাজতান্ত্রিক শাসনব্যবস্থাকে জারতন্ত্র বলা হয়। অষ্টাদশ শতাব্দীতে রাশিয়ায় স্বৈরাচারী রাজতন্ত্র প্রচলিত ছিল । তখন রাষ্ট্রের শাসককে জার বলা হতো। এসব শাসককেরা সেচ্ছাচারমূলকভাবে দেশের শাসন পরিচালনা করতেন । তারা অভিযানের অনুকুলে নীতি নির্ধারণ এবং আইন প্রণয়ন করতেন। রাশিয়াতে প্রচলিত এই স্বৈরাচারমূলক শাসনব্যবস্থাই জার নামে পরিচিত।
[৩] লেনিন কেন বিখ্যাত?*
উত্তর :- লেনিন ছিলেন ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রধান নায়ক। তিনি রাশিয়ায় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ‘লেনিন’ ছিল তাঁর ছদ্মনাম, তাঁর প্রকৃত নাম ছিল ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ।
[৪] অর্থনৈতিক মহামন্দা কী?
উত্তর :- ১৯২৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এক বড় অর্থনৈতিক সংকট শুরু হয়, যা দ্রুত ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। এই সংকট 'অর্থনৈতিক মহামন্দা' বা 'বিশ্ব অর্থনৈতিক মন্দা' নামে পরিচিত। এটি ১৯২৯ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত খুবই তীব্র ছিল।
[৫] ডুমা' কাকে বলে?***(V.V.I)
উত্তর :- রাশিয়ার জাতীয় সংসদকে ‘ডুমা’ বলা হয়। ১৯০৫ সালে জার দ্বিতীয় নিকোলাস এটি গঠন করেন এবং ১৯০৬ সালে ‘ডুমা’র প্রথম সভা অনুষ্ঠিত হয়।
[৬] 'কুলাক’ কাদের বলা হয়?
উত্তর :- রাশিয়ায় কিছু সচ্ছল কৃষক জমি কিনে নতুন ধনী কৃষক বা জোতদার হয়ে ওঠে। এই ধনী কৃষকদের 'কুলাক' বলা হত।
[৭] 'চোদ্দো দফা নীতি' কী?(V.V.I)
উত্তর :- বিশ্বে স্থায়ী শান্তি এবং গণতন্ত্র রক্ষার জন্য মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে চোদ্দোটি বিশেষ শর্ত ঘোষণা করেন। এই শর্তগুলো 'চোদ্দো দফা নীতি' নামে পরিচিত।
[৮] 'কালো কুর্তা' নামে কারা পরিচিত?**
উত্তর :- ইটালির ফ্যাসিস্ট দলের সদস্যরা কালো পোশাক পরিধান করে আধা-সামরিক কুচকাওয়াজে অংশ নিত। তাদের এই পোশাক ও কর্মকাণ্ডের জন্যই তারা ‘কালো কুর্তা’ নামে পরিচিতি লাভ করে।
[৯] 'গমের যুদ্ধ' বা 'Battle of Wheat' কী?
উত্তর :- ১৯২২ সালে মুসোলিনি যখন ইটালির প্রধানমন্ত্রী হন, তখন তিনি কৃষির উৎপাদন বাড়ানোর জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে শুরু করেন। অর্থনৈতিক স্বয়ম্ভরতা অর্জনের জন্য, তিনি জলপাইসহ অন্যান্য ফলের চাষ কমিয়ে গম উৎপাদনের ওপর বেশি জোর দেন। এই প্রচেষ্টাকে 'গমের যুদ্ধ' বা 'Battle of Wheat' বলা হয়।
[১০] ‘হেরেনভক তত্ত্ব' কাকে বলে?***(V.V.I)
উত্তর :- ‘হেরেনভক তত্ত্ব’ হলো হিটলারের প্রচারিত একটি জাতিগত শ্রেষ্ঠত্ববাদী ধারণা। তিনি বিশ্বাস করতেন, জার্মানরাই একমাত্র বিশুদ্ধ আর্যজাতি এবং শ্রেষ্ঠ বর্ণের অধিকারী। অন্য সব জাতি বর্ণসংকর ও নিকৃষ্ট। ফলে জার্মানদের বিশ্বের উপর শাসন করার অধিকার রয়েছে। এই জাতিগত আধিপত্যের তত্ত্বকেই ‘হেরেনভক তত্ত্ব’ বলা হয়।
[১১] “নারোদনিক আন্দোলন' কাকে বলে?
উত্তর :- রুশ শব্দ ‘নারোদ’ থেকে এসেছে ‘নারোদনিক’। এই শব্দের অর্থ রুশ ভাষায় ‘জনগণ’। ১৮৭৪ সালে রাশিয়ার বুদ্ধিজীবীরা কৃষকদের জীবনযাত্রার উন্নতির জন্য যে আন্দোলন শুরু করেন, সেটি ‘জনগণের আন্দোলন’ বা ‘নারোদনিক আন্দোলন’ নামে পরিচিত।
[১২] ফ্যাসিবাদ মতবাদটির মূল বক্তব্য কী ছিল?*
উত্তর :- ফ্যাসিবাদ ছিল এক চরম জাতীয়তাবাদ-ভিত্তিক মতবাদ, যার জন্ম দেন বেনিটো মুসোলিনি। এর মূল বক্তব্য ছিল— সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে বিশ্বে ইটালির হৃত মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা এবং দেশের অভ্যন্তরে কঠোর নিয়ন্ত্রণ ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদ ব্যক্তিস্বাধীনতার বিপরীতে রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
[১৩] জাতিসংঘের দুটি প্রধান উদ্দেশ্য কী ছিল?**
উত্তর :- জাতিসংঘের প্রধান উদ্দেশ্য ছিল—
i. একে অপরকে সাহায্য করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা এবং
ii. ন্যায় ও সততার ওপর ভিত্তি করে একে অপরের সঙ্গে সম্পর্ক রাখা।
[১৪] 'বলশেভিক' ও 'মেনশেভিক' কাদের বলা হয় ?*
উত্তর :- ১৮৯৮ খ্রিস্টাব্দে রাশিয়ায় কার্ল মার্কসের আদর্শে ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ গঠিত হয়। ১৯০৩ খ্রিস্টাব্দে মতপার্থক্যের কারণে দলটি বিভক্ত হয়। সংখ্যাগরিষ্ঠ অংশ ‘বলশেভিক’ নামে এবং সংখ্যালঘু অংশ ‘মেনশেভিক’ নামে পরিচিত হয়। বলশেভিকরা বিপ্লবী পন্থায় সমাজতন্ত্র চেয়েছিল, মেনশেভিকরা সংস্কারমূলক পথে বিশ্বাসী ছিল।
[১৫] 'ভাইমার প্রজাতন্ত্র' বলতে কী বোঝো?***(V.V.I)
উত্তর :- প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় উইলিয়ামের পদত্যাগের ফলে জার্মানিতে রাজতন্ত্র শেষ হয়ে যায়। 'সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি'র নেতা ফ্রেডরিখ ইবার্টের নেতৃত্বে একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। বার্লিনে গোলযোগের কারণে, এই সরকার ভাইমার বা ওয়েমার শহরে কাজ শুরু করে। তাই এই প্রজাতন্ত্র 'ভাইমার (ওয়েমার) সরকার' নামে পরিচিত।
[১৬] ট্রটস্কি কে ছিলেন এবং তাঁর প্রকৃত নাম কী ছিল?
উত্তর :- ট্রটস্কি ছিলেন রুশ বিপ্লবে লেনিনের প্রধান সহযোগী ও লাল ফৌজের সংগঠক। তাঁর প্রকৃত নাম ছিল লেভ দাভিদোভিচ ব্রনস্তাইন।
[১৭] ‘মেনশেভিক’ ও ‘বলশেভিক’ শব্দদ্বয়ের অর্থ কী?
উত্তর :- মেনশেভিক কথার অর্থ হল সংখ্যালঘু এবং বলশেভিক কথার অর্থ হল সংখ্যাগুরু।
[১৮] কালো বৃহস্পতিবার’ এবং ‘কালো মঙ্গলবার' কী?
উত্তর :- মার্কিন শেয়ারবাজারে বিপর্যয়ের খবর শুনে অনেক মার্কিন নাগরিক কম দামে দ্রুত শেয়ার বিক্রি করতে শুরু করেন। ১৯২৯ সালের ২৪ অক্টোবর বৃহস্পতিবার ৩০ মিলিয়ন শেয়ার বিক্রি হয়ে যায়। এজন্য ওই দিনটিকে 'কালো বৃহস্পতিবার' বলা হয়।

১৯২৯ সালের ২৯ অক্টোবর মঙ্গলবার মার্কিন শেয়ার বাজারে বিপর্যয় তীব্র হয়ে ওঠে। এজন্য ওই দিনটিকে মার্কিন ইতিহাসে 'কালো মঙ্গলবার' বলা হয়।
[১৯] কাকে 'আধুনিক রাশিয়ার জনক' বলা হয় এবং কেন?
উত্তর :- জার পিটার দ্য গ্রেট (১৬৭২–১৭২৫) কে 'আধুনিক রাশিয়ার জনক' বলা হয়। কারণ, তিনি রাশিয়ার প্রশাসন, অর্থনীতি, সামরিক বাহিনী, ধর্মীয় সংস্কার ও বৈদেশিক নীতি উন্নত করে রাশিয়াকে একটি আধুনিক, শক্তিশালী ও প্রগতিশীল রাষ্ট্রে পরিণত করেন। তাঁর উদার ও সংস্কারমূলক শাসনের ফলে রাশিয়া ইউরোপীয় পরিসরে একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে।
[২০] এপ্রিল থিসিসে লেনিন কী বক্তব্য পেশ করেছিলেন?
[২১] NEP বা 'নতুন অর্থনৈতিক নীতি' বলতে কী বোঝায়?
উত্তর :- বলশেভিক বিপ্লবের (১৯১৭) পর রাশিয়ায় কৃষি ও শিল্পক্ষেত্রে বিপর্যয় দেখা দিলে, বাস্তববাদী প্রেসিডেন্ট লেনিন সমাজতন্ত্রের কঠোর পথ থেকে সরে এসে ১৯২১ সালে নতুন একটি অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। এই নতুন নীতি ‘নতুন অর্থনৈতিক নীতি’ বা NEP নামে পরিচিত।
[২২] 'পেট্রোগ্রাড ধর্মঘট' কখন এবং কী কারণে শুরু হয়েছিল?**
উত্তর :- ১৯১৭ খ্রিস্টাব্দের ৮ মার্চ (জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী) রাশিয়ার পেট্রোগ্রাড শহরে বলশেভিকদের আহ্বানে প্রায় ৮০-৯০ হাজার শ্রমিক খাদ্য সংকট ও স্বৈরাচারী শাসনের প্রতিবাদে ধর্মঘট শুরু করে এবং রাজপথে স্লোগান তোলে।
[২৩] কোন্ যুদ্ধকে 'প্রথম বিশ্বযুদ্ধ' বলা হয় এবং কেন?**(V.V.I)
উত্তর :- ১৯১৪ খ্রিস্টাব্দে সংঘটিত ইউরোপীয় যুদ্ধকে 'প্রথম বিশ্বযুদ্ধ' বলা হয়।

কারণ, এ যুদ্ধ ছিল অতীব ভয়াবহ, সর্বগ্রাসী ও বিস্তৃত, যা পূর্বে কখনও দেখা যায়নি। বিশ্বের প্রায় সব দেশই সরাসরি বা পরোক্ষভাবে এতে অংশ নিয়েছিল। এই বৈশ্বিক পরিসর ও প্রভাবের জন্যই একে 'প্রথম বিশ্বযুদ্ধ' বলা হয়।
[২৪] হিটলার কবে ও কার সঙ্গে যুগ্মভাবে জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?
উত্তর :- হিটলার ১৯৩৩ খ্রিস্টাব্দে হিন্ডেনবার্গের সঙ্গে যুগ্মভাবে জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন।
[২৫] ‘চোদ্দো দফা' নীতি কে, কবে ও কী উদ্দেশ্যে ঘোষণা করেন ?(V.V.I)
উত্তর :- মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৮ সালের ৮ জানুয়ারি চোদ্দোটি শর্ত ঘোষণা করেন।

উড্রো উইলসন চোদ্দো দফা নীতি ঘোষণা করেন যাতে বিশ্বের স্থায়ী শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
[২৬] ১৮৬১ খ্রিস্টাব্দে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে কী বলা হয়েছিল?
উত্তর :- ১৮৬১ খ্রিস্টাব্দে রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার যে ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি করেন, তাতে বলা হয়— ভূমিদাসরা সামন্তপ্রভুদের অধীনতা থেকে মুক্তি পাবে ও স্বাধীন নাগরিকের মর্যাদা লাভ করবে। জমির অর্ধেক ভূমিদাসদের দেওয়া হবে এবং জমিদাররা তাদের ক্ষতিপূরণ পাবে।
[২৭] কোন্ ঐতিহাসিক ঘটনাটি 'রক্তাক্ত রবিবার' বা 'Bloody Sunday' নামে পরিচিত?**
উত্তর :- ১৯০৫ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ফাদার গ্যাপনের নেতৃত্বে রাশিয়ার সেন্ট পিটারসবার্গে শ্রমিকরা কাজের সময় নির্ধারণ, রাজনৈতিক বন্দিদের মুক্তি প্রভৃতি দাবিতে শান্তিপূর্ণ মিছিল করে জারের প্রাসাদের দিকে এগোয়। সেনাবাহিনী নির্বিচারে গুলি চালালে বহু শ্রমিক নিহত ও আহত হয়। এই নির্মম হত্যাকাণ্ড ইতিহাসে 'রক্তাক্ত রবিবার' বা 'Bloody Sunday' নামে পরিচিত।
[২৮] ‘অক্টোবর ইস্তাহার' বা 'October Manifesto' বলতে কী বোঝো?**
উত্তর :- ১৯০৫ সালের বিপ্লবের পর, মন্ত্রী কাউন্ট উইটির পরামর্শে, জার দ্বিতীয় নিকোলাস ৩০ অক্টোবর একটি ঘোষণা করেন যা ‘অক্টোবর ইস্তাহার’ নামে পরিচিত। এই ঘোষণায় বলা হয়:
i. নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা দেওয়া হবে।
ii. সাধারণ ভোটাধিকারের ভিত্তিতে ডুমা (রুশ পার্লামেন্ট) গঠিত হবে।
iii. ডুমাকে সরকারের নীতি নির্ধারণের দায়িত্ব দেওয়া হবে।
[২৯] 'শান্তি-জমি-রুটি' এই স্লোগানটি কে এবং কার উদ্দেশ্যে দিয়েছিলেন?
উত্তর :- ১৯১৭ খ্রিস্টাব্দের নভেম্বর বিপ্লবের আগে লেনিন ঘোষণা করেন, বলশেভিকরা ক্ষমতায় এলে সৈন্যরা পাবে শান্তি, কৃষকরা জমি ও শ্রমিকরা রুটি। এই ‘শান্তি-জমি-রুটি’ স্লোগানটি তিনি রুশ জনসাধারণের উদ্দেশে দিয়েছিলেন, যা বলশেভিকদের বিপ্লবী আন্দোলনকে জনপ্রিয় করে তোলে।
[৩০] প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল এবং তা শুরু হওয়ার কারণ কী ছিল?***
উত্তর :- ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।

