জৈবনিক প্রক্রিয়া - সংবহন

96 questions
48 min read
Share:

Study Notes

জৈবনিক প্রক্রিয়া [৩.৪]
সংবহন
Question List

প্রশ্নের মান - ২/৩

[১] সংবহন কাকে বলে?***
[২] মুক্ত সংবহন কাকে বলে?**
[৩] বদ্ধ সংবহন কাকে বলে?****
[৪] রক্ততঞ্চন বলতে কী বোঝায়?*****
[৫] হিমোলাইসিস বলতে কী বোঝায়?****
[৬] রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব লেখো।**
[৭] সংবহন প্রক্রিয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।****
[৮] লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যগুলি লেখো।***
[৯] লোহিত রক্তকণিকার কাজগুলি লেখো।****
[১০] রক্তে উপস্থিত রঞ্জকের নামগুলি লেখো।*
[১১] ভেনাস হৃৎপিণ্ড বলতে কী বোঝায়?***
[১২] একচক্র হৃৎপিণ্ড বলতে কী বোঝায়?*
[১৩] দ্বিচক্র সংবহন বলতে কী বোঝায়?**
[১৪] ABO রক্তের শ্রেণিবিন্যাস পদ্ধতি বলতে কী বোঝো?*
[১৫] সাইনোভিয়াল তরল কী? এটি কোথায় অবস্থান করে? এর কাজগুলি লেখো।**
[১৬] মানবদেহে রক্তবাহিকার মধ্যে সাধারণত রক্ততঞ্চন না ঘটার কারণ কী?*
[১৭] O শ্রেণির রক্তকে সার্বজনীন দাতা বলা হয় কেন?****
[১৮] AB শ্রেণির রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কেন?****
[১৯] লোহিত রক্ত কণিকার আকার দ্বি-অবতল হওয়ার সুবিধা গুলি কি কি?*
[২০] বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজগুলি লেখো।*
[২১] রক্ততঞ্চনে সহায়তা করে এমন একটি ধাতুর নাম লেখো।**
[২২] হৃৎপিণ্ডের আবরণকে কী বলা হয়?**
[২৩] হৃৎপিণ্ডে অবস্থিত কপাটিকাগুলির নাম লেখো।*
[২৪] SA (Sinoatrial Node) নোড কাকে বলে?*
[২৫] AV (Atrioventricular Node) বলতে কী বোঝায়?**
[২৬] হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো।*
[২৭] CSF কী? এটি কোথায় অবস্থান করে।? এর কাজগুলি লেখো।****
[২৮] রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য লেখো।****
[২৯] প্লাজমা (রক্তরস) এবং সিরাম-এর পার্থক্য লেখ।*
[৩০] বন্ধ ও মুক্ত রক্তসংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো।**
[৩১] পেসমেকার ও রিজার্ভ পেসমেকারের মধ্যে পার্থক্য লেখো।***
প্রশ্নের মান - ২/৩
[১] সংবহন কাকে বলে?***

উত্তর:- উন্নত জীবদের দেহে এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যবস্তু, অক্সিজেন, হরমোন, ভিটামিন ইত্যাদি উপাদান শরীরের প্রতিটি সজীব কোশে পৌঁছে দেওয়া হয় এবং সেইসঙ্গে কোশে কোশে তৈরি হওয়া কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য বর্জ্য পদার্থ নির্দিষ্ট পথে অপসারণ করা হয়। এই সমগ্র প্রক্রিয়াটিকে সংবহন বলে।
[২] মুক্ত সংবহন কাকে বলে?**

উত্তর:- যে সংবহন প্রক্রিয়ায় রক্ত নির্দিষ্ট রক্তনালির মধ্যে সীমাবদ্ধ না থেকে দেহগহ্বরে (হেমোসিল) মুক্তভাবে প্রবাহিত হয় এবং দেহকোশের সঙ্গে সরাসরি সংস্পর্শে আসে, তাকে মুক্ত সংবহন বলে।

❑ উদাহরণ:- আরশোলা, চিংড়ি, শামুক প্রভৃতি অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মুক্ত সংবহন দেখা যায়।
[৩] বদ্ধ সংবহন কাকে বলে?****

উত্তর:- যে সংবহন ব্যবস্থায় রক্ত সর্বদা রক্তনালি ও হৃৎপিণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং কখনোই সরাসরি দেহকোশের সংস্পর্শে আসে না, সেই সংবহন পদ্ধতিকে বদ্ধ সংবহন বলা হয়।

❑ উদাহরণ:-সমস্ত মেরুদণ্ডী প্রাণী (যেমন– মানুষ, স্তন্যপায়ী, পাখি, উভচর, সরীসৃপ, মাছ) এবং কিছু অমেরুদণ্ডী প্রাণী যেমন– কেঁচো ও জোঁকের মধ্যে বদ্ধ সংবহন দেখা যায়।
[৪] রক্ততঞ্চন বলতে কী বোঝায়?*****

উত্তর:- যে প্রক্রিয়ায় শরীরের ক্ষতস্থান থেকে বেরিয়ে আসা রক্ত, অনুচক্রিকার ভাঙন ও রক্তে উপস্থিত বিভিন্ন সহায়ক উপাদানের সাহায্যে ধীরে ধীরে অর্ধকঠিন জেলির মতো অবস্থায় পরিণত হয়ে জমাট বাঁধে, সেই প্রক্রিয়াকে রক্ততঞ্চন বলা হয়।
[৫] হিমোলাইসিস বলতে কী বোঝায়?****

উত্তর:- যখন কোনো ব্যক্তিকে ভুল রক্তগ্রুপের রক্ত দেওয়া হয়, তখন গ্রহীতার দেহ দাতার রক্তের অ্যান্টিজেনকে বহিরাগত হিসেবে শনাক্ত করে এবং তার বিরুদ্ধে প্রতিক্রিয়ায় অ্যান্টিবডি তৈরি করে। এর ফলে রক্তে অ্যাগ্লুটিনেশন বা লোহিত রক্তকণিকার দলা পাকানো ঘটে। এই অবস্থায় লোহিত রক্তকণিকা (RBC) ভেঙে যায় এবং ভিতরে থাকা হিমোগ্লোবিন রক্তরসে বেরিয়ে আসে। এই পুরো ঘটনাকেই হিমোলাইসিস (Hemolysis) বলা হয়।
[৬] রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব লেখো।**
উত্তর:-
[i] রক্ত সঞ্চালনে সহায়ক : দুর্ঘটনা, অস্ত্রোপচার বা অন্য জরুরি পরিস্থিতিতে রক্তদান প্রয়োজন হলে রক্তের গ্রুপ না জানলে জীবন বিপন্ন হতে পারে। তাই রক্তের শ্রেণি জানা অত্যন্ত জরুরি।

