জীবন সংগঠনের স্তর - কলা/মানুষের প্রধান অঙ্গসমূহ ও তাদের কাজ

44 questions
22 min read
Share:

Study Notes

জৈবনিক প্রক্রিয়া
২.৩ - কলা
২.৪ - মানুষের প্রধান অঙ্গসমূহ ও তাদের কাজ
Question List

প্রশ্নের মান - ২/৩

[১] পাকস্থলীর কাজ লেখ।**
[২] বৃক্কের কাজ লেখ।****[V.V.I]
[৩] যকৃতের কাজ লেখ।**
[৪] মস্তিষ্ক কাকে বলে?***
[৫] ভাজক কলা বলতে কী বোঝায়?****[V.V.I]
[৬] অবস্থান অনুযায়ী ভাজক কলার শ্রেণিবিভাগ করো।**
[৭] আবরণী কলা কাকে বলে?****[V.V.I]
[৮] আবরণী কলার বৈশিষ্ট্যগুলি লেখ।****[V.V.I]
[৯] যোগকলা কাকে বলে?**
[১০] যোগকলার বৈশিষ্ট্যগুলি কী কী?**
[১১] ইন্টারক্যালেটেড ডিস্ক কাকে বলে?**
[১২] শুক্রাশয়ের অবস্থান ও কাজ লেখ।**
[১৩] শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন?****[V.V.I]
[১৪] ডিম্বাশয়ের অবস্থান ও কাজ লেখ।**
[১৫] ডিম্বাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন?****[V.V.I]
[১৬] হৃৎপিন্ডের অবস্থান ও কাজ লেখ।****[V.V.I]
[১৭] কাজ অনুযায়ী প্যারেনকাইমার শ্রেণীবিভাগ করো।**
[১৮] কোলেনকাইমা ও স্কেলেরেনকাইমার মধ্যে পার্থক্য লেখ। ***
[১৯] স্ক্লেরেনকাইমা কত প্রকার এবং কী কী?*
[২০] রক্তকে তরল যোগকলা বলা হয় কেন?***[V.V.I]
[২১] জাইলেম কী? এটি কোন কোন উপাদান দিয়ে গঠিত? এর কোন উপাদানটি সজীব?**
[২২] ফ্লোয়েম কী? এটি কোন কোন উপাদান দিয়ে গঠিত? এর কোন উপাদানটি মৃত?*
প্রশ্নের মান - ২/৩
[১] পাকস্থলীর কাজ লেখ।**
উত্তর:
» পাকস্থলীর কাজ:

[i] বিষাক্ত পদার্থ রেচন: মরফিন, কিছু বিষাক্ত পদার্থ এবং ভারী ধাতু পাকস্থলী থেকে রেচিত হয়।

[ii] ভিটামিন B₁₂ শোষণে সহায়তা: পাকস্থলী থেকে ক্যাসেল বর্ণিত ইনট্রিনসিক ফ্যাক্টর ক্ষরিত হয়, যা ভিটামিন B₁₂ শোষণে সহায়তা করে।

[iii] প্রোটিন পরিপাক শুরু: পাকস্থলীর পেপটিক কোশ থেকে ক্ষরিত পেপসিন উৎসেচক প্রোটিনের প্রাথমিক পরিপাকে সাহায্য করে।

[iv] খাদ্যকে অ্যাসিডিক করা ও প্রোটিন পরিপাকে সহায়তা: প্যারাইটাল কোশ (অক্সিনটিক কোশ) থেকে ক্ষরিত হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) খাদ্যকে অ্যাসিডিক করে এবং প্রোটিন পরিপাকের পরিবেশ তৈরি করে।
[২] বৃক্কের কাজ লেখ।****[V.V.I]
উত্তর:
» বৃক্কের কাজ:

[i] জলসাম্য নিয়ন্ত্রণ: বৃক্ক দেহে জল ও তরলের সঠিক ভারসাম্য (জলসাম্য) রক্ষা করে।

[ii] রেচন পদার্থ অপসারণ: বৃক্কের মাধ্যমে ইউরিয়া, ইউরিক অ্যাসিডসহ বিভিন্ন রেচন পদার্থ রক্ত থেকে ছেঁকে দেহের বাইরে অপসারিত হয়।

