জৈবনিক প্রক্রিয়া - উদ্ভিদ শারীরবিদ্যা

64 questions
32 min read
Share:

Study Notes

জৈবনিক প্রক্রিয়া [৩.১]
উদ্ভিদ শারীরবিদ্যা
i. সালোকসংশ্লেষ
ii. খনিজ পুষ্টি
iii. বাষ্পমোচন বা প্রস্বেদন
iv. জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহণ
Question List

৩.১ সালোকসংশ্লেষ
৩.২ খনিজ পুষ্টি

[১] রেড ড্রপ বলতে কী বোঝায়?****[V.V.I]
[২] ভেলামেন বলতে কী বোঝায়?**
[৩] ব্ল্যাক ম্যান বিক্রিয়া বলতে কী বোঝায়?****[V.V.I]
[৪] ফটোসিন্থেসিস বা সালোকসংশ্লেষ কাকে বলে?****[V.V.I]
[৫] সালোকসংশ্লেষীয় কার্যবর্ণালী বলতে কী বোঝায়?**
[৬] সালোকসংশ্লেষীয় হার বা P.Q বলতে কী বোঝায়?***
[৭] সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে উপচিতি বিপাক বলা হয় কেন?*****[V.V.I]
[৮] সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত ডালের উৎস ও ভূমিকা কী?***
[৯] কমপেনসেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ বিন্দু বলতে কী বোঝায়?**
[১০] পাতাকে কেন সালোকসংশ্লেষের আদর্শ স্থান বলা হয়?****
[১১] সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে কেন জারণ-বিজারণ প্রক্রিয়া বলা হয়?*****[V.V.I]
[১২] সালোকসংশ্লেষের সমীকরণ থেকে কী কী তথ্য জানা যায়?**
[১৩] সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের উৎস ও ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা কর।****[V.V.I]
[১৪] সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি জৈব উৎসেচক ও দুটি সহকারী উৎসেচকের নাম লেখো।**
[১৫] সালোকসংশ্লেষকে কেন অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া বলা হয়?****[V.V.I]
[১৬] সালোকসংশ্লেষের আলোক দশাটির সংক্ষেপে বর্ণনা করো।*
[১৭] সালোকসংশ্লেষের অন্ধকার দশাটি সংক্ষেপে বর্ণনা করো।**
[১৮] সালোকসংশ্লেষের তাৎপর্য লেখ।****[V.V.I]
[১৯] গ্রাণা ও স্ট্রোমার মধ্যে পার্থক্য লেখো।**
[২০] C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখ।*
[২১] আলোকশা ও অন্ধকার দশার মধ্যে পার্থক্য লেখো।**
[২২] “সবুজ উদ্ভিদের সম্পূর্ণ ধ্বংস হলে প্রাণীজগতের অস্তিত্ব বিপন্ন হবে”—এই উক্তিটি ব্যাখ্যা কর।****[V.V.I]

৩.৩ বাষ্পমোচন বা প্রস্বেদন

[১] বাষ্পমোচন বলতে কী বোঝায়?***[V.V.I]
[২] বাষ্পমোচন কত প্রকার ও কী কী?** [৩] বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য লেখ।****[V.V.I]
[৪] বাষ্পমোচন ও নিঃস্রাবণের মধ্যে পার্থক্য লেখ।***
[৫] বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তগুলো কী কী?**
[৬] বাষ্পমোচনের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।****[V.V.I]
[৭] স্কোটোঅ্যাকটিভ বাষ্পমোচন বলতে কী বোঝায়?**
[৮] বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতি বলা হয়?*

৩.৪ জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহণ

[১] ব্যাপন বলতে কী বোঝায়?****[V.V.I]
[২] ব্যাপনের বৈশিষ্ট্যগুলো কী কী?**
[৩] ব্যাপনের শর্ত বা প্রভাবকগুলো কী কী?**
[৪] উদ্ভিদদেহে ব্যাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।****
[৫] অভিস্রবণ বলতে কী বোঝায়?****[V.V.I]
[৬] অভিস্রবণের বৈশিষ্ট্যগুলো কী কী?****[V.V.I]
[৭] সক্রিয় পরিবহন বলতে কী বোঝায়?**
[৮] বহিঃ অভিস্রবণ বলতে কী বোঝায়?****[V.V.I]
[৯] অন্তঃঅভিস্রবণ বলতে কী বোঝায়?****[V.V.I]
[১০] উদ্ভিদদেহে অভিস্রবণের গুরুত্বগুলি আলোচনা করো।***
[১১] প্লার্জমোলিসিস বলতে কী বোঝায়?*
[১২] ডি-প্লাজমোলাইসিস বলতে কী বোঝায়?***
[১৩] অ্যাপোপ্লাস বলতে কী বোঝায়?**
[১৪] সিমপ্লাস্ট বলতে কী বোঝায়?****[V.V.I]
[১৫] বাষ্পমোচন টান বলতে কী বোঝায়? এর গুরুত্ব কী?**
[১৫] রসের উৎস্রোত বলতে কী বোঝায়?**
[১৬] ইমবাইবিশন বা আত্মভূতি বলতে কী বোঝায়?*
[১৭] মূলজ চাপ বলতে কী বোঝায়?***
[১৮] মূলজ চাপের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।*
[১৯] রসের উৎস্রোত সম্পর্কিত ডিক্সন ও জলির মতবাদটি ব্যাখ্যা কর।**
[২০] ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্যের পরিবহন কীভাবে ঘটে তা আলোচনা কর।***
[২১] বাষ্পমোচন এর সঙ্গে রসের উৎস এর সম্পর্ক আলোচনা কর। **
[২২] শোষণের সঙ্গে রসের উৎস্রোতের সম্পর্ক লেখ।**
[২৩] বহিঃঅভিস্রবণ এবং অন্তঃঅভিস্রবণের পার্থক্য লেখ।****[V.V.I]
[২৪] ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে পার্থক্য লেখ।****[V.V.I]
[২৫] প্লাজমোলাইসিস এবং ডি-প্লাজমোলাইসিস এর পার্থক্য লেখ।
প্রশ্নের মান - ২/৩
[১] রেড ড্রপ বলতে কী বোঝায়?****[V.V.I]
উত্তর: যদিও লাল আলোতে সালোকসংশ্লেষের হার বেশি, কিন্তু ৬৮০ nm-এর বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত লাল আলোতে সালোকসংশ্লেষের হার ক্রমশ হ্রাস পায়। এই ৬৮০ nm-এর বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষের হারের এই পতনকে লোহিত চ্যুতি বা রেড ড্রপ বলা হয়।
[২] ভেলামেন বলতে কী বোঝায়?**
উত্তর: পরাশ্রয়ী উদ্ভিদের বায়বীয় মূলের উপর একটি পাতলা, স্পঞ্জ সদৃশ আবরণ থাকে, যা জলীয় বাষ্প শোষণ করতে সাহায্য করে। এই আবরণকে ভেলামেন বলা হয়।
[৩] ব্ল্যাক ম্যান বিক্রিয়া বলতে কী বোঝায়?****[V.V.I]
উত্তর: সালোকসংশ্লেষের অন্ধকার দশার বিক্রিয়াগুলি প্রথম বিজ্ঞানী ব্ল্যাকম্যান পর্যবেক্ষণ করেন। তাই তাঁর নাম অনুসারে এই অন্ধকার দশার বিক্রিয়াগুলিকে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয়।
[৪] ফটোসিন্থেসিস বা সালোকসংশ্লেষ কাকে বলে?****[V.V.I]
উত্তর: যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোশে সূর্যের আলো উপস্থিত থাকলে এবং ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন-ডাই-অক্সাইডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, এবং তাতে গ্লুকোজ নামক সরল শর্করা তৈরি হয়, সেইসঙ্গে খাদ্যের মধ্যে সৌরশক্তি সঞ্চিত হয় ও উপজাত হিসেবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়—তাকে সালোকসংশ্লেষ বা ফটোসিন্থেসিস বলা হয়।
[৫] সালোকসংশ্লেষীয় কার্যবর্ণালী বলতে কী বোঝায়?**
উত্তর: সালোকসংশ্লেষীয় কার্য বর্ণালী হল সেই তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলোর অংশ, যেখানে সালোকসংশ্লেষের হার সর্বাধিক হয়। সাধারণত লাল ও নীল রঙের আলো (প্রায় ৩৯০nm থেকে ৭৬০nm) এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত। তাই এই রঙগুলিকে সালোকসংশ্লেষীয় কার্য বর্ণালী বলা হয়।
[৬] সালোকসংশ্লেষীয় হার বা P.Q বলতে কী বোঝায়?***

উত্তর:- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বর্জিত অক্সিজেন ( 6O2) এবং গৃহীত কার্বন-ডাই-অক্সাইড ( 6CO2) এর ঘনমানের অনুপাতকে সালোকসংশ্লেষীয় হার বা P.Q বলে।

সালোকসংশ্লেষীয় হার বা P.Q =
বর্জিত অক্সিজেন (6O2)
গৃহীত কার্বন-ডাই-অক্সাইড (6CO2)
= 1
[৭] সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে উপচিতি বিপাক বলা হয় কেন?*****[V.V.I]
উত্তর: যে বিপাক প্রক্রিয়ায় সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি হয়ে জীবদেহের প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাকে উপচিতি বিপাক বলা হয়।

সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় তুলনামূলকভাবে সরল যৌগ যেমন কার্বন ডাই-অক্সাইড ও জল থেকে জটিল যৌগ গ্লুকোজ উৎপন্ন হয়। ফলে উদ্ভিদদেহের প্রোটোপ্লাজমের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। তাই সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে উপচিতি বিপাক বলা হয়।
[৮] সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত ডালের উৎস ও ভূমিকা কী?***
উত্তর: ❑ উৎস:স্থলজ উদ্ভিদ মাটি থেকে কৌশিক জল শোষণ করে, জলজ উদ্ভিদ তাদের সমগ্র দেহের মাধ্যমে জলাশয়ের জল গ্রহণ করে, আর পরাশ্রয়ী উদ্ভিদ বায়বীয় মূলের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে জলীয়বাষ্প শোষণ করে।

❑ ভূমিকা:
[i] সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত ১২টি জল অণুই গ্লুকোজ উৎপাদনের মূল উৎস।

[ii] জল ক্লোরোফিলকে ইলেকট্রন প্রদান করে, যার ফলে উত্তেজিত ক্লোরোফিল স্থিতিশীল অবস্থায় থাকে।

[iii] সালোকসংশ্লেষের উপজাত হিসেবে যে অক্সিজেন উৎপন্ন হয়, তার উৎস হল জল।

[iv] কার্বন ডাই-অক্সাইডকে বিজারিত করে শর্করা উৎপাদনের সময় হাইড্রোজেন সরবরাহ করে জল।
[৯] কমপেনসেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ বিন্দু বলতে কী বোঝায়?**
উত্তর: যে আলোক তীব্রতায় দিনের বেলা উদ্ভিদের দ্বারা সালোকসংশ্লেষের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ এবং শ্বসনের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড বর্জনের হার সমান হয়, তাকে কমপেনসেশন পয়েন্ট বা ক্ষয়পূরণ বিন্দু বলা হয়। সাধারণত এই অবস্থা ভোরবেলা বা গোধূলি সময়ে দেখা যায়।
[১০] পাতাকে কেন সালোকসংশ্লেষের আদর্শ স্থান বলা হয়?*****[V.V.I]
উত্তর: পাতা গাছের সর্বাধিক প্রসারিত ও পাতলা অংশ হওয়ায় সূর্যালোক সহজে গ্রহণ করতে পারে। পাতার ত্বকে পত্ররন্ধ্র থাকায় গ্যাসীয় আদান-প্রদান যেমন অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের চলাচল সহজ হয়। এছাড়াও, পাতার অভ্যন্তরে মেসোফিল কলা বিদ্যমান, যা ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ হওয়ায় সালোকসংশ্লেষ কার্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সমস্ত কারণে পাতাকে সালোকসংশ্লেষের আদর্শ স্থান বলা হয়।
[১১] সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে কেন জারণ-বিজারণ প্রক্রিয়া বলা হয়?*****[V.V.I]
উত্তর: যে প্রক্রিয়ায় জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে, তাকে জারণ-বিজারণ প্রক্রিয়া বলা হয়। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জল অণু জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন-ডাই-অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে। তাই এই প্রক্রিয়ায় জারণ ও বিজারণ উভয়ই ঘটে বলে সালোকসংশ্লেষকে জারণ-বিজারণ প্রক্রিয়া বলা হয়।
[১২] সালোকসংশ্লেষের সমীকরণ থেকে কী কী তথ্য জানা যায়?**

6CO2 + 12H2O
সূর্যালোক
ক্লোরোফিল
C6H12O6 + 6O2 + 6H2O


উত্তর:- সালোকসংশ্লেষের সমীকরণ থেকে আমরা জানতে পারি যে, এই প্রক্রিয়া ক্লোরোফিলযুক্ত কোশে ঘটে এবং সূর্যালোকের উপস্থিতিতে সম্পন্ন হয়। এতে ৬ অনু কার্বন ডাই-অক্সাইড ও ১২ অনু জল ব্যবহৃত হয়। প্রক্রিয়ার ফলে ১ অনু গ্লুকোজ, ৬ অনু অক্সিজেন ও ৬ অনু জল উৎপন্ন হয়। এখানে জল জারিত হয়ে অক্সিজেন এবং কার্বন ডাই-অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি হয়।
[১৩] সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের উৎস ও ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা কর।****[V.V.I]
উত্তর:
❑ উৎস: সূর্যালোকের উৎস হল সূর্য। সূর্য থেকে উচ্চ-শক্তিসম্পন্ন তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ রূপে ফোটন কণা পৃথিবীতে এসে সালোকসংশ্লেষে অংশগ্রহণ করে।

❑ ভূমিকা:
[i] সূর্যালোক ক্লোরোফিলকে সক্রিয় করে তোলে।

[ii] সক্রিয় ক্লোরোফিল জলের অণুকে ভেঙে হাইড্রোজেন (H⁺) ও হাইড্রোক্সিল (OH⁻) আয়নে বিভাজিত করে।

[iii] সূর্যালোকের শক্তি ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে ATP অণুতে রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত হয়।
[১৪] সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত একটি জৈব উৎসেচক ও দুটি সহকারী উৎসেচকের নাম লেখো।**
উত্তর: একটি জৈব উৎসেচক - রাইবিউলোজ বিস ফসফেট কার্বক্সিলেজ (RuBisCO)

দুইটি সহকারী উৎসেচক - ADP, NADP
[১৫] সালোকসংশ্লেষকে কেন অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া বলা হয়?****[V.V.I]
উত্তর: সালোকসংশ্লেষের অন্ধকার দশায় পাতায় উপস্থিত RuBisCO উৎসেচকের মাধ্যমে বায়ুমণ্ডলের কার্বন-ডাই-অক্সাইড RuBP-এর সঙ্গে বিক্রিয়া করে PGA নামক জৈব যৌগ তৈরি করে। ফলে অজৈব কার্বন-ডাই-অক্সাইড কোশের মধ্যে জৈব যৌগে রূপান্তরিত হয়। এইভাবে পরিবেশের অজৈব কার্বন উদ্ভিদের শরীরে জৈবভাবে যুক্ত হয় বলেই সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে অঙ্গার আত্তীকরণ প্রক্রিয়া বলা হয়।
[১৬] সালোকসংশ্লেষের আলোক দশাটির সংক্ষেপে বর্ণনা করো।*

উত্তর:- সালোকসংশ্লেষের আলোক দশা ক্লোরোপ্লাস্ট এর ঘানা অঞ্চলে সূর্যালোকের উপস্থিতিতে সম্পন্ন হয়।

❑ পদ্ধতি:-

1. ক্লোরোফিল এর সক্রিয়তা:- ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে উত্তেজিত ও সক্রিয় হয়ে ওঠে।

2. জলের ফটোলাইসিস :- সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে হাইড্রোজেন আয়ন (H+) এবং হাইড্রোক্সিল (OH)আয়নের ভেঙে দেয়।

2H2O -------> H+ + OH-

জলের এই আলোক বিশ্লেষণ প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী রোবিন হিল (1937)। তাই তাঁর নাম অনুযায়ী এই বিক্রিয়াকে হিল বিক্রিয়া বলা হয়।

3. বিজারিত NADP গঠন :- জলের বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন আয়ন(H+) পাতায় উপস্থিত NADP+ এর সঙ্গে যুক্ত হয়ে NADPH + H+ গঠন করে।

NADP+ + 2H+ + 2e -------> NADPH + H+

4. অক্সিজেন নির্গমন :- জলের বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রক্সিল আয়ন (OH) ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হয়, চারটি OH মূলক পরস্পর যুক্ত হয়ে 2 অনু জল এবং অক্সিজেন উৎপন্ন করে।

OH- e -------> OH
4OH -------> 2H2O + O2

5. আলোক ফসফোরি ভবন বা ফটোফসফোরাইজেশন :- পাতায় উৎপন্ন অ্যাডিনোসিন ডাই ফসফেট(ADP) এবং অজৈব ফসফেট (Pi) সূর্যালোকের উপস্থিতিতে উচ্চ শক্তিধর যৌগ অ্যাডিনোসিন ট্রাই ফসফেট(ATP) উৎপাদন করে, এই ঘটনাকে আলোক ফসফোরি ভবন বা ফটোফসফোরাইজেশন বলে।

ADP + Pi -------> ATP
[১৭] সালোকসংশ্লেষের অন্ধকার দশাটি সংক্ষেপে বর্ণনা করো।**

উত্তর:- সালোকসংশ্লেষের অন্ধকার দশাটি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে উৎসেচকের সাহায্যে অঙ্গারত্ত্বীকরণ এবং গ্লুকোজ উৎপাদনের মাধ্যমে সম্পন্ন হয়।

1. অঙ্গার আত্তীকরণ :- বায়ুমণ্ডলের কার্বন-ডাই-অক্সাইড রাইবিউলোজ বিস ফসফেট কার্বক্সিলেজ (RuBisCO) উৎসেচকের সহায়তায় পাতায় উৎপন্ন RuBP সঙ্গে বিক্রিয়া করে ফসফো গ্লিসারিক অ্যাসিড (PGA) উৎপন্ন করে, এই ঘটনাকে অঙ্গার আত্তীকরণ বলে।