[ii] শনাক্তকরণে ব্যবহৃত: অপরাধ তদন্ত বা দুর্ঘটনাজনিত অজ্ঞাত মৃতদেহ শনাক্তকরণে রক্তের শ্রেণি বিশ্লেষণ সহায়ক ভূমিকা পালন করে।

[iii] রোগ নির্ণয়ে সহায়ক: কিছু নির্দিষ্ট রক্তগ্রুপের মানুষের মধ্যে বিশেষ কিছু রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। যেমন—A গ্রুপের রক্তযুক্ত ব্যক্তিরা অ্যানিমিয়ায় এবং O গ্রুপের রক্তযুক্ত ব্যক্তিরা পেপটিক আলসারে বেশি আক্রান্ত হন।

[iv] পিতৃত্ব নির্ধারণে সহায়ক : রক্তের শ্রেণি পরীক্ষা দ্বারা সঠিকভাবে পিতৃত্ব নির্ধারণ করা যায়।
[৭] সংবহন প্রক্রিয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।****
উত্তর:-
[i] পরিপোষক উপাদানের পরিবহন: পৌষ্টিক প্রক্রিয়ায় উৎপন্ন সরল খাদ্যবস্তু যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল ইত্যাদি রক্তের মাধ্যমে প্রতিটি কোশে পৌঁছে দেওয়া হয়, যা কোশের শক্তি উৎপাদন ও গঠন কাজে ব্যবহৃত হয়।

[ii] শ্বাসবায়ুর পরিবহন: শ্বাসক্রিয়ায় গৃহীত অক্সিজেন ফুসফুস থেকে রক্তের মাধ্যমে শরীরের সমস্ত কলাকোশে পৌঁছে যায় এবং সেখান থেকে উৎপন্ন কার্বন-ডাই-অক্সাইড আবার ফুসফুসে ফিরে আসে ও বায়ুৎস্রাবের মাধ্যমে নির্গত হয়।

[iii] রেচন পদার্থের অপসারণ: কোশে বিপাক প্রক্রিয়ায় উৎপন্ন ইউরিয়া, কার্বন-ডাই-অক্সাইড ইত্যাদি রেচন পদার্থ সংবহনের মাধ্যমে নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছে যায় এবং সেখান থেকে শরীরের বাইরে বেরিয়ে যায়।

[iv] হরমোন ও অন্যান্য রাসায়নিকের পরিবহন: অন্তঃক্ষরী গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন রক্তের মাধ্যমে লক্ষ্য অঙ্গে পৌঁছে দেহের বিভিন্ন কার্য নিয়ন্ত্রণ করে।

[v] খনিজ ও ভিটামিন পরিবহন: জীবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ ও ভিটামিন সংবহনের মাধ্যমে সঠিক অঙ্গে ও কোশে পৌঁছে গিয়ে দেহের স্বাভাবিক গঠন ও কার্যসম্পাদনে সাহায্য করে।

[vi] তাপ পরিবহন ও দেহতাপ নিয়ন্ত্রণ: সংবহন রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে তাপ পরিবহন করে এবং তাপমাত্রা সমতা রক্ষা করে, যা দেহতাপ নিয়ন্ত্রণে সহায়ক।
[৮] লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্যগুলি লেখো।***
উত্তর:-
» লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য:
[i] আকৃতি ও গঠন: লোহিত রক্তকণিকা দ্বি-অবতল চাকতির মতো আকৃতির, যার ফলে এদের পৃষ্ঠতল বৃদ্ধি পায় এবং গ্যাসের আদান-প্রদান সহজ হয়।

[ii] নিউক্লিয়াস ও অঙ্গাণুর অভাব: পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস ও মাইটোকনড্রিয়া থাকে না, ফলে এরা নিজে অক্সিজেন ব্যবহার না করে তা সম্পূর্ণভাবে দেহকোশে সরবরাহ করতে পারে।

[iii] রঞ্জক পদার্থের উপস্থিতি: এর সাইটোপ্লাজমে লৌহঘটিত শ্বাসরঞ্জক পদার্থ হিমোগ্লোবিন থাকে, যা অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

[iv] জীবনকাল: মানবদেহে প্রতিটি লোহিত রক্তকণিকার গড় আয়ু প্রায় ১২০ দিন।
[৯] লোহিত রক্তকণিকার কাজগুলি লেখো।****
উত্তর:-
» লোহিত রক্তকণিকার কাজ:
[i] শ্বসন গ্যাস পরিবহন: লোহিত রক্তকণিকায় উপস্থিত হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন এবং কার্বন-ডাই-অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন গঠন করে। এর মাধ্যমে শ্বাসবায়ু পরিবহন করা হয়।

[ii] অম্ল-ক্ষার ভারসাম্য রক্ষা: রক্তে pH বা অম্ল ও ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখতে লোহিত রক্তকণিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

[iii] উপাদান পরিবহন: শরীরের বিভিন্ন কোশে খাদ্যরস, হরমোন ও অন্যান্য দ্রবণীয় পদার্থ পরিবহনে সাহায্য করে।

[iv] রক্তের সান্দ্রতা বজায় রাখা: রক্তে লোহিত কণিকার ঘনত্বের জন্য রক্তের সান্দ্রতা নির্ধারিত হয়, যা রক্তচাপ ও সঞ্চালনে ভূমিকা রাখে।

[v] পিত্তরঞ্জক উৎপাদন: লোহিত কণিকা ভেঙে গেলে তা থেকে বিলিরুবিন ও বিলিভারডিন নামে পিত্তরঞ্জক তৈরি হয়, যা যকৃতে পিত্তের সঙ্গে মিশে যায়।
[১০] রক্তে উপস্থিত রঞ্জকের নামগুলি লেখো।*
উত্তর:-
❑ হিমোগ্লোবিন:- এটি একটি লৌহঘটিত শ্বাসরঞ্জক যা মানবসহ অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর রক্তে পাওয়া যায়। এর উপস্থিতিতে রক্ত লাল রঙ ধারণ করে।

❑ হমোসায়ানিন:- এটি একটি তাম্রঘটিত শ্বাসরঞ্জক যা চিংড়ি, শামুক, অক্টোপাস প্রভৃতি কিছু অমেরুদণ্ডী প্রাণীর রক্তে থাকে। এর উপস্থিতিতে রক্ত নীল রঙ ধারণ করে।
[১১] ভেনাস হৃৎপিণ্ড বলতে কী বোঝায়?***

উত্তর:- যে ধরনের হৃৎপিণ্ডে একটি অলিন্দ (Atrium) ও একটি নিলয় (Ventricle) থাকে এবং যার মাধ্যমে সর্বদা অধিক কার্বন ডাই-অক্সাইডযুক্ত রক্ত (দূষিত রক্ত) প্রবাহিত হয়, তাকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়।

❑ উদাহরণ:- মাছের হৃৎপিণ্ড একটি ভেনাস হৃৎপিণ্ডের উদাহরণ।
[১২] একচক্র হৃৎপিণ্ড বলতে কী বোঝায়?*