[iii] লোহিত রক্ত কণিকা সৃষ্টিতে সহায়তা: বৃক্ক থেকে উৎপন্ন এরিথ্রোপয়েটিন হরমোন অস্থিমজ্জাকে উদ্দীপিত করে, যা লোহিত রক্ত কণিকা উৎপাদনে সহায়তা করে।

[iv] ইলেকট্রোলাইট ও লবণের ঘনত্ব নিয়ন্ত্রণ: বৃক্ক দেহতরলে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড প্রভৃতি ইলেকট্রোলাইট ও লবণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।
[৩] যকৃতের কাজ লেখ।**
উত্তর:
» যকৃতের কাজ:

[i] পিত্তরস ক্ষরণ: যকৃত থেকে ক্ষরিত পিত্তরস চর্বির পরিপাকে সহায়তা করে। এটি ক্ষুদ্রান্ত্রে ফ্যাটকে ইমালসিফাই করে পরিপাক সহজ করে তোলে।

[ii] ইউরিয়া সৃষ্টি: যকৃতে অ্যামাইনো অ্যাসিডের ডি-অ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটিকে ইউরিয়া চক্র (Urea Cycle) বলা হয়, যা নাইট্রোজেন অপসারণে গুরুত্বপূর্ণ।

[iii] রোগজীবাণু ধ্বংস: যকৃতে উপস্থিত কুফার কোশ (Kupffer cells) রক্তে প্রবেশকারী রোগজীবাণু ও অজৈব কণিকা ধ্বংসে সক্রিয় ভূমিকা পালন করে।
[৪] মস্তিষ্ক কাকে বলে?***
উত্তর: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে বৃহত্তম অংশ করোটির অভ্যন্তরে সুরক্ষিত অবস্থায় থাকে এবং মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, তাকে মস্তিষ্ক বলা হয়।
[৫] ভাজক কলা বলতে কী বোঝায়?****[V.V.I]

উত্তর: উদ্ভিদের বৃদ্ধিমান অঙ্গসমূহের অগ্রভাগে যে অপরিণত ও বিভাজনক্ষম কোশগুলির দ্বারা গঠিত একটি বিশেষ কলার সৃষ্টি হয়, যা নিরবচ্ছিন্নভাবে কোশ বিভাজনের মাধ্যমে নতুন কোশ উৎপন্ন করে উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, তাকে ভাজক কলা বলা হয়।

» ভাজক কলার বৈশিষ্ট্য:

[i] ভাজক কলার কোশগুলি সাধারণত গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার হয় এবং সাইটোপ্লাজমে পূর্ণ থাকে।

[ii] কোশগুলি একে অপরের ঘন সন্নিবিষ্ট অবস্থানে থাকে, ফলে কোশান্তর রন্ধ (intercellular space) অনুপস্থিত।

[iii] প্রতিটি কোশের প্রাচীর পাতলা, স্থিতিস্থাপক এবং সেলুলোজ দিয়ে গঠিত।

[iv] কোশগুলিতে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে।

[v] ভ্যাকুওল সাধারণত অনুপস্থিত বা খুবই ক্ষুদ্রাকার হয়।
[৬] অবস্থান অনুযায়ী ভাজক কলার শ্রেণিবিভাগ করো।**
উত্তর: অবস্থান অনুযায়ী ভাজক কলা তিন প্রকার, যথা-

[i] অগ্রস্থ ভাজক কলা: যে ভাজক কলা উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে তথা উদ্ভিদ অঙ্গের শীর্ষদেশে অবস্থান করে তাকে অগ্রস্থ ভাজক কলা বলে।

❑ কাজ: উদ্ভিদ অঙ্গের দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটানো।

[ii] পার্শ্বস্থ ভাজক কলা: যে ভাজক কলা বর্ধনশীল উদ্ভিদ অঙ্গের পরিধি বরাবর অবস্থান করে, তাকে পাশ্বস্থ ভাজক কলা বলে।

❑ কাজ: উদ্ভিদ অঙ্গের প্রস্থে বৃদ্ধি ঘটায়।

[iii] নিবেশিত ভাজক কলা: যে ভাজক কলা উদ্ভিদ অঙ্গে দুটি স্থায়ী কলার মধ্যে অবস্থান করে, তাকে নিবেশিত ভাজক কলা বলে।

