১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা-সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ : ১ x ১৫ = ১৫
১.১ কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়। এটি হল —
(ক) ফটোন্যাস্টি
(খ) সিসমোন্যাস্টি
(গ) কেমোন্যাস্টি
(ঘ) থার্মোন্যাস্টি
১.২ ডায়াবেটিস মেলিটাস -এ আক্রান্ত একজন ব্যক্তি নীচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম?
(ক) অ্যাড্রেনালিন
(খ) ইনসুলিন
(গ) থাইরক্সিন
(ঘ) টেস্টোস্টেরন
১.৩ 'দৈহিক উষ্ণতা' নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল —
(ক) থ্যালামাস
(খ) লঘুমস্তিষ্ক
(গ) হাইপোথ্যালামাস
(ঘ) সুষুম্নাশীর্ষক
১.৪ তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হল —
(ক) প্রফেজ
(খ) টেলোফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) মেটাফেজ
১.৫ নীচের কোন জোড়াটি সঠিক?
(ক) কোর্কোদগম—ইস্ট
(খ) খন্ডীভবন—কেঁচো
(গ) রেনু উৎপাদন—অ্যামিবা
(ঘ) পুনরুৎপাদন—ড্রায়োপটেরিস
১.6 জনন-অঙ্গ ও জননগ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের —
(ক) শৈশব দশায়
(খ) বয়ঃসন্ধি দশায়
(গ) বার্ধক্য দশায়
(ঘ) সদ্যোজাত দশায়
১.৭ মটরগাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল —
(ক) কুঞ্চিত বীজ
(খ) হলুদ রঙের বীজ
(গ) বেগুনি রঙের ফুল
(ঘ) কাক্ষিত পুষ্প
১.৮ YyRr জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামট উৎপন্ন হয়?
(ক) 1 ধরনের
(খ) 4 ধরনের
(গ) 2 ধরনের
(ঘ) 3 ধরনের
১.৯ হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যাসন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল —
(ক) 75%
(খ) 50%
(গ) 100%
(ঘ) 0%
১.১০ পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে-গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল —
(ক) হাইড্রোজেন
(খ) অক্সিজেন
(গ) মিথেন
(ঘ) অ্যামোনিয়া
১.১১ সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল —
(ক) উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজও ভিন্ন
(খ) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই
(গ) অপসারী বিবর্তনকে নির্দেশ করে
(ঘ) উৎপত্তিগত ও গঠনগতভাবে এক
১.১২ নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়?
(ক) রেড গ্রন্থি
(খ) অগ্র প্রকোষ্ঠ
(গ) গ্যাস্ট্রিক গ্রন্থি
(ঘ) রেটি মিরাবিলি
১.১৩ সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নীচের কোন ধাপের সঙ্গে যুক্ত?
(ক) নাইট্রোজেন আবদ্ধকরণ
(খ) নাইট্রিফিকেশন
(গ) ডিনাইট্রিফিকেশন
(ঘ) অ্যামোনিফিকেশন
১.১৪ পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল —
(ক) লায়ন টেল্ড ম্যাকাক
(খ) ওরাংওটাং
(গ) রেড পান্ডা
(ঘ) নীলগিরি থর
১.১৫ বায়ুদূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হল —
(ক) ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস
(খ) হেপাটাইটিস, ব্রংকাইটিস, বধিরতা
(গ) ব্রংকাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার
(ঘ) ফুসফুসের ক্যান্সার, পোলিয়ো, ম্যালেরিয়া