উত্তর:- যে ধরনের হৃৎপিণ্ডে সারাদেহে রক্ত পরিবাহিত হওয়ার সময় রক্ত শুধুমাত্র একবার হৃৎপিণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই হৃৎপিণ্ডকে একচক্রী হৃৎপিণ্ড বলা হয়।
[১৩] দ্বিচক্র সংবহন বলতে কী বোঝায়?**

উত্তর:- যে সংবহন প্রক্রিয়ায় রক্ত সারাদেহে পরিবাহিত হওয়ার সময় হৃৎপিণ্ডের মধ্য দিয়ে দুটি পৃথক চক্রে প্রবাহিত হয়—একটি ফুসফুস চক্র (Pulmonary circulation) ও অন্যটি দেহ চক্র (Systemic circulation), সেই সংবহনকে দ্বি-চক্রী সংবহন বলা হয়।

» উদাহরণ: মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর রক্ত সংবহন দ্বি-চক্রী সংবহন।
[১৪] ABO পদ্ধতি বলতে কী বোঝো?*

উত্তর:- 1901 সালে বিজ্ঞানী ল্যান্ড স্টেইনার লোহিত রক্ত কণিকায় উপস্থিত অ্যান্টিজেন ও রক্তরসে উপস্থিত অ্যাগ্লুটিননের উপর ভিত্তি করে মানুষের রক্তকে চারটি ভাগে ভাগ করেন যথা- A, B, AB, O
[১৫] সাইনোভিয়াল তরল কী? এটি কোথায় অবস্থান করে? এর কাজগুলি লেখো।**
উত্তর:- সচল অস্থিসন্ধিতে দুটি অস্থির সংযোগস্থলের মধ্যবর্তী সাইনোভিয়াল পর্দা দ্বারা ঘেরা গহ্বরে যে বিশেষ তরল পদার্থ থাকে, তাকে সাইনোভিয়াল তরল বলা হয়।

» অবস্থান: সাইনোভিয়াল তরল সচল অস্থিসন্ধি যেমন হাঁটু, কনুই, কাঁধ, গোড়ালি প্রভৃতি সন্ধির মধ্যে অবস্থিত সাইনোভিয়াল গহ্বরে থাকে।

» কাজগুলি:
[i] ঘর্ষণ রোধ: হাড়ের সংযোগস্থলে ঘর্ষণ কমিয়ে অস্থিসন্ধিকে সহজে ও মসৃণভাবে চলাচল করতে সাহায্য করে।

[ii] পুষ্টি সরবরাহ: তরুণাস্থিকে (cartilage) প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং কোষকে কার্যক্ষম রাখে।

[iii] চলাচল সহজ করে: অস্থিসন্ধিকে নমনীয় ও স্বাভাবিকভাবে চলাচলে সহায়তা করে।
[১৬] মানবদেহে রক্তবাহিকার মধ্যে সাধারণত রক্ততঞ্চন না ঘটার কারণ কী?*
উত্তর:-
[i] হেপারিন নামক পদার্থের উপস্থিতি: বেসোফিল ও মাস্ট কোশ থেকে বের হওয়া হেপারিন রক্তকে জমাট বাঁধতে দেয় না।

[ii] একমুখী ও দ্রুত রক্তপ্রবাহ: রক্তবাহির ভেতর রক্ত সবসময় একদিকে দ্রুত গতিতে চলে, তাই জমাট বাঁধার সুযোগ হয় না।

[iii] মসৃণ রক্তনালির প্রাচীর: রক্তনালির ভেতরের দেওয়াল মসৃণ হওয়ায় অণুচক্রিকা ছিঁড়ে যায় না, ফলে তারা সক্রিয় হয়ে রক্ততঞ্চন ঘটাতে পারে না।
[১৭] O শ্রেণির রক্তকে সার্বজনীন দাতা বলা হয় কেন?****

উত্তর:- O শ্রেণীর রক্তকে সার্বজনীন দাতা বলা হয়, কারণ এই রক্তগ্রুপের মানুষের লোহিত রক্তকণিকার (RBC) কোশপর্দায় কোনো ধরনের অ্যান্টিজেন (A বা B) থাকে না। ফলে এই রক্ত A, B, AB এবং O – সব রক্তগ্রুপের মানুষের দেহে সঞ্চালিত হয়। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই O রক্তগ্রুপের রক্ত সব রক্তগ্রুপের গ্রহীতাকে নিরাপদে দেওয়া যায়, তাই O শ্রেণীর রক্তধারী ব্যক্তিকে সার্বজনীন দাতা বলা হয়।
[১৮] AB শ্রেণির রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কেন?****

উত্তর:- AB শ্রেণীর রক্তকে সার্বজনীন গ্রহীতা বলা হয় কারণ এই রক্তগ্রুপের মানুষের রক্তরসে কোনো অ্যাগ্লুটিনিন (α বা β) থাকে না। এই কারণে AB রক্তগ্রুপের মানুষ সব রক্তগ্রুপের (A, B, AB বা O) রক্ত নিরাপদে গ্রহণ করতে পারেন, তাই তাদের সার্বজনীন গ্রহীতা বলা হয়।
[১৯] লোহিত রক্ত কণিকার আকার দ্বি-অবতল হওয়ার সুবিধা গুলি কি কি?*

উত্তর:- মানুষের লোহিত রক্ত কণিকা দ্বি-অবতল আকারের হওয়ায় এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে এটি অধিক পরিমাণে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড শোষণ ও পরিবহন করতে সক্ষম হয়।
[২০] বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজগুলি লেখো।*
উত্তর:-
» শ্বেত রক্তকণিকার কাজ:

[i] নিউট্রোফিল:- ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ক্ষতিকারক জীবাণু ও পরজীবী খেয়ে ফেলে এবং ধ্বংস করে।

[ii] ইয়োসিনোফিল:-রক্তে অতিরিক্ত হিস্টামিন শোষণ করে অ্যালার্জি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে।

[iii] বেসোফিল:- হেপারিন নামক পদার্থ ক্ষরণ করে, যা রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং রক্তপ্রবাহ স্বাভাবিক রাখে।

[iv] লিম্ফোসাইট: - দেহে অনুপ্রবেশকারী রোগজীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে এবং দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।

[v] মনোসাইট :- ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগজীবানু ধ্বংস করা৷
[২১] রক্ততঞ্চনে সহায়তা করে এমন একটি ধাতুর নাম লেখো।**
[২২] হৃৎপিণ্ডের আবরণকে কী বলা হয়?**

উত্তর:- হৃৎপিণ্ডের আবরনীকে পেরিকার্ডিয়াম (Pericardium) বলা হয়।

» পেরিকার্ডিয়াম তিনটি স্তর নিয়ে গঠিত:
[i] এপিকার্ডিয়াম – বহিঃস্তর।
[ii] মায়োকার্ডিয়াম – মধ্যস্তর।
[iii] এন্ডোকার্ডিয়াম – অন্তঃস্তর।
[২৩] হৃৎপিণ্ডে অবস্থিত কপাটিকাগুলির নাম লেখো।*
উত্তর:-
i. দ্বি-পত্র কপাটিকা/ মিট্রাল ভাল্ব :-
» অবস্থান: বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে।