❑ কাজ: দুটি স্থায়ী কলার মধ্যে অবস্থান করে উদ্ভিদের পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়।
[৭] আবরণী কলা কাকে বলে?****[V.V.I]
উত্তর: যে কলা প্রাণীর দেহের ত্বক এবং অন্তঃস্থ অঙ্গপ্রত্যঙ্গের ভেতরের ও বাইরের অংশে একটি অবিচ্ছিন্ন আচ্ছাদন বা আবরণ গঠন করে, তাকে আবরনী কলা বলা হয়।
[৮] আবরণী কলার বৈশিষ্ট্যগুলি লেখ।****[V.V.I]
উত্তর:
[i] আবরণী কলার কোশগুলি একটি পাতলা ভিত্তিপর্দার (basement membrane) উপর সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে।

[ii] প্রতিটি কোশে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজম বিদ্যমান থাকে।

[iii] আবরণী কলায় রক্তবাহ (blood vessel) অনুপস্থিত থাকে।

[iv] কখনো কখনো কোশের উপরিভাগে মাইক্রোভিল্লি বা সিলিয়া উপস্থিত থাকে, যা যথাক্রমে শোষণ ও চলন প্রক্রিয়ায় সাহায্য করে।
[৯] যোগকলা কাকে বলে?**
উত্তর: ধাত্র, তন্তু ও কোশ দ্বারা গঠিত যে কলা প্রাণীদেহের কোশ, কলা, অঙ্গ ও তন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে যোগকলা বলা হয়।
[১০] যোগকলার বৈশিষ্ট্যগুলি কী কী?**
উত্তর:
[i] যোগকলায় কোশীয় উপাদানের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি থাকে।

[ii] এটি ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়।

[iii] যোগকলায় রক্তবাহ (blood vessel) উপস্থিত থাকে।

[iv] এটি বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে।

[v] এই কলায় কোনো ভিত্তি পর্দা (basement membrane) থাকে না।
[১১] ইন্টারক্যালেটেড ডিস্ক কাকে বলে?**
উত্তর: হৃদপেশির কোশগুলি শাখান্বিত হয় এবং পাশাপাশি অবস্থিত কোশগুলির সংযোগস্থলে কোশপর্দা ঘন হয়ে একটি অনুপ্রস্থ চাকতির মতো গঠন সৃষ্টি করে, যাকে ইন্টারক্যালেটেড ডিস্ক বলা হয়।
[১২] শুক্রাশয়ের অবস্থান ও কাজ লেখ।**
উত্তর:
❑ অবস্থান: পুরুষ দেহে শুক্রাশয় দেহগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক এক জোড়া চামড়ার থলিতে অবস্থিত থাকে।

❑ কাজ:
[i] অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে, শুক্রাশয়ের লেডিগ কোশ থেকে টেস্টোস্টেরন ও সারটোলি কোশ থেকে কিছু পরিমাণ ইনহিবিন হরমোন নিঃসৃত হয়।

[ii] বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে, শুক্রাশয় শুক্রানু উৎপন্ন করে।
[১৩] শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন?****[V.V.I]
উত্তর: শুক্রাশয় অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে লেডিগের আন্তঃকোশ থেকে টেস্টোস্টেরন এবং সারটোলী কোশ থেকে সামান্য পরিমাণ ইনহিবিন হরমোন ক্ষরণ করে। অপরদিকে, বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে এটি শুক্রানু উৎপন্ন করে। এই উভয় কার্যকারিতার জন্য শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়।
[১৪] ডিম্বাশয়ের অবস্থান ও কাজ লেখ।**
উত্তর:
❑ অবস্থান: একজোড়া ডিম্বাশয় নারীদেহের শ্রোণীগহ্বরে, জরায়ুর দুই পাশে অবস্থান করে।

❑ কাজ:
[i] অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন এবং পীত গ্রন্থি (কর্পাস লুটিয়াম) থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়।

