বিভাগ — 'ক'
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। ১ x ১৫ = ১৫
১.১ সঠিক জোড়াটি নির্বাচন করো —
(ক) গুরুমস্তিষ্ক — দেহের ভারসাম্য রক্ষা
(খ) হাইপোথ্যালামাস — বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ
(গ) লঘুমস্তিষ্ক — দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ
(ঘ) সুষুম্নাশীর্ষক — হৃৎস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ
১.২ ইনসুলিন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো —
(ক) রক্ত থেকে অধিকাংশ দেহকোশে গ্লুকোজের শোষণে সাহায্য করে
(খ) যকৃত পেশিকোশের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে
(গ) ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে
(ঘ) প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তর বাধা দেয়
১.৩ 'ক' স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে 'খ' স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো —
(ক) A — (i) B — (ii) C — (iii)
(খ) A — (ii) B — (iii) C — (i)
(গ) A — (iii) B — (i) C — (ii)
(ঘ) A — (ii) B — (i) C — (iii)
১.৪ মাইটোসিস কোশ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নীচের উত্তরগুলো থেকে নির্বাচন করো —
(অ) অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরত থাকে
(আ) নিউক্লিওপর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়
(ক) (অ) প্রোফেজ (আ) অ্যানাফেজ
(খ) (অ) অ্যানাফেজ (আ) প্রোফেজ
(গ) (অ) টেলোফেজ (আ) মেটাফেজ
(ঘ) মেটাফেজ (আ) টেলোফেজ
১.৫ নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো —
(ক) একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে
(খ) বাহকের প্রয়োজন হয় না
(গ) নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে
(ঘ) পরাগরেণুর অপচয় বেশি হয়
১.৬ মানবদেহের মাইটোসিস কোশবিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোশের প্রতিটি ক্রোমোজোম ক'টি DNA অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো —
(ক) 46
(খ) 1
(গ) 23
(ঘ) অসংখ্য
১.৭ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো—
(ক) BbRr, BBRr
(খ) BBrr, Bbrr
(গ) bbRR, bbRr
(ঘ) bbrr, bbRr
১.৮ নীচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো —
(ক) ফুলের বর্ণ — বেগুনি, ফুলের অবস্থান — কাক্ষিক
(খ) কান্ডের দৈর্ঘ্য — খর্ব, পরিণত বীজের আকার — কুঞ্চিত
(গ) পরিণত বীজের আকার — গোল, বীজের বর্ণ — হলুদ
(ঘ) ফুলের অবস্থান — কাক্ষিক, কাণ্ডের দৈর্ঘ্য — লম্বা
১.৯ হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে তা নীচেরগুলো থেকে নির্ধারণ করো—
১.১০ আমাদের দেশেই পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো —
(ক) অন্তঃপ্রজাতি সংগ্রাম
(খ) আন্তঃপ্রজাতি সংগ্রাম
(গ) পরিবেশের সঙ্গে সংগ্রাম
(ঘ) নতুন প্রজাতির উৎপত্তি
১.১১ মিলার ও উরে তাঁদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো —
(ক) ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড
(খ) ইউরিয়া, অ্যাডেনিন
(গ) গ্লাইসিন, অ্যালানিন
(ঘ) ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড
১.১২ নীচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নিত্য করে তা স্থির করো—
(ক) প্রজনন সঙ্গী খোঁজা
(খ) অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো
(গ) নতুন মৌচাকের স্থান নির্বাচন করা
(ঘ) সম্ভাব্য শত্রুর আক্রমণের এড়ানো
১.১৩ নীচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো —
(ক) বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়
(খ) জাতীয় উদ্যান ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়
(গ) বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয়
(ঘ) এর আকার সাধারণত একটি অভয়ারণ্যের থেকে ছোট হয়
১.১৪ নীচের কোনটি জোড়াটি সঠিক নয় তা স্থির করো —
(ক) চোরাশিকার — গরিলা বিপন্নতা বৃদ্ধি
(খ) বহিরাগত প্রজাতি — ল্যান্টানা, তিলাপিয়া
(গ) হটস্পট নির্ধারণ — স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা
(ঘ) গ্রিনহাউস গ্যাস — ইউট্রফিকেশন
১.১৫ নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো —
(ক) বন্দীপুর
(খ) সিমলিপাল
(গ) সুন্দরবন
(ঘ) কানহা