জৈবনিক প্রক্রিয়া - শ্বসন

90 questions
45 min read
Share:

Study Notes

জৈবনিক প্রক্রিয়া [৩.২]
শ্বসন
Question List

প্রশ্নের মান - ২/৩

[১] শ্বসন কাকে বলে?***
[২] সবাত শ্বসন কাকে বলে?***[V.V.I]
[৩] অবাত শ্বসন কাকে বলে?***
[৪] প্রোটোপ্লাজমীয় শ্বসন কাকে বলে?**
[৫] ভাসমান শ্বসন কাকে বলে?*
[৬] শ্বসনের তাৎপর্য কী?**
[৭] শ্বসনকে অপচিতি বিপাক কেন বলা হয়?****[V.V.I]
[৮] শ্বসন অনুপাত বা Respiratory Quotient (R.Q) কী?**
[৯] অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখ।**
[১০] গ্লাইকোলাইসিস কাকে বলে?****[V.V.I]
[১১] গ্লাইকোলাইসিসকে EMP Pathway বলা হয় কেন?**
[১২] গ্লাইকোলাইসিসের তাৎপর্য কী?****[V.V.I]
[১৩] ক্রেবস চক্র কী?****[V.V.I]
[১৪] ক্রেবস চক্রের তাৎপর্য কী?****[V.V.I]
[১৫] ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় কেন?****[V.V.I]
[১৬] ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন?****[V.V.I]
[১৭] ক্রেবস চক্রকে অ্যাম্ফিবোলিক পথ কেন বলা হয়?**
[১৮] সন্ধান কাকে বলে?**
[১৯] কোহল/অ্যালকোহল সন্ধান কী?**
[২০] ল্যাকটিক অ্যাসিড সন্ধান কী?****[V.V.I]
[২১] সন্ধানের ব্যবহারিক প্রয়োগ কী কী?*
[২২] অতিরিক্ত শ্বাসযন্ত্র কী?**
[২৩] অতিরিক্ত শ্বাসযন্ত্রের প্রয়োজনীয়তা কী কী? **
[২৪] অ্যাডাম আপেল কী?***
[২৫] মানুষের প্রশ্বাস পদ্ধতি সংক্ষেপে আলোচনা কর।****[V.V.I]
[২৬] মানুষের নিঃশ্বাস পদ্ধতি সংক্ষেপে আলোচনা কর।**
[২৭] পেশি ক্লান্তি কী?**
[২৮] গ্লটিস এবং এপিগ্লটিস কাকে বলে?***
[২৯] সক্রিয় ধূমপান কাকে বলে?*
[৩০] নিষ্ক্রিয় ধূমপায়ী কাদের বলে?**
[৩১] সক্রিয় ধূমপান অপেক্ষা নিষ্ক্রিয় ধূমপান বেশি ক্ষতিকারক কেন?**
[৩২] শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ গুলি সম্পর্কে আলোচনা কর।****
[৩৩] সালোকসংশ্লেষ এবং শ্বসন দুটি পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া ব্যাখ্যা কর।**
[৩৪] সালোকসংশ্লেষ ও শ্বসনের মধ্যে পার্থক্য লেখো।****[V.V.I]
[৩৫] অবাত শ্বসন ও কোহল সন্ধানের মধ্যে পার্থক্য দেখাও।**
[৩৬] গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র এর মধ্যে পার্থক্য লেখো।***
[৩৭] সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য দেখাও।*****[V.V.I]
[৩৮] শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য লেখো।****[V.V.I]
[৩৯] প্রশ্বাস ও নিঃশ্বাস মধ্যে পার্থক্য দেখাও।***[V.V.I]
প্রশ্নের মান - ২/৩
[১] শ্বসন কাকে বলে?***
উত্তর:- কোনো জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোশের খাদ্যবস্তু, অক্সিজেন বা অক্সিজেনযুক্ত কোনো যৌগের মাধ্যমে উৎসেচকের নিয়ন্ত্রণে সম্পূর্ণ বা আংশিকভাবে জারিত হয়ে কার্বন-ডাই-অক্সাইড ও জল তৈরি করে এবং সেই সঙ্গে সম্পূর্ণ বা আংশিক শক্তি নির্গত হলে, সেই প্রক্রিয়াকে শ্বসন বলা হয়।
[২] সবাত শ্বসন কাকে বলে?***[V.V.I]

উত্তর:- যে শ্বসন প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে বায়ুজীবী জীব গ্লুকোজকে শ্বসনবস্তু হিসেবে ব্যবহার করে সম্পূর্ণরূপে জারিত করে, ফলে কার্বন-ডাই-অক্সাইড ও জল উৎপন্ন হয় এবং গ্লুকোজে সংরক্ষিত ৬৮৬ কিলোক্যালোরি শক্তি সম্পূর্ণরূপে মুক্তি পায়, সেই প্রক্রিয়াকে সবাত শ্বসন বলে।

❑ সবাত শ্বসনের সমীকরণ : C6H12O6(গ্লুকোজ) + 6O2 (অক্সিজেন) -----------> 6CO2(কার্বন ডাইঅক্সাইড) + 6H2O(জল) + 686 kcal(শক্তি)
[৩] অবাত শ্বসন কাকে বলে?***
উত্তর:- যে শ্বসন প্রক্রিয়ায় অবায়ুজীবী জীব যেমন এককোষী ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি কোশের মধ্যস্থ খাদ্যবস্তু (মূলত গ্লুকোজ) মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে কিন্তু অক্সিজেনযুক্ত কোনো যৌগের অক্সিজেনের দ্বারা আংশিকভাবে জারিত হয়ে কার্বন-ডাই-অক্সাইড, জল, বিভিন্ন অজৈব অক্সাইড ও সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে অবাত শ্বসন বলে।
[৪] প্রোটোপ্লাজমীয় শ্বসন কাকে বলে?**
উত্তর:- যে শ্বাসপ্রক্রিয়ায় শ্বসন বস্তু হিসেবে প্রোটিন (অ্যামাইনো অ্যাসিড) বা ফ্যাট (স্নেহবস্তু) ব্যবহৃত হয়, তাকে প্রোটোপ্লাজমীয় শ্বসন বলে।
[৫] ভাসমান শ্বসন কাকে বলে?*
উত্তর:- যে শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজকে প্রধান শ্বসনবস্তু হিসেবে ব্যবহার করা হয়, তাকে ভাসমান শ্বসন বলে।
[৬] শ্বসনের তাৎপর্য কী?**
[৭] শ্বসনকে অপচিতি বিপাক কেন বলা হয়?****[V.V.I]
উত্তর:- শ্বসন প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু, অক্সিজেন ও উৎসেচকের সাহায্যে জারিত হয়ে সরল উপাদানে রূপান্তরিত হয়, ফলে কোশের প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন হ্রাস পায়। এই কারণে শ্বসনকে অপচিতি বিপাক বলা হয়।
[৮] শ্বসন অনুপাত বা Respiratory Quotient (R.Q) কী?**

উত্তর:- শ্বসনে বর্জিত কার্বন-ডাই-অক্সাইডের ঘনমান (CO2) ও গৃহীত অক্সিজেনের ঘনমানের (O2) অনুপাতকে শ্বসন অনুপাত বা Respiratory Quotient বলে।

শ্বসন অনুপাত বা Respiratory Quotient (R.Q) = শ্বসনে বর্জিত কার্বন-ডাই-অক্সাইডের ঘনমান(CO2)/গৃহীত অক্সিজেনের ঘনমান (O2)
[৯] অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখ।**