[ii] বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে, ডিম্বাশয় ডিম্বানু উৎপন্ন করে।
[১৫] ডিম্বাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন?****[V.V.I]
উত্তর: ডিম্বাশয় অন্তঃক্ষরা গ্রন্থি হিসাবে গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন এবং পীত গ্রন্থি (কর্পাস লুটিয়াম) থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। অপরদিকে, বহিঃক্ষরা গ্রন্থি হিসাবে এটি ডিম্বানু উৎপন্ন করে। এই কারণে ডিম্বাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়।
[১৬] হৃৎপিন্ডের অবস্থান ও কাজ লেখ।****[V.V.I]
উত্তর:
❑ অবস্থান: মানবদেহের বক্ষগহ্বরে, দুটি ফুসফুসের মাঝে এবং স্টারনামের নিচে, দেহের মধ্যরেখার সামান্য বামদিকে হৃৎপিন্ড অবস্থিত থাকে।

❑ কাজ:
[i] হৃৎপিন্ডের নিয়মিত ছান্দিক গতি সারাদেহে রক্ত সঞ্চালন নিশ্চিত করে।

[ii] এটি রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

[iii] হৃৎপিন্ডের মাধ্যমে রক্ত সঞ্চালনের ফলে অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড সারা দেহে পরিবাহিত হয়।

[iv] রক্ত সঞ্চালনের মাধ্যমে দেহের কোষ থেকে দূষিত রেচন পদার্থ অপসারণ হয়।
[১৭] কাজ অনুযায়ী প্যারেনকাইমার শ্রেণীবিভাগ করো।**
উত্তর: কাজের ভিত্তিতে প্যারেনকাইমা চার প্রকারে শ্রেণীবিভক্ত করা যায়:

[i] ক্লোরেনকাইমা (Chlorenchyma): এই ধরনের প্যারেনকাইমা কোশে ক্লোরোপ্লাস্ট থাকে, যা সালোকসংশ্লেষের মাধ্যমে উদ্ভিদের জন্য খাদ্য প্রস্তুত করে।

[ii] এরেনকাইমা (Aerenchyma): এর কোশগুলির মধ্যে বড় বড় বায়ু গহ্বর থাকে। এই গঠন জলজ উদ্ভিদকে জলে ভেসে থাকতে সাহায্য করে এবং গ্যাস পরিবহণে সহায়তা করে।

[iii] ইডিওব্লাস্ট (Idioblast): এই কোশগুলি ট্যানিন, রেজিন, গঁদ ইত্যাদি বর্জ্য বা রেচন পদার্থ সঞ্চয় করে রাখে।

[iv] প্রোসেনকাইমা (Prosenchyma): এই প্যারেনকাইমা কোশগুলি দুই প্রান্তে সূচাল আকৃতির এবং কিছুটা শক্তিশালী হয়। এগুলি উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা বা শক্তি প্রদান করে।
[১৮] কোলেনকাইমা ও স্কেলেরেনকাইমার মধ্যে পার্থক্য লেখ। ***
[১৯] স্ক্লেরেনকাইমা কত প্রকার এবং কী কী?*
উত্তর: স্ক্লেরেনকাইমা দুই প্রকার, যথা—

[i] স্ক্লেরেনকাইমা তন্তু: যখন স্ক্লেরেনকাইমা তন্তু জাইলেমের সাথে যুক্ত থাকে, তখন তাকে কাষ্ঠল তন্তু বলা হয়। আর যখন এটি ফ্লোয়েমের সাথে যুক্ত থাকে, তখন তাকে বাস্ট তন্তু বলা হয়।
উদাহরণ: পাট, শন, নারকেলের ছোবড়া প্রভৃতি স্ক্লেরেনকাইমা তন্তুর উদাহরণ।

[ii] স্ক্লেরাইড / প্রস্তর কোশ: পেয়েরা, নাসপাতি ইত্যাদি ফলের শাঁসে এবং বীজত্বকে যে মোটা, পুরু কোশপ্রাচীরযুক্ত, গোলাকার, ডিম্বাকার বা তারকাকার কোশগুচ্ছ দেখা যায়, তাকে স্ক্লেরাইড বা প্রস্তর কোশ বলা হয়।
[২০] রক্তকে তরল যোগকলা বলা হয় কেন?***[V.V.I]
উত্তর:
[i] রক্ত ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়।

[ii] রক্তে ধাত্রের পরিমাণ কোশীয় উপাদানের তুলনায় বেশি থাকে।

[iii] এটি দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সংযোগ ও সমন্বয় সাধন করে।