6CO2 + 6RuBP
RuBisCO
12PGA

2. ফসফোগ্লিসার্যালডিহাইড উৎপাদন :- আলোক দশায় উৎপন্ন আত্তীকৃত শক্তি NADPH + H+ ও ATP, PGA (ফসফো গ্লিসারিক অ্যাসিড) এর সাথে বিক্রিয়া করে ফসফোগ্লিসারালডিহাইড (PGAld) সংশ্লেষ করে।

3. গ্লুকোজ উৎপাদন :- 2 অণু কয়েকটি অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে 1 অণু গ্লুকোজ উৎপন্ন করে।

উৎসেচক
2PGAld
উৎসেচক
DHAP
উৎসেচক
FBP
উৎসেচক
C6H12O6

4. RuBP পুনরূৎপাদন:- 10 অণু PGAld রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পুনরায় 6 অনু রাইবিউলোজ বিস ফসফেট (RuBP) উৎপন্ন করে।

10 PGAld --------> RuMP --------> RuBP(6)
[১৮] সালোকসংশ্লেষের তাৎপর্য লেখ।****[V.V.I]
উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়া জীবজগতের জন্য অপরিহার্য ও মৌলিক একটি প্রক্রিয়া। এর গুরুত্ব প্রধানত দুইটি দিক থেকে ব্যাখ্যা করা যায়:

১. সৌরশক্তির রূপান্তর ও খাদ্য উৎপাদন:
সূর্য সকল শক্তির মূল উৎস হলেও সরাসরি প্রাণীরা এই শক্তি ব্যবহার করতে পারে না। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে ATP অণুতে আবদ্ধ করে, যা পরে খাদ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। এই খাদ্যই প্রাণীকুলের শক্তির উৎস। প্রাণীরা খাদ্য গ্রহণ করে ও জারণের মাধ্যমে সেই শক্তিকে গতিশক্তিতে রূপান্তর করে বেঁচে থাকে।

২. বায়ুমণ্ডলের গ্যাসীয় ভারসাম্য রক্ষা:
প্রাণীরা সারাক্ষণ শ্বসনের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন-ডাই-অক্সাইড নির্গত করে, ফলে পরিবেশে CO₂ বেড়ে যায় ও O₂ কমে যায়। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে CO₂ শোষণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে এই ভারসাম্য পুনরুদ্ধার করে। এর ফলে পরিবেশ বিশুদ্ধ থাকে ও জীবজগতের অস্তিত্ব বজায় থাকে।

সুতরাং, সালোকসংশ্লেষ প্রাণ ও পরিবেশ রক্ষার ভিত্তি, যা ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনাও করা যায় না।
[১৯] গ্রাণা ও স্ট্রোমার মধ্যে পার্থক্য লেখো।**
[২০] C3 উদ্ভিদ ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখ।*
[২১] আলোকশা ও অন্ধকার দশার মধ্যে পার্থক্য লেখো।**
[২২] “সবুজ উদ্ভিদের সম্পূর্ণ ধ্বংস হলে প্রাণীজগতের অস্তিত্ব বিপন্ন হবে”—এই উক্তিটি ব্যাখ্যা কর।****[V.V.I]
উত্তর: সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে, যা সমগ্র জীবজগতের শক্তির প্রধান উৎস। এই প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে, যা প্রাণীরা শ্বাসপ্রশ্বাসে ব্যবহার করে। অক্সিজেনের সাহায্যে প্রাণীদেহে খাদ্য জারিত হয়ে ATP তৈরি হয়। সবুজ উদ্ভিদ বাতাস থেকে CO₂ শোষণ ও O₂ নিঃসরণ করে পরিবেশকে দূষণমুক্ত রাখে। যদি সমস্ত সবুজ উদ্ভিদ ধ্বংস হয়ে যায়, তবে খাদ্য ও অক্সিজেনের অভাবে প্রাণীজগত অস্তিত্ব হারাবে। তাই উক্তিটি যথার্থ।
৩.৩ বাষ্পমোচন বা প্রস্বেদন
[১] বাষ্পমোচন বলতে কী বোঝায়?***[V.V.I]
উত্তর: যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদদেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পরূপে বায়ব অংশের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়, তাকে বাষ্পমোচন বা প্রস্বেদন বলা হয়।
[২] বাষ্পমোচন কত প্রকার ও কী কী?**
উত্তর: তিন প্রকার। যথা-
[i] পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন (80 -90%)

[ii] কিউটিকলিয় বাষ্পমোচন (10%)

[iii] লেন্টিসেলীয় বাষ্পমোচন (1%)
[৩] বাষ্পমোচন ও বাষ্পীভবনের মধ্যে পার্থক্য লেখ।****[V.V.I]

উত্তর:-
বিষয় বাষ্পমোচন বাষ্পীভবন
1. সংজ্ঞা উদ্ভিদের পত্ররন্ধ্রের মাধ্যমে জলীয় বাষ্পের নির্গমন। যেকোন পৃষ্ঠ থেকে তরল জল বাষ্পে রূপান্তর।
2. সময়কাল এই প্রক্রিয়া প্রধানত দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে ঘটে। এই প্রক্রিয়া দিবারাত্র ঘটে, তবে সূর্যালোকের উপস্থিতিতে এটি বৃদ্ধি পায়।
3. স্থান উদ্ভিদের পত্ররন্ধ্র, কাণ্ড, ফুল থেকে হয়। জল, মাটি, জলাশয় ইত্যাদি থেকে ঘটে।
4. প্রোটোপ্লাজমের নিয়ন্ত্রন উদ্ভিদ নিজস্ব নিয়ন্ত্রণে পত্ররন্ধ্র খুলে-বাঁধে নিয়ন্ত্রণ করে। পরিবেশগত কারণ যেমন তাপমাত্রা, বায়ু, আর্দ্রতা নিয়ন্ত্রণ করে।
5. প্রক্রিয়ার উদ্দেশ্য উদ্ভিদের শ্বাসপ্রশ্বাস, রসের উৎস্রোত ও শীতলতা বজায় রাখা। পরিবেশ থেকে জল বাষ্পীভবনের মাধ্যমে চলে যাওয়া।
[৪] বাষ্পমোচন ও নিঃস্রাবণের মধ্যে পার্থক্য লেখ।***

উত্তর:-
বিষয় বাষ্পমোচন নিঃস্রাবণ
1. সংজ্ঞা উদ্ভিদের পত্ররন্ধ্র দিয়ে জলীয় বাষ্পের নির্গমন। উদ্ভিদ দেহ থেকে বিশেষ পদার্থের নির্গমন বা স্রাব।
2. সময় প্রায় সকল ঋতুতে, প্রধানত দিনের বেলায় ঘটে। প্রধানত বসন্ত ঋতুতে, শেষরাত্রে ও ভোরের দিকে ঘটে।
3. উদ্দেশ্য জলীয় বাষ্প নির্গমনের মাধ্যমে উদ্ভিদে শীতলতা বজায় রাখা। উদ্ভিদ সুরক্ষা, রক্ষণাবেক্ষণ বা অন্যান্য জীবক্রিয়ায় সাহায্য।
4. উদ্ভিদ অঙ্গ পত্ররন্ধ্র ও কিছু মাত্রায় লেন্টিসেল, কিউটিকল-এর মাধ্যমে ঘটে। পাতার কিনারায় ও অগ্রভাগে অবস্থিত জলপত্ররন্ধ্র বা হাইড্যাথোড-এর মাধ্যমে ঘটে।
5. স্থান প্রধানত পত্ররন্ধ্র ও উদ্ভিদের অন্যান্য বায়ু অংশ। বিশেষ গ্রন্থি ও কোশীয় অংশ।
[৫] বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী শর্তগুলো কী কী?**
উত্তর:
1. বাহ্যিক শর্ত:-

i. তাপমাত্রা:- পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পেলে প্রস্বেদনের হারও বাড়ে। সাধারণভাবে ১০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার কারণে বাষ্পমোচনের হারও বেশি হয়ে থাকে।

ii. বাতাসের আর্দ্রতা:- বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে বাষ্পমোচন হ্রাস পায়, কারণ তখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক থাকে।
আপেক্ষিক আর্দ্রতা = 1/বাষ্পমোচন হার

iii. বায়ু প্রবাহ:- বাতাসের গতি বেশি হলে পত্ররন্ধ্রের আশেপাশে জমে থাকা জলীয়বাষ্প সরিয়ে দেয়, ফলে বাষ্পমোচন বাড়ে।
বায়ুপ্রবাহ ∞ বাষ্পমোচনের হার

2. অন্তঃপ্রভাবক:-

i. প্রোটোপ্লাজম:- প্রোটোপ্লাজম ঘনত্ব বেশি হলে বাষ্পমোচনের হার বাড়ে।
প্রোটোপ্লাজম ঘনত্ব ∞ বাষ্পমোচনের হার

ii. ত্বকের প্রকৃতি:- চকচকে, কাঁটাযুক্ত, রোমযুক্ত বা মোমআবৃত ত্বক জলীয়বাষ্পের অপসারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ফলে বাষ্পমোচন কম হয়।

iii. হরমোনের উপস্থিতি:- অ্যাবসিসিক অ্যাসিড (ABA) নামক উদ্ভিজ হরমোন পত্ররন্ধ্র বন্ধ করে দিয়ে বাষ্পমোচন কমিয়ে দেয়।

iv. পাতায় কিউটিকলের আবরণ:- পাতায় কিউটিকল বা মোম জাতীয় স্তর থাকলে তা জলীয়বাষ্পের নির্গমন রোধ করে, ফলে বাষ্পমোচনের হার কম হয়।
[৬] বাষ্পমোচনের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।****[V.V.I]
উত্তর: বাষ্পমোচন উদ্ভিদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এর মাধ্যমে উদ্ভিদ বিভিন্ন উপকার লাভ করে:

