জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ

100 questions
50 min read
Share:

Study Notes

সপ্তম অধ্যায়
জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ
প্রশ্নের মান - ১

প্রশ্ন ও উত্তর সেট - ১

১. লোকার্নো চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: ফ্রান্স ও জার্মানির মধ্যে।

২. সম্মিলিত জাতিপুঞ্জের সনদে প্রথম কতজন সদস্য স্বাক্ষর করেন?
উত্তর: ৫০ জন; পরে পোল্যান্ড স্বাক্ষর করলে মোট ৫১ জন হয়।

৩. তেহরান সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৩ খ্রিস্টাব্দে।

৪. ওয়াশিংটন সম্মেলন কবে আহূত হয়?
উত্তর: ১৯৪২ খ্রিস্টাব্দে।

৫. ওয়াশিংটন সম্মেলনে কতটি দেশের প্রতিনিধি অংশ নেন?
উত্তর: ২৬টি দেশের।

৬. মস্কো ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৪৩ খ্রিস্টাব্দে।

৭. উড্রো উইলসনের চোদ্দো দফার কোন দফায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের কথা বলা হয়েছিল?
উত্তর: চোদ্দোতম দফায়।

৮. জাতিসংঘের অবসানের সূত্রপাত কবে হয়?
উত্তর: ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর।

৯. আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের অবসান কবে হয়?
উত্তর: ১৯৪৬ খ্রিস্টাব্দে।

১০. ইয়াল্টা সম্মেলনে কোন তিন নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন?
উত্তর: স্ট্যালিন, চার্চিল ও রুজভেল্ট।

১১. বর্তমানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৫ জন।

১২. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতটি?
উত্তর: ৫টি।

১৩. সাধারণ সভায় একটি সদস্য রাষ্ট্র কতটি ভোট দিতে পারে?
উত্তর: ১টি ভোট।

১৪. জাতিপুঞ্জের সনদ কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৬ জুন।

১৫. সানফ্রান্সিসকো সম্মেলনে কী গৃহীত হয়?
উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জের সনদ।

১৬. ডাম্বারটন ওক সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৪ খ্রিস্টাব্দে।

১৭. জার্মানি কবে জাতিসংঘে যোগদান করে?
উত্তর: ১৯২৬ খ্রিস্টাব্দে।

১৮. আটল্যান্টিক সনদ কবে ঘোষিত হয়?
উত্তর: ১৯৪১ খ্রিস্টাব্দের ১৪ আগস্ট।

১৯. আটল্যান্টিক সনদ কে কে ঘোষণা করেন?
উত্তর: মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল।

২০. আটল্যান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: আটল্যান্টিক মহাসাগরে ‘প্রিন্স অফ ওয়েলস’ নামক যুদ্ধজাহাজে।

প্রশ্ন ও উত্তর সেট - ২

২১. বিজয়ী ও বিজিত শক্তিবর্গের মধ্যে প্রথম কোথায় মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: সুইটজারল্যান্ডে।

২২. কেলগ-ব্রিয়াঁ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯২৮ খ্রিস্টাব্দে।

২৩. কেলগ-ব্রিয়াঁ চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে?
উত্তর: ৬২টি দেশ।

২৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: সম্মিলিত জাতিপুঞ্জ বা UNO।

২৫. জাতিপুঞ্জের সনদের ১৮ নম্বর ধারায় কী বিষয়ে আলোচনা হয়েছে?
উত্তর: সাধারণ সভার ভোটদান পদ্ধতি।

২৬. সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ৭ নম্বর ধারায় কতটি সংস্থার কথা বলা হয়েছে?
উত্তর: ৬টি সংস্থার কথা বলা হয়েছে।

২৭. শুরুতে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কতজন সদস্য ছিল?
উত্তর: ১১ জন (৫টি স্থায়ী ও ৬টি অস্থায়ী)।

২৮. কবে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা ১০-এ উন্নীত হয়?
উত্তর: ১৯৬৫ খ্রিস্টাব্দে।

২৯. হিটলার কোন দেশ আক্রমণ করলে জাতিসংঘের পতনের সূচনা হয়?
উত্তর: পোল্যান্ড।

৩০. জাতিপুঞ্জের সাধারণ সভায় সর্বশেষ যোগদানকারী রাষ্ট্র কোনটি?
উত্তর: দক্ষিণ সুদান (২০১১ খ্রিস্টাব্দে)।

৩১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন কয়টি আহূত হয়?
উত্তর: তিনটি।

৩২. জাতিসংঘ প্রতিষ্ঠার কত বছরের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ২০ বছরের মধ্যে।

৩৩. UNO-এর পুরো নাম কী?
উত্তর: United Nations Organisation।

৩৪. ‘লন্ডন ঘোষণাপত্র’ কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৪১ খ্রিস্টাব্দে।

৩৫. কোন ঘটনাকে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলা হয়?
উত্তর: ১৯৪১ সালের আগস্টে ঘোষিত আটল্যান্টিক সনদকে।

৩৬. লোকার্নো চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯২৫ খ্রিস্টাব্দে।

৩৭. জাতিপুঞ্জের কোন সংস্থাকে ‘হৃৎপিণ্ড’ বলা হয়?
উত্তর: নিরাপত্তা পরিষদ।

৩৮. নিরাপত্তা পরিষদকে জাতিপুঞ্জের কী বলা হয়?
উত্তর: চালিকা শক্তি।

৩৯. কোন দেশের সংবিধান অনুসরণে জাতিপুঞ্জের সংবিধানের প্রস্তাবনা রচিত হয়েছিল?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসরণে।

৪০. জাতিপুঞ্জ কতটি প্রধান সংস্থা নিয়ে গঠিত?
উত্তর: ৬টি প্রধান সংস্থা।

প্রশ্ন ও উত্তর সেট - ৩

৪১. জাতিপুঞ্জের সনদ কবে থেকে কার্যকর হয়?
উত্তর: ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর থেকে।

৪২. জাতিপুঞ্জের সনদে মোট কতটি অধ্যায় রয়েছে?
উত্তর: ১৯টি অধ্যায়।

৪৩. জাতিপুঞ্জের সনদে মোট কতটি ধারা রয়েছে?
উত্তর: ১১১টি ধারা।

৪৪. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলো কী কী?
উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, চিন (১৯৭১ থেকে), রাশিয়া (১৯৯২ থেকে)।

৪৫. জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি প্রতিনিধিত্বমূলক সংস্থা কোনটি?
উত্তর: সাধারণ সভা।

৪৬. জাতিপুঞ্জের সাধারণ সভাকে কী বলা হয়?
উত্তর: বিশ্ব নাগরিক সভা।

৪৭. সানফ্রান্সিসকো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন।

৪৮. ১৯৪৫ সালের সানফ্রান্সিসকো সম্মেলনে কী বিষয়ে আলোচনা হয়?
উত্তর: জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি ও গণতন্ত্র নিয়ে।