কারণ: বসনিয়ার সেরাজেভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তাঁর পত্নী সোফিয়া এক স্লাভ আততায়ীর হাতে নিহত হন। এর প্রতিক্রিয়ায় অস্ট্রিয়া সার্বিয়াকে চরমপত্র পাঠায় এবং সার্বিয়া তা প্রত্যাখ্যান করলে অস্ট্রিয়া বেলগ্রেড আক্রমণ করে। ফলে যুদ্ধ শুরু হয়।
[৩১] প্রথম বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে শেষ হয়েছিল এবং যুদ্ধশেষে কোথায় ‘শান্তিচুক্তি’ স্বাক্ষরিত হয়েছিল?***
উত্তর :- প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর শেষ হয়। যুদ্ধশেষে ফ্রান্সের প্যারিস শহরে এক আন্তর্জাতিক সম্মেলনে ‘ভার্সাই সন্ধি’ নামে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়, যা যুদ্ধের আনুষ্ঠানিক অবসান ঘটায়।
[৩২] প্রথম বিশ্বযুদ্ধের সময় ‘চোদ্দো দফা নীতি’ কে, কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়েছিল?***(V.V.I)
উত্তর :- প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি 'চোদ্দো দফা নীতি' ঘোষণা করেন। এই নীতির মাধ্যমে তিনি শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধোত্তর বিশ্বগঠনের রূপরেখা উপস্থাপন করেন।
[৩৩] উড্রো উইলসন কে ছিলেন এবং তিনি কী কারণে বিখ্যাত ছিলেন?*
উত্তর :- উড্রো উইলসন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন আদর্শবাদী রাষ্ট্রপতি। তিনি প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি, গণতন্ত্র ও আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেন। এই শান্তিমূলক উদ্যোগ ও তার নেতৃত্বের জন্য তিনি বিশ্ব রাজনীতিতে বিশেষভাবে খ্যাতি অর্জন করেন।
[৩৪] ভার্সাই সন্ধিকে কেন ‘আরোপিত সন্ধি’ বা ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলা হয়?***(V.V.I)
উত্তর :- » ভূমিকা :- প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটার পর ফ্রান্সের ভার্সাই শহরে মিত্রপক্ষভুক্ত দেশগুলি যে শান্তিচুক্তি স্বাক্ষর করেছিল তাকেই ‘ভার্সাই চুক্তি’ রূপে অভিহিত করা হয়। বিশ্বযুদ্ধে পরাজিত দেশ জার্মানির জাতীয়তাবাদী ঐতিহাসিকরা এই চুক্তিকে ‘জবরদস্তিমূলক চুক্তি’ বলে অভিহিত করেছেন।

» ভার্সাই চুক্তিকে ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলার কারণ -

① জার্মানিকে অবজ্ঞা :- এই চুক্তি প্রসঙ্গে মিত্রপক্ষভুক্ত দেশগুলি জার্মানির সঙ্গে আগাম কোনোরূপ আলোচনা করেনি। এর পাশাপাশি এই চুক্তির সময় ভার্সাইতে উপস্থিত জার্মান প্রতিনিধিদের দুর্ব্যবহার করা হয়েছিল।

② জার্মানিকে ভীতি প্রদর্শন :- জার্মানি ভার্সাই চুক্তির খসড়া প্রসঙ্গে আপত্তি জানালে সামান্য পরিবর্তন করে মিত্রপক্ষ সেটিকে তাদের (জার্মানি) গ্রহণ করতে বাধ্য করে। শুধু তাই নয়, এই চুক্তি জার্মানি গ্রহণ না করলে তাকে ফের আক্রমণ করার ভয় দেখানো হয়।

③ জার্মানির শক্তিক্ষয় :- এই চুক্তির মধ্য দিয়ে জার্মানিকে বিভক্ত করে তাকে দুর্বল করে দেওয়া হয়। জার্মানির ওপর বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ আরোপ করা হয়। এর পাশাপাশি তাদের সামরিক শক্তিও উল্লেখযোগ্য হারে কমিয়ে দেওয়া হয়।
[৩৫] ‘ইয়ং পরিকল্পনা’ বা ‘আওয়েন পরিকল্পনা’ বলতে কী বোঝানো হয়?**
উত্তর :- ১৯২৮ খ্রিস্টাব্দে মার্কিন অর্থনীতিবিদ আওয়েন ইয়ং-এর নেতৃত্বে গঠিত এক কমিটি জার্মানির ক্ষতিপূরণ সংক্রান্ত সমস্যার সমাধান সূত্র নির্ধারণ করে। ১৯২৯ খ্রিস্টাব্দে প্রকাশিত রিপোর্টে মিত্রশক্তির নিয়ন্ত্রণ প্রত্যাহার, ক্ষতিপূরণ কমিশন বিলুপ্তি, আন্তর্জাতিক ব্যাংকের মাধ্যমে অর্থ আদায় এবং ৫৯টি বার্ষিক কিস্তিতে জার্মানির ক্ষতিপূরণ প্রদানের কথা বলা হয়। এই পরিকল্পনাই ‘ইয়ং পরিকল্পনা’ নামে পরিচিত।
[৩৬] ফ্যাসিস্ট দল কে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই দলের প্রধান লক্ষ্য কী ছিল?*
উত্তর :- ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেছিলেন বেনিতো মুসোলিনি।
লক্ষ্য: দলের প্রধান লক্ষ্য ছিল— আন্তর্জাতিক ক্ষেত্রে ইটালির মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও দেশের অভ্যন্তরে কমিউনিস্টদের দমন করা।
[৩৭] ১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দাকে কেন 'বিশ্ব অর্থনৈতিক মন্দা' নামে অভিহিত করা হয়?***(V.V.I)
উত্তর :- মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এই অর্থনৈতিক মন্দার প্রভাব ইউরোপ ও এশিয়ার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। কারণ, জার্মানি মার্কিন ঋণ নিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার করার চেষ্টা করছিল। ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি দেশগুলি আমেরিকাকে যুদ্ধকালীন ঋণ ফেরত দিচ্ছিল। হঠাৎ করে শেয়ার বাজারে ধস নামলে মার্কিন ব্যাংকগুলি বন্ধ হয়ে যায়, ডলারের দাম কমে যায়, এবং ইউরোপের অনেক দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই, যদিও মন্দা মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল, তার বিশ্বব্যাপী প্রভাবের কারণে একে বিশ্ব অর্থনৈতিক মন্দা বলা হয়।
[৩৮] জার দ্বিতীয় আলেকজান্ডারকে কেন 'মুক্তিদাতা জার' নামে অভিহিত করা হয়?***(V.V.I)
উত্তর :- রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার ১৮৬১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি বিখ্যাত 'মুক্তির ঘোষণাপত্র' জারি করেন। যার মধ্যে দিয়ে রাশিয়ার ভূমিদাসদের মুক্তি করা হয়। এই কারণে জার দ্বিতীয় আলেকজান্ডার ইতিহাসে 'মুক্তিদাতা জার' নামে পরিচিত।
[৩৯] 'ভাইমার প্রজাতন্ত্র' কখন ও কোথায় গঠিত হয় এবং এই নামকরণ কীভাবে হয়েছিল?***
উত্তর :- প্রথম বিশ্বযুদ্ধের শেষে ১৯১৮ খ্রিস্টাব্দে জার্মানিতে কাইজার দ্বিতীয় উইলিয়মের অপসারণের পর অস্থায়ী প্রজাতন্ত্র ঘোষিত হয়। ১৯১৯ সালে বার্লিনের কাছে ভাইমার শহরে গণপরিষদের নির্বাচিত সদস্যরা একটি প্রজাতান্ত্রিক সংবিধান প্রণয়ন করেন। সেই স্থানের নাম অনুযায়ী এই প্রজাতন্ত্র ‘ভাইমার প্রজাতন্ত্র’ নামে পরিচিত হয়।
[৪০] কবে কাদের মধ্যে 'রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি' স্বাক্ষরিত হয়? এই চুক্তিভুক্ত জোটের নাম কী ছিল?
উত্তর :- ১৯৩২ খ্রিস্টাব্দে ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিভুক্ত জোটের নাম ছিল 'অক্ষশক্তি'।
[৪১] কেন ১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লবকে ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের ‘মহড়া’ হিসেবে বিবেচনা করা হয়?
উত্তর :- জারের কঠোর শাসনের কারণে ১৯০৫ সালের বিপ্লব ব্যর্থ হয়েছিল। তবে এই বিপ্লব রুশ জনগণের মধ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এটি ১৯১৭ সালের বিপ্লবের জন্য প্রস্তুতি তৈরি করে। তাই বিপ্লবী নেতা ট্রটস্কি বলেছেন, ১৯০৫ সালের বিপ্লব ছিল ১৯১৭ সালের বিপ্লবের 'মহড়া'।
[৪২] ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ কবে ও কোথায় প্রতিষ্ঠিত হয় এবং এই দলে বিভাজন কখন ঘটে?
উত্তর :- ১৮৯৮ খ্রিস্টাব্দে রাশিয়ায় ‘সোশ্যাল ডেমোক্র্যাটিক দল’ প্রতিষ্ঠিত হয় এবং ১৯০৩ খ্রিস্টাব্দে দলটি বলশেভিক ও মেনশেভিকে বিভক্ত হয়।
প্রশ্নের মান - ৪
[১] ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় নভেম্বর বিপ্লব কেন সংঘটিত হয়েছিল? ***(V.V.I)

» ভূমিকা: রাশিয়ার ইতিহাসে ১৯১৭ খ্রিস্টাব্দ এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করে। ১৬ মার্চ সংঘটিত মার্চ বিপ্লবের ফলে জারতন্ত্রের অবসান ঘটে এবং একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়। কিন্তু সেই সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। এর ফলে সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, সেনা ও সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং এই পটভূমিতে বলশেভিকদের নেতৃত্বে নভেম্বর বিপ্লব সংঘটিত হয়।

» নভেম্বর বিপ্লব সংঘটিত হওয়ার প্রধান কারণ:

[i] কৃষকদের অসন্তোষ: কৃষকরা আশা করেছিল ভূমি সংস্কার হবে এবং ‘কুলাক’ প্রথার অবসান ঘটবে। কিন্তু অস্থায়ী সরকার সেই প্রতিশ্রুতি পালন করেনি। উপরন্তু, অনেক কৃষককে প্রশিক্ষণ ছাড়াই যুদ্ধে পাঠানো হলে তারা বিপুল সংখ্যায় প্রাণ হারায়। এতে তারা সরকারবিরোধী হয়ে ওঠে।

[ii] শ্রমিকদের অসন্তোষ: শ্রমিক শ্রেণি আশা করেছিল বেতন বৃদ্ধি এবং ৮ ঘণ্টা কাজের সময়সীমা নির্ধারিত হবে। কিন্তু অস্থায়ী সরকার এসব দাবি পূরণে ব্যর্থ হয়। ফলে শ্রমিকদের মধ্যে সরকারের প্রতি চরম অসন্তোষ তৈরি হয়।

[iii] সেনাবাহিনী ও তাদের পরিবারের ক্ষোভ: প্রথম বিশ্বযুদ্ধে ক্লান্ত সেনারা ও তাদের পরিবার চেয়েছিল যুদ্ধ বন্ধ হোক এবং দেশে শান্তি ফিরে আসুক। কিন্তু সরকার যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিল, যা সেনাবাহিনীর ক্ষোভের জন্ম দেয়।

[iv] অ-রুশ জাতিগোষ্ঠীর অসন্তোষ: রাশিয়ায় বসবাসকারী বিভিন্ন অ-রুশ জাতিগোষ্ঠী আশা করেছিল তারা স্বায়ত্তশাসন পাবে। কিন্তু অস্থায়ী সরকার সে দাবি মানেনি। এর ফলে সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষ চরমে ওঠে।

[v] বলশেভিকদের সংগঠন ও লেনিনের নেতৃত্ব: লেনিন বলশেভিকদের সংগঠিত করে সোভিয়েত গঠন করেন এবং ১৬ এপ্রিল ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করে বলেন, সমস্ত ক্ষমতা জনগণের নির্বাচিত সোভিয়েতের হাতে হস্তান্তর করতে হবে। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, লাল ফৌজ ও সোভিয়েতদের সক্রিয় ভূমিকার ফলেই বলশেভিকদের প্রতি জনসমর্থন দ্রুত বেড়ে যায়।

» উপসংহার: ১৯১৭ সালের নভেম্বরে লেনিনের নেতৃত্বে বলশেভিক দল রাশিয়ার ক্ষমতা দখল করে এবং একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করে। অস্থায়ী সরকারের ব্যর্থতা, জনগণের বিভিন্ন স্তরের অসন্তোষ এবং বলশেভিকদের সংগঠিত আন্দোলনের ফলে এই বিপ্লব সফল হয়। নভেম্বর বিপ্লব রুশ ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তন এনে দেয় এবং বিশ্ব ইতিহাসেও এর গভীর প্রভাব পড়ে।
[২] লেনিনের মতবাদ ও চিন্তাধারার একটি সংক্ষিপ্ত পরিচয় লেখো।***(V.V.I)
উত্তর:
লেনিন ছিলেন বিশ শতকের এক প্রভাবশালী বিপ্লবী নেতা, যিনি কার্ল মার্কস-এর সাম্যবাদী আদর্শে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় ‘সর্বহারা শ্রেণির একনায়কতন্ত্র’ প্রতিষ্ঠার লক্ষ্যে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টিকে পুনর্গঠিত করেন।

১৯০৩ খ্রিস্টাব্দে লন্ডনে অনুষ্ঠিত পার্টির দ্বিতীয় অধিবেশনে তিনি মত প্রকাশ করেন যে—
[i] দলের সদস্যপদ শুধু তাদের জন্যই সংরক্ষিত থাকবে যারা সক্রিয়ভাবে বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত থাকবে।
[ii] জারতন্ত্র ও পুঁজিবাদ ধ্বংস করে শ্রমিকশ্রেণিভিত্তিক একনায়কতন্ত্র কায়েম করাই হবে দলের মূল লক্ষ্য।

এই নীতিগত পার্থক্যের জেরে দল দু’ভাগে বিভক্ত হয়— বলশেভিক (সংখ্যাগরিষ্ঠ) ও মেনশেভিক (সংখ্যালঘু)।