» কাজ: ফুসফুস থেকে আসা অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যেতে সাহায্য করে এবং বিপরীত দিকে রক্ত ফিরে যেতে বাধা দেয়।

ii. ত্রিপত্র কপাটিকা :-
» অবস্থান: ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে।

» কাজ: দেহ থেকে আসা দূষিত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে প্রবাহিত হতে সাহায্য করে এবং রক্তকে পুনরায় অলিন্দে ফিরে যেতে বাধা দেয়।

iii. পালমোনারী কপাটিকা (অর্ধচন্দ্রাকার):-
» অবস্থান: ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে।

» কাজ: ডান নিলয় থেকে ফুসফুসে দূষিত রক্ত পাঠায় এবং রক্তকে ফিরে আসতে বাধা দেয়।

iv. অ্যাওটিক কপাটিকা (অর্ধচন্দ্রাকার):-
» অবস্থান: বাম নিলয় ও মহাধমনী (aorta)-র সংযোগস্থলে।

» কাজ: বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনীতে পাঠায় এবং রক্তকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসতে বাধা দেয়।
[২৪] SA (Sinoatrial Node) নোড কাকে বলে?*

উত্তর:- SA নোড ডান অলিন্দের ঊর্ধ্বভাগে, ঊর্ধ্ব মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত।

❑ কাজ:-
i. এটি নিজে থেকেই প্রতি মিনিটে প্রায় ৭০–৮০ বার বিদ্যুৎ সংকেত তৈরি করে, যা হৃদস্পন্দন শুরু করে।

ii. SA (Sinoatrial Node) নোড হৃৎপিন্ডের ছন্দবদ্ধতা সৃষ্টি করে বলে SA নোডকে পেস মেকার বলে।
[২৫] AV (Atrioventricular Node) বলতে কী বোঝায়?**

উত্তর:- AV (Atrioventricular) নোড হলো হৃৎপিণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ডান অলিন্দের পেছনে, করোনারি সাইনাসের কাছে অবস্থান করে।

❑ কাজ:-

i. এটি SA নোড থেকে আসা সংকেত (স্পন্দন) গ্রহণ করে এবং তা নিলয় পর্যন্ত পৌঁছে দেয়, ফলে নিলয় সংকুচিত হয়।

ii. যদি SA নোড কাজ না করে, তাহলে AV নোড নিজেই প্রতি মিনিটে ৫৫–৬০ বার স্পন্দন তৈরি করে হৃৎপিণ্ড চালিয়ে যেতে সাহায্য করে। এই জন্য AV নোডকে রিজার্ভ পেসমেকার বলা হয়।
[২৬] হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো।*

উত্তর:- i. অলিন্দ যখন বিশ্রাম অবস্থায় থাকে (ডায়াস্টোল), তখন সারা দেহ থেকে কার্বন ডাই-অক্সাইডযুক্ত রক্ত ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে আসে। একই সময়ে, ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত চারটি ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে পৌঁছায়।

ii. যখন অলিন্দ দুটি রক্তে ভরে যায়, তখন তারা সংকুচিত হয় (সিস্টোল)। তখন ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ত্রিপত্র কপাটিকা ভেদ করে ডান নিলয়ে যায় এবং বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত দ্বি-পত্র কপাটিকা ভেদ করে বাম নিলয়ে পৌঁছায়।

iii. নিলয় রক্তপূর্ণ হলে নিলয়ের সিস্টোল ঘটে। ফলে ডান নিলয় থেকে অধিক কার্বন-ডাই-অক্সাইড যুক্ত রক্ত অর্ধচন্দ্রাকার পালমোনারী কপাটিকা ভেদ করে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে এবং বাম নিলয় থেকে অধিক অক্সিজেন যুক্ত রক্ত অর্ধচন্দ্রাকার অ্যাওটিক কপাটিকা ভেদ করে মহা ধমনীর মধ্য দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে।
[২৭] CSF কী? এটি কোথায় অবস্থান করে।? এর কাজগুলি লেখো।****

উত্তর:- CSF এর পূর্ণরূপ হলো Cerebro Spinal Fluid (সেরিব্রো-স্পাইনাল তরল)।

» অবস্থান: - মস্তিষ্ক প্রকোষ্ঠ, সুষুমাকান্ডের কেন্দ্রীয় নালী ও মস্তিষ্ক ও সুষুমাকান্ডের অধঃঅ্যারাকনয়েড গহ্বরে।

» কাজ: -
[i] সুরক্ষা প্রদান: মস্তিষ্ক ও সুষুম্নাকান্ডকে ঝাঁকুনি বা আঘাত থেকে রক্ষা করে কুশনের মতো কাজ করে।

[ii] পুষ্টি সরবরাহ: স্নায়ুকোষকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।

[iii] বর্জ্য অপসারণ: কোষে উৎপন্ন রেচন পদার্থ দূর করে স্নায়ুতন্ত্রকে পরিষ্কার রাখে।
[২৮] রক্ত ও লসিকার মধ্যে পার্থক্য লেখো।****
উত্তর:-
বিষয় রক্ত লসিকা
1.প্রকৃতি রক্ত এক ধরনের তরল যোগকলা। লসিকা হলো পরিবর্তিত কলারস বা কোষ তরল।
2. উপাদান রক্তে লোহিত কণিকা (RBC), শ্বেত কণিকা (৫ ধরনের WBC) ও অণুচক্রিকা থাকে। লসিকায় RBC ও অণুচক্রিকা থাকে না, শুধু লিম্ফোসাইট ও মনোসাইট নামক শ্বেত কণিকা থাকে।
3. বর্ণ রক্তকে লাল বর্ণের দেখায়। লসিকাকে বর্ণহীন বা সামান্য হলদে বর্ণের দেখায়।
4. কাজ রক্ত দেহের সব অংশে উপাদান পরিবহন করে। স্থানীয়ভাবে কলাকোশে উপাদান সংবাহিত করে।
[২৯] প্লাজমা (রক্তরস) এবং সিরাম-এর পার্থক্য লেখ।*