৪৯. জাতিপুঞ্জের সনদ সংশোধনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর: নিরাপত্তা পরিষদ।

৫০. তেহরান সম্মেলনে কোন তিন নেতা অংশগ্রহণ করেন?
উত্তর: জোসেফ স্ট্যালিন, উইনস্টন চার্চিল ও ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
Question List

প্রশ্নের মান - ২

[১] 'ভেটো' কী ?****[V.V.I]
[২] 'WHO' কী?*****[V.V.I]
[৩] UNCIP কী?**
[৪] অছি প্ৰথা কী?***
[৫] UNICEF কী ?***[V.V.I]
[৬] UNESCO কী ?***[V.V.I]
[৭] 'দ্বৈত ভেটো' কী ?*****[V.V.I]
[৮] 'বারুচ প্রকল্প' কী?***
[৯] আটলান্টিক চার্টার' কী? *
[১০] ‘জি-৪' (G-4) গোষ্ঠী কী ?****[V.V.I]
[১১] আনরা (UNRRA) কী ?***
[১২] ‘লিগ কভেনান্ট’ কাকে বলে?**
[১৩] লিগ পরিষদ কেন গঠিত হয় ?****[V.V.I]
[১৪] 'লোকার্নো স্পিরিট' কাকে বলে?***
[১৫] জাতিসংঘ ব্যর্থ হয়েছিল কেন?****[V.V.I]
[১৬] 'অছি ব্যবস্থা' বলতে কী বোঝো?**
[১৭] ‘ইন্টারপোল’ বলতে কী বোঝায়?****
[১৮] লন্ডন ঘোষণাপত্র (১৯৪১ খ্রি.) কী?****[V.V.I]
[১৯] জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল?******[V.V.I]
[২০] জাপান কবে, কেন জাতিসংঘ ত্যাগ করে?*
[২১] সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ?**
[২২] মহাসচিব কে? তিনি কীভাবে নির্বাচিত হন? **
[২৩] সুয়েজ সংকটে জাতিপুঞ্জের ভূমিকা কী ছিল ?***
[২৪] আটল্যান্টিক সনদে কবে, কারা স্বাক্ষর করেন ?**
[২৫] কবে এবং কোথায় 'আটল্যান্টিক সনদ' রচিত হয় ?*
[২৬] ১৯৪১ খ্রিস্টাব্দের আটল্যান্টিক সনদ বলতে কী বোঝো?****[V.V.I]
[২৭] কবে, কী উদ্দেশ্যে ‘জেনেভা প্রোটোকল' রচনা করা হয়েছিল ?**
[২৮] সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কবে এবং কোথায় স্বাক্ষরিত হয়েছিল?***
[২৯] উড্রো উইলসন কে ছিলেন এবং জাতিসংঘ প্রতিষ্ঠায় তাঁর কী অবদান ছিল?***
[৩০] সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়? সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে?***
[৩১] কবে এবং কী উদ্দেশ্যে কোরিয়া সম্পর্কে জাতিপুঞ্জের অস্থায়ী কমিশন গঠিত হয়েছিল?***
[৩২] ওয়াশিংটন সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই সম্মেলনের গুরুত্ব কী ছিল?* **
[৩৩] আন্তর্জাতিক বিচারালয় কতজন সদস্য নিয়ে, কোথায় এবং কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?**
[৩৪] UNO-এর পূর্ণরূপ কী এবং সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস কোন তারিখে পালন করা হয়?
[৩৫] জাতিসংঘ কোন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?***
[৩৬] কবে এবং কোন কোন দেশের মধ্যে কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এই চুক্তির উদ্দেশ্য কী ছিল?**
[৩৭] লেগ-ব্রিয়া চুক্তি বা প্যারিসের শান্তিচুক্তি কবে, কোন্ কোন্ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? এই চুক্তির উদ্দেশ্য কী ছিল?**
প্রশ্নের মান - ২/৩
[১] 'ভেটো' কী ?****[V.V.I]
উত্তর :- ভেটো হলো একতরফাভাবে কোনো আইন বা সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে যে কোনো একটি সদস্য যদি কোনো সিদ্ধান্তে বিরোধিতা করে, তবে সেই সিদ্ধান্ত কার্যকর হয় না। নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস করতে হলে এই ৫টি স্থায়ী সদস্যের সম্মতি লাগবে। যদি কোনো স্থায়ী সদস্য সম্মতি না দেয়, তবে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এই ক্ষমতাকেই ‘ভেটো’ বলা হয়।
[২] 'WHO' কী?*****[V.V.I]
উত্তর :- WHO-এর পূর্ণরূপ হলো World Health Organization বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি জাতিসংঘের অন্তর্গত একটি কল্যাণমূলক সংস্থা, যার প্রধান লক্ষ্য হলো সারা বিশ্বের মানুষের স্বাস্থ্যরক্ষা করা। এই সংস্থা ম্যালেরিয়া, যক্ষ্মা, বসন্ত, কুষ্ঠ, পোলিও, এড্‌স প্রভৃতি রোগ নির্মূলে চিকিৎসা, অর্থ ও ওষুধ সরবরাহ করে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলে।
[৩] UNCIP কী?**
উত্তর :- UNCIP বা United Nations Commission for India and Pakistan হলো ১৯৪৮ খ্রিস্টাব্দে কাশ্মীর সমস্যা সমাধানের উদ্দেশ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক গঠিত একটি কমিশন। এর কাজ ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা।
[৪] অছি প্ৰথা কী?***
উত্তর :- 'অছি পরিষদ' জাতিপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এটি সাধারণ সভা দ্বারা অনুমোদিত সদস্য এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নিয়ে গঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যেসব অঞ্চলের মানুষ স্বাধীনতা লাভের উপযুক্ত ছিল না, তাদের জাতিপুঞ্জ এবং কিছু বড় রাষ্ট্রের নিয়ন্ত্রণে রেখে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ঘটানোই অছি পরিষদের লক্ষ্য ছিল।

স্বায়ত্তশাসনের অধিকার থেকে বঞ্চিত অঞ্চলের প্রশাসন পরিচালনা এবং তদারক করার জন্য জাতিপুঞ্জের সনদে যে ব্যবস্থা উল্লেখ করা হয়, তা 'অছি ব্যবস্থা' নামে পরিচিত।
[৫] UNICEF কী ?***[V.V.I]
উত্তর :- জাতিপুঞ্জের 'ইউনিসেফ' (UNICEF) সংস্থাটি বিশ্বের কোটি কোটি শিশুদের উন্নতির জন্য কাজ করে। এটি বিশেষ করে অনুন্নত দেশগুলিতে শিশুদের স্বাস্থ্য, খাদ্য, চিকিৎসা এবং প্রতিপালনের দায়িত্ব নেয়। ইউনিসেফ স্বাস্থ্য, ওষুধপত্রের সরবরাহসহ শিশুদের বিভিন্ন সেবার দায়িত্ব পালন করে।