লেনিনের ‘এপ্রিল থিসিস' : ১৯১৭ সালে দেশে ফিরে লেনিন ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন, যেখানে তিনি বলেন—
[i] অস্থায়ী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে সোভিয়েতের হাতে সমস্ত ক্ষমতা তুলে দিতে হবে।
[ii] রাশিয়াকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরিয়ে আনতে হবে।
[iii] কৃষকদের জমির মালিকানা দিতে হবে ও তা রাষ্ট্রীয়করণ করতে হবে।
[iv] ‘শান্তি, জমি ও রুটি’— এই স্লোগান বাস্তবায়নের মাধ্যমে জনগণের মৌলিক চাহিদা মেটাতে হবে।

নভেম্বর বিপ্লব সফল হলে, লেনিন রাশিয়ায় প্রথম সমাজতান্ত্রিক সরকার গঠন করেন। অর্থনৈতিক সংকট মোকাবিলায় তিনি ১৯২১ সালে নতুন অর্থনৈতিক নীতি (NEP) চালু করেন, যার মাধ্যমে সাময়িকভাবে ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের অনুমতি দিয়ে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনেন।

লেনিনের মতবাদ ছিল মার্কসবাদকে রাশিয়ার বাস্তব পরিস্থিতিতে প্রয়োগ করার সৃজনশীল রূপ, যা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে শ্রমিকশ্রেণির শাসন প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে বিশ্বাসী। তাঁর চিন্তাধারা বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক আন্দোলনের পাথেয় হয়ে ওঠে।
[৩] ‘এপ্রিল থিসিস’ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।

উত্তর: ১৯১৭ খ্রিস্টাব্দের ১৩ মার্চ রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস পদত্যাগ করেন। এরপর সেখানে প্রিন্স জর্জ লুভভ-এর নেতৃত্বে একটি অস্থায়ী বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়। এই সরকার দেশের শ্রমিক এবং কৃষকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছিল। ফলে সমগ্র দেশ জুড়ে প্রবল আন্দোলন ছড়িয়ে পড়েছিল। রাশিয়ার এই রকম পরিস্থিতিতে বলশেভিক নেতা লেনিন তাঁর বিখ্যাত 'এপ্রিল থিসিস' ঘোষণা করেন। নিন্মে এপ্রিল থিসিস সম্পর্কে আলোচনা করা হল -

1. এপ্রিল থিসিস ঘোষণা :- রাশিয়ার প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়লে বলশেভিক নেতা ভি আই লেনিন ১৯১৭ খ্রিস্টাব্দের ১৬ এপ্রিল সুইজারল্যান্ডের নির্বাসন থেকে ফিরে আসেন। ফিরে এসে তিনি বলশেভিক দলের কর্মীদের উদ্দেশ্যে তাঁর বিখ্যাত 'এপ্রিল থিসিস' বা 'এপ্রিল মতবাদ' বা 'এপ্রিল তত্ত্ব' ঘোষণা করেন।

2. দাবি : লেনিন তাঁর এপ্রিল থিসিসে দাবি করেন যে, বলশেভিকদের বিপ্লবের ফলস্বরূপ মার্চ মাসে জারতন্ত্রের পতন ঘটেছে। তাই রাশিয়ার শাসনক্ষমতা বলশেভিকদের হাতে থাকা উচিত। লেনিন বলশেভিক কর্মীদের বলেন যে, প্রজাতন্ত্রী সরকারের কাছ থেকে অবিলম্বে ক্ষমতা গ্রহণ করতে হবে।

3. জনগণের হাতে ক্ষমতা : লেনিন বলেন যে—

[i] দেশের সমস্ত ক্ষমতা সাধারণ মানুষের তৈরি ‘সোভিয়েতগুলির’ হাতে দিতে হবে,

[ii] কারখানার কাজ শ্রমিকদের হাতে দিতে হবে এবং

[iii] জমি কৃষকদের হাতে দিতে হবে।

[4] কর্ম পরিকল্পনা : লেনিন বলেন, রাজনৈতিক ক্ষমতা দখলের পর তাঁদের কাজ হবে—

[i] দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে বিরতি দেওয়া,

[ii] জমিদারদের জমি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে ভাগ করে দেওয়া,

[iii] উৎপাদন, বণ্টন এবং ব্যাংকের ওপর রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করা এবং

[iv] শিল্পের জাতীয়করণ করা।

❑ উপসংহার: বলশেভিকদের "শান্তি, জমি ও রুটি" স্লোগান রুশ জনগণের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করে। লেনিনের আহ্বানে মানুষ দীর্ঘ আন্দোলনে অংশগ্রহণ করলে, বলশেভিক বিপ্লব সফলতার দিকে এগিয়ে যেতে শুরু করে।
[৪] রুশ বিপ্লবের আন্তর্জাতিক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব উল্লেখ করো।
ভূমিকা:
১৯১৭ খ্রিস্টাব্দে সংঘটিত রুশ বলশেভিক বিপ্লব শুধু রাশিয়ার রাজনৈতিক ইতিহাসকেই পাল্টে দেয়নি, বরং তা গোটা বিশ্বের রাজনীতি, সমাজ ও অর্থনীতিতে এক বিপ্লবাত্মক পরিবর্তন ঘটিয়েছিল। এই বিপ্লব সাম্যবাদী ভাবনার বিস্তার ঘটিয়ে বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করে।

» রুশ বিপ্লবের আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব:

[i] উপনিবেশবিরোধী আন্দোলনের উত্থান:
রুশ বিপ্লব সাম্রাজ্যবাদবিরোধী আদর্শকে শক্তি জোগায়। এর প্রভাবে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বহু দেশে যেমন চীন ও ভারতে উপনিবেশবিরোধী জাতীয় মুক্তি আন্দোলন শুরু হয় এবং তা শক্তিশালী হয়ে ওঠে।

[ii] কমিউনিস্ট পার্টির বিস্তার ও কমিন্টার্ন গঠন:
রুশ বিপ্লবের অনুপ্রেরণায় বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টি গঠিত হয় এবং সমাজতান্ত্রিক আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনকে আন্তর্জাতিক স্তরে সংহত করতে লেনিন ১৯১৯ খ্রিস্টাব্দে মস্কোতে তৃতীয় আন্তর্জাতিক বা কমিন্টার্ন প্রতিষ্ঠা করেন।

[iii] সমাজতন্ত্র বনাম পুঁজিবাদ দ্বন্দ্বের সূচনা:
রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা পায়, যা ইউরোপীয় পুঁজিবাদী সমাজব্যবস্থার বিরুদ্ধে এক চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। ফলে বিশ্ব রাজনীতি দুটি বিপরীত আদর্শ— সমাজতন্ত্র ও পুঁজিবাদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে।

[iv] রাজতন্ত্রের পতন ও প্রজাতন্ত্রের উত্থান:
রুশ বিপ্লবের অভিঘাতে রাশিয়ার রোমানভ, জার্মানির হোহেনজোলার্ন এবং অস্ট্রিয়ার হ্যাপসবার্গ রাজবংশের পতন ঘটে। পাশাপাশি, ইউরোপে ও অন্যান্য দেশে রাজতন্ত্রবিরোধী আন্দোলনের জোয়ার ওঠে।

[v] সাম্যবাদ-পুঁজিবাদ দ্বন্দ্ব ও আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন:
রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার ফলে বিশ্বের পুঁজিবাদী দেশগুলো সোভিয়েত রাশিয়াকে সন্দেহের চোখে দেখতে থাকে। এর ফলে রুশ-মার্কিন সম্পর্কের মধ্যে তীব্র আদর্শগত বিরোধ তৈরি হয় এবং ভবিষ্যতে ঠান্ডা যুদ্ধের ভিত্তি স্থাপিত হয়।

» উপসংহার: রুশ বিপ্লব ছিল আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এর ফলে রাশিয়া বিশ্বের প্রথম সাম্যবাদী রাষ্ট্রে পরিণত হয় এবং বিশ্বব্যাপী বিপ্লবী ও জাতীয়তাবাদী আন্দোলনের অনুপ্রেরণার উৎসে পরিণত হয়। সমাজতন্ত্র ও পুঁজিবাদের মধ্যকার আদর্শগত সংঘাত, যা রুশ বিপ্লবের পর শুরু হয়, পরবর্তী কয়েক দশক বিশ্ব রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে।
[৫] মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে কেন অংশগ্রহণ করেছিল?
ভূমিকা:
প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ খ্রিস্টাব্দে, কিন্তু শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে এই যুদ্ধে নিরপেক্ষ রাখে। তবে ইউরোপীয় পরিস্থিতি দ্রুত পাল্টে গেলে এবং নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক কারণে ১৯১৭ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রশক্তির পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে। তাদের অংশগ্রহণ যুদ্ধের গতিপথ ও পরিণতিকে গভীরভাবে প্রভাবিত করে।

» মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ অংশগ্রহণের প্রধান কারণ:

[i] গণতন্ত্রের প্রতি সহানুভূতি:
মার্কিন যুক্তরাষ্ট্র ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র। ইউরোপে ইংল্যান্ড ও ফ্রান্সের মতো গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে জার্মানি নেতৃত্বাধীন সামরিক শক্তিজোটের আক্রমণ দেখে মার্কিন জনমত মিত্রপক্ষের পক্ষে ঝুঁকে পড়ে। ফলে সরকার রাজনৈতিকভাবে মিত্রদের পাশে দাঁড়াতে বাধ্য হয়।

[ii] বাণিজ্যিক স্বার্থ রক্ষা:
যুদ্ধের পূর্বে আমেরিকা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে গভীর বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল। যুদ্ধ চলাকালীন তারা মিত্র ও শক্তিজোট উভয় পক্ষকে অস্ত্র সরবরাহ করে। কিন্তু জার্মান শক্তিজোট বিজয়ী হলে মার্কিন বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, যা আমেরিকার অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

[iii] জার্মানির সামরিক সাফল্য ও ইউরোপীয় অস্থিরতা:
রাশিয়ার পরাজয় এবং জার্মানির সঙ্গে সন্ধির ফলে জার্মান সামরিক শক্তি ফ্রান্সের বিরুদ্ধে কেন্দ্রীভূত হয়। এতে ফ্রান্সের পতনের সম্ভাবনা দেখা দেয় এবং ইউরোপের রাজনৈতিক ভারসাম্য ভেঙে পড়ার আশঙ্কায় আমেরিকা উদ্বিগ্ন হয়ে পড়ে।

[iv] লুসিটানিয়া জাহাজ ডুবির ঘটনা:
জার্মান সাবমেরিনের টর্পেডো হামলায় মার্কিন মালবাহী জাহাজ ‘লুসিটানিয়া’ ডুবে যায় এবং বহু মার্কিন নাগরিক প্রাণ হারায়। এই ঘটনার ফলে মার্কিন জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয় এবং প্রেসিডেন্ট উড্রো উইলসন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।

[v] মানবিক ও নৈতিক কারণ:
প্রেসিডেন্ট উইলসনের মতে, এই যুদ্ধ ছিল গণতন্ত্র, আত্মনিয়ন্ত্রণ, মানবাধিকার ও বিশ্বশান্তির জন্য। আমেরিকার এই আদর্শিক অবস্থানও যুদ্ধের পক্ষে মত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

» উপসংহার:
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ ছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত, যা শুধু যুদ্ধের ফলাফলই নয়, বরং বিশ্ব রাজনীতির গতিপথও বদলে দেয়। গণতন্ত্র রক্ষা, বাণিজ্যিক স্বার্থ, ইউরোপীয় ভারসাম্য রক্ষা ও জার্মান আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান—এই সব কারণ মিলেই আমেরিকাকে যুদ্ধের ময়দানে নামতে বাধ্য করে। তাদের অংশগ্রহণ মিত্রপক্ষকে জয়লাভে বড় ভূমিকা দেয় এবং যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়।
[৬] ‘প্যারিসের শান্তি সম্মেলন’ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
উত্তর: প্যারিসের শান্তি সম্মেলন ছিল প্রথম বিশ্বযুদ্ধের অবসান পরবর্তী এক ঐতিহাসিক আন্তর্জাতিক সম্মেলন, যা ১৯১৯ খ্রিস্টাব্দের ১৮ জানুয়ারি ফ্রান্সের প্যারিস শহরে শুরু হয়। ১৯১৮ সালের ১১ নভেম্বর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধের অবসানের পর বিজয়ী রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা এই সম্মেলনে সমবেত হন।

সম্মেলনে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, ইটালি, জাপান, চিন, বেলজিয়াম, পোল্যান্ড, চেকোশ্লোভাকিয়া, যুগোশ্লাভিয়া, গ্রিসসহ মোট ৩২টি রাষ্ট্র অংশগ্রহণ করে।

সম্মেলনের মূল নেতৃত্বে ছিলেন চারজন রাষ্ট্রনেতা—
[i] উড্রো উইলসন (মার্কিন যুক্তরাষ্ট্র),
[ii] লয়েড জর্জ (ইংল্যান্ড),
[iii] জর্জ ক্লেমেনশোঁ (ফ্রান্স),
[iv] ভিট্টোরিও অর্ল্যান্ডো (ইটালি)।
তাঁদের 'বিগ ফোর' বলা হতো। সভাপতি ছিলেন ক্লেমেনশোঁ।

সম্মেলনের উদ্দেশ্য ছিল:
[i] পরাজিত রাষ্ট্রগুলোর সঙ্গে শান্তিচুক্তি সম্পাদন,
[ii] আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা।

সম্মেলনে আলোচনা ও কমিশনের মাধ্যমে মোট ৫টি শান্তিচুক্তি রচিত হয়:
i. জার্মানির সঙ্গে ভার্সাই সন্ধি
ii. অস্ট্রিয়ার সঙ্গে সেন্ট জার্মেইন সন্ধি
iii. বুলগেরিয়ার সঙ্গে নিউলি সন্ধি
iv. হাঙ্গেরির সঙ্গে ট্রিয়ানন সন্ধি
v. তুরস্কের সঙ্গে সেভর সন্ধি
এই সম্মেলনে ৭০ জন রাজনীতিবিদ ও ১০৩৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং ৫৬টি কমিশনের মাধ্যমে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

উপসংহার: যদিও প্যারিস সম্মেলন শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল, তবুও কঠোর শর্তযুক্ত সন্ধিগুলোর কারণে পরবর্তীকালে নতুন সংঘর্ষের বীজ বপিত হয়। তবুও, এটি বিশ্ব রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।
[৭] ‘ভার্সাই সন্ধি (১৯১৯ খ্রিস্টাব্দ)’ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।
উত্তর: ভার্সাই সন্ধি ছিল ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ জুন স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি, যা প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে সম্পাদিত হয়। এই সন্ধির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। সন্ধির শর্তাবলি ছিল অত্যন্ত কঠোর এবং অপমানজনক, যা জার্মানির উপর একতরফাভাবে চাপিয়ে দেওয়া হয়।

» সন্ধির মূল উদ্দেশ্য ছিল:
[i] জার্মানিকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে দুর্বল করে রাখা।
[ii] মিত্রদেশগুলোর যুদ্ধক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায় করা।