[i] রসের উৎস্রোতে সহায়তা: বাষ্পমোচনের ফলে পাতায় টান সৃষ্টি হয়, যা জাইলেমে থাকা নিরবিচ্ছিন্ন জলস্তম্ভকে ওপরের দিকে টেনে তোলে। এর ফলে মূল থেকে জল ও খনিজ পদার্থ পাতায় পৌঁছে রস পরিবহন ঘটে।

[ii] উদ্ভিদ দেহকে শীতল রাখা: এই প্রক্রিয়ায় অতিরিক্ত জল বাষ্পে পরিণত হয়ে উদ্ভিদ দেহ থেকে নির্গত হয়, ফলে তাপ হ্রাস পায় এবং উদ্ভিদ শীতল থাকে, বিশেষ করে গ্রীষ্মকালে।

[iii] জলসাম্য রক্ষা: বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে প্রয়োজন অতিরিক্ত জল নির্গত হয়, যার ফলে কোষে জলীয় ভারসাম্য বজায় থাকে এবং কোষে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় না।
[৭] স্কোটোঅ্যাকটিভ বাষ্পমোচন বলতে কী বোঝায়?**
উত্তর: কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে যেমন ফনিমনসা ও পাথরকুচি, রাত্রিবেলা পত্ররন্ধ্র খোলা থাকে এবং দিনের বেলা তা বন্ধ থাকে। এই উদ্ভিদের রাত্রিকালে যে বাষ্পমোচন ঘটে, তাকে স্কোটোঅ্যাকটিভ বাষ্পমোচন বলা হয়।
[৮] বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতি বলা হয়?*
উত্তর: বাষ্পমোচন উদ্ভিদের জন্য একদিকে উপকারী হলেও অন্যদিকে কিছু ক্ষতিকর দিকও রয়েছে। এই দ্বৈত ভূমিকার কারণেই বিজ্ঞানী কার্টিস (১৯২৬) একে “প্রয়োজনীয় ক্ষতি” (Necessary Evil) বলে আখ্যায়িত করেছেন।

» প্রয়োজনীয় দিকসমূহ:

[i] রসের উৎস্রোত ঘটানো: বাষ্পমোচনের ফলে পাতায় সৃষ্ট টানে জাইলেম বাহিকার মাধ্যমে জল ও খনিজ উপরের দিকে ওঠে, ফলে রসের উৎস্রোত ঘটে।

[ii] দেহতাপ নিয়ন্ত্রণ: অতিরিক্ত জল বাষ্পে রূপান্তরিত হয়ে নির্গত হলে উদ্ভিদ শীতল থাকে এবং গরম পরিবেশে অতিরিক্ত উত্তাপ থেকে রক্ষা পায়।

[iii] জলসাম্য রক্ষা: এই প্রক্রিয়ায় প্রয়োজনের অতিরিক্ত জল নির্গত হয়, ফলে কোষের জলীয় ভারসাম্য বজায় থাকে।

» ক্ষতিকারক দিকসমূহ:

[i] অবনমন: শুষ্ক পরিবেশে জল শোষণের তুলনায় বাষ্পমোচনের হার বেশি হলে উদ্ভিদ থেকে অতিরিক্ত জল হারিয়ে পাতা ও নরম অংশ শুকিয়ে যায়।

[ii] শক্তি অপচয়: অতিরিক্ত জল শোষণের জন্য উদ্ভিদকে বেশি ATP ব্যবহার করতে হয়, ফলে শক্তির অপচয় ঘটে।

[iii] জলের অপচয়: উদ্ভিদ শোষিত জলের মাত্র ১০% ব্যবহার করে, বাকি ৯০% বাষ্পমোচনের মাধ্যমে হারিয়ে যায়, যা জলের অপচয় ঘটায়।

এইসব উপকারিতা ও ক্ষতির সমন্বয়ে বাষ্পমোচনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ বলা হয়।
৩.৪ জল, খনিজ পদার্থ, খাদ্য ও গ্যাসের পরিবহণ
[১] ব্যাপন বলতে কী বোঝায়?****[V.V.I]
উত্তর: যে ভৌত প্রক্রিয়ায় কোনো পদার্থের অনু বা আয়নগুলি তাদের নিজস্ব গতিশক্তির কারণে উচ্চ ঘনত্ববিশিষ্ট অঞ্চল থেকে নিম্ন ঘনত্ববিশিষ্ট অঞ্চলের দিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, যতক্ষণ না দুটি অঞ্চলে সেই পদার্থের ঘনত্ব সমান হয়, সেই প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়।
[২] ব্যাপনের বৈশিষ্ট্যগুলো কী কী?**
উত্তর:
» ব্যাপনের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো:
[i] ব্যাপন প্রক্রিয়ায় কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের অনুগুলি তাদের নিজস্ব গতিশক্তির মাধ্যমে অংশগ্রহণ করে।

[ii] এটি একটি ভৌত ও নিষ্ক্রিয় প্রক্রিয়া; এক্ষেত্রে বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না এবং কোষের কোনো শক্তি ব্যয় হয় না।

[iii] ব্যাপন ভেদ্য পর্দা ছাড়াও ঘটতে পারে, এবং যদি পর্দা থাকে, তবু পর্দার এতে কোনো সক্রিয় ভূমিকা থাকে না।

[iv] ব্যাপন প্রক্রিয়ায় অনুগুলি উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে সঞ্চারিত হয় এবং এই অনুগুলির চাপকে ব্যাপন চাপ বলা হয়।

[v] ব্যাপন সম বা বিষম প্রকৃতির পদার্থের মধ্যে হতে পারে।

[vi] যতক্ষণ না দুটি অঞ্চলে ঘনত্বের সমতা আসে, ততক্ষণ ব্যাপন প্রক্রিয়া চলতে থাকে।
[৩] ব্যাপনের শর্ত বা প্রভাবকগুলো কী কী?**

উত্তর: ব্যাপন প্রক্রিয়াকে প্রভাবিত করে এমন প্রধান শর্ত বা প্রভাবকগুলি হলো:

[i] তাপমাত্রা: তাপমাত্রা যত বাড়ে, অনুগুলির গতিশক্তি তত বাড়ে, ফলে ব্যাপন দ্রুত ঘটে।

[ii] ঘনত্বের পার্থক্য: দুই অঞ্চলের মধ্যে ঘনত্বের পার্থক্য যত বেশি হবে, ব্যাপন তত দ্রুত হবে।

[iii] অনুর আকার: গোলাকৃতি অনুর ক্ষেত্রে ব্যাপন দ্রুত হয়, কিন্তু চৌকো বা লম্বাটে অনুর ক্ষেত্রে ব্যাপন ধীরগতিতে হয়।

[iv] পদার্থের ঘনত্ব: গ্রাহাম সূত্র অনুযায়ী, গ্যাসীয় পদার্থের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্ত অনুপাতিক হয়।

[v] সান্দ্রতা: তরল পদার্থের সান্দ্রতা বেশি হলে অনুগুলির গতি কমে যায়, ফলে ব্যাপন হার হ্রাস পায়।
[৪] উদ্ভিদদেহে ব্যাপনের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।****

উত্তর: উদ্ভিদদেহে ব্যাপন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যা উদ্ভিদের বিভিন্ন অঙ্গের মধ্যে পদার্থের পরিবহন এবং ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। নিচে এর কিছু গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হলো:

[i] গ্যাসের আদান-প্রদান: সালোকসংশ্লেষ ও শ্বসনের জন্য উদ্ভিদকে বায়ু থেকে অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করতে হয়। এই গ্যাসগুলির আদান-প্রদান ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে।

[ii] জলের পরিবহন ও বাষ্পমোচন: পত্ররন্ধ্র দিয়ে জলীয় বাষ্প নির্গমনের সময় ব্যাপন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে উদ্ভিদদেহে শীতলতা বজায় থাকে এবং রসের চলাচল (রসের উৎস্রোত) ঘটে।

[iii] খাদ্য পরিবহন: পাতায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন দ্রবীভূত খাদ্য উপাদান ফ্লোয়েমের মাধ্যমে অন্য কোষে পৌঁছাতে পারে ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে।

[iv] বর্জ্য পদার্থের অপসারণ: বিপাকীয় ক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থ ব্যাপন প্রক্রিয়ায় কোষের বাইরে নির্গত হয়, যা কোষকে সুস্থ রাখে।

[v] হরমোন ও অন্যান্য পদার্থ পরিবহন: উদ্ভিদ কোষে তৈরি হরমোন বা রাসায়নিক সংকেতব্যাপনের মাধ্যমেই এক স্থান থেকে অন্যত্র পৌঁছে কার্য সম্পাদন করে।
[৫] অভিস্রবণ বলতে কী বোঝায়?****[V.V.I]