উত্তর:- C6H12O6 + 12NO3(নাইট্রেট) -------------> 6CO2 + 6H2O + 12NO2(নাইট্রাইট) + 50 kcal(শক্তি)
[১০] গ্লাইকোলাইসিস কাকে বলে?****[V.V.I]

উত্তর:- শ্বসনের প্রথম ধাপে কোশের সাইটোপ্লাজমে গ্লুকোজ অণু বিভিন্ন উৎসেচকের প্রভাবে আংশিকভাবে ভেঙে যায় এবং ফলস্বরূপ ২ অণু পাইরুভিক অ্যাসিড ও ২ অণু ATP উৎপন্ন হয়। এই জৈব রাসায়নিক প্রক্রিয়াটিকেই গ্লাইকোলাইসিস বলা হয়।
[১১] গ্লাইকোলাইসিসকে EMP পথ বলা হয় কেন?**

উত্তর:- গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার বিভিন্ন রাসায়নিক পরিবর্তন প্রথমবার পর্যবেক্ষণ করেন তিনজন বিজ্ঞানী—এমডেন, মেয়রহফ ও পারনেস। তাঁদের নামের আদ্যক্ষর অনুযায়ী এই শ্বসনপথকে EMP পথ বলা হয়। এই পথেই গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং কিছু পরিমাণ শক্তি (ATP) উৎপন্ন হয়।
[১২] গ্লাইকোলাইসিসের তাৎপর্য কী?****[V.V.I]
উত্তর:-
» গ্লাইকোলাইসিসের তাৎপর্য:

[i] এটি জীবের গ্লুকোজ বিপাকের একটি সাধারণ ও গুরুত্বপূর্ণ ধাপ।

[ii] এই প্রক্রিয়ায় উৎপন্ন পাইরুভিক অ্যাসিড অবাত শ্বসন ও সন্ধান প্রক্রিয়ায় ব্যবহার হয়।

[iii] পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল Co-A তে রূপান্তরিত হয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে।

[iv] গ্লাইকোলাইসিসের অন্তর্বর্তী যৌগগুলি অন্যান্য বিপাকীয় প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।
[১৩] ক্রেবস চক্র কী?****[V.V.I]

উত্তর:- সবাত শ্বসনের যে ধাপে গ্লাইকোলাইসিসে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল Co-A তৈরি হয়ে সম্পূর্ণরূপে জারিত হয় এবং বিভিন্ন জৈব অ্যাসিডের মাধ্যমে এক চক্রাকার পথে কার্বন-ডাই-অক্সাইড, জল ও শক্তি উৎপন্ন হয়, সেই ধাপকে ক্রেবস চক্র বলা হয়।
[১৪] ক্রেবস চক্রের তাৎপর্য কী?****[V.V.I]
উত্তর:-
[i] এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তার অধিকাংশ ক্রেবস চক্রের মাধ্যমে সৃষ্টি হয়।

[ii] ক্রেবস চক্রের মাধ্যমে কোষে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড তৈরি হয়, যা জীবের জৈব অ্যাসিড বিপাকে অংশ নেয়।

[iii] এটি শর্করা, অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড জারণের একটি সাধারণ পথ।

[iv] এই চক্রের কিছু অন্তর্বর্তী যৌগ থেকে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, কিটো অ্যাসিড ও অন্যান্য গুরুত্বপূর্ণ যৌগ গঠিত হয়।
[১৫] ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয় কেন?****[V.V.I]

উত্তর:- ক্রেবস চক্রে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড উৎপন্ন হয়, যার মধ্যে সাইট্রিক অ্যাসিড প্রথমে তৈরি হয়। এই সাইট্রিক অ্যাসিড থেকেই চক্রাকার রাসায়নিক বিক্রিয়াগুলির সূত্রপাত হয়। তাই ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়।
[১৬] ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন?****[V.V.I]

উত্তর:- ক্রেবস চক্রে প্রথম যে জৈব অ্যাসিডটি উৎপন্ন হয় তা হল সাইট্রিক অ্যাসিড, যার গঠনে তিনটি কার্বক্সিলিক গ্রুপ থাকে। এই কারণে ক্রেবস চক্রকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA চক্র বলা হয়।
[১৭] ক্রেবস চক্রকে অ্যাম্ফিবোলিক পথ কেন বলা হয়?**

উত্তর:- ক্রেবস চক্র একটি চক্রাকার রাসায়নিক বিক্রিয়া পথ। এই চক্রের অন্তর্বর্তী পদার্থ থেকে জীবদেহ গঠনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান তৈরি হয়, যা উপচিতি বিপাকের উদাহরণ। আবার এই পথেই খাদ্যবস্তুর অপচয়ের মাধ্যমে শক্তি উৎপন্ন হয়, যা অপচিতি বিপাক। উপচিতি ও অপচিতি—উভয় প্রক্রিয়া একসঙ্গে চলার কারণে ক্রেবস চক্রকে অ্যাম্ফিবোলিক পথ বলা হয়।
[১৮] সন্ধান কাকে বলে?**

উত্তর:- যে শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ নামক শ্বসন বস্তু অক্সিজেনের অনুপস্থিতিতে ব্যাকটেরিয়া বা ইস্টজাতীয় ছত্রাকের নিঃসৃত উৎসেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয় এবং ফলে বিভিন্ন জৈব যৌগ উৎপন্ন হয়ে কোশের বাইরে সঞ্চিত হয় ও শ্বসন বস্তুর সংরক্ষিত শক্তির কিছু অংশ নিঃসৃত হয়, সেই প্রক্রিয়াকে সন্ধান বলা হয়।
[১৯] কোহল/অ্যালকোহল সন্ধান কী?**

উত্তর:- যে সন্ধান প্রক্রিয়ায় শর্করা (মূলত গ্লুকোজ) অক্সিজেনের অনুপস্থিতিতে সাইটোসলে উপস্থিত উৎসেচক অথবা ইস্টের নিঃসৃত জাইমেজ নামক উৎসেচকের প্রভাবে আংশিকভাবে জারিত হয় এবং ইথাইল অ্যালকোহল, কার্বন-ডাই-অক্সাইড ও প্রায় ৫০ কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে ইথাইল অ্যালকোহল সন্ধান বা কোহল সন্ধান বলা হয়।

❑ রাসায়নিক সমীকরণ:- C6H12O6 +
জাইমেজ
2C2H5OH(ইথাইল অ্যালকোহল) + 2CO2 (কার্বন ডাইঅক্সাইড) + 50 kcal (শক্তি)
[২০] ল্যাকটিক অ্যাসিড সন্ধান কী?****[V.V.I]

উত্তর:- যে সন্ধান প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ সাইটোসলের উৎসেচকের দ্বারা আংশিকভাবে জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড ও সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে, সেই প্রক্রিয়াকে ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলে।

❑ রাসায়নিক সমীকরণ:- C6H12O6 + 2ADP + 2Pi
ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ
2CH3 CHOHCOOH + 2ATP
[২১] সন্ধানের ব্যবহারিক প্রয়োগ কী কী?*

উত্তর:- সন্ধান প্রক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

[i] অ্যালকোহল ও মদ্যশিল্পে: কোহল সন্ধানের মাধ্যমে প্রধানত অ্যালকোহল তৈরি করে মদ্যশিল্পে ব্যবহার করা হয়।

[ii] বেকারি শিল্পে: কেক, পাউরুটি ও বিস্কুট তৈরিতে এই প্রক্রিয়ার সাহায্যে খাদ্য দ্রব্য ফুলিয়ে তোলা হয়।