» ভার্সাই সন্ধির প্রধান শর্তাবলি:

১. ভূখণ্ড সংক্রান্ত শর্তাবলি:

i. ফ্রান্স: আলসাস ও লোরেন অঞ্চল পুনরায় ফ্রান্সকে ফিরিয়ে দিতে হয়।
ii. বেলজিয়াম: ইউপেন, মেলমেডি ও মরেসনেট প্রদান করা হয়।
iii. লিথুয়ানিয়া: মেমেল বন্দর ছেড়ে দিতে হয়।
iv. পোল্যান্ড: পোজেন, পশ্চিম প্রাশিয়া এবং ‘পোলিশ করিডোর’ নামে পরিচিত ২৬০ × ৪০ মাইল ভূখণ্ড পোল্যান্ডকে সমুদ্রপথে সংযোগের জন্য প্রদান করা হয়।

২. অর্থনৈতিক শর্তাবলি:
i. ১৯২১ সালের মধ্যে জার্মানিকে ১০০ কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে বলা হয়; পরে এই পরিমাণ বাড়িয়ে ৬৬০ কোটি পাউন্ড করা হয়।
ii. রূঢ় ও সার-সহ জার্মানির খনিজ ও শিল্পসমৃদ্ধ অঞ্চলগুলি মিত্রপক্ষের অধিগ্রহণে যায়।

৩. সামরিক শর্তাবলি:
i. জার্মান সেনাবাহিনী সীমিত করে মাত্র ১ লক্ষ সৈন্য রাখার অনুমতি দেওয়া হয়।
ii. বাধ্যতামূলক সামরিক শিক্ষা নিষিদ্ধ করা হয়।
iii. আধুনিক অস্ত্র, সাবমেরিন ও যুদ্ধবিমান রাখা নিষিদ্ধ করা হয়।

» সমালোচনা ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি: ভার্সাই সন্ধিকে অনেকেই ‘জবরদস্তিমূলক সন্ধি’ বা Dictated Peace বলে আখ্যা দিয়েছেন। এই সন্ধি জার্মান জাতীয়তাবাদ, অসন্তোষ ও প্রতিশোধস্পৃহা জন্ম দেয়, যা পরবর্তীতে হিটলারের উত্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করে। ঐতিহাসিক ই এইচ কার বলেন:
"The Treaty of Versailles sowed the seeds of World War II."

» উপসংহার: ভার্সাই সন্ধি প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটালেও এর কঠোর ও অন্যায় শর্তাবলির ফলে এটি বিশ্ব রাজনীতিতে দীর্ঘস্থায়ী বিরূপ প্রভাব ফেলেছিল। এটি ছিল একপাক্ষিকভাবে জার্মানির উপর দায় চাপানোর প্রতীক, যা বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম মূল প্রেক্ষাপট তৈরি করে।
[৮] উড্রো উইলসন কর্তৃক ঘোষিত ‘চোদ্দো দফা নীতি’-র পটভূমি সংক্ষেপে ব্যাখ্যা করো।
» ভূমিকা: প্রথম বিশ্বযুদ্ধের শেষপর্যায়ে সমগ্র ইউরোপ জুড়ে নেমে আসে ধ্বংস, হতাশা ও রাজনৈতিক অস্থিরতা। এই পরিস্থিতিতে বিশ্বে স্থায়ী শান্তি, গণতন্ত্র এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে তাঁর বিখ্যাত ‘চোদ্দো দফা নীতি’ (Fourteen Points) ঘোষণা করেন। এটি ছিল একটি আদর্শভিত্তিক শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনের রূপরেখা।

» ‘চোদ্দো দফা নীতি’-র ঘোষণার পটভূমি:

[i] উড্রো উইলসনের আদর্শবাদী দৃষ্টিভঙ্গি:
উড্রো উইলসন ছিলেন একজন নীতিনিষ্ঠ ও আদর্শবাদী রাষ্ট্রনায়ক। তিনি বিশ্বাস করতেন, বিশ্বশান্তি ও মানবাধিকার রক্ষা করাই যুদ্ধের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। ১৯১৭ খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন, "আমরা কোনো জাতিকে শাসন করতে চাই না, বরং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে লড়াই করছি।"

[ii] যুদ্ধের আদর্শিক দিক প্রকাশ:
১৯১৭ সালের ২ এপ্রিল মার্কিন কংগ্রেসে উইলসন ঘোষণা দেন যে, আমেরিকার যুদ্ধ কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং বিশ্বশান্তি ও গণতন্ত্র রক্ষার জন্য। এ বক্তব্যই মিত্রপক্ষের যুদ্ধের নৈতিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়।

[iii] ব্রিটিশ প্রতিক্রিয়া ও দৃষ্টিভঙ্গি:
ব্রিটেনের প্রধানমন্ত্রী লয়েড জর্জ ৫ জানুয়ারি ১৯১৮ খ্রিস্টাব্দে বলেন, তাদের উদ্দেশ্য সাম্রাজ্য দখল নয়, বরং শান্তি স্থাপন করা। এই ঘোষণা মিত্রপক্ষের মধ্যে একটি মানবিক ও শান্তিপূর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়।

[iv] আন্তর্জাতিক শান্তির প্রয়োজনে চোদ্দো দফা:
লয়েড জর্জের ঘোষণার তিন দিন পর, ৮ জানুয়ারি ১৯১৮ খ্রিস্টাব্দে, উইলসন তাঁর 'চোদ্দো দফা নীতি' ঘোষণা করেন। এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক শান্তি, সমতা, স্বাধীনতা ও জাতিসংঘের পূর্বসূরি এক বৈশ্বিক সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

» উপসংহার: ‘চোদ্দো দফা নীতি’ ছিল প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি আদর্শগত রূপরেখা। উইলসনের এই নীতি আন্তর্জাতিক কূটনীতি ও যুদ্ধোত্তর বিশ্বগঠনে এক নতুন যুগের সূচনা করে। যদিও এই নীতির সব দফা বাস্তবায়িত হয়নি, তবুও এটি আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে ন্যায়, মানবাধিকার ও সমঝোতার ভিত্তি স্থাপন করে।
[৯] ট্রিয়াননের সন্ধির শর্তাবলি কেন উল্লেখযোগ্য ছিল তা ব্যাখ্যা করো।
» উত্তর: ট্রিয়াননের সন্ধি ছিল প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হাঙ্গেরির সঙ্গে মিত্রশক্তির মধ্যে স্বাক্ষরিত এক কঠোর ও অপমানজনক শান্তিচুক্তি, যা ১৯২০ খ্রিস্টাব্দের ৪ জুন প্যারিসে স্বাক্ষরিত হয়। এই সন্ধির মাধ্যমে হাঙ্গেরিকে ভূখণ্ড, জনসংখ্যা, সামরিক শক্তি ও অর্থনীতির দিক থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। ইতিহাসে এই সন্ধির শর্তাবলি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ তারা ভবিষ্যতের ইউরোপীয় অস্থিরতা ও জাতীয়তাবাদের বীজ বপন করেছিল।

» ট্রিয়াননের সন্ধির ব্যাখ্যা:

১. ঐতিহাসিক সাম্রাজ্যের ভাঙন:
i. এই সন্ধির মাধ্যমে অস্ট্রো-হাঙ্গেরি সাম্রাজ্য ভেঙে হাঙ্গেরিকে আলাদা একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হয়।
ii. এটি একটি বহুজাতিক, শক্তিশালী সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটায়।

২. ভূখণ্ডের ব্যাপক ক্ষতি:
i. হাঙ্গেরি তার ঐতিহাসিক ভূখণ্ডের দুই-তৃতীয়াংশেরও বেশি হারায়:
a. শ্লোভাকিয়া যায় চেক প্রজাতন্ত্রে
b. ট্রান্সিলভানিয়া ও টেমসভার যায় রোমানিয়ায়
c. ক্রোয়েশিয়া অন্তর্ভুক্ত হয় যুগোশ্লাভিয়ায়
d. বানাট অঞ্চল যুগোশ্লাভিয়া ও রোমানিয়ার মধ্যে ভাগ হয়।

৩. জনসংখ্যা ও আয়তনে সংকোচন:
i. হাঙ্গেরির জনসংখ্যা সীমিত হয় মাত্র ৮০ লক্ষে এবং আয়তন কমে দাঁড়ায় ৩৫,০০০ বর্গমাইল।
ii. বহু হাঙ্গেরিয়ান জনগোষ্ঠী নতুন রাষ্ট্রগুলিতে সংখ্যালঘুতে পরিণত হয়।

৪. সামরিক শক্তির কঠোর নিয়ন্ত্রণ:
i. সেনাবাহিনী ৩ লক্ষ সৈন্যের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়।
ii. নৌবাহিনী সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় এবং প্রতিরক্ষা ক্ষমতা শূন্যের কাছাকাছি এনে ফেলা হয়।

৫. অর্থনৈতিক ক্ষতিপূরণ ও দুর্বলতা:
i. হাঙ্গেরিকে মিত্রশক্তির কাছে ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য করা হয়।
ii. শিল্প, খনিজ ও কৃষিখাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।

» উপসংহার: ট্রিয়াননের সন্ধি ছিল শুধু একটি শান্তিচুক্তি নয়, বরং হাঙ্গেরির জাতীয়তাবাদ, ক্ষোভ ও প্রতিশোধস্পৃহাকে উসকে দেওয়ার ঐতিহাসিক কারণ। এই সন্ধির মাধ্যমে হাঙ্গেরি একটি শক্তিশালী সাম্রাজ্য থেকে একটি ছোট, দুর্বল ও ক্ষতিগ্রস্ত রাষ্ট্রে পরিণত হয়। পরবর্তীকালে এই সন্ধির বিরূপ প্রতিক্রিয়া ইউরোপের রাজনৈতিক অস্থিরতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরোক্ষ কারণ হয়ে দাঁড়ায়। এজন্যই ট্রিয়াননের সন্ধির শর্তাবলি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য বলে বিবেচিত হয়।
[১০] ‘নিউলির সন্ধি’-র শর্তাবলি সংক্ষেপে আলোচনা করো।
» উত্তর: নিউলির সন্ধি (Treaty of Neuilly) ছিল প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী এক কঠোর শান্তিচুক্তি, যা ১৯১৯ খ্রিস্টাব্দের ২৭ নভেম্বর ফ্রান্সের নিউলি-সুর-সেন শহরে বুলগেরিয়া ও বিজয়ী মিত্রশক্তির মধ্যে স্বাক্ষরিত হয়। এই সন্ধির মাধ্যমে বুলগেরিয়াকে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে চরমভাবে দুর্বল করে ফেলা হয়। সন্ধির শর্তগুলি নিম্নরূপ:

» নিউলির সন্ধির শর্তাবলি (সংক্ষেপে):

১. ভূখণ্ড সংক্রান্ত শর্ত:
i. ম্যাসিডোনিয়া প্রদেশ বুলগেরিয়া থেকে বিচ্ছিন্ন করে যুগোশ্লাভিয়ার হাতে তুলে দেওয়া হয়।
ii. দোব্রুজা অঞ্চল প্রদান করা হয় রোমানিয়াকে।
iii. পশ্চিম থ্রেস ও ইজিয়ান উপকূল হস্তান্তর করা হয় গ্রিসকে।
iv. বলকান যুদ্ধ (১৯১২–১৩)-এ বুলগেরিয়া যে সকল অঞ্চল দখল করেছিল, সেগুলি তাকে ছেড়ে দিতে বাধ্য করা হয়।

২. সামরিক শর্ত:
i. বুলগেরিয়ার সেনাবাহিনী মাত্র ২০,০০০ সৈন্যে সীমাবদ্ধ রাখা হয়।
ii. অস্ত্র ও নৌবাহিনী হ্রাস করা হয়, ফলে সামরিক প্রতিরক্ষা ক্ষমতা কার্যত অকার্যকর হয়ে পড়ে।

৩. অর্থনৈতিক শর্ত: বুলগেরিয়াকে বিজয়ী মিত্রদের ক্ষতিপূরণ প্রদান করতে বাধ্য করা হয়, যা দেশটির অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে।

» ফলাফল: এই সন্ধির মাধ্যমে বুলগেরিয়াকে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে এতটাই দুর্বল করে ফেলা হয় যে, বলকান অঞ্চলে সে একটি দ্বিতীয় সারির, নির্ভরশীল রাষ্ট্রে পরিণত হয়।
[১১] ‘সেভরের সন্ধি’ কেন গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় তা ব্যাখ্যা করো।
» উত্তর: সেভরের সন্ধি (Treaty of Sèvres) ছিল প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত তুরস্ক (অটোমান সাম্রাজ্য) এবং বিজয়ী মিত্রশক্তির মধ্যে ১৯২০ খ্রিস্টাব্দের ১০ আগস্ট স্বাক্ষরিত একটি অত্যন্ত কঠোর ও একতরফা শান্তিচুক্তি। এই সন্ধির মাধ্যমে শতাব্দীপ্রাচীন অটোমান সাম্রাজ্যের প্রায় সম্পূর্ণ ভেঙে পড়ে, এবং তুরস্ক তার রাজনৈতিক, ভূখণ্ডগত ও সামরিক শক্তির উপর পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ইতিহাসে এই সন্ধিকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় নিচের কারণগুলির ভিত্তিতে:

» সেভরের সন্ধি কেন গুরুত্বপূর্ণ ছিল – ব্যাখ্যা (বিন্দুভিত্তিক):

১. অটোমান সাম্রাজ্যের ভাঙন:
i. সন্ধির ফলে মিশর, সুদান, সাইপ্রাস, মরক্কো, টিউনিস প্রভৃতি অঞ্চলের উপর তুরস্ক সমস্ত অধিকার ত্যাগ করে।
ii. আরব, সিরিয়া, প্যালেস্টাইন ও মেসোপটেমিয়া অঞ্চলগুলো তুরস্কের হাতছাড়া হয়।
iii. এটি ছিল বহু শতাব্দীর পুরনো অটোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতনের সূচনা।

২. আন্তর্জাতিক নিয়ন্ত্রণে কৌশলগত অঞ্চল:
i. বসফরাস ও দার্দেনালিস প্রণালী আন্তর্জাতিক জলপথ হিসেবে ঘোষিত হয়।
ii. কনস্ট্যান্টিনোপল ও অন্যান্য গুরুত্বপূর্ণ বন্দর আন্তর্জাতিক নিয়ন্ত্রণে চলে যায়। ফলে তুরস্ক তার কৌশলগত সামুদ্রিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

৩. সামরিক ও রাজনৈতিক দুর্বলতা:
i. তুরস্কের সেনাবাহিনী ৫০,০০০ সৈন্যে সীমাবদ্ধ করা হয়।
ii. বিশাল যুদ্ধক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়।
iii. নতুন রাষ্ট্র হিসেবে খ্রিস্টান প্রজাতন্ত্র ‘আর্মেনিয়া’ গঠিত হয়, যা অটোমান সাম্রাজ্যের আরও টুকরো হয়ে যাওয়ার প্রতীক।