[iv] রক্তে ভিত্তি পর্দা (basement membrane) অনুপস্থিত থাকে।

এই সব বৈশিষ্ট্যের জন্য রক্তকে তরল যোগকলা বলা হয়।
[২১] জাইলেম কী? এটি কোন কোন উপাদান দিয়ে গঠিত? এর কোন উপাদানটি সজীব?**
উত্তর: যেসব জটিল স্থায়ী কলার মাধ্যমে মাটি থেকে জল ও তাতে দ্রবীভূত খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছে, তাকে জাইলেম বলা হয়।

জাইলেমের উপাদানগুলি হল: ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা ও জাইলেম তন্তু।

এই সমস্ত উপাদান সাধারণত মৃত হলেও, জাইলেম প্যারেনকাইমা একমাত্র সজীব উপাদান।
[২২] ফ্লোয়েম কী? এটি কোন কোন উপাদান দিয়ে গঠিত? এর কোন উপাদানটি মৃত?*
উত্তর: যেসব জটিল স্থায়ী কলার মাধ্যমে পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সমস্ত অংশে পরিবাহিত হয়, তাকে ফ্লোয়েম বলে।

উপাদানসমূহ: সীভনল, সঙ্গীকোশ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু।

ফ্লোয়েমের প্রায় সমস্ত উপাদান সজীব, তবে ফ্লোয়েম তন্তু একমাত্র মৃত উপাদান।

Practice MCQs

44 multiple-choice questions on জীবন সংগঠনের স্তর - কলা/মানুষের প্রধান অঙ্গসমূহ ও তাদের কাজ. Tap an option to check the answer.