ইউনিসেফ হল জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীন একটি গুরুত্বপূর্ণ সংস্থা। 'UNICEF' এর পুরো নাম হল 'United Nations International Children's Emergency Fund', যা বিশ্বের শিশুদের অধিকার রক্ষায় কাজ করে।
[৬] UNESCO কী ?***[V.V.I]
উত্তর :- UNESCO-এর পূর্ণরূপ হলো United Nations Educational, Scientific and Cultural Organization। এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এর উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার ঘটানো, মানবাধিকার রক্ষা করা এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতা করা। UNESCO বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
[৭] 'দ্বৈত ভেটো' কী ?*****[V.V.I]
উত্তর :- ‘দ্বৈত ভেটো’ বা Double Veto হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য রাষ্ট্রের এমন একটি ক্ষমতা, যেখানে তারা একই বিষয়ে প্রয়োজনে দুইবার ভেটো প্রয়োগ করতে পারে—একটি প্রক্রিয়াগত বিষয়ে এবং অন্যটি মূল বিষয়ে।
[৮] 'বারুচ প্রকল্প' কী?***
উত্তর :- ‘বারুচ প্রকল্প’ ছিল ১৯৪৬ খ্রিস্টাব্দে মার্কিন কূটনীতিক বার্নার্ড বারুচ প্রদত্ত একটি আন্তর্জাতিক পরিকল্পনা, যার লক্ষ্য ছিল পারমাণবিক শক্তির বিপজ্জনক ব্যবহার নিয়ন্ত্রণ করা এবং তা বৈজ্ঞানিক ও অর্থনৈতিক কাজে ব্যবহার নিশ্চিত করা। এই প্রস্তাব জাতিপুঞ্জের সাধারণ সভায় গৃহীত হলেও সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগের মাধ্যমে এটি বাতিল করে। এই পরিকল্পনাটিই ‘বারুচ প্রকল্প’ নামে পরিচিত।
[৯] আটলান্টিক চার্টার' কী? *
উত্তর :- মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ১৯৪১ সালের ৯ আগস্ট আটলান্টিক মহাসাগরে ‘প্রিন্স অব ওয়েলস’ নামের একটি যুদ্ধজাহাজে গোপন বৈঠকে মিলিত হন। সেখানে তারা যুদ্ধ শেষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে একটি ঘোষণা প্রকাশ করেন। এটি ‘আটলান্টিক সনদ’ নামে পরিচিত।
[১০] ‘জি-৪' (G-4) গোষ্ঠী কী ?****[V.V.I]
উত্তর :- ভারত, ব্রাজিল, জাপান ও জার্মানি মিলে গঠিত একটি গোষ্ঠীকে ‘জি-৪’ (G-4) বলা হয়। এই চারটি দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভে আগ্রহী এবং দীর্ঘদিন ধরে অস্থায়ী সদস্য হিসেবে কাজ করছে।
[১১] আনরা (UNRRA) কী ?***
উত্তর :- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে অর্থনৈতিক পুনর্বাসনের সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধানের জন্য জাতিপুঞ্জ 'জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন' (UNRRA) নামে একটি সংস্থা গঠন করে।

'আনরা' (UNRRA) হল একটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থা, যার পূর্ণ নাম 'United Nations Relief and Rehabilitation Administration'। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ১৯৪৩ সালে গঠিত হয়, কিন্তু ১৯৪৫ সালে জাতিপুঞ্জের অংশ হয়ে যায়। এই সংস্থার উদ্দেশ্য ছিল যুদ্ধ-পরবর্তীতে আক্রান্ত মানুষের খাদ্য, আশ্রয়, পোশাক, চিকিৎসা এবং অন্যান্য মৌলিক প্রয়োজনের ব্যবস্থা করা।
[১২] ‘লিগ কভেনান্ট’ কাকে বলে?**
উত্তর :- ১৯১৯ খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলনে আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসনের নেতৃত্বে একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব গৃহীত হয়। তাঁর সভাপতিত্বে ১৯ জন সদস্যের একটি কমিটি যে খসড়া সংবিধান প্রণয়ন করে, তা ‘লিগ কভেনান্ট’ নামে পরিচিত। এটি ছিল জাতিসংঘ (তৎকালীন লিগ অব নেশনস)-এর গঠনতন্ত্রের ভিত্তি।
[১৩] লিগ পরিষদ কেন গঠিত হয় ?****[V.V.I]
উত্তর :- লিগ পরিষদ গঠিত হয়েছিল সদস্য রাষ্ট্রগুলিকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এবং তাদের মধ্যে উদ্ভূত রাজনৈতিক বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা করার উদ্দেশ্যে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়ক ছিল।
[১৪] 'লোকার্নো স্পিরিট' কাকে বলে?***
উত্তর :- লোকার্নো স্পিরিট বলতে বোঝানো হয় ১৯২৫ সালে লোকার্নো চুক্তির মাধ্যমে বিজয়ী রাষ্ট্রগুলির সঙ্গে পরাজিত রাষ্ট্রগুলিকে প্রথমবারের মতো সমমর্যাদায় মিত্রতা চুক্তিতে আবদ্ধ করার প্রচেষ্টা, যা বিশ্বে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
[১৫] জাতিসংঘ ব্যর্থ হয়েছিল কেন?****[V.V.I]
উত্তর :- যদিও মহৎ উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়েছিল, তবুও এটি বিভিন্ন কারণে ব্যর্থ হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল—সংগঠনের কাঠামোগত দুর্বলতা, ত্রুটিপূর্ণ ভোটদান ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্যপদ গ্রহণে অনীহা, আগ্রাসন নিষিদ্ধ না করা, নিজস্ব সেনাবাহিনীর অভাব, ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণনীতি এবং ১৯৩০-এর দশকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা। এসব কারণেই জাতিসংঘ কার্যকরভাবে বিশ্বশান্তি রক্ষা করতে পারেনি।
[১৬] 'অছি ব্যবস্থা' বলতে কী বোঝো?**
উত্তর :- ভার্সাই সন্ধির শর্ত অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত রাষ্ট্রগুলির কাছ থেকে যে অঞ্চলগুলি কেড়ে নেওয়া হয়, সেগুলির শাসন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব বিজয়ী রাষ্ট্রগুলির হাতে অস্থায়ীভাবে তুলে দেওয়ার ব্যবস্থাকেই অছি ব্যবস্থা বলা হয়।
[১৭] ‘ইন্টারপোল’ বলতে কী বোঝায়?****
উত্তর :- জাতিসংঘের প্রতিষ্ঠানের একটি অংশ হল আন্তর্জাতিক পুলিশ সংগঠন। এটি 'ইন্টারপোল' নামে পরিচিত। এর সদর দপ্তর ফ্রান্সের লিয়নে এবং বর্তমান বিশ্বের ১৯০টি দেশ এর সদস্য।
[১৮] লন্ডন ঘোষণাপত্র (১৯৪১ খ্রি.) কী?****[V.V.I]
উত্তর :- ১৯৪১ সালের জুন মাসে লন্ডনে ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের প্রতিনিধিরা মিলিত হয়ে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন। এই ঘোষণাপত্রে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক সংগঠন গঠনের প্রস্তাব করা হয়। এই ঘোষণাপত্র ‘লন্ডন ঘোষণাপত্র’ নামে পরিচিত।
[১৯] জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল?******[V.V.I]
উত্তর :- জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা এবং রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা। জাতিসংঘ সব দেশের ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতাকে সম্মান জানাতে চায়। পাশাপাশি আন্তর্জাতিক আইন, চুক্তি ও বিধিনিষেধ মেনে চলা, ন্যায়ভিত্তিক সম্পর্ক বজায় রাখা এবং অবহেলিত জাতি, নারী, শিশু ও শ্রমিকদের স্বার্থরক্ষাও এর অন্যতম লক্ষ্য ছিল।
[২০] জাপান কবে, কেন জাতিসংঘ ত্যাগ করে?*
উত্তর :- জাপান ১৯৩৩ খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে।