[iii] দুগ্ধ শিল্পে: হোমোল্যাকটিক সন্ধানে ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়ার মাধ্যমে দুধকে দইয়ে রূপান্তর করা হয়।

[iv] চর্ম শিল্পে: পশুর চর্ম থেকে লোম তুলতে এবং চামড়া ট্যান করতে সন্ধান প্রক্রিয়া ব্যবহৃত হয়।

[v] জৈব অ্যাসিড উৎপাদনে: ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড ও গ্লুকোনিক অ্যাসিড প্রভৃতি প্রস্তুতে সন্ধান পদ্ধতি ব্যবহৃত হয়।
[২২] অতিরিক্ত শ্বাসযন্ত্র কী?**

উত্তর:- কই, শিঙ্গি, মাগুর প্রভৃতি জিয়োল মাছের দেহে ফুলকার পাশাপাশি বায়ু থেকে সরাসরি অক্সিজেন গ্রহণের জন্য এক বিশেষ ধরনের শ্বাস অঙ্গ থাকে, যাকে অতিরিক্ত শ্বাসযন্ত্র বলা হয়।

[i] কই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র গোলাপ ফুলের মতো দেখতে।

[ii] শিঙ্গি মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র নলাকার।

[iii] মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র গাছের ডালের মতো শাখাযুক্ত।
[২৩] অতিরিক্ত শ্বাসযন্ত্রের প্রয়োজনীয়তা কী কী? **

উত্তর:- অতিরিক্ত শ্বাসযন্ত্র জিওল মাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

[i] কই, মাগুর, শিঙ্গি প্রভৃতি মাছ কর্দমাক্ত ও অক্সিজেনস্বল্প জলে বসবাস করায় ফুলকার মাধ্যমে পর্যাপ্ত অক্সিজেন পায় না। অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে তারা বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে।

[ii] গ্রীষ্মকালে জলাশয় শুকিয়ে গেলে অতিরিক্ত শ্বাসযন্ত্র তাদের টিকে থাকতে সাহায্য করে।

[iii] বর্ষায় এক জলাশয় থেকে অন্যটিতে যাওয়ার সময় স্থলভাগ অতিক্রম করতে হয়, তখন এই শ্বাসযন্ত্র শ্বাস-প্রশ্বাস চালিয়ে বেঁচে থাকতে সাহায্য করে।
[২৪] অ্যাডাম আপেল কী?***

উত্তর:- মানুষের (বিশেষত পুরুষদের) শ্বাসনালির উপরিভাগে ল্যারিংস বা স্বরযন্ত্র সংলগ্ন স্থানে তরুণাস্থি স্বরযন্ত্রের সঙ্গে একটি উঁচু ও স্ফীত অংশ গঠন করে, যাকে অ্যাডামস আপেল বলা হয়। এটি বিশেষত পুরুষদের ক্ষেত্রে স্পষ্টভাবে দৃশ্যমান হয়।

» কাজ: ল্যারিংস-এর ভেতরে অবস্থিত দুটি ভোকাল কর্ডের মাধ্যমে শব্দ বা স্বর সৃষ্টি হয়।
[২৫] মানুষের প্রশ্বাস পদ্ধতি সংক্ষেপে আলোচনা কর।****[V.V.I]

উত্তর:- প্রশ্বাস হলো এমন একটি যান্ত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে বায়ু শ্বাস অঙ্গ অর্থাৎ ফুসফুসে প্রবেশ করে। প্রশ্বাসের শুরুতে মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নিচে নেমে আসে এবং অন্তর পিঞ্জরাস্থি পেশিগুলি সংকুচিত হয়ে বক্ষপিঞ্জরকে উপরের ও বাইরের দিকে তোলে। এর ফলে বক্ষ গহরের আয়তন বেড়ে যায় এবং ফুসফুস প্রসারিত হয়। ফলে ফুসফুসের অভ্যন্তরে বায়ুচাপ কমে যায়। তখন বায়ু নাসারন্ধ্র, নাসাপথ, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রংকাস ও ব্রঙ্কিওল অতিক্রম করে ফুসফুসের বায়ুথলিতে পৌঁছে যায়। সেখানে রক্তজালিকার মাধ্যমে অক্সিজেন রক্তে মিশে যায়।
[২৬] মানুষের নিঃশ্বাস পদ্ধতি সংক্ষেপে আলোচনা কর।**

উত্তর:- যে যান্ত্রিক প্রক্রিয়ায় প্রাণীদেহের ফুসফুস থেকে অধিক কার্বন-ডাই-অক্সাইড যুক্ত বায়ু নাসারন্ধ্র পথ ধরে বাইরের পরিবেশে নির্গত হয়, তাকে নিঃশ্বাস বলে।

» পদ্ধতি:

[i] শ্বাস গ্রহণের পর শ্বাস পেশিগুলি শিথিল হয়ে যায়।

[ii] মধ্যচ্ছদা উপরের দিকে উঠে আসে।

[iii] বক্ষপিঞ্জর আগের অবস্থায় ফিরে এসে বক্ষ গহরের আয়তন কমিয়ে দেয়, ফলে ফুসফুসের উপর চাপ সৃষ্টি হয়।

[iv] এর ফলে ফুসফুসের অভ্যন্তরীণ বায়ুচাপ বেড়ে যায় এবং ভিতরের বায়ু বাইরে বেরিয়ে যায়।

» বায়ুর নির্গমনের পথ: অ্যালভিওলাই → ব্রংকিওল → ব্রংকাস → ট্র্যাকিয়া → ল্যারিংস → গলবিল → নাসাপথ → নাসারন্ধ্র → পরিবেশ
[২৭] পেশি ক্লান্তি কী?**

উত্তর:- অতিরিক্ত পরিশ্রম বা ব্যায়ামের সময় শরীরে অতিরিক্ত ATP-র প্রয়োজন পড়ে। তখন সবাত শ্বসনের পাশাপাশি পেশিকোষে ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ নামক উৎসেচকের সাহায্যে কিছু গ্লুকোজ অবাত শ্বসনের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয় এবং সামান্য পরিমাণ ATP উৎপন্ন হয়। উৎপন্ন ল্যাকটিক অ্যাসিড সঙ্গে সঙ্গে বিপাকিত না-হওয়ায় তা পেশিতে জমা হয়, ফলে পেশি ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে। এই অবস্থাকে পেশিক্লান্তি বা পেশিঅবসাদ বলা হয়। কিছুক্ষণ বিশ্রামের পর জমা ল্যাকটিক অ্যাসিড যকৃতে পৌঁছে গ্লুকোজে রূপান্তরিত হলে পেশি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
[২৮] গ্লটিস এবং এপিগ্লটিস কাকে বলে?***

উত্তর:- গলবিল বা ফ্যারিংস যে শ্বাসছিদ্রের মাধ্যমে ল্যারিংসের সঙ্গে সংযুক্ত থাকে, তাকে গ্লটিস বলা হয়। গ্লটিস একটি তরুণাস্থি নির্মিত ঢাকনায় আবৃত থাকে, যাকে এপিগ্লটিস বলা হয়।
[২৯] সক্রিয় ধূমপান কাকে বলে?*

উত্তর:- যে ধূমপান প্রক্রিয়ায় ধূমপায়ী সরাসরি বিড়ি, সিগারেট বা চুরুট থেকে ধোঁয়া গ্রহণ করে শরীরের মধ্যে প্রবেশ করান, তাকে সক্রিয় ধূমপান বলে এবং ওই ব্যক্তিকে সক্রিয় ধূমপায়ী বলা হয়।
[৩০] নিষ্ক্রিয় ধূমপায়ী কাদের বলে?**