Q. 1
বাস্টতন্তুর উদাহরণ কোনটি?
A
নারকেলের আঁশ
B
পাট ও শন
C
বাঁশের কান্ড
D
খেজুর গাছ
Click an option to check your answer
Q. 2
মানবদেহে সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থির নাম কী?
A
অ্যাডিনয়েড
B
টনসিল
C
প্লীহা
D
থাইমাস
Click an option to check your answer
Q. 3
যে যোগকলা অস্থিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে, তাকে কী বলা হয়?
A
কার্টিলেজ
B
টেনডন
C
লিগামেন্ট
D
ডিস্ক
Click an option to check your answer
Q. 4
মস্তিষ্কের আবরণীকে কী বলা হয়?
A
নিউরন
B
করোটিক রন্ধ্র
C
পেরিকার্ডিয়াম
D
মেনিনজেস
Click an option to check your answer
Q. 5
একটি তরল যোগকলার উদাহরণ কী?
A
লিগামেন্ট
B
হাড়
C
রক্ত
D
তরুনাস্থি
Click an option to check your answer
Q. 6
মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে?
A
করোটির মধ্যে
B
উদরগহ্বরে
C
পীঠদেশে
D
ফুসফুসে
Click an option to check your answer
Q. 7
অত্যন্ত স্থূল কোশপ্রাচীরযুক্ত সরল স্থায়ী কলা কোনটি?
A
স্ক্লেরেনকাইমা
B
প্রোসেনকাইমা
C
কোলেনকাইমা
D
প্যারেনকাইমা
Click an option to check your answer
Q. 8
শুক্রাশয়ে কোন হরমোন উৎপন্ন হয়?
A
টেস্টোস্টেরন
B
অ্যাড্রেনালিন
C
প্রোজেস্টেরন
D
ইনসুলিন
Click an option to check your answer
Q. 9
বৃক্কের আবরণীকে কী বলা হয়?
A
রেনাল ক্যাপসুল
B
পেরিকার্ডিয়াম
C
ইউরেটার
D
মেনিনজেস
Click an option to check your answer
Q. 10
কোন অঙ্গ ক্ষুদ্রান্ত্রের সঙ্গে পাকস্থলীর সংযোগ ঘটায়?
A
ডিউডেনাম
B
ইলিয়াম
C
জেজুনাম
D
পাইলোয়ান
Click an option to check your answer
Q. 11
স্নায়ুলায় নিউরোন ছাড়া থাকা কোশগুলিকে কী বলা হয়?
A
নিউক্লিওকোশ
B
প্রিয়াকোশ
C
নিউরোপ্লাজম
D
স্নায়ু তন্তু
Click an option to check your answer
Q. 12
কোমলাস্থির উপর থাকা পাতলা পর্দাটির নাম কী?
A
পেরিকনড্রিয়াম
B
মেনিনজেস
C
ল্যাকুনা
D
পেরিকার্ডিয়াম
Click an option to check your answer
Q. 13
একটি অর্ধঃতরল যোগকলার উদাহরণ কী?
A
তরুনাস্থি
B
রক্ত
C
পেশি
D
হাড়
Click an option to check your answer
Q. 14
কোমলাস্থি গঠনকারী কনড্রোসাইট যেসব গহ্বরে থাকে, তাকে কী বলে?
A
ভ্যাকুওল
B
সারকোমিয়া
C
ল্যাকুনা
D
নিউক্লিয়াস
Click an option to check your answer
Q. 15
পিত্ত কোথা থেকে ক্ষরিত হয়?
A
প্লীহা
B
অগ্ন্যাশয়
C
পাকস্থলী
D
যকৃত
Click an option to check your answer
Q. 16
যে দড়ির মতো অংশ পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে, তাকে কী বলে?
A
লিগামেন্ট
B
টেনডন
C
ডিস্ক
D
কার্টিলেজ
Click an option to check your answer
Q. 17
সুষুম্নাকাণ্ড কোন কাজ নিয়ন্ত্রণ করে?
A
হরমোন নিঃসরণ
B
প্রতিবর্ত ক্রিয়া
C
নিঃশ্বাস প্রশ্বাস
D
হৃদস্পন্দন
Click an option to check your answer
Q. 18
গৌণ ভাজককলার একটি উদাহরণ কী?
A
ফেলোজেন
B
পেরিসাইকেল
C
ক্লোরেনকাইমা
D
জাইলেম
Click an option to check your answer
Q. 19
ত্বকের দুটি স্তর কী কী?
A
কর্নিয়া ও ডার্মিস
B
এপিডার্মিস ও কর্টেক্স
C
অন্তত্ত্বক ও বহিঃত্বক
D
বহিঃত্বক ও মধ্যত্বক
Click an option to check your answer
Q. 20
পাকস্থলী কোন আকৃতির অঙ্গ?
A
J' আকৃতির
B
L' আকৃতির
C
S' আকৃতির
D
U' আকৃতির
Click an option to check your answer
Q. 21
মানবদেহের সবচেয়ে বড়ো পৌষ্টিকগ্রন্থি কোনটি?
A
পাকস্থলী
B
ক্ষুদ্রান্ত্র
C
যকৃত
D
অগ্ন্যাশয়
Click an option to check your answer
Q. 22
পেশিকোশের সাইটোপ্লাজমকে কী বলা হয়?
A
মায়োপ্লাজম
B
সারকোলেমা
C
নিউরোপ্লাজম
D
সারকোপ্লাজম
Click an option to check your answer
Q. 23
শুক্রাশয়ের ভিতরে কোথায় শুক্রাণু তৈরি হয়?
A
ইউরেথ্রা
B
ভ্যাস ডিফারেন্স
C
সেমিনিফেরাস টিবিউল
D
রেনাল টিউবিউল