উত্তর:-
বিষয় প্লাজমা (রক্তরস) সিরাম
1. প্রকৃতি প্লাজমা হল রক্ত নামক সংযোজক কলার তরল অকোশীয় ধাত্ৰ। সিরাম হলো রক্ত জমাট বাঁধার পর যে পাতলা জলীয় অংশটি আলাদা হয়ে যায়। এটি হালকা হলুদ রঙের এবং এতে রক্ত জমাট বাঁধার প্রোটিন থাকে না।
2. উপাদান মানুষের প্লাজমায় তিন ধরনের প্রোটিন থাকে— সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন ও ফাইব্রিনোজেন। এগুলি নির্দিষ্ট পরিমাণে উপস্থিত থাকে। সিরামে সিরাম অ্যালবুমিন ও গ্লোবিউলিন থাকে, কিন্তু প্রোথ্রম্বিন ও ফাইব্রিনোজেন খুব কম বা একেবারে থাকে না।
3. রক্তকণিকার উপস্থিতি এতে লোহিত, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা থাকে। এতে কোনো রক্তকণিকা থাকে না।
4. রক্ত জমাট বাঁধা ফাইব্রিনোজেন থাকার কারণে রক্ত জমাট বাঁধতে পারে। ফাইব্রিনোজেন না থাকায় জমাট বাঁধতে পারে না।
[৩০] বন্ধ ও মুক্ত রক্তসংবহনতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো।**
উত্তর:-
বিষয় বন্ধ সংবহনতন্ত্র মুক্ত সংবহনতন্ত্র
1. রক্ত চলার পথ রক্ত শুধু রক্তবাহের মধ্য দিয়ে চলে, দেহগহ্বরে বের হয় না। রক্ত দেহের হিমোসিল বা গহ্বরে বেরিয়ে পড়ে।
2. কলাকোশের সংস্পর্শ রক্ত কলাকোশের সরাসরি সংস্পর্শে আসে না। রক্ত সরাসরি কলাকোশের সংস্পর্শে আসে।
3. রক্তবাহের উপস্থিতি প্রাণীদেহে ধমনি, শিরা ও রক্তজালক থাকে। প্রাণীদের দেহে ধমনি থাকলেও শিরা ও রক্তজালক অনুপস্থিত থাকে।
4. পদ্ধতির ধরন এটি একটি জটিল ও উন্নত পদ্ধতি। এটি সরল ও তুলনামূলকভাবে কম উন্নত।
5. উদাহরণ মানুষসহ অন্যান্য মেরুদণ্ডী প্রাণী আরশোলা, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণী।
[৩১] পেসমেকার ও রিজার্ভ পেসমেকারের মধ্যে পার্থক্য লেখো।***

উত্তর:-
বিষয় পেসমেকার পেসমেকার
1. স্পন্দন তৈরির হার মিনিটে ৭০-৮০ বার স্পন্দন তৈরি করে। মিনিটে ৪০-৬০ বার স্পন্দন তৈরি করে।
2. অবস্থান ডান অলিন্দ ও ঊর্ধ্ব মহাশিরার সংযোগস্থলে অবস্থিত। ডান অলিন্দের আন্ত:অলিন্দ। পর্দার নিম্নদেশে অবস্থিত।
3. পরিচিত SA নোড, পেসমেকার নামে পরিচিত। AV নোড, রিজার্ভ পেসমেকার নামে পরিচিত।

Practice MCQs

96 multiple-choice questions on জৈবনিক প্রক্রিয়া - সংবহন. Tap an option to check the answer.