১৯৩২ সালে জাপান চিনের মাঞ্চুরিয়া দখল করলে চিন জাতিসংঘে অভিযোগ জানায়। জাতিসংঘ লিটন কমিশন গঠন করে এবং জাপানের আগ্রাসনের নিন্দা করে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে জাপান জাতিসংঘের প্রতিবাদ স্বরূপ সদস্যপদ ত্যাগ করে।
[২১] সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ?**
উত্তর :- সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ব থেকে যুদ্ধের সম্ভাবনা দূর করা। এছাড়াও, সব জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সমানাধিকার স্বীকার করে রাষ্ট্রগুলির মধ্যে সৌহার্দ্য স্থাপন, মানবজাতির অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সমাধান এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলাও এর গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল।
[২২] মহাসচিব কে? তিনি কীভাবে নির্বাচিত হন? **
উত্তর :- মহাসচিব হলেন জাতিসংঘের কর্মদপ্তরের প্রধান ও মুখ্য প্রশাসনিক কর্মকর্তা। তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে জাতিসংঘের সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হন এবং সংগঠনের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
[২৩] সুয়েজ সংকটে জাতিপুঞ্জের ভূমিকা কী ছিল ?***
উত্তর :- ১৯৫৬ খ্রিস্টাব্দে মিশরের রাষ্ট্রপতি নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে ইংল্যান্ড, ফ্রান্স ও ইজরায়েল মিশর আক্রমণ করে। পরিস্থিতি উত্তপ্ত হলে জাতিপুঞ্জের সাধারণ সভা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করে এবং শান্তি বজায় রাখতে জাতিপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী মিশরে প্রেরণ করে সংঘাত নিয়ন্ত্রণে সহায়তা করে।
[২৪] আটল্যান্টিক সনদে কবে, কারা স্বাক্ষর করেন ?**
উত্তর :- ১৯৪১ সালের আগস্ট মাসে মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উত্তর আটলান্টিক মহাসাগরে 'প্রিন্স অফ ওয়েলস' নামের এক যুদ্ধজাহাজে মিলিত হন। সেখানে তারা যুদ্ধপরবর্তী বিশ্ব শান্তি এবং জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এই ঘোষণাপত্রটি ‘আটলান্টিক সনদ’ নামে পরিচিত।
[২৫] কবে এবং কোথায় 'আটল্যান্টিক সনদ' রচিত হয় ?*
উত্তর :- ১৯৪১ খ্রিস্টাব্দের ৯ থেকে ১২ আগস্ট পর্যন্ত আটল্যান্টিক মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ‘অগাস্টা’ ও ব্রিটিশ যুদ্ধজাহাজ ‘প্রিন্স অফ ওয়েলস’-এ একাধিক বৈঠকের মাধ্যমে ‘আটল্যান্টিক সনদ’ রচিত হয়। এই সনদ ছিল বিশ্বশান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
[২৬] ১৯৪১ খ্রিস্টাব্দের আটল্যান্টিক সনদ বলতে কী বোঝো?****[V.V.I]
উত্তর :- ১৯৪১ খ্রিস্টাব্দের ৯ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটল্যান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ডের কাছে ‘প্রিন্স অফ ওয়েলস’ ও ‘অগাস্টা’ নামক জাহাজে এক গোপন বৈঠকে মিলিত হন। ১৪ আগস্ট তাঁরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় একটি ঘোষণাপত্র প্রকাশ করেন, যা ‘আটলান্টিক সনদ’ নামে পরিচিত। এটি জাতিসংঘ প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে বিবেচিত।
[২৭] কবে, কী উদ্দেশ্যে ‘জেনেভা প্রোটোকল' রচনা করা হয়েছিল ?**
উত্তর :- ১৯২৪ সালে জাতিসংঘের উদ্যোগে ‘জেনেভা প্রোটোকল’ প্রণয়ন করা হয় আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে।

» উদ্দেশ্য: এর উদ্দেশ্য ছিল— যেকোনো আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা করা, যুদ্ধকে আন্তর্জাতিক আইনে বেআইনি ঘোষণা করা এবং আইনসংক্রান্ত বিরোধ আন্তর্জাতিক আদালতে পাঠিয়ে সুবিচার নিশ্চিত করা।
[২৮] সম্মিলিত জাতিপুঞ্জের সনদ কবে এবং কোথায় স্বাক্ষরিত হয়েছিল?***
উত্তর :- জাতিসংঘের সংবিধানকে ‘সনদ’ বলা হয়। ১৯৪৫ সালের ২৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে ৫১টি দেশের প্রতিনিধিরা এই সনদে স্বাক্ষর করেন। এটাই জাতিসংঘ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
[২৯] উড্রো উইলসন কে ছিলেন এবং জাতিসংঘ প্রতিষ্ঠায় তাঁর কী অবদান ছিল?***
উত্তর :- উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধোত্তর আমলে মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। তিনি বিশ্বশান্তির লক্ষ্যে ‘চোদ্দো দফা’ নীতি প্রস্তাব করেন, যার ভিত্তিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
[৩০] সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়? সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে?***
উত্তর :- সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত। এর প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভি লি, যিনি ১৯৪৬ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন।
[৩১] কবে এবং কী উদ্দেশ্যে কোরিয়া সম্পর্কে জাতিপুঞ্জের অস্থায়ী কমিশন গঠিত হয়েছিল?***
উত্তর :- জাতিসংঘের অস্থায়ী কমিশন ১৯৫০ সালে কোরিয়া সম্পর্কে গঠিত হয়েছিল। এই কমিশনের উদ্দেশ্য ছিল দুই কোরিয়ার মধ্যে বিরোধ শান্তিপূর্ণভাবে মীমাংসা করা।

