বিভাগ ➺
‘ক’
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। ১ × ১৫ = ১৫
১.১ নীচের কোনটি অ্যাক্সনের গঠনসংক্রান্ত বৈশিষ্ট্য নয়?
(ক) রানভিয়ারের পর্ব
(গ) নিজল দানা
(খ) মায়েলিন সিদ
(ঘ) সোয়ান কোষ
উত্তর : (গ) নিজল দানা
১.২ নীচের কোনটি ADH হরমোনের কাজ?
(ক) উপধর্মনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়
(খ) পরিণত বয়সে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে
(গ) যকৃত ও পেশিকোশে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত রাখে
(ঘ) স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় ও স্বাভাবিক ক্রিয়া বজায় রাখে
উত্তর : (ক) উপধর্মনীকে সংকুচিত করেরক্তচাপ বাড়ায়
১.৩ কর্নিয়া, কোরয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমর, আইরিস, ভিট্রিয়াস এই অংশগুলোর মধ্যে কয়টি হিউমর—অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম?
(ক) 3
(খ) 4
(গ) 5
(ঘ) 6
উত্তর : (খ) 4
১.৪ নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান সংক্রান্ত নীচের কোনটি সঠিক?
(ক) 5 Cযুক্ত শর্করা + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
(খ) N2 যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
(গ) 5-C যুক্ত শর্করা + N যুক্ত ক্ষারক = নিউক্লিওটাইড
(ঘ) 5-C যুক্ত শর্করা + N যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
উত্তর : (ঘ) 5-C যুক্ত শর্করা + N2 যুক্ত ক্ষারক + ফসফরিক অ্যাসিড = নিউক্লিওটাইড
১.৬ ফার্ণের জনুক্রমে নীচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়?
(ক) প্রোথ্যালাস
(খ) সোরাস
(গ) রেনুস্থলী
(ঘ) রেনু মাতৃকোষ
উত্তর : (ক) প্রোথ্যালাস
১.৭ গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জনুতে উৎপন্ন BbRr ও BBRR জিনোটাইপ দুটির সংখ্যার অনুপাতটি কী?
(ক) 2:1
(খ) 4:1
(গ) 1:2
(ঘ) 1:1
উত্তর : (খ) 4:1
১.৮ নীচের কোন দুটি জিনোটাইপ হলুদ বর্ণ ও কৃষিত আকৃতির বীজযুক্ত মটরগাছের জিনোটাইপ দর্শন করে?
(ক) YYrr, Yyrr
(খ) YYRr, YyRR
(গ) yyRR, yyRr
(ঘ) YYRR, yyrr
উত্তর : (ক) YYrr, Yyrr
১.৯ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সঙ্কর জননের F2 জনুতে জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাত কোটি?
(ক) 2: 1:1
(খ) 1:1:1
(গ) 1:2:1
(ঘ) 1:2:2
উত্তর : (গ) 1:2:1
১.১০ নীচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়?
(ক) অর্জিত বৈশিষ্ট্যর বংশানুসরণ
(খ) জীবনসংগ্রাম
(গ) প্রকরণ
(ঘ) প্রাকৃতিক নির্বাচন
উত্তর : (ক) অর্জিত বৈশিষ্ট্যর বংশানুসরণ
১.১১ সমসংস্থ অংগের বৈশিষ্ট্য শনাক্ত করো –
(ক) গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যগতভাবে অভিন্ন
(খ) উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্নহলেও গঠনগতভাবে অভিন্ন
(গ) গঠনগত ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন
(ঘ) উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন
উত্তর : (ঘ) উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন
১.১২ জীবনের রাসায়নিক উৎপত্তি-সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলো কী কী?
(ক) অক্সিজেন, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড
(খ) জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন
(গ) মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইড
(ঘ) নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড,
উত্তর : (খ) জল, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন
১.১৩ নাইট্রোজেন চক্রের সঠিক ক্রমটি শনাক্ত করো –
(ক) নাইট্রোজেন স্থিতিকরণ – ডিনাইট্রিফিকেশন – অ্যামোনিফিকেশন – নাইট্রিফিকেশন
(খ) অ্যামোনিফিকেশন— নাইট্রিফিকেশন – নাইট্রোজেন স্থিতিকরণ – ডিনাইট্রিফিকেশন
(গ) নাইট্রোজেন স্থিতিকরণ – অ্যামোনিফিকেশন – নাইট্রিফিকেশন – ডিনাইট্রিফিকেশন
(ঘ) নাইট্রিফিকেশন – নাইট্রোজেন স্থিতিকরণ – ডিনাইটিফিকেশন – অ্যামোনিফিকেশন
উত্তর : (গ) নাইট্রোজেন স্থিতিকরণ – অ্যামোনিফিকেশন – নাইট্রিফিকেশন – ডিনাইট্রিফিকেশন
১.১৪ জীববৈচিত্র্য হ্রাসের ক্ষেত্রে নীচের হ্রাসের কারণ ও ক্ষতিগ্রস্ত প্রজাতির কোন্ জোড়টি সঠিক?
(ক) বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ— একশৃঙ্গ গণ্ডার
(খ) দূষণ – রয়্যাল বেঙ্গল টাইগার
(গ) বিশ্ব উষায়ন এবং জলবায়ুর পরিবর্তন – মেরুভল্লুক
(ঘ) শিকার এবং চোরাশিকার – শকুন
উত্তর : (গ) বিশ্ব উষায়ন এবং জলবায়ুর পরিবর্তন – মেরুভল্লুক
১.১৫ কোনো একটি খাদ্যশৃংখলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নীচের কোন্ ঘটনাটি ঘটে?
(ক) জীববিবর্ধন
(খ) ইউট্রফিকেশন
(গ) বিশ্ব উত্থায়ন
(ঘ) বধিরত্ব
উত্তর : (ক) জীববিবর্ধন