উত্তর: যে বিশেষ ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক দুটি সমপ্রকৃতির কিন্তু ভিন্ন ঘনত্ববিশিষ্ট দ্রবণ পাশাপাশি অবস্থান করলে, তখন লঘু ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অর্ধভেদ্য পর্দা ভেদ করে উচ্চ ঘনত্বের দ্রবণে প্রবেশ করে এবং ক্রমে দুটি দ্রবণ সম ঘনত্বে উপনীত হয়—এই প্রক্রিয়াকে অভিস্রবণ বা ওসমোসিস (Osmosis) বলা হয়।
[৬] অভিস্রবণের বৈশিষ্ট্যগুলো কী কী?****[V.V.I]

উত্তর: অভিস্রবণের প্রধান বৈশিষ্ট্যগুলি নিচে উল্লেখ করা হলো:

[i] অভিস্রবণ একটি নিষ্ক্রিয় পরিবহণ প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়ায় কোশ শক্তি (ATP) ব্যয় করে না।

[ii] এটি অর্ধভেদ্য পর্দা (selectively permeable membrane) এর মাধ্যমে ঘটে, যা শুধুমাত্র দ্রাবককে প্রবেশ করতে দেয়।

[iii] অভিস্রবণে দ্রাবক বাহির থেকে কোশের ভিতরে প্রবেশ করে, ফলে কোশ ফুলে ওঠে।

[iv] বাহ্যিক মাধ্যমকে কোশরসের তুলনায় লঘুসারক (hypotonic) হতে হয়, অর্থাৎ বাহিরে দ্রবণীয় পদার্থ কম থাকলে দ্রাবক প্রবেশ করে।

[v] কোশের অভ্যন্তরে রসস্ফীতি চাপ (turgor pressure) বৃদ্ধি পেলে, অভিস্রবণের গতি কমে যায় বা বন্ধ হয়ে যায়।

[vi] অভিস্রবণের মাধ্যমে কোনো কোশ সজীব না মৃত তা নির্ণয় করা সম্ভব হয়, কারণ এটি কেবল সজীব কোশেই ঘটে।
[৭] সক্রিয় পরিবহন বলতে কী বোঝায়?**

উত্তর: যখন শারীরবৃত্তীয় প্রয়োজনে লবণের আয়ন বা দ্রাব কণাগুলি বিপাকীয় শক্তি (ATP)-র সাহায্যে নিম্ন ঘনত্বযুক্ত স্থান থেকে উচ্চ ঘনত্বযুক্ত স্থানের দিকে পরিবাহিত হয়, তখন এই প্রক্রিয়াকে সক্রিয় পরিবহন বলা হয়।
[৮] বহিঃ অভিস্রবণ বলতে কী বোঝায়?****[V.V.I]

উত্তর: যখন কোনো কোশের কোশরসের ঘনত্বের তুলনায় বাহ্যিক দ্রবণের ঘনত্ব বেশি থাকে, তখন কোশের জলীয় অংশ প্লাজমা পর্দা ভেদ করে বাহিরের দ্রবণে বেরিয়ে যায়—এই প্রক্রিয়াকে বহিঃ অভিস্রবণ বলে। এর ফলে কোশের সাইটোপ্লাজম ও প্রোটোপ্লাস্ট সংকুচিত হয় এবং কোশের আয়তন কমে যায়।
[৯] অন্তঃঅভিস্রবণ বলতে কী বোঝায়?****[V.V.I]

উত্তর: যখন কোনো কোশের কোশরসের ঘনত্বের তুলনায় বহিঃস্থ দ্রবণের ঘনত্ব কম থাকে, তখন সেই দ্রবণ থেকে জলীয় অনুগুলি প্রভেদক ভেদ্য প্লাজমা পর্দা ভেদ করে কোশের ভিতরে প্রবেশ করে। এই প্রক্রিয়াকে অন্তঃঅভিস্রবণ বলা হয়। এর ফলে কোশ রসস্ফীত হয়ে ওঠে এবং কোশের আয়তন বৃদ্ধি পায়।
[১০] উদ্ভিদদেহে অভিস্রবণের গুরুত্বগুলি আলোচনা করো।***

উত্তর: উদ্ভিদদেহে অভিস্রবণ একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যা উদ্ভিদের বিভিন্ন জৈবিক কার্যকলাপে মুখ্য ভূমিকা পালন করে। এর গুরুত্বগুলি নিচে তুলে ধরা হলো—

[i] জল ও খনিজ লবণ শোষণ: অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের মূল মাটি থেকে কৈশিক জল এবং তাতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে, যা উদ্ভিদের পুষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

[ii] রসের উৎস্রোত ও পরিবহন: অভিস্রবণ কোষে রসস্ফীতি চাপ সৃষ্টি করে, যা জাইলেম বাহিকার মাধ্যমে রসের ঊর্ধ্বমুখী পরিবহন বা উৎস্রোতে সহায়তা করে।

[iii] পত্ররন্ধ্র নিয়ন্ত্রণ: পত্ররন্ধ্রের গার্ড কোষে অভিস্রবণের ফলে রসস্ফীতি হয়, যার ফলে পত্ররন্ধ্র খোলে। আবার রসস্ফীতি কমে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এইভাবে গ্যাসের আদান-প্রদানের নিয়ন্ত্রণ ঘটে।

[iv] উদ্ভিদ অঙ্গের চলন: অভিস্রবণজনিত রসস্ফীতি উদ্ভিদের কিছু অঙ্গ যেমন পত্র বা দলপাতার নড়াচড়ায় (যেমন সিসমোন্যাস্টি বা স্পর্শগতিপ্রতিক্রিয়া, ফটোন্যাস্টি বা আলোজনিত প্রতিক্রিয়া) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
[১১] প্লার্জমোলিসিস বলতে কী বোঝায়?*
উত্তর: যখন একটি সজীব উদ্ভিদ কোশকে অতিসারক দ্রবণে রাখা হয়, তখন বহিঃঅভিস্রবণ প্রক্রিয়ায় কোশরস থেকে জল বেরিয়ে যায়। এর ফলে প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমীয় পর্দা সংকুচিত হয়ে কোশপ্রাচীর থেকে সরে যায়। এই পুরো ঘটনাকেই প্লাজমোলিসিস বলা হয়।*
[১২] ডি-প্লাজমোলাইসিস বলতে কী বোঝায়?***
উত্তর: যে কোশে প্লাজমোলাইসিস ঘটেছে, সেই কোশকে যদি লঘুসারক দ্রবণে রাখা হয়, তাহলে অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় বাহিরের দ্রবণ থেকে জল কোশে প্রবেশ করে। ফলে সাইটোপ্লাজমিক পর্দা ও প্রোটোপ্লাজম পুনরায় কোশপ্রাচীরের গায়ে ফিরে আসে। এই ঘটনাকেই ডি-প্লাজমোলাইসিস বলা হয়।
[১৩] অ্যাপোপ্লাস বলতে কী বোঝায়?**
উত্তর: যে সূক্ষ্ম, ভেদ্য ও অবিচ্ছিন্ন পথ দিয়ে উদ্ভিদ কোশের মৃত কোশপ্রাচীর ও আন্তঃকোষীয় ফাঁক দিয়ে জল ও তাতে দ্রবীভূত খনিজ লবণ পরিবাহিত হয়, সেই পথকে অ্যাপোপ্লাস্ট বলা হয়।
[১৪] সিমপ্লাস্ট বলতে কী বোঝায়?****[V.V.I]
উত্তর: পাশাপাশি অবস্থিত বহু উদ্ভিদকোশের প্লাজমোডেসমাটা দ্বারা সংযুক্ত জীবন্ত প্রোটোপ্লাজমের মধ্য দিয়ে যে অবিচ্ছিন্ন পথে মূলরোম দ্বারা শোষিত জল ও তাতে দ্রবীভূত খনিজ লবণ প্রবাহিত হয়, সেই পথকে সিমপ্লাস্ট বলে।
[১৫] বাষ্পমোচন টান বলতে কী বোঝায়? এর গুরুত্ব কী?**
উত্তর: সূর্যালোকের উপস্থিতিতে পাতার পত্ররন্ধ্র দিয়ে জলীয় বাষ্প নির্গমনের ফলে জাইলেম বাহিকায় যে ঊর্ধ্বমুখী টান সৃষ্টি হয়, তাকে বাষ্পমোচন টান বলে।

» বাষ্পমোচন টানের গুরুত্ব:
[i] এটি জাইলেম পথে জল ও খনিজ লবণের ঊর্ধ্বমুখী পরিবহন বা রসের উৎস্রোত নিয়ন্ত্রণ করে।

[ii] বাষ্পমোচন টানের ফলে মূলরোম থেকে নিষ্ক্রিয় প্রক্রিয়ায় জল ও দ্রবীভূত খনিজ শোষিত হয়, ফলে উদ্ভিদের শক্তি সাশ্রয় হয়।
[১৫] রসের উৎস্রোত বলতে কী বোঝায়?**
উত্তর: যে প্রক্রিয়ায় মূলরোম দ্বারা শোষিত জল ও তাতে দ্রবীভূত খনিজ লবণ অভিকর্ষের বিরুদ্ধে জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে উঠে পাতায় পৌঁছে, সেই প্রক্রিয়াকে রসের উৎস্রোত বলা হয়।
[১৬] ইমবাইবিশন বা আত্মভূতি বলতে কী বোঝায়?*
উত্তর: যে প্রক্রিয়ায় কলয়েডীয় পদার্থ, যেমন সেলুলোজ বা পেকটিন, কৈশিক বলের প্রভাবে জল শোষণ করে ফুলে ওঠে, তাকে ইমবাইবিশন বা আত্মভূতি বলা হয়।