৪. অঞ্চল হস্তান্তর ও বিদেশি প্রভাব বিস্তার:
i. গ্রিস: অ্যামব্রোস, টেনেডস, স্মার্না, অ্যাড্রিয়ানোপল ও ডোডেকানিজ দ্বীপপুঞ্জ লাভ করে।
ii. ফ্রান্স: সিরিয়া ও গ্যালিসিয়ায় প্রভাব স্থাপন করে।
iii. ব্রিটেন: প্যালেস্টাইন ও মেসোপটেমিয়া অধিকার করে।
iv. ইটালি: দক্ষিণ আনাতোলিয়ায় প্রভাব বিস্তার করে।

৫. প্রতিক্রিয়া ও ইতিহাস গঠনে প্রভাব:
i. এই চুক্তির বিরোধিতা করে মুস্তাফা কামাল পাশা নেতৃত্বে তুর্কি জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়।
ii. কামালের নেতৃত্বে তুরস্ক মিত্রপক্ষের সেনাবাহিনীকে পরাজিত করে এবং ১৯২৩ সালে ‘ল্যসেন সন্ধি’ (Treaty of Lausanne)-র মাধ্যমে সেভরের সন্ধির শর্ত বাতিল করতে বাধ্য করে।
[১২] লেনিনের 'নতুন অর্থনৈতিক নীতি' (NEP) সম্পর্কে সংক্ষিপ্ত একটি টীকা লেখো।***

উত্তর :- ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের মধ্যে দিয়ে লেনিনের নেতৃত্বে মার্কসবাদী বলশেভিক দল রাশিয়ার ক্ষমতা দখল করে। এই সময় রুশ রাষ্ট্রপতি লেনিন বিশুদ্ধ মার্কসবাদ থেকে সরে এসে ১৯২১ খ্রিস্টাব্দে একটি নতুন অর্থনৈতিক নীতি ঘোষণা করেন। যা নতুন অর্থনৈতিক নীতি' বা 'New Economic Policy' (NEP) নামে পরিচিত।

» নয়া অর্থনৈতিক নীতি কর্তৃক গৃহীত পদক্ষেপ - নতুন অর্থনৈতিক নীতির দ্বারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। যেমন -

কৃষিক্ষেত্রে গৃহীত পদক্ষেপ :- কৃষিক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলি হল -

(i) সরকার কৃষকদের উদ্বৃত্ত ফসল কেড়ে নেবে না। এই ফসলের জন্য সরকারি কর মিটিয়ে দিলে তা বাজারে বিক্রি করতে পারবে।

(ii) জমিতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকলেও জমির মালিকানা থাকবে কৃষকদের হাতে।

(iii) কৃষি-ব্যাংক গঠন, কৃষিক্ষেত্রে উন্নতি প্রযুক্তি প্রয়োগ প্রভৃতি পদক্ষেপ নেওয়া হবে।

» শিল্পক্ষেত্রে গৃহীত পদক্ষেপ :- শিল্পক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলি হল -

(i) সরকার ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলিতে নিজেদের নিয়ন্ত্রণ বাতিল করবে এবং ব্যক্তিগত মালিকানা স্বীকার করবে।

(ii) ৩৮০০ টি শিল্প প্রতিষ্ঠান বেসরকারি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।

(iii) বৃহৎ ও ভারী শিল্প গুলিতে সরকারি মালিকানা বজায় থাকে।

(iv) শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান, কর্মদক্ষতা বৃদ্ধি প্রভৃতির উদ্যোগ নেওয়া হয়।

» বাণিজ্যের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ :- নয়া অর্থনৈতিক নীতির বাণিজ্যের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলি হল -

(i) বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ রাখা হয়।

(ii) অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের ব্যক্তিগত মূলধন বিনিয়োগের সুযোগ দেওয়া হয়।

(iii) ক্রেতাদের সমবায় সমিতি গঠন করার সুযোগ দেওয়া হয়।

» মূল্যায়ন :- লেনিন নয়া অর্থনীতির মাধ্যমে রাশিয়ার অর্থনীতিকে শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠা করে। এরফলে রাশিয়ার শ্রমিক ও কৃষকদের উন্নতি ঘটে, বাণিজ্যের উন্নতি ঘটে, বহু শিল্পকেন্দ্র গড়ে ওঠে এবং রাশিয়া নিজেকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে তুলে ধরতে পারে।
[১৩] ইটালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দলের উত্থান কেন ঘটেছিল?

উত্তর :- প্রথম বিশ্বযুদ্ধের পর, কিছু দেশে একনায়কতন্ত্রের উত্থান ঘটে এবং তারা ইউরোপ ও বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের দেশগুলির মধ্যে একটি ছিল ইটালি। ইটালিতে বেনিটো মুসোলিনি নেতৃত্বে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

» উদ্ভবের কারণ : মুসোলিনির নেতৃত্বে ইটালিতে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের উদ্ভবের কারণগুলি হল—

1. ভার্সাই সন্ধির বিক্ষোভ : প্রথম বিশ্বযুদ্ধের আগে, জার্মানি ও অস্ট্রিয়ার সঙ্গে ইটালি ত্রিশক্তি মৈত্রীতে ছিল। কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হলে ইটালি ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেয়। অর্থাৎ, ইটালি প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী পক্ষের মধ্যে ছিল। তবে ভার্সাই চুক্তিতে ইটালি তার প্রত্যাশিত ফিউম বন্দর, আলবেনিয়া ইত্যাদি পায়নি এবং মিত্রশক্তির ওপর ক্ষুব্ধ হয়।

2. অর্থনৈতিক সংকট : প্রথম বিশ্বযুদ্ধে ব্যাপক অর্থ ও জীবনহানি হওয়ায় ইটালি অর্থনৈতিক দুর্দশার মুখোমুখি হয়। মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটেছিল, এবং কৃষি ও শিল্পে সমস্যা হওয়ার কারণে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল।

3. গণতান্ত্রিক সরকারের পরাজয় : প্রথম বিশ্বযুদ্ধের পর ইটালিতে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু দ্রব্যমূল্যের বৃদ্ধি, বেকারত্ব, আন্তর্জাতিক ক্ষেত্রে ইটালির মর্যাদা কমে যাওয়া, এবং শিল্পের অবনতি ইত্যাদি কারণে ইটালির মানুষ গণতান্ত্রিক সরকারের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে।

4. রুশ সাম্যবাদের প্রভাব বিস্তার : এই সময়ে রাশিয়ার সাম্যবাদী বলশেভিক সরকারের প্রতি আকৃষ্ট হয়ে ইটালির কৃষক ও শ্রমিকরা সাম্যবাদী সরকার গঠনের জন্য উত্তেজিত হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে ইটালির গণতান্ত্রিক সরকার তাদের দমন করতে ব্যর্থ হয়েছিল। ইটালির ভূস্বামী ও শিল্পপতিরাও দুর্বল সরকারের পরিবর্তে শক্তিশালী সরকার গঠনে আগ্রহী হয়ে ওঠে।

5. প্রচারমূলক কার্যক্রম : মুসোলিনি ও তাঁর ফ্যাসিস্ট দলের প্রচার ইটালির মানুষকে মুগ্ধ করে। মুসোলিনি প্রাচীন রোমের গৌরব ফিরিয়ে আনার এবং একটি উপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠার কথা বলেন। এর ফলে মুসোলিনি ও ফ্যাসিস্ট দলের জনপ্রিয়তা বাড়ে। এই পরিস্থিতিতে, ইটালিতে মুসোলিনির ফ্যাসিস্ট দলের নেতৃত্বে একনায়কতন্ত্র গঠিত হয়।
[১৪] ‘ভাইমার প্রজাতন্ত্র’ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।**

❑ প্রেক্ষাপট : প্রথম বিশ্বযুদ্ধের পরে যুদ্ধের দায়ভার নিয়ে কাইজার দ্বিতীয় উইলিয়াম সপরিবারে জার্মানি ছেড়ে হল্যান্ডে চলে যান। ফলে জার্মানিতে হোয়েনজোলার্ন রাজবংশের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে। জার্মানির সমাজবাদী নেতা ফ্রেডারিক ইবাৎ-এর নেতৃত্বে সোশ্যালিস্ট রিপাবলিকান দল জার্মানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে।

❑ প্রজাতন্ত্র গঠন : জার্মানিতে এক গণভোটের মাধ্যমে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় (১৯১৯ খ্রি.)। ভাইমার নামক স্থানে জার্মান প্রতিনিধিবর্গ মিলিত হয়ে প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে জাতীয় পরিষদ গঠন করেন। এই পরিষদ এক প্রজাতান্ত্রিক সংবিধান রচনার উদ্যোগ নেয়। আনুষ্ঠানিকভাবে গঠিত হয় ভাইমার প্রজাতন্ত্র।

❑ কৃতিত্ব :

1. স্পার্টাসিস্ট নামে জার্মানির কমিউনিস্ট দলসহ অন্যান্য প্রতিক্রিয়াশীল দলগুলির বিরোধিতা সত্ত্বেও ভাইমার প্রজাতন্ত্র বেশ কিছু পদক্ষেপ নেয়। যার মধ্যে অন্যতম ছিল আর্থিক অবস্থার উন্নতির জন্য গৃহীত ডাওয়েজ পরিকল্পনা (১৯২৪ খ্রি.)।

2. জার্মানিকে রাজনৈতিক সংকট থেকে মুক্ত করার জন্য সোভিয়েত রাশিয়ার সঙ্গে জার্মানির র‍্যাপেলোর সন্ধি স্বাক্ষরিত হয়। বেলজিয়াম, ফ্রান্স, ব্রিটেন ও ইতালির সঙ্গে জার্মানি স্বাক্ষর করে লোকার্নো চুক্তি।

3. স্থায়ী সদস্য হিসেবে জার্মানি লিগ অব নেশনস্-এ যোগ দেয়।

❑ ব্যর্থতা : যুদ্ধজনিত আর্থিক বিপর্যয়ের মোকাবিলায় ভাইমার প্রজাতন্ত্র ব্যর্থ হয়। জার্মানির বিদেশ নীতি ব্যর্থ হওয়ায় জার্মানরা ভাইমার প্রজাতন্ত্রের ওপর আস্থা হারায়। ক্ষুব্ধ ও হতাশ জার্মানরা প্রজাতন্ত্রের বিরুদ্ধে সরব হলে ভাইমার প্রজাতন্ত্রের অবসান ঘটে। শেষপর্যন্ত হিটলারের নেতৃত্বে নাৎসি দল জার্মানিতে ক্ষমতা লাভ করে।
[১৫] স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে কী জানো?
» ভূমিকা: প্রথম বিশ্বযুদ্ধের পর স্পেনে রাজতন্ত্র, সামরিক একনায়কতন্ত্র ও গণতান্ত্রিক শক্তির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। রাজার ক্ষমতা হারানো, সামরিক শাসক রিভেরার পতন, বামপন্থীদের নির্বাচনী জয় এবং দক্ষিণপন্থীদের প্রতিক্রিয়া—সব মিলিয়ে স্পেন রাজনৈতিকভাবে অস্থির হয়ে ওঠে। এই পরিস্থিতি শেষ পর্যন্ত এক গৃহযুদ্ধে পরিণত হয়।

» গৃহযুদ্ধের কারণসমূহ:

[i] পপুলার ফ্রন্ট সরকার গঠন (১৯৩৬):
বামপন্থী প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী ও কমিউনিস্টদের নিয়ে গঠিত 'পপুলার ফ্রন্ট' নির্বাচনে জয়ী হয়।

[ii] দক্ষিণপন্থীদের বিদ্রোহ:
নির্বাচনের পর দেশজুড়ে দক্ষিণপন্থীরা দাঙ্গা-হাঙ্গামা শুরু করে এবং সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছড়ায়।

[iii] সামরিক অসন্তোষ:
সরকার বহু সামরিক অফিসারকে বদলি বা বরখাস্ত করলে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ শুরু হয়।

[iv] বর্গস্বামী, যাজক ও শিল্পপতিদের সমর্থন:
ডানপন্থী জমিদার, শিল্পপতি ও রোমান ক্যাথলিক গির্জা ফ্রাঙ্কোর ফ্যাসিবাদী শক্তিকে সমর্থন জানায়।

[v] আন্তর্জাতিক হস্তক্ষেপ:
জার্মানি ও ইতালি ফ্রাঙ্কোকে সহায়তা করে, অপরদিকে সোভিয়েত ইউনিয়ন পপুলার ফ্রন্ট সরকারকে সহায়তা দেয়।

» গৃহযুদ্ধের বিবরণ:

[i] ১৯৩৬ সালের জুলাইয়ে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো মরক্কো থেকে স্পেনে বিদ্রোহ ঘোষণা করেন।

[ii] গৃহযুদ্ধে একদিকে ছিল নির্বাচিত গণতান্ত্রিক সরকার ‘পপুলার ফ্রন্ট’, অপরদিকে ছিল ডানপন্থী মিলিশিয়া ও ফ্যাসিস্ট বাহিনী।

[iii] এই যুদ্ধে বহু দেশ নিরপেক্ষ থাকার কথা বললেও পরোক্ষভাবে জড়িয়ে পড়ে।

[iv] জার্মানি ও ইতালি ফ্রাঙ্কোকে সামরিক সাহায্য করে এবং আধুনিক অস্ত্র পরীক্ষার সুযোগ পায়।

[v] যুদ্ধ চলে তিন বছর ধরে এবং প্রায় ৫ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে।

[vi] অবশেষে, ১৯৩৯ সালে ফ্রাঙ্কো সরকার গৃহযুদ্ধে জয়ী হয় এবং স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

» গুরুত্ব ও প্রভাব:

[i] স্পেনের গৃহযুদ্ধ ছিল ফ্যাসিবাদ ও গণতন্ত্রের মধ্যে এক বড় সংঘর্ষ।

[ii] এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক মহড়া হিসেবে বিবেচিত হয়, কারণ এতে বহু আন্তর্জাতিক শক্তি জড়িত ছিল।

[iii] যুদ্ধের ফলে স্পেনে গণতন্ত্রের পতন ঘটে ও দীর্ঘদিনের জন্য ফ্রাঙ্কোর একনায়কতন্ত্র শুরু হয়।

[iv] জাতিপুঞ্জের নিরপেক্ষতা নীতি কতটা দুর্বল তা প্রকাশ পায়।

[v] ইউরোপে ফ্যাসিবাদী ভাবধারার বিস্তার ঘটে।

» উপসংহার: স্পেনের গৃহযুদ্ধ ছিল এক ঐতিহাসিক মোড় যা বিশ্ব রাজনীতিতে ফ্যাসিবাদের উত্থান এবং গণতান্ত্রিক মূল্যবোধের চ্যালেঞ্জের প্রতীক। এই যুদ্ধ শুধু একটি দেশের অভ্যন্তরীণ সংঘর্ষ ছিল না, বরং এটি ছিল পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস। ফ্রাঙ্কোর বিজয়ের মধ্য দিয়ে স্পেনে দীর্ঘকাল ফ্যাসিবাদী শাসনের সূচনা ঘটে।
[১৬] ‘নারদনিক আন্দোলন’ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো।