কমিশনের সভাপতি ছিলেন বিশিষ্ট ভারতীয় কূটনীতিবিদ কেপি এস মেনন।
[৩২] ওয়াশিংটন সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এই সম্মেলনের গুরুত্ব কী ছিল?**
উত্তর :- ১৯৪২ সালে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ইংল্যান্ড, আমেরিকা, সোভিয়েত রাশিয়া, চিন এবং আরও ২৬টি দেশের প্রতিনিধিরা একটি সম্মেলনে মিলিত হন। এই সম্মেলনকে 'ওয়াশিংটন সম্মেলন' বলা হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা আটলান্টিক সনদের মূল নীতিগুলি মেনে নিয়ে 'সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র' নামে একটি দস্তাবেজে স্বাক্ষর করেন। এই সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
[৩৩] আন্তর্জাতিক বিচারালয় কতজন সদস্য নিয়ে, কোথায় এবং কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?**
উত্তর :- জাতিসংঘের সনদের ৩ নম্বর ধারা অনুসারে, আন্তর্জাতিক আদালত ১৫ জন বিচারপতি নিয়ে গঠিত হয়। বিচারপতিরা ৯ বছরের জন্য নির্বাচিত হন। প্রতি ৩ বছরে ৫ জন বিচারপতি অবসর নেন এবং নতুন ৫ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়। আন্তর্জাতিক আদালত দ্য হেগ, নেদারল্যান্ডসে অবস্থিত। এর উদ্দেশ্য হল আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিরোধগুলির মীমাংসা করা এবং রাষ্ট্রগুলির মধ্যে আইনী সহায়তা প্রদান করা।
[৩৪] UNO-এর পূর্ণরূপ কী এবং সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস কোন তারিখে পালন করা হয়?
উত্তর :- UNO-এর পূর্ণরূপ হলো United Nations Organization (ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন)। এটি ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে। সেই কারণে প্রতি বছর ২৪ অক্টোবর ‘জাতিসংঘ প্রতিষ্ঠা দিবস’ বা ‘UNO Day’ হিসেবে সারা বিশ্বে পালিত হয়।
[৩৫] জাতিসংঘ কোন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?***
উত্তর :- জাতিসংঘ ১০ জানুয়ারি ১৯২০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠায় মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯১৮ সালের ৮ জানুয়ারি তাঁর প্রস্তাবিত ‘চোদ্দো দফা’র শেষ দফায় তিনি একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের কথা বলেন। তাঁর এই আদর্শের ভিত্তিতেই প্যারিস শান্তি সম্মেলনে জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
[৩৬] কবে এবং কোন কোন দেশের মধ্যে কেলগ-ব্রিয়াঁ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এই চুক্তির উদ্দেশ্য কী ছিল?**
১৯২৮ খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্যারিসে কেলগ-ব্রিয়া শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে অংশগ্রহণকারী দেশগুলি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, ইটালি, জাপান, বেলজিয়াম, পোল্যান্ড ও চেকোশ্লোভাকিয়া।

» উদ্দেশ্য: এর উদ্দেশ্য ছিল যুদ্ধ পরিহার করা, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধ মীমাংসা করা এবং যৌথ নিরাপত্তা নিশ্চিত করা।
[৩৭] কেলগ-ব্রিয়া চুক্তি বা প্যারিসের শান্তিচুক্তি কবে, কোন্ কোন্ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? এই চুক্তির উদ্দেশ্য কী ছিল?**
আন্তর্জাতিক শান্তি রক্ষার উদ্দেশ্যে ১৯২৮ খ্রিস্টাব্দের আগস্ট মাসে প্যারিসে কেলগ-ব্রিয়া শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, ইটালি, জাপান, বেলজিয়াম, পোল্যান্ড ও চেকোশ্লোভাকিয়া এই চুক্তিতে স্বাক্ষর করে।

» উদ্দেশ্য: এই চুক্তির উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রতিরোধ, শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা এবং যৌথ নিরাপত্তা সুদৃঢ় করা।

Practice MCQs

100 multiple-choice questions on জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ. Tap an option to check the answer.