» ইমবাইবিশনের গুরুত্ব:

[i] অঙ্কুরোদ্গমের সময় বীজ ইমবাইবিশনের মাধ্যমে জল শোষণ করে, ফলে বীজত্বক ফেটে অঙ্কুর গজায়।

[ii] মূলরোম দ্বারা শোষিত জলের একটি বড় অংশ ইমবাইবিশনের মাধ্যমে উদ্ভিদের চারপাশে ছড়িয়ে পড়ে।

[iii] ইমবাইবিশন চাপের ফলে জল ও তাতে দ্রবীভূত খনিজ লবণ জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে গমন করে।
[১৭] মূলজ চাপ বলতে কী বোঝায়?***
উত্তর: উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ, কোশস্থ অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে মূলের কটেক্স কোশগুলির মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময়, পরিচক্র কোশগুলির অভ্যন্তরে যে চাপের সৃষ্টি হয় তাকেই মূলজ চাপ বলা হয়।
[১৮] মূলজ চাপের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।*
উত্তর: মূলজ চাপ উদ্ভিদের রস পরিবহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদে এই চাপের ফলে মূল থেকে জল ও তাতে দ্রবীভূত খনিজ লবণ মৃত জাইলেম পরিবাহী কলায় উঠে যায়। এর ফলে রসের উৎস্রোত ঘটে এবং উদ্ভিদের বিভিন্ন অংশে প্রয়োজনীয় উপাদান পৌঁছে দেওয়া সম্ভব হয়। তাই মূলজ চাপ উদ্ভিদের পুষ্টি পরিবহণে এক প্রয়োজনীয় প্রক্রিয়া।
[১৯] রসের উৎস্রোত সম্পর্কিত ডিক্সন ও জলির মতবাদটি ব্যাখ্যা কর।**
উত্তর: ডিক্সন ও জলি (1894) রসের উৎস্রোত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মতবাদ উপস্থাপন করেন, যাকে বাষ্পমোচন টান ও সমসংযোগ বল মতবাদ বলা হয়। এই মতবাদ অনুসারে—

[i] মূল কোশে অভিস্রবণের ফলে সৃষ্ট রসস্ফীতি জনিত চাপের দ্বারা জল জাইলেমে প্রবেশ করে।

[ii] জাইলেমে জলের অনুগুলির মধ্যে সমসংযোগ বল থাকায় একটি অবিচ্ছিন্ন জলস্তম্ভ গঠিত হয়।

[iii] বাহিকা প্রাচীর ও জলের অনুর মধ্যে অসমসংযোগ বল থাকায় জল নিচে পিছলে যায় না।

[iv] পাতায় বাষ্পমোচনের ফলে উপর থেকে টান সৃষ্টি হয়, যাকে বাষ্পমোচন টান বলে।

[v] মূলত চাপ, সমসংযোগ বল ও বাষ্পমোচন টানের মিলিত প্রভাবে জল ও খনিজ লবণ অভিকর্ষের বিপরীতে ঊর্ধ্বমুখে উঠে পাতায় পৌঁছায় এবং রসের উৎস্রোত ঘটে।
[২০] ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্যের পরিবহন কীভাবে ঘটে তা আলোচনা কর।***
উত্তর: ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্যের পরিবহন পদ্ধতিটি ব্যাখ্যা করতে বিজ্ঞানী ম্যাসন ও ম্যাসকেল (1928) তুলসী গাছের উপর গবেষণা করে দেখান যে, খাদ্যের নিম্নমুখী পরিবহন প্রধানত সীভনল দ্বারা সংঘটিত হয়। এই প্রক্রিয়াটি নিম্নরূপ—

[i] পাতায় সালোকসংশ্লেষে উৎপন্ন শর্করা জলে দ্রবীভূত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় ফ্লোয়েমে প্রবেশ করে।

[ii] দ্রবীভূত খাদ্য বস্তু সীভনলের মাধ্যমে দলবদ্ধভাবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়।

[iii] রসস্ফীতিজনিত চাপ এই পরিবহনে সহায়তা করে।

[iv] সীভনল একটির পর একটি খাড়া অবস্থানে থেকে একটি নলাকার পথ তৈরি করে, যার মাধ্যমে তরল খাদ্য সহজে প্রবাহিত হয়।

[v] সীভনল থেকে খাদ্য পার্শ্বীয় কূপ দিয়ে সঙ্গী কোশ ও সেখান থেকে ফ্লোয়েম প্যারেনকাইমা কোশে পৌঁছে।

[vi] এরপর খাদ্য রস উদ্ভিদের বিভিন্ন কোশে ছড়িয়ে পড়ে।

[vi] খাদ্যের এই পরিবহন কেবল নিম্নমুখে নয়, প্রয়োজনে উর্ধ্বমুখী ও পার্শ্বমুখেও ঘটে।
[২১] বাষ্পমোচন এর সঙ্গে রসের উৎস এর সম্পর্ক আলোচনা কর। **
উত্তর: উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত জল জাইলেম বাহিকার মাধ্যমে ঊর্ধ্বমুখে উঠে পাতায় পৌঁছায়। পাতায় থাকা পত্ররন্ধ্র দিয়ে জল বাষ্প হয়ে পরিবেশে বেরিয়ে যায়—এই প্রক্রিয়াকে বাষ্পমোচন বলে। জল নির্গমনের ফলে জাইলেমে থাকা জল অনুস্তম্ভে একটি ঊর্ধ্বমুখী টান সৃষ্টি হয়, যাকে বাষ্পমোচন টান বলে।

এই টানের প্রভাবে মূল থেকে শোষিত জল ও তাতে দ্রবীভূত খনিজ লবণ জাইলেম বাহিকা দিয়ে ঊর্ধ্বমুখে গমন করে, এবং এই প্রক্রিয়াকেই রসের উৎস্রোত বলা হয়।

অতএব, বাষ্পমোচন হল কারণ এবং রসের উৎস্রোত হল তার ফলাফল—এইভাবে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
[২২] শোষণের সঙ্গে রসের উৎস্রোতের সম্পর্ক লেখ।**
উত্তর: উদ্ভিদের মূলরোম মাটি থেকে জল ও তাতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। শোষিত রস অভিস্রবণের মাধ্যমে মূলের কটেক্স স্তর পেরিয়ে ভেতরের জাইলেম বাহিকায় পৌঁছায়, যেখানে মূলজ চাপ সৃষ্টি হয়। এই চাপ রসকে ঊর্ধ্বমুখে উঠতে সাহায্য করে।

অন্যদিকে, পাতায় বাষ্পমোচনের ফলে জাইলেমের জলস্তম্ভে টান সৃষ্টি হয়, যার ফলে রস ঊর্ধ্বমুখে চলাচল করে। ফলে, মাটির শোষণ এবং পাতায় বাষ্পমোচনের যৌথ প্রভাবে রসের উৎস্রোত অব্যাহত থাকে। এইভাবে, শোষণ ও রসের উৎস্রোত একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
[২৩] বহিঃঅভিস্রবণ এবং অন্তঃঅভিস্রবণের পার্থক্য লেখ।****[V.V.I]

উত্তর:-
বিষয় বহিঃঅভিস্রবণ অন্তঃঅভিস্রবণ
1. সংজ্ঞা কোশের অভ্যন্তর থেকে জল কোশের বাইরের দিকের হাইপারটনিক দ্রবণে প্রবাহিত হলে তাকে বহিঃঅভিস্রবণ বলে। কোশের বাইরের দ্রবণ থেকে জল কোশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে অন্তঃঅভিস্রবণ বলে।
2. ঘনত্বের পার্থক্য কোশের অভ্যন্তরে দ্রবণ ঘনত্ব কম এবং বহিঃপরিবেশে দ্রবণ ঘনত্ব বেশি থাকে। কোষের অভ্যন্তরের দ্রবণ ঘনত্ব বেশি এবং বহিঃ পরিবেশে দ্রবণ ঘনত্ব কম থাকে।
3. কোশের অবস্থা জল বেরিয়ে যাওয়ায় প্রোটোপ্লাজম সংকুচিত হয় এবং অভিস্রবণ চাপ হ্রাস পায়। জল প্রবেশ করায় প্রোটোপ্লাজমের আয়তন বাড়ে ও রসস্ফীতি চাপ তৈরি হয়।
4. ফলাফল কোশ সংকুচিত হয়ে প্লাজমোলাইসিস ঘটে। কোশ রসস্ফীত হয়ে ডি-প্লাজমোলাইসিস ঘটে।
[২৪] ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে পার্থক্য লেখ।****[V.V.I]