উত্তর: ১৮৮১ খ্রিস্টাব্দে রাশিয়ার নিহিলিস্ট বিপ্লবীরা জার দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করে। কিন্তু তাদের এই আন্দোলন থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিলে আন্দোলন ব্যর্থ হয়। নিহিলিস্ট আন্দোলন ব্যর্থ হওয়ার পর রাশিয়ায় নারোদনিক আন্দোলন বা জনতাবাদী আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। নিন্মে নারোদনিক আন্দোলন বা জনতাবাদী আন্দোলন সম্পর্কে আলোচনা করা হল -

❑ আন্দোলনের সূত্রপাত : রাশিয়ায় নারোদনিক আন্দোলন বা জনতাবাদী আন্দোলনের সূত্রপাত ঘটে ১৮৭০ -এর দশকে। নারোদনিক বিপ্লবীরা ১৮৭৩ খ্রিস্টাব্দে 'জনতার কাছে যাওয়ার' আন্দোলন শুরু করে। ১৮৭৪ খ্রিস্টাব্দে এই আন্দোলনের জনসংযোগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়।

❑ নারদনিক আন্দোলন : যদিও সার্ফ প্রথার অবসান ঘটেছে, রাশিয়ার কৃষক আন্দোলন এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। রাশিয়ার উদারপন্থী শিক্ষিত সম্প্রদায় এসব ভূমিহীন কৃষকদের প্রতি সহানুভূতিশীল ছিল। ফলে, ‘নিহিলিস্ট আন্দোলন’ কেবল দার্শনিক মতবাদে সীমাবদ্ধ থাকেনি; এটি ধীরে ধীরে ‘জনতাবাদী আন্দোলন’ হিসেবে পরিচিত হয়ে ওঠে। রুশ ভাষায় 'নারদ' শব্দের মানে হলো জনতা বা জনগণ। তাই এই আন্দোলনকে ‘নারদনিক আন্দোলন’ বলা হয়।

❑ কর্মসূচি : নারদনিক আদর্শে উদ্বুদ্ধ প্রায় ১ হাজার শিক্ষিত যুবক-যুবতী গ্রাম গ্রামে ঘুরে কৃষকদের বিপ্লবী ভাবনার সঙ্গে পরিচিত করাতে থাকে। তারা জনগণকে বোঝায় যে, গ্রামের কৃষকরা এবং শহরের শ্রমিকরা একত্রিত না হলে শোষণ শেষ হবে না। কিন্তু দ্রুতই আন্দোলনকারীরা সন্ত্রাসের পথ বেছে নেয়।

❑ আন্দোলনের ব্যর্থতা : নারদনিক আন্দোলন নানা কারণে ব্যর্থ হয়েছিল — কৃষকরা নারদনিকদের আবেদন গ্রহণ করেনি। সরকারি দমননীতির কারণে আন্দোলন শ্লথ হয়ে পড়ে। তবে, এই আন্দোলনের গুরুত্ব ছিল বিশাল। যদিও এটি ব্যর্থ হয়, কিন্তু এটি পরবর্তীতে বৃহত্তর রুশ বিপ্লবের মানসিক প্রস্তুতি তৈরি করে দিয়েছিল। এর মাধ্যমে জনগণ বিপ্লবী আদর্শের সাথে পরিচিত হয়।
প্রশ্নের মান - ৮
[i] ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বা বলশেভিক বিপ্লবের কারণ গুলি কী ছিল?***(V.V.I)

❑ ভূমিকা :- আধুনিক বিশ্বের একটি বড় ঘটনা হলো ১৯১৭ সালের রুশ বিপ্লব। এই বিপ্লব শুধু রাশিয়াতেই নয়, পুরো পৃথিবীর মানুষের মনে নতুন চেতনা এনে দিয়েছিল। রুশ বিপ্লবের পেছনে বিভিন্ন কারণ ছিল।

❑ রুশ বিপ্লবের কারণ :-

i. জারতন্ত্রের স্বৈরাচারী শাসন:- রাশিয়ার সম্রাট ‘জার’ গণতন্ত্রের বিরোধী ছিলেন এবং ঈশ্বরপ্রদত্ত ক্ষমতায় বিশ্বাস করতেন। জারদের শাসন ছিল দমনমূলক ও গণবিরোধী। সাধারণ মানুষের মতামতের কোনো মূল্য ছিল না। এই স্বৈরতান্ত্রিক শাসনে দীর্ঘদিন ধরে জনগণের মধ্যে ক্ষোভ জমে ওঠে।

ii. শিল্পায়ন ও শ্রমিক শোষণ :- রাশিয়ায় শিল্পবিপ্লব শুরু হলেও শ্রমিকদের জীবনমান ছিল অত্যন্ত করুণ। শ্রমিকদের অধিকাংশই কাজ করত দীর্ঘ সময়, অল্প মজুরিতে, অস্বাস্থ্যকর পরিবেশে। তাদের কোনো সামাজিক নিরাপত্তা ছিল না। ফলে তারা সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রতি আকৃষ্ট হয়।

iii. দার্শনিক ও সাহিত্যিকদের প্রভাব :- রুশ বিপ্লবে দার্শনিকদের প্রভাব ছিল খুবই গুরুত্বপূর্ণ। গোর্কি, টলস্টয়, তুর্গেনেভ, গোগোল, পুসকিন, বাকুনিন প্রমুখ লেখক ও দার্শনিকেরা স্বৈরাচারী জারশাসনের বিরুদ্ধে জনগণকে অনুপ্রাণিত করেছিলেন। এছাড়া, দার্শনিক কার্ল মার্কসের সমাজতন্ত্রবাদও রাশিয়ার জনগণের ওপর প্রভাব ফেলেছিল। নির্যাতিত শ্রমিকরা স্বৈরাচারী শাসন উৎখাত করে সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য উৎসাহিত হয়েছিল।

iv. কৃষকদের দুর্দশা ও জমির দাবি :- যদিও ১৮৬১ সালে ভূমিদাস প্রথা বিলুপ্ত হয়, তবুও কৃষকরা জমির প্রকৃত মালিক হননি। তারা উচ্চ সুদে ঋণ নিয়ে জমি চাষ করত এবং জোতদারদের শোষণের শিকার হতো। জমির মালিকানার দাবিই তাদের বিপ্লবের দিকে ঠেলে দেয়।

v. বলশেভিক দলের প্রভাবশালী কার্যক্রম : প্রথম বিশ্বযুদ্ধের কারণে রাশিয়ার জনগণের ওপর করের বোঝা বেড়ে যায়। ফলে, রাশিয়ার কৃষক ও শ্রমিকদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন বলশেভিক দল কৃষক ও শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য আন্দোলন শুরু করে এবং জনপ্রিয়তা অর্জন করে। লেনিন ও বলশেভিক দলের দক্ষ নেতৃত্ব অসন্তোষকে সংগঠিত করে বিপ্লবে পরিণত করেছিল।

vi. সংখ্যালঘু জাতিগুলির অসন্তুষ্টি :- স্বৈরাচারী জারতন্ত্র ব্যক্তিস্বাধীনতা ও সংখ্যালঘু জাতিগুলির অধিকার খর্ব করেছিল, যার ফলে রাশিয়ার সাম্রাজ্যের সংখ্যালঘু জাতিগুলি বিরক্ত হয়ে উঠেছিল। এতে সাম্রাজ্যের বন্ধন দুর্বল হয়ে বিপ্লবের পরিবেশ তৈরি হয়েছিল।

vii. সেনাবাহিনীর বিদ্রোহ : প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার অংশগ্রহণের কারণে শ্রমিক ও কৃষকদের সেনায় যোগ দিতে বাধ্য করা হয়। তাদের উপযুক্ত সামরিক প্রশিক্ষণ বা ভালো অস্ত্র না থাকায়, রুশ সৈনিকদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হত। এর ফলে, যুদ্ধক্ষেত্রে অনেক সৈনিক মারা যেত এবং সেনাবাহিনীতে অসন্তোষ বাড়ত। রাশিয়ায় জারতন্ত্রের বিরুদ্ধে শ্রমিক ও কৃষকদের বিক্ষোভের সাথে সেনাবাহিনীর বিক্ষোভ যুক্ত হলে, বিপ্লব দ্রুত এবং অনিবার্য হয়ে ওঠে।

viii. ১৯০৫ সালের বিপ্লব ও এর শিক্ষা :- ১৯০৫ সালের বিপ্লব ব্যর্থ হলেও এটি রুশ জনগণের ওপর গভীর প্রভাব ফেলেছিল। এই বিপ্লব ১৯১৭ সালের বিপ্লবের জন্য পটভূমি তৈরি করেছিল। বিপ্লবী নেতা ট্রটস্কি বলেছেন, ‘১৯০৫ সালের বিপ্লব ছিল ১৯১৭ সালের বিপ্লবের প্রস্তুতি।

❑ মূল্যায়ন :- লেনিনের নেতৃত্বে বলশেভিকরা ১৯১৭ সালের নভেম্বর মাসে রাশিয়ার শাসনক্ষমতা দখল করে। রাশিয়া বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠে। এই সমাজতান্ত্রিক সরকারের প্রথম রাষ্ট্রপতি হন লেনিন।
[2] উড্রো উইলসনের 'চোদ্দো দফা নীতি'-র প্রেক্ষিত কী ছিল? ‘চোদ্দো দফা নীতি বর্ণনা করো।
» ভূমিকা: প্রথম বিশ্বযুদ্ধের শেষে, বিশ্বজুড়ে যে ভয়াবহ ধ্বংস ও মানবিক সংকট দেখা দেয়, তার পরিপ্রেক্ষিতে বিশ্বে এক নতুন শান্তি ও নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করা ছিল সময়ের দাবি। এই প্রেক্ষিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে তাঁর বিখ্যাত ‘চোদ্দো দফা নীতি’ (Fourteen Points) ঘোষণা করেন। এই নীতি ছিল যুদ্ধ-পরবর্তী বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠার একটি সুপরিকল্পিত রূপরেখা।

» ‘চোদ্দো দফা নীতি’-র প্রেক্ষাপট:

[i] যুদ্ধের বিশ্বজনীন বিস্তার:
প্রথম বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ না থেকে পশ্চিম এশিয়া, আফ্রিকা, ওশানিয়া ও আমেরিকার উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যুদ্ধের ভয়াবহতা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে।

[ii] মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধোত্সর্গ:
জার্মানির ডুবোজাহাজ নীতি ও মানবাধিকার লঙ্ঘনের জেরে ১৯১৭ খ্রিস্টাব্দে আমেরিকা যুদ্ধঘোষণা করে। রাষ্ট্রপতি উইলসন যুদ্ধকে “গণতন্ত্র রক্ষার লড়াই” হিসেবে চিহ্নিত করে বলেন, আমেরিকার উদ্দেশ্য ছিল ‘একটি যুদ্ধহীন, শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক বিশ্ব’ গঠন।

[iii] গোপন কূটনীতি বিরোধী মনোভাব:
ইউরোপীয় পরাশক্তিগুলির গোপন চুক্তি ও স্বার্থসন্ধানী আচরণ আন্তর্জাতিক অবিশ্বাস ও সংঘর্ষ ডেকে এনেছিল। উইলসন এই পরিস্থিতি পরিবর্তনের জন্য স্বচ্ছ কূটনৈতিক নীতির প্রস্তাব দেন।

[iv] স্ব-নিয়ন্ত্রণ ও ন্যায়বিচারের দাবি:
যুদ্ধ-পরবর্তী বিশ্বের পুনর্গঠনে তিনি পরাজিত রাষ্ট্রগুলিকে দমন নয়, বরং জাতিগত স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের ভিত্তিতে রাজনীতি পুনর্গঠনের আহ্বান জানান।

» ‘চোদ্দো দফা নীতি’র দফাগুলি:

[1] গোপন কূটনীতি বর্জন করে উন্মুক্ত চুক্তি ও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা।
[2] সমুদ্রপথকে সকল রাষ্ট্রের জন্য উন্মুক্ত রাখা।
[3] বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা।
[4] অস্ত্রশস্ত্র হ্রাস করে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা।
[5] ঔপনিবেশিক প্রশ্নে উপনিবেশবাসীর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।
[6] রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকৃতি ও বিদেশি সৈন্য প্রত্যাহার।
[7] বেলজিয়ামের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা।
[8] আলসাস ও লোরেন ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া।
[9] ইটালির সীমানা জাতিগত ভিত্তিতে নির্ধারণ।
[10] অস্ট্রিয়া-হাঙ্গেরির জনগণের স্বায়ত্তশাসন।
[11] বলকান রাষ্ট্রসমূহের রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা।
[12] তুরস্কের অ-তুর্কি জনগোষ্ঠীর স্বায়ত্তশাসনের অধিকার।
[13] স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠন ও সমুদ্রপথে প্রবেশাধিকার নিশ্চিত।
[14] বিশ্বশান্তি রক্ষায় আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা (পরবর্তীকালে ‘জাতিসংঘ’)।

» মূল্যায়ন ও গুরুত্ব:

[i] এই নীতির মাধ্যমে উইলসন জাতিসংঘের ভিত্তিভূমি তৈরি করেন।

[ii] পোল্যান্ড ও চেকোশ্লোভাকিয়ার মতো নতুন রাষ্ট্র গঠিত হয়।

[iii] বিজয়ী দেশগুলো এই নীতিকে নিজেদের উপর প্রয়োগ না করলেও পরাজিত রাষ্ট্রগুলোর উপর চাপিয়ে দেয়।

[iv] উইলসনের এই নীতিকে “নৈতিক কূটনীতির প্রাথমিক দলিল” হিসেবেও ধরা হয়।

[v] আমেরিকা পরে ‘জাতিপুঞ্জ’ (League of Nations)-এর সদস্য না হওয়ায় এই নীতির বাস্তব প্রয়োগে সীমাবদ্ধতা দেখা দেয়।

» উপসংহার: উড্রো উইলসনের ‘চোদ্দো দফা নীতি’ ছিল একটি যুগোপযোগী ও প্রগতিশীল পদক্ষেপ। যদিও এর প্রয়োগ ছিল অসম ও সীমাবদ্ধ, তবুও এটি আন্তর্জাতিক রাজনীতিতে ন্যায়, শান্তি ও স্বচ্ছতার নতুন মানদণ্ড স্থাপন করেছিল। বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা তৈরিতে এ নীতি গভীর প্রভাব ফেলেছিল।
[iii] ১৯২৯ খ্রিস্টাব্দের অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণ গুলি লেখো।*