Q. 1
প্রতিষ্ঠাকালে সম্মিলিত জাতিপুঞ্জে কতজন সদস্য ছিল?
A
৫১ জন
B
৪২ জন
C
৪৬ জন
D
৫০ জন
Click an option to check your answer
Q. 2
সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে?
A
২৪ অক্টোবর ১৯৪৫
B
২৬ জুন ১৯৪৫
C
১৪ আগস্ট ১৯৪১
D
১০ জানুয়ারি ১৯২০
Click an option to check your answer
Q. 3
জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?
A
ট্রিগভি লি
B
উ থান্ত
C
বান কি মুন
D
কফি আনান
Click an option to check your answer
Q. 4
লিগের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
A
২৬ জুন ১৯৪৫ খ্রিস্টাব্দে
B
২৮ জুন ১৯১৯ খ্রিস্টাব্দে
C
১৬ জানুয়ারি ১৯২০ খ্রিস্টাব্দে
D
১০ জানুয়ারি ১৯২০ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 5
সাধারণ সভাকে কী বলা হয়?
A
শান্তির প্রতীক
B
বিশ্ব প্রশাসন
C
বিশ্ব বিবেকের কণ্ঠস্বর
D
বিশ্বের নেতৃত্ব
Click an option to check your answer
Q. 6
জাতিপুঞ্জের কোন সংস্থাকে ‘চালিকাশক্তি’ বলা হয়?
A
সাধারণ সভা
B
নিরাপত্তা পরিষদ
C
আন্তর্জাতিক আদালত
D
অর্থনৈতিক পরিষদ
Click an option to check your answer
Q. 7
UNESCO কী নিয়ে কাজ করে?
A
শ্রমিক অধিকার
B
খাদ্য ও কৃষি
C
শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
D
স্বাস্থ্য
Click an option to check your answer
Q. 8
বর্তমানে সাধারণ সভার সদস্য সংখ্যা কত?
A
১৯১ জন
B
১৯৩ জন
C
১৯০ জন
D
১৯৫ জন
Click an option to check your answer
Q. 9
লোকানো চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
A
১৯২৫ খ্রিস্টাব্দে
B
১৯৩৫ খ্রিস্টাব্দে
C
১৯২৮ খ্রিস্টাব্দে
D
১৯২৯ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 10
লিগ কভেনান্ট কবে প্রস্তুত করা হয়?
A
১৯৩০ খ্রিস্টাব্দে
B
১৯১৯ খ্রিস্টাব্দে
C
১৯১৮ খ্রিস্টাব্দে
D
১৯২০ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 11
লিগ পরিষদে নতুন সদস্য হিসেবে কোন দুটি দেশ যোগ দেয়?
A
চীন ও ব্রাজিল
B
ফ্রান্স ও অস্ট্রিয়া
C
জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন
D
ভারত ও কানাডা
Click an option to check your answer
Q. 12
জাতিসংঘ গঠনের খসড়া সংবিধানকে কী বলা হয়?
A
সনদ
B
প্রস্তাবনা
C
সংবিধান
D
কভেন্যান্ট
Click an option to check your answer
Q. 13
ILO-এর পূর্ণরূপ কী?
A
International Liberty Order
B
International League Office
C
International Labour Organisation
D
International Legal Organisation
Click an option to check your answer
Q. 14
সাধারণ সভায় একটি সদস্য রাষ্ট্রের কতজন প্রতিনিধি থাকত?
A
১ জন
B
৫ জন
C
২ জন
D
৩ জন
Click an option to check your answer
Q. 15
‘লিগ কভেনান্ট’ কী?
A
জাতিসংঘের খসড়া সংবিধান
B
জাতীয় প্রতিরক্ষা আইন
C
চুক্তিপত্র
D
যুদ্ধের ঘোষণা
Click an option to check your answer
Q. 16
আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
A
নিউ ইয়র্ক
B
জেনেভা
C
হেগ
D
লন্ডন
Click an option to check your answer
Q. 17
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কতটি?
A
১২টি
B
৮টি
C
১০টি
D
৭টি
Click an option to check your answer
Q. 18
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
A
স্যার জেমস এরিক ডুমন্ড
B
ট্রিগভি লি
C
বান কি মুন
D
অ্যান্টোনিও গুটারেস
Click an option to check your answer
Q. 19
জাতিপুঞ্জের সনদে মোট কতটি ধারা রয়েছে?
A
১১১টি
B
১০১টি
C
১১২টি
D
১০৫টি
Click an option to check your answer
Q. 20
জাতিসংঘের সাধারণ সভার কাজ কী ছিল?
A
বিজ্ঞান ও সংস্কৃতি সংরক্ষণ
B
স্বাস্থ্য বিষয়ক আলোচনা
C
কেবল অর্থনৈতিক আলোচনা
D
শান্তি, নিরাপত্তা ও রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা
Click an option to check your answer
Q. 21
জাতিসংঘের নির্বাচনে সদস্য রাষ্ট্র কতটি ভোট দিতে পারত?
A
১টি
B
৫টি
C
২টি
D
৩টি
Click an option to check your answer
Q. 22
জেনেভা প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়?
A
১৯২৮ খ্রিস্টাব্দে
B
১৯৩৫ খ্রিস্টাব্দে
C
১৯৪৫ খ্রিস্টাব্দে
D
১৯২৪ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 23
জাতিসংঘের সদস্য রাষ্ট্রের ভোটাধিকার কতটি?
A
২টি
B
১টি
C
৩টি
D
৫টি
Click an option to check your answer
Q. 24
সম্মিলিত জাতিপুঞ্জ কোন আন্তর্জাতিক সংস্থার উত্তরসূরি?
A
লিগ অব নেশনস
B
জাতিসংঘ
C
ILO
D
ইউনেস্কো
Click an option to check your answer
Q. 25
বছরে কতবার সাধারণ সভার অধিবেশন আহ্বান করা হত?
A
২ বার
B
১ বার
C
প্রয়োজনে
D
৪ বার
Click an option to check your answer
Q. 26
জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস হিসেবে কোন তারিখটি পরিচিত?
A
১০ জানুয়ারি
B
৯ আগস্ট
C
২৫ এপ্রিল
D
২৬ জুন
Click an option to check your answer
Q. 27
সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা কে নিয়েছিলেন?
A
হিটলার
B
চার্চিল
C
রুজভেল্ট
D
স্ট্যালিন
Click an option to check your answer
Q. 28
জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে?
A
বান কি মুন
B
অ্যান্টোনিও গুটারেস
C
কফি আনান
D
উ থান্ত
Click an option to check your answer
Q. 29
জাতিসংঘের সদরদপ্তর কোথায় অবস্থিত?
A
প্যারিস
B
লন্ডন
C
নিউ ইয়র্ক
D
জেনেভা
Click an option to check your answer
Q. 30
জাতিপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার নাম কী?
A
WHO
B
UNICEF
C
FAO
D
ILO
Click an option to check your answer
Q. 31
জাতিপুঞ্জের সনদের কোন ধারায় গঠনতন্ত্র আলোচনা করা হয়েছে?
A
১৮ নম্বর
B
১ নম্বর
C
৭ নম্বর
D
৫ নম্বর
Click an option to check your answer
Q. 32
আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা কতজন?
A
১০ জন
B
২০ জন
C
১২ জন
D
১৫ জন
Click an option to check your answer
Q. 33
জাতিসংঘ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
A
অর্থনৈতিক সমতা
B
পরমাণু শক্তি নিয়ন্ত্রণ
C
বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়ন
D
বিশ্বশান্তি ও নিরাপত্তা
Click an option to check your answer
Q. 34