উত্তর:-
বিষয় ব্যাপন অভিস্রবণ
1. সংজ্ঞা কোনো দ্রব্যের কণাগুলি বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে নিজস্ব গতিশক্তিতে চলাচল করে। একটি আধা-পারগম্য পর্দার মাধ্যমে দ্রাবকের (জলের) কণাগুলি হাইপোটনিক দ্রবণ থেকে হাইপারটনিক দ্রবণে প্রবাহিত হয়।
2. ঘনত্ব পার্থক্য বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে। কম দ্রব কণাযুক্ত দ্রবণ (হাইপোটনিক) থেকে বেশি দ্রব কণাযুক্ত দ্রবণ (হাইপারটনিক) এর দিকে।
3. পর্দার উপস্থিতি প্রক্রিয়াটি পর্দার উপস্থিতি ছাড়াও ঘটতে পারে। আধা-পারগম্য পর্দা থাকা বাধ্যতামূলক।
4. সঞ্চরণ কণা দ্রাব্য এবং দ্রাবক কণা সঞ্চারিত হয়। কেবলমাত্র দ্রাবক অনু সঞ্চারিত হয়।
[২৫] প্লাজমোলাইসিস এবং ডি-প্লাজমোলাইসিস এর পার্থক্য লেখ।

উত্তর:-
বিষয় প্লাজমোলাইসিস ডি-প্লাজমোলাইসিস
1. প্রক্রিয়া কোষ অতিসারক দ্রবণে রাখলে কোষের সাইটোপ্লাজম সঙ্কুচিত হয়ে সেল ওয়াল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। (বহিঃঅভিস্রবণ) প্লাজমোলাইসিস ঘটানো কোষকে লঘু সারক দ্রবণে রাখলে কোষের সাইটোপ্লাজম আবার পূর্ণ হয় এবং কোষের আকার স্বাভাবিক হয়। (অন্তঃঅভিস্রবণ)
2. দ্রবণের প্রকার উদ্ভিদ কোশ কে অতিসারক দ্রবণে রাখা হলে প্লাজমোলাইসিস ঘটে। প্লাজমোলাইসিস ঘটেছে এমন উদ্ভিদ কোশ কে লঘু সারক দ্রবণে রাখলে ডি-প্লাজমোলাইসিস ঘটে।
3. কোশ গহ্বরের আয়তন কোশগহ্বরের আয়তন হ্রাস পায়। কোশগহ্বরের আয়তন বৃদ্ধি পায়।

Practice MCQs

64 multiple-choice questions on জৈবনিক প্রক্রিয়া - উদ্ভিদ শারীরবিদ্যা . Tap an option to check the answer.