উত্তর: প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার দশ বছরের মধ্যেই, বিশেষ করে ১৯২৯ সালে, আমেরিকায় এক বড় অর্থনৈতিক সংকট শুরু হয়। এই সংকট সোভিয়েত ইউনিয়ন ছাড়া ইউরোপ ও বিশ্বের অনেক দেশের অর্থনীতিকে সরাসরি বা পরোক্ষভাবে প্রভাবিত করে। এটিকে বিশ্ব অর্থনৈতিক সংকট বা অর্থনৈতিক মহামন্দা বলা হয়।

❑ মহামন্দার কারণ :- ১৯২৯ খ্রিস্টাব্দে আমেরিকায় মহামন্দা বা বিশ্ব অর্থনৈতিক সংকট শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল। যেমন—

1. উৎপাদন বৃদ্ধির পরিমাণ :- প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকায় শিল্প উৎপাদন অনেক বাড়ে, যা দেশের মধ্যে বিক্রি করা সম্ভব ছিল না। ফলে অনেক পণ্য উদ্বৃত্ত হয়ে যায় এবং শিল্পপতিরা বাধ্য হয়ে উৎপাদন কমিয়ে দেন।

2. সঞ্চয় প্রবণতা :- মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সচ্ছলতার কারণে মানুষ সঞ্চয় করতে বেশি আগ্রহী হয়েছিল। অনেক মানুষ বেশি লাভের আশায় শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করতে শুরু করে। যখন পরিস্থিতি ভালো ছিল, বিভিন্ন কোম্পানি তাদের বিনিয়োগকারীদের বড় মুনাফার অংশ (লভ্যাংশ) দিত। কিন্তু যখন পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন কোম্পানিগুলি লভ্যাংশ দেওয়া বন্ধ করে দেয়।

3. কৃষকদের দুর্দশা :- প্রথম বিশ্বযুদ্ধের সময় কৃষিপণ্যের চাহিদা বাড়ায় এবং কৃষকরা ঋণ নিয়ে উৎপাদন বাড়ায়। কিন্তু যুদ্ধের পর কৃষিপণ্যের চাহিদা ও দাম কমে গেলে, তারা ঋণ শোধ করতে এবং পণ্য কিনতে সমস্যায় পড়ে।

4. রপ্তানি হ্রাস :- যুদ্ধের পর ইউরোপের বিভিন্ন দেশ অভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী শিল্পোৎপাদন বাড়িয়ে দিলে সেসব দেশে মার্কিন পণ্য বিক্রি কমে যায়। ফলে

5. স্বর্ণ-সংকট :- প্রথম বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশ নিজেদের দেশের সোনা আমেরিকায় পাঠিয়ে আমেরিকা থেকে প্রয়োজনীয় জিনিস কিনত। কিন্তু যুদ্ধের পর অনেক দেশ নিজেদের সোনা রক্ষার জন্য শুল্ক-প্রাচীর গড়ে তোলে এবং আমেরিকা থেকে জিনিস আমদানি বন্ধ করে দেয়।

6. শেয়ার বাজারে ধস :- ১৯২০-এর দশকে আমেরিকাবাসীরা শেয়ার বাজারের মিথ্যা সমৃদ্ধি দেখে অনেক টাকা বিনিয়োগ করতে শুরু করে। প্রথমে শেয়ারের দাম বাড়ে, কিন্তু পরে দাম কমতে শুরু করে। এতে আমেরিকার অর্থনীতিতে মন্দা দেখা দেয়।

7. শুষ্ক হার :- আমেরিকা বিদেশি পণ্যের ওপর খুব বেশি শুল্ক আরোপ করলে ইউরোপের বিভিন্ন দেশও আমেরিকা থেকে আসা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। এতে আমেরিকার অনেক কলকারখানা বন্ধ হয়ে যায় কারণ তাদের উদ্বৃত্ত পণ্য বিক্রি হতে থাকে না।

8. মার্কিন বাণিজ্যে সংকোচন :- প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপে মার্কিন ভোগ্যপণ্যের চাহিদা অনেক বেড়ে যায়, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রও বেশি পণ্য উৎপাদন করে। কিন্তু যুদ্ধের পর ইউরোপীয় দেশগুলি নিজেরাই পণ্য উৎপাদন করতে শুরু করে। এর ফলে ইউরোপে মার্কিন পণ্যের রপ্তানি কমে যায় এবং আমেরিকা আর্থিক সমস্যায় পড়ে।

❑ উপসংহার :- ১৯২৯ সালের মহামন্দা শুধু আমেরিকাকে নয়, ইউরোপের অনেক ধনী দেশকেও আর্থিক সমস্যায় ফেলেছিল। অনেক মানুষের টাকা হারিয়ে যায় এবং শিল্প ও ব্যবসায় ক্ষতি হয়। ইতিহাসবিদ এইচ. কার বলেছেন যে, এর ফলে 'অর্ধেক ইউরোপ দেউলিয়া হয়ে যায় এবং বাকি অর্ধেক দেউলিয়া হওয়ার ঝুঁকিতে পড়ে।’
[4] স্পেনের গৃহযুদ্ধ (Spanish Civil War)-এর কারণ কী ছিল? এর গুরুত্ব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো।
» ভূমিকা: ১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত স্পেনে যে গৃহযুদ্ধ সংঘটিত হয়, তা কেবল একটি দেশের অভ্যন্তরীণ সংঘাতই ছিল না — বরং এটি ছিল ফ্যাসিবাদ বনাম গণতন্ত্রের আদর্শিক সংঘর্ষের প্রতিফলন। এই গৃহযুদ্ধ ইউরোপের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস হিসেবে বিবেচিত হয়।

» স্পেনের গৃহযুদ্ধের কারণ:

[i] রাজতন্ত্রের অবসান ও প্রজাতন্ত্র প্রতিষ্ঠা:
রাজা আলফানসোর শাসনে জনগণ দারিদ্র্য, শোষণ ও দুর্নীতির শিকার হচ্ছিল। ফলস্বরূপ রাজতন্ত্র বিলুপ্ত করে ১৯৩১ সালে প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয়, যা ধনী ও রক্ষণশীল শ্রেণির বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

[ii] রাজনৈতিক বিভাজন ও দলাদলি:
প্রজাতন্ত্রী সরকারে বাম ও মধ্যপন্থী দলগুলির মধ্যে মতপার্থক্য ছিল। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তোলে।

[iii] পপুলার ফ্রন্ট সরকারের উত্থান:
১৯৩৬ সালের নির্বাচনে বামপন্থী দলগুলি এক হয়ে 'পপুলার ফ্রন্ট' নামে একটি মোর্চা তৈরি করে। নির্বাচনে পপুলার ফ্রন্ট জিতে সরকার গঠন করে, প্রধানমন্ত্রীর পদে এসামুয়েল। এই সরকার কিছু ভাল সংস্কার চালু করলে ধনী শ্রেণির লোকেরা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলায়। এর ফলেই স্পেনীয় গৃহযুদ্ধ শুরু হয়।

[iv] সামরিক বাহিনীর অসন্তোষ:
সরকারের সংস্কারমুখী পদক্ষেপের ফলে অনেক সেনা কর্মকর্তাকে বদলি বা অবসরে পাঠানো হয়। জেনারেল ফ্রাঙ্কোকে ক্যানারি দ্বীপে বদলি করা হলে সেনাবাহিনীতে বিদ্রোহের পরিবেশ তৈরি হয়।

[v] ফ্রাঙ্কোর বিদ্রোহ:
জেনারেল ফ্রাঙ্কো মরক্কো থেকে সেনাবাহিনী নিয়ে ১৯৩৬ সালের জুলাইয়ে বিদ্রোহ ঘোষণা করেন, যার ফলে স্পেনে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ শুরু হয়।

[vi] আন্তর্জাতিক হস্তক্ষেপ:
ইতালি ও জার্মানি ফ্রাঙ্কোকে সাহায্য করে, এবং রাশিয়া প্রজাতন্ত্রী সরকারকে সহায়তা করে। ফলে এটি একটি আন্তর্জাতিক আদর্শিক যুদ্ধের রূপ ধারণ করে।

» স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব / ফলাফল:

[i] একনায়কতন্ত্রের উত্থান:
গৃহযুদ্ধে ফ্রাঙ্কোর নেতৃত্বাধীন ফ্যাসিস্ট বাহিনী জয়লাভ করে এবং স্পেনে দীর্ঘস্থায়ী একনায়কতন্ত্র কায়েম হয় (১৯৩৯-১৯৭৫)।

[ii] ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া’:
হিটলার ও মুসোলিনি এই যুদ্ধে সামরিক শক্তি, বিমান বাহিনী ও অস্ত্রপরীক্ষা করে নেন। যুদ্ধটি ছিল ফ্যাসিবাদী শক্তির প্রস্তুতি ও আত্মবিশ্বাস অর্জনের ক্ষেত্র।

[iii] ইংল্যান্ড-ফ্রান্সের দুর্বল অবস্থান:
স্পেনের গৃহযুদ্ধে ইংল্যান্ড এবং ফ্রান্স নিরপেক্ষ থেকে পরাজিত হয়। কারণ, জার্মানি এবং ইতালি এই যুদ্ধের মাধ্যমে তাদের শক্তি আন্তর্জাতিক পর্যায়ে বাড়িয়ে নেয়।

[iv] জাতিসংঘের ব্যর্থতা:
স্পেনের গৃহযুদ্ধে জাতিসংঘ কিছুই করেনি, শুধু নীরব দর্শকের মতো ছিল। এর ফলে জাতিসংঘের দুর্বলতা ও ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠে।

[v] আদর্শিক বিভাজনের প্রতিফলন:
গৃহযুদ্ধটি ছিল গণতন্ত্র ও ফ্যাসিবাদের মধ্যে সংঘর্ষ। ফলে এটি ইউরোপীয় দেশগুলিতে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র করে তোলে।

[vi] বিশাল প্রাণহানি ও ধ্বংস:
এই গৃহযুদ্ধে প্রায় ৫ লক্ষ মানুষের মৃত্যু হয়। অসংখ্য মানুষ দেশত্যাগে বাধ্য হন এবং স্পেন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়।

» উপসংহার: স্পেনের গৃহযুদ্ধ ছিল শুধু একটি দেশের রাজনৈতিক দ্বন্দ্ব নয়, বরং একটি আন্তর্জাতিক আদর্শিক সংঘর্ষের রূপ। এই যুদ্ধ বিশ্ব রাজনীতিতে ফ্যাসিবাদের উত্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ প্রস্তুত করেছিল। তাই ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম।

Practice MCQs

80 multiple-choice questions on বিংশ শতকে ইউরোপ. Tap an option to check the answer.