লিগ কাউন্সিলে কোন দেশ যোগ দেয়নি?
A
ফ্রান্স
B
জার্মানি
C
রাশিয়া
D
আমেরিকা
Click an option to check your answer
Q. 35
বছরে কতবার লিগ পরিষদের অধিবেশন বসত?
A
১ বার
B
৪ বার
C
৩ বার
D
২ বার
Click an option to check your answer
Q. 36
আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় কোথায় ছিল?
A
প্যারিস
B
জেনেভা
C
নিউ ইয়র্ক
D
হেগ
Click an option to check your answer
Q. 37
জাতিসংঘ গঠনের জন্য গঠিত কমিটির সভাপতি কে ছিলেন?
A
স্ট্যালিন
B
উড্রো উইলসন
C
চার্চিল
D
ক্লিমেন্সো
Click an option to check your answer
Q. 38
সাধারণ সভার বর্তমান সদস্যসংখ্যা কত?
A
১৯৩ জন
B
১৯৫ জন
C
১৮৭ জন
D
১৯০ জন
Click an option to check your answer
Q. 39
আটল্যান্টিক সনদ স্বাক্ষরিত হয় কখন?
A
২৪ অক্টোবর ১৯৪৫
B
১৪ আগস্ট ১৯৪১
C
২৬ জুন ১৯৪৫
D
৯ আগস্ট ১৯৪১
Click an option to check your answer
Q. 40
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জাতিসংঘের সদস্যসংখ্যা কত ছিল?
A
৪৬ জন
B
৪২ জন
C
৬০ জন
D
৫০ জন
Click an option to check your answer
Q. 41
জাতিসংঘ গঠনের প্রথম প্রস্তাব কে উত্থাপন করেন?
A
চার্চিল
B
হিটলার
C
রুজভেল্ট
D
উড্রো উইলসন
Click an option to check your answer
Q. 42
সাধারণ সভাকে কী বলা হয়?
A
সমগ্র বিশ্বের একটি সংক্ষিপ্ত রূপ
B
আন্তর্জাতিক সম্প্রদায়
C
জাতিসংঘের কেন্দ্র
D
বিশ্ব নেতৃত্ব
Click an option to check your answer
Q. 43
২৪ অক্টোবর কোন দিবস হিসেবে পালন করা হয়?
A
বিশ্ব স্বাস্থ্য দিবস
B
UNO দিবস
C
বিশ্ব শান্তি দিবস
D
মানবাধিকার দিবস
Click an option to check your answer
Q. 44
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতটি?
A
৫টি
B
৪টি
C
৩টি
D
৬টি
Click an option to check your answer
Q. 45
জাতিসংঘ গঠনের জন্য কয়টি প্রধান সংস্থা ছিল?
A
২টি
B
৬টি
C
৩টি
D
৪টি
Click an option to check your answer
Q. 46
জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
A
১৯৪৫ খ্রিস্টাব্দে
B
১৯২০ খ্রিস্টাব্দে
C
১৯৩৯ খ্রিস্টাব্দে
D
১৯১৮ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 47
সম্মিলিত জাতিপুঞ্জ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
A
নিউ ইয়র্ক
B
জেনেভা
C
সানফ্রান্সিসকো
D
লন্ডন
Click an option to check your answer
Q. 48
সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতটি রাষ্ট্র স্বাক্ষর করে?
A
৫০টি
B
১৯৩টি
C
৫১টি
D
৬২টি
Click an option to check your answer
Q. 49
চোদ্দো দফা' নীতির প্রবক্তা কে?
A
নেহরু
B
উড্রো উইলসন
C
চার্চিল
D
রুজভেল্ট
Click an option to check your answer
Q. 50
উড্রো উইলসন কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?
A
রাশিয়া
B
ফ্রান্স
C
আমেরিকা
D
ইংল্যান্ড
Click an option to check your answer
Q. 51
লিগ পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ছিল না?
A
ইটালি
B
ইংল্যান্ড
C
জার্মানি
D
জাপান
Click an option to check your answer
Q. 52
সাধারণ সভার সভাপতি কতজন থাকে?
A
৩ জন
B
৫ জন
C
২ জন
D
১ জন
Click an option to check your answer
Q. 53
লন্ডন ঘোষণাপত্র কবে গৃহীত হয়?
A
১৯৪১ খ্রিস্টাব্দে
B
১৯৪২ খ্রিস্টাব্দে
C
১৯৩৯ খ্রিস্টাব্দে
D
১৯৪৫ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 54
সাধারণ সভার বার্ষিক অধিবেশন কখন শুরু হয়?
A
সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার
B
জানুয়ারির প্রথম সোমবার
C
অক্টোবরের প্রথম শনিবার
D
আগস্টের শেষ শুক্রবার
Click an option to check your answer
Q. 55
জাতিসংঘের প্রথম অধিবেশন কবে বসে?
A
১৯২০ খ্রিস্টাব্দে
B
১৯৩০ খ্রিস্টাব্দে
C
১৯৫০ খ্রিস্টাব্দে
D
১৯৪৬ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 56
জাতিসংঘের প্রথম সদর দপ্তর কোথায় ছিল?
A
নিউ ইয়র্ক
B
জেনেভা
C
লন্ডন
D
প্যারিস
Click an option to check your answer
Q. 57
জাতিসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল?
A
বাণিজ্যিক লেনদেন
B
যুদ্ধ ঘোষণা
C
পরমাণু বিস্তার
D
পারস্পরিক সহযোগিতা
Click an option to check your answer
Q. 58
জাতিপুঞ্জের শ্রমিক সংস্থা কোনটি?
A
ILO
B
IMF
C
FAO
D
WHO
Click an option to check your answer
Q. 59
সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
A
২৬ জুন ১৯৪৫ খ্রিস্টাব্দে
B
২৪ অক্টোবর ১৯৪৫ খ্রিস্টাব্দে
C
১০ জানুয়ারি ১৯২০ খ্রিস্টাব্দে
D
১৪ আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 60
জাতিপুঞ্জে প্রতিটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি সংখ্যা কত?
A
৩টি
B
৪টি
C
১টি
D
৫টি
Click an option to check your answer
Q. 61
আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
A
প্যারিস
B
নিউ ইয়র্ক
C
নেদারল্যান্ড
D
জেনেভা
Click an option to check your answer
Q. 62
জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
A
এরিক ডুমন্ড
B
উ থান্ত
C
ট্রিগভি লি
D
কফি আনান
Click an option to check your answer
Q. 63
নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্যসংখ্যা কত?
A
১০ জন
B
১১ জন
C
১৫ জন
D
২০ জন
Click an option to check your answer
Q. 64
সাধারণ সভাকে আর কী বলা হয়?
A
বিশ্ব শাসন কেন্দ্র
B
বৃহত্তম আদালত
C
সর্বোচ্চ সংস্থা
D
বিশ্বের বৃহত্তম বিতর্কসভা
Click an option to check your answer
Q. 65
মহাসচিবের পদ কী?
A
অর্থনৈতিক প্রধান
B
বিচার বিভাগের প্রধান
C
কর্মদপ্তরের প্রধান
D
সাধারণ সভার প্রধান
Click an option to check your answer
Q. 66
জাতিসংঘের প্রথম অধিবেশনে কতটি সদস্য রাষ্ট্র অংশ নিয়েছিল?
A
৫১ জন
B
৪৬ জন
C
৫০ জন
D
৪২ জন
Click an option to check your answer
Q. 67
কেলগ-ব্রিয়াঁ চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে?
A
৫১টি
B
৭৫টি
C
৬২টি
D
৩০টি
Click an option to check your answer
Q. 68
জাপান কবে মাঞ্চুরিয়া দখল করে?
A
১৯২৮ খ্রিস্টাব্দে
B
১৯৩৫ খ্রিস্টাব্দে
C
১৯৪০ খ্রিস্টাব্দে
D
১৯৩১ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 69
উড্রো উইলসন কখন 'চোদ্দো দফা শর্ত' ঘোষণা করেন?