উত্তর:- সক্রিয় ধূমপায়ীর সংস্পর্শে থাকা শিশু বা অন্য ব্যক্তিরা যখন অনিচ্ছাকৃতভাবে তাদের নিঃশ্বাসের সঙ্গে ধোঁয়া গ্রহণ করে, তখন সেই ঘটনাকে নিষ্ক্রিয় ধূমপান বলা হয়।
[৩১] সক্রিয় ধূমপান অপেক্ষা নিষ্ক্রিয় ধূমপান বেশি ক্ষতিকারক কেন?**

উত্তর:- সক্রিয় ধূমপানের তুলনায় নিষ্ক্রিয় ধূমপান বেশি ক্ষতিকারক কারণ:

[i] সক্রিয় ধূমপায়ীর ধূমপানের ফলে যে ধোঁয়া পরিবেশে ছড়িয়ে পড়ে, আশেপাশের মানুষ তা অনিচ্ছাকৃতভাবে নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করে। এই ধোঁয়ায় কার্সিনোজেন পদার্থের পরিমাণ বেশি থাকে, যা শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি ঘটাতে পারে।

[ii] সিগারেটের ফিল্টার সক্রিয় ধূমপায়ীর শরীরে কিছু ক্ষতিকর পদার্থ প্রবেশ আটকাতে সাহায্য করে, কিন্তু নিষ্ক্রিয় ধূমপায়ীর ক্ষেত্রে এসব পদার্থ সরাসরি শরীরে প্রবেশ করে।

[iii] সক্রিয় ধূমপায়ী মুখ দিয়ে ধোঁয়া বের করে দিলেও নিষ্ক্রিয় ধূমপায়ী সেই ধোঁয়া অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করে এবং তা শরীরে জমে গিয়ে দীর্ঘমেয়াদি ক্ষতির সৃষ্টি করতে পারে।

এই কারণগুলোর জন্য নিষ্ক্রিয় ধূমপানকে আরও বেশি ক্ষতিকারক বলে গণ্য করা হয়।
[৩২] শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ গুলি সম্পর্কে আলোচনা কর।****

উত্তর:-
[i] প্লুরিসি: ফুসফুসকে ঘিরে থাকা প্লুরা পর্দার প্রদাহজনিত রোগকে প্লুরিসি বলে। এতে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়।

[ii] অ্যান্থ্রাকোসিস (Black Lung): কয়লার ধূলিকণা ফুসফুসে প্রবেশ করলে যে রোগ হয় তাকে অ্যান্থ্রাকোসিস বা ব্ল্যাক লাং বলা হয়। এটি সাধারণত কয়লা খনিতে কাজ করা শ্রমিকদের হয়।

[iii] বিজিনোসিস (White Lung): তুলোর সাদা রোঁয়া বা ধূলিকণা ফুসফুসে প্রবেশ করলে বিজিনোসিস বা হোয়াইট লাং রোগ হয়। এটি বস্ত্রশিল্পে কাজ করা শ্রমিকদের মধ্যে দেখা যায়।

[iv] অ্যাজবেস্টোসিস: অ্যাজবেস্টার কণা ফুসফুসে প্রবেশ করলে যে দীর্ঘস্থায়ী রোগ হয় তাকে অ্যাজবেস্টোসিস বলে।

[v] সিলিকোসিস: সিলিকা কণার উপস্থিতিতে শ্বাসনালিতে প্রদাহ ও ক্ষতি হলে সিলিকোসিস রোগ দেখা দেয়। এটি পাথর কাটার বা খনিশ্রমিকদের বেশি হয়।

[vi] হাঁপানি (Asthma): ধূমপান বা এলার্জেনের প্রভাবে শ্বাসনালির শ্লেষ্মা ঝিল্লি ফুলে গিয়ে অতিরিক্ত শ্লেষ্মা নিঃসৃত হয়, ফলে শ্বাসে কষ্ট হয়, একে হাঁপানি বলা হয়।

[vii] এমফাইসেমা: ধূমপায়ীদের অ্যালভিওলাই-এর প্রাচীর বিনষ্ট হয়ে ফুসফুসে গ্যাসীয় আদান-প্রদানের কার্যকারিতা কমে গেলে এমফাইসেমা রোগ হয়।

[viii] COPD: দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট ও কাশি-সহ যেসব শ্বাসতন্ত্রের রোগে শ্বাসপ্রশ্বাস ব্যাহত হয়, তাদের সম্মিলিতভাবে COPD বলা হয়।
[৩৩] সালোকসংশ্লেষ এবং শ্বসন দুটি পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া ব্যাখ্যা কর।**

উত্তর:- উত্তর: সালোকসংশ্লেষ এবং শ্বসন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া কেন তা ব্যাখ্যা নিচে দেওয়া হলো –

[i] প্রক্রিয়ার ধরণ: সালোকসংশ্লেষ একটি উপচিতি (Anabolic) বিপাকক্রিয়া, যার ফলে উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। অপরদিকে, শ্বসন একটি অপচিতি (Catabolic) প্রক্রিয়া, যার ফলে জীবের শুষ্ক ওজন হ্রাস পায়।

[ii] গ্যাসীয় আদান-প্রদান: সালোকসংশ্লেষ চলাকালীন উদ্ভিদ পরিবেশ থেকে CO₂ গ্রহণ করে এবং O₂ পরিবেশে নির্গত করে। অথচ, শ্বসনের সময় জীব O₂ গ্রহণ করে এবং CO₂ নির্গত করে।

[iii] শক্তির পরিবর্তন: সালোকসংশ্লেষে সূর্যালোকের শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ও তা গ্লুকোজে সঞ্চিত হয়। শ্বসনে সেই গ্লুকোজ বিচ্ছিন্ন হয়ে শক্তি (ATP) মুক্ত করে।

[iv] গ্লুকোজের ভূমিকা: সালোকসংশ্লেষে গ্লুকোজ তৈরি হয়, যা জীবের শক্তির উৎস। কিন্তু শ্বসনের সময় গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন হয়।

এই কারণে সালোকসংশ্লেষ ও শ্বসন একে অপরের বিপরীতধর্মী প্রক্রিয়া। একজন খাদ্য তৈরি করে, আর অন্যজন তা ভেঙে শক্তি উৎপন্ন করে।
[৩৪] সালোকসংশ্লেষ ও শ্বসনের মধ্যে পার্থক্য লেখো।****[V.V.I]

উত্তর:-
বিষয় সালোকসংশ্লেষ শ্বসন
1. স্থান সবুজ পাতার ক্লোরোপ্লাস্টে ঘটে সমস্ত জীবকোষে মাইটোকন্ড্রিয়ায় ঘটে
2. প্রক্রিয়ার প্রকৃতি উপচিতি (Anabolic) প্রক্রিয়া অপচিতি (Catabolic) প্রক্রিয়া
3. সময়কাল দিনেরবেলা, সূর্যালোকের উপস্থিতিতে ঘটে। দিন ও রাত উভয় সময়েই ঘটে
4. গ্যাসের আদান-প্রদান CO2 গৃহীত হয় এবং O2 বৰ্জিত হয়। O2 গৃহীত হয় ও CO2 বৰ্জিত হয়।
5. উদাহরণ উদ্ভিদ, নীল-সবুজ শৈবাল, কিছু ব্যাকটেরিয়া সবুজ উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া
[৩৫] অবাত শ্বসন ও কোহল সন্ধানের মধ্যে পার্থক্য দেখাও।**