Q. 1
নিউক্লিয়াসের ভেতরের তরল পদার্থকে কী বলে?
A
লসিকা
B
নিউক্লিওপ্লাজম
C
সাইটোসল
D
প্লাজমা
Click an option to check your answer
Q. 2
একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে সাধারণত কত লিটার রক্ত থাকে?
A
২-৩ লিটার
B
৫-৬ লিটার
C
৩-৪ লিটার
D
৭-৮ লিটার
Click an option to check your answer
Q. 3
সাইনোভিয়াল তরলে কোন দুটি পদার্থ পিচ্ছিলকারক হিসেবে থাকে?
A
লুব্রিসিন ও হায়ালিউরোনিক অ্যাসিড
B
ফ্যাট ও প্রোটিন
C
জল ও ইউরিয়া
D
লাল রক্তকণিকা ও গ্লুকোজ
Click an option to check your answer
Q. 4
রক্তে লোহিত ও শ্বেত কণিকার মোট সংখ্যা নির্ধারণকে কী বলে?
A
মোট সংবহন
B
সম্পূর্ণ বিশ্লেষণ
C
টোটাল কাউন্ট
D
কোশ বিশ্লেষণ
Click an option to check your answer
Q. 5
অণুচক্রিকা কোন কোশ থেকে উৎপন্ন হয়?
A
লিম্ফোসাইট
B
মেগাক্যারিওসাইট
C
মনোসাইট
D
নিউট্রোফিল
Click an option to check your answer
Q. 6
চিংড়ির রক্তের বর্ণ কেন নীল?
A
লোহিত কণিকার জন্য
B
হিমোসায়ানিনের জন্য
C
অক্সিজেনের জন্য
D
হিমোলিম্ফের জন্য
Click an option to check your answer
Q. 7
কপাটিকার প্রধান কাজ কী?
A
রক্তে অক্সিজেন বহন
B
রক্তপ্রবাহ একমুখী করা
C
হৃদস্পন্দন ঘটানো
D
কোষ বিভাজন
Click an option to check your answer
Q. 8
পতঙ্গদের রক্তপূর্ণ দেহগহ্বরকে কী বলা হয়?
A
সাইনোসিল
B
প্লাজমা
C
সেলুলোজ
D
হিমোসিল
Click an option to check your answer
Q. 9
ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোন দুটি শ্বেতকণিকা কাজ করে?
A
লিম্ফোসাইট ও বাসোফিল
B
ইওসিনোফিল ও মনোসাইট
C
নিউট্রোফিল ও মনোসাইট
D
বাসোফিল ও ইওসিনোফিল
Click an option to check your answer
Q. 10
শ্বেতকণিকার দুটি প্রধান শ্রেণি কী কী?
A
থ্রম্বোসাইট ও নিউট্রোফিল
B
আরবিসি ও ডব্লিউবিসি
C
গ্রানুলোসাইট ও আগ্রানুলোসাইট
D
প্লাজমা ও সিরাম
Click an option to check your answer
Q. 11
হিমোগ্লোবিনে উপস্থিত ধাতব মৌলটি কী?
A
ক্যালসিয়াম
B
দস্তা
C
লোহা
D
তামা
Click an option to check your answer
Q. 12
শ্বেতকণিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা বেশি হলে কী হয়?
A
লিউকোসাইটোসিস
B
থ্যালাসেমিয়া
C
হিমোফিলিয়া
D
অ্যানিমিয়া
Click an option to check your answer
Q. 13
অণুচক্রিকার গড় আয়ু কত দিন?
A
২–৫ দিন
B
৪–১২ দিন
C
৩–১০ দিন
D
৭–১৫ দিন
Click an option to check your answer
Q. 14
রক্তের নিজস্ব রক্ততঞ্চনরোধী বস্তুটির নাম কী?
A
হেপারিন
B
গ্লোবিউলিন
C
হিস্টামিন
D
ফাইব্রিন
Click an option to check your answer
Q. 15
নিচের কোন শ্বেতকণিকার সংখ্যা সবচেয়ে বেশি?
A
ইওসিনোফিল
B
নিউট্রোফিল
C
মনোসাইট
D
বাসোফিল
Click an option to check your answer
Q. 16
রক্তের পরিমাণ বেড়ে গেলে কী হয়?
A
রক্তচাপ বেড়ে যায়
B
শ্বাসপ্রশ্বাস কমে যায়
C
হজমশক্তি বেড়ে যায়
D
তাপমাত্রা কমে যায়
Click an option to check your answer
Q. 17
কোন অমেরুদণ্ডী প্রাণীতে বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়?
A
শামুক
B
কেঁচো
C
আরশোলা
D
ঘাসফড়িং
Click an option to check your answer
Q. 18
অলিন্দ বা নিলয় সংকোচনের দশাকে কী বলা হয়?
A
সিস্টোল
B
ডায়াস্টোল
C
সাইটোসিস
D
ডায়ালাইসিস
Click an option to check your answer
Q. 19
রক্তে বিভিন্ন শ্বেত কণিকার শতকরা হার নির্ধারণকে কী বলা হয়?
A
প্লাজমা পরিমাণ
B
ডিফারেনসিয়াল কাউন্ট
C
রক্তচাপ মাপ
D
হিমোটেস্ট
Click an option to check your answer
Q. 20
রক্তরসে অ্যামিনো অ্যাসিড ভাণ্ডারকে কী বলা হয়?
A
প্রোটিন পুল
B
কোষ পুল
C
অ্যামিনো অ্যাসিড পুল
D
লিভার পুল
Click an option to check your answer
Q. 21
নিচের কোনটি হৃৎপিণ্ডের প্রাচীরের স্তর নয়?
A
হেমোকার্ডিয়াম
B
এপিকার্ডিয়াম
C
মায়োকার্ডিয়াম
D
এন্ডোকার্ডিয়াম
Click an option to check your answer
Q. 22
মানবদেহের প্রধান দুটি দেহতরলের নাম কী?
A
প্লাজমা ও লসিকা
B
প্রস্রাব ও ঘাম
C
রক্ত ও জল
D
অন্তঃকোশীয় তরল ও বহিঃকোশীয় তরল
Click an option to check your answer
Q. 23
অ্যালার্জি প্রতিক্রিয়া সৃষ্টি করে কোন শ্বেতকণিকা?
A
ইওসিনোফিল
B
মনোসাইট
C
বেসোফিল
D
নিউট্রোফিল
Click an option to check your answer
Q. 24
নিচের কোন দুটি হৃৎপিণ্ডের গ্রাহক প্রকোষ্ঠ?
A
দুটি নিলয়
B
দুটি অলিন্দ
C
একটি নিলয় ও একটি অলিন্দ
D
একটি অলিন্দ
Click an option to check your answer
Q. 25
মানব হৃৎপিণ্ডে প্রকোষ্ঠের সংখ্যা কত?
A
৩টি
B
২টি
C
৪টি
D
৫টি
Click an option to check your answer
Q. 26
ঘর্মগ্রন্থিগুলি কোথায় অবস্থান করে?
A
এপিডার্মিসে
B
লসিকাগ্রন্থিতে
C
ডার্মিস অঞ্চলে
D
চর্বি স্তরে
Click an option to check your answer
Q. 27
শ্বেত কণিকার গড় আয়ু কত?
A
১–১০ দিন
B
১–৫ দিন
C
৫–২০ দিন
D
১–১৫ দিন
Click an option to check your answer
Q. 28
ধমনির অভ্যন্তরীণ স্তর কোন কলা দিয়ে গঠিত?
A
পেশিকলা
B
আবরণী কলা
C
স্নায়ুকলা
D
সংযোজক কলা
Click an option to check your answer
Q. 29
SA নোডকে আর কী নামে ডাকা হয়?
A
পেসমেকার
B
ভেন্ট্রিকল নোড
C
হৃদযন্ত্র
D
রিজার্ভ পেসমেকার
Click an option to check your answer
Q. 30
হিমোগ্লোবিন গঠিত হয় কোন দুটি অংশ নিয়ে?
A
হিম ও গ্লুকোজ
B
গ্লোবিন ও জল
C
হিম ও রক্তরস
D
হিম ও গ্লোবিন
Click an option to check your answer
Q. 31
ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ে অবস্থিত সূক্ষ্ম লসিকাবাহগুলির নাম কী?