A
১৯১৯ খ্রিস্টাব্দে
B
১৯৪১ খ্রিস্টাব্দে
C
১৯১৮ খ্রিস্টাব্দে
D
১৯২০ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 70
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
A
৫৪ জন
B
৪৫ জন
C
৫০ জন
D
৬০ জন
Click an option to check your answer
Q. 71
জেনেভা প্রোটোকল স্বাক্ষরিত হয় কবে?
A
১৯২৪ খ্রিস্টাব্দে
B
১৯২২ খ্রিস্টাব্দে
C
১৯২৫ খ্রিস্টাব্দে
D
১৯৩০ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 72
PCIJ-এর পূর্ণরূপ কী?
A
Peaceful Council of International Justice
B
Permanent Court of International Justice
C
Political Council in Judicial Inquiry
D
Permanent Council for International Judgement
Click an option to check your answer
Q. 73
জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নিযুক্ত হন?
A
সাধারণ সভা কর্তৃক
B
নিরাপত্তা পরিষদ দ্বারা
C
নির্বাচনে
D
আন্তর্জাতিক আদালত দ্বারা
Click an option to check your answer
Q. 74
নিরাপত্তা পরিষদের কোন দেশ ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে?
A
দক্ষিণ কোরিয়া
B
ভারত
C
চিন
D
ব্রাজিল
Click an option to check your answer
Q. 75
জাপান ও ইটালি কবে জাতিসংঘ ত্যাগ করে?
A
১৯৩৫ ও ১৯৩৯ খ্রিস্টাব্দে
B
১৯৩১ ও ১৯৩৫ খ্রিস্টাব্দে
C
১৯৩১ ও ১৯৩৭ খ্রিস্টাব্দে
D
১৯২৯ ও ১৯৩৩ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 76
United Nations' শব্দটি কে প্রস্তাব করেন?
A
চার্চিল
B
ট্রিগভি লি
C
রুজভেল্ট
D
উ থান্ত
Click an option to check your answer
Q. 77
উড্রো উইলসনের কোন দফায় জাতিসংঘ গঠনের কথা ছিল?
A
পঞ্চম
B
চোদ্দো নম্বর
C
প্রথম
D
দশম
Click an option to check your answer
Q. 78
জাতিপুঞ্জের প্রধান দপ্তর কোথায় অবস্থিত?
A
জেনেভা
B
লন্ডন
C
নিউ ইয়র্ক
D
প্যারিস
Click an option to check your answer
Q. 79
জেনেভা প্রোটোকল কারা রচনা করেন?
A
আমেরিকা ও রাশিয়া
B
ইংল্যান্ড ও জার্মানি
C
ফ্রান্স ও ইতালি
D
গ্রিস ও চেকোশ্লোভাকিয়া
Click an option to check your answer
Q. 80
ভেটো দেওয়ার ক্ষমতা কারা পায়?
A
স্থায়ী সদস্য
B
সব সদস্য
C
সাধারণ সভা
D
অস্থায়ী সদস্য
Click an option to check your answer
Q. 81
লিগ কাউন্সিল প্রথমে কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
A
৯ জন
B
১০ জন
C
১১ জন
D
৭ জন
Click an option to check your answer
Q. 82
সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধান কী নামে পরিচিত?
A
চুক্তিপত্র
B
আইন
C
সনদ
D
ঘোষণা
Click an option to check your answer
Q. 83
জাতিসংঘের গৌরবের যুগ কাকে বলা হয়?
A
১৯২৪–১৯৩০ খ্রিস্টাব্দে
B
১৯৪০–১৯৪৫ খ্রিস্টাব্দে
C
১৯১৯–১৯২৩ খ্রিস্টাব্দে
D
১৯৩১–১৯৩৫ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 84
বর্তমানে জাতিপুঞ্জের সদস্যসংখ্যা কত?
A
১৫৭ জন
B
১৯৩ জন
C
১৯৫ জন
D
৫১ জন
Click an option to check your answer
Q. 85
লিগ কভেনান্ট বা লিগের সনদে মোট কতটি ধারা ছিল?
A
২০
B
২৪
C
২৬
D
৩০
Click an option to check your answer
Q. 86
জাতিসংঘের প্রথম অধিবেশনে সদস্য সংখ্যা কত ছিল?
A
৪৫ জন
B
৫০ জন
C
৪২ জন
D
৫১ জন
Click an option to check your answer
Q. 87
জেনেভা প্রোটোকলে আক্রমণাত্মক যুদ্ধকে কী বলা হয়েছে?
A
ন্যায্য যুদ্ধ
B
জাতীয় সংকল্প
C
আন্তর্জাতিক অপরাধ
D
আত্মরক্ষার অধিকার
Click an option to check your answer
Q. 88
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব কে বহন করে?
A
UNESCO
B
আন্তর্জাতিক আদালত
C
নিরাপত্তা পরিষদ
D
সাধারণ সভা
Click an option to check your answer
Q. 89
আমেরিকা লিগ পরিষদে যোগ দেয়নি কেন?
A
সরকারের অনুমোদন মেলেনি
B
যুদ্ধের কারণে
C
সংবিধানে বাধা ছিল
D
চুক্তিপত্রে স্বাক্ষর করেনি
Click an option to check your answer
Q. 90
সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা কে পালন করেন?
A
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
B
হিটলার
C
উইনস্টন চার্চিল
D
স্ট্যালিন
Click an option to check your answer
Q. 91
জাতিসংঘের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হত?
A
সকল রাষ্ট্রপ্রধান
B
কেবল স্থায়ী সদস্য
C
চুক্তিপত্রে স্বাক্ষরকারী সদস্যদের প্রতিনিধি
D
কেবল অস্থায়ী সদস্য
Click an option to check your answer
Q. 92
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকাল কত বছর?
A
৩ বছর
B
২ বছর
C
৪ বছর
D
৫ বছর
Click an option to check your answer
Q. 93
বিশ্ব বিবেকের প্রতিনিধি' কাকে বলা হয়?
A
জাতিপুঞ্জকে
B
আন্তর্জাতিক আদালতকে
C
সাধারণ সভাকে
D
নিরাপত্তা পরিষদকে
Click an option to check your answer
Q. 94
জাতিসংঘ গঠিত হয় কোন যুদ্ধের পর?
A
ঠান্ডা যুদ্ধ
B
প্রথম বিশ্বযুদ্ধ
C
ফরাসি বিপ্লব
D
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
Click an option to check your answer
Q. 95
জাতিসংঘের চুক্তিপত্রটি কবে গৃহীত হয়?
A
২৪ অক্টোবর ১৯৪৫ খ্রিস্টাব্দে
B
১৪ আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দে
C
১০ জানুয়ারি ১৯২০ খ্রিস্টাব্দে
D
২৮ জুন ১৯১৯ খ্রিস্টাব্দে
Click an option to check your answer
Q. 96
লিগ পরিষদে শুরুতে কতজন স্থায়ী সদস্য ছিল?
A
৫ জন
B
৭ জন
C
৪ জন
D
৬ জন
Click an option to check your answer
Q. 97
সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কখন বসে?
A
জুন
B
সেপ্টেম্বর
C
জানুয়ারি
D
ডিসেম্বর
Click an option to check your answer
Q. 98
কেলগ-ব্রিয়াঁ চুক্তি আর কী নামে পরিচিত?
A
প্যারিস চুক্তি
B
লন্ডন চুক্তি
C
হেগ চুক্তি
D
জেনেভা চুক্তি
Click an option to check your answer
Q. 99
জাতিসংঘের কর্ম পরিচালনার মূল দায়িত্ব ছিল কার উপর?
A
লিগ পরিষদ
B
আন্তর্জাতিক আদালত
C
সাধারণ সভা
D
নিরাপত্তা পরিষদ
Click an option to check your answer
Q. 100
জাতিসংঘের বিলুপ্তি কবে ঘটে?
A
১৯৪৫ খ্রিস্টাব্দে
B
১৯৫০ খ্রিস্টাব্দে
C
১৯৪৬ খ্রিস্টাব্দে
D
১৯৪০ খ্রিস্টাব্দে
Click an option to check your answer

More practice

Work through the remaining questions in this chapter.