উত্তর:-
বিষয় অবাত শ্বসন কোহল সন্ধান
1. সংজ্ঞা অক্সিজেন অনুপস্থিতিতে গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। অক্সিজেন অনুপস্থিতিতে গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল, CO₂ ও শক্তি উৎপন্ন হয়।
2. উৎপন্ন পদার্থ কার্বন-ডাই-অক্সাইড, জল, জৈব অ্যাসিড/অ্যালকোহল ইথাইল অ্যালকোহল ও কার্বন-ডাই-অক্সাইড
3. শক্তি উৎপাদন কম পরিমাণে ATP উৎপন্ন হয়। তুলনামূলকভাবে আরও কম ATP উৎপন্ন হয়।
4. উৎসেচকের প্রভাব কোশীয় উৎসেচকের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জাইমেজ নামক উৎসেচকের সাহায্যে সম্পন্ন হয়।
5. প্রয়োগ ক্ষেত্র কোশে শক্তি উৎপাদনের বিকল্প প্রক্রিয়া হিসেবে কাজ করে। মদ্যশিল্প, বেকারি, ও জৈব অ্যাসিড উৎপাদনে ব্যবহৃত হয়।
[৩৬] গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র এর মধ্যে পার্থক্য লেখো।***

উত্তর:-
বিষয় গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র
1. প্রক্রিয়ার ধরন এটি একটি সরল রাসায়নিক প্রক্রিয়া এটি একটি চক্রাকার রাসায়নিক প্রক্রিয়া
2. ঘটনাস্থল কোশের সাইটোপ্লাজমে ঘটে। কোশের মাইটোকনড্রিয়া ঘটে।
3. প্রাথমিক উপাদান কেবলমাত্র গ্লুকোজ। পাইরুভিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, গ্লিসারল প্রভৃতি।
4. অক্সিজেনের উপস্থিতি অক্সিজেন থাকা বা না-থাকা উভয় অবস্থায় ঘটে শুধুমাত্র অক্সিজেন উপস্থিতিতে ঘটে
[৩৭] সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে পার্থক্য দেখাও।*****[V.V.I]

উত্তর:-
বিষয় সবাত শ্বসন অবাত শ্বসন
1. অক্সিজেনের উপস্থিতি অক্সিজেনের উপস্থিতিতে সম্পন্ন হয়। অক্সিজেন অনুপস্থিতিতে সম্পন্ন হয়।
2. শ্বসন বস্তু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়। গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়।
3. সংঘটন স্থান সাইটোপ্লাজম ও মাইটোকনড্রিয়া। সাইটোপ্লাজম।
5. নির্গত শক্তি সম্পূর্ণ শক্তির মুক্তি ঘটে এবং এর পরিমাণ 686 kcal আংশিক শক্তির মুক্তি ঘটে এবং এর পরিমাণ 50 kcal
5. শক্তি উৎপাদন ১ মোল গ্লুকোজ থেকে ৩৮ ATP উৎপন্ন হয় ১ মোল গ্লুকোজ থেকে মাত্র ২ ATP উৎপন্ন হয়
[৩৮] শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য লেখো।****[V.V.I]

উত্তর:-
বিষয় শ্বসন দহন
1. সংজ্ঞা এটি একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে খাদ্য অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি উৎপন্ন করে। এটি একটি জ্বালানির অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া, যার ফলে তাপ ও আলো উৎপন্ন হয়।
2. নিয়ন্ত্রণ উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত হয়। উৎসেচকের প্রয়োজন নেই।
3. তাপ ও আলো তাপ উৎপাদন নিয়ন্ত্রিত এবং আলো উৎপন্ন হয় না। তাপ ও আলো উভয়েই উচ্চমাত্রায় অনিয়ন্ত্রিতভাবে উৎপন্ন হয়।
4. শক্তি উৎপাদন রাসায়নিক শক্তি ATP আকারে মজুত হয়। তাপ ও আলো আকারে শক্তি নষ্ট হয়।
[৩৯] প্রশ্বাস ও নিঃশ্বাস মধ্যে পার্থক্য দেখাও।***[V.V.I]

উত্তর:-
বিষয় প্রশ্বাস নিঃশ্বাস
1. সংজ্ঞা শ্বাসকার্যের যে পর্যায়ে পরিবেশের থেকে অধিক O2 যুক্ত বায়ু শ্বাসঅঙ্গে প্রবেশ করে, তাকে প্রশ্বাস বলে। শ্বাসকার্যের যে পর্যায়ে শ্বাসঅঙ্গ থেকে অধিক CO2 যুক্ত বায়ু পরিবেশে নির্গত হয়, তাকে নিঃশ্বাস বলে।
2. মধ্যচ্ছদা ও পেশি মধ্যচ্ছদা ও পেশি সংকুচিত হয়, বক্ষগহ্বরের আয়তন বাড়ে। মধ্যচ্ছদা ও পেশি শিথিল হয়, বক্ষগহ্বরের আয়তন কমে।
3. অক্সিজেন ও CO₂ বায়ুর মাধ্যমে অক্সিজেন শরীরে প্রবেশ করে। বায়ুর মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড শরীর থেকে বের হয়।
4. গুরুত্ব গৃহীত O2 কোশস্থ খাদ্য জারণে ব্যবহৃত হয় ও শক্তির মুক্তি ঘটে। নির্গত CO2 উদ্ভিদ গ্রহণ করে ও সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।

Practice MCQs

90 multiple-choice questions on জৈবনিক প্রক্রিয়া - শ্বসন . Tap an option to check the answer.