A
অ্যাওটা
B
ব্রঙ্কিয়াল
C
ল্যাকটিয়াল
D
সাইনাস
Click an option to check your answer
Q. 32
রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত?
A
৫০–৭০ মিগ্রা
B
১০০–১৫০ মিগ্রা
C
৮০–১২০ মিগ্রা
D
১৪০–১৮০ মিগ্রা
Click an option to check your answer
Q. 33
কেঁচোর রক্তে হিমোগ্লোবিন কোথায় থাকে?
A
প্লেটলেটে
B
হাড়ের মধ্যে
C
রক্তরসে
D
শ্বেত কণিকায়
Click an option to check your answer
Q. 34
রক্তরসে অজৈব বস্তুর পরিমাণ কত?
A
১০%
B
৫%
C
৯%
D
৮%
Click an option to check your answer
Q. 35
অস্থিসন্ধি কোশে সাইটোপ্লাজমে থাকা তরল পদার্থকে কী বলে?
A
কাইটোপ্লাজম
B
প্লাজমা
C
সাইটোসল
D
নিউক্লিওপ্লাজম
Click an option to check your answer
Q. 36
শ্বেত কণিকার অপর নাম কী?
A
এরিথ্রোসাইট
B
লিউকোসাইট
C
প্লাজমা
D
থ্রম্বোসাইট
Click an option to check your answer
Q. 37
মুক্ত সংবহনতন্ত্রে রক্ত কোথায় পৌঁছায়?
A
হৃৎপিণ্ডে
B
কলাকোশের সরাসরি সংস্পর্শে
C
মস্তিষ্কে
D
ফুসফুসে
Click an option to check your answer
Q. 38
কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্তে হিমোগ্লোবিন রঞ্জক উপস্থিত থাকে?
A
চিংড়ি
B
শামুক
C
কেঁচো
D
আরশোলা
Click an option to check your answer
Q. 39
রক্ততঞ্চনের জন্য নিচের কোনটি অত্যন্ত প্রয়োজনীয়?
A
ক্যালশিয়াম
B
জিঙ্ক
C
লৌহ
D
সোডিয়াম
Click an option to check your answer
Q. 40
শ্বেতকণিকার সংখ্যা কমে গেলে কোন অবস্থা দেখা যায়?
A
লিউকোসাইটোসিস
B
ব্র্যাডিকার্ডিয়া
C
থ্রম্বোসাইটোসিস
D
লিউকোপেনিয়া
Click an option to check your answer
Q. 41
লসিকাবাহের জায়গায় উঁচু ফোলা অংশগুলিকে কী বলা হয়?
A
ফুসফুস
B
হৃৎপিণ্ড
C
লসিকাগ্রন্থি
D
অস্থিমজ্জা
Click an option to check your answer
Q. 42
ডায়াস্টোল বলতে কী বোঝায়?
A
বিস্ফোরণ দশা
B
সংকোচন দশা
C
নির্জীব দশা
D
প্রসারণ দশা
Click an option to check your answer
Q. 43
পতঙ্গের রক্তকে কী বলা হয়?
A
হিমোপ্লাজম
B
হিমোসায়ানিন
C
হিমোগ্লোবিন
D
হিমোলিম্ফ
Click an option to check your answer
Q. 44
হৃৎপিণ্ডের ওপর পাতলা আবরণটির নাম কী?
A
থোরাসিক আবরণ
B
পেরিকার্ডিয়াম
C
এন্ডোকার্ডিয়াম
D
মায়োকার্ডিয়াম
Click an option to check your answer
Q. 45
নিলয়ের প্রাচীরের ঢেউখেলানো পেশিগুলিকে কী বলা হয়?
A
পালমোনারি বল্ব
B
সাইনোসোইড
C
কলামনি কার্নি
D
কর্ডা টেন্ডিনা
Click an option to check your answer
Q. 46
হৃদপিণ্ডের একটি চক্র সম্পন্ন হতে কত সেকেন্ড সময় লাগে?
A
৩ সেকেন্ড
B
২ সেকেন্ড
C
১ সেকেন্ড
D
৪ সেকেন্ড
Click an option to check your answer
Q. 47
ল্যাকটিয়াল কোন খাদ্যবস্তু শোষণ করে?
A
ভিটামিন
B
জল
C
খনিজ
D
স্নেহ পদার্থ
Click an option to check your answer
Q. 48
অত্যধিক পরিমাণে শ্বেতকণিকা বৃদ্ধি পেলে কী রোগ হয়?
A
হিমোফিলিয়া
B
লিউকেমিয়া
C
ক্যানসার
D
হেপাটাইটিস
Click an option to check your answer
Q. 49
বহিঃকোশীয় তরলের শতকরা পরিমাণ কত?
A
১০%
B
৩৫–৪০%
C
৫০%
D
২০%
Click an option to check your answer
Q. 50
সাইনোভিয়াল তরলের কাজ কী?
A
রক্ত তৈরি করা
B
অস্থিসন্ধিতে ঘর্ষণ ও ঝাঁকুনি প্রতিরোধ
C
শ্বাসপ্রক্রিয়া নিয়ন্ত্রণ
D
খাদ্য হজম
Click an option to check your answer
Q. 51
কোন কোশ থেকে লোহিত রক্তকণিকা তৈরি হয়?
A
লিম্ফোসাইট
B
হিমোসাইটোব্লাস্ট
C
প্লাজমা কোশ
D
নিউট্রোফিল
Click an option to check your answer
Q. 52
চিংড়ির রক্তে কোন ধাতুর রঞ্জক থাকে?
A
দস্তা
B
সোনা
C
লোহা
D
তামা
Click an option to check your answer
Q. 53
রক্তরসে মোট জৈববস্তুর পরিমাণ কত?
A
৯.৫%
B
৬.৫%
C
৫%
D
৮.১%
Click an option to check your answer
Q. 54
মানবদেহে মোট ওজনের কত শতাংশ রক্ত থাকে?
A
১১%
B
৭%
C
৯%
D
৫%
Click an option to check your answer
Q. 55
রক্তরসে জীবাণুনাশক অণুর নাম কী?
A
বিলিভারডিন
B
অ্যান্টিবডি
C
গ্লুকোজ
D
হিম
Click an option to check your answer
Q. 56
মহিলাদের প্রতি ঘন মিমি রক্তে লোহিত কণিকার সংখ্যা কত?
A
২৫ লক্ষ
B
৬৫ লক্ষ
C
৪৫ লক্ষ
D
৫৫ লক্ষ
Click an option to check your answer
Q. 57
হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠগুলিকে কী বলা হয়?
A
হৃদকোষ
B
অলিন্দ
C
প্রকোষ্ঠ
D
নিলয়
Click an option to check your answer
Q. 58
কলাকোশীয় তরলের মোট পরিমাণ কত?
A
১০ লিটার
B
২০ লিটার
C
৫ লিটার
D
১৫ লিটার
Click an option to check your answer
Q. 59
লসিকা যে নালির মাধ্যমে চলাচল করে তাকে কী বলে?
A
রক্তনালী
B
লসিকাবাহ
C
স্নায়ুবাহ
D
ঘর্মনালী
Click an option to check your answer
Q. 60
রক্তরস হালকা হলুদ বর্ণের কারণ কী?
A
ইউরিয়া
B
হিম
C
অ্যামিনো অ্যাসিড
D
বিলিরুবিন
Click an option to check your answer
Q. 61
মানবদেহের লসিকাতে মোট কত শতাংশ জল থাকে?
A
৮৫%
B
৭৫%
C
৯৪%
D
৯০%
Click an option to check your answer
Q. 62
অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কম হলে তাকে কী বলে?
A
লিউকেমিয়া
B
আর্থ্রাইটিস
C
লিউকোসাইটোসিস
D
থ্রম্বোসাইটোপেনিয়া
Click an option to check your answer
Q. 63
মানব হৃৎপিণ্ডে মোট কয়টি প্রকোষ্ঠ থাকে?
A
চারটি
B
তিনটি
C
দুইটি
D
ছয়টি
Click an option to check your answer
Q. 64
হৃৎপিণ্ডের প্রাচীরের স্তর কতটি?
A
৩টি
B
৪টি
C
৫টি
D
২টি
Click an option to check your answer
