১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা-সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১ x ১৫ = ১৫
১.১ সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হল —
(ক) সিসমোন্যাস্টি
(খ) থার্মোন্যাস্টি
(গ) ফোটোন্যাসটি
(ঘ) কেমোন্যাস্টি
১.২ মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে-হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হল—
(ক) TSH
(খ) ADH
(গ) ইস্ট্রোজেন
(ঘ) ACTH
১.৩ নীচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ?
(ক) গ্রাহক → কারক → বহির্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু
(খ) স্নায়ুকেন্দ্র → গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → কারক → বহির্বাহী স্নায়ু
(গ) বহির্বাহী স্নায়ু → গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → কারক
(ঘ) গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহী স্নায়ু → কারক
১.৪ মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়োলাসকে অবলুপ্ত হতে দেখা যায়?
(ক) অ্যানাফেজ
(খ) প্রোফেজ
(গ) মেটাফেজ
(ঘ) টেলোফেজ
১.৫ নীচের কোনটি DNA -এর গঠনগত উপাদান নয়?
(ক) ডি-অক্সিরাইবোজ শর্করা
(খ) ইউরাসিল ক্ষারক
(গ) থাইমিন ক্ষারক
(ঘ) ফসফরিক অ্যাসিড
১.৬ যৌন জনন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক?
(ক) যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
(খ) যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর
(গ) যৌন জননে একটিমাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে
(ঘ) যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিতৃ জীবের মতো হয়
১.৭ নীচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপিক অনুপাত?
(ক) 1 : 2 : 1
(খ) 3 : 1
(গ) 9 : 3 : 3 : 1
(ঘ) 2 : 1 : 2
১.৮ মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না ?
(ক) রোলার জিভ
(খ) হিমোফিলিয়া
(গ) থ্যালাসেমিয়া
(ঘ) কানের যুক্ত লতি
১.৯ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপের অনুপাত কী হতে পারে ?
(ক) 3 : 1
(খ) 2 : 1 : 1
(গ) 9 : 3 : 3 : 1
(ঘ) 1 : 2 : 1
১.১০ নীচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম ?
(ক) শকুন ও হায়েনার মধ্যে সংগ্রাম
(খ) ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম
(গ) পুকুরে রুইমাছদের মধ্যে সংগ্রাম
(ঘ) বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম
১.১১ নীচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি ?
(ক) পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি
(খ) পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
(গ) পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
(ঘ) সমগ্র দেহের আকার বৃদ্ধি
১.১২ বিজ্ঞানীদের মতে, পৃথিবী জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন -
(ক) সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ
(খ) সমুদ্রের জলে ঠান্ডা ঘন সুপ
(গ) নদীর জলে ঠান্ডা ঘন সুপ
(ঘ) মাটির তলার জলে তপ্ত ঘন সুপ
১.১৩ নীচের কোন জীবানুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে ?
(ক) নাইট্রোসোমোনাস
(খ) অ্যাজোটোব্যাকটর
(গ) সিউডোমোনাস
(ঘ) থায়োব্যাসিলাস
১.১৪ এক্স-সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল -
(ক) সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প
(খ) করবেট জাতীয় উদ্যান
(গ) নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ
(ঘ) ক্রায়োসংরক্ষণ
১.১৫ জলদূষণের ফলে নীচের যেটি ঘটে তা হল -
(ক) বিশ্ব উষ্ণায়ন
(খ) ইউট্রোফিকেশন
(গ) বধিরতা
(ঘ) ব্রংকাইটিস