Q. 1
শ্বাসঅঙ্গের প্রধান বৈশিষ্ট্য নয় কোনটি?
A
বৃহৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল
B
সিক্ত তল
C
পাতলা প্রাচীর
D
শুষ্ক পৃষ্ঠ
Click an option to check your answer
Q. 2
শ্বাসনালীতে যে কোমলাস্থি রিং থাকে তার আকার কেমন হয়?
A
U আকৃতি
B
C আকৃতি
C
V আকৃতি
D
O আকৃতি
Click an option to check your answer
Q. 3
স্বল্পদৈর্ঘ্যের দৌড়ে পারদর্শী অ্যাথলিটদের কোন ধরনের পেশিতন্তু বেশি থাকে?
A
লাল তন্তু
B
সাদা তন্তু
C
স্নায়ুতন্তু
D
ধমনিতন্তু
Click an option to check your answer
Q. 4
অবাত শ্বসনে কোনটি অক্সিজেন সরবরাহ করে?
A
জলের বাষ্প
B
কার্বন ডাই-অক্সাইড
C
নাইট্রোজেন
D
অক্সিজেনযুক্ত যৌগ
Click an option to check your answer
Q. 5
এক গ্রাম অণু গ্লুকোজ থেকে কতটি ATP উৎপন্ন হয়?
A
২ ATP
B
৩৬ ATP
C
৪ ATP
D
৩৮ ATP
Click an option to check your answer
Q. 6
ফুসফুসের প্রধান কাজ কী?
A
জল থেকে অক্সিজেন শোষণ
B
সালোকসংশ্লেষ
C
রক্তকে শীতল রাখা
D
বাতাস থেকে অক্সিজেন রক্তে যোগ করা
Click an option to check your answer
Q. 7
নিচের কোন প্রাণীদের দেহে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়?
A
চিংড়ি
B
পাখি
C
ব্যাঙ
D
জিয়ল মাছ
Click an option to check your answer
Q. 8
পতঙ্গের ট্র্যাকিয়া কোথায় গ্যাসীয় বিনিময় ঘটায়?
A
ফুসফুসে
B
কোষপ্রাচীরে
C
হিমোলিম্ফ বা হিমোসিলে
D
বায়ুথলিতে
Click an option to check your answer
Q. 9
রক্ষীকোশ বা Guard Cell কী গঠন করে?
A
ফুলকা
B
ল্যারিংস
C
স্টোমাটা
D
পত্ররন্ধ্র
Click an option to check your answer
Q. 10
প্রতি মিনিটে রক্তে প্রায় কত লিটার অক্সিজেন যুক্ত হয়?
A
১০ লিটার
B
৫ লিটার
C
১ লিটার
D
৩ লিটার
Click an option to check your answer
Q. 11
সিগারেটের কোন উপাদান ক্যানসার সৃষ্টি করে?
A
সালফার
B
কার্বন ডাই-অক্সাইড
C
নাইট্রোজেন
D
পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন
Click an option to check your answer
Q. 12
স্থলে বসবাসকারী প্রাণীদের প্রধান শ্বাস অঙ্গ কোনটি?
A
ফুলকা
B
ফুসফুস
C
ত্বক
D
বায়ুথলি
Click an option to check your answer
Q. 13
কই মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের আকৃতি কেমন?
A
বৃক্ষাকৃতি
B
কদম ফুলের মতো
C
গোলাপ ফুলের মতো
D
নলাকার
Click an option to check your answer
Q. 14
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন অন্তিম বস্তুটি কী?
A
পাইরুভিক অ্যাসিড
B
ল্যাকটিক অ্যাসিড
C
গ্লুকোনিক অ্যাসিড
D
এসিটিক অ্যাসিড
Click an option to check your answer
Q. 15
ক্রেবস চক্রের অপর নাম কী?
A
সাইট্রিক অ্যাসিড চক্র
B
গ্লাইকোলাইসিস চক্র
C
ল্যাকটিক অ্যাসিড চক্র
D
অ্যালকোহল চক্র
Click an option to check your answer
Q. 16
অ্যাসিটিক অ্যাসিড সন্ধানে কী উৎপন্ন হয়?
A
দই
B
অ্যালকোহল
C
ভিনিগার
D
পনির
Click an option to check your answer
Q. 17
অ্যাসিটিক অ্যাসিড সন্ধানকারী জীবাণুটির নাম কী?
A
ইস্ট
B
ল্যাকটোব্যাসিলাস
C
অ্যাসিটোব্যাকটর
D
সিউডোমোনাস
Click an option to check your answer
Q. 18
ফুসফুসের সঙ্গে যুক্ত প্লুরাকে কী বলা হয়?
A
ভিসেরাল প্লুরা
B
ডায়াফ্রাম
C
ইনট্রাপ্লুরাল স্পেস
D
প্যারাইটাল প্লুরা
Click an option to check your answer
Q. 19
ম্যানগ্রোভ উদ্ভিদে কোন বিশেষ ধরনের মূল দেখা যায়?
A
রেচনমূল
B
শ্বাসমূল
C
কর্ষিকমূল
D
পার্শ্বমূল
Click an option to check your answer
Q. 20
প্রান্তীয় শ্বসনের শেষে কী উৎপন্ন হয়?
A
শক্তি
B
জল
C
অক্সিজেন
D
কার্বন ডাই-অক্সাইড
Click an option to check your answer
Q. 21
বিউটারিক অ্যাসিড সন্ধানকারী জীবাণুর নাম কী?
A
অ্যাসিটোব্যাকটর
B
কুসট্রিডিয়াম বিউটেরিকাম
C
ল্যাকটোব্যাসিলাস
D
ইস্ট
Click an option to check your answer
Q. 22
শিঙি মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রকে কী বলা হয়?
A
শ্বাসনল বা শ্বাসনালি
B
বায়ুথলি
C
ট্র্যাকিয়া
D
গিল চেম্বার
Click an option to check your answer
Q. 23
বাম ফুসফুসে লোবের সংখ্যা কতটি?
A
দুটি
B
চারটি
C
তিনটি
D
একটি
Click an option to check your answer
Q. 24
বক্ষপিঞ্জরের কোথায় বহিস্থ ইন্টারকস্টাল পেশি অবস্থান করে?
A
পাঁজরের মাঝে
B
পাঁজরের নিচে
C
১২ জোড়া পাঁজরের বাইরের দিকে
D
ভেতরের দিকে
Click an option to check your answer
Q. 25
নিচের কোন দুটি পেশিকে নিশ্বাস পেশি বলা হয়?
A
ক্লোম ও স্টমাক
B
ফুসফুস ও প্লুরা
C
অন্তঃস্থ ইন্টারকস্টাল ও উদর পেশি
D
ত্বক ও মাংসপেশি
Click an option to check your answer
Q. 26
অতিরিক্ত শ্বাসযন্ত্র কী ব্যবহার করে?
A
পানির অক্সিজেন
B
বাতাসের অক্সিজেন
C
মাটি থেকে জল
D
সালোকসংশ্লেষের শক্তি
Click an option to check your answer
Q. 27
গভীরভাবে নিশ্বাস নিতে গেলে নিচের কোনটির সাহায্য লাগে?
A
প্লুরা
B
হৃদপিণ্ড
C
পেশিহীনতা
D
নিশ্বাস পেশি
Click an option to check your answer
Q. 28
কোন রোগে ফুসফুসের অ্যালভিওলাই ধ্বংস হয়ে গ্যাসীয় বিনিময় এলাকা হ্রাস পায়?
A
নিউমোনিয়া
B
হাঁপানি
C
এম্ফাইসেমা
D
ব্রঙ্কাইটিস
Click an option to check your answer
Q. 29
মাছের ফুলকা কোথায় অবস্থান করে?
A
হিমোসিলে
B
ফুলকা কক্ষ বা গিল চেম্বারে
C
মুখগহ্বরে
D
বায়ুথলিতে
Click an option to check your answer
Q. 30
উদ্ভিদের কোন কোন অঙ্গে শ্বাস গ্রহণের কাজ হয়?