Click an option to check your answer
Q. 24
সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য কত?
A
১২ সেমি
B
১৮ সেমি
C
২০ সেমি
D
১৫ সেমি
Click an option to check your answer
Q. 25
টেস্টোস্টেরন কোন কোশ থেকে উৎপন্ন হয়?
A
গ্রাফিয়ান ফলিকল
B
নিউরন
C
লেডিগের আন্তরকোশ
D
সারটোলি কোশ
Click an option to check your answer
Q. 26
একটি কঠিন যোগকলার উদাহরণ কী?
A
অস্থি
B
রক্ত
C
পেশি
D
তরুনাস্থি
Click an option to check your answer
Q. 27
মেনিনজেস কোথায় অবস্থান করে?
A
হৃদপিণ্ডকে ঘিরে
B
বৃক্ককে ঘিরে
C
যকৃতকে ঘিরে
D
মস্তিষ্ককে ঘিরে
Click an option to check your answer
Q. 28
পাকস্থলীর আবরণীকে কী বলা হয়?
A
পেরিকার্ডিয়াম
B
সেরিব্রম
C
মেনিনজেস
D
প্লীহা
Click an option to check your answer
Q. 29
ফ্লোয়েমে উপস্থিত স্ক্লেরেনকাইমা তন্তুকে কী বলা হয়?
A
প্রোসেনকাইমা
B
প্যারেনকাইমা
C
জাইলেম তন্তু
D
বাস্ট তন্তু
Click an option to check your answer
Q. 30
মেদকলা দেহের কোন কোন অংশে বেশি দেখা যায়?
A
হাঁটু ও কনুই
B
মুখ ও করোটি
C
বুক, পিঠ ও উদর
D
হাত ও পা
Click an option to check your answer
Q. 31
সিবেসিয়াস গ্রন্থি কোন রেচনবস্তু উৎপাদন করে?
A
ঘাম
B
স্যালাইভ
C
জল
D
সিবাম
Click an option to check your answer
Q. 32
বৃক্ক কোথায় অবস্থিত?
A
করোটির ভিতরে
B
মেরুদণ্ডের দুপাশে
C
ফুসফুসের মাঝে
D
বুকে
Click an option to check your answer
Q. 33
যকৃতে কোন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়?
A
অরনিথিন চক্র
B
ক্রেবস চক্র
C
গ্লাইকোলাইসিস
D
ইউরিয়া চক্র
Click an option to check your answer
Q. 34
স্ক্লেরেনকাইমা তন্তুর যে অংশে ভাইলোম থাকে, তাকে কী বলে?
A
কাষ্ঠ তন্তু
B
জাইলেম তন্তু
C
বাস্ট তন্তু
D
ফ্লোয়েম তন্তু
Click an option to check your answer
Q. 35
পেশি কোশের আবরণীকে কী বলা হয়?
A
সারকোমিয়ার
B
মায়োলেমা
C
সারকোলেমা
D
সারকোপ্লাজম
Click an option to check your answer
Q. 36
কোলেনকাইমার কোশের কোশপ্রাচীর কেমন?
A
অসমভাবে স্থূল
B
সেলুলোজমুক্ত
C
সমভাবে পুরু
D
পাতলা ও নমনীয়
Click an option to check your answer
Q. 37
দুটি স্থায়ী কলার মাঝে যে ভাজককলা থাকে, তাকে কী বলে?
A
পার্শ্বস্থ ভাজককলা
B
নিবেশিত ভাজককলা
C
প্রাথমিক ভাজককলা
D
অগ্রস্থ ভাজককলা
Click an option to check your answer
Q. 38
উদ্ভিদের কান্ড ও শাখা কোন ভাজক কলার জন্য দৈর্ঘ্যে বাড়ে?
A
গৌণ ভাজককলা
B
অগ্রস্থ ভাজককলা
C
পার্শ্বস্থ ভাজককলা
D
নিবেশিত ভাজককলা
Click an option to check your answer
Q. 39
শুক্রাশয় যে থলিতে থাকে, তার নাম কী?
A
স্ক্রোটাম
B
লিংগ কোশ
C
সেমিনিফেরাস
D
শুক্রকোষ
Click an option to check your answer
Q. 40
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়—
A
হৃৎপিণ্ড ও ফুসফুস
B
মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড
C
বৃক্ক ও প্লীহা
D
পাকস্থলী ও যকৃত
Click an option to check your answer
Q. 41
স্ক্লেরেনকাইমার দুটি প্রকারভেদ কী কী?
A
জাইলেম ও ফ্লোয়েম
B
প্যারেনকাইমা ও কোলেনকাইমা
C
স্ক্লেরেনকাইমা তন্তু ও স্ক্লেরাইড কোশ
D
বাস্ট তন্তু ও ট্রাকিয়া
Click an option to check your answer
Q. 42
CSF-এর পূর্ণরূপ কী?
A
Cranial Spine Fluid
B
Cerebro Spinal Fluid
C
Central Spinal Flow
D
Cerebral Synapse Flow
Click an option to check your answer
Q. 43
হৃৎপিণ্ডের আবরণীকে কী বলা হয়?
A
মায়োকার্ডিয়াম
B
পেরিকার্ডিয়াম
C
এন্ডোকার্ডিয়াম
D
মেনিনজেস
Click an option to check your answer
Q. 44
পেশিকোশের একককে কী বলা হয়?
A
টেনডন
B
সারকোলেমা
C
সারকোমিয়ার
D
নিউরন
Click an option to check your answer

More practice

Work through the remaining questions in this chapter.