Q. 1
রাশিয়ায় ভারতন্ত্রের অবসান ঘটে কবে?
A
১৯২৪ খ্রিস্টাব্দে
B
১৯১৭ খ্রিস্টাব্দে
C
১৯৩৯ খ্রিস্টাব্দে
D
১৯০৫ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 2
জারতন্ত্রের সূচনা করেন কে?
A
দ্বিতীয় নিকোলাস
B
পিটার দ্য গ্রেট
C
প্রথম আলেকজান্ডার
D
চতুর্থ আইভান
Click an option to check your answer
Q. 3
১৯১৭ সালের ১২ মার্চ কে রাশিয়ার রাজধানী বিদ্রোহীদের দখলে চলে যায়?
A
মস্কো
B
কিয়েভ
C
পেট্রোগ্র্যাড (সেন্ট পিটার্সবার্গ)
D
ভ্লাদিভস্তক
Click an option to check your answer
Q. 4
রুশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়?
A
স্তালিন
B
লেনিন
C
বাকুনিন
D
ট্রটস্কি
Click an option to check your answer
Q. 5
স্পেনের গৃহযুদ্ধকে ‘ক্ষুদ্র বিশ্বযুদ্ধ’ কে বলেছেন?
A
ল্যাংসাম
B
গোয়েবল্স
C
হিমলার
D
চার্চিল
Click an option to check your answer
Q. 6
রাশিয়ার কোন চিন্তাবিদ নৈরাজ্যবাদের সঙ্গে যুক্ত ছিলেন?
A
ট্রটস্কি
B
লেনিন
C
বাকুনিন
D
স্টালিন
Click an option to check your answer
Q. 7
মুসোলিনির উপাধি কী ছিল?
A
এল প্রেসিডেন্টে
B
এল কমান্ডে
C
ফুহারার
D
ইল ডুচে
Click an option to check your answer
Q. 8
১৯১৭ সালের মার্চ মাসে গঠিত অস্থায়ী সরকারের বিচারবিভাগের দায়িত্ব পান কে?
A
স্টোলিপিন
B
বাকুনিন
C
ট্রটস্কি
D
কেরেন্স্কি
Click an option to check your answer
Q. 9
হিটলারের প্রচার সচিব কে ছিলেন?
A
গোয়েবল্স
B
হিন্ডেনবার্গ
C
মুসোলিনি
D
হিমলার
Click an option to check your answer
Q. 10
‘এপ্রিল থিসিস’-এর রচয়িতা কে ছিলেন?
A
বাকুনিন
B
স্টালিন
C
লেনিন
D
কেরেন্স্কি
Click an option to check your answer
Q. 11
জেনারেল ফ্রাঙ্কো কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন?
A
ইটালি
B
ফ্রান্স
C
স্পেন
D
জার্মানি
Click an option to check your answer
Q. 12
‘কুলাক’ কথার অর্থ কী?
A
সৈনিক
B
জোতদার
C
শ্রমিক
D
চাষি
Click an option to check your answer
Q. 13
‘উদারনৈতিক জার’ নামে পরিচিত ছিলেন কে?
A
প্রথম আলেকজান্ডার
B
প্রথম নিকোলাস
C
প্রথম পিটার
D
দ্বিতীয় নিকোলাস
Click an option to check your answer
Q. 14
রক্তাক্ত রবিবারের ঘটনা ঘটে কবে?
A
১৯০৫ সালের ৯ জানুয়ারি
B
১৯০৫ সালের ১ জানুয়ারি
C
১৯১৭ সালের ১২ মার্চ
D
১৯১২ সালের ৭ নভেম্বর
Click an option to check your answer
Q. 15
ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় কবে?
A
১৯২০ সালে
B
১৯১৯ সালে
C
১৯২২ সালে
D
১৯১৪ সালে
Click an option to check your answer
Q. 16
স্পেনের গৃহযুদ্ধে কে জয়লাভ করেন?
A
সমাজতান্ত্রিক বাহিনী
B
জেনারেল ফ্রাঙ্কো
C
রিপাবলিকান সেনারা
D
লিবারেল দল
Click an option to check your answer
Q. 17
রোমানভ বংশের পতন কার শাসনকালে ঘটে?
A
প্রথম পিটার
B
প্রথম নিকোলাস
C
দ্বিতীয় আলেকজান্ডার
D
দ্বিতীয় নিকোলাস
Click an option to check your answer
Q. 18
রাশিয়ার পুরোনো বর্ষপঞ্জি ও নতুন বর্ষপঞ্জির পার্থক্য কত দিনের?
A
১৩ দিন
B
৭ দিন
C
১৫ দিন
D
১০ দিন
Click an option to check your answer
Q. 19
১৯০৫ সালের জানুয়ারির শোভাযাত্রায় নেতৃত্ব কে দেন?
A
লেনিন
B
স্টালিন
C
ফাদার গ্যাপন
D
ট্রটস্কি
Click an option to check your answer
Q. 20
৭ নভেম্বর ১৯১৭ খ্রিস্টাব্দে লালফৌজের অভিযানে কে নেতৃত্ব দেন?
A
কেরেনস্কি
B
ট্রটস্কি
C
লেনিন
D
স্টালিন
Click an option to check your answer
Q. 21
ভার্সাই সন্ধির দ্বারা পোজেন ও পশ্চিম প্রাশিয়া কোন দেশ লাভ করে?
A
পোল্যান্ড
B
জার্মানি
C
হাঙ্গেরি
D
অস্ট্রিয়া
Click an option to check your answer
Q. 22
জারিনা আলেকজান্দ্রার উপর সীমাহীন প্রভাব ছিল কার?
A
রাসপুটিন
B
ট্রটস্কি
C
লেনিন
D
বাকুনিন
Click an option to check your answer
Q. 23
রাশিয়ায় লালফৌজ-এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A
স্টালিন
B
কেরেনস্কি
C
ট্রটস্কি
D
লেনিন
Click an option to check your answer
Q. 24
সোভিয়েত পার্লামেন্টের নাম কী?
A
পলিটব্যুরো
B
কনভেনশন
C
ডুমা
D
রাইকস্ট্যাগ
Click an option to check your answer
Q. 25
বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি?
A
ভিয়েতনাম
B
চীন
C
সোভিয়েত রাশিয়া
D
কিউবা
Click an option to check your answer
Q. 26
নাৎসি দলের গেস্টাপো বাহিনীর প্রধান কে ছিলেন?
A
হিন্ডেনবার্গ
B
হিমলার
C
হিটলার
D
গোয়েবল্স
Click an option to check your answer
Q. 27
‘প্রাভদা’ পত্রিকা প্রকাশিত হয় কবে?
A
১৯১২ খ্রিস্টাব্দে
B
১৮৯৮ খ্রিস্টাব্দে
C
১৯১৭ খ্রিস্টাব্দে
D
১৯০৫ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 28
মুসোলিনি ইটালিতে কবে ক্ষমতা লাভ করেন?
A
১৯২২ খ্রিস্টাব্দে
B
১৯৪১ খ্রিস্টাব্দে
C
১৯৩৫ খ্রিস্টাব্দে
D
১৯১৯ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 29
‘ফ্যাসেস’ শব্দের অর্থ কী?
A
সংগঠন
B
রাষ্ট্র
C
শক্তি
D
স্বাধীনতা
Click an option to check your answer
Q. 30
হিটলারের তৈরি নাৎসি দলের পুরো নাম কী?
A
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
B
কমিউনিস্ট জার্মান পার্টি
C
ন্যাশনাল সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি
D
ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি
Click an option to check your answer
Q. 31
হিটলার কোন সালে সার অঞ্চল দখল করেন?
A
১৯৪০ খ্রিস্টাব্দে
B
১৯৩৮ খ্রিস্টাব্দে
C
১৯৩৩ খ্রিস্টাব্দে
D
১৯৩৫ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 32
রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব হয় কবে?
A
১৯১৫ সালে
B
১৯১৯ সালে
C
১৯১৭ সালে (মার্চ)
D
১৯২০ সালে
Click an option to check your answer
Q. 33
জার্মানিতে নাৎসি দলের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন কে?
A
হিমলার
B
গোয়েবল্স
C
হিটলার
D
হিন্ডেনবার্গ
Click an option to check your answer
Q. 34
জার প্রথম নিকোলাসের পর রাশিয়ার জার কে হন?
A
দ্বিতীয় আলেকজান্ডার
B
প্রথম পিটার
C
লেনিন
D
দ্বিতীয় নিকোলাস
Click an option to check your answer
Q. 35
রাশিয়ায় বলশেভিক বিপ্লব সম্পন্ন হয় কোন মাসে?
A
নভেম্বর
B
জুলাই
C
ডিসেম্বর
D
মার্চ
Click an option to check your answer
Q. 36
ভাইমার প্রজাতন্ত্র গড়ে ওঠে কার নেতৃত্বে?
A
হিমলার
B
হিটলার
C
ফ্রেডারিক ইবার্ট
D
গোয়েবল্স
Click an option to check your answer
Q. 37
মুক্ত ভূমিদাসদের ক্ষতিপূরণের অর্থের বার্ষিক সুদের হার কত ছিল?
A
৫%
B
৬%
C
৭%
D
৬.৫%
Click an option to check your answer
Q. 38
ন্যাশানাল সোস্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি' কোন পার্টির নাম?
A
নাৎসি পার্টি
B
জার্মান সমাজতান্ত্রিক পার্টি
C
সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
D
জার্মান কমিউনিস্ট পার্টি
Click an option to check your answer
Q. 39
লেনিনের প্রকাশিত পত্রিকা ‘ইসক্রা’ কথাটির অর্থ কী?
A
আগুন
B
স্ফুলিঙ্গ
C
সত্য
D
প্রলেতারি
Click an option to check your answer
Q. 40
ভাইমার প্রজাতন্ত্র' কোথায় স্থাপিত হয়েছিল?
A
ইটালি
B
রাশিয়া
C
ফ্রান্স
D
জার্মানি
Click an option to check your answer
Q. 41
ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
A
হিটলার
B
ফ্রেডারিক ইবার্ট
C
লেনিন
D
হিল্ডেনবার্গ
Click an option to check your answer
Q. 42
১৯১৭ সালের রুশ বিপ্লবে নেতৃত্ব দেন কোন দল?
A
বলশেভিক
B
সমাজ বিপ্লবী
C
নৈরাজ্যবাদী
D
মেনশেভিক
Click an option to check your answer
Q. 43
অষ্টাদশ শতকে রাশিয়ার গ্রামীণ সংগঠনগুলির নাম কী ছিল?
A
দুমা
B
সোভিয়েত
C
জেমস্তভ
D
মির
Click an option to check your answer
Q. 44
ভার্সাই সন্ধির দ্বারা আলসাস ও লোরেইন লাভ করে কোন দেশ?
A
সুইজারল্যান্ড
B
বেলজিয়াম
C
ফ্রান্স
D
জার্মানি
Click an option to check your answer
Q. 45
সোভিয়েত রাশিয়ার প্রথম বিদেশমন্ত্রী কে ছিলেন?
A
ট্রটস্কি
B
স্টালিন
C
কেরেনস্কি
D
লেনিন
Click an option to check your answer
Q. 46
‘আভান্তি’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A
ম্যাৎসিনি
B
মুসোলিনি
C
ক্যাভুর
D
গ্যারিবল্ডি
Click an option to check your answer
Q. 47
কোথায় প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়?
A
চীন
B
ভিয়েতনাম
C
রাশিয়া
D
কিউবা
Click an option to check your answer
Q. 48
রাশিয়ার লালফৌজ-এর নেতা কে ছিলেন?
A
বাকুনিন
B
স্টালিন
C
কেরেনস্কি
D
ট্রটস্কি
Click an option to check your answer
Q. 49
১৯১৭ সালের ১৬ এপ্রিল লেনিন কোথা থেকে রাশিয়ায় ফিরে আসেন?
A
সুইজারল্যান্ড
B
ফ্রান্স
C
জার্মানি
D
অস্ট্রিয়া
Click an option to check your answer
Q. 50
ভাইমার প্রজাতন্ত্রের শেষ রাষ্ট্রপতি কে ছিলেন?
A
হিমলার
B
গোয়েবল্স
C
হিল্ডেনবার্গ
D
হিটলার
Click an option to check your answer
Q. 51
ভূমিদাসরা জমির জন্য কত বছর সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার সময় পেয়েছিল?
A
৩৫ বছর
B
৬০ বছর
C
৫০ বছর
D
৪৯ বছর
Click an option to check your answer
Q. 52
স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী নেতা কে ছিলেন?
A
স্টালিন
B
জেনারেল ফ্রাঙ্কো
C
চার্চিল
D
হিটলার
Click an option to check your answer
Q. 53
আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়?
A
প্রথম আলেকজান্ডার
B
চতুর্থ আইভান
C
দ্বিতীয় নিকোলাস
D
পিটার দ্য গ্রেট
Click an option to check your answer
Q. 54
১৯১৭ সালের বিপ্লব কোন নামে পরিচিত?
A
কৃষক বিদ্রোহ
B
শ্রমিক আন্দোলন
C
মেনশেভিক বিপ্লব
D
বলশেভিক বিপ্লব
Click an option to check your answer
Q. 55
নাৎসি পার্টির পুরো নাম কী?
A
জার্মান ওয়ার্কার্স পার্টি
B
ফ্যাসিস্ট পার্টি
C
ন্যাশানাল সোস্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি
D
জার্মান শ্রমিক সংগঠন
Click an option to check your answer
Q. 56
রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে কবে?
A
১৯১৯ খ্রিস্টাব্দে
B
১৯২২ খ্রিস্টাব্দে
C
১৯১৭ খ্রিস্টাব্দে
D
১৯১৫ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 57
নভেম্বর বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন?
A
বাকুনিন
B
ট্রটস্কি
C
কেরেনস্কি
D
লেনিন
Click an option to check your answer
Q. 58
রাশিয়ায় জারতন্ত্রের সূচনা করেন কে?
A
চতুর্থ আইভান
B
প্রথম আলেকজান্ডার
C
প্রথম পিটার
D
দ্বিতীয় নিকোলাস
Click an option to check your answer
Q. 59
১৯২০ সালে 'সেভরের সন্ধি' কোন দেশের সঙ্গে স্বাক্ষরিত হয়?
A
তুরস্ক
B
অস্ট্রিয়া
C
জার্মানি
D
বুলগেরিয়া
Click an option to check your answer
Q. 60
‘নতুন অর্থনৈতিক নীতি’ (NEP) কবে প্রবর্তিত হয়?
A
১৯১৭ সালে
B
১৯৩০ সালে
C
১৯২২ সালে
D
১৯১৫ সালে
Click an option to check your answer
Q. 61
রুশ বিপ্লব হয় কবে?
A
১৯১৭ সালের মার্চে
B
১৯২০ সালে
C
১৯১৮ সালে
D
১৯১৭ সালের অক্টোবরে
Click an option to check your answer
Q. 62
ফ্যাসিবাদের উত্থান হয় কোন দেশে?
A
ইটালি
B
ফ্রান্স
C
স্পেন
D
জার্মানি
Click an option to check your answer
Q. 63
রুশ আইনসভার বুর্জোয়া নেতারা কবে শাসনক্ষমতা দখল করে?
A
ফেব্রুয়ারি
B
জানুয়ারি
C
এপ্রিল
D
মার্চ
Click an option to check your answer
Q. 64
লেনিনগ্র্যাডের পতন ঘটে কোন জারের আমলে?
A
প্রথম নিকোলাস
B
প্রথম আলেকজান্ডার
C
দ্বিতীয় নিকোলাস
D
পিটার দ্য গ্রেট
Click an option to check your answer
Q. 65
পোলিশ করিডর কোন দুটি অঞ্চলকে বিভক্ত করেছিল?
A
পূর্ব ও পশ্চিম অস্ট্রিয়া
B
পূর্ব ও পশ্চিম ফ্রান্স
C
পূর্ব ও পশ্চিম প্রাশিয়া
D
পূর্ব ও পশ্চিম জার্মানি
Click an option to check your answer
Q. 66
কোন আন্দোলনকে রুশ নবজাগরণের ‘শুকতারা’ বলা হয়?
A
বলশেভিক বিপ্লব
B
নিওপলিটান বিপ্লব
C
ডিসেন্ত্রিস্ট আন্দোলন
D
নিখিলিজম আন্দোলন
Click an option to check your answer
Q. 67
রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার কে ছিলেন?
A
দ্বিতীয় নিকোলাস
B
প্রথম আলেকজান্ডার
C
প্রথম পিটার
D
প্রথম নিকোলাস
Click an option to check your answer
Q. 68
প্যারিসের শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
A
১৯১৪ খ্রিস্টাব্দে
B
১৯১৮ খ্রিস্টাব্দে
C
১৯২২ খ্রিস্টাব্দে
D
১৯১৯ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 69
তৃতীয় আন্তর্জাতিক বা কমিন্টার্ন কোথায় প্রতিষ্ঠিত হয়?
A
বার্লিন
B
কিয়েভ
C
পেট্রোগ্র্যাড
D
মস্কো
Click an option to check your answer
Q. 70
‘প্রাভদা’ শব্দের অর্থ কী?
A
গণ
B
মুক্তি
C
সত্য
D
প্রতিবাদ
Click an option to check your answer
Q. 71
দ্বিতীয় আলেকজান্ডারের আমলে কোন আন্দোলন হয়?
A
মেনশেভিক আন্দোলন
B
কুলাক বিদ্রোহ
C
নিখিলিজম আন্দোলন
D
বলশেভিক বিপ্লব
Click an option to check your answer
Q. 72
রাশিয়ার বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?
A
লেনিন
B
বাকুনিন
C
কেরেনস্কি
D
ট্রটস্কি
Click an option to check your answer
Q. 73
‘ক্যাসেস’ কথার অর্থ কী?
A
যুদ্ধ
B
শক্তি
C
নেতৃত্ব
D
গৌরব
Click an option to check your answer
Q. 74
জাপান জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে কবে?
A
১৯৩৩ খ্রিস্টাব্দে
B
১৯৩৫ খ্রিস্টাব্দে
C
১৯৩৪ খ্রিস্টাব্দে
D
১৯৩২ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 75
সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
A
ট্রটস্কি
B
কেরেনস্কি
C
লেনিন
D
বাকুনিন
Click an option to check your answer
Q. 76
বলশেভিক দল গঠিত হয় কবে?
A
১৯০৫ খ্রিস্টাব্দে
B
১৯০৩ খ্রিস্টাব্দে
C
১৯১৮ খ্রিস্টাব্দে
D
১৯১৭ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 77
রাশিয়ার গ্রামীণ প্রশাসনিক সংস্থার নাম কী?
A
মির
B
সোভিয়েত
C
জেমস্তভ
D
দুমা
Click an option to check your answer
Q. 78
প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসে কোন দেশ?
A
ফ্রান্স
B
জার্মানি
C
আমেরিকা
D
ইংল্যান্ড
Click an option to check your answer
Q. 79
সভ্যতার সংকট' গ্রন্থটির রচয়িতা কে?
A
নেহরু
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
সুভাষচন্দ্র বসু
D
মহাত্মা গান্ধী
Click an option to check your answer
Q. 80
কার নেতৃত্বে রাশিয়ায় ‘কালো সন্ত্রাসের রাজত্ব’ শুরু হয়?
A
বাকুনিন
B
স্টোলিপিন
C
কেরেন্স্কি
D
লেনিন
Click an option to check your answer

More practice

Work through the remaining questions in this chapter.