A
পত্ররন্ধ্র, লেন্টিসেল ও স্টোমাটা
B
পাতার শিরা, মূল ও কান্ড
C
ফুল, কাণ্ড ও বীজ
D
শিকড়, ফুল ও ফল
Click an option to check your answer
Q. 31
শুষ্ক অঞ্চলের উদ্ভিদের পত্ররন্ধ্র কীরকম?
A
সব সময় বন্ধ থাকে
B
নিবেশিত অবস্থায় থাকে
C
খুব বড় আকৃতির
D
খোলা অবস্থায় থাকে
Click an option to check your answer
Q. 32
ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন জোগান দেয় কোনটি?
A
বায়ুথলি বা এয়ারস্যাক
B
ফুসফুস
C
পালক
D
হাড়
Click an option to check your answer
Q. 33
সবাত শ্বসনে কোনটির প্রয়োজন হয়?
A
নাইট্রোজেন
B
অক্সিজেন
C
কার্বন ডাই-অক্সাইড
D
ক্লোরোফিল
Click an option to check your answer
Q. 34
প্রাণায়াম কোন রোগে উপকারী ভূমিকা রাখে?
A
ডায়াবেটিস
B
হাঁপানি
C
যক্ষ্মা
D
টাইফয়েড
Click an option to check your answer
Q. 35
মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের আকৃতি কেমন?
A
গোলাপ ফুলের মতো
B
নলাকার
C
কদম ফুলের মতো
D
বৃক্ষের মতো
Click an option to check your answer
Q. 36
মধ্যচ্ছদাযুক্ত মেরুদণ্ডী প্রাণী কারা?
A
পাখি
B
উভচর
C
স্তন্যপায়ী শ্রেণিভুক্ত প্রাণীরা
D
পতঙ্গ
Click an option to check your answer
Q. 37
চিংড়ি ও কাঁকড়ার শ্বাস অঙ্গ কী?
A
ট্র্যাকিয়া
B
ফুলকা
C
ফুসফুস
D
পুস্তক ফুলকা
Click an option to check your answer
Q. 38
TCA চক্রের পূর্ণরূপ কী?
A
থার্মাল কার্বন অ্যাসিড
B
ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র
C
ট্রাই ক্লোরো অ্যাসিড
D
টারবাইন কার্বন অ্যাসিড
Click an option to check your answer
Q. 39
কোন সন্ধান আমাদের পেশিতে ঘটে থাকে?
A
বিউটারিক অ্যাসিড সন্ধান
B
কোহল সন্ধান
C
ল্যাকটিক অ্যাসিড সন্ধান
D
অ্যাসিটিক অ্যাসিড সন্ধান
Click an option to check your answer
Q. 40
অতিরিক্ত শ্বাসযন্ত্রের কাজ কী?
A
রক্ত বিশুদ্ধ করে
B
বাতাস থেকে অক্সিজেন দেহে যুক্ত করে
C
কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে
D
তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
Click an option to check your answer
Q. 41
বহিস্থ ইন্টারকস্টাল পেশিগুলি কী?
A
প্রধান হৃদপেশি
B
অন্তঃস্থ পেশি
C
শিরা পেশি
D
প্রশ্বাস পেশি
Click an option to check your answer
Q. 42
সবাত শ্বসন কী ধরনের শ্বসন?
A
রাতের শ্বসন
B
সম্পূর্ণ কোশীয় শ্বসন
C
আংশিক শ্বসন
D
ফোটোরেসপিরেশন
Click an option to check your answer
Q. 43
EMP পথের পূর্ণরূপ কী?
A
এম্বেডেড মাইটোকন্ড্রিয়া পথ
B
এনার্জি মেটাবলিক প্রসেস
C
এনজাইম মেটাবলিক পাথ
D
এম্বডেন মেয়ারহফ্ পারনেস পথ
Click an option to check your answer
Q. 44
লেন্টিসেল উদ্ভিদের কোথায় পাওয়া যায়?
A
মূল, ফল ও কাণ্ডের ত্বকের পেরিডার্ম অংশে
B
পাতায়
C
কেবল মূলের শীর্ষে
D
কাণ্ডের কেন্দ্রে
Click an option to check your answer
Q. 45
যে পত্ররন্ধ্র পত্রের বহিঃত্বকের ভিতরে থাকে তাকে কী বলে?
A
অবতল পত্ররন্ধ্র
B
মধ্যবর্তী পত্ররন্ধ্র
C
উত্তল পত্ররন্ধ্র
D
নিবেশিত পত্ররন্ধ্র
Click an option to check your answer
Q. 46
কোন পেশিতে ল্যাকটিক অ্যাসিড সন্ধান ঘটে না?
A
বৃক্ক
B
হৃদপেশি
C
যকৃত
D
ফুসফুস
Click an option to check your answer
Q. 47
পতঙ্গের দেহে শ্বাসছিদ্রকে কী বলা হয়?
A
গিল স্লিট
B
স্পাইরাকল
C
স্টোমাটা
D
লেন্টিসেল
Click an option to check your answer
Q. 48
দুটি প্লুরার মাঝের স্থানকে কী বলা হয়?
A
প্লুরা গহ্বর
B
মধ্যচ্ছদা
C
আন্তঃপ্লুরা স্থান
D
প্লুরাল স্পেস
Click an option to check your answer
Q. 49
অ্যারোবিক্স করলে হৃৎপিণ্ডের গতি কত শতাংশ পর্যন্ত বাড়তে পারে?
A
৫০-৬০%
B
৬০-৮০%
C
৮০-৯০%
D
৩০-৪০%
Click an option to check your answer
Q. 50
উভচরের শ্বাসপ্রক্রিয়ায় কোন তিনটি ঘটনা ঘটে?
A
উৎশ্বাস, প্রশ্বাস, নিশ্বাস
B
নিঃশ্বাস, ক্লান্তি, জারণ
C
প্রশ্বাস, নিঃশ্বাস, পরিশ্রম
D
প্রশ্বাস, দহন, নিশ্বাস
Click an option to check your answer
Q. 51
পাইরুভিক অ্যাসিড কোন যৌগে রূপান্তরিত হয় ক্রেবস চক্রে যাওয়ার আগে?
A
ল্যাকটিক অ্যাসিড
B
অ্যাসিটাইল কো-এ
C
অ্যাসিটিক অ্যাসিড
D
গ্লুকোজ
Click an option to check your answer
Q. 52
শ্বাসমূলের বায়ু চলাচলে কোন জাতীয় কলা সাহায্য করে?
A
কর্ক কলা
B
রক্ষাকলা
C
এরেনকাইমা কলা
D
পরিবাহী কলা
Click an option to check your answer
Q. 53
এক অণু গ্লুকোজ গ্লাইকোলাইসিসে কতটি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে?
A
১টি
B
৩টি
C
৪টি
D
২টি
Click an option to check your answer
Q. 54
EMP পথের অপর নাম কী?
A
অপচয় বিপাক
B
গ্লাইকোলাইসিস
C
সন্ধান
D
সালোকসংশ্লেষ
Click an option to check your answer
Q. 55
TCA চক্রের আবিষ্কর্তা কে?
A
লুই পাস্তুর
B
রবার্ট হুক
C
ল্যাভয়শিয়ের
D
হ্যানস ক্রেবস
Click an option to check your answer
Q. 56
কোন শ্বসন পদ্ধতি আলো নির্গমন করতে পারে?
A
বায়োল্যুমিনিসেন্স
B
ক্রেবস চক্র
C
বিউটারিক সন্ধান
D
কোহল সন্ধান
Click an option to check your answer
Q. 57
সন্ধান জাতীয় শ্বসনে কীভাবে জারণ ঘটে?
A
হাইড্রোজেন অপসারণের মাধ্যমে
B
ক্লোরোফিল ক্ষরণে
C
জল উৎপাদনের মাধ্যমে
D
কার্বন বর্জনের মাধ্যমে
Click an option to check your answer
Q. 58
কোন প্রক্রিয়ায় শ্বসনের মাধ্যমে আলো উৎপন্ন হয়?
A
কার্বন স্থিতিকরণ
B
বায়োল্যুমিনিসেন্স
C