Q. 1
আলোক ফসফোরিভবন প্রক্রিয়ায় ক্লোরোফিলের ইলেকট্রন কীভাবে ক্ষতিগ্রস্ত হয়?
A
সংযুক্ত হয়ে
B
পরিতাক্ত হয়ে
C
আয়ন হয়ে
D
জোড়ায় বেঁধে
Click an option to check your answer
Q. 2
উদ্ভিদ মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে কোন রূপে?
A
NH4+
B
N2
C
NO2 ও NO3
D
NO
Click an option to check your answer
Q. 3
কোন ধাতু ক্লোরোফিল অণু গঠনে মুখ্য ভূমিকা পালন করে?
A
ক্যালসিয়াম
B
সোডিয়াম
C
লোহা
D
ম্যাগনেসিয়াম
Click an option to check your answer
Q. 4
সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় কোন পদার্থ ব্যবহৃত হয়?
A
অক্সিজেন
B
হাইড্রোজেন
C
নাইট্রোজেন
D
কার্বন ডাইঅক্সাইড
Click an option to check your answer
Q. 5
সালোকসংশ্লেষকারী অঙ্গানুর নাম কী?
A
মাইটোকন্ড্রিয়া
B
নিউক্লিয়াস
C
গলগি বডি
D
ক্লোরোপ্লাস্ট
Click an option to check your answer
Q. 6
সক্রিয় শোষণের জন্য প্রয়োজনীয় শক্তি কোথা থেকে পাওয়া যায়?
A
NADPH
B
ATP
C
FADH2
D
ADP
Click an option to check your answer
Q. 7
সালোকসংশ্লেষের প্রধান স্থান কোন কলা?
A
মেসোফিল
B
জাইলেম
C
ইপিডার্মিস
D
ফ্লোয়েম
Click an option to check your answer
Q. 8
ম্যাগনেশিয়ামের অভাবে পাতা কেমন হয়?
A
বাদামী
B
লালচে বেগুনি
C
সবুজ
D
হলুদ
Click an option to check your answer
Q. 9
NADPH II স্টোমায় কী মাধ্যমে পৌঁছায়?
A
ডিফিউশন
B
ব্যাপন
C
সক্রিয় পরিবহন
D
এন্ডোসাইটোসিস
Click an option to check your answer
Q. 10
জলজ উদ্ভিদে বাষ্পমোচন হয়?
A
হ্যাঁ
B
নির্ভর করে
C
কখনও কখনও
D
না
Click an option to check your answer
Q. 11
ফসফরাসের অভাবে পাতার রঙ কেমন হয়?
A
সবুজ
B
লালচে
C
হলুদ
D
নীলচে বেগুনি
Click an option to check your answer
Q. 12
কোন উদ্ভিদ দিনে ও রাতে আংশিক সালোকসংশ্লেষ করে?
A
ধান
B
মুলা
C
গাজর
D
পাথরকুচি
Click an option to check your answer
Q. 13
বাষ্পমোচন রোধকের উদাহরণ কোনটি?
A
ম্যাগনেসিয়াম
B
ভ্যাসলিন
C
নাইট্রোজেন
D
অ্যাসিটিক অ্যাসিড
Click an option to check your answer
Q. 14
ফ্লোয়েমের মাধ্যমে দ্রব্য পরিবহনের বিষয়ে সর্বজনগ্রাহ্য তত্ত্বের নাম কী?
A
ভ্যান হেলমন্ট তত্ত্ব
B
ফেনসম তত্ত্ব
C
লেভেনহুক তত্ত্ব
D
হুগল্যান্ড তত্ত্ব
Click an option to check your answer
Q. 15
প্রস্তুত খাদ্যরসের পরিবহণ প্রমাণের জন্য কোন পরীক্ষাটি করা হয়?
A
লুই পাস্তুর পরীক্ষা
B
রবার্ট হুক পরীক্ষা
C
গ্রেগর মেন্ডেল পরীক্ষা
D
ম্যালপিজি বলয় পরীক্ষা
Click an option to check your answer
Q. 16
সালোকসংশ্লেষের উপজাত গ্যাস কোনটি?
A
নাইট্রোজেন
B
অক্সিজেন
C
কার্বন ডাইঅক্সাইড
D
হাইড্রোজেন
Click an option to check your answer
Q. 17
আলোক ফসফোরিভবনে ক্লোরোফিল কী ধরনের আয়নে পরিণত হয়?
A
ধনাত্মক
B
ঋণাত্মক
C
নিরপেক্ষ
D
পজিট্রন
Click an option to check your answer
Q. 18
বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলে আখ্যা দিয়েছেন কে?
A
ডারউইন
B
লিনিয়াস
C
কার্টিস
D
জার্জিয়া
Click an option to check your answer
Q. 19
সালোকসংশ্লেষের অঙ্গারাতিকরণ কোথায় ঘটে?
A
নিউক্লিয়াস
B
মাইটোকন্ড্রিয়া
C
স্ট্রোমা
D
গ্রানা
Click an option to check your answer
Q. 20
বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে কী রূপে আখ্যা দিয়েছেন?
A
ক্ষতিকারক
B
প্রয়োজনীয় ক্ষতি
C
অপচয়
D
সম্পূর্ণ লাভ
Click an option to check your answer
Q. 21
পদ্ম ও শালুক উদ্ভিদের পত্ররন্ধ্র কোথায় থাকে?
A
পাতার নিচের তলে
B
পাতার উপরের তলে
C
ডালে
D
মূলায়ুতে
Click an option to check your answer
Q. 22
সালোকসংশ্লেষ' শব্দটি প্রথম কোন বিজ্ঞানী প্রচলন করেন?
A
Bemes
B
চার্লস বার্নেস
C
আচার্য জগদীশচন্দ্র বসু
D
লুই পাস্তুর
Click an option to check your answer
Q. 23
রসের উৎস্রোত বিষয়ে ভাইটালিস্টিক মতবাদটি কে দিয়েছিলেন?
A
চার্লস ডারউইন
B
স্যার আইজ্যাক নিউটন
C
লুই পাস্টার
D
আচার্য জগদীশচন্দ্র বসু
Click an option to check your answer
Q. 24
PS-I এর বিক্রিয়া কেন্দ্র কোনটি?
A
P680
B
P700
C
P680 ও P700 উভয়
D
P500
Click an option to check your answer
Q. 25
আলোক নিরপেক্ষ দশায় CO2 গ্রাহক কোন পদার্থ?
A
RuBP
B
NADPH
C
ATP
D
PGA
Click an option to check your answer
Q. 26
বাষ্পমোচন নিয়ন্ত্রণে কোন খনিজ উপাদান সাহায্য করে?
A
পটাশিয়াম
B
সোডিয়াম
C
ম্যাগনেসিয়াম
D
ক্যালসিয়াম
Click an option to check your answer
Q. 27
জলের আলোক বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন কে গ্রহণ করে?
A
FAD
B
ATP
C
NAD
D
NADP
Click an option to check your answer
Q. 28
মুখ্য সালোকসংশ্লেষীয় রঞ্জক কোনটি?
A
ক্যারোটিন
B
অ্যান্থোসায়ানিন
C
ফ্লাভোনয়েড
D
ক্লোরোফিল
Click an option to check your answer
Q. 29
সালোকসংশ্লেষের রাসায়নিক সমীকরণ অনুযায়ী উপজাত পদার্থদুটির অণুর অনুপাত কত?
A
3:1
B
2:1
C
1:2
D
1:1
Click an option to check your answer
Q. 30
রসস্ফীতি চাপের স্বাভাবিকতা রক্ষায় সাহায্যকারী শারীরবৃত্তীয় প্রক্রিয়া কী?
A
ব্যাপন
B
অভিস্রবণ
C
শোষণ
D
বাষ্পীভবন
Click an option to check your answer
Q. 31
প্রাণীদেহে শ্বাসবায়ুর আদানপ্রদান কোন প্রক্রিয়ায় ঘটে?
A
অভিস্রবণ
B
সক্রিয় পরিবহন
C
ডিফিউশন
D
ব্যাপন
Click an option to check your answer
Q. 32
সালোকসংশ্লেষের সক্ষম দুটি প্রাণীর নাম কী?
A
ক্রাইসামিবা, প্যারামিসিয়াম
B
আমিবা, প্যারামিসিয়াম
C
ইউগ্লিনা, ক্রাইসামিবা
D
অ্যামিবা, ইউগ্লিনা
Click an option to check your answer
Q. 33
আলোক নিরপেক্ষ দশায় জলের আলোক বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন ব্যবহৃত হয় কোথায়?
A
মাইটোকন্ড্রিয়া
B
স্ট্রোমা
C
নিউক্লিয়াস
D
গ্রানা
Click an option to check your answer
Q. 34
ক্যারোটিন কী ধরনের পদার্থ?
A
শক্তি উৎস
B
এন্টিবায়োটিক
C
প্রধান রঞ্জক
D
সহকারী সালোকসংশ্লেষী রঞ্জক
Click an option to check your answer
Q. 35
সালোকসংশ্লেষকারী প্রধান দুটি রঞ্জকের নাম কী?
A
হেমোগ্লোবিন ও ক্যারোটিন
B
মেলানিন ও কেরাটিন
C
ক্লোরোফিল ও ক্যারোটিনয়েড
D
অ্যান্থোসায়ানিন ও লিউটিন
Click an option to check your answer
Q. 36
উদ্ভিদদেহে প্রোটিন সংশ্লেষের জন্য কোন খনিজ উপাদান প্রয়োজন?
A
লোহা
B
ফসফরাস
C
নাইট্রোজেন
D
ম্যাগনেসিয়াম
Click an option to check your answer
Q. 37
সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজে অক্সিজেনের উৎস কী?
A
কার্বন-ডাই-অক্সাইড
B
বাতাস
C
জল
D
মাটি
Click an option to check your answer
Q. 38
উদ্ভিদদেহে লোহার অভাবে কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া ব্যাহত হয়?
A
বাষ্পমোচন
B
সালোকসংশ্লেষ
C
অভিস্রবণ
D
শ্বসন
Click an option to check your answer
Q. 39
রসের উৎস্রোত কোন কলার মাধ্যমে ঘটে?
A
ফ্লোয়েম
B
স্টোমাটা
C
জাইলেম
D
মেসোফিল
Click an option to check your answer
Q. 40
নিচের কোন উদ্ভিদের ফুলের দলমণ্ডলে সালোকসংশ্লেষ ঘটে?
A
কাঠালিচাপা
B
বটগাছ
C
ধান
D
সরিষা
Click an option to check your answer
Q. 41
সালোকসংশ্লেষের সাধারণ সমীকরণের মাধ্যমে কোন তথ্য পাওয়া যায় না?
A
অক্সিজেন উৎপাদন
B
কার্বন ডাইঅক্সাইড ব্যবহার
C
আলোক নিরপেক্ষ দশা
D
মুখ্য দশা
Click an option to check your answer
Q. 42
সালোকসংশ্লেষ' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
A
লুই পাস্তুর
B
চার্লস বার্নেস
C
আইজ্যাক নিউটন
D
Bemes
Click an option to check your answer
Q. 43
সালোকসংশ্লেষে গতিশক্তি কীতে রূপান্তরিত হয়?
A
যান্ত্রিক শক্তি
B
আলোক শক্তি
C
স্থিতিশক্তি
D
তাপ শক্তি
Click an option to check your answer
Q. 44
গুলঞ্চ উদ্ভিদের কোথায় সালোকসংশ্লেষ ঘটে?
A
তন্বীতে
B
ফুলে
C
মূল
D
পাতায়
Click an option to check your answer
Q. 45
সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কী?
A
মাটির খনিজ
B
কার্বন ডাইঅক্সাইড
C
বাতাস
D
জল
Click an option to check your answer
Q. 46
নিচের কোনটি সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী?
A
মাছ
B
মুরগি
C
মাকড়সা
D
ইউগ্নিনা
Click an option to check your answer
Q. 47
সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষ দশার বিক্রিয়া কোথায় ঘটে?
A
স্টোমায়
B
নিউক্লিয়াসে
C
কোষগহ্বরে
D
মাইটোকন্ড্রিয়ায়
Click an option to check your answer
Q. 48
সালোকসংশ্লেষে CO2 বিজারণের জন্য হাইড্রোজেন কোথা থেকে আসে?
A
সূর্য থেকে
B
মাটির থেকে
C
জল থেকে
D
বাতাস থেকে
Click an option to check your answer
Q. 49
গায়ে সুগন্ধ মাখালে এটি চারিদিকে ছড়িয়ে পড়ে, কোন প্রক্রিয়ার মাধ্যমে?
A
অভিস্রবণ
B
শোষণ
C
বাষ্পীভবন
D
ব্যাপন
Click an option to check your answer
Q. 50
সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ তাৎক্ষণিকভাবে কোন পদার্থে রূপান্তরিত হয়?
A
শ্বেতসার
B
সেলুলোজ
C
লিপিড
D
স্টার্চ
Click an option to check your answer
Q. 51
নিষ্ক্রিয় শোষণ প্রধানত কোথায় ঘটে?
A
মূলে
B
ডালে
C
ফুলে
D
পাতায়
Click an option to check your answer
Q. 52
রসের উৎস্রোতকালে জাইলেম বাহিকায় কার্যকারী সংশক্তি আসঞ্জনজনিত বলের মান কত বায়ুমণ্ডলীয় চাপের সমান?
A
১০০
B
৫০
C
১৫০
D
২০০
Click an option to check your answer
Q. 53
PS-II এর বিক্রিয়া কেন্দ্র কোনটি?
A
P680
B
P600
C
P700
D
P500
Click an option to check your answer
Q. 54
ক্লোরোফিল-a এর রাসায়নিক সূত্র কী?
A
C55H70O6N4Mg
B
C20H30O2
C
C30H50O
D
C55H72O5N4Mg
Click an option to check your answer
Q. 55
পত্ররন্ধ্র খোলা ও বন্ধ করতে কোন খনিজ উপাদান সাহায্য করে?
A
ক্যালসিয়াম
B
সোডিয়াম
C
ম্যাগনেসিয়াম
D
পটাশিয়াম
Click an option to check your answer
Q. 56
সালোকসংশ্লেষে PGA কে কোন পদার্থ বিজারিত করে?
A
নাইট্রোজেন
B
অক্সিজেন
C
কার্বন ডাইঅক্সাইড
D
হাইড্রোজেন
Click an option to check your answer
Q. 57
আলোক ফসফোরিভবন প্রক্রিয়ায় আলোক শক্তি কোন অবস্থায় সংরক্ষিত হয়?
A
NADP
B
FADH2
C
ATP
D
ADP
Click an option to check your answer
Q. 58
সালোকসংশ্লেষের আলোক দশায় কোন গ্যাস উৎপন্ন হয়?
A
নাইট্রোজেন
B
অক্সিজেন
C
মিথেন
D
কার্বন ডাইঅক্সাইড
Click an option to check your answer
Q. 59
অঙ্গারাতিকরণ প্রক্রিয়ায় প্রথম উৎপন্ন জৈব যৌগ কী?
A
গ্লুকোজ
B
RuBP
C
PGA
D
ফসফোজলিপিড
Click an option to check your answer
Q. 60
সালোকসংশ্লেষের আলোকদশার বিক্রিয়া কোথায় ঘটে?
A
গ্রানা
B
নিউক্লিয়াস
C
স্ট্রোমা
D
ক্লোরোপ্লাস্টিক মেমব্রেন
Click an option to check your answer
Q. 61
ক্লোরোফিলে উপস্থিত ধাতুর নাম কী?
A
ম্যাগনেসিয়াম
B
ম্যাঙ্গানিজ
C
লোহা
D
কপার
Click an option to check your answer
Q. 62
মাটি থেকে উদ্ভিদ দ্বারা গ্রহণযোগ্য নাইট্রোজেন রূপ কী?
A
NO2 ও NO3
B
NH3
C
N2
D
NO
Click an option to check your answer
Q. 63
সক্রিয় শোষণ বন্ধ হলে উদ্ভিদ কী শোষণ করতে পারবে না?
A
অক্সিজেন
B
খনিজ লবণ
C
জল
D
কার্বন ডাইঅক্সাইড
Click an option to check your answer
Q. 64
বাষ্পমোচন পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
A
থার্মোমিটার
B
পোটোমিটার
C
ব্যারোমিটার
D
হাইগ্রোমিটার
Click an option to check your answer

More practice

Work through the remaining questions in this chapter.