Q. 65
হেপাটিক পোর্টাল শিরা কোন দেহে বর্তমান?
A
পোকামাকড়
B
কাঁকড়া
C
ব্যাঙ
D
মানুষ
Click an option to check your answer
Q. 66
রক্তরসের প্রধান অজৈব উপাদান কোন দুটি?
A
সোডিয়াম ও পটাশিয়াম ক্লোরাইড
B
ফ্যাট ও অ্যামিনো অ্যাসিড
C
ইউরিয়া ও গ্লুকোজ
D
ক্যালসিয়াম ও ফসফরাস
Click an option to check your answer
Q. 67
মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় কোন প্রাণীতে?
A
আরশোলা
B
কেঁচো
C
মানুষ
D
ব্যাঙ
Click an option to check your answer
Q. 68
CSF-এর পূর্ণরূপ কী?
A
সেরিব্রো স্পাইনাল ফ্লুইড
B
সেন্ট্রাল সাইনাস ফ্লুইড
C
সেরিব্রাল সাইড ফ্লুইড
D
সাইনাস প্লাজমা ফ্লুইড
Click an option to check your answer
Q. 69
রক্তসংবহনতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি?
A
হৃদপিণ্ড
B
মস্তিষ্ক
C
বৃক্ক
D
যকৃত
Click an option to check your answer
Q. 70
রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত?
A
১৬–১৮ গ্রাম %
B
৮–১০ গ্রাম %
C
১৩–১৪ গ্রাম %
D
৫–৭ গ্রাম %
Click an option to check your answer
Q. 71
মহাধমনীর কাজ কী?
A
বাম নিলয় থেকে রক্ত ফুসফুসে পাঠানো
B
রক্ত পরিশোধন
C
ডান নিলয় থেকে রক্ত পাঠানো
D
বাম নিলয় থেকে রক্ত সারাদেহে পাঠানো
Click an option to check your answer
Q. 72
কোন শ্বেতকণিকা হেপারিন ক্ষরণ করে?
A
মনোসাইট
B
বেসোফিল
C
নিউট্রোফিল
D
লিম্ফোসাইট
Click an option to check your answer
Q. 73
রক্তে হিমোগ্লোবিন বা লোহিত কণিকার পরিমাণ কমে গেলে কোন রোগ হয়?
A
লিউকেমিয়া
B
থ্রম্বোসাইটোসিস
C
অ্যানিমিয়া
D
পলিসাইথেমিয়া
Click an option to check your answer
Q. 74
দেহের মোট তরলের কত শতাংশ অন্তঃকোশীয় তরল?
A
৩০–৪০%
B
১০–২০%
C
৬০–৬৫%
D
৫০–৫৫%
Click an option to check your answer
Q. 75
অর্ধচন্দ্রাকার কপাটিকার সংখ্যা কত?
A
৪টি
B
৩টি
C
২টি
D
৬টি
Click an option to check your answer
Q. 76
নিউট্রোফিলের নিউক্লিয়াসে সাধারণত কয়টি লতি থাকে?
A
১–২টি
B
১০টির বেশি
C
৩–৭টি
D
৮–১০টি
Click an option to check your answer
Q. 77
লোহিত রক্ত কণিকার অপর নাম কী?
A
লিম্ফোসাইট
B
এরিনথ্রোসাইট
C
নিউট্রোসাইট
D
থ্রম্বোসাইট
Click an option to check your answer
Q. 78
অণুচক্রিকাকে আর কী নামে ডাকা হয়?
A
এরিনথ্রোসাইট
B
হিমোসাইট
C
লিউকোসাইট
D
থ্রম্বোসাইট
Click an option to check your answer
Q. 79
আন্তঃকোশীয় তরল কী আকারে কোশের ভিতরে থাকে?
A
কঠিন
B
কলয়েডীয় দ্রবণ
C
নির্জীব পদার্থ
D
গ্যাসীয়
Click an option to check your answer
Q. 80
কলামনি কার্নির সঙ্গে যুক্ত পেশিকে কী বলা হয়?
A
ট্রাইকাসপিড
B
প্যাপিলারি পেশি
C
অ্যাট্রিয়াল মাসল
D
ভেন্ট্রিকল
Click an option to check your answer
Q. 81
মানবদেহে প্রতিদিন গড়ে কত লিটার মূত্র সৃষ্টি হয়?
A
৩–৪ লিটার
B
১–২ লিটার
C
০.৫–১ লিটার
D
৫–৬ লিটার
Click an option to check your answer
Q. 82
লসিকা কিসের পরিবর্তিত রূপ?
A
কলারস
B
জল
C
রক্ত
D
হিম
Click an option to check your answer
Q. 83
পতঙ্গের রক্তের রং কেমন হয়?
A
লাল
B
বর্ণহীন
C
সবুজ
D
নীল
Click an option to check your answer
Q. 84
লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেলে কোন রোগ দেখা দেয়?
A
অ্যানিমিয়া
B
লিউকোপেনিয়া
C
হিমোফিলিয়া
D
পলিসাইথেমিয়া
Click an option to check your answer
Q. 85
লসিকাগ্রন্থির লিম্ফোসাইট কী কাজ করে?
A
শক্তি সঞ্চয়
B
পেশি গঠন
C
জীবাণু ধ্বংস
D
খাদ্য শোষণ
Click an option to check your answer
Q. 86
রক্তে রক্ত উৎপাদনকারী কলার নাম কী?
A
হিমোপোয়েটিক কলা
B
সংযোজক কলা
C
স্নায়ুকলা
D
এপিথেলিয়াল কলা
Click an option to check your answer
Q. 87
অন্তঃকোশীয় তরল মূলত কী গঠন করে?
A
রক্ত
B
হিমোগ্লোবিন
C
প্লাজমা
D
প্রোটোপ্লাজম
Click an option to check your answer
Q. 88
লোহিত রক্তকণিকার সংখ্যা পুরুষদের ক্ষেত্রে কত?
A
২০-২৫ লক্ষ
B
৫০-৫৫ লক্ষ
C
৬০-৬৫ লক্ষ
D
৩০-৩৫ লক্ষ
Click an option to check your answer
Q. 89
মানবদেহের রক্তরসে জলের পরিমাণ আনুমানিক কত?
A
৯৫%
B
৮৫%
C
৯০–৯১%
D
৭০%
Click an option to check your answer
Q. 90
বিশ্ব রক্তদাতা দিবসের থিম কী?
A
রক্ত বাঁচায় জীবন
B
সেফ ব্লাড ফর সেভিং মাদার্স
C
ব্লাড ফর অল
D
হেলদি ব্লাড হেলদি লাইফ
Click an option to check your answer
Q. 91
লসিকাবাহ কোনটির সঙ্গে যুক্ত হয়?
A
নিউরন
B
লিভার
C
শিরা
D
ধমনি
Click an option to check your answer
Q. 92
নিচের কোনটি হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠ?
A
SA নোড
B
নিলয়
C
অলিন্দ
D
AV নোড
Click an option to check your answer
Q. 93
ধমনির মধ্যস্তর কোন ধরনের কলা দিয়ে গঠিত?
A
আবরণী কলা
B
সংযোজক কলা
C
স্নায়ুকলা
D
পেশিকলা
Click an option to check your answer
Q. 94
লোহিত কণিকার গড় আয়ু কত দিন?
A
১২০ দিন
B
১৮০ দিন
C
৯০ দিন
D
১৫০ দিন
Click an option to check your answer
Q. 95
স্বাভাবিক অবস্থায় মানবদেহের রক্তের pH মাত্রা কত?
A
৭.৩–৭.৪
B
৮.২–৮.৫
C
৭.৮–৮.০
D
৬.৮–৭.০
Click an option to check your answer
Q. 96
হৃৎপিণ্ডের ভিতরে অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে কোন কলা থাকে?
A
আবরণী কলা
B
স্নায়ুকলা
C
সংযোগী কলা
D
পেশিকলা
Click an option to check your answer

More practice

Work through the remaining questions in this chapter.