ফটোরেসপিরেশন
D
সালোকসংশ্লেষ
Click an option to check your answer
Q. 59
শ্বাসমূলের ছিদ্রগুলি আসলে কী?
A
মসৃণ ত্বক
B
মূলের শিরা
C
কাটা পর্দা
D
পরিবর্তিত লেন্টিসেল
Click an option to check your answer
Q. 60
এক অণু ATP-তে কত কিলোক্যালোরি শক্তি সঞ্চিত থাকে?
A
৩.৫ কিলোক্যালোরি
B
৯.২ কিলোক্যালোরি
C
১২.০ কিলোক্যালোরি
D
৭.৩ কিলোক্যালোরি
Click an option to check your answer
Q. 61
শ্বাসমূলের বাইরের ত্বকে যে ছিদ্র থাকে তাকে কী বলা হয়?
A
শ্বাসমূল ছিদ্র
B
রন্ধ্র
C
গর্ত
D
প্লুরা
Click an option to check your answer
Q. 62
কোহল সন্ধান ঘটায় কোনটি?
A
ল্যাক্টোব্যাসিলাস
B
ব্যাসিলাস
C
অ্যাসিটোব্যাকটর
D
ইস্ট
Click an option to check your answer
Q. 63
পক্ষীদের শ্বাসক্রিয়ার ধরণ কী ধরনের?
A
দ্বিশ্বসন
B
ত্বক শ্বাসন
C
একমুখী শ্বাসন
D
ব্রাঙ্কিয়াল শ্বাসন
Click an option to check your answer
Q. 64
শ্বসনকে ‘কোশীয় দহন’ আখ্যা দেন কে?
A
হুক
B
চার্লস ডারউইন
C
ল্যাভয়শিয়ের
D
পাস্তুর
Click an option to check your answer
Q. 65
চিংড়ি ও কাঁকড়ার শ্বাস অঙ্গ কী?
A
ফুলকা
B
বায়ুথলি
C
ফুসফুস
D
ত্বক
Click an option to check your answer
Q. 66
ডান ফুসফুসে লোব বা খণ্ডের সংখ্যা কত?
A
তিনটি
B
একটি
C
চারটি
D
দুইটি
Click an option to check your answer
Q. 67
ব্যাঙাচির শ্বাস অঙ্গ কোনটি?
A
ত্বক
B
ফুসফুস
C
ট্র্যাকিয়া
D
ফুলকা
Click an option to check your answer
Q. 68
সাধারণ শ্বাসক্রিয়ায় প্রতি মিনিটে কত মিলি অক্সিজেন রক্তে যুক্ত হয়?
A
৫০০ মিলি
B
৫ লিটার
C
৫০ মিলি
D
২০০ মিলি
Click an option to check your answer
Q. 69
ইলেকট্রন গ্রাহকগুলি কী অনুসারে সাজানো থাকে?
A
ভর
B
শক্তি
C
Redox potential
D
আকার
Click an option to check your answer
Q. 70
ফুসফুসের আবরণীর নাম কী?
A
গ্লটিস
B
ব্রংকাস
C
প্লুরা
D
ল্যারিংস
Click an option to check your answer
Q. 71
প্রান্তীয় শ্বসনের সময় অক্সিজেন কী করে?
A
ইলেকট্রন গ্রহণ করে
B
শক্তি খরচ করে
C
জল উৎপন্ন করে
D
কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে
Click an option to check your answer
Q. 72
কোন শ্বাসব্যায়াম প্রাচীন ভারতীয় শাস্ত্রে উল্লেখ আছে?
A
ধ্যান
B
সূর্যনমস্কার
C
যোগ
D
প্রাণায়াম
Click an option to check your answer
Q. 73
কোন যৌগ ও ATP-এর বিক্রিয়ায় জোনাকি আলো তৈরি হয়?
A
গ্লুকোজ
B
ল্যাকটোজ
C
লুসিফেরিন
D
পাইরুভিক অ্যাসিড
Click an option to check your answer
Q. 74
মাকড়সা ও কাঁকড়াবিছার শ্বাস অঙ্গ কী?
A
পুস্তক ফুলকা
B
লেন্টিসেল
C
ফুসফুস
D
ট্র্যাকিয়া
Click an option to check your answer
Q. 75
প্রান্তীয় শ্বসনের অপর নাম কী?
A
ইলেকট্রন স্থানান্তকরণ পদ্ধতি
B
গ্লাইকোলাইসিস
C
হাইড্রোলাইসিস
D
শর্করা বিপাক
Click an option to check your answer
Q. 76
বক্ষগহ্বরের সঙ্গে যুক্ত প্লুরা কী নামে পরিচিত?
A
পেরিকার্ডিয়াম
B
আন্তঃপ্লুরা
C
প্যারাইটাল প্লুরা
D
ভিসারাল প্লুরা
Click an option to check your answer
Q. 77
প্রান্তীয় শ্বসনের প্রথম ইলেকট্রন গ্রাহক কোনটি?
A
ATP
B
NAD
C
O₂
D
FAD
Click an option to check your answer
Q. 78
TCA চক্র কবে আবিষ্কৃত হয়?
A
1951 সাল
B
1905 সাল
C
1925 সাল
D
1937 সাল
Click an option to check your answer
Q. 79
ক্লোমশাখার প্রদাহ ও তীব্র কাশি কোন রোগের প্রধান লক্ষণ?
A
টিউবারকিউলোসিস
B
নিউমোনিয়া
C
ব্রঙ্কাইটিস
D
হাঁপানি
Click an option to check your answer
Q. 80
পাখিদের বায়ুথলির সংখ্যা কতটি?
A
৯টি
B
৮টি
C
১০টি
D
৭টি
Click an option to check your answer
Q. 81
লেন্টিসেলের আকৃতি কিসের মতো?
A
নলাকার
B
অস্থিমজ্জা
C
উত্তল দর্পণ
D
উত্তল লেন্স
Click an option to check your answer
Q. 82
বিউটারিক অ্যাসিড সন্ধান কোন কাজে লাগে?
A
ল্যাকটিক অ্যাসিড উৎপাদন
B
পাট তন্তু নিষ্কাশন
C
রাবার তৈরি
D
চিনি নিষ্কাশন
Click an option to check your answer
Q. 83
এক গ্রাম অণু গ্লুকোজ কত গ্রাম গ্লুকোজ সমান?
A
৮০ গ্রাম
B
১৮০ গ্রাম
C
১৮ গ্রাম
D
১.৮ গ্রাম
Click an option to check your answer
Q. 84
লিমুলাস বা রাজকাঁকড়ার শ্বাস অঙ্গ কোনটি?
A
পুস্তক ফুলকা
B
গিল স্লিট
C
শ্বাসনালি
D
ফুসফুস
Click an option to check your answer
Q. 85
স্টারনোম্যাসটয়েড কোন ধরনের পেশি?
A
অন্তঃস্থ পেশি
B
গৌণ প্রশ্বাস পেশি
C
প্রধান পেশি
D
অন্তঃকর্ণ পেশি
Click an option to check your answer
Q. 86
শ্বাসনালীতে কতটি কোমলাস্থি রিং বর্তমান থাকে?
A
২০–২৫টি
B
১০–১৫টি
C
১৬–২০টি
D
৫–৭টি
Click an option to check your answer
Q. 87
কোন উপাদান ক্যানসার সৃষ্টি করতে পারে?
A
প্রোটিন
B
কার্বোহাইড্রেট
C
পলিসাইক্লিক অ্যারোমেটিক উপাদান
D
ভিটামিন সি
Click an option to check your answer
Q. 88
নিশ্বাস কেমন ধরণের প্রক্রিয়া?
A
বিকল্পশূন্য
B
নিষ্ক্রিয়
C
স্বতঃস্ফূর্ত
D
সক্রিয়
Click an option to check your answer
Q. 89
প্রশ্বাসের সময় মধ্যচ্ছদার অবস্থান কোথায় যায়?
A
উপরের দিকে
B
নিচের দিকে (উদরগহ্বরের দিকে)
C
নির্দিষ্ট থাকে
D
পাশের দিকে
Click an option to check your answer
Q. 90
পতঙ্গের শ্বাস অঙ্গ কী?
A
ফুসফুস
B
পুস্তক ফুলকা
C
ট্র্যাকিয়া
D
লেন্টিসেল
Click an option to check your answer

More practice

Work through the remaining questions in this chapter.